পরীক্ষা আর্কাইভ

ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়

পরীক্ষাPSCতারিখ৯ নভেম্বর, ২০২৫সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয় পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৯.১১.২০২৫ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়

PSC · ৯ নভেম্বর, ২০২৫ · ১০০ প্রশ্ন

.
চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে?
  1. লুইপা
  2. শবর
  3. কাহ্নপা
  4. ডোম্বী
সঠিক উত্তর:
কাহ্নপা
উত্তর
সঠিক উত্তর:
কাহ্নপা
ব্যাখ্যা

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নাপা। তিনি মোট ১৩ টি পদ রচনা করেন। তাঁর মধ্যে ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা হচ্ছেন ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।

• কাহ্নপা:
- তিনি চর্যাপদের পদকর্তার মধ্যে সর্বাধিক পদ রচয়িতা।
- তিনি ছিলেন সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী।
- তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় দিকেই দক্ষ ছিলেন।
- কাহ্নপা ১৩ টি পদ রচনা করেন। তার রচিত ২৪ নং পদটি পাওয়া যায় নি।
- চর্যাপদে কাহ্নিল, কাহ্নি, কৃষ্ণচর্য, কৃষ্ণবজ্রপাদ, কাহ্নু নামে লিখতেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

.
  1. 32
  2. 10
  3. 8
  4. 3
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন:


সমাধান: 

.
প্রথম বাঙালি নারী কবি কে?
  1. চন্দ্রাবতী
  2. কামিনী রায়
  3.  স্বর্ণকুমারী দেবী
  4. বেগম রোকেয়া
সঠিক উত্তর:
চন্দ্রাবতী
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রাবতী
ব্যাখ্যা

• মহিলা কবি হিসেবে- 'চন্দ্রাবতী':
- চন্দ্রাবতী রামায়ণের প্রথম মহিলা অনুবাদক।
- মহিলা রামায়ণকার বলা হয় চন্দ্রাবতীকে।

- তিনি মধ্যযুগের প্রথম নারী কবি হিসেবে স্বীকৃত।
- চন্দ্রাবতী ১৫৫০ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- চন্দ্রাবতী ছিলেন মনসামঙ্গলের অন্যতম কবি দ্বিজ বংশীদাসের কন্যা।
- লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে তাঁর রচিত রামায়ণ বিশেষ মর্যাদা লাভ করেছিল।
- চন্দ্রাবতীর রচিত কাব্যগুলো হলো মালুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ ইত্যাদি।
------------------ 
• পালাগান হিসেবে- 'চন্দ্রাবতী' :
- চন্দ্রাবতীকে নিয়ে মৈমনসিংহ-গীতিকায় নয়ানচাঁদ ঘোষ নামে একজন কবির পালা রয়েছে।
- এই পালাটি বিভিন্ন নামে পরিচিত - ‘জয়-চন্দ্রাবতী’, 'চন্দ্রাবতী চরিত', 'চন্দ্রাবতী উপাখ্যান'।
- উল্লেখ্য,
চন্দ্রাবতী, মহুয়া, মলুয়া, কমলা, দেওয়ান মদিনা, দেওয়ান ভাবনা, রূপবতী, দস্যু কেনারামের পালা, ভেলুয়া ইত্যাদি উল্লেখযোগ্য লৌকিক আখ্যানমূলক পালাগান।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
বাংলা ভাষার স্বরধ্বানিমূল কয়টি?
  1. সাতটি
  2. নয়টি
  3. দশটি
  4. এগারোটি
সঠিক উত্তর:
সাতটি
উত্তর
সঠিক উত্তর:
সাতটি
ব্যাখ্যা

বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা- 
১. স্বরধ্বনি ও
২. ব্যঞ্জনধ্বনি।

মৌলিক স্বরধ্বনি:
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা - ৭টি।
যেমন:
- ই, এ, অ্যা, আ, অ, ও, উ।

- বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা ৩০টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
I had better _____ home. Use the right form of verb.
  1. gone
  2. go
  3. would go
  4. went
সঠিক উত্তর:
go
উত্তর
সঠিক উত্তর:
go
ব্যাখ্যা

Answer: go.

Complete sentence: I had better go home.

• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.

.
Autoclave এর কাজ-
  1. ভাইরাস ধ্বংস করা
  2. টিটেনাস ড্রীবানু মারা
  3. ফাংগাস ধ্বংস করা 
  4. সব জীবানু ধ্বংস করা
সঠিক উত্তর:
সব জীবানু ধ্বংস করা
উত্তর
সঠিক উত্তর:
সব জীবানু ধ্বংস করা
ব্যাখ্যা

• অটোক্লেভের কাজ (Function of Autoclave): 
- অটোক্লেভ হলো একটি যন্ত্র যা বাষ্পের মাধ্যমে জীবাণুমুক্তকরণ (Sterilization) প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।  
- এটি উচ্চ তাপমাত্রা (প্রায় ১২১° সেলসিয়াস) ও চাপ (১৫ পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি) ব্যবহার করে জীবাণু ধ্বংস করে।  
- অটোক্লেভের মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস এবং স্পোরসহ সকল প্রকার জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস করা যায়।  
- এটি সাধারণত চিকিৎসা উপকরণ, ল্যাবরেটরি সরঞ্জাম, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইত্যাদি জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয়।  
- শুধুমাত্র ভাইরাস, টিটেনাস জীবাণু বা ফাংগাস নয় — অটোক্লেভের কাজ হলো সব জীবাণু ধ্বংস করা।  

সুতরাং, অটোক্লেভের প্রধান কাজ হলো সকল প্রকার জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস করা।  
- সঠিক উত্তর: ঘ) সব জীবাণু ধ্বংস করা।

সূত্র - sciencedirect [link]

.
প্রমিত ভাষার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
  1. এ ভাষা সহজ-সরল
  2. এ ভাষা সবাই বুঝো 
  3. এ ভাষা দুর্বোধ্য
  4. এ ভাষা বিভিন্ন আদলের
সঠিক উত্তর:
এ ভাষা সহজ-সরল
উত্তর
সঠিক উত্তর:
এ ভাষা সহজ-সরল
ব্যাখ্যা

প্রমিত রীতি:
• বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের সব ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রতিতে পরিণত হয়। একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় ‘প্রমিত রীতি’। এটি ‘নাম রীতি’ নামেও পরিচিত।
• বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসাবে প্রমিত রীতির লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে।

প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য:
- প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্বতর হয়।
- প্রমিত রীতিতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন: তৎসম ‘বৎসর’-ও লেখা যায় আবার তদ্ভব ‘বছর’-ও লেখা যায়।
- প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়।
- প্রমিত ভাষা সর্বজনগ্রাহ্য, সহজ, স্পষ্ট এবং সরল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়?
  1. পিচাশ
  2. রিসকা
  3. ফাল
  4. রাইত্
সঠিক উত্তর:
রাইত্
উত্তর
সঠিক উত্তর:
রাইত্
ব্যাখ্যা

• ধ্বনি বিপর্যয়:
শব্দের শধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল,
- বাক্স > বাস্ক,
- রিকসা > রিস্‌কা ইত্যাদি।

অন্যদিকে,
অপিনিহিতি:
শব্দের মধ্যে ই বা উ ধ্বনি থাকলে তাদের উচ্চারণ যথাস্থানের আগে করার প্রবণতা থাকে৷ এর দরুণ ই অথবা উ নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- রাতি > রাইত, আজি > আইজ, মারি > মাইর ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
বাংলাদেশের সরকার পদ্ধতি- 
  1. এককেন্দ্রিক
  2. যুক্তরাষ্ট্রীয় 
  3. রাজতন্ত্র
  4. রাষ্ট্রপতি শাসিত
সঠিক উত্তর:
এককেন্দ্রিক
উত্তর
সঠিক উত্তর:
এককেন্দ্রিক
ব্যাখ্যা

বাংলাদেশের সরকার পদ্ধতি:
- বাংলাদেশ একটি গণতান্ত্রিক, এককেন্দ্রিক ও সংসদীয় সরকার ব্যবস্থার রাষ্ট্র।
- এর সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণের সর্বোচ্চ কল্যাণ ও অংশগ্রহণ নিশ্চিতের উদ্দেশ্যে সরকার কাঠামো কেন্দ্রিয় ও স্থানীয়ভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।

⇒ বাংলাদেশের সরকার ব্যবস্থা কাঠামো ও কার্যগতভাবে কতগুলো বৈশিষ্ট্য ধারণ করেছে।
- সাংবিধানিকভাবে বাংলাদেশের সরকার ব্যবস্থা এককেন্দ্রিক ও সংসদীয় কাঠামোর ওপর প্রতিষ্ঠিত।
- অর্থাৎ এই সরকার কাঠামোয় একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার থাকবে। কেন্দ্রীয় সরকারই রাষ্ট্রব্যবস্থার মূল সূতিকাগার হিসেবে আইন প্রণয়ন, বাস্তবায়ন ও ব্যাখ্যা সংক্রান্ত বিষয়ে ভূমিকা পালন করবে।
- সরকারের তিনটি অঙ্গ- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। প্রতিটি অঙ্গ 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য' নীতির মাধ্যমে স্ব-স্ব ক্ষেত্রে কার্যকরি। একটি বিভাগ কখনও অন্য বিভাগের কার্যে হস্তক্ষেপ করতে পারে না।
- সংসদীয় সরকার কাঠামোর নিয়ম মেনে বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদকে সর্বাপেক্ষা শক্তিশালী বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে।
- আইন অনুযায়ী শাসন বিভাগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ হল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
- এই সরকার ব্যবস্থায় একটি মন্ত্রিসভা থাকবে এবং বাংলাদেশ সংবিধানের ধারা ৫৫-র ৩ অনুসারে মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে।

উল্লেখ্য,
- এককেন্দ্রিক সরকার এক ধরনের একক, অখন্ড ও সুসংবদ্ধ সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। এ ধরনের শাসন ব্যবস্থায় কেন্দ্রই থাকে সকল ক্ষমতার উৎস। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় আঞ্চলিক বা স্থানীয় সরকারের অস্তিত্ব থাকতে পারে, এ সরকারগুলো কিছু কিছু ক্ষমতা উপভোগ করতেও পারে। তবে তাদের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের দেওয়া। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে এ সরকারগুলো তাদের ক্ষমতা ব্যবহার করে। কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে এ ক্ষমতা বাড়াতে পারে, কমাতেও পারে।
- এককেন্দ্রিক শাসনব্যবস্থায় স্থানীয় বা আঞ্চলিক সরকারগুলোর সাংবিধানিক কোন ক্ষমতা নেই। ব্রিটেন, ফ্রান্স, জাপান, বাংলাদেশ এ ধরনের সরকারের উদাহরণ।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় সরকার হলো এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করা হয়।এ ব্যবস্থায় ক্ষমতা বন্টন এমন প্রক্রিয়ায় হয়, যার ফলে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার প্রত্যেকেই নিজ নিজ এলাকায় স্বতন্ত্র ও স্বাধীনভাবে কাজ করতে পারে।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ১৩৬তম
  2. ১৩৭তম
  3. ১৩৮তম 
  4. ১৩৯তম
সঠিক উত্তর:
১৩৬তম
উত্তর
সঠিক উত্তর:
১৩৬তম
ব্যাখ্যা

বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। 

বাংলাদেশ ও জাতিসংঘ:
- বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের সূত্রপাত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়েই। ১৯৭১ সালের এপ্রিলে ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা দিতে অনুরোধ জানায়। এই অনুরোধে তৎকালীন জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম উদ্যোগী হন। জাতিসংঘ মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন পাঠিয়েছিল, তবে ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়। ২৩ আগস্ট বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া সমর্থিত একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়। কিন্তু ২৫ আগস্ট চীন ওই প্রস্তাবে ভেটো প্রয়োগ করার ফলে ওই সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘের সদস্য পদ লাভ করা সম্ভব হয়নি।

⇒ ১৯৭৪ সালের জুন মাসে বাংলাদেশ পুনরায় আবেদন করে। ১৯৭৪ সালের ১০ জুন নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্য পদ লাভের প্রস্তাবটি উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। চীন বাংলাদেশের বিপক্ষে না গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থাকে। অতঃপর প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সুপারিশসহ সাধারণ পরিষদে পাঠানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওই দিনই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।
iii) তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইট।

১১.
Fill in the blank with the right form of the verb: "We look forward to _____ from you".
  1. hear
  2. hearing
  3. heard
  4. have heard
সঠিক উত্তর:
hearing
উত্তর
সঠিক উত্তর:
hearing
ব্যাখ্যা

 উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে - hearing.

Complete sentence: We look forward to hearing from you.

• Look forward to:
- English Meaning: await eagerly.
- Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।

• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।

• Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.

• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

১২.
কোনটি হাসান আজিজুল হকের রচনা নয়?
  1. জীবন ঘষে আগুন
  2. আগুন পাখি
  3. নামহীন গোত্রহীন 
  4. যোগাযোগ
সঠিক উত্তর:
যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
যোগাযোগ
ব্যাখ্যা

• হাসান আজিজুল হক:
-  হাসান আজিজুল হক ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন ।
- হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন।
- তিনি ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৭০ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক, ২০১৯ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
- ১৫ নভেম্বর ২০২১ সালে, হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শামুক,
- শিউলি,
- বৃত্তায়ন ইত্যাদি।

তাঁর রচিত গল্প:
- নামহীন গ্রোত্রহীন,
- শীতের অরণ্য,
- আত্মজা ও একটি করবী গাছ,
- আমরা অপেক্ষা করছি,
- পাতালে হাসপাতালে,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

অন্যদিকে,
‘যোগাযোগ’ উপন্যাস সম্পর্কিত আলোচনা:
• রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।

• রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যোগাযোগ’ উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম হলো মধুসূদন। এই উপন্যাসে কুমোদিনী ও মধুসূদনের সম্পর্কের মাধ্যমে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, শ্রেণিগত পার্থক্য এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার জটিলতা তুলে ধরা হয়েছে।
শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৩.
She left the country for good. It means, she left the country-
  1. for a good cause 
  2. temporarily
  3. finally
  4. forever
সঠিক উত্তর:
forever
উত্তর
সঠিক উত্তর:
forever
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) forever.

She left the country for good. It means, she left the country- forever.

• For good
English Meaning: forever / definitively/permanently.
Bangla Meaning: চিরতরে / স্থায়ীভাবে।

Ex. Sentence: Nabid is leaving Bangladesh for good.
Bangla Meaning: নাবিদ স্থায়ীভাবে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) for a good cause → একটি ভালো উদ্দেশ্যে / মহৎ কারণে।
খ) temporarily → সাময়িকভাবে / অস্থায়ীভাবে।
গ) finally →  সবশেষে; উপসংহারে।
ঘ) forever → সর্বদা; অনন্তকাল ধরে, চিরতরে।

Source: Live MCQ Lecture.

১৪.
ব্রজবুলি ভাষার ব্যবহার কোথায় দেখা যায়?
  1. পদ্মাবতী
  2. ভানুসিংহের পদাবলী 
  3. রামায়ণ
  4. ইউসুফ-জোলেখা
সঠিক উত্তর:
ভানুসিংহের পদাবলী 
উত্তর
সঠিক উত্তর:
ভানুসিংহের পদাবলী 
ব্যাখ্যা

• “ভানুসিংহ ঠাকুরের পদাবলী” কাব্যের সারসংক্ষেপ:
- ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৈষ্ণব পদাবলির ধারার এবং ব্রজবুলি ভাষায় লিখিত একটি কাব্য।
- ১২৯১ সনে আষাঢ়ের মাঝামাঝি এ কাব্যটির প্রকাশকালে কবির নাম হিসেবে আখ্যাপত্রে লিখিত হয় ভানুসিংহ ঠাকুর। আর গ্রন্থটির প্রকাশক হন রবীন্দ্রনাথ ঠাকুর।                                                                                                                                      
- প্রকাশকের বিজ্ঞাপনে বলা হয়: ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হইল। ইহার অধিকাংশই পুরাতন কালের খাতা হইতে সন্ধান করিয়া বাহির করিয়াছি।
- ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী' গ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ রয়েছে।
-  উল্লেখযোগ্য কবিতা- মরণ, প্রশ্ন।
- ‘মরণ’ কবিতার বিখ্যাত পঙ্‌ক্তি: "মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান।"

অন্যদিকে,
• 'পদ্মাবতী' মহাকবি সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- প্রধান অমাত্য (প্রধানমন্ত্রী)  কোরেশী মাগন ঠাকুরের অনুরোধে তিনি ১৬৪৮ সালে , হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সী-এর পদুমাবত অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যটি রচনা করেন।

আবার, মাইকেল মধুসূদন দত্ত ১৮৬০ সালে 'পদ্মাবতী' নাটক রচনা করেন।
- এটি পৌরাণিক নাটক গ্রিক পুরাণের ‘অ্যাপেল অব ডিসকর্ড’ গল্প অবলম্বনে রচিত।

• রামায়ণ অনুবাদ:
- কবি বাল্মীকি রচিত রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য। বাল্মীকি আগে রত্নাকার নামে দস্যুবৃত্তি করতেন।
- বল্মীকির 'রামায়ণ' প্রথম বাংলায় অনুবাদ করেন চৈতন্যপূর্ব যুগের কবি কৃত্তিবাস ওঝা।
- কৃত্তিদাস ওঝা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম-পাঁচালি'।
- তাঁর বাংলায় অনুবাদ কৃত রামায়ণ টি এতোটাই জনপ্রিয়তা অর্জন করে যে, ১৮০২-০৩ খ্রিষ্টাব্দে শ্রীরামপুরের পাদ্রিরা তাদের নব প্রতিষ্ঠিত প্রেসে গ্রন্থটি মুদ্রণ করেন।

• ইউসুফ-জোলেখা:
- ইউসুফ-জোলেখা একটি কাহিনি কাব্যগ্রন্থ।
- ইউসুফ-জোলেখা কাহিনি কাব্যের রচয়িতা শাহ মুহম্মদ সগীর।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিষ্টাব্দ) এ গ্রন্থ রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে।
- সে-বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
- বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে।
- ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছেন।
- এটি মূলত অনুবাদ কাব্য বা রোমান্টিক প্রণোয়োপাখ্যানের নিদর্শন।

উৎস: ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

১৫.
কোন সংখ্যাটি বৃহত্তম? 
  1. √০.৩
  2. ০.৩
  3. ১/৩
  4. ১/৫
সঠিক উত্তর:
√০.৩
উত্তর
সঠিক উত্তর:
√০.৩
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
√০.৩ = ০.৫৪
 ০.৩ = ০.৩
১/৩ = ০.৩৩
১/৫ = ০.২

সুতরাং, √০.৩ সংখ্যাটি বৃহত্তম। 

১৬.
Rupa is a bright student. Here 'bright' is a/an -
  1. Pronoun
  2. Adjective
  3. Noun
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

Rupa is a bright student. Here 'bright' is a/an - Adjective.
- এখানে ‘bright’ শব্দটি student নামক noun-কে বর্ণনা করছে।
- "bright" শব্দটি Rupa-র গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করছে (সে কেমন student), তাই এটি একটি adjective .
- যে শব্দ কোনো noun বা pronoun-এর গুণ, অবস্থা, রঙ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, তাকে adjective বলা হয়।
- তাই, ‘bright’ এখানে adjective, কারণ এটি বলে Rupa কেমন ধরনের student — “bright” অর্থাৎ “মেধাবী” বা “উজ্জ্বল।”

bright: [adjective]
English meaning: full of light, shining.
Bangla meaning: উজ্জ্বল, বুদ্ধিমান।

Example:
- The rooms were bright and airy.
- The lights are too bright in here - they're hurting my eyes.
- A bright star was shining in the East.

Source: Oxford & Cambridge Dictionary.

১৭.
কোনটি শব্দের শেষে যুক্ত হয়না?
  1. প্রত্যয়
  2. বিভক্তি
  3. চলক
  4. উপসর্গ
সঠিক উত্তর:
উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
উপসর্গ
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) উপসর্গ।

উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- অজানা (অ+জানা), অভিযােগ (অভিযােগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ।
- উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা।

অন্যদিকে,
• প্রত্যয়:
- শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে।
যেমন -
→ বাঘ + আ = বাঘা,
→ দিন + ইক = দৈনিক,
→ দুল্ + অনা = দোলনা,
→ কৃ + তব্য = কর্তব্য।

 • বিভক্তি:  
- যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি। এগুলো শব্দের পরে যুক্ত হয়।
- বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার-

• বিভক্তির নাম ও বিভক্তি:
- প্রথমা বা শূণ্য বিভক্তি:  ০, অ।
- দ্বিতীয়া বিভক্তি:  কে, রে।
- তৃতীয়া বিভক্তি:  দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক।
- চতুর্থী বিভক্তি:  কে, রে।
- পঞ্চমী বিভক্তি:  হইতে (হতে), থেকে, চেয়ে।
- ষষ্ঠী বিভক্তি:  র, এর।
- সপ্তমী বিভক্তি:  এ, য়, তে।

রিয়েল এক্সামে অপশনে 'চলক' লিখা ছিলো। এটা মূলত 'বলক' হবে। 
• বলক:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে।
যেমন - 
'তখনই' বা ‘এখনও' পদের 'ই' বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

১৮.
কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
  1. ILO
  2. WHO
  3. ASEAN
  4. উপরের সব কয়টি
সঠিক উত্তর:
ASEAN
উত্তর
সঠিক উত্তর:
ASEAN
ব্যাখ্যা

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা:
- FAO: Food and Agriculture Organization of the United Nations
- ICAO: International Civil Aviation Organization
- IFAD: International Fund for Agricultural Development
- ILO: International Labour Organization
- IMF: International Monetary Fund
- IMO: International Maritime Organization
- ITU: International Telecommunication Union
- UNESCO: United Nations Educational, Scientific and Cultural Organization
- UNIDO: United Nations Industrial Development Organization
- UNWTO: World Tourism Organization 
- UPU: Universal Postal Union 
- WHO: World Health Organization
- WIPO: World Intellectual Property Organization 
- WMO: World Meteorological Organization
- World Bank Group
• IBRD: International Bank for Reconstruction and Development
• IDA: International Development Association
• IFC: International Finance Corporation.

ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে (ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে)।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।

WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।

অন্যদিকে,
⇒ ASEAN:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) ASEAN ওয়েবসাইট।

১৯.
একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-
  1. নিউটনের প্রথম সূত্র
  2. নিউটনের ২য় সূত্র 
  3. নিউটনের ৩য় সূত্র
  4. নিউটনের মহাকর্ষীয় সূত্র
সঠিক উত্তর:
নিউটনের ৩য় সূত্র
উত্তর
সঠিক উত্তর:
নিউটনের ৩য় সূত্র
ব্যাখ্যা

• পানিতে নৌকা চলার সময় নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহারিক প্রয়োগ ঘটে। 

- নিউটনের তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে।
- অর্থাৎ, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়ােগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির ওপর বিপরীত দিকে সমান বল প্রয়ােগ করে।

উদাহরণ:
- বন্দুক থেকে গুলি ছোঁড়া হলে পেছনের দিকে বন্দুক চালনাকারীকে ধাক্কা দিবে।
- একজন মাঝি নৌকা চালানোর সময় নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে।
- মহাকাশযান উৎক্ষেপিত হয় নিউটনের তৃতীয় সূত্রের নীতিতে।
- মহাকাশযানকে উৎক্ষেপ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয় তা নিউটনের তৃতীয় গতিসূত্র।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

২০.
'হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন' কবিতাংশটি কোন ছন্দে লেখা?
  1. মাত্রাবৃত্ত
  2. স্বরবৃত্ত
  3. অক্ষরবৃত্ত
  4. লৌকিক ছন্দ
সঠিক উত্তর:
অক্ষরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
অক্ষরবৃত্ত
ব্যাখ্যা

হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন
তা সবে অবোধ আমি অবহেলা করি- কবিতার চরণদ্বয় অক্ষরবৃত্ত ছন্দে রচিত।

অক্ষরবৃত্ত ছন্দ:
অক্ষরবৃত্ত ছন্দে বদ্ধস্বর কখনো একমাত্রা এবং কখনো দুই মাত্রা বহন করে। অর্থাৎ পর্বে মাত্রা গণনা রীতি কোথাও স্বরবৃত্তের আবার কোথাও মাত্রাবৃত্তের মতো বাহিত হয়। বদ্ধস্বর যদি শব্দের প্রথমে বা মাঝে থাকে তবে তা  একমাত্রা সুরের তরঙ্গ সৃষ্টি করে। মন্থর বা ধীর লয় বা গতির এ ছন্দ সাধারণত দু্ পর্বের হয় এবং ৬, ৮ ও ১০ মাত্রার পর্বই এ ছন্দে বেশি দেখা যায়।

মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভাষা’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা। কবিতাটির অংশ বিশেষ-
হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন
তা সবে অবোধ আমি অবহেলা করি

মাত্রা বিশ্লেষণ:
হে বঙ্ গ ভান্ ডারে কব / বি বি ধ র তন / = ৮+৬ = ১৪
তা স বে অ বোধ আ মি / অ ব হে লা ক রি / = ৮+৬ = ১৪

কবিতাটিতে যুক্তাক্ষরে একমাএা করে আছে। বদ্ধক্ষার শব্দের শুরুতেও আছে আবার শব্দের শেষেও আছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

২১.
'SCIENCE' শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়?
  1. 2520
  2. 1200
  3. 720
  4. 1260
সঠিক উত্তর:
1260
উত্তর
সঠিক উত্তর:
1260
ব্যাখ্যা

প্রশ্ন: 'SCIENCE' শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
SCIENCE শব্দটিতে মোট বর্ণসংখ্যা = 7 টি 
এর মধ্যে C = 2 টি এবং  E = 2 টি ।

∴  মোট বিন্যাস সংখ্যা = 7!/(2! × 2!)
= (7 × 6 × 5 × 4 × 3 × 2)/(2 × 2)
= 1260

২২.
4x + 41 - x = 4 হলে x = কত?
  1. 1/4
  2. 1/3
  3. 1/2
  4. 1
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: 4x + 41 - x = 4 হলে, x = কত?

সমাধান:
4x + 41 - x = 4
⇒ 4x + 41/4x = 4
⇒ 4x + 4/4x = 4    [41 = 4]

মনে করি, 4x = y
সুতরাং,
y + 4/y = 4
⇒ (y2 + 4)/y = 4 
⇒ y2 + 4 = 4y
⇒ y2 - 4y + 4 = 0
⇒ y2 - 2.y.2 + 22 = 0
⇒ (y - 2)2 = 0
⇒ y - 2 = 0
⇒ y = 2
⇒ 4x = 2            [y = 4x  বসিয়ে]
⇒ (22)x = 21      [21 = 2]
⇒ 22x = 21
⇒ 2x = 1
∴ x = 1/2

২৩.
2 - 2 + 2 - 2 +.. ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত?
  1. 1
  2. -1
  3. 2
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: 2 - 2 + 2 - 2 +.......................  ধারাটির (2n + 2) সংখ্যক পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারার প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 2/2 = - 1

n-সংখ্যক পদের সমষ্টি = a(1 - rn)/(1 - r)

∴ (2n + 2) সংখ্যক পদের সমষ্টি = {2(1 - (-1)2n+2}/{1 - (- 1)}
= {2 × (1 - 1)}/(1 + 1) [ যেহেতু 2n + 2 জোড় সংখ্যা ]
= (2 × 0)/2
= 0/2
= 0

২৪.
ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
  1. হরমুজ
  2. জিব্রাল্টার
  3. বসফরাস
  4. দার্দানোলিস
সঠিক উত্তর:
জিব্রাল্টার
উত্তর
সঠিক উত্তর:
জিব্রাল্টার
ব্যাখ্যা

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালী অবস্থিত।

জিব্রাল্টার প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
- এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
- প্রণালীটি ৬০ কিলোমিটার দীর্ঘ।

অন্যদিকে -
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি। এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
- দার্দানেলিস প্রণালী তুরস্কের একটি গুরুত্বপূর্ণ প্রণালী, যা এশিয়া ও ইউরোপের মধ্যকার সীমানা নির্দেশ করে। কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে বসফরাস প্রণালি ও দার্দানেলিস প্রণালী।

উৎস: Britannica.

২৫.
সমতটের বর্তমান অবস্থান কোথায়?
  1. বগুড়া ও রাজশাহী 
  2. বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
  3. বরিশাল
  4. ঢাকা ও ফরিদপুর
সঠিক উত্তর:
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
ব্যাখ্যা

সমতট:
- দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট।
- বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী এলাকায় কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে ছিল সমতটের অবস্থান।
- তবে ত্রিপুরাকে সমতটের প্রধান কেন্দ্র বলা হতো।
- রাজা রাজভট্টের (৭ম শতকে) অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।

অন্যদিকে, 
- বৃহত্তর ফরিদপুর, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ' জনপদ গঠিত ছিলো।
- বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।

উৎস: i) বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাপিডিয়া।

২৬.
Put appropriate preposition in the gap - The Bay of Bengal is _____ The South of Bangladesh.
  1. at
  2. on
  3. to
  4. in
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

সঠিক উত্তর হল গ) to. 
বাক্যটি হবে: The Bay of Bengal is to the South of Bangladesh.
- Meaning: বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।

• Use of Direction:
• To (outside):
- We use 'to' for indicating direction or position in relation to a geographical area when it is not part of the country.
- অর্থাৎ, কোনো ভৌগোলিক সীমার বাহিরে (কোনো দিকে) বুঝাতে 'to' ব্যবহৃত হয়।
- যেমন "দক্ষিণ দিকে" বোঝাতে (to the South).

More examples:
- India is to the east of Pakistan.
- Canada is to the north of the USA.

অন্যদিকে,
• In (inside part of):
- অর্থাৎ, কোনো ভৌগোলিক সীমার মধ্যে বুঝাতে 'in' ব্যবহৃত হয়।
- যেমন: Khulna is in the south of Bangladesh.

• On (sharing a border):
- কোনো ভৌগোলিক সীমার উপরে বুঝাতে 'on' ব্যবহৃত হয়।
- যেমন: Bangladesh is on the east of India.

২৭.
বাস্তব সংখ্যায় |2x – 3| ≤ 1 অসমতাটির সমাধান কত?
  1. 1 < x < 2
  2. অসমতা x ≥ 2
  3. 1 ≤ x ≤ 2
  4. - 1 < x < 2
সঠিক উত্তর:
1 ≤ x ≤ 2
উত্তর
সঠিক উত্তর:
1 ≤ x ≤ 2
ব্যাখ্যা

প্রশ্ন: বাস্তব সংখ্যায় |2x – 3| ≤ 1 অসমতাটির সমাধান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
|2x – 3| ≤ 1
⇒ - 1 ≤ 2x - 3 ≤ 1
⇒ - 1 + 3 ≤ 2x ≤ 1 + 3 ; [ উভয় পাশে 3 যোগ করে পাই]
⇒ 2 ≤ 2x ≤ 4
∴ 1 ≤ x ≤ 2 ; [উভয় পাশে 2 দ্বারা ভাগ করে পাই]

২৮.
'অনাদর' শব্দে অনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অভাব
  2. ব্যতীত
  3. অশুভ
  4. নিকৃষ্ট
সঠিক উত্তর:
অভাব
উত্তর
সঠিক উত্তর:
অভাব
ব্যাখ্যা

• ‘অনা’ উপসর্গের ব্যবহার:
- অভাব অর্থে ‘অনা’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে - অনাদর, অনাবৃষ্টি, অনাদায় শব্দে।
- অশুভ অর্থে ‘অনা’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে - অনামুখে শব্দে।
- ব্যতীত অর্থে ‘অনা’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে - অনাচার, অনাসৃষ্টি শব্দে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৯.
বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. প্যারীচাঁদ মিত্র
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা

যতিচিহ্নের প্রচলন:
- বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তাকে বাংলা গদ্যের জনক ও বলা হয়।
- বেতাল পঞ্চবিংশতি গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতা কোথাও যতিচিহ্ন ব্যবহার হতো না।
- শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি ছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩০.
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি-গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  1. দ্ৰাবিড়
  2. নেগ্রিটো
  3. মঙ্গোলীয়
  4. অস্ট্রিক
সঠিক উত্তর:
অস্ট্রিক
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিক
ব্যাখ্যা

• বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। 

• বাঙালি আদি-জনগোষ্ঠী:
- নৃতাত্ত্বিক গঠন প্রক্রিয়ার দিক থেকে বাঙালি জাতি হলো একটি সংকর জাতি।
- বাঙালি জাতিধারার নৃতাত্ত্বিক গঠনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকলেও অস্ট্রিক জাতির ভূমিকা সর্বাধিক।

- ইন্দোচীন থেকে আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত অস্ট্রিক জাতি প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে।
- এই অস্ট্রিক নরগোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে।

- অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে।
- তবে ইতিহাসের নানা পর্যায়ে বাঙালি রক্তপ্রবাহে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্ত্বার সংমিশ্রণ ঘটেছে।
- বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।

উৎস:
i) সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাপিডিয়া। 
iii)বাংলাপিডিয়া ও বাঙালির ইতিহাস, নিহারঞ্জন রায়।

৩১.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্ব প্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
  1. ইরাক
  2. ইরান
  3. সৌদি আরব
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।

⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।
- বাংলাদেশ ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। 
- এর মাধ্যমে এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Al Jazeera.

৩২.
Which of the following is considered the first English Epic poem?
  1. The Canterbury Tales
  2. Beowulf
  3. The Faerie Queene
  4. Paradise Lost
সঠিক উত্তর:
Beowulf
উত্তর
সঠিক উত্তর:
Beowulf
ব্যাখ্যা

• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.

• Beowulf: 
- The highest achievement of Old English literature is Beowulf.
- It is considered the first epic in English literature. 
- Beowulf হচ্ছে ইংরেজি সাহিত্যের earliest and oldest epic.
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।

• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.

Other options,
- The Canterbury Tales - Chaucer.
- The Faerie Queene - Edmund Spenser.
- Paradise Lost - John Milton.

Source: Live MCQ English Essence and Britannica.com

৩৩.
’Apprentice' শব্দের অর্থ-
  1. দক্ষতা
  2. শিক্ষানবিশ
  3. নৃতত্ত্ব
  4. যথাযথ
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
ব্যাখ্যা

• 'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা- শিক্ষানবিশ।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Mass Education’ - গণশিক্ষা।
- ‘Phonetics’ - ধ্বনিবিজ্ঞান।
- ‘Plebiscite’ - গণভোট।
- ‘Pledge’ - বন্দক।
- ‘Orion’ - কালপুরুষ।
- ‘Hostage’ - জিম্মি।
- ‘Honorary’ - অবৈতনিক।
- ‘Distorted’ - বিকৃত।

উৎস : প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি।

৩৪.
কোনটি কর্মধারয় সমাস নয়?
  1. বেগুন ভাজা
  2. মৃদুমন্দ
  3. লালফুল
  4. গুণমুগ্ধ
সঠিক উত্তর:
গুণমুগ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গুণমুগ্ধ
ব্যাখ্যা

কর্মধারয় সমাস —
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।

উদাহরণ:
বেগুন ভাজা → (ভাজা যে বেগুন);
মৃদুমন্দ → (যা মৃদু তাই মন্দ);
লালফুল → (লাল যে ফুল)।
এগুলো কর্মধারয় সমাস।

কিন্তু —
গুণমুগ্ধ → “গুণে মুগ্ধ” এটি তৎপুরুষ সমাস (বিশেষভাবে সপ্তমী তৎপুরুষ), কর্মধারয় নয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩৫.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?
  1. ৩০০০০
  2. ৩২৫০০
  3. ৩৭৫০০
  4. ৪০০০০
সঠিক উত্তর:
৩৭৫০০
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?

সমাধান: 
নির্বাচিত প্রার্থী ভোট পেয়েছেন ৬০%।
অন্যান্য প্রার্থী বা ভোট দিয়েছেন এমন ভোটারদের জন্য বাকি থাকে (১০০% - ৬০%) = ৪০% ভোট।
যেহেতু একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন, এই ৭৫০০ ভোটটিই দুটি প্রার্থীর প্রাপ্ত ভোটের মধ্যেকার পার্থক্য।

সুতরাং, ৬০% - ৪০% = ২০% ভোট হলো ৭৫০০ এর সমান।

∴ ২০% ভোট = ৭৫০০
∴ ১% ভোট = ৭৫০০/২০ = ৩৭৫
∴ ১০০% ভোট = ৩৭৫ × ১০০ = ৩৭৫০০ জন।

সুতরাং, মোট ভোটার সংখ্যা ৩৭৫০০ জন।

৩৬.
'কারক' বাংলা ব্যাকারণের কোন অংশে আলোচিত হয়েছে-
  1. ধ্বনিতত্ত্বে
  2. রূপতত্ত্বে
  3. বাক্যতত্বে
  4. অর্থতত্ত্বে
সঠিক উত্তর:
বাক্যতত্বে
উত্তর
সঠিক উত্তর:
বাক্যতত্বে
ব্যাখ্যা

"কারক” - ব্যাকরণের বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয়।

• বাক্যতত্ত্ব:
বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি

• বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়:
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২২ সালের সংস্করণ।

৩৭.
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
  1. বান্দরবান
  2. মহেশখালী
  3. চকোরিয়া
  4. কাপ্তাই
সঠিক উত্তর:
মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
মহেশখালী
ব্যাখ্যা

মহেশখালী দ্বীপ:
- বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ।
- মহেশখালী দ্বীপ কক্সবাজার জেলায় শহর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত।
- মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ি, ধলঘাটা নামে ৩টি দ্বীপ রয়েছে।
- এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে।
- এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে।
- মূলত ছোট এক উপজেলা শহর মহেশখালী।
- দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ভূগোল ও পরিবেশ, নবম- দশম শ্রেণি।

৩৮.
'নেমন্তন্ন' কী ধরণের শব্দ?
  1. তৎসম
  2. অর্ধতৎসম
  3. তত্ত্বব
  4. মিশ্র
সঠিক উত্তর:
অর্ধতৎসম
উত্তর
সঠিক উত্তর:
অর্ধতৎসম
ব্যাখ্যা

অর্ধতৎসম শব্দ - নেমন্তন্ন।

• অর্ধতৎসম:

যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তনের মধ্য দিয়ে বাংলায় এসেছে সেসব শব্দকে 'অর্ধ-তৎসম শব্দ' বলে।

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অর্ধতৎসম শব্দ হলো:
- বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯.
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ১১৯
  2. ১২০
  3. ১২১
  4. ১২৪
সঠিক উত্তর:
১১৯
উত্তর
সঠিক উত্তর:
১১৯
ব্যাখ্যা

প্রশ্ন: ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান: 
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ১৩১
১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ১০৭
∴ সংখ্যা দুইটির গড় = (১৩১ + ১০৭)/২ = ১১৯

৪০.
The greater the demand ______ the price.
  1. higher
  2. the highest 
  3. high
  4. the higher
সঠিক উত্তর:
the higher
উত্তর
সঠিক উত্তর:
the higher
ব্যাখ্যা

• Complete sentence: The greater the demand, the higher the price.

- সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে parallelism নীতি অনুসরণ করতে হয়।
- The + comparative degree….the comparative degree হয়।
- সুতরাং, The greater the demand the higher the price.

More Example:
1. The more you practice, the better you'll become at playing the piano.
2. The earlier you start studying, the easier the exam will be.

৪১.
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় -
  1. ডিসেম্বর ১৯৪৭
  2. নভেম্বর ১৯৪৭
  3. ডিসেম্বর ১৯৪৮
  4. নভেম্বর ১৯৪৮
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৯৪৭ সালের ১ অক্টোবর। এর নেতৃত্বে ছিল তমদ্দুন মজলিস। এটি পাকিস্তান সরকারের কাছে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে গঠিত হয় এবং এর আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া। 
উল্লেখ্য, অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:
- ভাষা ও সংস্কৃতির প্রশ্নে শুরু থেকেই যে আলোড়ন সৃষ্টি হয় তার মধ্য থেকে জন্ম নিতে থাকে অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের অক্টোবর মাসে গঠিত হয় প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’।
- এর আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঁইয়া।

⇒ ১৯৪৮ সালের ২ মার্চ ছাত্রসমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে।
- এ পরিষদের আহবায়ক মনোনীত হন শামসুল আলম।

⇒ ১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- এর আহ্বায়ক ছিলেন আবদুল মতিন।

⇒ ১৯৫২ সালের ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
- কাজী গোলাম মাহবুবকে আহবায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।

উৎস: i) ইতিহাস, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) প্রথম আলো।
iii) সংগ্রামের নোটবুক। 

৪২.
৫২ খানা তাসের একটি প্যাকেট থেকে ১টি তাস বের করা হলে তাসটি টেক্কা না হওয়ার সম্ভবনা কত?
  1. ২/১৩
  2. ২/১৩.
  3. ১২/১৩ 
  4. ১১/১৩ 
সঠিক উত্তর:
১২/১৩ 
উত্তর
সঠিক উত্তর:
১২/১৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৫২ খানা তাসের একটি প্যাকেট থেকে ১টি তাস বের করা হলে তাসটি টেক্কা না হওয়ার সম্ভবনা কত?

সমাধান:
মোট তাসের সংখ্যা = ৫২
টেক্কার সংখ্যা = ৪
 
এখন, টেক্কা না হওয়ার তাসের সংখ্যা
= ৫২ - ৪ = ৪৮

অতএব, টেক্কা না হওয়ার সম্ভাবনা,
P = টেক্কা না হওয়ার তাসের সংখ্যা/মোট তাসের সংখ্যা = ৪৮/৫২ = ১২/১৩

সুতরাং, টেক্কা না হওয়ার সম্ভাবনা = ​১২/১৩ 

৪৩.
মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
  1. পূর্ব এশিয়া
  2. মধ্য আমেরিকা
  3. মধ্যপ্রাচ্য
  4. পূর্ব আফ্রিকা
সঠিক উত্তর:
মধ্য আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
মধ্য আমেরিকা
ব্যাখ্যা

মায়া সভ্যতা:
- মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা।
- মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায়।
- মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের রেইনফরেস্টের মধ্যে এটি অবস্থিত।
- খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রথম দিকে মায়ারা গ্রামে বসতি স্থাপন করেছিল।
- প্রধান শহরগুলির মধ্যে ছিল টিকাল , উয়াক্সাক্টুন , কোপান , বোনাম্পাক , ডস পিলাস , ক্যালাকমুল , প্যালেনকে , এবং রিও বেক। 
- শহরগুলোর ধ্বংসাবশেষ, জটিল হায়ারোগ্লিফিক লিপি আর চিরায়ত রহস্যের মধ্যে আটকা পড়েছে এ সভ্যতার গল্প। 
- প্রায় ৬০০ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল।

উল্লেখ্য,
- গুয়াতেমালার একটি পিরামিডের ধ্বংসাবশেষে মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

উৎস: i) Britannica.
ii) The Daily Star Bangla.

৪৪.
What would be the synonym for "Magnanimous”?
  1. generous
  2. unkindly
  3. ignoble
  4. selfish
সঠিক উত্তর:
generous
উত্তর
সঠিক উত্তর:
generous
ব্যাখ্যা

• Magnanimous: 
English meaning: very kind and generous towards an enemy or someone you have defeated.
Bangla meaning: মহানুভব।

Other options,

ক) generous:
- উদার; সহৃদয়। 

খ) unkindly:
- নির্দয়ভাবে ইত্যাদি। 

গ) ignoble:
- নীচ; জঘন্য; কদর্য; লজ্জাকর; অকীর্তিকর; হীন। 

ঘ) selfish:
- স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী। 

অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym for "Magnanimous” - generous.

Source: Accessible Dictionary.

৪৫.
মহুয়া পালাটির রচয়িতা কে?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত 
  3. দ্বিজ কানাই
  4. আলাওল
সঠিক উত্তর:
দ্বিজ কানাই
উত্তর
সঠিক উত্তর:
দ্বিজ কানাই
ব্যাখ্যা

• 'মহুয়া' পালা:
• ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
• মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে।
• এদের মধ্যে 'মহুয়া' পালাটিতে ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য চমৎকারভাবে ফুটে উঠেছে।
•'মহুয়া' পালাটির রচয়িতা- দ্বিজ কানাই।
• নমশূদ্রের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই ১৬৫০ খিষ্ট্রাব্দের দিকে 'মহুয়া পালা' রচনা করেন বলে অধ্যাপক দীনেশচন্দ্রের ধারণা।
• এই পালার কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য রয়েছে।

মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্র:
- মহুয়া,
- নদের চাঁদ,
- হুমরা বেদে,
- সাধু।

মহুয়া পালার পঙ্‌ক্তি:
'ছয় মাসের শিশু কইন্যা পরমা সুন্দরী।।
রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরী।।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৬.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান কত সালে?
  1. ১৮২০
  2. ১৮৯১
  3. ১৮৯৯
  4. ১৯৭৬
সঠিক উত্তর:
১৮৯১
উত্তর
সঠিক উত্তর:
১৮৯১
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ খ্রিস্টাব্দে ৭১ বছর বয়েসে মৃত্যু বরণ করেন।

• বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জুরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

৪৭.
যদি 'ক' এবং 'খ' উভয়ই জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
  1. ক + ২খ
  2. কখ + ১
  3. ক + খ
  4. ২ক + খ
সঠিক উত্তর:
কখ + ১
উত্তর
সঠিক উত্তর:
কখ + ১
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 'ক' এবং 'খ' উভয়ই জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি,
ক = ৪, খ = ৬ (উভয় জোড়)

ক) ৪ + ২ × ৬ = ১৬ → জোড়

খ) ৪ × ৬ + ১ = ২৫ → বিজোড়

গ) ৪ + ৬ = ১০ → জোড়

ঘ) ২ × ৪ + ৬ = ১৪ → জোড়

সুতরাং, কখ + ১ অবশ্যই বিজোড় সংখ্যা হবে। 

৪৮.
Great _____ are never great doers.
  1. talkative
  2. talker
  3. talks
  4. talkers
সঠিক উত্তর:
talkers
উত্তর
সঠিক উত্তর:
talkers
ব্যাখ্যা

The correct answer is: ঘ) talkers.

Complete sentence: Great talkers are never great doers.

Meaning: যারা শুধু কথা বলে, তারা প্রকৃত কাজের মানুষ নয়।

এখানে “talkers” হলো noun যা মানুষকে বোঝাচ্ছে যারা বেশি কথা বলেন।
- Verb হলো "are" (plural verb).
- তাই subject টি অবশ্যই plural noun হতে হবে।
- "talkers" হলো "talker" এর plural form.

অন্য অপশনগুলো ভুল:

ক) talkative - এটি adjective, noun নয়, তাই এটি ভুল। 

খ) talker - এটি singular noun, Verb "are" এর সাথে মিলবে না, তাই এটি ভুল। 

গ) talks - এটি verb, noun নয়, তাই এটি ভুল। 

৪৯.
আগে কী সুন্দর দিন কাটাইতাম- চরণটি দ্বারা বুঝানো হয়েছে-
  1. আগের দিন সুখের ছিল
  2. আগে মানুষ নির্লোভ ছিল
  3. পূর্বে মানুষ সমৃদ্ধ ছিল
  4. অতীতে মানুষ সহানুভূতিশীল ছিল
সঠিক উত্তর:
আগের দিন সুখের ছিল
উত্তর
সঠিক উত্তর:
আগের দিন সুখের ছিল
ব্যাখ্যা

• "আগে কি সুন্দর দিন কাটাইতাম" গানটির গীতিকার হলেন শাহ্‌ আব্দুল করিম।

“আগে কী সুন্দর দিন কাটাইতাম” —
এই চরণটি লালন ফকিরের বিখ্যাত গান থেকে নেওয়া। এখানে কবি অতীতের সুখময়, শান্তিপূর্ণ, সরল জীবনযাপনের কথা স্মরণ করে বর্তমানের জটিল ও দুঃখময় জীবনের সাথে তার তুলনা করেছেন।

তাই, চরণটির মূল ভাব হলো —
- অতীতে জীবনে সুখ, শান্তি ও সাদামাটা আনন্দ ছিল।

সুতরাং, সঠিক উত্তর: ক) আগের দিন সুখের ছিল।

উৎস: শাহ্‌ আব্দুল করিমের গানসমগ্র; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫০.
নিচের কোনটি গাড়ীর গতি পরিমাপক যন্ত্র?
  1. ব্যারোমিটার
  2. ওডোমিটার
  3. অ্যলটিমিটার
  4. ম্যানোমিটার
সঠিক উত্তর:
ওডোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ওডোমিটার
ব্যাখ্যা

• ব্যারোমিটার (Barometer):
- ব্যারোমিটার বায়ুচাপ পরিমাপের যন্ত্র।  
- এটি আবহাওয়া পূর্বাভাসে ব্যবহৃত হয়।  

• অ্যলটিমিটার (Altimeter):
- অ্যলটিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র।  
- এটি সাধারণত বিমান বা পাহাড়ে আরোহনের সময় ব্যবহৃত হয়।   

• ম্যানোমিটার (Manometer):
- ম্যানোমিটার কোনো তরলের চাপ (pressure) পরিমাপের জন্য ব্যবহৃত হয়।  
- এটি সাধারণত গ্যাস বা তরলের চাপ নির্ণয়ে ব্যবহৃত হয়।  

• ওডোমিটার (Odometer):
- ওডোমিটার হলো সেই যন্ত্র যা গাড়ি কত দূরত্ব অতিক্রম করেছে তা পরিমাপ করে।  
- এটি মোট মাইল বা কিলোমিটার হিসাব রাখে।    

• পরিমাপক যন্ত্র: 
- উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্র হলো - ট্যাকোমিটার। 
- সমুদ্রের গভীরতা নির্ণয় এর যন্ত্র - ফ্যাদোমিটার। 
- বায়ুর চাপ নির্ণয় এর যন্ত্র - ব্যারোমিটার।
- বায়ুর গতিবেগ নির্ণয় এর যন্ত্র - এনিমোমিটার। 
- বায়ুর আর্দ্রতা নির্ণয়কারী যন্ত্র - হাইগ্রোমিটার।
- তরলের ঘনত্ব নির্ণয়কারী যন্ত্র - হাইড্রোমিটার।
- দুধের বিশুদ্ধতা নির্ণয় করতে ব্যবহৃত হয় - ল্যাক্টোমিটার। 
- বৃষ্টির পরিমাণ হিসেব করতে ব্যবহৃত হয় - রেইনগেজ। 
- মোটর গাড়ির গতি পরিমাপ করতে ব্যবহৃত হয় - ওডোমিটার। 

তথ্যসূত্র:
১) ভূগোল প্রথম পত্র, এইস.এস.সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।

৫১.
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ সংখ্যা কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• পরাশ্রয়ী বর্ণ:
যেসব বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এবং বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়, সে বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।

• বাংলা বর্ণমালায় তিনটি পরাশ্রয়ী বর্ণ রয়েছে।
যথা-  ং, ঃ, ঁ।

- এই বর্ণ গুলোর স্বাধীন ও স্বতন্ত্র বর্ণের মতো কার বা ফলা গ্রহন করতে পারে না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

৫২.
Choose the appropriate antonym for "Affluent"
  1. Opulent
  2. Prosperous
  3. Impoverished
  4. Wealthy
সঠিক উত্তর:
Impoverished
উত্তর
সঠিক উত্তর:
Impoverished
ব্যাখ্যা

• Affluent: 
English meaning: having a lot of money or owning a lot of things.
Bangla meaning: বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়

Options,

ক) Opulent:
- ধনী; বিত্তবান; অতি বাড়ন্ত; প্রবলভাবে বৃদ্ধিশীল

খ) Prosperous:
- সফল; সমৃদ্ধ; সমৃদ্ধিশালী; বর্ধিষ্ণু; শুভান্বিত

গ) Impoverished:
-  দরিদ্র/নিঃস্ব করা; সদ্‌গুণাবলি লুপ্ত হওয়া।

ঘ) Wealthy:
- সম্পদশালী; বিত্তবান; ধনী।

অপশন বিবেচনা করে দেখা যায়, the appropriate antonym for "Affluent" - Impoverished.

Source: Accessible Dictionary.

৫৩.
ভাষার মূল কাজ কী?
  1. ব্যক্তির দক্ষতা উন্নয়ন
  2. যোগাযোগ স্থাপন 
  3. কর্মদক্ষতা উন্নয়ন
  4. সাহিত্য রচনা
সঠিক উত্তর:
যোগাযোগ স্থাপন 
উত্তর
সঠিক উত্তর:
যোগাযোগ স্থাপন 
ব্যাখ্যা

ভাষার প্রধান ও মৌলিক কাজ হলো যোগাযোগ স্থাপন করা।
অর্থাৎ, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ভাব, অনুভূতি, জ্ঞান ও তথ্য বিনিময় করা।

ভাষা ছাড়া মানুষ পরস্পরের সাথে ভাব প্রকাশ করতে পারত না, তাই সমাজজীবনও গড়ে উঠত না।

 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৫৪.
How fast the bus runs! Here, fast is a/an-
  1. Verb
  2. Adjective
  3. Adverb
  4. Noun
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা

How fast the bus runs! Here, fast is a/an- adverb.
• এখানে fast দ্বারা 'run' verb কে modify করা হয়েছে। তাই এটি adverb.

• Adverb:
- যে word একটি verb, adjective, অন্য adverb বা পুরো বাক্যকে modify করে তাকে adverb বলে।

• Fast: [adverb]
English meaning: quickly.
Bangla meaning: দ্রুত; তাড়াতাড়ি। 

Example: 
- Don't drive so fast!
- How fast were you going?

Source: Oxford Dictionary.

৫৫.
আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
  1. ৭ জানুয়ারি 
  2. ৮ ফেব্রুয়ারি
  3. ৮ মার্চ
  4. ৮ এপ্রিল
সঠিক উত্তর:
৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
৮ মার্চ
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
- নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।

উল্লেখ্য,
- ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো ‘জাতীয় নারী দিবস’ পালিত হয়। 
- এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এই সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক ‘আন্তর্জাতিক নারী দিবস’ চালুর ধারণা উপস্থাপন করেন।
- কোপেনহেগেন সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়।
- জার্মানিতে ১৯১৪ সালের ৮ মার্চ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

⇒ জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
- দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়।
- জাতিসংঘ প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক করে ১৯৯৬ সালে। জাতিসংঘ সে বছর ‘অতীত উদ্‌যাপন, ভবিষ্যৎ ঘিরে পরিকল্পনা’ প্রতিপাদ্যে দিবসটি পালন করে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) International Women's Day ওয়েবসাইট।

৫৬.
যদি tanθ = 1 হয় তবে sinθ – cos (-θ) এর মান কত?
  1. √2
  2. 0
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: যদি tanθ = 1 হয় তবে sinθ - cos(- θ) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
tanθ = 1
⇒ sinθ/cosθ = 1
⇒ sinθ = cosθ

∴ sinθ - cos(- θ) = sinθ - cosθ
= sinθ - sinθ
= 0

৫৭.
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
  1. ঢাকা
  2. ময়মনসিংহ
  3. ফরিদপুর
  4. টাংগাইল
সঠিক উত্তর:
ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ফরিদপুর
ব্যাখ্যা

পাট:
- পাট এক ধরনের কৃষিপণ্য।
- পাট একটি বর্ষাকালীন ফসল। এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত।
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- দুই ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায়: সাদা পাট ও তোষা পাট।
- বাংলাদেশে বছরে প্রায় ১৬ লক্ষ মে. টন পাট উৎপাদিত হয় যা বিশ্বে দ্বিতীয়।
- তবে পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ দেশের বিপুলসংখ্যক মানুষ পাট চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল। তাই বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে।

উল্লেখ্য,
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুসারে, পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৫৮.
জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
  1. অ্যানেগরেট ক্রাম্প
  2. লিনা হেডরিচ
  3. অ্যাঞ্জেলা মারকেল 
  4. পেট্টা কেলি
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলা মারকেল 
উত্তর
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলা মারকেল 
ব্যাখ্যা

জার্মানির চ্যান্সেলর:
- জার্মানির প্রজাতন্ত্রীর চ্যান্সেলর হচ্ছে দেশের সরকার প্রধান।
- সাধারণত গণতান্ত্রিক উপায়ে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত করা হয় দেশটিতে।
- জার্মানির প্রথম নারী চ্যান্সেলর: অ্যাঞ্জেলা মারকেল। তিনি ২০০৫ সালে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন। তিনি ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। 

অন্যদিকে,
- জার্মানির বর্তমান ও নবম চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
- জার্মানির প্রথম চ্যান্সেলর ছিলেন অটো ফন বিস্‌মার্ক।

উল্লেখ্য,
- জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ।
- রাজধানী: বার্লিন।
- মুদ্রার নাম: ইউরো।

উৎস: Britannica.

৫৯.
Rahim walks as if he _____ a lame man.
  1. was
  2. had been
  3. is
  4. were
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা

• সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rahim walks as if he were a lame man.
- কারণ, কোনো sentence এ as though, as if, wish, fancy ইত্যাদি থাকলে এবং এরপর to be verb আসলে তা সব সময় were হয়।

• Present Indefinite + as if + Past Indefinite
- অর্থাৎ, as if এর পূর্বে present indefinite tense থাকলে as if এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
 Example: Roman acts as if he were mad.

• আবার,
 • Past Indefinite + as if + Past Perfect
- অর্থাৎ,As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
Example: Roman acted as if he had been mad.

৬০.
The idiom "Kith and Kin" means -
  1. ancestors
  2. friends and relatives
  3. close friends 
  4. immediate family
সঠিক উত্তর:
friends and relatives
উত্তর
সঠিক উত্তর:
friends and relatives
ব্যাখ্যা

• Kith and kin
English Meaning: friends and relatives.
Bangla Meaning: আত্মীয় স্বজন।

Ex. Sentence: We should look after our kith and kin when they are in need.
Bangla Meaning: আত্মীয়-স্বজনের প্রয়োজনের সময় তাদের দেখাশোনা করা উচিত।

অন্য বিকল্পগুলোর অর্থ:

ক) ancestors → পূর্বপুরুষ।
গ) close friends → ঘনিষ্ঠ বন্ধু।
ঘ) immediate family → নিকটতম পরিবার।

Source: Live MCQ Lecture.

৬১.
'তাল ও তমাল' কোন সমাস?
  1. দ্বিগু
  2. কর্মধারয়
  3. দ্বন্দ্ব
  4. তৎপুরুষ
সঠিক উত্তর:
দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
দ্বন্দ্ব
ব্যাখ্যা

• দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- তাল ও তমাল = তাল-তমাল,
- দোয়াত ও কলম = দোয়াত-কলম,
- জায়া ও পতি = দম্পতি।

অন্যান্য অপশন:
• দ্বিগু সমাস:
- সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয় ৷
যেমন:
- তিন মাথার সমাহার = তেমাথা।

• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- ছাত্রের সমাজ = ছাত্রসমাজ,
দিবায় নিদ্রা = দিবানিদ্রা।

• কর্মধারয় সমাস:
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
নীল যে পদ্ম = নীলপদ্ম,
কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০১৯ সংস্করণ।

৬২.
কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়?
  1. তিউনেশিয়া
  2. মিশর
  3. লিবিয়া
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তিউনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনেশিয়া
ব্যাখ্যা

আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া থেকে সূচিত এই গণবিক্ষোভ ক্রমেই প্রসারিত হয় অন্যান্য দেশে।
- মূলত উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অগণতান্ত্রিক স্বৈরশাসকদের বিরুদ্ধে জনগণের এই প্রতিরোধের নামই আরব বসন্ত।
- এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশেই দীর্ঘকাল ধরে শাসনকারী স্বৈরশাসকরা ক্ষমতা থেকে উৎখাত হন এবং মধ্যপ্রাচ্যজুড়ে পরিবর্তনের ঢেউ লাগে। 

⇒ আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়ায় জেসমিন বিপ্লবের মাধ্যমে। 
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন।  নভেম্বরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ মনসুর আল হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। লিবিয়ার ৪২ বছরের শাসক গাদ্দাফির পতন ঘটেছে। এ ছাড়া আলজেরিয়া, বাহরাইন, ইরান, মরক্কোয় বড় ধরনের বিদ্রোহ হয়। তবে লেবানন, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান এবং পশ্চিম সাহারায় বড় ধরনের না হলেও বিক্ষোভ দেখা যায়।
- ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। ২০১১ সালে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৬৩.
Fill in the blank with the correct option: How many eggs have your hens _____ this month?
  1. lain
  2. lay
  3. laid
  4. lied
সঠিক উত্তর:
laid
উত্তর
সঠিক উত্তর:
laid
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) laid.
Complete sentence: How many eggs have your hens laid this month?
Bangla Meaning: এই মাসে তোমার মুরগিগুলো কতগুলো ডিম দিয়েছে?

• যেহেতু বাক্যটি Present perfect tense এ আছে তাই এরপর verb এর past participle form বসে।
- Present Perfect Tense-এ গঠন হয়: have/has + past participle.
- এক্ষেত্রে, "have" auxiliary verb হিসেবে ব্যবহৃত হয়েছে, আর "laid" হচ্ছে আর "lay" verb এর past participle form.

অন্য অপশনগুলো ভুল:

ক) Lain - এটি "lie" (শুয়ে থাকা) verb এর past participle.

খ) lay - (present) শোয়ানো; শায়িত করা; রাখা; স্থাপন করা; বিছানো অথবা (পাখি বা কীটপতঙ্গ) ডিম দেওয়া)।

ঘ) lied - মিথ্যা বলা, অর্থে Lie এর Past এবং Past Participle form.

৬৪.
'মঙ্গলকাব্য' বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন?
  1. আদিযুগ
  2. মধ্যযুগ
  3. অন্ধকার যুগ
  4. প্রায় আধুনিক যুগ
সঠিক উত্তর:
মধ্যযুগ
উত্তর
সঠিক উত্তর:
মধ্যযুগ
ব্যাখ্যা

মঙ্গলকাব্য:
• মঙ্গলকাব্য  মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা। 
• দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এ কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য।
• এ কাব্য পাঠ বা শ্রবণ করলে সকল প্রকার অকল্যাণ নাশ ও সর্ববিধ মঙ্গল লাভ হয় এরূপ ধারণা থেকেই এর নাম হয়েছে মঙ্গলকাব্য।
• মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা,  চন্ডী ও  ধর্মঠাকুর। 
• এঁদের মধ্যে  মনসা ও চন্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি।  
• এই তিনজনকে কেন্দ্র করে মঙ্গলকাব্যের প্রধান তিনটি ধারা গড়ে উঠেছে মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৬৫.
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি
  1. ভারত
  2. ভুটান
  3. শ্রীলংকা
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ৬ ডিসেম্বর, ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 
- একইদিন অর্থাৎ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে একই দিনে স্বীকৃতি দিয়েছিল। 
- অপরদিকে সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি প্রদান করে। 
 
উল্লেখ্য,
- বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত।

এছাড়াও,
- তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর ১৯৭২ সালের ২৪ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি, ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- নানা বাধা-বিপত্তির পরও দেখা যায় স্বাধীন হবার মাত্র চার বছরেরও কম সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হয়েছিল আর শতাধিক দেশের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিল।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যসহ সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া নেদাল্যান্ডস এবং জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- বিজয়ের পর পরই ১৯৭২ জানুয়ারি মাসেই পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল, সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।

৬৬.
Complete the sentence with the right option- It was long since I ______ her last.
  1. saw
  2. had seen 
  3. have seen
  4. would see
সঠিক উত্তর:
had seen 
উত্তর
সঠিক উত্তর:
had seen 
ব্যাখ্যা

• দুটি clause-কে যুক্ত করার জন্য, যদি conjunction হিসেবে since ব্যবহার করা হয় এবং since-এর পূর্ববর্তী clause-এর verb টি যদি present/present perfect tense হয়, তবে since-এর পরবর্তী clause-এর verb টি simple past tense হবে।

• অন্যদিকে, since-এর পূর্ববর্তী clause-এর verb যদি past simple tense হয়, তবে পরবর্তী clause-এর verb হবে কেবল past perfect tense.

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে since এর পূর্বের অংশ Past Indefinite Tense এ আছে, তাই এরপরের অংশ হবে  Past Perfect Tense.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - had seen.

Complete sentence:  It was long since I had seen her last.

অন্য অপশনগুলো ভুল:

ক) saw - Simple past, কিন্তু এখানে past perfect লাগবে।

গ) have seen - Present perfect, কিন্তু "was" past tense এর সাথে মিলবে না।

ঘ) would see - Future in the past/conditional, এখানে অপ্রাসঙ্গিক।

৬৭.
The verb form of Necessity is ______
  1. necessarity
  2. necessitate
  3. necessary
  4. necessities
সঠিক উত্তর:
necessitate
উত্তর
সঠিক উত্তর:
necessitate
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: খ) necessitate.

Necessity: [noun]
English meaning: the fact that something must happen or be done; the need for something.
Bangla meaning: জরুরি প্রয়োজন; আবশ্যকতা; যেসব পরিস্থিতি কাউকে কিছু করতে বাধ্য করে; মানবজীবনের নিয়ন্তা নৈসর্গিক নিয়মসমূহ। 

Options,

ক) necessarity:
- Wrong word.

খ) necessitate: [verb]
English meaning: to make something necessary.
Bangla meaning: আবশ্যিক/অপরিহার্য করে তোলা।

গ) necessary: [adjective]
English meaning: that is needed for a purpose or a reason.
Bangla meaning: প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।

ঘ) necessities:
- plural noun → “প্রয়োজনীয় জিনিসপত্র”।

Source: Oxford Dictionary.

৬৮.
Pride and Prejudice is a famous novel by ______
  1. Charlotte Bront
  2. Jane Austen 
  3. Charles Dickens
  4. E. M Forster.
সঠিক উত্তর:
Jane Austen 
উত্তর
সঠিক উত্তর:
Jane Austen 
ব্যাখ্যা

• Pride and Prejudice:
- Jane Austen লিখিত romantic novel.
- এটি একটি classic English literature.
- Jane Austen, Romantic period এর একজন author তাই এটি Romantic যুগের novel.
- Fitzwilliam Darcy, was Elizabeth's love interest in "Pride and Prejudice".
- এটি একটি Romantic novel, যেখানে Darcy এবং Elizabeth একে অপরের প্রেমে পরে তাদের মাঝে অনেক differences থাকার পরেও।

• কাহিনির সূত্রপাত ১৯ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
- Bennet পরিবারের সাথে Fitzwilliam Darcy নামক একজন জমিদারের সম্পর্কে নিয়ে।
- Bennet পরিবারের মোট পাঁচজন কন্যা।
- এই পাঁচ কন্যার মা তার কন্যার বিয়ে দেয়ার জন্য বিভিন্ন Eligible Bachelor এর খোঁজ করেন।
- পাঁচ কন্যার এক কন্যা, Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রেমে পড়তে চায়, কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় যুক্তিহীন কিছু পূর্ব ধারণার কারণে।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Some notable work:
- Emma,
- Lady Susan,
- Mansfield Park,
- Northanger Abbey,
- Persuasion,
- Pride and Prejudice,
- Sense and Sensibility.

Source: Britannica.

৬৯.
জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে Pandemic ঘোষণা করেছে?
  1. FAO
  2. ECOSOC
  3. WHO
  4. HRC
সঠিক উত্তর:
WHO
উত্তর
সঠিক উত্তর:
WHO
ব্যাখ্যা

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসকে Pandemic ঘোষণা করেছে। 

Covid ভাইরাস (করোনা ভাইরাস):

- কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত।
- করোনাভাইরাস (CoV) হচ্ছে ভাইরাসগুলির একটি বৃহৎ পরিবার যা সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে মারাত্মক অসুখ করতে পারে, যেমন Middle East Respiratory Syndrome (MERS-CoV), Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) এবং কোভিড-১৯ (COVID-19)।
- করোনাভাইরাসের অনেকগুলো প্রজাতির মাঝে ৭টি প্রজাতি মানবদেহে রোগ সৃষ্টি করে যার মাঝে SARS-CoV-2 অন্যতম।
- করোনাভাইরাসগুলি জুনোটিক, যার অর্থ তারা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ করতে পারে।

⇒ ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ্যাটিপিক্যাল নিউমোনিযার বেশ কযেকটি সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) দেওয়া হযেছিল।
- পরবর্তীতে এ বছর জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা একটি নতুন ভাইরাস সনাক্ত করেছে এবং এই ভাইরাসটি একটি নতুন ধরনের করোনভাইরাস।
- এই নতুন ভাইরাসটির অস্থাযীভাবে নামকরণ করা হযেছিল "2019-nCoV"।
- এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নামকরণ করা হয়েছে Coronavirus Disease (COVID-19)।
- ২০২০ সালের ৩০ জানুয়ারি এ রোগের আউটব্রেককে Public Health Emergency of International Concern (PHEIC) হিসেবে ঘোষণা করা হয় এবং ১১ মার্চ, ২০২০ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা COVID-19 কে বৈশ্বিক মহামারী (Pandemic) হিসেবে ঘোষনা করা হয়।

উল্লেখ্য,
- করোনাভাইরাসের আক্রমণের প্রধান লক্ষবস্তু হচ্ছে ফুসফুস।
- শ্বাসতন্ত্র মানুষের শরীরে তার প্রবেশ পথ এবং করোনাভাইরাস ফুসফুসে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে যায়।
- এমনকি সুস্থ ব্যক্তি যাদের ফুসফুসে কখনো কোন সমস্যা ছিল না তারাও মারাত্মক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) BBC.

৭০.
Fill in the blank - He has been in Dhaka ______ the liberation war.
  1. from
  2. since
  3. for
  4. when
সঠিক উত্তর:
since
উত্তর
সঠিক উত্তর:
since
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete sentence: He has been in Dhaka since the liberation war.

• 'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
- He has been ill since last Friday.
- Fahima has lived in Dhaka since 2016.

• অন্যদিকে 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
• He has been ill for three months.

৭১.
একটি কোণের মান তার পূরক কোণের মানের চতুর্থাংশের সমান। কোণটির মান কত? 
  1. 18°
  2. 36°
  3. 30°
  4. 45°
সঠিক উত্তর:
18°
উত্তর
সঠিক উত্তর:
18°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের চতুর্থাংশের সমান। কোণটির মান কত? 

সমাধান:
ধরি,
কোণটির মান = a°
এর পূরক কোণ = 90° - a°

প্রশ্নমতে,
a° = (90° - a°)/4
⇒ 4a° = 90° - a°
⇒ 5a° = 90°
∴ a° = 90°/5 = 18°

৭২.
১৬ : ৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ৪ : ৯
  2. ১৬ : ৮১
  3. ১৬ : ৩
  4. ৪ : ৩
সঠিক উত্তর:
৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ : ৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান:
দ্বিভাজিত অনুপাত: কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিভাজিত অনুপাত বলা হয়।

∴ ১৬ : ৯ এর দ্বিভাজিত অনুপাত = √১৬ : √৯ = ৪ : ৩

৭৩.
Identify the correct sentence-
  1. Why have you done this?
  2. Why you had done this?
  3. Why did you done this?
  4. Why you have done this?
সঠিক উত্তর:
Why have you done this?
উত্তর
সঠিক উত্তর:
Why have you done this?
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ক) Why have you done this?

Present Perfect Tense এর Question Structure:

Structure: Wh-word + have/has + subject + past participle (V3) + ?

অন্য অপশনগুলো ভুল:
খ) Why you had done this?
- Question এ subject এবং auxiliary verb এর position ভুল। 
- সঠিক হতো: "Why had you done this?" (Past Perfect Question).
- "you had" নয়, "had you" হবে। 

গ) Why did you done this?
 → এটি  ভুল, did-এর পর base form “do” হবে, done নয়। 

ঘ) Why you have done this?
→ এটি ভুল, প্রশ্নে auxiliary verb have আগে আসবে, subject পরে। 

৭৪.
ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন
  1. অর্থ মন্ত্রণালয় 
  2. শিল্প মন্ত্রণালয় 
  3. বাণিজ্য মন্ত্রণালয় 
  4. পরিকল্পনা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
বাণিজ্য মন্ত্রণালয় 
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্য মন্ত্রণালয় 
ব্যাখ্যা

BTTC:
- BTTC-এর পূর্ণরূপ: Bangladesh Trade and Tariff Commission.
- ট্যারিফ কমিশন পাকিস্তান ট্যারিফ কমিশনের পূর্ব পাকিস্তান শাখার উত্তরবর্তী।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নতুন নাম হয় ট্যারিফ কমিশন।
- বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ জুলাই, ১৯৭৩ তারিখের সিদ্ধান্তবলে উক্ত মন্ত্রণালয়ের একটি অধীনস্থ অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে।
- ১৯৯২ সালের নভেম্বরে উক্ত কমিশন বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নম্বর আইন)-এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুনর্গঠিত হয়।

⇒ বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট।
- এর প্রধান হচ্ছেন সরকারের সচিব পর্যায়ের মর্যাদাসম্পন্ন একজন চেয়ারম্যান।
- কমিশন তিনটি শাখায় বিভক্ত: বাণিজ্য নীতিমালা, বাণিজ্য প্রতিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা শাখা।
- প্রতিটি শাখা একজন সদস্য দ্বারা পরিচালিত। 

⇒ বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে মোট ১৩টি সংস্থা বা দপ্তর রয়েছে। যথা:
১. বাংলাদেশ ট্রেড এবং ট্যারিফ কমিশন,
২. রপ্তানি উন্নয়ন ব্যুরো,
৩. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ,
৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
৫. যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর,
৬. আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস,
৭. বাংলাদেশ চা বোর্ড,
৮. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন,
৯. বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট,
১০. বিজনেজ প্রমোশন কাউন্সিল,
১১. দি ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ,
১২. দি ইন্সটিটিউট অব চার্টাড একাউন্টস অব বাংলাদেশ,
১৩. ইন্সটিটিউট অব চার্টাড সেক্রেটারিজ অব বাংলাদেশ।

উৎস: i) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ওয়েবসাইট।
ii) বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।

৭৫.
কোনটি সংস্কৃত অনুসর্গ নয়?
  1. অপেক্ষা
  2. জন্য
  3. কর্তৃক
  4. ছাড়া
সঠিক উত্তর:
ছাড়া
উত্তর
সঠিক উত্তর:
ছাড়া
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) ছাড়া।

• অনুসর্গ প্রধানত দুই প্রকার।
- নাম বা বিশেষ্য অনুসর্গ,
- ক্রিয়া অনুসর্গ।

• নাম বা বিশেষ্য অনুসর্গকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে:
- সংস্কৃত অনুসর্গ: অপেক্ষা, অভিমুখ, উপরে, কর্তৃক, জন্য, দিকে ইত্যাদি।

- বিবর্তিত অনুসর্গ: আগে, কাছে, ছাড়া, তরে, পানে, পাশে, বই, ভেতর, মাঝে, সাথে, সামনে ইত্যাদি।
- ফারসি অনুসর্গ: দরুন, বদলে, বনাম, বাদে, বাবদ, বরাবর ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।

৭৬.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ৩০ টি 
  2. ২০ টি
  3. ১৮ টি
  4. ১৫ টি
সঠিক উত্তর:
৩০ টি 
উত্তর
সঠিক উত্তর:
৩০ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৮° = ১২°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১২°
= ৩০টি

৭৭.
Fill in the blank with the correct option: "He wants to study in _____ European Country". 
  1. The
  2. an
  3. a
  4. no article needed.
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা

• A, An & The কে article বলে।
Article দুই প্রকার।
যেমন:
1. Indefinite: A, An.
2. Definite: The.
Article সাধারণত noun কে qualify করে।

Article এর নিয়মানুযায়ী শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তা যদি ইউ (U) এর মত উচ্চারিত হয় তাহলে vowel থাকা সত্ত্বেও তার পূর্বে a বসে।
যেমন: a ewe, a European, a uniform etc.

Complete sentence: He wants to study in a European Country.

৭৮.
Fill in the blank with the appropriate preposition: 'He was deprived ______ his property' 
  1. of
  2. from
  3. in
  4. with
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা

Complete sentence: He was deprived of his property.

• Deprive of
- English Meaning: to prevent somebody from having or doing something, especially something important.
- Bangla Meaning: যে বস্তু থেকে বঞ্চিত করা হয়েছে; বঞ্চনা।

• Example sentence:
- The child was deprived of love and care.
- They were deprived of their basic rights.

Source:
1. Oxford Learner's Dictionaries.
2. Accessible Dictionary.

৭৯.
কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
  1. মালয়েশিয়া
  2. সৌদি আরব 
  3. পাকিস্তান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- দাপ্তরিকভাবে ন্যাটো গঠনের উদ্দেশ্য হচ্ছে "উত্তর আটল্যান্টিক অঞ্চলে স্থিতিশীলতা ও কল্যাণ" নিশ্চিত করে সদস্য রাষ্ট্রগুলোর 'স্বাধীনতা, অভিন্ন ঐতিহ্য এবং সভ্যতার' রক্ষাকবচ হিসেবে কাজ করা। চুক্তি অনুযায়ী, ন্যাটো ভুক্ত যে কোনো দেশের উপর সশস্ত্র হামলা হলে সেটি জোটভুক্ত সব দেশের উপর হামলা বলেই গণ্য হবে এবং সব দেশ একে অন্যের সহায়তায় এগিয়ে আসবে।

⇒ ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন।

উৎস: NATO ওয়েবসাইট।

৮০.
একটি ট্রেন ঘন্টায় ৯৬ কি.মি বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি সেতু ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৭০০ মি. 
  2. ৮০০ মি.
  3. ৯০০ মি.
  4.  ৯৬০ মি.
সঠিক উত্তর:
৭০০ মি. 
উত্তর
সঠিক উত্তর:
৭০০ মি. 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৯৬ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি সেতু ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
এখানে, 
৯৬ কি.মি. = ৯৬০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৯৬০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৯৬০০০/৩৬০০ মি
৬০ সেকেন্ড অতিক্রম করে (৯৬০০০ × ৬০)/৩৬০০ মি
= ১৬০০ মি


প্রশ্নমতে,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ১৬০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (১৬০০ - ৯০০) মি. = ৭০০ মি

৮১.
কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম
  1. রাখাইন
  2. মারমা
  3. পাঙ্গন
  4. খিয়াং
সঠিক উত্তর:
পাঙ্গন
উত্তর
সঠিক উত্তর:
পাঙ্গন
ব্যাখ্যা

পাঙন:
- বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাঙাল বা পাঙন।
- বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এই গোষ্ঠীর অধিকাংশের বসবাস।
- পাঙনরা মণিপুরী নৃ-গোষ্ঠীর অন্তর্গত একটি শাখা।
- এরা বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি।

⇒ কথিত আছে যে, মণিপুর রাজ্যে ভারতবর্ষের কোনো এক অঞ্চলের পাঠান মুসলিম ব্যবসা-বাণিজ্য করতে মণিপুর যান। তাঁদের একজন এক মৈতৈ মণিপুরী মেয়ের সঙ্গে প্রেমে আবদ্ধ হন এবং তাঁকে বিবাহ করে সন্তানাদিসহ সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। মৈতৈই  মা ও পাঠান মুসলিম পিতার বংশধররাই পরে পাঙান বা মণিপুরী মুসলিম নামে পরিচিতি পায়। তারা মায়ের ভাষায় কথা বলে এবং পিতার ধর্ম পালন করে। 

⇒ পাঙনরা সুন্নী মুসলিম। তবে স্থানীয় বাঙালী মুসলিম জনগোষ্ঠির সঙ্গে পাঙনদের সামাজিক কোনো সম্পর্ক নেই বললেই চলে। তাদের ধর্মাচরণ, সমাজব্যবস্থা ও রীতিনীতির সাথে বাঙালি মুসলমানদের পার্থক্য রয়েছে। পাঙনরা প্রচণ্ড ধর্মভীরু ও রক্ষণশীল।

উৎস: i) ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণি।
ii) BBC.

৮২.
Which one is a masculine gender?
  1. Hen
  2. Bull
  3. Bee
  4. Cow
সঠিক উত্তর:
Bull
উত্তর
সঠিক উত্তর:
Bull
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: খ) Bull.

Bull [masculine gender]
 Meaning: ষাঁড়।

Other options,
ক) Hen
- English meaning: an adult female chicken, often kept for its eggs.
- Bangla meaning: মুরগি; কুক্কুটী।
- Masculine gender of Hen: Rooster (মোরগ).

গ) Bee (স্ত্রী মৌমাছি) এর Masculine Gender - Drone (পুরুষ মৌমাছি)।

ঘ) Cow (গাভী) - feminine gender
 - এর masculine gender Bull/Ox (ষাঁড়; বৃষ)।

Source: Accessible Dictionary.

৮৩.
লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
  1. বৃক্ষ
  2. বিরুৎ
  3. গুল্ম
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
গুল্ম
উত্তর
সঠিক উত্তর:
গুল্ম
ব্যাখ্যা

• গুল্ম জাতীয় উদ্ভিদ: 
- যে সকল উদ্ভিদ কাষ্ঠল, সাধারণত কান্ডহীন এবং গোড়া হতে অধিক শাখা-প্রশাখা বের হয়ে ঝোপে পরিণত হয় তাদেরকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে। 
- এই জাতীয় উদ্ভিদের শেকড় মাটির গভীরে যায় না। 
যেমন- লেবু , জবা, রঙ্গন, গন্ধরাজ, গোলাপ ইত্যাদি। 

• অপশন আলোচনা: 
বৃক্ষ (Tree):
- বৃক্ষ হলো দীর্ঘস্থায়ী উদ্ভিদ যার মূল কোনটি মাটির নিচে স্থায়ী অংশ ও গণ্ডি (trunk) থাকে।
- বৃক্ষ সাধারণত একাধিক বছরের জন্য বৃদ্ধি করে এবং শাখা-প্রশাখা প্রসারিত করে।

বিরুৎ (Climber / Vine):
- বিরুৎ হলো এমন উদ্ভিদ যা কোথাও চড়ে বা আটকে নিজেদের সমর্থন করে বৃদ্ধি পায়, যেমন লতাবৃক্ষ।
- ইহার কাণ্ড সাধারণত নমনীয় ও লম্বা হয়ে অন্য বস্তুর ওপর চড়ে উঠে।
- লেবু গাছ সাধারণত এধরনের নয়—এটি স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে থাকে ও লত হিসেবে নয়।

গুল্ম (Shrub):
- গুল্ম হলো ছোট বা মাঝারি আকারের আগাছা-জাতীয় গাছ যা প্রায়শই একাধিক কাণ্ড থেকে উৎপন্ন হয় ও গাছের তুলনায় অপেক্ষাকৃত ছোট থাকে।
- অনেক ফলদায়ী উদ্ভিদ গুল্মের আকার ধারণ করতে পারে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৮৪.
আলুটিলা প্রাকৃতিক গুহা কোন জেলায় অবস্থিত?
  1. খাগড়াছড়ি
  2. রাঙ্গামাটি
  3. বান্দরবান
  4. সিলেট
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
ব্যাখ্যা

আলুটিলা প্রাকৃতিক গুহা:
- আলুটিলা প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত। 

⇒ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এই প্রাকৃতিক গুহার অবস্থান।
- স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে এটি ‘মাতাই হাকর’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত।
- পাহাড়ি আঁকাবাঁকা সড়কের পাশে ‘আলুটিলা পর্যটনকেন্দ্র’।
- এটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ ফুট ওপরে।
- গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট।
- গুহায় যেতে হলে ২৬৬টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। 
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এই প্রাকৃতিক গুহার অবস্থান।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।

৮৫.
একটি সংখ্যা ও তার গুণাত্বক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?
  1. - 1
  2. - 2
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্বক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
গুণাত্বক বিপরীত সংখ্যা = 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 1 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1

∴ নির্ণেয় সংখ্যাটি 1

৮৬.
কৃত্রিম বুদ্ধিমত্তা এর জনক কে?
  1. অ্যালান টুরিং 
  2. চার্লস ব্যাবেজ
  3. জ্যাক কেলবি
  4. হাওয়ার্ড আইকিন
সঠিক উত্তর:
অ্যালান টুরিং 
উত্তর
সঠিক উত্তর:
অ্যালান টুরিং 
ব্যাখ্যা

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - Al):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হলো বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।

⇒ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রবর্তক John McCarthy।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।
- কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত।
- আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।

⇒ AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৮৭.
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
  1. ফিনল্যান্ড
  2. অস্ট্রিয়া
  3. পোলান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা

অস্ট্রিয়া দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়।
• বাল্টিক রাষ্ট্র বলতে ইউরোপের উত্তর-পূর্ব অঞ্চল তথা  বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়। এগুলো হলো: এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া।
- অন্যদিকে ফিনল্যান্ড, পোলান্ড, সুইডেন ইউরোপের এই দেশগুলোর সাথে বাল্টিক সাগরের সরাসরি সীমানা রয়েছে।

বাল্টিক রাষ্ট্র:
- বাল্টিক রাষ্ট্র বলতে ইউরোপের উত্তর-পূর্ব অঞ্চল তথা  বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে। দেশগুলো হলো: এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া।

⇒ বাল্টিক সাগর:
- বাল্টিক সাগর ইউরোপের উত্তরাংশে অবস্থিত।
- এর চারদিকে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড এবং ডেনমার্কের দ্বীপসমূহ অবস্থিত।
- পূর্বে এটি উত্তর মহাসাগরের সাথে যুক্ত।
- কৃত্রিম শ্বেত সাগর খালের মাধ্যমে এটি শ্বেত সাগরের সাথে যুক্ত।
- বাল্টিক সাগরের সাথে যেসব দেশের সরাসরি সীমানা রয়েছে: ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন।

উৎস: Britannica.

৮৮.
He went out ______ the cold weather
  1. despite
  2. besides
  3. although
  4. whether
সঠিক উত্তর:
despite
উত্তর
সঠিক উত্তর:
despite
ব্যাখ্যা

ক) despite:
- (কিছু) সত্ত্বেও।

খ) besides:
- তাছাড়া; এতদ্ব্যতীত; অতিরিক্ত; অধিকন্তু।

গ) although:
- যদিও; যদ্যপি।

ঘ) whether:
- এটাই হোক আর ওটাই হোক, যাই হোক না কেন, যা-ই ঘটুক বা না ঘটুক, যেকোনো ক্ষেত্রে।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - despite.

Complete sentence: He went out despite the cold weather.

Source: Accessible Dictionary.

৮৯.
৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১৮০ টাকা হবে? 
  1. ৩৩০০ টাকা 
  2. ২০০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ১৮০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১৮০ টাকা ?

সমাধান: 
মুনাফা I = ১৮০ টাকা
আসলP = ? টাকা
মুনাফার হার r = ৬% = ৬/১০০
সময়  n = ১ বছর

আমরা জানি 
I = Pnr 
P = I/nr
= ১৮০/{১(৬/১০০)}
= ১৮০/(৬/১০০)
= (১৮০ × ১০০)/৬
= ৩০০০ 

৯০.
He said, "I went to Khulna". The indirect speech is - 
  1. He said that he went to Khulna
  2. He said that he had gone to Khulna
  3. He said that he has gone to Khulna
  4. He said that he would go to Khulna.
সঠিক উত্তর:
He said that he had gone to Khulna
উত্তর
সঠিক উত্তর:
He said that he had gone to Khulna
ব্যাখ্যা

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের নিয়ম:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- reporting verb এবং reporting speech উভয়েই past indefinite থাকলে, indirect করার সময় reported speech কে past perfect tense এ রূপান্তরিত করতে হবে।
- বাকি অংশ বসবে।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - He said that he had gone to Khulna.

৯১.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
ব্যাখ্যা

IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

 ⇒ ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গঠন করা হয়। এই সংস্থা আন্তর্জাতিক মুদ্রাসংক্রান্ত সহযোগিতা বৃদ্ধি, বিনিময় হার স্থিতিশীল রাখা ও বিনিময় ব্যবস্থা সুবিন্যস্ত ও সহজতর করে।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠাকালে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর ভিত্তিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

⇒ IMF-এর কাজ:
- IMF-এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন IMF সেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঋণ প্রদান করে। 
- IMF সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে তাদের উন্নয়নের জন্য পরামর্শ দেয়। 
- IMF বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অন্যান্য আর্থিক বিষয়ে গবেষণা করে। তারা এসব তথ্য দেশগুলোকে প্রদান করে, যাতে দেশগুলি তাদের অর্থনৈতিক নীতিমালা সঠিকভাবে তৈরি করতে পারে।
- IMF সদস্য দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময়ের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। তারা মুদ্রার মানের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হয়।
- IMF সদস্য দেশগুলোকে সংকটকালীন সময়ে অর্থনৈতিক সহায়তা দিতে স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) প্রদান করে, যা আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত হতে পারে।
- IMF সদস্য দেশগুলোর সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক নীতিমালা এবং অর্থনৈতিক পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।

৯২.
'ক্ষ' গঠিত হয়েছে-
  1. ক্+ষ্+ণ 
  2. ক+ষ+ন
  3. ক্+ষ্+ন
  4. ক্+ষ্+ম্
অনির্ধারিত
ব্যাখ্যা

• 'ক্ষ' যুক্তবর্ণটি 'ক্ + ষ' দুটি বর্ণের সমন্বয়ে গঠিত।

প্রশ্নটি সম্ভবত 'ক্ষ্ম' যুক্তাক্ষর সম্পর্কিত, যেখানে 'ক্ষ্ম' গঠিত হয় 'ক + ষ + ম' দিয়ে। তবে, শুধু 'ক্ষ' যুক্তাক্ষরটি গঠিত হয় 'ক + ষ' দিয়ে। সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

- গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- ঞ্ + জ = ঞ্জ,
- ঞ্‌ + চ = ঞ্চ,
- হ্ + ম = হ্ম,
- ঞ্ + ছ = ঞ্ছ,
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।

৯৩.
কোন বৃত্তের ব্যাস ৪ সে.মি হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 64π
  2. 16π2
  3. 16π
  4. 64π2
সঠিক উত্তর:
16π
উত্তর
সঠিক উত্তর:
16π
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃত্তের ব্যাস ৪ সে.মি. হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত? 

সমাধান:
ব্যাস 2r = ৪ সে.মি.
∴ ব্যাসার্ধ r = 4 সে.মি.
∴ ক্ষেত্রফল = πr2
= π × 42
= 16π

৯৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
  1. টমাস জেফারসন 
  2. জর্জ ওয়াশিংটন 
  3. জন এডামস
  4. জেমস মনরো
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন 
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন 
ব্যাখ্যা

জর্জ ওয়াশিংটন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।

⇒ জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ১৭৮৯ সালের ৩০ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং ১৭৯৭ সালের ৪ মার্চ পর্যন্ত এই পদে ছিলেন।
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়ক হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আমেরিকানদের নেতৃত্ব দেন।
- তিনি আমেরিকান উপনিবেশগুলোয় (১৩টি) ব্রিটিশদের নানান অন্যায্য, নিপীড়নমূলক পদক্ষেপের তীব্র বিরোধিতা শুরু করেন। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল রয়্যাল প্রোক্লেমেশন (১৭৬৩), স্ট্যাম্প অ্যাক্ট (১৭৬৫), টাউনশেন্ড অ্যাক্টস (১৭৬৬-৬৭), বোস্টন গণহত্যা (১৭৭০), ইনটলারেবল অ্যাক্টস (১৭৭৪)।
- জর্জ ওয়াশিংটনের নেতৃত্বাধীন কনটিনেন্টাল আর্মি ১৭৮৩ সালে ব্রিটিশ আর্মিকে পরাজিত করে।
- ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর প্যারিস চুক্তি (ট্রিটি অব প্যারিস) সই হয়। এই চুক্তির মধ্য দিয়ে আমেরিকান বিপ্লবী যুদ্ধ শেষ হয়। আমেরিকার স্বাধীনতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ব্রিটেন। স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- কংগ্রেস ১৭৮৭ সালে ফিলাডেলফিয়ায় একটি সাংবিধানিক সম্মেলন (কনস্টিটিউশনাল কনভেনশন) করতে সম্মত হয়। এই সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন। সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান তৈরি হয়।
- ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়। অনুমোদিত হয় ১৭৮৮ সালে। আর ১৭৮৯ সালে কার্যকর হয়।
- নতুন সংবিধানের অধীন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ১৭৮৯ সালে নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন।
- ১৭৮৯ সালের ৩০ এপ্রিল তিনি শপথ নেন।
- ১৭৯২ সালের শেষ দিকে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ ওয়াশিংটন সর্বসম্মতভাবে পুনর্নির্বাচিত হন। ১৭৯৩ সালের ৪ মার্চ তিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ১৭৯৭ সালের ৪ মার্চ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন।
- রাষ্ট্রপ্রধানকে সম্বোধনের ক্ষেত্রে ‘মিস্টার প্রেসিডেন্ট’ ডাকার ধারা তিনি চালু করেন। এক ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার রীতির প্রচলন তাঁর হাত ধরেই হয়।

উৎস: Britannica.

৯৫.
His behavior surprised me. The passive form is-
  1. I am surprised at his behavior
  2. I was surprised with his behavior
  3. I had been surprised with his behavior
  4. I was surprised at his behavior
সঠিক উত্তর:
I was surprised at his behavior
উত্তর
সঠিক উত্তর:
I was surprised at his behavior
ব্যাখ্যা

• Past Indefinite Tense যুক্ত Active Sentence কে Passive করার নিয়ম:
- Active voice এর Object টিr Subjective form বসবে। 
- was/were বসবে। 
-  verb এর past participle form বসবে। 
- by বসবে।
- Active voice এর subject টির objective form বসবে।
- কিন্তু এখানে surprised থাকায় 'by' এর পরিবর্তে 'at' বসবে। 

অতএব উপরের নিয়ম অনুসারে সঠিক Passive form হলো- I was surprised at his behavior.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৯৬.
একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
  1.  ৫টি 
  2. ৪টি
  3. ৩টি 
  4. ৬টি
সঠিক উত্তর:
 ৫টি 
উত্তর
সঠিক উত্তর:
 ৫টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?

সমাধান:
নিম্নোক্ত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজটি আঁকা যায়।
(ক) চারটি বাহু ও একটি কোণ
(খ) চারটি বাহু ও একটি কর্ণ
(গ) তিনটি বাহু ও দুইটি কর্ণ
(ঘ) তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
(ঙ) দুইটি বাহু ও তিনটি কোণ।

উৎস: গণিত, অষ্টম শ্রেণি

৯৭.
ভারত সরকার কাকে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন? 
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. আনিসুজ্জামান
  4. মুনীর চৌধুরী
অনির্ধারিত
ব্যাখ্যা

ভারত সরকার কাকে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন? 
উত্তর: কাজী নজরুল ইসলাম ও আনিসুজ্জামান।

১৯৬০ সালে ভারত সরকার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে 'পদ্মভূষণ' সম্মাননা প্রদান করেন।
শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আনিসুজ্জামান ২০১৪ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 'পদ্মভূষণ' লাভ করেন।

প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

'পদ্ম' পুরস্কার:
- দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম পদ্ম পুরস্কার। তিনটি ভাগ রয়েছে এই সম্মানের: পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।
- কলা, সামাজিক কাজ, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, খেলা, সিভিল, সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়।
- ১৯৫৪ সালের ২রা জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়।
- ১৯৫৪ থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। 

⇒ পদ্মবিভূষণ:
- পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা।
- পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন।
- মর্যাদাক্রম অনুসারে, পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে, কিন্তু পদ্মভূষণের আগে। 

⇒ পদ্মভূষণ:
- পদ্মভূষণ হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। 
- ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে ও পদ্মশ্রীর আগে।
- জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই দেশের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। 

⇒ পদ্মশ্রী:
- পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা।
- শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) Britannica.

৯৮.
"প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ" বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে-
  1. ৫নং
  2. ৬নং
  3. ৭নং 
  4. ৮নং
সঠিক উত্তর:
৭নং 
উত্তর
সঠিক উত্তর:
৭নং 
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের ৭ (১) নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।

উল্লেখ্য,
- সংবিধানের ৭ (২) নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সাথে অসমঞ্জস হয়, তা হলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।
- সংবিধানের ৭ক নং অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ বিষয়ে বলা হয়েছে।
- সংবিধানের ৭খ নং অনুচ্ছেদে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য বিষয়ে বলা হয়েছে।

অন্যদিকে,
- সংবিধানের ৫ নং অনুচ্ছেদ: রাজধানী সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধানের ৬ নং অনুচ্ছেদে নাগরিকের নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধানের ৮ নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণনা করা হয়েছে। 

উৎস: বাংলাদেশের সংবিধান।

৯৯.
ওয়ালস্ট্রিট কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. লস এ্যাঞ্জেলস
  3. চীন
  4. ওয়াশিংটন
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা

ওয়াল স্ট্রিট (Wall Street):
- ওয়াল স্ট্রিট নিউইয়র্কে অবস্থিত।

⇒ ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক।
- পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত।
- নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত।
- এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক।

উৎস: Britannica.

১০০.
কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫ টি কলা ও ১৫০ টি কমলা ভাগ করে দেয়া যায়? 
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ১০ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে ১১৫ টি কলা ও ১৫০ টি কমলা ভাগ করে দেয়া যায়? 

সমাধান:
শিশুর সংখ্যা হবে ১১৫ এবং ১৩৫ এর গ.সা.গু 
১১৫ ও ১৩৫ এর গ.সা.গু = ৫

শিশুর সংখ্যা ৫ জন