পরীক্ষা আর্কাইভ

English Literature

পরীক্ষাEnglish Literatureতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
Exam-12 Topics: Revision on Renaissance & Romantic age writers (most important writers) & Revision on Vicotrian and Modern writers (most important writers) [Live Class: 19 & 20]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Literature

English Literature · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
What type of tragedy is 'The Jew of Malta' by Christopher Marlowe?
  1. Revenge Tragedy
  2. Tragicomedy
  3. Historical Tragedy
  4. Domestic Tragedy
ব্যাখ্যা
• The Jew of Malta, in full The Famous Tragedy of the Rich Jew of Malta, একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- ১৬৩৩ সালে এটি প্রকাশিত হয়।

• Summary: 
- তুর্কিদের দাবি আদায়ের জন্য, মাল্টার খ্রিস্টান গভর্নর মাল্টায় বসবাসকারী সমস্ত ইহুদিদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করেন। বারাবাস, একজন ধনী ইহুদি বণিক, প্রতিবাদ করলে, তার পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ক্রোধে, তার শত্রুদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, বারাবস তাদের ধ্বংসের পরিকল্পনা করেন। চতুর কৌশল এবং প্রতারণার মাধ্যমে তিনি একের পর এক হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রে লিপ্ত হন। কিন্তু শেষ পর্যন্ত সে বিশ্বাসঘাতকতার শিকার হয় এবং যেভাবে সে শত্রুদের জন্য মৃত্যুর ফাঁদ পেতেছিল, ঠিক সেভাবেই নিজেই মৃত্যুবরণ করে।

- নাটকটি লোভ, প্রতিহিংসা, ধর্মীয় ভণ্ডামি এবং নৈতিকতার অবক্ষয় তুলে ধরে। এটি একটি ট্র্যাজিকমেডি, যা সমাজে ধর্ম এবং শক্তির দ্বন্দ্বের উপর আলোকপাত করে এবং শেষ পর্যন্ত বারাবাসের পতন ঘটে।

• Important characters of The Jew of Malta:
- Barabas (The protagonist of the play),
- Abigail (Barabas's daughter),
- Ithamore (Barabas's slave),
- Ferneze (Barabas's great enemy and the governor of Malta),
- Machevill (The narrator of the Prologue) etc.

• এই tragedy এর বিখ্যাত উক্তি হচ্ছে - 
- 'I count religion but a childish toy,
And hold there is no sin but ignorance.'

• Christopher Marlowe:
- তিনি একজন Elizabethan poet.
- তিনি একজন University Wit ছিলেন।
-  Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.

• Notable work:
- Doctor Faustus,
- Edward II,
- Hero and Leander,
- Tamburlaine the Great,
- The Jew of Malta.

Source: Britannica and Live MCQ Lecture.
.
Which of the following poems is believed to be written under the influence of a dream?
  1. Lycidas
  2. Ode to the West Wind
  3. The Waste Land
  4. Kubla Khan
ব্যাখ্যা
• Kubla Khan of S.T. Coleridge is believed to be written under the influence of a dream.

• Kubla Khan:

- কবিতাটির পুরো নাম: Kubla Khan; or, a Vision in a Dream
- এটি ৫০ লাইনের একটি অসমাপ্ত Romantic poem.
- কবির নিজের ভাষ্য অনুযায়ী, এই কবিতাটি রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন; পাশাপাশি এই কবিতার অনেক লাইন তিনি স্বপ্নাদিষ্ট ভাবে পেয়েছেন।
- কোন কোন সাহিত্য গবেষকের মতে এই কবিতার মূল বিষয়বস্তু হলো Nature of human genius.
- Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor.
- তিনি ১২৬০ থেকে ১২৯৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

• "Kubla Khan" কবিতাটি স্যামুয়েল টেলর কোলরিজের কল্পনাশক্তির এক অসাধারণ উদাহরণ। এই কবিতাটি একটি স্বপ্নময় ভ্রমণের বর্ণনা দেয় যেখানে প্রকৃতি, ক্ষমতা, এবং সৃষ্টির মধ্যে একধরনের রহস্যময় সংযোগ তৈরি হয়।
- কবিতায় প্রথমে Kubla Khan এর প্রাসাদের বিবরণ দেওয়া হয়েছে, যা জেনাডু নামে পরিচিত। এই স্থানে তিনি একটি মনোরম "pleasure-dome" বা আনন্দদায়ক গম্বুজ নির্মাণের নির্দেশ দেন। এখান দিয়ে আলফ নামে একটি পবিত্র নদী প্রবাহিত হয়, যা ভূগর্ভের অজানা গুহার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সূর্যহীন সমুদ্রে মিলিত হয়। কবি এর চারপাশের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দেন, যেখানে উর্বর ভূমি, সুন্দর বাগান, বাঁকানো জলধারা এবং রহস্যময় পরিবেশের কথা উল্লেখ করা হয়েছে।
- পরবর্তীতে কবি স্বপ্ন ও কল্পনার প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি অনুভব করেন যে একজন সত্যিকারের কবি তার কল্পনার মাধ্যমে সৃষ্টিশীলতার শক্তি ধারণ করতে পারেন। তবে এই সৃষ্টিশীলতা নিয়ন্ত্রণহীন হলে তা ধ্বংসাত্মকও হতে পারে।
- এই কবিতা প্রকৃতি, সৃষ্টিশীলতা, এবং মানুষের সীমাহীন কল্পনার ক্ষমতার এক অনন্য মিশ্রণ।

• Samuel Taylor Coleridge: 
- তিনি একজন British poet.
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.

• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria (Critical Autobiography),
- Christabel (Poem),
- Dejection: An Ode (Poem),
- Frost at Midnight (Poem),
- Kubla Khan (poem),
- Lyrical Ballads (Book),
- The Rime of the Ancient Marine (Poem).
 
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman, Live MCQ Lecture and Britannica.
.
'Tom Jones' was published in the -
  1. 1st half of 16th century.
  2. 1st half of 17th century.
  3. 1st half of 18th century.
  4. 1st half of 19th century.
ব্যাখ্যা
• Henry Fielding is the author of the novel 'Tom Jones'.
- Tom Jones, in full The History of Tom Jones, a Foundling হচ্ছে একটি comic novel.
- এটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়, which is the 1st half of 18th century.
- এটি একটি রোমান্স প্লটের উপরে লখা।
- Tom Jones, Picaresque Novel এর অন্যতম উদাহরণ।

Summary:
- Tom Jones হচ্ছে একজন অনাথ যুবক; যাকে উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র Squire Allworthy সন্তানের মত লালন-পালন করেন। উপন্যাসে দেখা যায়,  Squire Allworthy হলেন একজন উদার ও দয়ালু জমিদার এবং তিনি Tom এর প্রতি বিশেষ যত্নশীল। বড় হয়ে Tom তার প্রতিবেশী Sophia Western এর প্রেমে পড়ে, কিন্তু তাদের সম্পর্কের পথে নানা বাধা আসে। Tom Jons এর অনাথ পরিচয় এবং তার চরিত্রের কিছু দুর্বলতা তাদের মিলনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

-  উপন্যাসটি টমের নানা দুঃসাহসিক অভিযান ও বিভিন্ন দুর্দশা , তার সাথে বিভিন্ন মানুষের সাক্ষাৎ এবং জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার পর, শেষ পর্যন্ত টমের প্রকৃত পরিচয় প্রকাশ পায় - সে আসলে স্কোয়ার অ্যালওয়ার্দির বোনের সন্তান। এই আবিষ্কারের পর, সমাজে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয় বং সে সোফিয়াকে বিয়ে করতে সক্ষম হয়।

- এই উপন্যাসে সমকালীন ইংরেজ সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। উপন্যাসটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি তৎকালীন ইংরেজ সমাজের একটি  বাস্তব চিত্রও তুলে ধরে। Fielding এর এই উপন্যাসে 18 শতকের ইংল্যান্ডের সামাজিক ও নৈতিক জটিলতা এবং মানুষিক দুর্বলতা তুলে ধরা হয়েছে। Tom-এর কাহিনী একটি রোমান্টিক অভিযান এবং সামাজিক বিশ্লেষণের সংমিশ্রণ। Feilding তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও রসবোধের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন ও চরিত্র চিত্রিত করেছেন।

• এই novel এর চরিত্র সমূহ হচ্ছে-
- Squire Allworthy,
- Bridget Allworthy,
- Mrs. Wilkins,
- Tom Jones,
- Sophia Western,
- Jenny Jones,
- Dr. Blifil,
- Captain Blifil,
- Partridge,
- Molly Seagrim, etc.

• Henry Fielding is regarded as the 'Father of Modern English Novel' with Samuel Richardson.
- He is famous for the Picaresque Novel.
- His pen name is Captain Hercules Vinegar.

• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews etc.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica and SparkNotes.
.
Who wrote the poem 'Gerontion'?
  1. Andrew Marvell
  2. Lord Byron
  3. T. S Eliot
  4. Dylan Thomas
ব্যাখ্যা
• T. S wrote the poem 'Gerontion'.
- যুদ্ধের পাশাপাশি এর মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ম এবং রাজনৈতিক অভ্যুত্থান।
- The poem deals with war as a major theme as well as religion and political upheaval.
- কবিতাটি 1919 সালে সংঘটিত বিভিন্ন ঘটনাবলী এবং এসকল বিষয়ে কবির নিজস্ব বিশ্ব, যুদ্ধ, ধর্ম এবং রাজনীতির একটি জটিল দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।
- It is an eight-stanza poem that’s divided into uneven sets of lines.

• কবিতাটি এক বৃদ্ধ (Gerontion, যার অর্থ 'বৃদ্ধ ব্যক্তি')-এর কথোপকথনের আকারে লেখা। তিনি নিজের জীবনের ব্যর্থতা, সময়ের অস্থিরতা, এবং পশ্চিমা সভ্যতার ক্ষয়িষ্ণু অবস্থা নিয়ে মননশীল ভাবনা প্রকাশ করেন। বৃদ্ধ তার যৌবনের স্বপ্ন এবং আশা সম্পর্কে হতাশা ব্যক্ত করেন, কারণ তিনি তার জীবনকে শূন্য এবং অর্থহীন মনে করেন।

• কবিতায় খ্রিস্টধর্মের প্রতীক, যুদ্ধের ধ্বংস, এবং নৈতিক সংকটের উল্লেখ রয়েছে। Eliot প্রশ্ন তোলেন সভ্যতার ভবিষ্যৎ নিয়ে, যা ধর্মীয় মূল্যবোধ হারিয়ে ফেলেছে। কবিতার ভাষা জটিল এবং চিত্রকল্পগুলো গভীর, যা আধুনিক জীবনের ভাঙন ও হতাশা চিত্রিত করে।

• "Gerontion" মূলত সময়, ধর্ম, এবং জীবনের অনিশ্চয়তার এক দর্শনীয় বিশ্লেষণ, যা Eliot এর দার্শনিক ও কাব্যিক ভাবনার গভীরতা প্রকাশ করে।

• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• Best works:
• Pomes:
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- Ash Wednesday etc.

• His well known plays:
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Trail of a Judge etc.

Source: Britannica and An ABC of English Literature, Dr M Mofizar Rahman and poemanalysis.com
.
Who wrote the novel 'The Pickwick Papers'?
  1. Charles Dickens
  2. Thomas Hardy
  3. Toni Morrison
  4. Ernest Hemingway
ব্যাখ্যা
• The Pickwick Papers, in full The Posthumous Papers of the Pickwick Club is the first published novel by Charles Dickens.
- ১৮৩৬ থেকে ১৮৩৭ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত এই উপন্যাসটিকে ভ্রমণকাহিনী বা travelogue হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
- উপন্যাস টি Dickens তাঁর ছদ্মনামে (Boz) প্রকাশ করেছিলেন।
- এই উপন্যাসটির জনপ্রিয়তা এত বেশি ছিল যে, এটি Charles Dickens কে সাহিত্য জগতে ঔপন্যাসিক হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করে।
- সেদিক বিবেচনায় এটি Dickens এর প্রথম সার্থক উপন্যাস। 
- "The Pickwick Papers" চার্লস ডিকেন্সের দক্ষতার একটি প্রাথমিক উদাহরণ, যা তাকে বিখ্যাত এবং প্রশংসিত লেখক হিসেবে প্রতিষ্ঠা করে। এটি হাস্যরসের মাধ্যমে গভীর সামাজিক বার্তা প্রদান করে।

• Summary:
• গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে Samuel Pickwick, যিনি লন্ডনের "Pickwick Club"-এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তিনি ও তার তিন সঙ্গী - Tracy Tupman, Nathaniel Winkle, Alfred Jingle - এই  ভ্রমন ক্লাবটি গঠন করেন এবং ইংল্যান্ডের বিভিন্ন স্থানে ভ্রমণ করে বিভিন্ন মজার এবং হাস্যকর অভিজ্ঞতার সম্মুখীন হন এবং সবশেষে এক তরুনীকে উদ্ধারের মাধ্যমে কাহিনী এগিয়ে যায়।

• গল্পে সামাজিক বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ইংল্যান্ডের সমাজের নানা দিক ফুটে ওঠে। বিশেষ করে, এটি ইংরেজ সমাজের আইন, রাজনীতি, এবং সামাজিক ব্যবস্থার ত্রুটিগুলিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে।

• একটি উল্লেখযোগ্য চরিত্র হল Sam Weller, Pickwick এর বুদ্ধিমান চাকর, যিনি তার তীক্ষ্ণ হাস্যরস এবং প্রজ্ঞার জন্য পরিচিত। Pickwick এর একটি ভুলের ফলে তাকে জেলে যেতে হয়, কিন্তু তার সততা এবং বন্ধুত্বের শক্তি তাকে এই সমস্যা থেকে মুক্ত করে।

• মূল বিষয়বস্তু: বন্ধুত্ব এবং সততার মূল্য; তৎকালীন সমাজ ও আইনের ব্যঙ্গচিত্র এবং  ভ্রমণ এবং জীবনের বিভিন্ন রঙ। 

• Important Character of 'The Pickwick Papers' -
- Samuel Pickwick,
- Sam Weller,
- Tracy Tupman,
- Nathaniel Winkle,
- Alfred Jingle,
- Augustus Snodgrass, etc.

• Charles Dickens's Best Works:
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers

Source: Britannica.
.
'Frederic Henry' is a character from -
  1. A Farewell to Arms
  2. 1984
  3. Arms and the Man
  4. Man without Women
ব্যাখ্যা
• 'Frederic Henry' is a character from - A Farewell to Arms.

• A Farewell to Arms:
- Ernest Hemingway রচিত তৃতীয় উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এই উপন্যাসের মাঝে আত্মজৈবনিক অনেক উপাদান পাওয়া যায়। এই novel এ arms বলতে একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
 
• Summary:
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দুজন: আমেরিকান লেফটেন্যান্ট Frederic Henry এবং ইংরেজ নার্স Catherine Barkley.
- প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ তাদের দুজনকে একত্রিত করে ইটালিতে।
- যদিও Catherine ছিলেন সদ্য বিধবা; তাদের মধ্যে প্রেমের এবং সহানূভুতির সম্পর্ক গড়ে উঠে।
- Frederic গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেবা শুশ্রুষা করে তাকে সারিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে Catherine.
- দুজন দুজনার আরো কাছাকাছি হয় এসময়। একপর্যায়ে Catherine গর্ভবতী হয়ে পড়ে।
- এমন সময় Frederic কে যুদ্ধক্ষেত্রে চলে যেতে হয়। যুদ্ধে বিপর্যয়ের মুখোমুখি হয়ে ফিরে আসে Frederic, এসে দেখে Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে। - তাকে খুঁজে বের করে Frederic এবং দুজনে পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
- বাচ্চার জন্ম দিতে মারা যায় Catherine Barkley.
 
• A Farewell to Arms এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Lieutenant Frederic Henry (Protagonist),
- Henry Catherine Barkley,
- Helen Ferguson,
- Lieutenant Rinaldi, etc.

• উপন্যাসের বিখ্যাত উক্তি:
- “All thinking men are atheists".
 
• Ernest Hemingway (1899-1961): 
• Ernest Hemingway, in full Ernest Miller Hemingway একজন আমেরিকান novelist এবং short-story writer. 
- He was noted both for the intense masculinity of his writing and for his adventurous and widely publicized life.
- তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী ২0 শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।
- ১৯৫৪ সালে The Old Man and The Sea Novel  এর জন্য Ernest Hemingway, Noble Prize লাভ করেন।
 করেন। 
 
• তাঁর বিখ্যাত novel সমূহ - 
- The old man and The Sea
- A Farewell to Arms,
- Green Hills of Africa ইত্যাদি
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ পালন করেছে।
 
Source: Britannica.com & Live MCQ Lecture.
.
Who said 'Ignorance is not innocence but sin'?
  1. Thomas Gray
  2. Christopher Marlowe
  3. John Milton
  4. Robert Browning
ব্যাখ্যা
• ‘Ignorance is not innocence but sin’ is a famous quotation by Robert Browning.
- এটি তাঁর 'The Inn Album' কাব্যের অন্তর্গত পংক্তি।
- এই উক্তির মাধ্যমে ব্রাউনিং বোঝাতে চেয়েছেন যে, অজ্ঞতা কোনো নির্দোষ অবস্থা নয় বরং এটি একটি দায়িত্বহীনতার প্রকাশ।
- তিনি মনে করেন, জ্ঞান অর্জন থেকে বিরত থাকা এবং অজ্ঞতার মধ্যে থাকা এক ধরনের পাপ, কারণ এটি মানুষের উন্নতির পথে বাধা দেয়। এটি সমাজে দায়িত্বশীলতার অভাবকেও নির্দেশ করে।

• Summary of the poem 
"The Inn Album" হলো একটি দীর্ঘ আখ্যানধর্মী কবিতা। এটি একটি জটিল কাহিনি, যেখানে প্রেম, প্রতারণা, প্রতিশোধ এবং নৈতিকতার প্রশ্ন উঠে এসেছে। কবিতার গল্পটি মূলত দুটি পুরুষ ও একটি মহিলার মধ্যে সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

- এক ব্যক্তি, তার পুরনো প্রেমিকার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে, তাকে আরেক পুরুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার দিকে ঠেলে দেয়। এই কাহিনি মানব মনের গভীর আবেগ, ক্ষমতার লালসা এবং নৈতিক দ্বিধাকে তুলে ধরে। ব্রাউনিং তার অনন্য নাটকীয় কাব্যভঙ্গিতে এই জটিল গল্পকে উপস্থাপন করেছেন, যেখানে প্রতিটি চরিত্রের মনস্তাত্ত্বিক দিকটি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

• Robert Browning:
- Victorian age এর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে তাকে গণ্য করা হয়।
- তিনি খ্যাতি অর্জন করেছিলেন তার dramatic monologues বা স্বগতোক্তিমূলক কবিতার জন্য।
- So, he is often called the father of dramatic monologue.
- এছাড়া মানব চরিত্রের বিভিন্ন মনস্তাত্বিক দিকও তিনি তার কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করতেন।

• Best Works:
- The Ring and the Book,
- Fra Lippo Lippi,
- My Last Duchess,
- Paracelsus,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- Pauline,
- The Patriot,
- A Grammarian’s Funeral,
- Andera del Sarto,
- Men and Women,
- Dramatic Lyrics,
- Dramatis Personae,
- Bishop Blougram’s Apology,
- Christmas Eve and Easter-Day,
- Porphyria's Lover, etc.

Source: Britannica.
.
'Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend' - is a quotation from
  1. The Merchant of Venice
  2. Othello
  3. Hamlet
  4. As You Like It
ব্যাখ্যা
• 'Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend' is a quotation from - Hamlet by William Shakespeare.
- It is spoken by Polonius in Act I, Scene 3
- Polonius তার ছেলে Laertes কে উপদেশ দিয়ে এই উক্তিটি করেন। তিনি লিয়ার্টিসকে সতর্ক করেন যে, ঋণ নেওয়া বা ঋণ দেওয়া উভয়ই বিপদজনক, কারণ এটি অর্থ এবং বন্ধুত্ব দুইই নষ্ট করতে পারে। এটি পোলোনিয়াসের বাস্তববাদী ও নৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ।

•  Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
-  এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- এরপর দেখা যায়  প্রিন্স হ্যামলেট তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• এই Tragedy এর অন্যতম চরিত্র গুলো হচ্ছে -
- Hamlet,
- Claudius,
- Horatio,
- Laertes,
- Polonius,
- Ophelia,
- Horatio,
- Gertrude, etc.

• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
.
Who wrote the prose satire 'A Tale of a Tub'?
  1. Alexander Pope
  2. Ben Jonson
  3. Jonathan Swift
  4. William Congreve
ব্যাখ্যা
• A Tale of a Tub
- The prose satire, "A Tale of a Tub" is written by Jonathan Swift.
- ১৬৯৬ -১৬৯৯ সালের মধ্যে লেখা এই satire টি প্রথম প্রকাশিত হয় ১৭০৪ সালে। 
- এই সাহিত্যকর্মটিকে এটি তিনটি খন্ডে বিভক্ত এবং এটিকে Jonathan Swift এর  'first major work' হিসাবে বিবেচনা করা হয়। 
- A Tale of a Tub,” an energetic defense of literature and religion against zealous pedantry.

Jonathan Swift (1667-1745):
- Jonathan Swift ছিলেন একজন বিখ্যাত Anglo-Irish প্রাবন্ধিক।
- তিনি Augustan period এর একজন কবি।
- তার বিখ্যাত উপন্যাস Gulliver's Travels (1726). এটি চার খন্ডের ব্যাঙ্গাত্মক রচনা।

• His famous works -
- Gulliver's Travels (novel),
- The Battle of Books,
- A Tale of a Tub (prose satire),
- A Modest Proposal (satiric essay),
- Argument Against Abolishing Christianity (essay),
- A Journey to Stella (Collection of letters from Swift to Stella).

উল্লেখ্য যে,
- 'A Tale of Tub' নামক Elizabethan Period এর বিখ্যাত সাহিত্যিক Ben Jonson এর একটি play রয়েছে।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
১০.
Who said  'Better to reign in Hell than serve in Heaven'?
  1. Doctor Faustus
  2. Caliban
  3. Macbeth
  4. Satan
ব্যাখ্যা
 'Better to reign in Hell than serve in Heaven' is a quotation stated by John Milton in his most famous epic Paradis Lost.
- উক্তিটি Paradise lost কেন্দ্রীয় চরিত্র Satan এর বলা ।
- Satan, the leader of the fallen angels after being thrown away by God from Heaven to Hell, utters this line.

• Paradise Lost:
- Neo-classical period এর অন্যতম সাহিত্যিক John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost or 'Paradise Lost' attempted to Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।

• Paradise Lost কাব্যটি প্রধানত দুটো অংশে বিভক্ত: প্রথমত, শয়তানের বিদ্রোহ এবং দ্বিতীয়ত, আদম ও হাওয়ার পতন।
- ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি স্বরূপ শয়তান এবং তার সহযোগীদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেওয়া হয়।
- শয়তান স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পরে মানবজাতির উপর প্রতিশোধ নিতে চায়। সে আদম ও ইভ কে দিয়ে তাদের ঈশ্বরের আদেশ লঙ্ঘনের পরিকল্পনা করে। শয়তান ইভকে প্রলুব্ধ করে গার্ডেনে যেয়ে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য, এবং ফলস্বরূপ, এক প্ররযায়ে আদম অ ইভ দুজনে সেই ফল খায় এবং এর ফলস্বরূপ তাদের দুজনকেও স্বর্গ থেকে বিতাড়িত করা হয়।। 
-  এই কাব্যটি মানুষের স্বাধীন ইচ্ছা, পাপ, এবং পুনঃরুদ্ধারের থিম নিয়ে আলোচনা করে। এটি ঈশ্বরের মহত্ব এবং তাঁর ন্যায়ের প্রতিফলন ঘটায়। মিলটনের এই রচনাটি ইংরেজি সাহিত্যের একটি অমর সৃষ্টি হিসেবে পরিচিত।

• Notable quotations of Paradise Lost:
- "Of Man's First Disobedience, and the Fruit Of that Forbidden Tree, whose mortal taste Brought Death into the World, and all our woe.". (First line)
- Better to reign in Hell than serve in Heaven.
- Death is the golden key that opens the place of eternity.
- Solitude sometimes is the best society.
- Awake, arise or be forever fallen.

• এই Epic এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.

• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।

• Some notable works of him:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- Comus (masque/ a type of theatre entertaining poetry)
- On Shakespeare (First published poem).
- Samson Agonistes
- L'Allegro,
- Il Penseroso,
- Of Education
- Areopagitica

Source: Live MCQ Lecture and Britannica.