পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ নভেম্বর, ২০২১সময়50 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ - নিরাপত্তা অপারেটর - ০১.১০.২০২১ (গ্রেড-১৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ২৮ নভেম্বর, ২০২১ · ৮০ প্রশ্ন

.
সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা-
  1. ক) শহীদুল্লাহ কায়সার
  2. খ) জহির রায়হান
  3. গ) রশীদ করিম
  4. ঘ) আবু ইসহাক
সঠিক উত্তর:
ঘ) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবু ইসহাক
ব্যাখ্যা

আবু ইসহাক (১৯২৬-২০০৩): ঔপন্যাসিক, কথাসাহিত্যিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-

উপন্যাসঃ

সূর্য দীঘল বাড়ি (একটি সামাজিক উপন্যাস। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত হয়েছে সূর্যদীঘল বাড়ী উপন্যাস। জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত এবং এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস।),
- পদ্মার পলিদ্বীপ (আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- জাল (তাঁর রচিত গোয়েন্দা উপন্যাস)।

গল্পগ্রন্থঃ হারেম, মহাপতঙ্গ ইত্যাদি।
ছোটগল্পঃ জোঁক।
তাঁর রচিত একমাত্র নাটক - ‘জয়ধ্বনি’।
তাঁর স্মৃতিচারণমূলক রচনা ‘স্মৃতিবিচিত্রা’ প্রকাশিত হয় ২০০১ সালে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্র কে উৎসর্গ করেন-
  1. ক) কালের যাত্রা
  2. খ) শেষ প্রশ্ন
  3. গ) শ্যামা
  4. ঘ) সঞ্চিতা
সঠিক উত্তর:
ক) কালের যাত্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) কালের যাত্রা
ব্যাখ্যা

- রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে উৎসর্গ করেন ।
- তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাসের দেশ নাটকটি উৎসর্গ করেন ।
- এবং বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন ।

তার রচিত অন্যান্য নাটক গুলি হল:
- রুদ্রচন্দ্র
- বাল্মিকী প্রতিভা
- শ্যামা
- ডাকঘর
- চিত্রাঙ্গদা
- মালিনী প্রভৃতি

উৎস: বাংলা সাহিত্য( নবম-দশম শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক?
  1. ক) নীলদর্পণ
  2. খ) ভদ্রার্জুন
  3. গ) শর্মিষ্ঠা
  4. ঘ) কবর
সঠিক উত্তর:
খ) ভদ্রার্জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভদ্রার্জুন
ব্যাখ্যা

১৮৫২ সালে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন' প্রকাশিত হয়।
- নাটকটির রচয়িতা - তারাচরণ শিকদার। এটি একটি কমেডি নাটক।

১৮৫২ সালেই প্রকাশিত হয় প্রথম ট্রাজেডি নাটক। এর নাম - কীর্তিবিলাস
- কীর্তিবিলাসের রচয়িতা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত।

১৮৬১ সালে প্রকাশিত হয় - বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি
- এর নাম - কৃষ্ণকুমারী। রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

.
বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা-
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) রশীদ করিম
  3. গ) ড. মযহারুল ইসলাম
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
গ) ড. মযহারুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. মযহারুল ইসলাম
ব্যাখ্যা

গ্রন্থঃ বঙ্গবন্ধু শেখ মুজিব
লেখকঃ ড. মযহারুল ইসলাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় রচিত জীবনী।
বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থটি বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের অভ্যুদয়ের একটি প্রামাণ্য দলিল। এখানে ইতিহাস বিকৃতির হাত থেকে সত্যকে উদ্ধার ও প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রন্থটি একটি অমূল্য ইতিহাস।

Source: liberationwarbangladesh.org

.
গীতাঞ্জলি কি ধরনের রচনা?
  1. ক) নাটক
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) গল্প
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
খ) কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা

- গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- বাংলা গীতাঞ্জলি (রচনাকাল, ১৯০৮-১৯০৯) কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদগ্রন্থ The Song Offerings।
- বাংলা গীতাঞ্জলি হলো ১৫৭টি গীতিকবিতার সংকলন আর ইংরেজি গীতাঞ্জলী হলো ১০৩ টি গীতি কবিতার সংকলন।
- বাংলা গীতাঞ্জলী থেকে ইংরেজি গীতাঞ্জলিতে ৫৩টি কবিতা/গানকে স্থান দিয়েছেন। অবশিষ্ট ৫০টি কবিতা/গান নিয়েছেন ৯টি কাব্যগ্রন্থ থেকে, যেমন-গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি, চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ থেকে ১টি এবং অচলায়তন নাটক থেকে ১টি।

[সূত্র: বাংলাপিডিয়া ও LiveMCQ লেকচার]

.
সঠিক বানান কোনটি?
  1. ক) বিকিরণ
  2. খ) বিকিরন
  3. গ) বিকীরণ
  4. ঘ) বিকীরন
সঠিক উত্তর:
ক) বিকিরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিকিরণ
ব্যাখ্যা

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী কতিপয় শুদ্ধ বানান হলো-
বিকিরণ,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• মরীচিকা,
• দধীচি,
• মন্ত্রিসভা,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি

.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) আমার কথাই প্রমান্য হলো
  2. খ) আমার কথাই প্রমাণ হলো
  3. গ) আমার কথাই প্রমানীত হলো
  4. ঘ) আমার কথাই প্রমাণিত হলো
সঠিক উত্তর:
ঘ) আমার কথাই প্রমাণিত হলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমার কথাই প্রমাণিত হলো
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য- আমার কথাই প্রমাণিত হলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ধ্বনির প্রতীক কে কি বলে?
  1. ক) শব্দ
  2. খ) বর্ণ
  3. গ) বাক্য
  4. ঘ) অনুসর্গ
সঠিক উত্তর:
খ) বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বর্ণ
ব্যাখ্যা

ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বর্ণ বলে।
ভাষা লিখে প্রকাশ করার সাংকেতিক চিহ্ন সমূহকে বর্ণ বলে।
বর্ণ হলো দৃশ্যগ্রাহ্য রূপ। ধ্বনি হলো শ্রুতিগ্রাহ্য রূপ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
  1. ক) চ
  2. খ) উ
  3. গ) ঞ
  4. ঘ) ণ
সঠিক উত্তর:
গ) ঞ
উত্তর
সঠিক উত্তর:
গ) ঞ
ব্যাখ্যা

ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
- মৌলিক স্বরধ্বনি ৭টি: অ, আ, ই, ও, উ, এ, অ্যা;
- মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: ক্‌, খ্‌, গ্‌, ঘ্‌, চ্‌, ছ্‌, জ্‌, ঝ্‌, ট্‌, ঠ্‌, ড্‌, ঢ্‌, ত্, থ্‌, দ্‌, ধ্‌, প্, ফ্, ব্, ভ্, ম্‌, ন্‌, ঙ্‌, স্‌, শ্‌, হ্‌, ল্‌, র্‌, ড়্‌, ঢ়্‌৷

উৎসঃ
 বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১০.
সাধারণ পূরণ বাচক শব্দ কোনটি?
  1. ক) আট
  2. খ) নবম
  3. গ) তেসরা
  4. ঘ) দেড়
সঠিক উত্তর:
খ) নবম
উত্তর
সঠিক উত্তর:
খ) নবম
ব্যাখ্যা

সংখ্যাবাচক শব্দ মূলত দুই প্রকার।
যথা - 
- ক্রমবাচক - এক, দুই, তিন, চার...আট ইত্যাদি।
- পূরণবাচক - প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি।

পূরণবাচক শব্দ আবার ৩ প্রকার।
যথা -
- সাধারণ পূরণবাচক - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ... নবম ইত্যাদি।
- তারিখ পূরণবাচক - পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি।
- ভগ্নাংশ পূরণবাচক - আধ, সাড়ে, পোয়া, দেড়, আড়াই ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী

১১.
নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
  1. ক) সে ঘুমায়
  2. খ) সে লিখছে
  3. গ) সে বই পড়ছে
  4. ঘ) রিপা হাসছে
সঠিক উত্তর:
গ) সে বই পড়ছে
উত্তর
সঠিক উত্তর:
গ) সে বই পড়ছে
ব্যাখ্যা

- যে ক্রিয়ার কর্মপদ আছে তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদযুক্ত ক্রিয়াই সর্কমক ক্রিয়া।
- যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া। যেমনঃ ছেলেটি হাসে। কী ‘হাসে’ বা ‘কাকে হাসে’ প্রশ্ন করলে কোনো উত্তর হয় না। কাজেই ‘হাসে’ ক্রিয়াটি অকর্মক ক্রিয়া।
- প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়াও অকর্মক হতে পারে।

যেমনঃ
অকর্মক: সে পড়ছে। সকর্মক: সে বই পড়ছে। 
অকর্মক: আমি রাতে খাব না। সকর্মক: আমি রাতে ভাত খাব না।
অকর্মক: আমি চোখে দেখি না। সকর্মক: আকাশে চাঁদ দেখি না।
অকর্মক: ছেলেটা কানে শোনে না। সকর্মক: ছেলেটা কথা শোনে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

১২.
সন্ধি এর সন্ধি বিচ্ছেদ-
  1. ক) সম+ধি
  2. খ) সম্+ন্ধি
  3. গ) সম্+ধি
  4. ঘ) সন+ধি
সঠিক উত্তর:
গ) সম্+ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্+ধি
ব্যাখ্যা

ম্‌ এর পর যে কোন বর্গীয় ধ্বনি থাকলে ম্‌ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন -
শম্‌ + কা = শঙ্কা
সম্‌ + চয় = সঞ্চয়
সম্‌ + তাপ = সন্তাপ
সম্‌ + ধি = সন্ধি 
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ (নবম - দশম শ্রেনী) এবং বাংলা একাডেমী

১৩.
উপসর্গের কাজ-
  1. ক) বর্ণ সংস্করণ
  2. খ) যতি সংস্থাপন
  3. গ) নতুন শব্দ গঠন
  4. ঘ) ভাবের পার্থক্য নিরূপণ
সঠিক উত্তর:
গ) নতুন শব্দ গঠন
উত্তর
সঠিক উত্তর:
গ) নতুন শব্দ গঠন
ব্যাখ্যা

উপসর্গ অব্যয়সূচক বাক্যাংশ যা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে।
উপসর্গের প্রভাবে শব্দের ৫ ধরনের পরিবর্তন হয়। যথা:
ক. নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়।
খ. অর্থের পূর্ণতা সাধিত হয়।
গ. শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে।
ঘ. শব্দের অর্থের সংকোচন ঘটে।
ঙ. শব্দের অর্থের পরিবর্তন ঘটে।
উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি

১৪.
চাঁদ শব্দটির সমার্থক শব্দ-
  1. ক) ভানু
  2. খ) তপন
  3. গ) নিশাকর
  4. ঘ) ভূজ
সঠিক উত্তর:
গ) নিশাকর
উত্তর
সঠিক উত্তর:
গ) নিশাকর
ব্যাখ্যা

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
'সূর্য' শব্দের সমার্থক শব্দ- অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৫.
কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে -এখানে ''কপোল'' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ললাট
  2. খ) গাল
  3. গ) কপাল
  4. ঘ) চিবুক
সঠিক উত্তর:
খ) গাল
উত্তর
সঠিক উত্তর:
খ) গাল
ব্যাখ্যা
কপোল (বিশেষ্য) - গণ্ড; গাল
''কপোল ভিজিয়া গেল দুই নয়নের জলে'' -এখানে ''কপোল'' গাল অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৬.
ব্যর্থ শব্দের বিপরীত অর্থ-
  1. ক) সার্থক
  2. খ) স্বার্থক
  3. গ) পরার্থ
  4. ঘ) অসর্থ
সঠিক উত্তর:
ক) সার্থক
উত্তর
সঠিক উত্তর:
ক) সার্থক
ব্যাখ্যা

ব্যর্থ শব্দের বিপরীত শব্দ সার্থক।
স্বার্থ শব্দের বীপরিত শব্দ পরার্থ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৭.
সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়?
  1. ক) একাদশে বৃহস্পতি
  2. খ) চাঁদের হাট
  3. গ) পোয়াবারো
  4. ঘ) রাহুর দশা
সঠিক উত্তর:
ক) একাদশে বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
ক) একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা

একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়;
রাহুর দশা - অত্যন্ত অশুভ সময়।

চাঁদের হাট (বিশেষ্য) -
১ শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ।
২ সুখসম্পদপূর্ণ সংসার।

পোয়াবারো (বিশেষ্য) -
১ পাশা খেলার একটি দান।
২ (আলঙ্কারিক) পরম সৌভাগ্য; বিশেষ মূল্যবান প্রাপ্তি


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৮.
জন্ম শব্দের বিশেষণ?
  1. ক) জীবন
  2. খ) জাত
  3. গ) বংশ
  4. ঘ) জাতি
সঠিক উত্তর:
খ) জাত
উত্তর
সঠিক উত্তর:
খ) জাত
ব্যাখ্যা

জাত (বিশেষণ) - জন্মেছে এরূপ (নবজাত)।
- উৎপন্ন; সঞ্জাত; উদ্ভূত।

(বিশেষ্য) জন্ম


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৯.
ফুলে ফুলে ঘর ভরেছে- কোন কারক?
  1. ক) কর্ম
  2. খ) করণ
  3. গ) অপাদান
  4. ঘ) অধিকরণ
সঠিক উত্তর:
খ) করণ
উত্তর
সঠিক উত্তর:
খ) করণ
ব্যাখ্যা

বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:

ক. প্রথমা বা শূন্য বিভক্তি : ছাত্ররা বল খেলে।

খ. তৃতীয়া বা দ্বারা বিভক্তি : লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
দিয়া বিভক্তি : মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

গ. সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

২০.
যে শুনেই মনে রাখতে পারে - এর বাক্য সংকোচন-
  1. ক) মনোযোগী
  2. খ) মেধাবী
  3. গ) শ্রুতিধর
  4. ঘ) স্মৃতিবান
সঠিক উত্তর:
গ) শ্রুতিধর
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রুতিধর
ব্যাখ্যা

শ্রুতিধর = যে শুনেই মনে রাখতে পারে।
অশ্রুতপূর্ব = যা পূর্বে শোনা যায় নি।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ

২১.
I finally killed the fly_____ a rolled up newspaper.
  1. ক) by
  2. খ) with
  3. গ) through
  4. ঘ) from
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা

With means ‘in the same place as someone or something’ or ‘accompanying’:
- She arrived with her boyfriend.
- I don’t like tea with milk.
- There was a free phone with the car.

With: reactions and feelings
With often follows adjectives which refer to reactions and feelings:
- Are you happy with your music lessons?
- The teacher got angry with them because they were behaving badly.
- I’m delighted with this new jacket.

With meaning ‘using’
We use with to refer to what we use to do something:
- I finally killed the fly with a rolled up newspaper.
- They opened the package with a knife.
- I’ll tie it with some tape to keep it closed.
- He cleaned the table with a cloth he found in the kitchen.

২২.
He advised me_____ smoking.
  1. ক) to give up
  2. খ) giving up
  3. গ) in giving up
  4. ঘ) from giving up
সঠিক উত্তর:
ক) to give up
উত্তর
সঠিক উত্তর:
ক) to give up
ব্যাখ্যা

• Infinitive হলো to + verb।
• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে infinitive (to + verb + word) ব্যবহার করতে হয়।
• এই verb গুলো হলো- Advise, Agree, Allow, Promise, Manage, Arrange, Demand, Fail, Desire, Propose, Seem, Forget, Hope, Need, Attempt, Refuse, Forget, Want, Require, Decide, Ask, Learn ইত্যাদি। যেমনঃ
- He advised me to give up smoking.
- Have you arranged to meet him?
- I demand to see the manager.
- She failed to get into art college.

২৩.
What are you so angry_____?
  1. ক) about
  2. খ) at
  3. গ) with
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) about
উত্তর
সঠিক উত্তর:
ক) about
ব্যাখ্যা
কোন বিষয়ে রাগান্বিত বুঝাতে angry এর পর about preposition বসে।
২৪.
She has _____ her hair a beautiful shade of brown.
  1. ক) coloured
  2. খ) dried
  3. গ) given
  4. ঘ) dyed
সঠিক উত্তর:
ঘ) dyed
উত্তর
সঠিক উত্তর:
ঘ) dyed
ব্যাখ্যা
Dye/color + sth- কোন কিছু রং করা। চুল রং করার ক্ষেত্রে verb হিসেবে dye হয়।
- She has dyed her hair a beautiful shade of brown.
২৫.
What is the adjective of the word 'Heart'?
  1. ক) Heart
  2. খ) Hearten
  3. গ) Heartening
  4. ঘ) Heartful
সঠিক উত্তর:
গ) Heartening
উত্তর
সঠিক উত্তর:
গ) Heartening
ব্যাখ্যা

Heart, Heartful - Noun
Heartening - Adjective
Hearty - Adjective
Hearten, Heartened - Verb

Source: Oxford Dictionary

২৬.
What is the noun of the word 'Waste''?
  1. ক) Wastage
  2. খ) Wasteful
  3. গ) Wasting
  4. ঘ) Waste
অনির্ধারিত
ব্যাখ্যা
- Waste অবস্থাভেদে Noun, adjective ও verb উভয়রূপেই ব্যবহৃত হয়।
- Wastage সর্বদাই noun।
Waste ও Wastage - উভয়েই Waste শব্দের Noun রূপ।
একাধিক উত্তর হওয়ায় উত্তর বাতিল করা হলো।
২৭.
What is the synonym of 'Competent'?
  1. ক) Circumspect
  2. খ) Discrete
  3. গ) Capable
  4. ঘ) Prudent
সঠিক উত্তর:
গ) Capable
উত্তর
সঠিক উত্তর:
গ) Capable
ব্যাখ্যা
Competent- having the necessary ability, knowledge, or skill to do something successfully or (of a person) efficient and capable.
Example: ''An infinitely competent mother of three''.
Similar:
- capable
- able
- proficient
- adept

source: oxford dictionary
২৮.
Who is the author of 'Animal Farm'?
  1. ক) Thomas More
  2. খ) George Orwell
  3. গ) Boris Pasternak
  4. ঘ) Charles Dickens
সঠিক উত্তর:
খ) George Orwell
উত্তর
সঠিক উত্তর:
খ) George Orwell
ব্যাখ্যা

- Animal Farm, anti-utopian satire by George Orwell, published in 1945.
- One of Orwell’s finest works, it is a political fable based on the events of Russia’s Bolshevik revolution and the betrayal of the cause by Joseph Stalin.
Other works:
- Homage to Catalonia,
- Nineteen Eighty Four,
- Burmese Days,
- A Clergyman Daughter,
- Coming up for Airs etc.

Shooting An Elephant is a famous short story by George Orwell.

Source: Britannica

২৯.
I am not bad_____ tennis.
  1. ক) in
  2. খ) at
  3. গ) about
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) at
উত্তর
সঠিক উত্তর:
খ) at
ব্যাখ্যা
দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
I am not bad at tennis. He is good at chess.
৩০.
I saw _____ one-eyed man when I was walking on the road.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) from
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা

শব্দের শুরুতে Vowel এর উচ্চারণ যদি ওয়া বা ইউ হয় তবে a হবে।
যেমনঃ A one-eyed man. A European country.

In speaking, we use ‘a’ before a consonant sound: a car, a house, a big truck, a wheel, a grey day.
Warning:: Some words that begin with a vowel letter in writing have a consonant sound:
a united group, a university, a european, a one-year-old child.
We use ‘an’ before a vowel sound: an apple, an old shoe, an orchestra, an umbrella.

Source: Cambridge Dictionary.

৩১.
He worked with all sincerity. The underlined phrase is_____
  1. ক) A noun phrase
  2. খ) An adjective phrase
  3. গ) An infinitive phrase.
  4. ঘ) An adverbial phrase
সঠিক উত্তর:
ঘ) An adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
ঘ) An adverbial phrase
ব্যাখ্যা

- with all sincerity verb ‘work’ কে modify করেছে, তাই এটি adverbial phrase.

Adverbial Phrase - An adverb phrase is simply a group of two or more words that function as an adverb in a sentence.
- Just as an adverb can modify a verb, adjective or another adverb, an adverb phrase of more than one word can further describe a verb, adverb or adjective.

৩২.
The word 'Omnivorous' means_____
  1. ক) eating only fruits
  2. খ) eating all types of food
  3. গ) eating only meat
  4. ঘ) eating grassed plant only
সঠিক উত্তর:
খ) eating all types of food
উত্তর
সঠিক উত্তর:
খ) eating all types of food
ব্যাখ্যা

Omnivorous (adjective):
Meaning: (of an animal or person) feeding on a variety of food of both plant and animal origin.
বাংলা অর্থ - (আনুষ্ঠানিক) সর্বভূক; সব ধরণের খাবার খায় এমন।
Synonym: Pantophagous, pamphagous, pantophagic, omnivorant

৩৩.
Hasan has read most of the ___ of Shakespeare.
  1. ক) poem
  2. খ) drama
  3. গ) works
  4. ঘ) play
সঠিক উত্তর:
গ) works
উত্তর
সঠিক উত্তর:
গ) works
ব্যাখ্যা

Cambridge Dictionary-তে দেওয়া Most এর দুটো উদাহরণের দিকে লক্ষ করি -
Most of the information was useful.
He’d made most of the desserts himself.
এখান থেকে বুঝা যায় যে হয় most of the এর পরে uncountable noun অথবা plural noun হবে।
প্রশ্নোল্লিখিত বাক্যে poem, play, drama এ সবগুলো singular noun.
তাই শেক্সপিয়ারের সমস্ত কাজ বুঝাতে শূন্যস্থানে plural ‘works’ ব্যবহৃত হবে।

৩৪.
If I were you, I_____ take the money.
  1. ক) would
  2. খ) shall
  3. গ) will
  4. ঘ) may
সঠিক উত্তর:
ক) would
উত্তর
সঠিক উত্তর:
ক) would
ব্যাখ্যা

Second Conditional:
• If + were + extension, would/could/might + Verb- এর present form.

যেমনঃ
- If I knew the answer, I would tell you.
- If I were you, I would pat your jacket on.
- If I were you, I would take the money.
- If I were a bird, I would fly to you.

৩৫.
What is the meaning of 'musk'?
  1. ক) a form of drama
  2. খ) a face cover
  3. গ) a substance used in making perfume
  4. ঘ) a disguise
সঠিক উত্তর:
গ) a substance used in making perfume
উত্তর
সঠিক উত্তর:
গ) a substance used in making perfume
ব্যাখ্যা
Musk - a strong-smelling reddish-brown substance which is secreted by the male musk deer for scent-marking and is an important ingredient in perfumery.
৩৬.
Identify the determiner in the sentence 'Bring me that book'
  1. ক) Bring
  2. খ) that
  3. গ) me
  4. ঘ) book
সঠিক উত্তর:
খ) that
উত্তর
সঠিক উত্তর:
খ) that
ব্যাখ্যা

Determiner এর প্রধান কাজ Noun/Pronoun-কে Determine করা। Noun/Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
প্রশ্নে That হল একটি demonstrative determiner। এটি noun book-কে নির্দেশ করছে।

৩৭.
Look at the flying bird. The word 'flying' in the sentence is a ..
  1. ক) gerund
  2. খ) verbal noun
  3. গ) gerundial infinitive
  4. ঘ) participle
সঠিক উত্তর:
ঘ) participle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) participle
ব্যাখ্যা

Verb এর সাথে ing যােগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
সংক্ষেপে: present participle = Verb+ing = adjective = Verb-adjective.
Present participle দ্বারা চলমান sense বােঝায়।
এই বাক্যে flying শব্দটি noun ‘bird’ কে modify করেছে বা তার অবস্থা বর্ণনা করছে। তাই এটি একই সাথে Verb ও adjective এর কাজ করেছে।
আরো উদাহরণঃ
- A rolling stone gathers no moss.
- I saw a walking boy.

৩৮.
The family doesn't feel _____ going out in this season.
  1. ক) in
  2. খ) on
  3. গ) like
  4. ঘ) of
সঠিক উত্তর:
গ) like
উত্তর
সঠিক উত্তর:
গ) like
ব্যাখ্যা

কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা বা আগ্রহী হওয়া বুঝাতে feel like ব্যবহৃত হয়।
যেমন - I don’t feel like going now out of room.
- He didn’t feel like going to work.
- I just don't feel like doing anything tonight.
মতো, অনুরূপ অর্থে like ব্যবহৃত হয়।
যেমন- He looks like his father (সে দেখতে তার বাবার মত),

source: longman dictionary of contemporary english

৩৯.
Verb of 'Number' is _____
  1. ক) number
  2. খ) enumerate
  3. গ) numbering
  4. ঘ) numering
সঠিক উত্তর:
ক) number
উত্তর
সঠিক উত্তর:
ক) number
ব্যাখ্যা

According to The Oxford dictionary,
Number (noun) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
Number (Verb): Amount to (a specified figure or quantity); comprise.

So, the verb form of word 'number' is 'number'.

'Enumerate' itself is a different verb that is similar to the verb 'number'.

৪০.
Slow and Steady_____ the race.
  1. ক) win
  2. খ) wins
  3. গ) has won
  4. ঘ) won
সঠিক উত্তর:
খ) wins
উত্তর
সঠিক উত্তর:
খ) wins
ব্যাখ্যা
দুটি noun যদি and দ্বারা যুক্ত হয়ে একই অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে verb-টি singular হয়।
সুতরাং singular subject অনুযায়ী verb-টি singular অর্থাৎ 'wins' হবে।
৪১.
9x2 - 9x - 4 এর একটি উৎপাদক 3x + 1 হলে অপরটি কত?
  1. ক) (3x + 1)
  2. খ) (3x - 4)
  3. গ) (3x + 4)
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) (3x - 4)
উত্তর
সঠিক উত্তর:
খ) (3x - 4)
ব্যাখ্যা
9x2 - 9x - 4
= 9x2 - 12x + 3x - 4
= 3x(3x - 4) + 1(3x - 4)
(3x - 4)(3x + 1)
৪২.
x3 − 2x2, x2 - 4, xy - 2y এর গ.সা.গু. কত?
  1. ক) x(x - 2)
  2. খ) x - 2
  3. গ) (x + 3)
  4. ঘ) xy(x - y)
সঠিক উত্তর:
খ) x - 2
উত্তর
সঠিক উত্তর:
খ) x - 2
ব্যাখ্যা
১ম রাশি = x3 − 2x2
= x2(x - 2)

২য় রাশি = x2 - 4
(x + 2) (x - 2)

৩য় রাশি = xy - 2y
= y(x - 2)
∴ গ.সা.গু = x - 2
৪৩.
x2+1/x2 = 3 হলে (x2 − 1/x2)3 এর মান কত?
  1. ক) 5
  2. খ) 2√5
  3. গ) 5√5
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 5√5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5√5
ব্যাখ্যা

Given, x2+1/x2 = 3
Or, (x + 1/x)2 - 2.x.1/x = 3
Or, (x + 1/x) = √5

Now, (x - 1/x)2 = (x + 1/x)2 - 4.x.1/x = (√5)2 - 4
Or, x - 1/x = 1

∴ (x2 − 1/x2)3 = {(x + 1/x)(x - 1/x)}3
= (√5.1)3
= 5√5

৪৪.
একটি কলম ১০% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) 11 : 10
  2. খ) 10 : 11
  3. গ) 10 : 9
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) 11 : 10
উত্তর
সঠিক উত্তর:
ক) 11 : 10
ব্যাখ্যা

মনেকরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
তাহলে, বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ১১০ : ১০০
= ১১ : ১০

৪৫.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?
  1. ক) ২ : ৩
  2. খ) ১ : ৪
  3. গ) ৪ : ১
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪ : ১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ : ১
ব্যাখ্যা

বর্তমানে পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স ৪x বছর
প্রশ্নমতে, ১০(x - ৬) = ৪x - ৬
বা, ১০x - ৬০ = ৪x -৬
বা, ৬x = ৫৪
∴ x = ৯
পুত্রের বর্তমান বয়স ৯ বছর
পিতার বর্তমান বয়স (৯ × ৪) = ৩৬ বছর
তাদের বর্তমান বয়সের অনুপাত = ৩৬ : ৯ = ৪ : ১

৪৬.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪: ৫। বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ৯ : ১৬
  2. খ) ১৬ : ৯
  3. গ) ১৬ : ২৫
  4. ঘ) ২৫ : ১৬
সঠিক উত্তর:
ঘ) ২৫ : ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ : ১৬
ব্যাখ্যা

ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।
∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, π×5² : π×4²
= 25 : 16

৪৭.
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ক) ৪২
  2. খ) ৩৯
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৭
সঠিক উত্তর:
খ) ৩৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৯
ব্যাখ্যা

অনুপাতগুলোর যোগফল = ২ + ৪ + ৫ = ১১
ক্ষুদ্রতম সংখ্যাঃ ১৪৩ এর ২/ ১১ = ২৬
বৃহত্তম সংখ্যাঃ ১৪৩ এর ৫/ ১১ = ৬৫
∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৬৫ - ২৬ = ৩৯

৪৮.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?
  1. ক) ১০৫
  2. খ) ১১০
  3. গ) ১০০
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
গ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০
ব্যাখ্যা

১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = (৫০০ × ১১০)/১০০ = ৫৫০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = (৫০০× ৯০)/১০০ = ৪৫০ টাকা
∴ নির্ণেয় লাভ = (৫৫০ - ৪৫০) টাকা।
= ১০০ টাকা।

৪৯.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা-
  1. ক) ৩/৪
  2. খ) ৪/৫
  3. গ) ৬/৭
  4. ঘ) ৭/৮
সঠিক উত্তর:
ক) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩/৪
ব্যাখ্যা

৪, ৫, ৭, ৮ এর লসাগু = ২৮০
৩/৪ × ২৮০ = ২১০
৪/৫ × ২৮০ = ২২৪
৬/৭ × ২৮০ = ২৪০
৭/৮ × ২৮০ = ২৪৫
সুতরাং, ক্ষুদ্রতম সংখ্যা = ৩/৪

৫০.
(০.০১) এর মান কোন ভগ্নাংশটির সমান?
  1. ক) ১/১০
  2. খ) ১/১০০
  3. গ) ১/১০০০
  4. ঘ) ১/১০০০০
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০
ব্যাখ্যা

(০.০১)
= ০.০১ × ০.০১
= ০.০০০১
= ১/১০০০০

৫১.
২৫০ টাকার ১/২% এর সাথে ১০০ টাকা যোগ করলে কত টাকা হবে?
  1. ক) ১০১
  2. খ) ১৫১
  3. গ) ২০১
  4. ঘ) ৩০১
সঠিক উত্তর:
ক) ১০১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০১
ব্যাখ্যা

২৫০ × ১/২% + ১০০
= ২.৫ × ০.৫ + ১০০
= ১.২৫ + ১০০
= ১০১.২৫

৫২.
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/৯
  2. খ) ৯/৭
  3. গ) ৯/১১
  4. ঘ) ৩/১৩
সঠিক উত্তর:
ক) ৭/৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭/৯
ব্যাখ্যা

যেহেতু, প্রশ্নে কোন ধরনের ভগ্নাংশ তা উল্লেখ নেই, তাই আমরা এটিকে প্রকৃত ভগ্নাংশ হিসাবে ধরে নিচ্ছি।

মনেকরি,
ভগ্নাংশটির হর = x
এবং লব = y [যেখানে x > y]
∴ ভগ্নাংশটি = y/x

প্রশ্নমতে, x - y = ২.........(i)
এবং x + y = ১৬.............(ii)
(i) + (ii),
⇒ ২x = ১৮
⇒ x = ৯
(ii) নং এ বসিয়ে পাই, y = ৭

∴ ভগ্নাংশটি = ৭/৯

৫৩.
কোন ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা ১৫০০ টাকা কম পেলে সম্পত্তির মূল্য কত?
  1. ক) ৩০০০
  2. খ) ৬০০০
  3. গ) ৪৫০০
  4. ঘ) ৭৫০০
সঠিক উত্তর:
গ) ৪৫০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৫০০
ব্যাখ্যা

প্রশ্নমতে, ২x/৩ - x/৩=১৫০০
বা, (২x - x)/৩ = ১৫০০
∴ x= ৪৫০০ টাকা

৫৪.
a2 = ৭, b2 = ১৬ হলে (a + b) = ?
  1. ক) ৭/৭০
  2. খ) ২৫
  3. গ) ১৩
  4. ঘ) ৯৬
অনির্ধারিত
ব্যাখ্যা

দেওয়া আছে,
a2 = ৭
⇒ a = √৭ = ২.৬৫ (প্রায়)
এবং b2 =  ১৬
⇒ b = ৪ 
∴ a + b = ৪ + ২.৬৫ = ৬.৬৫

অপশনে সঠিক উত্তর নেই, তাই উত্তর বাতিল করা হয়েছে।

৫৫.
৭০ হতে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
৭০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৩ টি।
সংখ্যাগুলো হল ৭১,৭৩,৭৯
৫৬.
৫৫° কোণের পূরক কোণ কত?
  1. ক) ৩৫°
  2. খ) ১৩৫°
  3. গ) ১২৫°
  4. ঘ) ৩৫°
অনির্ধারিত
ব্যাখ্যা
৫৫° কোণের পূরক কোণ (৯০ - ৫৫)° = ৩৫°
৫৫° কোণের সম্পূরক কোণ (১৮০ - ৫৫) = ১২৫°

সঠিক উত্তর - ৩৫°। 
কিন্তু ক ও ঘ - দুই অপশনে একই উত্তর থাকায় বাতিল করা হয়েছে।
৫৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৪৫°
  2. খ) ৭৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
ক) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫°
ব্যাখ্যা
ত্রিভুজের কোণের অনুপাতের সমষ্টি = ১২
ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ = ১৮০ × ৩/১২ = ৪৫°
৫৮.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার?
  1. ক) ৩০
  2. খ) ৬০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা

ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য ১.৫x মিটার বা ৩x/২ মিটার
প্রশ্নমতে,
x × ৩x/২ = ২১৬
⇒ ৩x2 = ৪৩২
⇒ x2 = ১৪৪
∴ x = ১২
অর্থাৎ প্রস্থ x = ১২ মিটার এবং দৈর্ঘ্য ৩x/২ = ৩×১২/২ = ১৮ মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২(১২+১৮) = ৬০ মিটার

৫৯.
তিন ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। বাবাসহ তাদের বয়সের গড় ২৬ বছর হলে পিতার বয়স কত?
  1. ক) ৫২
  2. খ) ৫১
  3. গ) ৫৩
  4. ঘ) ৬৮
সঠিক উত্তর:
গ) ৫৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৩
ব্যাখ্যা

তিন ভাইয়ের বয়সের সমষ্টি = ৩ × ১৭ = ৫১
পিতা এবং তিন ভাইয়ের বয়সের সমষ্টি = ৪ × ২৬ = ১০৪
সুতরাং, পিতার বয়স = ১০৪ - ৫১ = ৫৩ বছর

৬০.
বার্ষিক ১৫% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেওয়া হলো। কত টাকা ধার নেওয়া হয়েছিল?
  1. ক) ১২২০০
  2. খ) ১১২০০
  3. গ) ১০২০০
  4. ঘ) ১৩২০০
সঠিক উত্তর:
খ) ১১২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১২০০
ব্যাখ্যা

মুনাফা ১৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ মুনাফা ১ টাকা হলে আসল ১০০/১৫ টাকা
∴ মুনাফা ১৬৮০ টাকা হলে আসল (১০০ x ১৬৮০)/১৫ টাকা
= ১১২০০ টাকা

৬১.
১৯৭০ সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়?
  1. ক) ১৬৭
  2. খ) ২৯৮
  3. গ) ৩১০
  4. ঘ) ৩১৩
সঠিক উত্তর:
খ) ২৯৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৯৮
ব্যাখ্যা

১৯৭০ সালের ৭ ও ১৭ ডিসেম্বর পাকিস্তানের যথাক্রমে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি।
এর মধ্যে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিলো ১৬৯টি। যার মধ্যে ১৬২টি প্রত্যক্ষ আসন এবং ৭টি সংরক্ষিত নারী আসন।

আওয়ামী লীগ প্রত্যক্ষ নির্বাচনে ১৬০টি আসনে বিজয়ী হয় এবং ৭টি সংরক্ষিত আসন সহ মোট ১৬৭টি আসন লাভ করেছিলো।
অন্যদিকে,
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে মোট ২৯৮টি আসন লাভ করে।

(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৬২.
বাংলাদেশের প্রথম ডাকটিকেট এর ডিজাইনার কে ছিলেন?
  1. ক) নিতুন কুন্ডু
  2. খ) কাইয়ুম চৌধুরী
  3. গ) বিমান মল্লিক
  4. ঘ) কামরুল হাসান
সঠিক উত্তর:
গ) বিমান মল্লিক
উত্তর
সঠিক উত্তর:
গ) বিমান মল্লিক
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার বেশ কয়েকটি ফিল্ড পোস্ট অফিস চালু করে এবং মুক্তাঞ্চলের ডাকঘরসমূহের নিয়ন্ত্রণ গ্রহণের পর পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ডাকবিভাগকে ন্যস্ত করে।
ডাকটিকিট ডিজাইনার বিমান মল্লিক আটটি ডাকটিকিটের ডিজাইন করেন এবং তা ১৯৭১ সনের জুনে মুজিবনগর সরকারের কাছে পাঠান এবং সেগুলি বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির জন্য বিশ্বের বিভিন্ন দেশে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়।

সূত্রঃ বাংলাপিডিয়া।

৬৩.
ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন এবং দ্বিতীয় অবস্থানে আছে ভারত।
বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া এই দুই দেশ ৩য় এবং ৪র্থ অবস্থানে আছে।
৬৪.
বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা কত?
  1. ক) ৫,০০০ টাকা
  2. খ) ১০,০০০ টাকা
  3. গ) ১৫,০০০ টাকা
  4. ঘ) ২০,০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০,০০০ টাকা
ব্যাখ্যা
অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ ৩ হাজার ৩০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তখন তাঁরা মাসিক সম্মানী ভাতা পেতেন ১০ হাজার টাকা করে।
২০১৯-২০ অর্থবছরের মাসিক সম্মানী ভাতা ১২ হাজার টাকা করা হয়।
এবং বর্তমানে তা বেড়ে ২০০০০ টাকা হয়েছে।
প্রথম আলো
৬৫.
বাংলাদেশের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়?
  1. ক) ঝিনাইদহ
  2. খ) ঠাকুরগাও
  3. গ) বান্দরবান
  4. ঘ) কুষ্টিয়া
সঠিক উত্তর:
গ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
ব্যাখ্যা

বিবিএস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত ‘মাল্টি ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০১৯’ জরিপ প্রতিবেদন অনুযায়ী জেলাওয়ারি হিসাবে দেখা গেছে, নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি কুষ্টিয়া জেলায়, ৯৬.৬ শতাংশ। এর পরই ঝিনাইদহ (৯৫.৬ শতাংশ), খুলনা (৯৫ শতাংশ), বরিশাল (৯৪.৯ শতাংশ), ঝালকাঠি (৯৪.৭ শতাংশ) ও মাগুরার (৯৪.৭ শতাংশ) অবস্থান।
জরিপ অনুযায়ী সব থেকে কম নারী সাক্ষরতার হার বান্দরবান জেলায়, ৬৭ শতাংশ
এর পরই কক্সবাজার (৭৫.২ শতাংশ), খাগড়াছড়ি (৭৭ শতাংশ), রাঙামাটি (৭৭.৩ শতাংশ) ও শেরপুরের (৭৮.৬ শতাংশ) অবস্থান।

৬৬.
আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ১৯৬৯ সালের কত তারিখে?
  1. ক) ২০ ফেব্রুয়ারি
  2. খ) ২১ ফেব্রুয়ারি
  3. গ) ২২ ফেব্রুয়ারি
  4. ঘ) ২৩ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
গ) ২২ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে।
- আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল ৩৫ জন।
- এই মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন।
উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

৬৭.
বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ভুটান
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
গ) আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) আইসল্যান্ড
ব্যাখ্যা
(no explanation)
৬৮.
বাংলাদেশে প্রথম PTA স্বাক্ষর করে কোন দেশের সাথে?
  1. ক) ভারত
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভুটান
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
গ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুটান
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিঃ
- বিশ্বের কোনাে দেশের সাথে প্রথমবারের মতো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trade Agreement) স্বাক্ষর করে বাংলাদেশ।
- ৬ ডিসেম্বর ২০২০ ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে বাংলাদেশ।
- এ চুক্তির মাধ্যমে ভুটান ১০০টি বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা প্রদান করতে সম্মত হয়।
- অন্যদিকে ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে।
- দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকার (SAFTA) আওতায় বাংলাদেশ ও ভুটান কিছু বাণিজ্য সুবিধা ভােগ করে আসছে। PTA'র ফলে এর আওতা আরও বাড়বে।

উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার ও সালতামামী।

৬৯.
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) 19 সেপ্টেম্বর 2013
  2. খ) 26 সেপ্টেম্বর 2017
  3. গ) 20 মার্চ 2019
  4. ঘ) 30 সেপ্টেম্বর 2020
সঠিক উত্তর:
ঘ) 30 সেপ্টেম্বর 2020
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 30 সেপ্টেম্বর 2020
ব্যাখ্যা

৩০ সেপ্টেম্বর ২০২০, ঢাকা, বাংলাদেশ- রাষ্ট্রদূত আর্ল আর. মিলার এবং বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মহিবুল হক, যুক্তরাষ্ট্র সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করেছেন। এটি এই দু’দেশের সমঝোতায় স্বাক্ষরিত প্রথম দ্বিপাক্ষিক বিমান পরিবহন চুক্তি।
এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ওপেন স্কাই শীর্ষক আন্তর্জাতিক বিমান চলাচল নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সাথে আধুনিক বিমান চলাচল সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।
যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ ও চলাচল সংখ্যা উন্মুক্ত করা, আকাশসীমা ব্যবহারের সুযোগ উন্মুক্ত করা, বিমান ভাড়া করার পদ্ধতি সহজ করা এবং বিমানের কোড যৌথভাবে ব্যবহারের সুযোগ উন্মুক্ত করার বিষয়গুলো এ চুক্তিতে অন্তর্ভুক্ত। স্বাক্ষরের পরই এ চুক্তি কার্যকর ।


source: daily newspaper
৭০.
বাংলাদেশে প্রথম এক্সপ্রেসওয়ে এর দৈর্ঘ্য কত?
  1. ক) ২০ কিলোমিটার
  2. খ) ৩৫ কিলোমিটার
  3. গ) ৫৫ কিলোমিটার
  4. ঘ) ৭৫ কিলোমিটার
সঠিক উত্তর:
গ) ৫৫ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫ কিলোমিটার
ব্যাখ্যা

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হলো ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে।
গত ১৫ মার্চ প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করেন। এটির দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। মহাসড়কটিতে চারটি লেন এবং দুটি সার্ভিস লেন রয়েছে।
এই এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা থেকে মাওয়া যেতে সময় লাগবে ২৭ মিনিট এবং ভাঙ্গা যেতে ৫৫ মিনিট।
(সূত্র: দৈনিক প্রথম আলো রিপোর্ট)

৭১.
পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত?
  1. ক) মহাস্থানগড়
  2. খ) পাহাড়পুর
  3. গ) ময়নামতি
  4. ঘ) রাউজান
সঠিক উত্তর:
ক) মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাস্থানগড়
ব্যাখ্যা

পরশুরামের প্রাসাদ মহাস্থানগড় দুর্গনগরের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান।
মহাকালীর কুন্ড থেকে আনুমানিক ২০০ মিটার উত্তরে এই স্থানে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এ এলাকার শেষ হিন্দু রাজা পরশুরামের প্রাসাদ ছিল বলে উল্লেখ করা হয়।
এখানে খননের (১৯৬১) ফলে পাল, মুসলিম ও ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নানা সাংস্কৃতিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। খননের নিম্নতর স্তরে পাল আমলের নানা ভবনের ধ্বংসাবশেষ, কিছু পোড়ামাটির নকশি পাতলা ইট (ফলক) এবং এ স্থানের মধ্যস্থলে কিছু ভবনের অবশেষ ও এই ভবনের বলে অনুমিত কিছু চমকদার মৃৎপাত্র পাওয়া গেছে। মৃৎপাত্রগুলি মুসলিম শাসনামলের।
খনন এলাকার সর্বোচ্চ স্তরে আঠারো কিংবা উনিশ শতকের গোড়ার দিকে নির্মিত এক আবাস ভবনের সন্ধান পাওয়া গেছে। চারটি স্বতন্ত্র ব্লক বা অংশে বিভক্ত এ ভবনের মধ্যস্থলে একটি আঙিনা দেখা যায়। এসব নির্মাণ কাঠামো একটি আয়তাকার প্রাচীরে বেষ্টিত। এখানে প্রাপ্ত নানা নিদর্শনের মধ্যে রয়েছে বিষ্ণুপটের একটি ভাঙা অংশ, বহুসংখ্যক উজ্জ্বল মৃৎপাত্র, কড়ি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটি মুদ্রা। কাছেই একটি কূপ রয়েছে। জনসাধারণের কাছে এটি জীয়তকুন্ড নামে পরিচিত ও সম্ভবত তা পরশুরামের প্রাসাদের সঙ্গে সম্পর্কিত।

৭২.
ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
  1. ক) ব্রাসেলস
  2. খ) লুক্সেমবার্গ
  3. গ) ফ্রাঙ্কফুর্ট
  4. ঘ) দা হেগ
অনির্ধারিত
ব্যাখ্যা

ইউরোপীয়ান পার্লামেন্ট হলো ইউরোপীয়ান ইউনিয়নের একটি প্রতিষ্ঠান যা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়।
ইউরোপীয়ান পার্লামেন্ট ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত। তবে লুক্সেমবার্গ এবং ব্রাসেলসে এর কার্যালয় রয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট ৭০৫ জন সরাসরি নির্বাচিত সদস্যের সমন্বয়ে গঠিত।
[সূত্র: ইউরোপীয়ান পার্লামেন্ট ওয়েবসাইট]

৭৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় কবে?
  1. ক) ১৮৬০
  2. খ) ১৮৬১
  3. গ) ১৮৬৩
  4. ঘ) ১৮৬৫
সঠিক উত্তর:
গ) ১৮৬৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৬৩
ব্যাখ্যা

- ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর আব্রাহাম লিংকন দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন। এ লক্ষে ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন। পরবর্তীতে সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়। 
- আব্রাহাম লিংকনের সময় আমেরিকায় গৃহযুদ্ধ চলছিলো।
- আব্রাহাম লিংকন গেটিসবার্গ ভাষনের জন্যে বিখ্যাত।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস)

৭৪.
আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত?
  1. ক) ১৫ জন
  2. খ) ১৮ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ১৩ জন
সঠিক উত্তর:
ক) ১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ জন
ব্যাখ্যা

আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সদরদপ্তর নেদারল্যান্ড এর দ্যা হেগ- এ অবস্থিত।
এটি জাতিসংঘের বিচারালয়।
- ১৫ জন বিচারকের সমন্বয়ে এ আদালত গঠিত এবং বিচারকদের মেয়াদকাল ৯ বছর।
সূত্রঃ ব্রিটানিকা।

৭৫.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) কলকাতা
  2. খ) মাদ্রিদ
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) টোকিও
সঠিক উত্তর:
ঘ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টোকিও
ব্যাখ্যা

- ১৯৭৩ সালের ৬ ডিসেম্বর জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালে।
- কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০) অবস্থিত।
- নয়াদিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয় (২০১০) অবস্থিত।

সূত্রঃ জাতিসংঘ ও সার্ক ওয়েবসাইট।

৭৬.
বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য?
  1. ক) ০.০১ mg
  2. খ) ০.০৫ mg
  3. গ) ০.১ mg
  4. ঘ) ০.৫ mg
সঠিক উত্তর:
খ) ০.০৫ mg
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৫ mg
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আন্তর্জাতিকভাবে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হলো ০.০১ মিলিগ্রাম। তবে বিভিন্ন দেশ নিজ নিজ দেশের মাত্রা নির্ধারণ করে থাকে।
বাংলাদেশে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম। চাঁদপুর জেলা দেশের মধ্যে সবচেয়ে আর্সেনিক দূষণপ্রবণ জেলা।
(সূত্রঃ দুর্যোগকোষ)
৭৭.
বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত?
  1. ক) ৪০ %
  2. খ) ৩৩%
  3. গ) ৬৫%
  4. ঘ) ৮৫%
সঠিক উত্তর:
গ) ৬৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৫%
ব্যাখ্যা

বায়োগ্যাস:
প্রাকৃতিক গ্যাসের অনুরূপ গ্যাস নানা রকম প্রাণী ও উদ্ভিদের বর্জ্য থেকে তৈরি করার ব্যবস্থা করা যায়। এ ধরনের গ্যাসকে বলে বায়োগ্যাস।

- বায়ো অর্থ জীবন। প্রাণী বা উদ্ভিদ জীবনের অধিকারী বিধায় এদের দেহ এবং দেহ নিঃসৃত পদার্থ পচনশীল।
- গোবর, মলমূত্র, পাতা, খড়কুটো প্রভৃতি পদার্থ পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতি রাখলে এক ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে গাজন প্রক্রিয়া ঘটে। ফলে এক ধরনের বর্ণহীন দাহ্য গ্যাস উৎপন্ন হয়। এর শতকরা ৬০-৭০ ভাগই মিথেন গ্যাস। ইহাই বায়োগ্যাস নামে পরিচিত।

উৎস: নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)।

অপশনে ৬৫% থাকায় উত্তর হিসেবে এটাই বেছে নেওয়া হচ্ছে।
আরো অনেক উৎসে বায়োগ্যাসে মিথেনের বিভিন্ন মাপ বা রেঞ্জ দেওয়া আছে। সবগুলোতেই উত্তর ৭০% এর কাছাকাছি।

৭৮.
কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
  1. ক) ভিটামিন এ
  2. খ) ভিটামিন বি
  3. গ) ভিটামিন সি
  4. ঘ) ভিটামিন ডি
সঠিক উত্তর:
গ) ভিটামিন সি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিটামিন সি
ব্যাখ্যা
ভিটামিন সি তাপে নষ্ট হয়।
ভিটামিন সি সমৃদ্ধ খাবারকে উচ্চ তাপে সেদ্ধ করলে আস্তে আস্তে তা হারাতে শুরু করে। তবে সাধারণ নিয়মে রান্নার চেয়ে মাইক্রওয়েভে রান্না করলে খাবারে ভিটামিন সি কম নষ্ট হয়।
Source: ncbi.nlm.nih.gov
৭৯.
এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী খেলোয়াড় কে?
  1. ক) গ্লেন ম্যাকগ্রা
  2. খ) ওয়াসিম আকরাম
  3. গ) লাসিথ মালিঙ্গা
  4. ঘ) কোর্টনি ওয়ালশ
সঠিক উত্তর:
ক) গ্লেন ম্যাকগ্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্লেন ম্যাকগ্রা
ব্যাখ্যা
- এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী খেলোয়াড় অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক। তিনি ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ২৭ টি উইকেট লাভ করেন।
- তিনি এই রেকর্ড নিজের নামে করে নিতে তারই স্বদেশী গ্লেন ম্যাকগ্রা'র ২০০৭ সালের বিশ্বকাপে পাওয়া ২৬ টি উইকেটের রেকর্ড পেছনে ফেলেন।

- অপশনে দেওয়া খেলোয়াড়দের মধ্যে গ্লেন ম্যাকগ্রা - ২০০৭ সালের বিশ্বকাপে ২৬ উইকেট পেয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন।
- তাই সঠিক উত্তর হিসাবে গ্লেন ম্যাকগ্রাকে নেওয়া হয়েছে।
source: Cricbuzz and Cricinfo
৮০.
২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট কে পেয়েছে?
  1. ক) নেইমার
  2. খ) লিওনেস মেসি
  3. গ) সুয়ারেজ
  4. ঘ) জেসুস
সঠিক উত্তর:
খ) লিওনেস মেসি
উত্তর
সঠিক উত্তর:
খ) লিওনেস মেসি
ব্যাখ্যা
২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় ৪ টি গোল এবং ৫ টি এসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি।
এবারের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খড়া কেটেছে।
source: goal.com