পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২৯ এপ্রিল, ২০২৪সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) (গ্রেড: ৯ম) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৮.০৯.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২৯ এপ্রিল, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
সন্ধি বিচ্ছেদ করুন: 'প্রাতরাশ'
  1. প্রতি + রাশ
  2. প্রাতঃ + রাশ
  3. প্রাত + আশ
  4. প্রাতঃ + আশ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'প্রাতরাশ' এর সন্ধি বিচ্ছেদ : 'প্রাতঃ + আশ'। 
 
• কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো : 
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- পুনঃ + আয় = পুনরায়,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- অন্তঃ + গত = অন্তর্গত,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
'কথাসাহিত্য' বলতে কোনটিকে বোঝায়?
  1. কথোপকথন নির্ভর সাহিত্য
  2. নাটক
  3. আবৃতি
  4. ছোটগল্প ও উপন্যাস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• কথাসাহিত্য বলতে বুঝায়- ছোট গল্প ও উপন্যাস।
 
• কথাসাহিত্য:
- যেকোন সামাজিক ভাষ্য, রাজনৈতিক সমালোচনা বা মানুষের অবস্থা ইত্যাদি নিয়ে রচিত সাহিত্যকে কথাসাহিত্য বলে।
- বাংলা সাহিত্যের কয়েকজন প্রথিতযশা কথা সাহিত্যিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শওকত ওসমান, হুমায়ুন আহমেদ প্রমুখ।
---------------------
• 'ছোটগল্প':
- ছোটগল্প বিশেষ গদ্যরচনা, যা কথা সাহিত্যের অন্তর্গত। 
- বাংলা সাহিত্যে এর আবির্ভাব উনিশ শতকের মাঝামাঝি সময়ে।
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম উপাদান ও আধুনিকতম শাখা হলো ছোটগল্প।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যে ছোটগল্প স্থান লাভ করে বিধায় তাকে ছোটগল্পের জনক বলা হয়।
- ছোটগল্প বলতে সাধারণত তাকেই বোঝায় যা আধঘণ্টা থেকে এক বা দুঘণ্টার মধ্যে এক নাগাড়ে পড়ে শেষ করা যায়।
- তবে আকারে ছোট হলেই তাকে ছোটগল্প বলা যাবে না।
- কারণ ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য হলো এতে বিন্দুতে সিন্ধুর বিশালতা থাকতে হবে, অর্থাৎ অল্প কথায় অধিক ভাব ব্যক্ত করতে হবে।

উপন্যাস:
- উপন্যাস হলো সাহিত্যের একটি আধুনিকতম শিল্প শাখা।
- ইউরোপে শিল্প বিকাশের পর যখন ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ ঘটে তখন আধুনিক একটি মাধ্যম হিসেবে উপন্যাসের সৃষ্টি।
- উপন্যাসের পূর্ব-পুরুষ ছিল মহাকাব্য।
- উপন্যাস মূলত গদ্যে রচিত হয়।
- এটি একটি বর্ণনাত্মক শিল্পকর্ম।

উৎস: বি.এড প্রোগ্রাম- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাপিডিয়া।
.
চোখের প্রতিশব্দ নয় কোনটি?
  1. বারি
  2. চক্ষু
  3. নয়ন
  4. লোচন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• চোখের প্রতিশব্দ নয়- 'বারি'।
- 'বারি' হলো পানি শব্দের প্রতিশব্দ।  

• 'চোখ' শব্দের প্রতিশব্দ:
- নয়ন,
- লোচন,
- নেত্র,
- চক্ষু, 
- দর্শন,
- আঁখি,
- অক্ষি।

• 'পানি' শব্দের সমার্থক শব্দ:
- নীর,
- সলিল,
- জল,
- অপ,
- তোয়।
- উদক,
- বারি,
- পয়ঃ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ,বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
গুরুচণ্ডালী দোষ বলতে বোঝায়- ও -ভাষার মিশ্রণ?
  1. সাধু ও চলিত
  2. সাধু ও দেশী
  3. দেশী ও বিদেশী
  4. বাঙলা ও ইংরেজি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটলে গুরুচণ্ডালী দোষ ঘটে।
---------------------- 
• গুরুচণ্ডালী দোষ:
- বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটলে গুরুচণ্ডালী দোষ ঘটে।
- বাংলা গদ্যে বা রচনায় এবং চলিত কথাবার্তায় এ দু রীতির মিশ্রণ পুরোপুরিভাবে নিষিদ্ধ এবং দূষনীয় ও বর্জনীয়।
যেমন-
''ধরণীর মধ্যে সবচেয়ে বড়ো জিনিস জানিবার ও বুঝিবার প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলিয়া যাবে সেদিন মানুষ আবার পশুত্ব লাভ করবে।'' - বাক্যটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট। 
 
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা ও শিক্ষা - ড হায়াৎ মামুদ। 
.
জহির রায়হানের 'আরেক ফাল্গুন' কোন ধরনের রচনা?
  1. উপন্যাস
  2. নাটক
  3. কবিতা
  4. গল্প
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• জহির রায়হান রচিত 'উপন্যাস' -'আরেক ফাল্গুন'। 
 
• 'আরেক ফাল্গুন' উপন্যাস: 
- বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
- ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।  
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো' - এই উপন্যাসের বিখ্যাত সংলাপ। 
 
• এই উপন্যাসের চরিত্র গুলো হলো :
- মুমিন, 
 -আসাদ, 
- রসুল, 
- সালমা। 
--------------------- 
জহির রায়হান:
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- জহির রায়হান একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক ছিলেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
- হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৭২ সালে তাঁকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।
 
তাঁর রচিত উপন্যাস:
- শেষ বিকেলের মেয়ে,
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কত দিন,
- কয়েকটি মৃত্যু ইত্যাদি। 
 
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
'নির্বন্ধ' শব্দটির অর্থ কি?
  1. বিধান
  2. নিগুট
  3. নিশ্চিত
  4. আগ্রহ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'নির্বন্ধ' শব্দটির অর্থ:
- বিধান,
- আগ্রহ,
- পীড়াপীড়ি,
- অভিনিবেশ,
- যোগাযোগ। 

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, সংসদ বাংলা অভিধান। 
.
'অর্বাচীন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বাচীন
  2. প্রাচীন
  3. নবীন
  4. চেনা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অর্বাচীন' শব্দটির অর্থ হলো: নবীন, নতুন ইত্যাদি৷ 
- এর বিপরীত শব্দ হলো - প্রাচীন।
 
• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ = প্রসারণ।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।
 
উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাক্য সংকোচন করুন: 'মৃত্তিকা দিয়ে তৈরি'।
  1. মৃন্ময়
  2. মেটেল
  3. চিন্ময়
  4. মন্ময়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
মৃন্ময় (বিশেষণ):
অর্থ - মাটির তৈরি।

• সুতরাং ‘মৃত্তিকার দ্বারা নির্মিত’ এর বাক্য সংকোচন - মৃন্ময়।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'তৃণাচ্ছাদিত ভূমি'- শাদ্বল।
- 'নীল বর্ণ পদ্ম'- ইন্দিবর।
- 'বুকে হেঁটে গমন করে যে'- উরগ।
- 'বমন করার ইচ্ছা' - বিবমিষা। 
- 'বাস করার ইচ্ছা' - বিবৎসা।
- 'জয় করার ইচ্ছা'- জিগীষা।

উৎস:  ভাষা-শিক্ষা- ড.হায়াৎ মামুদ।
.
'পাতিহাঁস' শব্দটিতে 'পাতি'-উপসর্গটি কি অর্থ বোঝায়?
  1. বড়
  2. ছোট
  3. মন্দ
  4. বিপ্সা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'পাতিহাঁস' শব্দটিতে 'পাতি' উপসর্গটি 'ক্ষুদ্র/ ছোট অর্থে' ব্যবহৃত হয়েছে।
- এটি বাংলা উপসর্গ। 
 
• এরূপ ক্ষুদ্র বা ছোট অর্থে ব্যবহৃত হয় আরো কিছু শব্দ:
- পাতিহাঁস,
- পাতিশিয়াল,
- পাতিলেবু,
- পাতিকুয়ো ইত্যাদি।
 
উপসর্গ ৩ প্রকার।
যথা-
বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ।

• বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• তৎসম উপসর্গ ২০ টি।
যথা: 
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। 

• বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
 
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
  1. স্বরসন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. বিসর্গসন্ধি
  4. A ও B উভয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• • খাঁটি বাংলা শব্দের সন্ধি দুই রকমের
- স্বরসন্ধি
- ব্যঞ্জন সন্ধি।

সুতরাং,
খাঁটি বাংলায় 'বিসর্গসন্ধি' সন্ধি নেই। 
-----------------
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে -

• 'সন্ধি' শব্দের অর্থ - মিলন।
• সন্ধি প্রধানত দুই প্রকার:
- খাঁটি বাংলা শব্দের সন্ধি,
- তৎসম শব্দের সন্ধি।
 
• খাঁটি বাংলা শব্দের সন্ধি দুই রকমের
- স্বরসন্ধি,
- ব্যঞ্জন সন্ধি।
 
• তৎসম শব্দের সন্ধি তিন প্রকার।
- স্বরসন্ধি,
- ব্যঞ্জন সন্ধি,
- বিসর্গ সন্ধি। 
------------------------------- 
• সন্ধির কতিপয় উদ্দেশ্য:
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।
 
• সন্ধির ক্ষেত্রে বর্জনীয়:
- বাংলা ক্রিয়াপদের সাথে সন্ধি করা যায় না।
- খাঁটি বাংলা শব্দের সাথে বিসর্গ সন্ধি করা যায় না।
- খাটি বাংলা শব্দের সাথে তৎসম শব্দের সন্ধি করা যায় না। এতে গুরুচণ্ডালী দোষ হয়। 
 
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'পানি'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. উদক
  2. অরুণ
  3. পত্রগ
  4. আরোরা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'পানি'-এর সমার্থক শব্দ:
- জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

অন্যদিকে,
• ‘সূর্য’ এর সমার্থক শব্দ: 
- অরুণ।

• 'অরোরা' শব্দের অর্থ: উষাকাল, উদীয়মান সূর্যের আলো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২.
'নিষ্ঠুর'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নিঃ + ঠুর
  2. নি + ঠুর
  3. নিস + ঠুর
  4. নিশ + ঠুর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘নিষ্ঠুর’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- ‘নিঃ + ঠুর’।
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

এরূপ,
ধনুঃ + বিদ্যা = ধনুর্বিদ্যা,
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
 
তথ্যসূত্র:- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষাশিক্ষা,ড. হায়াৎ মামুদ।
১৩.
'ডাব' কোন ধরনের শব্দ?
  1. আরবি শব্দ
  2. ফরাসি শব্দ
  3. দেশি শব্দ
  4. স্পেনীয় শব্দ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'ডাব' - দেশি শব্দ।

• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ। 
- প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি।
- তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে দেশী শব্দ বলা হয়।
- অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না।

• দেশী শব্দের উদাহরণ:
- পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৪.
এক কথায় প্রকাশ করুন: 'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না'।
  1. বন্ধ্যা
  2. আগাছা
  3. উদ্বাস্তু
  4. বনস্পতি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না'- এর এক কথায় প্রকাশ- বনস্পতি। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বনস্পতি' শব্দের অর্থ- যে গাছে ফুল দেখা যায়না কিন্তু ফল ধরে।

• গাছসংক্রান্ত কিছু এক কথায় প্রকাশ: 
- ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
- যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
- যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
- যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
'মার্তণ্ড' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. চন্দ্র
  2. সূর্য
  3. অগ্নি
  4. পাথার
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'মার্তণ্ড' শব্দটির সমার্থক শব্দ: সূর্য। 

• 'মার্তণ্ড' শব্দের সমার্থক শব্দগুলো:
- সূর্য, রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা ইত্যাদি।

অন্যদিকে, 
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশধর, শশাঙ্ক, বিধু, সুধাংশু, হিমাংশু, নিশাকর।

• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

উৎস: 
১) বাংলা ভষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬.
'ঝাঁকের কৈ' বাগধারাটির অর্থ কি?
  1. দল বেধে চলা
  2. একই স্বভাবের লোক
  3. দামী জিনিস
  4. হীনতা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• “ঝাঁকের কৈ” বাগধারাটির অর্থ - একই স্বভাবের লোক/ একই দলের লোক/সমমনা।
বাক্য গঠন: ওরা সবাই ঝাঁকের কৈ, এক কথা তো বলবেই।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা।
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৭.
'ব্যক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ত্যক্ত
  2. গূঢ়
  3. গ্রাহ্য
  4. অকথ্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'ব্যক্ত' শব্দের বিপরীত শব্দ- 'গূঢ়'। 
 
• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'গ্রাহ্য'- অগ্রাহ্য,
'ধীর' - অধীর, 
দ্বৈত- অদ্বৈত, 
'অনুরক্ত' - বিরক্ত, 
'অনুমেয়'- অননুমেয়, 
'নিয়ত' -  বিরত, 
'প্রবিষ্ট' - প্রস্থিত, 
'দরদি' - নির্দয়, 
'উদ্ধত' -বিনীত, 
'ঔদ্ধত্য' - বিনয়। 
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
১৮.
'যার কোনো মূল্য নেই' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
  1. ডাকাবুকো
  2. তামার বিষ
  3. তুলসি বনের বাঘ
  4. ঢাকের বায়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘ঢাকের বাঁয়া’ বাগধারাটির অর্থ - অপ্রয়োজনীয়। 

অন্যদিকে, 
'ডাকাবুকো' বাগধারাটির অর্থ - নির্ভীক। 
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ - অর্থের কু-প্রভাব।
তুলসি বনের বাঘ বাগধারাটির অর্থ- ভণ্ড
 
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
• 'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ - তোষামুদে। 
• ‘কচু বনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ - অপদার্থ।
• ‘ঢেঁকি অবতার’ বাগধারাটির অর্থ - নির্বোধ লোক।
• ‘নারকের ঢেঁকি’ বাগধারাটির অর্থ - বিবাদের বিষয়।
• ‘সোনার কাঠি রূপার কাঠি’ বাগধারাটির অর্থ - বাঁচামরার লড়াই।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
'পুতুলনাচের ইতিকথা' গ্রন্থটি কার রচনা?
  1. সত্যেন সেন
  2. আবুল ফজল
  3. মানিক বন্দ্যোপাধ্যায়
  4. সৈয়দ আলী আহসান
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত- 'পুতুলনাচের ইতিকথা'।
---------------------------
• পুতুলনাচের ইতিকথা:
- উপন্যাসটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
-  মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।
---------------------------- 
• মানিক বন্দ্যোপাধ্যায়: 
- ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। 
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।

- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প 'অতসী মামী' (১৯২৮) প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়নের সৃষ্টি হয়।
- সাহিত্যের মাধ্যমে মার্ক্সের শ্রেণিসংগ্রামতত্ত্বের বিশ্লেষণ এবং মানুষের মনোরহস্যের জটিলতা উন্মোচনে তিনি ছিলেন একজন দক্ষশিল্পী।
- 'পদ্মানদীর মাঝি' ও 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পদ্মানদীর মাঝি চলচ্চিত্রায়ণ হয়েছে।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় মারা যান।
 
• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো: 
- জননী, 
- দিবারাত্রির কাব্য, 
- পদ্মানদীর মাঝি, 
- পুতুলনাচের ইতিকথা, 
- শহরতলী, 
- চিহ্ন, 
- চতুষ্কোণ, 
- সার্বজনীন, 
- আরোগ্য প্রভৃতি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২০.
'নন্দিনী'-এর প্রতিশব্দ কোনটি?
  1. নারী
  2. সুন্দরী
  3. তনয়া
  4. ননদিনী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘নন্দিনী’ এর প্রতিশব্দ: 'তনয়া'। 
 
• নন্দিনী শব্দের প্রতিশব্দ:
- দুহিতা,
- কন্যা,
- আত্মজা,
- তনয়া,
- সুতা,
- মেয়ে,
- দুলালী।
 
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘নন্দিনী’ এর প্রতিশব্দ: কন্যা। 
- 'তনয়া' এর প্রতিশব্দ: কন্যা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২১.
All questions must be original, that is, formulated _____ for the examination.
  1. really
  2. exclusively
  3. equally
  4. commonly
  5. None
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) really (adverb)
English meaning: In actual fact, as opposed to what is said or imagined to be true or possible.
Bangla Meaning: বস্তুত; প্রকৃতপক্ষে; নিঃসন্দেহে; সত্যিকারভাবে; সত্যিই
 
খ) exclusively (adverb)
English Meaning: to the exclusion of others; only; as the only source.
Bangla Meaning: একচেটিয়াভাবে, কেবলমাত্র, বিশিষ্টভাবে; অনন্যভাবে
 
গ) equally (adverb)
English Meaning: in the same manner or to the same extent.
Bangla Meaning: সমানভাবে
 
ঘ) commonly (adverb)
English Meaning: Very often; frequently.
Bangla Meaning:  সাধারণত; সচরাচর।
 
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে শূন্যস্থানে exclusively শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- exclusively যোগে বাক্যটি হচ্ছে - All questions must be original, that is, formulated exclusively for the examination.
- Bangla Meaning: সকল প্রশ্ন মৌলিক হতে হবে যা প্রণীত হবে কেবলমাত্র পরীক্ষার জন্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
__________ all his attempts to pass the driving test, Zakir failed.
  1. After
  2. Because
  3. Despite
  4. Neglecting
  5. None
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) After - পরবর্তীকালে; তারপর; পিছনে; পরে।
খ) Because - সে-কারণে; কেননা; যেহেতু।
গ) Despite - (কিছু) সত্ত্বেও।
ঘ) Neglecting - মনোযোগ না-দেওয়া; অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।

• বাক্যটির দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে, শূন্যস্থানে এমন একটি শব্দ বসবে যা বাক্যটির বিপরীত অর্থ প্রকশ করবে।
- সে অনুযায়ী শূন্যস্থানে despite সবথেকে অধিক যুক্তিযোগ্য উত্তর।
- Complete sentence: Despite all his attempts to pass the driving test, Zakir failed.
- Bangla Meaning: সবধরণের প্রচেষ্টা সত্ত্বেও জাকির ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে জাকির ব্যর্থ হন।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
There were ______ people in the mosque than I expected.
  1. less
  2. lesser
  3. fewer
  4. few get
  5. None
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fewer.
- Complete Sentence: There were fewer people in the mosque than I expected.
 
• Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে।
• বাক্যে than থাকাতে শূন্যস্থানে adjective এর comparative form বসবে।
- People যেহেতু countable noun সুতরাং এর পূর্বে countable determiner বসবে।
- অপশনে একমাত্র countable determiner এর comparative form রয়েছে fewer.
- সুতরাং, সঠিক উত্তর fewer.
 
Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
২৪.
He is ______ weak to go to office.
  1. all
  2. too
  3. quiet
  4. quite
  5. None
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - too.
- Complete sentence: He is too weak to go to office.
 
• Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য।
- এখানে too weak ব্যবহারে ‘ভীষন দুর্বল’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।
 
যেমন:
- He is too weak to walk.
- The English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.
২৫.
You have to raise your voice a little when talking to him. He's a little _____.
  1. cat out of the bag
  2. cry wolf
  3. penny pincher
  4. hard of hearing
  5. None
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত Idioms গুলোর অর্থ -
• Cat out of the bag (idiom): 
English Meaning - to allow a secret to be known, usually without intending to.
Bangla Meaning - হাটে হাঁড়ি ভাঙা/গোপন কথা বলে ফেলা।
 
• Cry wolf (Idiom)
English Meaning: call for help when it is not needed, with the effect that one is not believed when one really does need help.
Bangla Meaning: অপ্রয়োজনে সাহায্য চেয়ে প্রয়োজনের সময় সাহায্য না পাওয়া।

Penny pincher (idiom)
English Meaning: A person who is unwilling to spend money:
Bangla Meaning: কৃপণ।

Hard of hearing (Idiom)
English Meaning: Not able to hear well.
Bangla Meaning: কানে কম শোনে এমন।, কানে খাটো।

• Idiom গুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, শূন্যস্থানে  Hard of hearing idiom টি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: You have to raise your voice a little when talking to him. He's a little hard of hearing.
- Bangla Meaning: তার সাথে কথা বলার সময় আপনাকে কিছুটা জোরে কথা বলতে হবে। তিনি কানে কিছুটা কম শোনেন।

Source: Live MCQ Lecture, Cambridge Dictionary and Oxford Learner's Dictionary.

২৬.
Bed of rose
  1. bed made of roses
  2. comfortable situation
  3. small bed
  4. rose garden
  5. None
ব্যাখ্যা
• The idiom “Bed of roses” means - comfortable condition.
 
• Bed of rose
English meaning: A place or situation of agreeable ease.
Bangla meaning: আরামদায়ক বা  সুখকর অবস্থা।
 
• Ex.sentence:
- Life is not a bed of roses. 
- Their life together hasn't exactly been a bed of roses.
- It's to be remembered that life is not a bed of roses.
-  Our marriage hasn't been a bed of roses.

Source: Live MCQ Lecture.
 
২৭.
Meaning of the word: Summit
  1. opponent
  2. postpone
  3. obvious
  4. top
  5. None
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দটির অর্থ -
• Summit - শিখর; চূড়া; শীর্ষ; শৃঙ্গ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) opponent -প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।
খ) postpone - স্থগিত/মুলতবি রাখা/করা।
গ) obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
ঘ) top -  শীর্ষবিন্দু; শিরোভাগ।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - top শব্দটি summit এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Meaning of the word: Pertinent
  1. relevant
  2. bulky
  3. weak
  4. magnitude
  5. None
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দটির অর্থ -
• Pertinent - প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) relevant - সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়, প্রাসঙ্গিক।
খ) bulky - স্থূলকায়; স্থূলাকার; বিপুল।
গ) weak -  দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
ঘ) magnitude - বিস্তার; প্রসার; বিশালত্ব; গুরুত্ব; তারকাদের তুলনামূলক উজ্জ্বলতা।

•  সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - relevant শব্দটি Pertinent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
 
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Kith and kin
  1. relatives
  2. rivers and cannels
  3. rivalry
  4. enrollment
  5. None
ব্যাখ্যা
Kith and kin অর্থ হচ্ছে - relatives.

• Kith and kin 
English Meaning: friends and relatives.
Bangla Meaning: আত্মীয় স্বজন।

Example Sentence: We should look after our kith and kin when they are in need.
Bangla Meaning: আত্মীয়-স্বজনের প্রয়োজনের সময় তাদের দেখাশোনা করা উচিত।

• অপশনে উল্লিখিত অন্যান্য শব্দগুলোর অর্থ -
খ) rivers and cannels - নদী এবং খাল।
গ) rivalry - প্রতিদ্বন্দ্বিতা; প্রতিযোগিতা।
ঘ) enrollment - তালিকাভুক্তি; তালিকা।
 
Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
৩০.
White Elephant
  1. Foolish
  2. Simple
  3. Expensive burdensome possession
  4. flatterer
  5. None
ব্যাখ্যা
• White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।
 
So, the idiom "White elephant" means - Expensive burdensome possession.

Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।

• অপশনে উল্লিখিত অন্যান্য শব্দগুলোর অর্থ -
ক) Foolish - বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ; হাস্যকর; অসঙ্গত; নির্বোধ; হাবা; বোকা।
খ) Simple - অবিমিশ্র; অবিভক্ত; অল্পসংখ্যক অংশসংবলিত।
ঘ) flatterer - চাটূক্তি/ চাটুবাদ করা, স্তাবকতা/ তোষামোদ করা; ফোলানো।
 
Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
৩১.
If 5(3a - 7) = 20, then what is the value of (3a - 8)?
  1. 11/3
  2. 14
  3. 0
  4. 3
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: If 5(3a - 7) = 20, then what is the value of (3a - 8)?

সমাধান:
5(3a - 7) = 20
⇒ 3a - 7 = 4
⇒ 3a - 7 - 1 = 4  - 1 [উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে]
∴ 3a - 8 = 3
৩২.
Jui is now twice as old as Azim is, but 6 years ago, she was 5 times as old as Azim was. How old is Jui now?
  1. 10 years
  2. 16 years
  3. 20 years
  4. 24 years
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: Jui is now twice as old as Azim is, but 6 years ago, she was 5 times as old as Azim was. How old is Jui now?

সমাধান:
ধরি,
আজিমের বয়স = x বছর
তাহলে, জুইয়ের বয়স = 2x বছর

প্রশ্নমতে,
2x - 6 = 5(x - 6)
⇒ 5x - 30 = 2x - 6
⇒ 5x - 2x = 30 - 6
⇒ 3x = 24
⇒ x = 24/3
∴ x = 8

∴ জুইয়ের বর্তমান বয়স = 2 × 8 বছর
= 16 বছর
৩৩.
In a class, the ratio of the number of boys to girls is 6 : 3. What percent of the members of the club are girls?
  1. 33.3%
  2. 50%
  3. 60%
  4. 62.5%
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: In a class, the ratio of the number of boys to girls is 6:3. What percent of the members of the club are girls?

সমাধান:
দেওয়া আছে,
ছেলে ও মেয়ের অনুপাত = 6 : 3
= 2 : 1

অনুপাতের যোগফল = 2 + 1 = 3

∴ ক্লাবে মেয়ে সদস্যের শতকরা হার = (1/3) × 100
= 33.3%
৩৪.
If 7x + 3y = 17 and 3x + 7y = 19, what is the average of x and y?
  1. 1.55
  2. 2.05
  3. 1.8
  4. 3.6
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: If 7x + 3y = 17 and 3x + 7y = 19, what is the average of x and y?

সমাধান:
দেওয়া আছে,
7x + 3y = 17 .......... (1)
3x + 7y = 19 ......... (2)

(1) নং + (2) নং ⇒
7x + 3y + 3x + 7y = 17 + 19
⇒ 10x + 10y = 36
⇒ 10(x + y) = 36
⇒ x + y = 36/10
⇒ x + y = 3.6

অতএব, গড় = (x + y)/2
= 3.6/2
= 1.8
৩৫.
What value of x satisfies the equation x - 1 = 1 - x.
  1. 2
  2. 1
  3. 0
  4. - 2
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: What value of x satisfies the equation x - 1 = 1 - x.

সমাধান:
দেওয়া আছে,
x - 1 = 1 - x
⇒ x + x = 1 + 1
⇒ 2x = 2
⇒ x = 2/2
∴ x = 1
৩৬.
The average of A and B is 30, and the average of B and C is 20. What is the value of (A - C)/2?
  1. 5
  2. 10
  3. 15
  4. 20
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: The average of A and B is 30, and the average of B and C is 20. What is the value of (A - C)/2?

সমাধান:
১ম শর্তমতে,
(A + B)/2 = 30
⇒ A + B = 60 ...... (1)

২য় শর্তমতে,
(B + C)/2 = 20
⇒ B + C = 40 ...... (2)

(1) নং - (2) নং ⇒
A + B - B - C = 60 - 40
⇒ A - C = 20
⇒ (A - C)/2 = 20/2
∴ A - C = 10
৩৭.
A book sold at a discounted price. If it had a regular price of tk. 300 and was sold for tk. 276, how much discount was applied?
  1. 7%
  2. 8%
  3. 9%
  4. 10%
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: A book sold at a discounted price. If it had a regular price of tk. 300 and was sold for tk. 276, how much discount was applied?

সমাধান:
দেওয়া আছে,
বইয়ের প্রকৃত মূল্য = 300 টাকা 
বিক্রয়মূল্য = 276 টাকা 
ছাড়ের পরিমাণ = 300 - 276 = 24 টাকা

300 টাকায় ছাড় দেয় = 24 টাকা
1 টাকায় ছাড় দেয় = 24/300 টাকা
∴ 100 টাকায় ছাড় দেয় = (24 × 100)/300 টাকা 
= 8 টাকা বা 8%
৩৮.
When 9 is added to one fourth of a number, the result is 19. What is the number?
  1. 10
  2. 15
  3. 40
  4. 25
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: When 9 is added to one fourth of a number, the result is 19. What is the number?

প্রশ্ন:
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
(x/4) + 9 = 19
⇒ (x + 36)/4 = 19
⇒ x + 36 = 76
⇒ x = 76 - 36
∴ x = 40
৩৯.
If the diameter of a circle is decreased by 100%, by what percentage is the area of the circle decreased?
  1. 500%
  2. 400%
  3. 300%
  4. 200%
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: If the diameter of a circle is decreased by 100%, by what percentage is the area of the circle decreased?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাস = 2 সে.মি.
তাহলে, ব্যাসার্ধ = 2/2 = 1 সে.মি.
তাহলে, বৃত্তের ক্ষেত্রফল = π(1)2 = π বর্গ সে.মি.

100% হ্রাসে,
নতুন ব্যাস = 2 - {2 × (100/100)} সেমি = 0 সে.মি.
নতুন ব্যাসার্ধ = 0
নতুন ক্ষেত্রফল = π(0)2 = 0 বর্গ সে.মি.

ক্ষেত্রফল হ্রাস = π - 0 = π বর্গ সে.মি.

∴ ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় = π  × 100%
৪০.
If a = 4b, what percentage of 2a is 2b?
  1. 10%
  2. 12%
  3. 20%
  4. 25%
  5. None
ব্যাখ্যা
প্রশ্ন: If a = 4b, what percentage of 2a is 2b?

সমাধান:
দেওয়া আছে,
a = 4b

ধরি,
x এর শতকরা 2a হলো 2b

প্রশ্নমতে,
(x/100) × 2a = 2b
⇒ x = (2b × 100)/2a
⇒ x = (2b × 100)/8b [a = 4b বসিয়ে]
∴ x = 25%
৪১.
Which of the following terms can be relate with the fourth industrial revolution?
  1. Artificial intelligence
  2. Internet of things
  3. Robotics
  4. A, B and C
  5. None
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস ইত্যাদি চতুর্থ শিল্পবিপ্লবের সাথে সম্পর্কিত।

৪র্থ শিল্প বিপ্লব:

- চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ৪.০ (Industry ৪.০) হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া।
-  চতুর্থ শিল্পবিপ্লব–এর উৎপত্তি ২০১১ সালে জার্মান সরকারের একটি হাইটেক প্রকল্প থেকে।
- একে সর্বপ্রথম বৃহৎ পরিসরে উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোইয়াব। 
- চতুর্থ শিল্পবিপ্লবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো: সেলফ–অপটিমাইজেশন, সেলফ–কনফিগারেশন, সেলফ–ডায়াগনজ, কগনিশনের প্রবর্তন এবং ক্রমবর্ধমান জটিল কাজে কর্মরত কর্মীদের বুদ্ধিদীপ্ত সহায়তায় প্রয়োজনীয় স্বয়ংক্রিয়করণ প্রযুক্তির নবতর বিকাশ।
- ম্যাটেরিয়াল সায়েন্স, ডিজিটাল টেকনোলজি এবং জীববিজ্ঞানের প্রভূত উন্নয়ন চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান চালিকাশক্তি।
- মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লানিং, রোবোটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালাইটিক, হরিজন্টাল ও ভার্টিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন, জিন প্রযুক্তি ও প্রকৌশল ইত্যাদির সমন্বয়ে আজকের বিশ্বে যে দ্রুত পরিবর্তন আমরা লক্ষ্য করছি তাই হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- এ বিপ্লবকে ডিজিটাল বিপ্লব কিংবা ইন্ডাস্ট্রি ৪.০ নামেও অভিহিত করা হয়।
- অন্যান্য শিল্পবিপ্লবের সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান পার্থক্য হচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্পবিপ্লব শুধু মানুষের শারীরিক পরিশ্রমকে যন্ত্র ও প্রযুক্তি সেবার মাধ্যমে দ্রুততর করেছে।
- কিন্তু চতুর্থ শিল্পবিপ্লব শুধু শারীরিক নয়, মানসিক ও বুদ্ধিবৃত্তিক পরিশ্রমকে আরো বেশি গতিশীল ও নিখুঁত করে তুলেছে।

উৎস: i) The World Economic Forum ওয়েবসাইট।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৪২.
To which sport is the name 'Michael Phelps' related?
  1. Rugby
  2. Swimming
  3. Baseball
  4. Basketball
  5. None
ব্যাখ্যা

অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে সফল সাঁতারু মাইকেল ফেল্‌প্‌স। 

মাইকেল ফেলপস:
- মাইকেল ফেলপস একজন আমেরিকান সাঁতারু।
- তিনি অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা সাঁতারু।
- মোট অলিম্পিক পদক: ২৮টি।
- অলিম্পিক স্বর্ণপদক: ২৩টি।
- ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু। 
- বেইজিং অলিম্পিকের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ফেল্‌প্‌স সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড।

উল্লেখ্য,
- মাইকেল ফেলপস ২০১৬ সালে অবসর নেয়।

উৎস: Britannica.

৪৩.
Which of the following cities is not a capital of a country?
  1. Washington DC
  2. New York
  3. Paris
  4. London
  5. None
ব্যাখ্যা
নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বন্দর শহর।

নিউ ইয়র্ক সিটি:
- নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বন্দর শহর।
- শহরটি উত্তর আমেরিকা মহাদেশে, হাডসন নদী ও ইস্ট নদীর মোহনায়, উত্তর আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত।
- নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও সবচেয়ে বেশি প্রভাবশালী মহানগরী।
- নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো হল ম্যানহাটন, ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স এবং স্টেটেন আই
- স্ট্যাচু অফ লিবার্টি নিউইয়র্ক শহরের লিবার্টি দ্বীপে অবস্থিত।

অন্যদিকে -
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি.।
- ফ্রান্সের রাজধানী প্যারিস।
- যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।

উৎস: Britannica.
৪৪.
From which year has the International Mother Language Day been observed?
  1. 1998
  2. 1999
  3. 2000
  4. 2001
  5. None
ব্যাখ্যা
২০০০ সালে থেকে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন শুরু হয়।

ইউনেস্কো ও বাংলা ভাষা: 
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।  
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়। 
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।
 
উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
          ii) বাংলাপিডিয়া।
৪৫.
Which of the following is the highest authority for approving the economic policies and development plans in Bangladesh?
  1. Planning Commission
  2. Ministry of Finance
  3. Minstry of Law
  4. ECNEC
  5. None
ব্যাখ্যা
বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরষিদের নির্বাহী কমিটি (ECNEC)।

ECNEC:
- ECNEC এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরষিদের নির্বাহী কমিটি (ECNEC)।
- এর সভাপতি দেশটির প্রধানমন্ত্রী।
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি।
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন। 
- নিম্নোক্ত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়:
• স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,
• শিক্ষা মন্ত্ৰী,
• প্রযুক্তি মন্ত্ৰী,
• পানি সম্পদ মন্ত্রী,
• শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী,
• ডাক ও টেলিযোগাযোগ মন্ত্ৰী,
• কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং
• পরিকল্পনা মন্ত্রী।
 
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৪৬.
Which of the following countries does not have a written constitution?
  1. India
  2. Bangladesh
  3. England
  4. The USA
  5. None
ব্যাখ্যা
যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই।

যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
 
উল্লেখ্য,
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।
 
এছাড়াও,
- সৌদি আরব, কানাডা, ইসরায়েল ও নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই।
 
উৎস: i) Britannica.
         ii) WorldAtlas.
৪৭.
Which of the following organizations is concerned with environmental issues?
  1. OIC
  2. MIGA
  3. IPCC
  4. WMO
  5. None
ব্যাখ্যা
IPCC পরিবেশগত সমস্যাগুলির সাথে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা।

IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।
- বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ১৯৮৮ সালে IPCC প্রতিষ্ঠা করে।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- আইপিসিসি জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।

অন্যদিকে,
-  OIC মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- MIGA বিশ্বব্যাংক গ্রুপের আর্থিক প্রতিষ্ঠান।
- WMO বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
 
উৎস: IPCC ওয়েবসাইট।
৪৮.
Which one of the following is the ancient name of Barisal?
  1. Venico of Bangal
  2. Islampur
  3. Chandra Deep
  4. Fatehabad
  5. None
ব্যাখ্যা
বর্তমান বরিশাল জেলার পূর্বনাম ছিল চন্দ্রদ্বীপ।

চন্দ্রদ্বীপ:
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
- চন্দ্রদ্বীপ নামের আগে এ অঞ্চলটির নাম ছিল ‘বাকলা’। 
- চন্দ্রদ্বীপের রাজধানী ছিল কচুয়া।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৯.
Which of the following is the longest marine drive in the world?
  1. Cox's Bazar-Teknaf
  2. Mumbai
  3. Nova-Sotia
  4. Kochi
  5. None
ব্যাখ্যা
বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড কক্সবাজার থেকে টেকনাফ।

দীর্ঘতম সমুদ্র সৈকত:
- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত।
- ইংরেজ ক্যাপ্টেন মি. হেরাম কক্স (Captain Hiram Coxs)-এর নামানুসারে এ জায়গার নামকরণ হয় কক্সবাজার।
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।
- সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠা সংরক্ষিত বনভূমি সমৃদ্ধ ৯৬ কিলোমিটার পাহাড়ের সারি এখানকার অন্যতম বিরল প্রাকৃতিক সৌন্দর্য্য বলে বিবেচিত।

এছাড়া,
- বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত অবস্থিত প্রায় ৮০ কিলোমিটার সড়ক।
- এর একদিকে বঙ্গোপসাগর এবং অন্যদিকে সবুজ পাহাড়। 
 
উৎস: ৬ মে, ২০১৭, The Daily Star বাংলা।
৫০.
How many seats are reserved for women in the Parliament of Bangladesh?
  1. 30
  2. 45
  3. 50
  4. 10
  5. None
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
- এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০।
- যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। 
- জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার।
- বাংলাদেশ সংবিধানের পঞ্চমভাগে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে।
- জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল।
- বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক দুপাশে ধানের শীষবেষ্টিত শাপলার দুপাশে দুটি করে চারটি তারকা এবং প্রতীকের অপরের দিকে 'বাংলাদেশ' ও নিচের দিকে 'জাতীয় সংসদ' লেখা। 
 
উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
         ii) বাংলাদেশের সংবিধান।
৫১.
Which is the first sea shore gas field in Bangladesh?
  1. Bakhrabad
  2. Sangu
  3. Semutang
  4. Srikail
  5. None
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র হলো সাঙ্গু গ্যাসক্ষেত্র।

সাঙ্গু গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশের সমুদ্রবক্ষে একমাত্র উৎপাদনশীল গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্র।
- এটি আনুষ্ঠানিকভাবে নিঃশেষ ও পরিত্যক্ত হয় ২০১৩ সালের ১ অক্টোবর।
- সাঙ্গু গ্যাসক্ষেত্রটি ১৯৯৬ সালে ব্রিটিশ তেল কোম্পানি কেয়ার্ন এনার্জি কর্তৃক আবিষ্কৃত হয়।
- কোম্পানিটি ১৯৯৮ সালে সেখান থেকে গ্যাস উৎপাদন শুরু করে।
- ২০০৭-০৮ সালে সাঙ্গু গ্যাসক্ষেত্রে উৎপাদনে ধস নামে।
 
উল্লেখ্য,
-  পেট্রোবাংলার এমআইএস রিপোর্ট সূত্রে জানা যায়, ১৯৯৮ থেকে ২০১৪ পর্যন্ত সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৪৮৮ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়।
 
উৎস: ৩ ফেব্রুয়ারি ২০১৪, প্রথম আলো।
৫২.
Which organizaion publishes Banglapedia?
  1. Bangla Academy
  2. Asiatic Society of Bangladesh
  3. University of Dhaka
  4. BG Press
  5. None
ব্যাখ্যা
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া প্রকাশ করে।

বাংলাপিডিয়া:
- বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ।
- এটি এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত।
- এ জ্ঞানকোষে প্রায় ১৪৫০ জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে।
- বাংলাদেশের প্রাচীনতমকাল থেকে বর্তমান পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনা বাংলাপিডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ফলে এটি অধ্যয়নের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সকল বিষয়ে সুস্পষ্ট জ্ঞান লাভ করা সম্ভব।
- প্রথম প্রকাশের পর বাংলাপিডিয়া ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। 
- বাংলাপিডিয়া শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী এবং সাধারণ পাঠকদের অপরিহার্য সহচরে পরিণত হয়েছে।
- বর্তমান দ্বিতীয় সংস্করণটি (২০১২) ইতিপূর্বে প্রকাশিত প্রথম সংস্করণের (২০০৩) একটি পরিবর্ধিত ও হালনাগাদ রূপ।
 
উৎস: বাংলাপিডিয়া। 
৫৩.
The Montreal Protocol is a multilateral environmental agreement aimed at restoring _____.
  1. Ozone layer
  2. Wetlands
  3. Glaciers
  4. Soil productivity
  5. None
ব্যাখ্যা
মন্ট্রিল প্রোটোকল হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি যার আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর। 
- ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। 
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।
 
উল্লেখ্য,
- ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।
 
উৎস: UNEP ওয়েবসাইট।
৫৪.
Which is the third highest gallantry award in Bangladesh?
  1. Bir Protik
  2. Bir Bikram
  3. Bir Sreshtha
  4. Bir Uttam
  5. None
ব্যাখ্যা
বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীর বিক্রম।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
 
মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য  ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।
 
উল্লেখ্য,
-  ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৭ জন,
• বীর বিক্রম ১৭৪ জন,
• বীর প্রতীক ৪২৪ জন।
 
উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
         ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
 
৫৫.
The Head Quarter of UNESCO is located at ____.
  1. New York
  2. Paris
  3. Geneva
  4. Rome
  5. None
ব্যাখ্যা
UNESCO-এর বর্তমান সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়। 
 
উৎস: UNESCO ওয়েবসাইট। 
৫৬.
Which one is the largest tribe in Bangladesh?
  1. The Chakma
  2. The Monipuri
  3. The Marma
  4. The Garo
  5. None
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- এর মধ্যে পুরুষ ৪৯.৯৮% ও নারী ৫০.০২%।
- এর মধ্যে ৬০.০৪% চট্টগ্রাম বিভাগে বসবাস।
- এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪.৮২% রাজশাহী, ৮.২৮% সিলেট, ৫.৫২% রংপুর ও ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।
 
সংখ্যার দিক দিয়ে -
- বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা।
- দ্বিতীয় অবস্থানে আছে মারমা।
- তৃতীয় অবস্থানে আছে ত্রিপুরা।  
 
জেলার দিক দিয়ে -
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি রাঙামাটি জেলায়।
- দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
 
উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
         ii) ২৭ জুলাই ২০২২, প্রথম আলো।
৫৭.
The name of the central bank of India is _____.
  1. Reserve Bank of India.
  2. Central Bank of India.
  3. State Bank of India
  4. Bank of India
  5. None
ব্যাখ্যা
ভারতের কেন্দ্রিয় ব্যাংকের নাম Reserve Bank of India।

Reserve Bank of India:
- ভারতের কেন্দ্রিয় ব্যাংকের নাম Reserve Bank of India।
- প্রতিষ্ঠিত হয়: ১ এপ্রিল ১৯৩৫।
- রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া অ্যাক্ট ১৯৩৪ অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়।
- প্রথম থেকেই রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় মুম্বাইতে রয়েছে।
- কেন্দ্রীয় কার্যালয়ে গভর্নর বসেন এবং নীতি প্রণয়ন হয়। 
- ১৯৪৯ সালের রাষ্ট্রীয়করণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পূর্ণভাবে সরকারী নিয়ন্ত্রণাধীন।
- রিজার্ভ ব্যাংকের কার্যকলাপ একটি কেন্দ্রীয় পরিচালক বোর্ডের দ্বারা পরিচালিত হয়। 
- এই বোর্ড চার বছরের জন্য নির্বাচিত হয়।
- গভর্নর: ডাঃ ওয়াই ভি রেড্ডি।
- দেশের চারটি অঞ্চল: মুম্বাই, কলকাতা, চেন্নাই ও নতুন দিল্লী, প্রত্যেকটির জন্য একটি করে বোর্ড আছে।

উৎস: Reserve Bank of India ওয়েবসাইট।
৫৮.
Recently, in last series, Bangladesh cricket team has completed their first T20 international series win against _____.
  1. India
  2. New Zealand
  3. South Africa
  4. England
  5. None
অনির্ধারিত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি ক্রিকেট খেলছে ২০০৬ সাল থেকে।
- ২০০৬ সালে বাংলাদেশ দল তাদের প্রথম টি-২০ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে।
- খেলাটি হয়েছিল শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা।

উল্লেখ্য,
- বাংলাদেশ প্রথম ওডিআই জয় পায় কেনিয়ার বিপক্ষে ১৭ মে ১৯৯৮ সালে।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে। 

উৎস: ESPNcricinfo.
৫৯.
How many types of COVID-19 vaccines are being approved to use in Bangladesh?
  1. 9
  2. 4
  3. 7
  4. 8
  5. None
ব্যাখ্যা
বাংলাদেশে ৯ ধরনের COVID-19 ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

কোভিড ভ্যাক্সিন:
- COVID-19 এর জন্য দায়ী হলো SARS CoV-2 নামক বিশেষ করোনা ভাইরাস।
- ২০১৯ সালে চীনের উহান প্রদেশে কোভিড-১৯ প্রথম সনাক্ত করা হয়েছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ভাইরাসটির প্রাদুর্ভাব সম্পর্কে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে আসে।
- এটি অদ্যবধি বাংলাদেশসহ সমস্ত পৃথিবীতে মহামারীর তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য,
- বাংলাদেশে ৯ ধরনের COVID-19 ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
- সেগুলো হলো:
• সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া- কোভোভ্যাক্স (নোভাভ্যাক্স ফর্মুলেশন),
• মডার্না- স্পাইকভ্যাক্স,
• Pfizer/BioNTech- Comirnaty,
• গামলেয়া- স্পুটনিক ভি
• জ্যান্সেন (জনসন অ্যান্ড জনসন)- জকোভডেন,
• অক্সফোর্ড/অস্ট্রাজেনেকা- ভ্যাক্সজেভরিয়া,
• সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া- কোভিশিল্ড (অক্সফোর্ড/অস্ট্রাজেনেকা ফর্মুলেশন),
• সিনোফার্ম (বেইজিং)- কোভিলো,
• সিনোভাক- করোনাভাক। 

উৎস: WHO ওয়েবসাইট। [link]
৬০.
Recently, which of the following category 4 hurricanes hit USA?
  1. Maria
  2. Irma
  3. Ian
  4. Dorian
  5. None
অনির্ধারিত
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। তাই প্রশ্নটি বাতিল করা হলো।]

হারিকেন:
- সাধারণত আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে হ্যারিকেন নামে অভিহিত করা হয়।
-  যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে হারিকেন আঘাত করে।
- এটি প্রতি ঘন্টায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল প্রতি ঘন্টা) বেগে প্রবাহিত হয়। 
- একটি হ্যারিকেন থেকে ভারী বৃষ্টি এবং বন্যা হতে পারে।
- সাফির -সিম্পসন হারিকেন উইন্ড স্কেল হল ১ থেকে ৫ রেটিং বা বিভাগ, হারিকেনের সর্বাধিক স্থায়ী বাতাসের উপর ভিত্তি করে।
- ক্যাটাগরি যত বেশি, হারিকেনের সম্পত্তির ক্ষতির সম্ভাবনা তত বেশি।
 
অন্যদিকে -
- সাফির-সিম্পসন স্কেলে একটি ক্যাটাগরি-৪ হারিকেনের সর্বোচ্চ ১৩০-১৫৬ মাইল বেগে বাতাস বয়ে যায়।
- এটি প্রধান হারিকেন হিসাবে বিবেচিত হয়।
- ক্যাটাগরি-৪ হারিকেনগুলি ভালভাবে নির্মিত বাড়িঘরসহ গাছপালার মারাত্মক ক্ষতি করতে পারে।
উৎস: i) NASA ওয়েবসাইট।
         ii) NOAA ওয়েবসাইট।
৬১.
What is name of the feature of MS Office that saves the document automatically after certain interval?
  1. Save
  2. Save as
  3. Backup
  4. Auto Save
  5. None
ব্যাখ্যা
MS word:
- মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। 
- এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
- এটি যাবতীয় লেখা সম্পর্কিত প্রোগ্রাম বা সফটওয়্যার।

Auto Save:
- MS Word এর একটি অপশন হচ্ছে Auto Save.
- Auto Save এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বয়ংক্রিয়ভাবে যে কোনো ডকুমেন্ট সংরক্ষিত হয়।

Source: Microsoft Support.
৬২.
In MS Word, Footers are printed on ____ by default.
  1. First page
  2. Last page
  3. Odd pages
  4. All pages
  5. None
ব্যাখ্যা
MS word:
- মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। 
- এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
- এটি যাবতীয় লেখা সম্পর্কিত প্রোগ্রাম বা সফটওয়্যার।

- MS Word- এ Header এবং Footer সকল পৃষ্ঠাতেই (All pages) প্রদর্শিত হয়।
- Header = text that is placed at the top of a page.
- Footer = that is placed at the bottom, or foot, of a page.

Source: Microsoft Support.
৬৩.
In MS Word, the options Portrait and Landscape come under _____ .
  1. Paper size
  2. Paper orientation
  3. page rotation
  4. Page layout
  5. None
ব্যাখ্যা
MS Word- এ Paper orientation (Page orientation):

- MS Word এ সাধারণত দুই ধরনের Page orientation রয়েছে।
- Page orientation গুলো হচ্ছে - landscape and portrait.
- MS Word- এ Layout অপশনের paper orientation এর মাধ্যমে যে কোনো ডকুমেন্টকে landscape বা portrait মুডে নেয়া যায়।

Source: Microsoft Support.
৬৪.
Which one of the following is called the basic unit of a worksheet into which data are entered in Excel?
  1. Tab
  2. Cell
  3. Box
  4. Range
  5. None
ব্যাখ্যা
MS Excel এবং Cell:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- MS Excel এর মৌলিক একক হলো আয়তাকার ছোট ছোট ঘর যা cell নামে পরিচিত।
- 'MS Excel' শিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।
- MS Excel- এ কোনো ঘর বা cell নির্দিষ্ট করে বুঝাতে $ চিহ্ন ব্যবহার করা হয়।
উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
২) Microsoft Support.
৬৫.
In MS Excel, if you need to compare values over categories what type of chart would you use?
  1. Line chart
  2. Dot chart
  3. Pie chart
  4. Column chart
  5. None
ব্যাখ্যা
Available chart types in MS Office:
• Column chart:
- MS Excel- এ বিভিন্ন ক্যাটাগরির যে কোনো value তুলনা করার জন্য Column chart ব্যবহার করা হয়।

figure:  Column chart. (image support: Microsoft support).

• Line chart:
- time vs data অর্থাৎ সময়ের সাথে উপাত্তের পরিবর্তন দেখানোর জন্য Line chart ব্যবহার করা হয়।

figure: Line chart. (image support: Microsoft support).

• Pie chart:
- Percentage- এ হিসেব দেখানোর জন্য Pie chart ব্যবহার করা হয়।

figure: Pie chart. (image support: Microsoft support).

Source: Microsoft Support.
৬৬.
A formula in Excel always begins with an _____ sign.
  1. Equal
  2. Colon
  3. Comma
  4. Semi-colon
  5. None
ব্যাখ্যা
MS Excel এবং Overview of formulas:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- MS Excel এর মৌলিক একক হলো আয়তাকার ছোট ছোট ঘর যা cell নামে পরিচিত।
- 'MS Excel' শিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।
- MS Excel- এ কোনো ঘর বা cell নির্দিষ্ট করে বুঝাতে $ চিহ্ন ব্যবহার করা হয়।

figure: MS Excel formulas (image source: Microsoft support)

Source: 
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
২) Microsoft Support.
৬৭.
You want track the progress of the stock market on a daily basis. Which type of chart should you use?
  1. Pie chart
  2. Row chart
  3. Line chart
  4. Dot chart
  5. None
ব্যাখ্যা
• Line chart:
- time vs data অর্থাৎ, সময়ের সাথে উপাত্তের পরিবর্তন দেখানোর জন্য Line chart ব্যবহার করা হয়।
- stock market এর অগ্রগতি পর্যালোচনা করার জন্য Line chart ব্যবহার করা হয়।


figure: Line chart (Image source: Microsoft support)

Pie chart:
- Percentage- এ হিসেব দেখানোর জন্য Pie chart ব্যবহার করা হয়।

Dot chart:
- ডাটা সেট যখন খুব বড় হয় না এবং straightforward visualization এর প্রয়োজন হয় সেক্ষেত্রে Dot chart ব্যবহার করা হয়।

Row chart:
- Row chart- এ ক্যাটাগরিগুলো vertical axis- এ থাকে এবং value গুলো horizontal axis- এ থাকে।

উৎস: Microsoft Support.
৬৮.
Web pages are written using ______ .
  1. FTP
  2. HTP
  3. HTML
  4. URL
  5. None
ব্যাখ্যা
HTML:
- HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাটিং করতে ব্যবহার করা হয়।
- HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত।
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন।
- HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5.

অন্যদিকে,
- FTP এর পূর্ণরূপ হচ্ছে File Transfer Protocol.
- HTP হবেনা, শব্দটি হচ্ছে HTTP যার পূর্ণরূপ Hypertext Transfer Protocol.
- URL এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator.
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৯.
In MS Word, which of the following shortcut keys are used for aligning text to center?
  1. Ctrl + E
  2. Ctrl + C
  3. Ctrl + M
  4. Ctrl + J
  5. None
ব্যাখ্যা
• In MS Word, Ctrl + E shortcut key is used for aligning text to center.

মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ডগুলো হল:
 
• Open a document. → Ctrl + O
• Create a new document. → Ctrl + N
• Save the document. → Ctrl + S
 
• Close the document. → Ctrl + W
• Cut the selected content to the Clipboard. → Ctrl + X
• Copy the selected content to the Clipboard. → Ctrl + C
 
• Paste the contents of the Clipboard. → Ctrl + V
• Select all document content. → Ctrl + A
• Apply bold formatting to text. → Ctrl + B
 
• Apply italic formatting to text. → Ctrl + l
• Apply underlined formatting to the text. → Ctrl + U
• Decrease the font size by 1 point. → Ctrl + [
• Increase the font size by 1 point. → Ctrl + ]
• Center the text. → Ctrl + E
 
উৎস: Microsoft Support.
৭০.
In MS Power Point, which function Key in the keyboard is used as a shortcut for starting slideshow?
  1. F2
  2. F3
  3. F4
  4. F5
  5. None
ব্যাখ্যা
• In MS Power Point, F5 function Key in the keyboard is used as a shortcut for starting slideshow.

মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ডগুলো হল:
• Create a new presentation. → Ctrl+N
• Add a new slide. → Ctrl+M
• Apply bold formatting to the selected text. → Ctrl+B
• Open the Font dialog box. → Ctrl+T
 
• Cut selected text, object, or slide. → Ctrl+X
• Copy selected text, object, or slide. → Ctrl+C
• Paste cut or copied text, object, or slide. → Ctrl+V
 
• Insert a hyperlink. → Ctrl+K
• Insert a new comment. → Ctrl+Alt+M
• Undo the last action. → Ctrl+Z
• Redo the last action. → Ctrl+Y
• Go to the next slide. → Page down
• Go to the previous slide. → Page up
 
• Start the slide show. → F5
• End the slide show. → Esc
• Print a presentation. → Ctrl+P
• Save the presentation. → Ctrl+S
• Close PowerPoint. → Ctrl+Q
 
সূত্র: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
৭১.
A function inside another function is known as -
  1. Round function
  2. Sandwich function
  3. Switch function
  4. Nested function
  5. None
ব্যাখ্যা
• A function inside another function is known as - Nested function.

• Nested function:
- Nested function হলো এমন একটি ফাংশন যা অন্য আরেকটি ফাংশনের মধ্যে সংজ্ঞায়িত করা হয়।

• Round function:
- এটি যে কোনো মানকে একটি নির্দিষ্ট ডিজিট পর্যন্ত রাউন্ড ফিগারে নির্ণয় করতে সহায়তা করে।
- যেমন,
Formula Description (Result)
=ROUND(2.15, 1) Rounds 2.15 to one decimal place (2.2)
=ROUND(2.149, 1) Rounds 2.149 to one decimal place (2.1)

• Switch function:
- এটি কতগুলো মানের একটি তালিকার বিপরীতে একটি মান মূল্যায়ন করে থাকে।

উৎস: Microsoft Support.
৭২.
In MS Excel, which of the following is an absoluted cell reference?
  1. !Β!1
  2. $B$1
  3. #b#1
  4. B!1
  5. None
ব্যাখ্যা
MS Excel:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- MS Excel এর মৌলিক একক হলো আয়তাকার ছোট ছোট ঘর যা cell নামে পরিচিত।
- 'MS Excel' শিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।
- MS Excel- এ কোনো ঘর বা cell নির্দিষ্ট করে বুঝাতে $ চিহ্ন ব্যবহার করা হয়।
- B কলামের ও 1 নং সারির সংযোগস্থলে অবস্থিত ঘরটি হচ্ছে $B$1.
figure: $B$1 in MS Excel (image source: Microsoft support)
 
Source: 
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
২) Microsoft Support.
 
৭৩.
Long text can be broken down in many lines within a cell. This can be done using _____.
  1. Conditional formatting
  2. Wrap text
  3. Merge
  4. Justify
  5. None
ব্যাখ্যা
MS Excel and Wrapping text:
- MS Office এর অন্যান্য প্রোগ্রাম গুলোর অনুরূপ MS Excel- এ Text Wrap করা যায়।
- Text Wrapping এর মাধ্যমে MS Excel এর একটি সেলে একাধিক লাইন লেখা সম্ভব।
- Text Wrapping - Automatically এবং Manually দুই ভাবেই করা যায় যার ফলে বিশাল বড় লাইনও ক্ষুদ্র একটি সেলে সহজেই লেখা যায়।

উৎস: Microsoft Support.
৭৪.
What is role of COUNTA function in excel?
  1. Counts cells having alphabets
  2. Counts cells meeting certain condition
  3. Counts empty cells
  4. Counts non-empty cells
  5. None
ব্যাখ্যা
• COUNTA function in MS Excel:
- MS Excel এর একটি cell- এ কিছু লেখা আছে নাকি ফাঁকা আছে তা চেক করে গণনা করার জন্য COUNTA function ব্যবহার করা হয়।
- যে কোনো প্রকার ডাটা যেমন -  text, numbers, dates, logical values (TRUE or FALSE), errors, and empty strings ("") COUNTA function ব্যবহার করে সহজেই গণনা করা যায়।

উৎস: Microsoft Support.
৭৫.
Which of the following function is used to find the highest number in a series?
  1. HIGH (A1 : A10)
  2. MIN (A1 : A10)
  3. MAX(A1 : A10)
  4. SUM (A1 : A10)
  5. None
ব্যাখ্যা
Basic Formulas in MS Excel:
- যে কোনো সিরিজে highest number বের করার জন্য MAX function ব্যবহার করা হয়।
- MAX(A1 :  A10) বলতে বুঝায় A1 থেকে A10 রেঞ্জের মধ্যে যে সংখ্যাটা বড়।

অন্যদিকে,
- MIN function দ্বারা সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করা যায়।
- SUM function দ্বারা যোগফল নির্ণয় করা যায়।

উৎস: Microsoft Support.
৭৬.
Which of following syntax is correct in using the SUM function in Excel?
  1. = SUM(A20 : C20)
  2. = SUM(A20, C20)
  3. = SUM(A20 + C20)
  4. :SUM(A20:C20)
  5. None
ব্যাখ্যা
• = SUM(A20 : C20) syntax is correct in using the SUM function in Excel.

• MS Excel এবং SUM function:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- SUM লিখে প্রথম বন্ধনীর মধ্যে একটি রেঞ্জ নির্ধারণ করে দিতে হয়।
- প্রথম এবং শেষ সীমার মাঝে কোলন (:) চিহ্ন ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, SUM(A20 : C20) syntax calculates the sum of the values in the range from cell A20 to cell C20. 

উৎস: Microsoft support.
৭৭.
In MS Word, which one of the following options is used to create different formatting for different sections?
  1. Section break
  2. Section formatting
  3. Page break
  4. Page section
  5. None
ব্যাখ্যা
• In MS Word, the "Section break" option is used to create different formatting for different sections.

MS Word:
- মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। 
- এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
- এটি যাবতীয় লেখা সম্পর্কিত প্রোগ্রাম বা সফটওয়্যার।
- MS Word- এ "Section break" option ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন সেকশনে ভিন্ন ভিন্ন ফরম্যাটিং করার জন্য।
- অর্থাৎ, Layout পরিবর্তন এবং ডকুমেন্টের বিভিন্ন পেইজের ফরম্যাটিং পরিবর্তনের জন্য  "Section break" option ব্যবহার করা হয়।

উৎস: Microsoft Support.
৭৮.
Which function in Excel checks whether a condition in true or not?
  1. SUM
  2. COUNT
  3. IF
  4. AVERAGE
  5. None
ব্যাখ্যা
• IF function in Excel checks whether a condition in true or not.

• IF Function in MS Excel:
- MS Excel- এ IF ফাংশন টি একটি Conditional ফাংশন।
- MS Excel- এ IF Function দ্বারা শর্তের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা যায়।
- Logic এর ভিত্তিতে True or False নির্ধারণের মাধ্যমে ফলাফল বের করা যায়।

উৎস: Microsoft support.
৭৯.
In Excel, Row are labelled as ______.
  1. A, B, C, etc
  2. 1, 2, 3 etc
  3. A1, A2, etc
  4. $A$1, $A$2, etc
  5. None
ব্যাখ্যা
• MS Excel:
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- MS Excel- এ 1, 2, 3....... দ্বারা Row চিহ্নিত করা হয়।
- MS Excel- এ A, B, C....... দ্বারা Column চিহ্নিত করা হয়।

উৎস: Microsoft Support.
৮০.
Which one is not a Function in MS Excel?
  1. SUM
  2. AVG
  3. MAX
  4. MIN
  5. None
ব্যাখ্যা
MS Excel এবং বিভিন্ন ফাংশন:
- যে কোনো সিরিজে highest number বের করার জন্য MAX function ব্যবহার করা হয়।
- MIN function দ্বারা সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করা যায়।
- SUM function দ্বারা যোগফল নির্ণয় করা যায়।

অন্যদিকে,
- AVG ফাংশনটি - MS Excel এর ফাংশন নয়।
- সঠিক ফাংশনটি হচ্ছে AVERAGE.
- গড় নির্ণয়ের জন্য AVERAGE ফাংশন ব্যবহার করা হয়।

উৎস: Microsoft Support.