পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam 4 i) Plate Tectonic Theory; Wegner’s Continental Drift Theory ii) Theories of Isostasy and Gravity Tectonics [Source: Class–3 and relevant books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
Which supercontinent did Wegener propose?
​(Wegener কোন সুপারকন্টিনেন্ট প্রস্তাব করেছিলেন?)
  1. Laurasia (লরেশিয়া)
  2. Gondwana (গন্ডওয়ানা)
  3. Pangaea (প্যানজিয়া)
  4. Rodinia (রোডিনিয়া)
ব্যাখ্যা

⇒ প্যানজিয়া ছিল ভাঙার আগে একক ভূমি। 
​- A, B  প্যানজিয়ার অংশ, Rodinia (রোডিনিয়া) আরও পুরনো)।

.
Which evidence did Wegener not use?
(Wegener কোন প্রমাণ ব্যবহার করেননি?)
  1. Matching coastlines (মিলে যাওয়া উপকূলরেখা)
  2. Paleoclimate (প্রাচীন জলবায়ু)
  3.  Seafloor magnetic stripes (সমুদ্রতলের চৌম্বকীয় ডোরা)
  4. Fossil distribution (জীবাশ্ম বন্টন)
ব্যাখ্যা

⇒ Seafloor magnetic stripes (সমুদ্রতলের চৌম্বকীয় ডোরা) এটি পরে ভাইন ও ম্যাথিউস আবিষ্কার করেন, Wegener ব্যবহার করেননি।

.
Divergent plate boundaries are places where plates:
(ডাইভার্জেন্ট প্লেট সীমান্তে প্লেটগুলো কী করে?) 
  1. Collide (সংঘর্ষ করে)
  2. Move apart (আলাদা হয়)
  3. Slide past (পাশ কাটে)
  4. Remain fixed (স্থির থাকে)
ব্যাখ্যা

⇒ এখানে ম্যাগমা ফাঁকা জায়গা পূরণ করে রিজ তৈরি করে।​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

.
Wegener’s main weakness was failing to explain:
​(ভেগনারের মতবাদের প্রধান দুর্বলতা ছিল _________।)
  1. Evidence of fossils (জীবাশ্মের প্রমাণ)
  2. Fit of continents (মহাদেশের মিল)
  3. Mountain chain alignment (পাহাড়শ্রেণীর সারিবদ্ধতা)
  4. Mechanism of drift (ড্রিফটের প্রক্রিয়া)
ব্যাখ্যা

⇒ তিনি আসলে মহাদেশ কীভাবে সরে যায় তা ব্যাখ্যা করতে পারেননি। ক , খ ,গ -  এগুলোর জন্য তার যথেষ্ট প্রমাণ ছিল)।

.
Who proposed Continental Drift Theory?
​(কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন?)  
  1. Alfred Wegener (আলফ্রেড ভেগনার)
  2. Harry Hess (হ্যারি হেস)
  3. Charles Darwin (চার্লস ডারউইন)
  4. Isaac Newton (আইজাক নিউটন)
ব্যাখ্যা

⇒ Alfred Wegener ১৯১২ সালে প্রস্তাব করেছিলেন। 
​- Hess, seafloor spreading এবং  Darwin, evolution(বিবর্তন তত্ত্ব দেন) আর নিউটন মহাকর্ষ তত্ত্ব দেন)।

.
Which boundary type is responsible for mid-ocean ridges?
(মধ্য-মহাসাগরীয় রিজ কোন ধরনের সীমান্তে গঠিত হয়?) 
  1. Divergent (বিচ্ছিন্ন)
  2. Convergent (সংঘর্ষ)
  3. Transform (স্থানান্তর)
  4. Passive (নিষ্ক্রিয়)
ব্যাখ্যা

⇒ প্লেটগুলো আলাদা হলে নিচ থেকে ম্যাগমা উঠে এসে রিজ তৈরি করে।
​- সংঘর্ষ সীমান্ত খাদ তৈরি করে, স্থানান্তর সীমান্তে শুধু পাশ কেটে যায়, নিষ্ক্রিয় সীমান্তে তেমন কার্যকলাপ নেই।

.
Which scientist contributed to the seafloor spreading theory, a basis for plate tectonics?
(প্লেট টেকটোনিক্সের ভিত্তি হিসেবে সমুদ্রতল বিস্তার তত্ত্বে কার অবদান ছিল?)
  1. Alfred Wegener (আলফ্রেড ভেগনার)
  2. Harry Hess (হ্যারি হেস)
  3. Charles Lyell (চার্লস লায়েল)
  4. James Hutton (জেমস হাটন)
ব্যাখ্যা

⇒ হেস প্রস্তাব দেন যে রিজে ম্যাগমা উঠে এসে প্লেটগুলোকে আলাদা করে, ভেগনার কেবল মহাদেশ সরে যাওয়া তত্ত্ব দেন, লায়েল সমসাময়িকতার ধারণা দেন, হাটন ভূতত্ত্বের জনক।

.
Which is not a criticism of Plate Tectonics?
(প্লেট টেকটোনিক্সের কোনটি সমালোচনা নয়?)
  1. Cannot fully explain plate movement origin (প্লেট চলাচলের উৎস ব্যাখ্যা করতে পারে না)
  2. Ignores intraplate activity (প্লেটের ভেতরের কার্যকলাপ উপেক্ষা করে)
  3. Predicts all volcanic activity accurately (সব আগ্নেয়গিরি কার্যকলাপ সঠিকভাবে পূর্বাভাস দেয়)
  4. Some movement rates vary unexpectedly (কিছু চলাচলের হার অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়)
ব্যাখ্যা

⇒ প্লেট টেকটোনিক্স সব আগ্নেয়গিরির কার্যকলাপ সঠিকভাবে পূর্বাভাস দিতে পারে না, তাই এটি সমালোচনার সাথে সম্পর্কিত না।

.
Which statement best describes Airy’s hypothesis of isostasy?
​(অ্যারের সমতা তত্ত্বকে সবচেয়ে ভালোভাবে কোন বিবৃতি বর্ণনা করে?) 
  1. Crust floats on mantle with varying density (ভূত্বক ভিন্ন ঘনত্ব নিয়ে ম্যান্টলের ওপর ভাসে)
  2. Crust has uniform density but variable thickness (ভূত্বকের ঘনত্ব সমান কিন্তু পুরুত্ব ভিন্ন)
  3. Crustal columns are of equal height from base to top (ভূত্বকের স্তম্ভ ভিত্তি থেকে চূড়া পর্যন্ত সমান উচ্চতার)
  4. Heavy mountains sink deeper into mantle because of high density (ভারী পাহাড় বেশি ঘনত্বের কারণে গভীরে ডুবে যায়)
ব্যাখ্যা

⇒ অ্যারে বলেন,  ভূত্বকের ঘনত্ব সর্বত্র সমান; পাহাড় বেশি পুরু হয় এবং গভীর মূল থাকে যাতে নিচু এলাকার সাথে ভারসাম্য থাকে। 
​- ঘনত্ব ভিন্নতা প্র্যাটের মডেলের ধারণা, সমান স্তম্ভ উচ্চতা প্র্যাটের বর্ণনা।
​-  ভারী পাহাড় বেশি ঘনত্বের কারণে গভীরে ডুবে যায়, এটি মেইনেজের ধারণা। 

১০.
In Pratt’s hypothesis, mountain ranges are high because-
(প্র্যাটের তত্ত্বে, পাহাড়শ্রেণী উঁচু হয় কারণ _____।)
  1. They have deeper crustal roots (তাদের গভীর ভূত্বক মূল থাকে)
  2. Their crust is less dense (তাদের ভূত্বক কম ঘনত্বের)
  3. Their mantle is denser (তাদের ম্যান্টল বেশি ঘন)
  4. Their crust is thicker (তাদের ভূত্বক পুরু)
ব্যাখ্যা

⇒ প্র্যাট বলেন,  স্তরগুলোর গভীরতা সমান কিন্তু ঘনত্ব ভিন্ন — হালকা ভূত্বক বেশি উঁচু হয়, সাগর নিচু কারণ সাগরতল ভারি। 
​- ম্যান্টল ঘনত্ব প্র্যাটের মূল বিষয় নয়। গভীর মূল এবং  পুরুত্ব পার্থক্য এয়ারির অ্যারের ধারণা।

১১.
Which example best fits Airy’s model?
(কোন উদাহরণটি এয়ারির মডেলের সাথে সবচেয়ে বেশি মেলে?)
  1. Himalayas having deep crustal roots (হিমালয়ের গভীর ভূত্বক মূল থাকা)
  2. Andes having lighter crust composition (অ্যান্ডিজের হালকা ভূত্বক গঠন)
  3. Ocean crust being thin but dense (মহাসাগরের ভূত্বক পাতলা কিন্তু ঘন)
  4. Plateaus having same depth as surrounding crust (উচ্চভূমির গভীরতা আশপাশের ভূত্বকের সমান)
ব্যাখ্যা

⇒ হিমালয়ের মতো উঁচু পাহাড়ে পুরু ভূত্বক ও গভীর মূল থাকে, যা নিচু এলাকার সাথে ভারসাম্য রাখে — এয়ারির মডেলের উদাহরণ। 
​- হালকা ভূত্বক প্র্যাটের ধারণা। পাতলা কিন্তু ঘন ভূত্বক এয়ারির মডেলের সাথে মেলে না। সমান গভীরতা প্র্যাটের মডেলে। 

১২.
Pratt’s model is most applicable to-
(প্র্যাটের মডেল সবচেয়ে বেশি প্রযোজ্য ________।) 
  1. Andes and Himalayas (অ্যান্ডিজ ও হিমালয়)
  2. Mid-ocean ridges (মধ্য-মহাসাগরীয় রিজ)
  3. Rift valleys (রিফট উপত্যকা)
  4. All volcanic islands (সব আগ্নেয় দ্বীপ)
ব্যাখ্যা

⇒ মধ্য-মহাসাগরীয় রিজ উঁচু হয় কারণ উত্তপ্ত অঞ্চলের ভূত্বক হালকা হয় — যা প্র্যাটের ঘনত্ব ভিত্তিক ধারণার সাথে মেলে।

১৩.
Isostasy is the state of: (সমতা হলো ______।)
  1. Balance between crust and mantle (ভূত্বক ও ম্যান্টলের মধ্যে ভারসাম্য)
  2. Constant erosion (নিরবচ্ছিন্ন ক্ষয়)
  3. Uniform crust thickness (সমান ভূত্বক পুরুত্ব)
  4. Equal mountain heights (সমান পাহাড় উচ্চতা)
ব্যাখ্যা

⇒ Balance between crust and mantle,  Mountain height equality is not part of isostasy.

১৪.
Which scientist is most associated with isostasy theory?
(সমতা তত্ত্বের সাথে সবচেয়ে বেশি যুক্ত বিজ্ঞানী কে?) 
  1. Airy and Pratt (এয়ারি ও প্র্যাট)
  2. Wegener and Hess (ভেগনার ও হেস)
  3. Lyell and Hutton (লাইয়েল ও হাটন)
  4. Davis and Penck (ডেভিস ও পেনক)
ব্যাখ্যা

⇒ সঠিক উত্তর: ক 
খ) প্লেট টেকটোনিক্স এ অবদান। 
গ) ইউনিফর্মিটারিয়ানিজমে অবদান রেখেছেন ।
ঘ) ভূ-আকৃতি বিজ্ঞান এ অবদান।

১৫.
What is Gravitational Tectonics?
(গ্রাভিটেশনাল টেকটোনিক্স কী?)
  1. Deformation caused by the Earth's gravity acting on sedimentary layers (পৃথিবীর গুরুত্বাকর্ষ শক্তি দ্বারা তলদেশীয় পাথরের স্তরগুলোতে পরিবর্তন)
  2. Movement of tectonic plates due to mantle convection (ম্যান্টল প্রবাহের কারণে প্লেটের গতিবিধি)
  3. Volcanic activity caused by gravitational collapse (গুরুত্বাকর্ষীয় ধসে সৃষ্ট আগ্নেয় জ্বালানি)
  4. Earthquake generation from gravitational pull of the moon (চাঁদের গুরুত্বাকর্ষীয় টান থেকে ভূমিকম্প সৃষ্টিকরণ)
ব্যাখ্যা

⇒ গ্রাভিটেশনাল টেকটোনিক্স হল পৃথিবীর গুরুত্বাকর্ষের প্রভাবে তলদেশীয় পাথরের স্তরগুলোতে সৃষ্ট পরিবর্তন ও বিকৃতি, বিশেষ করে ঢালু বা অববাহিকায়।

১৬.
 Who first proposed the concept of Isostasy in 1855? ( কে আইসোসটেসির ধারণা  প্রথম উত্থাপন করেন? )
  1. Alfred Wegener ( আলফ্রেড ওয়েগনার / ভেগনার )
  2.  Airy ( অ্যারে) 
  3. Pratt ( প্রেট )
  4. Holmes ( হোমস ) 
ব্যাখ্যা

⇒ George Biddell Airy ১৮৫৫ সালে Isostasy ধারণা দেন। তিনি ছিলেন ইংল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী ও ভূ-পদার্থবিদ।
​-  তিনি বলেন পাহাড়ের উচ্চতা ভারসাম্য বজায় রাখতে ভূগর্ভে গভীর "মূল" (root) থাকে।

- ওয়েগেনার → Continental Drift Theory দিয়েছেন (১৯১২)।
- প্র্যাট → Isostasy-এর আরেক মডেল দিয়েছেন ১৮৫৫ সালে। 
- হোমস → Mantle convection ব্যাখ্যা দিয়েছেন। 

১৭.
 In the Continental Drift Theory, the term Drift is stands for? ( মহাদেশীয় সঞ্চারণ তত্ত্বে , সঞ্চারণ শব্দটি কী অর্ধ বহন করে? )
  1. ( Come closer ) পরস্পর নিকটে আসা 
  2. ( Hold Position) পরস্পর অবস্থান ধরে রাখা 
  3. ( Change the Position )অবস্থান পরিবর্তন করা
  4. ( Deposition ) সঞ্চিত হওয়া 
ব্যাখ্যা

⇒ আলফ্রেড ওয়েগেনার, জার্মান আবহাওয়াবিদ, ১৯১২ সালে Continental Drift Theory দেন, যেখানে তিনি বলেন সব মহাদেশ একসময় Pangaea নামে একসাথে ছিল। এবং এই মহাদেশগুলা তাদের অবস্থান পরিবর্তন করছে। অ্যাস্থনেসফেয়ারের উপর তাদের এই  অবস্থান পরিবর্তনে বোঝাতে তিনি ড্রিফট শব্দটি ব্যবহার করেন। প্রতিবছর এই অবস্থান পরিবর্তন মাত্র কয়েক মি.মি থেকে সে.মি বলে বিজ্ঞানীদের ধারণা। 

১৮.
In which country was Alfred Wegener born?  (কোন দেশে Alfred Wegener জন্ম নেন ) 
  1. USA
  2. Germany
  3. UK
  4. France
ব্যাখ্যা

⇒ Alfred Wegener was born in Berlin, Germany in 1880.

১৯.
Who proposed the Plate Tectonics Theory? ( প্লেট টেকটোনিকস তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? )
  1. Pratt
  2. Airy
  3. Alfred Wegener
  4. Harry Hess and others
ব্যাখ্যা

⇒ Plate Tectonics Theory ১৯৬০-এর দশকে কয়েকজন বিজ্ঞানীর অবদানে তৈরি হয়, যেমন হ্যারি হেস (যুক্তরাষ্ট্র), টুজো উইলসন (কানাডা), ও ভাইন ও ম্যাথিউস (যুক্তরাজ্য)।

২০.
What is the main idea of the Plate Tectonics Theory? ( প্লেট টেকটোনিকস তত্ত্বের মূল ধারণা কী?) 
  1. Earth’s crust is fixed ( ভূত্বক স্থির )
  2. Continents float on magma ( মহাদেশগুলো মেগমার উপর ভাসছে )
  3. Earth’s lithosphere is broken into plates that move ( লিথোসফেয়ার কতগুলো প্লেটে বিভক্ত হয়ে চলাচল করছে। )
  4. Mountains are only formed by volcanoes ( পর্বতগুলো শুধু  অগ্নেয়গিরির মাধ্যমেই তৈরি) 
ব্যাখ্যা

⇒ Plate Tectonics তত্ত্ব বলে, লিথোস্ফিয়ার অনেকগুলো প্লেটে ভাঙা, যা অ্যাস্থেনোস্ফিয়ারের উপর সরে যায়, ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরি, ও পাহাড় গঠিত হয়।

২১.
 কোন তত্ত্ব ব্যাখ্যা করে যে পাহাড়গুলোর ভূ-পৃষ্ঠের নিচে শিকড় (ভিত্তি) রয়েছে?
Which theory explains mountains having roots beneath the crust?      
  1. Continental Drift
  2. Isostasy
  3. Plate Tectonics
  4. Gravitational Tectonics
ব্যাখ্যা

⇒ Isostasy ব্যাখ্যা করে যে পাহাড়ের নিচে গভীর মূল থাকে, যা ওজনের ভারসাম্য রক্ষা করে।

২২.
Which theory describes Earth's crust deformation due to gravitational forces?
কোন তত্ত্ব ব্যাখ্যা করে যে মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর ভূ-পৃষ্ঠ পরিবর্তিত হয়?
  1. Isostasy
  2. Plate Tectonics
  3. Gravitational Tectonics
  4. Continental Drift
ব্যাখ্যা

⇒ Gravitational Tectonics তত্ত্ব অনুযায়ী মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূ-পৃষ্ঠে Mass movement বা ভরসঞ্চালন হয়, যেমন ভূমিধস বা ঢাল ভেঙে পড়া।

২৩.
 Who gave the Pratt Hypothesis of Isostasy?
( প্রেটের আইসোসটেসি তত্ত্ব বলে পরিচিত তত্ত্বটি আসলে কার? ) 
  1. John Henry Pratt
  2. Alfred Wegener
  3. Pratt Harry Hess
  4. Tuzo Wilson Pratt
ব্যাখ্যা

⇒ জন হেনরি প্র্যাট (যুক্তরাজ্য) ১৮৫৫ সালে Isostasy-এর আরেকটি মডেল দেন, যেখানে তিনি বলেন উচ্চতা নিয়ন্ত্রণ হয় ভূস্তরের ঘনত্বের পার্থক্যে, মূলের গভীরতায় নয়। 
​এখানে বিজ্ঞানীদের সম্পূর্ণ নাম জানার প্রতি গুরুত্ব দিতে প্রশ্নটি করা। 

২৪.
Which ancient supercontinent existed before Pangaea, around 1.1 billion years ago?
 Pangaeaআগের, প্রায় ১.১ বিলিয়ন বছর আগে কোন প্রাচীন সুপারকন্টিনেন্ট ছিল?  
  1. Laurasia ( লরেশিয়া )
  2. Columbia (কলম্বিয়া)
  3. Rodinia (রোডিনিয়া)
  4. Gondwana (গন্ডোয়ানা)
ব্যাখ্যা

⇒ Pangaea আসার আগে পৃথিবীতে আরেকটি বৃহৎ সুপারকন্টিনেন্ট ছিল — Rodinia (রোডিনিয়া)। এর ভাঙন থেকে পরবর্তী সুপারকন্টিনেন্টগুলো তৈরি হয়।

​ওয়েগেনার প্রাচীন সুপারকন্টিনেন্টের নাম দেন Pangaea, যার অর্থ “সমগ্র পৃথিবী”, যা প্রায় 30 কোটি বছর আগে ছিল। 

​আর বিজ্ঞানীদের ধারণা,  Rodinia ছিল পৃথিবীর একটি প্রাচীন সুপারকন্টিনেন্ট, যা প্রায় ১.১ বিলিয়ন বা ১১০ কোটি  বছর আগে গঠিত হয়েছিল এবং প্রায় ৭৫০ মিলিয়ন বছর আগে ভেঙে যায়। এটি Pangaea-এরও আগে ছিল। 

২৫.
When was the Plate Tectonics Theory widely accepted?
​প্লেট টেকটোনিকস তত্ত্ব কখন ব্যাপকভাবে স্বীকৃত হয়েছিল?
  1. 1855
  2. 1912
  3. 1960s
  4. 1980s
ব্যাখ্যা

⇒ যদিও এর আগেও ধারণা ছিল, কিন্তু সমুদ্রতল বিস্তারের প্রমাণ পাওয়ার পর ১৯৬০-এর দশকে এটি বিজ্ঞান জগতে স্বীকৃতি পায়।

২৬.
Who proposed the Seafloor Spreading Hypothesis? 
সমুদ্রতল বিস্তার (Seafloor Spreading) উপপাদ্য কে প্রস্তাব করেছিলেন?
  1. Alfred Wegener
  2. Harry Hess
  3. Arthur Holmes
  4. Pratt
ব্যাখ্যা

⇒ হ্যারি হেস (যুক্তরাষ্ট্র) ১৯৬০-এর শুরুতে Seafloor Spreading Hypothesis দেন, যেখানে নতুন ভূত্বক মধ্য-মহাসাগরীয় রিজে তৈরি হয় বলে ব্যাখ্যা করা হয়।

২৭.
Which theory replaced Continental Drift Theory? 
কোন তত্ত্ব Continental Drift Theory-কে প্রতিস্থাপন করেছে?
  1. Plate Tectonics Theory
  2. Isostasy
  3. Gravitational Tectonics
  4. None of these
ব্যাখ্যা

⇒ ১৯৬০-এর দশকে Plate Tectonics Theory, Continental Drift Theory-কে প্রতিস্থাপন করে, কারণ এটি সাগরতল বিস্তার, সাবডাকশন ইত্যাদি ব্যাখ্যা দিতে সক্ষম।

২৮.
Which scientist from Canada is among the developers of the Plate Tectonics Theory? 
কানাডার কোন বিজ্ঞানী Plate Tectonics তত্ত্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন?
  1. Harry Hess
  2. Tuzo Wilson
  3. Alfred Wegener
  4. John Henry Pratt
ব্যাখ্যা

⇒ জন টুজো উইলসন, কানাডিয়ান ভূ-ভৌতবিদ, Plate Tectonics-এ Transform faults ধারণা যুক্ত করেন।

২৯.
Which is NOT a key idea of Continental Drift Theory? 
Continental Drift Theory-এর কোনটি মূল ধারণার মধ্যে পড়ে না?
  1. Continents were once joined
  2. Continents move over time
  3. Ocean floors are fixed and never change
  4. Fossils support past continental connections
ব্যাখ্যা

⇒ Continental Drift Theory-তে বলা হয় মহাদেশ সরেছে এবং সমুদ্রতলও পরিবর্তিত হয়। 
- সমুদ্রতল স্থির—এটি পুরনো এবং ভুল ধারণা।

৩০.
Who gave the concept of “Convection currents” in the mantle to explain continental movement?
মহাদেশের গতি ব্যাখ্যা করতে Mantle-এ “Convection currents” ধারণাটি কে দিয়েছেন?
  1. Arthur Holmes
  2. Alfred Wegener
  3. Harry Hess
  4. Pratt
ব্যাখ্যা

⇒ ১৯২৯ সালে আর্থার হোমস (যুক্তরাজ্য) Mantle-এ Convection currents এর ধারণা দেন, যা মহাদেশ সরে যাওয়ার শক্তি হিসেবে কাজ করে।