পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
পার্ট-১) Phrases & Clauses, Sentences and Transformations, Idioms. পার্ট-২) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, রবীন্দ্রনাথ ঠাকুর। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং Cliff’s TOEFL, High School English Grammar by Wren and Martin পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, সৌমিত্র শেখর বা অন্য কোন একাডেমিক ব্যক্তির বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
That she is a beautiful girl is known to all. Here 'That she is a beautiful girl' is a/an ____ clause.
  1. ক) Adjective
  2. খ) Noun
  3. গ) Adverbial
  4. ঘ) Principal
সঠিক উত্তর:
খ) Noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Noun
ব্যাখ্যা
Is এর আগে এবং পরে যদি একটি clause বা phrase থাকে সেই clause বা phrase টি noun clause বা noun phrase হয়। এখানে That she is a beautiful girl clause টি is এর আগে বসেছে তাই এটি একটি Noun clause।
.
He reads how he wants. Here 'how he wants' is a/an ____ clause.
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Relative
সঠিক উত্তর:
গ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb
ব্যাখ্যা
যে dependent clause টি Adverb- এর মত কাজ করে অর্থাৎ স্থান, সময়, উদ্দেশ্য, পরিমাণ, ফলাফল, তুলনা, ধরণ, কারণ, বৈপরীত্য প্রকাশ করে তাকে Adverb clause বলে। আবার verb বা Adverb কে modify করে তাকে Adverb clause বলে। He reads how he wants. এখানে modifying verb read.
.
Rahim is one ____ superstitious people I known.
  1. ক) much
  2. খ) of the more
  3. গ) very much
  4. ঘ) of the most
সঠিক উত্তর:
ঘ) of the most
উত্তর
সঠিক উত্তর:
ঘ) of the most
ব্যাখ্যা
Rahim is one of the most superstitious people I known. one of the এর পর সর্বদা superlative degree বসে। তাই much এর superlative degree most.
.
Which one is passive voice?
  1. ক) Honey tastes sweet
  2. খ) Iron is felt hard
  3. গ) The bed feels soft
  4. ঘ) Rice sells cheap
সঠিক উত্তর:
খ) Iron is felt hard
উত্তর
সঠিক উত্তর:
খ) Iron is felt hard
ব্যাখ্যা
কোনো কোনো verb, active voice-এ ব্যবহৃত হয়েও passive- এর অর্থ প্রকাশ করে। ঐ সকল verb কে Quasi-passive verb (Quasi = half) বলে। এই ধরনের verb এর মধ্যে আছে- taste, feel, read, smell ইত্যাদি। Quasi-passive voice এর passive form: subject + be verb + main verb এর past participle + extension. সুতরাং এখানে passive voice হচ্ছে Iron is felt hard আর বাকিগুলো active voice।
.
He tells a tale that sounds untrue. Here 'that sounds untrue' is a/an ____ clause.
  1. ক) Relative
  2. খ) Adverb
  3. গ) Principal
  4. ঘ) Noun
সঠিক উত্তর:
ক) Relative
উত্তর
সঠিক উত্তর:
ক) Relative
ব্যাখ্যা
যে Dependent clause টি Adjective এর মত ব্যবহৃত হয় তাকে adjective clause বলে। অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে তাহলে সেটি Adjective clause হবে। এখানে tale হচ্ছে Noun তাই এর পরের clause অবশ্যই Adjective clause হবে। Adjective clause এর অপর নাম Relative clause।
.
'পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও'- উক্তিটি কার?
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
সঠিক উত্তর:
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
কেবল ইহাই জানি যে, আমি একা। কেহ একা থাকিও না। যদি অন্য কেহ তোমার প্রণয়ভাগী না হইল, তবে তোমার মনুষ্যজন্ম বৃথা। পুষ্প সুগন্ধী, কিন্তু যদি ঘ্রাণ গ্রহণকর্ত্তা না থাকিত, তবে পুষ্প সুগন্ধী হইত না- ঘ্রাণেন্দ্রিয় বিশিষ্ট না থাকিলে গন্ধ নাই। পুষ্প আপনার জন্য ফুটে না। পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও। - কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উৎসঃ কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
.
'বিবি কুলসুম' কার রচনা?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) মীর মশাররফ হোসেন
  3. গ) ফরুক আহমেদ
  4. ঘ) মোতাহার হোসেন
সঠিক উত্তর:
খ) মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
খ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
বিবি কুলসুম মীর মশাররফ হোসেনের সর্বশেষ গ্রন্থ। বিবি কুলসুম মীর মশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী। ১৮৭৩ সালে বিবি কুলসুমকে বিয়ে করেন। টাঙ্গাইলের শান্তিকুঞ্জে বিবি কুলসুমকে নিয়ে বসবাস করতেন। উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'প্রেমের সমাধি' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) মশাররফ হোসেন
  2. খ) মোজাম্মেল হক
  3. গ) নজিবর রহমান
  4. ঘ) নবীনচন্দ্র সেন
সঠিক উত্তর:
গ) নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) নজিবর রহমান
ব্যাখ্যা
সাহিত্যরত্ন মোহাম্মদ নজিবর রহমান একজন ঔপন্যাসিক ছিলেন। নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রতী হন। প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অন্যান্য উপন্যাস- প্রেমের সমাধি, চাঁদতারা, পরিণাম, গরীবের মেয়ে, দুনিয়া আর চাইনা ও মেহেরুন্নিসা। তা ছাড়া রয়েছে বিলাতী বর্জন রহস্য ও সাহিত্য প্রসঙ্গ শীর্ষক দুটি আলোচনা গ্রন্থ। নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন। সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক সমস্যা সংক্রান্ত ছোটগল্প নয়?
  1. ক) অনধিকার প্রবেশ
  2. খ) দেনা পাওনা
  3. গ) যজ্ঞেশ্বরের যজ্ঞ
  4. ঘ) ক্ষুধিত পাষাণ
সঠিক উত্তর:
ঘ) ক্ষুধিত পাষাণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষুধিত পাষাণ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর রচিত সামাজিক সমস্যা সংক্রান্ত ছোটগল্প- দেনা পাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, অনধিকার প্রবেশ, যজ্ঞেশ্বরের যজ্ঞ ইত্যাদি এবং তাঁর রচিত অতিপ্রাকৃত রসের ছোটগল্প- কঙ্কাল, নিশীথে, মনিহারা, ক্ষুধিত পাষাণ ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১০.
'রাজার জন্মদিনে' নাটকের রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) নুরুল মোমেন
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) মামুনুর রশিদ
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
'রাজার জন্মদিনে'' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- দণ্ডকারণ্য, চিঠি, কবর, পলাশী ব্যারাক ও অন্যান্য ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১১.
'দ্য ক্যাপটিভ লেডি' গ্রন্থটি লিখেছেন-
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত প্রথম ইংরেজি সাহিত্য চর্চার মাধ্যমে সাহিত্যিক জীবন শুরু করেন। তাঁর The Captive Lady (1849), Vision of the Past ইংরেজিতে রচিত গ্রন্থ। ইংরেজিতে সফল না হয়ে দ্বিতীয় পর্যায়ে বাংলায় সাহিত্যচর্চা করে সফলতা অর্জন করে বাংলা সাহিত্যের স্মরণীয় হয়ে আছেন। উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
'অবকাশ রঞ্জিনী' গ্রন্থের রচয়িতা-
  1. ক) বিজন ভট্টাচার্য
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) নবীনচন্দ্র সেন
  4. ঘ) মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
গ) নবীনচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নবীনচন্দ্র সেন
ব্যাখ্যা
নবীনচন্দ্র সেন চট্টগ্রামের নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত কবি। তাঁর রচিত কাব্য- অবকাশ রঞ্জিনী, পলাশীর যুদ্ধ, রঙ্গমতী। তাঁর ত্রয়ী মহাকাব্য- 'রৈবতক', 'কুরুক্ষেত্র', 'প্রভাস'। মহাকাব্য ৩টির নায়ক কৃষ্ণ। রৈবতকে কৃষ্ণের আদি, কুরুক্ষেত্রে মধ্য ও প্রভাসে অন্তলীলার কাহিনী বর্ণিত। উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
'প্রবোধ চন্দ্রিকা' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বিজন ভট্টাচার্য
  2. খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) রাজা রামমোহন রায়
সঠিক উত্তর:
খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধ চন্দ্রিকা ও বেদান্ত চন্দ্রিকা। তিনি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত গ্রন্থ ৫ টি। উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৪.
'দৃষ্টিপ্রদীপ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) নজিবুর রহমান সাহিত্যরত্ন
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
দৃষ্টিপ্রদীপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- পথের পাঁচালী, অপরাজিত, ইছামতি, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দেবযান ইত্যাদি। উৎস: উৎস: বাংলা শীকর প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৫.
'শেষের কবিতা' প্রকাশিত হয়-
  1. ক) ১৯২৭ সালে
  2. খ) ১৯২৯ সালে
  3. গ) ১৯৩৬ সালে
  4. ঘ) ১৯৩৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯২৯ সালে
ব্যাখ্যা
শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে। এটি একটি কাব্যোপন্যাস। এর অন্যতম চরিত্র অমিত ও লাবণ্য। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৬.
'প্রতিশোধ' উপনাসের রচয়িতা কে?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) নবীনচন্দ্র সেন
  4. ঘ) মামুনুর রশিদ
সঠিক উত্তর:
খ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
প্রেমেন্দ্র মিত্র কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক ছিলেন। প্রেমেন্দ্র মিত্র কল্লোল (১৯২৩) পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন। পরে মুরলীধর বসুর সহযোগিতায় কালিকলম (১৯২৬) পত্রিকা সম্পাদনা করেন। তাঁর রচিত উপন্যাস- পাঁক, কুয়াশা, মিছিল, উপনয়ন, আগামীকাল, প্রতিশোধ, প্রতিধ্বনি ফেরে, অন্য এক নাম, পা বাড়ালেই রাস্তা, পতাকা যারে দাও, স্তব্ধ প্রহর, মনুদ্বাদশ, যিনি বিধাতা, সেই যে শহর রাজোলি। উৎস: বাংলাপিডিয়া।
১৭.
বার্ট্রান্ড রাসেলের 'Conquest of Happiness গ্রন্থের অনুবাদক-
  1. ক) নবীনচন্দ্র সেন
  2. খ) মোতাহের হোসেন
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর:
খ) মোতাহের হোসেন
উত্তর
সঠিক উত্তর:
খ) মোতাহের হোসেন
ব্যাখ্যা
মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ সমূহ- সুখ (বার্ট্রান্ড রাসেলের 'Conquest of Happiness গ্রন্থের অনুবাদ)। সংস্কৃতি কথা, সভ্যতা (ক্লাইভ বেলের 'Civilization' গ্রন্থের অনুবাদ)। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৮.
'হ-য-ব-র-ল' নাটকের রচয়িতা কে?
  1. ক) বিজন ভট্টাচার্য
  2. খ) নুরুল মোমেন
  3. গ) বন্দে আলী মিয়া
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
খ) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
খ) নুরুল মোমেন
ব্যাখ্যা
'হ-য-ব-র-ল' নাটকের রচয়িতা নুরুল মোমেন। তাঁর রচিত অন্যান্য নাটক- নেমেসিস, রূপান্তর, যদি এমন হতো, নয়া খান্দান, আলোছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যেমন ইচ্ছা তেমন, ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৯.
মোতাহার হোসেন চৌধুরী মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
  1. ক) বৃক্ষ
  2. খ) পাহাড়
  3. গ) পথ
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
ক) বৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) বৃক্ষ
ব্যাখ্যা
বৃক্ষের সাথে মানব জীবনের তুলনা করেছেন মোতাহার হোসেন চৌধুরী। আর রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে নদীর তুলনা করেছেন। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২০.
'আগুন' নাটকের রচয়িতা-
  1. ক) বিজন ভট্টাচার্য
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) বন্দে আলী মিয়া
  4. ঘ) মামুনুর রশিদ
সঠিক উত্তর:
ক) বিজন ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিজন ভট্টাচার্য
ব্যাখ্যা
নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক বিজন ভট্টাচার্য। তিনিই প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরাণ ও ইতিহাসের রোম্যান্টিক প্রভাব থেকে মুক্ত করেন। তাঁর প্রথম নাটক আগুন। পরে তিনি রচনা করেন জবানবন্দী, এটি কৃষকজীবনের আলেখ্য। তাঁর প্রতিভার সার্থকতম নিদর্শন হলো নবান্ন নাটক। বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় রচিত এই নাটকে দুঃস্থ-নিপীড়িত কৃষকজীবন প্রতিফলিত হয়েছে। এছাড়া তাঁর রচিত নাটক হলো- মরাচাঁদ, কলঙ্ক, জীয়নকন্যা, গোত্রান্তর, অবরোধ। এছাড়া তাঁর উল্লেখযোগ্য দুটি গল্প হচ্ছে ‘জনপদ’ এবং ‘রাণী পালঙ্ক’। উৎস: বাংলাপিডিয়া।
২১.
'কুঁচবরণ কন্যা' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) বদর উদ্দিন ওমর
সঠিক উত্তর:
খ) বন্দে আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
বন্দে আলী মিয়া সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর ছিলেন। তিনি কবিতা, উপন্যাস, নাটক, জীবনী, শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য রচনা হলো- কাব্য: ময়নামতীর চর, অনুরাগ, পদ্মানদীর চর, মধুমতীর চর, ধরিত্রী, উপন্যাস: বসন্ত জাগ্রত দ্বারে, শেষ লগ্ন, অরণ্য গোধূলি, নীড়ভ্রষ্ট। তাঁর রচিত গল্পগ্রন্থ তাসের ঘর, নাটক মসনদ এবং শিশুসাহিত্য- চোর জামাই, মেঘকুমারী, বাঘের ঘরে ঘোগের বাসা, সোনার হরিণ, শিয়াল পন্ডিতের পাঠশালা, কুঁচবরণ কন্যা, সাত রাজ্যের গল্প। তাঁর রচনায় বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন ঘটেছে। উৎস: বাংলাপিডিয়া।
২২.
নিচের কোনটি ফররুখ আহমদের শিশুতোষ গ্রন্থ নয়?
  1. ক) পাখির বাসা
  2. খ) ছড়ার আসর
  3. গ) কাফেলা
  4. ঘ) ফুলের জলসা
সঠিক উত্তর:
গ) কাফেলা
উত্তর
সঠিক উত্তর:
গ) কাফেলা
ব্যাখ্যা
ফরুক আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিত। তাঁর শিশুতোষ গ্রন্থগুলো হলো- পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা ইত্যাদি। আর কাফেলা তাঁর রচিত কাব্যগ্রন্থ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২৩.
'গীতাঙ্কুর' কার রচিত গ্রন্থ?
  1. ক) প্যারিচাঁদ মিত্র
  2. খ) নজিবুর রহমান
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তর:
ক) প্যারিচাঁদ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারিচাঁদ মিত্র
ব্যাখ্যা
গীতাঙ্কুর গ্রন্থের রচয়িতা প্যারিচাঁদ মিত্র। এছাড়াও তাঁর অন্যান্য সাহিত্যকর্ম- অভেদী, আধ্যাত্মিকা, যৎকিঞ্চিৎ, রামারঞ্জিকা, বামাতোষিণী ইত্যাদি। আলালের ঘরের দুলাল উপনাসের রচয়িতা তিনি। এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে উপন্যাস রচনা করেন। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২৪.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু কোন পত্রিকা সম্পাদনা করতেন?
  1. ক) কবিতা
  2. খ) শতদল
  3. গ) বাসন্তিকা
  4. ঘ) অবদূত
সঠিক উত্তর:
গ) বাসন্তিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) বাসন্তিকা
ব্যাখ্যা
পতিদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র থাকা অবস্থায় জগন্নাথ হলের বার্ষিকী 'বাসন্তিকা' (১৯২৭-২৮) পত্রিকা সম্পাদনা করে প্রশংসিত হন। পত্রিকাটি আজও প্রকাশিত হয়। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৫.
'কুমুদিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) যোগাযোগ
  2. খ) চোখের বালি
  3. গ) নৌকাডুবি
  4. ঘ) ঘরে বাইরে
সঠিক উত্তর:
ক) যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
ক) যোগাযোগ
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' (১৯২৯) উপন্যাসের চরিত্র- মধুসূদন ও কুমুদিনী। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৬.
ফররুখ আহমদের সনেট সংকলন কোনটি?
  1. ক) হাতেম তায়ী
  2. খ) সাত সাগরের মাঝি
  3. গ) মুহূর্তের কবিতা
  4. ঘ) নৌফেল ও হাতেম
সঠিক উত্তর:
গ) মুহূর্তের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) মুহূর্তের কবিতা
ব্যাখ্যা
'মুহূর্তের কবিতা' ফররুখ আহমদের সনেট সংকলন। তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি। এটি প্রকাশিত হয় ১৯৪৪ সালে। এতে ১৯টি কবিতা রয়েছে। নৌফেল ও হাতেম তাঁর রচিত কাব্যনাট্য এবং হাতেম তায়ী কাহিনীকাব্য। উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২৭.
রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বাংলাদেশের কোথায়?
  1. ক) কুষ্টিয়া
  2. খ) সিরাজগঞ্জ
  3. গ) খুলনা
  4. ঘ) নওগাঁ
সঠিক উত্তর:
গ) খুলনা
উত্তর
সঠিক উত্তর:
গ) খুলনা
ব্যাখ্যা
খুলনার ফুলতলা উপজেলার একটি গ্রাম দক্ষিণডিহি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী এই গ্রামের মেয়ে। তাদের বিয়েও হয়েছিল এই গ্রামে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৮.
'সুরবালা' চরিত্রের স্রষ্টা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা' গল্পে মুসলমান চরিত্র রয়েছে।
• এ গল্পের উল্লেখযোগ্য চরিত্র হলো- রহমত ও খুকী।
• 'সমাপ্তি' গল্পের উল্লেখযোগ্য চরিত্র 'মৃণ্ময়ী'।
• 'হৈমন্তী' গল্পের উল্লেখযোগ্য চরিত্র 'হৈমন্তী'।
• 'একরাত্রি' গল্পের উল্লেখযোগ্য চরিত্র 'সুরবালা'।
উৎসঃ রবীন্দ্রনাথ রচনাবলী।
২৯.
'মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা।' উক্তিটি কার?
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
ঘ) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
মুনীর চৌধুরী বাংলা ভাষার অর্জন সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, ''আমার মাতৃভাষা তিব্বতের গুহাচারী, মনসার দর্পচূর্ণকারী, আরাকানের রাজসভার মণিময় অলঙ্কার, বরেন্দ্রভূমির উদাস আহ্বান, মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা। আমার মাতৃভাষা বাংলা ভাষা।'' উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩০.
'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি-
  1. ক) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
  2. খ) বিদ্যাসাগর প্রশংসিত গ্রন্থ
  3. গ) রবীন্দ্রনাথ প্রশংসিত গ্রন্থ
  4. ঘ) সুধীন্দ্রনাথ প্রশংসিত গ্রন্থ
সঠিক উত্তর:
ক) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
ব্যাখ্যা
প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল সম্পর্কে বঙ্কিমচন্দ্র বলেছেন- ''উহার পরে উৎকৃষ্ট গ্রন্থ তৎপরে কেউ প্রণীত করে থাকিতে পারেন, অথবা ভবিষ্যতে কেউ করিয়া থাকিতে পারিবেন, কিন্তু এই গ্রন্থ দ্বারা বাংলা সাহিত্যের যে উপকার হইয়াছে, আর কোন বাংলা গ্রন্থ দ্বারা সেই রূপ হয় নাই এবং ভবিষ্যতে হইবে কিনা সন্দেহ।'' উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩১.
প্রমথ চৌধুরী একজন-
  1. ক) নাট্যকার
  2. খ) ঔপন্যাসিক
  3. গ) প্রাবন্ধিক
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) প্রাবন্ধিক
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রাবন্ধিক
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী ৭ আগস্ট, ১৮৬৮ সালে পিতার কর্মস্থল যশোরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত প্রাবন্ধিক। বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। ২ সেপ্টেম্বর, ১৯৪৬ সালে শান্তিনিকেতনে তিনি মারা যান। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩২.
'গিনিপিগ' নাটকের রচয়িতা-
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) মামুনুর রশিদ
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) মামুনুর রশিদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মামুনুর রশিদ
ব্যাখ্যা
বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদ। তাঁর রচিত নাটক- গিনিপিগ, ওরা কদম আলী, ওরা আছে বলেই, এখানে নোঙর ইত্যাদি। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।