পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বেগম রোকেয়া, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'মুঠোফোনের কাব্য' এর রচয়িতা কে?
  1. ক) নবীনচন্দ্র সেন
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
গ) নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণ। তাঁর রচিত কাব্য- মুঠোফোনের কাব্য, প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, ও বন্ধু আমার, চাষাভুষার কাব্য, দূর হ দুঃশাসন, নিশিকাব্য, মুজিব-লেনিন-ইন্দিরা, শিয়রে বাংলাদেশ, কামকানন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মানোএল দা আসসাম্পসাঁউ
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  3. গ) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
  4. ঘ) মোতাহার হোসেন চৌধুরী
সঠিক উত্তর:
গ) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
উত্তর
সঠিক উত্তর:
গ) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
ব্যাখ্যা
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ- এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ (১৭৭৮)। গ্রন্থটির রচয়িতা ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এটি বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ। গ্রন্থটি মূলত ইংরেজি ভাষায় রচিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস?
  1. ক) কুয়াশা
  2. খ) আগামীকাল
  3. গ) প্রতিশোধ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
প্রেমেন্দ্র মিত্র মূলত সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তাঁর রচিত উপন্যাসগুলোর নাম- কুয়াশা, আগামীকাল, প্রতিশোধ, মিছিল, পাঁক, উপনয়ন, প্রতিধ্বনি ইত্যাদি।
কাব্যগ্রন্থ- প্রথমা, সম্রাট, ফেরারী ফৌজ, সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল, কখনো মেঘ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বিজন ভট্টাচার্য
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) মামুনুর রশিদ
  4. ঘ) মোজাম্মেল হক
সঠিক উত্তর:
খ) বন্দে আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
বন্দে আলী মিয়া ছিলেন মূলত কবি, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক। তিনি কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।
তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলোর নাম- কুঁচবরণ কন্যা, চোর জামাই, মৃগপরী, ডাইনি বউ, রূপকথা। কাব্যগ্রন্থ- অনুরাগ ও ময়নামতির চর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) বিহারীলাল চক্রবর্তী
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) নবীনচন্দ্র সেন
সঠিক উত্তর:
খ) বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
খ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা বিহারীলাল চক্রবর্তী। তাঁর কবিতায় প্রথম বিশুদ্ধভাবে কবির ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস প্রকাশিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভোরের পাখি হিসেবে আখ্যায়িত করেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম- স্বপ্নদর্শন, সংগীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদামঙ্গল, সাধের আসন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বেগম রোকেয়ার নকশাধর্মী গদ্যগ্রন্থ অবরোধবাসিনীতে কয়টি ঘটনার চিত্র তুলে ধরেছেন?
  1. ক) ৪১ টি
  2. খ) ৪৩ টি
  3. গ) ৪৫ টি
  4. ঘ) ৪৭ টি
সঠিক উত্তর:
ঘ) ৪৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৭ টি
ব্যাখ্যা
মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অবরোধবাসিনী বেগম রোকেয়ার উল্লেখযোগ্য একটি নকশাধর্মী গদ্যগ্রন্থ। এই গ্রন্থে তিনি ৪৭টি অমানবিক ঘটনার চিত্র তুলে ধরেছেন।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থের নাম- পদ্মরাগ (উপন্যাস), মতিচুর, সুলতানার স্বপ্ন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্যে'র প্রকাশকাল-
  1. ক) ১৮৫৯ সাল
  2. খ) ১৮৬০ সাল
  3. গ) ১৮৬১ সাল
  4. ঘ) ১৮৬৫ সাল
সঠিক উত্তর:
গ) ১৮৬১ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৬১ সাল
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত ও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য'। এটি প্রথম প্রকাশিত হয় ১৮৬১ সালে।
তাঁর রচিত অন্যান্য সাহিত্যকর্ম- দ্য ক্যাপটিভ লেডি, তিলোত্তমাসম্ভব, ব্রজাঙ্গনা, বীরঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন তাঁর রচিত নাটক এবং
একেই কি বলে সভ্যতা, বড় শালিকের ঘাড়ে রোঁ তাঁর রচিত প্রহসন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'এখানে নোঙর' নাটকের রচয়িতা-
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) মামুনুর রশিদ
  4. ঘ) বিজন ভট্টাচার্য
সঠিক উত্তর:
গ) মামুনুর রশিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মামুনুর রশিদ
ব্যাখ্যা
মামুনুর রশীদ রচিত বিখ্যাত নাটক- এখানে নোঙর, ওরা কদম আলী, ওরা আছে বলেই, মে দিবস, ইবলিশ, গিনিপিগি, সমতট, পাথর, লেবেদফ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আঞ্চলিক ভাষার অভিধান' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মোতাহার হোসেন চৌধুরী
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  3. গ) মনোএল দা আসসাম্পসাঁউ
  4. ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
সঠিক উত্তর:
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যা
বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধান- আঞ্চলিক ভাষার অভিধান। এই অভিধানটি রচনা করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য গ্রন্থের নাম- ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, গল্প সঞ্চয়ন, রকমারি, শেষ নবীর সন্ধানে, সেকালের রূপকথা, ছোটদের রাসুলুল্লাহ ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।