পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ: বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, বাংলাদেশ ব্যাংক বা রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্ট পড়তে হবে) উৎস: NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
বাংলাদেশে সরাসরি বিনিয়োগে শীর্ষ দেশ নিচের কোনটি ?
  1. ক) ভারত
  2. খ) চীন  
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
♦ বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে— চীনের।
বাংলাদেশে সরাসরি বিনিয়োগে শীর্ষ দেশ— চীন।
♦ বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ— জাপান।
♦ বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী সংস্থা— আইডিএ (IDA)।
♦ বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ— চীন।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা - ২০২২।
.
নিচের কোন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান থাকেন মাননীয় প্রধানমন্ত্রী?
  1. ক) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
  2. খ) বাংলাদেশ ট্রেড এণ্ড ট্যারিফ কমিশন
  3. গ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
  4. ঘ) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
ব্যাখ্যা
• বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(BIDA) এর গর্ভনিং বোর্ড এর প্রধান/ নির্বাহী প্রধান হলো প্রধানমন্ত্রী।
• প্রতিষ্ঠিত হয়-৩০ আগস্ট,২০১৬ সালে কার্যালয়- আগারগাঁও,ঢাকা। 
• শিল্পমন্ত্রী , বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী হলো ঐ বোর্ড এর সদস্য।

• বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ নিম্নরূপ:
-  বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
 - বাংলাদেশ ট্রেড এণ্ড ট্যারিফ কমিশন
- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


সূত্র: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ওয়েবসাইট ও  বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
বাংলাদেশের বেসরকারি সেক্টরের বাণিজ্য বিষয়ক সর্বোচ্চ সংগঠন ( FBCCI ) কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
• The Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI).
• বাংলাদেশের বেসরকারি সেক্টরের বাণিজ্য বিষয়ক সর্বোচ্চ সংগঠন।
• ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
• বর্তমান সভাপতি - জসিম উদ্দিন।
• বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা হিসেবে পরামর্শমূলক এবং উপদেষ্টা ক্ষমতায় অগ্রণী ভূমিকা পালন করে, বেসরকারি বাণিজ্য খাতের স্বার্থ রক্ষা করে।

সূত্র: FBCCI ওয়েবসাইট।
.
সার্বিকভাবে জিডিপি কতটি খাত নিয়ে গঠিত?
  1. ক) ১৮টি
  2. খ) ১৯টি
  3. গ) ১৭টি
  4. ঘ) ১৩টি
ব্যাখ্যা
• বাংলাদেশের জিডিপি’কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।যথা -
- কৃষিখাত,
- শিল্পখাত ও
- সেবাখাত।
উল্লেখ্য,
সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত। এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত। এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভূক্ত।  

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২২।
.
দিনাজপুরের কাটারীভোগ চালকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন করে নিচের কোন প্রতিষ্ঠান?
  1. ক) বিএসটিআই
  2. খ) বিআইএম
  3. গ) ডিপিডিটি
  4. ঘ) বিটাক
ব্যাখ্যা
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস( ডিপিডিটি ) অধিদপ্তর ।
• এই অধিদপ্তরের মূল কার্যাবলীর মধ্যে রয়েছে মেধা সম্পদ সুরক্ষায় নতুন নতুন উদ্ভাবনের পেটেন্ট, ডিজাইন সত্ত্ব মঞ্জর করা, পণ্য ও সেবার ট্রেডমার্ক ও ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন করা।
• কিছু ভৌগোলিক নির্দেশক পণ্য হলো---
- ইলিশ।
- জামদানি। 
- দিনাজপুর কাটারীভোগ।
- কালিজিরা
- রংপুরের শতরঞ্জি।
- রাজশাহী সিল্ক।
- ঢাকাই মসলিন। 
- বাগদা চিংড়ি।

সূত্র: শিল্প মন্ত্রণালয়।
.
ট্যারিফ কমিশন এর বর্তমান নাম কী?
  1. ক) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
  2. খ) বাংলাদেশ ট্রেড কমিশন
  3. গ) ট্যারিফ ট্রেডিং কমিশন অব বাংলাদেশ
  4. ঘ) বাংলাদেশ ট্রেড এন্ড টেক্স কমিশন
ব্যাখ্যা
• ট্যারিফ কমিশন পাকিস্তান ট্যারিফ কমিশনের পূর্ব পাকিস্তান শাখার উত্তরবর্তী।
•  বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নতুন নাম হয় ট্যারিফ কমিশন।
• বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ জুলাই ১৯৭৩ তারিখের সিদ্ধান্তবলে উক্ত মন্ত্রণালয়ের একটি অধীনস্থ অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে।
•  ১৯৯২ সনের নভেম্বরে উক্ত কমিশন বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নম্বর আইন)-এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে  পূর্ণগঠিত  হয়।
• ১৭ই জুন ,২০১৯ সালে বাংলাদেশ ট্যারিফ কমিশন এর নাম সংশোধন করে ‘বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন‘ করা হয়।
• বর্তমানে এটি দেশীয় শিল্পসমূহকে অসম প্রতিযোগিতা থেকে রক্ষা ও যথাযথ সংরক্ষণের লক্ষ্যে একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করছে।

সূত্র: বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ওয়েবসাইট।
.
‘কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা‘ নিচের কোন প্রতিষ্ঠান এর কাজ?
  1. ক) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
  2. খ) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
  3. গ) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস
  4. ঘ) বাংলাদেশ ট্রেড এণ্ড ট্যারিফ কমিশন
ব্যাখ্যা
• ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সরকারের একটি সংস্থা।
• স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবিস্মরণীয় সৃষ্টির মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিষ্ঠা অন্যতম।
• ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির আদেশ নং-৬৮/১৯৭২ এর মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিষ্ঠা করেন।
• ১৯৭২ সনের ০১ জানুয়ারি প্রতিষ্ঠার পর এদেশে ব্যবসা-বাণিজ্যের পথিকৃৎ হিসেবে কাজ করছে টিসিবি।
• টিসিবি’র মাধ্যমেই নিত্যপ্রয়োজনীয় পণ্যাদি থেকে শিল্পের কাঁচামাল পর্যন্ত আমদানি এবং পাট, তৈরী পোশাক প্রভৃতি রপ্তানির মাধ্যমে দেশে বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম চালু করা হয়।
• বর্তমানে তৈরী পোশাক রপ্তানি অর্থনীতিতে যে ব্যাপক ভূমিকা রাখছে তারও পথিকৃৎ টিসিবি।
• উদ্দেশ্য
 - কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা।

সূত্র:  বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
‘ডাচ ডিজিজ‘ কিসের সাথে সম্পর্কিত?
  1. ক) অর্থনীতি
  2. খ) রাজনীতি
  3. গ) পরিবেশ
  4. ঘ) যুদ্ধ
ব্যাখ্যা
• মূলত একটি মাত্র প্রাকৃতিক সম্পদের উপর অতি নির্ভরতা (৮০ ভাগ বা বেশি) এবং ভবিষ্যতে এই সম্পদের পরিমাণ বা মূল্য হ্রাস পেলে যে আর্থিক মন্দার সৃষ্টি হয়, সেটাকে ডাচ ডিজিজ বলা হয়ে থাকে। 
• ডাচ ডিজিজ কথাটি প্রথম ১৯৭৭ ব্যবহার করে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন।
• ১৯৫৯ সালে নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের সন্ধান পায় দেশটি।
• বিপুল পরিমাণ গ্যাসের উত্তোলন ও রপ্তানির ফলে নেদারল্যান্ডসের অর্থনীতি প্রাথমিক দিকে সমৃদ্ধ হলেও পরবর্তী সময়ে এ গ্যাসেই তাদের বিপর্যয় ডেকে আনে অর্থনীতিতে।
• ম্যাগাজিনটি নেদারল্যান্ডসের এ অর্থনৈতিক বিপর্যয়কে বুঝানোর জন্য ডাচ ডিজিজ কথাটির প্রয়োগ করেন।
• অর্থাৎ ডাচ ডিজিজ বলতে বোঝায় কোনো দেশ একটি মাত্র প্রাকৃতিক সম্পদ কিংবা একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর অতিনির্র্ভরতা (৮০ ভাগ বা বেশি) এবং ভবিষ্যতে এ সম্পদের কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ভঙ্গুর অবস্থা সৃষ্টি হলে যে আর্থিক মন্দার সৃষ্টি হয়, সেটাকে ডাচ ডিজিজ বলা হয়ে থাকে।
• ডাচ জিজিজের একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল মজুদকারী দেশ এবং উৎপাদিত তেলের প্রায় সবটাই রফতানি করে থাকে।

সূত্র: দ্য ইকোনমিস্ট ও বণিক বার্তা।
.
মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির নাম কী?
  1. ক) TICFA
  2. খ) PTA
  3. গ) FTA
  4. ঘ) SAPTA
ব্যাখ্যা
• ২৫ নভেম্বর, ২০১৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিবন্ধকতা চিহ্নিত করতে এবং মোকাবেলা করার জন্য একটি বার্ষিক ফোরাম প্রতিষ্ঠার জন্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি ( TICFA ) স্বাক্ষর করে।
• Trade and Investment Cooperation Forum Agreement (TICFA).
 
সূত্র: U.S. Embassy in Bangladesh Website.
১০.
BEZA কী?
  1. ক) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
  2. খ) বাংলাদেশ অর্থনৈতিক প্রক্রিয়াজাতকরণ অঞ্চল
  3. গ) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা ।
• Bangladesh Economic Zones Authority) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন- ২০১০ অধ্যাদেশ দ্বারা গঠিত ও পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান।
• বেজা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, লাইসেন্স প্রদান, পরিচালনা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত।
• বেজা তিন পর্যায়ের ব্যবস্থাপনা কাঠামো দ্বারা পরিচালিত:
- গভর্নিং বোর্ড,
- নির্বাহী বোর্ড,
- বেজা দপ্তর/সচিবালয়

• সার্বিক নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো গভর্নিং বোর্ড।
•  গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী।
• শিল্প, বাণিজ্য, অর্থ, পরিকল্পনা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, যোগাযোগ, শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ ও বন, কৃষি, ডাক ও টেলিযোগাযোগ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, নৌ পরিবহন মন্ত্রণালয়/ বিভাগের শীর্ষ স্থানীয়  প্রতিনিধিবৃন্দ এই বোর্ডের সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দেশের শীর্ষ স্থানীয় চেম্বার নেতৃবৃন্দ ও বেসরকারী খাতের প্রতিনিধিবৃন্দ এই বোর্ডের সদস্য।


সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা ওয়েবসাইট।
১১.
নিচের কোন প্রতিষ্ঠান পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করে থাকে?
  1. ক) বিএসটিআই
  2. খ) ডিপিটিআই
  3. গ) বিজিএমআই
  4. ঘ) বিডা
ব্যাখ্যা
• উপমহাদেশে ১৯৪৬ সালে Indian Standards Institute স্থাপনের মাধ্যমে জাতীয় মান সংস্থার কার্যক্রম শুরু হয়েছিল।
• ১৯৫৮ সালে, তৎকালীন পাকিস্তানে Pakistan Standards Institute (PSI) প্রতিষ্ঠিত হয়।
• ঢাকায় ১৯৬৩ সালে PSI এর অফিস প্রতিষ্ঠিত হয়।
•  বাংলাদেশ সরকারের জারীকৃত ‘দি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫’ -এর মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গঠিত হয়।
• ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনস্ত কৃষিপণ্য বিপনন ও শ্রেণী বিন্যাস পরিদপ্তরটি বিএসটিআই’র সঙ্গে একীভূত হয়।
• উক্ত অধ্যাদেশটি ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮’ -তে পরিণত করা হয়েছে।
 • বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধিনে বিএসটিআই একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
• কাজ: 
- মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে যুগোপযোগী প্রতিষ্ঠান  হিসেবে গড়ে তোলা।   
- পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করা।
-  পণ্য ও সেবার মান প্রণয়ন, বাস্তবায়ন এবং পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদন্ডে উন্নীতকরণ এবং
- ভোক্তা ও অংশীজনের স্বার্থ রক্ষা করে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা প্রদান।

সূত্র: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ওয়েবসাইট।
১২.
নিচের কোন খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) কৃষিখাত
  2. খ) শিল্পখাত
  3. গ) সেবাখাত
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%.
- নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪০.৬%.

• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%.
- নিয়োজিত জনশক্তির পরিমাণ - ২০.৪%.

•অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%.
- নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৯.০%.

উৎস: অর্থনৈতিক সমীক্ষা – ২০২২।
১৩.
শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
• শিল্প মন্ত্রণালয়ের অধীন বর্তমানে ৪টি সংস্থা, ৬টি দপ্তর/অধিদপ্তর এবং একটি বোর্ড কাজ করছে।
• সংস্থাঃ
১. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)
২. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প  করপোরেশন (বিএসএফআইসি)
৩. বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)
৪. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
• দপ্তরঃ
১.বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)
২.বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)
৩. বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
৪. ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)
৫. পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর
৬. প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়

সোর্স : শিল্প মন্ত্রণালয় ওয়েবসাইট।