পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা – ৭ টপিক: ডাটাবেজ সিস্টেম, ইন্টারনেট, WWW, সেলুলার ডাটা নেটওয়ার্ক। [ক্লাস ১৪, ১৫ ও ১৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
WWW এর সূচনা হয় কোথায়?
  1. The European Center for National Research
  2. The Europe Center for Nuclear Research
  3. The European Center for Nuclear Research
  4. The European Commission for Nuclear Research
ব্যাখ্যা
WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
.
প্রিপেইড সিস্টেম চালু হয় কোন প্রজন্মের মোবাইলে?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
দ্বিতীয় প্রজন্মের (Second Generation-2G) বৈশিষ্ট্যসমূহ: 
১. রেডিও সিগন্যাল হিসেবে ডিজিটাল সিস্টেমের ব্যবহার।
২. GSM (Global System for Mobile Communication) ও CDMA (Code Division Multiple Access) প্রযুক্তির ব্যবহার।
৩. সীমিত আকারে আন্তর্জাতিক রোমিং সুবিধা।
৪. GSM পদ্ধতিতে ডেটা ও ভয়েস প্রেরণ করা সম্ভব হয়। 
৫. মোবাইল ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক এবং ভয়েস কল স্থানান্তরের জন্য কোর সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়। 
৬. প্রিপেইড সিস্টেম চালু হয়।
৭. SMS, MMS এবং ভয়েস মেইল ব্যবহারের সুবিধা।
৮. মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন।
৯. কথা বলার সময় অবস্থান পরিবর্তন হলে ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে। 
১০. সমসাময়িক অন্যান্য সকল ফোনের চেয়ে আকারে ছোট এবং ওজনে হালকা। 
১১. দ্বিতীয় প্রজন্মে মোবাইলে এমএমএস এবং এসএমএস কার্যক্রম সেবা চালু হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 
.
নিচের কোনটি Database Transaction Property- এর অন্তর্গত নয়?
  1. Atomicity
  2. Consistency
  3. Information
  4. Durability
ব্যাখ্যা
Information, Database Transaction Property- এর অন্তর্গত নয়।

ACID:

- কম্পিউটার বিজ্ঞানে ACID নীতি হল কতকগুলো বৈশিষ্ট্যের একটি সেট যা database transactions- এর নির্ভরযোগ্য প্রক্রিয়াকরণের নিশ্চয়তা দেয়।
ACID এর acronym হল:
- A = Atomicity.
- C = Consistency.
- I = Isolation.
- D = Durability.

- ACID ডেটাবেজ পরিচালনার ক্ষেত্রে মৌলিক ধারণা।
- ডেটাবেজ লেনদেন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ACID। 
- উদাহরণস্বরুপ, একজন ব্যক্তি যখন ATM থেকে টাকা উত্তোলন করেন ACID transaction এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স এবং ট্রান্সজেকশনের রেকর্ড আপডেট করা হয়।

উৎস: techtarget.com
.
ISP এর পূর্ণরূপ কী?
  1. Information Service Provider
  2. Internet Server Provider
  3. Internet Service Provider
  4. Internet Service Protocol
ব্যাখ্যা
 ISP:
- ISP এর পূর্ণরূপ হলো Internet Service Provider.
- যেসকল কোম্পানি ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সার্ভিস প্রদান করে তাদেরকে ISP বলা হয়। 
- আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান: AT & T, Verizon ইত্যাদি।
- বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান: গ্রামীণ সাইবার নেট, ব্রাকবিডি মেইল, কস্ট নেট ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
কোনো প্রতিষ্ঠান যখন তার প্রতিষ্ঠানের বাহিরেও সীমিত গ্রাহকের মধ্যে তথ্য শেয়ার করে তখন তাকে কী বলে?
  1. ইন্টারনেট
  2. এক্সট্রানেট
  3. ইন্ট্রানেট
  4. ভিপিএন
ব্যাখ্যা
ইন্টারনেট, ইন্ট্রানেট ও এক্সট্রানেট তিনটি ভিন্ন ধরনের নেটওয়ার্ক, যা ব্যবহারের উদ্দেশ্য ও প্রবেশাধিকার অনুযায়ী পৃথক। নিচে তাদের সংজ্ঞা ও পার্থক্য দেওয়া হলো:

১. ইন্টারনেট (Internet):
ইন্টারনেট একটি বৈশ্বিক নেটওয়ার্ক যা সারা পৃথিবীর বিভিন্ন কম্পিউটার, সার্ভার, ও ডিভাইসগুলিকে সংযুক্ত করে। এটি একটি পাবলিক নেটওয়ার্ক, যা বিশ্বব্যাপী তথ্যের আদান-প্রদান, ইমেইল, সামাজিক মিডিয়া, ওয়েবসাইট, অনলাইন শপিং, ইত্যাদি সুবিধা প্রদান করে।
বিশেষত্ব:
- এটি একটি বিশ্বব্যাপী, ওপেন (পাবলিক) নেটওয়ার্ক।
- সারা পৃথিবী থেকে যে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারে।
- বিভিন্ন ওয়েবসাইট, ই-মেইল, ভিডিও স্ট্রিমিং, গেমিং, ইত্যাদি সেবা পাওয়া যায়।

২. ইন্ট্রানেট (Intranet):
ইন্ট্রানেট একটি প্রাইভেট নেটওয়ার্ক, যা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের (যেমন, অফিস, কলেজ, কোম্পানি) অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ডিজাইন করা হয়। এটি ইন্টারনেটের মতো দেখতে হলেও, ইন্ট্রানেটের মাধ্যমে শুধুমাত্র অনুমোদিত সদস্যরা (যেমন প্রতিষ্ঠানটির কর্মীরা) প্রবেশ করতে পারে।
বিশেষত্ব:
- এটি একটি প্রাইভেট নেটওয়ার্ক।
- শুধুমাত্র প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহৃত হয়।
- এখানে সাধারণত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ফাইল শেয়ারিং, অভ্যন্তরীণ সিস্টেম ও রিসোর্স থাকে।

৩. এক্সট্রানেট (Extranet):
এক্সট্রানেট একটি নেটওয়ার্ক যা ইন্ট্রানেটের সম্প্রসারণ। এটি একটি প্রাইভেট নেটওয়ার্ক হলেও, এর মাধ্যমে কিছু নির্বাচিত বাইরের প্রতিষ্ঠান বা ব্যক্তি (যেমন, পার্টনার, সাপ্লায়ার) ইন্ট্রানেটের কিছু অংশে প্রবেশ করতে পারে।
বিশেষত্ব:
- এটি একটি সুরক্ষিত, সীমিত পাবলিক নেটওয়ার্ক।
- এক্সট্রানেটের মাধ্যমে প্রতিষ্ঠান তাদের পার্টনার বা ক্লায়েন্টদের সঙ্গে নিরাপদ তথ্য আদান-প্রদান করতে পারে।
- এটি ইন্টারনেটের মাধ্যমে বাইরের বিশ্বকে সংযুক্ত করে, কিন্তু প্রবেশাধিকার সীমিত থাকে।

উৎস: ব্রিটানিকা, গিটহাব।
.
কম্পোজিট প্রাইমারি কী তে প্রাইমারি কী এর সাথে অতিরিক্ত যে ফিল্ডগুলো থাকে তাদেরকে কী বলে?
  1. Support key
  2. Attribute key
  3. Alternate key
  4. Additional key
ব্যাখ্যা
কম্পোজিট প্রাইমারি কী:
- দুই বা ততোধিক ফিল্ড বা Attribute সমষ্টি সম্মিলিতভাবে কোনো Entity সেটকে শণাক্ত করতে পারলে তাদেরকে কম্পোজিট প্রাইমারি কী বলে। কম্পোজিট প্রাইমারি কী এর ক্ষেত্রে একটি ফিল্ডকে প্রাইমারি কী হিসেবে বিবেচনা করে বাকিগুলোকে Alternate key বলে।
- ধরি, একটি টেবিলে রোল, মোবাইল নং একসাথে কম্পোজিট প্রাইমারি কী গঠন করল। এই ক্ষেত্রে যদি রোল নং কে প্রাইমারি কী হিসেবে বিবেচনা করা হয় তাহলে মোবাইল নং হলো Alternate key.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, geeksforgeeks।
.
বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির সংগঠন কোনটি?
  1. ISB
  2. ISPBA
  3. ISPAB
  4. IPSC
ব্যাখ্যা
ISPAB (Internet Service Providers Association of Bangladesh):
- বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির একটি সংগঠন।
- এই সংগঠনটি ইন্টারনেট সেবা প্রদানকারী (ISP) প্রতিষ্ঠানের অধিকার রক্ষা, তাদের সুবিধা উন্নয়ন এবং দেশের ইন্টারনেট সেবার মান বৃদ্ধির জন্য কাজ করে।

ISPAB এর লক্ষ্য ও উদ্দেশ্য:
- ISP প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা।
- আইনগত সহায়তা।
- ইন্টারনেট সেবা উন্নয়ন।
- প্রযুক্তি এবং নেটওয়ার্কের মান উন্নয়ন।

- এটি নতুন প্রযুক্তি, বিশেষত ফাইবার অপটিক এবং উচ্চ গতির ইন্টারনেট সেবার প্রয়োগের মাধ্যমে সেবার মান বাড়ানোর দিকে কাজ করে।
- ISPAB ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি সাংগঠনিক সমন্বয় প্রতিষ্ঠা করে এবং তাদের মধ্যে সহযোগিতা নিশ্চিত করে।

উৎস: ISPAB এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
কোন টেবিলের একটি রেকর্ডের জন্যে অন্য ডেটা টেবিলে একটিমাত্র রেকর্ড থাকলে তাকে কী বলে?
  1. One to One Relation
  2. Many to One Relation
  3. Many to Many Relation
  4. One to Many Relation
ব্যাখ্যা
ডেটাবেজ রিলেশন:
- কোন ডেটাবেজে অবস্থিত টেবিলগুলোর মধ্যে সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলা হয়।
- ডেটাবেজ রিলেশন ৩ ধরনের হতে পারে। যথা -

১. One to One Relation:
- কোন টেবিলের একটি রেকর্ডের জন্যে অন্য ডেটা টেবিলে একটিমাত্র রেকর্ড থাকলে তাকে One to One Relation বলে।

২. One to Many Relation:
- কোন টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকলে তাকে One to Many Relation বলে।
- এটি একটি বহুল ব্যবহৃত রিলেশন পদ্ধতি।

৩. Many to Many Relation:
- কোন টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য কোন টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকলে, তাকে Many to Many Relation বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে?
  1. Oxford
  2. UCLA
  3. Cambridge
  4. Harvard
ব্যাখ্যা
ইন্টারনেটের ইতিহাস:
- সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (UCLA)-এ, ১৯৬৯ সালে।
- এটি ছিল ARPANET (Advanced Research Projects Agency Network) নামক প্রকল্পের অংশ, যা মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর অধীনে গবেষণা উদ্দেশ্যে তৈরি হয়েছিল।
- ARPANET ছিল ইন্টারনেটের পূর্বসূরি এবং এটি প্রথমবারের মতো কম্পিউটারগুলির মধ্যে তথ্য আদান-প্রদান করার ব্যবস্থা তৈরি করেছিল।
- ১৯৬৯ সালে, UCLA-এ প্রথমবারের মতো দুটি কম্পিউটারের মধ্যে ARPANET ব্যবহার করে ডেটা পাঠানো হয়। এর মাধ্যমে ইন্টারনেটের ধারণা শুরু হয়, যা পরবর্তীতে গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্কে পরিণত হয়।
- ARPANET এর মাধ্যমে প্রথম যোগাযোগটি ছিল একটি সিস্টেমে লগ ইন করার প্রচেষ্টা, যেখানে 'L' এবং 'O' অক্ষর সফলভাবে পাঠানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে সিস্টেম ক্র্যাশ হয়ে গিয়েছিল। তবে এটি ইতিহাসে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক সংযোগ হিসেবে গণ্য হয়।

উৎস: ব্রিটানিকা, ইন্টারনেট সোসাইটি।
১০.
নিচের কোন প্রতিষ্ঠানটি নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড নির্ধারণে কাজ করে?
  1. ISO
  2. 4GPP
  3. ETSI
  4. ITU
ব্যাখ্যা
ITU:
- ITU এর পূর্ণরূপ International Telecommunication Union.
- ITU হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা বৈশ্বিক টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড নির্ধারণে কাজ করে।
- এটি নেটওয়ার্ক প্রযুক্তি, যেমন 3G, 4G, 5G এবং অন্যান্য টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডের জন্য নীতি ও নির্দেশিকা নির্ধারণ করে।
- ITU বিভিন্ন মোবাইল ফোন প্রজন্ম 4G/5G Standard কে ডিফাইন করে থাকে।

উৎস: ITU ওয়েবসাইট, ব্রিটানিকা।