পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিষয়: English Part - 1 Topic: Parts of speech:- Noun, Pronoun, Adjective. Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with Q & R] উৎস: High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) Live MCQ প্রণিত বই ও PDF লেকচার, প্রচলিত যেকোনো গাইড বই, [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Which of the following is a Material Noun? 
  1. City
  2. Book
  3. Gold
  4. Teacher
ব্যাখ্যা

Correct Answer: গ) Gold

Material Noun:
- যে Noun দ্বারা কোনো পদার্থ বা বস্তু বোঝানো হয় তাকে Material Noun বলে। এগুলো সাধারণত Uncountable Noun হয়।
একে গণনা করা যায় না, কিন্তু ওজন বা পরিমাপ করা যায়।
উদাহরণ:
- Gold (সোনা) → ধাতু, গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়।
- Water (পানি) → তরল পদার্থ, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়।
- Air (বাতাস) → গ্যাসীয় পদার্থ, গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়।
 
অন্য অপশনগুলো:
ক) City → Proper Noun (নির্দিষ্ট স্থান বোঝায়)।
খ) Book → Common Noun (গণনা করা যায়, তাই Material Noun নয়)।
ঘ) Teacher → Common Noun (একজন ব্যক্তি বোঝায়, পদার্থ নয়)।

.
Which of the following is an antonym of “Queer”?
  1. Peculiar
  2. Notable
  3. Strange
  4. Normal
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Normal

Queer (adjective, noun)
English Meaning: strange; odd.
Bangla Meaning: অদ্ভুত; অস্বাভাবিক।

Synonyms:
- Odd – অদ্ভুত, অস্বাভাবিক।
- Strange - অপ্রচলিত।
- Unusual – অস্বাভাবিক, অদ্ভুত।
- Peculiar – বিচিত্র।

Antonyms:
- Normal - স্বাভাবিক।
- Common - গতানুগতিক।
- Ordinary - স্বাভাবিক।
- Usual - প্রচলিত।

Other Option:
Notable – উল্লেখযোগ্য।

Example Sentence:
1. He gave me a queer look.
2. There is something queer about this story.
3. She heard a queer noise in the room.

Source: Live MCQ Lecture.

.
Let me have a go at fixing the broken chair.
Here, the word "go" is a/an -
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Verb
ব্যাখ্যা

Correct Answer: ক) Noun.

Sentence: Let me have a go at fixing the broken chair.
বাংলা অর্থ: আমাকে ভাঙা চেয়ারটি ঠিক করার চেষ্টা করতে দিন।

- সাধারণ নিয়ম: Article (a, an, the) এবং Preposition (at, in, on, etc.) এর মধ্যে কোনো শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহৃত হয়।
উল্লিখিত বাক্যের, এখানে go শব্দটির আগে আছে Article (a) এবং পরে আছে Preposition (at)।
- তাই go এখানে Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি Verb (have) এর Object হিসেবে কাজ করছে।
 
• Go (Noun, Adjective & Verb):
- As a Verb:
to move or travel from one place to another → এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া।
Example: He will go to school. (সে স্কুলে যাবে।)

- As a Noun: attempt, try → চেষ্টা বা প্রচেষ্টা।
Example: 1. Let me have a go at this puzzle. (আমাকে এই ধাঁধাটি সমাধান করার চেষ্টা করতে দিন।)
2. She gave it another go. (সে আরেকবার চেষ্টা করল।)

- As an Adjective: ready to start, functioning → প্রস্তুত বা সক্রিয়।
Example: 1. This is a go decision. (এটি একটি অনুমোদিত/প্রস্তুত সিদ্ধান্ত।)
2. We are go for the launch. (আমরা উৎক্ষেপণের জন্য প্রস্তুত।)

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.

.
“Either of the two shirts will suit you.”
'Either' in this sentence is a:
  1. Reflexive Pronoun
  2. Demonstrative Pronoun
  3. Distributive Pronoun
  4. Reciprocal Pronoun
ব্যাখ্যা

Correct Answer: গ)Distributive Pronoun.

• Distributive Pronoun:
- যে সকল Pronoun একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তাদেরকে Distributive Pronoun বলা হয়। অর্থাৎ Distributive Pronoun হলো এমন সর্বনাম যা একই জাতীয় দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে থেকে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়।

বাক্য: “Either of the two shirts will suit you.”
- এখানে "either" শব্দটি দুটি শার্টের মধ্যে যেকোনো একটিকে পৃথকভাবে নির্দেশ করছে।
- এই বাক্যে “Either of the two shirts” বলতে দুটি শার্টের যেকোনো একটি বোঝাচ্ছে, তাই Either এখানে Distributive Pronoun।
- অর্থাৎ: দুটি শার্ট আছে → এদের মধ্যে প্রত্যেকটিকে আলাদা করে বিবেচনা করা হচ্ছে (একটি বা অন্যটি, দুটোই একসাথে নয়)।
- এটিই Distributive Pronoun-এর মূল বৈশিষ্ট্য: একই জাতীয় একাধিক বস্তু/ব্যক্তিকে পৃথকভাবে (individually / one by one) বোঝানো।

Distributive Pronoun-এর উদাহরণ:
Each → প্রত্যেককে আলাদা করে (দুই বা তার বেশি)
Either → দুটির মধ্যে যেকোনো একটি (positive sense)
Neither → দুটির মধ্যে কোনোটিই না (negative sense)

অন্য অপশনগুলো কেন ভুল?
ক) Reflexive Pronoun → নিজেকে নির্দেশ করে (myself, yourself, himself, herself ইত্যাদি)। এখানে কোনো self-action নেই।
খ) Demonstrative Pronoun → নির্দিষ্ট কোনো বস্তুকে দেখিয়ে দেয় (this, that, these, those)।
ঘ) Reciprocal Pronoun → পরস্পরের মধ্যে কাজ বোঝায় (each other, one another)। 

সুতরাং, এই বাক্যে Either একটি Distributive Pronoun।

.
The jury has given its verdict.
The underlined word here is a /an -
  1. Common Noun
  2. Collective Noun
  3. Proper Noun
  4. Abstract Noun
ব্যাখ্যা

• The jury has given its verdict.
The underlined word here is a Collective Noun.

• Noun: 
- Noun বা বিশেষ্য হচ্ছে কোন কিছুর নাম, যা ব্যক্তি, স্থান, বস্তু, ঘটনা, বা ধারণাকে প্রকাশ করে।

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
"Jury" is a collective noun because it refers to a group of people acting together as one decision-making body.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।

• কিছু collective noun হচ্ছে:
- Cattle – গরুর পাল। 
- Herd – পশুর পাল। 
- Army – সেনাবাহিনী। 
- Public – জনসাধারণ। 
- Library – গ্রন্থাগার (বইয়ের সমষ্টি)। 
- Jury – বিচারকমণ্ডলী। 
- Committee – কমিটি। 
- Crew – নাবিক/কর্মীদল। 
- Majority – সংখ্যাগরিষ্ঠ। 
- Minority – সংখ্যালঘু। 

.
Which of the following words is spelled correctly?
  1. Reconcilliation
  2. Reconciliation
  3. Reconcilation
  4. Reconcialiation
ব্যাখ্যা

Correct Answer: খ) Reconciliation.

• Reconciliation (noun)

- English meaning: A situation in which two people or groups of people become friendly again after they have argued.
- Bangla Meaning: সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।

Example Sentences:
1. After a long argument, they finally reached a reconciliation.
2. The two countries are working towards reconciliation after years of conflict.
3. Family reconciliation is important after any misunderstanding.
4. The manager called a meeting to discuss reconciliation of accounts.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

.
Which of the following is a correct synonym for "Quorum"?
  1. Attendance
  2. Deficient
  3. Peculiar
  4. Referendum
ব্যাখ্যা

Correct Answer: ক) Attendance.

• Quorum (Noun)
English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made. 
Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।

Synonyms: Attendance (উপস্থিতি), Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন), Assemblage (সমাবেশ), Gathering (জমায়েত), Meeting (সভা)। 
Antonyms: Absence (অনুপস্থিতি), Non-attendance (অনুপস্থিতি), Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব) Insufficient (অপর্যাপ্ত), Deficient (ঘাটতি)। 

Other Forms:
- Quorate (adjective)

Other Options:
- Peculiar – বিচিত্র।
- Referendum - গণভোট।

Example Sentence: 
1. If a quorum is not present, the meeting must be adjourned.
2. The committee cannot make any decisions without a proper quorum.
3. The chairman called for a quorum count before starting the discussion.

Source: Live MCQ Lecture.

.
“The girl who won the prize is my cousin.”
The word ‘who’ functions as a/an: 
  1. Relative Pronoun
  2. Reflexive Pronoun
  3. Distributive Pronoun
  4. Interrogative Pronoun
ব্যাখ্যা

Correct Answer: ক) Relative Pronoun

Relative Pronoun:
- যে pronoun পূর্বে উল্লিখিত কোনো Noun বা Pronoun কে নির্দেশ করে এবং দুটি বাক্যকে যুক্ত করে, তাকে Relative Pronoun বলে।
সাধারণ Relative Pronoun হলো: who, whom, whose, which, that, what.

Sentence: The girl who won the prize is my cousin.  
বাংলা: যে মেয়েটি পুরস্কার জিতেছে সে আমার কাজিন।
- এখানে who শব্দটি The girl এর সাথে যুক্ত হয়ে অতিরিক্ত তথ্য (won the prize) যোগ করছে। তাই who হলো Relative Pronoun.

অন্য অপশনগুলো:
খ) Reflexive Pronoun:
- যে pronoun বাক্যের subject-এর দিকে ফিরে যায় এবং subject নিজেই কাজটি সম্পন্ন করছে তা বোঝায়, তাকে Reflexive Pronoun বলে।
উদাহরণ: myself, yourself, himself, herself, itself, ourselves, yourselves, themselves.

গ) Distributive Pronoun:
- যে pronoun একাধিক ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বোঝায়, তাকে Distributive Pronoun বলে।
উদাহরণ: each, either, neither.

ঘ) Interrogative Pronoun

সংজ্ঞা: যে pronoun প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, তাকে Interrogative Pronoun বলে।
উদাহরণ: who, whom, whose, which, what.

.
“The brave soldier fought in the war.”
In this sentence, “brave” is an example of:
  1. Adjective of Quantity
  2. Adjective of Number
  3. Adjective of Quality
  4. Pronominal Adjective
ব্যাখ্যা

Correct Answer: গ) Adjective of Quality.

Adjective:
- যে শব্দ Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে Adjective বলে। Adjective সর্বদা Noun/Pronoun-কে modify বা qualify করে। এজন্য এদেরকে modifying/qualifying word বলা হয়।

- Adjective of Quality (গুণবাচক বিশেষণ) হলো এমন বিশেষণ যা Noun বা Pronoun-এর দোষ, গুণ, প্রকৃতি বা অবস্থা প্রকাশ করে। অর্থাৎ Adjective of Quality এমন adjective যা noun-এর গুণ, দোষ বা অবস্থা প্রকাশ করে।

প্রশ্নের বাক্য: “The brave soldier fought in the war.”
- এই বাক্যে brave শব্দটি soldier (noun)-এর গুণ বোঝাচ্ছে—সৈনিকটি সাহসী।
- যেহেতু brave দ্বারা noun-এর গুণ প্রকাশ পাচ্ছে, তাই এটি Adjective of Quality।
সুতরাং Adjective of Quality সঠিক উত্তর।

অন্য অপশনগুলো:
ক) Adjective of Quantity → পরিমাণ বোঝায় (much, little, some)।
খ) Adjective of Number → সংখ্যা বা ক্রম বোঝায় (one, first)।
ঘ) Pronominal Adjective → Pronoun যখন Noun-এর আগে Adjective হিসেবে কাজ করে (this boy, my book)।

১০.
Which of the following is the correct spelling?
  1. Quarentine
  2. Quarintine
  3. Quarantine
  4. Quarentien
ব্যাখ্যা

Correct Answer: গ) Quarantine.

Quarantine (Noun & Verb):
- English meaning: To keep (a person or animal) away from others to prevent a disease from spreading
- Bangla meaning: (চিকিৎসাশাস্ত্র) রোগসংক্রমণ প্রতিরোধকল্পে মানুষ বা প্রাণীকে আলাদা বা আটক রাখার ব্যবস্থা/এই ব্যবস্থার সময়কাল।

• Example sentence:
1. The patient was kept in quarantine for two weeks. 
2. The sick animal was placed in quarantine to prevent infection.
3. During the pandemic, many people had to stay in quarantine for safety. 

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

১১.
Someone left their umbrella in the classroom.
What type of pronoun is the underlined word? 
  1. Personal Pronoun
  2. Indefinite Pronoun
  3. Distributive Pronoun
  4. Demonstrative Pronoun 
ব্যাখ্যা

Correct Answer: খ) Indefinite Pronoun.

Sentence: Someone left their umbrella in the classroom.
বাংলা অনুবাদ: কেউ একজন তাদের ছাতা শ্রেণিকক্ষে রেখে গেছে।

• Indefinite Pronoun: যে সর্বনাম (Pronoun) দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে Indefinite Pronoun বলে।
- এখানে Someone দ্বারা বোঝানো হয়েছে কোনো একজন ব্যক্তি, কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি কে। তাই এটি Indefinite Pronoun।
অর্থাৎ অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronoun কে বলে Indefinite Pronoun.

উদাহরণ:
- Someone is knocking at the door. → কেউ একজন দরজায় কড়া নাড়ছে।
- Anyone can solve this problem. → যে কেউ এই সমস্যা সমাধান করতে পারে।

Types of Pronouns:
1. Personal Pronoun: I, you, they, he, she, etc.
2. Interrogative Pronoun: Who? What? which? etc.
3. Distributive Pronoun: Each, either, neither, etc.
4. Demonstrative Pronoun: This, such, that, etc.
5. Relative Pronoun: Who, what, which, that, etc.
6. Reciprocal Pronoun: Each other, one another, etc.
7. Reflexive Pronoun: Myself, yourself, herself, etc.
8. Indefinite Pronoun: One, any, some, etc.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

১২.
Choose the correct meaning of 'Recalcitrant':
  1. Always cheerful in attitude
  2. Friendly and helpful
  3. Unwilling to obey orders
  4. Obedient and willing to follow rules
ব্যাখ্যা

Correct Answer: গ) Unwilling to obey orders.

• Recalcitrant (adjective)
- English Meaning: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control. 
- Bangla Meaning: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।

Synonyms:
- Intransigent - কঠোরভাবে আপস করতে অস্বীকারকারী; অনমনীয়।
- Obstinate - একগুঁয়ে; অবাধ্য।
- Defiant - বিরূপ; বেপরোয়া; বিরুদ্ধাচরণকারী।

Antonyms:
- Compliant - সহজে রাজি হয়ে যায় এমন; বশ্য।
- Submissive - আত্মসমর্পণকারী; বাধ্য।
- Amenable - সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন; বাধ্য।

Other Options:
ক) Always cheerful in attitude - (সবসময় আনন্দিত মনোভাবসম্পন্ন)
খ) Friendly and helpful - (বন্ধুসুলভ ও সহায়ক)
ঘ) Obedient and willing to follow rules - (অনুগত ও নিয়ম মানতে আগ্রহী)

Example Sentence:
1. The manager struggled to control a recalcitrant employee.
2. The judge warned the recalcitrant witness to cooperate.

Source: Live MCQ Lecture.

১৩.
What does the idiom "Root and branch" mean?
  1. Carelessly or casually 
  2. Completely or thoroughly
  3. Partially or incompletely 
  4. Fix something superficially
ব্যাখ্যা

Correct Answer: খ) Completely or thoroughly.

• Root and branch (idiom)
English Meaning: used to express the thorough or radical nature of a process or operation / completely.
Bangla Meaning: সময় / আমূল / সম্পূর্ণরূপে। 

Options:
ক) Carelessly or casually (অবহেলায় বা সাধারণভাবে)
খ) Completely or thoroughly (আমূল; সম্পূর্ণরূপে) 
গ) Partially or incompletely (আংশিকভাবে বা অসম্পূর্ণভাবে)
ঘ) Fix something superficially (সামান্যভাবে ঠিক করা; উপরিভাগে সমাধান করা)

→ সুতরাং, উল্লিখিত অপশন এগুলোর মধ্যে খ) Completely or thoroughly (আমূল; সম্পূর্ণরূপে) . - হচ্ছে  "Root and branch" idiom টির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Example Sentence:
- We need root-and-branch reform of rape laws of our country.
Bangla Meaning: আমাদের দেশের ধর্ষণ আইনের আমূল পরিবর্তন প্রয়োজন।

Source: Live MCQ lecture.

১৪.
The clever fox escaped from the trap.
Here, "clever" is a/an-
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Pronoun
ব্যাখ্যা

Correct Answer: গ) Adjective

Adjective: Adjective হলো সেই Parts of Speech যা Noun বা Pronoun-কে modify করে — অর্থাৎ Noun-এর গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা, রঙ, আকার ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়।

বাক্য: The clever fox escaped from the trap.
- এখানে "clever" শব্দটি fox নামক Noun-কে বর্ণনা (modify) করছে। fox হলো একটি Noun (জাতিবাচক বিশেষ্য)।
- clever শব্দটি fox-এর গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে- অর্থাৎ শিয়ালটি চালাক/বুদ্ধিমান।

এখানে, clever fox = চালাক শিয়াল। 
- clever → fox-কে modify করেছে → তাই এটি Adjective।
সুতরাং, এই বাক্যে "clever" হলো Adjective।

অন্য অপশনগুলো:
ক) Noun → clever কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণার নাম নয়।
খ) Verb → clever কোনো কাজ বা অবস্থা প্রকাশ করছে না (যেমন run, eat, is)।
ঘ) Pronoun → clever কোনো Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়নি (যেমন he, she, it)।

১৫.
Which of the following is a synonym of “Revive”?
  1. Restore
  2. Expire
  3. Restrict
  4. Rebellion
ব্যাখ্যা

Correct Answer: ক) Restore.

• Revive (verb)

English Meaning: To bring something back to life, consciousness, or a better state; to restore to health or vigour.
Bangla Meaning: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।

Synonyms:
- Resuscitate - জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা।
- Rejuvenate - নবযৌবন/পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করা।
- Restore - ফিরিয়ে দেওয়া; পূর্বপদে ফিরিয়ে আনা।

Antonyms:
- Decline - প্রত্যাখ্যান/অস্বীকার করা; ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া।
- Deteriorate - অবনতি ঘটা বা ঘটানো।
- Expire - অবসান হওয়া; নিশ্বাস ফেলা। মরে যাওয়া; মৃত্যুবরণ করা।

Other Options:
- Restrict - সীমিত করা; সীমাবদ্ধ রাখা; নিষেধাজ্ঞা।
- Rebellion - (বিশেষত সরকারের বিরুদ্ধে) বিদ্রোহ।

Example Sentence:
1. Fresh air and rest helped to revive his strength after the illness.
2. The government is planning to revive the old heritage site to boost tourism.

Source: Live MCQ Lecture.

১৬.
Which of the following is an Abstract Noun?
  1. Man
  2. River
  3. Sugar
  4. Honesty
ব্যাখ্যা

Correct Answer: ঘ) Honesty

• Noun মূলত দুই প্রকার।
১) Concrete Noun (স্পর্শনীয়, দৃশ্যমান)
২) Abstract Noun (অস্পর্শনীয়, অদৃশ্যমান)

• Concrete noun:
- Concrete Noun হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে। অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়: দেখা যায়, গন্ধ পাওয়া যায়, ছোঁয়া যায় বা আস্বাদন করা যায়।
উদাহরণ: cow, book, building, sugar, man, river ইত্যাদি।

• Classification of Concrete Noun:
১) Proper Noun → নির্দিষ্ট নাম (যেমন: Dhaka, Rahim)।
২) Common Noun → সাধারণ নাম (যেমন: boy, city)।
৩) Collective Noun → সমষ্টি বোঝায় (যেমন: army, jury)।
৪) Material Noun → পদার্থ বোঝায় (যেমন: gold, water, air)।

• Abstract Noun: 
- Abstract Noun হলো সেই সব Noun যা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে। এর কোনো বাহ্যিক অস্তিত্ব নেই। একে দেখা, ছোঁয়া, গন্ধ পাওয়া বা শ্রবণ করা যায় না, কেবল কল্পনা বা অনুভব করা যায়।
উদাহরণ: Belief, Honesty, Justice, Kingship, Motherhood, Childhood ইত্যাদি।

• Honesty (সততা) একটি গুণ, যা কেবল কল্পনা বা অনুভব করা যায়, কিন্তু দেখা বা স্পর্শ করা যায় না। তাই এটি Abstract Noun।

অন্য অপশনগুলো:
- Man → Concrete Noun (একজন মানুষ, দৃশ্যমান ও স্পর্শনীয়)।
- River → Concrete Noun (নদী, দেখা ও স্পর্শ করা যায়)।
- Sugar → Material Noun (পদার্থ, ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না)।

১৭.
Which of the following is an antonym of “Relinquish”?
  1. Apathy
  2. Judicious
  3. Sustain
  4. Renounce
ব্যাখ্যা

Correct Answer: গ) Sustain.

• Relinquish (verb)
English Meaning: to give up something such as a responsibility or claim.
Bangla Meaning: ছেড়ে দেওয়া; ত্যাগ করা।

Synonyms:
- Renounce - আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা।
- Cede - ছেড়ে দেওয়া।
- Quit - স্থান ত্যাগ করা; ছেড়ে যাওয়া।

Antonyms:
- Keep - কোনো প্রক্রিয়া চালু রাখা; কোনো অবস্থা বজায় রাখা।
- Sustain - ধরে রাখা; তুলে ধরা, ধারণ করা; সওয়া; সহ্য হওয়া।
- Retain - রাখা; অব্যাহত রাখা; বজায় রাখা; যথাস্থানে রাখা।

Other Forms:
- Relinquisher (noun)
- Relinquishment (noun)

Other Options:
- Apathy - উদাসীনতা; অবহেলা।
- Judicious - সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।

Example Sentence:
1. The king had to reluctantly relinquish his throne after the uprising.
2. It took years for him to relinquish his hold on the past and embrace the possibilities of the future.

Source: Live MCQ Lecture.

১৮.
“She has little time to finish the work.”
“Little” here is a/an: 
  1. Adjective of Quality
  2. Adjective of Quantity
  3. Adjective of Number 
  4. Pronominal Adjective 
ব্যাখ্যা

Correct Answer: খ) Adjective of Quantity.

Adjective:
- যে শব্দ Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে Adjective বলে। Adjective সর্বদা Noun/Pronoun-কে modify বা qualify করে। এজন্য এদেরকে modifying/qualifying word বলা হয়।

Adjective of Quantity:
- যে সকল Adjective কোনো Noun-এর অনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করে এবং যা গণনা করা যায় না, শুধু পরিমাপ বা ধারণা করা যায় তাদেরকে Adjective of Quantity বলা হয়। 
উদাহরণ: much, little, some, enough, whole, half.

প্রশ্নের বাক্য: “She has little time to finish the work.”
- এই বাক্যে, "little" শব্দটি time (সময়)-এর একটি ছোট/সীমিত পরিমাণ বোঝাচ্ছে।
- Time একটি অগণনীয় বিশেষ্য (uncountable Noun) , তাই এর পরিমাণ বোঝাতে Adjective of Quantity ব্যবহৃত হয়।
- যেহেতু little পরিমাণ প্রকাশ করছে এবং time একটি uncountable noun, তাই এটি Adjective of Quantity।
সুতরাং Adjective of Quantity সঠিক উত্তর।

অন্য অপশনগুলো:
ক) Adjective of Quality → গুণ/অবস্থা বোঝায় (good, bad)।
গ) Adjective of Number → সংখ্যা/ক্রম বোঝায় (one, first)।
ঘ) Pronominal Adjective → pronoun noun-এর আগে বসে adjective-এর কাজ করে (this book, my pen)।

১৯.
Which is a demonstrative pronoun?​
  1. Each
  2. This
  3. Who
  4. Myself
ব্যাখ্যা

Correct Answer: খ) This.

Demonstrative Pronoun:
- যেসব pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাদেরকে Demonstrative Pronoun বলে।
- A demonstrative pronoun points to specific things or people. The main demonstrative pronouns in English are: this, that, these, those.

উদাহরণ:
- This → এটি। 
- That → ওটা। 
- These → এগুলো। 
- Those → ওগুলো। 

অন্য অপশনগুলো:
ক) Each → Distributive Pronoun - প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়।
গ) Who → Interrogative / Relative Pronoun - প্রশ্ন করতে বা clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
ঘ) Myself → Reflexive Pronoun - Subject নিজেই যখন Object হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২০.
What does the word “Querulous” mean?
  1. Cheerful and optimistic
  2. Patient and tolerant in difficult situations
  3. Complaining in a whining manner
  4. Brave and bold in action and decision
ব্যাখ্যা

Correct Answer: গ) Complaining in a whining manner.

• Querulous (adjective):
English meaning: Complaining in a rather petulant or whining manner.
Bengali meaning: নালিশ করার স্বভাববিশিষ্ট; কলহপ্রিয়।

Synonym: Petulant, Complaining, Grumpy, Huffy, Scratchy
Antonym: Happy, Cheerful, Easy-going.

Other forms: 
- Querulously (adverb)
- Querulousness (noun)

Other Options:
ক) Cheerful and optimistic (আনন্দিত ও আশাবাদী)
খ) Patient and tolerant in difficult situations (কঠিন পরিস্থিতিতে ধৈর্যশীল ও সহনশীল)
ঘ) Brave and bold in action and decision (সাহসী ও দৃঢ় সিদ্ধান্তগ্রহণকারী)

Example sentence: 
1. He became increasingly dissatisfied and querulous in his old age.
2. He became querulous when his demands were not met.
3. She spoke in a querulous voice throughout the meeting.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.