পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ২ Topics: প্রাচীন যুগ - বিভিন্ন রাজবংশের শাসন, কৃষ্টি ও সংস্কৃতি (মৌর্য, গুপ্ত, পাল, সেন ও অন্যান্য।) ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ও বিশ্বের বিভিন্ন ধর্ম।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা ছিলেন -
  1. ক) মার্টিন লুথার কিং জুনিয়র
  2. খ) মার্টিন লুথার
  3. গ) জনসন এফ গ্রান্ডি
  4. ঘ) জ্যাকব সি রুড
সঠিক উত্তর:
ক) মার্টিন লুথার কিং জুনিয়র
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্টিন লুথার কিং জুনিয়র
ব্যাখ্যা
মার্টিন লুথার কিং জুনিয়র
• মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা। তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
• ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত ''আই হ্যাভ এ ড্রিম'' ভাষণটি প্রদান করেন।
• ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
• ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
.
৬৫০-৭৫০ সময়কাল নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. ক) মাৎস্যন্যায়
  2. খ) অন্ধকার যুগ
  3. গ) কৈবর্ত্য বিদ্রোহ
  4. ঘ) ধর্মীয় স্বর্ণ যুগ
সঠিক উত্তর:
ক) মাৎস্যন্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) মাৎস্যন্যায়
ব্যাখ্যা
• শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশ বছর (৬৫০-৭৫০) বাংলায় কোনো স্থায়ী সরকার ছিলো না বললেই চলে।
• সমগ্র দেশ অভ্যন্তরীণ কলহ- কোন্দলে ছিন্ন-বিচ্ছিন্ন এবং বৈদেশিক আক্রমণে পর্যুদস্ত হয়েছে।
• গোপাল-এর উত্থানের আগে খ্রিস্টীয় আট শতকের মাঝামাঝি সময়ের রাজনৈতিক অবস্থাকে পাল আমলের একটি লিপিতে (খালিমপুর তাম্রশাসন) 'মাৎস্যন্যায়' বলে উল্লেখ করা হয়েছে। 
• ৭ম-৮ম শতকের পাল তাম্র শাসনের নৈরাজ্যকর অবস্থাকে ‘মাৎস্যন্যায়’ বলে উল্লেখ করা হয়।
• এ অরাজকতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব হয়।
• পাল তাম্রশাসনে উল্লেখ পাওয়া যায় যে, গোপাল উল্লিখিত অরাজক অবস্থার (মাৎস্যন্যায়ম) অবসান ঘটান।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
.
ইহুদীদের উপাসনালয়ের নাম কী?
  1. ক) মন্দির
  2. খ) গুরু দুয়ারা
  3. গ) সিনাগগ
  4. ঘ) মঠ
সঠিক উত্তর:
গ) সিনাগগ
উত্তর
সঠিক উত্তর:
গ) সিনাগগ
ব্যাখ্যা
• ইহুদীদের উপাসনালয়ের নাম সিনাগগ
• যা কেবল ধর্মীয় প্রার্থনার জন্য নয়, এটি ধর্ম সম্পর্কিত সমাবেশ ও অধ্যয়নের জায়গা হিসাবেও ব্যবহৃত হয়।
• এর প্রচলিত ক্রিয়াকলাপগুলি তিনটি ভাগে বিভক্ত: bet ha-tefilla (“house of prayer”) বা (''প্রার্থনার ঘর''), bet ha-kneset (“house of assembly”) বা (''সমাবেশের ঘর''), এবং bet ha-midrash (“house of study”) বা (''অধ্যয়নের ঘর'')।

অন্যদিকে, 
• শিখদের উপাসনালয় - গুরু দুয়ারা। 
• জৈনদের ধর্মীয় পবিত্রস্থান - ভারতের রাজস্থানে অবস্থিত - দিলওয়ারা মন্দির।
• বৌদ্ধ ধর্মের উপাসনালয় মঠ নামে পরিচিত।  

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
জেরুজালেম কোন ধর্মাবলম্বীদের নিকট পবিত্র স্থান?
  1. ক) ইসলাম, ইহুদি এবং জৈন
  2. খ) ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান
  3. গ) ইসলাম, ইহুদি এবং হিন্দু
  4. ঘ) ইসলাম, খ্রিস্টান এবং বৌদ্ধ
সঠিক উত্তর:
খ) ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান
ব্যাখ্যা
• জেরুজালেম আধুনিক ইসরাইলে অবস্থিত একটি শহর এবং অনেকের কাছে এটি বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত।
• জেরুজালেম তিনটি বৃহত্তম একেশ্বরবাদী ধর্মের (ইহুদি, ইসলাম এবং খ্রিস্টান) গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থান।
• ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে রাজধানী হিসেবে দাবি করেছে।
• এর শহর এবং এর ভেতরের জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য রক্তক্ষয়ী সংঘাত হাজার হাজার বছর ধরে চলছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
.
ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম কী?
  1. ক) পাল
  2. খ) কুষাণ
  3. গ) গুপ্ত
  4. ঘ) মৌর্য
সঠিক উত্তর:
ঘ) মৌর্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৌর্য
ব্যাখ্যা
মৌর্য সাম্রাজ্যে
• প্রাচীন ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনালগ্ন ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।
• প্রাচীন ভারতে সাম্রাজ্যের বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে।  
• ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্যে

চন্দ্রগুপ্ত মৌর্য
• মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাঁর রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।
• তার রাজধানী ছিল পাটালিপুত্র।
• সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল কৌটিল্য। 

মহামতি অশোক
• অশোক ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছিলেন এবং তাঁর অভিষেক হয়েছিল ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে।
• তার শাসনামলেই উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়।
• প্রাচীন পুন্ড্রনগর ছিল এ প্রদেশের রাজধানী।
• কলিঙ্গের যুদ্ধ ছিল তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এ যুদ্ধে ১১/২ লক্ষ লোক বন্দী, ১ লক্ষ লোক নিহত এবং বহু সংখ্যক লোক আহত হয়।
• যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধধর্ম গ্রহণ করেন। তাঁর শাসনামলে বৌদ্ধধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়। 
• এজন্য তাঁকে বৌদ্ধধর্মের কনস্ট্যানটাইন বলা হয়।
•  প্রায় ৪০ বছর রাজত্বের পর ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোক মৃত্যুবরণ করেন। 

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
উইনস্টন চার্চিলকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় কত সালে?
  1. ক) ১৯৫৩
  2. খ) ১৯৫৪
  3. গ) ১৯৫৫
  4. ঘ) ১৯৫৬
সঠিক উত্তর:
ক) ১৯৫৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৫৩
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল (১৮৭৪ - ১৯৬৫)
• উইনস্টন চার্চিল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম সেরা রাজনীতিবিদ। তিনি নিজেকে জনসেবায় নিবেদিত করেছিলেন। 
• ১৯৪০-১৯৪৫ তিনি প্রথম বারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৫১-১৯৫৫ সালে তিনি দ্বিতীয় বারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 
• দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল।
• ‘The Second World War’ গ্রন্থের জন্যে তিনি ১৯৫৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
• ১৯৬৩ সালে জন এফ কেনেডি  চার্চিলকে যুক্তরাষ্ট্রের সম্নানসূচক নাগরিকত্ব প্রদান করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
.
‘ভারতের নেপোলিয়ন’ হিসেবে পরিচিত কোন শাসক?
  1. ক) অশোক
  2. খ) সমুদ্রগুপ্ত
  3. গ) প্রথম চন্দ্রগুপ্ত
  4. ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর:
খ) সমুদ্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) সমুদ্রগুপ্ত
ব্যাখ্যা
সমুদ্রগুপ্ত
• গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠতম শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। 
• তিনি আনুমানিক ৩৩৫ খ্রিস্টাব্দ থেকে ৩৮০ খ্রিস্টাব্দের পূর্বপর্যন্ত রাজত্ব করেন। 
• সমুদ্রগুপ্তকে প্রচণ্ড সাম্রাজ্যবাদী হিসেবে বিবেচনা করা হয়। তার প্রধান নীতিই ছিলো রাজ্য অধিগ্রহণ। এজন্যে অনেক ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ‘ভারতের নেপোলিয়ন’ হিসেবে অভিহিত করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Emancipation Proclamation কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) দাস প্রথা নিষিদ্ধকরণ
  2. খ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা
  3. গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
  4. ঘ) যুক্তরাষ্ট্রের শাসন কাঠামো
সঠিক উত্তর:
ক) দাস প্রথা নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) দাস প্রথা নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
আব্রাহাম লিংকন (১৮০৯ - ১৮৬৫)
আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
⤇ গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ। আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন। ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ভাষণটি দিতে তাঁর লেগেছিল তিন মিনিটেরও কম সময়। শব্দ ছিল মাত্র ২৭২টি। অথচ তার শিহরণ লেগেছিল গোটা বিশ্বে। 
⤇ ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর আব্রাহাম লিংকন দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন। এ লক্ষে ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন। পরবর্তীতে সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়। 
⤇ ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনফেডারেট ও ইউনিয়নিস্টদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা মার্কিন গৃহযুদ্ধ নামে পরিচিত। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
মহামন্দা মোকাবিলার জন্য নিউ ডিল (New Deal) ব্যবস্থা প্রবর্তন করেন কোন মার্কিন প্রেসিডেন্ট?
  1. ক) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  2. খ) থিওডর রুজভেল্ট
  3. গ) জন এফ. কেনেডি
  4. ঘ) আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
ক) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা
নিজ ডিল (New Deal)
• ১৯২৯ সাল থেকে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে অর্থনৈতিক মহামন্দা (Great Depression) দেখা দেয়।
• এর ফলে শেয়ার বাজারের পতন ঘটে, ব্যাংকগুলাে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হতে থাকে, বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে, বেতন ও মজুরি ব্যাপকভাবে কমে যায়, ফলে জীবন ধারন দুর্বিসহ হয়ে পড়ে।
• যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে নিউ ডিল (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
• নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।

তথ্যসূত্র: ব্রিটানিকা।