পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৮ মে, ২০২৪সময়50 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
ডাক অধিদপ্তর পদের নাম: ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/সমমান (গ্রেড-১২) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭.০৫.২০২৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৮ মে, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
"আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না" - বাক্যটি কোন ভাবের ক্রিয়া?
  1. সাপেক্ষ ভাব
  2. নির্দেশক ভাব
  3. অনুজ্ঞা ভাব
  4. অনির্দেশক ভাব
ব্যাখ্যা
• "আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না" - বাক্যটি সাপেক্ষ ভাবের ক্রিয়া। 
-------------------- 
ক্রিয়ার ভাব:
- ক্রিয়ার যে অবস্থার দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে ক্রিয়ার ভাব বলে।
- ক্রিয়ার ভাব ৪ প্রকার।
যথা -

নির্দেশক ভাব:
- সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়।
যথা:
- তারা বাড়ি যাবে।

অনুজ্ঞা ভাব:
- আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়া পদের অনুজ্ঞা ভাব হয়।
যথা:
- চুপ করো, মিথ্যা বলবে না, ডেকে দেয় পাষণ্ড!

সাপেক্ষ ভাব:
- একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে, নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলে।
যথা:
- যদি সে পড়ত, তবে পাস করত।
- আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না।

আকাঙ্ক্ষা প্রকাশক ভাব:
- যে ক্রিয়াপদের বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া বলা হয়।
যথা:
- সে যাক, বৃষ্টি আসে আসুক, তার মঙ্গল হোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
Choose the correct sentence
  1. All of it are depend on you.
  2. All of it are depending on you.
  3. All of it depends on you.
  4. All of it are depended on you.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - All of it depends on you.

• All of it - Singular sense প্রকাশ করে।
- Subject 3rd person singular number হলে Present Indefinite Tense এর ক্ষেত্রে verb এর সাথে s/es হয়।
- অন্য অপশনগুলোর মধ্যে - All of এরপর plural auxiliary verb are ব্যবহৃত হয়েছে, তাই বাক্যগুলো সঠিক নয়।
.
মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি?
  1. ছেঁড়াতার
  2. বাকি ইতিহাস
  3. কী চাহ হে শঙ্খচিল
  4. চাকা
ব্যাখ্যা
• 'কী চাহ শঙ্খচিল'- মমতাজউদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

• 'কী চাহ শঙ্খচিল' নাটক:
- ১৯৮৩-৮৪ সালে এসে 'কী চাহ শঙ্খচিল' নাটকে মমতাজউদদীন আহমদ যেমন লিখলেন এক অনন্য প্রেম, স্বাধীনতা আর প্রতিবাদের কথা।
- যেখানে শঙ্খচিল আসলে হয়ে উঠলো সেই একাত্তরের শকুন।
- যে ছিল স্বাধীনতাকালীন সময়ের অশুভ শক্তি।
- যেখানে আমরা দেখি নাটকের প্রধান চরিত্র রৌশনারা হানাদারদের দ্বারা লাঞ্ছিত হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়।
- আর লোভী স্বামী বীরাঙ্গনা স্ত্রীর নাম ভাঙিয়ে হয় অর্থের মালিক।
- নাটকটির মাধ্যমে বোঝা যায় কতখানি আত্মত্যাগের বিনিময়ে এসেছে স্বাধীনতা, এসেছে বাংলার এই মুক্তি।
----------------
• মমতাজউদদীন আহমদ:
- মমতাজউদদীন আহমদ মূলত একজন বিখ্যাত নাট্যকার ছিলেন।
- ১৯৩৫ সালে পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন।

• তাঁর রচিত বিখ্যাত নাটক:
- স্বাধীনতা আমার স্বাধীনতা,
- কী চাহ শঙ্খচিল,
- হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার,
- প্রেম
- বিবাহ সুটকেস,
- রাজা অনুস্বারের পালা,
- সাত ঘাটের কানাকড়ি,
- রাক্ষুসী,
- এই সেই কণ্ঠস্বর,
- পুত্র আমার পুত্র,
- হাস্য লাস্য ভাষ্য,
- ভালোবাসার দশ নাটক ইত্যাদি।

অন্যদিকে,
• 'ছেঁড়াতার' নাটকের রচয়িতা: তুলসী লাহিড়ী। 
• বাদল সরকারের রচিত নাটক: 'বাকি ইতিহাস'। 
• 'চাকা' সেলিম আল দীন রচিত একটি নাটক। 

উৎস: কি চাহ শঙ্খচিল, মমতাজউদ্দীন আহমেদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
Avoid _____ same mistake again.
  1. To make
  2. Making
  3. make
  4. For making
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - making.
- Complete sentence: Avoid making same mistake again.

• কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist, etc.

• Example:
• Admit: She admitted making a mistake in the report.
Appreciate: I appreciate you helping me with the project.
• Avoid: He avoids eating junk food to stay healthy.
• Can't help: She can't help laughing at his jokes.
• Consider: They are considering moving to a new city.
• Delay: We must delay sending the package until tomorrow.
• Deny: He denied stealing the money from the drawer.
• Enjoy: She enjoys reading books in her free time.
• Finish: He finished writing the essay just before the deadline.
• Mind: Would you mind closing the window?
• Miss: She misses spending time with her family.
• Postpone: They decided to postpone meeting until next week.
• Practice: He practices playing the guitar every evening.
• Risk: She risks losing her job by speaking out.
• Resume: They resumed talking after a brief pause.
• Resist: He couldn't resist eating the chocolate cake.

Source: CLIFFS TOEFL and Cambridge Dictionary.
.
বৃত্তের ক্ষেত্রফল 18π হলে এর পরিসীমা কত?
  1. 5√2π
  2. 6√2π
  3. 5√3π
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল 18π হলে এর পরিসীমা কত?

 সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল 18π
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
 
প্রশ্নমতে
πr2 = 18π
r2 = 18
r = √18
 = 3√2

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2π(3√2)
= 6√2π
.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50°। এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান-
  1. 130°
  2. 120°
  3. 115°
  4. 100°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50°। এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান-

সমাধান:


মনেকরি
ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
উহার AB = AC,  ∠ABC = ∠ACB 
দেওয়া আছে
∠BAC = 50°

এখন
∠ABC + ∠ACB  + ∠BAC = 180°
∠ABC + ∠ABC  + 50° = 180°
2∠ABC  = 130°
∠ABC = 65°

আবার
∠ABF + ∠ABC = 180°
∠ABF + 65° = 180°
∠ABF = 180° - 65°
∠ABF = 115°
.
Which event influenced the literature of the romantic period?
  1. Industrial Revolution
  2. French Revolution
  3. Russian Revolution
  4. Hundred year's war
ব্যাখ্যা
French Revolution বা ফরাসী বিপ্লব  influenced the literature of the Romantic period.
- এই বিপ্লবের পর পরিবর্তিত পৃথিবীর প্রেক্ষাপটে নতুন ধাঁচে সাহিত্য রচনা শুরু হয় Romantic period এ।

• Romantic Period:
- ১৭৯৮ থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়কালকে ইংরেজি সাহিত্যের Romantic Period হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
- এই যুগের ব্যপ্তিকাল অনুযায়ী একে the shortest period of English Literature হিসেবে গণ্য করা হয়।
- ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয়।
- এই যুগকে বলা হয় The Golden age of Lyrics এবং The Age of Revolution.
- “Art for Art’s sake” এই যুগের সাহিত্যগুলোর সাধারণ বৈশিষ্ট্য বা শ্লোগান ছিলো।
- ফরাসী বিপ্লবের দ্বারা এই যুগের সাহিত্য প্রভাবিত হওয়ার কারণ হিসেবে বলা যায়, রাজতন্ত্র কিংবা পুরোহিত গোষ্ঠীর আধিপত্যের বেড়াজাল থেকে মুক্ত হয়ে নতুন ধারার সাহিত্য রচনা শুরু হয় এই যুগে।

• উল্লেখ্য যে,
- The father of English Romaticism and Romantic age - William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- French Revolution এর মূল ছিল Liberty, equality and Fraternity.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.
- London 1802 কবিতাটি এবং The Borderers নামক ট্র্যাজিডিটিতে french revolutions এর গভীর প্রভাব দেখতে পান পাঠকরা।

• Most Important Writers of the Romantic Period:
- William Wordsworth,
- Samuel Taylor Coleridge,
- Robert Southey,
- Sir Walter Scott,
- Lord Byron,
- Jane Austen,
- William Blake,
- Charles Lamb,
- Mary Ann Lamb,
- Maria Edgeworth,
- Percy Bysshe Shelley,
- John Keats,
- William Hazlitt,
- Mary Wollstonecraft Shelley,
- Robert Southy, etc.

Source: Britannica.com
.
log√216 = কত?
  1. 7
  2. 8
  3. 4
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: log√216 = কত?

সমাধান:
log√216
= log√224
= log√2{(√2)2}4
= log√2(√2)8
= 8log√2(√2)
= 8 × 1
= 8 
.
'ডাকার্ণব' কোন ভাষায় রচিত?
  1. পালি
  2. অপভ্রংশ
  3. ব্রাহ্মী
  4. সান্ধ্য
ব্যাখ্যা
• 'ডাকার্ণব' অপভ্রংশ ভাষায় রচিত। 
----------------------- 
• মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' গ্রন্থে চারটি পুঁথি সংকলিত হয়েছে।
সেগুলো হলো:
- চর্যাচর্যবিনিশ্চয়,
- সরোজবজ্রের দোহাকোষ,
- কৃষ্ণাচার্য্যের দোহাকোষ,
- ডাকার্ণব।

• এগুলোর মধ্যে চর্যাচর্যবিনিশ্চয় পুঁথিটি বাংলা, অন্য তিনটি বাংলা নয়, অপভ্রংশে রচিত। 
• তবে চর্যাপদের মতই সেগুলোর সংস্কৃত টীকা সংযোজিত রয়েছে। 
• চারটি গ্রন্থ একত্রে ১৯১৬ সালে "হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা" নামে প্রকাশিত হয়।

• 'ডাকার্ণব' পুথিটির ভাষার কিছু নমুনা:
জগই নিমন্তনু দিহি পহু, কে তুমি সুণ পবেস গও।
উঠহু করুণ সতাথু মহু, কামসি মহসুহ বাজ্জাধরু।।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১০.
ঘণ্টায় ৭৫ মাইল বেগে একটি গাড়ি ১০ মাইল যায়। ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় ২০ মিনিট হবে?
  1. ৫০ মাইল/ঘণ্টা
  2. ৬০ মাইল/ঘণ্টা
  3. ৬৫ মাইল/ঘণ্টা
  4. ৭৫ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৭৫ মাইল বেগে একটি গাড়ি ১০ মাইল যায়। ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় ২০ মিনিট হবে?

সমাধান:
৭৫ মাইল যায় = ৬০ মিনিটে
∴ ১ মাইল যায় = ৬০/৭৫ মিনিটে
∴ ১০ মাইল যায় = (৬০ × ১০)/৭৫ মিনিটে
= ৮ মিনিটে

∴ ফিরে আসতে হবে (২০ - ৮) = ১২ মিনিটে

১২ মিনিটে আসবে ১০ মাইল
∴ ১ মিনিটে আসবে ১০/১২ মাইল
∴ ৬০ মিনিটে আসবে (১০ × ৬০)/১২ মাইল
= ৫০ মাইল

∴ ফিরে আসার সময় বেগ ৫০ মাইল/ঘণ্টা হবে।
১১.
The children were entrusted ____ the care of their uncle.
  1. with
  2. for
  3. to
  4. at
ব্যাখ্যা
• Entrust: to give someone a thing or duty for which they are responsible.

• Entrust Subject with Something: (Task)
- Many people had entrusted the company with money they intended to use in retirement.
- Be entrusted with something/somebody: I was entrusted with the task of looking after the money.

• Entrust Something to Subject: (Person)
- He entrusted the arrangement of a mortgage to a local firm of financial advisers.
- The government has been entrusted with elected politicians.

• Entrust Subject to do Something: (Person)
- We entrust a board of Edinburgh's leading businessmen to run the affairs of the organization.

• উপরের উদাহরণগুলো বিশ্লেষণ করলে বুঝা যায়,
- somebody এর ক্ষেত্রে entrusted to হয় এবং something এর ক্ষেত্রে entrusted with হয়।
- এখানে বাক্যটি Passive voice এ রয়েছে।
- তাই entrusted to হবে।
- Complete Sentence: The children were entrusted to the care of their uncle.

Source: Cambridge Dictionary
১২.
তাজকেরাতুল আওলিয়া অবলম্বনে 'তাপসমালা' কে রচনা করেন?
  1. কাজী আকরাম হোসেন
  2. শেখ আব্দুল জব্বার
  3. গোলাম মোস্তফা
  4. গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যা
• 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে ৯৬ জন মুসলিম সাধকের জীবনচরিত নিয়ে 'তাপসমালা' রচনা করেন গিরিশচন্দ্র সেন।

• গিরিশচন্দ্র সেন:
- ১৮৩৫ সালে বর্তমান নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে ।
- ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন।
- গুরু কেশবচন্দ্র সেনের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি ইসলামি সাহিত্য-সাধনায় আত্মনিয়োগ করেন।
- শেখ ফরীদুদ্দীন আত্তারের ফারসি ভাষায় রচিত তাজকেরাতুল আত্তলিয়ার ভাবাদর্শে রচিত গ্রন্থ 'তাপসমালা'।
- গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হলো তত্ত্বরত্নমালা (১৯০৭)। এটি শেখ ফরীদুদ্দীন আত্তারের মানতেকুত্তায়েব ও মওলানা জালালউদ্দীন রূমীর মসনবী শরীফ নামক প্রখ্যাত ফারসি গ্রন্থদ্বয় থেকে সংকলিত।

- তিনি মূল ফারসি গ্রন্থ থেকে গুলিস্তাঁ ও বুস্তাঁর হিতোপাখ্যানমালা, হাদিস বা মেসকাত্ মসাবিহ (১৮৯২-৯৮), দীউয়ান-ই-হাফিজ প্রভৃতি ধর্মগ্রন্থ, মহাপুরুষচরিত (১৮৮২-১৮৮৭), মহাপুরুষ মোহাম্মদ ও তৎপ্রবর্তিত এসলাম ধর্ম, এমাম হাসান ও হোসায়নের জীবনী (১৯১১), চারিজন ধর্মনেতা, চারটি সাধ্বী মুসলমান নারী, খলিফাবর্গ, সবমিলিয়ে ৪২টি পুস্তক বাংলা ভাষায় রচনা ও প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১৩.
৫টি সংখ্যার গড় ৪০। যদি আরও ২টি সংখ্যা যাদের গড় ২১, সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে ৭টি সংখ্যার গড় কত হবে?
  1. ৮.৭
  2. ৩০.১
  3. ৩৪.৫৭
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ৪০। যদি আরও ২টি সংখ্যা যাদের গড় ২১, সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে ৭টি সংখ্যার গড় কত হবে?

সমাধান:
৫টি সংখ্যার গড় ৪০।
৫টি সংখ্যার সমষ্টি = ৪০ × ৫ = ২০০

২টি সংখ্যা গড় = ২১
২টি সংখ্যার সমষ্টি = ২১ × ২ = ৪২

৭টি সংখ্যার সমষ্টি = ২০০ + ৪২ = ২৪২
৭টি সংখ্যার গড় =২৪২/৭ = ৩৪.৫৭
১৪.
একটি জিনিস ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
জিনিসের ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫-৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৪৫/১৫ টাকা
= ৩০০ টাকা।
১৫.
দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটা থাকে?
  1. ক্যালসিয়াম কার্বনেট
  2. শ্বেত ফসফরাস
  3. লোহিত ফসফরাস
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ফসফরাস (P): 
- ফসফরাসের দুটি রূপভেদ আছে। 
যথা- লোহিত ফসফরাস ও শ্বেত ফসফরাস। 
- শ্বেত ফসফরাস বেশি সক্রিয়। 
- শ্বেত ফসফরাসের গন্ধ রসুনের মত। 
- কাঁঠজাতীয় কাঠি দিয়ে দিয়াশলাই প্রস্তুত করা হয়। 
- দিয়াশলাইয়ের কাঠির মাথায় লোহিত ফসফরাস থাকে। 
- কাঠিতে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের ফলে লোহিত ফসফরাস শ্বেত ফসফরাসে রূপান্তরিত হয়। 
- দিয়াশলাইয়ের বক্সের দু-ধারে কাগজের উপর যে বারুদ থাকে তা আসলে কাঁচচূর্ণ মিশ্রিত ফসফরাস। 
- ফসফরাস পেন্টাক্সাইড (P2O5) নিরুদক হিসেবে ব্যবহৃত হয়। 
১৬.
I didn't follow who passed by me. It ____ Sajib.
  1. were
  2. must be
  3. might be
  4. was
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - might be.
- Complete sentence: I didn't follow who passed by me. It might be Shajib

• Might:
- used to express permission, liberty, probability, or possibility in the past.
- যেহেতু বাক্যটি past tense এ আছে এবং সম্ভাব্যতা প্রকাশ করছে, তাই উত্তর হবে might be.
১৭.
"বান্দা আচেহ" কোথায় অবস্থিত?
  1. ইন্দোনেশিয়া
  2. থাইল্যান্ড
  3. ফিলিপাইন
  4. কম্বোডিয়া
ব্যাখ্যা
বান্দা আচেহ:
- বান্দা আচেহ ইন্দোনেশিয়ায় অবস্থিত।
- এটি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর।
- এটি সুমাত্রা দ্বীপে অবস্থিত।
- এর উচ্চতা ৩৫ মিটার।
- বান্দা আচেহ ইন্দোনেশিয়ার একটি পর্যটন এবং সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামিক স্মারকস্থল এবং বৌদ্ধ পর্যটনের জন্য পরিচিত শহর।
- ইন্দোনেশিয়ার মধ্যে সর্বপ্রথম এই প্রদেশেই ইসলামি আইন প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
১৮.
শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে কী বলা হয়?
  1. অপিনিহিতি
  2. অসমীকরণ
  3. বিষমীভবন
  4. সমীভবন
ব্যাখ্যা
• সমীভবন (Assimilation):
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন-
জন্ম > জম্ম;
কাদনা > কান্না ইত্যাদি।
-----------------------
অন্যদিকে, 
অপিনিহিতি:
- পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে।
যেমন:
- চারি > চাইর,
- মারি > মাইর।

• অসমীকরণ:
- একই ঘরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন – ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ > টপাটপ ইত্যাদি।

• বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
শরীর > শরীল
লাল > নাল
লাঙ্গল > নাঙ্গল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১৯.
(1101)2 এর দশমিক সংখ্যা কত?
  1. ১১
  2. ১২
  3. ১৩
ব্যাখ্যা
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর: 
- বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হবে। 
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে। 
যেমন: একক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, দশক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, শতক স্থানীয় অংকটিকে ২দ্বারা গুণ করতে হবে। 
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে। 

এখানে, 
(1101)2 এর দশমিক সংখ্যা হলো- 
= 1 × 23 + 1 × 22 + 0 × 21 + 1 × 2
= 8 + 4 + 0 + 1 
= 13 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে.মি.। এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ সে.মি. ও ৭ সে.মি.। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ২ সে.মি.
  2. ৩ সে.মি.
  3. ৪ সে.মি.
  4. ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে.মি.। এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ সে.মি. ও ৭ সে.মি.। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
মনেকরি
সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব h = ? সে.মি.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে.মি.
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ সে.মি. ও ৭ সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 ×( সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল )× সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব
বা, ২০ = (১/২) × (৩ + ৭) × h 
বা, ২০ = ১০ × h /২
বা, ২০ = ৫h
⇒ h = ৪
২১.
উপসর্গযোগে গঠিত কোন শব্দটির 'অনু' সাদৃশ্য অর্থে ব্যবহৃত?
  1. অনুগামী
  2. অনুবাদ
  3. অনুকম্পা
  4. অনুশীলন
ব্যাখ্যা
• ‘অনু’ উপসর্গ যোগে ‘সাদৃশ্য’ অর্থে গঠিত শব্দ হলো:
- অনুবাদ,
- অনুরূপ,
- অনুকার ইত্যাদি।

অপরদিকে,
• 'অনু' উপসর্গের ব্যবহার:
'সাদৃশ্য' অর্থে 'অনু' - অনুবাদ, অনুকার।
'পশ্চাৎ' অর্থে 'অনু' - অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুকরণ।
'পৌনঃপুনিকতা' অর্থে - অনুক্ষন, অনুশীলন।
'সঙ্গে' অর্থে - অনুকম্পা, অনুকূল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
যে রীতিতে 'স্নান' শব্দটি সিনান (স্নান > সিনান) শব্দে পরিণত হয়, তার নাম-
  1. অভিশ্রুতি
  2. অভিকর্ষ
  3. বিপ্রকর্ষ
  4. স্বরাগম
ব্যাখ্যা
• 'স্নান > সিনান' বিপ্রকর্ষের উদাহরণ।

• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি: 
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন -
• অ স্বরধ্বনির আগমন- রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
• ই স্বরধ্বনির আগমন- প্রীতি > পিরীতি, স্নান > সিনান, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি। 
• উ স্বরধ্বনির আগমন- মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রু > ভুরু ইত্যাদি।
• এ স্বরধ্বনির আগমন- গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
• ও স্বরধ্বনির আগমন- শ্লোক > শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
২৩.
কোন বাক্যে ধ্বন্যাত্মক শব্দ আছে?
  1. চিলটি সাঁইসাঁই করে উড়িয়া গেল
  2. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
  3. লোকটি তীরবেগে চলিয়া গেল
  4. সে প্রায় চিৎকার করে কথা বলল
ব্যাখ্যা
• 'চিলটি সাঁইসাঁই করে উড়িয়া গেল'- বাক্যে ধ্বন্যাত্মক শব্দ আছে। 
----------------------- 
• ধ্বন্যাত্মক শব্দ:

কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন-
- কুট কুট, খক খক, সাঁই-সাঁই, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস, থকথক, শোঁ শোঁ, চকচক, ভটভট, ধুপধুপ টুপটাপ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৪.
হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে?
  1. পদাবলি
  2. নাথ সাহিত্য
  3. প্রণয়োপাখ্যান
  4. মঙ্গলকাব্য
ব্যাখ্যা
• হিন্দি ও ফারসি কাব্য থেকে প্রণয়োপাখ্যান কাব্য ধারার প্রচলন হয়েছে। 

------------------ 
• বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয়: মধ্যযুগে।

• এক্ষেত্রে প্রধানত অনুবাদ হয়েছে:
ক) সংস্কৃত থেকে,
খ) হিন্দি সাহিত্য থেকে,
গ) আরবি-ফারসি সাহিত্য থেকে।

• অনুবাদ সাহিত্য:
- মধ্যযুগের বাংলা সাহিত্যের সমগ্র সৃষ্টিকে অনুবাদ ও মৌলিক এই দুই শ্রেণিতে বিভক্ত করা চলে।
- অনুবাদ শাখা মধ্যযুগের ব্যাপক পরিসর জুড়ে আছে।
- পনের শতক থেকে অনুবাদের ধারাটির সূত্রপাত লক্ষ করা যায়।
- অনুবাদ শাখার মধ্যে এক শ্রেণির সাহিত্য সংস্কৃত থেকে অনূদিত যেমন রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদি।
- অনুবাদজাতীয় সাহিত্যসৃষ্টি হিসেবে মুসলমান কবিগণের প্রণয়োপাখ্যান কাব্যের কথাও এই প্রসঙ্গে উল্লেখযোগ্য।
- পনের শতকের কবি শাহ মুহম্মদ সগীর এ ধারার সূত্রপাত করেন।
- মুসলমান কবি রচিত প্রণয়োপাখ্যান কাব্যগুলো ফারসি হিন্দি প্রভৃতি ভাষা থেকে অনুবাদ করা হয়েছে।

অন্যদিকে, 

পদাবলি:
- বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
- বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
- রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত ‘গীতগোবিন্দম্‌' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন। তবে এটি বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষায়।
- পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
- বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয়। পদাবলিতে নায়িকার ৮ টি অবস্থা।

• নাথসাহিত্য:
- বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক নাথ-যোগী ও সিদ্ধাচার্যদের রচিত সাহিত্যই নাথসাহিত্য।
- অন্যভাবে বলা যায়, নাথ ধর্মের সাধনতত্ত্ব ও প্রাসঙ্গিক গল্প কাহিনি অবলম্বনে রচিত সাহিত্যই নাথ সাহিত্য।

• মঙ্গলকাব্য:
- মানুষের বিশ্বাস মতে, দেবদেবীর মাহাত্ম্য নির্ভর যে কাব্য রচনা, পাঠ ও শ্রবণ করলে নিজের, প্রতিবেশীর ও সমাজের মঙ্গল বা কল্যাণ সাধন হয় তাকে মঙ্গলকাব্য বলে।
- পনের থেকে আঠারো শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়।
- মঙ্গলকাব্যের প্রধান শাখা ৩টি। যথা:
• মনসামঙ্গল,
• চণ্ডীমঙ্গল,
• অন্নদামঙ্গল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২৫.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
  1. ক্যাপ্টেন এম. মনসুর আলী
  2. তাজউদ্দিন আহমদ
  3. এ. এইচ. এম. কামারুজ্জামান
  4. সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।


মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
→ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
→ উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,
→ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ,
→ অর্থ ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী,
→ স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী আবুল হাসনাত মুহাম্মদ কামারুজ্জামান,
→ পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ।


তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।
২৬.
Words inscribed on a tomb is an ____
  1. epitome
  2. epithet
  3. episode
  4. epitaph
ব্যাখ্যা
• Epitaph (Noun):
English Meaning:
1. a phrase or form of words written in memory of a person who has died, especially as an inscription on a tombstone.
2. Something by which a person, time, or event will be remembered.
Bangla meaning: সমাধিলিপি।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Epitome
English Meaning: A person or thing that is a perfect example of a particular quality or type.
Bangla Meaning: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক

• Epithet
English Meaning: An adjective or phrase expressing a quality or attribute regarded as characteristic of the person or thing mentioned.
Bangla Meaning: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা। যেমন Akbar the great.

• Episode
English meaning: An event or a group of events occurring as part of a sequence; an incident or period considered in isolation.
Bangla meaning: কোনো সুদীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান।

Source: Oxford and Bangla Academy and Accessible Dictionary by Bangla Academy.
২৭.
Tragedy means -
  1. a serious play with a happy ending
  2. a serious play with sad ending
  3. a humorous play with a sad ending
  4. a funny play with a touchy ending
ব্যাখ্যা
• Tragedy
English meaning: A play dealing with tragic events and having an unhappy ending, especially one concerning the downfall of the main character.
Bangla Meaning: ট্র্যাজেডি; বিয়োগান্ত নাটক।

• The Common features of the tragedy are: 
1. Its story involves serious aspects of mankind and demands attention.
2. It usually shows a highly reputed person's fall into misery for a flaw in his character.
3. The action moves from order to disorder.
4. It aims at the purgation of pity and fear of the audience.
5. There must be a conflict in it.
6. Its tone is serious.

• There are several kinds of tragedies: 
• Such as - 
- Tragi-comedy,
- Heroic tragedy,
- Senecan tragedy,
- Revenge tragedy, etc.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
২৮.
চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন?
  1. অতীশ দীপঙ্কর
  2. মাহয়ান
  3. শিলভদ্র
  4. মেগাস্থিনিস
ব্যাখ্যা
হিউয়েন সাঙ:
- একজন বিখ্যাত চীনা বৌদ্ধ তীর্থযাত্রী।
- তিনি ৬২৯ খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন।
- ভারতে তিনি প্রায় পনের বছর অতিবাহিত করেন।
- এর অনেকটা সময় তিনি বিহারে অবস্থিত প্রাচীন ভারতের বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহারে অতিবাহিত করেন।
- হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র।
- তখন নালন্দা বিহারের অধ্যক্ষ ছিলেন বাঙালি বৌদ্ধ পন্ডিত শীলভদ্র।
- হিউয়েন সাও শীলভদ্রের নিকট শিক্ষা গ্রহণ করেন।
- ৬৪৫ খ্রিস্টাব্দে হিউয়েন সাঙ চীনে ফিরে যান


তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৯.
Identify the correctly spelt word.
  1. Horroscope
  2. Pneumonia
  3. Occassion
  4. Embarass
ব্যাখ্যা
• উল্লিখিত চারটি শব্দের মধ্যে একমাত্র সঠিক বানানে গঠিত শব্দটি হল - Pneumonia.

• Pneumonia:
Bangla Meaning: A serious illness affecting one or both lungs that makes breathing difficult.
English meaning: একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।

• অপশনে উল্লিখিত বাকি শব্দগুলোর সঠিক বানান -
• Horoscope
English Meaning: ​A prediction of what is going to happen to somebody in the future, based on the position of the stars and the planets when the person was born.
Bangla Meaning: রাশিচক্র; জন্মপত্রিকা; কোষ্ঠী; কোষ্ঠিকা।

• Occasion
English Meaning: A particular event, or the time at which it takes place.
Bangla Meaning: কোনো নির্দিষ্ট ঘটনার সময়; (কোনোকিছুর) উপযুক্ত সময়:

• Embarrass
English Meaning: Cause (someone) to feel awkward, self-conscious, or ashamed.
Bangla Meaning: অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary.
৩০.
'বেমক্কা' শব্দের অর্থ কী?
  1. অসংগত
  2. অসতর্ক
  3. অসংযত
  4. অসমর্থ
অনির্ধারিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বেমক্কা' শব্দের অর্থ:
- অসংগত,
- অশোভন, 
- অপ্রত্যাশিত, 
- অসংযত। 

অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩১.
'Maiden speech' means -
  1. Middle speech
  2. First speech
  3. Maid servant's speech
  4. Final speech
ব্যাখ্যা
• Maiden speech:
English meaning:
- A politician's maiden speech is the first speech that he or she makes in parliament after becoming a member of it.
- The first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
Bangla meaning: প্রথম বক্তৃতা বা প্রথম ভাষণ।

Example:
- I am most grateful for the opportunity to make my maiden speech in this debate.
- I spoke about referendums in my maiden speech and have done so on a number of other occasions..

Source: Cambridge Dictionary & Collins Dictionary.
৩২.
মুনাফার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?
  1. ৬০০ টাকা
  2. ৭০০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফার হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে আয় কমে = ৭% - ৫% = ২%
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা = ১০ টাকা

এখন,
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা
= ৭০০ টাকা

∴ তার মূলধন = ৭০০ টাকা।
৩৩.
Who among the following is a revolutionary poet?
  1. Jhon Keats
  2. P. B. Shelley
  3. S.T. Coleridge
  4. William Wordsworth
ব্যাখ্যা
• Among the mentioned writers, P. B. Shelley is a revolutionary poet.

• Percy Bysshe Shelley:

- তাঁর কবিতাগুলি 'বিপ্লবী আদর্শবাদের' বোধকে উন্মোচিত করেছে বলে তাকে Revolutionary poet বলা হয়।
- তাছাড়া Percy Bysshe Shelley বিশ্বাস করতেন যে, সামাজিক পরিবর্তন শুধুমাত্র Revolution (বিপ্লব) দ্বারাই সম্ভব।

• Percy Bysshe Shelley (1792-1822) একজন English Romantic poet ছিলেন।
• তিনি ১৯ শতকের সবচেয়ে সম্মানিত এবং প্রভাবশালী কবিদের একজন।

• Titles of P.B. Shelley:
- Revolutionary poet,
- Lyrical Poet,
- Poet of Wind,
- Poet of Hope and Regeneration.

• Best works:
Poem:
- Queen Mab, his first major poem (1813),
- Alastor; or The Spirit of Solitude (1816),
- Adonais,
- Ozymandias (1818),
- To a Skylark (1820).

• Drama:
- Prometheus Unbound,
- The Cenci (1819).
---------------------

• অন্যান্য লেখকদের Title:
• Titles of John Keats:
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
- The Youngest Poet of English Literature.

• Titles of William Wordsworth:
- Poet of nature,
- Poet of Childhood,
- Lake Poet,
- Father of the Romantic Age.

• Titles of Samuel Taylor Coleridge:
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman, Britannica, and Live MCQ Lecture.
৩৪.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
  2. মনরম উদ্যানে ভ্রমণ দুরাকাংখা
  3. মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাংখা
  4. মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্খা
ব্যাখ্যা
• অপশন- (ঘ) 
দুরাকাঙ্খা- বানান অশুদ্ধ।
দুরাকাঙ্ক্ষা- বানান শুদ্ধ। 

জব সল্যুশনের প্রশ্ন হওয়ায় 
অধিক কাছাকাছি উত্তর হিসেবে
'মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্খা'-
বাক্যটি উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে। 
-------------------- 
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে, 
অপশন ক) -'আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।' বাক্যটি সঠিক নয়।
- বাক্যটির সঠিক হবে: 'আকণ্ঠ ভোজন করলাম।' বা 'কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।'

অপশন খ) - 'মনরম' বানান ভুল। শুদ্ধ বানান- মনোরম। 'দুরাকাংখা' বানান ভুল। শুদ্ধ বানান- 'দুরাকাঙ্ক্ষা'। 
অপশন গ) - 'দুরাকাংখা' বানান ভুল। শুদ্ধ বানান- 'দুরাকাঙ্ক্ষা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৩৫.
He has assured me ____ safety.
  1. with
  2. at
  3. for
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - of.
-Complete sentence:  He has assured me of safety.

• Be assured of something
- English Meaning: if you are assured of something, you will definitely get it or achieve it.
-Bangla Meaning: নিশ্চয়তা দেওয়া বা আশ্বস্ত করা।
- Example Sentence: His victory means that he is now assured of a place in the final.
 
Source: Longman Dictionary.
৩৬.
'আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস" এই বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
  1. কর্তৃকারকে সপ্তমী
  2. কর্মকারকে সপ্তমী
  3. অধিকরণ কারকে সপ্তমী
  4. অপাদান কারকে তৃতীয়া
ব্যাখ্যা
• ''আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস'' এই বাক্যে ''আকাশে'' শব্দ দ্বারা স্থানকে বুঝায় এবং এতে সপ্তমী বিভক্তি (এ) আছে।
তাই এটিই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

• ''আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস'' এই বাক্যে ''আকাশে'' শব্দ দ্বারা স্থানকে বুঝায় এবং এতে সপ্তমী বিভক্তি (এ) আছে।
তাই এটিই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট ধীরে চলে। কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিবে?
  1. ৩৬ দিন
  2. ৭২ দিন
  3. ৬০ দিন
  4. ১২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট ধীরে চলে। কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিবে?

সমাধান:
আমরা জানি, ঘড়ির কাঁটার সম্পুর্ণ ঘন্টা = ১২ ঘণ্টা
= ১২ × ৬০ মিনিট
= ৭২০ মিনিট সময় হারালে ঘড়িটি পুনরায় সঠিক সময় নির্দেশ করবে।

এখন,
১০ মিনিট সময় হারায় ১ দিনে
∴ ৭২০ মিনিট সময় হারায় ৭২০/১০ দিনে
= ৭২ দিনে
৩৮.
কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়নশিল্পের উল্লেখ পাওয়া যাবে?
  1. রামচরিত
  2. কৌটিল্যের অর্থশাস্ত্র
  3. আর্য শ্রীমূলকল্প
  4. চর্যাপদ
ব্যাখ্যা
• বাংলার প্রাচীন বয়নশিল্পের উল্লেখ "কৌটিল্যের অর্থশাস্ত্র" গ্রন্থে পাওয়া যায়।
- অর্থশাস্ত্র হল প্রাচীন ভারতের একটি প্রখ্যাত শাস্ত্রগ্রন্থ, যা রাষ্ট্রনীতি, অর্থনীতি, ও সামরিক কৌশল নিয়ে লেখা হয়েছিল। এই গ্রন্থে বাংলার বিভিন্ন শিল্প, বিশেষ করে বয়নশিল্প সম্পর্কে উল্লেখ আছে।
---------------
অন্যদিকে, 
রামচরিত:
- সন্ধ্যাকর নন্দী রচিত একটি সংস্কৃত কাব্যগ্রন্থ।
- গ্রন্থটির গুরুত্ব এই যে, এটি এগারো শতকের দ্বিতীয়ার্ধ থেকে বারো শতকের প্রথমার্ধ পর্যন্ত বাংলার অবস্থার ওপর আলোকপাত করে। - রামচরিতম্ বরেন্দ্রের (উত্তর বাংলা) একজন কবি কর্তৃক বাংলায় বসে রচিত একমাত্র সংস্কৃত গ্রন্থ, যার মূল বিষয়বস্ত্ত সমকালীন ঐতিহাসিক ঘটনা। একারণে গ্রন্থটি পরবর্তী পালযুগের ইতিহাসের নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত।

আর্য শ্রীমূলকল্প:
- এটি একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং প্রধানত ধর্মীয় আচার-বিধি নিয়ে আলোচনা করে

• 'চর্যাপদ' সম্পর্কিত আলোচনা:
• বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ।
• হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করেন।
• হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে “হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা” নামে চর্যাপদসহ আরো তিনটি পুঁথি একত্রে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
• চর্যাপদে মোট পদ সংখ্যা সাড়ে ৪৬টি।
• এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
• সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন।

উৎস: কৌটিল্যের অর্থশাস্ত্র- মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।

৩৯.
গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি (অক্ষাংশ হিসাবে)?
  1. ৪০° দক্ষিণ থেকে ৪৭°
  2. ৪০° উত্তর থেকে ৪৭°
  3. ৪৮° দক্ষিণ থেকে ৫০°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
- অক্ষাংশ হিসাবে গর্জনশীল চল্লিশের অবস্থান- ৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। 

পশ্চিমা বায়ু: 
- উত্তর গোলার্ধের দক্ষিণ-পশ্চিম দিক থেকে ও দক্ষিণ গোলার্ধের উত্তর-পশ্চিম দিক থেকে পশ্চিম বায়ু প্রবাহিত হয়। 
- ৩০° অক্ষাংশে কিছু বায়ু পৃথিবীর গা-ঘেঁষে মেরুর দিকে ৬০° অক্ষাংশ পর্যন্ত পৌঁছালে মেরু এলাকা থেকে আগত শীতল ও ভারী বায়ু মুখোমুখি হয়। 
- এসময় অপেক্ষাকৃত উষ্ণ ও হালকা বায়ু উপরের দিকে উঠে গেলেও এর এক অংশ মেরুবৃত্তের নিম্নচাপে প্রবাহিত হয় বলেই একে পশ্চিমা বায়ু বলা হয়। 
- উত্তর গোলার্ধের বিশাল স্থলভাগের জন্য স্থানীয়ভাবে পশ্চিমা বায়ু পরিবর্তনশীল। 
- আবার দক্ষিণ গোলার্ধে জলাবিস্তৃতি ভূমিরূপের কারণেই পশ্চিমা বায়ু প্রবলভাবে প্রবাহিত হয় এবং এ কারণেই এই বায়ুপ্রবাহের ধরণকে তখন বলা হয় প্রবল পশ্চিমা বায়ু। 
- ৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সব থেকে বেশি বলেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে গর্জনশীল চল্লিশ (Roaring Forties)। 

- নিরক্ষীয় শান্ত বলয়ের মত ক্রান্তীয় উচ্চচাপ বলয়েও দুটি শান্ত বলয়ের সৃষ্টি হয়। 
- ৩০° থেকে ৫০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দুটি ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অবস্থান রয়েছে। 
- বায়ু নিম্নদিকে প্রবাহিত হয় বলেই এই অঞ্চলে আনুভূমিক বায়ু অনুভব করা যায় না। 
- প্রাচীনকালে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে জাহাজ প্রবাহিত হবার সময় ইউরোপ থেকে আমেরিকায় অশ্ব ও অন্যান্য পশু রপ্তানি করে নিয়ে যেত। 
- কিন্তু এই অঞ্চলের বায়ু প্রবাহের জন্য বাতাসের গতি যখন মন্থর হয়ে যেতো নাবিকরা তখন খাদ্য ও পানীয় জলের অনেক অভাবে তাদের অশ্বগুলো সমুদ্রে ফেলে দিতো। এ জন্য আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ (Horse Latitude) বলে। 
- উত্তর গোলার্ধে ৩০° থেকে ৩৫° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলটিতে শীতকালেও পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. অর্চ্চনা, বরেন্য, পৈশাচি
  2. মোহিনী, লভনীয়, সৌকর্য্য
  3. সৌপ্তিক, হারিত, প্রকম্পিত
  4. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
ব্যাখ্যা
″লাইভ পরীক্ষা চলাকালে টাইপিং মিসটেক এর কারণে 'মুহুর্মুহ' লিখা ছিলো, কিন্তু মূল পরীক্ষায় বানানটি ছিলো- 'মুহুর্মুহু'।  
মূল প্রশ্ন অনুসারে দুইটি অপশনই  (ক, খ)সঠিক হওয়ায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অপশন (গ)- 
সৌপ্তিক, প্রকম্পিত, হারিত - শুদ্ধ বানান,

• অপশন (ঘ)- 
মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ- শুদ্ধ বানান। 
-------------------------

• অপশন (ক)- 
'অর্চ্চনা' এর শুদ্ধ বানান- 'অর্চনা',
'বরেন্য' এর শুদ্ধ বানান- 'বরেণ্য',
'পৈশাচি' এর শুদ্ধ বানান- 'পৈশাচ'। 

• অপশন (খ)-
'মোহিনী'- শুদ্ধ বানান,
'লভনীয়' এর শুদ্ধ বানান- 'লোভনীয়',
'সৌকর্য্য' এর শুদ্ধ বানান- 'সৌকর্য'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪১.
The light have been blown _____ by the strong wind
  1. Away
  2. Out
  3. Up
  4. Off
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া

English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।

English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।

Example in sentence
I was blown away by her incredible piano skills during the recital.

• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.

• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.

• Blow off 
English Meaning: 
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.

- সুতরাং, নিভানো অর্থে শূন্যস্থানে out বসবে।
- complete sentence: The light have been blown out by the strong wind

Source: Live MCQ lecture, Oxford Leraner's Dictionary and, Cambridge Dictionary.
৪২.
x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
  1. xz > yz
  2. (x/z) > (y/z)
  3. (z/x) < (z/y)
  4. xz < yz
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
x > y ...…..... (1)
z < 0 ............ (2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা।
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz
৪৩.
একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয় তবে সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ৪০
  3. ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয় তবে সংখ্যাটি কত?

সমাধান:
প্রশ্নমতে
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক এর ২০% এর ৮০% = ১২.৮
(ক এর ২০/১০০) এর ৮০/১০০ = ১২.৮
(ক/৫) এর (৪/৫) = ১২.৮ 
৪ক/২৫ = ১২.৮
৪ক = ১২.৮ × ২৫
৪ক = (১২.৮ × ২৫)/৪
ক = ৮০
৪৪.
পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
  1. পরাগত
  2. স্বরলোপ
  3. প্রগত
  4. অনোন্য
ব্যাখ্যা
• 'প্রগত' স্বরসঙ্গতি এবং প্রগত সমীভবন ধ্বনি পরিবর্তনের উদাহরণ।

প্রগত স্বরসঙ্গতি :
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো,
- শিকা > শিকে,
- তুলা > তুলো।

• প্রগত সমীভবন:
- পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে।

অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন।
যেমন:
চক্র > চক্ক, পক্ব > পক্ক, পদ্ম > পদ্দ, লগ্ন > লগ্গ ইত্যাদি।
-------------------------- 
সমীভবন:

শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন- জন্ম > জম্ম, কাঁদনা > কান্না ইত্যাদি।

• প্রগত সমীভবন:
- পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে।
অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন।
যেমন:
চক্র > চক্ক, পক্ব > পক্ক, পদ্ম > পদ্দ, লগ্ন > লগ্গ ইত্যাদি।

• পরাগত সমীভবন:
- পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলে পরাগত সমীভবন।
যেমন:
গল্প > গপ্প, তৎ + জন্য > তজ্জন্য, তৎ + হিত > তদ্ধিত, উৎ + মুখ > উন্মুখ ইত্যাদি।

• অন্যোন্য সমীভবন:
- যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যোন্য সমীভবন।
যেমন:
সংস্কৃত সত্য > প্রাকৃত সচ্চ, সংস্কৃত বিদ্যা > প্রাকৃত বিজ্জা ইত্যাদি।

সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন ধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।
যেমন -
বসতি > বস্‌তি, জানালা > জান্‌লা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৫.
তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন?
  1. গুপ্ত যুগ
  2. কুষান যুগ
  3. সেন যুগ
  4. পাল যুগ
ব্যাখ্যা
পাল রাজবংশ:
- প্রাচীন বাংলার ইতিহাসে পাল রাজবংশ দীর্ঘকাল শাসন করেছে।
- সুশাসন, জনকল্যাণ, ধর্মীয় সহিষ্ণুতা, উন্নত জীবনবোধ ইত্যাদি বাংলায় সর্বপ্রথম পালরাই প্রতিষ্ঠিত করে।
- পাল রাজারা বাংলা ও বিহার অঞ্চলে অষ্টম শতকের মাঝামাঝি থেকে প্রায় চারশ বছর শাসন করেছেন।
- নৈরাজ্য ও চরম অরাজকতার হাত থেকে বাংলাকে রক্ষা করে গোপাল নামক এক উচ্চবর্গীয় ব্যক্তি এই রাজবংশের প্রতিষ্ঠা করেন।
- ধর্মপাল, দেবপাল, মহিপাল নামে অনেক পাল রাজারা বাংলা শাসন করেছেন।
- তালপাতার পুঁথিচিত্র পাল যুগের নিদর্শন।
- তালপাতার উপরে চিত্রসম্বলিত বৌদ্ধ গ্রন্থ অষ্টসাহস্রিকা-প্রজ্ঞাপারমিতা পান্ডুলিপির বারোটি রঙ্গিন চিত্র বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন।
- বর্তমানে দুর্লভ এই পান্ডুলিপি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত আছে।


তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৪৬.
১৯ শতকের মহিলা কবির নাম-
  1. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
  2. রহিমুন্নেসা
  3. বেগম রোকেয়া
  4. নুরুন্নেসা খাতুন
ব্যাখ্যা
• ১৯ শতকের মহিলা কবির নাম- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। 

অন্যদিকে,
• কবি রহিমুন্নেসা:
- বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি রহিমুন্নেসা।
- কবি রহিমুন্নেসা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একমাত্র মুসলিম মহিলা কবি। ডক্টর মুহম্মদ এনামুল হক এই মহিলা কবির (আবির্ভাবকাল) ১৭৯০ খ্রিষ্টাব্দ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ নির্ধারণ করেন। 
- তিনি (১৮শ শতক) বা অন্ত্যমধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি।
- তাঁর রচিত  লায়লী-মজনু কাব্যে সে সময়কার বাংলা ভাষার বৈশিষ্ট্য স্পষ্ট পরিলক্ষিত হয়।

রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।

- বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালে। কিন্তু তিনি সাহিত্য রচনা শুরু করেছেন বিংশ শতাব্দীতে। তিনি ১৯ শতকের কবি নন।
রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যচর্চার শুরু ১৯০২ সালে প্রকাশিত ‘পিপাসা’ শিরোনামে মহররমবিষয়ক একটি প্রবন্ধ দিয়ে। আর সাহিত্যচর্চার শেষ হয়েছে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর রাতে মৃত্যুর আগে অসমাপ্ত লেখা ‘নারীর অধিকার’—প্রবন্ধ দিয়ে।

• নুরুন্নেসা খাতুন (১৮৯৪-১৯৭৫) -
প্রথম মুসলিম মহিলা ঔপন্যাসিক।
----------------------
----------------------
নবাব ফয়জুন্নেসা:

- ১৮৩৪ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক। 
- ফয়জুন্নেসা জমিদারি লাভের পূর্ব থেকেই সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড এবং দীন-দরিদ্রের কল্যাণে আত্মনিয়োগ করেন।
- ফয়জুন্নেসার জনহিতৈষণার পুরস্কার স্বরূপ মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে তাঁকে ‘নবাব’ উপাধিতে ভূষিত করেন।
- তিনিই বাংলার প্রথম মহিলা যিনি এই উপাধি লাভ করেন।

- বান্ধব, ঢাকা প্রকাশ, মুসলমান বন্ধু, সুধাকর, ইসলাম প্রচারক প্রভৃত বাংলা পত্রপত্রিকা তাঁর আর্থিক সহায়তা লাভ করে।
- সাহিত্যিক হিসেবেও ফয়জুন্নেসার পরিচিতি আছে।
- গদ্যে-পদ্যে রচিত তাঁর রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা।এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনী স্থান পেয়েছে।
- এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীতলহরী নামে তাঁর দুখানি কাব্যের কথাও জানা যায়।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৭.
The word 'culinary' is related to
  1. printing
  2. cooking
  3. dress
  4. musical instruments
ব্যাখ্যা
• The word 'culinary' is related to - cooking.
• Culinary (adjective):

English Meaning: Of or for cooking.
Bangla Meaning: রান্নাঘর অথবা রান্নাবান্নাসম্পর্কিত।

• Cooking (noun) 
English Meaning: The practice or skill of preparing food by combining, mixing, and heating ingredients.
Bangla Meaning: রন্ধন, রান্না।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Printing: 
English Meaning: The production of books, newspapers, or other printed material.
Bangla Meaning:মুদ্রণ।

• Dress: 
English Meaning: Put on one's clothes.
Bangla Meaning: পোশাক পরিধান করা বা করানো।

• Musical instrument:
English Meaning: An object or device for producing musical sounds.
Bangla Meaning: বাদ্যযন্ত্র।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৪৮.
ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে?
  1. ব্রহ্মপুত্র নদ
  2. পদ্মা নদী
  3. কর্ণফুলী নদী
  4. মেঘনা নদী
ব্যাখ্যা
- ভূমিকম্প ভূ-পৃষ্ঠে সংঘটিত আকস্মিক ও অস্থায়ী কম্পন। 
- ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়। 
- ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতিপথ পাল্টে যায়। 
যেমন- ১৭৮৭ সালে আসামে (ডাউকি ফন্ট) যে ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয় ফলে তার গতিপথ পাল্টে গিয়ে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৯.
Three fourth of work _____ finished.
  1. have been
  2. had
  3. has been
  4. were
অনির্ধারিত
ব্যাখ্যা
• প্রশ্নে ভুল এবং  অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর নেয়া সম্ভব হয়নি।

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third).

- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।

- তাই নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে উল্লিখিত প্রশ্নটিতে ভুল রয়েছে।
- যেহেতু, এখানে প্রথম ভগ্নাংশটি One এর বেশি , তাই দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হবে।
- কিন্তু, প্রশ্নে 'Three fourth' আছে তাই প্রশ্নটি ভুল।

• এছড়াও, অপশনে দ্বৈত উত্তর রয়েছে কারণ শূন্যস্থানে had এবং has been উভয়ের ব্যবহারই সঠিক।

• Correct complete Sentence:
Three-fourths of the work has been finished.
- Three-fourths of the work had finished.
৫০.
'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান' কার লেখা?
  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2. শামসুর রাহমান
  3. শক্তি চট্টোপাধ্যায়
  4. জয় গোস্বামী
ব্যাখ্যা
• 'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান' কবিতাটির রচয়িতা: শক্তি চট্টোপাধ্যায়। 

'হেমন্তের অরণ‍্যে আমি পোস্টম‍্যান'- কবিতা,
শক্তি চট্টোপাধ‍্যায়

হেমন্তের অরণ‍্যে আমি পোস্টম‍্যান ঘুরতে দেখেছি অনেক
তাদের হলুদ ঝুলি ভ’রে গিয়েছিলো ঘাসে আবিল ভেড়ার পেটের মতন
কতকালের পুরানো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ‍্যের পোস্টম‍্যানগুলি
আমি দেখেছি, কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ
এমন অসম্ভব রহস‍্যপূর্ণ সতর্ক ব‍্যস্ততা ওদের-
আমাদের পোস্টম‍্যানগুলির মতো নয় ওরা
যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে।

• শক্তি চট্টোপাধ্যায়:
- ১৯৩৪ সালে জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি।
- পঞ্চাশের দশকে কবিদের মুখপত্র কৃত্তিবাস পত্রিকার অন্যতম কবি হিসেবে প্রতিষ্ঠিত হন।
- তার উপন্যাস অবনী বাড়ি আছো? দাঁড়াবার জায়গা ইত্যাদি প্রকাশিত হয়।
- রূপচাঁদ পক্ষী ছদ্মনামে অনেক ফিচার লিখেছেন।
- তার প্রথম কাব্যগ্রন্থ 'হে প্রেম, হে নৈশব্দ' ১৯৬১ সালে প্রকাশিত হয় দেবকুমার বসুর চেষ্টায়।
- তিনি মার্চ ২৩, ১৯৯৫ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: হেমন্তের অরণ‍্যে আমি পোস্টম‍্যান- কবিতা, শক্তি চট্টোপাধ্যায়। 
৫১.
IPv4 এর নিচের কোনটি Google DNS Server IP Address?
  1. 8.8.7.6
  2. 8.7.8.6
  3. 8.8.8.6
  4. 8.8.8.8
ব্যাখ্যা
DNS সার্ভার: 
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে। 
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে। 
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার। 
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত। 


উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক]।
৫২.
স্বরাগমের উদাহরণ কোনটি?
  1. মাছুয়া-মেছো
  2. স্পর্ধা-আস্পর্ধা
  3. নিবানো-নিভান
  4. ধোবা-ধোপা
ব্যাখ্যা
• 'স্পর্ধা-আস্পর্ধা'- আদি স্বরাগম এর উদাহরণ। 

অন্যদিকে,
মাছুয়া-মেছো = অভিশ্রুতি এর উদাহরণ।
নিবানো-নিভান = সম্প্রকর্ষ এর উদাহরণ।
ধোবা-ধোপা = ব্যঞ্জন বিকৃতি এর উদাহরণ। 
------------------- 
আদি স্বরাগম:

ধ্বনি পরিবর্তনের ফলে মূল শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটাকে আদি স্বরাগম বলে। যেমন -
স্কুল > ইস্কুল
স্ত্রী > ইস্ত্রী
স্টেশন > ইস্টেশন
স্টিমার > ইস্টিমার ইত্যাদি।

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে।
- একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
- অ - রত্ন > রতন; ধর্ম > ধরম; স্বপ্ন > স্বপন; হর্ষ > হরষ ইত্যাদি।
- ই - প্রীতি > পিরীতি; ক্লিপ > কিলিপ; ফিল্ম > ফিলিম ইত্যাদি।
- উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক; ভ্রু > ভুরু; শুক্রবার >শুক্কুরবার ইত্যাদি।
- এ - গ্রাম > গেরাম; প্রেক > পেরেক; স্রেফ > সেরেফ ইত্যাদি।
- ও - শ্লোক > শোলক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

অন্ত্যস্বরাগম:
- কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে।
- এরুপ স্বরাগমকে বলে অন্ত্যস্বরাগম।
যেমন:
- দিশ্ > দিশা,
- পোখত্ > পোক্ত,
- বেঞ্চ > বেঞ্চি,
- সত্য > সত্যি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩.
'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
  1. তেলাপোকা
  2. টিকটিকি
  3. উইপোকা
  4. মাকড়সা
ব্যাখ্যা
• 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়- মাকড়সা। 
-------------- 
• ঊর্ণনাভ, ঊর্ণনাভি ( বিশেষ্য) শব্দ: 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়= [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]=[ঊর্ণ+নাভি; বহুব্রহী সমাস]। 
অর্থ: মাকড়সা ( ঊর্ণনাভ জাল বুনে চলে- আহসান হাবীব)।

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
 অক্ষিব- সামুদ্রিক লবণ,
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি, 
ইনাম- পুরস্কার। 

উৎস: বাংলা একাডেমি অভিগম্য অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৫৪.
'out and out' means -
  1. Not al all
  2. Brave
  3. Thoroughly
  4. Generally
ব্যাখ্যা
The term 'Out and Out' means thoroughly.
• Out and out
English Meaning: Complete or in every way
Bangla Meaning:  সম্পূর্ণ, পুরোপুরি, পুরোদস্তুর।

• Thoroughly (adverb)
English meaning: In a thorough manner.
Bangla Meaning: সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে ইত্যাদি।

অন্যদিকে,
• Not at all -স্বাস্থ্যসম্পর্কিত জিজ্ঞাসা ইত্যাদির শিষ্টাচারমূলক জবাব হিসেবে ব্যবহৃত ‘আদৌ না’: ‘ Thank you very much’ - ‘Not at all’ (ও কিছু না)।
• Brave (adjective) (braver, bravest) সাহসী; নির্ভীক: a brave deed.
• Generally - সাধারণত, সচরাচর, সাধারণ নিয়ম হিসেবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary
৫৫.
He is devoid _____ common sense.
  1. of
  2. from
  3. introduction
  4. at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete Sentence: He is devoid of sense.

• Devoid of (idiom)

English Meaning: not having (something usual or expected): completely without (something).
Bangla Meaning: অর্থ বঞ্চিত; বিহীন বা বর্জিত।
• Devoid এরপর Preposition হিসেবে 'of' বসে।

Example Sentence:
- The abandoned house was devoid of any signs of life.
- Her argument was devoid of logic and coherence.

Source:
1. Merriam-webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৬.
Paypal is a
  1. Bank
  2. Online Money Transfer Service
  3. Currier Service
  4. Mobile Banking Service
ব্যাখ্যা
PayPal: 
- PayPal যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান। 
- এটি Online Money Transfer সার্ভিস প্রদান করে থাকে। 
- President: Dan Schulman 
- CEO: Alex Chriss 
- Headquarters: San Jose, California, United States 
- Founded: Palo Alto, California, United States 

উৎস: সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট।
৫৭.
x, y ও z এর গড় 5 হলে x, y, z ও 9 এর গড় কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: x, y ও z এর গড় 5 হলে x, y, z ও 9 এর গড় কত?

সমাধান:
x, y ও z এর গড় 5
x, y ও z এর সমষ্টি = 5 × 3 = 15

x, y, z ও 9 এর সমষ্টি = 15 + 9 = 24
x, y, z ও 9 এর গড় = 24/4 = 6
৫৮.
What is the meaning of white elephant?
  1. An elephant of white colour
  2. A hoarder
  3. A black marketer
  4. A very costly of troublesome possession
ব্যাখ্যা
• White elephant
English Meaning:
- Something that has cost a lot of money but has no useful purpose.
- A very costly and troublesome possession.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।

Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।

Source: Live MCQ Lecture.
৫৯.
ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন?
  1. রামরাম বসু
  2. হরপ্রসাদ শাস্ত্রী
  3. দেবেন্দ্রনাথ ঠাকুর
  4. অক্ষয়কুমার মৈত্র
ব্যাখ্যা
• ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন - রামরাম বসু।

• ফোর্ট উইলিয়াম কলেজ:
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।
- বাংলাসহ ভারতের অনেক ভাষা বিশেষজ্ঞ ও ধর্মপ্রচারক উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
----------------------
• ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ হলেন:
- উইলিয়াম কেরী,
- রামরাম বসু,
- গোলকনাথ শর্মা,
- মৃত্যুঞ্জয়‌ বিদ্যালঙ্কার,
- তারিণীচরণ মিত্র,
- রাজীবলােচন,
- চণ্ডীচরণ মুনশী,
- হরপ্রসাদ রায় ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬০.
Which of the following words is spelt incorrectly?
  1. reminescence
  2. glycerin
  3. idiosyncrasy
  4. lexicography
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে অশুদ্ধ বানানটি হচ্ছে - ক) reminescence
- এর শুদ্ধ বানানটি হচ্ছে - Reminiscence.

• Reminiscence (Noun):
English Meaning:
1. A story told about a past event remembered by the narrator.
2. A collection in literary form of incidents that someone remembers.
3. A characteristic of one thing that is suggestive of another.
Bangla Meaning - স্মৃতিচারণ; অনুস্মরণ।

• অন্যদিকে,
• Glycerin
English meaning: A sweet, thick, clear liquid used in making explosives and medicines and for making food sweet.
Bangla Meaning: গ্লিসারিন।

• Idiosyncrasy
English meaning: A mode of behaviour or way of thought peculiar to an individual.
Bangla Meaning: (ব্যক্তির বিশিষ্ট চিন্তারীতি বা আচরণ; স্বভাব বৈশিষ্ট্য)।

• Lexicography
English meaning: The activity or job of writing dictionaries
Bangla Meaning:  (অভিধান রচনা; অভিধান-সংকলন বিদ্যা) বানানগুলো শুদ্ধ।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৬১.
'গণহত্যা যাদুঘর' কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. কুমিল্লা
  4. খুলনা
ব্যাখ্যা
গণহত্যা জাদুঘর:
- এটি খুলনায় অবস্থিত।
- ২০১৪ সালের ১৭ মে খুলনা শহরে এই জাদুঘরের যাত্রা শুরু হয়।
- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জাদুঘর ট্রাস্টকে নগরীর সাউথ সেন্ট্রাল রোডে একখণ্ড জমি ও একটি বাড়ি উপহার দেন।
- সেটি সংস্কার করে নিজস্ব ভবনে গণহত্যা জাদুঘরের নবযাত্রা শুরু হয় ২০১৬ সালের ২৬ মার্চ।
- খুলনায় স্থাপিত এই জাদুঘরটি বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র গণহত্যা জাদুঘর।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ২৭ মার্চ ২০২১।
৬২.
https এর s দিয়ে কি বোঝায়?
  1. security
  2. special
  3. secured
  4. system
ব্যাখ্যা
HTTPS: 
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure. 
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়। 
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। 
- https হচ্ছে http - এর চেয়ে অধিকতর নিরাপদ। 
৬৩.
কোনটি সাধিত শব্দ নয়?
  1. পানসা
  2. ফুলেল
  3. গোলাপ
  4. হাতল
ব্যাখ্যা
• মৌলিক শব্দে প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না। এ শব্দ বিশ্লেষণে কোন অর্থপূর্ণ অংশ থাকে না।  
উদাহরণ- গোলাপ, হাত, পুষ্প, পরাগ ইত্যাদি।

অন্যদিকে, 
পানসা, ফুলেল, হাতল ইত্যাদি সাধিত শব্দ।

প্রত্যয় সাধিত শব্দ: 
• 'পানি + সা = পানসা > পানসে'। 
• 'হাত + ল= হাতল, ফুল + এল= ফুলেল' ইত্যাদি।
----------------- 
গঠন বিবেচনায় বাংলা শব্দকে দুইভাগে ভাগ করা হয়েছে।
- মৌলিক শব্দ,
- সাধিত শব্দ।

• সাধিত শব্দ:
 একাধিক শব্দের সমাস হয়ে বা ধাতু ও শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়ে যে শব্দ তৈরি হয়, তাকে সাধিত শব্দ বলে।
মৌলিক শব্দ ছাড়া অন্য সকল শব্দই সাধিত শব্দ।
যেমন- জমিদার শব্দটি বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত।
যেমন: জমিদার= জমিদার+ ই, পেশা বা বৃত্তি অর্থে বিশেষ্য শব্দ গঠন করে।
 
• মৌলিক শব্দ:
- যে শব্দকে আর কোনভাবে বিশ্লেষণ করা যায়না বা ভাঙ্গা যায়না, তাকে মৌলিক শব্দ বলে।
যেমন,
হাত, লাল, মা, মাছ। 

উৎস: ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
৬৪.
The expression 'Lingua Franca' means -
  1. The first language
  2. The common language
  3. International language
  4. The French language
ব্যাখ্যা
• Lingua Franca:
• English Meaning:
1. A common language consisting of Italian mixed with French, Spanish, Greek, and Arabic that was formerly spoken in Mediterranean ports.
2. Any of various languages used as common or commercial tongues among peoples of diverse speech.
• Bengali Meaning: বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

• Example Sentence:
1. English is used as a lingua franca among many airline pilots.
2. Just look at TikTok, where storytelling has become a lingua franca.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৬৫.
চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
  1. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  2. সমুদ্রগুপ্ত
  3. চন্দ্রগুপ্ত মৌর্য
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
চাণক্য:
- চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন।
- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য যিনি অতীব বুদ্ধিমান 'চাণক্য' বা সম্রাটের প্রাথমিক জীবনের শিক্ষক বিষ্ণুগুপ্ত বলেও পরিচিত।
- চাণক্য খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দে জন্ম গ্রহণ করে।
- রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির দিকপাল ও ভারতের ম্যাকিয়াভ্যালি হিসেবে পরিচিত ছিলেন।
- চন্দ্রগুপ্তের এবং বিন্দুসারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। - তার উল্লেখযোগ্য গ্রন্থ হল অর্থশাস্ত্র (১৫ খন্ডে) ও চাণক্যনীতি।


তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এস এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৬৬.
I look forward to _____ you.
  1. meet
  2. meeting
  3. met
  4. meets
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - meeting.
- Complete Sentence: I look forward to meeting you.

• Look forward to:
- English Meaning: await eagerly.
- Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।

• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।


• Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.

• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
৬৭.
বাংলাভাষার প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মীর মশাররফ হোসেন
  3. মুনীর চৌধুরী
  4. দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
- দীনবন্ধু মিত্র ১৮৬০ সালে রচনা করেন নীল দর্পণ নাটক।
- এটি বাংলা ভাষার অন্যতম প্রাথমিক আর্থ সামাজিক রাজনৈতিক নাটক।
- মীর মশাররফ হোসেন ১৮৭২-৭৩ সালে রচনা করেন জমিদার দর্পণ নাটক, এই নাটক রচনায় দীন বন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের প্রভাব রয়েছে।
- দীনবন্ধু মিত্র তার প্রখ্যাত নাটক "নীলদর্পণ" (১৮৬০) এর মাধ্যমে বাংলায় প্রথম আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়ক নাটক রচনা করেন। এই নাটকে নীল চাষের কারণে বাংলা কৃষকদের ওপর ইংরেজ নীলকরদের অত্যাচারকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরা হয়েছে।

তাই উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় দীনবন্ধু মিত্রই প্রথম বাংলা ভাষায় আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন।
----------- 
দীনবন্ধু মিত্র:
- ১৮৩০ খ্রিষ্টাব্দ জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন সধবার একাদশী।
- ১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, যার জন্য সরকার তাঁকে ‘রায়বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।
- দীনবন্ধু সমকালীন হিন্দুসমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রহসন রচনা করেও খ্যাতি অর্জন করেন। সমাজের সাধারণ মানুষ সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা এবং তাদের প্রতি সহানুভূতিই তাঁর রচনার প্রধান প্রেরণা। 
- দীনবন্ধু মিত্র ১লা নভেম্বর ১৮৭৩ মৃত্যবরণ করেন।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
- নীল-দর্পন,
- নবীন তপস্বিন,
- লীলাবত,
- কমলে কামিনী। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া
৩) বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
৬৮.
১, ৩, ৬, ১০, ১৫, ................ ধারাটির পরবর্তী পদ কত?
  1. ১৭
  2. ১৯
  3. ২০
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ................ ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ২ = ৩
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
৬৯.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. 3/6
  2. 2/7
  3. 5/21
  4. 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
ভগ্নাংশগুলো হলো –
২/৭ , ৩/৬ , ৫/২১ , ১/৩

হরগুলোর ল.সা.গু = ৪২

এখন সব ভগ্নাংশকে ৪২ সমহরে রূপান্তর করি—

২/৭ = (২×৬)/(৭×৬) = ১২/৪২
৩/৬ = (৩×৭)/(৬×৭) = ২১/৪২
৫/২১ = (৫×২)/(২১×২) = ১০/৪২
১/৩ = (১×১৪)/(৩×১৪) = ১৪/৪২

এখন ভগ্নাংশগুলো হলো—
১২/৪২ , ২১/৪২ , ১০/৪২ , ১৪/৪২

এখানে লবগুলোর মধ্যে ১০ সবচেয়ে ছোট।

অতএব ক্ষুদ্রতম ভগ্নাংশ = ১০/৪২ = ৫/২১

৭০.
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
  1. বিজয়স্তম্ভ
  2. বিজয়কেতন
  3. রক্তসোপান
  4. স্বাধীনতা সোপান
ব্যাখ্যা
বিভিন্ন স্মৃতিস্তম্ভের অবস্থান:
- দুর্জয় - রাজারবাগ, ঢাকা।
- দুরন্ত - শিশু একাডেমী।
- সংগ্রাম - সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
- বিজয় বিহঙ্গ - আমতলা, বরিশাল।
- স্বাধীনতা - ভাষা ইন্সটিটিউট সেগুনবাগিচা, ঢাকা।
- রক্ত সোপান - রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর।
- বীরের প্রত্যাবর্তন - বাড্ডা, ঢাকা।
- প্রত্যাশা - ফুলবাড়িয়া, ঢাকা।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।