পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা – ২৫ সাধারণ জ্ঞান টপিক: National Issues of Bangladesh, Resources of Bangladesh, Economic Issues of Bangladesh. i) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ ii) শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ iii) শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। iv) উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। v) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, আমদানি-রপ্তানি রিপোর্ট। vii) জাতীয় তথ্যবলি viii) সাম্প্রতিক বিষয়াবলি (বাংলাদেশ)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
Who presented the first budget of independent Bangladesh?
  1. MA Idris
  2. Syed Nazrul Islam
  3. M. Mansoor Ali
  4. Tajuddin Ahmad
সঠিক উত্তর:
Tajuddin Ahmad
উত্তর
সঠিক উত্তর:
Tajuddin Ahmad
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট:
- ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
- একসঙ্গে তিনি দুই অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- প্রথম বাজেট ছিল ছোট আকারের।
- বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম জাতীয় বাজেট উপস্থাপিত হয় ১৯৭২ সালের ৩০শে জুন।
- দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।

তথ্যসূত্র - ১ জুন ২০২৩, বিবিসি বাংলা।
.
How much is the monthly disability allowance in Bangladesh? (December, 2024)
  1. BDT 850
  2. BDT 900
  3. BDT 950
  4. BDT 1000
সঠিক উত্তর:
BDT 850
উত্তর
সঠিক উত্তর:
BDT 850
ব্যাখ্যা
প্রতিবন্ধী ভাতা:
- বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী।
- বাংলাদেশে 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রণীত হয়।
- বর্তমানে (ডিসেম্বর, ২০২৪) প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতার হার: ৮৫০/- টাকা।
- বাস্তবায়নকারী দফতর: সমাজসেবা অধিদপ্তর।
- কার্যক্রম শুরুর বছর: ২০০৫-২০০৬ অর্থবছর।

লক্ষ্য ও উদ্দেশ্য:
১. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;
২. প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন;
৩. প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;
৪. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান;
৫. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।
৬. প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ করে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।
.
According to the Bangladesh Economic Survey for 2024, which country is at the top in terms of imports in Bangladesh?
  1. India
  2. Japan
  3. China
  4. United States
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা
দেশভিত্তিক আমদানি:
- ২০২৩-২৪ (জুলাই - ফেব্রুয়ারি সময়ে) অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে আমদানি ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে।
- শতকরা ২৮.৪৬ ভাগ আমদানি হয়েছে চীন থেকে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৩.৪২%) ও যুক্তরাষ্ট্র (৪.৫১%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
.
Which is the period of third five year plan?
  1. 1985-1989
  2. 1986-1990
  3. 1987-1991
  4. 1988-1992
সঠিক উত্তর:
1986-1990
উত্তর
সঠিক উত্তর:
1986-1990
ব্যাখ্যা
পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- বাংলাদেশে মোট ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)।
- দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮০-১৯৮৫)।
- তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮৬-১৯৯০)।
- চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯০-১৯৯৫)।
- পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯৭-২০০২)।
- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫)।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০)।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২০২৫)।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
.
According to the Agricultural Statistics Year Book 2023, which of the following districts produces the highest amount of Aush paddy?
  1. Dinajpur
  2. Rangpur
  3. Mymensingh
  4. Comilla
সঠিক উত্তর:
Comilla
উত্তর
সঠিক উত্তর:
Comilla
ব্যাখ্যা
ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৩ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
.
Which one is the first privatized bank of Bangladesh
  1. AB Bank Limited
  2. Uttara Bank Limited
  3. Standard Bank Limited
  4. National Bank Limited
সঠিক উত্তর:
AB Bank Limited
উত্তর
সঠিক উত্তর:
AB Bank Limited
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।

এবি ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।
- ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর এবি ব্যাংক পিএলসি আত্মপ্রকাশ করে।
- শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে ১৯৮২ সালের ১২ই এপ্রিল ব্যাংকটি তার কর্মকান্ড শুরু করে।
- ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে।
- ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।

তথ্যসূত্র - এবি ব্যাংক পিএলসি ওয়েবসাইট।
.
According to Economic Survey 2024, what is the poverty rate in Bangladesh?
  1. 16.4%
  2. 17.8%
  3. 18.7%
  4. 19.2%
সঠিক উত্তর:
18.7%
উত্তর
সঠিক উত্তর:
18.7%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
.
Which of the following countries is helping Bangladesh in the Delta Plan?
  1. Netherlands
  2. United States
  3. Japan
  4. India
সঠিক উত্তর:
Netherlands
উত্তর
সঠিক উত্তর:
Netherlands
ব্যাখ্যা
বাংলাদেশ ডেল্টা প্ল্যান:
- ডেল্টা প্ল্যান ২১০০ বা ব-দ্বীপ পরিকল্পনা দেশের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা।
- বাংলাদেশের ডেল্টা প্ল্যান ১০০ বছরের জন্য প্রণয়ন করা হয়েছে।
- এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহায়তা করছে।
- ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়।
- ডেল্টা প্ল্যানে ছয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে:
• বন্যা,
• নদী ভাঙন,
• নদী ব্যবস্থাপনা,
• নগর ও গ্রামে পনি সরবরাহ,
• বর্জ্য ব্যবস্থাপনা,
• বন্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ।
- ২০২০ সালের ১ জুলাই ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
- সরকারের পরিকল্পনামন্ত্রীকে ডেল্টা কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।
- ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য এই মহাপরিকল্পনার প্রথম ধাপে অর্থাৎ ২০৩০ সাল নাগাদ বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছে ৮০টি প্রকল্প।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
.
According to the Agricultural Statistics Yearbook 2023, which is the amount of tri-crop land in the country?
  1. 41,68,587 acres
  2. 45,92,000 acres
  3. 49,97,364 acres
  4. 52,14,070 acres
সঠিক উত্তর:
45,92,000 acres
উত্তর
সঠিক উত্তর:
45,92,000 acres
ব্যাখ্যা
আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২, ৯০,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯৩,৫৮,০০০ একর।
- এক ফসলি জমি ৫০,৮৪,০০০ একর।
- দুই ফসলি জমি ১,০১,৪৯,০০০ একর।
- তিন ফসলি জমি ৪৫,৯২,০০০ একর।
- চার ফসলি জমি ৫০,০০০ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
১০.
On Victory Day 2024, the President of which country paid tribute to the martyrs of the Great Liberation War at the National Memorial?
  1. Sri Lanka
  2. Thailand
  3. Romania
  4. East Timor
সঠিক উত্তর:
East Timor
উত্তর
সঠিক উত্তর:
East Timor
ব্যাখ্যা
- মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
- ১৬ ডিসেম্বর, ২০২৪ সকাল ৭টা ৫ মিনিটে দুই নেতা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
- এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রর্দশন করে।
- প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।
- এ সময় উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৬ ডিসেম্বর ২০২৪।
১১.
According to Economic Survey 2024, overall GDP includes how many major sectors?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১২.
How many women have been awarded 'Begum Rokeya Padak' in 2024?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
বেগম রোকেয়া পদক-২০২৪:
- ২০২৪ সালে ৪ জন নারীকে ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়।

⇒ সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চার জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

⇒ বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন:
- পারভীন হাসান,
- তাসলিমা আখতার,
- রাণী হামিদ,
- শিরিন পারভিন হক।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১৩.
In which fiscal year was the 'Widow Allowance' introduced in Bangladesh?
  1. 1995-96
  2. 1996-97
  3. 1997-98
  4. 1998-99
সঠিক উত্তর:
1998-99
উত্তর
সঠিক উত্তর:
1998-99
ব্যাখ্যা
বিধবা ভাতা:
- ১৯৯৮-৯৯ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়।
- ঐ অর্থ বছরে ৪ লক্ষ ৩ হাজার ১১০ জনকে এককালীন মাসিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমান সরকারের উদ্যোগে প্রবর্তিত এ কর্মসূচির সকল উপকারভোগীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্নমেন্ট টু পারসন) সফলভাবে ভাতা প্রদান করা হচ্ছে।
- এ কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ২৫ লক্ষ ৭৫ হাজার জনের জন্য জনপ্রতি মাসিক ৫৫০ টাকা হারে মোট ১৭১১.৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য:
১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান।
২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি।
৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা।
৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।
১৪.
Free market economy started in Bangladesh in -
  1. 1990
  2. 1991
  3. 1992
  4. 1993
সঠিক উত্তর:
1991
উত্তর
সঠিক উত্তর:
1991
ব্যাখ্যা
⇒ বাংলাদেশে ১ জানুয়ারি, ১৯৯১ মুক্তবাজার অর্থনীতি চালু হয়।

মুক্ত বাজার অর্থনীতি:
- মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে সেই অর্থনীতি যেখানে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে স্বীকার করা হয়।

মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্য:
- মুক্ত বাজার অর্থনীতির ফলে রাষ্ট্রীয় খাতের ক্রমাগত লোকসান বন্ধ হবে;
- ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি;
- মুক্তবাজার অর্থনীতি ব্যক্তিস্বার্থ নির্ভর বিধায় এ অর্থনীতিতে প্রতিযোগিতার উৎপত্তি হয় এবং প্রতিযোগিতার ফলে সর্বনিম্ন দরে দ্রব্য ও সেবার উৎপাদনে নিশ্চয়তা আসে;
- ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়;
- মুক্তবাজার অর্থনীতির ফলে আমদানী ব্যয় এবং রপ্তানী আয় বৃদ্ধি পায়;
- ভর্তুকি, কর-রেয়াত ইত্যাদি না থাকার ফলে রাষ্ট্রের অর্থ-সাশ্রয় হয়।

তথ্যসূত্র - অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
Who has been appointed as the first woman director of Biman Bangladesh Airlines?
  1. Yasmin Sultana
  2. Qazi Israt Jahan
  3. Tasmin Doja
  4. Tamanna E Lutfi
সঠিক উত্তর:
Tasmin Doja
উত্তর
সঠিক উত্তর:
Tasmin Doja
ব্যাখ্যা
বাংলাদেশ বিমানের প্রথম নারী পরিচালক:
- বাংলাদেশ বিমানের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা।
- এর আগে ক্যাপ্টেন দোজা বিমানের ফ্লাইট অপারেশন্স বিভাগের ট্রেনিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাসমিন দোজা ফকার এফ-২৮ উড়োজাহাজের বেইজ ট্রেনিং এবং লাইন চেক ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের দায়িত্বপ্রাপ্ত চেক পাইলট হিসেবে কাজ করেন।
- সর্বশেষ বিমানের ফ্লাইট পরিচালন বিভাগের চিফ অব ট্রেইনিং বা প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন তাসমিন দোজা।
- তিনি ফকার-২৮ এ প্রশিক্ষক পাইলট, বোয়িং-৭৩৭ এর ফ্লিট প্রধান ও প্রশিক্ষক এবং বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক পাস করে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং লাইসেন্স লাভ করেন তিনি।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৪ অক্টোবর ২০২৪।
১৬.
Who is the chairman of the Planning Commission?
  1. Prime Minister
  2. Finance Minister
  3. Trade Minister
  4. None of them
সঠিক উত্তর:
Prime Minister
উত্তর
সঠিক উত্তর:
Prime Minister
ব্যাখ্যা
পরিকল্পনা কমিশন:
- পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের যাবতীয় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
- পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী।
- বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী।
- ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
১৭.
What is the full form of GDP?
  1. General Domestic Product
  2. Growing Domestic Product
  3. Gross Domestic Product
  4. Good Domestic Product
সঠিক উত্তর:
Gross Domestic Product
উত্তর
সঠিক উত্তর:
Gross Domestic Product
ব্যাখ্যা
Gross Domestic Product (GDP):
- GDP এর পূর্ণরূপ হলো Gross Domestic Product (মোট দেশজ উৎপাদন)।
- মোট দেশজ উৎপাদন বা জিডিপি হলো একটি নির্দিষ্ট দেশের ভূখণ্ড ও রাজনৈতিক সীমানার মধ্যে অবস্থানরত দেশি ও বিদেশি সকল সম্পদ ব্যবহার করে এক বছরে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য ও সেবার বাজার মূল্য।
- জিডিপি একটি দেশের ভূগোলিক সীমার মধ্যে উৎপাদিত সব ধরনের পণ্য ও সেবার আর্থিক মূল্য হিসাব করে।
- এটি দেশের অর্থনৈতিক উৎপাদন ক্ষমতার সার্বিক চিত্র তুলে ধরে এবং দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়।

তথ্যসূত্র - বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
What is the period of the only two-year plan of Bangladesh?
  1. 1976 to 1978
  2. 1978 to 1980
  3. 1980 to 1982
  4. 1982 to 1984
সঠিক উত্তর:
1978 to 1980
উত্তর
সঠিক উত্তর:
1978 to 1980
ব্যাখ্যা
দ্বি-বার্ষিক পরিকল্পনা:
- ১৯৭৮ থেকে ১৯৮০ এ দু বছরের জন্য একটি দ্বি-বার্ষিক পরিকল্পনা রচনা করা হয়।
- এটিই বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনা।
- প্রথম পরিকল্পনার অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করা, প্রথম পরিকল্পনার ব্যর্থতার প্রেক্ষিতে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্র প্রস্তুত করা, বৈদেশিক সাহায্যের সম্ভবনা যাচাই প্রভৃতির জন্য দুৎবছর মেয়াদী একটি অন্তর্বতীকালীন পরিকল্পনার প্রয়োজন ছিল।
- দ্বি-বার্ষিক পরিকল্পানর মোট ব্যয় বরাদ্দ ৩.৮৬১ কোটি টাকা।
- এর মধ্যে সরকারি ও বেসরকারি খাতের ব্যয় বরাদ্দ ছিল যথাক্রমে ৩,২৬১ কোটি টাকা ও ৬০০ কোটি।
- মোট ব্যয় বরাদ্দের মধ্যে সরকারি খাতের বিনিয়োগ ছিল শতকরা ৮৩ ভাগ এবং বেসরকারি খাতের বিনিয়োগ শতকরা ১৭ভাগ।
- পরিকল্পনার মোট ব্যয়ের শতকরা ৩৬ ভাগ দেশীয় সম্পদ হতে এবং শতকরা ৬৪ ভাগ বৈদেশিক সাহায্যের মাধ্যমে সংগৃহীত হবে বলে ধরা হয়।

তথ্যসূত্র - অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
Which bank started the first mobile banking in Bangladesh?
  1. Dutch-Bangla Bank
  2. City Bank
  3. BRAC Bank
  4. AB Bank
সঠিক উত্তর:
Dutch-Bangla Bank
উত্তর
সঠিক উত্তর:
Dutch-Bangla Bank
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং:
- বাংলাদেশে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় মার্চ ২০১১ সালে।
- বাংলাদেশে মোবাইল ব্যাংকিং যাত্রা শুরু করে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মাধ্যমে।
- যার নাম এখন রকেট।
- পরে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ সেবা চালু হয়।
- ২০১৯ সালের মার্চে চালু হয় ডাক বিভাগের সেবা নগদ।
- বর্তমানে বিকাশ,রকেটের পাশাপাশি মাই ক্যাশ,উপায়,শিওর ক্যাশসহ ১৫টি ব্যাংক এ সেবা দিচ্ছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ মার্চ ২০২১।
২০.
Value added tax on exports is -
  1. 0%
  2. 5%
  3. 10%
  4. 15%
সঠিক উত্তর:
0%
উত্তর
সঠিক উত্তর:
0%
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
২১.
According to Agricultural Statistics Yearbook 2023, which is the top district in terms of amount of forest area?
  1. Khagrachari
  2. Bagerhat
  3. Bandarban
  4. Rangamati
সঠিক উত্তর:
Rangamati
উত্তর
সঠিক উত্তর:
Rangamati
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৫৫.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫১৬.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৪৬,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
২২.
Bangladesh will graduate from LDC in -
  1. 2025
  2. 2026
  3. 2027
  4. 2028
সঠিক উত্তর:
2026
উত্তর
সঠিক উত্তর:
2026
ব্যাখ্যা
LDC (Least Developed Countries):
- বাংলাদেশ ২০২৬ সালে LDC হতে উত্তরণ করবে।
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে।
- এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
২৩.
Who was the first governor of Bangladesh Bank?
  1. Khorshed Alam
  2. Ruhul Amin
  3. A.N. Hamidullah
  4. Md. Nurul Islam
সঠিক উত্তর:
A.N. Hamidullah
উত্তর
সঠিক উত্তর:
A.N. Hamidullah
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর (১৩তম)। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
২৪.
Who is the current chairman of the Anti-Corruption Commission? (December, 2024)
  1. Mizanur Rahman
  2. Md. Zahurul Haque
  3. Harunur Rashid
  4. Abdul Momen
সঠিক উত্তর:
Abdul Momen
উত্তর
সঠিক উত্তর:
Abdul Momen
ব্যাখ্যা
দুর্নীতি দমন কমিশন:
- দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে ২০০৪ সালের ৯ মে দুদক আইন কার্যকরের মাধ্যমে পূর্বেকার দুর্নীতি দমন ব্যুরোর স্থলে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
- এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
- এর কার্যালয়: ঢাকার সেগুনবাগিচা।

- দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত।
- মহামান্য রাষ্ট্রপতি তিনজন কমিশনারের মধ্যে হতে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ করে থাকেন।
- দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম ড. আবদুল মোমেন। (ডিসেম্বর, ২০২৪)
- প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন।

- দুদক আইন ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ৫ (পাঁচ) বছর মেয়াদের জন্য নিয়োগ প্রাপ্ত হন।
- দুদকের চেয়ারম্যান ও কমিশনার যথাক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।

তথ্যসূত্র - দুর্নীতি দমন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।