উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a2 + b2 + c2 + 3 = 2(a + b + c) হয়, তাহলে (a + b + c) = ?
সমাধান:
দেওয়া আছে,
a2 + b2 + c2 + 3 = 2(a + b + c)
⇒ a2 + b2 + c2 + 3 = 2a + 2b + 2c
⇒ (a2 - 2a + 1) + (b2 - 2b + 1) + (c2 - 2c + 1) = 0
⇒ (a - 1)2 + (b - 1)2 + (c - 1)2 = 0
আমরা জানি,
কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেক পদের বর্গও শূন্য হবে। অর্থাৎ,
(a - 1)2 = 0
⇒ a - 1 = 0
∴ a = 1
একইভাবে, b = 1, c = 1
প্রদত্ত রাশি,
a + b + c = 1 + 1 + 1 = 3
∴ a + b + c = 3