পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৪ জানুয়ারি, ২০২৪সময়55 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (বাগানবিলাস) পরীক্ষার তারিখ: ১২.১০.২০১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৪ জানুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
‘এ আমার ছোট ছেলে, যে নেই এখন,
পাথরের টুকরোর মতন
ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে
বছর - তিনেক আগে কাক - ডাকা গ্রীষ্মের দুপুরে’। ___ পঙ্ক্তিগুলো কোন কবির রচনা?
  1. জীবনানন্দ দাশ
  2. শামসুর রাহমান
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. মোহাম্মদ মনিরুজ্জামান
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
‘এ আমার ছোট ছেলে, যে নেই এখন,
পাথরের টুকরোর মতন
ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে
বছর - তিনেক আগে কাক - ডাকা গ্রীষ্মের দুপুরে’। ___ পঙ্ক্তিগুলো শামসুর রাহমানের 'একটি ফটোগ্রাফ' কবিতা থেকে নেওয়া হয়েছে

শামসুর রাহমান: 

- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
মুনীর চৌধুরী রচিত ‘মুখরা রমণী বশীকরণ’ একটি -
  1. গল্প
  2. উপন্যাস
  3. প্রবন্ধ
  4. অনুবাদ নাটক
সঠিক উত্তর:
অনুবাদ নাটক
উত্তর
সঠিক উত্তর:
অনুবাদ নাটক
ব্যাখ্যা
'মুখরা রমণী বশীকরণ' নাটক:
- মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের The Taming of The Shrew (টেমিং অব দি শ্রু ) অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ' নামে (১৯৭০)। এটি পাঁচ অঙ্ক বিশিষ্ট কমেডি। ।
- পদুয়া নামক স্থানের এক ধনী ব্যাপ্তিস্তার দুই কন্যা ক্যাথেরিনা ও বিয়াঙ্কা। ক্যাথেরিনা খুবই মুখরা নারী, বিয়াঙ্কা সুন্দরী। ভেরােনা নামক স্থানের যুবক পেট্রুশিও ক্যাথেরিনার দর্প চূর্ণ করে তার পাণিগ্রহণ করে।
- মুনীর চৌধুরী নিজেই বলেছেন :কাহিনিটি স্থুল। কিন্তু এতে যে হাস্যরস আছে তা সতেজ, সরস ও উপভােগ্য।

মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর রচিত নাটক: 
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির লেখক কে?
  1. অদ্বৈত মল্লবর্মন
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. আবুজাফর শামসুদ্দীন
  4. মামুনুর রশীদ
সঠিক উত্তর:
অদ্বৈত মল্লবর্মন
উত্তর
সঠিক উত্তর:
অদ্বৈত মল্লবর্মন
ব্যাখ্যা
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস:
- উপন্যাসটির রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ।  
- উপন্যাসটি গ্রন্থাকারে ১৯৫৬ সালে প্রকাশিত হয়। 
- এ উপন্যাসে তিতাস নামক নদীতীরের ধীবর ( জেলে ও মৎসজীবী) সমাজের রীতি- নীতি, ধর্ম- সংস্কার উৎসব ও জীবনযাপনের কাহিনি বর্ণিত। 
 - ঋত্বিক ঘোটক উপন্যাসটি চলচ্চিত্রায়ণ করেন ১৯৭৩ সালে। 
- উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয় একটি নদী, নাম 'তিতাস'।
- উপন্যাসে কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী চরিত্রের মাধ্যমে লেখক কাহিনী রূপ দিয়েছেন।

অদ্বৈত মল্লবর্মণ:
- ১৯১৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে জন্ম গ্রহণ করেন।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
- নয়া বসত,
- রামধনু,
- দু রঙা প্রজাপতি,
- সাদা হাওয়া,
- দলবেঁধে,
- সাগরতীর্থে,
- রাঙামাটি ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. সমভিব্যহারে
  2. সমবিব্যাহারে
  3. সমভিব্যাহারে
  4. সমবিব্যহারে
সঠিক উত্তর:
সমভিব্যাহারে
উত্তর
সঠিক উত্তর:
সমভিব্যাহারে
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'সমভিব্যাহারে'
- ক্রিয়াবিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- একত্রে সঙ্ঘবদ্ধভাবে; সঙ্গে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. মনহারিণি
  2. মনোহারিণী
  3. মনোহারিনি
  4. মনোহারিণি
সঠিক উত্তর:
মনোহারিণী
উত্তর
সঠিক উত্তর:
মনোহারিণী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'মনোহারিণী'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = মনস্‌+√হৃ+ইন্‌।
অর্থ:
- চিত্তাকর্ষী

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘বিশ্বজনের হিতকর’ -এক কথায় কী হবে?
  1. বিশ্বজনীন
  2. সর্বজনীন
  3. সার্বজনীন
  4. হিতৈষী
সঠিক উত্তর:
বিশ্বজনীন
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বজনীন
ব্যাখ্যা
• 'বিশ্বজনের হিতকর' এর এককথায় প্রকাশ - বিশ্বজনীন
• 'সর্বজনের হিতকর' এর এককথায় প্রকাশ - সর্বজনীন।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'সংসদের সদস্য' এর এক কথায় প্রকাশ = সাংসদ ।
- 'সমতার ভাব' এর এক কথায় প্রকাশ = সাম্য।
- 'স্ত্রীর সঙ্গে বর্তমান' এর  এক কথায় প্রকাশ = সস্ত্রীক।
- 'সর্বজনের হিতকর' এর কথায় প্রকাশ - সর্বজনীন।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
‘যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে’ - এক কথায় কী হবে?
  1. অনভিজ্ঞ
  2. অরিন্দম
  3. হাতুড়ে
  4. ওষধি
সঠিক উত্তর:
হাতুড়ে
উত্তর
সঠিক উত্তর:
হাতুড়ে
ব্যাখ্যা
• 'যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে' এর এককথায় হবে - হাতুড়ে

অন্যদিকে, 
- ‘অভিজ্ঞতার অভাব আছে যার’ এর এককথায় প্রকাশ - অনভিজ্ঞ।
- ‘অরিকে (শত্রুকে) দমন করে যে' এর এককথায় প্রকাশ - অরিন্দম।
- 'ফল পাকলে যে গাছ মরে যায়’ এর এককথায় প্রকাশ - ওষধি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. Humorous
  2. Humarous
  3. Humorus
  4. Humorious
সঠিক উত্তর:
Humorous
উত্তর
সঠিক উত্তর:
Humorous
ব্যাখ্যা
• Humorous (adjective)
অপশন (ক) - বানানটি শুদ্ধ।

English Meaning: causing or intended to cause laughter.
Bangla Meaning: রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক।

Example Sentence:
1. The comedian delivered a humorous monologue that had the entire audience in stitches.
2. Despite the serious topic, the speaker managed to inject a humorous anecdote to lighten the mood.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
কোন বানানটি শুদ্ধ?
  1. explenation
  2. explanation
  3. explaination
  4. explenetion
সঠিক উত্তর:
explanation
উত্তর
সঠিক উত্তর:
explanation
ব্যাখ্যা
• Explanation (noun)
অপশন (খ) - বানানটি শুদ্ধ।

English Meaning: a statement that makes something clear.
Bangla Meaning: ব্যাখ্যা; কৈফিয়ত।

Example Sentence:
1. The professor provided a clear and concise explanation of the complex scientific theory.
2. In her report, she offered a detailed explanation for the sudden increase in project costs.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
I count ______ your help. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. on
  2. for
  3. in
  4. with
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• Count on (phrasal verb)

English Meaning: to be confident that you can depend on someone.
Bangla Meaning: নির্ভর করা।

Complete Sentence: I count on your help.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
You should attend ___ your lessons. বাক্যের শূন্যস্থানে বসবে-
  1. in
  2. on
  3. to
  4. at
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Attend to (phrasal verb)
English Meaning: to deal with somebody/something; to take care of somebody/something.
Bangla Meaning: মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা; যত্নবান হওয়া; যত্ন নেওয়া। 
Complete Sentence: You should attend to your lessons.

Example Sentence:
- I have some urgent lessons to attend to.
- A nurse attended to his needs constantly.

অন্যদিকে,
→ Attend at- গমন করা। 
Example Sentence: He does not attend at his office in time.

→ Attend on- পরিচর্যা/সেবা/তত্ত্বাবধান করা; যত্ন নেওয়া। 
Example Sentence: A nurse attends on patients.

Source: 
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. There is no place for doubt.
  2. I went to my house.
  3. All passengers must show their ticket.
  4. He called me a coward.
সঠিক উত্তর:
He called me a coward.
উত্তর
সঠিক উত্তর:
He called me a coward.
ব্যাখ্যা
Incorrect Sentence: There is no place for doubt.
Correct Sentence: There is no room for doubt.
→ বাক্যটিতে ‘no place’ এর পরিবর্তে ‘no room’ হবে।

Incorrect Sentence: I went to my house.
Correct Sentence: I went home.
→ বাক্যটিতে 'my’ অর্থাৎ Possessive Objective বসবে না।

Incorrect Sentence: All passengers must show their ticket.
Correct Sentence: All passenger must show their tickets.
→ বাক্যটিতে 'ticket' এর পরিবর্তে 'tickets' হবে।

অপশন (ঘ) "He called me a coward." বাক্যটি শুদ্ধ।
১৩.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. He denied to help me.
  2. The doctor feels the pulse of the patient.
  3. Honesty and truthfulness are necessary for happiness.
  4. He along with his friends have come.
সঠিক উত্তর:
The doctor feels the pulse of the patient.
উত্তর
সঠিক উত্তর:
The doctor feels the pulse of the patient.
ব্যাখ্যা
Incorrect Sentence: He denied to help me.
Correct Sentence: He refused to help me.
→ বাক্যটিতে ‘denied' এর পরিবর্তে ‘refused’ হবে।

Incorrect Sentence: Honesty and truthfulness are necessary for happiness.
Correct Sentence: Honesty and truthfulness is necessary for happiness.
→ বাক্যটিতে ‘are' এর পরিবর্তে ‘is’ হবে।

Incorrect Sentence: He along with his friends have come.
Correct Sentence: He along with his friends has come.
→ বাক্যটিতে 'have' এর পরিবর্তে 'has' হবে।

অপশন (খ) "The doctor feels the pulse of the patient." বাক্যটি শুদ্ধ।
১৪.
কোনটি 'Alight' শব্দটির সমার্থক শব্দ?
  1. Descend
  2. Glaze
  3. Flight
  4. Mount
সঠিক উত্তর:
Descend
উত্তর
সঠিক উত্তর:
Descend
ব্যাখ্যা
• Alight (verb) 
English Meaning: to come to rest after descending from the air.
Bangla Meaning: নামা; অবতরণ করা।

অন্যদিকে,
→ Descend - অবতরণ/অবরোহণ করা; নামা।
→ Glaze - চকচক করা, উজ্জ্বল করে তোলা।
→ Flight - উড্ডয়ন; উড়াল।
→ Mount - আরোহণ করা; চড়া; কাউকে ঘোড়া জোগানো; ঘোড়ায় চড়ানো।

'Alight' শব্দটির সমার্থক শব্দ - Descend.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
কোনটি 'Heed' শব্দের সমার্থক শব্দ?
  1. Ignore
  2. Notice
  3. Hostile
  4. Docile
সঠিক উত্তর:
Notice
উত্তর
সঠিক উত্তর:
Notice
ব্যাখ্যা
• Heed (verb) (noun)
English Meaning: to take notice of and be guided by.
Bangla Meaning: অবধান/কর্ণপাত করা; সাবধান হওয়া; মনোযোগ দেওয়া।

অন্যদিকে,
→ Ignore - উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
→ Notice -  বিজ্ঞপ্তি; প্রজ্ঞপ্তি।
→ Hostile - শত্রুপক্ষীয়; বৈরী।
→ Docile - সহজে বশ মানে এমন; বাধ্য; সহজে শেখানো যায় এমন।

'Heed' শব্দের সমার্থক শব্দ - Notice.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
যদি ক : খ = ৪ : ৫ এবং ক : গ = ৩ : ৫ হয়, তবে গ : খ = ?
  1. ১৬ : ২০
  2. ১৫ : ২০
  3. ২০ : ১৫
  4. এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
২০ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
২০ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : খ = ৪ : ৫ এবং ক : গ = ৩ : ৫ হয়, তবে গ : খ = ?

সমাধান:
ক : খ = ৪ : ৫ = ১২ : ১৫ [৩ দ্বারা গুণ করে]
ক : গ = ৩ : ৫ = ১২ : ২০ [৪ দ্বারা গুণ করে]

ক : খ : গ = ১২ : ১৫ : ২০
গ : খ = ২০ : ১৫
১৭.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর এবং তাদের বয়সের অনুপাত ৮ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ১৮ : ৫
  2. ১৮ : ৭
  3. ১৯ : ৪
  4. ১৯ : ৫
সঠিক উত্তর:
১৯ : ৪
উত্তর
সঠিক উত্তর:
১৯ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর এবং তাদের বয়সের অনুপাত ৮ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৬ বছর
তাদের বয়সের অনুপাত = ৮ : ৩
 
∴ পিতার বর্তমান বয়স =৬৬ × (৮/১১ বছর  
= ৪৮ বছর 

আবার, 
পুত্রের বর্তমান বয়স = (৬৬ - ৪৮) বছর 
= ১৮ বছর 

 ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৪৮ - ১০) বছর = ৩৮ বছর 
১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (১৮ -১০) বছর = ৮ বছর 

∴ ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল= ৩৮ : ৮
= ১৯ : ৪
১৮.
পরীক্ষায় ‘ক’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?
  1. ৮৯
  2. ৮৮
  3. ৮৬
  4. ৯১
সঠিক উত্তর:
৮৯
উত্তর
সঠিক উত্তর:
৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় ‘ক’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?

সমাধান: 
‘ক’ এর প্রথম তিনটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি (৮২ + ৮৫ + ৯২) = ২৫৯

‘ক’ এর চারটি পরীক্ষার নম্বরের সমষ্টি হবে (৪ × ৮৭) = ৩৪৮
∴ চতুর্থ পরীক্ষায় তাকে পেতে হবে(৩৪৮ - ২৫৯) = ৮৯ নম্বর
১৯.
৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৬ বছর। ক, খ ও গ-এর বর্তমান গড় বয়স ২২ বছর। ৪ বছর পর গ-এর বয়স কত হবে?
  1. ২৫ বছর
  2. ২৭ বছর
  3. ২৮ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৬ বছর। ক, খ ও গ-এর বর্তমান গড় বয়স ২২ বছর। ৪ বছর পর গ-এর বয়স কত হবে?

সমাধান:
৪ বছর আগে ক ও খ এর বয়সের গড় = ১৬ বছর
৪ বছর আগে ক ও খ এর বয়সের সমষ্টি = ১৬ × ২ = ৩২ বছর
ক ও খ এর বর্তমান বয়সের সমষ্টি = ৩২ + ৮ বছর = ৪০ বছর 

ক, খ ও গ এর গড় বয়স = ২২ বছর 
ক, খ ও গ এর মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর 

গ এর বর্তমান বয়স = (৬৬ - ৪০) বছর 
= ২৬ বছর

৪ বছর পর গ-এর বয়স হবে = (২৬ + ৪) বছর = ৩০ বছর
২০.
একটি বানর ১৫ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৩ সেকেন্ড
  3. ১৪ সেকেন্ড
  4. ১৫ সেকেন্ড
সঠিক উত্তর:
১৩ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৩ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বানর ১৫ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?

সমাধান:
১ম সেকেন্ডে উঠে ৩ মিটার
২য় সেকেন্ডে নামে ১ মিটার
∴ ২ মিটার উঠবে ২ সেকেন্ডে 
২ সেকেন্ডে উঠবে ২ মিটার 
৩ সেকেন্ডে উঠবে ২ + ৩ = ৫ মিটার 


 প্যাটার্ন অনুসারে, 
১,৩,৫,৭,৯,১১, ১৩তম সেকেন্ডে অতিক্রম করবে যথাক্রমে ৩,৫,৭,৯,১১,১৩,১৫ মিটার 
২,৪,৬,৮,১০, ১২তম সেকেন্ডে অতিক্রম করবে যথাক্রমে ২,৪,৬,৮,১০,১২ মিটার
২১.
একজন ঠিকাদার ২৫ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে ৩০ জন লোক নিয়োগ করলেন। কিন্তু ১৫ দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে?
  1. ১২ জন
  2. ১৪ জন
  3. ১৫ জন
  4. ১৬ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ঠিকাদার ২৫ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে ৩০ জন লোক নিয়োগ করলেন। কিন্তু ১৫ দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে?

সমাধান:
অবশিষ্ট সময় থাকে = (২৫ - ১৫) দিন = ১০ দিন।

এখন, 
অর্ধেক কাজ ১৫ দিনে শেষ করতে পারে = ৩০ জন 
∴ অর্ধেক কাজ ১ দিনে শেষ করতে পারে = ৩০ × ১৫ জন 
∴ অর্ধেক কাজ ১০ দিনে শেষ করতে পারে = (৩০ × ১৫)/১০ জন 
= ৪৫ জন

∴ অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে = (৪৫ - ৩০) জন 
= ১৫ জন
২২.
পূর্ববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায়। ২০১১ সালে চালের মূল্য ৫% হ্রাস পায়। ২০০৯ সালের তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে?
  1. 8%
  2. ৪.৫%
  3. ৫.০%
  4. ৫.৫%
সঠিক উত্তর:
৪.৫%
উত্তর
সঠিক উত্তর:
৪.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: পূর্ববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায়। ২০১১ সালে চালের মূল্য ৫% হ্রাস পায়। ২০০৯ সালের তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে?

সমাধান:
ধরি
২০০৯ সালে চালের মূল্য ছিল = ১০০ টাকা।
২০১০ সালে
১০% বৃদ্ধিতে চালের মূল্য = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + ১০০ এর ১০/১০০
= ১০০ + ১০ টাকা
= ১১০ টাকা

২০১১ সালে
৫% হ্রাসে চালের মূল্য = ১১০ - ১১০ এর ৫%
= ১১০ - ১১০ এর ৫/১০০
= ১১০ - ৫.৫ 
= ১০৪.৫০ টাকা

২০০৯ সালের তুলনায় ২০১১ সালে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে = (১০৪.৫০ - ১০০) = ৪.৫%
২৩.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হত?
  1. ১০০ টাকা
  2. ১০৫ টাকা
  3. ১১০ টাকা
  4. ১২০ টাকা
সঠিক উত্তর:
১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হত?

সমাধান:
১০% লাভে,
বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ১০%
= ৫০০ + ৫০০ এর ১০/১০০
= ৫০০ + ৫০
= ৫৫০ টাকা

১০% কমে 
ক্রয়মূল্য = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০০ এর ১০/১০০
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা

লাভ হতো = (৫৫০ - ৪৫০) টাকা
= ১০০ টাকা
২৪.
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
  1. মুমূর্ষু অবস্থা
  2. তীরে পৌঁছার ঝক্কি
  3. সঞ্চয়ের প্রবৃত্তি
  4. আসন্ন বিপদ
সঠিক উত্তর:
সঞ্চয়ের প্রবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
সঞ্চয়ের প্রবৃত্তি
ব্যাখ্যা
• ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি।

অন্যদিকে,
- 'যখন তখন অবস্থা' বাগধারাটির অর্থ - মুমূর্ষু অবস্থা।
- 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ - আসন্ন বিপদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
‘শুভেচ্ছা’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ করলে হবে-
  1. শুভ + ইচ্ছা
  2. শু + ইচ্ছা
  3. শুভ + ঈচ্ছা
  4. শুভ্ + ছা
সঠিক উত্তর:
শুভ + ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
শুভ + ইচ্ছা
ব্যাখ্যা
সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে ।

• সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি ৷

স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
যেমন-
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
- সূর্য + উদয় = সূর্যোদয়।
- মহা + ঋষি = মহর্ষি।
- শীত + ঋত = শীতার্ত।
- জন + এক = জনৈক।
- বন + ওষধি = বনৌষধি।
- প্রতি + এক = প্ৰত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৬.
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. একাদশ (এক অধিক দশ)
  2. হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
  3. মানানোর অভাব (বেমানান)
  4. দুঃখাতীত (দুঃখকে অতীত)
সঠিক উত্তর:
হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
উত্তর
সঠিক উত্তর:
হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
ব্যাখ্যা
ব্যতিহার বহুব্রীহি:
- পারস্পরিক ক্রিয়ায় কোনাে অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়।
যেমন –
- হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি,
- কানে কানে যে কথা = কানাকানি,
- গলায় গলায় যে মিলন = গলাগলি।

অন্যদিকে, 
- কর্মধারয় সমাসের উদাহরণ: একাদশ (একের অধিক দশ)।
- মানানের অভাব = বে-মানান- ইহা অব্যয়ীভাব সমাসের উদাহরণ।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
২৭.
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
  2. গমনাগমন (গমন ও আগমন)
  3. নদীমাতৃক (নদী মাতা যার)
  4. বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
সঠিক উত্তর:
বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
উত্তর
সঠিক উত্তর:
বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
ব্যাখ্যা
তৃতীয়া তৎপুরুষ সমাস:
- যে সমাসে পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক, তে ইত্যাদি) লােপ পায়, তাকে বলা হয় তৃতীয়া তৎপুরুষ সমাস।
যেমন-
- মধু দিয়ে মাখা = মধুমাখা,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- বস্ত্র দ্বারা আচ্ছাদিত = বস্ত্রাচ্ছাদিত,
- লাঠি দ্বারা খেলা = লাঠিখেলা,
- ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য = ইন্দ্রিয়গ্রাহ্য,
- দৃষ্টি দ্বারা হীন = দৃষ্টিহীন,
- বিনয় দ্বারা অবনত = বিনয়াবনত,
- বাগ দ্বারা দত্তা = বাগদত্তা,
- মন দ্বারা গড়া = মনগড়া,
- শােক দ্বারা আর্ত = শােকার্ত, প্রভৃতি।

অন্যদিকে,
- 'জীবনবীমা' মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।
- নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক; বহুব্রীহি সমাসের উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
  1. কালির দাগ সহজে ওঠে না
  2. বুদ্ধি খাটিয়ে কাজ কর
  3. দুধ থেকে দই হয়
  4. এ বৎসর খুব বন্যা হয়েছে
সঠিক উত্তর:
বুদ্ধি খাটিয়ে কাজ কর
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধি খাটিয়ে কাজ কর
ব্যাখ্যা
করণ কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে ।
- এই কারকে সাধারণত ‘দ্বারা’ ,’দিয়া’ , ‘কর্তৃক’ ইত্যাদি অনসুর্গ যুক্ত হয় ।
যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- বুদ্ধি খাটিয়ে কাজ কর। (করণ কারকে শূন্য)।

অন্যদিকে,
- কালির দাগ সহজে মুখে না = করণ কারকে ষষ্ঠী বিভক্তি।
- দুধ থেকে দই হয়। (অপাদান কারকে পঞ্চমী বা থেকে বিভক্তি)।
- এ বৎসর খুব বন্যা হয়েছে। (অধিকরণে শূন্য)। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
  1. লোকে কিনা বলে
  2. তুমি যে আমার কবিতা
  3. গগনে গরজে মেঘ ঘন বরষা
  4. জলে বাষ্প হয়
সঠিক উত্তর:
গগনে গরজে মেঘ ঘন বরষা
উত্তর
সঠিক উত্তর:
গগনে গরজে মেঘ ঘন বরষা
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’ ‘য়’ ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন: 
- আকাশে চাঁদ উঠেছে। (কোথায় উঠেছে? আকাশে) - অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
- গগনে গরজে মেঘ ঘন বরষা। (অধিকরণ কারকে সপ্তমী)।

অন্যদিকে,
- লোকে কিনা বলে। (কর্তা কারকে সপ্তমী)।
- তুমি যে আমার কবিতা। (কর্তা কারকে ষষ্ঠী)।
- জলে বাষ্প হয়। (করণে কারকে সপ্তমী)।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
কোনটি ‘পুষ্প’ -এর সমার্থক শব্দ?
  1. দ্বিপ
  2. রঙ্গন
  3. অম্বুদ
  4. উৎপল
সঠিক উত্তর:
রঙ্গন
উত্তর
সঠিক উত্তর:
রঙ্গন
ব্যাখ্যা
• 'রঙ্গন'
- দেশি শব্দ। 
- বিশেষ্য পদ।
অর্থ:
- বাংলাদেশ-সহ ভারতীয় উপমহাদেশ মালয়েশিয়া ইন্দোচীন প্রভৃতি নিরক্ষীয় অঞ্চলে প্রায় সারাবছর পুষ্পমঞ্জরিতে ফোটে এমন লাল কমলা হলুদ সাদা প্রভৃতি রঙের ফুল বা তার ভেষজগুণসম্পন্ন পত্রনিবিড় চিরহরিৎ গুল্মজাতীয় উদ্ভিদ।

অন্যদিকে,
- 'দ্বিপ' এর সমার্থক শব্দ - হাতি।
- 'অম্বুদ' এর সমার্থক শব্দ - মেঘ।
- ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে - উৎপল।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
৩১.
‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অলৌকিক
  2. লৌকিক
  3. বাস্তব
  4. অবাস্তব
সঠিক উত্তর:
বাস্তব
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব
ব্যাখ্যা
• 'অলীক' শব্দের বিপরীত শব্দ - 'সত্য'/'বাস্তব

আরো কিছু বিপরীতার্থক শব্দ,
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
'His behaviour surprised me.' বাক্যটির Passive form হবে-
  1. I surprised at his behaviour.
  2. I was surprised with his behaviour.
  3. I had been surprised at his behaviour.
  4. I was surprised at his behaviour.
সঠিক উত্তর:
I was surprised at his behaviour.
উত্তর
সঠিক উত্তর:
I was surprised at his behaviour.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি Past Indefinite Tense-এ আছে।

• Past Indefinite Tense যুক্ত বাক্যকে Passive করার নিয়ম:
→ Active Voice- এর object Passive Voice-এ প্রথমে বসে।
→ Tense অনুযায়ী Auxiliary Verb বসে।
→ মূল verb এর Past Participle form বসে।
→ "Past Participle form"- এর পর 'by' বসে।
→ এরপর Active Voice- এর subject + extension বসে।

→ সাধারণত Passive Voice- এ Verb এর past participle এর পর by বসলেও  Active Voice- এ 'Surprise' verb হিসাবে থাকলে এবং verb টির পর বস্তু বুঝালে at বসে; ব্যক্তি বুঝালে with বসে।

Active Voice: His behaviour surprised me.
Passive Voice: I was surprised at his behaviour.
৩৩.
'How can you do this?' বাক্যটির Passive form হবে-
  1. How can this be done by you?
  2. How can this been done by you?
  3. How this can be done by you?
  4. How could this be done by you?
সঠিক উত্তর:
How can this be done by you?
উত্তর
সঠিক উত্তর:
How can this be done by you?
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি Interrogative Sentence-এ রয়েছে।

• How দ্বারা শুরু Interrogative Sentence কে Active voice থেকে Passive Voice করার নিয়ম:
→ How + auxiliary verb + object + Verb- এর past participle form + by + active  এর subject + question mark (?)

Example:
Active Voice: How can you do this?
Passive Voice: How can this be done by you?

Active Voice: How will you do the work?
Passive Voice: How will the work be done by you?
৩৪.
Anwar said, 'Let him say whatever he likes.' বাক্যটির indirect speech হবে-
  1. Anwar said that he may say whatever he liked.
  2. Anwar said that he might say whatever he liked.
  3. Anwar told that he might say whatever he likes.
  4. Anwar said he might say whatever he likes.
সঠিক উত্তর:
Anwar said that he might say whatever he liked.
উত্তর
সঠিক উত্তর:
Anwar said that he might say whatever he liked.
ব্যাখ্যা
• 'Let' যুক্ত বাক্যকে Direct speech থেকে Indirect speech করার নিয়ম:

→ Direct speech থেকে Indirect speech এ রূপান্তরিত করার সময় Let দ্বারা প্রস্তাব না বোঝালে Reporting verb এর পরিবর্তন হয় না।
→ Inverted comma উঠে গিয়ে  that বসে + Reported Verb এর subject পুনরায় বসে + might + reporting speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত হয়। 

Structure: Subject + প্রদত্ত  Reporting verb + object যদি থাকে + that + Reported speech এর subject + might + reporting speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত।

Example:
Direct Speech: Anwar said, 'Let him say whatever he likes.'
Indirect Speech: Anwar said that he might say whatever he liked.

Direct Speech: We said, "Let him tell the story."
Indirect Speech: We said that he might tell the story.
৩৫.
He said, 'Alas! I am undone.' বাক্যটির indirect speech হবে-
  1. He said with grief that he is undone.
  2. He said with sorrow that he has undone.
  3. He exclaimed with sorrow that he was undone.
  4. He exclaimed with sorrow that he were undone.
সঠিক উত্তর:
He exclaimed with sorrow that he was undone.
উত্তর
সঠিক উত্তর:
He exclaimed with sorrow that he was undone.
ব্যাখ্যা
Exclamatory sentence কে Indirect speech এ রুপান্তর এর সময়:
- Direct speech দ্বারা আনন্দ বুঝালে Reporting verb পরিবর্তিত হয়ে exclaimed with joy আর দুঃখ বুঝালে exclaimed with sorrow or grief ইত্যাদি হয়।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর Subject বসে।
- Reporting verb অনুযায়ী reported speech এর verb বসে।
- very/great বসে।
- adjective বসে।
- বাকী অংশ (যদি থাকে) বসে।

→ Structure: Subject + exclaimed with joy/exclaimed with sorrow + that + Reported speech এর Subject + Reporting verb অনুযায়ী reported speech এর verb + very/great + adjective + বাকী অংশ (যদি থাকে)।

Direct speech: He said, ‘Alas! I am undone.’
Indirect speech: He exclaimed with sorrow that he was undone.
৩৬.
কোনটি Abstract Noun?
  1. City
  2. Boy
  3. Obey
  4. Humility
সঠিক উত্তর:
Humility
উত্তর
সঠিক উত্তর:
Humility
ব্যাখ্যা
• Abstract Noun:
"An Abstract Noun is usually the name of a quality, action or considered apart from the object to which it belongs."
- Wren & Martin.
• Abstract Noun হলো বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম।

Example:
- Honesty is the best policy.
- Beauty is truth.
- Kindness is a great virtue.
- He burst into laughter.
- He has been brave since his boyhood.

→ এখানে, 'honesty', 'beauty', 'kindness', 'laughter' boyhood' শব্দগুলি কোন গুণ, কাজ বা অবস্থার নাম বোঝাচ্ছে। তাই এগুলি Abstract Noun.

অপশন আলোচনা:
→ City (Common Noun) - শহর।
→ Boy (Common Noun) - বালক।
→ Obey (Verb) - মান্য করা।
→ Humility (Abstract Noun) - নম্রতা; ভদ্রতা।

Source: Applied English Grammar and Composition by P C Das.
৩৭.
কোনটি Common Noun?
  1. Starve
  2. Pirate
  3. Human
  4. Roguery
সঠিক উত্তর:
Pirate
উত্তর
সঠিক উত্তর:
Pirate
ব্যাখ্যা
• Common Noun:
"A common noun is a name given in common to every person or thing of the same class or king." - Wren & Martin.
→ যে word শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায়, তাকে Common Noun বলে।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Starve (verb)- ) ক্ষুধাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হওয়া বা করা।
খ) Pirate (noun) - জলদস্যু; জলদস্যুর জাহাজ।
গ) Human ( Adjective) - মানুষ বা মনুষ্যজাতি সম্বন্ধীয়; মানবীয়; মানবিক; মানুষি।
ঘ) Roguery (Abstract noun) -  বদমায়েশি; দুষ্টামি।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pirate হচ্ছে common noun, কারণ এটি জলদস্যুদের সাধারণ নাম নির্দেশ করছে।
- যে noun কোন এক শ্রেণির ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।

Source: Applied English Grammar and Composition by P C Das.
৩৮.
'To have full hands' এর অর্থ -
  1. To be fully occupied
  2. To be in lot of troubles
  3. To lead an easy life
  4. To be rich
সঠিক উত্তর:
To be fully occupied
উত্তর
সঠিক উত্তর:
To be fully occupied
ব্যাখ্যা
• To have full hands (idiom)
English Meaning: to be so busy that you do not have time to do anything else.
Bangla Meaning: ব্যস্ত থাকা; পরিপূর্ণ গতিতে কাজ করা; সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

→ 'To have full hands' এর অর্থ - "To be fully occupied."
→ To be fully occupied অর্থ পরিপূর্ণ ব্যস্ত থাকা।

Example Sentence:
1. Despite her busy schedule, Sarah always seems to have full hands with work, family responsibilities, and social commitments.
2. Managing a demanding job and volunteering at the community centre, Mark consistently finds himself with full hands.

অন্যদিকে,
→ To be in lot of troubles - অনেক সমস্যায় জর্জরিত থাকা;
→ To lead an easy life - সাধারণ জীবনযাপন করা;
→ To be rich - ধনী হওয়া।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ৩/৪
  2. ৫/৯
  3. ৭/১২
  4. ১১/১৮
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৫
৭/১২ = ০.৫৮
১১/১৮ = ০.৬১
৪০.
১৫.৬ এর ৮% কত?
  1. ০.১২৪৮
  2. ১.২৪৮
  3. ১২.৪৮
  4. ১২৪.৮
সঠিক উত্তর:
১.২৪৮
উত্তর
সঠিক উত্তর:
১.২৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫.৬ এর ৮% কত? 

সমাধান:
১৫.৬ এর ৮%
= ১৫.৬ এর ৮/১০০
= ১.২৪৮
৪১.
x - (1/x) = 7 হলে, x2 + (1/x2) এর মান হবে -
  1. 42
  2. 47
  3. 51
  4. 54
সঠিক উত্তর:
51
উত্তর
সঠিক উত্তর:
51
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 7 হলে, x2 + 1/x2 এর মান হবে -

সমাধান: 
দেওয়া আছে
x - 1/x = 7

এখানে
x2 + 1/x2 = (x - 1/x)2 + 2.x.1/x
= 72 + 2 
= 49 + 2
= 51 
৪২.
9x2 + 30x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণ বর্গ হবে?
  1. 4
  2. 9
  3. 16
  4. 25
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 + 30x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?

সমাধান :
 9x2 + 30x
= (3x)2 + 2.3x.5 + 52 - 52
= (3x + 5)2 - 25
∴   9x2 + 30x এর সাথে 25 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৪৩.
কোনো ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. পরিকেন্দ্র
  2. অন্তঃকেন্দ্র
  3. ভরকেন্দ্র
  4. লম্ববিন্দু
সঠিক উত্তর:
অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে- 

সমাধান:
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
৪৪.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১২০°
= ৬০°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৬০°
= ৬টি
৪৫.
বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদআসলে ৪০৫ টাকা হবে?
  1. ৫ বছর
  2. ৬ বছর
  3. ৭ বছর
  4. (১৫/২) বছর
সঠিক উত্তর:
৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদআসলে ৪০৫ টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = ৫% = ৫/১০০ টাকা 
আসল P = ৩০০ টাকা 
সুদ I = (৪০৫ - ৩০০) টাকা 
= ১০৫ টাকা 

আমরা জানি,
I  =Pnr 
n  = I /Pr 
 = ১০৫/{৩০০ × (৫/১০০)}
 = ১০৫/১৫
 = ৭
৪৬.
হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়?
  1. হিলিয়াম সহজলভ্য
  2. হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস
  3. হিলিয়াম গ্যাসের দাম কম
  4. উপরের সবকটিই
সঠিক উত্তর:
হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস
ব্যাখ্যা
- হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হয়া সত্ত্বেও হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয় কারণ হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। 

নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ব্যবহার: 

- হিলিয়াম খুবই হাল্কা এবং অদাহ্য হওয়ায় বেলুনে ও উড়োজাহাজে ব্যবহৃত হয়। 
- একমাত্র হাইড্রোজেন গ্যাস হিলিয়াম অপেক্ষা হালকা। 
- H2 গ্যাসের তুলনায় He গ্যাসের উত্তোলন ক্ষমতা প্রায় 92%। 
- হাইড্রোজেনের দাহ্যতার কারণে তা বিপজ্জনক হওয়ায় বর্তমানে একমাত্র হিলিয়াম ব্যবহৃত হয়। 
- অলিম্পিক সাইক্লিস্ট প্রতিযোগীরা তাদের সাইকেলের টায়ার বাতাসের পরিবর্তে হাল্‌কা ও অদাহ্য হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করে। 
- হাপানী রোগীর শ্বাসকাজে সহায়তার জন্য এবং গভীর পানির ডুবুরিগণ এবং অধিক চাপে কর্মরত ব্যক্তিগণ ৪০% হিলিয়াম ও অক্সিজেনের 20% মিশ্রণের সাহায্যে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করেন। 
- ধাতু সংকরের গলন ও জোড়া লাগানোর সময় হিলিয়াম গ্যাস দ্বারা নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করা হয়। 
- নিম্ন তাপমাত্রায় গবেষণাকার্যে তরল হিলিয়াম ব্যবহার করা হয়। 
যেমন- তরল হিলিয়াম NMR (NMR = Nuclear Magnetic Resonance Spectroscopy) মেশিন শীতলকরণে ব্যবহৃত হয়। 
- হিলিয়ামের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সর্বনিম্ন এবং পরমশূন্য তাপমাত্রার খুবই নিকটে। 

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, (হাজারী ও নাগ)।
৪৭.
মেঘলা রাতে -
  1. শিশির উৎপন্ন হয়
  2. শিশির উৎপন্ন হয় না
  3. উভয়টিই ঠিক
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
শিশির উৎপন্ন হয় না
উত্তর
সঠিক উত্তর:
শিশির উৎপন্ন হয় না
ব্যাখ্যা
- আকাশ মেঘলা থাকলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। 
- এই মেঘলা থাকার কারণে দিনের যে তাপ থাকে তা উপরে যেতে মেঘ বাধা দেয়। 
- তাই এ তাপ ভূ - পৃষ্ঠে ফিরে আসে। 
- এ তাপের জন্য মেঘলা রাতে শিশির জমে না এবং ভ্যাপসা গরম অনুভূত হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৮.
কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে -
  1. অক্সি-হাইড্রোজেন শিখা
  2. অক্সি-নাইট্রোজেন শিখা
  3. অক্সি-অ্যামোনিয়াম শিখা
  4. অক্সি-অ্যাসিটিলিন শিখা
সঠিক উত্তর:
অক্সি-অ্যাসিটিলিন শিখা
উত্তর
সঠিক উত্তর:
অক্সি-অ্যাসিটিলিন শিখা
ব্যাখ্যা
- ১৯১৬ সাল নাগাদ অক্সি-অ্যাসিটিলিন শিখা প্রক্রিয়াটি ভালোভাবে বিকশিত হয়েছিলো। 
- তখনকার এই ঢালাই কৌশল এখনও ব্যবহৃত হয়। 
- অক্সিজেন ও অ্যাসিটিলিন নামক গ্যাসের মিশ্রণকে অক্সি অ্যাসিটিলিন বলা হয়। 
- এই মিশ্রণকে প্রজ্জ্বলিত করলে, যে অগ্নিশিখার সৃষ্টি হয় তাকেই অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। 
- এই শিখার তাপমাত্রা ৩০০০-৩৫০০° ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। 
- এই অক্সি-অ্যাসিটিলিন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে। 

উৎস: britannica.com

- By 1916 the oxyacetylene process was well developed, and the welding techniques employed then are still used. 
source: britannica.com
৪৯.
ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-
  1. সিলভার ব্রোমাইডের
  2. সিলভার ক্লোরাইডের
  3. সিলভার সালফেটের
  4. সিলভার নাইট্রেটের
সঠিক উত্তর:
সিলভার ব্রোমাইডের
উত্তর
সঠিক উত্তর:
সিলভার ব্রোমাইডের
ব্যাখ্যা
- ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। 
- সিলভার ব্রোমাইডের রাসায়নিক সংকেত হলো AgBr. 
- ফটোগ্রাফিক প্লেটে আবরণ সাধারণত সিলভার  হ্যালাইডের (ব্রোমাইড বা আয়োডাইড) আবরণ থাকে। 
- ব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যাতে একটি ব্রোমাইড আয়ন বা লিগ্যান্ড রয়েছে। 
- এটি −১ (Br) আধান সহ আয়নিত একটি ব্রোমাইড পরমাণু। 
যেমন- সিজিয়াম ব্রোমাইড এর সিজিয়াম ধনাত্মক আয়ন(CS+)বৈদ্যুতিক ভাবে আকর্ষিত হতে পারে ব্রোমাইড অ্যানায়ন(Br) এর প্রতি। 
- ফলে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ আয়নিক যৌগ CsBr গঠিত হয়। 
Dry plate, in photography, glass plate coated with a gelatin emulsion of silver bromide. It can be stored until exposure, and after exposure it can be brought back to a darkroom for development at leisure. 
 
উৎস: ব্রিটানিকা এবং বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৫০.
নাড়ির স্পন্দন প্রবাহিত হয় -
  1. শিরার ভিতর দিয়ে
  2. স্নায়ুর ভিতর দিয়ে
  3. ধমনীর ভিতর দিয়ে
  4. ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
সঠিক উত্তর:
ধমনীর ভিতর দিয়ে
উত্তর
সঠিক উত্তর:
ধমনীর ভিতর দিয়ে
ব্যাখ্যা
- নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে। 
- যেসব রক্তনালির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ডে থেকে সারা দেহে বাহিত হয়, তাকে ধমনী বলে। 
- ধমনীর প্রাচীরের মধ্যস্তর পেশিবহুল ও পুরু। 
- এর রক্তের গতির দিক সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন দিকে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫১.
সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে -
  1. পরজীবী
  2. স্বভোজী
  3. পরভোজী
  4. মিথোজীবী
সঠিক উত্তর:
স্বভোজী
উত্তর
সঠিক উত্তর:
স্বভোজী
ব্যাখ্যা
- সকল সপুষ্পক উদ্ভিদ স্বভোজী। 
- যে উদ্ভিদের ফুল হয়, তারা সপুষ্পক উদ্ভিদ। 
- সপুষ্পক উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাই এরা স্বভোজী উদ্ভিদ। 
- সপুষ্পক উদ্ভিদ দুই প্রকার- নগ্নজীবী উদ্ভিদ ও গুপ্তজীবী উদ্ভিদ। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫২.
বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে?
  1. ২০০২ সালে
  2. ২০০০ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
'জাতীয় পরিবেশ নীতি':
- বাংলাদেশে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য ১৯৮৯ সালে পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয়।
- বাংলাদেশ সরকার ১৯৯২ সালে 'জাতীয় পরিবেশ নীতি' ঘোষণা করে।
- পরিবেশ এর সকল উপাদান একে অপরের সম্পূরক ও সহযোগী হিসেবে বিদ্যমান থাকলে পরিবেশের ভারসাম্য বিরাজ করে।
- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ বিধিবদ্ধ করার মাধ্যমে পুরনো আইন সংশোধন করা হয়।

উল্লেখ্য,
- জাতীয় পরিবেশ নীতির উদ্দেশ্য হল পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং দেশের সুরক্ষা ও উন্নতির মাধ্যমে সামগ্রিক উন্নয়ন এবং এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করা। নথিতে পরিবেশ দূষিত এবং অবনতিকারী কার্যকলাপগুলি চিহ্নিত করা হয়েছে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৫৩.
কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
  1. পোলিও
  2. হাম
  3. জলাতঙ্ক
  4. ডিপথেরিয়া
সঠিক উত্তর:
ডিপথেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ডিপথেরিয়া
ব্যাখ্যা
• ব্যাকটেরিয়াজনিত রোগ: 
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে। 
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি। 

• ভাইরাস ঘটিত রোগ: 
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে। 
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৪.
সালোকসংশ্লেষণ ঘটে না -
  1. পাতায়
  2. শাখা-প্রশাখায়
  3. সবুজ কাণ্ডে
  4. মূলে
সঠিক উত্তর:
মূলে
উত্তর
সঠিক উত্তর:
মূলে
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণ: 
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল, বায়ুস্থ অক্সিজেন এবং পানির সহযোগে শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন তৈরী হয় তাকেই সালোকসংশ্লেষণ বলে। 


- সালোকসংশ্লেষণ এর জন্য ক্লোরোফিল আবশ্যক।
- ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টে। 
- এর বর্ণ সবুজ।
- উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোফিল থাকে।
- মূলে কোনো ক্লোরোফিল থাকে না, তাই মূলে সালোকসংশ্লেষণ ঘটে না। মূল সাধারণত খাদ্য সঞ্চয় করে থাকে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৫.
প্রধান মেমোরীর মধ্যে থাকে -
  1. সম্পূর্ণ সমাধান
  2. প্রয়োজনীয় তথ্য
  3. গাণিতিক তথ্য
  4. অন্তর্বর্তী ফল
সঠিক উত্তর:
প্রয়োজনীয় তথ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রয়োজনীয় তথ্য
ব্যাখ্যা
মেমোরির শ্রেণিবিভাগ: 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা: 
১. প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main Memory or Primary Memory), 
২. সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি (Secondary Memory or Mass Memory) ও 
৩. ইন্টারনাল মেমোরি (Internal Memory)। 

প্রধান মেমোরি (Main Memory): 
- কম্পিউটারের কর্ম এরিয়া হিসেবে প্রধান মেমোরি পরিচিত। 
- কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। 
- এ ধরনের মেমোরিতে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশাবলি অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। 
- প্রধান মেমোরিকে মেইন বা প্রাথমিক মেমোরিও বলা হয়। 
- এটি অত্যন্ত দ্রুতগতির হয়ে থাকে। 
- মূলত প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারের প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে প্রধান মেমোরি সংগ্রহ করে রাখে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
  1. ৫ ঘণ্টা
  2. ৫(১/২) ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৬(১/২) ঘণ্টা
সঠিক উত্তর:
৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬ ঘণ্টা
ব্যাখ্যা
গ্রিনিচ মান সময়: 
- গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় ৬ ঘণ্টা আগে। 
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। 
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা। 
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। 
- গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫৭.
মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম -
  1. ওডোমিটার
  2. গ্রাভিমিটার
  3. ম্যানোমিটার
  4. ক্রনোমিটার
সঠিক উত্তর:
ওডোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ওডোমিটার
ব্যাখ্যা
- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র- ওডোমিটার। 

 অন্যদিকে, 
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র- ট্যাকোমিটার। 
- উচ্চতা নির্ণায়ক যন্ত্র- অ্যালটিমিটার। 
- সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র - ক্রনোমিটার। 
- শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র- অডিওমিটার। 
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার। 
- হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র। 
- পানির তলায় তেলের সঞ্চায়ক যন্ত্র গ্রাডিমিটার। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৫৮.
পাখিপালন বিদ্যা-
  1. এথনোলজি
  2. এভিকালচার
  3. এপিকালচার
  4. পেট্রলজি
সঠিক উত্তর:
এভিকালচার
উত্তর
সঠিক উত্তর:
এভিকালচার
ব্যাখ্যা
- পাখিপালন সম্পর্কিত বিদ্যা হচ্ছে এভিকালচার। 

অন্যদিকে, 
- রেশম চাষ বিষয়ক বিদ্যা - সেরিকালচার। 
- মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার। 
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যা - পিসিকালচার। 
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা - প্রণকালচার। 
- উদ্যান পালন বিষয়ক বিদ্যা - হর্টিকালচার। 

উৎস: বাংলাপিডিয়া ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৫৯.
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন-
  1. মার্কনি
  2. নিউটন
  3. টরেসিলি
  4. টমাস আলভা এডিসন
সঠিক উত্তর:
টমাস আলভা এডিসন
উত্তর
সঠিক উত্তর:
টমাস আলভা এডিসন
ব্যাখ্যা
- টমাস আলভা এডিসন ফনোগ্রাফ এবং বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। 

অন্যদিকে, 
- নিউটন সার্বজনীন মহাকর্ষ এবং বিখ্যাত তিন গতির সূত্রের আবিস্কার করেন। 
- টরেসিলি ১৬৪৩ সালে বায়ুমন্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র আবিস্কার করেন যার নাম ব্যারোমিটার। 
- মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেন। 
- উইলিয়াম গিলবার্ট বিদ্যুৎ আবিষ্কার করেন। 
- ডব্লিউ কনগ্রিড রকেট আবিষ্কার করেন। 

উৎস: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ব্রিটানিকা।
৬০.
আকুপাংচার হলো-
  1. জাপানের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
  2. মিশরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
  3. চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
  4. ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
সঠিক উত্তর:
চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
ব্যাখ্যা
- সূচিবেধী চিকিৎসা বা আকুপাংচার (ইংরেজি Acupuncture) হলো শারীরিক ব্যথা ও রোগ নিরাময় করার জন্য ব্যবহৃত এক ধরনের প্রাচীন চৈনিক চিকিৎসাপদ্ধতি। 
- শরীরের বহুসংখ্যক নির্দিষ্ট জায়গায় সরু লম্বা সুঁই ফুটিয়ে এই চিকিৎসাটি প্রয়োগ করা হয়। 
- বহুপূর্বে চীনা চিকিৎসাবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো আকুপাংচার। 
- আকুপাংচার, ব্যথা উপশম, রোগ নিরাময় এবং সাধারণ স্বাস্থ্যের উন্নতির জন্য প্রাচীন চীনা চিকিৎসা কৌশল। 
- Acupuncture, ancient Chinese medical technique for relieving pain, curing disease, and improving general health. 

উৎস: ব্রিটানিকা।
৬১.
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
  1. পেট্রোল পানির সাথে মিশে যায়
  2. পেট্রোল পানির সাথে মিশে না
  3. পেট্রোল পানির চেয়ে হালকা
  4. খ ও গ উভয়ই ঠিক
সঠিক উত্তর:
খ ও গ উভয়ই ঠিক
উত্তর
সঠিক উত্তর:
খ ও গ উভয়ই ঠিক
ব্যাখ্যা
- পেট্রোল একধরনের প্রাকৃতিক হাইড্রোকার্বন যা পানির চেয়ে অনেক হালকা। 
- এজন্য পেট্রোলের আগুনে পানি দিলে পানি নিচে চলে যায় এবং তা পেট্রোলের সাথে মিশে না। 
- পেট্রোল উপরে উঠে আগুন জ্বলতেই থাকে। 
- পেট্রোলের আগুনে পানি ঢেলে দিলে পেট্রোলের আগুনের উত্তাপ অনেক বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাই পানি দ্বারা পেট্রােলের আগুন নেভানো যায় না। 
৬২.
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে -
  1. বিজয়পুরে
  2. রাণীগঞ্জে
  3. জামালগঞ্জে
  4. মহাস্থানগড়ে
সঠিক উত্তর:
বিজয়পুরে
উত্তর
সঠিক উত্তর:
বিজয়পুরে
ব্যাখ্যা
চীনামাটি:
- চীনামাটি কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের  কর্দম; প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে।
- বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে।
- বাংলাদেশের বিভিন্ন স্থানে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে।
- নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে।
- এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।

উল্লেখ্য,
- ১৯৫৭ সালে বর্তমান নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার অন্তর্গত ভেদিকুরা নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান লাভ করে।

উৎস: বাংলাপিডিয়া। 
৬৩.
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
  1. রাজশাহী
  2. যশোর
  3. বাগেরহাট
  4. ঝিনাইদহ
সঠিক উত্তর:
ঝিনাইদহ
উত্তর
সঠিক উত্তর:
ঝিনাইদহ
ব্যাখ্যা
তুলা চাষ:
- ১৯৭৩-৭৪ সনে বাংলাদেশে সমভূমির তুলাচাষ শুরু হওয়ার পর থেকে তুলা চাষ এলাকা ও উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
- বর্তমানে সমতল এলাকার ৩৪টি জেলায় সমভূমির জাতের তুলার আবাদ হচ্ছে এবং অতি সম্প্রতি ৩টি পার্বত্য জেলাতেও পাহাড়ি জাতের পাশাপাশি সমভূমির জাতের তুলার চাষাবাদ হচ্ছে।
- পাহাড়ি তুলা এপ্রিল-মে মাসে এবং সমভূমির তুলা জুলাই-আগস্ট মাসে বপন করা হয়।
- পাহাড়ি তুলা ডিসেম্বর-জানুয়ারি মাসে এবং সমভূমির তুলা জানুয়ারি-মার্চ মাসে উত্তোলন করা হয়।
- বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড তুলা গবেষণা, এর সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও জিনিং এবং ঋণ বিতরণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। 
 
তুলার চাষকৃত জাতগুলো:
- সমতল এলাকায় বর্তমানে, সিবি-৫, সিবি-৯ সিবি-১০ ও সিবি-১১ প্রভৃতি উচ্চফলনশীল জাতের তুলা এবং
- হাইব্রিড জাতের মধ্যে হীরা ও রূপালী-১ ও ডিএম-১ জাতের তুলা চাষ হচ্ছে।
- এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি তুলা-১ ও পাহাড়ি তুলা-২ নামে উচ্চফলনশীল জাতের তুলা চাষ হয়।

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২২ অনুসারে উৎপাদনে শীর্ষ জেলা:
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।

উৎস: i) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
         ii) কৃষি তথ্য সার্ভিস।
৬৪.
উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. অস্ট্রেলিয়া
  3. আফ্রিকা
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা
ব্যাখ্যা
উত্তমাশা অন্তরীপ:
- উত্তমাশা অন্তরীপ বা Cape of Good Hope।
- এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 
- এটি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুয়ালার একটি অন্তরীপ।

উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের কোন অংশ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয়।
- উত্তমাশা অন্তরীপ নামকরণ করেন পর্তুগিজ অভিযাত্রী বার্থোলোমিউ ডিয়াজ।
- তিনি ১৪৮৮ সালে প্রথম কেপ এলাকায় পৌঁছেন এবং অন্তরীপটির নাম দেন 'কেপ অব স্টর্মস'। 
- পরবর্তী সময় পর্তুগালের দ্বিতীয় জন নামটি পরিবর্তন করে কেপ অব গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ নামকরণ করেন।

উৎস: Britannica.
৬৫.
২০২৩ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. পাকিস্তান
  2. শ্রীলঙ্কা
  3. বাংলাদেশ
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৩০ আগস্ট, ২০২৩ - ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে এবং অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: শ্রীলঙ্কা।
- তৃতীয় স্থান: বাংলাদেশ।
- ফাইনাল অনুষ্ঠিত হয়: শ্রীলঙ্কায়।
- ভারতের অষ্টম এশিয়া কাপের শিরোপা জয় এটি।
- টুর্নামেন্টে সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব।
- ফাইনালের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: শুবমন গিল।
- চ্যাম্পিয়ন দলের অধিনায়ক: রোহিত শর্মা (ভারত)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৬৬.
ওয়াসফিয়া নাজরীন কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?
  1. ২৩ মে ২০১২
  2. ২৪ মে ২০১২
  3. ২৫ মে ২০১২
  4. ২৬ মে ২০১২
সঠিক উত্তর:
২৬ মে ২০১২
উত্তর
সঠিক উত্তর:
২৬ মে ২০১২
ব্যাখ্যা
ওয়াসফিয়া নাজরীন:
- এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
- প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় পা রেখেছিলেন।
- তিনি দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।
- ওয়াসফিয়া নাজরীন নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন।
- তারপরই চলতে থাকে পর্বত আরোহন অভিযান।

উল্লেখ্য,
- প্রথম বাংলাদেশী নারী হিসেবে নিশাত মজুমদার ১৯ মে, ২০১২ এভারেস্ট জয় করেন।

উৎস: ২৬ মে ২০১২, বিবিসি বাংলা।
৬৭.
সুলতান মাহমুদ কত বার ভারতবর্ষ আক্রমণ করেন?
  1. ১৫ বার
  2. ১৭ বার
  3. ১৮ বার
  4. ২০ বার
সঠিক উত্তর:
১৭ বার
উত্তর
সঠিক উত্তর:
১৭ বার
ব্যাখ্যা
সুলতান মাহমুদ:
- সুলতান মাহমুদ ছিলেন তুর্কি বংশোদ্ভূত।
- মুহম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের প্রায় তিনশ বছর পর গজনির সুলতান মাহমুদ ভারত অভিযান করেন।
- গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলপ্তগীন।
- আলপ্তগীনের ক্রীতদাস ও জামাতা গজনীর আমির সবুক্তগীনের পুত্র ছিলেন সুলতান মাহমুদ।
- এ রাজবংশটি ইসলামের ইতিহাসে ‘গজনি রাজবংশ' নামে পরিচিত।
- সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দের মধ্যে মাত্র ২৭ বছরে ১৭ বার ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
  1. ৩০তম
  2. ৩১তম
  3. ৩২তম
  4. ৩৩তম
সঠিক উত্তর:
৩২তম
উত্তর
সঠিক উত্তর:
৩২তম
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

 উৎস: Commonwealth ওয়েবসাইট।
৬৯.
বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. খন্দকার নূরুল আলম
  3. সত্য সাহা
  4. সমর দাস
সঠিক উত্তর:
খন্দকার নূরুল আলম
উত্তর
সঠিক উত্তর:
খন্দকার নূরুল আলম
ব্যাখ্যা
বাংলাদেশের ক্রীড়া সংগীত:
- বাংলাদেশের ক্রীড়া সংগীত ‘বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়’।
- গানটি সেলিমা রহমান রচিত।
- গানটির সুরকার খন্দকার নূরুল আলম।
- এটি ১০ চরণ বিশিষ্ট।
- ক্রীড়া সংগীতের শেষের লাইন ‘বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম হবে গৌরবময়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭০.
আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
  1. সাঙ্গু নদী
  2. গোমতী নদী
  3. কর্ণফুলি নদী
  4. ফেনী নদী
সঠিক উত্তর:
সাঙ্গু নদী
উত্তর
সঠিক উত্তর:
সাঙ্গু নদী
ব্যাখ্যা
সাঙ্গু নদী:
- সাঙ্গু নদী (Sangu River) বাংলাদেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি নদী।
- শঙ্খ নদী নামেও এটি পরিচিত।
- এটি কর্ণফুলীর পর চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী।
- নদীটির দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার, গড় প্রস্থ ১১৯ মিটার। 
- এই নদীর উৎপত্তি মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়ে।
- বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালীর ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।
- ১৮৬০ সালে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের গেজেটিয়ার প্রকাশকালে ব্রিটিশ শাসকরা ইংরেজিতে এটিকে সাঙ্গু নাম দেন।
- তবে মারমা সম্প্রদায়ের ভাষায় সাঙ্গুকে ‘রিগ্রাই থিয়াং’ অর্থাৎ স্বচ্ছ পানির নদ বলা হয়।
- সাঙ্গু নদী বান্দরবানের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে পশ্চিমে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে।

উল্লেখ্য,
- নাফ নদীর উৎপত্তিস্থল ও মিয়ানমারের আরাকান পাহাড়ে।

উৎস: i) ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৭১.
নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি?
  1. ১২টি
  2. ১৩টি
  3. ১৪টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)। 

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৭২.
আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত: 
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা: International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- সদর দপ্তর অবস্থিত: দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- বিচারকের সংখ্যা ১৫ জন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডনোহু।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
৭৩.
পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
  1. থাইল্যান্ড
  2. চীন
  3. মালয়েশিয়া
  4. চিলি
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ:
1. থাইল্যান্ড।
2. ইন্দোনেশিয়া।
3. ভিয়েতনাম। 
4. আইভরি কোস্ট।  
5. চীন।

উৎস: Staistica. [link]
৭৪.
বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
  1. পদ্মা
  2. যমুনা
  3. মেঘনা
  4. শীতলক্ষ্যা
সঠিক উত্তর:
মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
মেঘনা
ব্যাখ্যা
মেঘনা নদী: 
- মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী। 
- মেঘনার উৎপত্তি: আসামের লুসাই পাহাড় হতে বরাক নদী নামে।
- বাংলাদেশে প্রবেশ: সুরমা ও কুশিয়ারা নামে সিলেট জেলা দিয়ে ।
- সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরীগঞ্জে এবং নামধারণ করেছে কালনী।
- কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম: মেঘনা (ভৈরববাজার)।
- উপনদী: ব্রহ্মপুত্র, গোমতী, শীতলক্ষা, ধলেশ্বরী, ডাকাতিয়া।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৭৫.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  1. লালমনিরহাট
  2. কুড়িগ্রাম
  3. নীলফামারী
  4. পঞ্চগড়
সঠিক উত্তর:
লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
লালমনিরহাট
ব্যাখ্যা
দহগ্রাম ছিটমহল:
- লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয়।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৭৬.
আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. পক প্রণালী
  2. জিব্রাল্টার প্রণালী
  3. মালাক্কা প্রণালী
  4. বেরিং প্রণালী
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
ব্যাখ্যা
বেরিং প্রণালী:
- 'বেরিং প্রণালী' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- প্রণালীটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- প্রণালীটির গড় গভীরতা ৯৮ থেকে ১৬৪ ফুট (৩০ থেকে ৫০ মিটার)।
- এর প্রশস্ততা প্রায় ৫৩ মাইল (৮৫ কিমি। 

অন্যদিকে -
- জিব্রাল্টার প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক  করেছে।

উৎস: Britannica.
৭৭.
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
  1. মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
  2. শাহ আবদুল হামিদ
  3. হুমায়ুন রশীদ চৌধুরী
  4. সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
শাহ আবদুল হামিদ
উত্তর
সঠিক উত্তর:
শাহ আবদুল হামিদ
ব্যাখ্যা
জাতীয় সংসদের স্পিকার:
- সভাধ্যক্ষ বা স্পিকার হলেন বাংলাদেশের জাতীয় সংসদের সভা পরিচালক বা প্রিসাইডিং অফিসার
- স্পিকার সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন।
- তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন।
- কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন।
- তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন।
- অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও স্পিকার স্থির করেন।
- বর্তমানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন শাহ আবদুল হামিদ।

উৎস: বাংলাদেশের জাতীয় সংসদ ওয়েবসাইট।
৭৮.
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?
  1. সুয়েজ খাল
  2. পানামা খাল
  3. বাল্টিকখাল
  4. গ্রান্ড খাল
সঠিক উত্তর:
গ্রান্ড খাল
উত্তর
সঠিক উত্তর:
গ্রান্ড খাল
ব্যাখ্যা
গ্রান্ড খাল:
- পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল গ্রান্ড খাল।
- গ্রান্ড খাল চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং- এর মধ্যবর্তী স্থানে অবস্থিত।  
- গ্রান্ড খালের দৈর্ঘ্য প্রায় ১৮০০ কি.মি।
- এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। 
- ৬০৭ সালে গ্রান্ড খাল উদ্বোধন করা হয়।

উৎস: Britannica.
৭৯.
ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?
  1. ১৭৬৮ সালে
  2. ১৭৬৯ সালে
  3. ১৭৭০ সালে
  4. ১৭৭২ সালে
সঠিক উত্তর:
১৭৭০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৭০ সালে
ব্যাখ্যা
ছিয়াত্তরের মন্বন্তর:
- রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করলে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে।
- প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে।
- যার ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয় ।
- এর ফল হিসেবে ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
- এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয় ৷

উৎস: বাংলাপিডিয়া।
৮০.
পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ -
  1. চীন
  2. রাশিয়া
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ:
1. ভারত,
2. চীন,
3. যুক্তরাষ্ট্র,
4. ইন্দোনেশিয়া,
5. পাকিস্তান।

উৎস: World Population Review. [link]