পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes২১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২২
সিলেবাস
বিষয়: গণিত টপিক: ত্রিকোণমিতি ও পরিমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?
  1. ৭২ বর্গ মিটার
  2. ৮১ বর্গ মিটার
  3. ১০০ বর্গ মিটার
  4. ১৪৪ বর্গ মিটার
সঠিক উত্তর:
৮১ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮১ বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৩৬ মিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
⇒ ৪ × এক বাহুর দৈর্ঘ্য = ৩৬
⇒ এক বাহুর দৈর্ঘ্য = ৩৬/৪
⇒ এক বাহুর দৈর্ঘ্য = ৯ মিটার

এখন,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (এক বাহুর দৈর্ঘ্য)
= (৯)
= ৮১ বর্গ মিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৮১ বর্গ মিটার।

.
নিচের কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?
  1. sin90°
  2. cos0°
  3. tan90°
  4. cosec90°
সঠিক উত্তর:
tan90°
উত্তর
সঠিক উত্তর:
tan90°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?

সমাধান:
আমরা জানি,
sin90° = 1
cos90° = 0
∴ tan90° = sin90°/cos90°
 = 1/0, যা অসংজ্ঞায়িত।

∴ tan90° এর মান অসংজ্ঞায়িত।

অন্যান্য বিকল্পগুলো হলো:
sin90° = 1
cos0° = 1
cosec90° = 1

.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে?
  1. ৮ মিটার
  2. ১৩ মিটার
  3. ১৮ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
১৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ ৫ মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{(দৈর্ঘ্য) + (প্রস্থ)}
∴ কর্ণের দৈর্ঘ্য = √{(১২) + (৫)}
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
= ১৩ মিটার

∴ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৩ মিটার।

.
cosθ এর সর্বনিম্ন মান কত?
  1. 1
  2. - 1
  3. 0
  4. - ∞
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা

প্রশ্ন: cosθ এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
cosθ এর সর্বনিম্ন মান হল - 1

• cosine ফাংশনের রেঞ্জ হলো [- 1, 1]
অর্থাৎ, cosθ এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকে।
সর্বোচ্চ মান = 1 (যখন θ = 0°, 360°, 720°... )
সর্বনিম্ন মান = -1 (যখন θ = 180°, 540°... )

উদাহরণ:
cos(0°) = 1
cos(90°) = 0
cos(180°) = - 1
cos(270°) = 0
cos(360°) = 1

তাই cosθ এর সর্বনিম্ন মান - 1

.
একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ২০ মিটার এবং সূর্যের উন্নতি কোণ ৪৫° হলে, গাছটির উচ্চতা কত হবে?
  1. ১০ মিটার
  2. ২০ মিটার
  3. ১৫ মিটার
  4. ২০√২ মিটার
সঠিক উত্তর:
২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ২০ মিটার এবং সূর্যের উন্নতি কোণ ৪৫° হলে, গাছটির উচ্চতা কত হবে?

সমাধান:

দেওয়া আছে,
গাছের ছায়ার দৈর্ঘ্য = ২০ মিটার
সূর্যের উন্নতি কোণ (θ) = ৪৫°
ধরি, গাছটির উচ্চতা = h মিটার

আমরা জানি,
tanθ = উচ্চতা/ছায়ার দৈর্ঘ্য
⇒ tan৪৫° = h/২০
⇒ ১ = h/২০ [যেহেতু tan৪৫° = ১]
⇒ h = ২০ মিটার

∴ গাছটির উচ্চতা ২০ মিটার।

.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৮০ বর্গমিটার। এর সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ মিটার এবং উচ্চতা ৮ মিটার হলে, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৬ মিটার
  2. ৮ মিটার
  3. ১২ মিটার
  4. ১৬ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৮০ বর্গমিটার। এর সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ মিটার এবং উচ্চতা ৮ মিটার হলে, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ৮০ বর্গমিটার
একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, a = ১২ মিটার
উচ্চতা, h = ৮ মিটার
ধরি, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য = b মিটার

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (a + b) × h
⇒ ৮০ = (১/২) × (১২ + b) × ৮
⇒ ৮০ = (১২ + b) × ৪
⇒ ১২ + b = ৮০ / ৪
⇒ ১২ + b = ২০
⇒ b = ২০ - ১২
⇒ b = ৮ মিটার

∴ অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৮ মিটার।

.
একটি সিলিন্ডারের ব্যাস ১০ সে. মি. এবং উচ্চতা ১২ সে. মি. হলে, এর আয়তন কত?
  1. ১৮০π ঘন সেমি
  2. ৩০০π ঘন সেমি
  3. ৩৮৪π ঘন সেমি
  4. ৪৪৮π ঘন সেমি
সঠিক উত্তর:
৩০০π ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
৩০০π ঘন সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাস ১০ সে. মি. এবং উচ্চতা ১২ সে. মি. হলে, এর আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাস = ১০ সেমি
∴ ব্যাসার্ধ, r = ১০/২ = ৫ সেমি
উচ্চতা, h = ১২ সেমি

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πrh
= π × (৫) × ১২
= π × ২৫ × ১২
= ৩০০π ঘন সেমি

∴ নির্ণেয় আয়তন ৩০০π ঘন সেমি।

.
3 cotA = 4 হলে, sinA এর মান কত?
  1. 4/5
  2. 4/3
  3. 3/4
  4. 3/5
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা

প্রশ্ন: 3 cotA = 4 হলে, sinA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3 cotA = 4
⇒ cotA = 4/3

আমরা জানি,
cotA = ভূমি/লম্ব
এখানে, ভূমি = 4 এবং লম্ব = 3

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
⇒ (অতিভুজ)2 = (3)2 + (4)2
⇒ (অতিভুজ)2 = 9 + 16
⇒ (অতিভুজ)2 = 25
⇒ অতিভুজ = √25 = 5

এখন,
sinA = লম্ব/অতিভুজ
∴ sinA = 3/5

.
একটি খাড়া খুঁটি মাটি থেকে 9 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 12 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির মোট উচ্চতা কত?
  1. 14 মিটার
  2. 18 মিটার
  3. 24 মিটার
  4. 20 মিটার
সঠিক উত্তর:
24 মিটার
উত্তর
সঠিক উত্তর:
24 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খাড়া খুঁটি মাটি থেকে 9 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 12 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির মোট উচ্চতা কত? 

সমাধান:

মনেকরি, খুঁটির মোট উচ্চতা = x মিটার
দেওয়া আছে, খুঁটিটি মাটি থেকে 9 মিটার উপরে ভেঙে গেছে।
∴ খুঁটির দণ্ডায়মান অংশের উচ্চতা = 9 মিটার
এবং ভাঙা অংশের দৈর্ঘ্য = (x - 9) মিটার
খুঁটির গোড়া থেকে ভূমিতে স্পর্শ বিন্দুর দূরত্ব = 12 মিটার

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(ভাঙা অংশের দৈর্ঘ্য)2 = (দণ্ডায়মান অংশের উচ্চতা)2 + (ভূমির দূরত্ব)2
⇒ (x - 9)2 = 92 + 122
⇒ x2 - 18x + 81 = 81 + 144
⇒ x2 - 18x + 81 = 225
⇒ x2 - 18x + 81 - 225 = 0
⇒ x2 - 18x - 144 = 0
⇒ x2 - 24x + 6x - 144 = 0
⇒ x(x - 24) + 6(x - 24) = 0
⇒ (x - 24)(x + 6) = 0

হয়, x - 24 = 0 ⇒ x = 24
অথবা, x + 6 = 0 ⇒ x = - 6 (উচ্চতা ঋণাত্মক হতে পারে না)
∴ খুঁটিটির মোট উচ্চতা 24 মিটার।

১০.
10 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 18 সে.মি. হলে, এর আয়তন কত হবে?
  1. 600 ঘন সেমি
  2. 840 ঘন সেমি
  3. 1000 ঘন সেমি
  4. 960 ঘন সেমি
সঠিক উত্তর:
600 ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
600 ঘন সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 18 সে.মি. হলে, এর আয়তন কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার ভূমির এক বাহুর দৈর্ঘ্য = 10 সেমি
∴ ভূমির ক্ষেত্রফল = (10 × 10) = 100 বর্গ সেমি
পিরামিডের উচ্চতা, h = 18 সেমি

আমরা জানি,
পিরামিডের আয়তন = (1/3) × ভূমির ক্ষেত্রফল × উচ্চতা
⇒ আয়তন = (1/3) × 100 × 18
⇒ আয়তন = 100 × 6
⇒ আয়তন = 600 ঘন সেমি

∴ পিরামিডটির আয়তন 600 ঘন সেমি।

১১.
sin(nπ/6) অনুক্রমটির পঞ্চম পদ কোনটি?
  1. 1/2
  2. 1/√2
  3. - 1/2
  4. - 1
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: sin(nπ/6) অনুক্রমটির পঞ্চম পদ কোনটি?

সমাধান:
দেওয়া আছে, অনুক্রমটির সাধারণ পদ = sin(nπ/6)
এখানে, পঞ্চম পদের জন্য n = 5 এবং π = 180°

এখন,
 5ম পদ = sin(5 × 180°/6)
= sin(5 × 30°)
= sin(150°)
= sin(180° - 30°)
= sin 30° [যেহেতু 2য় চতুর্ভাগে sin ধনাত্মক]
= 1/2

∴ অনুক্রমটির পঞ্চম পদ 1/2

১২.
rsinθ = 2 এবং rcosθ = 2√3 হলে, r এর মান কত?
  1. 5
  2. 2√3
  3. 4
  4. 10
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: rsinθ = 2 এবং rcosθ = 2√3 হলে, r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
rsinθ = 2 .......... (1)
rcosθ = 2√3 .......... (2)

এখন, (1) ও (2) নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই,
(rsinθ)2 + (rcosθ)2 = (2)2 + (2√3)2
⇒ r2sin2θ + r2cos2θ = 4 + (4 × 3)
⇒ r2(sin2θ + cos2θ) = 4 + 12
⇒ r2(1) = 16 [যেহেতু, sin2θ + cos2θ = 1]
⇒ r2 = 16
⇒ r = √16
⇒ r = 4

∴ r এর মান 4

১৩.
  1. 45°
  2. 30°
  3. 60°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৪.
sin{(5π/2) + θ} = কত?
  1. cosθ
  2. sinθ
  3. - cosθ
  4. - cosecθ
সঠিক উত্তর:
cosθ
উত্তর
সঠিক উত্তর:
cosθ
ব্যাখ্যা

প্রশ্ন: sin{(5π/2) + θ} = কত?

সমাধান:
দেওয়া আছে,
sin{(5π/2) + θ}
= sin{5 × (π/2) + θ}
= sin{5 × 90° + θ}
এখানে, 90° করে 5 বার ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। আমরা জানি, দ্বিতীয় চতুর্ভাগে sine এর মান ধনাত্মক। তাই এর চিহ্ন হবে ধনাত্মক (+)।
আবার, যেহেতু π/2 বা 90° এর সাথে '5' যা একটি বিজোড় গুণিতক (odd multiple) রয়েছে, তাই sine অনুপাতটি পরিবর্তিত হয়ে cosine হবে।

অর্থাৎ, sin{5 × 90° + θ} = cosθ
∴ sin{(5π/2) + θ} = cosθ

১৫.
একটি কোণকের ব্যাস 12 সেমি এবং আয়তন 48π ঘন সেমি হলে, কোণকটির উচ্চতা কত?
  1. 4 সেমি
  2. 6 সেমি
  3. 12 সেমি
  4. 8 সেমি
সঠিক উত্তর:
4 সেমি
উত্তর
সঠিক উত্তর:
4 সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ব্যাস 12 সেমি এবং আয়তন 48π ঘন সেমি হলে, কোণকটির উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের ব্যাস = 12 সেমি
∴ ব্যাসার্ধ, r = 12/2 = 6 সেমি
আয়তন = 48π ঘন সেমি

আমরা জানি, কোণকের আয়তন = (1/3)πr2h

প্রশ্নমতে,
(1/3)π × (6)2 × h = 48π
⇒ (1/3) × 36 × h = 48
⇒ 12 × h = 48
⇒ h = 48/12
⇒ h = 4 সেমি

∴ কোণকটির উচ্চতা 4 সেমি। 

১৬.
tanθ = a/b হলে নিচের কোনটি সঠিক?
  1. sinθ = b/(a2 + b2)
  2. cosecθ = √(a2 + b2)/a
  3. cosθ = a/√(a2 + b2)
  4. cosecθ = √(a2 + b2)/a
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

প্রশ্ন: tanθ = a/b হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
দেওয়া আছে, tanθ = a/b
আমরা জানি, tanθ = লম্ব/ভূমি
ধরি, লম্ব = a এবং ভূমি = b

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ = √(লম্ব + ভূমি)
= √(a + b)

এখন,
cosecθ = অতিভুজ/ লম্ব
= √(a2 + b2)/a

∴ সঠিক উত্তর: খ) cosecθ = √(a2 + b2)/a

১৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 10 মি. এবং পরিসীমা 100 মি. হলে ক্ষেত্রফল কত?
  1. 360 বর্গ মিটার
  2. 530 বর্গ মিটার
  3. 600 বর্গ মিটার
  4. 1000 বর্গ মিটার
সঠিক উত্তর:
600 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
600 বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 10 মি. এবং পরিসীমা 100 মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, আয়তক্ষেত্রের,
দৈর্ঘ্য - প্রস্থ = 10 মিটার ......(1)
এবং আয়তক্ষেত্রের পরিসীমা = 100 মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
∴ 100 = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ দৈর্ঘ্য + প্রস্থ = 100/2 মিটার
∴ দৈর্ঘ্য + প্রস্থ = 50 মিটার ...........(2)

এখন, (1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
(দৈর্ঘ্য - প্রস্থ) + (দৈর্ঘ্য + প্রস্থ) = 10 + 50
⇒ 2 × দৈর্ঘ্য = 60
⇒ দৈর্ঘ্য = 60/2 = 30 মিটার

এখন, (2) নং সমীকরণ থেকে পাই,
30 + প্রস্থ = 50
⇒ প্রস্থ = 50 - 30 = 20 মিটার

সুতরাং, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 30 × 20
= 600 বর্গ মিটার।

∴ নির্ণেয় ক্ষেত্রফল 600 বর্গ মিটার।

১৮.
1° সমান কত রেডিয়ান?
  1. π
  2. 180/π
  3. π/180
সঠিক উত্তর:
π/180
উত্তর
সঠিক উত্তর:
π/180
ব্যাখ্যা

প্রশ্ন: 1° সমান কত রেডিয়ান?

সমাধান:
রেডিয়ান:
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

আমরা জানি,
180° = π রেডিয়ান
∴ 1° = π/180 রেডিয়ান

১৯.
একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে ২৪০ বার ঘুরে। এক সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরে? 
  1. ১০৮০°
  2. ১৪৪০°
  3. ১৬০০°
  4. ১৯২০°
সঠিক উত্তর:
১৪৪০°
উত্তর
সঠিক উত্তর:
১৪৪০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে ২৪০ বার ঘুরে। এক সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরে? 

সমাধান:
আমরা জানি,
১ মিনিট = ৬০ সেকেন্ড
সুতরাং, ৬০ সেকেন্ডে পাখাটি ঘুরে ২৪০ বার
∴ ১ সেকেন্ডে পাখাটি ঘুরে = ২৪০/৬০ = ৪ বার

আবার,
পাখাটি ১ বার ঘুরলে ৩৬০° কোণ অতিক্রম করে।
∴ ৪ বার ঘুরলে পাখাটি অতিক্রম করে = (৪ × ৩৬০)°
= ১৪৪০°

∴ এক সেকেন্ডে পাখাটি ১৪৪০° ঘুরে।

২০.
  1. 1/4
  2. 1
  3. - 2/3
  4. √3
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:
{(1 - tan260°)/(1 + tan260°)} + sin260°
= {(1 - (√3)2)/(1 + (√3)2)} + (√3/2)2 [∵ tan60° = √3, sin60° = √3/2]
= {(1 - 3)/(1 + 3)} + 3/4
= (- 2/4) + (3/4)
= (- 2 + 3)/4
= 1/4

২১.
একটি বর্গাকার ছাদের দৈর্ঘ্য ২০ মিটার। ছাদটি ঢাকতে ৫ মিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টাইলস প্রয়োজন?
  1. ১০টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ৪০টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার ছাদের দৈর্ঘ্য ২০ মিটার। ছাদটি ঢাকতে ৫ মিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টাইলস প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার ছাদের দৈর্ঘ্য = ২০ মিটার
∴ ছাদের ক্ষেত্রফল = (২০ × ২০) বর্গমিটার = ৪০০ বর্গমিটার

আবার,
টাইলসের বাহুর দৈর্ঘ্য = ৫ মিটার
∴ প্রতিটি টাইলসের ক্ষেত্রফল = (৫ × ৫) বর্গমিটার = ২৫ বর্গমিটার

সুতরাং, প্রয়োজনীয় টাইলসের সংখ্যা = ৪০০/২৫ টি
= ১৬ টি

∴ ১৬ টি টাইলস প্রয়োজন।

২২.
24 সে.মি. ব্যাস এবং 6 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি নিরেট বেলন গলিয়ে 3 টি গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত?
  1. 6 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 12 সে.মি.
  4. 16 সে.মি.
সঠিক উত্তর:
6 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 24 সে.মি. ব্যাস এবং 6 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি নিরেট বেলন গলিয়ে 3 টি গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
বেলনের ব্যাস = 24 সেমি
∴ বেলনের ব্যাসার্ধ, R = 24/2 = 12 সেমি
উচ্চতা, h = 6 সেমি
∴ বেলনের আয়তন = πR2h
= π × (12)2 × 6
= π × 144 × 6
= 864π ঘন সেমি

মনে করি, প্রতিটি গোলকের ব্যাসার্ধ = r
আমরা জানি, গোলকের আয়তন = (4/3)πr3

প্রশ্নমতে,
3 টি গোলকের আয়তন = বেলনের আয়তন
⇒ 3 × (4/3)πr3 = 864π
⇒ 4πr3 = 864π
⇒ 4r3 = 864
⇒ r3 = 864 / 4
⇒ r3 = 216
⇒ r = 3√216
⇒ r = 6 সেমি

∴ প্রতিটি গোলকের ব্যাসার্ধ 6 সেমি।