পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৪৮: বিষয়: English Part - 1 Topics: Clause and Phrase (Identifacation and their typs), Correction & Error Detection Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with U to Z] উৎস: High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) Live MCQ প্রণিত বই ও PDF লেকচার, প্রচলিত যেকোনো গাইড বই, [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
A synonym of 'Zenith' is -
  1. Nadir
  2. Height
  3. Foot
  4. Bottom
ব্যাখ্যা
• A synonym of 'Zenith' is - Height.

Zenith (Noun)
- English Meaning: The best, highest, or most successful point or time.
- Bangla Meaning: সর্বোচ্চ বিন্দু।

Synonyms:
- Apex - শীর্ষবিন্দু।
- Pinnacle - সর্বোচ্চসীমা।
- Height - উচ্চস্থান; চূড়া; শীর্ষ; শিখর।
- Acme - শীর্ষ।
- Summit - শীর্ষ, শৃঙ্গ।

Antonyms:
- Bottom - নিম্নদেশ।
- Nadir - নিম্নতম বা দুর্বলতম বিন্দু।
- Foot - অধোভাগ; পাদদেশ; তলা।
- base - যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল।

Example sentence:
1. His career reached its zenith in the 1960s.
2. The summer sun was at its zenith in a cloudless sky.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Running fast, the athlete crossed the finish line.
Here, the underlined part is an example of -
  1. Adverbial clause
  2. Coordinate clause
  3. Noun phrase
  4. None of these
ব্যাখ্যা
Running fast, the athlete crossed the finish line.
- Here, the underlined part is an example of - a Participle phrase.

- উল্লিখিত বাক্যের underlined অংশটুকু মূলত হচ্ছে একটি participle phrase, কোনো clause নয়।
- কারণ Clause বলতে বোঝায় বাক্যের একটি অংশ যার মধ্যে Subject ও Finite Verb থাকে।

• Participle phrase:
- A Participle phrase is a group of words that includes a participle (a verb form used as an adjective) and any accompanying words that modify or complement it.
- Participle phrase হল একটি বাক্যাংশ যা একটি participle (অর্থাৎ verb-এর কোন form যা adjective হিসেবে ব্যবহৃত হয়) এবং তার সাথে সম্পর্কিত অন্যান্য উপাদান (যেমন modifier বা object) নিয়ে গঠিত।
- এটি সাধারণত বাক্যে adjective বা adverb হিসেবে কাজ করে।

• Participle Phrase - Adjective/ Adverb Phrase -এর কাজ করে। এটি তিন প্রকার:
a) Present Participle Phrase (Verb+ing + Extension):
- Example: Going home, I will take a rest.

b) Past Participle Phrase (Past Participle + Extension):
- Example: Deprived of rights, they left the job.

c) Perfect Participle Phrase (Having + Past Participle + Extension):
- Example: Having returned home, he met his father first.

• তাই সঠিক উত্তর হবে None of these.
--------
• Clause ও phrase এর পার্থক্য:
- Clause -এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase -এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না।
- অন্য কথায় Clause -এর মধ্যে "Verb" Tense -এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase -এর মধ্যে 'Verb" নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense -এর Structure অনুযায়ী থাকবে না।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
.
Which underlined part is not an adverbial clause?
  1. Though she was nervous, she spoke confidently during the meeting.
  2. They stayed inside since it was raining.
  3. Can you explain how this works?
  4. She smiled because she was happy.
ব্যাখ্যা
• The correct answer is: (গ) Can you explain how this works?

- উল্লিখিত বাক্যের underlined অংশটুকু হচ্ছে একটি Noun clause.
- কারণ, "how this works" অংশটুকু বাক্যে verb -"explain" -এর object হিসেবে বসেছে।

• অন্যদিকে,
- বাকি অপশনগুলো হচ্ছে - adverbial clause.
ক) Though she was nervous, she spoke confidently during the meeting. (adverbial clause of concession)
খ) They stayed inside since it was raining. (adverbial clause of reason)
ঘ) She smiled because she was happy. (adverbial clause of reason)

• Noun clause:
- A noun clause is a dependent clause that acts as a noun in a sentence.
- যে সব ‘subordinate clause’ noun এর কাজ করে, তাদেরকে Noun clause বলে।
- অর্থাৎ, noun clause বাক্যে subject, object, complement বা case in apposition- এর কাজ করে থাকে।

- একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে-
- যেমন:
1. Verb এর subject হিসেবে;
2. Transitive verb এর object হিসেবে;
3. Verb এর complement হিসেবে;
4. Preposition এর object হিসেবে;
5. Noun/pronoun - এর apposition হিসেবে।

• Adverbial clause:
- যে সব subordinate clause বাক্যে ব্যবহার হয়ে adverb -এর কাজ করে, তাদেরকে adverbial clause বা adverb clause বলে।
- অর্থাৎ, adverbial clause বাক্যে verb বা adjective clause বা অন্য একটি adverbial clause -কে modify করে।

• Adverbial clause of supposition/ concession/ contrast
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

- যেমন:
- Though she was nervous,
she spoke confidently during the meeting.
- 'কী সত্ত্বেও 'she spoke confidently during the meeting' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - 'Though she was nervous'.
- তাই এটি Adverbial clause of concession.

• Adverbial clause of reason
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause -এর verb -কে why দ্বারা প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।

- যেমন:
- They stayed inside since it was raining.
- She smiled because she was happy.
- 'Why' দ্বারা 'stayed/smiled' -কে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যথাক্রমে- since it was raining, because she was happy.
- তাই এটি Adverbial clause of reason.

• Note: Adverbial clause সাধারণত "where" - (কোথায়), "when" -(কখন), "how" - (কীভাবে), "why' - (কেন) ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
.
Find the correct spelling.
  1. Warrantee
  2. Warantee
  3. Warrante
  4. Waranty
ব্যাখ্যা
• The correct spelling is - Warrantee.

Warrantee (Noun)
- English Meaning: Certificate of Assurance; someone who is given a warranty by a company or another person.
- Bangla Meaning: নিশ্চয়তাপত্র; কর্তৃত্ব; যে ব্যক্তিকে (সরবরাহকৃত ত্রুটিযুক্ত পণ্যসামগ্রী মেরামতের কিংবা বদলে দেওয়ার লিখিত) গ্যারান্টি দেওয়া হয়।

Ex. Sentence: The company offers a full warrantee on all their electronics.
- Bangla Meaning: কোম্পানি তাদের সমস্ত ইলেকট্রনিক পণ্যের উপর পূর্ণ ওয়ারেন্টি প্রদান করে।

American spelling - Warranty.

• অন্যদিকে, বাকি অপশনের word গুলোর spelling ভুল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
Which of the following has an interjectional phrase?
  1. She called me after the meeting.
  2. Oh dear me! What should I do?
  3. Can you tell me how it works?
  4. Walking briskly, she passed everyone on the track.
ব্যাখ্যা
• The correct answer is - Oh dear me! What should I do?
- উল্লিখিত বাক্যের Oh dear me! অংশটুকু হচ্ছে একটি interjectional phrase.

• Interjectional phrase
- যেসব phrase সাধারণত interjection -এর কাজ করে তাদেরকে interjectional phrase বলে।
- অর্থাৎ, interjectional -এর মত এগুলো মনের আকস্মিক ভাব প্রকাশ করে।
- interjectional phrase চেনার উপায় হচ্ছে এই phrase -এর শেষে Note of exlamation (!) থাকে।

- যেমন:
- What a pity! You have failed.
- Good heavens! what does he say?

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Which of the following contains an adjective clause?
  1. She likes to read books.
  2. You can go shopping if you want.
  3. The woman who lives next door is a teacher.
  4. The news that he was ill is not true.
ব্যাখ্যা
• The correct answer is: The woman who lives next door is a teacher.

- উল্লিখিত বাক্যের underlined অংশটুকু হচ্ছে একটি Adjective clause.
- কারণ, "who lives next door" - অংশটুকু বাক্যে 'The woman' - Noun - এর পরে বসে এটিকে modify করছে।

• Adjective clause:
- An adjective clause is a subordinate clause that acts as an adjective in a sentence and qualifies a noun or equivalent.
- অর্থাৎ, যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective -এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent (noun -এর সমতুল্য) -কে qualify করে।
- অর্থাৎ বাক্যে যেসব clause - noun/pronoun -এর পরে বসে ঐ noun/pronoun -কে modify করে তাকে adjective clause বলে।

• Adjective clause দুইটি স্থানে বসতে পারে:
1. Subject -এর post-modifier হিসেবে- ( Subject + adjective clause + verb + object)
- যেমন: The house where I grew up is now for sale.

2. Noun -এর post-modifier হিসেবে- (Subject + verb + noun + adjective clause)
- যেমন: She wore the dress which was on sale.

• Note: Adjective clause -কে Relative clause ও বলা হয়।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

• অন্য অপশনগুলোতে,
ক) She likes to read books.
- এই বাক্যে - "to read books" হচ্ছে - infinitive phrase, এটি clause নয়।

খ) You can go shopping if you want.
- এই বাক্যে - " if you want" হচ্ছে - Adverbial Clause of condition, যা main clause -এর শর্ত নির্দেশ করছে।

ঘ) The news that he was ill is not true.
- এই বাক্যে - "that he was ill" হচ্ছে - noun clause, এটি adjective clause নয়।
- কারণ, এই অংশটুকু  Noun "The news" - এর apposition হিসেবে বসেছে।
- অর্থাৎ, 'that he was ill' দ্বারা আলাদা কিছু না বুঝিয়ে ঐ news টিকেই বোঝানো হয়েছে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Which of the following is correct?
  1. He aspires to a successful career in medicine.
  2. He aspires for a successful career in medicine.
  3. He aspires a successful career in medicine.
  4. He aspires about a successful career in medicine.
ব্যাখ্যা
• The correct sentence is - গ) He aspires to a successful career in medicine.
- Bangla Meaning: সে চিকিৎসাবিজ্ঞানে একটি সফল ক্যারিয়ারের জন্য আকাঙ্ক্ষা করে।

• Aspire to something (phrasal verb with aspire verb)
- English Meaning: To have a strong wish or hope to do or have something.
- Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।

- The verb "aspire" is correctly followed by "to" when referring to a goal or ambition.
- কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire -এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

• More examples:
- Many people aspire to happiness, health, and a peaceful life.
- They aspire to success, recognition, and financial stability in their business.

• Note: aspiration -এর সাথে to do/be অথবা for ব্যবহৃত হয়।
- যেমন: aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: aspirations for fame; his aspiration to be writer.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
When you say someone is a 'venal' person, you mean:
  1. He or she is angry rather than quiet.
  2. He or she is a corrupt person.
  3. He or she is an honest person.
  4. He or she is lazy rather than active.
ব্যাখ্যা
• When you say someone is 'venal' you mean - He or she is a corrupt person.

Venal (adjective)
- English Meaning: Prepared to do things that are not honest or moral in return for money.
- Bangla Meaning:
(১) (ব্যক্তি) অর্থের জন্য কোনো অসৎ কাজ করতে প্রস্তুত; ক্রয়সাধ্য; অর্থপিশাচ; অর্থলোলুপ।
(২) (আচরণ) (সম্ভাব্য) অর্থপ্রাপ্তির দ্বারা প্রভাবিত বা অর্থপ্রাপ্তির জন্য কৃত; ধনাকাঙ্ক্ষা প্রণোদিত; ধনাকাঙ্ক্ষাপ্রসূত।

Other Forms:
- Venally [ভীনালি] (adverb) অর্থলালসাবশত ইত্যাদি।
- Venality [ভিন্যালাটি] (noun) অর্থলালসা; অর্থগৃধ্নুতা

Example Sentence:
1. It overlooks the mundane reality of everyday policing, which is often boring, messy, petty, trivial and venal.
2. A venal police officer is a threat to ensure the justice.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
What do you mean by the word 'Wanderlust'?
  1. A strong desire to learn more about something.
  2. A Persian metaphor for life's journey.
  3. A strong desire to invent unseen and unknown things.
  4. A strong wish to travel far away.
ব্যাখ্যা
• The correct meaning of the word 'Wanderlust' is - A strong wish to travel.

Wanderlust (noun) [uncountable noun] 
- English Meaning: A strong wish/desire to travel far away.
- Bangla Meaning: ভ্রমণক্ষুধা।

Example sentence: Her wanderlust led her to travel to every continent in the world.
- Bangla Meaning: তার ভ্রমণপ্রেম তাকে পৃথিবীর প্রতিটি মহাদেশে ভ্রমণ করতে প্রেরিত করেছিল।

Other options:
- Curiosity: A strong desire to learn or know more about something.
- Inventive: A strong desire to invent unseen and unknown things.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১০.
The house with the red door is ours. Here, the underlined part is an example of-
  1. Noun phrase
  2. Adverb phrase
  3. Adjective clause
  4. Adjective phrase
ব্যাখ্যা
• The house with the red door is ours.
- Here, the underlined part is an example of - Adjective phrase.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence- এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun -এর দোষ, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
- Noun -এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
- এখানে underlined phrase -টি noun 'The house' -কে modify করায় এটি Adjective phrase.
- অর্থাৎ, এই phrase টি দ্বারা The house টির বৈশিষ্ট্য নির্দেশ করছে।

• More Examples:
1. The man with the dog came here.
2. The fox without a tail called a meeting.

• অন্যদিকে,
• Adjective clause:
- An adjective clause is a subordinate clause that acts as an adjective in a sentence and qualifies a noun or equivalent.
- অর্থাৎ, যেসব sub-ordinate clause বাক্যে ব্যবহার হয়ে adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent (noun -এর সমতুল্য) -কে qualify করে।
- অর্থাৎ বাক্যে যেসব clause - noun/pronoun -এর পরে বসে ঐ noun/pronoun -কে modify করে তাকে adjective clause বলে।

• যেমন:
1. The house where I grew up is now for sale.
2. The woman who lives next door is a teacher.

----------
• Clause ও phrase এর পার্থক্য:
- Clause -এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase -এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না।
- অন্য কথায় Clause -এর মধ্যে "Verb" Tense -এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase -এর মধ্যে 'Verb" নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense -এর Structure অনুযায়ী থাকবে না।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১১.
Although they were inexperienced, they completed the task successfully.
Here, the underlined part is -
  1. Adverb clause of reason
  2. Adverb clause of concession
  3. Adverb clause of purpose
  4. Adverb clause of condition
ব্যাখ্যা
Although they were inexperienced, they completed the task successfully.
- The underlined part is - Adverb clause of concession.

• Adverb clause of supposition/ concession/ contrast:
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause -এর verb -কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

• Although they were inexperienced, they completed the task successfully.
- 'কী সত্ত্বেও "they completed the task successfully" প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'Although they were inexperienced'.
- তাই এটি Adverb clause of concession.

----------------------
• Adverbial clause of reason:
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause -এর verb -কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।
- Example: As it was raining heavily, we canceled the picnic.

• Adverb Clause of Purpose:
- এ Clause, Principal Clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: He worked overtime in order that he could save more money.

• Adverb Clause of Condition:
- এ Clause দ্বারা শর্ত আরোপ করা হয়।
- তাই এ clause If, whether, unless, but, for, otherwise, provided, suppose ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: Provided that you arrive on time, we can start the meeting as planned.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১২.
Find the synonym of 'Unwary' -
  1. Skeptical
  2. Watchful
  3. Cautious
  4. Reckless
ব্যাখ্যা
• The synonym of 'Unwary' is - Reckless.

Unwary (adjective)
- English Meaning: Not conscious of or careful about possible risks and dangers.
- Bangla Meaning: অসতর্ক; অসাবধান; অমনোযোগী।

Synonyms: Reckless (বেপরোয়া), Careless (অমনোযোগী), Heedless (অসতর্ক), Inattentive (অসতর্ক), Gullible (সহজে প্রতারণাযোগ্য)।

Antonyms: Cautious (সতর্ক), Skeptical (সন্দেহপ্রবণ; অবিশ্বাসী), Careful (হুঁশিয়ার), Alert (সাবধান), Wary (সতর্ক), Watchful (সজাগ)।

Example Sentence: 
1. She was unwary of getting involved with him.
2. He sold fake insurance policies to unwary customers.

Source:
1. Live MCQ Lecture.
2. Cambridge Dictionary.
১৩.
Find the antonym of 'Vigor' -
  1. Spirit
  2. Stamina
  3. Lethargy
  4. Vitality
ব্যাখ্যা
• The antonym of 'Vigor' is - Lethargy.

Vigor (noun)
- English Meaning: strength, energy, or enthusiasm.
- Bangla Meaning: শারীরিক বা মানসিক শক্তি; তেজ; বলবত্তা; বলিষ্ঠতা; (ভাষার) ওজোগুণ; ওজস্বিতা।

Synonyms: Energy (শক্তি), Vitality (প্রাণশক্তি), Stamina (শক্তি), Spirit ( সাহসিকতা; তেজস্বিতা), Strength (শক্তি)।

Antonyms: Lethargy (আলস্য), Sluggishness (মন্থরগতি), Indolence (আলসা; শ্রমবিমুখতা), Laziness ( আলস্য, অলসতা)।

• Example sentence: 
1. They went to work with youthful vigor and enthusiasm.
2. After vacation, she returned to work with renewed vigor.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৪.
Find out the incorrectly spelt word.
  1. Yacht
  2. Yesterday
  3. Whisle
  4. Whisper
ব্যাখ্যা
• The incorrectly spelled word is: Whisle.
• The correct spelling of the word is - Whistle.

Whistle (Noun, verb)
- English Meaning:
1. A whistle is a device that makes a loud, high sound when you blow into it.
2. To make a high sound by forcing air through a small hole or passage, especially through the lips, or through a special device held to the lips.
- Bangla Meaning: 
(১) (অকম্পিত) শিসধ্বনি; সিটি বা হুইস্‌ল্; বাঁশি, কোনো-কোনো পাখির সুরেলা ধ্বনি (যেমন শ্যামার গান)।
(২) যে যন্ত্রের সাহায্যে এরকম শিসধ্বনি সৃষ্টি করা হয়; হুইসল, বাঁশি

Ex. Sentence: The policeman blew his whistle.
- Bangla Meaning: পুলিশ কর্মকর্তা তার হুইসেল বাজালেন।

• অন্যদিকে, বাকি অপশনের word গুলোর spelling সঠিক।
- Yacht - প্রমোদতরি; হালকা নৌযান যা বিশেষত প্রতিযোগিতার সময় ব্যবহৃত হয়।
- Yesterday - গতকাল; গতদিন।
- Whisper - ফিসফিসানি; ফিসফিস করে বলা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৫.
Choose the antonym of the word 'Waive' -
  1. Disclaim
  2. Retain
  3. Deny
  4. Relinquish
ব্যাখ্যা
• The antonym of the word 'Waive' is - Retain.

Waive (Verb)
- English Meaning: To not demand something you have a right to or not cause a rule to be obeyed.
- Bangla Meaning: (অধিকার বা দাবি) ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা।

Synonyms:
- Disclaim: দাবি পরিত্যাগ করা; সম্পর্ক অস্বীকার করা; ত্যাজ্য করা।
- Deny: (অস্বীকার করা; (কোনোকিছু থেকে) বঞ্চিত করা/রাখা/হওয়া; ত্যাগ করা।
- Relinquish: ছেড়ে দেওয়া; ত্যাগ করা; বর্জন/উৎসর্জন করা।
- Abjure: শপথপূর্বক পরিত্যাগ; পরিহার করার জন্য শপথপূর্বক বা প্রকাশ্যে প্রতিশ্রুতি দেওয়া।

Antonyms:
- Claim: (অধিকার, স্বীকৃতি প্রভৃতি) দাবি করা; দৃঢ়ভাবে বলা।
- Retain: রাখা; অব্যাহত রাখা; বজায় রাখা
- Protect: নিরাপদ/সুরক্ষিত করা; নিরাপদে রাখা।
- Assume: (প্রমাণের আগে সত্য বলে) ধরে নেওয়া; অনুমান করা; ধারণ করা।

Example Sentence: The bank waived the charge, because the mistake was their fault.
- Bangla Meaning: ব্যাংক চার্জ মওকুফ করে দিয়েছে, কারণ ভুলটি তাদের দোষ ছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৬.
Choose the synonym of the word 'Vacillate' -
  1. Waver
  2. Dither
  3. Hesitate
  4. All of them
ব্যাখ্যা
• The correct answer is - All of them.

Vacillate (Verb)
- English Meaning: To be uncertain what to do, or to change often between two opinions.
- Bangla Meaning: দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া; দোদুলচিত্ত/দোলায়মান/দোলায়িত/দোদুল হওয়া; আন্দোলিত/দোদুল্যমান হওয়া।

Synonyms:
- Waver: দোদুল্যমান হওয়া।
- Dither: ইতস্তত করা।
- Hesitate: দ্বিধা/ইতস্তত করা।

Antonyms:
- decide: সিদ্ধান্ত দেওয়া; মন স্থির করা; ঠিক করা।
- be steadfast: দৃঢ়; অবিচলিত হওয়া।
- be certain: নিশ্চয়তা; সংশয়মুক্ত হওয়া।

Other forms:
- vacillatingly (adverb)
- vacillator (noun)

Example Sentence:
1. Her mood vacillated between hope and despair.
2. The president continues to vacillate over foreign policy.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১৭.
Find the error.
He has called me the day before yesterday.
  1. has
  2. called
  3. the day before
  4. yesterday
ব্যাখ্যা
• The error is - has.

• Incorrect Sentence: He has called me the day before yesterday.
• Correct Sentence: He called me the day before yesterday.
- Bangla Meaning: সে আমাকে গত পরশুদিন ফোন করেছিল।
 
• Explanation:
- এখানে, has -এর ব্যবহার ভুল হয়েছে। present perfect tense -এ Auxiliary verb হিসেবে has ব্যবহার হয়।
- কিন্তু বাক্যটিতে যেহেতু yesterday রয়েছে যা অতীত কাল নির্দেশক, তাই এখানে past indefinite tense হবে।
- তাই, বাক্যটি থেকে "has" বাদ দিলে তা সঠিক হবে।

• The present perfect tense is incorrectly used when referring to specific points in the past like "yesterday," "last week," or "two days ago."
- For these time expressions, the simple past tense should be used instead.

• More Example:
1. I met her for lunch the day before yesterday.
2. The package arrived the day before yesterday.
১৮.
Detect the error.
The teacher had the students to do their assignments in time.
  1. had
  2. the students
  3. to do
  4. in time
ব্যাখ্যা
• The error is - to do.

• Incorrect Sentence:
The teacher had the students to do their assignments in time.
• Correct Sentence: The teacher had the students do their assignments in time.

- Bangla Meaning: শিক্ষক ছাত্রদের সময়মতো তাদের অ্যাসাইনমেন্ট করাতেন।

• Explanation:
- এখানে, to do -এর ব্যবহার ভুল হয়েছে।
- কারণ, have একটি causative verb বিধায়, এরপরে action doer থাকলে, তার পরবর্তী verb টির base form হবে। 
- তাই, বাক্যটিতে to do -এর স্থলে do হলে তা সঠিক হবে।

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has (any tense) + object (action doer) +verb -এর base form + Ext.
- অর্থাৎ, have -এর পর ব্যক্তিবাচক object থাকলে, তারপরে (bare) infinite verb বসে।
- যেমন: The teacher has the students complete the project on time.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৯.
Find the error in the following sentence.
He witnessed(A) the most(B) wonderful sight(C) yesterday.(D)
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
• The error is - the most.

• Incorrect Sentence: He witnessed the most wonderful sight yesterday.
• Correct Sentence: He witnessed a most wonderful sight yesterday.
- Bangla Meaning: সে গতকাল একটি অত্যন্ত আশ্চর্যজনক দৃশ্য প্রত্যক্ষ করেছিল।

• Explanation:
- এখানে, the -এর ব্যবহার ভুল হয়েছে।
- অনেক Adjective ও Adverb -এর Superlative degree গঠনের ক্ষেত্রে most -এর পূর্বে the বসে।
- যেমন: Rajib is the most intelligent person I know.

• কিন্তু, Most দ্বারা তুলনা না বুঝিয়ে কোনো অবস্থা বা গুণের খুব বেশি পরিমাণ বোঝালে;
- অর্থাৎ, Most দ্বারা very অর্থ প্রকাশ করলে most -এর পূর্বে a বসে।
- যেমন: He witnessed a most wonderful sight yesterday.
- এখানে, most - very অর্থ প্রকাশ করছে।
- তাই, বাক্যটিতে the most-এর স্থলে a most বসালে তা সঠিক হবে।

Source:
1. Cambridge Dictionary.
2. A passage to the English Language by S M Zakir Hussain.