পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ১৬ English Exam - 4 (Language and Grammar) Topics: Part - 1 Uses of Article and Determiner, Degree, One Word Substitution, Translation (E2B & B2E), Tense, Sentence (Kinds of sentence) Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words start with J, K, L & M]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
Which word is the determiner in the sentence "Will it take much time?"
  1. will
  2. take
  3. much
  4. time
সঠিক উত্তর:
much
উত্তর
সঠিক উত্তর:
much
ব্যাখ্যা
• Will it take much time?
- এই বাক্যে much হচ্ছে determiner.
- Determiner হচ্ছে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক।

• Option গুলোর মধ্যে will হচ্ছে Auxiliary verb;
- take হলো finite + transitive verb;
- time হচ্ছে object + noun;
- আর much হলো Determiner.
- much এখানে তার পরবর্তী noun word time কে modify করছে বিধায় এটি determiner.
- বাক্যে উল্লিখিত time- সময় হচ্ছে Uncountable noun.
- তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some/ much বসেছে।

• উল্লেখ্য,  
- Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না।
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 

• Determiners বিভিন্ন প্রকার হতে পারে, যেমন:
- Articles - A, an, the.
- Demonstrative - This, that, these, those.
- Possessive - My, your, his, her, etc.
- Quantifier - Some, few, a few, fewer, no, one, two, a lot of, several, lot of, much, many, little, a little, the little etc.
- Numbers - Two, second, last, etc.
- Interrogatives - Which, what, whose, etc.

তথ্যসূত্র: English Wizard Grammar & A Passage to the English Language.
.
Translate the proverb into Bengali: 'A bad workman quarrels with his tools.'
  1. মাথা নেই, আবার মাথা ব্যথা।
  2. ন্যাড়া একবারই বেলতলায় যায়।
  3. ন্যাংটার নেই বাটপারের ভয়।
  4. নাচতে না জানলে উঠোন বাঁকা।
সঠিক উত্তর:
নাচতে না জানলে উঠোন বাঁকা।
উত্তর
সঠিক উত্তর:
নাচতে না জানলে উঠোন বাঁকা।
ব্যাখ্যা
• A bad workman quarrels with his tools.
- নাচতে না জানলে উঠোন বাঁকা।

Other Options:
→ A burnt child always fears the fire.
- ন্যাড়া একবারই বেলতলায় যায়।

→  A beggar can never be bankrupt.
- মাথা নেই, আবার মাথা ব্যথা।

→ A beggar may sing before a pickpocket.
- ন্যাংটার নেই বাটপারের ভয়।

আরোও  গুরুত্বপূর্ণ কিছু Proverbs:
→ All's well that ends well. - শেষ ভালো যার, সব ভালো তার।
→ All that glitters is not gold.- চকচক করিলেই সোনা হয় না।
→ All things come to him who waits.- সবুরে মেওয়া ফলে / সবুরের ফল সুমিষ্ট হয়।
→ All seems yellow to the jaundiced eye.- পক্ষপাতদুষ্ট লোকের কাছে সবাই মন্দ।

Source: Live MCQ Lecture.
.
A person who writes and edits dictionaries is called a-
  1. Topographer
  2. Lithographer
  3. Lexicographer
  4. Laryngographer
সঠিক উত্তর:
Lexicographer
উত্তর
সঠিক উত্তর:
Lexicographer
ব্যাখ্যা
• ‘Lexicographer’ means a person who writes and edits dictionaries /A person who compiles dictionaries.

Lexicographer: 
English Meaning - A person whose job is to write dictionaries. 
Bangla Meaning - অভিধান রচয়িতা বা সংকলক।

অন্যদিকে,
Lithographer-  তেল ও পানির মিশ্রণে এক ধরনের প্রতিচ্ছবি - বিশেষ তৈরিতে অভিজ্ঞ ব্যক্তি।
Topographer- স্থানের বিবরণ বিষয়ে নিপুণ ব্যক্তি।
Laryngographer - মানবদেহের শ্বাস - যন্ত্র সংক্রান্ত এক ধরনের পরীক্ষা - নিরীক্ষার ক্ষেত্রে নিয়োজিত প্রযুক্তিবিদ।
.
Give the Antonym of 'Jealousy'-
  1. Envy
  2. Spite
  3. Sympathy
  4. Rivalry
সঠিক উত্তর:
Sympathy
উত্তর
সঠিক উত্তর:
Sympathy
ব্যাখ্যা
• উল্লিখিত প্রশ্নে "Jealousy" এর অর্থ - ঈর্ষা; পরশ্রীকাতরতা
- শব্দটির Antonym হলো - গ) Sympathy (সহানুভূতি; সমবেদনা; দরদ; কারুণ্য; অনুকম্পা; অনুবেদনা)।

- Jealousy প্রধানত নেতিবাচক আবেগ বোঝায়।
- এর বিপরীত শব্দগুলি ইতিবাচক আবেগ ও অনুভূতি প্রকাশ করে

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
• Envy (ঈর্ষা)
• Spite (বিদ্বেষ)
• Rivalry (প্রতিদ্বন্দ্বিতা)

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
An appropriate translation of the sentence "সে কি গতকাল এসেছিল?"
  1. Did he came yesterday?
  2. Had he came yesterday?
  3. Did he come yesterday?
  4. Has he come yesterday?
সঠিক উত্তর:
Did he come yesterday?
উত্তর
সঠিক উত্তর:
Did he come yesterday?
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যে ' গতকাল' শব্দটি past indefinite tense কে নির্দেশ করে।
- Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে -
- Did + subject + present form of the verb + অন্যান্য প্রয়োজনীয় word / words +?

• অর্থাৎ, "সে কি গতকাল এসেছিল?" - এর সঠিক translation হবে -
- বাক্যটির পূর্বে auxiliary verb হিসেবে did যুক্ত হবে এবং main verb এর base or present form (come) হিসেবে বসবে+ গতকাল এর ইংরেজি শব্দ Yesterday বসবে।
তাই সঠিক translation হবে - Did he come yesterday?

অন্য অপশন,
ক) "Did he came" - ভুল, কারণ 'did'-এর পরে base form (come) বসে, past form (came) নয়।
খ) "Had he came" - ভুল, Past Perfect-এ 'had + past participle (come)' হয়।
ঘ) "Has he come yesterday" - ভুল, Present Perfect-এর সাথে 'yesterday' ব্যবহার করা যায় না।
.
He went to ____________ hospital because he had ___________ heart attack.
  1. a, an
  2. no article, a
  3. the, no article
  4. no article, an
সঠিক উত্তর:
no article, a
উত্তর
সঠিক উত্তর:
no article, a
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
যেমন:
- I go to school.
- He went to market.
একই ভাবে - He went to hospital for treatment purposes.

• কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
যেমন:
- I went to the hospital to visit my uncle.

- সুতরাং, Article এর নিয়মানুযায়ী, তাই প্রথম শূন্যস্থানে No article হবে, কারণ সে অসুস্থ (মূখ্য উদ্দেশ্যে) তাই হাসপাতালে গিয়েছিলো 
- দ্বিতীয় ক্ষেত্রে শব্দ (Heart attack) টি Consonant এর উচ্চারণ দিয়ে শুরু হওয়ায় এর পূর্বে Article a বসবে।

- তাই সঠিক উত্তর - no article, a
- Complete Sentence: He went to hospital because he had a heart attack.
.
Write the superlative degree of 'good'.
  1. best
  2. worst
  3. better
  4. immune
সঠিক উত্তর:
best
উত্তর
সঠিক উত্তর:
best
ব্যাখ্যা
• The superlative degree of 'good' is best.

• Good (adjective)
- ভালো; তুষ্টিকর: উপকারী; কল্যাণকর; স্বাস্থ্যকর; সুখকর; মনোরম; সুবিধাজনক; দক্ষ; যোগ্য।
- এর comparative degeree হচ্ছে better এবং superlative Best - সর্বোত্তম; সর্বোৎকৃষ্ট; সবচেয়ে ভালো; সবার সেরা।

• অন্যদিকে, 
• Bad, evil, ill এর Comparative- worse এবং Superlative- worst.
• Immune (adjective) - মুক্ত; নিরাপদ; অনাক্রম্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
There is _____________ water left in the mug.
  1. few
  2. a few
  3. a little
  4. more
সঠিক উত্তর:
a little
উত্তর
সঠিক উত্তর:
a little
ব্যাখ্যা
• Complete Sentence: There is a little water left in the mug.

• Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
- a few বা a little উভয়ের অর্থই হচ্ছে অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- অল্প কয়েকটি অর্থে countable noun এর পূর্বে a few বসে।
- কিন্তু অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
- তাই নিয়মানুসারে, বাক্যটিতে 'water' uncountable noun. তাই, এর পূর্বে determiner হিসেবে 'a little' বসবে।

বাক্যে "there is..." এর পর একটি uncountable Noun  "water" এসেছে। uncountable Noun জন্য "a little" ব্যবহৃত হয়।

অপশন গুলি বিশ্লেষণ করলে দেখা যায়:
ক) few - "Few" countable noun এর জন্য ব্যবহৃত হয়, uncountable Noun এর জন্য নয়।
খ) a few - "A few" countable noun এর জন্য ব্যবহৃত হয়, uncountable Noun এর জন্য নয়।
ঘ) more - "আরো" - এটি তুলনামূলক (comparative degeree) বিশেষণ, প্রশ্নের বিষয়বস্তুতে এরকম কোনো তুলনা নেই।

অতএব, সঠিক উত্তর হচ্ছে গ) a little অর্থাৎ একটু পানি বাকি আছে। 
.
Choose the right form of verb: I (see) him recently.
  1. see
  2. saw
  3. had seen
  4. have seen
সঠিক উত্তর:
have seen
উত্তর
সঠিক উত্তর:
have seen
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -have seen.
- Complete sentence: I have seen him recently.

• Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ past participle হয়

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

অর্থাৎ Present Perfect = have/has + past participle. 
- "Recently" এর সাথে Present Perfect Tense (have seen) সবচেয়ে উপযুক্ত,
- কারণ এটি সম্প্রতি ঘটে যাওয়া এবং বর্তমানের সাথে সম্পর্কিত কাজ বোঝায়।
১০.
Sami is as clever as Shihab. (Make it Comparative)
  1. Sami is not less clever than Shihab.
  2. Shihab is not less cleverer than Sami.
  3. Sami is not less cleverer than Shihab.
  4. Shihab is not clever than Sami.
সঠিক উত্তর:
Sami is not less clever than Shihab.
উত্তর
সঠিক উত্তর:
Sami is not less clever than Shihab.
ব্যাখ্যা
• Structure: as + adjective/as যুক্ত positive sentence কে দুইভাবে comparative করা যায়: 
- Subject ঠিক থাকে এবং not less + positive degree বসে।
- যেমন: 
Positive: Fahim is as good as Farabi.
Comparative: Fahim is not less good than Farabi.

• অথবা, 
Object - Subject হয়ে বসে  + not + comparative degree বসে।
Positive: Fahim is as good as Farabi.
Comparative: Farabi is not better than Fahim.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর -
Positive: Sami is as clever as Shihab. 
Comparative: Sami is not less clever than Shihab.
অথবা Shihab is not cleverer than Sami.
১১.
The synonym of the word 'Luxury' is -
  1. Poverty
  2. Austerity
  3. Essential
  4. Affluence
সঠিক উত্তর:
Affluence
উত্তর
সঠিক উত্তর:
Affluence
ব্যাখ্যা
• Luxury - বিলাসসামগ্রী; আনন্দদায়ক কিন্তু অনাবশ্যক কোনো কিছু, বিলাসিতা।

- Luxury প্রধানত বিলাসিতা ও আরামদায়ক জীবনযাপন বোঝায়
- এর সমার্থক শব্দগুলি ঐশ্বর্য ও সমৃদ্ধির ধারণা প্রকাশ করে
- বিপরীত শব্দগুলি সাধারণত অভাব, দারিদ্র্য বা সরলতার ধারণা প্রকাশ করে

উল্লিখিত প্রশ্নে: Affluence (বৈভব; প্রাচুর্য; সমৃদ্ধি) শব্দটি Luxury এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

 অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
- Austerity - কঠোরতা; কাঠিন্য; নির্মম নীতিপরায়ণতা।
-Poverty - দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা।
-Essential -  প্রয়োজনীয়; অপরিহার্য।

এছাড়াও,
-Synonyms (সমার্থক শব্দ):
1. Opulence (প্রাচুর্য)
2. Extravagance (অতিব্যয়)
3. Splendor (জাঁকজমক)
4. Elegance (মনোরম)
5. Comfort (আরাম)
6. Affluence (সমৃদ্ধি)
7. Grandeur (মহিমা)
8. Richness (ধনাঢ্যতা)
9. Magnificence (জৌলুস)
10. Lavishness (অপব্যয়)

-Antonyms (বিপরীত শব্দ):
1. Necessity (প্রয়োজন)
2. Poverty (দারিদ্র্য)
3. Simplicity (সরলতা)
4. Plainness (সাধারণত্ব)
5. Modesty (মিতব্যয়িতা)
6. Hardship (কষ্ট)
7. Austerity (কঠোরতা)
8. Frugality (কৃচ্ছ্রতা)
9. Deprivation (বঞ্চনা)
10. Scarcity (অভাব)

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster Dictionary,
3. Oxford Dictionary.
১২.
A person who believes that laws and governments are not necessary is known as____________.
  1. a militant
  2. a terrorist
  3. an anarchist
  4. an extremist
সঠিক উত্তর:
an anarchist
উত্তর
সঠিক উত্তর:
an anarchist
ব্যাখ্যা
• A person who believes that laws and governments are not necessary is known as - an anarchist.
- "Anarchist" এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে সমাজে কোনো সরকার, আইন বা কর্তৃপক্ষ থাকা উচিত নয় এবং ব্যক্তিদের নিজস্ব ইচ্ছামতো চলার স্বাধীনতা থাকা উচিত।

• An anarchist [noun]: 
English Meaning: A person who advocates or promotes anarchism or anarchy and believes that laws and governments are not necessary.
Bangla Meaning: নৈরাজ্যবাদী।
-------------------------
• Other options:
- an extremist - চরমপন্থী।
- a terrorist- সন্ত্রাসী।
-a militant- সন্ত্রাসী, জঙ্গি, উগ্রপন্থী। 

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster Dictionary,
3. Oxford Dictionary.
4. Longman Dictionary.
১৩.
Identify the opposite of the word 'Knowledge'.
  1. False
  2. Expertise
  3. Ambiguous
  4. Inexperience
সঠিক উত্তর:
Inexperience
উত্তর
সঠিক উত্তর:
Inexperience
ব্যাখ্যা
⇒ Knowledge (noun)
- Bangla meaning: জ্ঞান; অবগতি, অভিজ্ঞতা, জ্ঞানের পরিধি।
- Knowledge প্রধানত জ্ঞান ও বিদ্যা বোঝায়।
- এর সমার্থক শব্দগুলি শিক্ষা, বুদ্ধি ও দক্ষতার ধারণা প্রকাশ করে।
- বিপরীত শব্দগুলি অজ্ঞতা ও বোধহীনতার ধারণা প্রকাশ করে।

অপশনগুলোর অর্থ হচ্ছে-
• Expertise - বিশেষজ্ঞ মূল্যায়ন; মূল্যাবধারণ।
• Inexperience - অনভিজ্ঞতা; অপরিপক্বতা।
• False - ভ্রান্ত; মিথ্যা।
• Ambiguous - অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

অর্থানুযয়িী বুঝা যাচ্ছে The opposite of the word 'Knowledge' is Inexperience.

এছাড়াও, 
-Synonyms (সমার্থক শব্দ):
1. Wisdom (প্রজ্ঞা)
2. Understanding (বোধশক্তি)
3. Intelligence (বুদ্ধিমত্তা)
4. Education (শিক্ষা)
5. Learning (শিক্ষণ)
6. Expertise (দক্ষতা)
7. Information (তথ্য)
8. Insight (অন্তর্দৃষ্টি)
9. Awareness (সচেতনতা)
10. Comprehension (উপলব্ধি)

-Antonyms (বিপরীত শব্দ):
1. Ignorance (অজ্ঞতা)
2. Foolishness (মূর্খতা)
3. Stupidity (নির্বুদ্ধিতা)
4. Inexperience (অনভিজ্ঞতা)
5. Misunderstanding (ভুল বোঝাবুঝি)
6. Illiteracy (নিরক্ষরতা)
7. Unawareness (অসচেতনতা)
8. Confusion (বিভ্রান্তি)
9. Misconception (ভ্রান্ত ধারণা)
10. Naivety (সরলতা)

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster Dictionary,
3. Oxford Dictionary.