পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে?
  1. ক) আবদুল হামিদ খান ভাসানী
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) ফজলুল হক
  4. ঘ) সামসুল হক
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
ছয় দফা কর্মসূচি ঘোষণা:

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।
- লাহোরে এই ঘোষনা দেন।

ছয় দফা কর্মসূচি,
১) লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনসভাগুলো হবে সার্বভৌম ।
২) শুধু দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে।
৩) দেশের দুই অংশে সহজেই বিনিময়যোগ্য অথচ পৃথক দুটো মুদ্রা থাকবে। অথবা ফেডারেল ব্যাংকের অধীনে দুই দেশের দুটি রিজার্ভ ব্যাংক ব্যবস্থাসহ একই ধরনের মুদ্রা চালু থাকবে।
৪) আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে ।
৫) দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসেব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্র বৈদেশিক মুদ্রা পাবে। ৬) অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী অর্থাৎ মিলিশিয়া ও প্যারা মিলিশিয়া গঠন ও পরিচালনা করতে পারবে।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
'আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) শামছুল হক
  3. গ) আতাউর রহমান
  4. ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
সঠিক উত্তর:
ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
আওয়ামী মুসলিম লীগ:

- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- আওয়ামী মুসলীম লীগ থেকে মুসলীম শব্দটি বাদ দেওয়া হয় ১৯৫৫ সালে।
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটি নিম্নরুপ,
• প্রতিষ্ঠাকালীন সভাপতি - মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
• প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সামছুল হক।
• প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি আতাউর রহমান ও আব্দুস সালাম খান।
• প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান।
- ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
- ১৯৬৬ সালের মার্চে অনুষ্ঠিত সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।
.
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
  1. ক) ২২৩টি
  2. খ) ১৫০টি
  3. গ) ২৪০টি
  4. ঘ) ৩০৯টি
সঠিক উত্তর:
ক) ২২৩টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২৩টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট নির্বাচন:

- যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। 
- ১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি।
- ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে।
- যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিলো নৌকা।
- নির্বাচনকে কেন্দ্র করে যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
.
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন নিচের কোনটি?
  1. ক) সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
  2. খ) রাষ্ট্রভাষা পরিষদ
  3. গ) তমদ্দুন মজলিশ
  4. ঘ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
সঠিক উত্তর:
গ) তমদ্দুন মজলিশ
উত্তর
সঠিক উত্তর:
গ) তমদ্দুন মজলিশ
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:

- তমদ্দুন মজলিশ ছিলো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- পরবর্তীতে ২রা সেপ্টেম্বর, ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 'তমদ্দুন মজলিশ' নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য,
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন। 
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
.
'হরিণ' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) হোরিন্‌
  2. খ) হুরিণ্‌
  3. গ) হোরিণ্‌
  4. ঘ) হুরিন্‌
সঠিক উত্তর:
ক) হোরিন্‌
উত্তর
সঠিক উত্তর:
ক) হোরিন্‌
ব্যাখ্যা
- 'হরিণ' শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে হোরিন্‌।

• ণ বর্ণের উচ্চারণ [ন্‌]:
- কণা [কনা],
- বাণী [বানি],
- হরিণ [হোরিন্‌]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
.
'ভ্রূ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
  1. ক) ভ্‌+র্‌+ঊ
  2. খ) ভ্‌+র+ও
  3. গ) ভ্‌+র্‌+উ
  4. ঘ) ভ্‌+র+ও
সঠিক উত্তর:
ক) ভ্‌+র্‌+ঊ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভ্‌+র্‌+ঊ
ব্যাখ্যা
- 'ভ্রূ' যুক্তবর্ণটি ভ্‌+র্‌+ঊ বর্ণ দিয়ে তৈরি।

• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
যেমন:
- এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।
- ক্ + ত = ক্ত,
- ক্ + ম = ক্ম,
- ক্ + র = ক্র,
- ক্ + ষ = ক্ষ,
- ক্ + স = ক্স,
- ভ্‌ + র্‌ + ঊ = ভ্রূ,
- ক্‌ + ষ্‌ + ম = ক্ষ্ম,
-ষ্‌ + ণ = ষ্ণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
.
কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?
  1. ক) বউদিদি > বউদি
  2. খ) লাল > নাল
  3. গ) লাফ > ফাল
  4. ঘ) ধাইমা > দাইমা
সঠিক উত্তর:
ঘ) ধাইমা > দাইমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধাইমা > দাইমা
ব্যাখ্যা
- ধাইমা > দাইমা হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ।

• ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়।
- একে বলে ব্যঞ্জন বিকৃতি।
- যেমন- কবাট > কপাট, ধােবা > ধােপা, ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্যদিকে,
বউদিদি > বউদি - ব্যঞ্জনচ্যুতি।
লাল > নাল - বিষমীভবন।
লাফ > ফাল - ধ্বনি বিপর্যয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। (২০১৯ সংস্করণ)।
.
'ভাষা' শব্দের সঠিক উচ্চারণ -
  1. ক) ভাসা
  2. খ) ভাষা
  3. গ) ভাশা
  4. ঘ) ভাশআ্‌
সঠিক উত্তর:
গ) ভাশা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাশা
ব্যাখ্যা
- 'ভাষা' শব্দের সঠিক উচ্চারণ - ভাশা

• শ, ষ, স এর উচ্চারণ:
- শ কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়।
- স কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, আবার কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়।
- ষ বর্ণের উচ্চারণ সব সময়ে [শ]।
যেমন:
- শ বর্ণের [শ] উচ্চারণ: শত [শতো], শসা [শশা]।
- শ বর্ণের [স] উচ্চারণ: শ্রমিক [স্রোমিক], শ্রদ্ধা [স্রোধা]।
- ষ বর্ণের [শ] উচ্চারণ: ভাষা [ভাশা], ষােলাে [শােলাে]।
- স বর্ণের [শ) উচ্চারণ: সাধারণ [শাধারােন], সামান্য [শামান্নাে] ।
- স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্‌]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
.
বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের উপভাষা কোনটি?
  1. ক) বরেন্দ্রি
  2. খ) রাঢ়ি
  3. গ) ঝাড়খণ্ডি
  4. ঘ) বাঙ্গালি
সঠিক উত্তর:
ঘ) বাঙ্গালি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঙ্গালি
ব্যাখ্যা
- বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের উপভাষা হচ্ছে বাঙ্গালি।

• আঞ্চলিক কথ্য রীতি:
- কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বােঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়।
- নােয়াখালীর ভাষা, চাপাই নবাবগঞ্জের ভাষা, কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে।
যেমন:
- বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের উপভাষা- বাঙ্গালি।
- বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চলের উপভাষা- পূর্বি।
- বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উপভাষা- বরেন্দ্রি।
- বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলের উপভাষা- কামরূপি।
- পশ্চিমবঙ্গ অঞ্চলের উপভাষা- রাঢ়ি।
- পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলের উপভাষা- ঝাড়খণ্ডি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
১০.
Which of the following is the abstract form of the word 'Robber'?
  1. ক) Robber
  2. খ) Robberhood
  3. গ) Robbery
  4. ঘ) Robbed
সঠিক উত্তর:
গ) Robbery
উত্তর
সঠিক উত্তর:
গ) Robbery
ব্যাখ্যা
♦ Abstract noun: 
- এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।
- এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
- গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না।
- এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

• Robber শব্দটির Abstract form হবে Robbery.
- Robbery: ডাকাতি।
- Robbery শব্দটি Abstract noun হিসেবে ব্যবহার হয়ে থাকে কারণ তার কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না। 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১১.
Which of the following is Indefinite pronoun from the given options?
  1. ক) Each other
  2. খ) Themself
  3. গ) Me
  4. ঘ) Some
সঠিক উত্তর:
ঘ) Some
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Some
ব্যাখ্যা
♦ Indefinite pronoun:
- যে pronoun দ্বারা কোন নির্দিষ্ট জিনিস না বুঝিয়ে অনির্দিষ্ট ভাবে বোঝানো হয় তাকে Indefinite pronoun বলে।
- অনির্দিষ্ট অর্থজ্ঞাপক Pronoun হলো: One, someone, everyone, nobody.
- এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কাউকে না বুঝিয়ে সাধারণ ভাবে বোঝানো হয়।

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
১২.
"We moved thither." Here the adverb 'thither' is an example of-
  1. ক) Adverb of time
  2. খ) Adverb of place
  3. গ) Adverb of manner
  4. ঘ) Adverb of frequency
সঠিক উত্তর:
খ) Adverb of place
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverb of place
ব্যাখ্যা
♦ Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 
- Home, abroad, here, there, nowhere, thither ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে। 
- এটা verb এর পরে, direct object হিসেবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয়। 

• উল্লেখিত বাক্যটি 'We moved thither' এখানে thither অর্থ "সেই দিকে" যা হলো Adverb of place.
- কারণ একে 'Where' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

• উল্লেখিত বাকি অপশন গুলো:

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়।

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

• Adverb of time: 
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।
১৩.
What is the feminine gender of the word "Jew"?
  1. ক) Jew
  2. খ) Jewie
  3. গ) Jew-woman
  4. ঘ) Jewess
সঠিক উত্তর:
ঘ) Jewess
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jewess
ব্যাখ্যা
♦ Jew: 
English meaning: a member of a people whose traditional religion is Judaism.
Bangla meaning: ইহুদি; হযরত মুসা (আ.) কর্তৃক প্রবর্তিত ধর্মের অনুসারী।
Feminine gender: Jewess.

প্রশ্নের অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক।
১৪.
বাংলা ভাষায় রচিত চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ কোনটি?
  1. ক) চৈতন্য-ভাগবত
  2. খ) চৈতন্য-মঙ্গল
  3. গ) চৈতন্য-চরিতামৃত
  4. ঘ) চৈতন্য-কড়চা
সঠিক উত্তর:
ক) চৈতন্য-ভাগবত
উত্তর
সঠিক উত্তর:
ক) চৈতন্য-ভাগবত
ব্যাখ্যা
• বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ হলো বৃন্দাবন দাস রচিত 'চৈতন্য-ভাগবত
• বাংলায় ভাষায় লোচন দাস রচিত শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থ 'চৈতন্য-মঙ্গল'  ।
• বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনীগ্রন্থ 'চৈতন্য-চরিতামৃত'। গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ।
• চৈতন্যদেবের প্রথম জীবনী লেখক হিসেবে মুরারি গুপ্ত কৃতিত্বের অধিকারী। 'মুরারি গুপ্তের কড়চা' নামে পরিচিত তাঁর কাব্যের প্রকৃত নাম, শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম।

উৎস: বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম।
১৫.
বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থটি কোন হরফে মুদ্রিত হয়?
  1. ক) বাংলা
  2. খ) রোমান
  3. গ) সংস্কৃত
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
খ) রোমান
উত্তর
সঠিক উত্তর:
খ) রোমান
ব্যাখ্যা
⇒ ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ:
• রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রী মানোএল দা আসসুম্পসাঁও কর্তৃক ১৭৩৪ সালে রচিত এবং ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য। কিন্তু এর লিপি ছিল রোমান।

• গ্রন্থটি ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী নামক স্থানে লিখিত। এই গ্রন্থের বাঁ দিকের পৃষ্ঠায় বাংলা ভাষায় এবং ডান দিকের পৃষ্ঠায় পর্তুগিজ ভাষায় গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিস্টধর্মের মহিমা এবং খ্রিস্টানদের আচার-অনুষ্ঠানের কথা আলোচিত হয়েছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৬.
রমা ও বেণী কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) শ্রীকান্ত
  2. খ) পথের দাবী
  3. গ) গৃহদাহ
  4. ঘ) পল্লীসমাজ
সঠিক উত্তর:
ঘ) পল্লীসমাজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পল্লীসমাজ
ব্যাখ্যা
⇒ 'পল্লীসমাজ' উপন্যাস:
- পল্লীসমাজ (১৯১৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় উপন্যাস।
- বাংলার পল্লীসমাজের নীচতা ও ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় এক আদর্শবাদী যুবক - যুবতীর সম্পর্ক ও বিশেষ করে তাদের অভিশপ্ত প্রেমকাহিনি এই উপন্যাসের মূল বিষয়।
- ১৯১৫ সালে 'ভারতবর্ষ' পত্রিকায় উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। 
- প্রধান চরিত্র: রমা, রমেশ, বেণী, বলরাম।

• শরৎচন্দ্রের আরো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস ও তার চরিত্র: 
⇒ ‘শ্রীকান্ত’ উপন্যাস: ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অভয়া, গহর প্রমুখ।
⇒ 'পথের দাবী' উপন্যাস: ভারতী, সব্যসাচী ওরফে ডাক্তার সাহেব।
⇒ ‘চরিত্রহীন’ উপন্যাস: সতীশ, সাবিত্রী ও কিরণময়ী। 
⇒ ‘গৃহদাহ’ উপন্যাস: অচলা, সুরেশ ও মহিম। 
⇒ ‘দত্তা’ উপন্যাস: বিজয়া, রাসবিহারী, নরেন ও রমা। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
2a + (2/a) = 3 হলে, a2 + (1/a2) এর মান কত?
  1. ক) 4
  2. খ) 1/3
  3. গ) 3
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ঘ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + (2/a) = 3 হলে, a2 + (1/a2) এর মান কত? 

সমাধান:
2a + (2/a) = 3
⇒ a + (1/a) = 3/2

a2 + (1/a2)
= (a + 1/a)2 - 2.a.(1/a)
= (3/2)2 - 2
= (9/4) - 2
= (9 - 8)/4
= 1/4
১৮.
নিচের কোনটি 3p2 - p - 14 এর একটি উৎপাদক?
  1. ক) p - 2
  2. খ) 3p + 7
  3. গ) p + 7
  4. ঘ) 3p - 7
সঠিক উত্তর:
ঘ) 3p - 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3p - 7
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 3p2 - p - 14 এর একটি উৎপাদক?

সমাধান:
3p2 - p - 14
= 3p2 - 7p + 6p - 14
= p(3p - 7) + 2(3p - 7)
= (3p - 7) (p + 2)
১৯.
m2 - 2m + 3 < 7m - 5 অসমতাটির সমাধান কত?
  1. ক) 2 < m < 7
  2. খ) 3 < m < 5
  3. গ) 1 < m < 7
  4. ঘ) 1 < m < 8
সঠিক উত্তর:
ঘ) 1 < m < 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1 < m < 8
ব্যাখ্যা
প্রশ্ন: m2 - 2m + 3 < 7m - 5 অসমতাটির সমাধান কত? 

সমাধান: 
m2 - 2m + 3 < 7m - 5
⇒ m2 - 2m + 3 - 7m + 5 < 0
⇒ m2 - 9m + 8 < 0
⇒ m2 - 8m - m + 8 < 0
⇒ m(m - 8) - (m - 8) < 0
⇒ (m - 8) (m - 1) < 0

অসমতাটি সত্য হবে যদি m - 1 > 0 এবং m - 8 < 0 হয়।
m - 1> 0
বা, m > 1
m - 8 < 0
বা, m < 8
m > 5 এবং m < 8 অর্থাৎ m এর মান 1 এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট হবে।
অসমতাটি সত্য হবে যদি 1 < m < 8 হয়।
অসমতাটির সমাধানঃ 1 < m < 8

আবার,
অসমতাটি সত্য হবে যদি m - 1 < 0 এবং m - 8 >0 হয়।
m - 1 < 0
বা, m < 1

m - 8 > 0
বা, m > 8
m < 1 এবং m > 8 অর্থাৎ  1 এর চেয়ে ছোট এবং 8 এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব।
সুতরাং অসমতাটির সমাধানঃ 1 < m < 8
২০.
ma2 - 144mb2 এর উৎপাদক কোনটি?
  1. ক) m
  2. খ) a + 12b
  3. গ) a - 12b
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: ma2 - 144mb2 এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
ma2 - 144mb2
= m (a2 - 144b2)
= m {a2 - (12b)2}
= m (a + 12b) (a - 12b)
২১.
a + b + c = 6, ab + bc + ca = 11 হলে, a2 + b2 + c2 =?
  1. ক) 11
  2. খ) 14
  3. গ) 18
  4. ঘ) 24
সঠিক উত্তর:
খ) 14
উত্তর
সঠিক উত্তর:
খ) 14
ব্যাখ্যা
প্রশ্ন:  a + b + c = 6, ab + bc + ca = 11 হলে, a2 + b2 + c2 =?

সমাধান: 
আমরা জানি, 
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2 (ab + bc + ca)
⇒ 62 = a2 + b2 + c2 + 2 × 11
⇒ 36 =  a2 + b2 + c2 + 22
⇒ a2 + b2 + c2 = 36 - 22
= 14 
২২.
3x2 + 8x - 11 = 0 হলে, সমীকরণটির মূলদ্বয়ের যোগফল কত?
  1. ক) 1
  2. খ) - 11/3
  3. গ) - 8/3
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
গ) - 8/3
উত্তর
সঠিক উত্তর:
গ) - 8/3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + 8x - 11 = 0 হলে, সমীকরণটির মূলদ্বয়ের যোগফল কত?  

সমাধান: 
3x2 + 8x - 11 = 0 
⇒ 3x2 + 11x - 3x - 11 = 0
⇒ x(3x + 11) - 1 (3x + 11) = 0
⇒ (x - 1) (3x + 11) = 0
∴ x - 1 = 0
⇒ x = 1

3x + 11 = 0
⇒ x = -11/3

মূলদ্বয়ের যোগফল = 1 - 11/3
= (3 - 11)/3
=- 8/3
২৩.
3x + y = 5 এবং 5x + 3y = 11 হলে x + y = কত?
  1. ক) 5
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + y = 5 এবং 5x + 3y = 11 হলে x + y = কত?

সমাধান: 
3x + y = 5................(1)
5x + 3y = 11............(2)

(1) × 3 - (2) ⇒
9x + 3y - 5x -  3y = 15 - 11
4x = 4
x = 1 

(1) ⇒
3x + y = 5
3 × 1 + y = 5
3 + y = 5
y = 5 - 3
y = 2

x + y = 1 + 2 = 3