পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৪ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৮৪ প্রশ্ন

.
অশুদ্ধ বানান - 
  1. রূপায়ণ
  2. চূর্ণবিচূর্ন
  3. মহীয়সী
  4. সম্পূর্ণ
সঠিক উত্তর:
চূর্ণবিচূর্ন
উত্তর
সঠিক উত্তর:
চূর্ণবিচূর্ন
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - চূর্ণবিচূর্ন
- শুদ্ধ বানান - চূর্ণবিচূর্ণ।
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- সম্পূর্ণ চূর্ণিত,
- সম্পূর্ণ বিনষ্ট।

অন্যদিকে,
- রূপায়ণ, 
- মহীয়সী,
- সম্পূর্ণ।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'হেক্টরবধ' গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়?
  1. রামমোহন রায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ভূদেব মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
ভূদেব মুখোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ভূদেব মুখোপাধ্যায়
ব্যাখ্যা

হেক্টরবধ:
- হেক্টরবধ (১৮৭১) হোমারের ‘ইলিয়াড’ মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
- মধুসূদন রচনাটি ১৮৬৭তে শুরু করেন কিন্তু অসমাপ্ত অবস্থাতেই ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর তা প্রকাশিত হয়।
- হোমারের রচনা মূল গ্রিক থেকে বাংলায় অনুবাদের এটিই প্রথম প্রচেষ্টা।
- গ্রন্থটি 'ভূদেব মুখোপাধ্যায়কে' উৎসর্গ করা হয়েছিল।

মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য:

- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বাংলাপিডিয়া।

.
কোন দুটি অঘোষ ধ্বনি?
  1. ম, দ
  2. ল, ড
  3. শ, ক
  4. ঘ, ঙ
সঠিক উত্তর:
শ, ক
উত্তর
সঠিক উত্তর:
শ, ক
ব্যাখ্যা

অঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে অঘোষ ব্যঞ্জন বলা হয়।
যথা:
- প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

অন্যদিকে,
ঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ব্যঞ্জন ধ্বনি।
যথা:
- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
কোনটি ’বিধু' শব্দের প্রতিশব্দ?
  1. বাতাস
  2. চাঁদ
  3. বিদ্যুৎ
  4. সূর্য
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা

চাঁদ' শব্দের প্রতিশব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু,
মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
'আকাশ মেঘে ঢাকা।' - বাক্যে 'মেঘ' কোন কারক?
  1. কর্ম
  2. করণ
  3. অধিকরণ
  4. অপাদান
সঠিক উত্তর:
করণ
উত্তর
সঠিক উত্তর:
করণ
ব্যাখ্যা

করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায় বা উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান সহায়, তা-ই করণ। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। 

যেমন:
করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: ছেলেরা বল খেলে। 
তৃতীয়া বিভক্তি: আমরা কান দ্বারা শুনি। 
পঞ্চমী বিভক্তি: এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে। 
ষষ্ঠী বিভক্তি: তার মাথায় লাঠির আঘাত কোরো না। 
সপ্তমী বিভক্তি: আকাশ মেঘে ঢাকা।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।

.
'কুজ্ঝটিকা' - শব্দের শুদ্ধবিচ্ছেদ কোনটি?
  1. কুধ্‌ + ঝটিকা
  2. কুৎ + ঝটিকা
  3. কু + ঝটিকা
  4. কুৎ + ঝাটিকা
সঠিক উত্তর:
কুৎ + ঝটিকা
উত্তর
সঠিক উত্তর:
কুৎ + ঝটিকা
ব্যাখ্যা

ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
- ত্ ও দ্-এরপর জ্‌ ও ঝ্‌ থাকলে ত্ ও দ্‌ - এর স্থানে জ্‌ হয়।

যেমন:
- সৎ + জন = সজ্জন,
- বিপদ + জাল = বিপজ্জাল,
- কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।

.
'সব্যসাচী' - কোন উপন্যাসের চরিত্র?
  1. গৃহদাহ
  2. পথের দাবী
  3. দেনা-পাওনা
  4. দেবদাস
সঠিক উত্তর:
পথের দাবী
উত্তর
সঠিক উত্তর:
পথের দাবী
ব্যাখ্যা

'পথের দাবী' উপন্যাস:
- পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ। 
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র। 
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।  
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ। 
- বঙ্গবাণী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) শরৎ রচনাবলী।

.
'দাখিল' - শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. হিন্দি
  4. সংস্কৃত
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা

• 'দাখিল' শব্দটি 'আরবি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- উপস্থাপন, পেশ।
- প্রবেশিকা (দাখিল পরীক্ষা)।

কিছু আরবি শব্দ:
- আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

• আলিশান আরবি ভাষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'অনশন' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনাহার
  2. উপচয়
  3. অনন্বয়
  4. আহার
সঠিক উত্তর:
আহার
উত্তর
সঠিক উত্তর:
আহার
ব্যাখ্যা

• 'অনশন' এর বিপরীতার্থক শব্দ - আহার

উল্লেখ্য,
'অনশন' শব্দের অর্থ - অনাহার
'অশন' শব্দের অর্থ - ভোজন, আহার, আহার্যসামগ্রী, খাদ্যদ্রব্য।

অন্যদিকে,
অপচয় - উপচয়।
অন্বয়    অনন্বয়

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
'পরায়ণ' শব্দের উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. স্থানান্তর
  2. বিপরীত
  3. আধিক্য
  4. আতিশয্য
সঠিক উত্তর:
আতিশয্য
উত্তর
সঠিক উত্তর:
আতিশয্য
ব্যাখ্যা

'পরা' উপসর্গের ব্যবহার:
আতিশয্য অর্থে - পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ
• বিপরীত অর্থে - পরাজয়, পরাভব।

তৎসম বা সংস্কৃত উপসর্গ:

- তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০ টি।
 যেমন:
- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। 

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯, ২০২১- সংস্করণ)।

১১.
'ড়' এবং 'ঢ়' - এই দুটি কোন ধরনের ধ্বনি?
  1. কম্পনজাত
  2. ঘর্ষণজাত
  3. তাড়নজাত
  4. নাসিক্য ধ্বনি
সঠিক উত্তর:
তাড়নজাত
উত্তর
সঠিক উত্তর:
তাড়নজাত
ব্যাখ্যা

তাড়নজাত ব্যঞ্জনধ্বনি:
- তাড়িত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতাে করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।

যেমন:
- বাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ড়, ঢ় তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি,  (২০২১ সংস্করণ)।

১২.
কোনটি গুণবাচক বিশেষ্য?
  1. দর্শন
  2. গমন
  3. শয়ন
  4. দুঃখ 
সঠিক উত্তর:
দুঃখ 
উত্তর
সঠিক উত্তর:
দুঃখ 
ব্যাখ্যা

গুণবাচক বিশেষ্য:
- যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যেমন:
- মধুর মিষ্টতার গুণ- মধুরতা,  তরল দ্রব্যের গুণ- তারল্য,  তিক্ত দ্রব্যের গুণ-তিক্ততা ইত্যাদি।
তদ্রুপ: সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ ইত্যাদি।

অন্যদিকে,
- দর্শন, গমন ও শয়ন- ভাববাচক/ক্রিয়া বিশেষ্যর উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

১৩.
'তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে?' - এটি কোন কালের উদাহরণ?
  1. পুরাঘটিত অতীত
  2. নিত্যবৃত্ত অতীত 
  3. পুরাঘটিত বর্তমান
  4. নিত্যবৃত্ত বর্তমান
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত
উত্তর
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত
ব্যাখ্যা

পুরাঘটিত অতীত:
- যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।

যেমন:
- আমরা রাজশাহী গিয়েছিলাম।
- তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে?
- আমি তাকে ভাত খেতে দেখেছিলাম।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

১৪.
কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
  1. ঘরামি
  2. ডাক্তারখানা
  3. ধড়িবাজ 
  4. লৌকিক 
সঠিক উত্তর:
ঘরামি
উত্তর
সঠিক উত্তর:
ঘরামি
ব্যাখ্যা

বাংলা তদ্ধিত প্রত্যয়:
- বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাকি প্রত্যয়গুলোকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: 
- বাঘ + আ = বাঘা; ঘর + আমি = ঘরামি ইত্যাদি।

অন্যদিকে,
বিদেশি তদ্ধিত প্রত্যয়:
- শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: 
- ডাক্তার + খানা = ডাক্তারখানা, ধড়ি + বাজ = ধড়িবাজ ইত্যাদি।

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
- মনু + ষ্ণ = মানব;
- লোক + ষ্ণিক = লৌকিক ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।

১৫.
'নিমরাজি' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অসম্মতি হওয়া
  2. প্রায় সম্মত
  3. অস্বীকার করা
  4. ভাবনাচিন্তাহীন
সঠিক উত্তর:
প্রায় সম্মত
উত্তর
সঠিক উত্তর:
প্রায় সম্মত
ব্যাখ্যা

• 'নিমরাজি' বাগ্‌ধারার অর্থ - প্রায় সম্মত

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- 'গোমূর্খ' বাগধারাটির অর্থ - অতিমূর্খ।
- 'ঘটিরাম' বাগধারাটির অর্থ - অকেজো।
- 'খোদার খাসি' বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তাহীন।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - নিতান্ত অলস।
- 'চটকের মাংস' বাগ্‌ধারার অর্থ - সামান্য জিনিস।
- ‘কূপমণ্ডূক’ বাগ্‌ধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান / ঘরকুনো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৬.
'আটমেসে ˃ আটাসে' - এটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. বিষমীভবন
  2. সম্প্রকর্ষ
  3. বিপ্রকর্ষ
  4. ব্যঞ্জন বিকৃতি 
সঠিক উত্তর:
সম্প্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
সম্প্রকর্ষ
ব্যাখ্যা

সম্প্রকর্ষ বা স্বরলোপ: 
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো  স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।

যেমন:
- আটমেসে > আটাসে,
- কুটুম্ব > কুটুম,
- জানালা > জান্‌লা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

১৭.
বাংলা সাহিত্যের যুগসন্ধির কাল কোনটি?
  1. ১৭০০ থেকে ১৮৬০ খ্রি.
  2. ১৭৬০ থেকে ১৮০০ খ্রি.
  3. ১৭৩০ থেকে ১৮০০ খ্রি.
  4. ১৭৬০ থেকে ১৮৬০ খ্রি.
সঠিক উত্তর:
১৭৬০ থেকে ১৮৬০ খ্রি.
উত্তর
সঠিক উত্তর:
১৭৬০ থেকে ১৮৬০ খ্রি.
ব্যাখ্যা

যুগসন্ধির কাল:
- ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসেবে ধরা হয়।
- আর ১৮০১ খ্রিস্টাব্দ - বর্তমান হচ্ছে আধুনিক যুগ।
- এর মধ্যে ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের 'যুগসন্ধির কাল' বলা হয়। মধ্যযুগের শেষ ও আধুনিকযুগের সূচনালগ্নের এই শত বছরে চলেছে একটি নীরব প্রস্তুতি। এই প্রস্তুরি প্রধান পুরোহিত ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে 'যুগসন্ধির কাল' বা 'যুগসন্ধিক্ষণ' বা 'অবক্ষয় যুগ' বলা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; লাইভ এমসিকিউ লেকচার।

১৮.
'এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।' - এখানে নিম্নরেখ শব্দটি কোন অব্যয়ের উদাহরণ?
  1. সংকোচক অব্যয়
  2. বিয়োজক অব্যয়
  3. অনুগামী সমুচ্চয়ী অব্যয়
  4. সংযোজক অব্যয়
সঠিক উত্তর:
অনুগামী সমুচ্চয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অনুগামী সমুচ্চয়ী অব্যয়
ব্যাখ্যা

অনুগামী সমুচ্চয়ী অব্যয়:
- যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে। তাই তাদের অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে।

যেমন:
১. তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে।
২. আজ যদি (শর্ত বাচক) পারি, একবার সেখানে যাব।
৩. এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

১৯.
'পরিচয়' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কে?
  1. বুদ্ধদেব বসু
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. রণেশ দাশগুপ্ত
  4. দীনেশরঞ্জন দাশ
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

'পরিচয়' পত্রিকা:
- সুধীন্দ্রনাথ দত্ত 'পরিচয়' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি একাধারে ১২ বছর এই পত্রিকার সম্পাদক ছিলেন। 
- আধুনিক বাংলা সাহিত্য চর্চায় পত্রিকাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।  
- বাংলা সাহিত্যে তিরিশের আধুনিকতা আন্দোলনে 'পরিচয়' পত্রিকার অবদান অনস্বীকার্য।
- 'কল্লোল’, ‘কালিকলম', ‘পরিচয়’- এর নাম একসঙ্গে উচ্চারণের দাবি রাখে।
- ১৯৩১ সালে ত্রৈমাসিক পত্রিকাটি কলকাতা থেকে আত্মপ্রকাশ করে।

অন্যদিকে, 
- 'কবিতা' বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা।
- ‘ক্রান্তি’ পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত
- 'কল্লোল' প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২০.
'উদন্যা' বলতে কী বোঝায়?
  1. দেখবার ইচ্ছা
  2. হরণ করার ইচ্ছা
  3. জল পানের ইচ্ছা
  4. নিজের খেয়ালখুশি
সঠিক উত্তর:
জল পানের ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
জল পানের ইচ্ছা
ব্যাখ্যা

• 'জল পানের ইচ্ছা' এক কথায় প্রকাশ - উদন্যা

অন্যদিকে,
নিজের খেয়ালখুশি - যদৃচ্ছা।
হরণ করার ইচ্ছা - জিহীর্ষা।
দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২১.
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর।' - এখানে 'টাপুর টুপুর' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. পৌনঃপুনিকতা 
  2. অনুভূতি 
  3. বিশেষণ
  4. ধ্বনিব্যঞ্জনা
সঠিক উত্তর:
ধ্বনিব্যঞ্জনা
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিব্যঞ্জনা
ব্যাখ্যা

অব্যয়ের দ্বিরুক্তি:
১. ভাবের গভীরতা বোঝাতে: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি কী করেছ?
২. পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছমছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।
৫. ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২২.
নিচের কোন শব্দটি অপপ্রয়োগ?
  1. পিতৃহারা
  2. সুবুদ্ধিমান
  3. নির্দোষ
  4. নীরোগ
সঠিক উত্তর:
সুবুদ্ধিমান
উত্তর
সঠিক উত্তর:
সুবুদ্ধিমান
ব্যাখ্যা

• 'সুবুদ্ধিমান' - শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে। 
- এটি সমাস সাধিত অপপ্রয়োগ।
- এর শুদ্ধ প্রয়োগ - সুবুদ্ধি।

অন্যদিকে,
- নীরোগ, 
- পিতৃহারা,
- নির্দোষ। 
শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৩.
সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ কোনটি?
  1. পঞ্চতন্ত্র
  2. টুনি মেম
  3. চাচা-কাহিনী
  4. দেশে বিদেশে
সঠিক উত্তর:
দেশে বিদেশে
উত্তর
সঠিক উত্তর:
দেশে বিদেশে
ব্যাখ্যা

দেশে বিদেশে:
- সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনি 'দেশে বিদেশে' (১৯৪৯)।
- এটি সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- ভ্রমণকাহিনিটি আফগানিস্তানের কাবুল শহরে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।

সৈয়দ মুজতবা আলী:
- তিনি ছিলেন  শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম।

• তাঁর রচিত রম্য-রচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী।

• তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২৪.
‘সন্দেশ’ - কোন ধরনের শব্দ?
  1. রূঢ়ি 
  2. যৌগিক 
  3. যোগরূঢ় 
  4. মৌলিক
সঠিক উত্তর:
রূঢ়ি 
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি 
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।

যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৫.
Synonym of 'Altruistic' is-
  1. Benevolent
  2. Progressive
  3. Inhumane
  4. Selfish
সঠিক উত্তর:
Benevolent
উত্তর
সঠিক উত্তর:
Benevolent
ব্যাখ্যা

The correct answer is Benevolent

• Altruistic

- English meaning: having or showing an unselfish concern for the welfare of others.
- Bangla meaning: পরার্থবাদ; পরহিতব্রত; স্বার্থহীনতা।

• Benevolent

- English meaning: marked by or disposed to doing good.
- Bangla meaning: দয়ালু; সদাশয়।

Other options:
• Progressive
- English meaning: Characterized by continuous improvement or advancement.
- Bangla meaning: অগ্রগতিশীল; উন্নতিশীল; বৃদ্ধিশীল।

• Inhumane
- English meaning: having or showing a lack of sympathy or tender feelings.
- Bangla meaning: অমানুষিক; নির্মম; নৃশংস; হৃদয়হীন।

• Selfish
- English meaning: concerned excessively or exclusively with oneself: seeking or concentrating on one's own advantage, pleasure, or well-being without regard for others.
- Bangla meaning: স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

২৬.
Select the antonym of the word 'Destitute'-
  1. Affluent
  2. Necessary
  3. Bold
  4. Talkative
সঠিক উত্তর:
Affluent
উত্তর
সঠিক উত্তর:
Affluent
ব্যাখ্যা

The correct answer is Affluent

• Destitute:
- English meaning: lacking possessions and resources.
- Bangla meaning: খাদ্য, বস্ত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে বঞ্চিত।

• Affluent
- English meaning: having an abundance of goods or riches।
- Bangla meaning: বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়।

• Necessary
- English meaning: absolutely needed.
- Bangla meaning: প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।

• Bold
- English meaning: fearless before danger : intrepid.
- Bangla meaning: সাহসী; দুর্দান্ত; দুর্দমনীয়; প্রবল; দুঃসাহসিক; সপ্রতিভ; উচ্চাভিলাষী।

• Talkative
- English meaning: fond of talking or conversation
- Bangla meaning: গল্পপ্রিয়, বাচাল

Source:
1. Merriam-Webster dictionary
2. Accessible Dictionary 
3. Cambridge Dictionary.

২৭.
'Itinerary' means -
  1. list of items to be discussed in meeting
  2. list of events in a fixed time
  3. plan of a journey
  4. record of events occurred in a day
সঠিক উত্তর:
plan of a journey
উত্তর
সঠিক উত্তর:
plan of a journey
ব্যাখ্যা

The correct answer is- গ) plan of journey.

• Itinerary
(Noun)
- English meaning: A document in which the places you go to or plan to go to on a journey are listed.
- Bangla meaning: ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।

Example Sentence:
1. We made a detailed itinerary before going to the trip.
2. My tour guide helped me to create a itinerary before our trip to japan.

Other Options:
ক) list of items to be discussed in meeting is called- agenda.
খ) list of events in a fixed time is called- a schedule or a chronology.
গ) record of events occurred in a day is kept in a diary.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

২৮.
The phrase 'An odious crime' means-
  1. punishable
  2. suicidal
  3. hateful
  4. trivial
সঠিক উত্তর:
hateful
উত্তর
সঠিক উত্তর:
hateful
ব্যাখ্যা

The correct answer is: গ) hateful.

An odious crime

- English meaning: a crime that is extremely unpleasant, hateful and deserving of hate.
- Bangla meaning: একটি জঘন্য অথবা ঘৃণ্য অপরাধ।

Example sentence:
1. It was one of the most odious crimes of recent history.
2. The taking of hostage of small children is an odious crime.
3. He had to repay for the odious crimes he committed.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

২৯.
I saw _______ one-eyed beggar.
  1. an
  2. a
  3. the
  4. No article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা

Complete Sentence: I saw a one-eyed beggar.

• শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তা যদি ইউ (U) বা ওয়া (O) এর মত উচ্চারিত হয় তাহলে তার পূর্বে an না বসে a বসে ।
-'O' এর উচ্চারণ "ওয়া" এর মত হলে (vowel হওয়া সত্ত্বেও) তার আগে an না বসে a বসে।
Example:
Inc: I saw an one-eyed man.
Cor: I saw a one-eyed man.

• কিন্তু O-এর উচ্চারণ "অ" বা "ঔ"-এর মত হলে তার আগে an বসে। 
Example:
Incorrect: He is a old man.
Correct: He is an old man.
Incorrect: He works as a operator in a company.
Correct: He works as an operator in a company.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৩০.
Noun form of the word 'Deny' is-
  1. Deny
  2. Denied
  3. Denial
  4. Deniable
সঠিক উত্তর:
Denial
উত্তর
সঠিক উত্তর:
Denial
ব্যাখ্যা

The correct answer is- গ) Denial.

• Denial (Noun)

- English Meaning: refusal to satisfy a request or desire
- Bengali Meaning: অস্বীকার; প্রত্যাখ্যান; ব্যপনয়ন।

Example Sentence:
1. The CEO issued a denial of the report that she is about to resign.
2. Death when it comes will have no denial.
3. Delay is the deadliest form of denial.

Other options:
- Deny: (Verb) এটি একটি verb যার অর্থ -সত্য বলে স্বীকার না-করা বা অসত্য বলে ঘোষণা করা অথবা অস্বীকার করা।
- Denied: (verb) ইহা Deny verb টির past form মাত্র। 
- Deniable: (adjective) যা অস্বীকার্য।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩১.
Identify the common gender-
  1. Bull
  2. Bee
  3. Orphan
  4. Hart
সঠিক উত্তর:
Orphan
উত্তর
সঠিক উত্তর:
Orphan
ব্যাখ্যা

The correct answer is- গ) Orphan

Orphan:
- English: a child deprived by death of one or usually both parents.
- Bangla meaning: এতিম (শিশু)

Common Gender:
যে Noun দ্বারা একই সাথে পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝায় তাকে Common Gender বলা হয়।
Example: Parent, Child, Baby, Cousin, Student, Orphan, Monarch, Friend, etc.

Other options-
ক) Bull- ষাঁড়; বৃষ।
-"Bull" হলো Cow (গাভী) এর Masculine form.

খ) Bee- মৌমাছি; মধুকর; ভ্রমর।
- Bee হলো Drone (পুং মৌমাছি) এর feminine form.

ঘ) Hart- পুরুষ হরিণ।
- Hart হলো Roe (হরিণী) এর Masculine form.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩২.
The university library is very rich. The underlined word is a/an-
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

The correct answer is- Adjective.

• The university library is very rich. এখানে University শব্দটি একটি Adjective.
- কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- এ বাক্যে 'library' কে modify করেছে 'University' শব্দটি।
- তাই এই বাক্যে 'University' শব্দটি Adjective.

Other Options:
ক) Noun: যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করে তাকে Noun বা বিশেষ্য পদ বলে।
যেমন: Karim, Dhaka, Flower, Tiger, etc.

খ) Adverb: যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।
যেমন: better, slowly, very, just, quickly, etc. 

ঘ) Verb: যে সকল ওয়ার্ড দ্বারা করা ,খাওয়া ,যাওয়া, প্রভৃতি কাজ করা বুঝায় তাকে verb বলে।
 যেমন: Eat, see, catch, play, etc.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.

৩৩.
He entered the room silently. The underlined word is a/an-
  1. Verb
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা

The correct answer is-গ) Adverb.

Adverb: 
- যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।
- যেমন: better, slowly, very, just, quickly etc.
- Adverb-এর মূল কাজ হলো noun বা pronoun ছাড়া অন্য যেকোনো part of speech-কে modify করা।
- এটি "কখন, কোথায়, কীভাবে, কেন" প্রশ্নের উত্তর দেয়।
- প্রদত্ত বাক্যে silently-word টি Enter- verb কে modify করে।
- তাই এটি একটি adverb.

Other Options:
Verb: 
- যে সকল ওয়ার্ড দ্বারা করা ,খাওয়া ,যাওয়া, প্রভৃতি কাজ করা বুঝায় তাকে verb বলে । 
- যেমন: Eat, see, catch ,play etc.
- Example sentence:
 1. I eat rice.
 2. They play football.

Adjective:
- যে সকল Word Noun বা pronoun এর দোষ,গুন,অবস্থা ,সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে তাদের adjective বলে।
- যেমনঃ Honest , Good, Ugly, Popular etc.
- He is an honest man
- He is a clever boy.

Preposition: 
- যেসব শব্দ noun বা pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাদের preposition বলে।
- যেমন: on, in, up, before, between, among, down, below etc.
- Example sentence
  1. He sat on the table
  2. She looked at me.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৩৪.
Choose the correct sentence-
  1. Everybody have gone there.
  2. Everybody has gone there.
  3. Everybody has gone their.
  4. Everybody has went there.
সঠিক উত্তর:
Everybody has gone there.
উত্তর
সঠিক উত্তর:
Everybody has gone there.
ব্যাখ্যা

Correct sentence: Everybody has gone there.

• Everybody, Everyone, Everything, Nobody, No one, Nothing, Anybody, Anyone, Anything, Someone, Somebody, something, ইত্যাদি বাক্যের Subject হলে এদের পরে সর্বদাই singular verb বসে।
- এগুলো সর্বদা Singular এবং এদের পরে সর্বদাই singular verb বসে।
- আবার এরা subject হিসেবে ব্যবহৃত হলে এদের possessive টিও singular হয়।
- যেমন: Everybody has performed his duties.

More examples:
- Everybody is coming to the house after the show
- Everybody has completed his work.
- Everyone is going to the party.

Other Options:
ক) Everybody have gone there.
→ এটি ভুল কারণ Everybody এর পর plural Verb ব্যবহার করা হয়েছে।
খ) Everybody has gone their.
→ এটি ভুল কারণ possessive এর ভুল প্রয়োগ করা হয়েছে।
গ) Everybody has went there.
→ এটি ভুল কারণ Auxiliary verb (has) এর পর verb -এর past pasrticiple 'gone' হবে, past form 'went' নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৫.
Swimming is beneficial to health. The word 'swimming' is an example of-
  1. Gerund
  2. Infinitive
  3. Participle 
  4. Adjective
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

Swimming is beneficial to health. The word 'swimming' is an example of- Gerund.

- প্রদত্ত বাক্যে 'Swimming' verb -এর subject হিসেবে বসে noun -এর কাজ করছে তাই এটি Gerund.

Gerund:

- Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- Gerund= Verb + ing 
- এটা verb এর সাথে ing যুক্ত হয়ে তৈরি হলেও কাজ করে Noun এর মত।
- সুতরাং 'ing' যুক্ত verb-form যখন কোন Sentence এর subject, Object, Preposition এর object এবং verb এর complement রুপে ব্যবহৃত হয়,তখন 'ing' যুক্ত verb-form টিকে Gerund বলে।
- তাই, প্রদত্ত বাক্যে Swimming একটি gerund.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

অন্যদিকে,
 Participle: Verb+ing যুক্ত হয়ে যখন Adjective এবং verb এর কাজ করে তখন তাকে participle বলে।
- যেমন: I saw the girl Dancing.

 Adjective: যে সকল Word Noun বা pronoun এর দোষ,গুন,অবস্থা ,সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে তাদের adjective বলে। 
- যেমন: This is a book of English Language.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৩৬.
Choose the correct preposition: He was confined ________ bed owing to illness.
  1. to 
  2. with
  3. in
  4. within
সঠিক উত্তর:
to 
উত্তর
সঠিক উত্তর:
to 
ব্যাখ্যা

Complete sentence: Choose the correct preposition: He was confined  to bed owing to illness.
Bangla meaning: অসুস্থতার কারণে তিনি শয্যাগত ছিলেন।

Confined to (শয্যাগত অর্থে)
- English meaning: to exist only in a particular area or group of people
- Bangla meaning: আবদ্ধ বা সীমাবদ্ধ থাকা ।

Example Sentence:
- She was confined to bed with the flu.
- He was confined to a wheelchair after the accident.

Other Options:
Confine in: (আটকে রাখা অর্থে)
English meaning: to keep or close within bounds; limit; restrict.
Bangla meaning: আবদ্ধ করা, বন্দি বানিয়ে রাখা।

- অন্যদিকে Confine With/Within রুপে Appropriate preposition এর কোন ব্যবহার নেই।

Source:
1. Merriam-Webster dictionary
2. Accessible Dictionary
3. Cambridge Dictionary

৩৭.
Choose the Correct analogy of 'Scalpel: Surgeon ::
  1. Razor : Barber
  2. Weed : gardener
  3. Recipe : Chef
  4. Medicine : Patient 
সঠিক উত্তর:
Razor : Barber
উত্তর
সঠিক উত্তর:
Razor : Barber
ব্যাখ্যা

The correct analogy is 'Scalpel: Surgeon :: Razor : Barber'

প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
- Scalpel: শল্যবিদদের ছোট হালকা ছুরি।
- Surgeon: অস্ত্রচিকিৎসক; শল্যচিকিৎসক; শল্যবিদ; অস্ত্রোপচারক।
- শল্যচিকিৎসকের(Surgeon) কাজের যন্ত্র হচ্ছে Scalpel.

Given Options:
ক) Razor: লোম কামানোর যন্ত্রবিশেষ; রেজর; খুর:
     Barber: নাপিত।
  - নাপিতের (barber) কাজের যন্ত্র হচ্ছে খুর (Razor).

খ) Weed: আগাছা
    Gardener: মালী, উদ্যানপালক
 - আগাছা পরিস্কার করে মালী।

গ) Recipe: কাঙ্ক্ষিত ফল লাভের জন্য নিয়মনির্দেশ; প্রস্তুতপ্রণালি।
    Chef: হোটেল, রেস্তোরাঁ ইত্যাদির প্রধান বাবুর্চি।
  - একজন বাবুর্চি কাজ করেন তার প্রস্তুতপ্রণালি অনুযায়ী।

ঘ) Medicine:ঔষধ, ওষুধ
    Patient: রোগী।
  - রোগীর সেবন করার দ্রব্য হলো ঔষধ।

- তাহলে প্রতীয়মান হয় যে শল্যচিকিৎসক (Surgeon) যেমন Scalpel দিয়ে কাজ করে তেমনি নাপিত (barber) খুর (Razor) দিয়ে কাজ করে।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩৮.
Choose the correct sentence:
  1. These presents belong to you and I.
  2. These presents belong to you and me.
  3. These presents belong to he and me.
  4. These presents belong to I and we.
সঠিক উত্তর:
These presents belong to you and me.
উত্তর
সঠিক উত্তর:
These presents belong to you and me.
ব্যাখ্যা

Correct answer: The presents belong to you and me.
- Preposition (for, with, to, etc.) এর পরে objective  pronoun (me, him, her, us, them) ব্যবহার করতে হয়।
- এখানে "to" preposition, তাই me সঠিক, I সঠিক নয়।

Other options:
- ক)These presents belong to you and I.
- ইহা ভুল কারণ "I" subjective case preposition এর পরে বসে না।

  গ) These presents belong to he and me. ভুল।
- ইহা ভুল কারণ এখানে "he" subjective case preposition এর পরে বসে না।

  ঘ)These presents belong to I and we  ভুল।
- "I" এবং "we" দুটোই subjective case preposition এর পরে ব্যবহার হয় না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৩৯.
I saw a flying bird. The word 'flying' is an example of-
  1. Gerund
  2. Noun
  3. Participle
  4. Finite verb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা

I saw a flying bird. The word 'flying' is an example of-Participle.

• Present participle:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি Adjective এর কাজ করে অর্থাৎ verb ও Adjective এর কাজ করে, তাকে Participle বলে।
- Present participle: Verb + ing = Adjective.
- এটা verb এর সাথে ing যুক্ত হয়ে তৈরি হলেও কাজ করে Adjective এর মত।
- প্রদত্ত বাক্যে Flying শব্দটি Noun- Bird কে Modify করেছে।
- তাই, প্রদত্ত বাক্যে flying একটি Participle.

• Participle মূলত তিন প্রকার। যথা:
1. Present Participle. Ex: The barking dog woke me up.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten an egg, he went to bed.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪০.
Fill in the blanks: A basket of rotten oranges ____________ thrown away.
  1. have been
  2. has been 
  3. were
  4. have
সঠিক উত্তর:
has been 
উত্তর
সঠিক উত্তর:
has been 
ব্যাখ্যা

Complete sentence: A basket of rotten oranges has been thrown away.
- Subject-এর সাথে preposition দিয়ে যে শব্দ বা শব্দসমষ্টি যুক্ত থাকে তারা কখনোই verb-এর উপর কোনো প্রভাব ফেলে না।
- তাই Verb সাধারণত preposition/prepositional phrase -এর পূর্বের subject অনুসারে বসে।
- prepositional phrase-এর পূর্বের subject টি plural হলে verb টি plural হবে এবং subject টি singular হলে verb টি singular হবে।
- প্রদত্ত বাক্যে "A basket of  rotten oranges" একটি singular subject এখানে একটি ঝুড়ির কথা বলা হয়েছে।
- আবার, ফেলে দেওয়ার কাজটি passive হওয়ায় has been হবে।

Other options:
ক) A basket of rotten oranges have been thrown away.
- Plural verb ব্যবহার হয়েছে তাই ভুল।

গ) A basket of rotten oranges were thrown away.
- Plural verb ব্যবহার হয়েছে তাই ভুল।

ঘ) A basket of rotten oranges have thrown away.
- Plural verb ব্যবহার হয়েছে তাই ভুল।

৪১.
Choose the passive form of the sentence "I saw him playing football".
  1. Football was played and seen by him.
  2. He was seen playing football by me.
  3. Football was being played and seen by him
  4. Football was seen played by me and him.
সঠিক উত্তর:
He was seen playing football by me.
উত্তর
সঠিক উত্তর:
He was seen playing football by me.
ব্যাখ্যা

The correct passive voice is: He was seen playing football by me.

Active voice থেকে passive voice করার নিয়ম:
- 'Subject + verb (see/watch/find) + object + ving (Present Participle)'
- এ ধরনের বাক্যের Passive voice গঠনের নিয়ম হচ্ছে - subject, verb ও object এর স্বাভাবিক নিয়মে passive হবে।
- কিন্তু Present Participle - এর কোন change হবে না, অর্থাৎ, Present Participle থেকে বাকি অংশ অপরিবর্তিত থাকবে ।

- Active voice এর object টিকে  passive voice এর subject এ পরিণত করতে হবে।
- Subject এবং Tense অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
- তারপর মূল verb এর past participle form করতে হবে।
- preposition (by/with/at/to/in) বসাতে হবে।
- Active voice এর subject টি passive voice এর object হয়।

Other Options:
ক) Football was played and seen by him.
- এখানে ব্যক্তিবাচক object এর পরিবর্তে ভুলভাবে বস্তুবাচক object কে Subject এ পরিণত করা হয়েছে।

গ) Football was being played and seen by him.
- এখানে ব্যক্তিবাচক object এর পরিবর্তে ভুলভাবে বস্তুবাচক object কে Subject এ পরিণত করা হয়েছে।

ঘ) Football was seen played by me and him.
- ব্যক্তিবাচক object এর পরিবর্তে ভুলভাবে বস্তুবাচক object কে Subject এ পরিণত করা হয়েছে।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪২.
Choose the Indirect speech of the sentence: Karim said to me, "Where did you go Yesterday?"
  1. Karim asked me where did I go yesterday.
  2. Karim asked me where did you go the previous day.
  3. Karim asked me where I had gone yesterday.
  4. Karim asked me where I had gone the previous day.
সঠিক উত্তর:
Karim asked me where I had gone the previous day.
উত্তর
সঠিক উত্তর:
Karim asked me where I had gone the previous day.
ব্যাখ্যা

The correct answer is: Karim asked me where I had gone the previous day.

• Interrogative Sentence যুক্ত Direct Speech কে Indirect Speech করার নিয়ম:
- Reporting verb এর স্থলে ask / enquire ব্যবহার হয়।
- Inverted Comma উঠে গিয়ে if/ whether বসে।
- তবে reported Speech টি যদি Wh question দ্বারা শুরু হয় তাহলে if/whether না বসে ঐ Pronoun টিই বসে।
- Direct speech-এর Past indefinite tense indirect speech-এ past perfect tense-এ পরিবর্তিত হয়।
- Pronoun ও Phrase গুলো ঠিকভাবে পরিবর্তন করতে হয়।
- Yesterday থাকলে তা the previous day হয়।
- Structure: Subject + ask/asked + object + if/whether/wh + reported speech এর subject + Tense অনুসারে verb + extension.

• Example:
- Direct: She said to me, "Do you take tea?"
- Indirect: She asked me if I took tea.

Other Options:
ক) Karim asked me where did I go yesterday.
- Indirect speech এ সঠিকভাবে Tense এর পরিবর্তন করা হয়নি। তাই এটি সঠিক নয়।

খ) Karim asked me where did you go the previous day.
- Indirect speech এ সঠিকভাবে Tense এর পরিবর্তন করা হয়নি। তাই এটি সঠিক হয়।

গ) Karim asked me where I had gone yesterday.
- Indirect speech এ সঠিকভাবে phrase এর পরিবর্তন করা হয়নি।এখানে yesterday এর পরিবর্তে The previous day হলে সঠিক হত।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪৩.
Ten years have passed since my father __________ to America.
  1. go
  2. went
  3. gone
  4. had gone
সঠিক উত্তর:
went
উত্তর
সঠিক উত্তর:
went
ব্যাখ্যা

Complete Sentence: Ten years have passed since my father went to America.

• এখানে since মূলত Conjunction রূপে দুইটি Clause কে যুক্ত করেছে। 
- ১ম Clause: Ten years have passed
- ২য় clause: my father went to America
- যেহেতু since বাক্য দুটোকে যুক্ত করছে এবং সময় নির্দেশ করছে, এটি conjunction |

• সাধারণত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়।
Example:
1. I have not seen him since he was four.
2. It is five years since my brother was born.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪৪.
Identify the correct sentence
  1. He committed suicide not long ago.
  2. He had committed suicide not long ago.
  3. He has committed suicide not long ago.
  4. He was committing suicide not long ago.
সঠিক উত্তর:
He committed suicide not long ago.
উত্তর
সঠিক উত্তর:
He committed suicide not long ago.
ব্যাখ্যা

Correct answer: He committed suicide not long ago.

• কোন Sentence এ Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ থাকলে এগুলো অতীতকালের সময় নির্দেশ করে।
- তাই বাক্যটি Past Indefinite Tense হয়। 
- যেহেতু প্রদত্ত বাক্যে 'long ago' শব্দটি রয়েছে তাই বাক্যটি Past Indefinite Tense হবে।
- তাই সঠিক verb হবে, committed.

• Other options-
খ) He had committed suicide not long ago.
- এটি past perfect tense এর উদাহরণ ।
- Past perfect সাধারণত ব্যবহার হয় দুইটি অতীত ঘটনার মধ্যে প্রথমটিকে বোঝাতে।
- উদাহরণ: The patient had died before the doctor came.

গ) He has committed suicide not long ago.
 - এটি present perfect tense এর উদাহরণ ।
 - Present perfect সাধারণত অতীতে শুরু হওয়া এবং যার প্রভাব বর্তমানেও র‍য়ে গেছে এমন ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়।
 - অতএব এটি ভুল।

ঘ) He was committing suicide not long ago.
- এটি present continuous tense এর উদাহরণ।
- বর্তমান কালে কোন কাজ ঘটছে নির্দেশ করতে present continuous tense ব্যবহৃত হয়।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪৫.
The meaning of 'posterity' is-
  1. Prosperity
  2. Present time
  3. Later Generation
  4. Possession
সঠিক উত্তর:
Later Generation
উত্তর
সঠিক উত্তর:
Later Generation
ব্যাখ্যা

The correct answer is: গ) Later Generation.

Posterity:
- English meaning: the offspring of one progenitor to the furthest generation.
- Bangla meaning: বংশধরগণ; অপত্য; সন্তানসন্ততি।

Other Options:
- Prosperity শব্দের অর্থ হলো- সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি।
- Present time শব্দের অর্থ হলো- বর্তমান সময়।
- Later generation শব্দের অর্থ হলো- পরবর্তী প্রজন্ম।
- possession শব্দের অর্থ হলো- অধিকার; দখল; আয়ত্ত।

- সুতরাং The meaning of 'posterity' is-'Later generation'.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৪৬.
An enormous __________ of locusts ate all of the crops.
  1. herd
  2. bunch
  3. swarm 
  4. bevy
সঠিক উত্তর:
swarm 
উত্তর
সঠিক উত্তর:
swarm 
ব্যাখ্যা

Complete sentence: An enormous swarm of locusts ate all of the crops.

Swarm
- English meaning: a swarm of ants/locusts; a swarm of bees.
- Bangla meaning: জাঁক, পাল, দল।

- পঙ্গপাল বা ফড়িং জাতীয় কীটপতঙ্গ এর ক্ষেত্রে এদের এক গুচ্ছ বা ঝাঁক বা দল বোঝাতে (Swarm) শব্দটি ব্যবহৃত হয়।

Other Options:
Herd:
- English meaning: a typically large group of animals of one kind kept together under human control.
- Bangla meaning: দল; পাল; দঙ্গল; যূথ; হলকা।

Bunch:
- English meaning: a number of things of the same kind.
- Bangla meaning: গুচ্ছ; স্তবক; কাঁদি; তোড়া; থোকা; গোছা; আঁটি; তাড়া; গাঁট।

Bevy:
- English meaning: a large group or collection.
- Bangla meaning: সম্মিলন; সমবেত সভা; ঝাঁক।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৪৭.
Despite the account of many witnesses, what happened there still remains ________ in secrecy.
  1. shrouded
  2. wrapped
  3. woven
  4. meshed
সঠিক উত্তর:
shrouded
উত্তর
সঠিক উত্তর:
shrouded
ব্যাখ্যা

Complete Sentence: Despite the account of many witnesses, what happened there still remains shrouded in secrecy.
Bangla meaning: অনেক সাক্ষীর সাক্ষ্য থাকা সত্বেও সেখানে যা ঘটেছিল তা এখনও গোপনীয়তার চাদরে ঢাকা।

Shrouded in secrecy:
- English meaning: To keep someone or something from being seen.
- Bangla meaning: গোপনীয়তার আড়ালে থাকা।

Other options:
wrapped
- English meaning: to cover especially by winding or folding.
- Bangla meaning:কোনো বস্তুকে অন্যকিছু দিয়ে জড়ানো বা মোড়া।

woven
- English meaning: a fabric produced by weaving.
- Bangla meaning: কাপড় বোনা; সুতা থেকে (কাপড়, ইত্যাদি) তৈরি করা।

meshed
- English meaning: one of the openings between the threads or cords of a net
- Bangla meaning: জালের ফাঁক বা খোপ, জাল।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৪৮.
একটি সাইকেলের সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পেছনের চাকার পরিধি ৬ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১৫ বার বেশি ঘুরবে?
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ১৮০ মিটার
সঠিক উত্তর:
১৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাইকেলের সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পেছনের চাকার পরিধি ৬ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১৫ বার বেশি ঘুরবে?

সমাধান:
সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে ৪ ও ৬ এর ল.সা.গু এর সমান

∴ ৪ ও ৬ এর ল.সা.গু = ১২

এখন, ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = ১২ মিটার
∴ ১৫ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = (১২ × ১৫) মিটার
= ১৮০ মিটার।

৪৯.
৯ টি ক্রমিক সংখ্যার গড় ৪৫ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৩৯
  2. ৪১
  3. ৪৩
  4. ৪৬
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা

প্রশ্ন: ৯ টি ক্রমিক সংখ্যার গড় ৪৫ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা ক হলে,
ক্রমিক সংখ্যাগুলো হবে: ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫), (ক + ৬), (ক + ৭), (ক + ৮)

ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি = ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) + (ক + ৪) + (ক + ৫) + (ক + ৬) + (ক + ৭) + (ক + ৮)
= ৯ক + (১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭ + ৮)
= ৯ক + ৩৬
= ৯(ক + ৪)

শর্তমতে,
৯(ক + ৪) = ৪৫ × ৯
⇒ ক + ৪ = (৪৫ × ৯) / ৯
⇒ ক + ৪ = ৪৫
⇒ ক = ৪৫ - ৪ = ৪১

অতএব, ক্ষুদ্রতম সংখ্যা = ক = ৪১

৫০.
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা-কে কী বলা হয়?
  1. ব্যাস
  2. পরিধি
  3. বৃত্তচাপ
  4. ব্যাসার্ধ
সঠিক উত্তর:
ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
ব্যাস
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা-কে কী বলা হয়?

সমাধান:
- বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ঐ বৃত্তের ব্যাসার্ধ বলে।
- বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৫১.
মহাবিশ্বের মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটি?
  1. মহাকর্ষ বল
  2. সবল নিউক্লীয় বল
  3. দুর্বল নিউক্লীয় বল
  4. তড়িৎচুম্বকীয় বল
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
উত্তর
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
ব্যাখ্যা

মহাবিশ্বের মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বলটি হলো মহাকর্ষ বল (Gravitational Force)।

প্রকৃতিতে মাত্র চার ধরনের মৌলিক বল আছে। যথা:
- মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল এবং সবল নিউক্লীয় বল।
১। মহাকর্ষ বল:
- এই সৃষ্টিজগতের সকলবস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল।
- এই বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে।
- পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে, তখন তাকে মধ্যাকর্ষণ বল বলে।
এই মধ্যাকর্ষণ বল আমাদেরকে নিচের দিকে (পৃথিবীর কেন্দ্রের দিকে) টেনে রেখেছে এবং এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই।
- ভর আছে সেরকম যেকোন বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে।

২. তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল:
- দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ চৌম্বক বল বলে।

৩। দুর্বল নিউক্লীয় বল:
- দুর্বল নিউক্লীয় বল মহাবিশ্বের চারটি মৌলিক বলের মধ্যে দ্বিতীয় দুর্বলতম বল, যা মহাকর্ষ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী কিন্তু সবল নিউক্লীয় ও তড়িৎচুম্বকীয় বলের চেয়ে দুর্বল।
- মহাকর্ষ এবং তড়িৎ চৌম্বক বল যেকোন দূরত্ব থেকে কাজ করতে পারে কিন্তু এই দুর্বল নিউক্লীয় বল খুবই অল্প দূরত্বে (১০- ১৮ m) কাজ করে।

৪। সবল নিউক্লীয় বল:
- সবল নিউক্লীয় বল হচ্ছে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল, তড়িৎ চৌম্বকীয় বল থেকেও ১০০ গুণ বেশি শক্তিশালি কিন্তু এটাও খুবই অল্প দূরত্বে (১০- ১৫ m) কাজ করে।
- সূর্য থকে প্রাপ্ত আলো ও তাপ এই বল দিয়ে তৈরি হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫২.
৮০ থেকে বড় এবং ১০০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ৩৫৪
  2. ২৬৯
  3. ২৭৪
  4. ৩৮৫
সঠিক উত্তর:
২৬৯
উত্তর
সঠিক উত্তর:
২৬৯
ব্যাখ্যা

প্রশ্ন: ৮০ থেকে বড় এবং ১০০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?

সমাধান:
৮০ থেকে বড় এবং ১০০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো: ৮৩, ৮৯ এবং ৯৭

∴ সংখ্যাগুলোর সমষ্টি = ৮৩ + ৮৯ + ৯৭ = ২৬৯

৫৩.
  1. 155
  2. 360
  3. 465
  4. 322
সঠিক উত্তর:
322
উত্তর
সঠিক উত্তর:
322
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৫৪.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 36 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 18√3 বর্গসে.মি.
  2. 36√3 বর্গসে.মি.
  3. 24√3 বর্গসে.মি.
  4. 48 বর্গসে.মি.
সঠিক উত্তর:
36√3 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
36√3 বর্গসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 36 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 36 সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান।

প্রশ্নমতে,
3a = 36
⇒ a = 36/3
⇒ a = 12 সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (12)2
= (√3/4) × 144
= 36√3 বর্গসে.মি.

৫৫.
ঘণ্টায় ৭২ কি.মি বেগে চলমান একটি ট্রেন ১৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ২৫ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২৫০ মিটার
  2. ২৮০ মিটার
  3. ৩০০ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৭২ কি.মি বেগে চলমান একটি ট্রেন ১৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ২৫ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ট্রেনের গতিবেগ = ৭২ কি.মি./ঘণ্টা
আমরা জানি, ১ কি.মি. = ১০০০ মিটার
এবং ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড।

∴ ট্রেনের গতিবেগ = (৭২×১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড।

ট্রেনটি ২৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, = গতিবেগ × সময়
= ২০ × ২৫
= ৫০০ মিটার

ট্রেনটি প্লাটফর্ম অতিক্রম করার সময় অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেন এবং প্লাটফর্মের দৈর্ঘ্যের যোগফল।

∴ ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য = ৫০০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য + ১৫০ মিটার = ৫০০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য = ৫০০ - ১৫০
∴  ট্রেনের দৈর্ঘ্য = ৩৫০ মিটার

৫৬.
৭ + ১২ + ১৭ + ২২ + .............. + ১০৭ ধারাটির পদসংখ্যা কত?
  1. ১৭টি
  2. ২১টি
  3. ২৩টি
  4. ২৬টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৭ + ১২ + ১৭ + ২২ + .............. + ১০৭ ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
১২ - ৭ = ৫
১৭ - ১২ = ৫
∴ ইহা একটি সমান্তর ধারা।

এখানে, প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ৫
শেষপদ = ১০৭

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - ১) × d

প্রশ্নমতে,
a + (n - ১) × d = ১০৭
বা, ৭ + (n - ১) × ৫ = ১০৭
বা, (n - ১) × ৫ = ১০৭ - ৭
বা, (n - ১) × ৫ = ১০০
বা, n - ১ = ১০০ / ৫
বা, n - ১ = ২০
বা, n = ২০ + ১
∴ n = ২১

∴ ধারাটির পদসংখ্যা = ২১ টি।

৫৭.
যদি cos(θ - 30°) = √3/2 হয়, তাহলে cos2θ = ?
  1. 1/2
  2. 3/4
  3. 1/4
  4. 1/√2
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি cos(θ - 30°) = √3/2 হয়, তাহলে cos2θ = ?

সমাধান:
দেওয়া আছে,
cos(θ - 30°) = √3/2
⇒ cos(θ - 30°) = √3/2
⇒ cos(θ - 30°) = cos 30°
⇒ θ - 30° = 30°
⇒ θ = 30° + 30°
⇒ θ = 60°

এখন,
cos2θ
= (cos 60°)2
= (1/2)2
= 1/4

৫৮.
উদ্ভিদের কোন অঙ্গাণুর মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয়?
  1. নিউক্লিয়াস
  2. মাইটোকন্ড্রিয়া
  3. রাইবোসোম
  4. প্লাস্টিড
সঠিক উত্তর:
প্লাস্টিড
উত্তর
সঠিক উত্তর:
প্লাস্টিড
ব্যাখ্যা

প্লাস্টিডের একটি প্রকারভেদ হলো ক্লোরোপ্লাস্ট, যেখানে ক্লোরোফিল থাকার কারণে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটে।

সালোকসংশ্লেষণ:
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে বলা হয় সালোকসংশ্লেষণ।
- এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
- উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্লাস্টিডে ঘটে।
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হতে হলে অবশ্যই সূর্যালোক ও ক্লোরোফিল থাকতে হবে।
- পানি, আলো, কার্বন-ডাই-অক্সাইড, ক্লোরোফিল হলো তার প্রধান উপকরণ।
- কার্বোহাইড্রেট, পানি ও অক্সিজেন তৈরি করে।
- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কাবন ডাইঅক্সাইড বিজারিত হয়। তাই একে একটি জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়।
- জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি।
- লাল আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয়।

উল্লেখ্য-
- নিউক্লিয়াস: এটি কোষের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।
- মাইটোকন্ড্রিয়া: এখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় (কোষের শক্তির ঘর)।
- রাইবোসোম: এটি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে।

উৎস:
১. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২. উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯.
৪৫ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৪: ৫। মিশ্রণটিতে কী পরিমাণ দুধ মেশালে দুধ ও পানির অনুপাত ৩: ২ হবে?
  1. ১৫ লিটার
  2. ২০ লিটার
  3. ১৭.৫ লিটার
  4. ২১  লিটার
সঠিক উত্তর:
১৭.৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭.৫ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৪: ৫। মিশ্রণটিতে কী পরিমাণ দুধ মেশালে দুধ ও পানির অনুপাত ৩: ২ হবে?

সমাধান:
দেওয়া আছে,
দুধ ও পানির অনুপাত ৪: ৫

মোট অংশ = (৪ + ৫) = ৯

∴ মিশ্রণে দুধের পরিমাণ = ৪৫ × (৪/৯) লিটার = ২০ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = ৪৫ × (৫/৯) লিটার = ২৫ লিটার

ধরি, দুধ মেশাতে হবে x লিটার

প্রশ্নমতে,
(২০ + x) : ২৫ = ৩ : ২
⇒ (২০ + x)/২৫ = ৩/২
⇒ ২(২০ + x) = ৩ × ২৫
⇒ ৪০ + ২x = ৭৫
⇒ ২x = ৭৫ - ৪০
⇒ ২x = ৩৫
⇒ x = ৩৫/২
⇒ x = ১৭.৫

∴ দুধ মেশাতে হবে ১৭.৫ লিটার।

৬০.
'SUCCESS' শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়?
  1. ৮৪০
  2. ৫০৪০
  3. ১০২০
  4. ৪২০
সঠিক উত্তর:
৪২০
উত্তর
সঠিক উত্তর:
৪২০
ব্যাখ্যা

প্রশ্ন: 'SUCCESS' শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
'SUCCESS' শব্দটির মোট অক্ষর = ৭টি

এদের মধ্যে:
S অক্ষরটি পুনরাবৃত্ত = ৩টি
C অক্ষরটি পুনরাবৃত্ত = ২টি
∴ নির্ণেয় সাজানোর উপায় = ৭!/(৩! × ২!)
= (৭ × ৬ × ৫ × ৪ × ৩ × ২ × ১)/{(৩ × ২ × ১) × (২ × ১)}
= ৫০৪০/(৬ × ২)
= ৫০৪০/১২
= ৪২০

∴ 'SUCCESS' শব্দটির অক্ষরগুলোকে ৪২০ উপায়ে সাজানো যায়।

৬১.
প্রাপ্তবয়স্কদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কোন রোগ হতে পারে?
  1. অস্টিওপরোসিস
  2. রিকেটস
  3. অ্যানিমিয়া
  4. স্কার্ভি
সঠিক উত্তর:
অস্টিওপরোসিস
উত্তর
সঠিক উত্তর:
অস্টিওপরোসিস
ব্যাখ্যা

প্রাপ্তবয়স্কদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির ফলে অস্থি দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, যা অস্টিওপরোসিস (Osteoporosis) নামে পরিচিত।

ক্যালসিয়াম খনিজ উপাদান:
- ক্যালসিয়াম (Ca) প্রাণীদের হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান।
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম।
- খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি।
- অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর ৯০% শরীরে সঞ্চিত থাকে।
- রক্ত এবং লসিকাতে এর উপস্থিতি রয়েছে।
- ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস হচ্ছে: ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, লালশাক, পালংশাক, কচুশাক, কলমিশাক, বাধকপি এবং ফল।
- প্রাণিজ উৎস হচ্ছে: দুধ, ডিম, ছোট মাছ, শুঁটকি মাছ ইত্যাদি।
- হাড় ও দাঁটের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতিপ্রয়োজনীয় খনিজ পদার্থ।
- এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে।
- এর ঘাটতির ফলে হাড়ে মিনারেলের পরিমাণ কমে যায় এবং অস্টিওপরোসিস দেখা দেয়।

অস্টিওপরোসিস (Osteoporosis): 
- দীর্ঘমেয়াদী ক্যালসিয়াম এবং ভিটামিন D এর অভাবের কারণে হাড়ের ঘনত্ব (Bone Density) কমে যায় এবং হাড় ভঙ্গুর হয়ে যায়।
- এর ফলে সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।
- এটি প্রাপ্তবয়স্কদের, বিশেষ করে মেনোপজ-পরবর্তী মহিলাদের মধ্যে দেখা যায়।

অন্যান্য অপশন:
-  রিকেটস: এটি মূলত শিশুদের ভিটামিন D এবং ক্যালসিয়াম এর অভাবজনিত রোগ।
- অ্যানিমিয়া: এটি হলো রক্তাল্পতা, যা প্রধানত লোহা (Iron) বা ভিটামিন B12 এর অভাবে হয়।
- স্কার্ভি: এটি হলো ভিটামিন C এর অভাবজনিত রোগ।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। ব্রিটানিকা।

৬২.
  1. ৭/১০
  2. ১১/১৮
  3. ২/৩
  4. ৬/১১
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৬৩.
A = {x ∈ N : 3 ≤ x < 9} এবং B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 10} হলে A ∩ B এর মান কত?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 5, 6, 7}
  3. {4, 6, 8}
  4. {3, 4, 5, 6, 7, 8}
সঠিক উত্তর:
{3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5, 7}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ N : 3 ≤ x < 9} এবং B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 10} হলে A ∩ B এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : 3 ≤ x < 9}
এখানে, x এর মান 3 এর সমান বা বড় এবং 9 এর ছোট স্বাভাবিক সংখ্যা।
∴ A = {3, 4, 5, 6, 7, 8}

আবার,
B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 10}
x স্বাভাবিক বিজোড় সংখ্যা যা 10 এর ছোট বা সমান।
∴ B = {1, 3, 5, 7, 9}

প্রদত্ত রাশি,
A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}

৬৪.
(3, - 2) এবং (7, 6) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?
  1. 2
  2. - 1/2
  3. - 3/5
  4. 3/7
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: (3, - 2) এবং (7, 6) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?

সমাধান:
আমরা জানি,
দুটি বিন্দু (x1, y1) এবং (x2, y2) দিয়ে অতিক্রমকারী একটি সরলরেখার ঢাল (m) নির্ণয়ের সূত্র হলো:
m = (y2 - y1)/(x2 - x1)

এখানে,
(x1, y1) = (3, - 2) এবং (x2, y2) = (7, 6)

∴ ঢাল, m = {6 - (- 2)}/(7 - 3)
= (6 + 2)/(7 - 3)
= 8/4
= 2

∴ সরলরেখার ঢাল = 2

৬৫.
প্রতি বছর কোনো গ্রামের জনসংখ্যার ৫% জন্মগ্রহণ করে এবং ২% অন্যত্র চলে যায়। এক বছরে গ্রামে ২৪০ জন লোক বৃদ্ধি পেলে ঐ গ্রামের মোট জনসংখ্যা কত?
  1. ১০০০০ জন
  2. ৬০০০ জন
  3. ৭৪০০ জন
  4. ৮০০০ জন
সঠিক উত্তর:
৮০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতি বছর কোনো গ্রামের জনসংখ্যার ৫% জন্মগ্রহণ করে এবং ২% অন্যত্র চলে যায়। এক বছরে গ্রামে ২৪০ জন লোক বৃদ্ধি পেলে ঐ গ্রামের মোট জনসংখ্যা কত?

সমাধান:
জনসংখ্যা বৃদ্ধির হার = ৫% − ২% = ৩%

৩ জন লোক বৃদ্ধি পেলে গ্রামের মোট জনসংখ্যা = ১০০ জন
∴ ১ জন লোক বৃদ্ধি পেলে গ্রামের মোট জনসংখ্যা = ১০০/৩ জন
∴ ২৪০ জন লোক বৃদ্ধি পেলে গ্রামের মোট জনসংখ্যা = (১০০/৩) × ২৪০ জন
= (১০০ × ২৪০)/৩ জন
= ২৪০০০/৩ জন= ৮,০০০ জন

∴ গ্রামের মোট জনসংখ্যা = ৮,০০০ জন

৬৬.
2x3 + x2 - qx + 6 বহুপদীর একটি উৎপাদক (x + 3) হলে, q এর মান কত?
  1. 7
  2. 13
  3. - 23
  4. 15
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা

প্রশ্ন: 2x3 + x2 - qx + 6 বহুপদীর একটি উৎপাদক (x + 3) হলে, q এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = 2x3 + x2 - qx + 6

যেহেতু (x + 3), f(x) এর একটি উৎপাদক,
∴ x + 3 = 0
⇒ x = - 3 হলে f(x) = 0 হবে।

এখন,
f(- 3) = 2(- 3)3 + (- 3)2 - q(- 3) + 6
= 2(- 27) + 9 + 3q + 6
= - 54 + 9 + 3q + 6
= - 39 + 3q

শর্তমতে, f(- 3) = 0
⇒ - 39 + 3q = 0
⇒ 3q = 39
⇒ q = 39/3
⇒ q = 13

∴ q এর মান = 13

৬৭.
  1. 8
  2. 25
  3. 125
  4. 81
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৬৮.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৫ সালে 
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
ব্যাখ্যা

 ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।(অক্টোবর, ২০২৫)
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে ইউক্রেন ICC-এর ১২৫তম দেশ হিসেবে যোগদান করছে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

৬৯.
’সানশাইন পলিসি’ কোন দুটি দেশের সাথে জড়িত?
  1. ইরান ও আফগানিস্তান
  2. চীন ও হংকং
  3. চীন ও তাইওয়ান
  4. দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া
ব্যাখ্যা

• ‘সানশাইন পলিসি’ (Sunshine Policy):
- ‘সানশাইন পলিসি’ ছিল দক্ষিণ কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি,
- যা ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গৃহীত হয়েছিল।
- দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার দুই দেশের সাথে জড়িত।

• মূল উদ্দেশ্য:
- দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা।
- উত্তরের সঙ্গে বাণিজ্য ও মানবিক সহযোগিতা বৃদ্ধি।
- যুদ্ধের ঝুঁকি হ্রাস করে ধীরে ধীরে সম্পর্কের উন্নয়ন।

• প্রবর্তক:
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ডে-জুং (Kim Dae-jung)।
- তিনি এই নীতির জন্য ২০০০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৭০.
রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?
  1. হামিদুর রহমান
  2. মৃণাল হক
  3. শামিম শিকদার
  4. নভেরা আহমেদ
সঠিক উত্তর:
মৃণাল হক
উত্তর
সঠিক উত্তর:
মৃণাল হক
ব্যাখ্যা

• রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী — মৃণাল হক।

• উল্লেখযোগ্য ভাস্কর্য:
- অপরাজেয় বাংলা'র ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। 
- শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি ছিলেন মোস্তফা আলী কুদ্দুস। 
- রাজসিক বিহার এর ভাস্কর মৃণাল হক। 
- জাগ্রত চৌরঙ্গীর স্থপতি খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাক।
- সংশপ্তক এর ভাস্কর স্থপতি হামিদুজ্জামান খান।
- স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির ভাস্কর - চারুকলার শিক্ষক অধ্যাপিকা শামিম শিকদার।
- 'রাজু ভাস্কর্য' এর ভাস্কর্যের স্থপতি ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।

৭১.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে সেবাখাতের অবদান -
  1. ৫১.০৪%
  2. ৫৬.০৪%
  3. ৫৭.০৪%
  4. ৫৮.০৪%
সঠিক উত্তর:
৫১.০৪%
উত্তর
সঠিক উত্তর:
৫১.০৪%
ব্যাখ্যা

 অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৭২.
কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট(Cuban Missile Crisis) ঘটে-
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭৫ সালে 
  3. ১৯৬৮ সালে 
  4. ১৯৬২ সালে 
সঠিক উত্তর:
১৯৬২ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৬২ সালে 
ব্যাখ্যা

• কিউবা ক্ষেপণাস্ত্র সংকট:
- কিউবা ক্ষেপণাস্ত্র সংকট (Cuban Missile Crisis) অক্টোবর ১৯৬২ সালে ঘটে।
- এতে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র মুখোমুখি অবস্থা সৃষ্টি হয়।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ. কেনেডি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন নিকিতা ক্রুশ্চেভ।
- ১৬ থেকে ২৮ অক্টোবর ১৩ দিন ধরে চলা এই সংকট শীতল যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর একটি ছিল, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
- শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়।

উৎস: ব্রিটানিকা।

৭৩.
মওলানা ভাসানী সেতু’ কোন নদীর ওপর নির্মিত হয়েছে?
  1. তিস্তা
  2. ব্রক্ষ্মপুত্র
  3. ধরলা
  4. করতোয়া
সঠিক উত্তর:
তিস্তা
উত্তর
সঠিক উত্তর:
তিস্তা
ব্যাখ্যা

মওলানা ভাসানী সেতু:
- তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী পর্যন্ত বিস্তৃত।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার এবং সেতুটিতে মোট ৩০টি পিলার রয়েছে।
- সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এলজিইডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছে।

উৎস: বাসস।

৭৪.
CIS এর সদর দপ্তর কোথায়?
  1. মস্কো
  2. মিনস্কে
  3. বৈরুত
  4. কিয়েভ
সঠিক উত্তর:
মিনস্কে
উত্তর
সঠিক উত্তর:
মিনস্কে
ব্যাখ্যা

CIS (Commonwealth of Independent States):

- প্রতিষ্ঠা: 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর গঠিত হয়।
- উদ্দেশ্য: রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা।
- সদস্য রাষ্ট্র: মোট ৯টি (যেমন – রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, উজবেকিস্তান, আর্মেনিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা)।

ইউক্রেন ও জর্জিয়া প্রাক্তন সদস্য ছিল, তবে এখন নেই।
- সদর দপ্তর: মিনস্ক, বেলারুশ।

উৎস: ব্রিটানিকা।

৭৫.
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতু কোনটি?
  1. ডানয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ
  2.  তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ
  3. হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
  4. হোয়াংহো গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
সঠিক উত্তর:
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
উত্তর
সঠিক উত্তর:
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
ব্যাখ্যা

• হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ:
- পাহাড় ও গিরিখাতপূর্ণ দুর্গম এলাকায় হওয়ায় চীনের গুইঝো প্রদেশে নির্মাণ হয়েছে হাজার হাজার বড়-ছোট সেতু।
- অঞ্চলটিকে বলা হয় ‘বিশ্বের সেতু জাদুঘর’।
- সম্প্রতি এখানে যুক্ত হয়েছে আরেকটি অনন্য নিদর্শন, বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে স্বীকৃত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। 
- ডেক থেকে মাটির দূরত্ব হিসেবে এর উচ্চতা ৬২৫ মিটার।
- গুইঝো প্রদেশের বেইপান নদীর গিরিখাতের ওপর বিস্তৃত সেতুটি নির্মাণে অভূতপূর্ব প্রকৌশলের আশ্রয় নিয়েছেন নির্মাতারা।
- একই নদীর উজানে থাকা এ ব্রিজকে এর আগে বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে বিবেচনা করা হতো।
- ব্রিজটির উচ্চতা ৫৬৫ মিটার।
- হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মোট দৈর্ঘ্য ২ হাজার ৮৯০ মিটার।
- এর মধ্যে কেন্দ্রীয় স্প্যানের দৈর্ঘ্য ১ হাজার ৪২০ মিটার, যা হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজকে দিয়েছে পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে বড় স্প্যানের সেতুর খেতাব।

উৎস: বনিক বার্তা।

৭৬.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মোট ধানের জাত কয়টি?(অক্টোবর, ২০২৫)
  1. ১২১টি
  2. ১২৬টি
  3. ১২৭টি
  4. ১২৯টি
সঠিক উত্তর:
১২১টি
উত্তর
সঠিক উত্তর:
১২১টি
ব্যাখ্যা

• বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আটটি উচ্চফলনশীল বা হাইব্রিড জাতসহ মোট ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে। 

- নতুন উদ্ভাবিত তিনটি জাত হল; লবণাক্ততা সহনশীল ব্রি-১১২, উচ্চফলনশীল বোরো ব্রি-১১৩ ও ব্লাস্ট রোগ প্রতিরোধী ব্রি-১১৪।
- গতকাল বুধবার জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ১১৪তম সভায় নতুন এ তিনটি জাত অনুমোদন করা হয়।

• BRRI:
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)।
- এর পূর্ণরুপ- Bangladesh Rice Research Institute
- অবস্থান- জয়দেবপুর, গাজীপুর।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে কাজ শুরু করে।

- স্বাধীনতার পর নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
- এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বেশ কিছু আধুনিক জাতের ধান অন্যান্য দেশে যেমন ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম ও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে ব্যাপকভাবে চাষ করা হয়।

উৎস: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

৭৭.
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কত জন? [অক্টোবর, ২০২৫]
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা: 
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
- প্রধান উপদেষ্টা সহ বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা ২৩ জন। [অক্টোবর, ২০২৫]
- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মোট ৪ জন নারী উপদেষ্টা রয়েছেন। 

তাদের নাম হল:
- সৈয়দা রিজওয়ানা হাসান, 
- নূরজাহান বেগম, 
- ফরিদা আখতার, 
- শারমীন এস মুরশিদ। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৭৮.
ভারত পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৬৫ সালে 
  3. ১৯৬৬ সালে 
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৬ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সালে 
ব্যাখ্যা

• তাসখন্দ চুক্তি: 
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।

৭৯.
’রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কমিটির আহ্বায়ক কে ছিলেন?
  1. নূরুল হক ভূইয়া
  2. আব্দুল মতিন চৌধুরি
  3. গোলাম মাহবুব
  4. আবুল কাশেম
সঠিক উত্তর:
নূরুল হক ভূইয়া
উত্তর
সঠিক উত্তর:
নূরুল হক ভূইয়া
ব্যাখ্যা

'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ':
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ', যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূইয়া।

 - ২রা মার্চ দেশের শিক্ষার্থী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
-  রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহবানে ১১ই মার্চ ধর্মঘট পালিত হয়।

’ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ 
- ১৯৫০ সালের ১১ই মার্চ গঠিত হয়।
- এ কমিটি আবদুল মতিনকে আহ্বায়ক করে কমিটি গঠিত হয়,
- যার নেতৃত্বে ভাষা আন্দোলন পুনরায় সঞ্জীবিত হতে থাকে।

 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কর্ম পরিষদ'
- ৩১শে জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কর্ম পরিষদ' গঠিত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ শ্রেণি।

৮০.
ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটানোর জন্য নোবেল পুরস্কার পান কে?
  1. হেনরি কিসিঞ্জার
  2. উ থান্ট
  3. রিচার্ড নিক্সন
  4. রোনাল্ড রিগ্যান
সঠিক উত্তর:
হেনরি কিসিঞ্জার
উত্তর
সঠিক উত্তর:
হেনরি কিসিঞ্জার
ব্যাখ্যা

• প্যারিস শান্তি চুক্তি:
- প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্বাক্ষরের স্থান-প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ- ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র।
- এই চুক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।
- এই শান্তি চুক্তির কারণে হেনরি কিসিঞ্জার ও লি ডাক থো ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। 

উৎস: Britannica ও History.com, বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান।

৮১.
কোন বিপ্লবের ফলস্বরূপ চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?
  1. ভেলভেট বিপ্লব
  2. অরেঞ্জ বিপ্লব
  3. সিডার বিপ্লব
  4. স্লোভান বিপ্লব
সঠিক উত্তর:
ভেলভেট বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ভেলভেট বিপ্লব
ব্যাখ্যা

• ভেলভেট বিপ্লব (Velvet Revolution):
- ১৯৮৯ সালে চেকোস্লোভাকিয়াতে একটি অহিংস আন্দোলনের মাধ্যমে কমিউনিস্ট শাসনের পতন ঘটে।
- এই বিপ্লব খুব শান্তিপূর্ণভাবে সংঘটিত হয়েছিল, তাই একে "Velvet Revolution" বলা হয়।
- ফলাফল: কমিউনিস্ট শাসন থেকে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয়।
- এরপর রাজনৈতিক ও সাংস্কৃতিক টানাপোড়েনের কারণে চেক ও স্লোভাক অঞ্চলের মধ্যে আলাদা রাষ্ট্র গঠনের দাবি জোরদার হয়।
- চূড়ান্ত বিভাজন: ১৯৯৩ সালের ১ জানুয়ারি চেকোস্লোভাকিয়া শান্তিপূর্ণভাবে ভেঙে যায়।
- জন্ম নেয় দুটি নতুন স্বাধীন রাষ্ট্র:চেক প্রজাতন্ত্র (Czech Republic) ও স্লোভাকিয়া (Slovakia)।
- এই বিভাজনকে বলা হয়: "Velvet Divorce" (ভেলভেট তালাক) কারণ এটি রক্তপাতহীন ও শান্তিপূর্ণভাবে সংঘটিত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা।

৮২.
'গোলান মালভূমি' কোন দেশে অবস্থিত?
  1. সিরিয়া
  2. জর্ডান
  3. মিশর
  4. ইরাক
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা

• গোলান মালভূমি:
- সিরিয়া-ইসরাইল সীমান্তে অবস্থিত।
- তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি দখল করে। 
- ইসরাইল-সিরিয়া সীমান্ত রেখা পার্পল লাইন নামে পরিচিত।
- গোলান মালভূমি পশ্চিমে জর্ডান নদীর উপত্যকা সংলগ্ন একটি পাহাড়ি এলাকা।
- ঐতিহাসিকভাবে এটি দক্ষিণ-পশ্চিম সিরিয়ার অংশ ছিল।
- ১৯৬৭ সালে এটি ইসরায়েলের সামরিক দখলে আসে।
- ১৯৮১ সালের ডিসেম্বরে ইসরায়েল এই অঞ্চলের অংশ একতরফাভাবে সংযুক্ত করে। তবে, এই পদক্ষেপটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

উৎস: Britannica.

৮৩.
সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা উল্লেখ আছে?
  1. ৯৩ নং
  2. ১১৩ নং
  3. ১১৭নং
  4. ১১৮নং
সঠিক উত্তর:
১১৭নং
উত্তর
সঠিক উত্তর:
১১৭নং
ব্যাখ্যা

সংবিধানের ১১৭নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা উল্লেখ আছে।

বিচারবিভাগ:
- বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারবিভাগ সম্পর্কে বলা হয়েছে।
- ষষ্ঠ ভাগে মোট ৩টি পরিচ্ছদ রয়েছে।
- যথা:
১ম পরিচ্ছেদ: সুপ্রীম কোর্ট [অনুচ্ছেদ: ৯৪ - ১১৩];
২য় পরিচ্ছেদ: অধস্তন আদালত [অনুচ্ছেদ: ১১৪ থেকে ১১৬];
৩য় পরিচ্ছেদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল [অনুচ্ছেদ: ১১৭]।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৮৪.
'Great Leap forward' নীতি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত?
  1. ইরান
  2. চীন
  3. কানাডা
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

 Great Leap Forward:
- ১৯৫৮ সালে চীনে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করার প্রাক-মুহূর্তে গণচীনের জনক মাও সেতুং একটি নতুন নীতি ঘোষণা করেন।
- এই নীতি 'গ্রেড লিপ ফরোয়ার্ড' নামে পরিচিত।
- এই নীতির মূল লক্ষ্য ছিল চীনকে একটি কৃষিপ্রধান দেশ থেকে দ্রুত শিল্পায়িত ও আধুনিক অর্থনীতির দেশে রূপান্তর করা।
- মাও সেতুং বিশ্বাস করতেন যে দ্রুত শিল্পায়নের মাধ্যমে চীন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।

উৎস: ব্রিটানিকা।