পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা – ২৬ টপিক: গাণিতিক যুক্তি রিভিশন [সম্পূর্ণ সিলাবাস] (পরীক্ষা ১ থেকে ১৯ পর্যন্ত) [Live Class –1 to 17]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩০, ৪৫ ও ৬১ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৫ ভাগশেষ হবে?
  1. ১৮
  2. ১৪
  3. ১২
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩০, ৪৫ ও ৬১ কে ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৫ ভাগশেষ হবে?

সমাধান:
এখানে,
৩০ - ২ = ২৮
৪৫ - ৩ = ৪২
৬১ - ৫ = ৫৬

সুতরাং, ২৮, ৪২, ৫৬ এর গ.সা.গু = ১৪

∴ বৃহত্তম সংখ্যাটি ১৪
.
একজন চাকরিজীবীর বেতনের ১/৫ অংশ কাপড় ক্রয়ে, ১/১০ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৪ অংশ বাসা ভাড়া ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. (৩/২)%
  2. ২০%
  3. (৯/২০)%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৪৫%
উত্তর
সঠিক উত্তর:
৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবীর বেতনের ১/৫ অংশ কাপড় ক্রয়ে, ১/১০ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৪ অংশ বাসা ভাড়া ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

সমাধান:
তার মোট ব্যয় = (১/৫) + (১/১০) + (১/৪)
= (৪ + ২ + ৫)/২০
= ১১/২০

তার মোট আয় = ১ অংশ

∴ অবশিষ্ট রইল = ১ - (১১/২০) = (২০ - ১১)/২০ = ৯/২০ অংশ

∴ তার আয়ের শতকরা অবশিষ্ট রইল = (৯/২০) × ১০০%  = ৪৫%
.
বার্ষিক (৭/২)% হার সরল সুদে ৪০০০ টাকা কত বছরে সুদ-আসলে ৪৭০০ টাকা হবে?
  1. ৫ বছর
  2. ১২ বছর
  3. ৭ বছর
  4. ১০ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক (৭/২)% হার সরল সুদে ৪০০০ টাকা কত বছরে সুদ-আসলে ৪৭০০ টাকা হবে?

সমাধান:
.
একটি বই ৬০ টাকায় বিক্রি করলে ২৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ৩০% লাভ হবে?
  1. ১২৪ টাকা
  2. ২০৮ টাকা
  3. ১০৪ টাকা
  4. ৮০ টাকা
সঠিক উত্তর:
১০৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ৬০ টাকায় বিক্রি করলে ২৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা

আবার,
৩০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা

এখন,
∴ বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৩০/৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৬০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৩০ × ৬০)/৭৫ = ১০৪ টাকা

∴ ১০৪ টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে।
.
রিয়ার বোনের বয়স রিয়ার বয়স এবং তাদের মায়ের বয়সের মধ্য সমানুপাতী। রিয়ার বয়স ১৫ বছর এবং মায়ের বয়স ৬০ বছর হলে, বোনের বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৩০ বছর
  3. ৪৫ বছর
  4. ২৫ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়ার বোনের বয়স রিয়ার বয়স এবং তাদের মায়ের বয়সের মধ্য সমানুপাতী। রিয়ার বয়স ১৫ বছর এবং মায়ের বয়স ৬০ বছর হলে, বোনের বয়স কত?

সমাধান:
ধরি,
রিয়ার বোনের বয়স 'ক' বছর

শর্তমতে,
রিয়া : তার বোন = তার বোন : মা
⇒ ১৫ : ক = ক : ৬০
⇒ ক = ৬০ × ১৫
⇒ ক = ৯০০
⇒ ক = ৩০
∴ ক = ৩০

∴ রিয়ার বোনের বয়স ৩০ বছর।
.
প্রশ্ন:
  1. 60
  2. 32
  3. 36
  4. 40
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
.
3√3a3 + 64 এর উৎপাদক কত?
  1. (3a + 4)(a2 - 4a + 16)
  2. (√3a + 4)(3a2 - 4√3a + 16)
  3. (√3a + 4)(a2 - 4a + 16)
  4. (√3a - 4)(3a2 + 4√3a + 16)
সঠিক উত্তর:
(√3a + 4)(3a2 - 4√3a + 16)
উত্তর
সঠিক উত্তর:
(√3a + 4)(3a2 - 4√3a + 16)
ব্যাখ্যা
প্রশ্ন: 3√3a3 + 64 এর উৎপাদক কত?

সমাধান:
3√3a3+ 64
= (√3 × √3 × √3)a3 + 64 [ কারণ, √3 × √3 = (√3)2 = 3 ]
= (√3a)3 + 43
= (√3a + 4)(3a2 - 4√3a + 16)
.
∣3x - 2∣ < 4 এর সমাধান কোনটি?
  1. (- 2/3) < x < 2
  2. - 2 < x < 3
  3. (4/3) < x < 4
  4. - 1 < x < 1
সঠিক উত্তর:
(- 2/3) < x < 2
উত্তর
সঠিক উত্তর:
(- 2/3) < x < 2
ব্যাখ্যা
প্রশ্ন: ∣3x - 2∣ < 4 এর সমাধান কোনটি?

সমাধান:
∣3x - 2∣ < 4
বা, - 4 < 3x - 2 < 4
বা, - 4 + 2 < 3x - 2 + 2 < 4 + 2
বা, - 2 < 3x < 6
বা, - 2/3 < x < 2

∴ - 2/3 < x < 2
.
log23 + log2(a + 1) = log2(a + 2) + 1 হলে , a এর মান কত?
  1. - 2
  2. 0
  3. 1
  4. 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: log23 + log2(a + 1) = log2(a + 2) + 1 হলে , a এর মান কত?

সমাধান:
log23 + log2(a + 1) = log2(a + 2) + 1
⇒ log23 + log2(a + 1) = log2(a + 2) + log22
⇒ log2{3(a + 1)} = log2{2(a + 2)}
⇒ log2(3a + 3) = log2(2a + 4)
⇒ 3a + 3 = 2a + 4
⇒ 3a - 2a = 4 - 3
⇒ a = 1
∴ a = 1
১০.
যদি একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 5 এবং 4-তম পদ 17 হয়, তবে 15-তম পদ কত?
  1. 72
  2. 75
  3. 67
  4. 82
সঠিক উত্তর:
72
উত্তর
সঠিক উত্তর:
72
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 5 এবং 4-তম পদ 17 হয়, তবে 15-তম পদ কত?

সমাধান:
দেওয়া আছে:
সাধারণ অন্তর, d = 5
৪র্থ পদ, a4 = 17

আমরা জানি,
n তম পদ, an ​= a + (n - 1)d
৪র্থ তম পদ , a + (4 - 1)5 = 17
⇒ a + 15 = 17
⇒ a = 17 - 15
∴ a = 2

∴ 15-তম পদ = 2 + (15 - 1)5
= 2 + 70
= 72
১১.
"COMPUTER" শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে, যদি সব স্বরবর্ণ (O, U, E) একসাথে থাকে?
  1. 4742
  2. 3830
  3. 5240
  4. 4320
সঠিক উত্তর:
4320
উত্তর
সঠিক উত্তর:
4320
ব্যাখ্যা
প্রশ্ন: "COMPUTER" শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে, যদি সব স্বরবর্ণ (O, U, E) একসাথে থাকে?

সমাধান:
COMPUTER শব্দটির মোট অক্ষর আছে = 8 টি (C, O, M, P, U, T, E, R)
স্বরবর্ণ আছে = 3 টি (O, U, E)
ব্যঞ্জনবর্ণ আছে = 5 টি (C, M, P, T, R)

এখন,
COMPUTER শব্দে স্বরবর্ণ আছে 3 টি (O, U, E)
∴ স্বরবর্ণগুলোকে সাজানো যাবে = 3! = 6 ভাবে।

আবার,
স্বরবর্ণ (O, U, E)গুলোকে একত্রে ধরলে অক্ষর হয় = OUE, C, M, P, T, R
এই 6 টি বর্ণকে সাজানো যাবে = 6!
= 720 ভাবে

∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস = (720 × 6)
= 4320
১২.
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ২/৭
  3. ৫/৭
সঠিক উত্তর:
২/৭
উত্তর
সঠিক উত্তর:
২/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?

সমাধান:
২০১৬ সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে মোট দিন = ৭ দিন
এই সপ্তাহে বৃষ্টি হয়েছে ৫ দিন 
∴ বৃষ্টি হয়নি = ৭ − ৫ = ২ দিন

সোমবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত = বৃষ্টি না হবার দিন/মোট দিন
= ২/৭
১৩.
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক- বিভাগ ও খ-বিভাগে প্রতিটিতে ৫ টি করে সৃজনশীল প্রশ্ন আছে। প্রতি বিভাগ থেকে অন্তত দুইটি করে মোট ৫ টি প্রশ্নের উত্তর কতভাবে দেয়া যাবে?
  1. ৩০০
  2. ১৫০
  3. ১২০
  4. ২০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক- বিভাগ ও খ-বিভাগে প্রতিটিতে ৫ টি করে সৃজনশীল প্রশ্ন আছে। প্রতি বিভাগ থেকে অন্তত দুইটি করে মোট ৫ টি প্রশ্নের উত্তর কতভাবে দেয়া যাবে?

সমাধান:
দেওয়াআছে,
ক-বিভাগে = ৫টি প্রশ্ন
খ-বিভাগে = ৫টি প্রশ্ন
মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে
শর্ত প্রতি বিভাগ থেকে অন্তত ২টি প্রশ্ন নিতে হবে

১ম ক্ষেত্রঃ ক-বিভাগ থেকে ২, খ-বিভাগ থেকে ৩ 
∴ বাছাই করা যায় উপায় = C × C = ৫!/২!(৫ - ২)! × ৫!/৩!(৫ - ৩)! = ১০ × ১০ = ১০০

২য় ক্ষেত্রঃ ক-বিভাগ থেকে ৩, খ-বিভাগ থেকে ২ 
∴ বাছাই করা যায় উপায় = C × C = ১০ × ১০ = ১০০

∴ মোট উপায় = ১০০ + ১০০ = ২০০
১৪.
৪২° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?
  1. ৬৯°
  2. ৫৬°
  3. ৪৬°
  4. ৩৮°
সঠিক উত্তর:
৪৬°
উত্তর
সঠিক উত্তর:
৪৬°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪২° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

সমাধান:
৪২° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৪২°
= ১৩৮°

∴ ১৩৮° কোণের এক-তৃতীয়াংশ = ১৩৮°/৩
= ৪৬°
১৫.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। যদি প্রতি বর্গমিটার ঘাস লাগাতে ৮ টাকা খরচ হয় এবং মোট খরচ ২১,৬০০ টাকা হয়, তবে মাঠটির পরিসীমা কত?
  1. ২৮২ মিটার
  2. ৩২০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২৪০ মিটার
সঠিক উত্তর:
২৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। যদি প্রতি বর্গমিটার ঘাস লাগাতে ৮ টাকা খরচ হয় এবং মোট খরচ ২১,৬০০ টাকা হয়, তবে মাঠটির পরিসীমা কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার
তাহলে দৈর্ঘ্য = ৩ক মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ক × ৩ক = ৩ক

আবার,
৮ টাকা খরচ হয় = ১ বর্গমিটারে
২১,৬০০ টাকা হয় = ২১,৬০০/৮ = ২৭০০ বর্গমিটারে

শর্তমতে,
⇒ ৩ক = ২৭০০
⇒ ক = ২৭০০/৩
⇒ ক = ৯০০
⇒ ক = √৯০০
∴ ক = ৩০

∴  প্রস্থ = ৩০ মিটার
এবং দৈর্ঘ্য = ৩ × ৩০ = ৯০ মিটার

∴  পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ × (৯০ + ৩০) = ২৪০ মিটার
১৬.
যদি A = 30° হয় তবে (1 - tan2A)/(1 + tan2A) = কত?
  1. 1/2
  2. 4/3
  3. 2/3
  4. 0
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = 30° হয় তবে (1 - tan2A)/(1 + tan2A) = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = 30°

এখন,
(1 - tan2A)/(1 + tan2A)
= {1 - (tan30°)2}/{1 + (tan30°)2}
= {1 - (1/√3)2}/{1 + (1/√3)2}
= {1 - (1/3)}/{1 + (1/3)}
= (2/3)/(4/3)
= (2/3)/(3/4)
= 1/2
১৭.
24 মিটার উঁচু একটি গাছ h উচ্চতায় এমনভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশটি সম্পূর্ণ আলাদা না হয়ে মাটির সাথে 30° কোণে মিলিত হলো। গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত?
  1. 32 মিটার
  2. 12 মিটার
  3. 16 মিটার
  4. 8 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 24 মিটার উঁচু একটি গাছ h উচ্চতায় এমনভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশটি সম্পূর্ণ আলাদা না হয়ে মাটির সাথে 30° কোণে মিলিত হলো। গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:


মনে করি,
AD = 12 মিটার একটি গাছ AC = h উচ্চতায় ভেঙ্গে ভূমির সাথে ∠ABC = 30° কোণ উৎপন্ন করে।
ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, CD = BC = (24 - h) মিটার

△ABC ত্রিভুজ হতে পাই,
sin∠ABC = AC/BC
⇒ sin30° = AC/BC
⇒ 1/2 = h/(24 - h)
⇒ 2h = 24 - h
⇒ 2h + h = 24
⇒ 3h = 24
∴ h = 8

∴ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (24 - 8) মিটার
= 16 মিটার