পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
নিচের কোনটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়?
  1. ক) সীতার বনবাস
  2. খ) প্রফুল্ল
  3. গ) দশমহাবিদ্যা
  4. ঘ) চন্দ্রগুপ্ত
ব্যাখ্যা
দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক- তারাবাঈ, রানা প্রতাপসিংহ, দুর্গাদাস, সোরাব রুস্তম, নূরজাহান, মেবার পতন, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় ইত্যাদি।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য- চিন্তা তরঙ্গিনী, আশাকানন, দশমহাবিদ্যা ইত্যাদি।
গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক প্রফুল্ল। তাঁর পৌরাণিক নাটক রাবণবধ, সীতার বনবাস, সীতাহরণ, জনা ইত্যাদি এবং ঐতিহাসিক নাটক- সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
  1. ক) পথের ডাক
  2. খ) দ্বীপান্তর
  3. গ) ধাত্রীদেবতা
  4. ঘ) রসকলি
ব্যাখ্যা
চৈতালী ঘূর্ণি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস। ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তার ত্রয়ী উপন্যাস। আরোগ্য নিকেতন, একটি কালো মেয়ের কথা, হাঁসুলী বাঁকের উপকথা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস।
পথের ডাক, দ্বীপান্তর ও দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক এবং রসকলি, ডাকহরকরা, বেদেনী তাঁর রচিত গল্প।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি! আমি মৃণ্ময়, আমি চিন্ময়, আমি আজব, আমি অক্ষয়, আমি অব্যয়।' চরণটির রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
অগ্নি-বীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যের বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'। কবির 'বিদ্রোহী' কবিতার চরণ- 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি! আমি মৃণ্ময়, আমি চিন্ময়, আমি আজব, আমি অক্ষয়, আমি অব্যয়'।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'অষ্টাদশী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) দাউদ হায়দার
  3. গ) জসীম উদদীন
  4. ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
হুমায়ুন কবির রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক ছিলেন। সাহিত্যক্ষেত্রে প্রথমত কবি হিসেবেই হুমায়ুন কবিরের আত্মপ্রকাশ ঘটে। তিনটি কাব্যগ্রন্থ স্বপ্নসাধ, সাথী ও অষ্টাদশী, প্রকৃতি ও প্রেমবিষয়ক তাঁর স্বচ্ছ রোম্যান্টিক মানসের পরিচয় বহন করে। ১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই বছর Men and Rivers নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়। এ উপন্যাসে কবির পদ্মানদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন। ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
হাসান আজিজুল হক রচিত গল্পগ্রন্থ- আত্মজা ও একটি করবী গাছ, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, জীবন ঘষে আগুন ইত্যাদি।
আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান, শামুক, শিউলি, বৃত্তায়ন ইত্যাদি তাঁর রচিত উপন্যাস। একাত্তর: করতলে ছিন্নমাথা তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'সূর্যের দিন' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• ‘সূর্যের দিন' উপন্যাস:
- হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস সূর্যের দিন। 
- উপন্যাসটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। 
- উপন্যাসে ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জন থেকে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত বাঙালির মানসিক অবস্থার ভাষারূপ অংকিত হয়েছে।
 
---------------------
• হুমায়ূন আহমেদ:
- কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোণা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত)।
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।
 
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- অনিল বাগচীর একদিন ইত্যাদি।
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অশ্রুমালা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) কায়কোবাদ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
অতি অল্প বয়স থেকেই কায়কোবাদের সাহিত্য প্রতিভার স্ফূরণ ঘটে। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'বিরহ বিলাপ' (১৮৭০) প্রকাশিত হয়। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- কুসুম কানন, অশ্রুমালা, শিবমন্দির, অমিয় ধারা, শ্মশানভষ্ম, প্রেম পারিজাত, মন্দাকিনী ধারা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'নিশিতে যাইও ফুলবনে, ও ভোমরা....' গানটির রচয়িতা কে?
  1. ক) দীনেশচন্দ্র সেন
  2. খ) জসীম উদদীন
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
পল্লীকবি জসীম উদদীন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক গান রচনা করেছেন। বাংলার বিখ্যাত লোক সংগীতের গায়ক আব্বাস উদ্দিনের সহযোগিতায় কিছু অবিস্মরণীয় লোকগীতি নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য-
- নিশিতে যাইও ফুলবনে, ও ভোমরা
- আমার সোনার ময়না পাখি
- আমার হার কালা করলাম রে
- আমায় ভাসাইলি রে
- আমায় এতো রাতে
- নদীর কূল নাই কিনার নাই
- প্রাণ সখিরে, ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
- রঙিলা নায়ের মাঝি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ?
  1. ক) কুহেলিকা
  2. খ) পুবের হাওয়া
  3. গ) ঝিলিমিলি
  4. ঘ) রিক্তের বেদন
ব্যাখ্যা
'পুবের হাওয়া' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা, সঞ্চিতা, চিত্তনামা, মরুভাস্কর, সর্বহারা, ফণি-মনসা, চক্রবাক, সাম্যবাদী, ছায়ানট, নতুন চাঁদ পুবের হাওয়া, জিঞ্জির, বিষের বাঁশি, দোলনচাঁপা, ছায়ানট, চন্দ্রবিন্দু, সিন্ধু হিন্দোল ইত্যাদি।
চোখের চাতক, বুলবুল, গুলো বাগিচা, গানের মালা, রাঙ্গা জবা ইত্যাদি কাজী নজরুল ইসলামের সংগীত গ্রন্থ।
তাঁর রচিত নাটক- ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ও মধুমালা।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ/গল্পগ্রন্থ ব্যথার দান। রিক্তের বেদন, শিউলি মালা তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ।
তাঁর রচিত প্রথম উপন্যাস বাঁধন-হারা। তাঁর রচিত আরও দুটি উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা ও কুহেলিকা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১০.
'জ্বলো চিতাবাঘ' হুমায়ুন আজাদ রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) গল্পগ্রন্থ
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
'জ্বলো চিতাবাঘ' হুমায়ুন আজাদ রচিত একটি কাব্যগ্রন্থ। অলৌকিক ইস্টিমার তাঁর প্রথম কাব্যগ্রন্থ। কাফনে মোড়া অশ্রুবিন্দু, পেরোনোর কিছু নেই, যতোই গভীরে যাই মধু যতোই উপরে যাই নীল, সবকিছু নষ্টদের অধিকারে যাবে ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ। ছাপ্পান্ন হাজার বর্গমাইল তাঁর প্রথম উপন্যাস।
'আব্বুকে মনে পড়ে' হুমায়ুন আজাদের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস। লাল নীল দীপাবলি, ফুলের গন্ধে ঘুম আসে না, কতো নদী সরোবর, বুকপকেটে জোনাকি পোকা, আওয়ার বিউটিফুল বাংলাদেশ ইত্যাদি তাঁর রচিত কিশোর সাহিত্য।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১১.
নিচের কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
  1. ক) জলপাইহাটি
  2. খ) কবিতার কথা
  3. গ) মহা পৃথিবী
  4. ঘ) নিরুপম যাত্রা
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরা পালক। এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহা পৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ কবিতার কথা।
তাঁর রচিত উপন্যাসসমূহ- মাল্যবান, সুতীর্থ, নিরুপম যাত্রা, বিভা, জলপাইহাটি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১২.
বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
ব্যাখ্যা
বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম- চীন, দ্বিতীয়- বাংলাদেশ, তৃতীয়- ভিয়েতনাম, চতুর্থ- ভারত এবং পঞ্চম- তুরস্ক।
উৎসঃ WTO.
১৩.
বাংলাদেশ সর্বোচ্চ আমদানি করে কোন দেশ থেকে?
  1. ক) ভারত
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদিআরব থেকে, সর্বোচ্চ রপ্তানি করা হয়- যুক্তরাষ্ট্রে এবং সর্বোচ্চ আমদানি করা হয়- চীন থেকে।
১৪.
বর্তমানে বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত?
  1. ক) সাভার
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) ধামরাই
  4. ঘ) হাজারিবাগ
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশের চামড়া শিল্প নগরী সাভারের হেমায়েতপুরের হরিণধরায় অবস্থিত। ২০০ একর জমির উপর গড়ে উঠেছে এ শিল্প নগরী। পূর্বে এটি ঢাকার হাজারিবাগে অবস্থিত ছিল।
উৎসঃ শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১৫.
বাংলাদেশ সর্বোচ্চ রপ্তানি করে কোন দেশে?
  1. ক) জার্মানি
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদিআরব থেকে, সর্বোচ্চ রপ্তানি করা হয়- যুক্তরাষ্ট্রে এবং সর্বোচ্চ আমদানি করা হয়- চীন থেকে।
১৬.
নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. ক) কানাডা
  2. খ) তাইওয়ান
  3. গ) ইসরাইল
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আছে। অপরদিকে ইসরাইলের সাথে বাংলাদেশের কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক কোনটিই নেই।
উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১৭.
আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) রাজশাহী
  2. খ) দিনাজপুর
  3. গ) নাটোর
  4. ঘ) সাতক্ষীরা
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান গ্রন্থ ২০১৯ অনুযায়ী আম উৎপাদনে শীর্ষ জেলা রাজশাহী। ভূট্টা ও লিচু উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
১৮.
'উইন্ডোজ' অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
  1. ক) অ্যাপল
  2. খ) মাইক্রোসফট
  3. গ) গুগল
  4. ঘ) আইবিএম
ব্যাখ্যা
স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেম পরিচালিত হয় তাদের মধ্যে গুগলের অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস, রিমের ব্ল্যাকবেরি, মাইক্রোসফটের উইন্ডোজ, নকিয়ার সিমবিয়ান, স্যামসাংয়ের বাডা উল্লেখযোগ্য।
১৯.
প্রথম বৈদ্যুতিক কম্পিউটার-
  1. ক) এনিয়াক-১
  2. খ) এডস্যাক
  3. গ) ইউনিভ্যাক-১
  4. ঘ) মার্ক-১
ব্যাখ্যা
প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক-১, প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার এনিয়াক-১, প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার- এডস্যাক এবং বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার - ইউনিভ্যাক-১।
২০.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
  1. ক) MS Excel
  2. খ) Windows
  3. গ) MS Word
  4. ঘ) Oracle
ব্যাখ্যা
MS Excel, MS Word, PowerPoint এগুলো এপ্লিকেশন সফটওয়্যার এবং Windows, লিনাক্স, ইউনিক্স, মাইক্রোসফট উইন্ডোজ, জেনিক্স, সিম্বিয়ান, এন্ড্রয়েড, ওএস/২, মেক ওএস, মাইক্রোসফট ডস, পিসি ডস ইত্যাদি অপারেটিং সিস্টেম।
উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২১.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) স্টোন
  2. খ) ভিয়েনা
  3. গ) এভিরা
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
স্টোন, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি অতি পরিচিত কিছু ভাইরাস। অপরদিকে, অভিজি, এভিরা, এভাস্ট, McAfee, Norton Antivirus, Kaspersky Antivirus, Symantec, ESET NOD32, PANDA, Cobra Antivirus, PC Tools Antivirus ইত্যাদি কম্পিউটার অ্যান্টিভাইরাস।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
২২.
ডেবিট কার্ড প্রদান করে-
  1. ক) স্টক এক্সচেঞ্জ
  2. খ) এনবিআর
  3. গ) মোবাইল কোম্পানি
  4. ঘ) ব্যাংক
ব্যাখ্যা
ডেবিট কার্ড এমন এক ধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক তার ব্যাংকে সঞ্চিত আমানতের অর্থ যেকোনো সময় এটিএম বুথ হতে উঠাতে পারেন। যেমন- বাংলাদেশে প্রচলিত এটিএম কার্ডগুলো মূলত ডেবিট কার্ড।
২৩.
'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য?
  1. ক) দ্বিতীয় প্রজন্ম
  2. খ) তৃতীয় প্রজন্ম
  3. গ) চতুর্থ প্রজন্ম
  4. ঘ) পঞ্চম প্রজন্ম
ব্যাখ্যা
পঞ্চম প্রজন্মের কম্পিউটার প্রোগ্রামের বৈশিষ্ট্য হাজার হাজার মাইক্রোপ্রসেসর ব্যবহার, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সকল ভাষায় কম্পিউটিং ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেনি, মাহবুবুর রহমান।
২৪.
নিচের কোনটি একটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে?
  1. ক) Firmware
  2. খ) Flash
  3. গ) Antivirus
  4. ঘ) Firewall
ব্যাখ্যা
অনাদিষ্ট বা অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়। ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২৫.
বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করে-
  1. ক) ডাচ বাংলা ব্যাংক
  2. খ) আরব বাংলাদেশ ব্যাংক
  3. গ) বাংলাদেশ ব্যাংক
  4. ঘ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
ব্যাখ্যা
প্রথম এটিএম কার্ড চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৯৯৯৩ সালে। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় ২০১০ সালে এবং এটি চালু করে ডাচ বাংলা ব্যাংক।
২৬.
কম্পিউটারের কাজ করার ধাপ কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

কম্পিউটার IPOS cycle অনুসারে কাজ করে। অর্থ্যাৎ কাজ করার চারটি ধাপ রয়েছে। যথা -
ধাপ - ১ঃ কন্ট্রোল ইউনিটে মেমরি থেকে ডেটা বা নির্দেশনা আনায়ন
ধাপ - ২ঃ কন্ট্রোল ইউনিট ডেটা ডিকোড করে সেটা নির্বাহের জন্য গাণিতিক যুক্তি অংশে পাঠায়।
ধাপ - ৩ঃ গাণিতিক যুক্তি অংশ ডেটার যুক্তিগত সম্পাদনা করে।
ধাপ - ৪ঃ ফলাফল মেমরিতে সংরক্ষিত থাকে।
উল্লেখ্য - কম্পিউটার সংগঠন এর ৩টি অংশ। যথা -
১. ইনপুট (ব্যবহারকারীর দেওয়া তথ্য-উপাত্ত ও নির্দেশ গ্রহণ করে),
২. প্রসেসিং (তথ্যের প্রক্রিয়াকরণ করে) এবং
৩. আউটপুট (প্রক্রিয়াজাত তথ্য প্রদান বা প্রকাশ করে)
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, প্রকৌশলী মুজিবুর রহমান

২৭.
বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটারটি কোন দেশের?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটার জাপানের ফুগাকু সুপার কম্পিউটার।
উৎসঃ বিবিসি।
২৮.
You may go for a walk if you feel ____ it.
  1. ক) about
  2. খ) on
  3. গ) like
  4. ঘ) for
ব্যাখ্যা
মতো, অনুরূপ অর্থে like ব্যবহৃত হয়। What is he like? (সে দেখতে কেমন?), He looks like his father (সে দেখতে তার বাবার মত), আবার কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা বুঝাতে feel like ব্যবহৃত হয়।
২৯.
You may accept the job on offer ____ you may wait for the better job.
  1. ক) and
  2. খ) or
  3. গ) but
  4. ঘ) till
ব্যাখ্যা
কোনো কিছুর বিকল্প বোঝাতে Or (বা, অথবা, কিংবা) ব্যবহৃত হয়।
৩০.
We have been waiting _____ twenty minutes.
  1. ক) about
  2. খ) for
  3. গ) since
  4. ঘ) with
ব্যাখ্যা

The words "for" and "since" are used in sentences where the speaker wants to talk about something that started in the past and continues into the present.
"For" is used when specifying the amount of time (how long):
I've had this watch for more than 40 years.
I've only known her for a few weeks.
He's been here for 6 months and still can't speak a word of German.
She's been smoking for a long time. No wonder she coughs so much!
"Since" is used when specifying the starting point:
I've had this watch since 1965.
I've only known her since the beginning of last week.
He's been here since April and he still can't speak a word of German.
She's been smoking since she started grade 5. No wonder she coughs so much!
প্রশ্নে যেহেতু amount of time আছে, তাই সঠিক উত্তর হবে - for.

৩১.
Saiful requested Shahed ____ the telephone to attend the meeting.
  1. ক) over
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) on
ব্যাখ্যা

Phone শব্দটির পূর্বে by বসে। কিন্তু the phone এর পূর্বে over/on বসে।
By phone: The company can be reached by phone on this number.
Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
Source: Cambridge Dictionary

৩২.
The vegetable were fresh, _____ they were tasty.
  1. ক) and
  2. খ) Since
  3. গ) for
  4. ঘ) because
ব্যাখ্যা
দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and বসে কিন্তু দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but বসাতে হবে।
৩৩.
Corruption is abhorrent _____ the honest.
  1. ক) of
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) by
ব্যাখ্যা
Appropriate preposition: Abhorrence of মানে (কোনো কিছুর প্রতি) ঘৃণ্য, আর Abhorrent to মানে (কারও নিকট) ঘৃণ্য।
৩৪.
Nur Alam had Saiful _____ the floor.
  1. ক) would clean
  2. খ) cleaned
  3. গ) to clean
  4. ঘ) clean
ব্যাখ্যা
সাধারণত Causative verb have/had এর পর ব্যক্তি আসলে verb এর base form হয়। অর্থাৎ have + বস্তু + Verb এর participle এবং have + ব্যক্তি + verb এর base form।
৩৫.
The phrase 'to drive home' means-
  1. ক) to find one's roots
  2. খ) to return to the place of rest
  3. গ) to emphasize
  4. ঘ) back to the original position
ব্যাখ্যা
drive (sth) home = কাউকে প্রায়ই রেগে গিয়ে জোরে জোরে বলে বোঝানো বা গ্রহণ করানো, জোর দিয়ে বলা।
৩৬.
Your belief that the earth moves round the sun is true. Here 'that the earth moves round the sun' is a/an ____ clause.
  1. ক) Adverb
  2. খ) Adjective
  3. গ) Noun
  4. ঘ) Principal
ব্যাখ্যা
Noun বা pronoun এর apposition হিসেবে- News, belief, fact, rumour ইত্যাদি এরপর Noun in apposition হিসেবে noun clause হয়। Noun in apposition হিসেবে clause টি that দ্বারা শুরু হয়। তাই that the earth moves round the sun একটি Noun clause।
৩৭.
'Working in the morning is good for health'. Here 'working' is a/an-
  1. ক) Participle
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Gerund
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে। সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun। Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়। যেমন: I like dancing. Reading books is my hobby. Reading is an excellent habit. ইত্যাদি।
৩৮.
What is the verb of 'Apology'?
  1. ক) enapology
  2. খ) apologify
  3. গ) apological
  4. ঘ) apologise
ব্যাখ্যা
সাধারণত word এর শেষে ise or ize যোগ করে verb গঠন করা যায়। যেমন- Authorise- ক্ষমতা অর্পণ করা, Economize- মিতব্যয়ী হওয়া, Memorise- মুখস্ত করা।
৩৯.
What is the meaning of 'Round table conference'.
  1. ক) political or other discussion
  2. খ) big public meeting
  3. গ) well-attended seminar
  4. ঘ) debating competition
ব্যাখ্যা
Round table conference - রাজনৈতিক, ব্যবসায়িক বা অন্যান্য আলােচনা যেখানে প্রত্যেকের সমমর্যাদা ও অধিকার থাকে।
৪০.
Which word in both a noun and a verb?
  1. ক) believe
  2. খ) maker
  3. গ) advise
  4. ঘ) water
ব্যাখ্যা
believe(v)- অর্থ বিশ্বাস করা, advise (v)- অর্থ উপদেশ দেওয়া, maker (n)- নির্মাতা/কারিগর, water (n)- পানি and water (v)- পানি দেওয়া। তাই water noun and verb উভয়ই।