পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৯ জুন, ২০২৩সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল - খুলনা পদের নাম: পোস্টাল অপারেটর (গ্রেড-১৫) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.০৬.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৯ জুন, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
(x2 - x - 30)/(x2 - 36) এর লঘিষ্ট রূপ কোনটি
  1. ক) (x + 5)/(x + 6)
  2. খ) (x + 5)/(x - 6)
  3. গ) (x - 5)/(x + 6)
  4. ঘ) (x - 5)/(x - 6)
সঠিক উত্তর:
ক) (x + 5)/(x + 6)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x + 5)/(x + 6)
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 - x - 30)/(x2 - 36) এর লঘিষ্ট রূপ কোনটি

সমাধান:
(x2 - x - 30)/(x2 - 36) 
= (x2 - 6x + 5x - 30)/{(x)2 - 62}
= {x(x - 6) + 5(x-  6)}/{(x + 6)(x - 6)}
= {(x - 6)(x + 5)}/{(x + 6)(x - 6)}
= (x + 5)/(x + 6)
.
x2 - √2x + 1 = 0 হলে (x12 + 1)/x6 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) √2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - √2x + 1 = 0 হলে (x12 + 1)/x6 এর মান কত?

সমাধান:
x2 - √2x + 1 = 0
⇒ x2 + 1 = √2x
⇒ x2/x + 1/x = √2x/x
⇒ x + 1/x = √2
⇒ (x + 1/x )2 = (√2)2
⇒ x2 + 2.x.1/x + (1/x)2 = 2
⇒ x2 + 2 + 1/x2 = 2
⇒ x2 + 1/x2 = 2 - 2
 x2 + 1/x2 = 0

এখন
(x12 + 1)/x6 = x12/x6 + 1/x6
=x6 + 1/x6
= (x2)3 + (1/x2)3
= (x2 + 1/x2)3 - 3x2.(1/x2)(x2 + 1/x2)
= 03 - 3. 0 
= 0 - 0
= 0
.
4x2 - 2 হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) - 1/4x2
  2. খ) - 1/2x2
  3. গ) 1/4x2
  4. ঘ) 1/2x2
সঠিক উত্তর:
ক) - 1/4x2
উত্তর
সঠিক উত্তর:
ক) - 1/4x2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 2 হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণ বর্গ হবে?

সমাধান:
4x2 - 2
= (2x)2 - 2.2x.(1/2x) + (1/2x)2 - (1/2x)2
= (2x - 1/2x)2 - 1/4x2

 4x2 - 2 থেকে - (1/4x2) বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।
.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৫ গুণ। ৬ বছর পর ছেলের বয়স ১৪ হলে লোকটির বর্তমান বয়স কত হবে?
  1. ক) ৩৫
  2. খ) ৪০
  3. গ) ৩০
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
ঘ) ৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৫ গুণ। ৬ বছর পর ছেলের বয়স ১৪ হলে লোকটির বর্তমান বয়স কত হবে?

সমাধান:
ছেলের বর্তমান বয়স = (১৪ - ৬) বছর
= ৮ বছর।
স্ত্রীর বর্তমান বয়স = ৫ × ৮ = ৪০ বছর।

∴ ঐ ব্যক্তির বর্তমান বয়স = (৫ × ৮) + ৫ = ৪৫ বছর।
.
logx(1/81) = - 4 হলে x এর মান কত?
  1. ক) - 3
  2. খ) - 1/3
  3. গ) 1/3
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ঘ) 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/81) = - 4 হলে x এর মান কত?

সমাধান:
logx(1/81) = - 4
⇒ x - 4= 1/81
⇒ 1/x4 = 1/81
⇒ x4 = 81
⇒ x4 = 34
x = 3
.
A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে ∠AOB এর মান কত?
  1. ক) সমকোণ
  2. খ) প্রবৃদ্ধ কোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
ঘ) সরলকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে ∠AOB এর মান কত?

সমাধান:
A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে ∠AOB = 180° বা সরলকোণ

.
ABCD রম্বসের ∠ABC =120° এবং OE ⊥ AB হলে ∠AOB = ?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
গ) 90°
উত্তর
সঠিক উত্তর:
গ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD রম্বসের ∠ABC =120° এবং OE ⊥ AB হলে ∠AOB = ?

সমাধান:
[প্রশ্নটিতে তথ্য অসম্পূর্ণ রয়েছে। এখানে O এবং E এর অবস্থান নির্দিষ্ট নয়। তবে, আমরা AC  এবং BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করেছে ধরে নিয়ে সমাধান করেছি।]


আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
 
সুতরাং, ∠AOB = ∠BOC = ∠COD = ∠AOD = 90°

====================
আবার, ∠AOE এর মান জানতে চাওয়া হলে -
দেওয়া আছে, ∠ABC =120°

শর্তানুসারে,
∠ABC + ∠BAD = 180°
⇒ 120° + ∠BAD = 180°
∴ ∠BAD = 60°

যেহেতু কর্ণদ্বয় কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে সেহেতু ∠OAE = 30°
আবার, যেহেতু OE ⊥ AB সেহেতু ∠AEO = 90°

এখন, ΔAEO এ ⇒
∠AEO + ∠OAE + ∠AOE = 180°
⇒ 90° + 30° + ∠AOE = 180°
⇒ ∠AOE = 60°

======================
[যেহেতু প্রশ্নে ∠AOB এর মান জানতে চাওয়া হয়েছে, সেহেতু সঠিক উত্তর হিসেবে 90° গ্রহণ করা হয়েছে।]
.
2 টা 15 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) 20°
  2. খ) (45/2)°
  3. গ) 23°
  4. ঘ) (47/2)°
সঠিক উত্তর:
খ) (45/2)°
উত্তর
সঠিক উত্তর:
খ) (45/2)°
ব্যাখ্যা
প্রশ্ন: 2 টা 15 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?


সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11M - 60 H) / 2 ।  
= । (11 × 15 - 60 × 2) / 2। 
= । (165 - 120)/2।
= । (45/2)।
= (45/2°
.
5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা এর লম্ব দূরত্ব 4 একক হলে জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ক) 2 একক
  2. খ) 3 একক
  3. গ) 6 একক
  4. ঘ) 8 একক
সঠিক উত্তর:
গ) 6 একক
উত্তর
সঠিক উত্তর:
গ) 6 একক
ব্যাখ্যা
প্রশ্ন: 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা এর লম্ব দূরত্ব 4 একক হলে জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:

বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখন্ডিত করে। B, AC এর মধ্যবিন্দু।
OC = 5 সে.মি. এবং OB = 4 সে.মি.
সমকোণী ত্রিভুজ OBC এ,
OC2 = OB2 + BC2
⇒ 52 = 42 + BC2
⇒ 25 = 16 + BC2
⇒ BC2 = 25 - 16
⇒ BC2 = 9
⇒ BC = 3

∴ উক্ত জ্যা এর দৈর্ঘ্য = 3 × 2
= 6 সে.মি.
১০.
log10 (0.001)= কত?
  1. ক) 3
  2. খ) - 3
  3. গ) 1/3
  4. ঘ) - 1/3
সঠিক উত্তর:
খ) - 3
উত্তর
সঠিক উত্তর:
খ) - 3
ব্যাখ্যা
প্রশ্ন: log10 (0.001)= কত?

সমাধান:
log10 (0.001)
=log10(1/1000)
= log10(1/103)
= log10(10- 3)
= - 3log1010
= - 3 × 1
= - 3
১১.
দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৩ । বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ২৬
  3. গ) ৫২
  4. ঘ) ৭৭
সঠিক উত্তর:
ঘ) ৭৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৩ । বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
বড় সংখ্যাটি x  এবং
ছোট সংখ্যাটি y 

১ম শর্তমতে,
(x/2) + (y/2) = 51
(x + y)/2 = 51 
x + y = 102 ............... (1)

২য় শর্তমতে
(x - y)/4 = 13 
x - y  = 52 ..............(2)

(1) নং +  (2)নং 
x + y + x - y = 102 +  52 
2x = 154
x = 77
১২.
১, ১, ২, ৩, ৫, ৮,................ধারাটির ১১তম পদ-
  1. ক) ৩৪
  2. খ) ৫৫
  3. গ) ৮৯
  4. ঘ) ১৪৪
সঠিক উত্তর:
গ) ৮৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮,................ধারাটির ১১তম পদ-

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১
৩য় পদ = ১ + ১ = ২
৪র্থ পদ =২ + ১ = ৩
৫ম পদ = ৩ + ২ = ৫
৬ষ্ঠ পদ = ৫ + ৩ = ৮
৭ম পদ =৮ + ৫ = ১৩
৮ম পদ = ১৩ + ৮ = ২১
৯ম পদ = ২১ + ১৩ = ৩৪
১০ম পদ = ৩৪ + ২১ = ৫৫
১১তম পদ = ৫৫ + ৩৪ = ৮৯

∴ ১১ তম সংখ্যাটি ৮৯
১৩.
x2 - y2, x3 - y3, x4 + x2y2 + y4 রাশিগুলির গ.সা.গু কত?
  1. ক) x + y
  2. খ) x - y
  3. গ) 0
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2, x3 - y3, x4 + x2y2 + y4 রাশিগুলির গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - y2
= (x + y)(x - y)

২য় রাশি = x3 - y3
= (x - y)(x2 + xy + y2)

৩য় রাশি =  x4 + x2y2 + y
= (x2)2 + 2x2.y2 + (y2)2 - x2y2
= (x2 + y2)2 -(xy)2
= (x2 + xy + y2)(x2 - xy + y2)

নির্ণেয় গ.সা.গু = 1
১৪.
টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

সমাধান: 
১ টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ = (১/৫) - (১/৬)
 = (৬ - ৫)/৩০
= ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় (১/৩০)(৬/১) টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
 = ২০ টাকা।
১৫.
একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?
  1. ক) ১৬
  2. খ) ২৫
  3. গ) ৪১
  4. ঘ) ৮২
সঠিক উত্তর:
ঘ) ৮২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?

সমাধান:
আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৪০০/১৬ = ২৫ মিটার 

আয়তাকার বাগানের পরিসীমা = ২(২৫ + ১৬) মিটার 
= ৮২ মিটার
১৬.
Do or die (make it simple)
  1. ক) By doing you will die
  2. খ) By Doing you die
  3. গ) Without doing you will die
  4. ঘ) Without doing you die
সঠিক উত্তর:
গ) Without doing you will die
উত্তর
সঠিক উত্তর:
গ) Without doing you will die
ব্যাখ্যা
♦ Compound sentence থেকে simple করার ক্ষেত্রে,

Or যুক্ত Compound sentence থেকে simple করার নিয়ম:
- প্রথমে Without বসে।
- প্রথম বাক্যের মূল verb এর সাথে 'ing' বসে।
- verb এর পরের অংশ বসে (যদি থাকে)।
- or এর পরিবর্তে comma বসে।
- দ্বিতীয় বাক্য বা বাক্যাংশ বসবে।
 
তবে এখানে দ্বিতীয় বাক্যে শুধু 'die' আছে বিধায় এটি future tense এ হবে।
১৭.
What is the adjective form of the word "people"?
  1. ক) Populous
  2. খ) Popular
  3. গ) Popularity
  4. ঘ) Popularize
সঠিক উত্তর:
ক) Populous
উত্তর
সঠিক উত্তর:
ক) Populous
ব্যাখ্যা
♦ People:
Meaning: men, women, and children.

• উল্লেখিত অপশন গুলোর অর্থ,
Populous: [adjective]
Meaning: A populous country, area, or place has a lot of people living in it.

Popular: [adjective]
Meaning: liked, enjoyed, or supported by many people.

Popularity: [noun]
Meaning: the fact that something or someone is liked, enjoyed, or supported by many people.

Popularize: [verb]
Meaning: to make something become popular.

উপরের অর্থ গুলো বিবেচনা করে বলা যায়, "people" শব্দটির adjective form হলো Populous.
১৮.
What is the Feminine gender of the word 'Beau'?
  1. ক) Bella
  2. খ) Belle
  3. গ) Bello
  4. ঘ) Bellu
সঠিক উত্তর:
খ) Belle
উত্তর
সঠিক উত্তর:
খ) Belle
ব্যাখ্যা
• Beau:
Meaning: যে ব্যক্তি মহিলাদের প্রতি বিশেষভাবে আসক্ত।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ,
Belle: a beautiful and attractive woman or one who is beautifully dressed.

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর কোনটিই সঠিক নয়।
- তাই Beau শব্দটির feminine gender হলো Belle.
১৯.
What is the plural form of the word 'cliff"?
  1. ক) cliff
  2. খ) cliffs
  3. গ) clives
  4. ঘ) clifs
সঠিক উত্তর:
খ) cliffs
উত্তর
সঠিক উত্তর:
খ) cliffs
ব্যাখ্যা
• Cliff:
English meaning: a high area of rock with a very steep side, often on a coast.
Bangla meaning: উঁচু খাড়া পাহাড়; বিশেষত সমুদ্র কিনারে।
Plural form: Cliffs.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর কোনটিই সঠিক নয়।

Source: Cambridge, Accessible Dictionary, britannica.com
২০.
Which one is an example of Indefinite Pronoun?
  1. ক) Who
  2. খ) It
  3. গ) Each
  4. ঘ) Nobody
সঠিক উত্তর:
ঘ) Nobody
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Nobody
ব্যাখ্যা
♦ Indefinite pronoun:
-এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কোন কিছু না বুঝিয়ে অনির্দিষ্ট বা সাধারণ ভাবে বুঝানো হয়।
- এরা অনির্দিষ্ট অর্থজ্ঞাপক।

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many, someone, everyone, nobody)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
২১.
Turn ____ the sound of the radio.
  1. ক) off
  2. খ) of
  3. গ) on
  4. ঘ) down
সঠিক উত্তর:
ঘ) down
উত্তর
সঠিক উত্তর:
ঘ) down
ব্যাখ্যা
• Turn down:
- to reduce the height or intensity of by turning a control turn, (down the radio).

এটি একটি phrasal verb, সে হিসেবে Turn এর সাথে down বসে,
তাই শূন্যস্থানে down বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।

Source: Merriam-Webster Dictionary.
২২.
Mahbuba began to lay ____ Shila in anger
  1. ক) on
  2. খ) of
  3. গ) about
  4. ঘ) by
সঠিক উত্তর:
গ) about
উত্তর
সঠিক উত্তর:
গ) about
ব্যাখ্যা
• Lay about: [Phrasal verb]
Meaning: to attack somebody violently.

Lay about একটি Phrasal verb যার দ্বারা কাউকে মারাত্মক ভাবে আক্রমণ করা/মারা এ ধরনের অর্থ প্রকাশ করে।
তাই শূন্যস্থানে about বসলে বাক্যটি পরিপূর্ণ হবে।
২৩.
'I have no pen' - here the word 'no' is-
  1. ক) verb
  2. খ) adverb
  3. গ) noun
  4. ঘ) conjunction
অনির্ধারিত
ব্যাখ্যা
• Adjective কোন বাক্যে অবস্থিত Noun ও Pronoun নিয়ে অতিরিক্ত তথ্য দেয়ার কাজটি করে।

উল্লেখিত বাক্যে no শব্দটি noun 'pen' সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে।
- তাই এটি একটি Adjective.

এখানে 'no' শব্দটি হবে Adjective, কিন্তু অপশনে Adjective না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
২৪.
The phrase 'De facto' is from language- 
  1. ক) English
  2. খ) Latin
  3. গ) French
  4. ঘ) German
সঠিক উত্তর:
খ) Latin
উত্তর
সঠিক উত্তর:
খ) Latin
ব্যাখ্যা
• De facto:
- Meaning: in reality, actually, existing in fact, although perhaps not intended, legal, or accepted.
- Latin: “from the fact”.

Source: Britannica, Cambridge Dictionary.
২৫.
'When he came, I started'- here the underlined clause is an example of-
  1. ক) Adverbial clause
  2. খ) Noun clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Co-ordinate clause
সঠিক উত্তর:
ক) Adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
ক) Adverbial clause
ব্যাখ্যা
Adverbial clause:
- যা সাধারণত verb কে modify করে তাকে Adverbial clause বলে।
- যে Dependent clause টি adverb এর মতো কাজ করে অর্থাৎ স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে Adverbial clause বলে।
- সহজ ভাষায় verb কে How, Where, When, Why দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়।
- এখানে 'When he came' দ্বারা 'যখন সে এসেছিল' অর্থ প্রকাশ করছে।
- এখানে verb came কে 'কখন আসে' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'যখন আসে'।
- তাই এটি Adverbial clause.
২৬.
We ought to have saved our environment (make it passive)
  1. ক) Our environment ought to have been saved
  2. খ) Our environment ought to have been save
  3. গ) Our environment ought to save
  4. ঘ) Our environment ought to have saved
সঠিক উত্তর:
ক) Our environment ought to have been saved
উত্তর
সঠিক উত্তর:
ক) Our environment ought to have been saved
ব্যাখ্যা
Voice এর ক্ষেত্রে,
- May, might, can, could, must, ought to, going to যুক্ত active voice কে passive করার সময় এদের পরে have been/has been e বসবে এবং মূল verb এর past participle বসবে।

- Object টির Subjective form
- May, might, can, could, must, ought to, going to
- have been/has been 
- মূল verb এর past participle বসবে
- Subject এর object form বসবে।
২৭.
What is the study of religion called?
  1. ক) Orinthology
  2. খ) Religiology
  3. গ) Felinology
  4. ঘ) Theology
সঠিক উত্তর:
ঘ) Theology
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Theology
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:

- Orinthology: শব্দটি ভুল, এর সঠিক শব্দ Ornithology.
Meaning: পক্ষিবিজ্ঞান।

- Religiology: শব্দটি ভুল, এর সঠিক শব্দ Radiology
Meaning: তেজস্ক্রিয়তা সংক্রান্ত বিজ্ঞান

- Felinology: শব্দটি ভুল।

- Theology: ধর্মতত্ত্ব; ঈশ্বরের প্রকৃতি এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিসম্পর্কিত জ্ঞানশাখা।

• উল্লেখিত অপশন গুলোর অর্থ পর্যবেক্ষণ করলে দেখা যায় সঠিক উত্তর হবে, Theology.
২৮.
'A person free from national prejudices, looking at the world as his own' is - called.
  1. ক) Cosmopolitan
  2. খ) Sceptic
  3. গ) Apostate
  4. ঘ) Geriatrician
সঠিক উত্তর:
ক) Cosmopolitan
উত্তর
সঠিক উত্তর:
ক) Cosmopolitan
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
- Cosmopolitan: বিশ্বের সব বা বহু অঞ্চল থেকে আগত
- Sceptic: যে ব্যক্তি কোনো দাবি,তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; সংশয়াত্মা; সংশয়ান; সংশয়বাদী।
- Apostate: স্বমত বা স্বধর্ম বা স্বপক্ষত্যাগী (ব্যক্তি)।
- Geriatrician: বৃদ্ধদের চিকিৎসক

• উল্লেখিত অপশন গুলো লক্ষ্য করলে দেখা যায়, প্রশ্নের সাথে মিল রয়েছে Cosmopolitan শব্দটির।

• Cosmopolitan:
English meaning: containing or having experience of people and things from many different parts of the world.

Source: Accessible & Cambridge Dictionary.
২৯.
The Synonym for 'Obdurate'-
  1. ক) Deceitful
  2. খ) Stubborn
  3. গ) Sly
  4. ঘ) Swindler
সঠিক উত্তর:
খ) Stubborn
উত্তর
সঠিক উত্তর:
খ) Stubborn
ব্যাখ্যা
♦ Obdurate: 
English meaning: extremely determined to act in a particular way and not to change despite what anyone else says.
Bangla meaning: একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।

• প্রশ্নের বাকি অপশন গুলোর অর্থ:
- Deceitful: কপটী; কাপটিক; ছলনাপর।
- Stubborn: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ। 
- Sly: প্রতারণাপূর্ণ; গোপন রাখে বা গোপনে করে এমন; গোপন কথা জানে বা জানার ভাব দেখায় এমন।
- Swindler: প্রতারক।


• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, The Synonym for 'Obdurate' is Stubborn.
৩০.
An Antonym of 'vertex' is-
  1. ক) pinnacle
  2. খ) through
  3. গ) zenith
  4. ঘ) culmination
সঠিক উত্তর:
খ) through
উত্তর
সঠিক উত্তর:
খ) through
ব্যাখ্যা
♦ Vertex:
English meaning: the point where two lines meet to form an angle, or the point that is opposite the base of a shape.
Bangla meaning: শীর্ষ; শীর্ষবিন্দু; চূড়া।

প্রশ্নের বাকি অপশন গুলোর অর্থ:
- Pinnacle: ভবনের ছাদে বা শীর্ষে লম্বা তীক্ষ্ণাগ্র সুসজ্জিত চূড়া, যেমন চার্চে। (২) উঁচু ও সরু পর্বতশিখর।
- Through: একপ্রান্ত থেকে অন্য প্রান্ত; শুরু থেকে শেষ; এক পাশ থেকে অন্য পাশ।
- Zenith: মাথার উপরে সোজাসুজি আকাশের অংশ; খমধ্য; সুবিন্দু
- Culmination: শীর্ষবিন্দু

• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় 'Vertex' এর Antonym হলো - through.
৩১.
Choose the correct spelling-
  1. ক) Sovergnty
  2. খ) Sovereignty
  3. গ) Sovereiginity
  4. ঘ) Soverinty
সঠিক উত্তর:
খ) Sovereignty
উত্তর
সঠিক উত্তর:
খ) Sovereignty
ব্যাখ্যা
♦ Sovereignty: 
English meaning: the power of a country to control its own government.
Bangla meaning: সার্বভৌমত্ব।

উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর বানান ভুল।

Source: Cambridge Dictionary.
৩২.
The man said, "Good morning friends' (make it indirect speech)
  1. ক) Addressing them as friends the man told good morning.
  2. খ) Addressing them as his friends the man said good morning.
  3. গ) The man bade his friends good morning.
  4. ঘ) The man wished his friends good morning.
সঠিক উত্তর:
ঘ) The man wished his friends good morning.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The man wished his friends good morning.
ব্যাখ্যা
♦ Direct speech এ Good morning/ Good evening/ Good night থাকলে indirect করার নিয়ম: 
- Reporting verb এর object হবে। 
- wish/wished হবে।
- object হবে।
- Good morning/ Good evening/ Good night হবে।

• Structure: Reporting verb এর object + wish/wished + object + Good morning/ Good evening/ Good night.

• সেই অনুসারে, সঠিক উত্তর হবে, The man wished his friends good morning.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো সঠিক নয়।

Source: Advanced Learner's HSC by Chowdhury & Hossain.
৩৩.
During our walk along the beach we noticed the shifting reflections on the ____ surface of the water.
  1. ক) Unflinching
  2. খ) Undiscriminatory
  3. গ) Undulating
  4. ঘ) Unfaltering
সঠিক উত্তর:
গ) Undulating
উত্তর
সঠিক উত্তর:
গ) Undulating
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর অর্থ:
- Unflinching: নিঃশঙ্ক; নির্ভীক; দৃঢ়সংকল্প; সংকল্পবদ্ধ; অবিকম্পিত।
- Undiscriminatory: উল্লেখিত শব্দটি ভুল।
- Undulating: তরঙ্গিত/তরঙ্গায়িত হওয়া; দোলা
- Unfaltering: অবিচলিত; দৃঢ়।

• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত বাক্যটির সাথে যুক্তি যুক্ত অপশন হলো Undulating.

• Complete sentence: During our walk along the beach we noticed the shifting reflections on the undulating surface of the water.

Source: Accessible Dictionary.
৩৪.
The Romantic Age in English literature began with the publication of_____
  1. ক) Preface to Shakespeare
  2. খ) Preface to Lyrical Ballads
  3. গ) Preface to Ancient Mariners
  4. ঘ) Preface to Dr. Johnson
সঠিক উত্তর:
খ) Preface to Lyrical Ballads
উত্তর
সঠিক উত্তর:
খ) Preface to Lyrical Ballads
ব্যাখ্যা
♦ Lyrical Ballads:
- 'Lyrical Ballads' 1798 সালে প্রথম প্রকাশিত হয়। 
- Lyrical Ballads এ মোট 23 টি কবিতা রয়েছে। 
- তার মধ্যে 19 টি William Wordsworth ও 4 টি S.T. Coleridge এর।
- The Romantic period began with the publication of Preface to Lyrical Ballads.
- Lyrical Ballads is a collection of Romantic poems.
- It is written by William Wordsworth and S.T. Coleridge.

Source: An ABC of English Literature by Dr M. Mofizar Rahman.
৩৫.
Who has written the play 'Volpone'?
  1. ক) John Webster
  2. খ) Ben Jonson
  3. গ) W. Shakespeare
  4. ঘ) Y.B. Yeats
সঠিক উত্তর:
খ) Ben Jonson
উত্তর
সঠিক উত্তর:
খ) Ben Jonson
ব্যাখ্যা
♦ Volpone:
- এটি Ben Jonson লিখিত একটি comedy play.
- এটি 1607 সালে প্রকাশিত হয়।
- It is a story about how a wealthy Venetian without heirs, devises a scheme to become wealthier by playing on people’s greed.
- With the complicity of his servant Mosca, Volpone pretends to be near death.
- He accepts valuable gifts from three fortune hunters.
- Mosca gives assurance to each of whom that he alone is to inherit all of Volpone’s wealth.

• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।

• Famous works:  
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Masque of Blackness,
- The Poetaster,
- Volpone.

Source: Britannica.
৩৬.
মোজাম্বিকের রাজধানীর নাম কী?
  1. ক) উলানবাটোর
  2. খ) মাপুতো
  3. গ) বন্দরসেরি বেগওয়ান
  4. ঘ) জাগরেব
সঠিক উত্তর:
খ) মাপুতো
উত্তর
সঠিক উত্তর:
খ) মাপুতো
ব্যাখ্যা
মোজাম্বিকের রাজধানীর নাম - মাপুতো।

এছাড়াও - 
- মঙ্গোলিয়ার রাজধানী - উলানবাটোর।
- ব্রুনাইয়ের রাজধানী - বন্দরসেরি বেগওয়ান।
- ক্রোয়েশিয়ার রাজধানী - জাগরেব।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৩৭.
নেপোলিয়ান বোনাপার্টের জন্মস্থান কোথায়?
  1. ক) কর্সিকা
  2. খ) ক্রিমিয়া
  3. গ) সার্দিনিয়া
  4. ঘ) সিসিলি
সঠিক উত্তর:
ক) কর্সিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্সিকা
ব্যাখ্যা
নেপোলিয়ন:
- 'I am the Revoluation' উক্তিটি নেপোলিয়নের।
- নেপোলিয়ন বোনাপার্ট একজন ফরাসি সামরিক জেনারেল এবং রাষ্ট্রনায়ক ছিলেন।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৭৬৯ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন।
- জন্মস্থান - ফ্রান্সের কর্সিকা দ্বীপে নেপোলিয়ান জন্মগ্রহণ করেন।
- নেপোলিয়ন ফরাসি বিপ্লবে (১৭৮৯ থেকে ১৭৯৯) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ফ্রান্সের প্রথম কনসাল (১৭৯৯ থেকে ১৮০৪) হিসাবে কাজ করেছিলেন এবং ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন। 
- নেপোলিয়নকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক জেনারেল হিসেবে বিবেচনা করা হয়।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৮২১ সালের ৫ মে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Worldatlas.com
৩৮.
সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?
  1. ক) জার্মানি
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
• সাংস্কৃতিক বিপ্লব:
- ১৯৬৬ সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং এর আহ্বানে চীনে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে সাংস্কৃতিক বিপ্লবের সূত্রপাত হয়।
- ১০ বছর এই বিপ্লব চলমান ছিল।
- ১৯৭৬ সালে মাও সেতুং এর মৃত্যুর মাধ্যমে এই বিপ্লবের পরিসমাপ্তি ঘটে।

উৎসঃ চীনের সরকারি ওয়েবসাইট।
৩৯.
বিশ্ব তামাকমুক্ত দিবস কোনটি?
  1. ক) ১৫ মে
  2. খ) ৩১ মে
  3. গ) ১ মে
  4. ঘ) ৪ অক্টোবর
সঠিক উত্তর:
খ) ৩১ মে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১ মে
ব্যাখ্যা
- ৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস।

অন্যদিকে
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস।
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস।
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৪০.
প্রশান্ত মহাসাগরের আকৃতি কি রূপ?
  1. ক) ত্রিভুজের মতো
  2. খ) রম্বসের মতো
  3. গ) পরাবৃত্তের মতো
  4. ঘ) আয়তক্ষেত্রের মতো
সঠিক উত্তর:
ক) ত্রিভুজের মতো
উত্তর
সঠিক উত্তর:
ক) ত্রিভুজের মতো
ব্যাখ্যা
• প্রশান্ত মহাসাগর:
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আকৃতি - ত্রিভুজের মতো।
- প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
- গড় গভীরতা - গড় - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি.
- এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
- ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত‌।
- আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস
৪১.
বাংলাদেশ ডাক বিভাগের সার্কেল কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
বাংলাদেশ ডাক বিভাগের সার্কেল - ৫টি।

সার্কেল-সমূহ

- পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা।
- পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা।
- পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়, পূবার্ঞ্চল সার্কেল, চট্টগ্রাম।
- পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা।
- পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল সার্কেল, রাজশাহী।

তথ্যসূত্র: ডাক অধিদপ্তর ওয়েবসাইট।
৪২.
বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?
  1. ক) হাইকোর্ট
  2. খ) সুপ্রিমকোর্ট
  3. গ) স্পিকার
  4. ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
খ) সুপ্রিমকোর্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) সুপ্রিমকোর্ট
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। 
- বাংলাদেশের সুপ্রিম কোর্ট তা নির্ধারণ করার অধিকারী, নির্বাহী বিভাগ নয়।
- অর্থাৎ সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখাকারক বা অভিভাবক।
- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়।
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে  ১৯৭২ সালের ১৭ এপ্রিল। 

 উৎস: বাংলাদেশের সংবিধান 
৪৩.
নিকারাগুয়া কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) ইউরোপ
  2. খ) আফ্রিকা
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
গ) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
নিকারাগুয়া উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত

উত্তর আমেরিকা মহাদেশ:
- বার্বাডোজ, বেলিজ, কানাডা, কোস্টারিকা, কিউবা, ডমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রানাডা, গুয়াতেমালা হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস
ত্রিনিদাদ ও টোবাগো, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৪৪.
বাংলাদেশের প্রথম টেস্টে কোন ক্রিকেটার শতরানের অনবদ্য ইনিংস খেলেন?
  1. ক) আশরাফুল
  2. খ) আকরাম খান
  3. গ) বুলবুল
  4. ঘ) নানু
সঠিক উত্তর:
গ) বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
গ) বুলবুল
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।

- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে  জিম্বাবুয়ে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

তথ্যসূত্র - bangladesh.gov.bd
৪৫.
কোনটি আয়তনের দিক দিয়ে বৃহত্তম মুসলিম প্রধান দেশ?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) কাজাখস্তান
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
গ) কাজাখস্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) কাজাখস্তান
ব্যাখ্যা
- আয়তনের দিক দিয়ে বৃহত্তম মুসলিম প্রধান দেশ - কাজাখস্তান।

এছাড়াও -
- জনসংখ্যায় বৃহত্তম দেশ - ভারত।
- জনসংখ্যায় ২য় বৃহত্তম দেশ - চীন।
- জনসংখ্যায় বৃহত্তম মুসলিম প্রধান দেশ - ইন্দোনেশিয়া।
- আয়তনে বৃহত্তম দেশ - রাশিয়া।

তথ্যসূত্র: ওয়াল্ড এটলাস।
৪৬.
‘বাপু' কার উপাধি?
  1. ক) চিত্তরঞ্জন দাস
  2. খ) মোহনদাস করমচাঁদ গান্ধী
  3. গ) লাল বাহাদুর শাস্ত্রী
  4. ঘ) সরোজিনী নাইডু
সঠিক উত্তর:
খ) মোহনদাস করমচাঁদ গান্ধী
উত্তর
সঠিক উত্তর:
খ) মোহনদাস করমচাঁদ গান্ধী
৪৭.
বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোথায়?
  1. ক) ঝিলংজা (কক্সবাজার)
  2. খ) পারকি (চট্টগ্রাম)
  3. গ) কুয়াকাটা (পটুয়াখালী)
  4. ঘ) দুবলারচর (খুলনা)
সঠিক উত্তর:
গ) কুয়াকাটা (পটুয়াখালী)
উত্তর
সঠিক উত্তর:
গ) কুয়াকাটা (পটুয়াখালী)
ব্যাখ্যা
- সাবমেরিন কেবল হলো সাগরের তলদেশের স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল।
- এটি টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়।
- বাংলাদেশে সর্বপ্রথম ২০০৬ সালে সাবমেরিন ক্যাবলে যোগ দেয়।
- বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয় কক্সবাজারে।
- দ্বিতীয়টি স্থাপন করা হয় কুয়াকাটা, পটুয়াখালীতে।
- SE-ME-WE ১৩ টি দেশের ১৯ ল্যান্ডিং স্টেশন এর সাথে যুক্ত থাকবে।
- বাংলাদেশের স্টেশন হবে কালাপাড়া, কুয়াকাটা, পটুয়াখালী।
- এর দৈর্ঘ্য ২০ হাজার কিলোমিটার।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
বাংলাদেশে সর্বশেষ কততম জনশুমারী অনুষ্ঠিত হয়?
  1. ক) ৪র্থ
  2. খ) ৫ম
  3. গ) ৬ষ্ঠ
  4. ঘ) ৭ম
সঠিক উত্তর:
গ) ৬ষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ষ্ঠ
ব্যাখ্যা
বাংলাদেশে সর্বশেষ ষষ্ঠ জনশুমারী অনুষ্ঠিত হয়

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ 
- জানশুমারি পরিচালনা করে - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS).
- জনশুমারি অনুষ্ঠিত হয় - ১০ বছর পরপর।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২।
- তবে বন্যা পরিস্থির কারণে কিছু কিছু এলাকায় ২৭ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়।
- জনসংখ্যা - ১৬,৫১,৫৮,৬১৬ জন। 

- জনসংখ্যা বৃদ্ধির হার – ১.২২%
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে – ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত ৯৮ : ১০০
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৬৬%।
- খানার সংখ্যা - ৪,১০,১০,০৫১ জন।
- খানা প্রতি গড় সদস্য সংখ্যা – ৪.০ জন।

তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 
৪৯.
কোন প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের ভাসানচরে বসবাসের উপযোগী করে তোলা হয়?
  1. ক) আশ্রয়ন-১
  2. খ) আশ্রয়ন-২
  3. গ) আশ্রয়ন-৩
  4. ঘ) আশ্রয়ন-৪
সঠিক উত্তর:
গ) আশ্রয়ন-৩
উত্তর
সঠিক উত্তর:
গ) আশ্রয়ন-৩
ব্যাখ্যা
- ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ।
- এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন এর অন্তর্গত।
- ভাসানচরকে রোহিঙ্গা বাস্তুচ্যুতদের আবাসনের স্থান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘আশ্রায়ণ-৩’ নামে একটি প্রকল্প বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে রোহিঙ্গাদের আবাসনসহ জীবন-জীবিকার জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়।

- রোহিঙ্গা শরণার্থীদের কথা মাথায় রেখে এই আশ্রয়ণ-৩ প্রকল্পের কাজ হাতে নেয় সরকার।
-প্রকল্পটিকে আশ্রয়ণ-৩ নামকরণের কারণ, পরবর্তী সময়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পর এই চর বাংলাদেশের ভূমিহীন মানুষের আবাসনের জন্য ব্যবহার করা হবে।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
৫০.
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
  1. ক) বরিশাল
  2. খ) ফরিদপুর
  3. গ) চাঁদপুর
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
খ) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরিদপুর
ব্যাখ্যা
• নদী গবেষণা ইনস্টিটিউট:
- ১৯৮৯ সালে ফরিদপুর শহরের উপকন্ঠে ৮৬ একর জমির উপর এক মনোরম পরিবেশে নদী গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত কক্সবাজারে।
- 'বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট' ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্নে অবস্থিত।

- ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট (মৎস্য প্রশিক্ষণ ইনষ্টিটিউট) চাঁদপুর জেলার বাবুরহাটে অবস্থিত।
- এই ট্রেনিং ইনস্টিটিউটে মৎস্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্যচাষীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫১.
‘সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) সৎ+জাত
  2. খ) সদ্যো+জাত
  3. গ) সদ্যঃ+জাত
  4. ঘ) সদ্য+জাত
সঠিক উত্তর:
গ) সদ্যঃ+জাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সদ্যঃ+জাত
ব্যাখ্যা
• কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন-
কুল + অটা = কুলটা,
গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
অন্য + অন্য = অন্যান্য,
মার্ত + অণ্ড = মার্তণ্ড,
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন ইত্যাদি।

সদ্যোজাত হলো বিসর্গ সন্ধির উদাহরণ।
সদ্যঃ + জাত = সদ্যোজাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯।
৫২.
‘পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) শাহাদৎ হোসেন
  3. গ) সঞ্জয় ভট্টাচার্য্য
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) সঞ্জয় ভট্টাচার্য্য
উত্তর
সঠিক উত্তর:
গ) সঞ্জয় ভট্টাচার্য্য
ব্যাখ্যা
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।

• 'পূর্বাশা' পত্রিকা:
- এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা।
- এর প্রকাশকাল ছিল ১৯৩২ সাল।
- টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে আবার পুনরায় কলকাতা থেকে ১৯৪৩ সালে প্রকাশিত হয়।
- ১৯৭১ সালে স্থায়ীবভাবে বন্ধ হয়ে যায় পত্রিকাটি।
- পূর্বাশা' ছিল মাসিক পত্রিকা।
- আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩.
কোনটি বাগধারা বোঝায়?
  1. ক) চৈত্র সংক্রান্তি
  2. খ) পৌষ সংক্রান্তি
  3. গ) শিরে সংক্রান্তি
  4. ঘ) শিব সংক্রান্তি
সঠিক উত্তর:
গ) শিরে সংক্রান্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) শিরে সংক্রান্তি
ব্যাখ্যা
'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ বা সামনেই বিপদ।
উদাহরণ - আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৪.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
  1. ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
  2. খ) অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
  3. গ) ভুরিভুরি, ভুঁড়িওয়ালা, মাতৃসা
  4. ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য
সঠিক উত্তর:
ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
ব্যাখ্যা
নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব  সবগুলো বানান অশুদ্ধ।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ রূপ:

নিক্বণ (বিশেষ্য)

- সংস্কৃত শব্দ।
অর্থ:
- নূপুর বীণা প্রভৃতির ঝংকার।

সূচ্যগ্র (সংস্কৃত শব্দ)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সূচের আগা বা ডগা
বিশেষণ - অতি সামান্য।

অনূর্ধ্ব (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- ঊর্ধ্বে নয় এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৫.
শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
  1. ক) রামনিধি গুপ্ত
  2. খ) দাশরথি রায়
  3. গ) এন্টনি ফিরিঙ্গি
  4. ঘ) রামপ্রসাদ সেন
সঠিক উত্তর:
ঘ) রামপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রামপ্রসাদ সেন
ব্যাখ্যা
• শাক্তসঙ্গীত/শ্যামাসঙ্গীত রচনা করে বিখ্যাত হয়েছিলেন - রামপ্রসাদ সেন।
- তিনি শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবি।
- তার গানের সুর 'রামপ্রসাদি সুর' নামে পরিচিত।
- তার রচিত শ্যামাসঙ্গীতের সংখ্যা প্রায় তিনশ।

- 'আমি কি দুঃখেরে ডরাই' - তার উক্তি।

- বিখ্যাত গান
"মনরে কৃষি কাজ জান না
এমন মানবজমিন রইল পতিত
আবাদ করলে ফলতো সোনা।"

- তার গান শুনে বাংলার শেষ নবাব সিরাজঊদৌলা অভিভূত হয়েছিলেন।
- রামপ্রসাদ সেনকে রাজা কৃষ্ণচন্দ্র 'কবিরঞ্জন' উপাধি দিয়েছিলেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৬.
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম?
  1. ক) শ্রীচৈতন্যদেব
  2. খ) শ্ৰীকৃষ্ণ
  3. গ) আদিনাথ
  4. ঘ) মনোহর দাশ
সঠিক উত্তর:
ক) শ্রীচৈতন্যদেব
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রীচৈতন্যদেব
ব্যাখ্যা
• মধ্যযুগে শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে জীবিনীসাহিত্য রচনা আরম্ভ হয়।
- মধ্যযুগে এই ধর্মপ্রচারকের প্রভাব বেশি ছিলো।
- শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ বৃন্দাবন দাসের 'চৈতন্য-ভগবত'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭.
‘চর্যাপদ' কত সালে আবিষ্কৃত হয়?
  1. ক) ১৮০০
  2. খ) ১৮৫৭
  3. গ) ১৯০৭
  4. ঘ) ১৯০৯
সঠিক উত্তর:
গ) ১৯০৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯০৭
ব্যাখ্যা
• বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে আবিষ্কৃত হয়।

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
৫৮.
‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' কার লেখা?
  1. ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) কামিনী রায়
  4. ঘ) যতীন্দ্রমোহন বাগচী
সঠিক উত্তর:
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
ব্যাখ্যা
"কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?" পঙক্তিদ্বয় কৃষ্ণচন্দ্র মজুমদার এর 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থের 'দুঃখ বিনা সুখ হয় না' কবিতা থেকে নেয়া হয়েছে।

কবিতাটি নিম্নরূপ- 

কি কারণ, দীন! তব মলিন বদন ?
যতন করহ লাভ হইবে রতন।
কেন পান্থ! ক্ষান্ত হও হেরে দীর্ঘ পথ ?
উদ্যম বিহনে কার পূরে মনােরথ ?
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
মনে ভেবে বিষম-ইন্দ্রিয়-রিপু-ভয়,
হাফেজ! বিমুখ কেন করিতে প্রণয়?
-----------------------
কৃষ্ণচন্দ্র মজুমদার (১৮৩৪-১৯০৭):  
সাহিত্যিক, সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্ম ১৮৩৪ সালের ১০ জুন  খুলনা জেলার সেনহাটি গ্রামে এক  বৈদ্য পরিবার। 
-  ঈশ্বর গুপ্তের উৎসাহে সংবাদ সাধুরঞ্জন ও  সংবাদ প্রভাকর পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।
- কৃষ্ণচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ সদ্ভাবশতক প্রকাশিত হয় ১৮৬১ সালে।
- নীতি ও উপদেশমূলক এ কাব্যটি পারস্য কবি হাফিজ ও সাদীর কাব্যাদর্শে রচিত।
- তাঁর কবিতার অনেক পঙক্তি প্রবাদবাক্যস্বরূপ।
যেমন: ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে’ ইত্যাদি।
- এ পঙক্তিধারী কবিতাটি এক সময় স্কুলপাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল।

উৎস: 'দুঃখ বিনা সুখ হয় না', কৃষ্ণচন্দ্র মজুমদার এবং বাংলাপিডিয়া।
৫৯.
‘পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
  1. ক) সঞ্জয়
  2. খ) কবীন্দ্র পরমেশ্বর
  3. গ) শ্রীকর নন্দী
  4. ঘ) কাশীরাম দাস
সঠিক উত্তর:
খ) কবীন্দ্র পরমেশ্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) কবীন্দ্র পরমেশ্বর
ব্যাখ্যা
'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম- 'কবীন্দ্র পরমেশ্বর' 

• কবীন্দ্র পরমেশ্বর:
- তিনি মহাভারত কাব্যের প্রথম অনুবাদক কবি। 
- গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্‌ (১৪৯৩-১৫১৮) চট্টগ্রাম শাসনের জন্য পরাগল খাঁ নামক এক লস্কর নিযুক্ত করেন।
- যুদ্ধপ্রিয় পরাগল খাঁ মহাভারতের যুদ্ধকাহিনী শুনে গ্রন্থটি অনুবাদের জন্য পরমেশ্বর দাসকে নির্দেশ দেন।
- তাই কবীন্দ্র পরমেশ্বর এর অনুবাদকৃত মহাভারতের নাম 'পরাগলী মহাভারত'।
- মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস।

তাছাড়া, 
- কৃত্তিবাস ওঝা অনুবাদ করেছেন- রামায়ণ। 
- মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক - কাশীরাম দাস।
- শ্রীকর নন্দী রচিত গ্রন্থ 'ছুটিখানি মহাভারত'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬০.
সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
  1. ক) ব্যঞ্জন সন্ধি
  2. খ) স্বর সন্ধি
  3. গ) নিপাতনে সিদ্ধ সন্ধি
  4. ঘ) বিসর্গ সন্ধি
সঠিক উত্তর:
গ) নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) নিপাতনে সিদ্ধ সন্ধি
ব্যাখ্যা
 নিপাতনে সিদ্ধ সন্ধি 
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
৬১.
নিচের কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
  1. ক) বাক্‌ + দান = বাগদান
  2. খ) উৎ + ছেদ = উচ্ছেদ
  3. গ) পর + পর = পরস্পর
  4. ঘ) সমৃ + সার = সংসার
সঠিক উত্তর:
গ) পর + পর = পরস্পর
উত্তর
সঠিক উত্তর:
গ) পর + পর = পরস্পর
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
৬২.
‘চৌহদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
  1. বাংলা+ফারসি
  2. সংস্কৃত+ফারসি
  3. ফারসি+আরবি
  4. সংস্কৃত+আরবি
সঠিক উত্তর:
বাংলা+ফারসি
উত্তর
সঠিক উত্তর:
বাংলা+ফারসি
ব্যাখ্যা
⇒ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, চৌ (বাংলা) + হদ্দি (ফারসি) = চৌহদ্দি।
⇒ Accessible Dictionary by Bangla Academy অনুসারে, চৌ+(আরবি) হদ্দ্‌+(বাংলা) ই = চৌহদ্দি।
⇒ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন অনুসারে, চৌ (ফারসি) + হদ্দি (আরবি) = চৌহদ্দি।
⇒ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, চৌ (ফারসি) + হদ্দি (আরবি) = চৌহদ্দি।

আমরা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানকে প্রাধান্য দিয়ে উত্তর নিয়েছি। মূল পরীক্ষায় আসলে আপনার নিজস্ব বিবেচনায় উত্তর দিতে পারেন।
৬৩.
টি, টা, খানা ইত্যাদি কোন পদকে নির্দেশ করে?
  1. ক) পদাশ্রিত নির্দেশক
  2. খ) প্রকৃতি
  3. গ) বিভক্তি
  4. ঘ) উপসর্গ
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা
• টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি একবচনে নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।

• কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article 'The'-এর স্থানীয়। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়।

(ক) একবচনে - টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।

(খ) বহুবচনে - গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নিদের্শক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলি, - লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪.
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য?
  1. ক) অব্যয় ও শব্দাংশ
  2. খ) নতুন শব্দ গঠন
  3. গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
  4. ঘ) ভিন্ন অর্থ প্রকাশে
সঠিক উত্তর:
গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
উত্তর
সঠিক উত্তর:
গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
ব্যাখ্যা
• বাংলা ভাষায় এমন কতগুলাে অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে,এগুলাে অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়।
- ভাষায় ব্যবহৃত এসব অবয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ।
- শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।

উভয়ই অব্যয়সূচক শব্দাংশ হলেও প্রত্যয় ও উপসর্গের মধ্যে পার্থক্য হলো:
- অব্যয় শব্দের পরে বসে এবং উপসর্গ শব্দের সামনে বসে।

উৎস: বাংলা ভাষা ও ব্যাকরণ - নবম ও দশম শ্রেণি।
৬৫.
‘দেয়াসিনি' কথাটির অর্থ কী?
  1. ক) দেবকন্যা
  2. খ) দিনের অবসান
  3. গ) দিয়ে এসেছো নাকি
  4. ঘ) এক প্রকার দেশি খাবার
সঠিক উত্তর:
ক) দেবকন্যা
উত্তর
সঠিক উত্তর:
ক) দেবকন্যা
ব্যাখ্যা
দেয়াসিনি, দেয়াশিন:
- দেবকন্যা।

যেমন: (কান দেয়াসিনী রূপসীর বাজল নূপুর-সত্যেন্দ্রনাথ দত্ত)।

উৎস: একসেসিবল ডিকশনারি।
৬৬.
কোনটি ধন্যাত্মক শব্দের উদাহরণ?
  1. ক) চোখে চোখে
  2. খ) ভয়টয়
  3. গ) টুপটাপ
  4. ঘ) কাছাকাছি
সঠিক উত্তর:
গ) টুপটাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) টুপটাপ
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন-
- কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস, থকথক, শোঁ শোঁ, চকচক, ভটভট, ধুপধুপ টুপটাপ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৬৭.
'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ত্যক্ত
  2. খ) গ্রাহ্য
  3. গ) দৃঢ়
  4. ঘ) গূঢ়
সঠিক উত্তর:
ঘ) গূঢ়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গূঢ়
ব্যাখ্যা
'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - গূঢ়।

আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ 'বিভক্ত'।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ 'সংকুচিত'।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ 'জীবিত'।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ 'অসংযত'।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মাহমুদ।
৬৮.
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) চামার
  2. খ) ধারালো
  3. গ) মোড়ক
  4. ঘ) পোষ্টাই
সঠিক উত্তর:
গ) মোড়ক
উত্তর
সঠিক উত্তর:
গ) মোড়ক
ব্যাখ্যা
• অক প্রত্যয়:
- √মুড় + অক = মোড়ক,
- √ঝল্‌ + অক = ঝলক,

• শব্দগুলো বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।

এছাড়া, 
'চামার' তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি (২০১৯)।
৬৯.
‘সন্ধ্যাভাষা' কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
  1. ক) চর্যাপদ
  2. খ) পদাবলি
  3. গ) মঙ্গলকাব্য
  4. ঘ) রোমান্সকাব্য
সঠিক উত্তর:
ক) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
ক) চর্যাপদ
ব্যাখ্যা
চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যাভাষা বা সন্ধাভাষা বলেছেন। 
- হরপ্রসাদ শাস্ত্রী এ সম্পর্কে মন্তব্য করেছেন, 'আলো-আঁধারি ভাষা, কতক আল কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।' -এ কারণে চর্যার ভাষা সন্ধ্যাভাষা। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
৭০.
বাংলাদেশের 'গ্রাম থিয়েটার' এর প্রবর্তক কে?
  1. ক) মমতাজউদ্দীন আহমদ
  2. খ) আব্দুল্লাহ আল মামুন
  3. গ) সেলিম আল দীন
  4. ঘ) রামেন্দু মজুমদার
সঠিক উত্তর:
গ) সেলিম আল দীন
উত্তর
সঠিক উত্তর:
গ) সেলিম আল দীন
ব্যাখ্যা
• 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' এর স্বপ্নদ্রষ্টা হলেন সেলিম আল দীন। 
- তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।
- তিনি ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি অন্যান্যদের সাথে 'ঢাকা থিয়েটার' ও 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।
- 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' এর বর্তমান সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। 

• সেলিম আল দীন রচিত বিখ্যাত কয়েকটি নাটক:
- হরগজ,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- কেরামতমঙ্গল,
- স্বর্ণবোয়াল,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- হাতহদাই,
- শকুন্তলা,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীর্তনখোলা,
- চাকা,
- ধাবমান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া, গ্রাম থিয়েটার ওয়েবসাইট।