পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা – ১২ টপিক: রিভিশন পরীক্ষা সিলেবাস - পরীক্ষা ১০ ও ১১ [Live Class – ১৩, ১৪, ১৫, ১৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
কোনটি স্থলমাইন নিষিদ্ধকরণ সংক্রান্ত -
  1. বাসেল কনভেনশন
  2. জেনেভা কনভেনশন
  3. অটোয়া কনভেনশন
  4. ভিয়েনা কনভেনশন
সঠিক উত্তর:
অটোয়া কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
অটোয়া কনভেনশন
ব্যাখ্যা
• অটোয়া কনভেনশন:
- অটোয়া কনভেনশন হচ্ছে স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক কনভেনশন।
- এটি ০৩ ডিসেম্বর ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
- ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- চুক্তিটিতে স্বাক্ষরকারী দেশ ১৩৩টি।
- সব ধরনের স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংস করা হলো এই চুক্তির উদ্দেশ্য।

অন্যদিকে,
- বাসেল কনভেনশন হলো- বিষাক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন। 
- জেনেভা কনভেনশন হলো- যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধি।
- ভিয়েনা কনভেনশন হলো - ওজোন স্তর সুরক্ষা ও সংরক্ষণ সম্পর্কিত।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
বিশ্বের প্রাচীন রেস্তোরার নাম কী?
  1. কাসা বোতিন
  2. কাসাব্লাঙ্কা
  3. কাসা বেতিন
  4. লুই ফ্রেসকো
সঠিক উত্তর:
কাসা বোতিন
উত্তর
সঠিক উত্তর:
কাসা বোতিন
ব্যাখ্যা
বিশ্বের প্রাচীন রেস্তোরার নাম 'কাসা বোতিন'।

• বিশ্বের প্রাচীনতম রেস্তোরা:
- বিশ্বের প্রাচীনতম রেস্তোরা 'কাসা বোতিন'  স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে অবস্থিত।
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুসারে, এটিই বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ।
- প্রাচীন রেস্তোরাঁটির পুরনো সব মেন্যু এখনও চালু রয়েছে।
- স্পেনের রাজধানী মাদ্রিদের বিখ্যাত প্লাসা মাইয়র স্কয়ার প্রায় ৪০০ বছরের পুরনো।

উৎস: Restaurante Botin ওয়েবসাইট।
.
ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক?
  1. জার্মানি
  2. যুক্তরাজ্য
  3. গ্রিস
  4. রাশিয়া
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
• ইমানুয়েল কান্ট:
 - ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক ও নীতিবিজ্ঞানী।
- 'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক তিনি।

- তার নীতিবিদ্যার মূলকথা তিনটি।
যথা:
- সৎ ইচ্ছা,
- কর্তব্যের জন্য কর্তব্য
- শর্তহীন আদেশ।

• নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত বই:
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

উৎস: পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
The Last Supper চিত্রকর্মটি কার আঁকা?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. ভিনসেন্ট ভ্যানগগ
  4. পাবলো পিকাসো
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা
• দ্য লাস্ট সাপার:
- দ্য লাস্ট সাপার বা অন্তিম ভোজ হল ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম (ফ্রেস্কো)।
- মোনালিসার পর এই ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়।
- ধারণা করা হয় ১৪৯৫-১৪৯৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা হয়েছিলো।
- ছবিটিতে মাঝখানে উপবিস্ট যীশুখ্রীষ্টকে তাঁর চারপাশে শিষ্যদের নিয়ে শেষ নৈশভোজরত অবস্থায় দেখা যাচ্ছে।
- এই নৈশভোজের বর্ণনা রয়েছে সাধু যোহন লিখিত সুসমাচারের ১৩:২১ ছত্রে, যেখানে যীশু বলেন যে, তার বারোজন প্রেরিতদের মধ্য থেকে - একজন পরদিনই তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করবে।

লিওনার্দো দ্য ভিঞ্চি:
- ইতালিয় চিত্র শিল্পী।
- তিনি সর্বপ্রথম এরিয়াল পরিপ্রেক্ষিতের ব্যবহার করেন।
- বিখ্যাত চিত্রকর্ম – মোনালিসা, ভার্জিন অব দ্য রকস, দ্য লাস্ট সাপার।
 
উৎস: ব্রিটানিকা।
.
আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত?
  1. Thames
  2. Reine
  3. Seine
  4. Tiber
সঠিক উত্তর:
Seine
উত্তর
সঠিক উত্তর:
Seine
ব্যাখ্যা
• আইফেল টাওয়ার:
- আইফেল টাওয়ার প্যারিসের Seine(সিন) নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত।
- গোস্তাব আইফেল ১৮৮৯ সালে এটি নির্মাণ করেন।
- গুস্তাভ আইফেলের নাম অনুসারে আইফেল টাওয়ারের নামকরণ করা হয়।
- টাওয়ারটি ১৮৮৯ থেকে ১৯৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোর রেকর্ডটি দখল করেছিল কিন্তু বহু দশক ধরে ফ্রান্সের সবচেয়ে - উঁচু কাঠামো হিসেবে রয়ে গেছে।
- টাওয়ারটি প্যারিসে অনুষ্ঠিত ১৮৮৯ সালের প্রদর্শনীর কেন্দ্রবিন্দু হিসাবে নির্মিত হয়েছিল।

উৎস: Worldatlas.com
.
'চিচেন ইৎজা' কোন সভ্যতার নিদর্শন?
  1. রোমান সভ্যতা
  2. ইনকা সভ্যতা
  3. গ্রিক সভ্যতা
  4. মায়া সভ্যতা
সঠিক উত্তর:
মায়া সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মায়া সভ্যতা
ব্যাখ্যা
• চিচেন ইৎজা:
- চিচেন ইৎজা হলো মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলায় অবস্থিত একটি প্রাচীন পাথুরে শহর যা 'মায়া সভ্যতা'এর লোকেরা তৈরি করেছিলো।
- ক্লাসিক মায়া সভ্যতার যুগে পঞ্চম শতাব্দীতে চিচেন ইৎজা তৈরি হয় বলে ধারণা করা হয়।
- সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত চিচেন ইৎজা ছিলো মায়া সভ্যতার অন্যতম প্রধান শহর।
- চিচেন ইৎজা বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম।
- ইউনেস্কো ১৯৮৮ সালে চিচেন ইৎজাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ওয়েবসাইট)
.
'অপারেশন বারবারোসা' কিসের সাথে সম্পর্কিত?
  1. ইরাক-ইরান যুদ্ধ
  2. ১ম বিশ্বযুদ্ধ
  3. ২য় বিশ্বযুদ্ধ
  4. উপসাগরীয় যুদ্ধ
সঠিক উত্তর:
২য় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
২য় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা
• অপারেশন বারবারোসা:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পূর্ব ফ্রন্টের যুদ্ধ বা জার্মানীর রাশিয়া আক্রমণ।
-দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪১ সালে ২২ জুন জার্মানীর হিটলার 'অপারেশন বারবারোসা' নামে পরিচিত সোভিয়েত ইউনিয়ন অভিযান শুরু করেছিলেন।
- এই অভিযানে ১৯টি প্যানযার ডিভিশন, ৩ হাজার ট্যাংক, ২৫০০ বিমান এবং ৭০০০ কামান অংশ গ্রহণ করে।
- সর্বমোট ত্রিশ লক্ষ সৈনিক সাথে ৬ লক্ষ মোটরযান এবং ৬-৭ লক্ষ ঘোড়া ব্যবহার হয়েছিল এই অভিযানে।
- সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিনের ইস্পাত-কঠিন নেতৃত্ব নাৎসিদের জয়রথ থামিয়ে অপারেশন বারবারোসাকে ব্যর্থ করে দেয়।
- স্ট্যালিনের নেতৃত্বে মাতৃভূমি রক্ষায় সোভিয়েত জনগণ জার্মানির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে।
- জার্মানরা যেসব সোভিয়েত ভূখন্ড দখল করে, সেখানেও সোভিয়েত জনগণ গেরিলা যুদ্ধ চালিয়ে যায়।
- স্ট্যালিন সোভিয়েত জনগণ ও সৈন্যদের দেশরক্ষায় ব্যাপকভাবে উৎসাহিত করেন।
- মূলত সোভিয়েতদের প্রবল প্রতিরোধের ফলেই অপারেশন বারবারোসা ব্যর্থ হয়।

উৎস: Britannica.
.
International Conference on Human Rights- কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ভিয়েনা
  2. প্যারিস
  3. জেদ্দা
  4. তেহরান
সঠিক উত্তর:
তেহরান
উত্তর
সঠিক উত্তর:
তেহরান
ব্যাখ্যা
• ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যান রাইটস (International Conference on Human Rights) :
- ১৯৬৮ সালে তেহরানে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, যা মানবাধিকার সুরক্ষায় বৈশ্বিক প্রচেষ্টাকে শক্তিশালী করে।
- এটি ছিল জাতিসংঘের আয়োজিত প্রথম বড় আকারের মানবাধিকার সম্মেলন।

• উদ্দেশ্য:
১৯৪৮ সালে গৃহীত বিশ্ব মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights)-এর ২০তম বার্ষিকী উপলক্ষে, মানবাধিকার প্রচার ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং নতুন চ্যালেঞ্জ চিহ্নিত করা।

এছাড়াও,
বিশ্ব মানবাধিকার সম্মেলন (১৯৯৩ ভিয়েনা) মানবাধিকার বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক সম্মেলন।

• International Bill of Human Rights
জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি ঘোষণা ও দুটি আর্ন্তজাতিক চুক্তিকে গঠিত International Bill of Human Rights:

• মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (Universal Declaration of Human Rights -UDHR):
✓ জাতিসংঘ মানবাধিকার কমিশন (১৯৪৬) কর্তৃক ঘোষণা।
✓ ১০ ডিসেম্বর, ১৯৪৮ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত।
✓ মোট অনুচ্ছেদ ৩০ টি।

উৎস: ব্রিটানিকা।
.
International Cricket Council এর সদর দপ্তর কোথায়?
  1. মেলবোর্ন
  2. লন্ডন
  3. দুবাই
  4. সিডনি
সঠিক উত্তর:
দুবাই
উত্তর
সঠিক উত্তর:
দুবাই
ব্যাখ্যা
• International Cricket Council (ICC) :
- প্রতিষ্ঠাকাল – ১৫ জুন, ১৯০৯ ।
- শুরুর নাম – Imperial Cricket Conference.
- সদর দপ্তর - দুবাই।
- মোট সদস্য – ১২ টি।
- ১১ তম সদস্য – আয়ারল্যান্ড (২০১৭)।
- ১২ তম সদস্য – আফগানিস্তান (২০১৭)।

উৎস: ICC অফিসিয়াল ওয়েবসাইট।
১০.
FIFA কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯০১ সালে
  2. ১৯০৩ সালে
  3. ১৯০৪ সালে
  4. ১৯১০ সালে
সঠিক উত্তর:
১৯০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০৪ সালে
ব্যাখ্যা
• FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠাকাল: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা'র সদস্যপদ লাভ করে।

উৎস: ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১১.
যুদ্ধবস্থায় বেসামরিক জনগণকে রক্ষার বিষয়ে জেনেভা কনভেনশনের কত নং চুক্তিতে বলা আছে?
  1. ১নং চুক্তি
  2. ২নং চুক্তি
  3. ৩নং চুক্তি
  4. ৪নং চুক্তি
সঠিক উত্তর:
৪নং চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
৪নং চুক্তি
ব্যাখ্যা
• জেনেভা কনভেনশন ১৯৪৯ (Geneva Convention):
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
- এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল।
- যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি রক্ষাকবচ/চুক্তি থাকায় এই চুক্তিকে "চারটি রেডক্রস কনভেনশন" বলা হয়।
- স্বাক্ষরিত চারটি চুক্তি হচ্ছে -
১. প্রথম জেনেভা কনভেনশন: জেনেভা কনভেনশনের প্রথম চুক্তিটি যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।

২. দ্বিতীয় জেনেভা কনভেনশন: দ্বিতীয় চুক্তিটি সমুদ্রে বা জলের যুদ্ধে আহত, অসুস্থ ও জাহাজডুবির স্বীকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশোধন করে এটি সাক্ষরিত হয়।

৩. তৃতীয় জেনেভা কনভেনশন : জেনেভা কনভেনশনের তৃতীয় চুক্তিটি হচ্ছে যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।

৪. চতুর্থ জেনেভা কনভেনশন : চতুর্থ চুক্তিটি যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত চুক্তি।

উৎস: Redcross অফিসিয়াল ওয়েবসাইট।
১২.
'The Guardian' পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয় ?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কাতার
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
• 'দ্য গার্ডিয়ান' পত্রিকা:
- 'দ্য গার্ডিয়ান' পত্রিকা ১৮২১ সালে প্রতিষ্টিত যা ১৯৫৯ সাল অবধি দ্য মাঞ্চেস্টার গার্ডিয়ান নামে পরিচিত ছিল।
- এটি যুক্তরাজ্যের একটি জাতীয় দৈনিক পত্রিকা।
- ১৯ শতকে স্থানীয় পত্রিকা হিসেবে চালু হওয়া এই পত্রিকাটি পরবর্তিতে জাতীয় পত্রিকায় রূপ নেয় যার বর্তমানে একটি জটিল সাংগঠনিক রূপ বিদ্যমান এবং ইন্টারনেট ব্যবস্থার কল্যাণে এটি আন্তর্জাতিক গণমাধ্যমে রূপ নিয়েছে।
- এই প্রকাশনীর দ্য অভসার্ভার ও দ্য গার্ডিয়ান উইকলি নামে দুটি সাপ্তাহিকী প্রকাশ করে থাকে।

উৎস: The Guardian ওয়েবসাইট।
১৩.
'গোল্ডেন ট্রায়াংগেল' কোন তিনটি দেশ নিয়ে গঠিত?
  1. আফগানিস্তান, পাকিস্তান ও ইরান
  2. মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া
  3. লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
  4. মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
সঠিক উত্তর:
মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
ব্যাখ্যা
• গোল্ডেন ট্রায়াংগেল:
- গোল্ডেন ট্রায়াংগেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ মায়ানমার, থাইল্যান্ড ও লাওসের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী ও চোরাচালানকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

উল্লেখ্য,
- গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.