পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ৮: বিষয়: গণিত টপিক: ভগ্নাংশ, ল.সা.গু, গ.সা.গু। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত?
  1. ১৫
  2. ২৫
  3. ৩০
  4. ৬০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশগুলোর ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) 
এখানে,
২, ৩, ৫ লবগুলোর ল.সা.গু = ৩০ এবং
৫, ৪, ৭ হরগুলোর গ.সা.গু = ১
∴ ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু = ৩০/১ 
= ৩০ ।
.
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? 
  1. ৩/৭
  2. ১২/১০
  3. ১৮/১১
  4. ১২/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা
প্রকৃত ভগ্নাংশ: 
- যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। 
যেমন- 1/2, 3/7, 15/31 ইত্যাদি। 

অপ্রকৃত ভগ্নাংশ: 
- যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড়, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। 
যেমন- 7/3, 12/7, 18/11 ইত্যাদি।
.
৩০ টি আম ও ৩৬ টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৩ জন
  2. ৯ জন
  3. ৫ জন
  4. ৬ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ টি আম ও ৩৬ টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ.সা.গু 
∴ ৩০ ও ৩৬ এর গ.সা.গু = ৬ 

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন। 
.
দুটি সংখ্যার ল.সা.গু উক্ত সংখ্যার গ.সা.গু এর ১২ গুণ। গ.সা.গু এবং ল.সা.গু এর যোগফল ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অন্য সংখ্যাটি কত? 
  1. ১১৪
  2. ১২৪
  3. ১২৮
  4. ২২৮
সঠিক উত্তর:
১২৪
উত্তর
সঠিক উত্তর:
১২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু উক্ত সংখ্যার গ.সা.গু এর ১২ গুণ। গ.সা.গু এবং ল.সা.গু এর যোগফল ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অন্য সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা দুটির গ.সা.গু = ক 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক 

প্রশ্নমতে, 
ক + ১২ক = ৪০৩ 
বা, ১৩ক = ৪০৩ 
বা, ক = ৪০৩/১৩ 
∴ ক = ৩১ 

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ৩১ 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২ 

∴ অন্য সংখ্যাটি হবে = (৩৭২ × ৩১)/৯৩ 
= ১২৪ ।
.
কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 
  1. ৩/১০
  2. ৫/১৭
  3. ৪/১৫
  4. ২/৫
সঠিক উত্তর:
৪/১৫
উত্তর
সঠিক উত্তর:
৪/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 

সমাধান: 
৩/১০ = ০.৩ (বৃহত্তম), 
৫/১৭ = ০.২৯৪ (বৃহত্তম), 
৪/১৫ = ০.২৬৭ (ক্ষুদ্রত্তম) এবং 
২/৫ = ০.৪ (বৃহত্তম) । 

∴ ৪/১৫ ভগ্নাংশটি ক্ষুদ্রতম। 
.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত? 

সমাধান: 
৩৫ ও ৬৩ এর গ.সা.গু ই হবে নির্ণেয় দ্বিতীয় সংখ্যা 

এখন, 
৩৫ = ৫ × ৭ 
৬৩ = ৭ × ৯ 
৩৫ ও ৬৩ এর গ.সা.গু = ৭ 
∴ দ্বিতীয় সংখ্যাটি = ৭ । 
.
দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 
  1. ১৬
  2. ২৪
  3. ৪৮
  4. ৩২
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু 
∴ গ.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/ল.সা.গু 
বা, গ.সা.গু = ৩০৭২/৯৬
∴ গ.সা.গু = ৩২ ।
.
অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয়?
  1. ১ এর চেয়ে বড়
  2. ১ এর চেয়ে ছোট
  3. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১ এর চেয়ে বড়
উত্তর
সঠিক উত্তর:
১ এর চেয়ে বড়
ব্যাখ্যা
প্রকৃত ভগ্নাংশ:  
- যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 
অর্থাৎ, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব < হর 
যেমন- ৩/৪, ৭/১৮ ইত্যাদি। 
সুতরাং, প্রকৃত ভগ্নাংশ < ১ । 

অপ্রকৃত ভগ্নাংশ: 
- যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। 
অর্থাৎ, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব > হর 
যেমন- ৪/৩, ১৮/৭ ইত্যাদি। 
সুতরাং, অপ্রকৃত ভগ্নাংশ > ১
.
কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৪? 
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৮
  4. ৫৪
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ৪? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
(ক/৩) - (ক/৪) = ৪ 
⇒ (৪ক - ৩ক)/১২ = ৪ 
⇒ ক/১২ = ৪ 
∴ ক = ৪৮ 

∴ সংখ্যাটি = ৪৮  ।
১০.
২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত? 
  1. ৪২০০
  2. ৩২০০
  3. ৪৮০০
  4. ৩৬০০
সঠিক উত্তর:
৪২০০
উত্তর
সঠিক উত্তর:
৪২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত? 

সমাধান: 

∴ ২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু = ৫ × ২ × ৫ × ৩ × ৭ × ৪ 
= ৪২০০ ।
১১.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬। এদের একটি ৩/৪ হলে অপর ভগ্নাংশটি কত? 
  1. ৪/৫
  2. ৫/৪
  3. ৭/৮
  4. ৮/৭
সঠিক উত্তর:
৫/৪
উত্তর
সঠিক উত্তর:
৫/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/১৬। এদের একটি ৩/৪ হলে অপর ভগ্নাংশটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি ভগ্নাংশের গুণফল = ১৫/১৬
এবং একটি ভগ্নাংশ ৩/৪ 

অপর ভগ্নাংশ = ভগ্নাংশ দুটির গুণফল/একটি ভগ্নাংশ 
∴ অপর ভগ্নাংশ = (১৫/১৬)/(৩/৪) 
= (১৫/১৬) × (৪/৩)
= ৫/৪ । 
১২.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 
  1. ৮ মিটার
  2. ১০ মিটার
  3. ১২ মিটার
  4. ১৮ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
খুটির দৈর্ঘ্য = x মিটার 

তাহলে, 
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (১/২+১/৩) × x অংশ 
= (৫x/৬) অংশ 
এবং পানির উপরে আছে = (১ - ৫x/৬) 
বা (x/৬) অংশ 

প্রশ্নমতে, 
x/৬ = ২ 
∴ x = ১২ 

∴ খুটির দৈর্ঘ্য = ১২ মিটার।
১৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 
  1. ৩১
  2. ৩৯
  3. ৪১
  4. ৭১
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 

সমাধান: 
৩, ৫ ও ৬ এর ল.সা.গু. = ৩০ 
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে (৩০ + ১) 
= ৩১ । 
১৪.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭ ভগ্নাংশটি কত? 
  1. ৩/৪
  2. ৪/৩
  3. ১/৬
  4. ৮/৭
সঠিক উত্তর:
৪/৩
উত্তর
সঠিক উত্তর:
৪/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭ ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি, 
ভগ্নাংশের হর = x এবং 
ভগ্নাংশের লব = x + ১ 

প্রশ্নানুসারে, 
x + x + ১ = ৭ 
বা, ২x + ১ = ৭
বা, ২x = ৬
∴ x = ৩ 

∴ ভগ্নাংশটি = (৩ + ১)/৩ 
= ৪/৩ । 
১৫.
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল.সা.গু 120 হলে দুইটির গ.সা.গু কত? 
  1. 8
  2. 5
  3. 6
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের ল.সা.গু 120 হলে দুইটির গ.সা.গু কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার অনুপাত = 5 : 6

মনে করি, 
একটি সংখ্যা = 5x  এবং 
অপর সংখ্যাটি = 6x 
∴ সংখ্যা দুটির গ.সা.গু = x এবং
ল.সা.গু = 30x 

শর্তমতে, 
30x = 120 
বা, x = 120/30 
∴ x = 4 

∴ গ.সা.গু = 4  ।