পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২১ সেপ্টেম্বর, ২০২০সময়33 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর-২০.০৬.২০১৪ (গ্রেড-১১)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২১ সেপ্টেম্বর, ২০২০ · ৭০ প্রশ্ন

.
নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিন এর সাথে সম্পর্কযুক্ত?
  1. ক) বিশ্ব নারী দিবস
  2. খ) জাতীয় শিশু দিবস
  3. গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  4. ঘ) বিশ্ব পরিবেশ দিবস
সঠিক উত্তর:
খ) জাতীয় শিশু দিবস
উত্তর
সঠিক উত্তর:
খ) জাতীয় শিশু দিবস
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্মতারিখ ‘১৭ মার্চ’ কে ১৯৯৬ সালে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়। এছাড়া অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়।
Source: dss.gov.bd
.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সাল থেকে?
  1. ক) ১৬ ডিসেম্বের ১৯৭২
  2. খ) ১৭ এপ্রিল ১৯৭২
  3. গ) ১২ ডিসেম্বর ১৯৭২
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৬ ডিসেম্বের ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬ ডিসেম্বের ১৯৭২
ব্যাখ্যা
১৯৭২ সালের ১১ জানুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারী করেন। এটি ছিলো বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান।
এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান রচনার জন্যে ড. কালাম হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের কমিটি গঠিত হয়।
১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় এবং এর উপর সাধারণ আলোচনা শুরু হয়। ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহিত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ তা কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।
.
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. ক) মাইনুল হোসেন
  2. খ) শিল্পী সাহাবুদ্দিন
  3. গ) স্থপতি মাজহারুল ইসলাম
  4. ঘ) হামিদুর রহমান
সঠিক উত্তর:
ক) মাইনুল হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইনুল হোসেন
ব্যাখ্যা
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ বা ‘সম্মিলিত প্রয়াস’ বাংলাদেশের জাতীয় সৌধ। এর স্থপতি মাইনুল হোসেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন। এতে মোট সাতটি স্তম্ভ রয়েছে যা আমাদের স্বাধীনতা সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটকে তুলে ধরে।
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
.
শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?
  1. ক) সোহরাওয়ার্দী উদ্যান
  2. খ) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
  3. গ) মুজিবনগর
  4. ঘ) রায়েরবাজার বধ্যভূমি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে সঠিক উত্তর নেই। 'শিখা অনির্বাণ' ঢাকা সেনানিবাসে অবস্থিত। 'শিখা চিরন্তন' সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী বা প্রথম সরকার গঠন ও শপথ অনুষ্ঠিত হয়।
.
তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) স্বাধীনতা সংগ্রাম
  3. গ) সংস্কৃতি আন্দোলন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাষা আন্দোলন
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। এটি ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
.
জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে?
  1. ক) ইউএনডিপি
  2. খ) ইউনেস্কো
  3. গ) এফএও
  4. ঘ) আইএল
সঠিক উত্তর:
খ) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউনেস্কো
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এতে করে ২০০০ সালে প্রথমবারের মতো ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
(সূত্রঃ ইউনেস্কো ওয়েবসাইট)
.
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
  1. ক) খাজা নাজিমুদ্দিন
  2. খ) মোহাম্মদ আলী জিন্নাহ
  3. গ) মোঃ নুরুল আমীন
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন ১৯৫০ সালে পূর্ববঙ্গের গভর্নর নিযুক্ত হন এবং ৫ এপ্রিল শপথ গ্রহণ করেন। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নিযুক্ত হওয়ার পর তিনি ১৯৫৩ সালের ২৬ মার্চ ঢাকা ত্যাগ করেন। তাঁর সময়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রীয় ভাষার দাবিতে ঢাকার ছাত্র মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে এবং এতে কয়েকজন ছাত্র শহীদ হন।
উৎসঃ বাংলাপিডিয়া
.
১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত?
  1. ক) ঐতিহাসিক মুজিবনগর দিবস
  2. খ) বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য
  3. গ) গণঅভ্যুত্থান দিবসের জন্য
  4. ঘ) ঐতিহাসিক ৬ দফা
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য
ব্যাখ্যা
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে সমাবেশে উপস্থিত হয়ে তাঁর ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং দেশকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য মূল দাবি ছিল- ৪টি। যথা: ১. চলমান সামরিক আইন প্রত্যাহার, ২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া, ৩. গণহত্যার তদন্ত করা এবং ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
সূত্র: নবম-দশম শ্রেণি (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)।
.
'I have a dream' ভাষণটি কে প্রদান করেন?
  1. ক) মার্টিন লুথার কিং জুনিয়ার
  2. খ) আব্রাহাম লিঙ্কন
  3. গ) জন এফ কেনেডি
  4. ঘ) লিন্ডন বি জনসন
সঠিক উত্তর:
ক) মার্টিন লুথার কিং জুনিয়ার
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্টিন লুথার কিং জুনিয়ার
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং 'I have a dream' ভাষণটি প্রদান করেন।
Source: archives.gov
১০.
ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?
  1. ক) আরেক ফাল্গুন
  2. খ) রাইফেল রোটি আওরাত
  3. গ) কবর
  4. ঘ) আমি বিজয় দেখছি
সঠিক উত্তর:
ক) আরেক ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
ক) আরেক ফাল্গুন
ব্যাখ্যা
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। প্রকাশকাল - ১৯৬৮ সাল। এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন নিয়ে লেখা। পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো’ যা প্রণিধানযোগ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১১.
১৯৪৭ সালের সীমানা কমিশন কি নামে পরিচিত?
  1. ক) র‍্যাডক্লিফ কমিশন
  2. খ) মাউন্টব্যাটেন কমিশন
  3. গ) ডুরাল্ড কমিশন
  4. ঘ) স্যার ম্যাকমোহন কমিশন
সঠিক উত্তর:
ক) র‍্যাডক্লিফ কমিশন
উত্তর
সঠিক উত্তর:
ক) র‍্যাডক্লিফ কমিশন
ব্যাখ্যা
১৯৪৭ সালে ভারতের সীমানা নির্ধারণে গঠিত কমিশন ‘র‍্যাডক্লিফ কমিশন’ নামে পরিচিত ছিলো যার প্রধান ছিলেন সিরিল জন র‍্যাডক্লিফ।
উৎসঃ বাংলাপিডিয়া
১২.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) শামীম সিকদার
  3. গ) আমিনুল ইসলাম
  4. ঘ) নিতুন কুন্ডু
সঠিক উত্তর:
ক) হামিদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) হামিদুর রহমান
ব্যাখ্যা
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী পুলিশের গুলিতে নিহতদের স্মরণে ২৩ শে ফেব্রুয়ারী প্রথম অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করা হয় যা শহীদ শফিউরের পিতা উদ্বোধন করেন কিন্তু পুলিশ তা ভেঙে ফেলে। ১৯৫৬ সালের ফেব্রুয়ারিতে হামিদুর রহমানের নকশায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে স্থায়ী শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় যা ১৯৬৩ সালের ২১ শে ফেব্রুয়ারী উদ্বোধন করা হয়। ১৯৭১ সালে হানাদার বাহিনী এটি ভেঙে ফেললে দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে একই নকশায় একই স্থানে পুনরায় এটি নির্মাণ করা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৩.
এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ক) জিব্রাল্টার প্রণালি
  2. খ) পক প্রণালি
  3. গ) বসফোরাস প্রণালি
  4. ঘ) হরমুজ প্রণালি
সঠিক উত্তর:
গ) বসফোরাস প্রণালি
উত্তর
সঠিক উত্তর:
গ) বসফোরাস প্রণালি
ব্যাখ্যা
বসফরাস প্রণালী এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে (separating parts of Asian Turkey (Anatolia) from European Turkey) এবং কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে (uniting the Black Sea and the Sea of Marmara)।
সূত্রঃ ব্রিটানিকা
১৪.
'তাহরির স্কোয়ার' কোথায় অবস্থিত?
  1. ক) কুয়ালালামপুর
  2. খ) বেইজিং
  3. গ) ত্রিপলী
  4. ঘ) কায়রো
সঠিক উত্তর:
ঘ) কায়রো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কায়রো
ব্যাখ্যা
Tahrir Square is a major public town square in downtown Cairo, Egypt.
Source: britannica.com
১৫.
কোন দেশে গনতন্ত্রের জন্ম হয়েছিল?
  1. ক) ইতালি
  2. খ) গ্রিস
  3. গ) ভারত
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
খ) গ্রিস
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিস
ব্যাখ্যা
প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন (Solon) গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। কিন্তু আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্য।
[সূত্র: কালের কণ্ঠ]
১৬.
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল?
  1. ক) ১৯৬১ সালে
  2. খ) ১৯১৩ সালে
  3. গ) ১৯২১ সালে
  4. ঘ) ১৯০৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২১ সালে
ব্যাখ্যা
১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
১৭.
ম্যাগনাকার্টা কী?
  1. ক) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
  2. খ) গ্রিসের প্রথম শাসনতন্ত্র
  3. গ) অস্টেলিয়ার শাসনতন্ত্র
  4. ঘ) রাশিয়ার শাসনতন্ত্র
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
ব্যাখ্যা
ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। ১২১৫ সালের ১৫ জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন। এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়। এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়। এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।
(সূত্র: www.magnacarta800th.com)
১৮.
বিশ্ব নারী দিবস কোনটি?
  1. ক) ৮ ফেব্রুয়ারি
  2. খ) ৮ মার্চ
  3. গ) ১৭ এপ্রিল
  4. ঘ) ২৫ মার্চ
সঠিক উত্তর:
খ) ৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ মার্চ
ব্যাখ্যা
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৯.
ভাষার জগতে বাংলার অবস্থান কততম?
  1. ক) অষ্টম স্থানে
  2. খ) চতুর্থ স্থানে
  3. গ) একাদশ স্থানে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) চতুর্থ স্থানে
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর্থ স্থানে
ব্যাখ্যা

বর্তমানে প্রায় ত্রিশ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলার অবস্থান চতুর্থ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০২০)
১) প্রশ্নটা ২০১৪ সালের চাকরির পরীক্ষার প্রশ্ন। এবং এখানে সরাসরি অপশনে চতুর্থ আছে। ২০২০ সালের নতুন বোর্ড বইতেও চতুর্থ আছে। প্রশ্নটা এটা ধরেই করা কিনা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। উত্তর করার সময় প্রশ্নের ধরণটাও বিবেচ্য বিষয়।
২) যদি আপডেটেড তথ্য ধরে আমরা সমাধান করতে চাই তাহলে প্রশ্ন বাতিল রাখতে হবে। এবং বলে দিতে হবে যে আপডেটেড তথ্য এই রকম এবং যখন পরীক্ষা হয় তখন উত্তর চতুর্থ ছিল।
কারণ অপশনে অষ্টমও আছে। দেখা যাবে এখন কোনটিই নয় এটা উত্তর ধরে করলে কিছুদিন পরে সেটা ভুল হয়ে যাবে। সাধারণত এই ধরণের পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন আমরা বাতিল হিসেবে রেখে দেই এবং ব্যাখ্যাতে তথ্য দিয়ে দেই।
তবে, এই ধরণের প্রশ্নে যেখানে "চতুর্থ" অপশনে থাকবে, সেখানে উত্তর চতুর্থ হবে নাকি হবে না এটা সরাসরি বলা সম্ভব না। যেহেতু, নতুন বোর্ড বইতেও চতুর্থ বলছে তাই যিনি সমধান করেছেন তিনি এটা ধরেই উত্তর রেখেছেন।
আমরা ব্যাখ্যাতে আপডেটেড ২টা সমীক্ষার তথ্য দিয়ে রেখেছি। বাকীটা ইউজারদের বিবেচনার ব্যাপার।

সাম্প্রতিক তথ্য মতে,
ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ''Ethnologue'' এর তথ্য মতে, Top 10 most spoken languages 2020 এর তালিকা - (মিলিয়ন)
১) English - 1268M
২) Mandarin Chinese - 1120M
৩) Hindi - 637M
৪) Spanish - 538M
৫) French - 277 M
৬) Standard Arabic - 274M
৭) Bengali - 265M

এছাড়াও, কানাডা ভিত্তিক ওয়েবসাইট, Visual Capitalist এর সমীক্ষা অনুসারে সর্বাধিক কথিত ভাষার তালিকা -
১. ইংরেজি - ১১৩ কোটি ২৩ লাখ (প্রায়)
২. মান্দারিন (চাইনিজ) - ১১১ কোটি ৬৫ লাখ (প্রায়)
৩. হিন্দি - ৬১ কোটি ৫৪ লাখ (প্রায়)
বাংলার অবস্থান ৭ম এবং বাংলায় কথা বলা মানুষের সংখ্যা - ২৬ কোটি ৫০ লাখ (প্রায়)।

২০.
ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
  1. ক) জাপান
  2. খ) ইসরাইল
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্টের নাম ‘ডায়েট’। এর উচ্চ কক্ষের নাম ‘হাউস অব কাউন্সিলরস’ এবং নিম্ন কক্ষের নাম ‘হাউস অব রিপ্রেসেন্টেটিভস’।
Source: Britannica
২১.
বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?
  1. ক) মহেশখালী
  2. খ) কুতুব্দিয়া
  3. গ) নারিকেল জিঞ্জিরা
  4. ঘ) মনপুরা
সঠিক উত্তর:
ক) মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
ক) মহেশখালী
ব্যাখ্যা
মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এই অঞ্চলটি কক্সবাজারের একটি বাটি অঞ্চল দ্বীপ রুপেও পরিবেশিত এবং এটি বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ। এটি মহেশখালী দ্বীপ নামেও পরিচিত।
২২.
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
  1. ক) ২০০ নটিক্যাল মাইল
  2. খ) ২৫০ নটিক্যাল মাইল
  3. গ) ৭০ নটিক্যাল মাইল
  4. ঘ) ১০০ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
ক) ২০০ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল ও ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান এলাকা বাংলাদেশের সমুদ্রসীমার অন্তর্ভূক্ত।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই
২৩.
বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?
  1. ক) ৫ জুন
  2. খ) ২৩ জুন
  3. গ) ১৮ জানুয়ারি
  4. ঘ) ২৫ ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ জুন
ব্যাখ্যা
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২৪.
২০১৪ সালে বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালিত হয়?
  1. ক) ৯২তম
  2. খ) ৯৪তম
  3. গ) ৯০তম
  4. ঘ) ৮৮তম
সঠিক উত্তর:
খ) ৯৪তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৪তম
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। সে হিসেবে ২০১৪ সালে উনার (২০১৪ - ১৯২০) = ৯৪ তম জন্মদিন পালিত হয়।
২৫.
রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্টপতি?
  1. ক) ১৮তম
  2. খ) ১৯তম
  3. গ) ২০তম
  4. ঘ) ২১তম
সঠিক উত্তর:
ঘ) ২১তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১তম
ব্যাখ্যা

রাষ্ট্রপতির কার্যালয় থেকে -
"প্রাক্তন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ১৪ মার্চ ২০১৩ থেকে জনাব মোঃ আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০ মার্চ ২০১৩ তারিখে রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে তিনি সে দিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২২ এপ্রিল ২০১৩ তারিখে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল ২০১৩ তারিখে বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
জনাব আবদুল হামিদ ০৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল ২০১৮ তারিখে ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।"

২৬.
এপিকালচার বলতে কী বোঝায়?
  1. ক) মৎস্য চাষ
  2. খ) রেশম চাষ
  3. গ) মৌমাছি চাষ
  4. ঘ) বৃক্ষ চাষ
সঠিক উত্তর:
গ) মৌমাছি চাষ
উত্তর
সঠিক উত্তর:
গ) মৌমাছি চাষ
ব্যাখ্যা
এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ। রেশম চাষ, মৎস্য চাষ ও পাখি পালন বিদ্যাকে যথাক্রমে সেরিকালচার পিসিকালচার এবং এভিকালচার বলে।
উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৭.
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের আওতায় ছিল-
  1. ক) ১নং
  2. খ) ১১নং
  3. গ) ৯নং
  4. ঘ) ৩নং
সঠিক উত্তর:
ক) ১নং
উত্তর
সঠিক উত্তর:
ক) ১নং
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় ১ নং সেক্টরে ছিলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা। ২ নং সেক্টরের অধীনে ছিলো ঢাকা, নোয়াখালী, ফরিদপুর ও কুমিল্লার অংশবিশেষ। ৩ নং সেক্টরের অধীনে ছিলো কুমিল্লা, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ।
Source:dhakadiv.gov.bd
২৮.
বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
  1. ক) বঙ্গভবন
  2. খ) গনভবন
  3. গ) উত্তরা গনভবন
  4. ঘ) সংসদ ভবন
সঠিক উত্তর:
ক) বঙ্গভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্গভবন
ব্যাখ্যা
গণভবন- প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
বঙ্গভবন- রাষ্ট্রপতির সরকারি বাসভবন।
২৯.
বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ?
  1. ক) ২১%
  2. খ) ৩০%
  3. গ) ৯৮.০৯%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
ক) ২১%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১%
ব্যাখ্যা
বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি। যথা- নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি ৭৮.০১% ও অক্সিজেনের পরিমাণ ২০.৭১%।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩০.
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী?
  1. ক) বেরিং প্রনালি
  2. খ) সুয়েজ খাল
  3. গ) বসফরাস প্রনালি
  4. ঘ) পানামা খাল
সঠিক উত্তর:
ঘ) পানামা খাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পানামা খাল
ব্যাখ্যা
৮২ কিলোমিটার দৈর্ঘ্যের পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিচ্ছিন্ন করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
Source: Britannica
৩১.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে?
  1. ক) ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
  2. খ) ২৫ বৈশাখ ১২৮০ বঙ্গাব্দ
  3. গ) ২৫ বৈশাখ ১২৬০ বঙ্গাব্দ
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
ব্যাখ্যা
২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে (৭ই মে, ১৮৬১ সালে) রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দে (৭ই আগস্ট, ১৯৪১ সালে) মৃত্যুবরণ করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
৩২.
কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
  1. ক) মৃত্যুক্ষুধা
  2. খ) পথের দাবী
  3. গ) চোখের বালি
  4. ঘ) পথের পাঁচালী
সঠিক উত্তর:
ক) মৃত্যুক্ষুধা
উত্তর
সঠিক উত্তর:
ক) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা
মৃত্যুক্ষুধা, বাধনহারা ও কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। পথের দাবী শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
৩৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মুমূর্ষু
  2. খ) মূমুর্ষ
  3. গ) মুমুর্ষ
  4. ঘ) মূমূর্ষ
সঠিক উত্তর:
ক) মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
ক) মুমূর্ষু
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান - পিপীলিকা, মুমূর্ষু, নিশীথিনী, মনঃক্ষুণ্ণ, অসমীচীন, বিভীষিকা, দুশ্চরিত্র।
৩৪.
ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮০০
  2. খ) ১৮৩৬
  3. গ) ১৭৯৯
  4. ঘ) ১৮০৪
সঠিক উত্তর:
ক) ১৮০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮০০
ব্যাখ্যা
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম
৩৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মনঃক্ষুণ্ণ
  2. খ) মনক্ষুন্ন
  3. গ) মনোক্ষুন্ন
  4. ঘ) মনোক্ষুন্ন
সঠিক উত্তর:
ক) মনঃক্ষুণ্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) মনঃক্ষুণ্ণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান - পিপীলিকা, মুমূর্ষু, নিশীথিনী, মনঃক্ষুণ্ণ, অসমীচীন, বিভীষিকা, দুশ্চরিত্র।
৩৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অসমীচীন
  2. খ) অসমিচিন
  3. গ) অসমীচিন
  4. ঘ) অসমিচীন
সঠিক উত্তর:
ক) অসমীচীন
উত্তর
সঠিক উত্তর:
ক) অসমীচীন
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান - পিপীলিকা, মুমূর্ষু, নিশীথিনী, মনঃক্ষুণ্ণ, অসমীচীন, বিভীষিকা, দুশ্চরিত্র।
৩৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বীভিষিকা
  2. খ) বিভীষিকা
  3. গ) বিভিষিকা
  4. ঘ) বিভীষীকা
সঠিক উত্তর:
খ) বিভীষিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) বিভীষিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান - পিপীলিকা, মুমূর্ষু, নিশীথিনী, মনঃক্ষুণ্ণ, অসমীচীন, বিভীষিকা, দুশ্চরিত্র।
৩৮.
রাত্রির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নিশীথ
  2. খ) অমানিশা
  3. গ) আঁধার
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ক) নিশীথ
উত্তর
সঠিক উত্তর:
ক) নিশীথ
ব্যাখ্যা
রাত্রি - শর্বরী, রজনী; ক্ষণদা; নিশি; নিশা; বিভাবরী; যামিনী; নিশীথ। অমানিশা অর্থ অমাবস্যা বা গভীর অন্ধকার রাত্রি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৩৯.
কোনটি জলের সমার্থক শব্দ নয়?
  1. ক) বারি
  2. খ) নীর
  3. গ) বারিধি
  4. ঘ) পাণি
অনির্ধারিত
ব্যাখ্যা
'জল' শব্দের সমার্থক শব্দ অম্বু, বারি, নীর, সলিল, জীবন, পয়ঃ ইত্যাদি। 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ অর্ণব, পাথার, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি। অপরদিকে পাণি শব্দের অর্থ হাত, বাহু, ভুজ, হস্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪০.
'আটকপালে' বাগধারাটির অর্থ কি?
  1. ক) ভাগ্যবান
  2. খ) হতভাগ্য
  3. গ) নির্বোধ
  4. ঘ) সুদর্শন
সঠিক উত্তর:
খ) হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) হতভাগ্য
ব্যাখ্যা
'আটকপালে' বাগধারাটির অর্থ হতভাগ্য। বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ, নির্বোধ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৪১.
গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি?
  1. ক) অনুশীলন
  2. খ) ভূমিকা
  3. গ) গুরুচণ্ডালী
  4. ঘ) যবনিকা
সঠিক উত্তর:
খ) ভূমিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভূমিকা
ব্যাখ্যা
গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা, সূচনা, অনুবন্ধ, প্রবর্তনা, প্রারম্ভ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
৪২.
'শেষের কবিতা' বইটি কোন ধরনের গ্রন্থ?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) মহাকাব্য
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা
শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৪৩.
Adjacent শব্দের সাথে সঠিক preposition টি কী হবে?
  1. ক) To
  2. খ) With
  3. গ) after
  4. ঘ) within
সঠিক উত্তর:
ক) To
উত্তর
সঠিক উত্তর:
ক) To
ব্যাখ্যা
Adjacent শব্দের সাথে সঠিক preposition হবে To। Adjacent to - সন্নিহিত, নিকটে। Ex - Our house was adjacent to the river.
৪৪.
The man was charged _____ murder.
  1. ক) With
  2. খ) For
  3. গ) Against
  4. ঘ) Into
সঠিক উত্তর:
ক) With
উত্তর
সঠিক উত্তর:
ক) With
ব্যাখ্যা
কোন অপরাধে অভিযুক্ত বোঝাতে charged with হবে। Ex- He was charged with theft.
৪৫.
'By fits and start' means-
  1. ক) Regularly
  2. খ) Irregularly
  3. গ) Walk to and pro
  4. ঘ) Recklessly
সঠিক উত্তর:
খ) Irregularly
উত্তর
সঠিক উত্তর:
খ) Irregularly
ব্যাখ্যা
‘By fits and starts' means - irregular intervals of action and inaction, irregularly.
৪৬.
What is the single word for 'A hater of mankind'?
  1. ক) Philanthropist
  2. খ) Misanthropist
  3. গ) Humanitarian
  4. ঘ) Hatred
সঠিক উত্তর:
খ) Misanthropist
উত্তর
সঠিক উত্তর:
খ) Misanthropist
ব্যাখ্যা
A hater of mankind - Misanthropist, মনুষ্যবিদ্বেষী।
৪৭.
'The merchant of venice'- নাটকের নাট্যকার কে?
  1. ক) George Bernerd Shaw
  2. খ) William Shakespeare
  3. গ) T.S. Eliot
  4. ঘ) Christopher Marlowe
সঠিক উত্তর:
খ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
খ) William Shakespeare
ব্যাখ্যা
Notable comedy of William Shakespeare: Twelfth night, The Taming of the Shrew, Two gentlemen of Verona, The Merchant of Venice, As you like it, All's well that ends well, A Midsummer Night Dreams, The Tempest.
Source: Britannica
৪৮.
What is the feminine gender of fox?
  1. ক) Foxen
  2. খ) Vixen
  3. গ) Female Fox
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
খ) Vixen
উত্তর
সঠিক উত্তর:
খ) Vixen
ব্যাখ্যা
Vixen is a female fox.
৪৯.
The murderer was sentenced ____ death. What will be the appropriate preposition in the blank?
  1. ক) to
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) after
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
Sentenced to deathe একটি phrase যার অর্থ মৃত্যুদণ্ডে দেওয়া। Ex- He was sentenced to life imprisonment for murder.
৫০.
Write the appropriate opposite word of patient.
  1. ক) Impatient
  2. খ) Disapatient
  3. গ) inpation
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Impatient
উত্তর
সঠিক উত্তর:
ক) Impatient
ব্যাখ্যা
Patient (ধৈর্যশীল) শব্দটির পূর্বে ‘im’ prefix যুক্ত করে এর বিপরীত শব্দ impatient পাওয়া যায়।
৫১.
নিম্নের কোনটি ছোঁয়াচে রোগ নয়?
  1. ক) এইডস
  2. খ) যক্ষ্মা
  3. গ) বসন্ত
  4. ঘ) প্লেগ
সঠিক উত্তর:
ক) এইডস
উত্তর
সঠিক উত্তর:
ক) এইডস
ব্যাখ্যা
সংক্রমণের ফলে সৃষ্ট রোগকে সংক্রামক রোগ বা ছোঁয়াচে রোগ বলে। এইডস রোগটি হয় HIV ভাইরাসের আক্রমণের ফলে যা রোগীর দেহে প্রবেশ করে রক্ত, বীর্য, বুকের দুধপানের মাধ্যমে।
৫২.
শব্দের তীক্ষ্মতার মাত্রা নির্ণয়ের একক কোনটি?
  1. ক) ডেসিবেল
  2. খ) ওহম
  3. গ) নিউটন
  4. ঘ) ডাইন
সঠিক উত্তর:
ক) ডেসিবেল
উত্তর
সঠিক উত্তর:
ক) ডেসিবেল
ব্যাখ্যা
ডেসিবেল এককে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। এর উদ্ভাবক স্কটিশ বুজ্ঞানি আলেকজান্ডার গ্রাহাম বেল, তার নামানুসারে ডেসিবেল নামকরণ করা হয়েছে। মানুষের চিৎকার ও বজ্রপাতের শব্দ ১১০ ডেসিবেল। পারমাণবিক বোমা সবচেয়ে বেশি ২১০ ডেসিবেল তীব্রতার শব্দ উৎপাদন করে।
৫৩.
CNG- শব্দ-সংক্ষেপের পূর্নরূপ-
  1. ক) Compressed Natural Gas
  2. খ) Carbonated Nitrogen Gas
  3. গ) Complete Natural Gas
  4. ঘ) None of above
সঠিক উত্তর:
ক) Compressed Natural Gas
উত্তর
সঠিক উত্তর:
ক) Compressed Natural Gas
ব্যাখ্যা
CNG - Compressed Natural Gas
৫৪.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
  1. ক) ইথেন
  2. খ) মিথেন
  3. গ) প্রোপেন
  4. ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর:
খ) মিথেন
উত্তর
সঠিক উত্তর:
খ) মিথেন
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (৮০%)। এছারাও ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন থাকে। বাংলাদেশে এখন পর্যন্ত যে গ্যাস পাওয়া গেছে ততে ৯৯.৯৯% মিথেন (CH₄) থাকে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৫৫.
পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
  1. ক) আলফ্রেড নোবেল
  2. খ) ওপেনহেইমার
  3. গ) আলবার্ট আইনস্টাইন
  4. ঘ) রাদারফোর্ড
সঠিক উত্তর:
খ) ওপেনহেইমার
উত্তর
সঠিক উত্তর:
খ) ওপেনহেইমার
ব্যাখ্যা
যুক্তরাজ্যের বৈজ্ঞানিক মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেন। আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট; ওপেনহেইমার আবিষ্কার করেন পারমাণবিক বোমা; এবং তেজস্ক্রিয়তা আবিষ্কার করে হেনরি বেকেরেল।
সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৫৬.
কোনটি রক্তের উপাদান নয়?
  1. ক) লোহিত কণিকা
  2. খ) শ্বেত কণিকা
  3. গ) লিউকোপ্লাস্ট
  4. ঘ) বেসোফিল
সঠিক উত্তর:
গ) লিউকোপ্লাস্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) লিউকোপ্লাস্ট
ব্যাখ্যা
লোহিত রক্তকণিকা, শেত রক্তকণিকা বা লিউকোসাইট এবং অণুচক্রিকা হলো তিন ধরণের রক্তকণিকা। বেসোফিল পাওয়া যায় শ্বেত রক্তকণিকায়।
লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণ ধারণ করে। সবুজ প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতর সবুজ বর্ণ কণিকা ক্লোরোফিল থাকে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা এর কাজ। ক্লোরোফিল অনুর উপাদান ম্যাগনেসিয়াম।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫৭.
কোন স্তন্যপায়ী প্রাণী ডিম দেয়?
  1. ক) বাদুর
  2. খ) প্লাটিপাস
  3. গ) কোয়ালা
  4. ঘ) তিমি
সঠিক উত্তর:
খ) প্লাটিপাস
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লাটিপাস
ব্যাখ্যা
Only two kinds of egg-laying mammals are left on the planet today—the duck-billed platypus and the echidna, or spiny anteater.
Source: scientificamerican.com
৫৮.
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
  1. ক) ক্যারোটিন
  2. খ) হিমোগ্লবিন
  3. গ) মেলানিন
  4. ঘ) থায়াসিন
সঠিক উত্তর:
গ) মেলানিন
উত্তর
সঠিক উত্তর:
গ) মেলানিন
ব্যাখ্যা
মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ, যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরী হয়,যার কারণে মানুষ বা অন্যান্য প্রাণীর চামড়া, চুল ও চোখের মণি পাখির পালক কালো হয়। মেলানিনের অনুপস্থিতিতে চামড়ায় কোন রঞ্জক পদার্থ থাকে না, ফলে চামড়া সাদা হয়।
৫৯.
ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি?
  1. ক) ১০০
  2. খ) ১৮০
  3. গ) ২১২
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ২১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১২
ব্যাখ্যা
আমরা জানি, পানির স্ফুটনাঙ্ক ১০০° C।
∴ ১০০/৫ = (x-৩২)/৯
(x-৩২)/৯ = ২০
x = ১৮০ + ৩২ = ২১২° F
৬০.
মানবদেহে মোট হাড়ের সংখ্যা কতটি?
  1. ক) ২০৬ টি
  2. খ) ২১৬ টি
  3. গ) ২৩০ টি
  4. ঘ) ২২২ টি
সঠিক উত্তর:
ক) ২০৬ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০৬ টি
ব্যাখ্যা
লম্বা, ছোট, অসমান, চ্যাপ্টা মোট ২০৬ টি অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৬১.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলো ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ক) ১০% বৃদ্ধি
  2. খ) ৮% বৃদ্ধি
  3. গ) ১২% বৃদ্ধি
  4. ঘ) ৮% হ্রাস
সঠিক উত্তর:
খ) ৮% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮% বৃদ্ধি
ব্যাখ্যা
ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১২০
ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৯০
নতুন ক্ষেত্রফল = ১০৮০০
ক্ষেত্রফল বৃদ্ধি = ১০৮০০ – ১০০০০ = ৮০০
শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = (৮০০ x ১০০)/১০০০০ = ৮
৬২.
P এর মান কত হলে 4x2-px+9 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 12
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ক) 12
উত্তর
সঠিক উত্তর:
ক) 12
ব্যাখ্যা
4x2 - px + 9
= (2x)2 - 2.2x.3 + 32 - px
= (2x - 3)2 - px
∴ - px = - 12x
∴ p = 12
৬৩.
ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলা ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ২৪ সেকেন্ড
  2. খ) ২০সেকেন্ড
  3. গ) ৪০ সেকেন্ড
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ২৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ সেকেন্ড
ব্যাখ্যা
ট্রেনটি মোট অতিক্রম করে (৩০০+১০০) = ৪০০ মিটার
৬০০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴৪০০    〃     〃       〃 (৩৬০০×৪০০)/৬০০০০ = ২৪ সেকেন্ডে
৬৪.
১ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
  1. ক) ২.৫৪ সেন্টিমিটার
  2. খ) ২.০২ সেন্টিমিটার
  3. গ) ৩.৭৩ সেন্টিমিটার
  4. ঘ) ১.৩৭ সেন্টিমিটার
সঠিক উত্তর:
ক) ২.৫৪ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২.৫৪ সেন্টিমিটার
ব্যাখ্যা
১ ইঞ্চিতে = ২.৫৪ সেন্টিমিটার
৬৫.
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ এর একটি ১১৫ ডিগ্রি। অপর কোণটি কত ডিগ্রী হবে?
  1. ক) ৪৫
  2. খ) ৫৫
  3. গ) ৬৫
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
গ) ৬৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৫
ব্যাখ্যা
সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°
নির্নেয় কোন=(১৮০-১১৫)°=৬৫°
৬৬.
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩০০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
  1. ক) ২৫বার
  2. খ) ৩০বার
  3. গ) ১৫বার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
চাকার ব্যাস = ৪.২ মিটার; ব্যাসার্ধ = (৪.২/২)=২.১ মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr = ২ x π X ২.১ মিটার =১৩.১৮৮ মিঃ তাহলে চাকা ঘুরবে = (৩০০/১৩.১৮৮) বার = ২২.৭৪৮ বার।
৬৭.
১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত?
  1. ক) ৯ মিটার
  2. খ) ১২মিটার
  3. গ) ১৫মিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ মিটার
ব্যাখ্যা

ধরি, ABC সমকোণী ত্রিভুজের দেওয়ালের উচ্চতা ক মিটার।
আমরা জানি, sinθ = লম্ব / অতিভুজ
∴ sin৩০° = ক/১৮
⇒ ১/২ = ক/১৮
∴ ক = ৯ মিটার।
৬৮.
১০ টাকায় ১২ টি করে কোনো জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৫০% লাভ
  2. খ) ৩৫% লাভ
  3. গ) ২৫% লাভ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৫০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০% লাভ
ব্যাখ্যা

১ টি জিনিসের ক্রয়মূল্য ১০/১২ টাকা বা ৫/৬ টাকা
এবং ১ টি জিনিসের বিক্রয় মূল্য ১০/৮ বা ৫/৪ টাকা
∴ ১ টি জিনিসে লাভ হয় (৫/৪ - ৫/৬) টাকা বা ৫/১২ টাকা
৫/৬ টাকায় লাভ হয় ৫/১২ টাকা
∴ ১০০ 〃 〃 〃(৫×৬ / ১২×৫)×১০০ টাকা
                 = ৫০ টাকা

৬৯.
x + 1/x = 3 হলে x3 + 1/x3 এর মান কত?
  1. ক) 18
  2. খ) 24
  3. গ) 12
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ক) 18
উত্তর
সঠিক উত্তর:
ক) 18
ব্যাখ্যা
দেওয়া আছে, x + 1/x = 3
∴ x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= 33 - 3.3
= 27 - 9
= 18
৭০.
a+b+c=0 হলে a3+b3+c3 এর মান কত?
  1. ক) 3abc
  2. খ) 3a2b2c2
  3. গ) 12abc
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 3abc
উত্তর
সঠিক উত্তর:
ক) 3abc
ব্যাখ্যা

a3+b3+c3 = (a+b+c)(a2+b2+c2-ab-bc-ca) + 3abc
= 0 X (a2+b2+c2-ab-bc-ca) + 3abc
= 3abc