পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২১ অক্টোবর, ২০২০সময়40 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ২০১৬ (গ্রেড-১১)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২১ অক্টোবর, ২০২০ · ৭০ প্রশ্ন

.
‘ধর্মের ষাড়’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) বকধার্মিক
  2. খ) তোষামোদকারী
  3. গ) শক্তপ্রাণ
  4. ঘ) অকর্মণ্য
সঠিক উত্তর:
ঘ) অকর্মণ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অকর্মণ্য
ব্যাখ্যা

ধর্মের ষাঁড় (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) - স্বেচ্ছাচারী ও অলস ব্যক্তি, উদ্দেশ্যহীনভাবে যেখানে সেখানে ঘুরে বেড়ানোই যার কাজ।
সুতরাং, উত্তরের অপশনগুলোর মধ্যে 'ধর্মের ষাঁড়' অর্থ হিসাবে ঘ) অকর্মণ্য যুক্তিযুক্ত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
'অলীক' শব্দের অর্থ কি?
  1. ক) কপাল
  2. খ) স্বপ্ন
  3. গ) হাতি
  4. ঘ) মিথ্যা
সঠিক উত্তর:
ঘ) মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিথ্যা
ব্যাখ্যা
অলীক [অলিক্] (বিশেষ্য) - অসত্য; মিথ্যা
কল্পনা [কল্‌পোনা] (বিশেষ্য) - মানস রচনা; জাগ্রত স্বপ্ন; কবির সৃষ্টি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরণের সাহিত্যিক ছিলেন?
  1. ক) কবি
  2. খ) ঔপন্যাসিক
  3. গ) ছোট গল্পকার
  4. ঘ) প্রাবন্ধিক
সঠিক উত্তর:
খ) ঔপন্যাসিক
উত্তর
সঠিক উত্তর:
খ) ঔপন্যাসিক
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত অপরাজেয় কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। তার খ্যাতি মূলত অসাধারণ সব উপন্যাসের জন্য। তার কিছু কালজয়ী উপন্যাস হচ্ছে - দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, দেনাপাওনা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'সদন' শব্দের অর্থ কি?
  1. ক) সাদা
  2. খ) নিবাস
  3. গ) প্রথা
  4. ঘ) আদি
সঠিক উত্তর:
খ) নিবাস
উত্তর
সঠিক উত্তর:
খ) নিবাস
ব্যাখ্যা
সদন [শদন্‌] (বিশেষ্য) -১ঃ আলয়; আবাস
২ঃ সামীপ্য; নৈকট্য; সকাশ
৩ঃ আশ্রম; সমীপ
{(তৎসম বা সংস্কৃত) √সদ্‌+অন(ল্যুট্‌)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) গোধূলী
  2. খ) গোধুলী
  3. গ) গোধূলি
  4. ঘ) গোধুলি
সঠিক উত্তর:
গ) গোধূলি
উত্তর
সঠিক উত্তর:
গ) গোধূলি
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে 'গোধূলি বানানই সঠিক। 
.
'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ কি?
  1. ক) বিশৃঙ্খলা
  2. খ) শত্রুতা
  3. গ) প্রচুর ব্যবধান
  4. ঘ) অবাস্তব
সঠিক উত্তর:
গ) প্রচুর ব্যবধান
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রচুর ব্যবধান
ব্যাখ্যা
'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ প্রচুর ব্যবধান। যেমনঃ ধনী ও দরিদ্রের মধ্যে আকাশ পাতাল প্রভেদ।
অহিনকুল, আদায় কাঁচকলায়, দা-কুমড়া - ভীষণ শত্রুতা।
আকাশ কুসুম - অবাস্তব কল্পনা।
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ( নবম-দশম শ্রেণি)
.
'নাতিদীর্ঘ' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অতি দীর্ঘ
  2. খ) অতি দীর্ঘ নয়
  3. গ) যাহা মাপা যায়
  4. ঘ) যাহা মাপা যায় না
সঠিক উত্তর:
খ) অতি দীর্ঘ নয়
উত্তর
সঠিক উত্তর:
খ) অতি দীর্ঘ নয়
ব্যাখ্যা
অনতি : অনতিদীর্ঘ (বিশেষণ) কিঞ্চিৎ দীর্ঘ; নাতিদীর্ঘ; বেশি লম্বা নয় এমন।
নাতিদীর্ঘ (adjective) not too long।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
সন্ধি- বিচ্ছেদ করুন- ' সংসার'।
  1. ক) সৎ + সার
  2. খ) সম্‌ + সার
  3. গ) সন + সার
  4. ঘ) সং + সার
সঠিক উত্তর:
খ) সম্‌ + সার
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্‌ + সার
ব্যাখ্যা
ম’-এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’-এর জায়গায় ‘ং’ হয়।
সম্‌+যম = সংযম
সম্‌+বাদ = সংবাদ
সম্‌+রক্ষণ = সংরক্ষণ
সম্‌+রক্ষিত = সংরক্ষিত 
সম্‌+লাপ = সংলাপ
সম্‌+শয় = সংশয়
সম্‌+শ্লিষ্ট = সংশ্লিষ্ট
সম্‌+সার = সংসার
সম্‌+হার = সংহার
বারম্‌+বার = বারংবার
কিম্‌+বা = কিংবা
সম্‌+বরণ = সংবরণ
সম্‌+যোগ = সংযোগ
সম্‌+যোজন = সংযোজন
সম্‌+শোধন = সংশোধন
উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম- সম্‌+রাট = সম্রাট।
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ( নবম-দশম শ্রেণি)
.
'অভিরাম' শব্দের অর্থ কি?
  1. ক) অনবরত
  2. খ) উদাসীন
  3. গ) সুন্দর
  4. ঘ) মিথ্যা
সঠিক উত্তর:
গ) সুন্দর
উত্তর
সঠিক উত্তর:
গ) সুন্দর
ব্যাখ্যা
অভিরাম (বিশেষণ):
১ মনোহর; সুন্দর (কমলকোরক অভিরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)।
২ তৃপ্তিদায়ক (নয়নাভিরাম দৃশ্য)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১০.
এক কথায় প্রকাশ করুন- 'উপকারীর অপকার করে যে'।
  1. ক) আরজ
  2. খ) সতীর্থ
  3. গ) করদ
  4. ঘ) কৃতঘ্ন
সঠিক উত্তর:
ঘ) কৃতঘ্ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৃতঘ্ন
ব্যাখ্যা
কৃতঘ্ন - যে উপকারীর অপকার করে
যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ( নবম-দশম শ্রেণি)
১১.
'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কি?
  1. ক) অমুল্য বস্তু
  2. খ) জটিল করা
  3. গ) গুরুভার
  4. ঘ) নিন্দিত
সঠিক উত্তর:
গ) গুরুভার
উত্তর
সঠিক উত্তর:
গ) গুরুভার
ব্যাখ্যা
'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ গুরুভার। যেমনঃ অনেক কুসংস্কার সমাজের বুকে জগদ্দল পাথরের মত চেপে আছে।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
১২.
'সংশপ্তক' রচনা করেন কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
সঠিক উত্তর:
ঘ) শহীদুল্লাহ কায়সার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাবহতি পূর্ববর্তী কাল থেকে বায়ান্নর ভাষা আন্দলনের পূর্বকাল অবধি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক রুপান্তরকে ঘিরে শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস সংশপ্তক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৩.
We should look ______ our old parents.
  1. ক) upon
  2. খ) into
  3. গ) over
  4. ঘ) after
সঠিক উত্তর:
ঘ) after
উত্তর
সঠিক উত্তর:
ঘ) after
ব্যাখ্যা
Look after means to take care of or be in charge of someone or something. For example: We look after the neighbours' cat while they're away. So, the correct answer is 'after '.
১৪.
She is _____ than her brother.
  1. ক) elder
  2. খ) older
  3. গ) eldest
  4. ঘ) oldes
সঠিক উত্তর:
খ) older
উত্তর
সঠিক উত্তর:
খ) older
ব্যাখ্যা
elder sister/brother/son/daughter - a sister/brother/son/daughter who is older than the other sister(s), brother(s), etc.
Correct: I think her grandfather must be older than her grandmother.
Wrong: I think her grandfather must be elder than her grandmother.
Source: Cambridge Dictionary
'elder to' হয় এবং than এর পুর্বে older বসে।
১৫.
He is taller than _____.
  1. ক) me
  2. খ) myself
  3. গ) I
  4. ঘ) am
সঠিক উত্তর:
গ) I
উত্তর
সঠিক উত্তর:
গ) I
ব্যাখ্যা
যখন তুলনা বুঝানো হয়, Comparative degree’র বেলায় দুটি তুলনীয় বস্তুই subjective form এ বসে।
১৬.
Meet me ___ IBA.
  1. ক) at
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) by
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
ছোট স্থান বা শহর বা জায়গার পূর্বে at বসে। তাই সঠিক উত্তর হবে at. বাক্যটি হবে - meet me at IBA।
১৭.
I know he is _____ honest man.
  1. ক) a
  2. খ) for
  3. গ) on
  4. ঘ) an
সঠিক উত্তর:
ঘ) an
উত্তর
সঠিক উত্তর:
ঘ) an
ব্যাখ্যা
প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে তার পূর্বে an বসে। যেমনঃ an hour, an honest man, an heir etc.
১৮.
Something is better than ____.
  1. ক) anything
  2. খ) nothing
  3. গ) everything
  4. ঘ) none
সঠিক উত্তর:
খ) nothing
উত্তর
সঠিক উত্তর:
খ) nothing
ব্যাখ্যা
Something is better than nothing is an acknowledgment that a particular thing, although not ideal, is preferable to nothing at all.
For example: After two weeks, I finally got a return phone call from that company, which is better than nothing, I guess.
Yeah, her gift was late, but it's better than nothing, at least.
১৯.
Distribute these mangoes ______ Arif and Babu.
  1. ক) with
  2. খ) to
  3. গ) among
  4. ঘ) between
সঠিক উত্তর:
ঘ) between
উত্তর
সঠিক উত্তর:
ঘ) between
ব্যাখ্যা
দুইটি জিনিসর মধ্যে তুলনা বুঝাতে between, দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে। যেমনঃ Distribute these mangoes between Arif and Babu. Bangladesh will win among 30 countries.
২০.
Rahim _____ to school regularly.
  1. ক) goes
  2. খ) go
  3. গ) going
  4. ঘ) gone
সঠিক উত্তর:
ক) goes
উত্তর
সঠিক উত্তর:
ক) goes
ব্যাখ্যা
অভ্যাসগত কোনো কাজ বুঝালে present indefinite tense ব্যবহৃত হয়। এবং subject যদি third person singular number হয় তবে verb+s/es হবে। যেমনঃ Rahim goes to school regularly. The sun rises in the east.
২১.
We Shall return before the sun_____.
  1. ক) is setting
  2. খ) will set
  3. গ) set
  4. ঘ) sets
সঠিক উত্তর:
ঘ) sets
উত্তর
সঠিক উত্তর:
ঘ) sets
ব্যাখ্যা
বর্তমান কালের সাধারন ঘটনা, কাহারো অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বুঝালে Verb এর Present Indefinite Tense হয়। গঠন : Subject+ মূল Verb + object +Extension.
এক্ষেত্রে Verb এর মূল রূপ বসে কোন সাহায্যকারী Verb বসেনা, কেবলমাত্র Subject Third-person singular number হলে Verb এর শেষে 's' বা 'es' যোগ হয়।
২২.
_____ there any cars on the street?
  1. ক) Is
  2. খ) Are
  3. গ) Am
  4. ঘ) Isn't
সঠিক উত্তর:
খ) Are
উত্তর
সঠিক উত্তর:
খ) Are
ব্যাখ্যা
Count noun এবং non-count noun এর সাথে Any ব্যবহার করা যায়। যদি Countable noun টি singular হয় তবে এর Auxiliary verb টি singular হবে। যেমনঃ Is there any car on the street?
Countable noun টি Plural হলে Auxiliary verb টি Plural হবে। যেমনঃ Are there any cars on the street?
২৩.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুনঃ
  1. ক) Category
  2. খ) Catagory
  3. গ) Catagoree
  4. ঘ) Catigori
সঠিক উত্তর:
ক) Category
উত্তর
সঠিক উত্তর:
ক) Category
ব্যাখ্যা
Category - a class or division of people or things; synonym- classification.
২৪.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুনঃ
  1. ক) Ausrance
  2. খ) Assurance
  3. গ) Assurence
  4. ঘ) Asurence
সঠিক উত্তর:
খ) Assurance
উত্তর
সঠিক উত্তর:
খ) Assurance
ব্যাখ্যা
Assurance - a positive declaration intended to give confidence; a promise. Synonym~ certainty.
২৫.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুনঃ
  1. ক) Flactuate
  2. খ) Flactuet
  3. গ) Fluctuate
  4. ঘ) Flaktcuate
সঠিক উত্তর:
গ) Fluctuate
উত্তর
সঠিক উত্তর:
গ) Fluctuate
ব্যাখ্যা
Fluctuate - Rise and fall irregularly in number or amount. Synonym~ flutter.
২৬.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুনঃ
  1. ক) Certainty
  2. খ) Certainity
  3. গ) Certeinty
  4. ঘ) Sertainty
সঠিক উত্তর:
ক) Certainty
উত্তর
সঠিক উত্তর:
ক) Certainty
ব্যাখ্যা
Certainty - Firm conviction that something is the case. Synonym - assurance.
২৭.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুনঃ
  1. ক) Passanger
  2. খ) Pasenger
  3. গ) Passanger
  4. ঘ) Passenger
সঠিক উত্তর:
ঘ) Passenger
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Passenger
ব্যাখ্যা
Passenger - A traveler on a public or private conveyance other than the driver, pilot, or crew. Synonym - traveller.
২৮.
Deceive এর অর্থ চিহ্নিত করুনঃ
  1. ক) নিষ্ঠুর
  2. খ) দম্ভ
  3. গ) আকর্ষনীয়
  4. ঘ) প্রতারণা
সঠিক উত্তর:
ঘ) প্রতারণা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রতারণা
ব্যাখ্যা
Deceive অর্থ প্রতারণা করা, ছলনা করা। Synonym - juggle, cheat.
২৯.
Familiar এর অর্থ চিহ্নিত করুনঃ
  1. ক) পরিবার
  2. খ) সুপরিচিতি
  3. গ) নমনীয়
  4. ঘ) টেকসই
সঠিক উত্তর:
খ) সুপরিচিতি
উত্তর
সঠিক উত্তর:
খ) সুপরিচিতি
ব্যাখ্যা
Familiar অর্থ সুপরিচিত। Synonym - famous, well-known, recognized.
৩০.
Quite এর অর্থ চিহ্নিত করুনঃ
  1. ক) শান্ত
  2. খ) সম্পুর্ণরুপে
  3. গ) কদাচিৎ
  4. ঘ) স্থির
সঠিক উত্তর:
খ) সম্পুর্ণরুপে
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্পুর্ণরুপে
ব্যাখ্যা
Quite অর্থ সম্পূর্ণভাবে, পুরোপুরি ইত্যাদি। Synonym ~ Entirely, altogether. Quiet - শান্ত।
৩১.
Massive এর অর্থ চিহ্নিত করুনঃ
  1. ক) শক্তি
  2. খ) গৌরব
  3. গ) প্রকান্ড
  4. ঘ) ভদ্র
সঠিক উত্তর:
গ) প্রকান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রকান্ড
ব্যাখ্যা
Massive অর্থ প্রকান্ড। Synonym ~ large, enormous, gigantic.
৩২.
Ingredient এর অর্থ চিহ্নিত করুনঃ
  1. ক) অন্যায়
  2. খ) উপাদান
  3. গ) অবসান
  4. ঘ) শেষ
সঠিক উত্তর:
খ) উপাদান
উত্তর
সঠিক উত্তর:
খ) উপাদান
ব্যাখ্যা
Ingredient - উপাদান। Synonym ~ component, element etc.
৩৩.
একটি সংখ্যাকে ৩৫ দিয়ে ভাগ করলে ১০ থাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩
ব্যাখ্যা
সংখ্যাটি হতে পারে (৩৫×১ + ১০) = ৪৫ অথবা (৩৫×২+১০) = ৮০। এদেরকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৩।
৩৪.
আরিফ একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে এবং অপু একই কাজ ১৫ দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
আরিফ ও অপু এক সাথে কাজটি করতে পারে (১৫×১০)/(১৫+১০) = ৬ দিনে।
৩৫.
একটি সংখ্যা ১০০ থেকে যত বড় ৩২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ২০০
  2. খ) ২১০
  3. গ) ২২০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ২১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১০
ব্যাখ্যা
সংখ্যাটি = ১০০+৩২০ / ২ = ২১০
৩৬.
ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৩
  2. খ) ৩.৫
  3. গ) ৪
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
ছয়টি সংখ্যার সমষ্টি ৬×৬ = ৩৬।
প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ দিলে নতুন সংখ্যা ছয়টির গড় হবে {৩৬ - (৬×৩০}/৬ = ৩
৩৭.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠের দৈর্ঘ্য ১২ মিটার হলে মাঠটির পরিসীমা কত মিটার?
  1. ক) ৩২
  2. খ) ৩৬
  3. গ) ৪৬
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্নমতে, দৈর্ঘ্য 2x মিটার = ১২ মিটার হলে, প্রস্থ x = ৬ মিটার।
∴ পরিসীমা = ২(৬ + ১২) = ৩৬ মিটার
৩৮.
কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ০
উত্তর
সঠিক উত্তর:
গ) ০
ব্যাখ্যা
কামাল বশিরের ৫ বছরের ছোটো। অর্থাৎ, বশির কামালের পাঁচ বছরের বড়। এবং বশির টুটুলেরও পাঁচ বছরের বড়। যেহেতু কামাল ও টুটুল একই ব্যক্তির চেয়ে পাঁচ বছরের ছোটো সেহেতু তাদের বয়স সমান হবে। অর্থাৎ, তাদের বয়সের পার্থক্য শূন্য বছর।
৩৯.
৮ জন লোক একদিনে ২০টি চেয়ার বানাতে পারলে ১৬ জন লোক ৪০টি চেয়ার বানাতে কত সময় নিবে?
  1. ক) ১ দিন
  2. খ) ২ দিন
  3. গ) ৪ দিন
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ দিন
ব্যাখ্যা
৮ জন লোক ২০ টি চেয়ার বানায় ১ দিনে
∴ ১৬ জন লোক ৪০ টি চেয়ার বানাবে ৮×৪০ / ১৬×২০ = ১ দিনে
৪০.
কোনো ক্লাসে চল্লিশ জন ছাত্রের মধ্যে ২৪ জন পাশ করল। ঐ ক্লাসে শতকরা ছাত্র পাশ করতে পারেনি?
  1. ক) ৪০%
  2. খ) ৪৮%
  3. গ) ৫০%
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৪০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০%
ব্যাখ্যা
৪০ জনে ফেল করে (৪০-২৪) = ১৬ জন।
∴ ১০০ জনে ফেল করে ১৬×১০০ / ৪০ = ৪০ জন
৪১.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল সংখ্যা দুটির-
  1. ক) গুণফলের সমান
  2. খ) ভাগফলের সমান
  3. গ) গড়ের সমান
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) গুণফলের সমান
উত্তর
সঠিক উত্তর:
ক) গুণফলের সমান
ব্যাখ্যা
দুটি সংখ্যার গুণফল = দুটিসংখ্যার লসাগু × দুটি সংখ্যার গসাগু
৪২.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ৪০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০
ব্যাখ্যা
পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি (৬০ - ৫×২) = ৫০ বছর।
পুত্রের বর্তমান বয়স ক হলে পিতার বর্তমান বয়স ৪ক।
প্রশ্নমতে, ক + ৪ক = ৫ক = ৫০ বছর।
ক = ১০ বছর।
সুতরাং, পিতার বর্তমান বয়স = ৪ক = ৪×১০ = ৪০ বছর।
৪৩.
পাঁচটি সংখ্যার গড় ৪৬ এবং সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৪৮
  2. খ) ৪৯
  3. গ) ৫০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা
পাঁচটি সংখ্যার সমষ্টি = (৫×৪৬) = ২৩০
চারটি সংখ্যার সমষ্টি = (৪×৪৫) = ১৮০।
পঞ্চম সংখ্যাটি ২৩০ - ১৮০ = ৫০।
৪৪.
৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৬ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা
৪ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোকের কাজ = ৬ + ৬ = ১২জন স্ত্রীলোকের কাজ।
৬ জন স্ত্রীলোক একটি কাজ করতে পারে ১৬ দিনে।
১২ জন স্ত্রীলোক করতে পারে ৬×১৬/১২ = ৮ দিনে।
৪ জন পুরুষ এবং ৬ জন স্ত্রীলোক একত্রে কাজটি করতে পারে ৮ দিনে।
৪৫.
২৪ জন ছাত্র এবং একজন শিক্ষকের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকের বাদ দিয়ে ছাত্রদের বয়সের গড় করলে গড় ১ বছর কমে যায়। শিক্ষকের বয়স কত?
  1. ক) ৩৮
  2. খ) ৪০
  3. গ) ১২
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ছাত্র ও শিক্ষকের বয়সের সমষ্টি = (২৪+১)×১৫ = ৩৭৫ বছর।
ছাত্রদের বয়সের সমষ্টি ২৪×(১৫-১) = ৩৩৬ বছর।
∴ শিক্ষকের বয়স = (৩৭৫ - ৩৩৬) = ৩৯
৪৬.
একজন বিক্রেতা একটি পণ্য ৪৮০ টাকায় বিক্রি করে ২০% লাভ করল। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ক) ২০
  2. খ) ৩৬০
  3. গ) ৪০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০
ব্যাখ্যা
২০% লাভে পণ্যের বিক্রয়মূল্য ১২০% = ৪৮০ টাকা
পণ্যটির ক্রয়মূল্য, ১০০% = (৪৮০/১২০%)×১০০% = ৪০০ টাকা
৪৭.
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৫৬
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০
ব্যাখ্যা
অর্থাৎ, সংখ্যাটির (১০০ - ৪০)% = ৬০% = ৩০
∴ সংখ্যাটি, ১০০% = (৩০/৬০%)×১০০% = ৫০
৪৮.
একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ৩০% কালো এবং বাকিগুলো লাল। যদি ঐ বাক্সে ২১০ টি লাল মার্বেল থাকে তবে ঐ বাক্সে মোট কতটি মার্বেল আছে?
  1. ক) ২৮০
  2. খ) ৩০০
  3. গ) ৩৫০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৩০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০
ব্যাখ্যা
লাল মার্বেল = (১০০-৩০)% = ৭০%
৭০% = ২১০
∴ ১০০% = ২১০×১০০%/৭০% = ৩০০টি
৪৯.
আরিফের বেতন ৬০ টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের ৫০% হবে। যদি বাবুর বেতন ২০০০ টাকা হয় তবে আরিফের বর্তমান বেতন কত?
  1. ক) ৮৪০
  2. খ) ৯০০
  3. গ) ৯৪০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৯৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৪০
ব্যাখ্যা
ধরি, আরিফের বেতন x টাকা
x + ৬০ = ২০০০ এর ৫০/১০০
⇒ x = ১০০০ - ৬০ = ৯৪০
∴ আরিফের বেতন ৯৪০ টাকা
৫০.
একজন বিক্রেতা ১০ টাকায় ৪টি করে বল ক্রয় করে ৬ টাকায় ২টি করে বল বিক্রয় করলো। সে শতকরা কত টাকা লাভ করলো?
  1. ক) ১৭.৫%
  2. খ) ২০%
  3. গ) ২২%
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
৪ টি বল ক্রয় কর ১০ টাকায়।
∴ ২ টি বল ক্রয় করে ১০×২/৪ = ৫ টাকায়।
∴ ২ টি বলে লাভ হয় ৬-৫ = ১ টাকা।
৫ টাকায় লাভ হয় ১ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় ১০০×১/৫ = ২০ টাকা।
৫১.
একটি পেন্সিলের ওজন ৫ গ্রাম। পেন্সিলটির ওজন মিলিগ্রামে কত হবে?
  1. ক) ৫০
  2. খ) ৫০০
  3. গ) ৫০০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৫০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০০০
ব্যাখ্যা
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
∴ ৫ গ্রাম = ৫×১০০০ = ৫০০০ মিলিগ্রাম।
৫২.
একজন লোক ঘন্টায় y কিমি হাঁটতে পারে। x কিমি দূরত্ব অতিক্রম করতে ঐ লোকের কত মিনিট সময় লাগবে?
  1. ক) xyxy
  2. খ) yxyx
  3. গ) 60x/y
  4. ঘ) 60y/x
সঠিক উত্তর:
গ) 60x/y
উত্তর
সঠিক উত্তর:
গ) 60x/y
ব্যাখ্যা
Y কিমি হাটতে পারে 60 মিনিটে
x কিমি হাটতে পারে 60×x/y = 60x/y মিনিটে।
৫৩.
Web page তৈরীর জন্য কোনটি ব্যবহৃত হয়
  1. ক) এম এস ওয়ার্ড
  2. খ) ভিজুউয়াল বেসিক
  3. গ) এইচটিএমএল
  4. ঘ) উইন্ডোজ
সঠিক উত্তর:
গ) এইচটিএমএল
উত্তর
সঠিক উত্তর:
গ) এইচটিএমএল
ব্যাখ্যা
একটি উন্নতমানের ওয়েবপেইজ তৈরীর জন্য .html, .js, .php, .css এ সকল এক্সটেশন যুক্ত ফাইল প্রয়োজন হয়। .js দিয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলকে বুঝায়। জাভাস্ক্রিপ্ট কোনো ওয়েবপেইজে লিখা হলে তা .html এর অংশ হয়ে যায়। ইন্টারনেটে ব্যবহারযোগ্য সকল ওয়েবপেইজকে সাধারণত HTML ল্যাংগুয়েজ দ্বারা লেখা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৫৪.
MS Excel- এ সঠিকভাবে লেখার ফর্মুলা কোনটি?
  1. ক) Sum(C9:C12)
  2. খ) Sum(C9+C12)
  3. গ) Sum=(C9:C12)
  4. ঘ) =Sum(C9:C12)
সঠিক উত্তর:
ঘ) =Sum(C9:C12)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) =Sum(C9:C12)
ব্যাখ্যা
= sum (C9,C12) and = sum (C9:C12) দুইটাই sum এর সঠিক ফর্মুলা।
= sum (C9,C12) -- এটা শুধু C9 এবং C12 সেল দুটির যোগ করবে।
= sum (C9:C12) -- এভাবে লিখলে C9 থেকে C12 পর্যন্ত সকল সেলকে যোগ করবে।
৫৫.
Del বোতাম চাপ দিলে কী হয়?
  1. ক) কার্সরের পরের শব্দ মুছে যায়
  2. খ) কার্সরের পরের লাইন মুছে যায়
  3. গ) কার্সরের পরের অক্ষর মুছে যায়
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) কার্সরের পরের অক্ষর মুছে যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্সরের পরের অক্ষর মুছে যায়
ব্যাখ্যা
Del হচ্ছে Delete এর সংক্ষিপ্ত রূপ। কম্পিউটারে সংরক্ষিত কোনো তথ্য মুছে ফেলা যায় এর সাহায্যে। ওয়ার্ড ফাইলে কাজ করার সময় del চাপ দিলে কার্সরের পরের অক্ষরটি মুছে যায়।
৫৬.
নাসা কোন দেশের মহাকাশ গবেষনা সংস্থা?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
নাসা হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
এটি ১৯৫৮ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো নাসার উৎক্ষেপণ কেন্দ্র। NASA এর পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration.
(সূত্রঃ নাসা ওয়েবসাইট)
৫৭.
মোট কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক। এর মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো বীরশ্রেষ্ঠ। সর্বোচ্চ বীরত্বসূচক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন, দ্বিতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরউত্তম’ পান ৬৮ জন, তৃতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরবিক্রম’ পান ১৭৫ জন এবং চতুর্থ বীরত্বসূচক উপাধি ‘বীরপ্রতীক’ পান ৪২৬ জন।<br/(সূত্র: বাংলাপিডিয়া)
৫৮.
শোলাকিয়া ইদগাহ কোন জেলায় অবস্থিত?
  1. ক) নেত্রকোনা
  2. খ) ময়মনসিংহ
  3. গ) কিশোরগঞ্জ
  4. ঘ) জামালপুর
সঠিক উত্তর:
গ) কিশোরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) কিশোরগঞ্জ
ব্যাখ্যা
শোলাকিয়া ইদ জামাত বাংলাদেশে অনুষ্ঠিত অন্যতম সর্ববৃহৎ ইদের জামাত। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত শোলাকিয়া ইদগাহ ময়দানে ঐতিহ্যবাহী এই জামাত অনুষ্ঠিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৫৯.
ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
  1. ক) খুলনা
  2. খ) যশোর
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) বাগেরহাট
সঠিক উত্তর:
ঘ) বাগেরহাট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাগেরহাট
ব্যাখ্যা
পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় খান জাহান আলী বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ‘ষাট গম্বুজ মসজিদ’ নির্মাণ করেন। ১৯৮৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
উৎসঃ বাংলাপিডিয়া
৬০.
জহির রায়হান একজন বিখ্যাত _____ ছিলেন?
  1. ক) অভিনেতা
  2. খ) গায়ক
  3. গ) চলচিত্রকার
  4. ঘ) চিত্রকর
সঠিক উত্তর:
গ) চলচিত্রকার
উত্তর
সঠিক উত্তর:
গ) চলচিত্রকার
ব্যাখ্যা
জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
সূত্রঃ বাংলাপিডিয়া।
৬১.
বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রীর নাম কি?
  1. ক) বেগম মতিহা চৌধুরী
  2. খ) কামরুল ইসলাম
  3. গ) তোফায়েল আহমেদ
  4. ঘ) মতিন চৌধুরী
অনির্ধারিত
ব্যাখ্যা
টিপু মুনশি ০৭ জানুয়ারি ২০১৯ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন।
Source: tcb.gov.bd
৬২.
লালবাগ কেল্লা কোথায় অবস্থিত?
  1. ক) দিল্লি
  2. খ) আগ্রা
  3. গ) নাগপুর
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
ব্যাখ্যা
লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত। সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন। মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খা পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন। এর অভ্যন্তরে শায়েস্তা খা কন্যা পরীবিবির মাজার অবস্থিত। ১৯১০ সালে লালবাগ কেল্লা কে প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ। লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
(সূত্রঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট)
৬৩.
বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর কোনটি?
  1. ক) বেনাপোল
  2. খ) হিলি
  3. গ) ভোমরা
  4. ঘ) আখাউড়া
সঠিক উত্তর:
ক) বেনাপোল
উত্তর
সঠিক উত্তর:
ক) বেনাপোল
ব্যাখ্যা
দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর জেলায় অবস্থিত এবং ২য় বৃহত্তম স্থলবন্দর হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর।
উৎসঃ বাংলাপিডিয়া
৬৪.
নিম্নের কোনটি দ্বীপ দেশ?
  1. ক) ভূটান
  2. খ) মিয়ানমার
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ঘ) শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া, শ্রীলংকা, জাপান, হাইতি, সিঙ্গাপুর এই দেশগুলো দ্বীপ দেশ।
Source: worldatlas
৬৫.
নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
  1. ক) জার্মানি
  2. খ) চিলি
  3. গ) দক্ষিন আফ্রিকা
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
গ) দক্ষিন আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিন আফ্রিকা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন অবসানের লড়াইয়ে তিনি প্রায় ২৭ বছর কারাভোগ করেন। ১৯৯৩ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালের ৫ ডিসেম্বর তিনি মারা যান। তার ডাক নাম মাদিবা। তাকে রোবেন দ্বীপে কারান্তরীণ রাখা হয়।
(সূত্রঃ নেলসন ম্যান্ডেলা অর্গানাইজেশন ওয়েবসাইট)
৬৬.
জিকা ( Zika) একটি _____ এর নাম।
  1. ক) মুল্যবান পাথর
  2. খ) ভাইরাস
  3. গ) পার্ক
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
খ) ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাইরাস
ব্যাখ্যা
জিকা ভাইরাস প্রথম ১৯৪৭ সালে উগান্ডায় রেসাস ম্যাকাক বানরের দেহে পাওয়া যায়। পরবর্তীতে ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে মানবদেহে প্রথমবারের মত শনাক্ত করা হয়। Aedes aegypti ও Aedes albopictus এই ২ ধরণের এডিস মশা দিয়ে এই ভাইরাস ছড়ায়।
সূত্রঃ britannica
৬৭.
থার্মোমিটার কোন পদার্থ থাকে?
  1. ক) সীসা
  2. খ) পারদ
  3. গ) রুপা
  4. ঘ) দস্তা
সঠিক উত্তর:
খ) পারদ
উত্তর
সঠিক উত্তর:
খ) পারদ
ব্যাখ্যা
থার্মোমিটার তৈরিতে বিশেষ করে আমরা যে থার্মোমিটার দেহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহার করি তাতে পারদ (Hg) থাকে। অল্প তাপমাত্রার ব্যবধানে এই তরল ধাতুটির আয়তনের বেশ তারতম্য ঘটে। তাই পারদ থার্মোমিটারে এটি ব্যবহৃত হয়।
উৎসঃ এইচ এস সি প্রোগ্রামঃ পদার্থ ১ম পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬৮.
হরিৎ বর্ণ কোন রঙ?
  1. ক) হলুদ
  2. খ) ধুসর
  3. গ) সবুজ
  4. ঘ) পীত
সঠিক উত্তর:
গ) সবুজ
উত্তর
সঠিক উত্তর:
গ) সবুজ
ব্যাখ্যা
হরিৎ, হরিত [হোরিত্‌] - (বিশেষ্য) সবুজ বর্ণ। (বিশেষণ) সবুজ বর্ণযুক্ত।
আহরিৎ [আহোরিত্] (বিশেষণ) - ঈষৎ সবুজ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬৯.
গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
  1. ক) ভিটামিন
  2. খ) আয়োডিন
  3. গ) ক্যালসিয়াম
  4. ঘ) পটাশিয়াম
সঠিক উত্তর:
খ) আয়োডিন
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়োডিন
ব্যাখ্যা
আয়োডিনের অভাবে হাইপোথাইরয়েডিজম এবং গলগণ্ড (Goiter) রোগ হয়। ক্যালসিয়াম প্রাণীদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি।
Source: pubmed.ncbi.nlm.nih.gov এবং বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৭০.
ভূপৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন-
  1. ক) কমে
  2. খ) বাড়ে
  3. গ) একই থাকে
  4. ঘ) শুন্য হয়ে যায়
সঠিক উত্তর:
ক) কমে
উত্তর
সঠিক উত্তর:
ক) কমে
ব্যাখ্যা
বস্তুর ওজন বস্তুটির ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান। ভূ-পৃষ্ঠ থেকে যতই উপড়ে ওঠা হয় ততই g এর মান কমে। কিন্তু বস্তুর ভর মৌলিক বৈশিষ্ট্য। এটি বাড়ে না বা কমে না। সুতরাং একই বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণ g-এর গুণফল তথা ওজন ভূপৃষ্ঠের উপরের দিকে কমে।
সূত্রঃ অষ্টম শ্রেণির বিজ্ঞান বই।