পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
Exam - 78 Daily Quiz: General Knowledge: Topic: Geography (Important and Basics) [বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ, গুরুত্বপূর্ণ তথ্যসমূহ]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
How much rainfall in Bangladesh is caused by Kalbaishakhi storms?
  1. About one-fifth
  2. About two-fifths
  3. About three-fifths
  4. About four-fifths
সঠিক উত্তর:
About one-fifth
উত্তর
সঠিক উত্তর:
About one-fifth
ব্যাখ্যা
- গ্রীষ্মকালে বায়ুর উষ্ণতা সাগর থেকে দেশের অভ্যন্তর দিকে বৃদ্ধি পেতে থাকে।
- কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য।
- এই ঝড় বিদ্যুৎ এবং বজ্রসহ প্রবলবেগে মার্চ-এপ্রিল মাসে সাধারণত উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
- তীব্র গতি সম্পন্ন কালবৈশাখী ঝড় দেশের প্রচুর ক্ষতি করে।
- বাংলাদেশের প্রায় এক-পঞ্চমাংশ বৃষ্টিপাত কালবৈশাখীর দ্বারা সংঘটিত হয়
- গ্রীষ্মকালীন বৃষ্টিপাত ধান, পাট ও আখ চাষের জন্য বিশেষ উপযোগী।
- অন্যদিকে শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু আমাদের দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটায়।
- এই সময় গম ও রবিশস্য চাষ উপযোগী।
- প্রকৃতি প্রভাবিত কৃষিকাজই পরিবেশসম্মত ও কৃষকের জন্য লাভজনক।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
.
What is the territorial sea limit of Bangladesh in nautical miles?
  1. 12 nautical miles
  2. 20 nautical miles
  3. 200 nautical miles
  4. 354 nautical miles
সঠিক উত্তর:
12 nautical miles
উত্তর
সঠিক উত্তর:
12 nautical miles
ব্যাখ্যা
আয়তন (Area):
- বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
- বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দু'দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখন্ডে ১০,০৪১.২৫ একর জমি যোগ হয়েছে।
- বাংলাদেশের দক্ষিণ অংশে উপকূল অঞ্চলে বিশাল এলাকা ক্রমান্বয়ে জেগে উঠেছে।
- ভবিষ্যতে দক্ষিণ অংশের প্রসার ঘটলে বাংলাদেশের আয়তন আরও বৃদ্ধি পাবে।
- বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল, অর্থনৈতিক একান্ত অঞ্চল ২০০ নটিক্যাল মাইল এবং সামুদ্রিক মালিকানা মহীসোপানের শেষ সীমানা পর্যন্ত।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
.
Which is the southernmost district of Bangladesh?
  1. Bandarban
  2. Khagrachari
  3. Cox's Bazar
  4. Teknaf
সঠিক উত্তর:
Cox's Bazar
উত্তর
সঠিক উত্তর:
Cox's Bazar
ব্যাখ্যা
কক্সবাজার: 
- চট্টগ্রাম বিভাগের অন্তর্গত বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার।

- এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 
- কক্সবাজারের প্রাচীন নাম পালংকী ।
- একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল।
- প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।
- অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। 
- ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন।
- কক্স সাহেবের বাজার হতে  কক্সবাজার নামের উৎপত্তি ।

উল্লেখ্য,
- টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। 

উৎস: জনপ্রশাসন মন্ত্রণালয়।
জাতীয় তথ্য বাতায়ন।
.
Which of the following is not included in the Tertiary era mountains?
  1. Keokradong
  2. Lalmai
  3. Chiknagul
  4. Khasia
সঠিক উত্তর:
Lalmai
উত্তর
সঠিক উত্তর:
Lalmai
ব্যাখ্যা
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
- বাংলাদেশের মোট ভূমির প্রায় ১২% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত।
- আজ থেকে প্রায় ২ মিলিয়ন বছরেরও আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে।
- এ অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা-দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
- দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের মধ্যে রয়েছে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিওডং (বিজয়) এবং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিওক্রাডং।
- উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর মধ্যে চিকনাগুল, খাসিয়া ও জয়ন্তিয়া প্রধান।

প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমি:
- বাংলাদেশের মোট ভূমির প্রায় ৮% এলাকা নিয়ে এ অঞ্চল গঠিত।
- আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়।
- এই সময়ের আন্তঃবরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়।
- প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
.
Where is Foy's Lake located?
  1. Rangamati
  2. Bandarban
  3. Khagrachari
  4. Chattogram
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা
ফয়েজ লেক: 
- ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলি রেলস্টেশনের অদূরে খুলশী এলাকায় অবস্থিত একটি মানবসৃষ্ট হ্রদ।
- ফয়েজ লেক একটি চমৎকার বনভোজন ও বিনোদনের জায়গা যা হাজারো স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের আকর্ষণ করে।
- লেকটি ১৯২৪ সালে আসাম-বেঙ্গল রেলওয়ে কোম্পানির তত্ত্বাবধায়নে খনন করা হয়।
- এই লেকটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের কাছে পানি পৌঁছানো।
- সেসময় এটি পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল।
- পরবর্তীতে লেকটিকে ব্রিটিশ রেল প্রকৌশলী ফয়-এর নামে নামকরণ করা হয় যিনি এর নকশা তৈরিতে সহায়তা করেন।
- বর্তমানে হ্রদটিকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড একটি চিত্তবিনোদন পার্ক স্থাপন করেছে যেখানে দর্শনার্থীদের জন্য লেকে নৌকা ভ্রমন, ল্যান্ডস্কেপিং, রেস্তোরা, ট্র্যাকিং এবং কনসার্ট এর আয়োজন করা হয়ে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
What is the forest coverage in Bangladesh?
  1. 11%
  2. 17%
  3. 20%
  4. 25%
সঠিক উত্তর:
17%
উত্তর
সঠিক উত্তর:
17%
ব্যাখ্যা
বাংলাদেশের বনভূমি:
- বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বনভূমি বলা হয়।
- এসব বনে কাঠ, মধু, মোম ইত্যাদি বনজসম্পদ পাওয়া যায়।
- বাংলাদেশে পর্যাপ্ত বনভূমি নেই।
- একটি দেশের মোট আয়তনের ২০-২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন।
- কিন্তু বাংলাদেশে বনভূমির পরিমাণ রয়েছে মাত্র ১৭% । 
- জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে মানুষের ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণে মূল্যবান কাঠের প্রয়োজন।
- এসব কাঠ বনভূমি থেকেই সরবরাহ করা হয়।
- যার কারণে এ দেশের বনভূমি ক্রমেই কমে যাচ্ছে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
.
Which is the deepest point in the Pacific Ocean?
  1. Mariana Trench
  2. Calypso Deep
  3. Puerto Rico Trench
  4. Sunda Trench
সঠিক উত্তর:
Mariana Trench
উত্তর
সঠিক উত্তর:
Mariana Trench
ব্যাখ্যা
মারিয়ানা ট্রেঞ্চ:
- মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের ও পৃথিবীর গভীরতম সমুদ্র খাদ। 
- অবস্থান: উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর, মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্ব ও দক্ষিণে
- গভীরতম স্থান: চ্যালেঞ্জার ডিপ (১০,৯৮৪ মিটার বা ৩৬,০৩৬ ফুট)
- মারিয়ানা ট্রেঞ্চ একটি উপসমরণ অঞ্চল (subduction zone) এর অংশ, যেখানে দুইটি টেকটোনিক প্লেট সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি প্লেট অপরটির নিচে প্রবেশ করে।
- এই প্রক্রিয়ার ফলে গভীর খাদ তৈরি হয়েছে, যা পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র অঞ্চল হিসেবে পরিচিত।
- ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে "ন্যাশনাল মনুমেন্ট" ঘোষণা করে। 

উৎস: Britannica.
.
What is the main tree of tropical deciduous forests?
  1. Sal
  2. Teak
  3. Sundari
  4. Jarul
সঠিক উত্তর:
Sal
উত্তর
সঠিক উত্তর:
Sal
ব্যাখ্যা
ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য:
- বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল।
- এ বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়।
- শাল বা গজারি ছাড়াও এ অঞ্চলে কড়ই, বহেড়া, হিজল, শিরীষ, হরীতকী, কাঁঠাল, নিম ইত্যাদি গাছ জন্মে।
- এ বনভূমিতে প্রধানত শালগাছ প্রধান বৃক্ষ তাই এ বনকে শালবন হিসেবেও অভিহিত করা হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
.
What is the average temperature in Bangladesh in January?
  1. 7.7° Celsius
  2. 11° Celsius
  3. 17.7° Celsius
  4. 20.7° Celsius
সঠিক উত্তর:
17.7° Celsius
উত্তর
সঠিক উত্তর:
17.7° Celsius
ব্যাখ্যা
শীতকাল:
- সাধারণত এ দেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক-ফাল্গুন) পর্যন্ত সময়কে শীতকাল বলে।
- সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পর তাপমাত্রা কমতে থাকে।
- জানুয়ারি মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে।
- আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে।
- এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস।
- জানুয়ারি শীতলতম মাস এবং এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস।
- শীতকালে দেশের উপকূল ভাগ থেকে উত্তর দিকে তাপমাত্রা কম থাকে।
- বাংলাদেশের ইতিহাসে ১৯০৫ সালে দেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে সর্বনিম্ন ১° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১০.
Where has hard rock been found in Bangladesh?
  1. Ranipukur, Rangpur District
  2. Madhyapara, Dinajpur District
  3. Shyampur, Rangpur District
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
কঠিন শিলা (Hard Rock): 
- রেলপথ, রাস্তাঘাট, গৃহ, সেতু ও বাঁধ নির্মাণ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি কাজে কঠিন শিলা ব্যবহৃত হয়।
- রংপুর জেলার রানীপুকুর ও শ্যামপুর এবং দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে।
- রংপুরের রানীপুকুর থেকে বৈদেশিক সহযোগিতায় শিলা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে।
- বিশেষজ্ঞগণ মনে করেন, এখান থেকে বছরে প্রায় ১৭ লক্ষ টন শিলা উত্তোলন করা যাবে।
- দিনাজপুরের মধ্যপাড়া খনি হতে ২০১৭-১৮ অর্থবছরে ৭ লক্ষ ৫৯ হাজার ৬৩৪.২৫ মেট্রিক টন কঠিন শিলা উত্তোলিত হয়েছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১১.
Which of the following is not a country in Africa?
  1. Zambia
  2. Guyana
  3. Mauritius
  4. Chad
সঠিক উত্তর:
Guyana
উত্তর
সঠিক উত্তর:
Guyana
ব্যাখ্যা
গায়ানা (Guyana): 
- গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। 
- নামের অর্থ: "জলের দেশ" (ইংরেজিতে Guiana শব্দের উৎপত্তি আদিবাসীদের ভাষা থেকে)। 
- সরকারি ভাষা: ইংরেজি (দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজিভাষী দেশ)
- রাজধানী: জর্জটাউন। 
- স্বাধীনতা: ২৬ মে, ১৯৬৬ (ব্রিটেন থেকে)। 
- গায়ানা একসময় দক্ষিণ আমেরিকার অন্যতম দরিদ্র দেশ হলেও, তেল আবিষ্কারের ফলে এখন এটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বারপ্রান্তে।

উৎস: Britannica.
১২.
In which year was oil discovered in Haripur, Sylhet district?
  1. 1976
  2. 1981
  3. 1986
  4. 1991
সঠিক উত্তর:
1986
উত্তর
সঠিক উত্তর:
1986
ব্যাখ্যা
খনিজ তেল (Petroleum):
- বাংলাদেশের উপকূল অঞ্চলে খনিজ তেল আছে বলে বিশেষজ্ঞগণ মনে করেন।
- ১৯৮৬ সালে সিলেট জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া গেছে।
- এ কূপ থেকে দৈনিক প্রায় ৬০০ ব্যারেল অপরিশোধিত তেল তোলা হচ্ছে।
- অপরিশোধিত তেল চট্টগ্রামের তেল শোধনাগারে পরিশোধন করা হয়।
- পরিশোধিত তেল থেকে পেট্রোল, কেরোসিন, বিটুমিন ও অন্যান্য দ্রব্য পাওয়া যায়।
- মৌলভীবাজার জেলার বরমচালে বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত।
- এ ক্ষেত্র থেকে দৈনিক প্রায় ১,২০০ ব্যারেল তেল উত্তোলিত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৩.
Which region of Bangladesh is particularly suitable for wheat cultivation?
  1. Eastern region
  2. Western region
  3. Southern region
  4. Northern region
সঠিক উত্তর:
Northern region
উত্তর
সঠিক উত্তর:
Northern region
ব্যাখ্যা
গম (Wheat):
- বর্তমানে খাদ্য-শস্যের প্রয়োজনীয়তায় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গম চাষ হয়।
- তবে উত্তরাঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী।
- দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া প্রভৃতি অঞ্চলে গম চাষ ভালো হয়।
- সাধারণত গম চাষের জন্য ১৬০ থেকে ২২° সেলসিয়াস তাপমাত্রা এবং ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন।
- এ কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে গম চাষ ভালো হয়।
- বাংলাদেশের উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।