পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ৫ টপিক: পারমাণবিক অস্ত্র, ক্ষেপনাস্ত্র, যুদ্ধবিমান, আলোচিত অভিযান, ইন্টারপোল, স্কটল্যান্ড ইয়ার্ড, নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রন -জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি, রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন, স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি এবং মানবাধিকার সংক্রান্ত চুক্তি (Petition of Rights, English Bill of Rights, Pact of paris) International Bill Of Human Rights (মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি), মানবাধিকার সংগঠন -আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সম্মেলন/কনভেনশন- আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন+বিশ্ব মানবাধিকার সম্মেলন+ভিয়েনা, কনভেনশন 1961 + ভিয়েনা কনভেনশন 1993 এবং বিশ্ব সংস্কৃতি: সংস্কৃতি - পঞ্জিকা, দর্শন, ভাষা, সাহিত্য, আরবী সাহিত্য, গ্রন্থাগার, শিক্ষা, বিশ্ববিদ্যালয়, দৃশ্যকলা, কারু ও লোকশিল্প, চিত্র শিল্প রেনেসাঁস, গুহাশিল্প, সংগীত, নাটক, জাদুঘর, স্থাপত্য, প্রাসাদ ও ভবন, বিনোদন। [Live Class – 13, 14 & 15]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
  1. অটোয়া, কানাডা 
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. হেগ, নেদারল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা

অটোয়া কনভেনশন:
- অটোয়া কনভেনশন, যা "স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি" নামেও পরিচিত,।
- অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন (ভূ-মাইন) ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 
- এই চুক্তিটি ১৯৯৭ সালে অটোয়ায, কানাডায় স্বাক্ষরিত হয়েছিল।
- এবং ১৯৯৯ সালের মার্চ থেকে কার্যকর হয়েছে। 
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী স্থলমাইন অস্ত্র ব্যবহার বন্ধ করা।
- বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার রয়েছে।
- স্বাক্ষরকারী কিন্তু অননুমোদিত: মার্শাল দ্বীপপুঞ্জ।
- অ-স্বাক্ষরকারী: ৩৪টি দেশ (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ)।

উৎস: Arms Control Association.

.
চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কোন স্থানে? 
  1. লুপ নার
  2. মরুরোয়া দ্বীপ
  3. পুঙ্গগেয়রি
  4. কিরিতিমাতি দ্বীপ
ব্যাখ্যা

- চীন  ১৯৬৪ সালে লুপ নার নামক স্থানে পারমানবিক পরিক্ষা করে।

• কয়েকটি দেশের পারমানবিক পরিক্ষার স্থান:
- যুক্তরাষ্ট্র - প্রথম পারমাণবিক পরীক্ষার ১৯৪৫ সালে।
- পারমাণবিক পরীক্ষার স্থান: নিউ মেক্সিকো।
- রাশিয়া-১৯৪৯ সালে সেমিপালাটিনস্ক নামক স্থানে ।
- যুক্তরাজ্য- ১৯৫২ সালে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মন্টে বেলো দ্বীপপুঞ্জে।
- ফ্রান্স – ১৯৬০ সালে আলজেরিয়ার সাহারা মরুভূমিতে।
- চীন ১৯৬৪ সালে, লুপ নার।
- ভারত - ১৯৭৪ সালে পোখরান ও  ১৯৯৮ সালে।
- পাকিস্তান- ১৯৯৮ সালে চাগাই নামক স্থানে।
- উত্তর কোরিয়া ২০০৬ সালে পুঙ্গগেয়রি নামক স্থানে।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
অপারেশন ডেজার্ট স্টর্ম কোন যুদ্ধের সাথে সম্পর্কিত?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. উপসাগরীয় যুদ্ধ
  4. আফগান যুদ্ধ
ব্যাখ্যা

• অপারেশন ডেজার্ট স্টর্ম:
- অভিযান পরিচালনা করে বহুজাতিক বাহিনী।
- কারণ: উপসাগরীয় যুদ্ধ।
- সময়: ১৯৯১ সালে।

অপরদিকে, 
• অপারেশন বারবারোসা:

- অভিযান পরিচালনা করে জার্মানি।
- কারণ: রাশিয়ায় সামরিক অভিযান পরিচালনা।
- সময়: দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

• অপারেশন ব্লু স্টার :
- অভিযান পরিচালনা করে ইন্দিরা গান্ধী সরকার।
- কারণ: স্বর্ণ মন্দিরে সামরিক অভিযান।
- সময়: ১৯৮৪ সালে।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা রয়েছে?
  1. ২৮টি
  2. ৩০টি
  3. ২৬টি
  4. ৩৫টি
ব্যাখ্যা

International Bill of Human Rights: 
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি ঘোষণা।
- ও দুটি আর্ন্তজাতিক চুক্তিকে গঠিত International Bill of Human Rights.
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয় ১৯৪৮ সালে
- জাতিসংঘ মানবাধিকার কমিশন ১৯৪৬ সালে ঘোষণা করে।।
- ১০ ডিসেম্বর, ১৯৪৮ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত।
- মোট ধারা ৩০ টি।
- আর্ন্তজাতিক মানবাধিকার সম্মেলন ১৯৬৮- তেহরান ইরান, ২০ বছর পূর্তি উপলক্ষে।
- দ্বিতীয় বৈশ্বিক মানবাধিকার সম্মেলন ১৯৯৩ অনুষ্ঠিত হয়  ভিয়েনা।

উৎস: জাতিসংঘ ওয়েবসািইট।

.
’কিতাবুল ইবার’ বিখ্যাত গ্রন্থটি কার রচিত? 
  1. ইবনে বতূতা
  2. ইবনে খালদুন
  3. আল ফারাবী
  4. আল খারাজী
ব্যাখ্যা

ইবনে খাল্দুন:
- জন্ম: ২৭ মে, ১৩৩২, তিউনিস (বর্তমান তিউনিসিয়া)। 
- মৃত্যু: ১৭ মার্চ ১৪০৬, কায়রো (মিশর)
- তিনি সুপরিচিত একজন আরব ইতিহাসবিদ,
- যিনি ইতিহাসের প্রথম অ-ধর্মীয় দার্শনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন ।
- তাঁর সাফল্যমণ্ডিত রচনা Muqaddimah. 
- বিখ্যাত গ্রন্থ কিতাবুল ইবার ।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
বার্ট্রান্ড রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
  1. ১৯৫০ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৫৬ সালে
  4. ১৯৫২ সালে
ব্যাখ্যা

বার্ট্রান্ড রাসেল :
- তার প্রকৃত নাম: Bertrand Arthur William Russell,
-  বাট্রান্ড রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
- তিনি Political Ideals গ্রন্থটি লিখেছেন।

• তার বিখ্যাত বই সমূহ: 
- The Elements of Ethics,
- Human Society in Ethics and Politics,
- Moral and others,
- Power: A New Social Analysis,
- Political Ideals,
- Introduction to Mathematical Philosophy etc.

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

.
’দোজাংখা’ কোন দেশের  ভাষা?
  1. মালদ্বীপ 
  2. ভুটান 
  3. হাঙ্গেরি
  4. ভ্যাটিকান সিটি 
ব্যাখ্যা

ভুটান:
- ভুটান দক্ষিণ-মধ্য এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৪,৮২৪ বর্গ মাইল (৩৮,৩৯৪ বর্গ কিমি)।
- রাজধানী: থিম্পু।
- ভাষা: দোজংখা।
- ধর্ম: তিব্বতি, বৌদ্ধধর্ম, এছাড়াও হিন্দু ধর্ম। 
- মুদ্রা: গুলট্রাম।
- ভুটান বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ।

অন্যদিকে,
- খেমার কম্বোডিয়ার ভাষা।
- ক্যাটালন স্পেন ভাষা। 
- সার্ব বসনিয়া হার্জেগোভিনা ভাষা।
- মজর (Magyar) হাঙ্গেরির ভাষা।
- ল্যাটিন ভ্যাটিকান সিটি ভাষা।
- দিভেহি মালদ্বীপের ভাষা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
 ‘লুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?
  1. ফ্রান্স 
  2. জার্মানি
  3. জাপান 
  4. বেলজিয়াম
ব্যাখ্যা

• লুভর মিউজিয়াম: 
- অবস্থান: প্যারিস, ফ্রান্স।
- সীন নদীর ডান তীরে অবস্থিত।
- প্রতিষ্ঠা: ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় সরকারি যাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। 
- মূল ভবনটি আসলে ১২শ শতকে নির্মিত একটি দুর্গ,
- যা পরে রাজপ্রাসাদে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে জাদুঘরে রূপ নেয়।

• বিশেষত্ব:
- বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর এবং অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা।
- এর সংগ্রহে আছে ৩৮০,০০০-এর বেশি শিল্পকর্ম, যার মধ্যে প্রায় ৩৫,০০০ প্রদর্শিত হয়।
- শিল্পকর্মের সময়সীমা প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১শ শতক পর্যন্ত বিস্তৃত।

• মিউজিয়ামে প্রসিদ্ধ শিল্পকর্ম:
- মোনা লিসা, লিওনার্দো দা ভিঞ্চি
- ভেনাস দ্য মাইলো  প্রাচীন গ্রিক ভাস্কর্য
- উইংড ভিক্টরি অব সামোথ্রেস গ্রিক ভাস্কর্য
- দ্য র‍্যাফট অব দ্য মেডুসা  থিওডোর জেরিকো।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
জেনেভা কনভেনশনে কয়টি প্রটোকল রয়েছে?
  1. ৪টি
  2. ৩টি
  3. ২টি
  4. ৫টি
ব্যাখ্যা

• জেনেভা কনভেনশন: 
- যুদ্ধের বর্বরতাকে সীমিত করার আর্ন্তজাতিক চুক্তি।
-  এতে চারটি আনুষ্ঠানিক চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল রয়েছে।
- প্রটোকল -১: আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা সম্পর্কিত ।
- প্রটোকল-২: অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা সম্পর্কিত ।
- প্রটোকল-৩: একটি অতিরিক্ত স্বতন্ত্র প্রতীক (রেড ক্রিস্টাল) গ্রহণের সাথে সম্পর্কিত ।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১০.
’হিউম্যান রাইটস ওয়াচ‘ কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন?
  1. ইটালি
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা

Human Rights Watch (HRW) :
- প্রতিষ্ঠা ও ইতিহাস :1978 সালে "Helsinki Watch" নামে প্রতিষ্ঠিত, 
- যা পরবর্তীতে 1988 সালে Human Rights Watch নাম ধারন করে।
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা।
- এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। 
- প্রথমে সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ছিল এর উদ্দেশ্য, 
- পরবর্তীতে এর কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ১৯৯৭ সালে International Campaign to Ban Landmines-এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পায়।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।

১১.
বিশ্ব বিখ্যাত গ্রন্থগার ’লাইব্রেরী অব কংগ্রেস’ কোন দেশে অবস্থিত? 
  1. যুক্তরাষ্ট্র 
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া 
  4. অস্ট্রেলিয়া 
ব্যাখ্যা

’লাইব্রেরী অব কংগ্রেস’:
- প্রতিষ্ঠিত: ২৪ এপ্রিল ১৮০০ সালে, 
- মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের অধীনে কংগ্রেসের একটি নির্দিষ্ট গবেষণা গ্রন্থাগার হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
- এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত।

কয়েকটি দেশের লাইব্রেরী: 
- দ্যা ব্রিটিশ লাইব্রেরি লন্ডন, যুক্তরাজ্য।
- লাইব্রেরি অব কংগ্রেস ওয়াশিংটন ডি.সি.। 
- একাডেমি অব সায়েন্স :রাশিয়া
- আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার: মিসর।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১২.
’সালভেদর ডালি’ কোন দেশের চিত্রকর? 
  1. ইতালি
  2. স্পেন
  3. নেদারল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা

সালভাদোর ডালি:
-  তিনি জন্মগ্রহন করেন: ১১ মে ১৯০৪ সালে।
- স্থান: স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফিগুয়েরেসে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রকর।
- তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম The Persistence of Memory (1931)।
- তিনি ২৩ জানুয়ারি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: ব্রিটানিকা।

১৩.
’ফাতেহ’ কোন দেশের মিসাইল ক্ষেপনাস্ত্র? 
  1. উত্তর কোরিয়া 
  2. পাকিস্তান 
  3. ইরান 
  4. ইসরায়েল
ব্যাখ্যা

বিভিন্ন দেশের মিসাইল
- রাশিয়া: এস ৪০০
- ইসরাইল: জেরিকো, বরাক, 
- ইরান: ফাতেহ, ফজর, কাওসার।
- উত্তর কোরিয়া: তাইপেডং, কে এন -০৬।
- ভারত: অগ্নি, ত্রিশুল, ব্রাহ্ম, পৃথ্বি।
- পাকিস্তান: ঘোরি, বাবর, শাহিন, গজনভি।

অপরদিকে, 
যুক্তরাষ্ট্র: 
- পেট্রিয়ট - আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংকারী মিসাইল।
- টমাহক – সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য মিসাইল । 
- ট্রাইডেন্ট – ব্যালাস্টিক মিসাইল।

উৎস: ব্রিটানিকা।

১৪.
’The last Supper’ দেয়ালচিত্রের চিত্রকর কে? 
  1. মাইকেল এঞ্জেলো
  2. লিওনার্দো দা ভিঞ্চি
  3. ভিনসেন্ট ভ্যান গগ
  4. পাবলো পিকাসো
ব্যাখ্যা

The last Supper:
- লিওনার্দো দা ভিঞ্চির 'The last Supper' বিখ্যাত দেয়াল চিত্র।

- এটি ইটালির মিলানে "সান্তা মারিয়া দেলে গ্রাজি” গির্জায় সংরক্ষিত আছে।
- দেয়াল চিত্রটি তৈরি করতে ৩ বছর লেগেছিল।

লিওনার্দো দ্য ভিঞ্চি: 

- ইতালিয় চিত্র শিল্পী।
- তিনি সর্বপ্রথম এরিয়াল পরিপ্রেক্ষিতের  ব্যবহার করেন। 
- বিখ্যাত চিত্রকর্ম: মোনালিসা।
- ইটালিয় নাম-La Gioconda. 
- পপলার প্যানেলের উপর তেলরঙে আঁকা।
- ফ্রান্সের লুভ্যর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।
- ভার্জিন অব দ্য রকস।

উৎস: ব্রিটানিকা। 

১৫.
’হিজরি সন’ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে?
  1. ৬২০ খ্রিস্টাব্দে
  2. ৬২২ খ্রিস্টাব্দে
  3. ৬২৮ খ্রিস্টাব্দে
  4. ৬২৫ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা

হিজরি বর্ষপঞ্জি: 
- ৬৩৮ খ্রীস্টাব্দে- হযরত ওমর কর্তৃক হিজরি বর্ষপঞ্জি (ইসলামি বর্ষপঞ্জি) প্রবর্তন হয়।
- ৬২২ খ্রীস্টাব্দে থেকে হিজরি সন গণনা শুরু [ হযরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদীনা হিযরতের দিন থেকে]।
- ৩৫৪/৩৫৫ দিনে বছর গণনা ।
- মোট মাস ১২ টি।
- মুহররম, সফর রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জ্বিলকদ এবং জ্বিলহজ্জ ।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট। 

১৬.
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা? 
  1. যুক্তরাজ্য 
  2. স্কটল্যান্ড
  3. নেদারল্যান্ড
  4. অস্ট্রিয়া 
ব্যাখ্যা

স্কটল্যান্ড ইয়ার্ড:
- স্কটল্যান্ড ইয়ার্ড  লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম।
- এটি যুক্তরাজ্যের একটি বিখ্যাত পুলিশ সংস্থা।
- যা লন্ডন শহরে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ তদন্তে প্রধান ভূমিকা পালন করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৮২৯ সালে,।
- উদ্যোক্তা: তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট পিল।
- প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস নামে একটি রাস্তায় অবস্থিত ছিল।
- নামের উৎস: এলাকার নাম থেকেই "Scotland Yard" নামটি প্রচলিত হয়।
- বর্তমান নাম: New Scotland Yard।

উৎস: Britannica.