পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
Exam-1 [Video Section-এ ভিডিও লেকচার ০০১, ০০২, ০০৩ (মোট ৯টি ভিডিয়ো) এবং Menu থেকে 'লেকচার ও পিডিএফ' --> English Wizard অপশনে PDF Sheet দেখুন।] Exam Topics: Identifying Parts of Speech: Kinds of Parts of Speech (Only definition and Identification of Eight Types of Parts of Speech. Classification of Noun, Pronoun etc. not needed) [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Identifying Parts of Speech: Transformation of Positive-Comparative-Superlative [Part E] - Identifying Parts of Speech: Meaning of Most Common Words with their Parts of Speech [PDF Sheet দেয়া আছে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
I have a question regarding your last statement.
Here 'regarding' is a/an -
  1. Conjunction
  2. Preposition
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
Regarding (preposition): 
English Meaning - In relation to; about. 
Bangla Meaning - সম্পর্কে; বিষয়ে।

I have a question regarding your last statement.- এখানে 'regarding' হচ্ছে Participle preposition. 

Participle preposition: 
- কতগুলো Present participle এবং past participle- preposition এর মত ব্যবহৃত হয়ে থাকে, এদের Participle preposition বলে। 
- যেমন: Regarding this matter I know nothing. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
.
The word ‘Head’ can be used as -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. All of these
ব্যাখ্যা

• ‘Head’ শব্দটি একই সাথে Noun, Verb ও Adjective হিসেবে ব্যবহৃত হতে পারে। 

Head (noun): 
Meaning - (১) মস্তক; মাথা।
(২) জন; ব্যক্তি; 
(৩) বুদ্ধি; মেধা; কল্পনাশক্তি, ইত্যাদি। 

Head (Verb): 
Meaning - (১) পুরোভাগে বা শীর্ষে থাকা: His name headed the list.
(২) মাথা দিয়ে স্পর্শ বা আঘাত করা; হেড করা: He headed the ball into the net.

আবার, Head (Adjective): 
Meaning - Main or most important. 
Example - In his first season as head coach, McGuire guided his team to the regional championship.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

.
In which sentence is 'but' used as a preposition?
  1. You can but request.
  2. None but the brave deserve the fair.
  3. He never writes a word but he carefully weighs.
  4. There is not one of them but wants to deceive us.
ব্যাখ্যা
• But (preposition): 
Meaning - ব্যতিরেকে, ছাড়া। 

• None but the brave deserve the fair. 
Meaning - বীরভোগ্যা বসুন্ধরা। 
- এখানে 'but' হচ্ছে preposition কারণ 'but' শব্দটি noun (the brave) এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করছে। 

Other options, 
ক) You can but request.
- এখানে 'but' হচ্ছে adverb কারণ verb (can)- কে modify করছে। 
But (adverb) - শুধু; কেবল; মাত্র। 

গ) He never writes a word but he carefully weighs.
- এখানে 'but' হচ্ছে conjunction কারণ দুটি বাক্যাংশকে যুক্ত করেছে। 
But (conjunction) - কিন্তু; তবে। 

ঘ) There is not one of them but wants to deceive us.
- এখানে 'but' হচ্ছে pronoun কারণ noun এর বিকল্প হিসেবে বসেছে। 
But (pronoun) - এমন কেউ/কিছু যে/যা....না। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the adverb form of the word 'Aesthetic'.
  1. Aesthetics
  2. Esthetical
  3. Aesthetical
  4. Aesthetically
ব্যাখ্যা
Aesthetic: 
- (adjective) নান্দনিক; কান্ত; সৌন্দর্যতাত্ত্বিক: aesthetic standards.
- (noun) বিশেষ ধরণের নান্দনিক মূল সূত্রাবলী: the aesthetic to which I subscribe.

Other options, 
Aesthetical, Esthetical (adjective) - নান্দনিক; 
Aesthetics (noun) - নন্দনতত্ত্ব; 
Aesthetically (adverb) - নান্দনিকভাবে; নন্দনতত্ত্বের নিরিখে।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
.
What is the verb form of 'Short'?
  1. Shorten
  2. Shorter
  3. Shortly
  4. Shortness
ব্যাখ্যা
Short (adjective): 
Meaning - হ্রস্ব; খাটো। 
Comparative form - Shorter. 
Superlative form - Shortest. 

Other forms, 
Shorten (verb) - ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা। 
Shortly (adverb) - শীঘ্র। 
Shortness (noun) - স্বল্পতা। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
.
I left my keys here on the kitchen counter. Here the underlined word is -
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• Adverb: 
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb. 

I left my keys here on the kitchen counter.
- এই বাক্যে 'here' হচ্ছে Adverb of place. 

• Adverb of place: 
- এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। 
- 'where' বা 'কোথায়?' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Which one is an adjective?
  1. Nostalgia
  2. Nostalgic
  3. Nostalgical
  4. Nostalgically
ব্যাখ্যা
Nostalgic (adjective):
English Meaning - Feeling happy and also slightly sad when you think about things that happened in the past
Bangla Meaning - গৃহকাতর; অতীতস্মৃতিবিধুর।

Other options,
Nostalgia (noun) - গৃহকাতরতা; অতীতবিধুরতা।
Nostalgical - কোনো শব্দ নেই।
Nostalgically (adverb) - গৃহকাতরভাবে; স্মৃতিবিধুরভাবে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
I know everything about him.
Here the word 'about' is -
  1. Noun
  2. Adverb
  3. Preposition
  4. Pronoun
ব্যাখ্যা

Preposition: 
- Preposition একটি noun বা pronoun বা noun-equivalent - এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word - এর সম্পর্ক বুঝিয়ে দেয়। 

• I know everything about him.
- এখানে 'about' হচ্ছে Preposition. 
- 'about' শব্দটি him (pronoun) এর পরে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করেছে। 

• About (adverb): 
Meaning - 1) সামান্য উনিশ-বিশ; সামান্য আগে-পরে; প্রায় কাছাকাছি: It’s about time something is done. 
2) এখানে-সেখানে; যত্রতত্র; ইতস্তত: We saw them moving about. 
3) কাছে; কারো নিকটে: Shoes are lying about on the floor. 
4) বিপরীতমুখী; উলটোদিকে। 

এছাড়াও, 'about' শব্দটি preposition হিসেবেও ব্যবহৃত হয়। 
• About (preposition): 
১) বিষয় বা সম্বন্ধে অর্থে 'About' ব্যবহৃত হয়। যেমন: I know everything about him. 
২) চারদিকে - I wrapped a piece of cloth about my finger. 
৩) প্রায় বা কাছাকাছি - The stick is about six inches long. 
৪) উপলক্ষে - She came to our house about that matter. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.

.
The man lives close to the market.
Here the word 'close' is a/an -
  1. Adverb
  2. Noun
  3. Verb
  4. Adjective
ব্যাখ্যা
• Close শব্দটি বিভিন্ন Parts of Speech হিসেবে ব্যবহৃত হয়। 

• Close (noun): 
Meaning - The end of something, or the time when you end it. 
Example - The season is now nearing its close.

• Close (adjective): 
Meaning - Having direct family connections or shared beliefs, support, and sympathy.
Example - There weren't many people at the funeral - just close family/relatives.

• Close (verb): 
Meaning - To change from being open to not being open, or to cause something to do this; বন্ধ করা; বন্ধ হওয়া।
Example - I went out and forgot to close the window.

• Close (adverb): 
Meaning - Near in position, time, or condition: ঘনিষ্ঠভাবে; আবদ্ধভাবে; দৃঢ়ভাবে; কাছাকাছি।
Example - The bank is close to the office.

⇒ The man lives close to the market.
- এই sentence টিতে 'close' শব্দটি lives (verb)- কে modify করছে। 
- Adverb সাধারণত verb, adjective অথবা অন্য adverb কে modify করে। 
- তাই এখানে 'close' হচ্ছে Adverb. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১০.
Which of the following words is an adjective?
  1. Distraction
  2. Distracted
  3. Distract
  4. Distractedly
ব্যাখ্যা
Distracted (adjective): 
English Meaning - Nervous or confused because you are worried about something. 
Bangla Meaning - বিক্ষিপ্তচিত্র; বিহ্বল। 

Other forms: 
Distraction (noun) - চিত্তবিক্ষেপ।
Distract (verb) - মনোযোগ ভিন্নমুখী করা। 
Distractedly (adverb) - বিহ্বলভাবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১.
Make it Comparative: Very few metals are as strong as iron.
  1. Iron is strongest than most other metals.
  2. Iron is stronger than any other metals.
  3. Iron is more stronger than most other metals.
  4. Iron is stronger than most other metals.
ব্যাখ্যা

Very few যুক্ত Positive Degree কে Comparative Degree-তে পরিণত করার নিয়ম -

Structure:
- প্রদত্ত Sentence-এর শেষের Subject;
- Verb;
- Positive Degree এর Comparative form;
- than most other;
- very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ।

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Iron is stronger than most other metals.

১২.
She traveled abroad for her vacation.
Here the underlined word is -
  1. Adjective
  2. Adverb
  3. Verb
  4. Preposition
ব্যাখ্যা
Abroad (adverb): 
English Meaning - In or to a foreign country or countries. 
Bangla Meaning - (১) বিদেশে; নিজের দেশের বাইরে: go abroad.
(২) সর্বত্র; দিকে দিকে: There is a new spirit abroad.
(৩) (প্রাচীন প্রয়োগ) বাইরে: The old man was abroad before sunrise.

• Adverb: 
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb. 

She traveled abroad for her vacation.
- এই বাক্যে 'out' হচ্ছে Adverb of place. 

• Adverb of place: 
- এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। 
- 'where' বা 'কোথায়?' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৩.
‘Do not leave until I come.'
In this sentence, the conjunction is -
  1. not
  2. leave
  3. until
  4. come
ব্যাখ্যা
• ‘Do not leave until I come.’
- এখানে until- হচ্ছে conjunction.
- Conjunction একটি part of speech যা sentence এ বিভিন্ন words, phrases, বা clauses যুক্ত করতে ব্যবহৃত হয়।
- এখানে until শব্দটি  Do not leave এবং I come এই দুইটি sentence- কে যুক্ত হতে সাহায্য করেছে। 

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন: and, or, but, etc.

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন: when, how, if, lest, until, unless, as if etc.

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as…. as; either…..or; not only…..but also; etc.
১৪.
The noun form of the word 'False' is -
  1. False
  2. Falsehood
  3. Falsify
  4. Falsely
ব্যাখ্যা

False (adjective):
অর্থ - ভ্রান্ত; মিথ্যা; প্রতারণামূলক।

Other forms - 
Falsehood [noun] [countable noun]:

অর্থ - মিথ্যা; মিথ্যা বিবরণ; মিথ্যাভাষণ; মিথ্যাকথন।

Falsify (verb-transitive) (past tense past participle falsified):
(১) জাল করা; to falsify records.
(২) মিথ্যা বর্ণনা করা; অসত্যভাবে তুলে ধরা: to falsify a story.

Falsely (adverb) - মিথ্যাভাবে। 

১৫.
He is better than any other boy in the class. (Superlative)
  1. He is the best boy in the class.
  2. He is best than any other boy in the class.
  3. He is best like no other boy in the class.
  4. He is best boy in the class.
ব্যাখ্যা

• Comparative to Superlative: 
- প্রদত্ত sentence এর subject ও verb বসে
- the বসে
- Comparative degree এর Superative form বসে
- other এর পরের অংশ বসে

Structure: Subject + verb + the + Comparative degree এর Superative form + other এর পরের অংশ।

Comparative: He is better than any other boy in the class. 
Superlative: He is the best boy in the class.

Source:  Advanced Learner’s by Chowdhury & Hossain.

১৬.
Play every game everywhere always in your mind.
Here, which parts of speech is 'Play'?
  1. Noun
  2. Verb
  3. Adverb
  4. None above
ব্যাখ্যা

'Play' শব্দটি Noun ও Verb উভয় Parts of Speech হিসেবে ব্যবহৃত হতে পারে। 

Play (Noun):
Meaning - (১) [Uncountable noun] খেলা; ক্রীড়া; খেলাধুলা; ক্রীড়াকৌতুক; পরিহাস: He said it only in play.
(২) [Uncountable noun] খেলার ধরন; অনুষ্ঠান; খেলা; ক্রীড়া: We hope there will be no rough play in today’s football.

Play (Verb):
Meaning - খেলা; খেলা/ক্রীড়া করা; মজা/আমোদ/কৌতুক করা। 

• Play every game everywhere always in your mind.
- এই বাক্যে 'Play' শব্দটি 'খেলা' অর্থে ব্যবহৃত হয়েছে। 
- এখানে 'Play' দ্বারা একটি কাজ বুঝাচ্ছে। 
- তাই, এটি একটি Verb. 

১৭.
Pride is one of the greatest vices. (Make it Positive)
  1. No other vice is as great as pride.
  2. Very few vices is as great as pride.
  3. Very few vices are as great as pride.
  4. No other vice are as great as pride.
ব্যাখ্যা
• Superlative বাক্যে One of the থাকলে সেটিকে Positive করার নিয়ম হচ্ছে:
- Very few + positive degree এর পরের Plural Noun + Plural Verb + as/so + Positive Degree + as + Subject of Positive Degree.

Superlative: Pride is one of the greatest vices.
Positive:  Very few vices are as great as pride. 

অন্যদিকে, 
• The + superlative যুক্ত বাক্যকে positive করার নিয়ম:
- No other + object + verb + as + adjective/adverb এর positive form + as + subject.

Superlative: Pride is the greatest vice.
Positive: No other vice is as great as pride.
১৮.
Of the following options, which one is a noun?
  1. Affability
  2. Affable
  3. Affably
  4. Affabled
ব্যাখ্যা

Affability (noun):
English Meaning - The quality of being friendly and easy to talk to. 
Bangla Meaning - অমায়িকতা। 

Other forms: 
Affable (adjective) - শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক: affable to everybody.
Affably (adverb) - অমায়িকভাবে।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.