পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
Exam 15 Topic: • Definition & role of Social Administration in promoting social welfare; Social Action as a method of social change Source: Class – 10, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
Social  Action means a-  (সামাজিক কার্যক্রম বলতে বুঝায়- )
  1. Social activity( সামাজিক কাজ) 
  2. Social function( সামাজিক অনুষ্ঠান) 
  3. Socially organised effort( সামাজিকভাবে সংগঠিত প্রচেষ্টা)
  4. Social customs(সামাজিক প্রথা)
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রম হলো সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন বা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত একটি সুসংগঠিত দলীয় প্রচেষ্টা বা পদ্ধতি। এর মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং সামাজিক কু-প্রথা, অব্যবস্থা ও অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো সংশোধন বা পরিবর্তনের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা হয়। 

.
Which is an auxiliary method of social work? (নীচের কোনটি সমাজকর্মের সাহায্যকারী পদ্ধতি?) 
  1. Social Case work( ব্যক্তি সমাজকর্ম)
  2. Community Action (সমষ্টি কার্যক্রম) 
  3. Social Action ( সামাজিক কার্যক্রম) 
  4. Community organisation (সমষ্টি সংগঠন) 
ব্যাখ্যা

সমাজকর্মের দুটি প্রধান পদ্ধতি হলো তিনটি মৌলিক পদ্ধতি (ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম) এবং তিনটি সহায়ক পদ্ধতি (সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন, সামাজিক কার্যক্রম)। এই মৌলিক পদ্ধতিগুলো সরাসরি সমস্যা সমাধানের কাজ করে, আর সহায়ক পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতিগুলোকে কার্যকারিতা প্রদানে সহায়তা করে।

.
To remove ill- practice and superstition of society,  which social work method is applied? (সমাজের কুপ্রথা ও কুসংস্কার দূরীকরণে সমাজকর্মের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?)
  1. Social case work (ব্যক্তি সমাজকর্ম)
  2. Social group work (দল সমাজকর্ম)
  3. Social Action(সামাজিক কার্যক্রম) 
  4. Social research ( সামাজিক গবেষণা) 
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রম বলতে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন বা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সুসংগঠিত ও সুশৃঙ্খল প্রচেষ্টা বোঝায়, যার মাধ্যমে ব্যক্তি, পরিবার, গোষ্ঠী এবং সমগ্র সমাজের কল্যাণ বৃদ্ধি করা হয় এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি করে সমস্যার সমাধান করা হয়। । মূলত সমাজে যেসব প্রচলিত অপসংস্কৃতি, কুপ্রথা ও অব্যবস্থা রয়েছে, তা দূর করে একটি কাঙ্ক্ষিত সমাজ গঠনের লক্ষ্যেই সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। 

.
Muslim family Law ordinance was passed in which year? (মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কতসালে পাস হয়?) 
  1. ১৯৬০
  2. ১৯৬৫
  3. ১৯৬২
  4. ১৯৬১
ব্যাখ্যা

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ সালে প্রণীত হয় এবং এটি মূলত উত্তরাধিকার, বিবাহ নিবন্ধন, বহুবিবাহ, তালাক, দেনমোহর এবং ভরণপোষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। এই অধ্যাদেশটি আইন কমিশন এর কিছু সুপারিশের ভিত্তিতে পাকিস্তানের প্রেসিডেন্ট কর্তৃক জারি করা হয়েছিল। 

.
Which issue is not said aboutThe definition of social action in the book " Social work Dictionary"?( " Social work Dictionary" তে সামাজিক কার্যক্রমের সংজ্ঞায় কোন বিষয়টি ফুটে ওঠে নি?)
  1. solution of problem(সমস্যার সমাধান)
  2. correction of injustice(অবিচারের সংশোধন) 
  3. Institutional change(প্রাতিষ্ঠানিক পরিবর্তন) 
  4. Change of situation (অবস্থার  পরিবর্তন) 
ব্যাখ্যা

'সমাজকর্ম অভিধানে' Robert L. Barker সামাজিক কার্যক্রমের সংজ্ঞায় বলেন," সামাজিক কার্যক্রম হলো (০১) সামাজিক সমস্যার সমাধান, (০২) অন্যায় অবিচার সংশোধন, (০৩) জীবনযাত্রার মানোন্নয়ন ও (০৪)চাহিদা পূরণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের একটি সম্মিলিত প্রচেষ্টা। "( Social Action is a  coordinated effort to achieve institutional Change to meet a need, solve a social problem, correct an injustice or enhance the quality of human life.) 
সে অনুযায়ী,  উত্তর হবে অপশন "ঘ"।

.
Who wrote the book " Social work Dictionary"?("সমাজকর্ম অভিধান" বইটি কে রচনা করেন?) 
  1. ওয়াল্টার এ.  ফ্রীডল্যান্ডার
  2. রবার্ট এল বার্কার 
  3. আর্থার ডানহাম 
  4. ম্যারি রিচমন্ড 
ব্যাখ্যা

"সমাজকর্ম অভিধান" বইটি রচনা করেন রবার্ট এল. বার্কার। বার্কারের এই অভিধানটি সমাজকর্মের বিভিন্ন ধারণা ও পরিভাষা সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে।  
এই বইটি সমাজকর্ম বিষয়ক জ্ঞান অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজকর্মের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়াদি সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যা শিক্ষার্থী ও পেশাদার সমাজকর্মীদের জন্য সহায়ক। 

.
By following which method of social work,  Social problem can be detected?( সমাজকর্মের কোন পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে সামাজিক সমস্যা চিহ্নিত করা যায়?) 
  1. সামাজিক কার্যক্রম (social Action) 
  2. ব্যাক্তি সমাজকর্ম( Social case work) 
  3. দল সমাজকর্ম ( social group work) 
  4. সামাজিক গবেষণা ( social Research) 
ব্যাখ্যা

সামাজিক গবেষণা হলো সমাজের বিভিন্ন ঘটনা ও প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ও যৌক্তিক পদ্ধতিতে অনুসন্ধান, বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে সমাজের প্রকৃত সত্য উদ্ঘাটন করা। এর মূল লক্ষ্য হলো সমাজের বাস্তব সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় নীতি, পরিকল্পনা ও কর্মসূচির প্রণয়নে সহায়তা করা, যা সমাজ ও ব্যক্তির উন্নয়নের পথকে সুগম করে। 
সুতরাং উত্তর অপশন ঘ 

.
Which is the second  step of social Action process ?( কোনটি সামাজিক কার্যক্রম প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ?)
  1. সমস্যা চিহ্নিতকরন( selection of problem) 
  2.  সমস্যা বিশ্লেষণ ( Analysis of problem) 
  3. সমাধান পরিকল্পনা (planning solution) 
  4. গবেষণা(Research) 
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রম বলতে একটি সুসংগঠিত প্রচেষ্টা বোঝায়, যার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা হয় এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সমাজের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে সংশোধন ও উন্নয়নের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করা হয়।
সামাজিক কার্যক্রম প্রক্রিয়ার ধাপের ব্যাপারে ভিন্ন মতামত আছে।  তন্মধ্যে দ্বিতীয় ধাপ হলো গবেষণা। 

.
How many elements of social Action  are defined in "Social Work Year Book"? "Social Work Year Book" নামক গ্রন্থটিতে সামাজিক কার্যক্রমের কয়টি উপাদান উল্লিখিত হয়েছে?) 




ব্যাখ্যা

সামাজিক কার্যক্রমের উপাদান চিহ্নিত করতে গিয়ে ”Social Work Year Book”” ৫টি উপাদান উল্লেখ করেছেন।
(০১)গবেষণা(Research)
(০২)সমাধান পরিকল্পনা(Planning of Solution)
(০৩)জনসমর্থন আদায় ও তালিকাভূক্তিকরন( Enlisting Public Support)
(০৪)সুনির্দিষ্ট প্রস্তাবনার উপস্থাপন(Presentation of a specific Proposal)
(০৫)কার্যকরীকরন( Enforcement)

১০.
Hindu widow remarriage act was published in which year? (হিন্দু বিধবা বিবাহ আইন কতসালে পাস হয়?) 
  1. ১৮২৯, ২৫ জুলাই 
  2. ১৮৫৬, ২৬ জুলাই 
  3. ১৮৫৫, ২২ জুলাই 
  4. ১৮৫৭, ২৪ জুলাই 
ব্যাখ্যা

হিন্দু বিধবা বিবাহ আইন ১৮৫৬ সালের ২৬ জুলাই তারিখে পাস হয়। এই আইনটি প্রণয়নের ফলে ভারতের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধতা দেওয়া হয়, যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় সম্ভব হয়েছিল।

১১.
Which is not the direct part of social welfare Administration in Bangladesh? (বাংলাদেশে সমাজকল্যাণ প্রশাসনের সরাসরি অংশ নয় কোন প্রতিষ্ঠান?)
  1. সমাজকল্যাণ মন্ত্রণালয়
  2. সমাজসেবা অধিদফতর 
  3. জাতীয় সমাজকল্যাণ পরিষদ 
  4. যুবকল্যাণ অধিদফতর 
ব্যাখ্যা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রধান প্রতিষ্ঠানগুলো হলো সমাজসেবা অধিদফতর,  বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ  জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং শেখ সুলতান আল নাহিয়ান ট্রাস্ট ইত্যাদি প্রতিষ্ঠান সমাজকল্যাণ প্রশাসনের আওতাভুক্ত।

১২.
Which movement  is not an effect  of social action? (সামাজিক কার্যক্রম দ্বারা প্রভাবিত আন্দোলন নয় কোনটি?)
  1. হিন্দু বিধবা বিবাহ আন্দোলন, ১৮৫৬
  2. সতীদাহ নিরোধ আন্দোলন, ১৮২৯
  3. প্রোটেস্টেন্ট আন্দোলন 
  4. মিলিটারি ক্যু
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রম বলতে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন সাধন ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত একটি সুসংবদ্ধ ও সুশৃঙ্খল প্রচেষ্টা বোঝায়। এর মূল উদ্দেশ্য হলো সমাজের প্রচলিত অপসংস্কৃতি, কুপ্রথা ও অব্যবস্থা দূর করে কাঙ্ক্ষিত সমাজ গঠন করা এবং ব্যক্তির ও সমষ্টির কল্যাণ বৃদ্ধি করা। 

সামাজিক কার্যক্রম দ্বারা প্রভাবিত কয়েকটি আন্দোলন হলো হিন্দু বিধবা বিবাহ আন্দোলন, ১৮৫৬, সতীদাহ নিরোধ আন্দোলন -১৮২৯।

১৩.
What is the meaning of " administer" in Bangla dictionary?("administer" শব্দটির আভিধানিক অর্থ কী?) 
  1. To Arrange( সাজানো) 
  2. To observe(  পর্যবেক্ষণ করা)
  3. To overview ( পর্যালোচনা করা)
  4. To run (পরিচালনা করা)
ব্যাখ্যা

"Administer" শব্দটির আভিধানিক অর্থ হলো পরিচালনা করা, ব্যবস্থাপনা করা, সংস্থা বা প্রতিষ্ঠানের দেখাশোনা করা, অথবা ওষুধ বা চিকিৎসা দেওয়া। এছাড়া, এর দ্বারা আইন বা নিয়ম কার্যকর করা বা কঠিন শাস্তি দেওয়াও বোঝাতে পারে। 
সমাজকল্যাণ প্রশাসন সমাজকল্যাণের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

১৪.
Which is not a awareness developing tool in the Social Action process? (সামাজিক কার্যক্রম প্রক্রিয়ায়,  কোনটি সচেতনতা উন্নয়ন প্রভাবক নয়?)
  1. Television ( টেলিভিশন) 
  2. Social Media ( সামাজিক যোগাযোগ মাধ্যম) 
  3. Print Media ( প্রিন্ট মিডিয়া) 
  4. Movement (আন্দোলন) 
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রমে সচেতনতা বৃদ্ধির মাধ্যমগুলো হলো: সভা, সেমিনার,  প্রিন্ট মিডিয়া,  ইলেক্ট্রনিক মিডিয়া,  ব্যানার, পোস্টার, প্রামাণ্য চিত্র ইত্যাদি।  এগুলো ব্যবহার করে কোনো একটি সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রথম জনমত বৃদ্ধি করা হয়। 

১৫.
Which is not the goal of social Research? (কোনটি সামাজিক গবেষণার লক্ষ্য নয়?)
  1. নীতি প্রণয়ন( policy formulation) 
  2. সমস্যা সৃষ্টি (Creation of problem) 
  3. সমস্যা সমাধান( solution of problem) 
  4. সত্য উদ্ঘাটন( Invention of truth)
ব্যাখ্যা

সামাজিক গবেষণা হলো সমাজের বিভিন্ন ঘটনা ও প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ও যৌক্তিক পদ্ধতিতে অনুসন্ধান, বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে সমাজের প্রকৃত সত্য উদ্ঘাটন করা। এর মূল লক্ষ্য হলো সমাজের বাস্তব সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় নীতি, পরিকল্পনা ও কর্মসূচির প্রণয়নে সহায়তা করা, যা সমাজ ও ব্যক্তির উন্নয়নের পথকে সুগম করে।  
সামাজিক গবেষণার প্রধান উদ্দেশ্য:
০১)সত্য উদ্ঘাটন: 
সমাজ ও ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনার পেছনের আসল কারণ ও সত্যকে খুঁজে বের করা।  
০২)সমস্যা সমাধান: 
সমাজের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য কার্যকর উপায় বের করা।  
০৩)জ্ঞান বৃদ্ধি: 
সমাজবিজ্ঞান সম্পর্কিত জ্ঞান ও তত্ত্বকে সুসংহত ও সম্প্রসারিত করা।  
০৪)নীতি প্রণয়ন: 
বাস্তবমুখী নীতি, পরিকল্পনা এবং কর্মসূচী প্রণয়নে তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে সহায়তা করা। 

১৬.
When was Satidah system banned? ( কতসালে সতীদাহ প্রথা নিষিদ্ধ  হয়?)
  1. ৪ ডিসেম্বর ১৮২৯
  2. ৩ ডিসেম্বর ১৮২৯
  3. ২ ডিসেম্বর ১৮২৯
  4. ১ ডিসেম্বর ১৮২৯
ব্যাখ্যা

সতীদাহ প্রথা ১৮২৯ সালে নিষিদ্ধ হয়। তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এই প্রথা নিষিদ্ধ করে একটি আইন পাস করেন, যা সতীদাহ প্রথাকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে।  

আইন পাস: 
১৮২৯ সালের ৪ ডিসেম্বর তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কর্তৃক বেঙ্গল সতীদাহ প্রবিধান পাশ করা হয়।  

আইনের উদ্দেশ্য: 
এই আইনের মাধ্যমে হিন্দু বিধবাদের স্বামীর জ্বলন্ত চিতায় আত্মাহুতি দেওয়া বা জীবন্ত পুড়িয়ে ফেলা বা কবর দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয় এবং এটিকে ফৌজদারি আদালত কর্তৃক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

১৭.
Who defined social action as a coordinated effort to enhance the expected change or obstruct the unexpected change?( কে সামাজিক কার্যক্রমকে একটি যৌথ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন,  যার মাধ্যমে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা হয়?)
  1. জন এল হিল
  2. সমাজকর্ম অভিধান
  3. ডব্লিউ এ. ফ্রীডল্যান্ডার
  4. আর্থার ডানহাম 
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রমের সংজ্ঞায় আর্থার ডানহাম বলেন, "সামাজিক কার্যক্রম হলো একটি যৌথ প্রচেষ্টা ,  যার মাধ্যমে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা হয় বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বাধা প্রদান করা হয়। )

১৮.
Who led the Hindu widow remarriage movement? (হিন্দু বিধবা বিবাহ  আন্দোলনের নেতৃত্ব দেন কে?)
  1. রাজা রামমোহন রায় 
  2. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  3. স্বামী বিবেকানন্দ 
  4. দেবেন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

হিন্দু বিধবা বিবাহ আইন ১৮৫৬ সালের ২৬ জুলাই তারিখে পাস হয়। এই আইনটি প্রণয়নের ফলে ভারতের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধতা দেওয়া হয়, যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় সম্ভব হয়েছিল।

১৯.
Which is the first step of doing social Research?(সামাজিক গবেষণা পরিচালনার প্রথম ধাপ কোনটি?)
  1. Selection of problem ( সমস্যা চিহ্নিতকরন)
  2. Solution of problem ( সমস্যার সমাধান)
  3. Differentiation of problem ( সমস্যার আলাদাকরন)
  4. Analysis of problem (সমস্যার বিশ্লেষণ)
ব্যাখ্যা

সামাজিক গবেষণা হলো সমাজের বিভিন্ন ঘটনা ও প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ও যৌক্তিক পদ্ধতিতে অনুসন্ধান, বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে সমাজের প্রকৃত সত্য উদ্ঘাটন করা। 
সামাজিক গবেষণা সাধারণত একটি পদ্ধতিগত প্রক্রিয়া অনুসরণ করে, যার ধাপগুলো হলো:  
(০১)সমস্যা নির্বাচন: 
দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো কৌতূহল জাগায়, তা থেকে গবেষণার জন্য একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করা হয়।  
(০২)তথ্য সংগ্রহ: 
নির্বাচিত বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন পদ্ধতি (যেমন জরিপ) ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়।  
(০৩)তথ্য বিশ্লেষণ: 
সংগৃহীত তথ্যগুলো পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করা হয়, যার মধ্যে গুণগত ও পরিমাণগত উভয় পদ্ধতিই ব্যবহৃত হতে পারে।  
(০৪)প্রতিবেদন তৈরি: 
বিশ্লেষণের পর প্রাপ্ত ফলাফলগুলো একটি সুসংহত প্রতিবেদনে উপস্থাপন করা হয়। 

২০.
Who are not the stakeholder of enforcing  social action?  সামাজিক কার্যক্রম কার্যকরনে কারা অংশীদার নয়?)
  1. Intellectual ( বুদ্ধিজীবী)
  2. Political leader( রাজনৈতিক দল)
  3. Air force( বিমান বাহিনী) 
  4. Different organisations( বিভিন্ন সংগঠন) 
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রম প্রক্রিয়ায় কার্যকরণ স্তরে প্রচার মাধ্যম সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  পাশাপাশি কর্মসূচির বাস্তবায়নে বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, যুব সমাজ,  ধর্মীয় নেতা ও আপামর জনগণের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। 

২১.
Which is not the purpose of Social Administration?(কোনটি সামাজিক প্রশাসনের লক্ষ্য নয়?)
  1. নীতি বাস্তবায়ন (policy implementation)
  2. প্রতিষ্ঠানিক উদ্দেশ্য পূরণ( fulfil the institutional goal)
  3. সেবামূলক কার্যক্রম(  To do social service)
  4. সামাজিক আন্দোলন(social movement) 
ব্যাখ্যা

সামাজিক প্রশাসনের লক্ষ্য হলো সামাজিক নীতি বা পরিকল্পনাকে কার্যকরভাবে বাস্তবায়ন করা, সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করা, এবং প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য পূরণ করা, এবং এর মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। 
(০১)নীতি বাস্তবায়ন: 
সামাজিক নীতি ও পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়া।  
(০২)সেবামূলক কার্যক্রম: 
সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমগুলো বাস্তবায়নে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করা।  
(০৩)প্রতিষ্ঠানিক উদ্দেশ্য পূরণ: 
প্রতিষ্ঠান বা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করা।  
(০৪)সামাজিক কল্যাণ: 
সামাজিক প্রশাসনের মূল লক্ষ্য হলো সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। 
সে অনুযায়ী,  উত্তর হবে অপশন "ঘ "

২২.
"Social Work  year book " was published by which publication? ("Social Work  year book " কে প্রকাশ করে?)
  1. ম্যারি রিচমন্ড 
  2. NASW Press
  3. New York press  
  4. American Press
ব্যাখ্যা

সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুক(Social Work  year book) " নামের একটি নির্দিষ্ট বইয়ের প্রকাশকের তথ্য এখানে পাওয়া যায়নি; তবে, সমাজকর্ম বিষয়ক বিভিন্ন প্রকাশনা বিভিন্ন সংস্থা ও প্রকাশনী থেকে প্রকাশিত হয়, যেমন Sage Publishing এবং NASW Press। আপনি যে নির্দিষ্ট প্রকাশনাটির কথা বলছেন, তার তথ্য পেতে আপনাকে বইটির পুরো নাম বা লেখক সম্পর্কে আরও বিশদ তথ্য দিতে হবে। 

২৩.
What is "Charities Review " ( "Charities Review " কী?)
  1. একটি পত্রিকা 
  2. একটি বই
  3. একটি প্রতিষ্ঠান 
  4. একটি আন্দোলন 
ব্যাখ্যা

Charities Review" একটি পত্রিকার নাম। সাধারণত বিভিন্ন অলাভজনক সংস্থা বা চ্যারিটির কাজ, স্বচ্ছতা এবং কার্যকারিতা মূল্যায়ন ও পর্যালোচনা করাকে বোঝায়, যা দাতাদের সঠিক প্রতিষ্ঠানে দান করতে সহায়তা করে। এটি একটি সংগঠন বা একটি ওয়েবসাইট, যা চ্যারিটির পারফরম্যান্স, আর্থিক ব্যবস্থাপনা এবং জনসেবার প্রভাব বিশ্লেষণ করে থাকে। Charity Organisation society(COS)  এর প্রকাশক। 

২৪.
NASW is an organisation of which country? (NASW কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?) 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. ফ্রান্স 
ব্যাখ্যা

NASW (ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স) হলো মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি পেশাদার সমাজকর্মী সংগঠন। এটি বিশ্বের বৃহত্তম পেশাদার সমাজকর্মীদের সদস্যপদ সংগঠন এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা, তথ্য ও নির্দেশনা প্রদান করে থাকে।  
১৯৫৫ সালে সাতটি সমাজসেবামূলক সংস্থার একীভূতকরণের মাধ্যমে NASW প্রতিষ্ঠিত হয়।

২৫.
Which concept is related to Social work profession? (সমাজকর্ম পেশার সাথে নীচের কোন ধারণাটি সম্পর্কযুক্ত?)
  1. Social Assistance ( সামাজিক সাহায্য) 
  2. Social Action ( সামাজিক কার্যক্রম) 
  3. Social cooperation ( সামাজিক সাহায্য) 
  4. Social coordination (সামাজিক সমন্বয়) 
ব্যাখ্যা

সমাজকর্মের দুটি প্রধান পদ্ধতি রয়েছে: মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতির মধ্যে রয়েছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, এবং সমষ্টি সমাজকর্ম। অন্যদিকে, সহায়ক পদ্ধতি তিনটি; এগুলি হল সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন, এবং সামাজিক কার্যক্রম, যা মৌলিক পদ্ধতিগুলোকে সহায়তা করে। 

সে অনুযায়ী,  সামাজিক কার্যক্রম হলো সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি। 

২৬.
Dowry prohibition act   revised in which year? (কতসালে যৌতুক নিরোধ আইন ১৯৮০ সংশোধিত হয়?) 
  1. ২০১২
  2. ২০১৩
  3. ২০১৮
  4. ২০১৭
ব্যাখ্যা

বাংলাদেশে যৌতুক নিরোধ আইনটি ১৯৮০ সালে পাস হয়। তবে, এই আইনের বিধানাবলী বিবেচনা করে সময়ের চাহিদা প্রতিফলনে নতুনভাবে আইন প্রণয়নের জন্য ২০১৮ সালে 'যৌতুক নিরোধ আইন, ২০১৮' প্রণীত হয়। 

২৭.
The main task of doing social research is- (সামাজিক গবেষণার প্রথম প্রধান কাজ কী ?)
  1. Investigation of problem (সমস্যার তথ্যানুসন্ধান)
  2. Solution of problem ( সমস্যার সমাধান) 
  3. Evaluation of problem ( সমস্যার মূল্যায়ন)
  4. Analysis of problem (সমস্যার বিশ্লেষণ) 
ব্যাখ্যা

সামাজিক গবেষণা হলো সমাজের বিভিন্ন ঘটনা ও প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ও যৌক্তিক পদ্ধতিতে অনুসন্ধান, বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে সমাজের প্রকৃত সত্য উদ্ঘাটন করা।

এর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তথ্যানুসন্ধান বা  প্রকৃত সত্য উদ্ঘাটন করা।
( উচ্চ মাধ্যমিক সমাজকর্ম: হুমায়ূন কবির) 

২৮.
Ministry of social Welfare was established? (সমাজকল্যাণ মন্ত্রণালয় কতসালে গঠিত হয়?) 
  1. ১৯৮৯
  2. ১৯৮৭
  3. ১৯৮৬
  4. ১৯৮৫
ব্যাখ্যা

সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৯৮৯ সালের ০৯ নভেম্বর «সমাজকল্যাণ মন্ত্রণালয়» নামে একটি সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় হিসেবে গঠিত হয়। এর আগে ১৯৭২ সালে এটি «শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়» নামে গঠিত হয়েছিল।  

২৯.
Who banned Satidah system of Hindu religion? (হিন্দু ধর্মের সতীদাহ প্রথাকে কে নিষিদ্ধ করেন?
  1. রাজা রামমোহন রায় 
  2. উইলিয়াম বেন্টিংক 
  3. লর্ড ডালহৌসি 
  4. লর্ড রিপন 
ব্যাখ্যা

সতীদাহ প্রথা ১৮২৯ সালে নিষিদ্ধ হয়। তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এই প্রথা নিষিদ্ধ করে একটি আইন পাস করেন, যা সতীদাহ প্রথাকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে।  

আইন পাস: 
১৮২৯ সালের ৪ ডিসেম্বর তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কর্তৃক বেঙ্গল সতীদাহ প্রবিধান পাশ করা হয়।  রাজা রামমোহন রায় মূলত সামাজিক আন্দোলন করে সতীদাহ প্রথা নিরোধ আইন পাসে ভূমিকা রাখেন।

আইনের উদ্দেশ্য: 
এই আইনের মাধ্যমে হিন্দু বিধবাদের স্বামীর জ্বলন্ত চিতায় আত্মাহুতি দেওয়া বা জীবন্ত পুড়িয়ে ফেলা বা কবর দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয় এবং এটিকে ফৌজদারি আদালত কর্তৃক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

৩০.
"Introduction to social welfare " is Written by whom?( "Introduction to social welfare "গ্রন্থটি কে রচনা করেন?)
  1. W. A. Friedlander 
  2. Rex. A. Skidmore 
  3. Robert L. Barker
  4. G. Willson
ব্যাখ্যা

- Introduction to Social Work" গ্রন্থটির লেখক হলেন ওয়াল্টার এ. ফ্রিডল্যান্ডার. এটি সমাজকর্মের ক্ষেত্রে একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত হয়।
- এই গ্রন্থটি সমাজকর্মীদের জন্য সমাজকর্মের মৌলিক ধারণা ও নীতি বোঝার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক।

৩১.
Dowry prohibition act was published in which year? (যৌতুক নিরোধ আইন কতসালে পাস হয়?) 
  1. ১৯৮১
  2. ১৯৮০
  3. ১৯৮২
  4. ১৯৮৩
ব্যাখ্যা

বাংলাদেশে যৌতুক নিরোধ আইনটি ১৯৮০ সালে পাস হয়। তবে, এই আইনের বিধানাবলী বিবেচনা করে সময়ের চাহিদা প্রতিফলনে নতুনভাবে আইন প্রণয়নের জন্য ২০১৮ সালে 'যৌতুক নিরোধ আইন, ২০১৮' প্রণীত হয়। 

৩২.
In the idea of POSDCORB, "R" indicates the meaning? (POSDCORB ধারণাটির "R" দ্বারা  কী বুঝায়?) 
  1. Reporting 
  2. Rewarding 
  3. Remaining 
  4. Resulting 
ব্যাখ্যা

বিখ্যাত মনীষি লুথার গুলিক সামাজিক প্রশাসনের কার্যক্রমকে POSDCORB দিয়ে ব্যাখ্যা করেন। POSDCORB এর প্রতিটি বর্ণ একেকটি বিশেষ কোনো কাজকে নির্দেশ করে। 
P- planning(পরিকল্পনা)
O-Organizing বা সাংগঠনিক কাঠামো তৈরি করা
S- Staffing / কর্মী নিয়োগ 
D-Direction/পরিচালনা 
Co-Coordination/ সমন্বয় করা
R- Reporting বা কার্যবিবরণী সংরক্ষণ করা
B-Budgetting  বা ব্যয় বরাদ্দ নির্ধারণ বা বাজেট প্রণয়ন। 

৩৩.
In social Action process,  which is the first step? (সামাজিক কার্যক্রম প্রক্রিয়ায় কোনটি প্রথম স্তর?) 
  1. সমস্যার সমাধান (Solution of the problem)
  2. সমস্যা বিশ্লেষণ( Problem analysis)
  3. সমস্যা মূল্যায়ন( Problem evaluation) 
  4. সমস্যা চিহ্নিতকরন(Problem Specification) 
ব্যাখ্যা

সামাজিক কার্যক্রম হলো একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল প্রচেষ্টা যার মাধ্যমে সমাজের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাঞ্ছিত পরিবর্তন আনা হয় এবং জনগণকে সচেতন করে সমাজের উন্নয়ন করা হয়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি এবং গোষ্ঠী সমন্বিতভাবে কাজ করে এবং একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে সামাজিক কল্যাণ বৃদ্ধি করে। 
সামাজিক কার্যক্রম প্রক্রিয়া:-
১)সমস্যা চিহ্নিতকরন
২)গবেষণা
৩)সচেতনতার উন্নয়ন
৪)সমাধান পরিকল্পনা
৫)সংশ্লিষ্ট দল ও গোষ্ঠীর সমর্থন লাভ
৬)যথাযথ কর্তৃপক্ষের কাছে সমস্যা প্রতিবেদন উপস্থাপন
৭)কার্যকরীকরন
৮)মূল্যায়ন

৩৪.
Who led the Satidah ban ? (সতীদাহ নিরোধ আন্দোলনের নেতৃত্ব দেন কে?)
  1. Biddyasagor( বিদ্যাসাগর)
  2. Raja Rammohan Ray ( রাজা রামমোহন রায়) 
  3. William bentinck ( উইলিয়াম বেন্টিংক) 
  4. Lord dalhousie (লর্ড ডালহৌসি) 
ব্যাখ্যা

সতীদাহ প্রথা ১৮২৯ সালে নিষিদ্ধ হয়। তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এই প্রথা নিষিদ্ধ করে একটি আইন পাস করেন, যা সতীদাহ প্রথাকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে।  

আইন পাস: 
১৮২৯ সালের ৪ ডিসেম্বর তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কর্তৃক বেঙ্গল সতীদাহ প্রবিধান পাশ করা হয়।  রাজা রামমোহন রায় মূলত সামাজিক আন্দোলন করে সতীদাহ প্রথা নিরোধ আইন পাসে ভূমিকা রাখেন।

আইনের উদ্দেশ্য: 
এই আইনের মাধ্যমে হিন্দু বিধবাদের স্বামীর জ্বলন্ত চিতায় আত্মাহুতি দেওয়া বা জীবন্ত পুড়িয়ে ফেলা বা কবর দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয় এবং এটিকে ফৌজদারি আদালত কর্তৃক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

৩৫.
The Latin word " administrate" means-  (ল্যাটিন শব্দ "administrate"  এর অর্থ কী?) 
  1. To overcome ( উত্তরণ করা)
  2. To educate ( শিক্ষিত করা) 
  3. To serve ( সেবা করা) 
  4. To enhance (ত্বরান্বিত করা)
ব্যাখ্যা

Administration" (অ্যাডমিনিস্ট্রেশন) শব্দটি ল্যাটিন শব্দ "administrate" থেকে এসেছে, যার দুটি অংশ রয়েছে: 'ad' (যার অর্থ 'সেবা করা' বা 'কল্যাণ করা') এবং 'ministrate' (যার অর্থ 'ব্যবস্থাপনা করা')। অর্থাৎ, সেবা বা কল্যাণমূলক উদ্দেশ্য নিয়ে কোনো বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা করাই হলো Administration। 

৩৬.
NASW was established in which year? (NASW কতসালে প্রতিষ্ঠিত হয়?) 
  1. ১৯৫০
  2. ১৯৬০
  3. ১৯৫৫
  4. ১৯৫৬
ব্যাখ্যা

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স (NASW) ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সমাজকর্মীদের একটি পেশাদার সংগঠন, যা ১৯৫৫ সালে সাতটি ভিন্ন সমাজকর্ম সংস্থার একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল। 

৩৭.
Which concept is closely related to social work profession? (নীচের কোন প্রত্যয়টি সমাজকর্ম পেশার সাথে জড়িত?) 
  1. Social Assistance ( সামাজিক সাহায্য) 
  2. Social Investigation ( সামাজিক অনুসন্ধান) 
  3. Social Administration ( সামাজিক প্রশাসন) 
  4. Social Justice ( সামাজিক ন্যায়বিচার)
ব্যাখ্যা

সমাজকর্মের দুটি প্রধান পদ্ধতি রয়েছে: মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতির মধ্যে রয়েছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, এবং সমষ্টি সমাজকর্ম। অন্যদিকে, সহায়ক পদ্ধতি তিনটি; এগুলি হল সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন, এবং সামাজিক কার্যক্রম, যা মৌলিক পদ্ধতিগুলোকে সহায়তা করে। 
সে অনুযায়ী,  অপশন "গ" সঠিক উত্তর। 

৩৮.
Code of ethics of social work Profession were selected in which year? (কতসালে সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড গৃহীত হয়?) 
  1. ১৯৫৫
  2. ১৯৬০
  3. ১৯৬৫
  4. ১৯৬৭
ব্যাখ্যা

সমাজকর্ম পেশার পেশাগত নীতিমালা, বা নৈতিক মানদণ্ড, আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি (NASW)-এর দ্বারা ১৯৬০ সালের ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এই নীতিমালাগুলো সমাজকর্মীদের নৈতিক আচরণ ও পেশাগত মান বজায় রাখতে সাহায্য করে।

৩৯.
The name of  first journal of NASW is-  (NASW এর মুখপাত্র ও প্রথম পত্রিকার নাম কী?) 
  1. Charities review 
  2. The Social work 
  3. Encyclopedia of social work 
  4. Social work Research and Abstracts
ব্যাখ্যা

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স (NASW) এর প্রথম পত্রিকা হলো The Social work  । এটি ১৯৫৫ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল, যা NASW প্রতিষ্ঠার পর এর প্রথম কার্যক্রমগুলির মধ্যে একটি ছিল। উল্লেখ্য, কেউ কেউ NASW News কে প্রথম পত্রিকা বলে অভিহিত করে। যেহেতু,  এই অপশনগুলোতে NASW News নেই,  সুতরাং উত্তর The Social work হবে। 

৪০.
Who wrote " The Value base of social work"? ("The Value base of social work "  গ্রন্থটি কে রচনা করেন?) 
  1. চার্লস জাস্ট্র
  2. ওয়াল্টার এ. ফ্রীডল্যান্ডার
  3. আর্থার ডানহাম 
  4. চালর্স এস লেভি
ব্যাখ্যা

The Value Base of Social Work' গ্রন্থটির লেখক হলেন চালর্স এস লেভি (Charles S. Levy)। তিনি আমেরিকার একজন বিখ্যাত সমাজকর্মী ও গবেষক।

৪১.
At the birth time of NASW,  how many organisations were integrated? ( NASW এর প্রতিষ্ঠাকালীন সময় কতটি সংগঠন একীভূত হয়?)
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৪টি
ব্যাখ্যা

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স (NASW) ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সমাজকর্মীদের একটি পেশাদার সংগঠন, যা ১৯৫৫ সালে ৭টি ভিন্ন সমাজকর্ম সংস্থার একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল। 

৪২.
How many types of employees work in social welfare administration (সমাজকল্যাণ প্রশাসনে কত ধরনের কর্মচারী নিযুক্ত থাকেন?)




ব্যাখ্যা

সমাজকল্যাণ প্রশাসনে ২ ধরনের কর্মচারী নিযুক্ত থাকেন। (০১) লাইন  ও (০২) স্টাফ 
লাইন কর্মী হলেন উর্ধতন কর্মকর্তা ও স্টাফ কর্মী  হলেন  অধস্তন কর্মচারী। 

৪৩.
Which is not an auxiliary method of social work? (নীচের কোনটি সমাজকর্মের সহায়ক পদ্ধতি নয়?) 
  1. Social Research (সামাজিক গবেষণা)
  2. Social Administration (সামাজিক প্রশাসন)
  3. Social Action (সামাজিক কার্যক্রম)
  4. Community development(সমষ্টি উন্নয়ন) 
ব্যাখ্যা

সমাজকর্মের দুটি প্রধান পদ্ধতি হলো তিনটি মৌলিক পদ্ধতি (ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম)।

অন্যদিকে তিনটি সহায়ক পদ্ধতিগুলো হলো; (সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন, সামাজিক কার্যক্রম)। এই মৌলিক পদ্ধতিগুলো সরাসরি সমস্যা সমাধানের কাজ করে, আর সহায়ক পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতিগুলোকে কার্যকারিতা প্রদানে সহায়তা করে। 

৪৪.
The word "Administration" comes from which word?("Administration" শব্দটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে?) 
  1. Greek( গ্রীক)
  2. Latin( ল্যাটিন)
  3. French( ফ্রেঞ্চ)
  4. English ( ইংরেজি) 
ব্যাখ্যা

Administration" (অ্যাডমিনিস্ট্রেশন) শব্দটি ল্যাটিন শব্দ "administrate" থেকে এসেছে, যার দুটি অংশ রয়েছে: 'ad' (যার অর্থ 'সেবা করা' বা 'কল্যাণ করা') এবং 'ministrate' (যার অর্থ 'ব্যবস্থাপনা করা')। অর্থাৎ, সেবা বা কল্যাণমূলক উদ্দেশ্য নিয়ে কোনো বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা করাই হলো Administration।