পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] ii) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
RCEP চুক্তি স্বাক্ষরকারী দেশ নয় কোনটি?
  1. ইন্দোনেশিয়া
  2. অস্ট্রেলিয়া
  3. রাশিয়া
  4. ব্রুনাই
ব্যাখ্যা
RCEP:

- RCEP চুক্তি স্বাক্ষরকারী দেশ নয় রাশিয়া।
- The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি। এগুলো হলো:
- চীন।
- জাপান।
- দক্ষিণ কোরিয়া।
- অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড।
- ইন্দোনেশিয়া।
- মালয়েশিয়া।
- ভিয়েতনাম।
- থাইল্যান্ড।
- ফিলিপাইন।
- ব্রুনাই।
- সিঙ্গাপুর।
- কম্বোডিয়া।
- লাওস ও
- মিয়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান ওয়েবসাইট।
.
অক্সফাম ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
Oxfam International:

- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থার দ্বারা গঠিত হয়েছিল
- এর সদর দপ্তর - কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল - ব্রিটেনে।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।

তথ্যসূত্র - অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
.
ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. আরবি
  2. ইংরেজি
  3. ফ্রেঞ্চ
  4. জার্মান
ব্যাখ্যা
OIC:

- জার্মান ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা নয়।
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
.
WEF এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাজ্য
  3. ইতালি
  4. রাশিয়া
ব্যাখ্যা
WEF:

- WEF Stands for World Economic Forum.
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর কলগনিতে।
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত।

তথ্যসূত্র - WEF এর ওয়েবসাইট।
.
APEC এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. Africa-Pacific Economic Cooperation
  2. Ashian-Pacific Economic Corporation
  3. Asia-Pacific Economic Cooperation
  4. America-Pacific Economic Corporation
ব্যাখ্যা
APEC:

- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এশীয় প্রশান্ত এটি গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১ টি দেশ।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
.
'রোম সংবিধি (১৯৯৮)' দ্বারা প্রতিষ্ঠিত স্থায়ী বিচার বিভাগীয় সংস্থা কোনটি?
  1. ICJ
  2. ICC
  3. PCA
  4. ITLOS
ব্যাখ্যা
International Criminal Court:

- International Criminal Court (ICC) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- ১ জুলাই ২০০২ সালে রোম চুক্তি (১৭ জুলাই ১৯৯৮ স্বাক্ষরিত) কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য ১২৩টি।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে।
- গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে দণ্ড কার্যকর করতে পারে না।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ১৯৯৯ এটিতে স্বাক্ষর করে এবং ২৩ মার্চ ২০১০ এটি অনুমোদন করে।

তথ্যসূত্র - ICC অফিসিয়াল ওয়েবসাইট।
.
ASEAN এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মালয়শিয়া
  2. ফিলিপাইন
  3. ইন্দোনেশিয়া
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- সংস্থাটি ১৯৬৭ সালের ৮ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি-
• ইন্দোনেশিয়া।
• মালয়শিয়া।
• সিঙ্গাপুর।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
- সংস্থাটির বর্তমান সদস্য ১০টি দেশ।
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে- ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া।

তথ্যসূত্র - ASEAN এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
বেনেলাক্স (BENELUX) বলতে কোন দেশগুলোকে বোঝায়?
  1. সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
  2. ব্রাজিল, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ
  3. বলিভিয়া, নিউজিল্যান্ড ও লাওস
  4. বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ
ব্যাখ্যা
BENELUX:

- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
.
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা
AFTA:

- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো,
- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
১০.
ব্রিকসে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জোটে যোগ দেয়নি কোন দেশ?
  1. সৌদি আরব
  2. আর্জেন্টিনা
  3. মিশর
  4. ইথিওপিয়া
ব্যাখ্যা
ব্রিকস:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
- আর্জেন্টিনা ব্রিকসে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জোটে যোগ দেয়নি।
- বর্তমানে ব্রিকসের সদস্য দেশ ১০টি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০১ ফেব্রুয়ারি ২০২৪।
১১.
স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
  1. লর্ড মুরিং
  2. লর্ড স্টিফেন
  3. লর্ড ব্যাডেন পাওয়েল
  4. হেনরি ডুনান্ট
ব্যাখ্যা
বয়েজ স্কাউট এবং গার্লস স্কাউট:

- বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন ব্যাডেন পাওয়েল।
- তিনি ১৯০৮ সালে ইংল্যান্ডে প্রথম বয়েজ স্কাউট প্রতিষ্ঠা করেন।
- World Scout Bureau ১৯২০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব স্কাউট সংস্থা সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- ব্যাডেন পাওয়েল এবং তার বোন এগনেসের ব্যাডেন পাওয়েলের মাধ্যমে ১৯১০ সালে গার্লস গাইড প্রোগ্রাম শুরু হয়।
- ১৯২৮ সালে World Association of Girl Guides and Girl Scouts হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - World Association of Girl Guides and Girl Scouts এবং স্কাউটের অফিশিয়াল ওয়েবসাইট।
১২.
G-7 এর সদস্য দেশ নয় কোনটি?
  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3. জার্মানি
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
G-7:

- অস্ট্রেলিয়া G-7 এর সদস্য দেশ নয়।
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
১৩.
বাংলাদেশ নিচের কোনটির অশীদার?
  1. EFTA
  2. APTA
  3. NAFTA
  4. AFTA
ব্যাখ্যা
APTA:

- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
১৪.
কোন ধরনের দেশ নিয়ে G-77 গঠিত?
  1. মুসলিম বিশ্বের দেশ
  2. অনুন্নত দেশ
  3. উন্নয়নশীল দেশ
  4. উন্নত দেশ
ব্যাখ্যা
G-77:

- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪।
- এর বর্তমান সদস্য দেশ ১৩৪টি।
- ২০২৪ সালের জন্য উগান্ডা নিউইয়র্কে G-77 এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে।

তথ্যসূত্র - G-77 ওয়েবসাইট।
১৫.
GCC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
GCC:

- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।
১৬.
'The Economic Cooperation Organization' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৪ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৬ সালে
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা
ECO:

- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।
১৭.
'Lion's Club' কী ধরনের সংস্থা?
  1. যুক্তরাজ্যের দাতব্য সংস্থা
  2. বিপন্ন দরিদ্রের অরাজনৈতিক সংস্থা
  3. শিশুদের অধিকার রক্ষার আন্তর্জাতিক সংস্থা
  4. ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
ব্যাখ্যা
লায়ন্স ক্লাব (Lion's Club ):

- ‘লায়ন্স ক্লাব' - বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা।
- এই সংস্থাটি ক্লাবের সদস্যদের কমিউনিটিকে সেবাদান ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গড়ে উঠেছে।
- প্রতিষ্ঠাকাল- ১৯১৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর- ইলিনয়, যুক্তরাষ্ট্র
- স্লোগান / Motto "We Serve".
- বর্তমানে এটি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
- ১৯২০ সালে এটি আন্তর্জাতিকীকরণ করা হয়।
- এই ক্লাবের সদস্যদের Lion বলা হয়।

তথ্যসূত্র - লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
১৮.
'OECD' এর সর্বশেষ সদস্য কোনটি?
  1. কলম্বিয়া
  2. কোস্টারিকা
  3. ডেনমার্ক
  4. কানাডা
ব্যাখ্যা
OECD:

- 'OECD' এর পূর্ণরূপ - Organisation for Economic Co-operation and Development.
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD প্রতিষ্ঠিত হয়।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮ টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা।
- দেশটি ২০২১ সালে যোগদান করে।

তথ্যসূত্র - OECD ওয়েবসাইট।
১৯.
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:

- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো - ৩১টি।
- এর বর্তমান সদস্য - ৬৮টি।
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসু আসাকাওয়া।

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
২০.
ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি কোনটি?
  1. লিসবন
  2. শেনজেন
  3. ব্রাসেলস
  4. ম্যাসট্রিচট
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি শেনজেন চুক্তি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
২১.
AIIB এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
AIIB:

- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর চীনের বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৯টি।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
২২.
NDB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ভ্লাদিমির কেশব
  2. লুইজ গুস্তাভো
  3. হেনরী পল
  4. দিলমা রুসেফ
ব্যাখ্যা
NDB:

- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
২৩.
সার্কের সর্বশেষ সদস্য -
  1. নেপাল
  2. ভুটান
  3. মালদ্বীপ
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
সার্ক:

- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- প্রথম মহাসচিব: আবুল আহসান।
- বর্তমান মহাসচিব: মোঃ গোলাম সারোয়ার।
- প্রথম সার্ক সম্মেলন: ৭-৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল (ঢাকা)।
- সদর দপ্তর: কাঠমুন্ডু, নেপাল।
- বর্তমান সদস্য: ৮টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত,পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সার্কের সর্বশেষ সদস্য আফগানিস্তান।
- ২০০৭ সালে আফগানিস্তান সার্কে যোগদান করে।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
২৪.
আলেকজান্দ্রিয়া প্রটোকলের উপর ভিত্তি করে কোন সংগঠন গঠিত হয়?
  1. বেনেলাক্স ইউনিয়ন
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. আরব লীগ
  4. আসিয়ান
ব্যাখ্যা
আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- এর উদ্দেশ্য সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।