পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins১১৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১১৮
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১১৮ প্রশ্ন

.
চর্যাপদের পদগুলাে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন-
  1. ক) কাহ্ন পা
  2. খ) লুই পা
  3. গ) ডাকার্ণব
  4. ঘ) মুনিদত্ত
সঠিক উত্তর:
ঘ) মুনিদত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুনিদত্ত
ব্যাখ্যা
হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে মুণিদত্ত নামক এক পণ্ডিতের সংস্কৃত টীকা ছিল।
মুণিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি। এতে মণিদত্ত ১১ নং পদের ব্যাখ্যা করেন নি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'বড়াই' কোন কাব্যের চরিত্র?
  1. ক) চণ্ডীমঙ্গল
  2. খ) অন্নদামঙ্গল
  3. গ) মনসামঙ্গল
  4. ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
সঠিক উত্তর:
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি- কৃষ্ণ, রাধা ও বড়াই। রাধা কৃষ্ণের মাঝে সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র বড়াই।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।' উক্তিটি কোন কবির রচনা?
  1. ক) আলাওল
  2. খ) সৈয়দ সুলতান
  3. গ) আমির হামজা
  4. ঘ) আবদুল হাকিম
সঠিক উত্তর:
ঘ) আবদুল হাকিম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবদুল হাকিম
ব্যাখ্যা
কবি আবদুল হাকিমের 'নূরনামা' কাব্যের অন্তর্গত 'বঙ্গবাণী' কবিতার চরণ-
''কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।''
.
'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) মেজর রফিকুল ইসলাম
  4. ঘ) সেলিনা বেগম
সঠিক উত্তর:
গ) মেজর রফিকুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) মেজর রফিকুল ইসলাম
ব্যাখ্যা
'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি?
  1. ক) কালান্তর
  2. খ) হাঙর নদী গ্রেনেড
  3. গ) সারেং বউ
  4. ঘ) কৃতদাসের হাসি
সঠিক উত্তর:
খ) হাঙর নদী গ্রেনেড
উত্তর
সঠিক উত্তর:
খ) হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত সেলিনা হােসেনের উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড' (১৯৭৬)। এ উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে চাষী নজরুল ইসলাম চলচ্চিত্র নির্মাণ করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'গাড়ি চলে না, চলে না, চলে নারে.......' গানের গীতিকার কে?
  1. ক) সঞ্জীব চৌধুরী
  2. খ) বাপ্পা মজুমদার
  3. গ) শাহ আব্দুল করিম
  4. ঘ) দাশরথি রায়
সঠিক উত্তর:
গ) শাহ আব্দুল করিম
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহ আব্দুল করিম
ব্যাখ্যা
গণসংগীত শিল্পী ও মুক্তিযুদ্ধের সংগঠক, বাউল সম্রাট শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৫৭ সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে কাগমারী সম্মেলনে কবিয়াল রমেশ শীলের সাথে গণসঙ্গীত পরিবেশন করেন। ১২ সেপ্টেম্বর ২০০৯ সালে সিলেটে মৃত্যুবরণ করেন। তাঁর জনপ্রিয় কিছু গান-
-বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে...
-আগে কি সুন্দর দিন কাটাইতাম...।
-গাড়ি চলে না, চলে না, চলে নারে...
-কোন মেস্তরি নাও বানাইছে।
-বসন্ত বাতাসে সইগাে, বসন্ত বাতাসে...।
-সখী কুঞ্জ সাজাও গাে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কোনটি এনামুল হকের রচনা?
  1. ক) বাংলা ভাষার ইতিবৃত্ত
  2. খ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
  3. গ) মনীষা মঞ্জুষা
  4. ঘ) আধুনিক ভাষাতত্ত্ব
সঠিক উত্তর:
গ) মনীষা মঞ্জুষা
উত্তর
সঠিক উত্তর:
গ) মনীষা মঞ্জুষা
ব্যাখ্যা
মুহম্মদ এনামুল হক রচিত গ্রন্থ 'মনীষা মঞ্জুষা', ঝর্ণাধারা (১৯২৮, কাবতা সংকলন), বঙ্গে সূফী প্রভাব (১৯৩৫), ব্যাকরণ মঞ্জুরি (১৯৫২)। ভ্রমণ কাহিনী- বুলগেরিয়া ভ্রমণ।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত- 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' ও 'বাংলা ভাষার ইতিবৃত্ত।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
আবুল বাশারের উপন্যাস কোনটি?
  1. ক) রহু চন্ডালের হাড়
  2. খ) কৈবর্ত খন্ড
  3. গ) ফুল বউ
  4. ঘ) অলীক মানুষ
সঠিক উত্তর:
গ) ফুল বউ
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুল বউ
ব্যাখ্যা
আবুল বাশারের উপন্যাস- ফুল বউ।
অভিজিৎ সেনের উপন্যাস- রহু চন্ডালের হাড়।
সৈয়দ মুস্তফা সিরাজের উপন্যাস- অলীক মানুষ।
মহাশ্বেতা দেবীর উপন্যাস- কৈবর্ত খণ্ড।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
  1. ক) দোলনচাঁপা
  2. খ) কুহেলিকা
  3. গ) চক্রবাক
  4. ঘ) সঞ্চয়িতা
সঠিক উত্তর:
ঘ) সঞ্চয়িতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সঞ্চয়িতা
ব্যাখ্যা
সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা সংকলন।
চক্রবাক, দোলনচাঁপা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ এবং কুহেলিকা তাঁর রচিত উপন্যাস।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
‘বেলা অবেলা কালবেলা' গ্রন্থের লেখক কে?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) সিকান্দার আবু জাফর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের কাব্য- বেলা অবেলা কালবেলা (১৯৬১)। এটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
রবীন্দ্রনাথকে তরুণ বয়সে কে বিহারীলালের মত কবি হওয়ার অনুপ্রেরণা দিতেন?
  1. ক) পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বৌঠান কাদম্বরী দেবী
  3. গ) পিতামহ দ্বারকানাথ ঠাকুর
  4. ঘ) ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী
সঠিক উত্তর:
খ) বৌঠান কাদম্বরী দেবী
উত্তর
সঠিক উত্তর:
খ) বৌঠান কাদম্বরী দেবী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌঠান কাদম্বরী দেবী তাঁকে বিহারীলালের মত কবি হওয়ার অনুপ্রেরণা দিতেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
'কালাে বরফ' রচনা করেন-
  1. ক) শহীদুল জহির
  2. খ) আহমদ ছফা
  3. গ) মাহমুদুল হক
  4. ঘ) সেলিনা হােসেন
সঠিক উত্তর:
গ) মাহমুদুল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) মাহমুদুল হক
ব্যাখ্যা
মাহমুদুল হক (১৯৪০-২০০৮) রচিত উপন্যাস- জীবন আমার বােন (১৯৭২), কালাে বরফ। কালাে বরফ উপন্যাসে দেশ বিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
'Liaison officer' শব্দের পারিভাষিক শব্দ--
  1. ক) সংযোগ অফিসার
  2. খ) যৌথ অফিসার
  3. গ) আইন-আদালত
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) সংযোগ অফিসার
উত্তর
সঠিক উত্তর:
ক) সংযোগ অফিসার
ব্যাখ্যা
'Liaison officer' শব্দের পারিভাষিক শব্দ- সংযোগ অফিসার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
নিচের কোনটি আরবি শব্দের উদাহরণ?
  1. ক) আসমান
  2. খ) খানা
  3. গ) বেগম
  4. ঘ) ছবি
সঠিক উত্তর:
ঘ) ছবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছবি
ব্যাখ্যা
ছবি আরবি শব্দ,
আসমান ফারসি শব্দ,
বেগম তুর্কি শব্দ,
খানা (গৃহ) ফারসি শব্দ,
খানা (গর্ত) দেশি শব্দ,
খানা (খাদ্য) হিন্দি শব্দ।
১৫.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য 'ণ' ধ্বনি ব্যবহার নেই
  2. খ) বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য 'ষ' ধ্বনি ব্যবহার নেই
  3. গ) তৎসম শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার আছে
  4. ঘ) উপরের সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য 'ণ' ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য (ণ) বর্ণ লেখার প্রয়োজন হয় না।
কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে 'ণ' এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৬.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) প্রাতঃকাল
  2. খ) মনঃকষ্ট
  3. গ) শিরঃপীড়া
  4. ঘ) মনঃহর
সঠিক উত্তর:
ঘ) মনঃহর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মনঃহর
ব্যাখ্যা
কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোক হয় না। যেমন-
প্রাতঃ + কাল = প্রাতঃকাল,
মনঃ + কষ্ট = মনঃকষ্ট,
শিরঃ + পীড়া = শিরঃপীড়া
কিন্তু মনঃ + হর = মনোহর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
নিচের কোনটি নাসিক্য বর্ণ?
  1. ক) ল
  2. খ) ত
  3. গ) ম
  4. ঘ) হ
সঠিক উত্তর:
গ) ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ম
ব্যাখ্যা
নাসিক্য বর্ণ ৫ টি - ঙ, ঞ, ণ, ন, ম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৮.
'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) মহান যে কীর্তি
  2. খ) মহতী কীর্তির ন্যায়
  3. গ) মহৎ যে কীর্তি
  4. ঘ) মহতী যে কীর্তি
সঠিক উত্তর:
ঘ) মহতী যে কীর্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহতী যে কীর্তি
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।
পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়। যেমন- সুন্দরী যে লতা = সুন্দরলতা, মহতী যে কীর্তি = মহাকীর্তি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
কোনটি অশুদ্ধ?
  1. ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  2. খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  3. গ) দৈন্যতা সর্বদা মহত্তের পরিচায়ক নয়
  4. ঘ) দৈন্য সর্বদা মহত্তের পরিচায়ক নয়
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনের সবগুলোই অশুদ্ধ।
ঘ) শুদ্ধ হতো, যদি 'মহত্ত্ব' বানান ঠিক থাকত।
বিশেষ্য পদের সঙ্গে পুনরায় বিশেষ্যবাচক ‘তা' প্রত্যয় যুক্ত করলে শব্দ অশুদ্ধ হয়।
যেমন- সৌজন্য, দৈন্য, দারিদ্র্য, আলস্য ইত্যাদি বিশেষ্য শুদ্ধ।
কিন্তু এগুলাের সাথে পুনরায় বিশেষ্যবাচক 'তা' যােগ করে সৌজন্যতা, দৈন্যতা, দারিদ্রতা, আলস্যতা করলে অশুদ্ধ হবে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২০.
কোনটি বানানটি অশুদ্ধ?
  1. ক) রুপালি
  2. খ) ঘ্রাণেন্দ্রীয়
  3. গ) কূপমণ্ডূক
  4. ঘ) অগ্রনায়ক
সঠিক উত্তর:
খ) ঘ্রাণেন্দ্রীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘ্রাণেন্দ্রীয়
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়। যার অর্থ হচ্ছে যে ইন্দ্রিয়ের সাহায্য ঘ্রাণ নেয়া হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২১.
'মধুর' শব্দটি কোন ধরনের শব্দ?
  1. ক) মৌলিক
  2. খ) যোগরূঢ়
  3. গ) যৌগিক
  4. ঘ) রূঢ়ি
সঠিক উত্তর:
গ) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
গ) যৌগিক
ব্যাখ্যা
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে।
যেমন: গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২২.
নিচের কোনটি বিশেষ্য পদ?
  1. ক) গৈরিক
  2. খ) জাত
  3. গ) গাম্ভীর্য
  4. ঘ) উদ্ধত
সঠিক উত্তর:
গ) গাম্ভীর্য
উত্তর
সঠিক উত্তর:
গ) গাম্ভীর্য
ব্যাখ্যা
জাত- বিশেষ্য/বিশেষণ,
গৈরিক- বিশেষ্য/বিশেষণ,
উদ্ধত-বিশেষণ,
গাম্ভীর্য-বিশেষ্য।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৩.
'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ভানু
  2. খ) নিশীথিনী
  3. গ) জীমূত
  4. ঘ) রজনীকান্ত
সঠিক উত্তর:
ঘ) রজনীকান্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রজনীকান্ত
ব্যাখ্যা
'চাঁদ' এর সমার্থক শব্দ রজনীকান্ত,
ভানু অর্থ সূর্য,
রাত এর সমার্থক শব্দ নিশীথিনী এবং
জীমূত অর্থ মেঘ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
A narrative poem that tells a story through dialogue and action is called-
  1. ক) Anaphora
  2. খ) Ballad
  3. গ) Catharsis
  4. ঘ) Epiphany
সঠিক উত্তর:
খ) Ballad
উত্তর
সঠিক উত্তর:
খ) Ballad
ব্যাখ্যা
A narrative poem that tells a story through dialogue and action is called ballad. Ballad is mainly of two types: 1) The Folk and 2) The Literary Ballad.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৫.
‘Utopia’ is a famous work of-
  1. ক) Thomas Nashe
  2. খ) Thomas Grey
  3. গ) Thomas Hardy
  4. ঘ) Thomas More
সঠিক উত্তর:
ঘ) Thomas More
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Thomas More
ব্যাখ্যা
Utopia (or Kingdom of Nowhere) is a famous book of Thomas More. The book was originally written in Latin in 1516.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৬.
'The Pied Piper of Hamelin' is written by-
  1. ক) Robert Browning
  2. খ) Henry Fielding
  3. গ) William Blake
  4. ঘ) Lord Alfred Tennyson
সঠিক উত্তর:
ক) Robert Browning
উত্তর
সঠিক উত্তর:
ক) Robert Browning
ব্যাখ্যা
Robert Browning was a famous poet of Dramatic Monologue. His famous poems: The Patriot, My Last Duchess, Andrea Del Sarto, Porphyria's Lover, A Grammarian Funeral, The Pied Piper of Hamelin, The Ring and the Book, Rabbi Ben Ezra, Fra Lippo Lippi, Home Thoughts from Abroad etc.
Source: Live MCQ Lecture
২৭.
He is a cowardly person. What type of part of speech is cowardly?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
খ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjective
ব্যাখ্যা
Adjective + ly = Adverb
Noun + ly = Adjective
Besides, it is modifying the noun- person.
২৮.
Light is a/an
  1. ক) abstract noun
  2. খ) material noun
  3. গ) common noun
  4. ঘ) collective noun
সঠিক উত্তর:
ক) abstract noun
উত্তর
সঠিক উত্তর:
ক) abstract noun
ব্যাখ্যা
Light বা আলো হচ্ছে এক প্রকার শক্তি। তাই এটা Abstract Noun.
২৯.
Which of the following words has no masculine gender?
  1. ক) actress
  2. খ) queen
  3. গ) nurse
  4. ঘ) maid
সঠিক উত্তর:
গ) nurse
উত্তর
সঠিক উত্তর:
গ) nurse
ব্যাখ্যা
actress= অভিনেত্রী
queen= রাণী
nurse = সেবিকা
maid= কুমারী
৩০.
What is the plural form of hypothesis?
  1. ক) hypotheses
  2. খ) hypothesises
  3. গ) hypothesi
  4. ঘ) hypothesum
সঠিক উত্তর:
ক) hypotheses
উত্তর
সঠিক উত্তর:
ক) hypotheses
ব্যাখ্যা
No explanation added.
৩১.
This verdict disposed ____ many debates.
  1. ক) out
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) about
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা
dispose of = অপসারণ করা
৩২.
‘Get along’ means-
  1. ক) like each other
  2. খ) understand
  3. গ) have mobility
  4. ঘ) go on a vacation
সঠিক উত্তর:
ক) like each other
উত্তর
সঠিক উত্তর:
ক) like each other
ব্যাখ্যা
Get along = Have a harmonious or friendly relationship; Manage to live or survive; Like each other.
Source: Oxford Dictionary and Cambridge Dictionary.
৩৩.
‘Don't give up the day job’ refers to-
  1. ক) You are not very good at something
  2. খ) You should not lose hope
  3. গ) You are an efficient person
  4. ঘ) You are a visionary person
সঠিক উত্তর:
ক) You are not very good at something
উত্তর
সঠিক উত্তর:
ক) You are not very good at something
ব্যাখ্যা
Don't give up the day job!
Meaning: Used for telling someone that you do not think they are very good at something.
Source: Cambridge.
৩৪.
The lion is called the king of beasts. What type of phrase is the underlined one?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Participle
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
Complement হিসেবে Noun.
৩৫.
What made him different? (Make it Passive)
  1. ক) By what he was made different?
  2. খ) By what were he made different?
  3. গ) By what was he made different?
  4. ঘ) What is made different by him?
সঠিক উত্তর:
গ) By what was he made different?
উত্তর
সঠিক উত্তর:
গ) By what was he made different?
ব্যাখ্যা
এখানে What- Subject, তাই এর পরিবর্তে Object হিসেবে By what বসাতে হবে। আর Wh Word ছাড়া অন্য কোন কিছু Subject হলে Auxiliary Verb- Subject এর পূর্বে বসে।
৩৬.
Fill in the gap : David Lockwood ____ for three days.
  1. ক) is working
  2. খ) have been working
  3. গ) has been working
  4. ঘ) will be working
সঠিক উত্তর:
গ) has been working
উত্তর
সঠিক উত্তর:
গ) has been working
ব্যাখ্যা
Period of time (for three days ) উল্লেখ করা থাকলে Perfect Continuous Tense হয়।
৩৭.
Your friends cannot help loving you if _______.
  1. ক) you were always cheerful.
  2. খ) you are smile.
  3. গ) your behaviour is rude.
  4. ঘ) you have a smiling face.
সঠিক উত্তর:
ঘ) you have a smiling face.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) you have a smiling face.
ব্যাখ্যা
Sub + will/can + V1 + if + sub + present form.
৩৮.
Intimate is not synonymous to-
  1. ক) close
  2. খ) friendly
  3. গ) indifferent
  4. ঘ) dear
সঠিক উত্তর:
গ) indifferent
উত্তর
সঠিক উত্তর:
গ) indifferent
ব্যাখ্যা
Intimate = ঘনিষ্ঠ
close = ঘনিষ্ঠ
friendly = বন্ধুসুলভ
indifferent = উদাসীন
dear = প্রিয়
৩৯.
যদি 9x=(27)y হয় তাহলে x/y এর মান কত?
  1. ক) 2/3
  2. খ) 3/2
  3. গ) 9/2
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
খ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/2
ব্যাখ্যা

(32)x = (33)y
32x = 33y
2x = 3y
x/y = 3/2

৪০.
একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল কত?
  1. ক) ৩০০
  2. খ) ১২০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৩০
সঠিক উত্তর:
গ) ১৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০
ব্যাখ্যা

ধরি প্রথম পদ a এবং সাধারন অন্তর d
a+3d+a+11d = 20
2a + 14d = 20
s15=15/2{2a+(15-1)d}
= 15/2{2a+14d}
= 15×20/2
=150

৪১.
কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ১০ সেমি, কেন্দ্র থেকে ৩ সেমি দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ৪ সেমি
  2. খ) ৮ সেমি
  3. গ) ৬ সেমি
  4. ঘ) ১৬ সেমি
সঠিক উত্তর:
খ) ৮ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ সেমি
ব্যাখ্যা

ব্যাসার্ধ = ৫ সেমি
পিথাগোরাসের সূত্র মতে =√(৫ - ৩) =৪ সেমি
তাহলে জ্যা এর দৈর্ঘ্য = ২×৪ = ৮ সেমি

৪২.
যদি 1 - 2x ≤ 3 হয়, তবে নিচের কোনটি সত্য?
  1. ক) x ≤ -2
  2. খ) x ≥ -2
  3. গ) x ≤ -1
  4. ঘ) x ≥ -1
সঠিক উত্তর:
ঘ) x ≥ -1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x ≥ -1
ব্যাখ্যা

1 - 2x ≤ 3
⇒ - 2x ≤ 2 [উভয়পাশে ১ বিয়োগ করে পাই]
⇒ - x ≤ 1 [ উভয়পাশে ২ ভাগ করে পাই ]
∴ x ≥ -1 [ উভয়পাশে -১ গুন করে পাই]

৪৩.
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ, সুদাসলের ১/৫ অংশ হবে?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ক) ৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫%
ব্যাখ্যা

ধরি, সুদাসল ১০০ টাকা ৫ বছরের সুদ = ( ১০০ এর ১/৫) = ২০ টাকা
আসল = (১০০-২০) টাকা = ৮০ টাকা
৮০ টাকায় ৫ বছরের সুদ ২০ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (২০×১০০)/(৮০×৫) = ৫ টাকা

৪৪.
কোন পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে ৫০% পাশ করে থাকলে কত শতাংশ উভয় বিষয়ে ফেল করে?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩৪
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা

উভয় বিষয়ে ফেল x হলে,
১০০% = ৭০% + ৬০% - ৫০% + x
=> x = ১৫০% - ১৩০%
=> x = 20%

৪৫.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 24
  2. খ) 16
  3. গ) 8
  4. ঘ) 32
সঠিক উত্তর:
খ) 16
উত্তর
সঠিক উত্তর:
খ) 16
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x হলে কর্ণের দৈর্ঘ্য x√2
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x = 4 ক্ষেত্রফল x2 = 42

৪৬.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের দ্বিগুণ। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ?
  1. ক) ৮ গুণ
  2. খ) ৬ গুণ
  3. গ) ৭ গুণ
  4. ঘ) ৫ গুণ
সঠিক উত্তর:
গ) ৭ গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ গুণ
ব্যাখ্যা

একক স্থাণীয় অঙ্ক x হলে
দশক স্থানীয় অংক= 2x;
সমষ্টি = 3x
সংখ্যাটি = 2x.10 + x = 21x
সুতরাং, সংখ্যাটি এর সমষ্টির ৭ গুণ।

৪৭.
কোনটি গ্যালভানিক কোষের বৈশিষ্ট্য?
  1. ক) তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়
  2. খ) অ্যানোড ঋণাত্মক কিন্তু ক্যাথোড ধনাত্মক চার্জযুক্ত
  3. গ) ধাতু বিশোধনে ব্যবহৃত হয়
  4. ঘ) ভোল্টায়িক কোষ ও ডেনিয়েল কোষ হল তড়িৎ বিশ্লেষ্য কোষ
সঠিক উত্তর:
খ) অ্যানোড ঋণাত্মক কিন্তু ক্যাথোড ধনাত্মক চার্জযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যানোড ঋণাত্মক কিন্তু ক্যাথোড ধনাত্মক চার্জযুক্ত
ব্যাখ্যা
গ্যালভানিক কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়, অ্যানোড ঋণাত্মক কিন্তু ক্যাথোড ধনাত্মক চার্জযুক্ত, এটি তড়িৎ শক্তি উৎপাদন করার যন্ত্র, ভোল্টায়িক কোষ ও ডেনিয়েল কোষ হল গ্যালভানিক কোষ।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৪৮.
পানির আপেক্ষিক তাপ কত?
  1. ক) ২৪০০ জুল/ কেজি/ কেলভিন
  2. খ) ৪২০০ জুল/ কেজি/ কেলভিন
  3. গ) ৫২০০ জুল/ কেজি/ কেলভিন
  4. ঘ) ৪২০০ জুল/ কেলভিন
সঠিক উত্তর:
খ) ৪২০০ জুল/ কেজি/ কেলভিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪২০০ জুল/ কেজি/ কেলভিন
ব্যাখ্যা
পানির আপেক্ষিক তাপ ৪২০০ জুল/ কেজি/ কেলভিন। ১ কেজি পানির তাপধারণ ক্ষমতা ৪২০০ জুল/ কেলভিন।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৪৯.
উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?
  1. ক) এটির ক্ষমতা ধনাত্মক
  2. খ) মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা
  3. গ) সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে
  4. ঘ) চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করতে ব্যবহৃত হয়
সঠিক উত্তর:
খ) মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা
উত্তর
সঠিক উত্তর:
খ) মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা
ব্যাখ্যা
উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক, মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ সরু, সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে এবং চোখের দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি ত্রুটি দূর করতে ব্যবহৃত হয়। অবতল লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫০.
খাদ্যের সহায়ক উপাদান কোনটি?
  1. ক) ভিটামিন
  2. খ) শর্করা
  3. গ) আমিষ
  4. ঘ) স্নেহ
সঠিক উত্তর:
ক) ভিটামিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিটামিন
ব্যাখ্যা
খাদ্যের মুখ্য উপাদান হল শর্করা, আমিষ ও স্নেহ। খাদ্যের সহায়ক উপাদান হল ভিটামিন, খনিজ লবণ ও পানি।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫১.
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কোন খাদ্য উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করা উচিৎ?
  1. ক) শর্করা
  2. খ) আমিষ
  3. গ) সম্পৃক্ত স্নেহ
  4. ঘ) অসম্পৃক্ত স্নেহ
সঠিক উত্তর:
ক) শর্করা
উত্তর
সঠিক উত্তর:
ক) শর্করা
ব্যাখ্যা
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনে দেখা যায় যে তাঁর ৬০% শর্করা, ১৫% আমিষ, ২০% অসম্পৃক্ত স্নেহ এবং ৫% সম্পৃক্ত স্নেহ গ্রহণ করা উচিৎ।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫২.
জেনেটিকস এর জনক কে?
  1. ক) ওয়াটসন ও ক্রিক
  2. খ) রোজালিন্ড ফ্রাঙ্কলিন
  3. গ) গ্রেগর জোহান মেন্ডেল
  4. ঘ) রবার্ট ডারউইন
সঠিক উত্তর:
গ) গ্রেগর জোহান মেন্ডেল
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রেগর জোহান মেন্ডেল
ব্যাখ্যা
গ্রেগর জোহান মেন্ডেল ১৮৬৬ সালে মটরশুঁটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক ও বাহকরূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন সেটি আজ 'জিন' রূপে পরিচিত হয়েছে। তাঁকে জেনেটিকস বা বংশগতিবিদ্যার জনক বলা হয়।
রোজালিন্ড ফ্রাঙ্কলিন বিভিন্ন কোণে DNA অণুর উপর এক্স-রে ফেলে তার ছায়ার ছবি তুলেছিলেন এবং তাঁর তোলা সেই ছবিগুলো বিশ্লেষণ করে DNA এর গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক।
রবার্ট ডারউইন হলেন বিবর্তনবাদের জনক।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৩.
জীবের শ্রেণিবিন্যাসে আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ কয়টি?
  1. ক) ৫ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৮ টি
সঠিক উত্তর:
গ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ টি
ব্যাখ্যা
একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত সাতটি ধাপ আছে, যথা- রাজ্য, পর্ব/বিভাগ, শ্রেণি, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৪.
স্নায়ুকোষে কোনটি অনুপস্থিত?
  1. ক) মাইটোকন্ড্রিয়া
  2. খ) রাইবোজোম
  3. গ) গলজি বডি
  4. ঘ) সক্রিয় সেন্ট্রিওল
সঠিক উত্তর:
ঘ) সক্রিয় সেন্ট্রিওল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সক্রিয় সেন্ট্রিওল
ব্যাখ্যা
স্নায়ুকোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকলেও সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৫.
কৃষ্ণবিবরের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. ক) অসীম ভর
  2. খ) অসীম আয়তন
  3. গ) অসীম ঘনত্ব
  4. ঘ) অসীম মুক্তিবেগ
সঠিক উত্তর:
খ) অসীম আয়তন
উত্তর
সঠিক উত্তর:
খ) অসীম আয়তন
ব্যাখ্যা
কৃষ্ণবিবরের অসীম ভর, ঘনত্ব, মুক্তিবেগ, অভিকর্ষজ ত্বরণ হলেও এর আয়তন সসীম। কৃষ্ণগহ্বরের মহাকর্ষজনিত আকর্ষণ প্রবল থাকে।
৫৬.
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় -
  1. ক) ক্যাপাসিটর হিসাবে
  2. খ) ট্রান্সফরমার হিসাবে
  3. গ) রেক্টিফায়ার হিসাবে
  4. ঘ) রেজিস্টর হিসাবে
সঠিক উত্তর:
গ) রেক্টিফায়ার হিসাবে
উত্তর
সঠিক উত্তর:
গ) রেক্টিফায়ার হিসাবে
ব্যাখ্যা
ডায়োড এমন একটি ইলেকট্রনিকস ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরণের সংযোগে বিদ্যুৎ প্রবাহ হয় উল্টো সংযোগে হয় না।
ডায়োডের ব্যবহারের কোন শেষ নেই। সাধারণ ডায়োড তো আছেই, বিভিন্ন রঙিন ছোট ছোট আলো হল Light Emitting Diode।
ডায়োডের আরো একটি মজার ব্যবহার হচ্ছে AC থেকে DC তৈরি করা অর্থাৎ ডায়োড রেক্টিফায়ার হিসাবে কাজ করে।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৭.
সহজে বহনযোগ্য হাতে ব্যবহার্য প্রথম মোবাইল ফোনটি ছিলো-
  1. ক) iPhone 1
  2. খ) Erricson A
  3. গ) Motorola DynaTAC 8000X
  4. ঘ) Vodafone VM1
সঠিক উত্তর:
গ) Motorola DynaTAC 8000X
উত্তর
সঠিক উত্তর:
গ) Motorola DynaTAC 8000X
ব্যাখ্যা
The Motorola DynaTAC 8000X was the world's first truly portable commercial mobile phone, and cost $4,000 when it first went on sale in the US in 1983.
source: telegraph.co.uk
৫৮.
নিচের কোনটি প্রথম পিসি এবং সেই পিসি তৈরীতে কোন প্রসেসর ব্যবহৃত হয়েছিলো?
  1. ক) Altair-8800 এবং Intel - 8008
  2. খ) Altair-8800 এবং Intel - 8080
  3. গ) Altair-8080 এবং Intel - 8080
  4. ঘ) Altair-8080 এবং Intel - 8008
সঠিক উত্তর:
খ) Altair-8800 এবং Intel - 8080
উত্তর
সঠিক উত্তর:
খ) Altair-8800 এবং Intel - 8080
ব্যাখ্যা
Intel-8080 মাইক্রোপ্রসেসর দিয়ে পার্সোনাল কম্পিউটারের তৈরী করা হয়। এই প্রসেসর ব্যবহার করে তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার Altair-8800।
Source: BBC
৫৯.
কোন নেটওয়ার্কে একটি কম্পিউটার অচল হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?
  1. ক) স্টার নেটওয়ার্ক
  2. খ) রিং নেটওয়ার্ক
  3. গ) বাস নেটওয়ার্ক
  4. ঘ) হাইব্রিড নেটওয়ার্ক
সঠিক উত্তর:
খ) রিং নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) রিং নেটওয়ার্ক
ব্যাখ্যা
রিং নেটওয়ার্কে একটি কম্পিউটার অচল হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। অপশনের অন্য নেটওয়ার্ক গুলোতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকিগুলো দিয়ে কাজ করা যায়, পুরো নেটওয়ার্কই অচল হয়ে পড়ে না।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৬০.
নিচের কোনটি আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি?
  1. ক) ডেসিমাল
  2. খ) বাইনারি
  3. গ) অক্টাল
  4. ঘ) হেক্সাডেসিমাল
সঠিক উত্তর:
ঘ) হেক্সাডেসিমাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হেক্সাডেসিমাল
ব্যাখ্যা
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস - ১৬। হেক্সাডেসিমেল সংখ্যা গুলো হচ্ছে - 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F। সংখ্যা ও অক্ষর উভয়ই থাকার কারনে এটিকে আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি বলা হয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৬১.
ফেসবুক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কবে?
  1. ক) ২০০৪ সালে
  2. খ) ২০০৫ সালে
  3. গ) ২০০৬ সালে
  4. ঘ) ২০০৮ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৬ সালে
ব্যাখ্যা
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করেন মার্ক জাকারবার্গ এবং তার বন্ধুরা মিলে। এটি লঞ্চ হয় ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি এবং জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০০৬ সালের ২৬শে সেপ্টেম্বর।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৬২.
ই - কমার্সের সবচেয়ে বড় প্রতিষ্ঠান Amazon.com এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) Mark Zuckerberg
  2. খ) Steve Jobs
  3. গ) Jack Ma
  4. ঘ) Jeff Bezos
সঠিক উত্তর:
ঘ) Jeff Bezos
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jeff Bezos
ব্যাখ্যা
In 1994 Jeff Bezos, a former Wall Street hedge fund executive, incorporated Amazon.com. Currently Jeff Bezos holds the position of world’s richest man.
Source: Encyclopaedia Britannica and WSJ
৬৩.
Spread Spectrum পদ্ধতিতে ডাটা আদান প্রদান করে কোন টেকনোলজি?
  1. ক) LTE
  2. খ) GPRS
  3. গ) CDMA
  4. ঘ) HSPA
সঠিক উত্তর:
গ) CDMA
উত্তর
সঠিক উত্তর:
গ) CDMA
ব্যাখ্যা
CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় বলে একে Green Phone বলে৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৬৪.
কোন যন্ত্রে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়?
  1. ক) রেডিও
  2. খ) টিভি
  3. গ) মোবাইল ফোন
  4. ঘ) ওয়াকি টকি
সঠিক উত্তর:
গ) মোবাইল ফোন
উত্তর
সঠিক উত্তর:
গ) মোবাইল ফোন
ব্যাখ্যা
রেডিও এবং টিভিতে ব্যবহৃত হয় সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড, ওয়াকি টকিতে ব্যবহৃত হয় হাফ ডুপ্লেক্স এবং টেলিফোন ও মোবাইল ফোনে ব্যবহৃত হয় ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৬৫.
আউটগোয়িং ই-মেইল পাঠানোর জন্য ব্যাবহৃত হয়-
  1. ক) HTML
  2. খ) UMTS
  3. গ) Arpanet
  4. ঘ) SMTP
সঠিক উত্তর:
ঘ) SMTP
উত্তর
সঠিক উত্তর:
ঘ) SMTP
ব্যাখ্যা
SMTP এর পূর্ণরূপ হলো- Simple Mail Transfer Protocol। যেসব মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়। আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
উৎস: নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৬৬.
একটি শহরের ক্যাবল টিভি পরিষেবা কোন নেটওয়ার্ক এর আওতাভুক্ত?
  1. ক) PAN
  2. খ) LAN
  3. গ) MAN
  4. ঘ) CAN
সঠিক উত্তর:
গ) MAN
উত্তর
সঠিক উত্তর:
গ) MAN
ব্যাখ্যা
যখন একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটার বা তাদের দ্বারা গঠিত LAN কে নিয়ে একটি নেটওয়ার্ক গঠিত হয় তখন উক্ত নেটওয়ার্ক কে MAN বলে। কোন শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক MAN এর আওতাভুক্ত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
৬৭.
ডাটা এনিক্রিপশন ও ডিক্রিপশন করার প্রক্রিয়াকে বলা হয়-
  1. ক) ক্রিপ্টোগ্রাফি
  2. খ) সাইবারগ্রাফি
  3. গ) ইনফোগ্রাফি
  4. ঘ) ক্রিস্টালোগ্রাফি
সঠিক উত্তর:
ক) ক্রিপ্টোগ্রাফি
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিপ্টোগ্রাফি
ব্যাখ্যা
ডেটাকে সিকিউর করার জন্য একে এনক্রিপ্ট করে পাঠানো হয় এবং পরে গন্তব্যে ডেটাকে উদ্ধার করা হয় ডিক্রিপশনের মাধ্যমে। ডেটা এনিক্রিপশন ও ডিক্রিপশন করার প্রক্রিয়াকে বলে ক্রিপ্টোগ্রাফি।
উৎসঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৬৮.
বাংলাদেশ : শাপলা :: কানাডা : ?
  1. ক) শ্বেতপদ্ম
  2. খ) অশোক স্তম্ভ
  3. গ) অর্ধচন্দ্র
  4. ঘ) লিলি
সঠিক উত্তর:
ক) শ্বেতপদ্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্বেতপদ্ম
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা এবং কানাডার জাতীয় প্রতীক শ্বেতপদ্ম।
৬৯.
ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? ১, ৪, ১৩, ৪০, ১২১, ____
  1. ক) ৩৬৪
  2. খ) ৩৬০
  3. গ) ২০০
  4. ঘ) ১৪৮
সঠিক উত্তর:
ক) ৩৬৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬৪
ব্যাখ্যা

১+৩ = ৪,
৪+৯ = ১৩,
১৩+২৭ = ৪০,
৪০+৮১ = ১২১,
১২১+২৪৩ = ৩৬৪

৭০.
নিচের চিত্রে যদি x চাকাটি ঘড়ির কাঁটার দিকে 10rpm এ ঘুরে তাহলে y চাকাটি কিভাবে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাঁটার দিকে আস্তে
  2. খ) ঘড়ির কাঁটার দিকে জোরে
  3. গ) ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
  4. ঘ) ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে
সঠিক উত্তর:
গ) ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
ব্যাখ্যা
যেহেতু x এবং y একই সাইজ এর তাই তারা সমান গতিতে ঘুরবে।আবার তারা বেল্ট দ্বারা সংযুক্ত তাই একই দিকে ঘুরবে।
৭১.
জাহিদ হলো আসমা ও তানিয়ার মামা। আঁখি জাহিদের দাদার একমাত্র নাতনী। তানিয়ার সাথে আঁখি সম্পর্ক কী?
  1. ক) নাতি-নাতনি
  2. খ) মামি-ভাগ্নি
  3. গ) মা-মেয়ে
  4. ঘ) খালা-ভাগ্নি
সঠিক উত্তর:
গ) মা-মেয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) মা-মেয়ে
ব্যাখ্যা
জাহিদের দাদার একমাত্র নাতনী আঁখি জাহিদের বোন হবে। যেহেতু তানিয়া জাহিদের ভাগ্নি মা বোনের মেয়ে, তাই তানিয়া আঁখির মেয়ে।
৭২.
ঘড়িতে যখন ৭ টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. ক) ৯০ ডিগ্রি
  2. খ) ১২০ ডিগ্রি
  3. গ) ১৫০ ডিগ্রি
  4. ঘ) ১৮০ ডিগ্রি
সঠিক উত্তর:
গ) ১৫০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রতি ঘণ্টার ঘর = ৩০ ডিগ্রি সুতরাং ৭ ঘরের সমান ৭×৩০ ডিগ্রি =১৫০ ডিগ্রি
৭৩.
নিচের কোনটি কোকিলের সমার্থক নয়?
  1. ক) পরপুষ্ট
  2. খ) পরভূৎ
  3. গ) মধুস্বর
  4. ঘ) পরভৃত
সঠিক উত্তর:
খ) পরভূৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) পরভূৎ
ব্যাখ্যা
কোকিলের সমার্থক শব্দ = অন্যপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকন্ঠ, পরভৃত, বসন্তদূত, পিক, মধুস্বর, মধুসখ ইত্যাদি। অন্যদিকে পরভূৎ হচ্ছে কাক।
৭৪.
নিচের চিত্রে প্রশ্নবোধক(?) স্থানে কোনটি বসবে?
  1. ক) 42
  2. খ) 45
  3. গ) 25
  4. ঘ) 72
সঠিক উত্তর:
খ) 45
উত্তর
সঠিক উত্তর:
খ) 45
ব্যাখ্যা

92-42=65
82-62=28
72-22=45

৭৫.
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে? ৩, ৮, ৬, ১৪, ?, ২০, ১২, ২৬
  1. ক) ১১
  2. খ) ১০
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ঘ) ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯
ব্যাখ্যা
এখানে দুটি ধারা বিদ্যমান। একটি ৩, ৬, ৯, ১২ যার অন্তর ৩ এবং অন্যটি ৮, ১৪, ২০, ২৬ যার অন্তর ৬।
৭৬.
A contest always has-
  1. ক) An referee
  2. খ) Opponents
  3. গ) Spectators
  4. ঘ) Victory
সঠিক উত্তর:
খ) Opponents
উত্তর
সঠিক উত্তর:
খ) Opponents
ব্যাখ্যা
Contest এ অবশ্যই প্রতিপক্ষ (Opponents) থাকা লাগবে। আর নয়তো তা কোন contest নয়।
৭৭.
সঠিক বানান কোনটি?
  1. ক) Numphen
  2. খ) Pnom Phen
  3. গ) Pnomphen
  4. ঘ) Phnom Penh
সঠিক উত্তর:
ঘ) Phnom Penh
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Phnom Penh
ব্যাখ্যা
কম্বোডিয়ার রাজধানীর নাম - Phnom Penh
৭৮.
ইউরোপীয়দের মধ্যে বাংলায় প্রথম আগমন করে কারা?
  1. ক) ইংরেজ
  2. খ) ফরাসি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) দিনেমার
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলায় ইউরোপীয়দের মধ্যে সবার আগে আসে পর্তুগিজরা। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করার কয়েক দশক পর থেকেই বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৭৯.
বাংলাদেশের জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে?
  1. ক) কামরুল হাসান
  2. খ) এএনএ সাহা
  3. গ) সৈয়দ মাইনুল হোসেন
  4. ঘ) বিমান মল্লিক
সঠিক উত্তর:
খ) এএনএ সাহা
উত্তর
সঠিক উত্তর:
খ) এএনএ সাহা
ব্যাখ্যা
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপরের দিকে লেখা আছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা। এ মনোগ্রামের ডিজাইনার এ এন এ সাহা।
অন্যদিকে কামরুল হাসান জাতীয় প্রতীক ও পতাকা, সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধ এবং বিমান মল্লিক প্রথম ডাকটিকিটের ডিজাইনার।
(সূত্রঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট)
৮০.
কোন জেলায় সর্বাধিক বনভূমি রয়েছে?
  1. ক) খুলনা
  2. খ) বান্দরবান
  3. গ) রাঙামাটি
  4. ঘ) বাগেরহাট
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৯৯৫১.৩৪ বর্গ মাইল বনভূমি বিদ্যমান। এর মধ্যে জেলাওয়ারি সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাঙামাটি জেলায় ২১৫৪ বর্গমাইল।
দ্বিতীয় বান্দরবান জেলায় ১৪৪৪.১৬ বর্গমাইল। তৃতীয় বাগেরহাট জেলায় ৮৮৫.১৮ বর্গমাইল। চতুর্থ খুলনা জেলায় ৮৫৩.২৫ বর্গমাইল।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্ত-২০১৯)
৮১.
সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে কোন বিষয়ে বর্ণনা করা হয়েছে?
  1. ক) চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা
  2. খ) সমাবেশের স্বাধীনতা
  3. গ) সংগঠনের স্বাধীনতা
  4. ঘ) চলাফেরার স্বাধীনতা
সঠিক উত্তর:
ক) চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা
উত্তর
সঠিক উত্তর:
ক) চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা
ব্যাখ্যা
সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেক এবং বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। ৩৯ (২)(খ) উপ-দফায় সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে।
সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা বিবৃত করা হয়েছে যথাক্রমে সংবিধানের ৩৬, ৩৭ এবং ৩৮ নং অনুচ্ছেদে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৮২.
পাখি ব্যতীত ময়না কিসের জাত?
  1. ক) গম
  2. খ) ধান
  3. গ) আলু
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
খ) ধান
উত্তর
সঠিক উত্তর:
খ) ধান
ব্যাখ্যা
ময়না হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল একটি ধানের জাত। এটি বিআর-১২ নামে পরিচিত। বোরো ও আউশ উভয় মৌসুমে এটি চাষ করা যায়।
(সূত্রঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)
৮৩.
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) কয়লা
  2. খ) মিথেন গ্যাস
  3. গ) চুনাপাথর
  4. ঘ) ক্লিংকার
সঠিক উত্তর:
খ) মিথেন গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) মিথেন গ্যাস
ব্যাখ্যা
বাংলাদেশের সার কারখানাগুলোতে ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসেবে মিথেন গ্যাস তথা প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। গ্যাসের প্রাপ্যতার জন্যেই সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সার কারখানা গড়ে উঠেছে।
(সূত্রঃ ভুগোল ও পরিবেশ ; নবম-দশম শ্রেণী এবং বিসিআইসি ওয়েবসাইট)
৮৪.
মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন কে?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) এএইচএম কামরুজ্জামান
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) এম মনসুর আলী
সঠিক উত্তর:
ক) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৮৫.
অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন?
  1. ক) চার্লস টেগার্ট
  2. খ) ব্যামফিল্ড ফুলার
  3. গ) ফ্রেডেরিক বারোজ
  4. ঘ) জেমস উইলহাম
সঠিক উত্তর:
গ) ফ্রেডেরিক বারোজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রেডেরিক বারোজ
ব্যাখ্যা
অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন স্যার ফ্রেডেরিক জন বারোজ। তিনি ১৯৪৬-১৯৪৭ মেয়াদে বাংলার শেষ গভর্নর ছিলেন।
অন্যদিকে ব্যামফিল্ড ফুলার ছিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিলিওগ্রাফি)
৮৬.
বঙ্গবন্ধু প্রথম কত সালে ছয়দফা দাবী উত্থাপন করেন?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৬৪ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন।
একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন।
৭ জুন ছয়দফা দিবস পালিত হয়। ছয়দফা দাবী কে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৮৭.
কোন বাঙালি প্রাচীন নালন্দা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন?
  1. ক) অতীশ দীপঙ্কর
  2. খ) শীলভদ্র
  3. গ) শ্রীজ্ঞান সিদ্ধার্থ
  4. ঘ) আর্যভট্ট
সঠিক উত্তর:
খ) শীলভদ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) শীলভদ্র
ব্যাখ্যা
ভারতের বিহারে অবস্থিত নালন্দা মহাবিহার প্রাচীন ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। এটিকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিবেচনা করা হয়।
বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ শীলভদ্রের নিকট শিক্ষা লাভ করেন।
(সূত্র: বাংলাপিডিয়া)
৮৮.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন কে?
  1. ক) অধ্যাপক সিরাজুল ইসলাম
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) মুন্তাসীর মামুন
  4. ঘ) হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
খ) হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। ১৯৭৩ সালে প্রথম বাংলা একাডেমীর মাধ্যমে দলিলপত্রাদি সংগ্রহের কাজ শুরু হয় এবং এরশাদের সময়ে ১৯৮২ সালে এসব দলিলপত্রাদি খণ্ডাকারে প্রকাশ করা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৮৯.
সংবিধানের কততম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয়েছে?
  1. ক) দ্বিতীয়
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) সপ্তম
সঠিক উত্তর:
ঘ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সপ্তম
ব্যাখ্যা
২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৩টি তফসিল তথা- ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল যুক্ত করা হয়।
৫ম তফসিল হলো ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ। ৬ষ্ঠ তফসিল হলো ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা এবং ৭ম তফসিল হলো ১৯৭১ সালের ১০ এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৯০.
সংবিধানের কত নং অনুচ্ছেদে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে বলা করা হয়েছে?
  1. ক) ১১৯ নং
  2. খ) ১২১ নং
  3. গ) ১২২ নং
  4. ঘ) ১২৩ নং
সঠিক উত্তর:
গ) ১২২ নং
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২২ নং
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের দায়িত্ব ১১৯ নং অনুচ্ছেদে, প্রতি এলাকার জন্যে একটিমাত্র ভোটার তালিকা ১২১ নং অনুচ্ছেদে এবং নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে ১২৩ নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৯১.
কোন নৃ-গোষ্ঠীর মানুষ নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিয়ে থাকে?
  1. ক) খাসিয়া
  2. খ) গারো
  3. গ) হাজং
  4. ঘ) মারমা
সঠিক উত্তর:
খ) গারো
উত্তর
সঠিক উত্তর:
খ) গারো
ব্যাখ্যা
গারো নৃ-গোষ্ঠী নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে ভালোবাসে। এরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের মধুপুর এবং গাজীপুরের শ্রীপুরে বসবাস করে। এছাড়া বৃহত্তর সিলেট অঞ্চলেও কিছু সংখ্যক গারো বসবাস করে।
বাংলাদেশ ব্যতীত ভারতের মেঘালয় ও অন্যান্য রাজ্যে গারোদের বসবাস রয়েছে। তবে এদের আদি নিবাস ছিল তিব্বতে।
গারো উপজাতিদের ভাষার নাম আচিক খুসিক। তাদের প্রধান উৎসব ওয়ানগালা। এরা মাতৃতান্ত্রিক। গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। তবে বর্তমানে অধিকাংশ গারো খ্রিস্টান ধর্মের অনুসারি।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৯২.
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত?
  1. ক) ফরিদপুর
  2. খ) চাঁদপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) রাজশাহী
সঠিক উত্তর:
ক) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরিদপুর
ব্যাখ্যা
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর জেলায় অবস্থিত। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরিকে একীভূত করে ১৯৭৮ সালে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট যারা শুরু করে। শুরুতে এর কার্যক্রম গ্রীনরোডস্থ হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরির দপ্তর থেকে পরিচালিত হয় কিছুদিন।
(সূত্রঃ বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)
৯৩.
মুজিবনগর স্মৃতিসৌধ এর নকশাকার কে?
  1. ক) নিতুন কুণ্ড
  2. খ) মোস্তফা জলিল পাশা
  3. গ) তানভীর কবির
  4. ঘ) শামীম শিকদার
সঠিক উত্তর:
গ) তানভীর কবির
উত্তর
সঠিক উত্তর:
গ) তানভীর কবির
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত। এর নকশাকার তানভীর কবির। ১৯৭১ সালে মুজিবনগরে অস্থায়ী মুজিবনগর সরকারের শপথগ্রহণের স্মৃতি রক্ষার্থে এটি নির্মিত হয়।
১৯৭৪ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ১৯৮৭ সালের ১৭ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন।
এই সৌধে ২৩টি ত্রিকোণাকৃতি স্তম্ভ রয়েছে পাকিস্তান আমলের ২৩ বছরকে নির্দেশ করে। সামগ্রিকভাবে এতে উদীয়মান সূর্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়কে বুঝানো হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৯৪.
বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে কবে?
  1. ক) ১০ জুলাই ১৯৮১
  2. খ) ১৫ ফেব্রুয়ারি ১৯৮২
  3. গ) ২৫ ফেব্রুয়ারি ১৯৮২
  4. ঘ) ১৪ জানুয়ারি ১৯৮২
সঠিক উত্তর:
খ) ১৫ ফেব্রুয়ারি ১৯৮২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ ফেব্রুয়ারি ১৯৮২
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম সংসদ অধিবেশন বসে ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি। এটি ছিলো দ্বিতীয় জাতীয় সংসদের অষ্টম ও সর্বশেষ অধিবেশন। এর পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী কার্যালয় সংসদ হিসেবে ব্যবহৃত হতো।
(সূত্র: জাতীয় সংসদ ভবন ওয়েবসাইট)
৯৫.
নির্বাচন কমিশনারগণ কত বছরের জন্যে নিয়োগপ্রাপ্ত হন?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা
সংবিধানের ১১৮ (৩) নং দফা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের পদের মেয়াদ কাল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৯৬.
নিখিল ভারত মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) লখনৌ
  2. খ) ঢাকা
  3. গ) কলকাতা
  4. ঘ) লাহোর
সঠিক উত্তর:
খ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা
ব্যাখ্যা
১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় সম্মেলনের মাধ্যমে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, আগা খান, নবাব ভিকারউল মুলক প্রমুখ মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলিম লীগের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নবাব ভিকারউল মুলক।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস: অধ্যাপক সিরাজুল ইসলাম)
৯৭.
৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কে?
  1. ক) বার্নি স্যান্ডার্স
  2. খ) নিকি হ্যালি
  3. গ) কমলা হ্যারিস
  4. ঘ) জো বাইডেন
সঠিক উত্তর:
গ) কমলা হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
গ) কমলা হ্যারিস
ব্যাখ্যা
২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা দেবী হ্যারিস।
প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি এ পদে লড়বেন। কমলা দেবী হ্যারিসের মায়ের বাড়ি ভারতের তামিলনাডু রাজ্যে এবং পিতা জ্যামাইকান। কমলা দেবী হ্যারিস ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে নির্বাচিত মার্কিন সিনেটর।
(সূত্র: নিউইয়র্ক টাইমস)
৯৮.
কোন দেশটি প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন নিবন্ধন দিয়েছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
১১ আগস্ট ২০২০ রাশিয়া প্রথম দেশ হিসেবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের নিবন্ধন দেয়। মস্কোর গামেলিয়া ইনস্টিটিউট এ ভ্যাকসিন উদ্ভাবন করে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো ভ্যাকসিনটির অনুমোদন দেয়নি। এছাড়া পশ্চিমা অনেক বিজ্ঞানীই রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
(সূত্র: ডয়েচভেলে)
৯৯.
OIC গঠিত হয় কবে?
  1. ক) ২৫ অক্টোবর ১৯৬৫
  2. খ) ২৫ মে ১৯৬৩
  3. গ) ২৫ সেপ্টেম্বর ১৯৬৯
  4. ঘ) ২৫ আগস্ট ১৯৭৩
সঠিক উত্তর:
গ) ২৫ সেপ্টেম্বর ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ সেপ্টেম্বর ১৯৬৯
ব্যাখ্যা
আল আকসা মসজিদে ইসরাইল কর্তৃক অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে সম্মেলনের মাধ্যমে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) গঠিত হয়।
এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসি’র বর্তমান সদস্য ৫৭টি। বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসির সদস্যপদ লাভ করে। ওআইসি’র বর্তমান ১১তম মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন।
(সূত্র: ওআইসি ওয়েবসাইট)
১০০.
WWF এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) World Wide Fund for Future
  2. খ) World Wide Fund for Nature
  3. গ) World Wide Fund for Forest
  4. ঘ) World Wildlife Fund
সঠিক উত্তর:
খ) World Wide Fund for Nature
উত্তর
সঠিক উত্তর:
খ) World Wide Fund for Nature
ব্যাখ্যা
WWF এর পূর্ণরুপ হলো World Wide Fund for Nature. এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund. ১৯৮৫ সালের এর নামকরণ করা হয় World Wide Fund for Nature। সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।
(সূত্রঃ WWF ওয়েবসাইট)
১০১.
কোনটি পরিবেশবাদী সংগঠন?
  1. ক) রোটারি ইন্টারন্যাশনাল
  2. খ) গ্রীনপিস
  3. গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ঘ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
খ) গ্রীনপিস
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রীনপিস
ব্যাখ্যা
গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রীনপিস জন্মলাভ করে। এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
অন্যদিকে রোটারি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
(সূত্রঃ গ্রীনপিস ওয়েবসাইট)
১০২.
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
  1. ক) জাপান
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি। এগুলো হলোঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়। জাতিসংঘের মোট সদস্য সংখ্যা ১৯৩টি। সর্বশেষ সদস্য দক্ষিন সুদান।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট এবং এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
১০৩.
ইউরোপীয়ান ইউনিয়নের বর্তমান সদস্য কতটি?
  1. ক) ২৯টি
  2. খ) ২৮টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ৩০টি
সঠিক উত্তর:
গ) ২৭টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭টি
ব্যাখ্যা
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয়ান ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়। প্রতিষ্ঠা সদস্য ছিলো ৬টি রাষ্ট্র।
বর্তমান সদস্য সংখ্যা ২৭টি। ২০২০ সালের ৩১ জানুয়ারি যুক্তরাজ্য ইইউ ত্যাগ করলে এর সদস্য সংখ্যা ২৭ এ নেমে আসে।
(সূত্রঃ ইইউ ওয়েবসাইট)
১০৪.
Special Drawing Right প্রবর্তন করে কোন সংস্থা?
  1. ক) IBRD
  2. খ) IMF
  3. গ) WTO
  4. ঘ) AIIB
সঠিক উত্তর:
খ) IMF
উত্তর
সঠিক উত্তর:
খ) IMF
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF ১৯৬৯ সালে Special Drawing Right (SDR) সিস্টেম প্রবর্তন করে। SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
একে আইএমএফের ভার্চুয়াল মুদ্রাও বলা হয় যার মান আইএমএফ স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (ইউএস ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।
(সূত্র: IMF ওয়েবসাইট)
১০৫.
আম্বালা কোন দেশের বিমানঘাটি?
  1. ক) পাকিস্তান
  2. খ) নেপাল
  3. গ) ভারত
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
আম্বালা ভারতের হরিয়ানা প্রদেশে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিমানঘাটি। সম্প্রতি ফ্রান্সে থেকে ভারতের কেনা রাফায়েল যুদ্ধবিমান এই বিমানঘাটিতে মোতায়েন করা হয়।
(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
১০৬.
ভৌগোলিকভাবে কোন দেশটি হর্ন অব আফ্রিকায় অবস্থিত?
  1. ক) অ্যাঙ্গোলা
  2. খ) তাঞ্জানিয়া
  3. গ) ইরিত্রিয়া
  4. ঘ) সিয়েরা লিওন
সঠিক উত্তর:
গ) ইরিত্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরিত্রিয়া
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত হর্ন অব আফ্রিকা একটি উপদ্বীপ। এই অঞ্চলে ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি এবং ইথিওপিয়া অবস্থিত।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১০৭.
দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত?
  1. ক) প্রেইরি
  2. খ) স্টেপ
  3. গ) প্যাম্পাস
  4. ঘ) সাভানা
সঠিক উত্তর:
গ) প্যাম্পাস
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যাম্পাস
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকার তৃণভূমি হলো প্যাম্পাস। এছাড়া দক্ষিণ আমেরিকায় ল্যানোস নামে আরেকটি তৃণভূমি দেখা যায়।
অন্যদিকে প্রেইরি, স্টেপ এবং সাভানা তৃণভূমি যথাক্রমে উত্তর আমেরিকা, মধ্য ইউরোপ এবং আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত তৃণভূমি। সাধারণত স্বল্প বৃষ্টিপাত সম্পন্ন অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।
(সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)
১০৮.
Tornado শব্দের উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
  1. ক) ফ্রেঞ্চ
  2. খ) স্পেনিশ
  3. গ) আরবি
  4. ঘ) হিন্দি
সঠিক উত্তর:
খ) স্পেনিশ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পেনিশ
ব্যাখ্যা
Tornado শব্দের উৎপত্তি স্পেনিশ Tonada থেকে যার অর্থ বজ্রঝড়। সাধারণত নিম্নচাপের জন্যে টর্নেডো সৃষ্টি হয়। কালবৈশাখী ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটারের অধিক হলে তা টর্নেডোতে রূপ নেয়।
(সূত্রঃ মাধ্যমিক সাধারণ বিজ্ঞান : ১৯৮ পৃষ্ঠা)
১০৯.
বায়ুমন্ডলের কোন স্তরটি ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী?
  1. ক) স্ট্র্যাটোমণ্ডল
  2. খ) ট্রপোমণ্ডল
  3. গ) মেসোমণ্ডল
  4. ঘ) তাপমণ্ডল
সঠিক উত্তর:
খ) ট্রপোমণ্ডল
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রপোমণ্ডল
ব্যাখ্যা
পৃথিবীর চতুর্দিকের গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। এর বিস্তার উপরের দিকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত। বায়ুমণ্ডল পাঁচটি স্তরে বিভক্ত। এর মধ্যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী হলো ট্রপোমণ্ডল। এই মণ্ডলের বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে ১৬-১৯ কিমি এবং মেরু অঞ্চলে ৮ কিমি।
বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই এ স্তরে সংঘটিত হয়৷ ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল : পৃষ্ঠা ৭০-৭১)
১১০.
কোনটি সুপ্ত আগ্নেয়গিরি?
  1. ক) কোহিসুলতান
  2. খ) মনোলোয়া
  3. গ) ফুজিয়ামা
  4. ঘ) সান্তা মারিয়া
সঠিক উত্তর:
গ) ফুজিয়ামা
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুজিয়ামা
ব্যাখ্যা
যেসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অনেক আগে বন্ধ হয়ে গেছে তবে ভবিষ্যতে আবার হতে পারে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। জাপানের ফুজিয়ামা, হাওয়ায় দ্বীপপুঞ্জের মেইজি সুপ্ত আগ্নেয়গিরি। এছাড়া ইতালির ভিসুভিয়াসও বর্তমানে সুপ্তাবস্থায় রয়েছে।
অন্যদিকে ইরানের কোহিসুলতান মৃত আগ্নেয়গিরি। আমেরিকার মনালোয়া ও গুতেমালার সান্তা মারিয়া হলো সক্রিয় আগ্নেয়গিরি।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল এবং নাসা আর্থ অবজারভেটোরি)
১১১.
বাংলাদেশে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়?
  1. ক) হাকিমপুর
  2. খ) বরমচাল
  3. গ) হরিপুর
  4. ঘ) বিয়ানিবাজার
সঠিক উত্তর:
গ) হরিপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) হরিপুর
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। এরপর মৌলভীবাজার জেলার বরমচাল নামক স্থানে দ্বিতীয় তেলক্ষেত্র আবিষ্কৃত হয়।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১১২.
কোন দেশটি সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত?
  1. ক) জাপান
  2. খ) উরুগুয়ে
  3. গ) মরক্কো
  4. ঘ) নামিবিয়া
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা
অবস্থান ও গঠনগত কারণে পৃথিবীর সর্বত্র ভূমিকম্পের প্রবণতা সমান নয়। প্রশান্ত মহাসাগরীয় প্লেটের বাহিরের দিকের সীমানা বরাবর অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা সর্বাধিক।
এ অঞ্চলে অবস্থিত জাপান, চিলি, ফিলিপাইন, আলাস্কা, অ্যালিউশান দ্বীপপুঞ্জ ইত্যাদি সর্বাধিক ভূমিকম্পপ্রবণ এলাকা।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১৩.
ভরা কটাল কখন সংঘটিত হয়?
  1. ক) সপ্তমী তিথি
  2. খ) অমাবস্যা
  3. গ) পূর্ণিমা
  4. ঘ) খ + গ
সঠিক উত্তর:
ঘ) খ + গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ + গ
ব্যাখ্যা
অমাবস্যা তিথিতে সূর্য ও চন্দ্র পৃথিবীর একই পাশে এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর দুইপাশে একই সরলরেখায় অবস্থান করে। যার কারণে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সূর্য ও চন্দ্রের মিলিত আকর্ষণে প্রবল জোয়ার সংঘটিত হয় যা ভরা কটাল বা তেজ কটাল নামে পরিচিত।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১৪.
কোনটি প্রাকৃতিক দুর্যোগের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নদী ভাঙন
  2. খ) লবণাক্ততা
  3. গ) রাসায়নিক দূষণ
  4. ঘ) অগ্ন্যুৎপাত
সঠিক উত্তর:
গ) রাসায়নিক দূষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) রাসায়নিক দূষণ
ব্যাখ্যা
প্রাকৃতিক কারণে যেসব দুর্যোগ সংঘটিত হয় তাদের প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, নদীভাঙন, তুষারপাত, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা ইত্যাদি।
অন্যদিকে রাসায়নিক দূষণ, যুদ্ধ, পারমাণবিক বিস্ফোরণ ইত্যাদি হলো মানবসৃষ্ট দুর্যোগ।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১৫.
কোনটি সাধারণ সাংস্কৃতিক আদর্শ?
  1. ক) আইন
  2. খ) কুসংস্কার
  3. গ) সামাজিক মূল্যবোধ
  4. ঘ) সুশাসন
সঠিক উত্তর:
গ) সামাজিক মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) সামাজিক মূল্যবোধ
ব্যাখ্যা
সামাজিক মূল্যবোধ মানুষের সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য। এটি সমাজের সাধারণ সাংস্কৃতিক আদর্শ। এই আদর্শের দ্বারা সমাজের মানুষের মনোভাব, প্রয়োজন ও ভালো-মন্দের নীতিগত দিক যাচাই করা যায়। মানুষের জীবন ধারার মান পরিমাপ করা যায়।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১১৬.
ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে কিসের মাধ্যমে?
  1. ক) কর্তব্য পালনের মাধ্যমে
  2. খ) অধিকার ভোগের মাধ্যমে
  3. গ) ধর্ম শিক্ষার মাধ্যমে
  4. ঘ) আইনের মাধ্যমে
সঠিক উত্তর:
খ) অধিকার ভোগের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকার ভোগের মাধ্যমে
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্যে অধিকার অপরিহার্য। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলদ্ধি করতে পারে না।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১১৭.
সুশাসনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. ক) সুশাসন একটি বহুমাত্রিক ধারণা
  2. খ) সুশাসন একটি সমন্বিত প্রচেষ্টা
  3. গ) সুশাসন প্রতিষ্ঠিত হয় ধাপে ধাপে
  4. ঘ) সুশাসন একটি প্রাচীন ধারণা
সঠিক উত্তর:
ঘ) সুশাসন একটি প্রাচীন ধারণা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুশাসন একটি প্রাচীন ধারণা
ব্যাখ্যা
সুশাসন ধারণার উদ্ভব আধুনিককালে। ১৯৮৯ সালে বিশ্বব্যাংক প্রথম উন্নয়নশীল দেশগুলোর অনুন্নয়নের কারণ বর্ণনা করতে গিয়ে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
সুশাসন হলো দক্ষ, নির্ভুল ও কার্যকরি শাসন যা একটি বহুমাত্রিক ধারণা যা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ধাপে ধাপে অর্জন করতে হয়।
(সূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী)
১১৮.
নৈতিকতার ভিত্তি কোনটি?
  1. ক) আদর্শ
  2. খ) সামাজিক প্রথা
  3. গ) ধর্ম
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
নৈতিকতা হলো একটি গুণ বা নীতি যা ভালো বা মন্দ কিংবা সঠিক বা বেঠিক আচরণের সঙ্গে সম্পৃক্ত। নৈতিকতা সামাজিক প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ থেকে উৎসারিত।
(সূত্রঃ নীতিবিদ্যা - মুহম্মদ আবদুল বারী)