পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ৬৭ --------------- রিভিশন পরীক্ষা - ৯ টপিক: পরীক্ষা - ৬১ থেকে ৬৬ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
In the last few years, the authority mostly has deferred _______________ private developers to handle warehousing and distribution projects, because this is not the area of their expertise.
  1. to
  2. of
  3. off
  4. in
ব্যাখ্যা
• Defer to sb/sth:
English meaning: to allow another person or organization to make decisions for you because you respect them, or because of their higher rank, greater knowledge, etc.
Bangla meaning: (অনেক সময় সম্মান দেখাতে) নতি স্বীকার করা; বশ্যতা স্বীকার করা; মেনে নেওয়া।

Complete sentence: In the last few years, the authority mostly has deferred to private developers to handle warehousing and distribution projects, because this is not the area of their expertise.

Source: Cambridge & Accessible Dictionary.
.
সমার্থক অর্থ প্রকাশে ব্যবহৃত বাগ্‌ধারাজোড় নয় কোনটি?
  1. কচু বনের কালাচাঁদ - গোবর গণেশ
  2. ঘন্টাগরুড় - কুমড়ো কাটা বটঠাকুর
  3. রামগরুড়ের ছানা - সাক্ষী গোপাল
  4. কালে ভদ্রে - নমাসে ছমাসে
ব্যাখ্যা
সমার্থক অর্থ প্রকাশে ব্যবহৃত বাগ্‌ধারাজোড় নয়:
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্‌ধারার অর্থ - গোমড়ামুখো লোক।
• 'সাক্ষী গোপাল' বাগ্‌ধারার অর্থ - নিষ্ক্রিয় দর্শক।

সমার্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারাগুলো হলো:
• ‘কালে ভদ্রে’ অর্থ - কদাচিৎ।
• ‘নমাসে ছমাসে’ অর্থ - কদাচিৎ।

• ‘ঘন্টাগরুড়’ অর্থ - অকর্মণ্য লোক।
• ‘কুমড়ো কাটা বটঠাকুর’ অর্থ - অকর্মণ্য লোক।

• ‘কচু বনের কালাচাঁদ’ অর্থ - অপদার্থ।
• ‘গোবর গণেশ’ অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘মিশুক’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
  1. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  2. বাংলা তদ্ধিত প্রত্যয়
  3. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  4. বাংলা কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা
• বাংলা তদ্ধিত ‘উক-প্রত্যয়’ যোগে গঠিত শব্দগুলো হলো:
- লাজ + উক = লাজুক;
- মিশ + উক = মিশুক;
- মিথ্যা + উক = মিথ্যুক।

এরূপ কিছু বাংলা তদ্ধিত প্রত্যয় হলো:
• তদ্ধিত ‘উ-প্রত্যয়’ যোগে গঠিত শব্দগুলো হলো:
- ঢাল + উ = ঢালু;
- কল + উ = কলু।

• তদ্ধিত ‘উয়া/ওয়-প্রত্যয়’ যোগে গঠিত শব্দগুলো হলো:
- ঘর + ওয়া = ঘরোয়া;
- জল + উয়া = জলুয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘Script’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. লিপিমূল
  2. লিপিতত্ত্ব
  3. লিপি
  4. লিপিবিজ্ঞান
ব্যাখ্যা
• ‘Script’ এর পারিভাষিক শব্দ - লিপি।

অন্যদিকে,
• ‘Graphology’ এর পারিভাষিক শব্দ - লিপিতত্ত্ব।
• ‘Grapheme’ এর পারিভাষিক শব্দ - লিপিমূল।
• ‘Graphemics’ এর পারিভাষিক শব্দ - লিপিবিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
.
‘All feet thread not in one shoe' প্রবাদটির বাংলা অনুবাদ কোনটি?
  1. তিলকে তাল করা।
  2. দশের লাঠি একের বোঝা।
  3. নানা মুনির নানা মত।
  4. দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
ব্যাখ্যা
• ‘All feet thread not in one shoe' প্রবাদটির বাংলা অনুবাদ - নানা মুনির নানা মত।

অন্যদিকে,
• ‘To make a mountain of a molehill' প্রবাদটির বাংলা অনুবাদ - তিলকে তাল করা।
• ‘Many a little makes a mickle' প্রবাদটির বাংলা অনুবাদ - দশের লাঠি একের বোঝা।
• ‘Better an empty house than an ill tenant' প্রবাদটির বাংলা অনুবাদ - দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কপট ব্যক্তি’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ডাকাবুকো
  2. কানকাটা
  3. পায়া ভারি
  4. বর্ণচোরা
ব্যাখ্যা
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ হচ্ছে - ভণ্ড/কপট ব্যক্তি।
বাক্য: বর্ণচোরা লোকেরা খুব সহজে অন্যদের কে বিপদে ফেলে।

অন্যদিকে,
ডাকাবুকো অর্থ - নির্ভীক।
পায়া ভারি অর্থ - অহঙ্কার।
কানকাটা অর্থ - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
Which of the following best describes the situation when someone is "taken aback"?
  1. They are delighted
  2. They are coming back
  3. They are shocked or surprised
  4. They are indifferent
ব্যাখ্যা
• Take someone aback
English Meaning: shock or surprise someone.
Bangla Meaning: অবাক করে দেওয়া / হতভম্ব করে দেওয়া।

Ex. Sentence: Everyone was taken aback by her sudden anger.
Bangla Meaning: তার হঠাৎ রেগে যাওয়া দেখে সবাই হতভম্ব হয়ে পড়লো।

Source: Live MCQ Lecture.
.
The book, which I borrowed from the library last week, was surprisingly insightful.- The underlined part is -
  1. Adjective clause
  2. Noun clause
  3. Prepositional clause
  4. Infinitive clause
ব্যাখ্যা
The book, which I borrowed from the library last week, was surprisingly insightful.- The underlined part is - Adjective clause.

• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• The book, which I borrowed from the library last week, was surprisingly insightful.
- বাক্যে 'which I borrowed from the library last week' clause টি 'book' noun টির modifier হিসেবে কাজ করছে।
- তাই এটি হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
.
The children are dependent on what their parents decide. Here the underlined part is -
  1. Adverbial clause
  2. Principal clause
  3. Adjective clause
  4. Noun clause
ব্যাখ্যা
• The children are dependent on what their parents decide. Here the underlined part is a - Noun clause.
• প্রদত্ত বাক্যে 'what their parents decide' clause টি 'on' Preposition এর Object হিসেবে Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে, 
2. transitive verb এর object হিসেবে,
3. Linking verb এর পরে complement হিসাবে,
4. Preposition এর Object হিসেবে।
১০.
'They invested in stocks so that they could build wealth for their retirement.' - Which kind of sentence is this?
  1. Simple sentence
  2. Complex sentence
  3. Compound sentence
  4. Imperative sentence
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

সুতরাং, নিয়মানুযায়ী -They invested in stocks so that they could build wealth for their retirement. - এই বাক্যটি হচ্ছে - Complex sentence.
১১.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
  1. লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা
  2. ন্যায়ের পথেই সাফল্য আসে
  3. অপরাধের তুলনায় অধিক সাজা
  4. গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
ব্যাখ্যা
• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদ প্রবচনের অর্থ - লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা।

অন্যদিকে,
• 'যথা ধর্ম তথা জয়' অর্থ - ন্যায়ের পথেই সাফল্য আসে।
• 'ধর্মের কল বাতাসে নাড়ে’ অর্থ - গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
• 'লঘু পাপে গুরু দণ্ড' অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১২.
‘ছড়ার ছন্দ ও লোকছন্দ’ বলা হয় কোন ছন্দকে?
  1. অক্ষরবৃত্ত ছন্দ
  2. মাত্রাবৃত্ত ছন্দ
  3. পয়ার ছন্দ
  4. স্বরবৃত্ত ছন্দ
ব্যাখ্যা
• স্বরবৃত্ত ছন্দ:
- স্বরবৃত্ত ছন্দের বহুল প্রচলিত নাম ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ।
- এটাকে প্রাকৃত বাংলা ছন্দও বলা হয়।
- প্রাচীন ছড়াগুলো স্বরবৃত্তে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ বা লোকছন্দ বলেছেন।
- এর ভাব লঘু ও চপল।

স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য:
- দ্রুত লয়ের ছন্দ।
- এই ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট।
- মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই একমাত্র বিশিষ্ট,পর্বগুলো ছোট ৪ মাত্রা বিশিষ্ট।

---------------------------
• অক্ষরবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে যে ছন্দটিকে খাঁটি বাংলা অর্থাৎ 'তদ্ভব ছন্দ' নামে আখ্যায়িত করা হয়, তাকেই প্রচলিত ভাষায় বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ।

• মাত্রাবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে এ ছন্দ“তৎসম' বা 'অর্ধতৎসম ছন্দ'; যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় 'মাত্রাবৃত্ত ছন্দ'।

• পয়ার ছন্দ:
- পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের ৮/৬ মাত্রার বৈশিষ্ট্যপূর্ণ একটি শ্রেণীবিভাগ।
- এটি মধ্যযুগীয় বাংলা কাব্যের প্রধান ছন্দোরীতিও বটে।
- মধ্যযুগে পয়ার ছন্দেই রামায়ণ ও মহাভারতের বঙ্গানুবাদ এবং মঙ্গলকাব্যসমূহ রচিত হয়েছে।
- মাইকেল মধুসূদনের চতুদর্শপদী কবিতাবলির ছন্দও প্রচলিত পয়ার ছন্দেরই এক নতুন রূপ।

উৎস : ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ; বাংলাপিডিয়া; প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।
১৩.
বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে কী বলা হয়?
  1. ক্রায়োসার্জারি
  2. বায়োমেট্রিক্স
  3. অটোমেশন
  4. ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা
ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

• ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (Head Mounted Display HMD),
- ডেটা গ্লোভ (Data Glove),
- একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit),
- উচ্চ মানের অডিও ব্যবস্থা,
- রিয়েলিটি ইঞ্জিন,
- বিভিন্ন ধরনের সেন্সর,
- বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।