পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৬ ডিসেম্বর, ২০২৩সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: উপ-খাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৫.০৫.২০১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৬ ডিসেম্বর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
‘মরমী কবি’ বলা হয় কাকে?
  1. সুলতানা মিয়াজী
  2. হাছন রাজা
  3. আলাওল
  4. আলাউদ্দিন খাঁ
ব্যাখ্যা
হাছন রাজা:
- ১২৬১ বঙ্গাব্দের ৭ পৌষ (১৮৫৪ সালের ২৪ জানুয়ারি) সিলেট জেলার সুনামগঞ্জে লক্ষ্মণশ্রী গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মরমি কবি, সাধক।
- তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রজা চৌধুরী।
- তিনি সহজ-সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় এক হাজার আধ্যাত্মিক গান রচনা করেন। 
- হাসন রাজা ছিলেন একজন ঐশীপ্রেমী এবং সেই প্রেমে মাতোয়ারা হয়েই তিনি গান রচনা করতেন।
- তিনি গানের ভণিতায় নিজেকে ‘পাগলা হাছন রাজা’, ‘উদাসী’, ‘দেওয়ানা’,  ‘বাউলা’ ইত্যাদি বলে অভিহিত করেছেন।
- তাঁর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একবার ভারতীয় দর্শন কংগ্রেসের অধিবেশনে সভাপতির ভাষণে বলেছিলেন, ‘পূর্ববঙ্গের একজন গ্রাম্য কবির গানে দর্শনের একটি বড় তত্ত্ব পাই সেটি এই যে, ব্যক্তিস্বরূপের সহিত সম্বন্ধসূত্রেই বিশ্ব সত্য।’
- তাঁর কয়েকটি বিখ্যাত গান -
• আঁখি মঞ্জিয়া দেখ রূপ রে,
• আগুন লাগাইয়া দিল কুনে, হাছন রাজার মনে,
• সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো,
• নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে।
- উদাস হাছন (১৯০৭), শৌখিন বাহার, হাছন বাহার ইত্যাদি গ্রন্থে তাঁর গানগুলি সংকলিত হয়েছে।
- ১৯২২ সালের ৭ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। 

উৎস: বাংলাপিডিয়া; 'উদাস হাছন' গ্রন্থ।
.
‘কবর’ এটি কোন শ্রেণির গ্রন্থ?
  1. স্মৃতিকথা
  2. উপন্যাস
  3. নাটক
  4. প্রবন্ধ
ব্যাখ্যা
কবর:
-  ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

নাটকের কাহিনি সংক্ষেপ:
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্র মাটিচাপা দেবার সিদ্ধান্ত হয়। এতে বাধা দেয় গোর-খোদক। কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়। বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।
- 'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।

মুনীর চৌধুরী:
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

তাঁর রচিত অন্যান্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য।

তাঁর রচিত অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. বনফুল
  2. গীতাঞ্জলি
  3. পূরবী
  4. বলাকা
ব্যাখ্যা
বনফুল:
- গ্রন্থ হিসেবে 'বনফুল' কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ (প্রকাশ: ১৮৮০)।
- প্রথম প্রকাশিত গ্রন্থ 'কবি- কাহিনী' (কাব্যগ্রন্থ) (প্রকাশ: ১৮৭৮)।
- তবে 'জ্ঞানাঙ্কুর' ও 'প্রতিবিম্ব' নামক দুটি পত্রিকায় 'বনফুল' গ্রন্থের কবিতা ১৮৭৬ সালেই প্রকাশ পায়।
- তাই কেউ কেউ 'বনফুল'কে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য বলে থাকেন।
- গ্রন্থাকারে প্রকাশের আগে পত্রিকায় প্রকাশের উপর নির্ভর করে 'বনফুল'কে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য বলা গেলেও প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কিন্তু বলা যাবে না
- তাছাড়া 'বনফুল'কে সুকুমার সেন নির্ভেজাল কাব্য না বলে, বলেছেন 'কাব্যোপন্যাস'।
- একই সঙ্গে তাঁর মন্তব্য: 'বনফুলের প্লটের আরম্ভে অক্ষয়চন্দ্র চৌধুরীর উদাসিনীর অনুসরণ আছে। কমলা-ভূমিকায় শকুন্তলার ছাপ আছে। ভাব-ভাষা-অলঙ্কারে মাঝে মাঝে দ্বিজেন্দ্রনাথের, বিহারীলালের এবং মধুসূদনের প্রতিধ্বনি আছে।'
- গ্রন্থটি আট সর্গ বিশিষ্ট।
- মিত্রাক্ষর ছন্দে রচিত।
- বিজয়, কমলা, নীরদ, নীরজা এ কাব্যের উল্লেখযোগ্য পাত্রপাত্রী।

রিয়েল জবের পরীক্ষা বিধায় অধিক কাছাকাছি উত্তর - বনফুল উত্তর নেওয়া হয়ছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মুনীর চৌধুরীর ‘মীর মানস’ কোন জাতীয় গ্রন্থ?
  1. উপন্যাস
  2. প্রবন্ধ
  3. নাটক
  4. স্মৃতিকথা
ব্যাখ্যা
মুনীর চৌধুরী:
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- মুনীর চৌধুরীর একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক 'কবর'।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- মীর মানস,
- তুলনামূলক সমালোচনা,
- বাংলা গদ্যরীতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান?
  1. জননী
  2. বনী আদম
  3. ক্রীতদাসের হাসি
  4. চৌরসন্ধি
ব্যাখ্যা
• শওকত ওসমান 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের জন্য আদমজি পুরষ্কার পান।
- শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসটি ১৯৬১ সালে রচিত হয় এবং এতে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত।

অন্যদিকে,
• গ্রন্থাকারে প্রকাশিত তাঁর প্রথম পুস্তক - জননী।
• ১৯৪৬ সালে দৈনিক আজাদের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয় - বণী আদম।
• ১৯৬৮ সালে প্রকাশিত হয় - চৌরসন্ধি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. আখতারুজ্জমান ইলিয়াস
  3. শামসুর রাহমান
  4. হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
হুমায়ুন আজাদ:
- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখালে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তাঁর পূর্ব নাম হুমায়ুন কবির। ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর তিনি হুমায়ুন কবির নাম পরিবর্তর করে বর্তমান হুমায়ুন আজাদ নাম গ্রহণ করেন।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্য 'অলৌকিক ইস্টিমার' এবং  প্রবন্ধগ্রন্থ 'রবীন্দ্রপ্রবন্ধ: রাষ্ট্র ও সমাজচিন্তা'।
- সাহিত্যস্রষ্টা হিসেবে তাঁর প্রতিভা ও মননের এক অসাধারণ দিক উন্মোচিত হয়েছে শিশু-কিশোরদের জন্য লেখা কিছু গ্রন্থে, যেখানে তাঁর ব্যঞ্জনাধর্মী ভাষা সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ।
- লাল নীল দীপাবলি (১৯৭৬), ফুলের গন্ধে ঘুম আসে না (১৯৮৫), কতো নদী সরোবর (১৯৮৭), আব্বুকে মনে পড়ে (১৯৮৯), বুকপকেটে জোনাকিপোকা (১৯৯৩), আমাদের শহরে একদল দেবদূত (১৯৯৬), অন্ধকারে গন্ধরাজ (২০০৩) প্রভৃতি বইয়ে এর প্রমাণ পাওয়া যায়।
- সাহিত্যে অবদানের জন্য ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
- জার্মানির মিউনিখ শহরে, ২০০৪ সালের ১২ আগস্ট তাঁর মৃত্যু হয়। 

তাঁর রচিত কবিতা:
- অলৌকিক ইস্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যাই মধু, যতোই ওপরে যাই নীল, 
- কাফনে মোড়া অশ্রুবিন্দু।

তাঁর রচিত উপন্যাস:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল,
- সব কিছু ভেঙে পড়ে, 
- শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার,
- রাজনীতিবিদগণ,
- কবি অথবা দণ্ডিত পুরুষ,
- পাক সার জমিন সাদ বাদ ইত্যাদি।

 • তাঁর রচিত সমালোচনা / প্রবন্ধ:
- রবীন্দ্রপ্রবন্ধ: রাষ্ট্র ও সমাজচিন্তা,
- শামসুর রাহমান: নিঃসঙ্গ শেরপা,
- শিল্পকলার বিমানবিকীকরণ ও অন্যান্য প্রবন্ধ,
- নারী,
- দ্বিতীয় লিঙ্গ।

তাঁর রচিত ভাষাতত্ত্ব:
- বাক্যতত্ত্ব,
- তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. বঙ্গভঙ্গ আন্দোলন
  4. তেভাগা আন্দোলন
ব্যাখ্যা
আগুনের পরশমণি:
- উপন্যাসের উপজীব্য বিষয় মুক্তিযুদ্ধ। 
- ‘আগুনের পরশমণি'তে ঢাকায় মুক্তিযুদ্ধে গেরিলা অপারেশনের দুঃসাহসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করলেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
- অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেয় মতিন সাহেব নামে একজন ভদ্রলোক।
- এভাবেই উপন্যাসটির কাহিনি শুরু হয়েছে।
- বদিউলের সঙ্গে ওই ভদ্রলোকের কন্যার মানবিক দুর্বলতা প্রকাশিত যুদ্ধকালীন পরিবেশে।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
  1. ১৯১৯
  2. ১৯১৭
  3. ১৯১৫
  4. ১৯১৩
ব্যাখ্যা
• ব্রিটিশ সরকার ৩রা জুন, ১৯১৫ সালে তাঁকে 'নাইটহুড' বা 'স্যার' উপাধি প্রদান করেন।
- পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের (১৩/৪/১৯১৯) প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
 - তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- চতুরঙ্গ,
- ঘরে-বাইরে,
- চার-অধ্যায়,
- মালঞ্চ ইত্যাদি।

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপুট,
- সেঁজুতি,
- শেষলেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘চঞ্চল’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিচল
  2. অবিচল
  3. প্রচল
  4. নিশ্চল
ব্যাখ্যা
• 'চঞ্চল' শব্দের অর্থ - অস্থির, চপল, অশান্ত।
• 'নিশ্চল' শব্দের অর্থ - স্থির, অচঞ্চল, অচল।

• শব্দের অর্থানুসারে, 'চঞ্চল' শব্দের বিপরীতার্থক শব্দ - নিশ্চল

আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত / অসংহত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'শবল' (বিচিত্র) শব্দের বিপরীতার্থক শব্দ = একবর্ণা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
‘সাক্ষী গোপাল’ বাগধারার অর্থ নির্ণয় করুন।
  1. সক্রিয় দর্শক
  2. অলস ব্যক্তি
  3. কর্তব্যপরায়ণ
  4. নিষ্ক্রিয় দর্শক
ব্যাখ্যা
• ‘সাক্ষী গোপাল’ বাগ্‌ধারার অর্থ - নিষ্ক্রিয় দর্শক

অন্যদিকে,
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারাটির অর্থ - নিতান্ত অলস।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা: 
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - চাটুকার।
- 'রাবণের চিতা' বাগ্‌ধারাটির অর্থ - চির অশান্তি।
- 'ভরাডুবি' বাগ্‌ধারাটির অর্থ - সর্বনাশ। 
- 'তাসের ঘর' বাগ্‌ধারাটির অর্থ - ক্ষণস্থায়ী বস্তু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
‘শোনা যায় এমন’ এককথায় প্রকাশ করুন।
  1. শ্রুতিগ্রাহ্য
  2. শ্রুতিমধুর
  3. শ্রুতিযোগ্য
  4. শ্রুতিধর
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'শ্রুতি' শব্দের অর্থ - শোনা যায় এমন; শোনা যেতে পারে এমন; কর্ণগোচর।
'শ্রোতব্য' শব্দের অর্থ - শোনা যায় এমন; শ্রবণযোগ্য; শ্রবণীয়।

কোন রেফারেন্স বই বা অভিধান অনুসারে, অপশনগুলোর মধ্যে কোনটিই সরাসরি 'শোনা যায় এমন' এর এককথায় প্রকাশ নয়।
তবে শব্দের অর্থ বিশ্লেষণ করলে 'শ্রুতিগ্রাহ্য' ও 'শ্রুতিযোগ্য' দুটিই 'শোনা যায় এমন' অর্থ প্রকাশ করে।

• অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।

অন্যদিকে,
• শোনামাত্র যার মনে থাকে - শ্রুতিধর। 

কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ: 
• যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব। 
• যা অনুভব করা হচ্ছে - অনুভূয়মান।
• যা ক্রমশ দূরে সরে যাচ্ছে - অপসৃয়মাণ।  
• যা বহন করা হচ্ছে - নীয়মান।
• যা বলা হচ্ছে - বক্ষ্যমান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘শত্রুকে দমন করে যে’ এককথায় প্রকাশ করুন।
  1. শত্রুঘ্ন
  2. অরিন্দম
  3. শত্রুহন্তা
  4. কৃতঘ্ন
ব্যাখ্যা
• 'অরি' শব্দের অর্থ - শত্রু; শত্রুপক্ষ।
- ‘অরিকে (শত্রুকে) দমন করে যে' এর এককথায় প্রকাশ - অরিন্দম

অন্যদিকে,
• 'শত্রুকে হত্যা করেন যিনি' এর এককথায় প্রকাশ - শত্রুঘ্ন।
• 'উপকারীর অপকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতঘ্ন।

কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
'শত্রুকে জয় করেন যিনি' এর এককথায় প্রকাশ - শত্রুজিৎ।
• 'উপকারীর উপকার স্বীকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতজ্ঞ।
• 'উপকারীর উপকার স্বীকার করে না যে' এর এককথায় প্রকাশ - অকৃতজ্ঞ।
• 'পাখির ডাক' এর এককথায় প্রকাশ- কূজন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘যার আকার কুৎসিত’ এককথায় প্রকাশ করুন।
  1. কুশ্রী
  2. বিশ্রী
  3. কদর্য
  4. কদাকার
ব্যাখ্যা
• ‘যার আকার কুৎসিত’ এর এককথায় প্রকাশ - কদাকার

• কিছু গুরত্বপূর্ণ এককথায় প্রকাশ: 
• যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা, হৃতসর্বস্ব।
• যার কোনো কিছু থেকেই ভয় নেই - অকুতোভয়। 
• যা বিনা যত্নে লাভ করা গিয়েছে - অযত্নলব্ধ। 
• যা বলা হয় নি - অনুক্ত।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
‘অত্যধিক’ -এর সন্ধি বিচ্ছেদ করুনঃ
  1. অতি + ধিক
  2. অত্যা + অধিক
  3. অতি + অধিক
  4. অ + তাধিক
ব্যাখ্যা
‘অত্যধিক’ - এর সন্ধি বিচ্ছেদ - অতি + অধিক

• স্বরসন্ধি:

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য(্য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন -
- ই + অ = য্ + অ ⇒ অতি + অধিক = অত্যধিক
- ই + আ = য্ + আ ⇒ ইতি + আদি = ইত্যাদি।
- ই + উ = য্‌ + উ ⇒ অতি + উক্তি = অত্যুক্তি।
- ই + উ = য্ + উ ⇒ প্রতি + ঊষ = প্রত্যূষ।
- ঈ + আ = য্ + আ ⇒ মসী + আধার = মস্যাধার।
- ই + এ = য্‌ + এ ⇒ প্রতি + এক = প্রত্যেক।
- ঈ + অ = য্ + অ ⇒ নদী + অম্মু = নদ্যম্বু।

এরূপ - প্রত্যহ, অত্যন্ত, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ করুনঃ
  1. নিঃ + রস
  2. নীঃ + রস
  3. নী + রস
  4. নিঃ + অস
ব্যাখ্যা
• ‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ - নিঃ + রস

বিসর্গ সন্ধি:
- বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্-এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
- বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়। যথা:
১. বিসর্গ + স্বর এবং
২. বিসর্গ + ব্যঞ্জন।

• অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন -
- নিঃ + আকার = নিরাকার,
- আশীঃ বাদ = আশীর্বাদ,
- দুঃ + যোগ = দুর্যোগ ইত্যাদি।

এরূপ - নিরাকরণ, জ্যোতির্ময়, প্রাদুর্ভাব, নির্জন, বহির্গত, দুর্লোভ, দুরন্ত ইত্যাদি।

• ব্যতিক্রম:
ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়।
যেমন -
- নিঃ + রব = নীরব,
- নিঃ + রস = নীরস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মনঃ + কষ্ট
  2. ইতঃ + পূর্বে
  3. সিম্ + হ
  4. শ্রু + অন
ব্যাখ্যা
• ভুল সন্ধি বিচ্ছেদ - সিম্ + হ
- 'সিংহ' এর সন্ধি বিচ্ছেদ - সিন্‌ + হ।

অন্যদিকে,
• 'মনঃকষ্ট' এর সন্ধি বিচ্ছেদ - মনঃ + কষ্ট।
• 'ইতঃপূর্বে' এর সন্ধি বিচ্ছেদ - ইতঃ + পূর্বে।
• 'শ্রবণ' এর সন্ধি বিচ্ছেদ - শ্রু + অন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
‘বাতুল’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. নির্বোধ
  2. উন্মাদ
  3. বেকুব
  4. বাতিল
ব্যাখ্যা
• ‘বাতুল’ শব্দের অর্থ - বায়ুরোগে আক্রান্ত; খ্যাপা।
• 'উন্মাদ' শব্দের অর্থ - ক্ষিপ্ত, পাগল; হিতাহিত জ্ঞানশূন্য; আত্মভোলা।
সুতরাং, ‘বাতুল’ এর সমার্থক শব্দ - উন্মাদ

অন্যদিকে,
• 'নির্বোধ' শব্দের অর্থ - বোধশক্তিহীন; অজ্ঞ; মূর্খ; বুদ্ধিশূন্য।
• 'বেকুব' শব্দের অর্থ - নির্বোধ, মূর্খ।
• 'বাতিল' শব্দের অর্থ - অগ্রাহ্য, না-মঞ্জুর; পরিত্যক্ত; অসার; নাকচ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. স্বায়ত্ম
  2. স্বায়াত্ব
  3. স্বায়ত্ত
  4. স্বায়ত্ত্ব
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - স্বায়ত্ত
- ‘স্বায়ত্ত’ শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘স্বায়ত্ত’ অর্থ: স্ববশ, স্বনিয়ন্ত্রিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. কনীনিকা
  2. কনিনীকা
  3. কণিনিকা
  4. কনিনিকা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - কনীনিকা
- ‘কনীনিকা’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘কনীনিকা’ অর্থ: চোখের তারা; কনিষ্ঠাঙ্গুলি, কড়ে আঙুল; ছোটো বোন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
‘উচাটন’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ঊর্ধ্বটান
  2. প্রশান্ত
  3. উঁচুনিচু
  4. উত্তাল
ব্যাখ্যা
• 'উচাটন' (বিশেষ্য) অর্থ: উৎকণ্ঠা; ব্যাকুলতা।
• 'উচাটন' (বিশেষণ) অর্থ: ব্যাকুল, অস্বস্তিপূর্ণ; উৎকণ্ঠিত।
• 'প্রশান্ত' (বিশেষণ) অর্থ: অতিশয় শান্ত, ধীর, স্থির; অব্যাকুল; নিবৃত্ত; শান্তিময়।

• শব্দের অর্থানুসারে, 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ - প্রশান্ত

আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'সঞ্চয়' শব্দের বিপরীতর্থক শব্দ = অপচয়।
- 'গতি' শব্দের বিপরীতার্থক শব্দ = স্থিতি।
- 'খল' শব্দের বিপরীতার্থক শব্দ = সরল।
- 'ঐহিক' শব্দের বিপরীতার্থক শব্দ = পারত্রিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
‘ক্ষতি’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনুকূল
  2. ব্যবসা
  3. সামান্য
  4. ফায়দা
ব্যাখ্যা
• ‘ক্ষতি’ শব্দের অর্থ - লোকসান; হানি; অপচয়, অর্থনাশ; অনিষ্ট; ক্ষয়।
• ‘ফায়দা’ শব্দের অর্থ - লাভ; সুফল; উপকার; সুবিধা; সুযোগ।

• শব্দের অর্থানুসারে, 'ক্ষতি' এর বিপরীতার্থক শব্দ - ফায়দা

আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'চিন্ময়' শব্দের বিপরীতর্থক শব্দ = অচেতন / জড়।
- 'গ্রহীতা' শব্দের বিপরীতার্থক শব্দ = দাতা।
- 'অমৃত' শব্দের বিপরীতার্থক শব্দ = গরল।
- 'গ্রহণ' শব্দের বিপরীতার্থক শব্দ = বর্জন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
‘ঝানু’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. চতুর
  2. পটু
  3. অপটু
  4. চালাক
ব্যাখ্যা
• ‘ঝানু’ শব্দের অর্থ - অভিজ্ঞ, দক্ষ; চতুর; ঘাগি।
• ‘অপটু’ শব্দের অর্থ - অনিপুণ, অদক্ষ; অসুস্থ; ভগ্নস্বাস্থ্য।

• শব্দের অর্থানুসারে, 'ঝানু' এর বিপরীতার্থক শব্দ - অপটু

আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকাশ' শব্দের বিপরীতর্থক শব্দ = পাতাল।
- 'অর্জন' শব্দের বিপরীতার্থক শব্দ = বর্জন।
- 'উদ্ধত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিনীত।
- 'উঠতি' শব্দের বিপরীতার্থক শব্দ = পড়তি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
‘গৃহী’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংসারী
  2. সঞ্চয়ী
  3. সংস্থিতি
  4. সন্ন্যাসী
ব্যাখ্যা
• ‘গৃহী’ - এর বিপরীতার্থক শব্দ - সন্ন্যাসী

আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'অনুরাগ' শব্দের বিপরীতর্থক শব্দ = বিরাগ।
- 'আগমন' শব্দের বিপরীতার্থক শব্দ = নির্গমন।
- 'আবশ্যক' শব্দের বিপরীতার্থক শব্দ = অনাবশ্যক।
- 'আবাহন' শব্দের বিপরীতার্থক শব্দ = বিসর্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
‘গম্ভীর ধ্বনি’ -এর বাক্য সংকোচন করুন।
  1. মন্ত্র
  2. মন্দ্র
  3. মর্মন্তুদ
  4. মধুপ
ব্যাখ্যা
• ‘গম্ভীর ধ্বনি’ - এর বাক্য সংকোচন - মন্দ্র।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: 
• 'ধনুকের ধ্বনি' এর বাক্য সংকোচন - টঙ্কার।
• 'অলঙ্কারের ধ্বনি' এর বাক্য সংকোচন - শিঞ্জন।
• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর বাক্য সংকোচন - ঝংকার।
• 'নূপুরের ধ্বনি' এর বাক্য সংকোচন - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
‘চতুরঙ্গ’ এর সন্ধি বিচ্ছেদ করুন:
  1. চতু + অঙ্গ
  2. চতুঃ + অঙ্গ
  3. চতুর + অঙ্গ
  4. চার + অঙ্গ
ব্যাখ্যা
• ‘চতুরঙ্গ’ এর সন্ধি বিচ্ছেদ - চতুঃ + অঙ্গ

বিসর্গ সন্ধি:
- বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্-এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
- বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়। যথা:
১. বিসর্গ + স্বর এবং
২. বিসর্গ + ব্যঞ্জন।

• পূর্বপদের শেষে যদি অ/আা ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ র্‌ হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন -
- ইঃ + অ = ই + র্‌ ⇒ নিঃ + অন্ন = নিরন্ন, বহিঃ + অঙ্গ = বহিরঙ্গ।
- ইঃ + আ = ই + রা ⇒ নিঃ + আকার = নিরাকার, নিঃ + আশা = নিরাশা।
- উঃ + অ = উ + র ⇒ দুঃ + অবস্থা = দুরবস্থা, চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
- উঃ + আ = উ + রা  ⇒ দুঃ + আত্মা = দুরাত্মা, দুঃ + আশা = দুরাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
Assemble শব্দটির সঠিক synonym কোনটি?
  1. Unit
  2. Disparse
  3. Separate
  4. Split
ব্যাখ্যা
♦ Assemble: 
English meaning: to come together in a single place or bring parts together in a single group
Bangla meaning: সমাগত/সমবেত হওয়া; একত্র জোটপাট হওয়া; মিলিত হওয়া

Options,
- Unit: a group of people living or working together, especially for a particular purpose.
- Disparse: wrong word.
- Separate: existing or happening independently or in a different physical space.
- Split: to (cause to) divide into two or more parts, especially along a particular line. 

অপশন বিবেচনা করে দেখা যায়, Assemble শব্দটির সঠিক synonym - Unit.

Source: Cambridge Dictionary.
২৭.
Buccaneer শব্দটির সঠিক synonym কোনটি?
  1. Bachelor
  2. Presenter
  3. Pirate
  4. Butcher
ব্যাখ্যা
♦ Buccaneer:
English meaning: a person who attacked and stole from ships at sea, especially someone allowed by a government to do this in the 17th and 18th centuries.
Bangla meaning:  জলদস্যু; বোম্বেটে; বেপরোয়া অভিযাত্রী।

Options,
- Bachelor: a man who has never married.
- Presenter: someone who introduces a television or radio show
- Pirate: a person who sails in a ship and attacks other ships in order to steal from them.
- Butcher: a person who sells meat in a shop

• Buccaneer শব্দটির সঠিক synonym - Pirate.
২৮.
Pungent শব্দটির সঠিক synonym কোনটি?
  1. Tide
  2. Rain
  3. Overpowering
  4. Bland
ব্যাখ্যা
♦ Pungent
English meaning: smelling or tasting very strong and sharp.
Bangla meaning: কড়া, তীব্র, তীক্ষ্ন, তিক্ত স্বাদযুক্ত ঝাল

Options,
- Tide: the rise and fall of the sea that happens twice every day
- Rain: drops of water from clouds
- Overpowering: too strong to be able to continue or resist.
- Bland: not having a strong taste or character or not showing any interest or energy

• Pungent শব্দটির সঠিক synonym - Overpowering.
২৯.
Aroma শব্দটির সঠিক synonym কোনটি?
  1. Food
  2. Fruits
  3. Colourless
  4. Fragrance
ব্যাখ্যা
♦ Aroma 
English meaning: a strong, pleasant smell, usually from food or drink
Bangla meaning: সুগন্ধ; সৌরভ

Options,
- Food: খাদ্য; আহার্য; ভোজ্য; খাবার; অন্ন; অশন
- Fruits: ফল।
- Colourless: বর্ণহীন; স্বচ্ছ; নীরস; গুণহীন; নিষ্প্রভ
- Fragrance: সুগন্ধ; সুরভি; সুবাস।

• Aroma শব্দটির সঠিক synonym - Fragrance.
৩০.
Desolate শব্দটির সঠিক antonym কোনটি?
  1. Populous
  2. Isolated
  3. Abandoned
  4. Disfigured
ব্যাখ্যা
♦ Desolate 
English meaning: A desolate place is empty and not attractive, with no people or nothing pleasant in it.
Bangla meaning: জনমানবশূন্য; নির্মনুষ্য; বিধ্বস্ত; হতশ্রী; (দেশ বা ভূমি) নিরালয়; মনুষ্যবসতিহীন

Options,
- Populous: জনবহুল; জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ।
- Isolated: পৃথক/বিচ্ছিন্ন করা
- Abandoned: পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে পরিত্যাগ করা
- Disfigured: চেহারা বা আকৃতি বিকৃত করা; নষ্ট করা

Desolate শব্দটির সঠিক antonym - Populous.
৩১.
Flawlessness শব্দটির সঠিক antonym কোনটি?
  1. Excellence
  2. Imperfectness
  3. Accurateness
  4. Faultlessness
ব্যাখ্যা
♦ Flawlessness:
English meaning:  the state of being without a flaw or defect
Bangla meaning: কোন দাগ বা দাগ নেই

Options, 
- Excellence: উৎকর্ষ; শ্রেষ্ঠতা:
- Imperfectness: অসম্পূর্ণতা; অপূর্ণতা; অভাব; ত্রুটি
- Accurateness: সঠিকতা; যথাযথতা; খুঁতশূন্যতা; অভ্রান্ততা
- Faultlessness: অনবদ্য়তা; শুদ্ধতা

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশন গুলোর মধ্যে থেকে Flawlessness শব্দটির সঠিক antonym - Imperfectness.

Source: Cambridge Dictionary.
৩২.
Approach শব্দটির সঠিক antonym কোনটি?
  1. Come
  2. Retract
  3. Decrease
  4. Move
ব্যাখ্যা
♦ Approach:
English meaning: to come near or nearer to something or someone in space, time, quality, or amount.
Bangla meaning: নিকটবর্তী হওয়া

Options,
- Come: আসা; আগমন করা; পৌঁছানো; উপনীত হওয়া; ফলস্বরূপ উদ্ভূত হওয়া; পরিণত হওয়া; নির্দিষ্ট পরিমাণ হওয়া; হওয়া বা হয়ে ওঠা; ঘটা
- Retract: তুলে নেওয়া; প্রত্যাহার করা।
- Decrease: কমা; হ্রাস করা বা পাওয়া।
- Move: স্থান বা অবস্থানের পরিবর্তন; (দাবা ইত্যাদি খেলায়) চাল; দান।

• সুতরাং, বোঝা যাচ্ছে, Approach শব্দটির সঠিক antonym - Retract.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Hate শব্দটির সঠিক antonym কোনটি?
  1. Admire
  2. Abhor
  3. Concern
  4. Loathe
ব্যাখ্যা
♦ Hate
English Meaning: to dislike someone or something very much.
Bangla meaning: ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা

• Options,
- Admire: মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা
- Abhor: ঘৃণা বা অবজ্ঞা করা; ঘৃণাভরে পরিহার করা।
- Concern:  কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে গুরুত্বপূর্ণ
- Loathe: বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে  উল্লিখিত অপশন গুলোর মধ্যে Hate শব্দটির সঠিক antonym - Admire.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Liability শব্দটির সঠিক antonym কোনটি?
  1. Treasure
  2. Debt
  3. Asset
  4. Property
ব্যাখ্যা
♦ Liability শব্দটির বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে Asset.

• Liability
English meaning: the responsibility of a person, business, or organization to pay or give up something of value.
Bangla meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা

Options,
- Treasure: very valuable things, usually in the form of a store of precious metals, precious stones, or money: স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
- Debt: something, especially money, that is owed to someone else, or the state of owing something: ঋণ; দেনা; ধার; কর্জ
- Asset: something valuable belonging to a person or organization that can be used for the payment of debts: ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ।
- Property: an object or objects that belong to someone: বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩৫.
সঠিক বানানের শব্দ কোনটি?
  1. Credential
  2. Credancial
  3. Credantial
  4. Credencial
ব্যাখ্যা
♦ Credential
English meaning: the abilities and experience that make someone suitable for a particular job or activity, or proof of someone's abilities and experience.
Bangla meaning: প্রমাণপত্র; প্রশংসাপত্র

Source: Cambridge & Accessible Dictionary.
৩৬.
সঠিক বানানের শব্দ কোনটি?
  1. Collataral
  2. Colatteral
  3. Collateral
  4. Colateral
ব্যাখ্যা
♦ Collateral
English meaning: valuable property owned by someone who wants to borrow money, that they agree will become the property of the company or person who lends the money if the debt is not paid back.
Bangla meaning: একই উৎসজাতীয় দ্বিতীয় পর্যায়ের; পাশাপাশি, সহগামী, অতিরিক্ত

Source: Cambridge & Accessible Dictionary.
৩৭.
সঠিক বানানের শব্দ কোনটি?
  1. Licence
  2. Licents
  3. Lisence
  4. Licens
ব্যাখ্যা
♦ Licence
English meaning: an official document that gives you permission to own, do, or use something, usually after you have paid money and/or taken a test.
Bangla meaning: কোনো কাজ করার অনুমতিপত্র

Source: Cambridge & Accessible Dictionary.
৩৮.
সঠিক বানানের শব্দ কোনটি?
  1. Extantion
  2. Extansion
  3. Extension
  4. Extention
ব্যাখ্যা
♦ Extension
English meaning: the act of extending : the state of being extended.
Bangla meaning: সম্প্রসারণ; বিস্তার; প্রসার; ব্যাপ্তি

Source: Cambridge & Accessible Dictionary.
৩৯.
সঠিক বানানের শব্দ কোনটি?
  1. Apropriate
  2. Appropriate
  3. Appropriet
  4. Apropriet
ব্যাখ্যা
♦ Appropriate
English meaning: suitable or right for a particular situation or occasion.
Bangla meaning: যথাযথ; যথোচিত; মানানসই

Source: Cambridge & Accessible Dictionary.
৪০.
সঠিক বানানের শব্দ কোনটি?
  1. Unfare
  2. Unfear
  3. Unfaire
  4. Unfair
ব্যাখ্যা
♦ Unfair
English meaning: not treating people in an equal way, or not morally right.
Bangla meaning: অন্যায়; অন্যায্য; বিষম; অনুচিত; অসরল; পক্ষপাতদুষ্ট। 

Source: Cambridge & Accessible Dictionary.
৪১.
সঠিক বানানের শব্দ কোনটি?
  1. Personale
  2. Parsonnel
  3. Personel
  4. Personnel
ব্যাখ্যা
♦ Personnel
English meaning: the people who are employed in a company, organization, or one of the armed forces.
Bangla meaning: কর্মচারী; কোনো অফিস বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ; সরকারি দফতর বা সামরিক বাহিনীর সদস্য

Source: Cambridge & Accessible Dictionary.
৪২.
শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন।
I promise I _____ smoke again.
  1. won't
  2. don't
  3. couldn't
  4. didn't
ব্যাখ্যা
♦ I promise I won't smoke again.

• বাক্যটিতে 'promise' এর পরে ভবিষ্যত সময় বোঝাতে 'will not' বা সংক্ষিপ্ত রূপে 'won't' ব্যবহার করা হয়।

সুতরাং, শূন্যস্থানটি পূরণ করার জন্য 'won't' হল অর্থগতভাবে সঠিক শব্দ।
৪৩.
শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন।
He did not give me _____.
  1. much advice
  2. much advices
  3. many advice
  4. many advices
ব্যাখ্যা
Complete sentence: He did not give me much advice.

• বাক্যটিতে "advice" হল একটি uncountable noun। Uncountable nouns-এর সাথে "much" ব্যবহার করা হয়, "many" নয়।
- আর "advices" ভুল, কারণ "advice" এর plural form থাকে না।

সুতরাং শূন্যস্থানে "much advice" অর্থগতভাবে সঠিক।
৪৪.
শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন।
This company does not need _____.
  1. many machines
  2. much machine
  3. many machine
  4. much machines
ব্যাখ্যা
Complete sentence: This company does not need many machines.

• "Machine" হল একটি countable noun, Countable nouns-এর সাথে "many" ব্যবহার করা হয়, "much" নয়।

সুতরাং, "This company does not need many machines" হল অর্থগতভাবে সঠিক বাক্য।
৪৫.
Emphasis শব্দটির অর্থ কোনটি?
  1. Importance
  2. Neglect
  3. Overlook
  4. Ponder
ব্যাখ্যা
♦ Emphasis
English meaning: the particular importance or attention that is given to something.
Bangla meaning: গুরুত্ব নির্দেশের উদ্দেশ্যে কোনো শব্দের উপর জোর দেওয়া; গুরুত্ব দেওয়া

Options,
- Importance: গুরুত্ব; তাৎপর্য; প্রতিপত্তি।
- Neglect: মনোযোগ না-দেওয়া; অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
- Overlook: উপর থেকে দেখতে পাওয়া
- Ponder: বিবেচনা করা; ভেবে দেখা

দুটি শব্দের অর্থ একই রকম তাই সঠিক উত্তর হল "Importance".

Source: Cambridge & accessible Dictionary.
৪৬.
Query শব্দটির অর্থ কোনটি?
  1. Solution
  2. Question
  3. Dissolve
  4. Ratify
ব্যাখ্যা
♦ Query 
English meaning: a question, often expressing doubt about something or looking for an answer from an authority.
Bangla meaning: প্রশ্ন; জিজ্ঞাসা।

Options,
- Solution: উত্তর; কোনো সমস্যা সমাধান
- Question: প্রশ্নবোধক বাক্য; প্রশ্ন।
- Dissolve: গলানো; গলে যাওয়া; দ্রবীভূত হওয়া
- Ratify: দৃঢ়ভাবে অনুমোদন করা; অনুসমর্থন করা।

• সুতরাং Query শব্দটির অর্থ - Question.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৪৭.
Gravity শব্দটির অর্থ কোনটি?
  1. Irrelevant
  2. Strange
  3. Seriousness
  4. Regular
ব্যাখ্যা
♦ Gravity
English meaning: seriousness/ the force that attracts objects towards one another, especially the force that makes things fall to the ground
Bangla meaning:  গুরুতর অবস্থা; গম্ভীর ভাব/ অভিকর্ষ; বিশেষত মাধ্যাকর্ষণ শক্তি।

Options,
- Irrelevant: অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন
- Strange: অজানিতপূর্ব, অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব; যা আগে দেখা/শোনা/জানা যায়নি
- Seriousness: গুরুত্ব
- Regular:  সমভাবে বিন্যস্ত; সুসংবদ্ধ; প্রতিসম; সুবিন্যস্ত; সুষম; সুগঠিত

• সুতরাং Gravity শব্দটির অর্থ - Seriousness.

Source: Cambridge Dictionary and Accessible dictionary by Bangla Academy.
৪৮.
Ensure শব্দটির অর্থ কোনটি?
  1. Make progress
  2. Encourage
  3. Effect
  4. Make certain
ব্যাখ্যা
♦ Ensure
English meaning: to make something certain to happen.
Bangla meaning: নিশ্চিত করা।

Options,
- Make progress: উন্নতি করা
- Encourage: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা
- Effect: ফলাফল; পরিণতি; প্রভাব
- Make certain: নির্দিষ্ট করা

• সুতরাং Ensure শব্দটির অর্থ - Make certain.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৪৯.
Premium শব্দটির অর্থ কোনটি?
  1. Contaminate
  2. Condone
  3. Best
  4. Large
ব্যাখ্যা
♦ Premium
English meaning: used to refer to something that is of higher than usual quality
Bangla meaning: স্বাভাবিক মানের চেয়ে উচ্চতর এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়

Options,
- Contaminate: দূষিত করা; স্পর্শ বা অবিশুদ্ধ বস্তু মিশ্রণের মাধ্যমে নোংরা; দূষিত বা রোগগ্রস্ত করা
- Best: সর্বোত্তম; সর্বোৎকৃষ্ট; সবচেয়ে ভালো; সবার সেরা
- Large: বড় আকারের; বিরাট; অধিক ধারণক্ষমতাসম্পন্ন
-  Condone: ক্ষমা করা; না দেখার ভান করা/ ক্ষতিপূরণ করা; পুষিয়ে যাওয়া

• সুতরাং Premium শব্দটির অর্থ - Best.

Source: Cambridge & Accessible Dictionary by Bangla Academy.
৫০.
Comprehension শব্দটির অর্থ কোনটি?
  1. Loss
  2. Calamity
  3. Difference
  4. Knowledge
ব্যাখ্যা
♦ Comprehension: 
English meaning: the ability to understand completely and be familiar with a situation, facts, etc.
Bangla meaning: উপলব্ধি; উপলব্ধের ক্ষমতা

• Option,
- Loss: ক্ষতি; ক্ষয়; হানি।
- Calamity: দুর্দৈব; বিপর্যয়, চরম দুর্দশা।
- Difference: পার্থক্য
- Knowledge: জ্ঞান; অবগতি

• Comprehension এর অর্থের সাথে Knowledge এর অর্থ কাছাকাছি অর্থ প্রকাশ করছে সঠি উত্তর Knowledge.

Source: Cambridge & accessible Dictionary.
৫১.
দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?

সমাধান:
(১) দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায় ।
(২) যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়।
(৩) একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব।
(৪) প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যেকোনো বিন্দুকে ঐ রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়।
৫২.
২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
  1. ৬২ ডিগ্রি
  2. ১১৮ ডিগ্রি
  3. ১৫২ ডিগ্রি
  4. ৩৩২ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
২৮° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ২৮)° = ১৫২°
৫৩.
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ৩৭ ডিগ্রি
  2. ৫৩ ডিগ্রি
  3. ১২৭ ডিগ্রি
  4. ১৪৩ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অর্থাৎ 
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ = ৩৭ ডিগ্রি। 
৫৪.
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
  1. ৩৬০ ডিগ্রি
  2. ৯০ ডিগ্রি
  3. ১৮০ ডিগ্রি
  4. ৬০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?

সমাধান:
একটি চর্তুভুজের চারটি কোণের সমষ্টি = ৩৬০°
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০°
৫৫.
একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১২ বর্গফুট
  2. ৬ বর্গফুট
  3. ৩০ বর্গফুট
  4. ৪০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেখে বোঝা যাচ্ছে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। 
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল 
= (১/২) × ৪ × ৩ 
= ৬ বর্গ একক 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৬ বর্গ একক।
৫৬.
একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
  1. ১ : ১০
  2. ১ : ৯
  3. ৯ : ১
  4. ১০ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?

সমাধান:
মাসে আয় করেন = ২০০০০ টাকা
মাসে ব্যয় করেন = ১৮০০০ টাকা

 সঞ্চয় করেন = ২০০০০ - ১৮০০০ টাকা
= ২০০০ টাকা

তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে = ১৮০০০ : ২০০০
=৯ : ১
৫৭.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
  1. ১০
  2. ২৫
  3. ৫০
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২

∴ ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৯৯(৯৯ + ১)/২
 = ৯৯ × ৫০
= ৪৯৫০

∴ ১ থেকে ৯৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = ৪৯৫০/৯৯
 = ৫০
৫৮.
১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ১৫%
  3. ৩০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১২টি ডিমের বিক্রয়মূল্য = ১ টাকা
১টি ডিমের বিক্রয়মূল্য = ১/১২ টাকা

১৫টি ডিমের ক্রয়মূল্য = ১ টাকা
১টি ডিমের ক্রয়মূল্য = ১/১৫ টাকা

লাভ = (১/১২) - (১/১৫)
= (৫ - ৪)/৬০
= ১/৬০

১/১৫ টাকায় লাভ হয় = ১/৬০ টাকা
১ টাকায় লাভ হয় = (১/৬০)/(১/১৫) টাকা
১ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)/৬০ টাকা
= ২৫ টাকা
৫৯.
১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬,....... ধারাটির পরের পদটি কত?
  1. ১৫৪
  2. ১৮৪
  3. ১৯২
  4. ২০২
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, ............ ধারাটির পরের পদটি কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ১৬
২য় পদ = ১৬ + (৬ × ১) = ২২
৩য় পদ = ২২ + (৬ × ২) = ৩৪
৪র্থ পদ = ৩৪ + (৬ × ৪) = ৫৮
৫ম পদ = ৫৮ + (৬ × ৮) = ১০৬
৬ষ্ঠ পদ = ১০৬ + (৬ × ১৬) = ২০২ 
৬০.
a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?
  1. 6
  2. 4
  3. 8
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?

সমাধান:
a + b = 5 
a - b = 3 

ab  = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (5/2)2 - (3/2)2
= (25/4) - (9/4)
= (25 - 9)/4
= 16/4
= 4
৬১.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কী কোণ?
  1. সমকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. স্থূলকোণ
  4. সরলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কী কোণ?

সমাধান:
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ ।
৬২.
২০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৬ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কতদিন লাগবে?
  1. ৪৮ দিন
  2. ২৪ দিন
  3. ১৬ দিন
  4. ৭২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৬ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কতদিন লাগবে?

সমাধান:
২০ জনে ১/২ অংশ কাজ করে ৬ দিনে
২০ জনে ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে ৬ × ২ দিনে
১ জনে ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে ৬ × ২ × ২০ দিনে
৫ জনে ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে (৬ × ২ × ২০)/৫ দিনে
= ৪৮ দিনে
৬৩.
এক বিক্রেতা ১০টি কমলা যে দামে ক্রয় করে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
  1. ২৫%
  2. ২০%
  3. ১০%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক বিক্রেতা ১০টি কমলা যে দামে ক্রয় করে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?

সমাধান:
১০টি কমলার ক্রয়মূল্য ১ টাকা 
১টি কমলার ক্রয়মূল্য ১/১০ টাকা 

৮টি কমলার বিক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য ১/৮ টাকা  

লাভ = (১/৮) - (১/১০)
= (৫ - ৪)/৪০
= ১/৪০

১/১০ টাকায় লাভ হয় = ১/৪০ টাকা
 ১ টাকায় লাভ হয় = (১/৪০)/(১/১০) টাকা
 ১০০ টাকায় লাভ হয় = (১০× ১০০)/৪০ টাকা
= ২৫ টাকায়
৬৪.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
  1. ৫০ বছর
  2. ৫৫ বছর
  3. ৬০ বছর
  4. ৬৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?

সমাধান:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ১১ : ৪
পিতার বয়স ১১ক 
পুত্রের বয়স ৪ক

১১ক = ৪৪
⇒ ক = ৪৪/১১
∴ ক = ৪

পুত্রের বয়স = ৪ × ৪ বছর
= ১৬ বছর 

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৪৪ + ১৬) বছর
= ৬০ বছর

৬৫.
১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
  1. ২৪০ ডিগ্রি
  2. ৮০ ডিগ্রি
  3. ১০০ ডিগ্রি
  4. ৬০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?

সমাধান :
সম্পূরক কোণের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
সুতরাং,  ১২৫° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ১২০° = ৬০°
৬৬.
৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১১টি
  2. ১০টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ৯টি
৬৭.
কোনটি মেরুদণ্ডী প্রাণী?
  1. অ্যামিবা
  2. বেজি
  3. স্পঞ্জ
  4. মাছি
ব্যাখ্যা
- মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা- অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী।

মেরুদণ্ডী প্রাণী: 

- যেসব প্রাণীর মেরুদন্ড থাকে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। 
যেমন - মাছ, পাখি, গরু, ছাগল, মানুষ, ব্যাঙ, বেজি, কুমির, সাপ, কচ্ছপ, টিকটিকি, মোরগ ইত্যাদি। 

অমেরুদণ্ডী প্রাণী: 
- যেসব প্রাণীর মেরুদন্ড থাকে না তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। 
যেমন - মশা, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো, জোঁক, মাছি, অ্যামিবা, স্পঞ্জ ইত্যাদি। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি এবং ব্রিটানিকা।
৬৮.
নীল তিমি কোন শ্রেণির প্রাণী?
  1. স্তন্যপায়ী
  2. পক্ষীকুল
  3. মৎস্যকুল
  4. সরীসৃপ
ব্যাখ্যা
Chordata পর্বের Mammalia শ্রেণির স্তন্যপায়ী প্রাণী: 
- নীল তিমি
- বাদুড়, 
- ডলফিন, 
- মানুষ, 
- বানর ইত্যাদি। 

Chordata পর্বের Reptalia শ্রেণির সরীসৃপ প্রাণী: 
- ঘড়িয়াল, 
- কুমির, 
- কচ্ছপ, 
- সাপ, 
- টিকটিকি ইত্যাদি। 

উৎস: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৯.
আমাদের দেহকোষের প্রায় শতকরা কত অংশ পানি?
  1. ৬০%
  2. ৬৫%
  3. ৭০%
  4. ৮০%
অনির্ধারিত
ব্যাখ্যা
পানি: 
- পৃথিবীতে যত ধরনের তরল পদার্থ পাওয়া যায়, পানি তার মাঝে সবচেয়ে সহজলভ্য। 
- মানুষের শরীরের শতকরা ৬০-৭৫ ভাগই হচ্ছে পানি। 
- মাছ, মাংস কিংবা শাক-সবজিতে শতকরা ৬০-৯০ ভাগ পানি থাকে। 
- পৃথিবীপৃষ্ঠের শতকরা ৭৫ ভাগই হচ্ছে পানি। 
- আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তাই পানির আরেক নাম হচ্ছে জীবন। 

উল্লেখ্য যে, 
- আমাদের দেহকোষে  মূলত ৬০-৭৫ ভাগ পানি থাকে যার সুনির্দিষ্ট কোনো পরিমাণ নেই, অপশনে এই সীমার মধ্যে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭০.
বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ?
  1. বায়ুপ্রবাহ
  2. পানি
  3. সূর্যালোক
  4. বায়ুচাপ
ব্যাখ্যা
- বায়ুর আর্দ্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ হল পানি
- বায়ুমণ্ডলীয় জলবাষ্প বা পানি হিসেবেই বায়ুতে আর্দ্রতা বহন করা হয়।
- তাই বায়ু আর্দ্রতা পরিমাণ রক্ষার জন্য পানির উপস্থিতি অত্যন্ত জরুরি।
- বায়ুপ্রবাহ, বায়ুচাপ, সূর্যালোক এসব পানির মাধ্যমে আর্দ্রতার ওপর প্রভাব ফেলে।

আবহাওয়া ও জলবায়ু: 

- কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। 
- কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। 
- কাজেই জলবায়ু কোন একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা। 
- আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও বারিপাত ইত্যাদি। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
৭১.
কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়?
  1. আমিষ
  2. শর্করা
  3. লবণ
  4. ভিটামিন
ব্যাখ্যা
খাদ্য উপাদান: 
- খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত, এই রাসায়নিক বস্তুগুলোকে খাদ্য উপাদান বলে। 
- এই উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে, তাই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদানও বলা হয়। 
- উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধাণত তিন ভাগে ভাগ করা হয়। 
যথা - 
১। আমিষ: আমিষ দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে। 
২। শর্করা: শর্করা দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। 
৩। স্নেহ: স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। 

- এছাড়া আরও তিন ধরনের উপাদানও দেহের জন্য প্রয়োজন। 
যেমন - 
৪। ভিটামিন বা খাদ্যপ্রাণ: ভিটামিন বা খাদ্যপ্রাণ দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। 
৫। খনিজ লবণ: খনিজ লবণ দেহের বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়। 
৬। পানি: দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে, এছাড়া কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে এবং কোষ ও তার অঙ্গাণুগুলোকে ধারণ করে। 

- খাদ্য উপাদানের বাইরে আরও একটি উপাদান রয়েছে, যেটি কোনো পুষ্টি না জোগালেও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। 
৭। রাফেজ: রাফেজ বা খাদ্য আঁশ (Fibre) পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭২.
কোনটি পদার্থ?
  1. বাতাস
  2. বিদ্যুৎ
  3. তাপ
  4. আলো
ব্যাখ্যা
- এ মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা যায়। 
- একটি ভাগে আছে পদার্থ যাদের ওজন বা ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয়। 
- দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে একত্রে মিশ্রিত করলে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলা হয়। 
- বায়ু একটি মিশ্র পদার্থ, কারণ বায়ুতে এর উপাদানসমূহ যেমন- নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। 

অন্যদিকে, 
- তাপ, বিদ্যুৎ এবং আলো হলো শক্তির উদাহরণ। 

উৎস: মাধ্যমিক রসায়ন, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৭৩.
কোনটি শক্তি?
  1. কয়লা
  2. গ্যাস
  3. তাপ
  4. উষ্ণতা
ব্যাখ্যা
তাপ: 
- এ মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা যায়। 
- একটি ভাগে আছে পদার্থ যাদের ওজন বা ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয়। 
- অন্যভাগে আছে শক্তি। এদের কোনো ওজন নেই, জায়গা দখল করে না বা বল প্রয়োগে কোনো বাধা দেয় না। এদের আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। 
- তাপ এমন এক ধরনের শক্তি। 
- পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তাপকে কেবল ত্বক দ্বারা অনুভব করা যায়। 
- কোন কিছু ঠান্ডা না গরম তার পেছনে রয়েছে তাপ। তাপের কারণে কোন কিছুকে আমাদের ঠান্ডা বা গরম বোধ করি। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৭৪.
লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন?
  1. পানি
  2. অক্সিজেন
  3. কেরোসিন
  4. পানি ও অক্সিজেন
ব্যাখ্যা
রাসায়নিক পরিবর্তন: 
- যে পরিবর্তনের জন্য এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 
উদাহরণ: পানি এবং অক্সিজেনের সংযোগে লোহায় মরিচা ধরা, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি হওয়া, দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো এগুলো রাসায়নিক পরিবর্তন। 

মরিচা: 
- আদ্র বাতাসের সংস্পর্শে বাতাসের অক্সিজেনের সঙ্গে লোহার রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি হয় আয়রন অক্সাইডের একধরনের যৌগ। এই যৌগই মরিচা। 
- মরিচা সৃস্টিকে নিম্নরূপ সমীকরণের আকারে দেখানো সম্ভব - 
লোহার সামগ্রী + আর্দ্র বাতাস = আয়রন অক্সাইড বা মরিচা। 
- মরিচার সংকেত Fe2O3.nH2
- মরিচায় পানির অণুর সংখ্যা নির্দিষ্ট নয়। 
এখানে, n এর মান 1, 2, 3 ইত্যাদি যে কোন পূর্ণ সংখ্যা হতে পারে। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি ও রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
নিচের কোনটি অণুজীবের অন্তর্ভুক্ত নয়?
  1. ছত্রাক
  2. ব্যাকটেরিয়া
  3. রিকেটসিয়া
  4. শৈবাল
ব্যাখ্যা
- অণুজীবগুলো খুব ছোট এবং মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, অপশনে শুধু শৈবালই ছোট নয়, বাকি সবই অণুজীবের অন্তর্ভুক্ত। 

শৈবাল: 

- শৈবাল সমাঙ্গদেহী বিভাগের অন্তর্গত ক্লোরোফিল সমন্বিত এক প্রকার প্রাচীনতম নিম্নশ্রেণির উদ্ভিদ। 
- শৈবালের দেহ থ্যালাসের ন্যায় কিন্তু দেহকোষে ক্লোরোফিল থাকাতে এরা স্বভোজী। 
অর্থাৎ আলোকের উপস্থিতিতে এবং পানি ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় এরা নিজেরা নিজেদের দেহকোষে খাদ্য (শর্করা) প্রস্তুত করতে সক্ষম। 
- শৈবালের দেহকোষে প্রধান রঞ্জক পদার্থ সবুজ বর্ণের ক্লোরোফিল উপস্থিত থাকলেও অনেক সময় নানা রকম ভিন্ন রঞ্জক পদার্থ দিয়ে এরা আবৃত থাকে। 
- শৈবালের দেহকোষে সুগঠিত ও স্বতন্ত্র নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং অন্যান্য কোষ অঙ্গাণু থাকে। 
- শৈবাল কখনও এককভাবে, কখনও দলবদ্ধভাবে নালা নর্দমা, পুকুর, হ্রদ, নদী, সাগর, এক কথায় পৃথিবীর সমস্ত জলাশয়ে ছড়িয়ে রয়েছে এদের প্রায় ত্রিশ হাজার প্রজাতি। 
- জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবালকে ‘বেনথিক শৈবাল’ বলা হয়। 
- পাথরের গায়ে জন্মানো শৈবালকে ‘লিথোফাইটিক শৈবাল' বলা হয়। 
- উচ্চশ্রেণির জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে ‘এন্ডোফাইটিক শৈবাল' বলা হয়। 
- যে সমস্ত শৈবাল অন্যান্য উচ্চশ্রেণির উদ্ভিদ অথবা অন্য শৈবালের গায়ে জন্মায় তাদের ‘এপিফাইটিক শৈবাল' বলা হয়। 
- সম্পূর্ণ ভাসমান এককোষী শৈবালদেরকে ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। 

অন্যদিকে, 
- ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, রিকেটসিয়া ইত্যাদিকে নিম্নশ্রেণির জীব বলা হয়। 
- এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও রিকেটসিয়া অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৭৬.
বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?
  1. ১০ এপ্রিল
  2. ১৭ এপ্রিল
  3. ২৬ মার্চ
  4. ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার:
- ১৯৭১ সালের বাংলাদেশ সরকার 'মুজিবনগর সরকার' নামেই বেশি পরিচিত। 
- অনেকে একে প্রবাসী সরকার বলেন। 
- তবে এ সরকারকে বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার বলাই শ্রেয়। 
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মুজিবনগর সরকার গঠিত হয়।
- মুজিবনগর সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
- এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
• রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
• উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম।
• প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদ। 
• অর্থ ও বাণিজ্যমন্ত্রী: এম মনসুর আলী।
• স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী: এএইচএম কামারুজ্জামান।
• পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমদ।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
         ii) স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র: তৃতীয় খণ্ড।
৭৭.
শহীদ আসাদ দিবস কবে?
  1. ২০ জানুয়ারি
  2. ২৬ ডিসেম্বর
  3. ২১ ফেব্রুয়ারি
  4. ১০ জানুয়ারি
ব্যাখ্যা
শহীদ আসাদ:
- শহীদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহীদ ছাত্রনেতা।
- আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
- তিনি ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।
- তাঁর মৃত্যু ঊনসত্তরের ছাত্র-গণআন্দোলনের গোটা অবয়বকেই পাল্টে দেয় এবং তা আইয়ুব খানের শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়।
- তাই ২০ জানুয়ারি 'শহীদ আসাদ দিবস' পালিত হয়।
- অনেক জায়গায় জনতা স্বতঃস্ফূর্তভাবে আইয়ুবের নামফলক নামিয়ে আসাদের নাম উৎকীর্ণ করে।
- এভাবে ‘আইয়ুব গেট’ হয়ে যায় ‘আসাদ গেট’, ‘আইয়ুব এভিনিউ’ নামান্তরিত হয়ে হয় ‘আসাদ এভিনিউ’।
- তখন থেকে আসাদের নাম হয়ে ওঠে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের মূর্ত প্রতীক। ৎ

উৎস: বাংলাপিডিয়া।
৭৮.
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা?
  1. ইংরেজ
  2. ওলন্দাজ
  3. ফরাসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
বাংলায় ইউরোপীয়দের আগমন:
- ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে।
- পর্তুগীজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তিনি ভাস্কো-ডা-গামা।
- ১৪৯৮ খ্রিস্টাব্দের ২৭ মে তার এ উপমহাদেশে আগমন ব্যবসায়-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।
- পর্তুগিজরা ব্যবসায়-বাণিজ্যকে মূলধন করে এদেশে এলেও ক্রমে ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে।
- স্বল্প সময়ের মধ্যে তারা কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে কুঠি স্থাপন এবং ১৫৩৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে।
- প্রথম আগত ইউরোপীয়ান বাণিজ্যিক দল হলেও তাদের অপকর্ম ও দস্যুতার কারণে বাংলার সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করে, তাদের বাংলা থেকে বিতাড়িত করেন।
- তাছাড়া পর্তুগিজরা এদেশে আগত ইউরোপীয় অন্যন্য শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়ে এদেশ ত্যাগে বাধ্য হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. গঙ্গা
  2. ব্রহ্মপুত্র
  3. করতোয়া
  4. মহানন্দা
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
- মহাস্থানগড় বগুড়ায় জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮০.
মাতৃতান্ত্রিক উপজাতি কারা?
  1. মারমা
  2. চাকমা
  3. সাঁওতাল
  4. গারো
ব্যাখ্যা
পিতৃতান্ত্রিক উপজাতি:
- চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক।
- সাওতালদের সমাজ হলো পিতৃতান্ত্রিক।
- হাজং সমাজ পিতৃতান্ত্রিক।
- মারমা সমাজ পিতৃতান্ত্রিক।

অন্যদিকে -
- গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।

উৎস: বাংলাপিডিয়া।
৮১.
ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
  1. ইউরিয়া
  2. টিএসপি
  3. পটাশ
  4. অ্যামোনিয়াম সালফেট
ব্যাখ্যা
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা হলো ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
- এটি নরসিংদীতে অবস্থিত।
- দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বার্ষিক ৩,৪০,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ এবং ১৯৮৫ সালে বার্ষিক ৯৫,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়।

 উল্লেখ্য,
- ১২ নভেম্বর ২০২৩ তারিখে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক এ কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
- সার উৎপাদনের ক্ষমতা: বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন।
- বিসিক জানায়, কারখানাটি ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।
- ১১০ একর জমিতে কারখানাটি নির্মিত হবে।
- নির্মাণ ব্যয়: ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
- কারখানাটির দৈনিক সার উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।
- এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে প্রাথমিক পর্যায়ে ফ্লু গ্যাস থেকে পরিবেশদূষণকারী আহরণ করা হবে এবং ক্যাপচার করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা হবে (প্রায় ১০ শতাংশ)।
- এটি দেশে ‘অত্যাধুনিক, শক্তি সাশ্রয়ী ও সবুজ’ সার কারখানা, যা ইউরিয়া সারের আমদানি কমিয়ে দেবে এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

উৎস: i) ১২ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
৮২.
বিডিআর হত্যাকান্ড সংঘটিত হয় কবে?
  1. ১২ ফেব্রুয়ারি ২০০৭
  2. ২৩ ফেব্রুয়ারি ২০০৮
  3. ২৪ ফেব্রুয়ারি ২০০৯
  4. ২৫ ফেব্রুয়ারি ২০০৯
ব্যাখ্যা
বিডিআর হত্যাকান্ড:
- ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদস্যদের একটি গ্রুপ দ্বারা সংঘটিত বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়।
- এটি একটি আধাসামরিক বাহিনী, যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেওয়া।

উল্লেখ্য,
- ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায়।
- বিদ্রোহী বিডিআর সেনারা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক লোককে হত্যা করে।
- বিদ্রোহের দ্বিতীয় দিনে বিডিআর ক্যাম্প আছে এমন অন্য ১২টি শহরে অশান্তি ছড়িয়ে পড়েছিল।
- সরকারের সঙ্গে একাধিক আলাপ-আলোচনার পর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়।
- অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এই বিদ্রোহের অবসান ঘটে।

উৎস: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, যুগান্তর।
৮৩.
কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
  1. মূল মধ্যরেখা
  2. মকরক্রান্তি রেখা
  3. আন্তর্জাতিক তারিখরেখা
  4. কর্কটক্রান্তি রেখা
ব্যাখ্যা
 ট্রপিক অব ক্যান্সার বা কর্কটক্রান্তি: 
- ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ ট্রপিক অব ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গেছে। 
- বাংলাদেশ ট্রপিক অব ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। 
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত। 
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। 
- এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে। 
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৮৪.
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. নবম
  2. দশম
  3. অষ্টম
  4. পঞ্চম
ব্যাখ্যা
বাংলাদেশ:
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত।
- বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
- সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ,
- আন্তর্জাতিক ডায়ালিং কোড: +৮৮০,
- আন্তর্জাতিক সময় অঞ্চল: বিএসটি (জিএমটি +৬ ঘণ্টা),
- জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন,
- জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ।

উৎস: i) Worldometer. [link]
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৮৫.
জেলহত্যা দিবস কবে?
  1. ১ ডিসেম্বর
  2. ৬ জানুয়ারি
  3. ৩ জানুয়ারি
  4. ৩ নভেম্বর
ব্যাখ্যা
জেলহত্যা দিবস:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল।
- তাই ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ নেতৃত্ব যখন অনেকটা দিশেহারা, সে সময় দলের গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল।
- শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকরত চার জাতীয় নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
- কতিপয় সেনা কর্মকর্তা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আটক এই চার নেতাকে গুলি করে এবং বেয়নেট দিয়ে বিদ্ধ করে হত্যা করে।

 উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬.
বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. সমতট
  2. পুণ্ড্রবর্ধন
  3. রাঢ়
  4. বঙ্গ
ব্যাখ্যা
বঙ্গ জনপদ:
- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- এর মধ্যে ‘বঙ্গ' জনপদ ছিলো অন্যতম।
- বর্তমান বরিশাল, ফরিদপুর, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ' জনপদ গঠিত ছিলো।
- এই অঞ্চলে বসবাসকারী ‘বঙ্গ’ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ’ নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়।

অন্যদিকে -
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। 
- রাঢ় জনপদ ভারতের পূর্বাঞ্চলের রাজ্য পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। উত্তর রাঢ় বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ সমগ্র বীরভূম জেলা এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমা দক্ষিণ রাঢ় বর্ধমানে দক্ষিণাংশ হুগলি বহুলাংশ এবং হাওড়া জেলা।

 উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮৭.
প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
  1. ময়নামতি
  2. বিক্রমপুর
  3. পাহাড়পুর
  4. মহাস্থানগড়
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
- মহাস্থানগড় বগুড়ায় জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৮.
মণিপুরীরা কোথায় বাস করে?
  1. সিলেটে
  2. চট্টগ্রামে
  3. দিনাজপুরে
  4. কুমিল্লায়
ব্যাখ্যা
মণিপুরী সম্প্রদায়:
- মণিপুরী বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়। 
- বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা এবং ঢাকায় মণিপুরী সম্প্রদায় বসবাস করে।
- আঠারো শতকের শেষের দিকে মণিপুরীরা ভারতের মণিপুর রাজ্য থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে এসে বসতি স্থাপন করে।
- ধর্মীয় ভিন্নতার কারণে বাংলাদেশের মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত।
- স্থানীয়ভাবে তারা (১) বিষ্ণুপ্রিয়া, (২) মৈতৈ ও (৩) পাঙন নামে পরিচিত। 
- বাংলাদেশের মণিপুরীদের মধ্যে বিষ্ণুপ্রিয়ারা সংখ্যাগরিষ্ঠ।
- তাদের সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত।
- মণিপুরীদের মাতৃভাষা মেইতেই লন বা মণিপুরী ভাষা মঙ্গোলীয় ভাষা পরিবারের তিববতি-বর্মি উপ-পরিবারভুক্ত এবং কুকি-চীনা দলভুক্ত।
- ১৯৭৫ সালে ‘বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মণিপুরী সাহিত্যের ইতিহাস নতুন মাত্রা পায়।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৮৯.
বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?
  1. ১৯৯৬
  2. ২০০৮
  3. ২০০১
  4. ২০১৯
ব্যাখ্যা
কৃষি শুমারি:
- স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে।
- তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্বপ্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- কৃষি শুমারিতে কৃষির অন্তর্ভুক্ত বিষয় ৩টি।
- যথা: শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ।
- বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৬টি।
- সর্বশেষ কৃষি শুমারি করা হয় ২০১৯ সালে।
- এই শুমারির স্লোগান ছিল 'কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে।

উৎস: i) কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট।
          ii) বিবিএস।
৯০.
EVM বলতে কি বুঝায়?
  1. ইলেকট্রিক ভোটিং মেশিন
  2. ইলেকট্রনিক ভোটিং মেশিন
  3. ইলাস্টিক ভোটিং মেশিন
  4. এফিসিয়েন্ট ভোটিং মেশিন
ব্যাখ্যা
EVM:
- EVM এর পূর্ণরূপ: Electronic Voting Machine বা ইলেকট্রনিক ভোটিং মেশিন।
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগে মেশিন বা ইলেকট্রনিক যন্ত্রপাতি অণুসৃত হয় বলে সামগ্রিক প্রক্রিয়াটি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নামে পরিচিত।
- এতে একটি মেশিনে প্রায় চার হাজারটি পর্যন্ত ভোট দেয়া যায়।
- সর্বোচ্চ ৬৪ জন প্রার্থীর তালিকা থাকে।
- বাটন চাপ দিয়ে অক্ষরজ্ঞানহীন ব্যক্তিও ভোট দিতে পারে।
- একটি ভোট দিতে আনুমানিক ১৪ সেকেন্ড সময় লাগে। 
- ভোট গ্রহণের স্থান হিসেবে ভোট কেন্দ্রেই মূলতঃ ইভিএম ব্যবহার করা হয়। 

উল্লেখ্য,
-  ইভিএম পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালে। 
- পাইল্যাব বাংলাদেশ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ইভিএম মেশিন তৈরি করে থাকে।
- ২০০৭ সালে ঢাকার অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদের নির্বাচনে এ পদ্ধতি প্রথম ব্যবহার করা হয়।

উৎস: ২ সেপ্টেম্বর ২০১৮, যুগান্তর।
৯১.
বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
  1. বৈদেশিক মুদ্রা লেনদেন
  2. শেয়ারে বিনিয়োগ
  3. গ্রাহকের উপদেশ
  4. বিহিত মুদ্রার প্রচলন
ব্যাখ্যা
বাণিজ্যিক ব্যাংক:
- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 
-  ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত, ৪৩টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী:
- আমানত গ্রহণ,
- অর্থ উত্তোলনের সুযোগ
- ঋণদান,
- বিনিয়োগ,
- ঋণ আমানত সৃষ্টি,
- বিনিময়ের মাধ্যম সৃষ্টি,
- মূলধন গঠন,
- বিল বাট্টাকরণ,
- কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দান,
- অর্থ স্থানান্তর,
- তথ্য সরবরা,
- পরামর্শ প্রদান,
- আধুনিক প্রযুক্তিগত সেবা প্রদান,
- আর্থিক সচ্ছলতার সনদ প্রদান,
- অর্থ ও সম্পদের নিরাপত্তা,
- অর্থ আদায় ও পরিশোধ,
- বৈদেশিক বাণিজ্যে সহায়তা,
- সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়,
- অবলেখক হিসেবে কাজ,
- অছি হিসেবে কাজ,
- কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি,
- গোপনীয়তা রক্ষা।

উল্লেখ্য,
- 'বিহিত মুদ্রার প্রচলন' বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়।

উৎস: i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৯২.
বাংলাদেশে তৈরি ল্যাপটপ কোনটি?
  1. শাপলা
  2. দোয়েল
  3. যমুনা
  4. এসার
ব্যাখ্যা
দোয়েল (DOEL):
- বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল (DOEL)।
- ২০১১ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ল্যাপটপের উদ্বোধন করেন। 
- দোয়েল ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো ‘টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড।
- বাংলাদেশের জাতীয় পাখির নামে তৈরি দোয়েলের চারটি মডেলের নাম দেয়া হয়েছে জাতীয় জীবনের চারটি ঐতিহাসিক ঘটনার স্মরণে।
- ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ বাংলাদেশেই তৈরি করা হয়েছে।

উৎস: ১১ অক্টোবর ২০১১, বিবিসি বাংলা।
৯৩.
জিব্রাল্টার প্রণালি কোন দুটি মহাসাগর/সাগরকে যুক্ত করেছে?
  1. আরব ও কাস্পিয়ান
  2. প্রশান্ত ও ভারত
  3. আটলান্টিক ও ভূমধ্য
  4. আটলান্টিক ও লোহিত
ব্যাখ্যা
জিব্রাল্টার প্রণালী:
- এই প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
- এই প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।

উৎস: World Atlas.
৯৪.
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
  1. ১৯১৭
  2. ১৯২১
  3. ১৯১৩
  4. ১৯৩৩
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- তাঁর বিখ্যাত উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, চার অধ্যায় ইত্যাদি।
- ব্রিটিশরা তাঁকে 'নাইট' উপাধিতে ভূষিত করে ১৯১৫ সালে।
- তাঁর মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০), কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। 

উল্লেখ্য,
- ১৯১৩ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- বিশ্বভারতীর সেফ্টি ভল্টে রাখা ছিল সেই অনন্য সম্মান।
- কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, যে ২০০৪ সালে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে যায়।
- পরবর্তীকালে সুইডিশ অ্যাকাডেমি নোবেলের দুটি রেপ্লিকা দিয়েছিল বিশ্বভারতীকে।

উৎস: বাংলাপিডিয়া।
৯৫.
ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ‘ইউরো’ গ্রহণ করেনি?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. ইংল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সময়ের। সেসময় ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অন্তুর্ভুক্ত ছিল।]

ইউরো:

- ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের আর্থিক একক এবং মুদ্রা, যা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়। 
- ইউরো ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে উদ্ভূত হয়েছিল।
- ইউরো আনুষ্ঠানিকভাবে ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে জারি করা হয়েছিল।
- ইউরো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- ইউরো ব্যবহার সদস্য: ২০টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।
- ইউরো ব্যবহারকারী দেশগুলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন। 

অন্যদিকে -
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়।
- তখন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিলেন ব্রিটিশ জনগণ।
- আর এর পরে ঐ বছরেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়। 
- ব্রেক্সিট চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বেরিয়ে আসে। 
- ২০২০ সালের ৩১ জানুয়ারি  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে যুক্তরাজ্য।

উৎস: EU ওয়েবসাইট।
৯৬.
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
  1. অস্ট্রিয়া
  2. গ্রিস
  3. ইতালি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
মাইকেল অ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলাে (Michelangelo) ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি।
- জন্ম ১৪৭৫ খ্রীষ্টাব্দের ৬ই মার্চ ইতালিতে।
- মাইকেল এঞ্জেলো এর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- ম্যাডোনা অফ দ্য স্টেপস মাইকেল এঞ্জেলোর প্রথম উল্লেখযোগ্য কীর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলার উল্লেখযোগ্য ভাষ্কর্য গুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- মাইকেলেঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধিসৌধের ভাস্কর্য। 
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলােকগমন করেন।

উৎস: Britannica.
৯৭.
২০২৪ সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
  1. প্যারিসে
  2. টোকিওতে
  3. বেইজিংয়ে
  4. রিও ডি জেনিরোতে
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। 

অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিস।
- আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: Britannica.
৯৮.
কোন দেশ ও রাজধানীর নাম একই?
  1. তাইওয়ান
  2. উগান্ডা
  3. জিবুতি
  4. কোস্টারিকা
ব্যাখ্যা
যেসব দেশের রাজধানী ও দেশের নাম একই:
• সিঙ্গাপুর:
- রাজধানী: সিঙ্গাপুর সিটি,
• মেক্সিকো:
- রাজধানী: মেক্সিকো সিটি,
• সান মারিনো:
- রাজধানী: সান মারিনো,
• কুয়েত:
- রাজধানী: কুয়েত সিটি,
• ভ্যাটিকান:
- রাজধানী: ভ্যাটিকান সিটি,
• গুয়েতেমালা:
- রাজধানী: গুয়েতেমালা সিটি,
• পানাম:
- রাজধানী: পানামা সিটি,
• মোনাকো:
- রাজধানী: মোনাকো সিটি,
• লুক্সেমবুর্গ:
- রাজধানী: লুক্সেমবুর্গ,
• জিবুতি:
- রাজধানী: জিবুতি।

উৎস: Britannica.
৯৯.
শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতকে?
  1. সতের শতকে
  2. আঠার শতকে
  3. উনিশ শতকে
  4. বিশ শতকে
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়াসহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে।
- ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে।
- ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

উৎস: Britannica.
১০০.
উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. ব্রিটেন
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. জার্মানি
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 
- উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উৎস: Britannica.