পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়54 minutes৫৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
পার্ট – ১: গাণিতিক যুক্তি: টপিকসমূহ: পাটিগণিত: [i) বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা, ii) সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি, অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। ---------------- পার্ট – ২: ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিকসমূহ: ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; ৩) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। উৎস: ভূগোল ও পরিবেশ সম্পর্কিত অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, ব্রিটানিকা এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
একটি বাক্সে ২৬০টি কলম আছে। এর সাথে কমপক্ষে আরো কতগুলো কলম যোগ করলে সেগুলো ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ক) ৫টি
  2. খ) ৮টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বাক্সে ২৬০টি কলম আছে। এর সাথে কমপক্ষে আরো কতগুলো কলম যোগ করলে সেগুলো ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান :
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু = ১২
২৬০ ÷ ১২ = ভাগফল ২১, ভাগশেষ ৮
 
অর্থাৎ, আরো ১২ - ৮ = ৪টি কলম যোগ করলে ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। 
.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের তিনগুণ হলে ক্ষতির পরিমাণ কত?
  1. ক) ৩৩.৩৩%%
  2. খ) ৭৫%
  3. গ) ৬৬.৬৬%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
গ) ৬৬.৬৬%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৬.৬৬%
ব্যাখ্যা
প্রশ্ন : ক্রয়মূল্য বিক্রয়মূল্যের তিনগুণ হলে ক্ষতির পরিমাণ কত?
সমাধান : 
ধরি, 
বিক্রয়মূল্য x টাকা 
সুতরাং, ক্রয়মূল্য 3x টাকা
তাহলে, ক্ষতি = (3x - x) =2x টাকা

এখন, 
3x টাকায় ক্ষতি হয় 2x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় 2x/3x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (2x × ১০০)/3x টাকা
                               = ৬৬.৬৬ টাকা
.
চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?
  1. ক) ১৪
  2. খ) ২১
  3. গ) ৪৮
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
গ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন : চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?
সমাধান: 
 
যে কোন চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে।
সমানুপাতের ১ম ও ২য় রাশি সমজাতীয় এবং ৩য় ও ৪র্থ রাশি সমজাতীয় হবে।
অর্থাৎ ৪ টি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয়।

সমানুপাতের ১ম ও ৪র্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং ২য় ও ৩য় রাশিকে মধ্য রাশি বলে।

সমানুপাতিক রাশির ক্ষেত্রে,
১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি
বা, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
 
অর্থাৎ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুণফলও ৪৮ হবে। 
.
একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। ৩ বছর পরে, শতকরা ৩০ টাকা লাভ থেকে করিমের লাভের টাকার পরিমাণ কত?
  1. ক) ১৫,০০০ টাকা
  2. খ) ৯,০০০ টাকা
  3. গ) ১২,০০০ টাকা
  4. ঘ) ৬,০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৯,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। ৩ বছর পরে, শতকরা ৩০ টাকা লাভ থেকে করিমের লাভের টাকার পরিমাণ কত?

সমাধান : 
রহিম  : করিম  :  সাকিব  = ২০০০০  :  ৩০০০০  : ৪০০০০ = ২  : ৩  : ৪
মোট মূলধন ২০০০০  + ৩০০০০ + ৪০০০০ = ৯০০০০ টাকা

৯০০০০ টাকা ৩ বছর পরে লাভ  = ৯০০০০ × ৩০/১০০ = ২৭০০০ টাকা

তাহলে করিম পাবে = ২৭০০০ এর ৩/৯ = ৯,০০০ টাকা
.
টাকায় ৩টি এবং টাকায় ৫ টি করে সমান সংখ্যক লিচু ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে লিচু বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত ক্ষতি হলাে?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    প্রশ্ন : টাকায় ৩টি এবং টাকায় ৫ টি করে সমান সংখ্যক লিচু ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে লিচু বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত ক্ষতি হলাে?
     
    সমাধান : 
    ধরি, টাকায় ৩ টি করে ৫ টাকায় ব্যক্তিটি ১৫ টি লিচু ক্রয় করলো
    এবং টাকায় ৫ টি করে ৩ টাকায় আরো ১৫ টি লিচু ক্রয় করলো

    অর্থাৎ,৩০ টি লিচু ক্রয় করলো ৮ টাকায় 
    ∴ ১ টি লিচু ক্রয়মূল্য ৮/৩০ টাকা 

    ১ টাকায় ৪ টি লিচু বিক্রয় করলে, ১ টি লিচুর বিক্রয়মূল্য ১/৪ টাকা 
    বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ১/৪ - ৮/৩০
    = (১৫ - ১৬)/৬০ = - ১/৬০ টাকা

    অর্থাৎ, ক্ষতি হয় ১/৬০ টাকা 

    ∴ শতকরা ক্ষতির হার = (১×৩০×১০০)/(৬০×৮)% = ৬.২৫% 
    .
    বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৮৫ টাকা হবে?
    1. ক) ৩ বছর
    2. খ) ২ বছর
    3. গ) ৫ বছর
    4. ঘ) ৪ বছর
    সঠিক উত্তর:
    গ) ৫ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৫ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন : বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৮৫ টাকা হবে?
    সমাধান : 
    আমরা জানি,
    সুদাসল C, মুলধন P, সুদের হার r এবং সময় n হলে
    C = P (১ + nr/১০০)
    ⇒ ৫৮৫ = ৪৫০ (১ + n ✕ ৬ ∕ ১০০)
    ⇒ ৫৮৫ = ৪৫০ {(১০০ + ৬n) ∕ ১০০}
    ⇒ ৫৮৫০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
    ⇒ ১৩০ = ১০০ + ৬n
    ⇒ ৬n = ১৩০ - ১০০
    ⇒ ৬n = ৩০
    ⇒ n = ৩০ ∕ ৬
    ∴ n = ৫ বছর
    .
    একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ৩৭% কালো এবং বাকিগুলো লাল। যদি ঐ বাক্সে ৮১৯ টি লাল মার্বেল থাকে তবে ঐ বাক্সে মোট কতটি মার্বেল আছে?
    1. ক) ১২৩৪টি
    2. খ) ১৪৬৭টি
    3. গ) ১৩০০টি
    4. ঘ) কোনোটিই নয়
    সঠিক উত্তর:
    গ) ১৩০০টি
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১৩০০টি
    ব্যাখ্যা
    প্রশ্ন : একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ৩৭% কালো এবং বাকিগুলো লাল। যদি ঐ বাক্সে ৮১৯ টি লাল মার্বেল থাকে তবে ঐ বাক্সে মোট কতটি মার্বেল আছে?

    সমাধান : 

    কালো মার্বেল = ৩৭%
    লাল মার্বেল = (১০০ - ৩৭)% = ৬৩%
     
    প্রশ্নমতে, 
    ৬৩% = ৮১৯
    ∴ ১০০% = ৮১৯ × ১০০/৬৩ = ১৩০০টি
     
    সুতরাং, বাক্সে মোট মোট মার্বেল আছে ১৩০০টি 
    .
    0, 2, 3, 4 এর গ.সা.গু কত?
    1. ক) 1
    2. খ) 0
    3. গ) 12
    4. ঘ) 4
    সঠিক উত্তর:
    ক) 1
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 1
    ব্যাখ্যা
    প্রশ্ন : 0, 2, 3, 4 এর গ.সা.গু কত?
    সমাধান : 
    0 = 0 × 1 
    2 = 2 × 1 
    3 = 3 × 1 
    4 = 4 × 1
     
    যেহেতু সাধারণ উৎপাদক ১, সেহেতু নির্ণেয় গ.সা.গু হবে ১
     
    .
    5/12, 7/15, 11/25 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
    1. ক) 11/24
    2. খ) 5/12
    3. গ) 3/8
    4. ঘ) 7/15
    সঠিক উত্তর:
    ঘ) 7/15
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 7/15
    ব্যাখ্যা
    প্রশ্ন : 5/12, 7/15, 11/25 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
    সমাধান : 
    এখানে,
    5/12 = 0.417
    7/15 =  0.466
    11/25 = 0.44
    3/8 = 0.375
    ১০.
    দুটি সংখ্যা অনুপাত 2 : 3 এবং গ. সা. গু. 4 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
    1. ক) 4
    2. খ) 3
    3. গ) 1
    4. ঘ) 2
    সঠিক উত্তর:
    ক) 4
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 4
    ব্যাখ্যা
    প্রশ্ন : দুটি সংখ্যা অনুপাত 2 : 3 এবং গ. সা. গু. 4 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
    সমাধান : 
    ধরি সংখ্যা দুইটি 2x এবং 3x
    2x এবং 3x এর গসাগু = x
    তাহলে,
    x = 4
     
    ∴ ক্ষুদ্রতম সংখ্যা = 2×4 = 8
    ∴ বৃহত্তম সংখ্যা = 3×4 = 12
     
    সুতরাং, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = 12 - 8 =4
    ১১.
    ক, খ, ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩ । খ, গ অপেক্ষা ২২৪ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?
    1. ক) ৭২১ টাকা
    2. খ) ৭৭৭ টাকা
    3. গ) ৭৮৪ টাকা
    4. ঘ) ৮৩৬ টাকা
    সঠিক উত্তর:
    গ) ৭৮৪ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৭৮৪ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন : ক, খ, ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩ । খ, গ অপেক্ষা ২২৪ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?

    সমাধান : 
    ধরি, ক এর বেতন ৭x টাকা, খ এর বেতন ৫x টাকা এবং গ এর বেতন ৩x টাকা।
    প্রশ্নমতে, 
    ৫x - ৩x = ২২৪
    বা, ২x = ২২৪
    বা, x = ১১২

    ∴ ক এর বেতন ৭ × ১১২ = ৭৮৪ টাকা
    ১২.
    ৫ এবং ৩৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
    1. ক) ৮টি
    2. খ) ১০টি
    3. গ) ৯টি
    4. ঘ) ৭টি
    সঠিক উত্তর:
    ক) ৮টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ৮টি
    ব্যাখ্যা
    প্রশ্ন : ৫ এবং ৩৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
    সমাধান :
    ৫ এবং ৩৫ এর মধ্যে মৌলিক সংখ্যা ৮টি। 
    সংখ্যাগুলো হলো: ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১।
    ১৩.
    কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
    1. ক) ৮
    2. খ) ৫%
    3. গ) ৯%
    4. ঘ) ১০%
    সঠিক উত্তর:
    খ) ৫%
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন : কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
    সমাধান : 
    গণিতে পাশ = ৮০%
    শুধু গণিতে পাশ = (৮০ - ৫৫)% = ২৫%

    বাংলায় পাশ = ৭০%
    শুধু বাংলায় পাশ = (৭০-৫৫)% = ১৫%

    এক এবং উভয় বিষয়ে পাশ = (২৫+১৫+৫৫)% = ৯৫%

    ∴ উভয় বিষয়ে ফেল = (১০০-৯৫)% = ৫%
    ১৪.
    ৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে -
    1. ক) ১/৬ ও ৬০
    2. খ) ৬ ও ৬০
    3. গ) ৬ ও ১/৬০
    4. ঘ) কোনটি নয়
    সঠিক উত্তর:
    গ) ৬ ও ১/৬০
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৬ ও ১/৬০
    ব্যাখ্যা
    প্রশ্ন : ৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে -
    সমাধান :
    আমরা জানি, 
    ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গু।
    ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু / হরগুলোর ল.সা.গু।

    এখানে, ৩, ১, ২ লবগুলোর ল.সা.গু = ৬ এবং ৫, ৪, ৩ হরগুলোর গ.সা.গু = ১।
    সুতরাং ৩/৫, ১/৪, ২/৩ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬/১ = ৬।
     
    আবার, ৩, ১, ২ লবগুলোর গ.সা.গু = ১ এবং ৫, ৪, ৩ হরগুলোর ল.সা.গু = ৬০।
    সুতরাং ৩/৫, ১/৪, ২/৩ সংখ্যাগুলোর গ.সা.গু = ১/৬০ 
    ১৫.
    একটি পণ্যের দাম ৫০% বাড়ানো হলো, তারপর ২০% কমানো হলে মোটের উপর কত % বাড়লো?
    1. ক) ২০%
    2. খ) ৩০%
    3. গ) ২৫%
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ক) ২০%
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ২০%
    ব্যাখ্যা
    প্রশ্ন : একটি পণ্যের দাম ৫০% বাড়ানো হলো, তারপর ২০% কমানো হলে মোটের উপর কত % বাড়লো?
    সমাধান : 

    ধরি, পণ্যটির দাম ১০০ টাকা
    ৫০% বৃদ্ধিতে পণ্যের দাম ১৫০ টাকা

    বর্ধিত মূলের উপর ২০% কমানো হলে পাওয়া যায় = ১৫০ - ১৫০ এর ২০% = ১২০ টাকা

    অর্থাৎ মোটের উপর দাম বাড়লো ১২০ - ১০০ = ২০%
    ১৬.
    নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
    1. ক) ৩০৩
    2. খ) ৪৪১
    3. গ) ৩৪১
    4. ঘ) ৪০৬
    সঠিক উত্তর:
    খ) ৪৪১
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৪৪১
    ব্যাখ্যা
    প্রশ্ন : নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?

    সমাধান :
    ৩ ও ৭ এর ল. সা, গু = ২১ 
    ২১ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

    অপশন টেস্ট
    ৪৪১/২১ = ২১
    ∴ ৪৪১ সংখ্যাটি  ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

    ৩০৩, ৩৪১, ৪০৬ সংখ্যাগুলো ২১ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়। 
    ১৭.
    ২৫ কে ৭ : ৫ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে -
    1. ক) ২৮
    2. খ) ৩৯
    3. গ) ৩৫
    4. ঘ) ২৭
    সঠিক উত্তর:
    গ) ৩৫
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৩৫
    ব্যাখ্যা
    প্রশ্ন : ২৫ কে ৭ : ৫ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে -
    সমাধান : 
    নতুন সংখ্যা = (২৫ × ৭)/৫ = ৩৫
    ১৮.
    একবাক্স স্ট্রবেরি ২৮৫০ টাকায় বিক্রয় করায় ৩৫০ টাকা ক্ষতি হলাে। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
    1. ক) লাভ = ৪০০ টাকা
    2. খ) লাভ = ৩০০ টাকা
    3. গ) ক্ষতি = ৪০০ টাকা
    4. ঘ) ক্ষতি = ৩০০ টাকা
    সঠিক উত্তর:
    ক) লাভ = ৪০০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) লাভ = ৪০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন : একবাক্স স্ট্রবেরি ২৮৫০ টাকায় বিক্রয় করায় ৩৫০ টাকা ক্ষতি হলাে। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
    সমাধান : 
    ক্রয়মূল্য = ২৮৫০ + ৩৫০ = ৩২০০ টাকা
    বিক্রয়মূল্য = ৩৬০০ টাকা
    লাভ = ৩৬০০ - ৩২০০ = ৪০০ টাকা
    ১৯.
    √0.000256 = কত?
    1. ক) 0.0016
    2. খ) 0.014
    3. গ) 0.0014
    4. ঘ) 0.016
    সঠিক উত্তর:
    ঘ) 0.016
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 0.016
    ব্যাখ্যা
    প্রশ্ন : √0.000256 = কত?
    সমাধান :
    √0.000256
    = 0.016
    ২০.
    কতগুলাে ঘন্টা একসঙ্গে বাজার পর 6 সে., 8 সে., 10 সে. এবং 12 সে. পরপর বাজতে লাগল। এগুলো আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
    1. ক) 5 মিনিট
    2. খ) 2 মিনিট
    3. গ) 4 মিনিট
    4. ঘ) কোনটি নয়
    সঠিক উত্তর:
    খ) 2 মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 2 মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন : কতগুলাে ঘন্টা একসঙ্গে বাজার পর 6 সে., 8 সে., 10 সে. এবং 12 সে. পরপর বাজতে লাগল। এগুলো আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
    সমাধান : 
    6, 8, 10, 12 এর ল.সা.গু. = 120 সেকেন্ড = 2 মিনিট

    সুতরাং, 2 মিনিট পরে একত্রে বাজবে।
    ২১.
    .২ × .০২ × .০০৫ = ?
    1. ক) ০.০০০২০
    2. খ) ০.০০০০২
    3. গ) ০.০০০২
    4. ঘ) ০.০০০০০২
    সঠিক উত্তর:
    খ) ০.০০০০২
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ০.০০০০২
    ব্যাখ্যা
    প্রশ্ন : .২ × .০২ × .০০৫ = ?
    সমাধানঃ 
    .২ × .০২ × .০০৫ = ০.০০০০২
    ২২.
    এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
    1. ক) ১৯৫১ টাকা
    2. খ) ১৩১১ টাকা
    3. গ) ১৬৭৮ টাকা
    4. ঘ) ১৫৩৭টাকা
    সঠিক উত্তর:
    খ) ১৩১১ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১৩১১ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন : এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
    সমাধান : 
    ১৫% লাভে ১২০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (১১৫ × ১২০০)/১০০ = ১৩৮০ টাকা
    আবার, ৫% ক্ষতিতে ১৩৮০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (৯৫ × ১৩৮০)/১০০ = ১৩১১ টাকা
    ২৩.
    একটি ঘড়ি ৯% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৯০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৯% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
    1. ক) ৭৫০ টাকা
    2. খ) ৫০০ টাকা
    3. গ) ৬০০ টাকা
    4. ঘ) ৪৫০ টাকা
    সঠিক উত্তর:
    খ) ৫০০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৫০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ঘড়ি ৯% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৯০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৯% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

    সমাধান: 
    মনেকরি,
    ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

    ৯% ক্ষতিতে,
    বিক্রয়মূল্য = (১০০ - ৯) টাকা = ৯১ টাকা।
    ৯% লাভে,
    বিক্রয়মূল্য = (১০০ + ৯) টাকা = ১০৯ টাকা।

     বিক্রয়মূল্য বেশি = (১০৯ - ৯১) = ১৮ টাকা।

    বিক্রয়মূল্য ১৮ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৮ টাকা
    বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৯০)/১৮ টাকা
    = ৫০০ টাকা।
    ২৪.
    একটি ক্রমিক সমানুপাতী এর ১ম ও ৩য় রাশি ৬ এবং ২৪ হলে, মধ্য রাশিটি কত?
    1. ক) ১২
    2. খ) ৮
    3. গ) ৬
    4. ঘ) ৩৬
    সঠিক উত্তর:
    ক) ১২
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ১২
    ব্যাখ্যা
    প্রশ্ন : একটি ক্রমিক সমানুপাতী এর ১ম ও ৩য় রাশি ৬ এবং ২৪ হলে, মধ্য রাশিটি কত?
    সমাধান : 
    আমরা জানি,
    ক্রমিক সমানুপাতী এর ক্ষেত্রে মধ্য রাশি =√(১ম রাশি × ৩য় রাশি)
    বা, মধ্য রাশি = √(৬ × ২৪) = √১৪৪ = ১২
    ২৫.
    তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
    1. ক) ৮
    2. খ) ৬
    3. গ) ৭
    4. ঘ) ৫
    সঠিক উত্তর:
    খ) ৬
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৬
    ব্যাখ্যা
    প্রশ্ন : তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
    সমাধান : 
    ধরি,
    সংখ্যা তিনটি যথাক্রমে x , x + 1, x + 2

    x= 1 হলে, x (x + 1)(x + 2) = 1 × 2 × 3 = 6
    x= 2 হলে, x (x + 1)(x + 2) = 2 × 3 × 4 = 24
    x= 3 হলে, x (x + 1)(x + 2) = 3 × 4 × 5 = 60
    .............................................................................
    .............................................................................

    প্রতিটি গুণফলই 6 দ্বারা বিভাজ্য। 
    ২৬.
    √27/√48 = ?
    1. ক) 3/5
    2. খ) 3/4
    3. গ) 4/5
    4. ঘ) 6/7
    সঠিক উত্তর:
    খ) 3/4
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 3/4
    ব্যাখ্যা
    প্রশ্ন : √27/√48 = ?
    সমাধান :
    √27/√48
    = 3√3/4√3
    = 3/4
    ২৭.
    ৮২ সংখ্যাটি কোন সংখ্যার (২০০/৩)%?
    1. ক) ১৩৫
    2. খ) ১২৭
    3. গ) ১২৩
    4. ঘ) ১১৯
    সঠিক উত্তর:
    গ) ১২৩
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১২৩
    ব্যাখ্যা
    প্রশ্ন : ৮২ সংখ্যাটি কোন সংখ্যার (২০০/৩)%? 
    সমাধান :

    মনে করি,
    সংখ্যাটি ক

    প্রশ্নমতে,
    ক এর (২০০/৩)% = ৮২
    ক এর ২০০/(৩ × ১০০) = ৮২
    ২ক/৩ = ৮২
    ২ক = ৮২ × ৩ 
    ক = (৮২ × ৩)/২ 
    ক = ১২৩
    ২৮.
    বার্ষিক ১০% মুনাফায় ৯৬১ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
    1. ক) ১৩৭৪.৬৮ টাকা
    2. খ) ১১৬২.৮১ টাকা
    3. গ) ১৫৬১.০৮ টাকা
    4. ঘ) ১৮৯১.২৮ টাকা
    সঠিক উত্তর:
    খ) ১১৬২.৮১ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১১৬২.৮১ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন : বার্ষিক ১০% মুনাফায় ৯৬১ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
    সমাধান :
    এখানে,
    মূলধন, p = ৯৬১ টাকা
    মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
    সময়, n = ২ বছর
    ∴ চক্রবৃদ্ধি মূলধন, c = p(১ + r)n
    = ৯৬১(১ + ১০/১০০)
    = ৯৬১ × (১১০/১০০)
    = ৯৬১ × (১১/১০)
    = ৯৬১ × (১১ × ১১)/(১০ × ১০)
    = ৯৬১ × ১.২১ 
    = ১১৬২.৮১ টাকা 
    ২৯.
    ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে এসিডের পরিমাণ কত?
    1. ক) ৪২ লিটার
    2. খ) ২৪ লিটার
    3. গ) ৩৬ লিটার
    4. ঘ) ১৮ লিটার
    সঠিক উত্তর:
    ক) ৪২ লিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ৪২ লিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন : ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে এসিডের পরিমাণ কত?
    সমাধান : 
    অনুপাতের সমষ্টি = ৭ + ৩ = ১০
    ∴ ৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার।
    ∴ ৬০ লিটার মিশ্রণে এসিডের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার।
    ৩০.
    একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে ৩ গুণ হবে। মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা কত মুনাফা করবে (%)?
    1. ক) ১০০%
    2. খ) ৫০%
    3. গ) ৭৫%
    4. ঘ) ১২৫%
    সঠিক উত্তর:
    ক) ১০০%
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ১০০%
    ব্যাখ্যা
    প্রশ্ন : একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে ৩ গুণ হবে। মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা কত মুনাফা করবে (%)?
    সমাধান : 
    ধরি, 
    বিক্রয়মূল্য 100 টাকা লাভ p টাকা 
    বিক্রয়মূল্য 200 টাকা লাভ 3p টাকা
    এখন,
       100 - p = 200 - 3p 
    ⇒ 3p - p = 200 - 100
    ⇒ 2p = 100
    ⇒ p = 100/2 
    ∴ p = 50 

     ক্রয়মূল্য = (100- 50) টাকা  = 50 টাকা 

    মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে লাভের হার = {50 ×100)/50}%
                                                                                = 100%
    ৩১.
    ৮ : ৯ এর ব্যস্তানুপাত কত?
    1. ক) ০.৮ : ০.৯
    2. খ) ১৬ : ১৮
    3. গ) ৪ : ৩
    4. ঘ) ৯ : ৮
    সঠিক উত্তর:
    ঘ) ৯ : ৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৯ : ৮
    ব্যাখ্যা
    প্রশ্ন : ৮ : ৯ এর ব্যস্তানুপাত কত?

    সমাধান : 
    ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত।
    সুতরাং ৮ : ৯ এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হবে = ৯ : ৮
    ৩২.
    রুবেল, রবি ও সাব্বির মােট ১১০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। রুবেল ও রবি সমান মূলধন দিলেও সাব্বির তাদের প্রত্যেকের চেয়ে ১০০০ টাকা কম বিনিয়ােগ করে। ব্যবসায়ে মােট ১৩২০ টাকা মুনাফা হলে সাব্বির কত টাকা পাবে?
    1. ক) ২৩০ টাকা
    2. খ) ২৫০ টাকা
    3. গ) ৩৬০ টাকা
    4. ঘ) ৩২০ টাকা
    সঠিক উত্তর:
    গ) ৩৬০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৩৬০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন : রুবেল, রবি ও সাব্বির মােট ১১০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। রুবেল ও রবি সমান মূলধন দিলেও সাব্বির তাদের প্রত্যেকের চেয়ে ১০০০ টাকা কম বিনিয়ােগ করে। ব্যবসায়ে মােট ১৩২০ টাকা মুনাফা হলে সাব্বির কত টাকা পাবে?
    সমাধান :
    মনেকরি, 
    রুবেলের মূলধন = রবির মূলধন = ক টাকা 
    সাব্বিরের মূলধন = ক -১০০০ টাকা 

    প্রশ্নমতে, 
             ক + ক  + ক - ১০০০ = ১১০০০ 
             বা, ৩ক = ১১০০০ + ১০০০ 
             বা, ৩ক = ১২০০০ 
             বা, ক = ১২০০০/ ৩ 
            ∴ক = ৪০০০ 

    সাব্বিরের মূলধন = ৪০০০ -১০০০ টাকা 
                               = ৩০০০ টাকা 
    রুবেল : রবি : সাব্বির = ৪০০০ : ৪০০০ : ৩০০০
                                    = ৪ : ৪ :  ৩
    তিনজনের অনুপাতের যোগফল = ৪ + ৪ + ৩ 
                                                       = ১১ 
    সাব্বির মুনাফা পাবে = (১৩২০ × ৩)/১১
                                   = ৩৯৬০ / ১১
                                   = ৩৬০ টাকা
    ৩৩.
    লবণের মূল্য ১০% কমে যাওয়ায় লবণের ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে লবণ বাবদ খরচ একই থাকবে?
    1. ক) ১৩(১/৭)%
    2. খ) ১১(১/৯)%
    3. গ) ১৫(১/৬)%
    4. ঘ) ১৩(১/৯)%
    সঠিক উত্তর:
    খ) ১১(১/৯)%
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১১(১/৯)%
    ব্যাখ্যা
    প্রশ্ন : লবণের মূল্য ১০% কমে যাওয়ায় লবণের ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে লবণ বাবদ খরচ একই থাকবে?
    সমাধান :
    মনেকরি,
     লবণের মূল্য ১০০ টাকা
    ১০% কমে মূল্য = ১০০-১০ = ৯০ টাকা

    বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
    ∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
    ∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৯০
    = ১১১(১/৯) টাকা

    ∴  লবণের ব্যবহার বাড়াতে হবে = ১১১(১/৯) - ১০০ টাকা = ১১(১/৯) টাকা
    ৩৪.
    নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
    1. ক) ৫৬
    2. খ) ৫৮
    3. গ) ৬০
    4. ঘ) ৬২
    সঠিক উত্তর:
    খ) ৫৮
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৫৮
    ব্যাখ্যা
    প্রশ্ন : নিচের কোন পূর্ণ সংখ্যাটি  ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
    সমাধান :
    ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু = ৬০
    ৪ - ২ = ২;
    ৫ - ৩ = ২;
    ৬ - ৪ = ২;

    ∴ নির্ণেয় সংখ্যা = ৬০ - ২ = ৫৮
    ৩৫.
    কোন আসল সরল সুদে চার বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
    1. ক) ১২%
    2. খ) ২৫%
    3. গ) ১৫%
    4. ঘ) ২০%
    সঠিক উত্তর:
    খ) ২৫%
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ২৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন আসল সরল সুদে চার বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

    সমাধান: 
    ধরি,
    আসল = ১০০
    ∴ সুদাসল = ২০০

     সুদ = ২০০  - ১০০ = ১০০ 
    ১০০ টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা
    ১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৪ টাকা
                                    = ২৫ টাকা
    ∴ সুদের হার ২৫%
    ৩৬.
    কোন বিক্রেতাকে ৩.২৫ টাকা, ৪.৭৫ টাকা ও ১১.৫০ টাকা একই ধরণের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রার প্রয়োজন?
    1. ক) ১০০
    2. খ) ৫০
    3. গ) ১০
    4. ঘ) ২৫
    সঠিক উত্তর:
    ঘ) ২৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ২৫
    ব্যাখ্যা
    প্রশ্ন : কোন বিক্রেতাকে ৩.২৫ টাকা, ৪.৭৫ টাকা ও ১১.৫০ টাকা একই ধরণের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রার প্রয়োজন?
     
    সমাধান : 
    ৩.২৫ টাকা = ৩২৫ পয়সা 
    ৪.৭৫ টাকা = ৪৭৫ পয়সা 
    ১১.৫০ টাকা = ১১৫০ পয়সা 
     
    ৩২৫, ৪৭৫, ১১৫০ এর গ.সা.গু  ২৫
     
    সুতরাং, সবচেয়ে বড় ২৫ পয়সার মুদ্রার প্রয়োজন। 
    ৩৭.
    'বালিশিরা ভেলী' কোথায় অবস্থিত?
    1. ক) বান্দরবান
    2. খ) রাঙামাটি
    3. গ) মৌলভীবাজার 
    4. ঘ) খাগড়াছড়ি
    সঠিক উত্তর:
    গ) মৌলভীবাজার 
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মৌলভীবাজার 
    ব্যাখ্যা
    • বাংলাদেশের ভেলী বা উপত্যকাসমূহ:
    - বালিশিরা ভেলী: মৌলভীবাজার 
    - হালদা ভেলী: খাগড়াছড়ি
    - ভেঙ্গী ভেলী: রাঙামাটি
    - সাজেক ভেলী: রাঙামাটি 

    তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
    ৩৮.
    বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং কোথায় অবস্থিত?
    1. ক) খাগড়াছড়ি
    2. খ) রাঙামাটি
    3. গ) কক্সবাজার
    4. ঘ) বান্দরবান
    সঠিক উত্তর:
    ঘ) বান্দরবান
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) বান্দরবান
    ব্যাখ্যা
    ▪ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং।
    ▪ এটি বিজয় নামেও পরিচিত।
    ▪ স্থানীয় ভাষায় তাজিং অর্থ বড় আর ডং অর্থ পাহাড়। একত্রে বড় পাহাড় বা তাজিংডং।
    ▪ তাজিংডং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে সাইচল পর্বতসারিতে অবস্থিত। 
    তাজিংডং এর উচ্চতা:
    ▪ ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট [সূত্র: মাধ্যমিক ভূগোল]।
    ▪ ১৩৭২ মি. বা ৪৫০০ ফুট [সূত্র: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন]। 
    ▪ ১০০৩ মিটার [সূত্র: জেলা প্রশাসক কার্যালয়, বান্দরবান]।
    ▪ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং (রুমা, বান্দরবান)।
    ▪ বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় হচ্ছে গারো পাহাড়।

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া। 
    ৩৯.
    বাংলাদেশের প্রমাণ সময় গ্রীনিচের সময় অপেক্ষা কত ঘণ্টা অগ্রগামী?
    1. ক) ৭ ঘন্টা
    2. খ) ৬ ঘন্টা
    3. গ) ৯ ঘন্টা
    4. ঘ) ৮ ঘন্টা
    সঠিক উত্তর:
    খ) ৬ ঘন্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৬ ঘন্টা
    ব্যাখ্যা
    ▪ যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময় অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘন্টা বেশি
    ▪ পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
    ▪ সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০×৪=৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
    ৪০.
    পামীর মালভূমি সম্পর্কে কোনটি সত্য নয়?
    1. ক) পৃথিবীর উচ্চতম মালভূমি
    2. খ) উচ্চতা প্রায় ৭,৬৪৯ মিটার
    3. গ) পৃথিবীর ছাদ বলা হয়
    4. ঘ) সিরিয়া ও ইসরাইল সীমান্তে অবস্থিত
    সঠিক উত্তর:
    ঘ) সিরিয়া ও ইসরাইল সীমান্তে অবস্থিত
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) সিরিয়া ও ইসরাইল সীমান্তে অবস্থিত
    ব্যাখ্যা
    ▪ পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামীর মালভূমি।
    ▪ এটি মধ্য এশিয়ার তাজিকিস্তান, কিরগিজস্তান, চীন ও আফগানিস্তানে অবস্থিত।
    ▪ পামীর মালভূমির উচ্চতা প্রায় ৭,৬৪৯ মিটার।
    ▪ পামীর মালভূমিকে ‘পৃথিবীর ছাদ’ বলা হয়।

    অন্যদিকে
    সিরিয়া ও ইসরাইল সীমান্তে অবস্থিত গোলান মালভূমি।
    ▪ এশিয়ার তিব্বত মালভূমি একটি পর্বতমধ্যবর্তী মালভূমি। এটি উত্তরে কুনলুন পর্বতমালা এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা দ্বারা বেষ্টিত।

    তথ্যসূত্র: ব্রিটানিকা।
    ৪১.
    কর্ণফুলির প্রধান উপনদী -
    1. ক) হালদা
    2. খ) কাসালং
    3. গ) বোয়ালখালি
    4. ঘ) সবগুলো
    সঠিক উত্তর:
    ঘ) সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) সবগুলো
    ব্যাখ্যা
    কর্ণফুলী
    • কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এরপর রাঙামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান নদী।
    • এ নদীর দৈর্ঘ্য ২৭৪ কিলোমিটার। কর্ণফুলির প্রধান উপনদী কাসালং, হালদা ও বোয়ালখালি
    • রাঙামাটি জেলার কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
    • দেশের প্রধান সমুদ্র বন্দরটি বাণিজ্যিক নগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪২.
    নিচের কোনটি বায়ুমন্ডলের উপাদান নয়?
    1. ক) পাথর
    2. খ) জলীয়বাষ্প
    3. গ) ধূলিকণা
    4. ঘ) বিভিন্ন প্রকার গ্যাস
    সঠিক উত্তর:
    ক) পাথর
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) পাথর
    ব্যাখ্যা
    বায়ুমন্ডলের উপাদান
    • পৃথিবীপৃষ্ঠ ও তার চারদিক জুড়ে বায়ুমন্ডল বেষ্টিত। এই মন্ডল নানা রকমের গ্যাসের মিশ্রণে গঠিত হয়েছে। এই গ্যাসীয়
    মিশ্রণ ভূ-পৃষ্ঠ থেকে আনুমানিক ৮০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রায় সমান।
    • বায়ুমন্ডলে আরও রয়েছে অসংখ্য ধূলিকণার সংমিশ্রণ। এই সব কঠিন ও তরল কণিকাকে একত্রে বলা হয় রঞ্জক পদার্থ।
    • বায়ুমন্ডলের বর্ণ, গন্ধ, আকার কিছুই নেই। তাই বায়ুমন্ডলের এই সব উপাদান স্বাভাবিক অবস্থায় অনুভব করা যায় না।
    • সুতরাং বায়ুমন্ডলের উপাদান বলতে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয়বাষ্প, ধূলিকণা ও কণিকার সংমিশ্রণকে বুঝায়।   

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ৪৩.
    বায়ুমন্ডলের কোন স্তরটি ভূ-ত্বকের সবচেয়ে নিচে অবস্থিত?
    1. ক) মেসোমন্ডল
    2. খ) স্ট্রাটোমন্ডল
    3. গ) এক্সোমন্ডল
    4. ঘ) ট্রপোমন্ডল
    সঠিক উত্তর:
    ঘ) ট্রপোমন্ডল
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ট্রপোমন্ডল
    ব্যাখ্যা
    • বায়ুমন্ডলের যে স্তরটি ভূ-ত্বকের সব থেকে নিচের স্তরে অবস্থিত সেটি হলো ট্রপোমন্ডল বা ট্রপোস্ফিয়ার।
    • এই স্তরে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদির সৃষ্টি হয়।
    • ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি বা ট্রপোপজ।
    • ট্রপোবিরতি এলাকায় তাপমাত্রা ৫৪০ সেলসিয়াসের নিচে থাকে।
    • ট্রপোমন্ডলের গভীরতা পৃথিবীর চারিদিকে সবসময় সমান থাকে না। ভিন্ন ভিন্ন অক্ষাংশে ও ঋতুভেদে এই গভীরতার পার্থক্য হয়।

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
    ৪৪.
    আগ্নেয় পর্বতের উদাহরণ কোনটি?
    1. ক) হিমালয়
    2. খ) আন্দিজ
    3. গ) রকি
    4. ঘ) ভিসুভিয়াস
    সঠিক উত্তর:
    ঘ) ভিসুভিয়াস
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ভিসুভিয়াস
    ব্যাখ্যা
    আগ্নেয় পর্বত : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নির্গত লাভা, দীর্ঘকাল ধরে একই জায়গায় সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের
    সৃষ্টি করে।  যেমন - জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপের মওনালোয়া, ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমানজারো ইত্যাদি।

    তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪৫.
    উপকূলে সুনামির ঢেউয়ের উচ্চতা কত?
    1. ক) ২৫-৫০ মিটার
    2. খ) ৩০-৪৫মিটার
    3. গ) ৩০-৫০ মিটার
    4. ঘ) ৩৫-৬৫ মিটার
    সঠিক উত্তর:
    গ) ৩০-৫০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৩০-৫০ মিটার
    ব্যাখ্যা
    সুনামি সৃষ্টির কারণ ও সুনামির গতিবিধি
    • সমুদ্রতলে জিও টেকটোনিক প্রক্রিয়ার দরুণ ভূ-আন্দোলনের ফলে যে কম্পন হয় তা প্রধানত দু’ভাবে হয়ে থাকে। যথা : সমান্তরালভাবে ও উলম্বভাবে।
    • সুনামির সময় সমুদ্রতলে উলম্ব আলোড়ন হয়। এর ফলে সমুদ্রতলের ভূ-পৃষ্ঠের কোনো স্থান বিশাল অঞ্চলজুড়ে বসে যায় বা কোনো স্থান খাড়াভাবে ওপরে উঠে আসে ও সমুদ্রতলে ফাটলের সৃষ্টি করে যার ফলে তলদেশের সমতা নষ্ট হয়।
    • দ্রুত সমুদ্রপৃষ্ঠের পানির সমতা রক্ষার জন্য পানিরাশির প্রচন্ড উলম্বচাপের সৃষ্টি হয়। ফলশ্রম্নতিতে উপরিভাগের পানির সমতা রক্ষার জন্য সুনামি সৃষ্টি হয়। সুনামির সৃষ্টির প্রধান কারণ সমুদ্রের তলদেশের ভূমিকম্প। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেও সুনামি সৃষ্টি হয়ে থাকে।
    • এছাড়া পারমানবিক বিস্ফোরণ, ভূমিধ্বস, উল্কাপিন্ডের পতন ইত্যাদি কারণেও সুনামি হতে পারে। সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে ঢেউয়ের সৃষ্টি করে তা প্রবলবেগে উপকূলের দিকে অগ্রসর হয়।
    • সুনামির একেকটি ঢেউ ঘন্টায় ৬৪০-৯৬০ কি.মি বেগে প্রবাহিত হয়। সুনামির ঢেউ উপকূলের দিকে আসতে থাকলে ঢেউয়ের গতির প্রচন্ডতা কমলেও ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় বহুগুণে।
    • গভীর সমুদ্রে সুনামির উৎপত্তিস্থলে সুনামির উচ্চতা মাত্র কয়েক সে.মি. উঁচু কিন্তু উপকূলে সুনামির ঢেউয়ের উচ্চতা ৩০-৫০ মিটার উঁচু আকার ধারণ করে।                          

    তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪৬.
    আয়তন এবং গভীরতার দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
    1. ক) প্রশান্ত মহাসাগর
    2. খ) আটলান্টিক মহাসাগর
    3. গ) ভারত মহাসাগর
    4. ঘ) উত্তর মহাসাগর
    সঠিক উত্তর:
    ক) প্রশান্ত মহাসাগর
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) প্রশান্ত মহাসাগর
    ব্যাখ্যা
    • পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
    • প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
    • গড় গভীরতা - গড় - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি.
    • এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
    • ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত‌।
    • আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। 

    তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস এবং ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪৭.
    নিচের কোনটি আগ্নেয় শিলার বৈশিষ্ট্য নয়?
    1. ক) স্তরবিহীন
    2. খ) জীবাশ্ম বিশিষ্ট
    3. গ) কেলাসিত
    4. ঘ) প্রাচীনতম
    সঠিক উত্তর:
    খ) জীবাশ্ম বিশিষ্ট
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) জীবাশ্ম বিশিষ্ট
    ব্যাখ্যা
    আগ্নেয় শিলা
    সৃষ্টির প্রথমে পৃথিবী উত্তপ্ত গ্যাসীয়পিন্ড ছিল। এই গ্যাসপিন্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়। পরে আরো তাপ বিকিরণ করে উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে।

    আগ্নেয় শিলার বৈশিষ্ট্য
    ১। স্তরবিহীন : উত্তপ্ত গলিত অবস্থা থেকে ঠান্ডা হয়ে জমাট বেঁধে এই জাতীয় শিলার সৃষ্টি হয় বলে এতে কোনো স্তর থাকে
    না।
    ২। জীবাশ্মবিহীন : উত্তপ্ত গলিত পদার্থ থেকে আগ্নেয় শিলার উৎপত্তি বিধায় কোনো প্রাণি বা উদ্ভিদের অস্তিত্ব আশা করা
    যায় না। এ কারণে এ জাতীয় শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায় না।
    ৩। কেলাসিত : উত্তপ্ত গলিত অবস্থা থেকে তাপ বিকিরণ করে এ জাতীয় শিলা তৈরি হয় বলে ক্ষেত্রবিশেষে কেলাসিত হয়
    বা নির্দিষ্ট আকারে দানা বাঁধে।
    ৪। অপ্রবেশ্য : আগ্নেয় শিলার দানাগুলির মধ্যে কোনো ছিদ্র না থাকায় এই শিলায় পানি প্রবেশ করতে পারে না। তাই
    আগ্নেয় শিলা অপ্রবেশ্য।
    ৫। সুদৃঢ় ও সুসংহত : উত্তপ্ত গলিত অবস্থা থেকে তাপ বিকিরণ করে উৎপন্ন হয় বলে এ শিলা সুদৃঢ় ও সুসংহত।
    ৬। প্রাচীনতম : আগ্নেয় শিলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি পৃথিবীর প্রাচীনতম শিলা। এই শিলা থেকে অন্যান্য শিলার
    উৎপত্তি হয়েছে।
    ৭। অপেক্ষাকৃত ভারী : আগ্নেয় শিলা অন্যান্য শিলার চেয়ে অপেক্ষাকৃত ভারী।

    অন্যদিকে,
    পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে  পাললিক শিলা  বলে। পাললিক শিলার বৈশিষ্ট্যসমূহ - 
    ১। পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়ে সৃষ্টি হয়;
    ২। পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায়;
    ৩। পাললিক শিলা স্ফটিকাকার নয়;
    ৪। পাললিকা শিলা হালকা, ভঙ্গুর ও তরঙ্গ বিশিষ্ট।

    তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪৮.
    পৃথিবীর গভীরতম খাতের নাম কী?
    1. ক) অ্যারাবিয়ান ট্রেঞ্চ
    2. খ) সোয়াচ অব নো গ্রাউন্ড
    3. গ) পুয়ের্তোরিকো সমুদ্রখাত
    4. ঘ) মারিয়ানা সমুদ্রখাত
    সঠিক উত্তর:
    ঘ) মারিয়ানা সমুদ্রখাত
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) মারিয়ানা সমুদ্রখাত
    ব্যাখ্যা
    • গভীর সমুদ্রের সমভূমিতে সৃষ্ট গভীর খাত বা গর্তকে সমুদ্রখাত বলে। পৃথিবীর গভীরতম সমুদ্রখাত হলো মারিয়ানা সমুদ্রখাত।
    • এর গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার। এটি প্রশান্ত মহাসাগরে গুয়াম দ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

    অন্যদিকে, 
    • পুয়ের্তোরিকো (৮,৫৩৮ মি.) আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি সমুদ্রখাত।
    • গঙ্গাখাত বা সোয়াচ অব নো গ্রাউন্ড হলো বঙ্গোপসাগরে অবস্থিত একটি সমুদ্রখাত।

    তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪৯.
    প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অর্ন্তভুক্ত অঞ্চল নয় কোনটি?
    1. ক) রাজশাহী, বগুড়া, জয়পুরহাট
    2. খ) টাঙ্গাইল ও গাজীপুর
    3. গ) গাইবান্ধা, রংপুর, দিনাজপুর
    4. ঘ) রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি
    সঠিক উত্তর:
    ঘ) রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি
    ব্যাখ্যা
    প্লাইস্টোসিনকালের সোপান সমূহ
    আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে। এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর। দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত। প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। নিম্নে এসব উচ্চভূমি বর্ণনা করা হলো - 

    বরেন্দ্র ভূমি:
    • উত্তরবঙ্গের পদ্মা-যমুনার দোআঁশ অঞ্চলের মধ্যভাগে নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে এ সুবিশাল বরেন্দ্র ভূমি অবস্থিত।
    • এর আয়তন ৩২৪ বর্গ কি.মি. এবং বঙ্গ অববাহিকায় এটি সর্ববৃহৎ প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি।
    • এ এলাকার ভূমি অসমতল এবং মাটি লাল ও কাঁকরময়। বরেন্দ্র ভূমিতে ধান, পাট, ভুট্টা, পান প্রভৃতির চাষ হয়ে থাকে।

    মধুপুর ও ভাওয়ালের গড়
    • উত্তরে সাবেক ব্রহ্মপুত্র নদ হতে দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এ অঞ্চল বিস্তৃত। এটি প্লাইস্টোসিন যুগে দ্বিতীয় বৃহত্তর উচ্চভূমি। এ উচ্চ উত্থিত অঞ্চলটির মোট আয়তন ৪,১০৫ বর্গ কি.মি. (১,৫৮৫ বর্গ মাইল)।
    • টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধ্যে অবস্থিত এ অঞ্চলের উত্তরাংশ মধুপুর গড় এবং গাজীপুর জেলায় অবস্থিত এ অঞ্চলের দক্ষিণাংশ ভাওয়ালের গড় নামে পরিচিত।
    • এর মাটির রং লাল এবং কংকর মিশ্রিত। ফলে গজারী বন ছাড়া অন্যান্য কৃষি ফসলের জন্য এ মাটি অনুপযুক্ত।
    • এ অঞ্চলের ভূমি সমুদ্র হতে গড়ে প্রায় ৬ হতে ৩০ মিটার (১০ হতে ১০০ ফুট) উঁচু।

    ময়নামতি ও লালমাই পাহাড়
    • কুমিল্লা শহরের ৮ কি.মি. (৫ মাইল) পশ্চিমে ময়নামতি ও লালমাই পাহাড় অবস্থিত।
    • এর আয়তন প্রায় ৩৪ বর্গ কি.মি.। গড় উচ্চতা ২১ মিটার (৭০ ফুট)। স্থানভেদে এর উচ্চতা ৪৬ মিটার (১৫০ ফুট) হয়ে থাকে।
    • এর মটির রং লাল। তাই একে লালমাই পাহাড় বলা হয়। এটি হস্ট শ্রেণীভুক্ত পাহাড় এবং বালি, নুড়ি, কংকর ইত্যাদি দ্বারা গঠিত।

    অন্যদিকে,
    দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
    রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
    • দক্ষিণ-পূর্বের এ পাহাড়গুলাের গড় উচ্চতা ৬১০ মিটার।
    • বান্দরবানের একটি শৃঙ্গের নাম তাজিনডং (বিজয়), যার উচ্চতা ১.২৮০ মিটার। এটিই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।।
     
    তথ্যসূত্র: বাণিজ্যিক ভূগোল, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫০.
    গোবী মরুভূমি বিস্তৃত -
    1. ক) রাশিয়া ও জাপান
    2. খ) যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
    3. গ) ভারত ও পাকিস্তান
    4. ঘ) মঙ্গোলিয়া ও চীন
    সঠিক উত্তর:
    ঘ) মঙ্গোলিয়া ও চীন
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) মঙ্গোলিয়া ও চীন
    ব্যাখ্যা
    • গোবী মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি।
    • মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন - দুই দেশে বিস্তৃত।
    • মরুভূমিটি আনুমানিক ১৩ লক্ষ (১২ লক্ষ ৯৫ হাজার) বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট।

    •বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান - 
    - থর মরুভূমি : ভারত ও পাকিস্তান।
    - গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
    - মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র
    - সাহারা মরুভূমি : আফ্রিকা

    তথ্যসূত্র: ব্রিটানিকা।
    ৫১.
    বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা কোনটি?
    1. ক) তেঁতুলিয়া
    2. খ) টেকনাফ
    3. গ) শিবগঞ্জ
    4. ঘ) থানচি 
    সঠিক উত্তর:
    ক) তেঁতুলিয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) তেঁতুলিয়া
    ব্যাখ্যা
    • বাংলাদেশের সবচেয়ে উত্তরের:
    স্থান: বাংলাবান্দা
    উপজেলা: তেঁতুলিয়া
    জেলা: পঞ্চগড়।

    • বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের:
    স্থান: ছেঁড়া দ্বীপ
    উপজেলা: টেকনাফ
    জেলা: কক্সবাজার

    • বাংলাদেশের সবচেয়ে পূর্বের: 
    স্থান: আখাইনঠং
    উপজেলা: থানচি 
    জেলা: বান্দরবান 

    • বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের: 
    স্থান: মনাকষা 
    উপজেলা: শিবগঞ্জ 
    জেলা: চাপাইনবাবগঞ্জ।

    তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
    ৫২.
    পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকতের দৈঘ্য কত?
    1. ক) ৮৫ কি.মি.
    2. খ) ১৪৫ কি.মি.
    3. গ) ১২৫ কি.মি.
    4. ঘ) ১২০ কি.মি.
    সঠিক উত্তর:
    ঘ) ১২০ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১২০ কি.মি.
    ব্যাখ্যা
    • কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কি.মি.
    • কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। 
    • কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত একটি পর্যটন শহর।
    • এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।
    • এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
    • এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশান।

    তথ্যসূত্র: কক্সবাজার জেলা ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইট।
    ৫৩.
    বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে উত্তর-দক্ষিণ বরাবর অতিক্রম করা রেখাটি কী নামে পরিচিত?
    1. ক) কর্কটক্রান্তি রেখা
    2. খ) মকরক্রান্তি রেখা
    3. গ) ৯০ ডিগ্রি দক্ষিণ-পূর্ব দ্রাঘিমারেখা
    4. ঘ) ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা
    সঠিক উত্তর:
    ঘ) ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা
    ব্যাখ্যা
    • বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে উত্তর-দক্ষিণ বরাবর ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
    • সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা (ট্রপিক অব ক্যান্সার) দেশের মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিম বরাবর অতিক্রম করেছে।
    • রেখা দুটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় পরস্পরকে অতিক্রম করেছে।

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
    ৫৪.
    পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
    1. ক) চাঁদপুর
    2. খ) আজরিমিগঞ্জ
    3. গ) চিলমারি
    4. ঘ) গোয়ালন্দ
    সঠিক উত্তর:
    ঘ) গোয়ালন্দ
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) গোয়ালন্দ
    ব্যাখ্যা
    • পদ্মা ও যমুনার মিলনস্থল: গোয়ালন্দ (রাজবাড়ী)

    অন্যদিকে,
    • সুরমা ও কুশিয়ারার মিলনস্থল (মেঘনা): আজরিমিগঞ্জ (হবিগঞ্জ)
    • পদ্মা ও মেঘনার মিলনস্থল: চাঁদপুর
    • ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল: চিলমারি (কুড়িগ্রাম)
    • পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল: ভৈরববাজার (কিশোরগঞ্জ)

    তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
    ৫৫.
    ভূ-ত্বক গঠন করে -
    1. ক) শিলা
    2. খ) খনিজ
    3. গ) খনিজ ও শিলা
    4. ঘ) পাথর
    সঠিক উত্তর:
    গ) খনিজ ও শিলা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) খনিজ ও শিলা
    ব্যাখ্যা
    ভূ-ত্বকের গঠন
    • পৃথিবীর উপরিভাগের শক্ত আবরণ ভূ-ত্বক বিভিন্ন ধরনের খনিজ শিলা দ্বারা গঠিত।
    • ভূ-ত্বক অশ্মমন্ডলেরই উপরিভাগ যার মধ্যে অক্সিজেন ও সিলিকনের পরিমাণ বেশি।
    • আজ পর্যন্ত আবিষ্কৃত মোট ১০৫টি মৌলিক উপাদানের মধ্যে ২০টি উপাদান ভূ-ত্বকের প্রায় শতকরা ৯৯.৫ অংশ দখল করে আছে। ভূ • ত্বকের গভীরতা সর্বত্র সমান নয়। তবে এর গড় গভীরতা ২০ কিলোমিটার।
    • গ্রানাইট স্তরের গড় গভীরতা ৮ কিলোমিটার। ভূ-ত্বক গঠনকারী শিলারাশির ঘনত্ব ২.৭৫ থেকে ৩.০ পর্যন্ত।
    • ভূ-ত্বক বা অশ্মমন্ডলের উপরিভাগেই পৃথিবীর বাহ্যিক দিকগুলো দেখা যায়। যেমন - সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, নদী, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি।

    তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫৬.
    বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
    1. ক) মে
    2. খ) মার্চ
    3. গ) এপ্রিল
    4. ঘ) জুন
    সঠিক উত্তর:
    গ) এপ্রিল
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) এপ্রিল
    ব্যাখ্যা
    • বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার এবং গড় তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিপাত এবং তাপমাত্রায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে।
    • বাংলাদেশ ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত। তবে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহের উপর ভিত্তি করে তিনটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ঋতু দেখা যায়। এগুলো হলো - গ্রীষ্মকাল, বষার্কাল এবং শীতকাল।  
    এপ্রিল মাসে গড় তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং এটি বছরের উষ্ণতম মাস
    • জানুয়ারি শীতলতম মাস। এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭ ডিগ্রী সেলসিয়াস। 

    তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫৭.
    টারশিয়ারি যুগের অর্ন্তভুক্ত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
    1. ক) টিলা
    2. খ) জঙ্গল
    3. গ) পাহাড়
    4. ঘ) উচু ভূমি
    সঠিক উত্তর:
    ক) টিলা
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) টিলা
    ব্যাখ্যা
    বাংলাদেশের ভূ-প্রকৃতি বর্ণনা
    • ভূমির অবস্থা এবং গঠনের সময়ানুক্রমিক দিক হতে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনটি প্রধান ভাগে বিভক্ত করা যায়। যথা -
    ১. টারশিয়ারী যুগের পাহাড়সমূহ,
    ২. প্লাইস্টোসিনকালের সোপান সমূহ এবং
    ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

    টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
    বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। পাহাড়গুলাে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগােত্রীয়। এ পাহাড়গুলাে বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলােকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-
    (ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও
    (খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।

    (ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
    • রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
    • দক্ষিণ-পূর্বের এ পাহাড়গুলাের গড় উচ্চতা ৬১০ মিটার।
    • বান্দরবানের একটি শৃঙ্গের নাম তাজিনডং (বিজয়), যার উচ্চতা ১.২৮০ মিটার। এটিই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।।

    (খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ 
    • ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার ৫ উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলাের গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়।
    • উত্তরের পাহাড়গুলাে স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত
    • এগুলাের উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার।
    • এ পার্বত্য অঞ্চলে অধিক বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের ঢালে প্রচুর চা উৎপন্ন হয়।  

    তথ্যসূত্র: বাণিজ্যিক ভূগোল, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।