পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
কোন উপসর্গের পরে কিছু ধাতুতে ‘ষ’ ব্যবহৃত হয়?
  1. আ-কারান্ত
  2. এ-কারান্ত
  3. ও-কারান্ত
  4. ই-কারান্ত
ব্যাখ্যা

ষ-ত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
- তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না।
- কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে।
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়।
যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।

২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়।
যেমন- কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।

৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ - ‘ষ’ হয়।
যেমন,
- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়।
যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।

৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়।
যেমন- বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।

৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়।
যেমন- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
সুধীন্দ্রনাথ দত্ত কোন কবির প্রতীকী কাব্যাদর্শ অনুসরণ করেন?
  1. পাবলো নেরুদা
  2. রবীন্দ্রনাথ ঠাকুর 
  3. জীবনানন্দ দাশ
  4. মালার্মে
ব্যাখ্যা

• সুধীন্দ্রনাথ দত্ত:
- সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
- ১৯৩১ সাল থেকে দীর্ঘ বারো বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল।
- সুধীন্দ্রনাথ কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চাও করেছেন। আধুনিক মনন ও বৈশ্বিক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভকরেন।

• সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম। ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন। ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য। বাংলা কবিতায় তিনি দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটান। 

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি:
• কাব্যগ্রন্থ:
- তন্বী,
- প্রতিদিন,
- অর্কেস্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তরফাল্গুনী,
- সংবর্ত,
- দশমী।

• প্রবন্ধগ্রন্থ:
- স্বগত,
- কুলায় ও কালপুরুষ।

• এছাড়া প্রতিধ্বনি (১৯৫৪) নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
‘ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না।’—এখানে ‘না’ কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়াবিশেষণ
  4. যোজক
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) ক্রিয়াবিশেষণ।

ব্যাখ্যা:
• নেতিবাচক ক্রিয়াবিশেষণ:
না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বােঝায়। এগুলাে সাধারণত ক্রিয়ার পরে বসে।
যেমন -
সে এখন যাবে না।

বাক্যটি: ‘ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না।’

- এখানে ‘না’ শব্দটি ক্রিয়ার অর্থকে নেতিবাচক করে দিচ্ছে।
- এটি ঘেঁষে (ক্রিয়া)-কে বিশেষিত করছে → অর্থাৎ ঘেঁষা হচ্ছে না।
- বাংলা ব্যাকরণে ক্রিয়াকে যে শব্দ নেতিবাচক বা বিশেষিত করে, তাকে ক্রিয়াবিশেষণ (Adverb) বলা হয়।
- এখানে ‘না’ ক্রিয়ার নেতিবাচকতা প্রকাশ করছে → ক্রিয়াবিশেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২২ সংস্করণ)।

.
'রাই কুড়িয়ে বেল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নাজেহাল করা
  2. সর্বগ্রাসী ব্যক্তি
  3. ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
  4. দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা

• 'রাই কুড়িয়ে বেল' বাগধারার অর্থ হচ্ছে - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ।
বাক্যগঠন: ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেছ।

• অন্যদিকে,  
→ ‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারাটির অর্থ - সর্বগ্রাসী ব্যক্তি।
→ 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
→ 'লবেজান করা' বাগ্‌ধারাটির অর্থ - নাজেহাল করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

.
‘একুশের গল্প’ — গ্রন্থটি কে লিখেছেন?
  1. শওকত আলী
  2. জহির রায়হান
  3. শওকত ওসমান
  4. হাসান হাফিজুর রহমান  
ব্যাখ্যা

• ‘একুশের গল্প’ (জহির রায়হান):
• জহির রায়হানের অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম — ‘একুশের গল্প’। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত এই গল্পটি ১৯৫২ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলে।

• গল্পের প্রধান চরিত্র — তপু, রেণু ও রাহাত। এক উদ্দাম, প্রাণবন্ত তরুণ ভাষা শহিদ হয়; কিন্তু পুলিশ তাঁর লাশ গুম করে ফেলে। পরবর্তীতে তাঁর কঙ্কাল মেডিক্যাল কলেজে পড়ুয়া এক বন্ধু আবিষ্কার করে। এই গল্পটি জহির রায়হান রচনাবলি (২য় খণ্ড) থেকে নেওয়া হয়েছে।

এ গল্পের উল্লেখযোগ্য কিছু সংলাপ:
• “এ পথের যদি শেষ না হতো কোনোদিন; অনন্তকাল ধরে এমনি চলতে পারতাম আমরা।”
• “ওই যে লোকটা বলছিল সে বার্নাডশ হবে, পরশু রাতে মারা গেছে।”
• “পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিলো তার।”

• জহির রায়হান রচিত অন্যান্য গল্পগুলো হলো:
- সোনার হরিণ;
- সময়ের প্রয়োজনে;
- একটি জিজ্ঞাসা;
- হারানো বলয়;
- বাঁধ;
- সূর্যগ্রহণ;
- নয়া পত্তন;
- মহামৃত্যু;
- ভাঙাচোরা;
- অপরাধ;
- স্বীকৃতি;
- অতি পরিচিত;
- ইচ্ছা অনিচ্ছা;
- জনন্মান্তর;

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যপাঠ ও ‘গল্প সমগ্র’ জহির রায়হান।

.
'Juvenile' এর বাংলা পরিভাষা কোনটি? 
  1. পাণ্ডুলিপি
  2. কিশোর
  3. স্মারকলিপি
  4. ঘোষণাপত্র
ব্যাখ্যা

• 'Juvenile' এর বাংলা পরিভাষা - কিশোর।

Accessible Dictionary by Bangla Academy অনুসারে,
• Juvenile (Noun & Adjective):
- English Meaning: Physiologically immature or undeveloped.
- Bangla Meaning: তরুণ স্বল্পবয়স্ক ব্যক্তি।

অন্যদিকে,
'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।
Gazette শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

.
"শশী, কুসুম" - কোন উপন্যাসের চরিত্র?
  1. পদ্মা নদীর মাঝি
  2. পুতুলনাচের ইতিকথা
  3. আলালের ঘরের দুলাল
  4. হাজার বছর ধরে
ব্যাখ্যা

• পুতুলনাচের ইতিকথা:
- উপন্যাসটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
-  মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: 
- হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।

• মানিক বন্দ্যোপাধ্যায়: 
-  তিনি মূলত কথাসাহিত্যিক ছিলেন।
- ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। 
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প 'অতসী মামী' (১৯২৮) প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়নের সৃষ্টি হয়।
- সাহিত্যের মাধ্যমে মার্ক্সের শ্রেণিসংগ্রামতত্ত্বের বিশ্লেষণ এবং মানুষের মনোরহস্যের জটিলতা উন্মোচনে তিনি ছিলেন একজন দক্ষশিল্পী।
- 'পদ্মানদীর মাঝি' ও 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পদ্মানদীর মাঝি চলচ্চিত্রায়ণ হয়েছে।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় মারা যান।

• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো: 
- জননী, 
- দিবারাত্রির কাব্য, 
- পদ্মানদীর মাঝি, 
- পুতুলনাচের ইতিকথা, 
- শহরতলী, 
- চিহ্ন, 
- চতুষ্কোণ, 
- সার্বজনীন, 
- আরোগ্য প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

.
সনেটের প্রথম অংশকে কী বলে?
  1. মূল
  2. ষটক
  3. অন্তরা
  4. অষ্টক
ব্যাখ্যা

• সনেটের প্রথম অংশকে বলে- অষ্টক। 

----------------
• সনেট (Sonnet): 
- গীতিকবিতার যে রূপটি চৌদ্দ চরণ এবং চৌদ্দ মাত্রার সমন্বয়ে গঠিত হয় তাকে চতুর্দশপদী কবিতা বা সনেট বলে ।
- কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত হয়। 
- একটি আদর্শ সনেটের দুটি অংশ থাকে। যেমন: অষ্টক ও ষটক। 

-  প্রথম ৮ চরণকে অষ্টক (Octave) এবং শেষ ৬ চরণকে ষটক (Sestet) বলা হয়।
- সনেটের জনক - ইতালীয় কবি পেত্রার্ক। 
- বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া। 

.
‘গুরুচণ্ডালী দোষ' কীসের সাথে সম্পর্কিত?
  1. রূপতত্ত্বের সঙ্গে
  2. বানানের সঙ্গে
  3. ভাষারীতির সঙ্গে 
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

গুরুচণ্ডালী দোষ:
গুরুচণ্ডালী দোষ হলো একই বাক্যে বা রচনায় বিভিন্ন ভাষারীতির মিশ্রণ ঘটলে যে দোষ হয়।

অর্থ্যাৎ,
'গুরুচণ্ডালী দোষ' সম্পর্কিত— ভাষারীতির সঙ্গে।

যেমন- গরুর গাড়ি, শবদাহ, মড়াপােড়া প্রভৃতি হলাে তৎসম শব্দ। গঠন ও অর্থের দিক থেকে এসব শব্দের কোনাে সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় যথাক্রমে গরুর শকট, শবপােড়া, মড়াদাহ; তাহলে দেশীয় শব্দের সঙ্গে তৎসম শব্দের মিলন ঘটে এবং তাতে শব্দ গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
শূন্যপুরাণের প্রথম পাঁচটি অধ্যায় কী বিষয়ে?
  1. কৃষ্ণলীলা
  2. সৃষ্টিতত্ত্ব
  3. পূজাপদ্ধতি
  4. ইতিহাস
ব্যাখ্যা

• শূন্যপুরাণ:
- 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ এবং অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন।
- ‘শূন্যপুরাণ’ বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি।
- গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- কারো মতে গ্রন্থটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল- বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

১১.
কোনটি উষ্মধ্বনি?
  1. শ 
  2. ষ 
  3. হ 
  4. উপরের সবগুলোই 
ব্যাখ্যা

• উষ্মধ্বনি:
- "শ, ষ, স, হ "এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি।
- এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি।
- এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
- শ, ষ, স- এ তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ, আর 'হ' ঘোষ মহাপ্রাণ ধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নুপুর
  2. পূর্বাহ্ন
  3. মীমাংসা
  4. স্তুপ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মীমাংসা' - শুদ্ধ বানান।

অন্যদিকে,
• 'পূর্বাহ্ন' এর শুদ্ধ বানান - পূর্বাহ্ণ।
• 'নুপুর' এর শুদ্ধ বানান - নূপুর।
• 'স্তুপ' এর শুদ্ধ বানান - স্তূপ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩.
"মধুরতা" - কোন ধরনের শব্দ?
  1. গুণ বিশেষণ
  2. গুণবাচক বিশেষ্য 
  3. অবস্থাবাচক বিশেষণ
  4. ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা

• গুণবাচক বিশেষ্য: 
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাই গুণবাচক বিশেষ্য।
যথা - 
মধুর মিষ্টত্বের গুণ - মধুরতা।

গুণবাচক বিশেষ্যের উদাহরণ:
- সৌরভ, স্বাস্থ্য, যৌবন, তারুণ্য, তারল্য, তিক্ততা, সুখ, দুঃখ, উৎকর্ষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২৩ সংস্করণ) এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪.
"নদীমাতৃক" - কোন ধরনের সমাস?
  1. প্রত্যয়ান্ত বহুব্রীহি
  2. ব্যধিকরণ বহুব্রীহি
  3. ব্যতিহার বহুব্রীহি
  4. মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা

• ব্যধিকরণ বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলে ব্যধিকরণ বহুব্রীহি।
যথা:
- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ, কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।
- পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয়।

যেমন: দুই কান কাটা যার = দু কানকাটা, বোঁটা খসেছে যার = বোঁটাখসা।
- অনুরূপভাবে ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা ইত্যাদি।

অন্যদিকে,
• নদীমাতৃক= নদী মাতা যার। এখানে নদী ও মাতা উভয়ই বিশেষ্য। তাই এটি ব্যধিকরণ বহুব্রীহি সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৫.
‘সদিচ্ছা’- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সৎ + দিচ্ছা
  2. সদ + ইচ্ছা
  3. সৎ + ইচ্ছা
  4. সত + ইচ্ছা
ব্যাখ্যা

• সন্ধির নিয়ম:
ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি ক, চ, ট, তু, পৃ-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলাে যথাক্রমে গ, জু, ডু, ড়, দৃ, বৃ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।

⇒ ব্যঞ্জন ও স্বরধ্বনি যোগে গঠিত ব্যঞ্জনসন্ধির কিছু উদাহরণ হলো:
• প্রাক্ + উক্ত = প্রাগুক্ত।
• ণিচ্ + অন্ত = ণিজন্ত।
• অচ্ + অন্ত = অজন্ত।
• ষট্ + অঙ্গ = ষড়ঙ্গ।
• ষট্ + ঋতু = ষড়ঋতু।
• ষট্ + ঐশ্বর্য = ষড়ৈশ্বর্য।
• ষট্ + আনন = ষড়ন।
• সৎ+ অর্থক = সদর্থক।
• সৎ + ইচ্ছা = সদিচ্ছা।
• মৃৎ + অঙ্গ = মৃদঙ্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
ব্যাকরণের কোন অংশে "শব্দ, বর্গ ও বাক্যের অর্থ" নিয়ে আলোচনা করা হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. রূপতত্ত্বে
  3. বাক্যতত্ত্বে
  4. অর্থতত্ত্বে
ব্যাখ্যা

• 'শব্দ, বর্গ ও বাক্যের অর্থ' নিয়ে ব্যাকরণের 'অর্থতত্ত্ব' অংশ আলোচনা করে। 

• অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- শব্দের অর্থবিচার ও বাক্যের অর্থবিচার, 
- বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

• রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় পদ প্রকরণ যেমন: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- ক্রিয়ারকাল ও পুরুষ এ অংশে আলোচিত হয়। 

• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

• বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২১ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১৭.
"সকালে সে রওনা দিল।" - বাক্যটি কোন বর্গের উদাহরণ?
  1. বিশেষ্য বর্গ
  2. ক্রিয়া বর্গ
  3. ক্রিয়াবিশেষণ বর্গ
  4. বিশেষণ বর্গ
ব্যাখ্যা

• "সকালে সে রওনা দিল।" - এখানে সকালে - ক্রিয়াবিশেষণ বর্গ এর উদাহরণ।

বাক্যের বর্গ:
বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে।
বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। 

বিশেষ্যবর্গ:
- বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়।
যেমন – আমার ভাই পড়তে বসেছে।

বিশেষণবর্গ:
- বিশেষণজাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণবর্গ।
যেমন –
আমটা দেখতে ভারী সুন্দর।

ক্রিয়াবিশেষণ-বৰ্গ:
- যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে, তাকে ক্রিয়াবিশেষণ-বর্গ বলে।
যেমন:
সকাল আটটার সময়ে সে রওনা হলো ।
তারপর আমরা দশ নম্বর প্লাটফর্মে গিয়ে দাঁড়ালাম ।

ক্রিয়াবৰ্গ
- বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে।
যেমন –
অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে।
সে লিখছে আর হাসছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।

১৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. দৈন্যতা প্রশংসনীয় নয়।
  2. তিনি সাক্ষ্য দিয়েছেন।
  3. এতে আশ্চর্য হলাম। 
  4. জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্যটি হলো: তিনি সাক্ষ্য দিয়েছেন। 

অন্যদিকে, 
• 'দৈন্যতা প্রশংসনীয় নয়। ' বাক্যটি শুদ্ধরূপ -  'দৈন্য / দীনতা প্রশংসনীয় নয়। '

- অশুদ্ধ শব্দ: এতে আশ্চর্য হলাম। 
- শুদ্ধ শব্দ: এতে আশ্চর্যান্বিত হলাম। 

- অশুদ্ধ শব্দ: জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
- শুদ্ধ শব্দ: জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯.
'চালচলন' শব্দটি কোন অর্থে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ?
  1. সমার্থক
  2. ভিন্নার্থক
  3. পদাত্মক
  4. বিপরীতার্থক
ব্যাখ্যা

• দ্বিরুক্ত শব্দ:
- একই ধরণের শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে।
- দ্বিরুক্ত শব্দের অর্থ পরপর দুইবার বলা।
- বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়।
- বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়।

• বিভিন্ন অর্থরূপে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার:
- তালাচাবি - ভিন্নার্থক শব্দ যোগে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ।
- 'চালচলন' - শব্দটি সমার্থক অর্থে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ।
- ছোট-বড়, আসা-যাওয়া হচ্ছে বিপরীতার্থক অর্থে ব্যবহৃত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

২০.
'কিরণ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. রশ্মি
  2. আলোকচ্ছটা
  3. অংশু
  4. ব্যোম
ব্যাখ্যা

• 'কিরণ' এর সমার্থক শব্দ নয় - ব্যোম।

-----------------
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু

অন্যদিকে: 
'আকাশ' শব্দের সমার্থক শব্দ: 
- গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।

২১.
'একসপ্ততিতম' বলতে বোঝায়- 
  1. ১৭ সংখ্যক
  2. ৭১ সংখ্যক
  3. ৭৭ সংখ্যক
  4. ৭৯ সংখ্যক
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
''একসপ্ততিতম" বলতে বোঝায়- ৭১ সংখ্যক।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২২.
'প্রচ্ছন্ন' এর বিপরীত শব্দ- 
  1. আরম্ভ
  2. বিষণ্ণ
  3. প্রকট
  4. সংকোচন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•'প্রচ্ছন্ন' শব্দের অর্থ:
১. আবৃক্ত, ঢাকা।
২. অব্যক্ত।
৩. লুক্কায়িত।

সুতরাং,
• 'প্রচ্ছন্ন' এর বিপরীতার্থক শব্দ - ব্যক্ত/প্রকট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৩.
'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' - এর এক কথায় প্রকাশ -
  1. ঐন্দ্রজালিক
  2. জিতেন্দ্রিয়
  3. জয়ন্দর
  4. পরঞ্জয়
ব্যাখ্যা

• 'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়

অন্যদিকে:
- ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী = ঐন্দ্রজালিক।
- শত্রুকে জয় করেন যিনি = পরঞ্জয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

২৪.
কোনটি অন্তর্হতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. শরীর > শরীল 
  2. ফাল্গুন > ফাগুন
  3. পিশাচ > পিচাশ 
  4. পাকা > পাক্কা
ব্যাখ্যা

• অন্তর্হতি:
- পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।

যেমন:
- ফাল্গুন > ফাগুন,
- ফলাহার > ফলার,
- আলাহিদা > আলাদা।

অন্যদিকে,
বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন- লাল > নাল, শরীর > শরীল ইত্যাদি। 

• ধ্বনি বিপর্যয়: 
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন: পিশাচ > পিচাশ, লাফ > ফাল। 

দ্বিত্ব ব্যঞ্জন:
কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বলে। 
যেমন: পাকা > পাক্কা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৫.
'সবুজ' - কোন ভাষার শব্দ?
  1. উর্দু
  2. আরবি
  3. ফারসি 
  4. তদ্ভব
ব্যাখ্যা

• 'সবুজ' (বিশেষ্য পদ):
- এটি একটি ফারসি ভাষার শব্দ। 
অর্থ:
- বিশেষ বর্ণ; হরিৎ।

আরোকিছু আরবি শব্দ:
- কয়েদ,
- খারাবি, 
- খারাপ,
- তকদির,
- ফসল, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৬.
After a while they have arrived their destination. The underlined word is a/an-
  1. preposition
  2. adverb
  3. noun
  4. conjunction
ব্যাখ্যা

[সমন্বিত ৮ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান পদের নাম: অফিসার (জেনারেল) ]

After a while they have arrived their destination. The underlined word is a/an- preposition.

- After শব্দটি এখানে a while (যা একটি noun phrase বা সময়বাচক noun) এর ঠিক আগে বসেছে।
- এটি বাক্যের অন্যান্য অংশের (they have arrived) সাথে সম্পর্ক স্থাপন করছে এবং সময় নির্দেশ করছে — অর্থাৎ, (After a while) “কিছুক্ষণ পরে”।
- Preposition হলো সেই শব্দ যা noun বা noun phrase-এর আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে। যেমন: after, before, at, in, on ইত্যাদি।
- এখানে after ঠিক এই কাজ করছে বলে এটি preposition.

• After: [preposition]
English meaning: following in time, place, or order/ later than something; following something in time.
Bangla meaning: পরে, তারপর।

Example:
- After winning the prize she became famous overnight.
- After an hour I went home (= when an hour had passed).

Source:
- Cambridge Dictionary.
- Oxford Dictionary.

২৭.
His evidence bears out the evidence of the first witness.
Here bears out means - 
  1. Nullifies
  2. Attacks
  3. Confirms
  4. None
ব্যাখ্যা

• Bear (something/somebody) out (phrase)
- English Meaning: confirm, substantiate.
- Bangla Meaning: (কোনো কিছু) নিশ্চিত করা; (কাউকে) সমর্থন করা: They all bear out this statement; He will bear out what I’ve said. 

- His evidence bears out the evidence of the first witness. 
- তার সাক্ষ্য প্রথম সাক্ষীর সাক্ষ্যকে সমর্থন করে/সত্য প্রমাণ করে।

Given Options:
ক) Nullifies - বাতিল করা।

খ) Attacks - আক্রমণ করা।

গ) Confirms - নিশ্চিত করা।

- Among the given options, 'Confirms' is the correct answer. 

 Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

২৮.
What is the meaning of the idiom 'Let things slide'?
  1. To criticize
  2. To take a nap
  3. Not to help anyone
  4. To ignore
ব্যাখ্যা

• Let (something) slide (idiom):
English meaning: to do nothing about (something, such as another person's mistake or bad behavior) : to ignore (something).
Bangla meaning: ভুল, অবহেলা বা দায়িত্ব এড়িয়ে যাওয়া/উপেক্ষা করা। 

Given Options:
ক) To criticize - সমালোচনা করা।

খ) To take a nap - ঘুমানো।

গ) Not to help anyone - কাউকে সাহায্য না করা।

ঘ) To ignore - কাউকে উপেক্ষা করা।

- Among the given options, 'To ignore' is the correct answer.

২৯.
The person with ____ you should ____ registering your compliant is the manager, but he is unavailable ___ the moment.
  1. which, be , for
  2. who, at, for
  3. which, who, at
  4. whom, be, at
ব্যাখ্যা

• Complete Sentence: The person with whom you should be registering your complaint is the manager, but he is unavailable at the moment.
- যে ব্যক্তির সঙ্গে আপনার অভিযোগটি নথিভুক্ত করা উচিত, তিনি হলেন ম্যানেজার; কিন্তু তিনি এই মুহূর্তে অনুপস্থিত।

- “whom” preposition with-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে,
- should + be দিয়ে সঠিক verb form গঠিত হয়েছে,
- এবং at the moment একটি নির্দিষ্ট phrase যার অর্থ এই মুহূর্তে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৩০.
What is the meaning of 'A piece of cake'?
  1. Something is very hard
  2. Something is very solid
  3. Something is very easy
  4. Something is very rigid
ব্যাখ্যা

Investment Corporation of Bangladesh Post Name: Cashier

• A piece of cake (idiom)
English Meaning: something that is very easy to do.
Bangla Meaning: অত্যন্ত সহজ ও আরামপ্রদ বস্তু; ডালভাত।

Example Sentence:
1. After studying all night, the exam turned out to be a piece of cake.
2. For a seasoned chef like her, cooking a five-course meal is a piece of cake.

Source: Live MCQ Lecture.

৩১.
Choose the noun of 'Admit'.
  1. Admissible
  2. Admitted
  3. Admirable
  4. Admission
ব্যাখ্যা

• Admit [verb]
English meaning: to agree that something is true, especially unwillingly.
Bangla meaning: সত্য বা বৈধ বলে গ্রহণ করা।

- এর Noun form হচ্ছে: Admission.
• Admission (Noun)
- English Meaning: an act of admitting : the fact or state of being admitted.
- Bangla Meaning: ভর্তি; প্রবেশ; প্রবেশমূল্য; ভিতরে ঢুকতে দেওয়া।

• অন্যদিকে,
• Admissible: [adjective]
- English meaning:considered satisfactory and acceptable in a law court.
- Bangla meaning: (আইনসম্বন্ধীয়) আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য; গ্রহণীয়

• Admitted (verb) 
- English meaning:past simple and past participle of admit.
- Bangla meaning:সত্য বা বৈধ বলে গ্রহণ করা।

• Admirable (adjective) (not related to admit)
- English meaning: deserving respect or approval.
- Bangla Meaning: শ্লাঘ্য; চমৎকার; প্রশংসনীয়; শ্লাঘনীয়; চিত্তচমৎকারী। 

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩২.
If you had come earlier, you would ____ found a good seat.
  1. had
  2. have
  3. can
  4. has
ব্যাখ্যা

- Complete Sentence: If you had come earlier, you would have found a good seat.
- Bangla Meaning: যদি আপনি আগে আসতেন, আপনি একটি ভালো সিট পেতেন।

 - শুন্যস্থানে, have বসেছে, এবং এটি একটি conditional sentence.

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.
- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not হয়।

- বাক্যটি একটি, third conditional sentence (যার জন্য অতীতের কাল ও ফলাফল নিয়ে কথা বলা হয়)।
- এর structure: Sub + had + verb এর past partciple + ...+ Sub + would have + verb এর past participle.

৩৩.
Which is the antonym of the word 'Rigid'?
  1. Flexible
  2. Hard
  3. Inferiority
  4. Short
ব্যাখ্যা

Investment Corporation of Bangladesh Post Name: Cashier

• Rigid (adjective):
Bangla Meaning: অনমনীয়; বাঁকানো যাবে না এমন; দৃঢ়; অপরিবর্তনীয়।
English Meaning: deficient in or devoid of flexibility.

• অপশনগুলোর মধ্যে -
ক) Flexible (adjective)
- নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।

খ) Hard (adjective)
- শক্ত; কঠিন।

গ) Inferiority (noun)
- হীনমন্যতাবোধ।

ঘ) Short (adjective)
- হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Flexible শব্দটি Rigid এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩৪.
The quote, "All that glitters is not gold," is from which play of Shakespeare?
  1. The Merchant of Venice
  2. Othello
  3. Romeo and Juliet
  4. None
ব্যাখ্যা

• The quote “All that glitters is not gold” is from Shakespeare’s play The Merchant of Venice.
 
• The Merchant of Venice:
- This is a famous Comedy by William Shakespeare.
- এক ইহুদি সুদখোর (Jew) 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত। 
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender. 
- এটি একটি five acts বিশিষ্ট  tragi-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।

• Some important quotes of The Merchant of Venice: 
- All that glisters is not gold.
- The devil can cite Scripture for his purpose. 
- It is a wise father that knows his own child. 
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.

• William Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

৩৫.
"The time gap between two events." is known as -
  1. Interlude
  2. Momentary
  3. Temporary
  4. Enviable
ব্যাখ্যা

• "The time gap between two events." is called - Interlude.

• Interlude (Noun)
- English meaning: Interval between two events.
- Bangla meaning:
(১) দুটি ঘটনা বা দুটি কালপরিমাণের মধ্যবর্তী ভিন্ন প্রকৃতির কালান্তর অবকাশ: a brief interlude of peace.
(২) নাটকের দুই অঙ্ক, গীতিনাট্যের দুই দৃশ্য কিংবা স্তোত্র, স্তুতিগত ইত্যাদির বিভিন্ন অংশের মধ্যবর্তী বিরতি; এ রকম সময়ে পরিবেশিত সংগীত; মধ্যরঙ্গ।।

• Other options:
Momentary: 
- English meaning: Lasting only for a moment.
- Bangla meaning: ক্ষণস্থায়ী; ক্ষণিক; ক্ষণিকের।

Temporary:
- English meaning: Lasting only for a short while.
- Bangla meaning: দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।

Enviable:
- English meaning: Likely to arouse envy (jealousy). 
- Bangla meaning: ঈর্ষণীয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৬.
The idiom "To smell a rat" means-
  1. To misunderstand something
  2.  To believe something is wrong
  3. To see hidden somethimg
  4. To detect a bad smell
ব্যাখ্যা

• The idiom "To smell a rat" means- খ) To believe something is wrong.

• Smell a rat (Phrase)
- English Meaning: To believe something is wrong; begin to suspect trickery or deception.
- Bangla Meaning: অন্যায়ের বা অপকর্মের গন্ধ পাওয়া।

• Ex. Sentence: When I got an e-mail asking for my password, I should have smelled a rat.
- Bangla Meaning: যখন আমার কাছে পাসওয়ার্ড চেয়ে একটি ই-মেইল এসেছিল, তখনই আমার সন্দেহ করা উচিত ছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩৭.
Man proposes, God _______. 
  1. composes
  2. exposes
  3. disposes
  4. opposes
ব্যাখ্যা

• The correct proverb is - Man proposes, God disposes.
- Bangla Meaning: মানুষ চায় এক, হয় আর এক।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

৩৮.
Antonym of the word 'arrhythmic.'
  1. Subordinate
  2. Terminal
  3. Timely
  4. Regularity
ব্যাখ্যা

• Arrhythmic (Adj):
- English Meaning: lacking rhythm or regularity.
- Bangla Meaning:  ছন্দ বা নিয়মিততা ছাড়া।

Given Options:
ক) Subordinate - অধীনস্ত বা নিম্নপদস্থ লোক।

খ) Terminal - প্রান্তিক।

গ) Timely - যথাসময়ে।

ঘ) Regularity - নিয়মানুবর্তিতা; নিয়মনিষ্ঠা।

- Among the given options, 'Regularity' is the correct answer.

৩৯.
"A person who is a rough and bad-mannered person" is known as -
  1. Infiltrator
  2. Bumpkin
  3. Boor
  4. Benign
ব্যাখ্যা

• "A person who is a rough and bad-mannered person" is called - Boor.

• Boor (Noun):
- English meaning: A rough and bad-mannered person.
- Bangla meaning: বর্বর বা অসভ্য লোক; গ্রাম্য লোক; চাষা; নিরক্ষর ব্যক্তি।

• Other options:
- Infiltrator:
- English meaning: A person who sneaks into a country.
- Bangla meaning: অনুপ্রবেশকারী।

- Bumpkin:
- English meaning: A person from the countryside who is considered to be awkward and stupid.
- Bangla meaning: কদাকার অসভ্য পাড়া গেয় লোক।

- Benign:
- English meaning: showing kindness and gentleness.
- Bangla meaning: সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।।

Source: Live MCQ lecture.

৪০.
Customers are entitled to receive additional credit services _____ they maintain their account in good standing.
  1. as long as
  2. despite
  3. they can
  4. because of
ব্যাখ্যা

• Complete Sentence: Customers are entitled to receive additional credit services as long as they maintain their account in good standing.

• as long as: 
- যতক্ষণ না/শর্তসাপেক্ষে।
Example: You can stay here as long as you behave.

Other Options:
• despite: অর্থ: সত্ত্বেও, এখানে শর্তের অর্থ দিতে পারবে না।

• they can: তারা পারে। কিন্তু এটি বাক্যগতভাবে সঠিক নয়।

• because of: এর কারণে, এখানে শর্ত নয়, কারণ বোঝাচ্ছে।

৪১.
A synonym of the word 'Obscure' is - 
  1. Apparent
  2. Obvious
  3. Evident
  4. Dubious
ব্যাখ্যা

8 Combine Banks and 1 Financial Institution (২০২২ সাল ভিত্তিক) Post Name: Senior Officer (General)
 
• Obscure (verb):
English meaning: not known to many people/ difficult to understand.
Bangla meaning: অন্ধকারময়, অস্পষ্ট, অখ্যাত। 

Options,
ক) Apparent:
- স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান

খ) Obvious:
- স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।

গ) Evident:
- (দৃষ্টি অথবা মনে মনে) সহজবোধ্য।

ঘ) Dubious:
- সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ।

অপশন বিবেচনা করে দেখা যায়, synonym of the word 'Obscure' - Dubious.

৪২.
She said, "Oh no! The prices of vegetables are increasing sharply due to the recent floods." 
Select the correct indirect narration.
  1. She exclaimed with sorrow that the prices of vegetables were increasing sharply due to the recent floods. 
  2. She exclaimed with sorrow that the prices of vegetables are increasing sharply due to the recent floods. 
  3. She exclaimed with sorrow the prices of vegetables were increasing sharply due to the recent floods. 
  4. She exclaimed that the prices of vegetables had been increasing sharply due to the recent floods. 
ব্যাখ্যা

• Correct Answer: ক) She exclaimed with sorrow that the prices of vegetables were increasing sharply due to the recent floods.

- Direct Narration: She said, "Oh no! The prices of vegetables are increasing sharply due to the recent floods." 

• Narration এর ক্ষেত্রে,
- Direct narration টি Exclamatory sentence এর হলে,
- Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়: 
- Reporting verb এর subject বসে।
- exclaimed with joy/exclaimed with sorrow বসে। 
- Inverted comma উঠে that বসে। 
- reported speech এর subject বসে।
- Direct speech এর Tense- Indirect speech এ পরিবর্তন হয়। 
- Adjective বসবে।
- বাকি অংশ বসবে।  

- Indirect Narration: She exclaimed with sorrow that the prices of vegetables were increasing sharply due to the recent floods.

৪৩.
Which one is the correct spelling?
  1. Paranoia
  2. Parenoia
  3. Peranoia
  4. Paranua
ব্যাখ্যা

• Paranoia (Noun):
English meaning: an extreme and unreasonable feeling that other people do not like you or are going to harm or criticize you.
Bangla meaning: বিশেষত নির্যাতনের বদ্ধমূল ধারণাঘটিত (সাধারণত অনারোগ্য) মানসিক বৈকল্য; নির্যাতনভ্রম।

Example: 
- There's a lot of paranoia about crime at the moment.
- External threats will just fuel paranoia among those in power.
- I was full of paranoia that people were talking about me.

Source: Cambridge Dictionary.

৪৪.
Complete the report. (Change the voice.) 
  1. Let the report had been completed.
  2. Let the report be complete.
  3. Let the report be completed.
  4. Let the report had completed. 
ব্যাখ্যা

• Correct Answer: গ) Let the report be completed. 

• Imperative Sentence - এ প্রদত্ত active voice কে passive voice - এ পরিবর্তন করতে হলে - 
- প্রথম let বসে
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- be বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।

Active Voice: Complete the report.
Passive Voice: Let the report be completed.

৪৫.
What is the antonym of 'contaminate'?
  1. pollute
  2. invigorate
  3. taint
  4. purify
ব্যাখ্যা

• Contaminate: [verb]
English meaning: to make something less pure or make it poisonous.
Bangla meaning: দূষিত করা; স্পর্শ বা অবিশুদ্ধ বস্তু মিশ্রণের মাধ্যমে নোংরা; দূষিত বা রোগগ্রস্ত করা। 

Options,
ক) pollute:
- দুষিত করা।

খ) invigorate:
- বলবর্ধন/তেজোবর্ধন করা; দীপিত/প্রদীপ্ত/পুষ্ট করা; শক্তি/সাহস দেওয়া।

গ) taint:
- দাগ; কলঙ্ক; খুঁত; দোষ; দূষণ।

ঘ) purify:
- পরিষ্কার করা; পবিত্র করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, Contaminate এর antonym - purify.

Source: Accessible Dictionary.

৪৬.
If someone says they are "Under the weather", how are they feeling?
  1. Happy and excited
  2. Very hot
  3. Sick and unwell 
  4. Confused
ব্যাখ্যা

[সমন্বিত ৬ ব্যাংক পদের নাম: অফিসার (ক্যাশ/টেলর)]

• The required answer is - Sick and unwell.

• Under the weather:
- English meaning: If someone is or feels under the weather, they feel ill.
- Bangla meaning: স্বাস্থ্যগত কারণে অসুস্থ বা ভাল না থাকা। 

• Example sentences:
- I'm feeling a bit under the weather today, so I'm going to take it easy.  
- She called in sick because she was feeling under the weather.

Source: Cambridge Dictionary. 

৪৭.
Find the opposite meaning of the word 'TRANSPARENT'.
  1. Manifest
  2. Opaque
  3. Apparent
  4. Explicit
ব্যাখ্যা

• Transparent (adjective):
English meaning: If a substance or object is transparent, you can see through it very clearly.
Bangla meaning: আলোকভেদ্য, দ্রষ্টব্য।

Options,
ক) Manifest: সুস্পষ্ট; স্পষ্টত প্রতীয়মান।

খ) Opaque: আলোনিরোধক; অনচ্ছ; জড়।

গ) Apparent: স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান

ঘ) Explicit: পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।

So, the opposite meaning of the word 'Transparent' - Opaque.

Source: Accessible Dictionary.

৪৮.
Fill the blank with the most appropriate word: 
Never _____ such a beautiful sight.
  1. I saw 
  2. have I seen
  3. did I saw
  4. I have seen
ব্যাখ্যা

[সমন্বিত ৬ ব্যাংক পদের নাম: অফিসার (ক্যাশ/টেলর)]

• Inversion:
- Hardly, Scarcely, Rarely, Barely, Never, No sooner, By no means of, At no time, Not one, Not once, Not until, etc. Negative Adverb দিয়ে যদি কোন Sentence শুরু হয় তাহলে সেখানে Inversion হয়।
- অর্থাৎ, ঐ Sentence টি Interrogative structure ধারন করে।
- Structure: Negative Adverb + Auxiliary verb+ Subject + Main verb + ------

• প্রশ্নে উল্লিখিত Sentence টি Never দ্বারা শুরু হয়েছে। তাই এখানে inversion হবে।
- এখানে Inversion হওয়ার কারণে Never এরপর Auxiliary Verb (have) বসবে।
- subject হিসেবে I হবে এবং sentence এর main verb হিসেবে seen হবে।

• Correct Sentence: Never have I seen such a beautiful sight.

• Note:
- did I saw - ভুল। কারণ, "Did" already shows past tense,  তাই এখানে "saw" ব্যবহার করা যাবে না।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৪৯.
Choose the correct spelling:
  1. Pessimestic
  2. Pesimistic
  3. Pessimistic
  4. Pissimistic
ব্যাখ্যা

• Pessimistic (adjective)
- English Meaning: of, relating to, or characterized by pessimism : gloomy.
- Bangla Meaning: হতাশাপ্রবণ; দুঃখবাদী।

Example Sentences:
- You take too pessimistic a view of things.
- It would be too painful and pessimistic not to hope and believe in you.

৫০.
Who helped you with your homework? (Change the voice.) 
  1. By whom were you helped with your homework?
  2. By whom you were helped with your homework?
  3. By whom did you help with your homework?
  4. By whom have you helped with your homework? 
ব্যাখ্যা

• Correct Answer: ক) By whom were you helped with your homework? 

• Active Voice-এ Who থাকলে passive voice করার নিয়ম:
- passive voice-টি 'By whom' দিয়ে আরম্ভ হবে।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- Object টি subject  হিসেবে বসবে।
- অনেক সময় tense অনুযায়ী be/being/been বসে।
- মূল verb এর past participle বসে।

Active voice: Who helped you with your homework?
Passive voice: By whom were you helped with your homework?

Source: Live MCQ Lecture.

৫১.
Mr. Rahman deposited Tk. 40,000 in a scheme at 8% annual simple interest. He closed the account after 6 months and incurred an early withdrawal fee of Tk. 320. Calculate his net earnings.
  1. Tk. 960
  2. Tk. 1280
  3. Tk. 1600
  4. Tk. 1120
ব্যাখ্যা

Question: Mr. Rahman deposited Tk. 40,000 in a scheme at 8% annual simple interest. He closed the account after 6 months and incurred an early withdrawal fee of Tk. 320. Calculate his net earnings.

Solution:
Given that,
Principal, P = Tk. 40000
Rate of interest, r = 8% per annum
Time, n = 6 months = 6/12 = 1/2​ year
Early withdrawal fee = Tk. 320 

We know, 
Simple interest = Prn/100
= (40000 × 8 × 0.5)/100
= Tk. 1600

∴ Net earnings = Interest earned - Early withdrawal fee
= 1600 - 320
= Tk. 1280

Therefore, his net earnings from the investment are Tk. 1280.

৫২.
log3(x2 + 3x) - log3(x + 3) = 2, Then what is the value of x?
  1. 0
  2. 3
  3. 2
  4. 9
ব্যাখ্যা

Question: log3(x2 + 3x) - log3(x + 3) = 2, Then what is the value of x?

Solution:
Given that, 
log3(x2 + 3x) - log3(x + 3) = 2
⇒ log3[(x2 + 3x)/(x + 3)] = 2 ; [log3A - log3B = log3(A/B)] 
⇒ log3[x(x + 3)/(x + 3)] = 2 
⇒ log3x = 2
⇒ x = 32 
∴ x = 9

৫৩.
How many ways can the letters of the word 'LETTER' be arranged so that the two T’s are together?
  1. 60
  2. 120
  3. 30
  4. 240
ব্যাখ্যা

Question: How many ways can the letters of the word 'LETTER' be arranged so that the two T’s are together?

Solution:
The word LETTER has 6 letters.
L, E, T, T, E, R
Here, 2 T’s are identical, 2 E’s are identical, and L and R appear once each.

Now,
Treat the two T’s as a single unit (bundle them together).
So we now have 5 units to arrange: (TT), L, E, E, R

Total units = 5 and E is repeated 2 times
∴ Number of distinct arrangements = 5!/2!
= 120/2
= 60
Inside the (TT) bundle, the two T’s are identical, so there is only 1 way to arrange them inside the bundle (TT = TT).

Therefore, total number of arrangements where the two T’s are together 60.

৫৪.
A circle has a circumference of 24π. A square is inscribed inside the circle. What is the perimeter of the square?
  1. 96π
  2. 72√2
  3. 108
  4. 48√2
ব্যাখ্যা

Question: A circle has a circumference of 24π. A square is inscribed inside the circle. What is the perimeter of the square?

Solution: 
Given that, 
The circumference of the circle is 24π

We know, 
Circumference, 2πr = 24π
⇒ 2r = 24
∴ diameter = 24
and radius = 24/2 = 12
Since the square is inscribed in the circle, the diagonal of the square equals the diameter of the circle.
∴ Diagonal of the square = 24

Let the side length of the square be s.
For a square, diagonal = s√2
So,
⇒ s√2 = 24
⇒ s = 24/√2
⇒ s = 24√2/2
∴ s = 12√2
∴ Perimeter of the square = 4 × side = 4 × 12√2 = 48√2

So the perimeter of the square is 48√2.

৫৫.
A bicycle marked at Tk. 2000 is sold for Tk. 1200 after two successive discounts. The first discount was 20%. Find the second discount percentage.
  1. 35.75%
  2. 25%
  3. 30%
  4. 20.25%
ব্যাখ্যা

Question: A bicycle marked at Tk. 2000 is sold for Tk. 1200 after two successive discounts. The first discount was 20%. Find the second discount percentage.

Solution: 
Given that, 
Original marked price = Tk. 2000
Final selling price after two successive discounts = Tk. 1200
First discount = 20%

Now, 
Price after first discount = 2000 - 20% of 2000
= 2000 - (20/100) × 2000
= 2000 - 400
= Tk. 1600

Let the second discount be x%.
This discount is applied on Tk. 1600, and after the second discount, the selling price becomes Tk. 1200.
Discount amount in second discount = 1600 - 1200 = Tk. 400

So the second discount percentage ia, 
⇒ x% of 1600 = 400
⇒ x = (400/1600) × 100
⇒ x = (1/4) × 100
∴ x = 25%

So the second discount is 25%.

৫৬.
Two-ninth of half of a number is 20. Find 40% of that number.
  1. 60
  2. 90
  3. 180
  4. 72
ব্যাখ্যা

Question: Two-ninth of half of a number is 20. Find 40% of that number.

Solution: 
Let the number be x.

Given that, 
Two-ninth of half of the number is 20.
⇒ (2/9) × (1/2) × x = 20
⇒ (1/9) × x = 20
⇒ x = 20 × 9
∴ x = 180

Now,
Find 40% of that number = 40% of 180
= (40/100) × 180
= 72

So 40% of that number is 72.

৫৭.
A is twice as old as B. 12 years ago, A was five times as old as B. Find the present age of A.
  1. 32 years
  2. 36 years
  3. 28 years
  4. 42 years
ব্যাখ্যা

Question: A is twice as old as B. 12 years ago, A was five times as old as B. Find the present age of A.

Solution:
Let the present age of B is = x years.
Then the present age of A is = 2x years (since A is twice as old as B).

12 years ago,
Age of A = 2x - 12
and age of B = x - 12

According to the problem,
2x - 12 = 5(x - 12)
⇒ 2x - 12 = 5x - 60
⇒ 5x - 2x = - 12 + 60 
⇒ 3x = 48
⇒ x = 48/3
∴ x = 16

∴ Present age of B = 16 years
∴ Present age of A = 2 × 16 = 32 years

৫৮.
For what value of k (k > 0) will the lines 3x + 4y = 1 and 2x + Ky = 7 be parallel?
  1. 8/5
  2. 3/4
  3. 7/3
  4. 8/3
ব্যাখ্যা

Question: For what value of k (k > 0) will the lines 3x + 4y = 1 and 2x + Ky = 7 be parallel?

Solution:
Two lines are parallel if their slopes are equal.
Rewrite both equations in slope-intercept form (y = mx + c).

Now first line,
3x + 4y = 1
⇒ 4y = - 3x + 1
⇒ y = (- 3/4)x + 1/4
∴ Slope m1 = - 3/4

And second line, 
2x + Ky = 7
⇒ Ky = - 2x + 7
⇒ y = (- 2/K)x + 7/K     (since k > 0, k ≠ 0)
∴ Slope m2 = - 2/k

For the lines to be parallel:
m1 = m2
⇒ - 3/4 = - 2/k
⇒ 3/4 = 2/k
⇒ 3k = 8
∴ k = 8/3

So the lines will be parallel when k = 8/3.

৫৯.
An accurate clock shows 3:20 PM. How many degrees will the hour hand rotate from 3:20 PM to 11:50 PM on the same day?
  1. 240°
  2. 260°
  3. 255°
  4. 270°
ব্যাখ্যা

Question: An accurate clock shows 3:20 PM. How many degrees will the hour hand rotate from 3:20 PM to 11:50 PM on the same day?

Solution: 
Given that,
From 3 : 20 PM to 11 : 20 PM = 8 hours
And from 11 : 20 PM to 11 : 50 PM = 30 minutes
∴ Total time = 8 hours 30 minutes

Now,
30 minutes = 30/60 = 0.5 hours
∴ Total time = 8 + 0.5 = 8.5 hours

We know, 
The hour hand moves 360° in 12 hours.
∴ Speed of hour hand = 360°/12 = 30° per hour

∴ Degrees rotated by hour hand = 8.5 × 30° = 255°

So the hour hand will rotate 255°.

৬০.
A ladder 25 m long leans against a wall. The foot of the ladder is 7 m from the wall. How high up the wall does the ladder reach?
  1. 24 m
  2. 32 m
  3. 22 m
  4. 26 m
ব্যাখ্যা

Question: A ladder 25 m long leans against a wall. The foot of the ladder is 7 m from the wall. How high up the wall does the ladder reach?

Solution:
Given that,
The ladder is the hypotenuse = 25 m
The distance from the foot of the ladder to the wall is one leg = 7 m

Applying the Pythagorean theorem,
Hypotenuse2 = a2 + h2
⇒ 252 = 72 + h2
⇒ h2 = 625 - 49
⇒ h= 576
⇒ h = √576
∴ h = 24

So the ladder reaches 24 m high up the wall.

৬১.
A bike travels at a speed twice as fast as walking. A person spends the same amount of time walking and riding the bike, covering a total distance of 180 km. How many kilometers does he walk?
  1. 120 km
  2. 80 km
  3. 90 km
  4. 60 km
ব্যাখ্যা

Question: A bike travels at a speed twice as fast as walking. A person spends the same amount of time walking and riding the bike, covering a total distance of 180 km. How many kilometers does he walk?

Solution:
Let the walking speed be = x km/h.
Then the bike speed is = 2x km/h ; [since the bike is 2 times faster than walking]
Total distance covered = 180 km.

Let the distance walked = d km.
Then the distance covered by bike = (180 - d) km.

We know,
Time = distance/speed
⇒ d/x = (180 - d)/2x
⇒ d = (180 - d)/2
⇒ 2d = 180 - d
⇒ 3d = 180
⇒ d = 180/3
∴ d = 60

So, the person covers 60 km by walking.

৬২.
A jar contains 6 white balls, 4 red balls, and 2 black balls. Two balls are drawn one after the other without replacement. Find the probability that both balls drawn are white.
  1. 1/4
  2. 5/22
  3. 1/6
  4. 5/12
ব্যাখ্যা

Question: A jar contains 6 white balls, 4 red balls, and 2 black balls. Two balls are drawn one after the other without replacement. Find the probability that both balls drawn are white.

Solution:

A jar contains 6 white balls, 4 red balls and 2 black balls.
∴ Total balls = 6 + 4 + 2 = 12
Two balls are drawn successively without replacement.

Now, 
Probability first ball is white = 6/12 = 1/2
After drawing one white ball, 5 white balls remain and the total number of balls remaining = 11
Probability second ball is white = 5/11

Since the draws are dependent (without replacement), multiply the probabilities.
∴ P(both white) = (6/12) × (5/11)
= (1/2) × (5/11)
= 5/22

So the probability that both balls are white is 5/22.

৬৩.
If a2 - 8 = 2√15, Than what is the value of a. 
  1. √3 + √2
  2. √15
  3. √3 - √2
  4. √5 + √3
ব্যাখ্যা

Question: If a2 - 8 = 2√15, Than what is the value of a. 

Solution: 
Given that, 
a2 - 8 = 2√15
⇒ a2 = 8 + 2√15
⇒ a2 = 5 + 2 × √5 × √3 + 3
⇒ a2 = (√5)2 + + 2 × √5 × √3 + (√3)2
⇒ a2 = (√5 + √3)2 ; [(a + b)2 = a2 + 2ab + b2]
∴ a = √5 + √3

৬৪.
Determine the value of the 3rd term of the sequence: sin⁡(nπ/6)
  1. √3/2
  2. 1
  3. 1/2
  4. 0
ব্যাখ্যা

Question: Determine the value of the 3rd term of the sequence: sin⁡(nπ/6)

Solution:
The sequence is defined as sin(nπ/6), where n = 1, 2, 3, 4, ...
We need the 3rd term, so substitute n = 3
3rd term = sin(3π/6)
= sin(π/2)
= 1

So the 3rd term of the sequence is 1.

৬৫.
Solve: 3(2x - 1) ≥ 4(x + 5), Then what is the solution set?
  1. [- ∞, 11.5]
  2. (11.5, ∞)
  3. (- ∞, 11.5]
  4. [11.5, ∞)
ব্যাখ্যা

Question: Solve: 3(2x - 1) ≥ 4(x + 5), Then what is the solution set?

Solution:
Given the inequality,
3(2x − 1) ≥ 4(x + 5)
⇒ 6x - 3 ≥ 4x + 20
⇒ 6x - 4x - 3 ≥ 20 ; [Subtract 4x from both sides]
⇒ 2x - 3 ≥ 20
⇒ 2x ≥ 23 ; [Add 3 to both sides] 
⇒ x ≥ 23/2 ; [Divide both sides by 2]
∴ x ≥ 11.5

Solution set: In interval notation: [11.5, ∞)

৬৬.
The ratio of copper and zinc in an alloy is  5 : 2. If 12 kg of zinc is added, the ratio becomes 5 : 4. What is the initial weight of the copper?
  1. 24 kg
  2. 36 kg
  3. 30 kg
  4. 40 kg
ব্যাখ্যা

Question: The ratio of copper and zinc in an alloy is  5 : 2. If 12 kg of zinc is added, the ratio becomes 5 : 4. What is the initial weight of the copper?

Solution:
Given that, 
The initial ratio of copper to zinc is 5 : 2.
Let the initial quantity of copper = 5x kg
and initial quantity of zinc = 2x kg

When 12 kg of zinc is added when,
Copper remains = 5x kg
And zinc becomes = (2x + 12) kg

Now the new ratio becomes 5 : 4, so we get,
⇒ 5x/(2x + 12) = 5/4
⇒ 4 × 5x = 5 × (2x + 12)
⇒ 20x = 10x + 60
⇒ 20x - 10x = 60
⇒ 10x = 60
∴ x = 6
∴ Initial quantity of copper = 5x = 5 × 6 = 30 kg

So the initial weight of the copper is 30 kg.

৬৭.
In a geometric sequence, the third term is 16 and the sixth term is 128. What is the first term?
  1. 4
  2. 6
  3. 8
  4. 3
ব্যাখ্যা

Question: In a geometric sequence, the third term is 16 and the sixth term is 128. What is the first term?

Solution:
Let the first term of the geometric sequence be a
and the common ratio be r.
Third term = 16
∴ ar2 = 16 ....... (1)
Again,
Sixth term = 128
∴ ar5 = 128 ....... (2)

Now, divide equation (2) by equation (1),
ar5/ar2 = 128/16
⇒ r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2
Substitute the value of r into equation (1).
a(2)2 = 16
⇒ 4a = 16
∴ a = 4

Therefore, the first term of the geometric sequence is 4.

৬৮.
A man earns the same amount every day, but on Sunday he earns three times as much as on the other days. What fraction of his total weekly earnings does he earn on Sunday?
  1. 1/2
  2. 1/6
  3. 1/4
  4. 1/3
ব্যাখ্যা

Question: A man earns the same amount every day, but on Sunday he earns three times as much as on the other days. What fraction of his total weekly earnings does he earn on Sunday?

Solution:
Let us assume that on each day except Sunday, he earns x taka.

Then,
Earnings on the other 6 days = 6x taka
Earnings on Sunday = 3x taka (since it is three times the usual daily amount)

∴ Total earnings in a week = 6x + 3x = 9x taka

Therefore, the fraction of the total weekly earnings that he earns on Sunday is,
= Sunday’s earnings/Total weekly earnings
= 3x/9x
= 1/3

So he earns 1/3 (one-third) of his total weekly earnings on Sunday.

৬৯.
A cylinder with a diameter of 16 cm and height of 2 cm is melted to make 12 spheres. What is the radius of each sphere?
  1. 5 cm
  2. 3 cm
  3. 4 cm
  4. 2 cm
ব্যাখ্যা

Question: A cylinder with a diameter of 16 cm and height of 2 cm is melted to make 12 spheres. What is the radius of each sphere?

Solution:
Given that, 
Diameter of cylinder = 16 cm,
so radius = 16/2 = 8 cm

Let the radius of each sphere is r cm.

We know,
Volume of a sphere = (4/3)πr3
Volume of a cylinder = πR2h

According to the question, 
Volume of 12 spheres = Volume of the cylinder
⇒ 12 × (4/3) × π × r3 = π × (8)2 × 2
⇒ 12 × (4/3) × π × r3 = π × 64 × 2
⇒ 12 × (4/3) × π × r3 = 128π
⇒ 16r3 = 128
⇒ r3 = 128/16
⇒ r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2

Therefore, the radius of each sphere is 2 cm.

৭০.
Which media outlet was Sir Mark Tully associated with as a correspondent during the Bangladesh Liberation War?
  1. Reuters
  2. The Times 
  3. BBC
  4. Daily Sun
ব্যাখ্যা

স্যার মার্ক টালি:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্যার মার্ক টালি সাংবাদিক হিসেবে BBC সংবাদমাধ্যমের সাথে যুক্ত ছিলেন।

• বিবিসির 'ভয়েস অব ইন্ডিয়া' খ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি।
- ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণের মুখে যখন স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ঘটনা প্রকাশ করা কঠিন হয়ে পড়েছিল, তখন বিবিসিতে নিয়মিতভাবে মুক্তিযুদ্ধের খবরাখবর ও বিশ্লেষণ প্রকাশ করে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত নাম হয়ে ওঠেন মার্ক টালি।
- মুক্তিযুদ্ধকালে নিরপেক্ষভাবে খবর প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পরবর্তীতে মার্ক টালিকে 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' দেয় বাংলাদেশ সরকার।
- ১৯৬৪ সালে তিনি বিবিসিতে যোগ দিয়েছিলেন একজন সাধারণ কর্মী হিসেবে। পরের বছর তিনি নয়াদিল্লিতে ফিরে আসেন এবং সাংবাদিকতা শুরু করেন।
- মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাসখানেক পর, অর্থাৎ এপ্রিলের শেষ সপ্তাহে সংবাদ সংগ্রহে ঢাকায় আসেন বিবিসি'র সাংবাদিক মার্ক টালি।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঢাকা থেকে বের হওয়া প্রায় সব সংবাদপত্রের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে।

উৎস: BBC.

৭১.
Which traditional product of Bangladesh has been recently recognized by UNESCO as an ‘Intangible Cultural Heritage’?
  1. Shital Pati
  2. Jamdani Saree
  3. Tangail Saree
  4. Nakshi Kantha
ব্যাখ্যা

ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭), ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩) ও টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প (২০২৫)।

⇒ টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প:
- সর্বশেষ ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প।
- ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেসকোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে (আইসিএইচ) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 
- বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভুক্ত হলো।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
ii) প্রথম আলো।

৭২.
The term 'Gen-Z 212' is associated with a protest in which country?
  1. Morocco
  2. Kenya
  3. Indonesia
  4. Nepal
ব্যাখ্যা

GenZ 212 (জেন জি-২১২):
- GenZ 212 (জেন জি-২১২) হলো মরক্কোর তরুণদের দ্বারা পরিচালিত একটি স্বতঃস্ফূর্ত ও বিকেন্দ্রীভূত প্রতিবাদ আন্দোলন।
- ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে এই আন্দোলন শুরু হয়। 
- এটি মূলত উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা, দুর্নীতির অবসান এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়া ও ডিসকর্ড ব্যবহার করে আয়োজিত একটি আন্দোলন। 

উল্লেখ্য,
- প্রতিবাদের সূত্রপাত হয় একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে।
- এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তরুণ প্রজন্মের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রকাশ পায় এবং তারা সরকারের অগ্রাধিকার ও জনসেবার দুর্বল মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে।
- বিক্ষোভকারীরা স্লোগান দেয়, 'জনগণ স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা চায়।'

• আন্দোলনের নেতৃত্বে কোনো প্রচলিত রাজনৈতিক দল বা সংগঠন নেই।
- 'জেন-জি ২১২' নামে মূলত অনলাইন-ভিত্তিক একটি যুব গোষ্ঠী এই বিক্ষোভের ডাক দেয়, যা দ্রুতই টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- মরক্কোর কান্ট্রি কোড '২১২' ব্যবহার করে নামকরণ করা এই গোষ্ঠীটি নেপালের সাম্প্রতিক দুর্নীতিবিরোধী যুব আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে।
- বিক্ষোভকারীদের অধিকাংশই 'জেনারেশন জেড' বা জেন-জি প্রজন্মের, যা বর্তমানে মরক্কোর সবচেয়ে বড় জনগোষ্ঠী।

উৎস: BBC.

৭৩.
Bangladesh's existing duty-free access to the EU market under the "Everything But Arms (EBA)" scheme will remain in effect until -
  1. December 2027
  2. November 2028
  3. November 2029
  4. December 2030 
ব্যাখ্যা

শুল্কমুক্ত সুবিধা:
- "Everything But Arms (EBA)" স্কিমের অধীনে ইইউ (EU) বাজারে বাংলাদেশের বিদ্যমান শুল্কমুক্ত প্রবেশাধিকার ২০২৬ সালে এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণ এবং তার পরবর্তী ৩ বছর অর্থাৎ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

• বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ হবে।
- এলডিসি উত্তরণের পর ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা (EBA-Everything But Arms) বজায় থাকবে।

এছাড়াও,
- কানাডা এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে ২০২৯ সাল পর্যন্ত (মূল্য সুবিধা ৩ বছর বৃদ্ধি) শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা প্রদান করবে।
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) উত্তরণ পরবর্তী ৩ বছর এই সুবিধা বহাল রাখার অনুমোদন দিয়েছে।

উৎস: i) প্রথম আলো।
ii) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ওয়েবসাইট।
iii) THE FINANCIAL EXPRESS.

৭৪.
Which company is the manufacturer of the 2026 FIFA World Cup official match ball “Trionda”?
  1. Adidas
  2. Nike
  3. Puma
  4. Under Armour
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা (Trionda)।

উল্লেখ্য,
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে-ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল-এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগল।
- বলটি বানিয়েছে অ্যাডিডাস (Adidas)।
- বলটিতে সোনালি রঙের ছোঁয়াও আছে। এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে, এই বল ফুটবলের সর্ববৃহৎ মঞ্চের জন্য।
- এই বলের (ভেতরে) একপাশে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল–টাইম তথ্য দেব। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। এ ছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে।

উৎস: FIFA ওয়েবসাইট।

৭৫.
What is the science of beekeeping called?
  1. Apiculture
  2. Sericulture
  3. Pisciculture
  4. Horticulture
ব্যাখ্যা

Apiculture:
- বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে।
- বর্তমানে কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের তথা এপিকালচার ব্যবস্থার প্রচলন শুরু হয়।

• Sericulture:
- বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষ পদ্ধতিকে বলে সেরিকালচার। তুঁতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতিই সেরিকালচার নামে পরিচিত।

• Pisciculture:
- বিজ্ঞানভিত্তিক উপায়ে মৎস্য চাষ তথা মৎস্য পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।
- মাছ ছাড়াও বিভিন্ন শামুক, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীদের চাষ পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।

• Horticulture:
- Horticulture (উদ্যান পালন/কৃষি) হলো ফল, ফুল, শাকসবজি, মসলা এবং শোভাময় গাছপালা চাষের বিজ্ঞান ও শিল্প, যা সাধারণত নিবিড় পরিচর্যার মাধ্যমে বাগান বা ছোট পরিসরে করা হয় এবং এর মূল উদ্দেশ্য খাদ্য, সৌন্দর্যবর্ধন বা বাণিজ্যিক মুনাফা অর্জন। 

উৎস: Britannica.

৭৬.
Who is responsible for conducting monetary policy in Bangladesh?
  1. Bangladesh Bank
  2. Sonali Bank
  3. Ministry of Finance
  4. Cabinet Division
ব্যাখ্যা

আর্থিক নীতি (Monetary policy):
- একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে যে নীতি গ্রহণ করা হয়, তাকে মুদ্রানীতি বলে।
- সাধারণত কেন্দ্রীয় ব্যাংক বা  বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করে।


• মুদ্রানীতির মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা।
- এ জন্য দেশের আর্থিক খাতের চিত্র কেমন হবে—এ নিয়ে পরবর্তী ছয় মাসের জন্য নীতি ঠিক করা হয়।
- বাজারে মুদ্রার সরবরাহ পরিস্থিতি দিয়েই মূলত এটি ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক।

⇒ বাংলাদেশে প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
- সাধারণত জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর—এই সময়সীমা ধরে বাংলাদেশে মুদ্রানীতি দেওয়া হয়।
- ২০০৬ সালে বাংলাদেশ প্রথম মুদ্রানীতি দেওয়া হয়। তখন বছরে দুবার মুদ্রানীতি ঘোষণা করত বাংলাদেশ ব্যাংক। পরে ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ফজলে কবির বছরে একবার মুদ্রানীতি প্রণয়নের ঘোষণা দেন।  পরে ২০২৩ সাল থেকে আবার বছরে দুবার মুদ্রানীতি ঘোষণার রীতিতে ফিরে যায় বাংলাদেশ।

উৎস: i) Bangladesh Bank ওয়েবসাইট।
ii) সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৭.
Which is called ‘liquid gold’?
  1. Natural gas 
  2. Coal
  3. Petroleum
  4. Silica gel
ব্যাখ্যা

তরল সোনা:
- পেট্রোলিয়ামকে তার উচ্চ বাণিজ্যিক মূল্য এবং বহুমুখী ব্যবহারের কারণে 'তরল সোনা' বলা হয়।

• মাটির নিচে থেকে যে তরল জ্বালানি তোলা হয়, তাকে পেট্রোলিয়াম বলে।
- এই তরলের গুরুত্ব এতটাই যে, পেট্রোলিয়ামকে তরল সোনা আখ্যা দেওয়া হয়েছে।
- এটি মূলত হাইড্রোকার্বন এবং অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ।
- এদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন বিশেষ গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়।
- মাটির নিচে থেকে যে তরল জ্বালানি তোলা হয়, তাকে পেট্রোলিয়াম বলে। 

উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি পোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৮.
What percentage of duty will Bangladesh pay on garment exports to European Union countries after LDC graduation?
  1. 8.5 percent
  2. 10.5 percent
  3. 11 percent
  4. 12.5 percent
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা:
- ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ।
- বাংলাদেশ ইইউ-এর এভরিথিং বাট আর্মস' (ইবিএ) স্কিমের আওতায় সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, যা এলডিসি উত্তরণের তিন বছর পর, অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে।
- স্বল্পোন্নত দেশ (LDC) থেকে ২০২৬ সালে চূড়ান্ত উত্তরণের পর, ট্রানজিশন সুবিধা শেষে ২০২৯ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (EU) দেশগুলিতে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে প্রায় ১২.৫% শুল্ক বা 'স্ট্যান্ডার্ড ইইউ আমদানি শুল্ক' প্রদান করতে হতে পারে। 

• ইইউ বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার।
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। তার মধ্যে ২১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ইইউর বাজারে। 
- ইইউর বাজারে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির বড় অংশই তৈরি পোশাক।
- এলডিসি উত্তরণের পর বাংলাদেশ যদি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করতে না পারে, তবে ২০২৯ সালের পর ইউরোপে পোশাক রপ্তানিতে প্রায় ১২.৫ শতাংশ শুল্ক গুনতে হবে। 
- তবে এই সময়ের মধ্যে বাংলাদেশ 'জিএসপি প্লাস' (GSP+) বা অন্য কোনো মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিশ্চিত করতে পারলে এই শুল্কের হার কমানো সম্ভব হতে পারে। 

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

৭৯.
In which year did the World Health Organization (WHO) declare Bangladesh polio-free?
  1. in 2011
  2. in 2014
  3. in 2019
  4. in 2021
ব্যাখ্যা

বাংলাদেশ পোলিওমুক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে।
- পোলিও রোগের কারণ পোলিওমাইলাইটিস একটি আরএনএ ভাইরাসজনিত রোগ।
- পোলিও ভাইরাস রোগীর মলমূত্র দিয়ে বের হয়। যদিও আক্রান্ত রোগীর মলমূত্রে প্রথম সপ্তাহেই অধিক পরিমাণে বের হয়। ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত তা বের হতে থাকে, অর্থাৎ ওই সময়কাল পর্যন্ত একজন পোলিও রোগী রোগ ছড়াতে পারে। পরে এই জীবাণু মলমূত্র দ্বারা কোনো খাবার বা পানীয়ের সঙ্গে মিশে শিশুর শরীরে প্রবেশ করে। সাধারণত এই সংক্রমণ শিশু-কিশোরদের মাঝে বেশি দেখা যায়। 
- পোলিও, বা পোলিওমাইলাইটিস, মেরুদন্ড এবং মস্তিষ্কের স্নায়ুকে প্রভাবিত করে। এটি গুরুতর ক্ষেত্রে পক্ষাঘাত এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। টিকাই এই রোগের একমাত্র প্রতিরোধ, কারণ এর কোনো পরিচিত প্রতিকার নেই।

উল্লেখ্য,
- ২৭ মার্চ ২০১৪ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিও মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।
- বাংলাদেশে যদিও ২০০৭ সাল থেকে কোন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি, কিন্তু ভারতে সেটির অস্তিত্ব থাকার কারণে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা এককভাবে কোনও দেশকে পোলিওমুক্ত ঘোষণা না করে সেটি অঞ্চলভিত্তিক করে থাকে, কেননা সীমানা পার হয়েও ভাইরাসের যাতায়াত হতে পারে।
- বাংলাদেশে ১৯৭০ এবং ৮০’র দশকে পোলিও আক্রান্তের সংখ্যা ছিল অনেক। সেই প্রেক্ষাপটে ১৯৭৯ সাল থেকে জাতীয় টিকাদান কর্মসূচিও চালু হয়। নব্বইয়ের দশকে পোলিও নির্মূলে সফলতা আসতে থাকে।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) BBC.
iii) জাতীয় তথ্য বাতায়ন।

৮০.
CRR (Cash Reserve Ratio) refers to -
  1. Cash kept by banks with themselves
  2. Cash kept by banks with customers
  3. Cash kept by banks with the Central Bank
  4. None
ব্যাখ্যা

CRR (Cash Reserve Ratio) refers to Cash kept by banks with the Central Bank.

CRR (Cash Reserve Ratio):
- CRR (Cash Reserve Ratio) বা ন্যূনতম রিজার্ভ অনুপাত।
- বাণিজ্যিক ব্যাংকসমূহ জনসাধারণের নিকট থেকে যে পরিমাণ অর্থ আমানত হিসেবে রাখে তা থেকে একটি নির্দিষ্ট হারে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে।
- একে রিজার্ভের হার বলে।
- দেশে যখন অর্থের যোগান হ্রাস করতে হয় তখন কেন্দ্রীয় ব্যাংক এই হার বাড়িয়ে দেয়।
- এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণযোগ্য তহবিল হ্রাস পায় এবং ঋণের যোগানও কমে যায়।
- এভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের অনুপাত হ্রাস-বৃদ্ধি করে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য,
- CRR (Cash Reserve Ratio) হচ্ছে তফসিলি ব্যাংকগুলো কর্তৃক বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক নগদ জমার হার।

উৎস: সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮১.
Which country is hosting the 18th BRICS Summit in 2026?
  1. Brazil 
  2. Russia 
  3. India
  4. South Africa
ব্যাখ্যা

২০২৬ BRICS শীর্ষ সম্মেলন:
- ২০২৬ সালে ১৮তম BRICS (ব্রিকস) শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।
- ১ জানুয়ারি ২০২৬-এ ভারত আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
- প্রধান লক্ষ্য: অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যাপী উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, টেকসই প্রবৃদ্ধি এবং বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার।

• BRICS:
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।
- বর্তমানে ব্রিকস-এর সভাপতি দেশ: ভারত।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC.

৮২.
Which of the following is not a commercial bank in Bangladesh? 
  1. Premier Bank PLC.
  2. Bank Asia PLC
  3. Bangladesh Krishi Bank
  4. HSBC
ব্যাখ্যা

বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংক, এটি বাণিজ্যিক ব্যাংক নয়।

বিশেষায়িত ব্যাংক:

- বাংলাদেশে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে।
- এগুলোর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে।
- ব্যাংক তিনটি আলাদা আলাদা বিশেষ উদ্দেশ্য পূরণকল্পে গঠন করা হয়েছে।
- ব্যাংক ৩টি হলো:
১. বাংলাদেশ কৃষি ব্যাংক,
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, 
৩. প্রবাসী কল্যাণ ব্যাংক।

অন্যদিকে,
- বর্তমানে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৮টি। 
- প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি ও হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৮৩.
The Nuremberg Trials were established to prosecute war criminals from which country?
  1. Italy
  2. Germany
  3. Japan
  4. Austria 
ব্যাখ্যা

ন্যুরেমবার্গ আদালত (Nuremberg Trials):
- ন্যুরেমবার্গ আদালত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নাৎসি জার্মানির শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য মিত্রশক্তি কর্তৃক গঠিত একটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল। 


উল্লেখ্য,
• ১৯৪৫-১৯৪৬ সালে জার্মানির নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত এই বিচার ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রীয় কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতার ভিত্তিতে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে।
- তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল মূলত চার ধরনের। যথা:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ। যেমন— আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের জোগাড় এবং যুদ্ধ শুরু করা।
২. মানবতার বিরুদ্ধে অপরাধ। যেমন— মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন করা এবং গণহত্যা।
৩. যুদ্ধাপরাধ তথা যুদ্ধের আইনসমূহ লঙ্ঘন।
৪. উপরিউক্ত তিনটি অপরাধ করার সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা।

- প্রধান আসামি: হারম্যান গোরিং, রুডলফ হেস, জোয়াকিম ফন রিবেনট্রপ সহ ২৪ জন শীর্ষ নাৎসি নেতা।
- ১৯৪৫ সালের ২০ নভেম্বর শুরু হয় এই বিচার।
- আদালতের বিচারকদের আনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চার মিত্র শক্তি আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং ব্রিটেন থেকে।
- প্রধান কৌঁসুলি ছিলেন মার্কিন আইনজীবী রবার্ট জ্যাকসন।
- নুরেমবার্গ আদালতে বিচার কার্য চলে প্রায় ২১৮ দিন ধরে। হাজির করা হয় ২৩৬ জন সাক্ষী, উপস্থিত করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার নথিপত্র।
- ১৯৪৬ সালের ১ অক্টোবর সামরিক ওই আদালত রায় ঘোষণা করেন।
-  প্রধান বিচারে ১২ জন মৃত্যুদণ্ড, ৩ জন যাবজ্জীবন কারাদণ্ড, ৪ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং ৩ জন খালাস পান।
- মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন ছিলেন হ্যারমান গ্যোয়েরিং, যিনি মৃত্যদণ্ড কার্যকর হবার আগেই তার সেলে সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন।

উৎস: i) History.com
ii) Britannica.

৮৪.
What type of railway line does the Jamuna Railway Bridge have?
  1. Single gauge single line
  2. Dual gauge double line
  3. Narrow gauge single line
  4. Meter gauge single line
ব্যাখ্যা

যমুনা রেলসেতু:
- যমুনা সেতু দেশের দীর্ঘতম রেলসেতু। 
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- ১৮ মার্চ, ২০২৫ তারিখে যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য,
- ডুয়েল গেজ ডাবল রেললাইন হলো এমন একটি উন্নত রেলপথ ব্যবস্থা যেখানে দুটি সমান্তরাল ট্র্যাকে (ডাবল লাইন) একসাথে মিটার গেজ এবং ব্রড গেজ উভয় ধরনের ট্রেন চলাচল করতে পারে।
- যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম ও আধুনিক, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে নির্মিত ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেলসেতুতে ট্রেন চলাচল শুরু হয়েছে।

উৎস: i) প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।

৮৫.
Which organization publishes the report ‘World development report’?
  1. UNDP
  2. World Bank
  3. World Economic Forum
  4. IMF
ব্যাখ্যা

World development report :
- বিশ্বব্যাংক World development report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। 
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

• বিশ্বব্যাংক:
- ব্রেটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক গঠিত হয়।
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬।
- বর্তমান সদস্য দেশ: ১৮৯টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ।

উৎস: World Bank ওয়েবসাইট।

৮৬.
What is the new border claimed by Israel in the Gaza Strip known as?
  1. Read Line
  2. Purple Line
  3. Blue Line
  4. Yellow Line
ব্যাখ্যা

Yellow Line:
- ইয়েলো লাইন (Yellow Line) হলো গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা চিহ্নিত একটি সীমারেখা।

• হামাস ও ইসরায়েলের মধ্যে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে যুদ্ধবিরতি কার্যকর হয়। 
- যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নেয় ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’।
- একটি খসড়া মানচিত্রে দেখা গেছে, হলুদ রেখা টেনে দেওয়ার মধ্য দিয়ে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
- এই লাইন অতিক্রম করলে বা কাছে যাওয়ার চেষ্টা করলে ফিলিস্তিনিদের গুলি করে ও ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে। 
- এই হলুদ রেখাই গাজা ও ইসরায়েলের ‘নতুন সীমান্ত’ হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির।

উৎস: i) The Guardian.
ii) প্রথম আলো।

৮৭.
Bangladesh has signed a Letter of Intent with which country to purchase the Eurofighter Typhoon?
  1. France
  2. Italy
  3. Germany
  4. United States
ব্যাখ্যা

ইউরোফাইটার টাইফুন (Eurofighter Typhoon):
- অত্যাধুনিক যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন' কেনার জন্য ইতালির সাথে চুক্তি করেছে বাংলাদেশ।

⇒ ইউরোফাইটার টাইফুন টুইন-ইঞ্জিন, ক্যানার্ড-ডেল্টা উইং, মাল্টিরোল ফাইটার।
- এটি পুরোপুরি সুইং-রোল কমব্যাট এয়ারক্রাফট।
- ইউরোফাইটার টাইফুন একইসঙ্গে এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-সারফেস সক্ষমতা প্রদান করে এবং একযোগে ব্যবহারযোগ্য।
- এটি স্থলভাগে আঘাত হানতেও সমানভাবে সক্ষম। গাইডেড বোমা, প্রিসিশন স্ট্রাইক অস্ত্র এবং রিয়েল-টাইম ব্যাটেলফিল্ড ডেটা প্রক্রিয়াকরণ, সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি ভয়ংকর।
- বিশ্বের ৯টি দেশের বিমান বাহিনীর কাছে এই যুদ্ধবিমান আছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব, কুয়েত, ওমান ও কাতার।

উল্লেখ্য,
- ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি সই হয়।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোও সেখানে উপস্থিত ছিলেন।
- 'ওয়ারপাওয়ারবাংলাদেশ ডট কম'-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে ২১২টি আকাশযান রয়েছে। এর মধ্যে ৪৪টি যুদ্ধবিমান।

উৎস: i) BBC.
ii) দ্য ডেইলি স্টার বাংলা।

৮৮.
What is the full form of IMEI?
  1. International Mobile Equipment Identity
  2. International Machine Equipment Interface
  3. Integrated Mobile Electronic Identifier
  4. Intelligent Mobile Entry Identification
ব্যাখ্যা

IMEI:
- IMEI-এর পূর্ণরূপ: International Mobile Equipment Identity.

• প্রতিটি স্বতন্ত্র ফোনের জন্য একটি করে স্বতন্ত্র IMEI নাম্বার থাকে যার সাহায্যে ওই ফোনটি সনাক্ত করা যায়। এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।
- IMEI হলো একটি ইউনিক (বিশেষ) পরিচয় নম্বর, যা প্রতিটি মোবাইল ডিভাইসকে দেওয়া হয়।
- এটি একটি মোবাইল ডিভাইসের "ফিঙ্গারপ্রিন্ট" হিসেবে কাজ করে, যার মাধ্যমে ডিভাইসটি মোবাইল নেটওয়ার্কে চিহ্নিত করা যায়।
- IMEI সাধারণত ১৫টি ডিজিটের হয়ে থাকে।

উৎস: Britannica.

৮৯.
Which country is the top ranked country in the 'Global Innovation Index (GII) 2025' published by WIPO?
  1. Sweden
  2. Switzerland
  3. Singapore
  4. United States
ব্যাখ্যা

Global Innovation Index (GII) 2025:
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৫।
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে। এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া, 
৫. সিঙ্গাপুর।

উৎস: WIPO ওয়েবসাইট।

৯০.
Which social media platform was renamed as “X” under Elon Musk’s ownership?
  1. Facebook
  2. Twitter
  3. Instagram
  4. LinkedIn
ব্যাখ্যা

• Elon Musk-এর মালিকানায় Twitter-এর নাম পরিবর্তন করে “X” রাখা হয়েছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

• Elon Musk ও X (Twitter):
- Elon Musk একজন প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারী।
- তিনি Twitter অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে X রাখেন।
- X একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম।
- এখানে ব্যবহারকারীদের পোস্টকে Tweet বলা হয়।
- Regular tweet-এর ক্যারেক্টার সীমা 280.

• Elon Musk-এর নেতৃত্বাধীন প্রতিষ্ঠানসমূহ:
- Tesla,
- SpaceX,
- X (formerly Twitter),
- Neuralink,
- The Boring Company.

• অন্যান্য অপশন:
- Facebook → Meta Platforms-এর সামাজিক যোগাযোগ মাধ্যম।
- Instagram → ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
- LinkedIn → পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।

উৎস: ব্রিটানিকা এবং টুইটার।

৯১.
Why does DRAM need refreshing?
  1. Because it uses flip-flops
  2. Because it is non-volatile
  3. Because it stores data magnetically
  4. Because capacitors lose charge over time
ব্যাখ্যা

• DRAM-এ ক্যাপাসিটর সময়ের সাথে সাথে চার্জ হারিয়ে ফেলে বলে তথ্য নষ্ট হয়ে যায়, তাই তথ্য বজায় রাখতে নিয়মিত Refresh করতে হয়।

• ডাইনামিক র‍্যাম (Dynamic RAM – DRAM):
- DRAM-এর মেমোরি সেলে তথ্য সংরক্ষণের জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
- ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ থাকলে বাইনারি ১, চার্জ না থাকলে বাইনারি ০ বোঝায়।
- ক্যাপাসিটরগুলো সময়ের সাথে সাথে চার্জ লিকেজ (Charge leakage) এর কারণে চার্জ হারায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থাতেও চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
- তাই কয়েক মিলিসেকেন্ড পর পর RAM Controller-এর মাধ্যমে তথ্য পুনরায় লিখতে হয়, একে Memory Refreshing বলা হয়।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত DRAM ব্যবহার করা হয়।

• র‍্যামের শ্রেণিবিভাগ:
- অপারেটিং মোড অনুসারে র‍্যাম দুই প্রকার।
- Static RAM (SRAM),
- Dynamic RAM (DRAM).

• স্ট্যাটিক র‍্যাম (Static RAM – SRAM):
- SRAM ফ্লিপ-ফ্লপ সার্কিট দিয়ে তৈরি।
- বিদ্যুৎ সরবরাহ থাকা পর্যন্ত তথ্য অপরিবর্তিত থাকে।
- Refresh করার প্রয়োজন হয় না।
- অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হওয়ায় Cache memory, Video RAM-এ ব্যবহৃত হয়।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। ব্রিটানিকা।

৯২.
Why is cache memory used?
  1. To reduce CPU waiting time
  2. To store backup data
  3. To replace RAM
  4. To increase storage capacity
ব্যাখ্যা

• Cache memory ব্যবহারের মূল উদ্দেশ্য হলো CPU-এর অপেক্ষার সময় কমানো, যাতে প্রসেসর দ্রুত ডেটা ও নির্দেশনা পেতে পারে।

• Cache Memory:
- Cache memory হলো একটি অত্যন্ত দ্রুতগতির স্মৃতি, যা CPU বা প্রসেসরের খুব কাছে অবস্থান করে।
- এটি প্রধানত সেই ডেটা ও নির্দেশনা সংরক্ষণ করে, যেগুলো প্রসেসর বারবার ব্যবহার করে বা দ্রুত অ্যাক্সেসের প্রয়োজন হয়।

• Cache Memory-এর প্রয়োজনীয়তা:
- প্রসেসরের কাজের গতি খুব বেশি, কিন্তু RAM বা Main Memory তুলনামূলক ধীর।
- প্রসেসর যখন RAM থেকে ডেটা আনে, তখন সময় বিলম্ব হয়।
- এই বিলম্ব কমাতে Cache memory CPU ও Main Memory-এর মাঝে উচ্চগতির বাফার লেয়ার হিসেবে কাজ করে।

• Cache Memory ব্যবহারের উদ্দেশ্য ও সুবিধা:
- CPU waiting time কমানো,
- ডেটা অ্যাক্সেসের গতি বৃদ্ধি,
- বারবার ব্যবহৃত ডেটা সংরক্ষণ,
- Latency কমানো ও Response Time উন্নত করা।

• Cache Memory-এর স্তরসমূহ:
- L1 Cache → সবচেয়ে দ্রুত, CPU কোরের সাথে সরাসরি যুক্ত,
- L2 Cache → L1-এর তুলনায় বড়, কিছুটা ধীর কিন্তু RAM-এর চেয়ে দ্রুত,
- L3 Cache → একাধিক কোরের জন্য শেয়ারড, আকারে বড়, RAM-এর চেয়ে দ্রুত।

উৎস: 
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৯৩.
Python is mainly used for which purpose?
  1. Hardware design
  2. Rapid software development
  3. Operating system booting
  4. Assembly-level programming
ব্যাখ্যা

• Python সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য ব্যবহৃত হয়, কারণ এর সিনট্যাক্স সংক্ষিপ্ত এবং স্ট্যান্ডার্ড লাইব্রেরি অত্যন্ত সমৃদ্ধ।

• পাইথন (Python):
- পাইথন একটি High-level, Object-Oriented programming language.
- এটি মানুষের পড়ার উপযোগী ও সহজবোধ্য সিনট্যাক্স ব্যবহার করে।
- Python-এর core syntax খুবই সংক্ষিপ্ত, ফলে কম কোডে বেশি কাজ করা যায়।

• Rapid Software Development:
- পাইথন দিয়ে খুব দ্রুত প্রোটোটাইপ ও পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি করা সম্ভব।
- Built-in library ও ready-made module থাকার কারণে development time কমে যায়।
- Startup, research এবং automation-এ দ্রুত কাজ শেষ করার জন্য Python জনপ্রিয়।

• ব্যবহারের ক্ষেত্র:
- Dynamic web application development,
- Cloud-based application,
- Data analysis ও Machine Learning,
- Scientific computing ও automation.

• জনপ্রিয়তা ও স্বীকৃতি:
- Google ও NASA-সহ অনেক বড় প্রতিষ্ঠান Python ব্যবহার করে।
- 2018 সালে IEEE কর্তৃক Python “Best Programming Language” হিসেবে স্বীকৃত হয়।
- এটি Cross-platform, অর্থাৎ Windows, Linux ও macOS-এ চলে।
 
• অন্যান্য অপশন:
- Hardware design → সাধারণত VHDL বা Verilog ব্যবহৃত হয়।
- Operating system booting → BIOS/UEFI ও low-level system program জড়িত।
- Assembly-level programming → হার্ডওয়্যার-নির্ভর low-level ভাষা ব্যবহার করা হয়।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
২। অ্যামাজন ওয়েবসাইট।

৯৪.
Which technology hides the user’s IP address and encrypts data to ensure secure internet communication?
  1. VPN
  2. Firewall
  3. Antivirus
  4. Proxy server
ব্যাখ্যা

• VPN ইন্টারনেটে নিরাপদ ও ব্যক্তিগত সংযোগ নিশ্চিত করে, কারণ এটি ডাটা এনক্রিপশন করে এবং ইউজারের আসল IP address গোপন রাখে।

• VPN (Virtual Private Network):
- VPN হলো একটি নেটওয়ার্ক প্রযুক্তি, যা ইন্টারনেটে secure, এবং private connection নিশ্চিত করে।
- এটি ইউজারের ডাটা এনক্রিপশন করে, ফলে অননুমোদিত কেউ ডাটা পড়তে পারে না।
- VPN ব্যবহার করলে ইউজারের আসল IP address গোপন থাকে।

• VPN কীভাবে কাজ করে:
- VPN ইন্টারনেট ট্রাফিককে একটি encrypted tunnel-এর ভেতর দিয়ে পাঠায়।
- এই টানেলের মাধ্যমে ডাটা public network ব্যবহার করলেও নিরাপদ থাকে।
- ডাটা প্রেরণের সময় source থেকে destination পর্যন্ত সম্পূর্ণ ডাটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে।

• ডাটা এনক্রিপশনের ভূমিকা:
- VPN ডাটা এনক্রিপশন ব্যবহার করে তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে।
- Encrypted ডাটা hacker, এবং unauthorized third party পড়তে পারে না।
- Decryption ছাড়া encrypted ডাটা ব্যবহারযোগ্য নয়।

• VPN ব্যবহারের উপকারিতা:
- ISP (Internet Service Provider), হ্যাকার, এবং তৃতীয় পক্ষের নজরদারি থেকে সুরক্ষা দেয়।
- Online activity tracking প্রতিরোধ করে।
- Public Wi-Fi ব্যবহারের সময় অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে।
 
• অন্যান্য অপশন:
- Firewall → নেটওয়ার্কে incoming, এবং outgoing traffic নিয়ন্ত্রণ করে।
- Antivirus → ক্ষতিকর malware, এবং virus শনাক্ত ও অপসারণ করে।
- Proxy server → মধ্যবর্তী সার্ভার হিসেবে কাজ করে, তবে পূর্ণ ডাটা এনক্রিপশন নিশ্চিত করে না।

উৎস:
১) টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
What is the term for sending unwanted or unsolicited emails or messages?
  1. Spoofing
  2. Vishing
  3. Spamming
  4. Sneaking
ব্যাখ্যা

• Spamming হলো অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল, অথবা মেসেজ পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীকে বিরক্ত, বা প্রতারিত করার একটি সাইবার অপরাধ।

• সাইবার অপরাধ (Cyber Crime):
- ইন্টারনেটকে কেন্দ্র করে, এবং এর সহযোগিতায় সংঘটিত সকল অপরাধকে সাইবার অপরাধ বলা হয়।
- এই অপরাধগুলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, ব্যক্তি, প্রতিষ্ঠান, বা রাষ্ট্রের ক্ষতি করে।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত, বা অবাঞ্ছিত ই-মেইল, এসএমএস, বা অনলাইন মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- স্প্যামিংয়ের উদ্দেশ্য হতে পারে বিজ্ঞাপন প্রচার, প্রতারণা, বা ক্ষতিকর লিংকে ক্লিক করানো।
- যারা এ ধরনের কাজ করে, তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্প্যামিংয়ের প্রভাব:
- ব্যবহারকারীর সময় নষ্ট হয়, এবং মানসিক বিরক্তি তৈরি হয়।
- অনেক ক্ষেত্রে স্প্যাম মেসেজের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো হয়।
- ই-মেইল সিস্টেম, এবং নেটওয়ার্কের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।
 
• অন্যান্য অপশন:
- Spoofing → ভুয়া পরিচয়, বা ভুল তথ্য দেখিয়ে নেটওয়ার্ক সিকিউরিটি ভাঙার চেষ্টা করা হয়।
- Vishing → ফোন, বা অডিও কল ব্যবহার করে ফিশিং করা হয়।
- Sneaking → গোপনে, এবং সন্তর্পণে সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি করা হয়।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৬.
Which of the following works as both an input and an output device?
  1. Monitor
  2. Pen drive
  3. Keyboard
  4. Scanner
ব্যাখ্যা

• Pen drive একটি Input-Output device, কারণ এটি কম্পিউটারে ডাটা সংরক্ষণ (output) এবং সংরক্ষিত ডাটা পুনরায় ব্যবহার বা কপি করার জন্য ইনপুট হিসেবে কাজ করে।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- যেসব ডিভাইস কম্পিউটারকে একসাথে ডাটা দিতে পারে (Input) এবং কম্পিউটার থেকে ডাটা নিতে পারে (Output), সেগুলোকে Input-Output device বলা হয়।
- এই ধরনের ডিভাইস ডাটা আদান-প্রদানের উভয় কাজ সম্পন্ন করে।

• Pen Drive:
- Pen drive একটি Portable storage device.
- এটি USB port-এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত হয়।
- কম্পিউটার থেকে ডাটা pen drive-এ সংরক্ষণ করা যায়।
- Pen drive থেকে ডাটা আবার কম্পিউটারে কপি বা ব্যবহার করা যায়।

• Touch Screen:
- Touch screen স্পর্শের মাধ্যমে কমান্ড গ্রহণ করে, যা ইনপুট।
- একই সাথে এটি তথ্য প্রদর্শন করে, যা আউটপুট।

• Modem:
- Modem ডাটা পাঠায় এবং গ্রহণ করে।
- এটি কম্পিউটার ও নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান-প্রদানে ব্যবহৃত হয়।
 
• অন্যান্য অপশন:
- Monitor → কম্পিউটারের আউটপুট প্রদর্শনের জন্য ব্যবহৃত Output device.
- Keyboard → অক্ষর, সংখ্যা ও কমান্ড ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত Input device.
- Scanner → কাগজে থাকা তথ্য ডিজিটাল ডাটায় রূপান্তরের জন্য ব্যবহৃত Input device.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৭.
Which of the following correctly represents 1 Gigabyte (GB) in bytes?
  1. 10241 bytes
  2. 10242 bytes
  3. 10243 bytes
  4. 10244 bytes
ব্যাখ্যা

• ডিজিটাল স্টোরেজ একক:
- কম্পিউটারে ডেটা পরিমাপের ক্রম:
1 Kilobyte (KB) = 1024 bytes = 10241 bytes.
1 Megabyte (MB) = 1024 KB = 1024 × 1024 = 10242 bytes.
1 Gigabyte (GB) = 1024 MB = 1024 × 1024 × 1024 = 10243 bytes.
1 Terabyte (TB) = 1024 GB = 1024 × 1024 × 1024 × 1024 = 10244 bytes.
1 Petabyte (PB) = 1024 TB = 1024 × 1024 × 1024 × 1024 × 1024 = 10245 bytes.

উৎস: ব্রিটানিকা।

৯৮.
Which of the following is an example of spyware?
  1. Firewall
  2. Antivirus
  3. Compiler
  4. Pegasus
ব্যাখ্যা

• Pegasus একটি অত্যন্ত শক্তিশালী Spyware, যা গোপনে ব্যবহারকারীর মোবাইল বা কম্পিউটারে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নজরদারি চালায়।

• Spyware (স্পাইওয়্যার):
- Spyware হলো এমন একটি ক্ষতিকারক সফটওয়্যার (Malware), যা ব্যবহারকারীর অজান্তে সিস্টেমে প্রবেশ করে।
- এর মূল কাজ হলো ব্যবহারকারীর কর্মকাণ্ডের ওপর নজরদারি (Surveillance) করা।
- এটি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আক্রমণকারীর কাছে পাঠায়।

• Spyware-এর প্রধান বৈশিষ্ট্য:
- গোপনে ইনস্টল হয় এবং ব্যবহারকারী সহজে বুঝতে পারে না।
- ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড, লগইন তথ্য সংগ্রহ করে।
- অনেক ক্ষেত্রে Keylogging-এর মাধ্যমে কী চাপা হচ্ছে তা রেকর্ড করে।

• Spyware-এর কাজ:
- ব্যবহারকারীর ব্রাউজিং ডেটা চুরি করা,
- Keystroke logging-এর মাধ্যমে পাসওয়ার্ড সংগ্রহ করা,
- Identity theft-এর জন্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করা,
- কিছু ক্ষেত্রে অনুমতি ছাড়া বিজ্ঞাপন বা অ্যাডওয়্যার ইনস্টল করা।

• Spyware-এর উপসর্গ / লক্ষণ:
- কম্পিউটার বা ডিভাইস হঠাৎ ধীরগতির হয়ে যাওয়া।
- ব্রাউজারে অজানা টুলবার, অ্যাডস বা পপ-আপ দেখা।
- অপ্রত্যাশিত রিডাইরেকশন বা সন্দেহজনক লগইন কার্যক্রম।

• Spyware প্রতিরোধের উপায়:
- নিয়মিত Anti-malware / Anti-spyware সফটওয়্যার ব্যবহার করা।
- সন্দেহজনক লিংক, ইমেইল বা সফটওয়্যার এড়িয়ে চলা।
- অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার আপডেট রাখা।
- শক্তিশালী পাসওয়ার্ড ও Two-factor authentication ব্যবহার করা।
 
• অন্যান্য অপশন:
- Firewall → নেটওয়ার্ক নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহৃত একটি Security system.
- Antivirus → ভাইরাস ও ম্যালওয়্যার শনাক্ত ও অপসারণের জন্য ব্যবহৃত সফটওয়্যার।
- Compiler → প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার সফটওয়্যার।

সূত্র: ব্রিটানিকা।

৯৯.
Which technology is considered a key driving force of the Fourth Industrial Revolution?
  1. Artificial Intelligence
  2. Steam power
  3. Manual assembly line
  4. Mechanical loom
ব্যাখ্যা

• Artificial Intelligence (AI) চতুর্থ শিল্পবিপ্লবের একটি প্রধান চালিকাশক্তি, কারণ এটি মেশিনকে শেখা, সিদ্ধান্ত নেওয়া এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সক্ষমতা প্রদান করে।

• চতুর্থ শিল্পবিপ্লব (Fourth Industrial Revolution / Industry 4.0):
- চতুর্থ শিল্পবিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে শিল্প ও উৎপাদন ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ ও ডিজিটাল রূপান্তরের চলমান প্রক্রিয়া।
- এটি মূলত ডিজিটাল, ভৌত ও জীববৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত।
- চতুর্থ শিল্পবিপ্লবের ধারণার উৎপত্তি ২০১১ সালে জার্মান সরকারের একটি High-Tech প্রকল্প থেকে।
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা Klaus Schwab এটি সর্বপ্রথম বৈশ্বিকভাবে উপস্থাপন করেন।

• চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান বৈশিষ্ট্য:
- Self-optimization, অর্থাৎ সিস্টেম নিজে নিজে কর্মদক্ষতা উন্নত করতে পারে।
- Self-configuration, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে নিজেকে কনফিগার করতে সক্ষম।
- Self-diagnosis, অর্থাৎ ত্রুটি শনাক্ত ও সমাধান করতে পারে।
- Cognition-এর প্রবর্তন, অর্থাৎ মেশিনে বুদ্ধিবৃত্তিক সক্ষমতার সংযোজন।
- জটিল কাজে মানবশ্রমকে বুদ্ধিদীপ্ত সহায়তা প্রদান।

• Artificial Intelligence (AI):
- AI হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে মেশিন মানুষের মতো চিন্তা, শেখা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
- চতুর্থ শিল্পবিপ্লবে AI ব্যবহৃত হচ্ছে স্মার্ট ফ্যাক্টরি, রোবোটিক্স, অটোমেশন ও ডেটা বিশ্লেষণে।
- Machine Learning, Big Data Analytics এবং Automation মূলত AI-এর ওপর নির্ভরশীল।

• চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান চালিকাশক্তি:
- Material Science-এর উন্নয়ন।
- Digital Technology-এর অগ্রগতি।
- জীববিজ্ঞান ও জিন প্রযুক্তির ব্যাপক অগ্রসরতা।
- AI, Robotics, IoT, Blockchain, 3D Printing, Quantum Computing ইত্যাদির সমন্বয়।
 
• অন্যান্য অপশন:
- Steam power → প্রথম শিল্পবিপ্লবের প্রধান শক্তির উৎস।
- Manual assembly line → প্রথাগত শ্রমনির্ভর উৎপাদন পদ্ধতি।
- Mechanical loom → প্রথম শিল্পবিপ্লবে ব্যবহৃত একটি যান্ত্রিক তাঁত।

উৎস: i) The World Economic Forum ওয়েবসাইট।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।