পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৭
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৩ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০৭ প্রশ্ন

.
'রুখের তেন্তুলি কুমীরে খাই'- কোন কবির পদ?
  1. ক) লুইপা
  2. খ) কাহ্নপা
  3. গ) কুক্কুরীপা
  4. ঘ) ভুসুকুপা
সঠিক উত্তর:
গ) কুক্কুরীপা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুক্কুরীপা
ব্যাখ্যা
• কুক্কুরি পাদ ৩টি পদ রচনা করেছেন।
- তিনি ২, ২০ ও ৪৮ নং পদ রচনা করেন।
- এগুলোর মধ্যে ৪৮ নং পদটি খুঁজে পাওয়া যায়নি।

চর্যাপদের ২নং পদের রচয়িতা কুক্কুরী পা।
পদটি হলো:
“দুলি দুহি পিটা ধরণ ন জাই।
রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।।”

অর্থ্যাৎ, "মাদী কাছিম দোহন করে দুধ পাত্রে রাখা যাচ্ছে না। গাছের তেঁতুল কুমিরে খাচ্ছে।"
সুতুরাং, 'রুখের তেন্তুলি কুমীরে খাই' অর্থ - গাছের তেঁতুল কুমিরে খাচ্ছে।
==========
• চর্যাপদের সর্বাধিক পদরচয়িতা কাহ্নপা।
- পদ রচনার সংখ্যাধিক্যের কারণে তাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়।
- তিনি রচনা করেছেন ১৩টি পদ।
- তার রচিত ২৪ নং পদটি পাওয়া যায়নি।

• চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদরচয়িতা ভুসুকুপা।
- তিনি ৮টি পদ রচনা করেছেন।

• চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদ রচয়িতা সরহপা।
- তিনি মোট ৪টি পদ রচনা করেন - ২২, ৩২, ৩৮, ৩৯ সংখ্যাক পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
.
'ডকে ওঠা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) নষ্ট হওয়া
  2. খ) নিতান্ত অলস
  3. গ) সুখে থাকা
  4. ঘ) অন্ধভাবে অনুসরণ
সঠিক উত্তর:
ক) নষ্ট হওয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) নষ্ট হওয়া
ব্যাখ্যা
'ডকে ওঠা' বাগধারাটির অর্থ- 'নষ্ট হওয়া'
বাক্য গঠন: তার ব্যবসা তো টাকার অভাবে কবেই ডকে উঠে গেছে। 

গোঁফ খেজুরে বাগধারার অর্থ - নিতান্ত অলস।
দুধে ভাতে থাকা বাগধারার অর্থ - 'সুখে থাকা'
গড্ডলিকা প্রবাহ বাগধারার অর্থ - 'অন্ধভাবে অনুসরণ' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
.
'চাতুর্যতা' কোন কারণে অশুদ্ধ?
  1. ক) সন্ধিজনিত
  2. খ) প্রত্যয়জনিত
  3. গ) উপসর্গজনিত
  4. ঘ) বিভক্তিজনিত
সঠিক উত্তর:
খ) প্রত্যয়জনিত
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যয়জনিত
ব্যাখ্যা
'চাতুর্যতা'- প্রত্যয়জনিত অপপ্রয়োগের উদাহরণ।
-এর শুদ্ধ প্রয়োগ হবে: 'উৎকর্ষ' 

 তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
- বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

 এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
.
'উপকার করার ইচ্ছা' এর এক কথায় কী হবে?
  1. ক) উপচিকীর্ষা
  2. খ) কৃতজ্ঞ
  3. গ) প্রত্যুপকার
  4. ঘ) জিঘৃক্ষা
সঠিক উত্তর:
ক) উপচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
ক) উপচিকীর্ষা
ব্যাখ্যা
'উপকার করার ইচ্ছা' এর এক কথায়- 'উপচিকীর্ষা'

তাছাড়া,
'উপকারীর উপয়াক্র স্বীকার করে যে এর এক কথায়- কৃতজ্ঞ 
উপকারের বদলে উপকার এর এক কথায়- প্রত্যুপকার 
গ্রহয়াণ করার ইচ্ছা এর এক কথায়- 'জিঘৃক্ষা' 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
.
'Manipulation'এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) আলোচ্যসূচি
  2. খ) ভোটাধিকার
  3. গ) কারসাজি
  4. ঘ) পাণ্ডুলিপি
সঠিক উত্তর:
গ) কারসাজি
উত্তর
সঠিক উত্তর:
গ) কারসাজি
ব্যাখ্যা
'Manipulation'এর বাংলা পরিভাষা- 'কারসাজি'

তাছাড়া,
Agenda এর বাংলা পরিভাষা- 'আলোচ্যসূচি' 
Suffrage' এর বাংলা পরিভাষা- 'ভোটাধিকার' 
'Manuscrift' এর বাংলা পরিভাষা- 'পাণ্ডুলিপি' 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
.
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য কোনটি?
  1. ক) ক্রীতদাসের হাসি
  2. খ) জীবন আমার বোন
  3. গ) নুরুলদীনের সারা জীবন
  4. ঘ) কাঁদো নদী কাঁদো
সঠিক উত্তর:
খ) জীবন আমার বোন
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবন আমার বোন
ব্যাখ্যা
- মাহমুদুল হক রচিত 'জীবন আমার বোন' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

'জীবন আমার বোন':
- উপন্যাসটি প্রথম প্রকাশ পায় ১৯৭৬ সালে। 
- এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 
- জাহিদুল কবির খোকা - নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন।
- অন্যান্য চরিত্র: মুরাদ, রহমান, ইয়াসিন, রঞ্জু প্রমুখ।

মাহমুদুল হক:
- তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। 
- তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 

তাঁর রচিত সাহিত্যকর্ম:
 • উপন্যাস:
- কালো বরফ
- জীবন আমার বোন
- অনুর পাঠশালা
- নিরাপদ তন্দ্রা
- অশরীরী
- চিক্কোর কাবুল 
- খেলাঘর
- মাটির জাহাজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
.
'জঙ্গনামা' কাব্যটির রচয়িতা কে?
  1. ক) চণ্ডীদাস
  2. খ) দৌলত উজির বাহরাম খান
  3. গ) সৈয়দ সুলতান
  4. ঘ) গোবিন্দদাস
সঠিক উত্তর:
খ) দৌলত উজির বাহরাম খান
উত্তর
সঠিক উত্তর:
খ) দৌলত উজির বাহরাম খান
ব্যাখ্যা
'জঙ্গনামা' কাব্যটির রচয়িতা- 'দৌলত উজির বাহরাম খান'

- তার রচিত প্রথম কাব্যের নাম ‘জঙ্গনামা’ বা মক্তুল হোসেন।
- তার ২য় কাব্য ‘লায়লী মজনু’।
- এটি তিনি পারসি কবি আব্দুর রহমান জামির ‘লায়লী মজনু’ অবলম্বনে রচনা করেন।

'জঙ্গনামা' কাব্য
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য।
- ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা। 
- বাংলা সাহিত্যে ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অক্টোপাস' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) শামসুদ্দীন আবুল কালাম
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) আলাউদ্দীন আল আজাদ
সঠিক উত্তর:
গ) শামসুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুর রহমান
ব্যাখ্যা
'অক্টোপাস' উপন্যাসের রচয়িতা- 'শামসুর রহমান'

শামসুর রহমান ৪ টি উপন্যাস লিখেছেন।
তার রচিত উপন্যাস -
- অক্টোপাস,
- অদ্ভুত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আমারি বধূয়া আন বাড়ি যায়, আমারি আঙিনা দিয়া।'- কোন কবির রচনা?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) চণ্ডীদাস
  3. গ) জ্ঞানদাস
  4. ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর
সঠিক উত্তর:
খ) চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
খ) চণ্ডীদাস
ব্যাখ্যা
'আমারি বধূয়া আন বাড়ি যায়, আমারি আঙিনা দিয়া।'- লাইনটির রচয়িতা 'দ্বিজ চণ্ডীদাস'
- চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন। 

 চন্ডীদাসের বিখ্যাত উক্তি: 
- 'সই, কেমনে ধরিব হিয়া?
আমার বঁধূয়া আন বাড়ি যায়
আমার আঙিনা দিয়া।'

মধ্যযুগে বাংলা কাব্যে অন্তত চারজন চন্ডীদাসের কবিতা পাওয়া যায়।
তারা হলেন: 
- বড়ু চন্ডীদাস
- দ্বিজ চন্ডীদাস
- দীন চন্ডীদাস
- চন্ডীদাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'টালত মোর ঘর নাহি পড়বেসী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী।'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
  1. ক) লোকসাহিত্য
  2. খ) ব্রজবুলি
  3. গ) চর্যাপদ
  4. ঘ) বৈষ্ণব পদাবলি
সঠিক উত্তর:
গ) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
গ) চর্যাপদ
ব্যাখ্যা
'টালত মোর ঘর নাহি পড়বেসী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী।'- লাইনটি 'চর্যাপদ' অন্তর্ভুক্ত। 

'ঢেণ্ডণপা' চর্যাপদের ৩৩ নং পদে এই লাইনটি রচনা করেছেন। 
এই একটি পদে বাঙালি জীবনে চিরায়ত দারিদ্র্যের ছবি চমৎকারভাবে ফুটে উঠেছে ।

‘টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়িত ভাত নাই নাঁহি নিতি আবেশী।।’

অর্থাৎ, লোক শূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভীড় করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১১.
'সাঁঝের মায়া' কাব্যটির রচয়িতা কে?
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) জীবনানন্দ দাস
  4. ঘ) কায়কোবাদ
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
'সাঁঝের মায়া' কাব্যটির রচয়িতা- 'সুফিয়া কামাল'।

সুফিয়া কামাল 
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। 
- কবি সুফিয়া কামালের বিখ্যাত কবিতা ‘তাহারেই পড়ে মনে’ প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। এটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়।

তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়্‌
- মায়া কাজল, 
- মন ও জীবন,  
- উদাত্ত পৃথিবী, 
- অভিযাত্রিক ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১২.
'সাইক্লোন' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ইংরেজি
  2. খ) গ্রিক
  3. গ) ফারসি
  4. ঘ) দেশি
সঠিক উত্তর:
খ) গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিক
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সাইক্লোন'- গ্রিক শব্দ।

'সাইক্লোন' শব্দটির অর্থ:
- ঘূর্ণিঝড়,
- প্রচণ্ড বেগে ঘুরপাক খেতে খেতে এগিয়ে চলে এমন ঝড়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৩.
'মহাপৃথিবী' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) জসীমউদ্‌দীন
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
'মহাপৃথিবী' কাব্যগ্রন্থটির রচয়িতা- 'জীবনানন্দ দাশ'

জীবনানন্দ দাশ 
- জীবনানন্দ দাস ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। 
- জীবনানন্দ দাশকে “ধূসরতার কবি” বলা হয়।
- কবি জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ গ্রন্থ ‘কবিতার কথা’।
- এই গ্রন্থের বিখ্যাত উক্তি হলো, ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ-
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) জসীমউদ্‌দীন
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
'বেণের মেয়ে' উপন্যাসের রচয়িতা- হরপ্রসাদ শাস্ত্রী।

'বেনের মেয়ে' উপন্যাস
- 'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী। 
- এটি প্রকাশিত হয় ১৯১৯ খ্রিষ্টাব্দে। 
- এর চরিত্রগুলি প্রায় সবই কাল্পনিক কিন্তু এর পরিবেশ ঐতিহাসিক। 
- দশম-একাদশ শতাব্দীর বাংলাদেশ, বৌদ্ধধর্মের অবসান ও হিন্দুধর্মের পুনরুত্থানের কালে সপ্তগ্রামের এর বৌদ্ধ পরিবারকে নিয়ে কাহিনিটি রচিত হয়েছে। 

উল্লেখ্য,
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা পল্লিকবি জসীমউদ্‌দীন।
'আগুনের মেয়ে' নামক উপন্যাসটির রচয়িতা আল মাহমুদ। 
'একটি কালো মেয়ের কথা' নামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস রয়েছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
নিচের কোনটি ধ্বনি পরিবর্তন বিষমীভবনের উদাহরণ?
  1. ক) দেশি > দিশি
  2. খ) কবাট > কপাট
  3. গ) লাল > নাল
  4. ঘ) স্কুল > ইস্কুল
সঠিক উত্তর:
গ) লাল > নাল
উত্তর
সঠিক উত্তর:
গ) লাল > নাল
ব্যাখ্যা
'লাল > নাল'- বিষমীভবনের উদাহরণ। 

বিষমীভবন
 দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন- লাল > নাল, শরীর > শরীল। 

তাছাড়া,
স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর ঘরের পরিবর্তন ঘটলে তাকে বরসঙ্গতি বলে।
যেমন – দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলাে ইত্যাদি।

আদি স্বরাগম:
উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম।
যেমন- স্কুল > ইস্কুল

ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোন কোন সময় ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমনঃ কবাট > কপাট, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।  
১৬.
What is the noun form of 'Pragmatic'?
  1. ক) Pragmatist
  2. খ) Pragmaticity
  3. গ) Pragmatition
  4. ঘ) Pragmatical
সঠিক উত্তর:
ক) Pragmatist
উত্তর
সঠিক উত্তর:
ক) Pragmatist
ব্যাখ্যা
• Pragmatic (adjective)
- এর noun form হচ্ছে - Pragmatist

English Meaning: Solving problems in a sensible way that suits the conditions that really exist now, rather than obeying fixed theories, ideas, or rules.
Bangla Meaning: ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী।

• Other Forms: 
- Pragmatically (adverb) কার্যসিদ্ধতার/প্রয়োগসিদ্ধতার/কার্যোপযোগিতার দিক থেকে।
- Pragmatism (noun) [Uncountable noun]
(১) (দর্শন) কোনো ভাব, প্রত্যয় বা উক্তির সত্যতা বা মূল্যনির্ভর করে মানবকল্যাণের ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতার উপর- এই তত্ত্ব বা বিশ্বাস; প্রয়োগবাদ।
(২) গোঁড়ামি; অনধিকারচর্চা; পণ্ডিতম্মন্যতা।
- Pragmatist (noun) প্রয়োগবাদী।

Example Sentence: 
1. He was highly practical and would come up with pragmatic solutions on various issues.
2. Mr. Trump believes in pragmatic politics, not in ideology.

Source: Live MCQ Lecture.
১৭.
The house on the left belongs to Safira. Here the underlined phrase is a/an -
  1. ক) Phrase preposition
  2. খ) Phrasal verb
  3. গ) Prepositional phrase
  4. ঘ) Verb phrase
সঠিক উত্তর:
গ) Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Prepositional phrase
ব্যাখ্যা
• The house on the left belongs to Safira. Here the underlined phrase is a - Prepositional phrase.

Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- এখানে on the left- Phrase-টি The house এর adjective হয়েছে এবং এটি on - Preposition দিয়ে শুরু হয়েছে।
- তাই এটি একটি Prepositional Phrase.
Other examples:
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)

অন্যদিকে, 
• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে get around (verb + preposition) হচ্ছে phrasal verb.

• Phrase preposition: 
- Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।
১৮.
No other river in Bangladesh is as swift as the Karnafuli. (Make it Superlative)
  1. ক) The Karnafuli is swiftest than most other rivers in Bangladesh.
  2. খ) karnafuli is swiftest than any other rivers in Bangladesh.
  3. গ) The Karnafuli is one of the swiftest rivers in Bangladesh.
  4. ঘ) The Karnafuli is the swiftest river in Bangladesh.
সঠিক উত্তর:
ঘ) The Karnafuli is the swiftest river in Bangladesh.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Karnafuli is the swiftest river in Bangladesh.
ব্যাখ্যা
• No other যুক্ত positive sentence কে Superlative করতে হলে - 
- শেষের subject প্রথমে
- এরপর verb 
- the
- Positive এর superlative form বসাতে হয়।
- no other এর পরের অংশ।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - The Karnafuli is the swiftest river in Bangladesh.
১৯.
Such people are not found now. Here 'Such' is a/an -
  1. ক) Noun
  2. খ) Determiner
  3. গ) Adjective
  4. ঘ) Pronoun
সঠিক উত্তর:
খ) Determiner
উত্তর
সঠিক উত্তর:
খ) Determiner
ব্যাখ্যা
• Such people are not found now. Here 'Such' is a/an - Determiner
 
• Determiner এর প্রধান কাজ Noun কে Determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।
- প্রদত্ত বাক্যে such, noun word people কে নির্দিষ্ট করে নির্দেশ করায় ( একটি বিশেষ শ্রেনীর/ ধরনের মানুষ) এটি determiner.

• Determiners include the following common types:
- Articles: a, an, the
- Demonstratives: this, that, these, those
- Possessives: my, your, his, her etc.
- Quantifiers: some, many, few, one, two, no etc.

Source: Cambridge Dictionary
২০.
Akash bought a house near in ____ park street and his brother bought a house on _____ Mirpur Road.
  1. ক) the, the
  2. খ) zero article, the
  3. গ) the, zero article
  4. ঘ) zero article, zero article
সঠিক উত্তর:
খ) zero article, the
উত্তর
সঠিক উত্তর:
খ) zero article, the
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হলো- zero article, the.

• Article এর নিয়মানুযায়ী -
- রাস্তা, স্কোয়ার, পার্ক এর নামের পূর্বে the বসে না। যেমন-
- He bought a shop in park street.

• কিন্তু রাস্তার নামের শেষে road শব্দটির উল্লেখ থাকলে তার পূর্বে the বসে। যেমন-
- He bought a shop on the Mirpur Road.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
২১.
They walked on in silence for a while. Here 'while' is a/an -
  1. ক) Noun
  2. খ) verb
  3. গ) Conjunction
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
• একটি বাক্যে While noun, conjunction, adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।
- সাধারণত Article, Preposition এর পর  কোনো একটি word বসলে সেটি Noun হয়।
- প্রদত্ত বাক্যে article 'a' এরপর while বসেছে তাই এটি noun.
- তাই সঠিক উত্তর - Noun.
২২.
'Dr. Manette' and 'Sydney Carton' are characters from the novel -
  1. ক) Tess of the D’Urbervilles
  2. খ) A Tale of two Cities
  3. গ) Great Expectation
  4. ঘ) Death of a Salesman
সঠিক উত্তর:
খ) A Tale of two Cities
উত্তর
সঠিক উত্তর:
খ) A Tale of two Cities
ব্যাখ্যা
• 'Dr. Manette' and 'Sydney Carton' are characters from the novel - A Tale of two Cities
-  এইটি একটি Historical Novel. 
- উপন্যাস টি18 শতকের শেষ দিকে French revolution এর পটভূমিতে রচিত।
- এই novel টিতে দুইটি শহরের চিত্র গল্প পাওয়া যায় - The sprawling tale of London and revolutionary Paris. 

প্রধান চরিত্র সমূহ:
- Doctor Alexandre Manette
- Lucie Manette
- Charles Darnay
- Sydney Carton 
- Mr. Jarvis Lorry
- Jerry Cruncher
- Ernest Defarge
- Mr. Lorry

• এই উপন্যাসের একটি জনপ্রিয় উক্তি হচ্ছে এর প্রথম লাইনটি - “It was the best of times, it was the worst of times,”

Charles Dickens:
- He was born in 1812 and died in 1870.
- Charles Dickens is considered the greatest English novelist of the Victorian era.
- He worked as a journalist, writing numerous items on political and social affairs.

Best Works: 
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.

Source: Britannica and An ABC of English literature by Dr M Mofizar Rahman.
২৩.
'A list of books and writings of one author or one subject' is called -
  1. ক) Catalogue
  2. খ) Autobiography
  3. গ) Bibliography
  4. ঘ) Agenda
সঠিক উত্তর:
গ) Bibliography
উত্তর
সঠিক উত্তর:
গ) Bibliography
ব্যাখ্যা
• A list of books and writings of one author or one subject - Bibliography.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• A list of books available in a library - Catalogue.
• A book about the writer's own life is called - Autobiography
• a list of items to be discussed at a formal meeting - Agenda.

Source: Oxford Learner's Dictionary.
২৪.
Shabnam takes delight _____ pulling the cat’s tail.
  1. on
  2. at
  3. in
  4. to
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in. 
- Complete sentence: Shabnam takes delight in pulling the cat’s tail.
==================
• Delight in - (something or someone that gives) great pleasure, satisfaction, or happiness
- কোন কিছুতে আনন্দ পাওয়া; পুলক বোধ করা বোঝাতে delight এরপর preposition হিসাবে in বসে।
২৫.
Complete the following sentence. If you had worked harder, ______________________.
  1. ক) you must passed your exam.
  2. খ) you would have passed your exam.
  3. গ) you would pass the exam
  4. ঘ) you may pass the exam.
সঠিক উত্তর:
খ) you would have passed your exam.
উত্তর
সঠিক উত্তর:
খ) you would have passed your exam.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - you would have passed your exam.
- Complete sentence: If you had worked harder, you would have passed your exam.

• Third Conditional এর নিয়মানুযায়ী - 
- If + subject + past perfect tense দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence টি তে  subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verb টির past participle form হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I would have gone to the station.
২৬.
Identify the correct sentence.
  1. ক) One of the students was selected to visit NASA.
  2. খ) One of the student was selected to visit NASA.
  3. গ) One of the students were selected to visit NASA
  4. ঘ) One of the student were selected to visit NASA
সঠিক উত্তর:
ক) One of the students was selected to visit NASA.
উত্তর
সঠিক উত্তর:
ক) One of the students was selected to visit NASA.
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।

• সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - One of the students was selected to visit NASA.
২৭.
Choose the word in which the suffix is used correctly.
  1. ক) Conform
  2. খ) Reconsider
  3. গ) Digital
  4. ঘ) Authentic
সঠিক উত্তর:
গ) Digital
উত্তর
সঠিক উত্তর:
গ) Digital
ব্যাখ্যা
• Digit শব্দটির সাথে 'al' suffix যুক্ত হয়ে Digital হয়েছে।
- Form এর পূর্বে - con যুক্ত হয়ে conform গঠিত হয়েছে যার অর্থ  অনুরূপ হওয়া
- Consider এর পুর্বে - re prefix যুক্ত হয়ে Reconsider গঠিত হয়েছে।
-  Authentic মৌলিক শব্দ। - অর্থ খাঁটি।

• সুতরাং, সঠিক উত্তর  Digital.
২৮.
Alice Munro is a/an famous ________ short story writer.
  1. ক) Irish
  2. খ) Canadian
  3. গ) American
  4. ঘ) British
সঠিক উত্তর:
খ) Canadian
উত্তর
সঠিক উত্তর:
খ) Canadian
ব্যাখ্যা
Alice Munro, original name Alice Ann Laidlaw একজন Canadian short-story writer.
- তিনি তাঁর  exquisitely drawn narratives এর দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিলেন।
- ২০১৩ সালে তিনি সাহিত্যে Nobel prize লাভ করেন।
- নোবেল প্রাইজ প্রদানের সময়কালে The Swedish Academy dubbed her a “master of the contemporary short story”.
- Munro’s work was noted for its precise imagery and narrative style.
- তার লেখার বিষয় বস্তু গুলো একই সাথে lyrical, compelling, economical এবং intense এবং সুনিপুন ভাবে মানুষের মানসিক ও দৈনন্দিন জীবনের গভীরতা এবং জটিলতা প্রকাশ করে।

• Some of Alice Munro's notable Works - 
- Dance of the Happy Shades
- Dear Life” “Runaway
- The Bear Came over the Mountain
- The Lives of Girls and Women
- The View from Castle Rock

Source: Britannica
 
২৯.
She was weeping as she lost her new phone. (Make it compound)
  1. ক) She lost her new phone so she was weeping.
  2. খ) She lost her new phone so that she was weeping.
  3. গ) She was weeping because she lost her new phone.
  4. ঘ) She lost her new phone and so was weeping.
সঠিক উত্তর:
ঘ) She lost her new phone and so was weeping.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) She lost her new phone and so was weeping.
ব্যাখ্যা
• Compound Sentence এ কাজের ধারাবাহিকতা অনুযায়ী Clause গুলো বসে।
-  Complex Sentence এ ‍as/since/because থাকলে এবং এর দ্বারা কারণ বুঝালে Compound Sentence এ ‍and/ and so বসে। 
- as/since/ because ইত্যাদি থাকলে মাঝখানে and বসে।
- Subject একই হলে ২য় Clause এ Subject প্রয়োজন নেই।

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - She lost her new phone and was weeping.
৩০.
The doctor said that you have broken your arm. Here 'broken' is a/an -
  1. ক) linking verb
  2. খ) cognate verb
  3. গ) participle
  4. ঘ) causative verb
সঠিক উত্তর:
গ) participle
উত্তর
সঠিক উত্তর:
গ) participle
ব্যাখ্যা
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

• সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past participle গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, The doctor said that you have broken your arm - এই বাক্যে broken হচ্ছে past participle.
৩১.
Elizabeth and Dracy are the central figures of Jane Austen's which novel?
  1. ক) Mansfield Park
  2. খ) Northanger Abbey
  3. গ) Pride and Prejudice
  4. ঘ) Sense and Sensibility
সঠিক উত্তর:
গ) Pride and Prejudice
উত্তর
সঠিক উত্তর:
গ) Pride and Prejudice
ব্যাখ্যা
• Elizabeth and Dracy are the central figures of the novel - Pride and Prejudice.

• Pride and Prejudice হচ্ছে Jane Austen রচিত একটি romantic novel.
- এটি ১৮১৩ সালে তিনটি ভলিউমে প্রকাশিত হয়। 
-  বুদ্ধিদীপ্ত উপমা এবং চরিত্রগুলোর চমৎকার উপস্থাপনা ও বর্ননার কারনে  English Literature এ এই novel টি একটি classic হিসেবে বিবেচিত।
- এই novel টিতে Elizabeth Bennet, the daughter of a country gentleman, and Fitzwilliam Darcy, a rich aristocratic landowner এর মধ্যে ক্রমান্বয়ে গড়ে উঠা প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছে।

• এই novel এর অন্যান্য চরিত্র সমুহ - 
- George Wickham
- Charles Bingley
- Jane Bennet
- Lydia Bennet etc.

Jane Austen হচ্ছে Romantic Period এর সাহিত্যিক who first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.
- She is considered to be the anti-romantic novelist in the Romantic Age.

• Her notable works - 
- Sense and Sensibility
- Pride and Prejudice
- Mansfield Park
- Emma
- Lady Susan
- Northanger Abbey
- Persuasion

Source: Britannica
৩২.
একটি বিশেষ ছাড়ে ৩টি বইয়ের মূল্য দ্বারা ৫টি বই ক্রয় করা যায়। ছাড়কৃত মূল্যে ৫টি বই ক্রয় করলে যত টাকা কম লাগে তা ৫টি বইয়ের প্রকৃতমূল্যের কত শতাংশ কম লাগবে?  
  1. ক) ২০%
  2. খ) ৪০%
  3. গ) ৪৫%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
খ) ৪০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিশেষ ছাড়ে ৩টি বইয়ের মূল্য দ্বারা ৫টি বই ক্রয় করা যায়। ছাড়কৃত মূল্যে ৫টি বই ক্রয় করলে যত টাকা কম লাগে তা ৫টি বইয়ের প্রকৃতমূল্যের কত শতাংশ কম লাগবে?  

সমাধান:
১টি বইয়ের প্রকৃতমূল্য = ১০০ টাকা 
৫টি বইয়ের প্রকৃতমূল্য = (১০০ × ৫) টাকা  = ৫০০ টাকা 

৫টি বইয়ের বিক্রয়মূল্য = ৩০০ টাকা 

কম লাগলো = (৫০০ - ৩০০) টাকা = ২০০ টাকা 

শতকরা কম লাগবে = {(২০০ × ১০০)/৫০০}%
= ৪০%
৩৩.
x + 1/2x = 3 হয়, তবে 8x3 + 1/x3 এর মান কত?
  1. ক) 252
  2. খ) 180
  3. গ) 170
  4. ঘ) 126
সঠিক উত্তর:
খ) 180
উত্তর
সঠিক উত্তর:
খ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/2x = 3 হয়, তবে 8x3 + 1/x3 এর মান কত? 

সমাধান: 
x + 1/2x = 3
2(x + 1/2x) = 3× 2
2x + 1/x = 6


8x3+ 1/x3 = (2x)3 + (1/x)3
= (2x + 1/x)3 - 3.2x.(1/x)(2x + 1/x)
= 63 - 6 × 6
= 216 - 36
= 180
৩৪.
যদি (3/5)x = 27/125 হয়, তবে xx এর মান কত?
  1. ক) 3
  2. খ) 9
  3. গ) 27
  4. ঘ) 81
সঠিক উত্তর:
গ) 27
উত্তর
সঠিক উত্তর:
গ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (3/5)x = 27/125 হয়, তবে xx এর মান কত? 

সমাধান: 
(3/5)x = 27/125
(3/5)x = (3/5)3
x = 3

xx = 33 = 27
৩৫.
কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 6 গুণ হলো, সংখ্যাটির 3 গুণ ও 21 এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটির সম্ভাব্য মান অসমতায় কত হবে?
  1. ক) 0 < x < 7
  2. খ) 0 < x < 8
  3. গ) 0 < x < 9
  4. ঘ) 0 < x < 10
সঠিক উত্তর:
ক) 0 < x < 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 0 < x < 7
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 6 গুণ হলো, সংখ্যাটির 3 গুণ ও 21 এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটির সম্ভাব্য মান অসমতায় কত হবে?

সমাধান: 
 মনে করি
সংখ্যাটি x

প্রশ্নমতে,
6x < 3x + 21
বা, 6x - 3x < 3x + 21 - 3x 
বা, 3x < 21
বা, 3x/3 < 21/3
      x < 7

যেহেতু সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা
∴ সংখ্যাটির সম্ভাব্য মান 0 < x < 7
৩৬.
চার অংকের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ৬০
  2. খ) ২১
  3. গ) ৩৯
  4. ঘ) ২৬
সঠিক উত্তর:
খ) ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান: 
৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. = ৬০
৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১৬৬ এবং ভাগশেষ হয় ৩৯।
ভাজক ও ভাগশেষের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (৬০ - ৩৯) = ২১
৩৭.
কোনো শ্রেণির 35 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে । দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না? 
  1. ক) 5 জন
  2. খ) 10 জন
  3. গ) 15 জন
  4. ঘ) 20 জন
সঠিক উত্তর:
খ) 10 জন
উত্তর
সঠিক উত্তর:
খ) 10 জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণির 35 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে । দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না? 

সমাধান: 
দুটি খেলা পছন্দ করে = 10 জন
শুধু ফুটবল পছন্দ করে = 20 - 10 = 10 জন
শুধু ক্রিকেট পছন্দ করে = 15 - 10 = 5 জন

∴খেলা পছন্দ করে = 10 + 10 + 5 = 25 জন

দুটি খেলাই পছন্দ করে না = 35 - 25 = 10 জন।
৩৮.
x + 3y = 11, 7x - 2y = 8 হলে, xy এর মান কত? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 15
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: x + 3y = 11, 7x - 2y = 8 হলে, xy এর মান কত? 

সমাধান: 
 x + 3y = 11................(1)
7x - 2y = 8................(2)

(1) × 2 + (2) × 3 ⇒ 
2x + 6y + 21x - 6y = 22 + 24
23x = 46
x =46/23
x = 2

(1)  ⇒ 
x + 3y = 11
2 + 3y = 11
3y =9
y = 3 

xy = 2 × 3 = 6
৩৯.
একটি থলেতে ৪টি লাল ও ৬টি সাদা রঙের বল আছে। একটি বালক সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিনিময় না করে দুটি বল তুলে নিলে প্রতিবারে দুইটি ভিন্ন রঙের বল পাবার সম্ভাব্যতা কত? 
  1. ক) ৪/১৫
  2. খ) ৩/৫
  3. গ) ৮/১৫
  4. ঘ) ১৬/২২৫
সঠিক উত্তর:
গ) ৮/১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ৪টি লাল ও ৬টি সাদা রঙের বল আছে। একটি বালক সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিনিময় না করে দুটি বল তুলে নিলে প্রতিবারে দুইটি ভিন্ন রঙের  বল পাবার সম্ভাব্যতা কত? 

সমাধান: 
সাদা বল = ৬টি 
লাল বল = ৪টি 

মোট বল = (৪ + ৬)টি  
= ১০ টি 

১ম বলটি সাদা ও ২য় বলটি লাল হওয়ার সম্ভাবনা = (৬/১০) × (৪/৯) = ৪/১৫
 ১ম বলটি লাল  ও ২য় বলটি সাদা হওয়ার সম্ভাবনা = (৪/১০) × (৬/৯) = ৪/১৫

নির্ণেয় সম্ভাবনা = (৪/১৫) +(৪/১৫)
= (৪ + ৪)/১৫
= ৮/১৫
৪০.
সমকোণী ত্রিভুজের অতিভুজ ২০ সে.মি. ও সমকোণ সংলগ্ন একটি বাহু ১৬ সে.মি. হলে, ত্রিভুজটির অর্ধ-পরিসীমা কত?
  1. ক) ১২ সে.মি.
  2. খ) ২৪ সে.মি.
  3. গ) ৪৮ সে.মি.
  4. ঘ) ৩৬ সে.মি.
সঠিক উত্তর:
খ) ২৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজ ২০ সে.মি. ও সমকোণ সংলগ্ন একটি বাহু ১৬ সে.মি. হলে, ত্রিভুজটির অর্ধ-পরিসীমা কত?

সমাধান: 
সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে ২০ সে.মি. ও ১৬ সে.মি.

সমকোণী ত্রিভুজের অপর বাহু = ক 

আমরা জানি 
+ ১৬ = ২০
বা, ক + ২৫৬ = ৪০০
বা, ক = ৪০০ - ২৫৬
বা, ক = ১৪৪
বা, ক = ১২
  ক = ১২

ত্রিভুজটির অর্ধ-পরিসীমা = (১২ + ১৬ + ২০)/২ সে.মি.
= ২৪ সে.মি.
৪১.
3 + 6 + 12 + .................... ধারাটির কোন পদ 384?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 12 + .................... ধারাটির কোন পদ 384?

সমাধান: 
এখানে
a = 3
r = 6/3= 2

ধরি,
n তম পদ = 384

প্রশ্নমতে,
arn-1 = 384
বা, 3 ×(2)n -1 = 384
বা, (2)n -1 = 384/3
বা, (2)n -1 = 128
বা, (2)n -1 = 27
বা, n - 1= 7
বা, n = 7 + 1
     n = 8
৪২.
6 জনের একটি গোল টেবিল বৈঠকে সদস্যগণ কতভাবে বসতে পারে?
  1. ক) 60
  2. খ) 120
  3. গ) 720
  4. ঘ) 360
সঠিক উত্তর:
খ) 120
উত্তর
সঠিক উত্তর:
খ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: 6 জনের একটি গোল টেবিল বৈঠকে সদস্যগণ কতভাবে বসতে পারে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে নিয়ে বৈঠক করা যায় = (n - 1)!
6 জনকে নিয়ে বৈঠক করা যায় = (6 - 1)!
= 5!
= 120
৪৩.
একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং এর ক্ষেত্রফল ২/৩ হেক্টর হলে, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? 
  1. ক) ২০০/৩ মিটার 
  2. খ) ১০০/৩ মিটার 
  3. গ) ১০০ মিটার 
  4. ঘ) ৫০০/৩ মিটার 
সঠিক উত্তর:
খ) ১০০/৩ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০/৩ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং এর ক্ষেত্রফল ২/৩ হেক্টর হলে, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? 

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং
দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = (২/৩) × ১০০০০        [ ১হেক্টর = ১০,০০০ বর্গমিটার।]
৩x/২  = (২/৩) × ১০০০০
x  = (২/৩ )× (২/৩) × ১০০০০
x = ২০০/৩

দৈর্ঘ্য = ৩x/২ মিটার
         = (৩/২) × (২০০/৩)
          = ১০০ মিটার 


দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য = ১০০ - ২০০/৩
=(৩০০ - ২০০)/৩
=১০০/৩ মিটার 
৪৪.
ক, খ এবং গ একটি কাজ ৬ দিনে করতে পারে। ক কাজটি ১৬ দিনে করতে পারে এবং খ কাজটি ১২ দিনে করতে পারে। গ কাজটির অর্ধেক অংশ কত দিনে করতে পারে?  
  1. ক) ৪৮ দিনে 
  2. খ) ৩৬ দিনে 
  3. গ) ২৪ দিনে 
  4. ঘ) ১২ দিনে 
সঠিক উত্তর:
গ) ২৪ দিনে 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ একটি কাজ ৬ দিনে করতে পারে। ক কাজটি ১৬ দিনে করতে পারে এবং খ কাজটি ১২ দিনে করতে পারে। গ কাজটির অর্ধেক অংশ কত দিনে করতে পারে?  

সমাধান: 
ক + খ + গ  ১ দিনে করে কাজটির = ১/৬ অংশ,
ক ১ দিনে করে কাজটির = ১/১৬ অংশ,
খ ১ দিনে করে কাজটির = ১/১২ অংশ,

গ ১ দিনে করে কাজটির = (১/৬) - {(১/১৬) + (১/১২)} অংশ
=  (১/৬) - {(৩ + ৪)/৪৮} অংশ
= (১/৬) - (৭/৪৮) অংশ
= (৮ - ৭)/৪৮
=১/৪৮ অংশ 

গ ১/৪৮ অংশ কাজ করে = ১ দিনে 
গ ১ বা সম্পুর্ন অংশ কাজ করে = ৪৮/১ দিনে 
গ  ১/২ অংশ কাজ করে = ৪৮/২ দিনে 
= ২৪ দিনে 
৪৫.
সাধারণত মৌলের পারমাণবিক সংখ্যা কত এর বেশি হলে সেটি তেজষ্ক্রিয়তার ধর্ম প্রদর্শন করে?
  1. ক) ৮২
  2. খ) ৮৩
  3. গ) ৮৪
  4. ঘ) ৮৫
সঠিক উত্তর:
ক) ৮২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮২
ব্যাখ্যা
তেজষ্ক্রিয়তা:
ভারি মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজষ্ক্রিয়তা বলে।
সাধারণত যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ এর বেশি সেই সকল পরমাণু তেজষ্ক্রিয়তা প্রদর্শন করে।
তবে ৮২ থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিছু মৌলের আইসোটোপের ক্ষেত্রে তেজষ্ক্রিয়তা পরিলক্ষিত হয়।

তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য:
বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া যায় -
১. তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফুর্ত ও অবিরাম ঘটনা। তাপ, চাপ, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র অথবা কোনো ভৌত কারণ দ্বারা তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না।
২. তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণিকা, বিটা কণিকা ও গামা রশ্মি নির্গত হয়।
৩. তেজস্ক্রিয়তার উৎপত্তিস্থল হলো নিউক্লিয়াস। পরমাণুর ভাঙ্গনের ফলেই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয়তার ফলে এক প্রকার পরমাণু অন্য এক প্রকার পরমাণুতে পরিণত হয়।
৪. এটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।

সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
একটি কাঁচের মধ্যে লাল, সবুজ, নীল ও বেগুনি রঙের আলো ফেললে কোনটির প্রতিসরণ সবচেয়ে বেশি হবে?
  1. ক) লাল
  2. খ) সবুজ
  3. গ) নীল
  4. ঘ) বেগুনি
সঠিক উত্তর:
ঘ) বেগুনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেগুনি
ব্যাখ্যা
দৃশ্যমান আলোক তরঙ্গ:
- তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয় একে বলা হয় দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যরে পরিসর 4×10-7m থেকে 7×10-7m মাত্র।
- এই পরিসরের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলোর বিভিন্ন বর্ণ দেখা যায়। এদের বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়।
- এদের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর সবচেয়ে বেশি।

• যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
• বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।
• আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
কাঁচা লোহার উপর অন্তরীত তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে শক্তির কী ধরনের রূপান্তর হবে?
  1. ক) বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে
  2. খ) বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
  3. গ) বিদ্যুৎ শক্তি চৌম্বক শক্তিতে
  4. ঘ) বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে
সঠিক উত্তর:
গ) বিদ্যুৎ শক্তি চৌম্বক শক্তিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) বিদ্যুৎ শক্তি চৌম্বক শক্তিতে
ব্যাখ্যা
শক্তির রূপান্তর:
প্রকৃতিতে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে। এ সকল শক্তি একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব। একেই শক্তির রূপান্তর বলে।

কাঁচা লোহার উপর অন্তরীত (Insulted) তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে লোহাটি চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

নিচে শক্তির রূপান্তরের আরো কয়েকটি উদাহরণ দেয়া হল -


বিদ্যুৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি:
বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সেটি ফিলামেন্টে বাঁধাপ্রাপ্ত হয় এবং উত্তপ্ত হয় এবং আমরা আলো দেখতে পাই। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।

বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি:
বিদ্যুৎ শক্তি চালনা করে পাখা ঘুরানো হয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি:
কয়লা পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক ক্রিয়ার ফলে এ তাপ উৎপন্ন হয়। এ ক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি:
বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হয়। বৈদ্যুতিক ঘণ্টা বাজার ফলে শব্দ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি:
কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। এ তাপের সাহায্যে পানিকে বাষ্পে পরিণত করা হয়। যা দ্বারা টারবাইন চালানো হয়। আবার টারবাইন চালিয়ে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এক্ষেত্রে তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি:
ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো ফেললে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি হয়। এ ক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

যান্ত্রিক শক্তি থেকে পারমাণবিক শক্তি:
ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলে ভেঙ্গে যায় এবং প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তি উৎপন্ন করে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি পারমাণবিক শক্তিতে পরিণত হয়।

সূত্র: শক্তির উৎস ও রূপান্তর, এসএসসি, সাধারণ বিজ্ঞান।
৪৮.
নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) ওজোন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) অক্সিজেন
সঠিক উত্তর:
খ) ওজোন
উত্তর
সঠিক উত্তর:
খ) ওজোন
ব্যাখ্যা
• কার্বন ডাই অক্সাইড হলো গ্রীন হাউস গ্যাস।

গ্রীন হাউস অ্যাফেক্ট:
- শীত প্রধান দেশে গ্রীন হাউসের (কাঁচ নির্মিত একটি ঘর) মাধ্যমে কৃত্রিমভাবে সবুজ উদ্ভিদ জন্মানো হয়। গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাস কর্তৃক বায়ুমন্ডলের এইরূপ তাপ বৃদ্ধির প্রক্রিয়াকে গ্রিন হাউস অ্যাফেক্ট বলে।

গ্রিন হাউস গ্যাসসমূহ হলো-
- কার্বন ডাই অক্সাইড (CO2),
- মিথেন (CH4),
- নাইট্রাস অক্সাইড (N2O),
- ক্লোরোফ্লোরোকার্বন (CFC),
- ওজোন (O3)
- জলীয় বাষ্প

- কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা এবং Royal Society of Chemistry.
৪৯.
নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়?
  1. ক) পিঁপড়া
  2. খ) শুশুক
  3. গ) লিমুলাস
  4. ঘ) উটপাখি
সঠিক উত্তর:
গ) লিমুলাস
উত্তর
সঠিক উত্তর:
গ) লিমুলাস
ব্যাখ্যা
জীবন্ত জীবাশ্ম:
কতগুলাে জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনােরকম পরিবর্তন ছাড়াই এখনাে পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগােত্রীয় এবং সমসাময়িক অনেক জীবনের বিলুপ্তি ঘটছে। এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে।
লিমুলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণি, স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী এর উদাহরণ।

অন্যদিকে ইকুইজিটাম, নিটাম ও পিঙ্কো বাইলােবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ।

প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য আথ্রোপোডাগুলাে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।

সূত্র: নব জীবনের সুচনা, বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫০.
কলেরা রোগ সৃষ্টি করে নিচের কোন ব্যাকটেরিয়া?
  1. ক) Salmonella typhosa
  2. খ) Bacillus dysenteri
  3. গ) Vibrio cholerae
  4. ঘ) Clostridium tetani
সঠিক উত্তর:
গ) Vibrio cholerae
উত্তর
সঠিক উত্তর:
গ) Vibrio cholerae
ব্যাখ্যা
• কলেরা সৃষ্টি করে Vibrio cholerae ব্যাকটেরিয়া।

• মানুষের অধিকাংশ মারাত্মক রোগ ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। যেমন:
- কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া Vibrio cholerae.
- টাইফইয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া Salmonella typhosa.
- আমাশয় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া Bacillus dysenteri.
- ধ্নুষ্টংকার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া Clostridium tetani.

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
নিচের কোনটি 'Unmanned Aerial Vehicle (UAV)'?
  1. ক) জেট বিমান
  2. খ) গ্লাইডার
  3. গ) সাবমেরিন
  4. ঘ) ড্রোন
সঠিক উত্তর:
ঘ) ড্রোন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ড্রোন
ব্যাখ্যা
ড্রোন (Drone)
- প্রােগ্রাম নিয়ন্ত্রিত চালকবিহীন ছােট আকাশযান বা বিমানকে ড্রোন (Drone) বলে।
- ড্রোন যাত্রাস্থান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূর পর্যন্ত উড়তে সক্ষম।
- সাধারণত স্বয়ংক্রিয়ভাবে চললেও Communication Satellite দ্বারাও ড্রোন নিয়ন্ত্রণ করা হয়।
- ড্রোন সেন্সর, অ্যাকচুয়েটর, প্রপেলার, ডিজিটাল ইলেকট্রনিক স্পীড কন্ট্রোলার, সার্ভো মটর, পেলোড অ্যাকচুয়েটর, স্পিকার, রিমোট কন্ট্রোল সিস্টেম ইত্যাদির সমন্বয়ে তৈরি এবং কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়।

উৎস:
১. এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫২.
কোনটিকে রোবটের হাত-পায়ের পেশি বলা হয়?
  1. ক) Gripper
  2. খ) Sensor
  3. গ) Actuator
  4. ঘ) Manipulator
সঠিক উত্তর:
গ) Actuator
উত্তর
সঠিক উত্তর:
গ) Actuator
ব্যাখ্যা
রোবট
- কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে রোবট নিয়ন্ত্রিত হয়। একটি সাধারণ রোবটে নিচের উপাদান বা অংশগুলো থাকে। যথা-

প্রোগ্রামকৃত মস্তিস্ক বা প্রসেসর: রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে যাতে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে। এটি রোবটের মূল অংশ যা রোবটের চলাচল ও কর্মকান্ডসহ সকল কিছু নিয়ন্ত্রণ করে।

পাওয়ার সিস্টেম: সাধারণত লেড এসিড ব্যাটারী দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। এই ব্যাটারী রিচার্জেবল অর্থাৎ এতে পুনরায় চার্জ করা যায়। তাই কাজ করার পূর্বে রোবটকে চার্জ দেওয়া হবে।

ইলেকট্রিক সার্কিট: রোবটের হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

অ্যাকচুয়েটর (Actuator): রোবটের হাত-পা অথবা বিশেষ ভাবে তৈরি কোন অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মটরের সম্বন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। একে রোবটের হাত ও পায়ের পেশী বলেও অভিহিত করা যায়।

অনুভূতি (Sensing): অনুভূতি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মত অনুভূতি তৈরি করা হয়। কাজেই অনুভূতি রোবটের একটি বিশেষ উপাদান। রোবটের হাত বা পা কোন একটি জায়গায় স্পর্শ করলে সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকবে। মানুষের চোখের ন্যায় রোবটের ক্যামেরা দিয়ে সামনের বা পিছনের দৃশ্য নেওয়া হয়। কাজের প্রয়োজনে রোবটকে ৩৬০° কোণে ঘুরানো যেতে পারে।

ম্যানিপিউলেশন বা পরিবর্তন করা: রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যনিপিউলেশন। সাধারণত রোবটের হাত-পা এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। রোবটের হাতে কতগুলো আঙ্গুল থাকবে যা নড়াচড়া করে কোন বস্তু ধরতে পারবে। পায়ের সাহায্যে সামনে-পিছনে বা ডানে-বামে চলাচল করতে পারবে।

মুভেবল বডি: রোবটে ঢাকা, যান্ত্রিক পা এবং স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি যুক্ত থাকে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৩.
'GIF' এর পূর্ণরূপ -
  1. ক) Graphics Interface Framework
  2. খ) Graphics Interface Format
  3. গ) Graphics Interchange Format
  4. ঘ) Graphics Interchange Framework
সঠিক উত্তর:
গ) Graphics Interchange Format
উত্তর
সঠিক উত্তর:
গ) Graphics Interchange Format
ব্যাখ্যা
⇒ 'GIF' এর পূর্ণরূপ Graphics Interchange Format.
⇒ .gif এক ধরনের ইমেজ ফরম্যাট।

⇒ .odt (Open Document text document) হচ্ছে Text file extension.
⇒ .jpeg, .gif, .bmp হচ্ছে ছবি বা ইমেজের এক্সটেনশন ফাইল।
⇒ .jpeg হচ্ছে Joint Photographic Experts Group Image.
⇒ .bmp হচ্ছে Bitmap Image File.

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৪.
'ক্লাউড কম্পিউটিং' এ কোন ধরনের সেবা প্রদান করা হয় না?
  1. ক) UaaS
  2. খ) laaS
  3. গ) PaaS
  4. ঘ) SaaS
সঠিক উত্তর:
ক) UaaS
উত্তর
সঠিক উত্তর:
ক) UaaS
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। 
- আমজান বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের শ্রেণিবিভাগ: সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে (তিন) ভাগে ভাগ করা যায়-

অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-laaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়; যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারে সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারেন। উদাহরণ:  Amazon Web Services, Google Cloud ইত্যাদি।

প্ল্যাটফর্মভিত্তিক সেবা ( Platform as a services-PaaS): এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। উদাহরণ:  AWS Elastic Beanstalk, Google App Engine ইত্যাদি।
 
সফটওয়্যার সেবা (Software/Application as a services-SaaS): এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। উদাহরণ: ইমেইল, ক্যালেন্ডারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, Slack (Collaboration and Messaging), অফিস টুলস (যেমন: মাইক্রোসফট ৩৬৫) ইত্যাদি। 

[IBM Cloudএবং Microsoft Azure এর ক্লাউড কম্পিউটিং সেবার মধ্যে IaaS (Infrastructure as a Service), PaaS (Platform as a Service) এবং SaaS (Software as a Service) সবগুলোই অন্তর্ভুক্ত রয়েছে।]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. https://www.azure.microsoft.com
৩. https://www.ibm.com
৫৫.
'হার্ডডিস্ক ড্রাইভ' এক ধরনের -
  1. ক) রেজিস্টার স্মৃতি
  2. খ) ক্যাশ স্মৃতি
  3. গ) প্রধান স্মৃতি
  4. ঘ) সহায়ক স্মৃতি
সঠিক উত্তর:
ঘ) সহায়ক স্মৃতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সহায়ক স্মৃতি
ব্যাখ্যা
হার্ডডিস্ক ড্রাইভ
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস।
- হার্ড ডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়। 
- হার্ডডিস্ক কতগুলো ট্র্যাক এবং ট্র্যাকগুলোর কয়েকটি সেক্টরের সমন্বয়ে গঠিত।
- ডিস্কের অপর পৃষ্ঠায় ডেটা রিড/রাইট করা সম্ভব। 

===================
- হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক, কম্পাক্ট ডিস্ক, চৌম্বক ফিতা, চৌম্বক ড্রাম ইত্যাদি সহায়ক স্মৃতির উদাহরণ।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৬.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
  1. ক) Archie
  2. খ) Apache
  3. গ) Microsoft
  4. ঘ) WWW
সঠিক উত্তর:
ক) Archie
উত্তর
সঠিক উত্তর:
ক) Archie
ব্যাখ্যা
সার্চ ইঞ্জিন
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন হলো Archie.
- Archie ১৯৯০ সালের ১০ সেপ্টেম্বর চালু করা হয়। 
- কানাডা McGill University এর তিনজন তরুণ Alan Emtage, Bill Heelan and Peter Deutsch এই সার্চ ইন্জিন তৈরি করে। 

উল্লেখযোগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম:
১. গুগল ( https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/) [বর্তমানে অপ্রচলিত]

====================
• Apache এক ধরনের ওয়েব ব্রাউজার।
• মাইক্রোসফট (www.microsoft.com) একটি বৃহৎ টেক প্রতিষ্ঠান, যাদের মালিকানাধীন সার্চ ইঞ্জিন হচ্ছে বিং (https://www.bing.com/)
• অপরদিকে,
টিম বার্নাস লি - সর্বপ্রথম ১৯৯০ সালে ওয়েব ব্রাউজার উদ্ভাবন করেন।
- তাঁর উদ্ভাবিত প্রথম ব্রাউজারের নাম - WorldWideWeb. এটি ১৯৯৪ সালে এই নামে চালু থাকে।
- পরবর্তীতে ১৯৯৪ সালে WorldWideWeb এর নাম পরিবর্তন করে রাখা হয় - Nexus.

Source: captechu.edu, Britannica
৫৭.
ডেটাবেজে একটি এনটিটি/টেবিল অংশগ্রহণ করলে তা -
  1. ক) ইউনারি রিলেশনশিপ
  2. খ) বাইনারি রিলেশনশিপ
  3. গ) টারনারি রিলেশনশিপ
  4. ঘ) মাল্টিনারি রিলেশনশিপ
সঠিক উত্তর:
ক) ইউনারি রিলেশনশিপ
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউনারি রিলেশনশিপ
ব্যাখ্যা
রিলেশনশিপ (Relationship)
- ডেটাবেজের মধ্যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্কই হলো রিলেশনশিপ।
- রিলেশনশিপের ডিগ্রি (Degree of Relationship) ডেটাবেজে রিলেশনশিপ তৈরি করার জন্য যে কয়টি এনটিটি বা টেবিল অংশগ্রহন করে তার সংখ্যাকেই রিলেশনশিপের ডিগ্রি বলা হয়। রিলেশনশিপের ডিগ্রি সাধারণত তিন ধরনের হতে পারে। যথা-

- ডিগ্রি ১ বা ইউনারি (Unary) রিলেশনশিপ: ইউনারি রিলেশনশিপে শুধুমাত্র একটি এনটিটি/টেবিল অংশগ্রহন করে। যেমন- মানুষ একটি এনটিটি। 

- ডিগ্রি ২ বা বাইনারি (Binary) রিলেশনশিপ: বাইনারি রিলেশনশিপে দু'টি এনটিটি/টেবিল অংশগ্রহন করে। যেমন- ছাত্র ও শিক্ষক দু'টি পৃথক এনটিটি বা টেবিল।

- ডিগ্রি ৩ বা টারনারি (Ternary) রিলেশনশিপ: টারনারি রিলেশনশিপে তিনটি এনটিটি/টেবিল অংশগ্রহন করে। যেমন- বিক্রেতা, পণ্য ও ওয়্যারহাউজ তিনটি পৃথক এনটিটি বা টেবিল।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৮.
হেল্প মেনু দেখার জন্য কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
  1. ক) F1
  2. খ) F5
  3. গ) F7
  4. ঘ) F12
সঠিক উত্তর:
ক) F1
উত্তর
সঠিক উত্তর:
ক) F1
ব্যাখ্যা
ফাংশন কী: কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে। তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।

কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয় ।
- F4 last action performed repeat করা যায় এবং কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহৃত হয়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা
৫৯.
স্ল্যাক (Slack) এক ধরনের -
  1. ক) ওয়েব ব্রাউজার
  2. খ) কম্পিউটার ভাইরাস
  3. গ) পেশাগত যোগাযোগ মাধ্যম
  4. ঘ) ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম
সঠিক উত্তর:
গ) পেশাগত যোগাযোগ মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
গ) পেশাগত যোগাযোগ মাধ্যম
ব্যাখ্যা
• স্ল্যাক (Slack) এক ধরনের পেশাগত যোগাযোগ মাধ্যম।
• ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজদের কর্মী এবং অফিস যোগাযোগের মাধ্যম হিসেবে স্ল্যাক (Slack) ব্যবহার করে।
• বর্তমান কর্পোরেট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্ল্যাক (Slack) জনপ্রিয় যোগাযোগ মাধ্যম।

• চাকরি ও কর্মী খোঁজার জনপ্রিয় মাধ্যম হচ্ছে লিংকডইন।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো:
- ফেইসবুক,
- টুইটার,
- ইনস্টাগ্রাম,
- স্ন্যাপচ্যাট।

সূত্র: https://slack.com/ এবং পত্রিকা রিপোর্ট।
৬০.
"Good governance is important for countries at all stages of development."- প্রদত্ত উক্তিটি প্রদান করে -
  1. ক) UNDP
  2. খ) World Bank
  3. গ) IMF
  4. ঘ) Martin Minogue
সঠিক উত্তর:
গ) IMF
উত্তর
সঠিক উত্তর:
গ) IMF
ব্যাখ্যা
- IMF প্রদত্ত উক্তি - "Good governance is important for countries at all stages of development."

• সুশাসন সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা:


- বিশ্বব্যাংকের মতে, “সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়”। ("Governance is the manner in which power is exercised in the management of a country's economic and social resources for development.")

- UNDP- এর মতে , ‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক,রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন”। ("Good Governance is the exercise of economic,political and administrative authority to manage a country's affairs at all levels.”) 

- মারটিন মিনোগ (Martin Minogue) সুশাসন সম্পর্কে বলেন, “ব্যাপক অর্থে সুশাসন হচ্ছে কতগুলো উদ্যোগের সমষ্টি এবং একটি সংস্কার কৌশল যা সরকারকে অধিকতর গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যকর করে তোলে।”

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক ও আইএমএফ ওয়েবসাইট।[link]
৬১.
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
  1. ক) ২০১২
  2. খ) ২০১১
  3. গ) ২০১০
  4. ঘ) ২০০৮
সঠিক উত্তর:
ক) ২০১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০১২
ব্যাখ্যা
• জাতীয় শুদ্ধাচার কৌশল:
- দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।
- এতে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
- এই কৌশলে শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে নির্দেশ করা হয়েছে।

এছাড়াও,
- জাতীয় শুদ্ধাচার কৌশল হলো - দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং সততা নিশ্চিত করণে সরকার প্রণীত একটি সুশাসন কৌশল।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
৬২.
"মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয়।" উক্তিটি করেছেন -
  1. ক) জন লক
  2. খ) লর্ড ব্রাইস
  3. গ) এরিস্টটল
  4. ঘ) জ্যা জ্যাক রুশো
সঠিক উত্তর:
গ) এরিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
গ) এরিস্টটল
ব্যাখ্যা
• এরিস্টটল বলেছেন, “মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে, তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয়।”

অন্যদিকে,
• জ্যা জ্যাক রুশোর উক্তি - 'মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়।'
• লর্ড ব্রাইস (Lord Bryce) মনে করেন যে, -  'নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি'—এই পাঁচটি কারণে মানুষ আইন মেনে চলে ।
• জন লক বলেছেন, -  “যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না।” আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। মানুষ তাই আইন মেনে চলে।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৬৩.
বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও -
  1. ক) পপি
  2. খ) ব্র্যাক
  3. গ) আশা
  4. ঘ) প্রশিকা
সঠিক উত্তর:
খ) ব্র্যাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্র্যাক
ব্যাখ্যা
• BRAC:
- BRAC (Bangladesh Rural & Advancement Committee) বিশ্বের বৃহত্তম এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা।
- ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ BRAC প্রতিষ্ঠা করেন।
- BRAC বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের নয়টির অধিক দেশে কাজ করছে।
- বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১১ কোটি লোককে ব্র্যাক তার উন্নয়ন কার্যক্রমের আওতায় নিয়ে এসেছে।

উৎস: BRAC ওয়েবসাইট। 
৬৪.
খান জাহান আলী কোন আমলে বাংলায় আসেন?
  1. ক) সেন
  2. খ) মুঘল
  3. গ) পাল
  4. ঘ) সুলতানি
সঠিক উত্তর:
ঘ) সুলতানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুলতানি
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর - সুলতানি আমলে।

• খান জাহান আলী:

- খান জাহান ছিলেন একজন প্রখ্যাত সুফিসাধক।
- বৃহত্তর যশোর ও খুলনা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত এলাকার আঞ্চলিক শাসক।
- তিনি খান জাহান আলী নামে সমধিক পরিচিত।
- তাঁর উপাধি ছিল ‘উলুগ খান’ ও ‘খান-ই-আযম’।
- তিনি পনেরো শতকের প্রথমার্ধে খলিফাতাবাদে (বাগেরহাটে) শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন।
- ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন খান জাহান আলী।
- এ সময়ে পরবর্তী ইলিয়াসশাহী বংশের  নাসিরুদ্দীন মাহমুদ শাহ (১৪৩৫-১৪৫৯) গৌড়ের সুলতান ছিলেন।
- ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত ষাট গম্বুজ মসজিদ, এটি বৃহত্তম মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৫.
স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের চেয়ারপার্সন -
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) পরিকল্পনামন্ত্রী
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
-‘ডিজিটাল বাংলাদেশ’ এবার রূপ নিচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’-এ।
- এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
- মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
- স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স কমিটির চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- পাঁচজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রীসহ সদস্য রয়েছেন ৩০ জন।
- দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তরের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের দিকনির্দেশনা দেবে এই 'টাস্কফোর্স'।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
বাংলাদেশ ব্যাংকের শাখা -
  1. ক) ১০টি
  2. খ) ৯টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
ক) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০টি
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।
- এগুলো হলো:
- মতিঝিল, ঢাকা, সদরঘাট, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, রংপুর।
- বাংলাদেশ ব্যাংকের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি নামে পরিচিত।
- প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার মিরপুরে অবস্থিত।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৬৭.
সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো -
  1. ক) ৮-২৫
  2. খ) ২৬-৪৭
  3. গ) ২৫-৪০
  4. ঘ) ২৭-৪৩
সঠিক উত্তর:
খ) ২৬-৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬-৪৭
ব্যাখ্যা
- ২৬ থেকে ৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ রয়েছে।
- বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো বর্ণিত হয়েছে।

• বাংলাদেশ সংবিধান:

- সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ডঃ কামাল হোসেন ।
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু।
- বাংলাদেশ সংবিধানের পাঠ ২ টি। বাংলা ও ইংরেজি।
- বাংলাদেশের সংবিধান ৭টি তফসিল । বাংলাদেশের সংবিধানে ১১ টি অনুচ্ছেদ আছে ।
- বাংলাদেশের সংবিধানের /ধারা ১৫৩ টি
- বিজয় দিবস ১৬ ডিসেম্বর ১৯৭২  হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 
- প্রথম ভাগে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে আইনসভা।
- ষষ্ঠ ভাগে বিচার বিভাগ, সপ্তম ভাগে নির্বাচন, অষ্টম ভাগে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নবম ভাগে বাংলাদেশের কর্মবিভাগ ও নবম-ক ভাগ জরুরী বিধানাবলী, দশম ভাগে সংবিধান সশোধন এবং একাদশ ভাগ বিবিধ।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৬৮.
কাবাডিকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয় - 
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭২ সালে
ব্যাখ্যা
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়

• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৬৯.
মেট্রোরেলের স্টেশন কতটি?
  1. ক) ১৬টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৯টি
সঠিক উত্তর:
খ) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭টি
ব্যাখ্যা
- মেট্রোরেলের স্টেশন স্টেশন সংখ্যা- ১৭ টি।

• মেট্রোরেল:
- অনুমোদন পায়- ১৮ ডিসেম্বর, ২০১২। 
- নির্মাণ কাজ শুরু করে- ২৬ জুন, ২০১৬।
- উদ্বোধন হয়- ২৮ ডিসেম্বর, ২০২২।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।
- উত্তরা-কমলা মোট দৈর্ঘ্য- ২১.২৬ কিলোমিটার।
- মেট্রো ট্রেনের সংখ্যা- ৬ কোচ বিশিষ্ট ২৪ টি।
- মালিকানা- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি.
- মেট্রোরেল এর স্লোগান- বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল।
- মেট্রোরেলের প্রথম নারী চালক- মরিয়ম আফিজা এবং যাত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সর্বোচ্চ পরিকল্পিত গতি- ১০০ কিলোমিটার/ঘণ্টা।
- যাত্রী পরিবহন- ক্ষমতা: ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক ৫ লাখ।
- মেট্রোরেল প্রকল্পের কাজ পুরপুরি শেষ হওয়ার কথা- ২০২৬ সালে।

উৎস: DMTCL এবং দৈনিক পত্রিকা রিপোর্ট।
৭০.
সম্প্রতি 'নজরুল পুরস্কার' প্রবর্তন করেছে - 
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সঠিক উত্তর:
গ) বাংলা একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলা একাডেমি
ব্যাখ্যা
• নজরুল পুরস্কার:
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী স্মরণে বাংলা একাডেমি নজরুল চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ নজরুল পুরস্কার চালু করেছে।
- এখন থেকে প্রতি বছর নজরুল সাহিত্যের একজন গবেষক, সমালোচক, অনুবাদক, নজরুলসঙ্গীত শিল্পীকে এ পুরস্কার প্রদান করা হবে।
- পুরস্কারের মূল্যমান দুই লাখ টাকা।
- এই বছর নজরুল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রখ্যাত প্রাবন্ধিক-গবেষক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

উৎস: প্রথম আলো।
৭১.
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল -
  1. ক) ৭ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১৩ বছর
  4. ঘ) ১৫ বছর
সঠিক উত্তর:
ঘ) ১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ বছর
ব্যাখ্যা
জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে -  প্রদানের তারিখ থেকে ১৫ বছর।

• জাতীয় পরিচয়পত্র:

- জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুসারে,
- সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর অধীন প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে।
- আবার, মেশিন রিডেবল জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের মেয়াদ - ১০ বছর।
- এতে নাগরিকদের ৩২ ধরনের তথ্য সংরক্ষিত থাকে।

উৎস: আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রথম আলো।
৭২.
পূর্ববাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর -
  1. ক) লর্ড মিন্টো
  2. খ) লর্ড কার্জন হেস্টিংস
  3. গ) ক্রিস্টোফার ক্রিপস
  4. ঘ) ব্যামফিল্ড ফুলার
সঠিক উত্তর:
ঘ) ব্যামফিল্ড ফুলার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যামফিল্ড ফুলার
ব্যাখ্যা
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয়।
- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জলপাইগুড়ি, মালদহ, পার্বত্য ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়।
- নপ্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার
- তিনি ১৯০৬ সালের ২০ আগস্ট লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন।
- পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ছিলো ঢাকা।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতার কারণে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৭৩.
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়ন শীল দেশে উত্তরণের সাল কোনটি?
  1. ক) ১৯৭৩, ২০২৩
  2. খ) ১৯৭২, ২০২৪
  3. গ) ১৯৭৪, ২০২৭
  4. ঘ) ১৯৭৫, ২০২৬
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৫, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৫, ২০২৬
ব্যাখ্যা
• Least Developed Countries:
- LDC  হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে।
- এ পর্যন্ত মোট ৫টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। 
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকলে ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং প্রথম আলো।
৭৪.
বাংলাদেশে রেলপথ রয়েছে কতটি জেলায়?
  1. ক) ৪৮টি
  2. খ) ৪৫টি
  3. গ) ৪৪টি
  4. ঘ) ৪০টি
সঠিক উত্তর:
গ) ৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৪টি
ব্যাখ্যা
- বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা চালু আছে - ৪৪ জেলায়।
- ২০ টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালু নেই।
- বরিশাল বিভাগে কোন রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা নেই।

এছাড়াও,
- দূরত্বের দিক থেকে বাংলাদেশের দীর্ঘতম রেলপথ  ঢাকা থেকে পঞ্চগড়।
- ৫০৭ কিলোমিটার পথ মাড়িয়ে ২৩টি স্টেশন ঘুরে ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাবে। 
- চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১১ সালে।
- চট্টগ্রামের দোহাজারী থেকে রামু-কক্সবাজার-ধুমধুমিয়া পর্যন্ত মোট দৈর্ঘ্য ১২৮ কিলোমিটার।
- এই পথে মোট ৯ টি রেলস্টেশন হবে।
- ২০২৩ সালের জুনে চালু হতে পারে নতুন এই রেলপথ।
- চালু হলে রেলপথ হবে ৪৫ টি।

উৎস:রেলপথ মন্ত্রনালয় ওয়েবসাইট ও প্রথম আলো।
৭৫.
সংবিধানের মৌলিক প্রয়োজনের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে?
  1. ক) ১৪ নং
  2. খ) ১৫ নং
  3. গ) ১৬ নং
  4. ঘ) ১৭ নং
সঠিক উত্তর:
খ) ১৫ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ নং
ব্যাখ্যা
- ১৫ নং অনুচ্ছেদ : মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
- ১৪ নং অনুচ্ছেদ : কৃষক ও শ্রমিকের মুক্তি
- ১৬ নং অনুচ্ছেদ : গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।
- ১৭ নং অনুচ্ছেদ : অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।

উৎস: বাংলাদেশ সংবিধান।
৭৬.
'স্বাধীনতা পদক' প্রদান করে -
  1. ক) মন্ত্রিপরিষদ বিভাগ
  2. খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  3. গ) গবেষণা ও প্রশিক্ষণ মন্ত্রণালয়
  4. ঘ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
সঠিক উত্তর:
ক) মন্ত্রিপরিষদ বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) মন্ত্রিপরিষদ বিভাগ
ব্যাখ্যা
- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।

• স্বাধীনতা পদক:

- ‘স্বাধীনতা পদক’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- ১৯৭৭ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।
- স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পাঁচ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
-  ২০২৩ সালে নয় ব্যক্তি ও একটি সংস্থাকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ স্বাধীনতা পদক প্রদান করা হয়।

অন্যদিকে,
- একুশে পদক প্রদান করা হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
৭৭.
স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন -
  1. ক) ব্যারিস্টার আমিরুল ইসলাম
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) ইউসুফ আলী
  4. ঘ) এম মনসুর আলী
সঠিক উত্তর:
ক) ব্যারিস্টার আমিরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যারিস্টার আমিরুল ইসলাম
ব্যাখ্যা
- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সৈয়দ নজরুল ইসলাম।
- মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন ইউসুফ আলী।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং
- ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয় ।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
৭৮.
যদি ঠ × J = ১২০ হয়, তবে M × ছ = ? 
  1. ক) ৮৪
  2. খ) ৯১
  3. গ) ৮৮
  4. ঘ) ৭৭
সঠিক উত্তর:
খ) ৯১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯১
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ঠ × J = ১২০ হয়, তবে M × ছ = ? 

সমাধান: 
সমাধান:
বাংলা ও ইংরেজি বর্ণের ক্রম অনুসারে,
ঠ = ১২
J = ১০
M  = ১৩
ছ  = ৭  

∴ ঠ × J = ১২ × ১০ = ১২০
∴  M × ছ = ১৩ × ৭ = ৯১
৭৯.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
ABP, CDQ, EFR, ?
  1. ক) GHT   
  2. খ) GHU
  3. গ) HGS
  4. ঘ) GHS
সঠিক উত্তর:
ঘ) GHS
উত্তর
সঠিক উত্তর:
ঘ) GHS
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
ABP, CDQ, EFR, ?


সমাধান:
এখানে 
তিনটি বর্ণ সিরিজ বিদ্যমান। 
১ম সিরিজ: A, C, E, G [১টি বাদ দিয়ে পরেরটি বসেছে]
২য় সিরিজ :B, D, F, H [১টি বাদ দিয়ে পরেরটি বসেছে]
৩য় সিরিজ: P,Q, R, [ধারাবাহিকভাবে পরেরটি বসেছে]
৮০.
নিচের কোনটি ব্যাতিক্রম?
  1. ক) Inch
  2. খ) Ounce
  3. গ) Centimeter
  4. ঘ) Yard
সঠিক উত্তর:
খ) Ounce
উত্তর
সঠিক উত্তর:
খ) Ounce
ব্যাখ্যা
Ounce দিয়ে ওজন পরিমাপ করা হয়। 
Inch, Centimeter,  Yard দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। 
৮১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান:
(2)2 = 4
(8)2 = 64
(5)2 = 25
(1)2 = 1 
৮২.
'নু ,ক, অ, র' এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়? 
  1. ক) ত
  2. খ) ত
  3. গ) ণ
  4. ঘ) ন
সঠিক উত্তর:
গ) ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ণ
ব্যাখ্যা
'নু ,ক, অ, র' এর সাথে  'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়।
  অর্থবোধক শব্দটি হলো: অনুকরণ 

অনুকরণ শব্দের অর্থ:
১. নকল, সদৃশীকরণ 
২. অনুসরণ 
৩. অনুরূপ আচরণ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
৮৩.
E হল B এর বোন, A হল C এর পিতা, B হল C এর ছেলে, তাহলে A কীভাবে E এর সাথে সম্পর্কিত?
  1. ক) ভাই
  2. খ) বাবা
  3. গ) চাচা
  4. ঘ) দাদা
সঠিক উত্তর:
ঘ) দাদা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দাদা
ব্যাখ্যা
প্রশ্ন: E হল B এর বোন, A হল C এর পিতা, B হল C এর ছেলে, তাহলে A কীভাবে E এর সাথে সম্পর্কিত?

সমাধান:
A হল C এর পিতা
B হল C এর ছেলে
B এর দাদা A 

এখন 
E হল B এর বোন
E এর দাদাও A
৮৪.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
১ম চিত্রের উপাদানটি ২য় চিত্রে তীর চিহ্ন নির্দেশিত দিকের বিপরীত দিকে ঘুরেছে।
অর্থাৎ, vertically flip করেছে।

একইভাবে, ৩য়  চিত্রের উপাদানটিও ৪র্থ চিত্রে তীর চিহ্ন নির্দেশিত দিকের বিপরীত দিকে ঘুরবে।
অর্থাৎ, horizontally flip করবে। 

সুতরাং অপশন খ সঠিক উত্তর।
৮৫.
(0.2 × 0.2 + 0.01) {(0.1 × 0.1 + 0.02)}(-1) = কত?
  1. ক) 2/3
  2. খ) 4/3
  3. গ) 3/4
  4. ঘ) 5/3
সঠিক উত্তর:
ঘ) 5/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5/3
ব্যাখ্যা
প্রশ্ন: (0.2 × 0.2 + 0.01) {(0.1 × 0.1 + 0.02)}(-1) = কত? 

সমাধান:
 (0.2 × 0.2 + 0.01)/( 0.1 × 0.1 + 0.02)
= (0.04 + 0.01)/(0.01 + 0.02)
= 0.05/0.03
= (5 × 100)/(3 × 100)
= 5/3
৮৬.
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি?


একটি কাগজ নিয়ে প্রথমে যথাক্রমে X ও Y চিত্রে প্রদর্শিতরূপে ভাঁজ করি। তারপর যথাক্রমে Z চিত্রে প্রদর্শিতরূপে একটি ছিদ্র করি। 
তারপর কাগজের ভাঁজ খুলে উন্মোচিত করলে (4) নং চিত্রটির অনুরূপ পাওয়া যাবে।

অর্থাৎ, প্রদত্ত চিত্রে  (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হলো অপশন ঘ (4)
৮৭.
প্রদত্ত X চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে? 
 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রদত্ত X চিত্রটি 1 নং চিত্রে লুকায়িত আছে। 
 
৮৮.
একটি সংখ্যা প্রথমে 10% হ্রাস পায় এবং তারপর 10% বৃদ্ধি পায়। শেষ প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যার থেকে 10 কম। আসল সংখ্যা কত ছিল?
  1. ক) 500
  2. খ) 1000
  3. গ) 1500
  4. ঘ) 2000
সঠিক উত্তর:
খ) 1000
উত্তর
সঠিক উত্তর:
খ) 1000
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা প্রথমে 10% হ্রাস পায় এবং তারপর 10% বৃদ্ধি পায়। শেষ  প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যার থেকে 10 কম। আসল সংখ্যা কত ছিল?

সমাধান: 
মনেকরি 
আসল সংখ্যাটি = ক 

10% হ্রাসে 
ক - ক এর 10%
=  ক - ক এর 10/100
= ক - ক/10
= 9ক/10

10% বৃদ্ধিতে 
(9ক/10) এর 110%
= (9ক/10) এর 110/100
= 99ক/100

প্রশ্নমতে 
ক - 99ক/100 = 10
(100ক - 99ক)/100 = 10
ক/100 = 10
ক = 10 × 100
ক = 1000
৮৯.
জাহিদ উত্তর দিকে মুখ করে আছে। সে তার ডানদিকে ঘুরে 20 মিটার হাঁটলো এবং তারপরে তার বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটলো। তারপর সে তার ডানদিকে 25 মিটার হাঁটলো। এরপরে, সে তার ডানদিকে 50 মিটার হাঁটলো। অবশেষে, সে তার ডানদিকে ঘুরবে এবং 30 মিটার হাঁটলো। সে যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে আছে?
  1. ক) উত্তর- পশ্চিম
  2. খ) দক্ষিণ-পশ্চিম
  3. গ) উত্তর-পূর্ব
  4. ঘ) দক্ষিণ-পূর্ব
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ উত্তর দিকে মুখ করে আছে। সে তার ডানদিকে ঘুরে 20 মিটার হাঁটলো এবং তারপরে তার বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটলো। তারপর সে তার ডানদিকে 25 মিটার হাঁটলো। এরপরে, সে তার ডানদিকে 50 মিটার হাঁটলো। অবশেষে, সে তার ডানদিকে ঘুরবে এবং 30 মিটার হাঁটলো। সে যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে আছে?

সমাধান:
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান F 
প্রদত্ত তথ্য অনুসারে চিত্র থেকে বুঝা যায় 
সে যাত্রা শুরুর স্থান থেকে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে। 

৯০.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 9টি 
  2. খ) 10টি 
  3. গ) 12টি 
  4. ঘ) 15টি 
সঠিক উত্তর:
গ) 12টি 
উত্তর
সঠিক উত্তর:
গ) 12টি 
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 

সমাধান: 


প্রদত্ত চিত্রে ত্রিভুজ আছে = 1, 2, 3, 4, 5, 23, 45, 34, 25, 123, 125, 12345
মোট ত্রিভুজ = 12টি 
৯১.
প্যানজিয়া কী?
  1. ক) প্রাগৈতিহাসিক পৃথিবীর মালভূমি।
  2. খ) প্রাগৈতিহাসিক পৃথিবীর একক মহাদেশ।
  3. গ) প্রাগৈতিহাসিক পৃথিবীর একক পর্বতমালা।
  4. ঘ) প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি বিখ্যাত স্থাপনা।
সঠিক উত্তর:
খ) প্রাগৈতিহাসিক পৃথিবীর একক মহাদেশ।
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাগৈতিহাসিক পৃথিবীর একক মহাদেশ।
ব্যাখ্যা
• প্যানজিয়া:
- প্যানজিয়া প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি একক মহাদেশ
- এটি প্যানথালাসা নামক একটি মাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল।
- আজ থেকে ১১০ কোটি বছর পূর্বেও পৃথিবীতে একটি মাত্র মহাদেশ ছিল।
- মহাদেশগুলো টেকটোনিক প্লেটের উপর অবস্থিত যারা চলমান।
- এই গতি রোডেনিয়ার ভগ্নাংশগুলোকে আবার একত্র করে প্রায় ৩০ কোটি বছর পূর্বে গঠন করেছিল প্যানজিয়া।
- তবে এটি পুরোপুরি গঠিত হয় আনুমানিক ২৭ কোটি বছর পূর্বে।

উৎস:ব্রিটানিকা।
৯২.
বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, বৃষ্টি ও শিশির সৃষ্টি হয়?
  1. ক) ট্রপোমণ্ডলে
  2. খ) মেসোমণ্ডলে
  3. গ) স্ট্রাটোমণ্ডলে
  4. ঘ) ওজোনমণ্ডলে
সঠিক উত্তর:
ক) ট্রপোমণ্ডলে
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রপোমণ্ডলে
ব্যাখ্যা
• বায়ুমণ্ডল:
  - বায়ুমণ্ডলের গঠনকারী উপাদানসমূহের প্রকৃতি, উষ্ণতার পার্থক্য ও অন্যান্য গ্যাসীয় উপাদানের তারতম্যের জন্য বায়ুমন্ডলকে ৫টি স্তরে ভাগ করা যায়।
- ভূ-পৃষ্ঠ হতে উপরের দিকে পর্যায়ক্রমে এই পাঁচটি স্তর হলো- ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল,মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল।
- ভূ-পৃষ্ঠ হতে ৮০ কিলোমিটারর মধ্যে সমমণ্ডল অবস্থিত যা তিনটি স্তর অর্থাৎ ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডল নিয়ে গঠিত।
- বিষমমন্ডল প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা ২টি স্তর নিয়ে গঠিত।
- এগুলো হলো- তাপমণ্ডল ও এক্সোমণ্ডল।
- বায়ুমণ্ডলের যে স্তরটি ভূ-ত্বকের সব থেকে নিচের স্তরে অবস্থিত সেটি হলো ট্রপোমণ্ডল
- এই স্তরে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদির সৃষ্টি হয়।
- ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি বা ট্রপোপজ।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
  1. ক) হাইল হাওড়
  2. খ) হাকালুকি
  3. গ) চলনবিল
  4. ঘ) হালদা নদী
সঠিক উত্তর:
ঘ) হালদা নদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হালদা নদী
ব্যাখ্যা
• হালদা নদী:
- হালদা নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। 
- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী।
- ডিম ছাড়ার বিশেষ সময়কে তিথি বলা হয়ে থাকে।
- ডিম ছাড়ার তিথির পূর্বেই স্থানীয় জেলে এবং ডিম সংগ্রহকারীরা নদীতে অবস্থান নেন এবং ডিম সংগ্রহ করেন।
- সংগৃহীত ডিমগুলি ফোটানোর জন্য নদীর তীরে কৃত্রিম ছোট মাটির কুয়ায় নেয়া হয় এবং কার্প পোনা উৎপাদন করা হয়।
- এটি একটি মৎস্য অভয়াশ্রম।
- মুজিববর্ষ উপলক্ষ্যে সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে।

উৎস: মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ও হাটহাজারী উপজেলা ওয়েবসাইট।
৯৪.
শিকস্তি-পয়স্তি কিসের সাথে সম্পর্কিত?
  1. ক) নদী তীরবর্তী ভূমির ভাঙা ও গড়া
  2. খ) নদীতে চর জাগা
  3. গ) চর প্রশাসনের আইন
  4. ঘ) ঘূর্ণিঝড় সম্পর্কিত
সঠিক উত্তর:
ক) নদী তীরবর্তী ভূমির ভাঙা ও গড়া
উত্তর
সঠিক উত্তর:
ক) নদী তীরবর্তী ভূমির ভাঙা ও গড়া
ব্যাখ্যা
- নদীখাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে নদী ভাঙ্গন বলে।
- নদী ভাঙ্গনের শিকার হয় পলিমাটি গঠিত সমভূমি অধ্যুষিত অঞ্চলসমূহ।
- নদীর তরঙ্গাঘাতে তীরের যে জমি নষ্ট হয় তাঁকে নদী শিকস্তি বলে।
- নদীতে ভেঙে যাওয়া জমির স্থানে নতুন চর জাগা বা পুনর্গঠনকে নদী পয়স্তি বলে।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৯৫.
প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে পূর্ব-পশ্চিমে কোন রেখাটি অবস্থান করে?
  1. ক) কর্কট ক্রান্তি রেখা
  2. খ) মকর ক্রান্তি রেখা
  3. গ) নিরক্ষরেখা
  4. ঘ) দ্রাঘিমা রেখা
সঠিক উত্তর:
গ) নিরক্ষরেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) নিরক্ষরেখা
ব্যাখ্যা
• প্রশান্ত মহাসাগর:
- প্রশান্ত মহাসাগরীয় স্রোত আটলান্টিক মহাসাগরীয় স্রোতের অনুরূপ।
- উপকূল রেখার অবস্থানের বিভিন্নতার কারণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের স্রোতসমূহের মধ্যে পার্থক্য দেখা যায়।
- প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে পূর্ব-পশ্চিমে নিরক্ষরেখা অবস্থান করায় প্রশান্ত মহাসাগরীয় স্রোত সমূহকে আঞ্চলিক ভাবে তিনভাগে ভাগ করা হয়েছে।
- যথা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং নিরক্ষীয় বিপরীত স্রোত।

অন্যদিকে,
- কর্কটক্রান্তি রেখা বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি।
- এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।

উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৬.
আকসুম সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) পশ্চিম আফ্রিকা
  3. গ) পূর্ব আফ্রিকা
  4. ঘ) উত্তর আফ্রিকা
সঠিক উত্তর:
গ) পূর্ব আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) পূর্ব আফ্রিকা
ব্যাখ্যা
• আকসুম সভ্যতা:
- পূর্ব আফ্রিকার দেশ  ইথিওপিয়াতে আবিষ্কৃত হয় আকসুম সভ্যতা।
- যে শহর টিকে ছিল প্রায় ১৪০০ বছর।
- খ্রিস্টপূর্ব ৮০ থেকে ৮২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ব আফ্রিকাতে ছিল আকসুম সভ্যতা।
- আকসুম সভ্যতার প্রধান শহরের নাম ছিল আকসুম।
- গবেষকরা এই প্রাচীন সভ্যতাকে বিটা সেমাতি বলে ডাকেন।
- স্থানীয় টিগরিনিয়া ভাষায় যার অর্থ ‘দর্শকদের বাড়ি’।
- রেডিওকার্বন ডেটের মাধ্যমে জানা যায়, এই বিটা সেমাতির সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ৭৭১ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দ।
- অর্থাৎ আকসুম সভ্যতা গড়ে ওঠার পরও বিটা সেমাতি ছিল।
-  বর্তমান ইয়েমেনে, আগে ছিল সাবা সাম্রাজ্য।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং সময়ের আলো পত্রিকা।
৯৭.
S-400 কোন দেশের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. ক) ইসরায়েল
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন 
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
• এস-৪০০:
- রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে কার্যকরি ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হচ্ছে এস-৪০০।
- ডিসেম্বরে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘এস-৪০০’ কিনতে যাচ্ছে ভারত।
- বর্তমানে রাশিয়ার এস-৪০০ কিনতে আগ্রহী বহু দেশ। এর মধ্যে অন্যতম হচ্ছে, চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, কাতার।
- এস-৪০০'র রাডার, সেন্সর এবং মিসাইল একটি বিরাট এরিয়ায় প্রভাব বিস্তার করতে পারে।
- রাডারে ক্ষমতা প্রায় ৬০০ কিলোমিটার আর মিসাইলের ক্ষমতা ৪০০ কিলোমিটার পর্যন্ত।
- এস-৪০০তে রয়েছে অতিরিক্ত শনাক্তকারী রাডার, টাওয়ার ও এন্টোনা পোস্ট যা এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া যায়।
- এস-৪০০ একই সময়ে ৩৬টি লক্ষবস্তুতে আঘাত হানতে পারে এমনকি একই সময়ে ৭২টি মিসাইল ছুঁড়তে সক্ষম।

উৎস: যুগান্তর পত্রিকা।
৯৮.
জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) ২০০০ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
ক) ২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০০ সালে
ব্যাখ্যা
- ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয়।
- ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয়।
- অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়।
- মূলত তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক দিকের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা:

- MDG - এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য।
- বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG - বলা হয়।
• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (MDG) হচ্ছে -
- চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল 
- সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন
- শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
- শিশু মৃত্যু হ্রাসকরণ
- মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ
- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং
- উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।

অন্যদিকে,
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৯৯.
Coup d'état কী?
  1. ক) যুদ্ধ
  2. খ) আগ্রাসন
  3. গ) বিপ্লব
  4. ঘ) অভ্যুত্থান
সঠিক উত্তর:
ঘ) অভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভ্যুত্থান
ব্যাখ্যা
• অভ্যুত্থান:
- Coup d'état বলতে অভ্যুত্থানকে বুঝানো হয়েছে।
- একটি ছোট গোষ্ঠী দ্বারা বিদ্যমান সরকারকে হঠাৎ, সহিংসভাবে উৎখাত করা।
-  একটি অভ্যুত্থানের প্রধান শর্ত হল সশস্ত্র বাহিনী, পুলিশ এবং অন্যান্য সামরিক উপাদানগুলির সমস্ত অংশের নিয়ন্ত্রণে নেওয়া।
- ১৯৫২ থেকে ২০০০ সালের মধ্যে নির্দিষ্ট ৩৩টি দেশে ৮৫ বার অভ্যুত্থান সংঘটিত হয়।
- পশ্চিম আফ্রিকায় সর্বাধিক ৪২ বার অভ্যুত্থানের ঘটনা ঘটেছে।
- গত ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।

উৎস: বিবিসি ওয়ার্ল্ড ও ব্রিটানিকা।
১০০.
ইউরোপের সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র - 
  1. ক) কসোভো
  2. খ) তুরস্ক
  3. গ) আলবেনিয়া
  4. ঘ) উত্তর ম্যাসেডোনিয়া
সঠিক উত্তর:
ক) কসোভো
উত্তর
সঠিক উত্তর:
ক) কসোভো
ব্যাখ্যা
• কসোভো:
- বলকান উপদ্বীপের ছোট্ট এক স্বাধীন দেশ কসোভো।
-  কসোভো সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র।
-  ১৯১২ সাল পর্যন্ত তা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল
- ইসলামের প্রথম শতাব্দীতেই কসোভোর মাটিতে ইসলাম পৌঁছে যায়।
- ইসলামি শাসন প্রতিষ্ঠিত হয় ৭৯৭ হিজরিতে।
- নব্বইয়ের দশকে হানাদার সার্ব বাহিনীর হাতে লাখ লাখ মুসলিম প্রাণ হারায় এবং গৃহহারা হয় অসংখ্য মানুষ।
- কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার।
- রাজধানী প্রিস্টিনা।প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়।
- কসোভোর জনসংখ্যা ১৯ লাখ সাত হাজার ৫৯২ জন।
- যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থডক্স ১.৫ ও অন্যান্য ধর্মের মানুষ রয়েছে ১ শতাংশেরও কম।

অন্যদিকে,
- ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি কসোভোকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
- কসোভোকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল ১১৪তম।
- ওআইসির ৫৭টি দেশের মধ্যে তাদের স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ ছিল ৩৭তম।

উৎস: ইনকিলাব ও দেশ রূপান্তর।
১০১.
'Environmental Performance Index-2022' অনুসারে সর্বনিম্ন দেশ -
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) সুদান
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
• Environmental Performance Index:
- যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত Environmental Performance Index-2022 রিপোর্টে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
- রিপোর্টে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক,
- দ্বিতীয় : যুক্তরাজ্য,
- তৃতীয় : ফিনল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৭৭ তম।
- সর্বনিম্ন দেশ (১৮০তম): ভারত।

উৎস: Environmental Performance Index-2022.[লিঙ্ক]
১০২.
জাতিসংঘ সনদের কোন ধারা অনুযায়ী ‘ন্যাটো' গঠিত হয়?
  1. ক) ৫৩
  2. খ) ৫২
  3. গ) ৫১
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
গ) ৫১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১
ব্যাখ্যা
- ভ্যান্ডেনবার্গ রেজ্যুলেশন অনুযায়ী যুক্তরাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যায় পশ্চিম ইউরোপীয়দের সামরিক সহায়তা প্রদান করা।
- তাই জাতিসংঘ সনদের ৫১ নং ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্র ন্যাটো বা উত্তর আটলান্টিক সামরিক চুক্তি করে।
- সামরিক আগ্রাসনের বিরুদ্ধে যৌথ নিরাপত্তার উদ্যোগ গ্রহণ করা যাবে।

• ন্যাটো (NATO):
- পরিচয়: সামরিক জোট।
- পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- উদ্যোক্তা: যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩১ টি ।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- মহাপরিচালক- Jens Stoltenberg 
- NATO সর্বশেষ সদস্যদেশ - ফিনল্যান্ড
- ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয় - ৪ এপ্রিল ২০২৩।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
১০৩.
গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয় কোন সম্মেলনে?
  1. ক) কোপেনহেগেন সম্মেলন
  2. খ) কতোভিচ সম্মেলনে
  3. গ) কানকুন সম্মেলনে
  4. ঘ) প্যারিস সম্মেলনে
সঠিক উত্তর:
গ) কানকুন সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
গ) কানকুন সম্মেলনে
ব্যাখ্যা
- ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP - এর ১৬-তম সম্মেলনে (COP-16) জলবায়ুর পরিবর্তন - এর প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠিত হয়।

• গ্রিন ক্লাইমেট ফান্ড:
• প্রতিষ্ঠাকাল : ২০১০ সাল।
• প্রতিষ্ঠার স্থান : কানকুন, মেক্সিকো।
• প্রতিষ্ঠাকালীন সম্মেলন : COP-16
• সদরদপ্তর : ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া (২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)।
• তহবিলের পরিমাণ : ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
• ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন - এ অনুষ্ঠিত COP - এর ১৫-তম সম্মেলনে (COP-15) গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরীর অঙ্গীকার করে UNFCCC স্বাক্ষর করা ১৯৭টি পক্ষ।
• ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত COP-17 - এ এই তহবিল পরিচালনা সংক্রান্ত নীতি প্রণয়ন ও গ্রহন করা হয়।

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
১০৪.
অধিকাংশ আন্তর্জাতিক সংগঠনের সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, কারণ এটি একটি -
  1. ক) যোগাযোগ সুবিধার দেশ
  2. খ) সর্বোচ্চ আয়ের দেশ
  3. গ) নিরপেক্ষ দেশ
  4. ঘ) আইনের শাসনের দেশ 
সঠিক উত্তর:
গ) নিরপেক্ষ দেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) নিরপেক্ষ দেশ
ব্যাখ্যা
• সুইজারল্যান্ড:
- সুইজারল্যান্ড নিজেকে কোন বিশ্বযুদ্ধে জড়ায় নি, সে জন্য সারা পৃথিবীর নিরপেক্ষ দেশ হিসেবে মূল্যায়ন করা হয়।
- ১৮১৫ সালের পরে তারা কারো সাথে যুদ্ধ বিগ্রহ করে নি।
- উদাহরণ হিসেবে একসময় 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটির' সদর দপ্তর ছিল ফ্রান্সে কিন্তু প্রথম বিশ্ব যুদ্ধের পরে তা সুইজারল্যান্ডে স্থানান্তর করা হয়।
- জাতিসংঘের ইউরোপীয় অংশের সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
- সুইজারল্যান্ডকে বলা হয় শান্তির দেশ আর জেনেভাকে বলা হয় শান্তির প্রতিক।
- বিদেশি সংস্থাগুলোর অফিস সুইজারল্যান্ডে স্থানান্তর করার জন্য তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রস্তাব করে যেমন, ট্যাক্স কমানো, আবাসন সুবিধা, পরিবহন, নিরাপত্তা ইত্যাদি।
- সুইজারল্যান্ডের উচ্চ স্তরের স্থিতিশীলতা এবং আইনি নিশ্চয়তা, সক্ষমতা, নিরাপত্তা রয়েছে।
- বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দক্ষ জ্ঞান এবং প্রযুক্তি স্থানান্তর গুরুত্বপূর্ণ সাফল্যের কারণে বহু বছর ধরে WIPO গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী প্রথম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড।

উৎস: ব্রিটানিকা এবং Switzerland Global Enterprise [লিঙ্ক]
১০৫.
২০১৮ সালে 'NAFTA' এর পরিবর্তে স্বাক্ষরিত ‘USMCA' কার্যকর হয় -
  1. ক) ২০২৩ সালে
  2. খ) ২০২১ সালে
  3. গ) ২০২০ সালে
  4. ঘ) ২০১৯ সালে
সঠিক উত্তর:
গ) ২০২০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২০ সালে
ব্যাখ্যা
• NAFTA থেকে USMCA:
- ২০১৮ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে NAFTA চুক্তির পক্ষসমূহ আগের চুক্তিটি পূনঃনিরীক্ষণের পর তা নতুন করে স্বাক্ষর করেন।
- এই নতুন চুক্তিটির নাম ‘United States–Mexico–Canada Agreement’ (USMCA)।
- চুক্তির খসড়া চূড়ান্ত - ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সাল। 
- চুক্তি স্বাক্ষর - ৩০ নভেম্বর, ২০১৮ সাল।
- চুক্তি স্বাক্ষর স্থান - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা। 
- চুক্তি কার্যকর - ১ জুলাই, ২০২০ সাল।
- মেয়াদ - ১৬ বছর (তবে পরবর্তীতে নবায়নযোগ্য)।

উৎস: ব্রিটানিকা ও USMCA এর ওয়েবসাইট।
১০৬.
সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
  1. ক) Worldwide More Destruction
  2. খ) Weapons Much Destruction
  3. গ) Weapons of Mass Destruction
  4. ঘ) Weapons of Missile Defence
সঠিক উত্তর:
গ) Weapons of Mass Destruction
উত্তর
সঠিক উত্তর:
গ) Weapons of Mass Destruction
ব্যাখ্যা
• WMD:
- WMD - এর পূর্ণরূপ - Weapons of Mass Destruction.
- বাংলা অর্থ হচ্ছে - গণবিধ্বংসী অস্ত্র।
- ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল।
- Weapons of mass destruction অন্তর্ভুক্ত অস্ত্রগুলো হলো:
- Nuclear Weapon, Chemical Weapon, Biological weapon.
 
উৎস: বিভিন্ন পত্রিকা রিপোর্ট।
১০৭.
বৈশ্বিক অস্ত্র আমদানিতে সার্কভুক্ত দেশসমূহের শীর্ষ দেশ -
  1. ক) পাকিস্তান
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
- সার্কভুক্ত দেশ সমূহের মধ্যে আমদানিতে অবস্থান:
- ভারত (11%),
- পাকিস্তান (3.7%),
- বাংলাদেশ (0.9%),
- আফগানিস্তান (0.7%)।

•  বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি:
- প্রকাশক - সুইডেন এর Stockholm International Peace Research Institute (SIPRI)
- প্রকাশকাল - ১৩ই মার্চ ২০২৩।
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (40%)।
- অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত (11%)।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।