পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
Corrections: The Determiner, The Gender, The Number.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Which sentence is the correct one?
  1. ক) I need many money.
  2. খ) There was many water in the pond.
  3. গ) The computer is loaded with many information.
  4. ঘ) They are suffering from many a problem.
ব্যাখ্যা
Many / many a - Determiner শুধু Countable Noun এর আগে বসে।
Uncountable এর আগে much বসাতে হয়।
এখানে many এর পরের শব্দ money, water, information সবগুলোই uncountable হিসেবে ব্যবহৃত হয়েছে। কেবল problem হচ্ছে countable. তাই সঠিক উত্তর ঘ।
Many এর পরে plural noun বসে। কিন্তু many a এর পরে singular noun বসে। Verb থাকলে verb ও singular বসে।
.
Choose the correct one.
  1. ক) A little number of students have passed the exam.
  2. খ) A small number of students have passed the exam.
  3. গ) The little number of students have passed the exam.
  4. ঘ) A small number of students has passed the exam.
ব্যাখ্যা
Countable Noun এর আগে A small number of ব্যবহার শুদ্ধ। A little number of/ The little number of ব্যবহার শুদ্ধ নয়।
ঘ- Plural Noun এর পর has ব্যবহার শুদ্ধ নয়।
.
Which is the correct one?
  1. ক) What a mesmeric speech he has delivered!
  2. খ) What wonderful a bird it was!
  3. গ) A half loaf is better than no loaf.
  4. ঘ) It is quite difficult a job.
ব্যাখ্যা

What, half, quite, rather, half, such ইত্যাদি কোন Noun বা Noun Phrase কে Modify করলে, ঐ Noun বা Noun Phrase এর পূর্বে a/an বসে।
Correct Sentences:
খ) What a wonderful bird it was!
গ) Half a loaf is better than no loaf.
ঘ) It is quite a difficult a job.

.
Which sentence is the correct one?
  1. ক) The principal and secretary were dealing with the matter seriously.
  2. খ) The principal and the secretary were dealing with the matter seriously.
  3. গ) The principal and secretary have called for an urgent meeting.
  4. ঘ) Principal and secretary has called for an urgent meeting.
ব্যাখ্যা
দুই বা ততোধিক Noun ভিন্ন ভিন্ন ব্যক্তি, প্রাণি বা বস্তুকে বুঝালে প্রতিটি Noun এর পূর্বে Article বসে। তবে একই ব্যক্তি, প্রাণি বা বস্তুকে বুঝালে শুধু প্রথম Noun এর পূর্বে Article বসে। এ হিসেবে এখানে The Principal and secretary হলে একই ব্যক্তি বুঝাবে এবং এর পরে Verb Singular হবে।
আর The principal and the secretary বললে দুইজন ব্যক্তিকে বুঝাবে এবং এর পরে Verb Plural হবে। এ নিয়ম অনুযায়ী সঠিক উত্তর খ।
আর শুধু Principal and secretary ব্যবহার শুদ্ধ নয়।
.
Find out the correct sentence:
  1. ক) Of the two boys, Monir is the better.
  2. খ) I like Nazrul the most.
  3. গ) Padma is one of the biggest rivers in our country.
  4. ঘ) The man is the best creation of the Almighty.
ব্যাখ্যা
দুই জনের মধ্যে তুলনা করার structure টা যদি of the two /between a and b এ রকম থাকে, তখন comparative degree এর পূর্বে the বসে।
অন্যদিকে,
খ) - most হচ্ছে adverb কারণ এটা like- verb কে Modify করছে। আর Adverb এর আগে কোন Article বসে না।
গ) - নদীর নামের আগে the বসে
ঘ) - man শব্দটি জাতিবাচক হিসেবে মানুষ বোঝালে তার আগে কোনো Article বসে না।
.
Find out the incorrect sentence.
  1. ক) His father was a tailor.
  2. খ) His mother was also a tailor.
  3. গ) He has become a porter.
  4. ঘ) But, his sister looks like a princess.
ব্যাখ্যা
tailor এর feminine gender হচ্ছে seamstress.
.
Choose the correct one.
  1. ক) The mother rose in him seeing the little baby and she compelled her to take the baby in his lap.
  2. খ) The mother rose in her seeing the little baby and she compelled her to take the baby in his lap.
  3. গ) The mother rose in her seeing the little baby and it compelled her to take the baby in her lap.
  4. ঘ) The mother rose in her seeing the little baby and it compelled him to take the baby in her lap.
ব্যাখ্যা
এখানে the mother বলে মাতৃত্ব বুঝাচ্ছে, যা Neuter Gender এবং এর পরিবর্তে pronoun – it ব্যবহৃত হবে। তবে অন্য তিনটি Pronoun একজন মহিলাকেই বুঝাচ্ছে, তাই ওগুলো her হবে।
.
Find out the correct sentence.
  1. ক) The Titanic went down on their first voyage.
  2. খ) The Titanic went down on her first voyage.
  3. গ) The Titanic went down on his first voyage.
  4. ঘ) The Titanic went down on it’s first voyage.
ব্যাখ্যা
দেশ, নদী, জাহাজ ইত্যাদিকে Feminine Gender ধরা হয়। তাই এখানে her ব্যবহার শুদ্ধ। অচেতন পদার্থ হিসেবে এটার অর্থে it’s ব্যবহার করাও শুদ্ধ নয়, কারণ এটার ইংরেজি হচ্ছে – its.
.
Which sentence is the correct one?
  1. ক) Arman has brother and sister.
  2. খ) Arman has a brother and sister.
  3. গ) Arman has a brother and a sister.
  4. ঘ) Arman has brother and a sister.
ব্যাখ্যা
এক ভাই ও এক বোন অর্থে উভয়টির আগে a বসবে।
১০.
Find out the correct sentence.
  1. ক) One should obey his parents.
  2. খ) One should obey her parents.
  3. গ) One should obey one’s parents.
  4. ঘ) One should obey ones parents.
ব্যাখ্যা
One এর Possessive Case – Gender নিরপেক্ষ হিসেবে One বসে। his বা her বসে না।
১১.
Choose the correct one.
  1. ক) You have to set some criterion before launching the project.
  2. খ) The datums came to me through several medium.
  3. গ) The Green House Effect is a global phenomena.
  4. ঘ) All the parties are trying to accomplish their agenda.
ব্যাখ্যা
some ও several এর পর যথাক্রমে Plural Noun বসবে – criteria, media
a এর পর Singular Noun বসবে- phenomenon
ঘ-তে সবকিছু ঠিক আছে। agenda plural হওয়ার কথা এবং তা plural হিসেবেই ব্যবহৃত হয়েছে। এটার singular হচ্ছে agendum.
১২.
Find out the correct sentence.
  1. ক) Mathematics are my favourite subject.
  2. খ) Gulliver’s travels have been written by Jonathan Swift.
  3. গ) The Arabian Nights are still a favourite book.
  4. ঘ) Statistics show that about 400 million people speak English as a first language.
ব্যাখ্যা
Mathematics হচ্ছে একটা Subject এর নাম। তাই এটা Singular হবে। তাই এর পর are বসানো সঠিক হয় নি।
Gulliver’s travels এবং The Arabian Nights দুটি বইয়ের নাম। তাই এগুলোও Singular হবে। তাই এদের পর যথাক্রমে have এবং are বসানো সঠিক হয় নি।
Statistics বলতে এখানে Subject এর নাম নয়। বরং এখানে Statistical data বা উপাত্তসমূহ বুঝাচ্ছে যা plural, তাই এর পর Verb -Show হয়েছে, যা সঠিক।
১৩.
Which sentence is the correct one?
  1. ক) Circumstances leads many people to sacrifice their honesty.
  2. খ) Man is a combination of emotion and rationality; therefore, a people being too much emotional is bound to be corrupt.
  3. গ) I like vegetable.
  4. ঘ) Cattle is grazing in the field.
ব্যাখ্যা
Circumstances ও vegetables গঠনগত (s সহ) ও ব্যবহারগত দুইভাবেই plural হিসেবে ব্যবহৃত হয়।
আর Cattle ও people – s ব্যবহার ছাড়াই plural হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু খ-তে people জনগণ না বুঝিয়ে, একটি জাতি বুঝাচ্ছে, এ হিসেবে এটির Singular হিসেবে ব্যবহার শুদ্ধ।
শুদ্ধ বাক্যসমূহ
Circumstances lead many people to sacrifice their honesty.
I like vegetables.
Cattle are grazing in the field.
১৪.
Which sentence is the correct one?
  1. ক) The people those are courageous do not fear a danger.
  2. খ) The people that are courageous do not fear a danger.
  3. গ) They who are industrious will shine in life.
  4. ঘ) All that glitter are not gold.
ব্যাখ্যা
ক, খ - - that- relative pronoun হিসেবে ব্যবহৃত হলে এর plural ও that ই হয়, those হয় না। এবং that দিয়ে ব্যক্তি, বস্তু, ধারণা যে কোন কিছুকে বুঝানো যায়।
গ- Relative Pronoun Plural হলে এর Antecedent হিসেব Those ব্যবহৃত হয়, they নয়।
ঘ- প্রবাদ বাক্য যেভাবে আছে সেভাবেই ব্যবহার করতে হয়। All that glitters is not gold.
১৫.
20. Choose the correct one.
  1. ক) Jenifa is my nephew.
  2. খ) After being widow, he was thinking of marrying again soon for the sake of his little child.
  3. গ) Caliban’s mother was a wizard.
  4. ঘ) The lad asked his father to bring him a new school dress.
ব্যাখ্যা
শেষেরটি ছাড়া সবগুলোতে Gender ব্যবহারে ভুল হয়েছে।
সঠিক উত্তর হবে।
Jenifa is my niece (ভাইঝি).
After being widower (বিপত্নিক), he was thinking of marrying again soon for the sake of his little child.
Caliban’s mother was a witch (ডাইনি).
১৬.
Find out the correct sentence.
  1. ক) She passed her SSC from Monirampur Girls School.
  2. খ) She passed her SSC from Monirampur Girl’s School.
  3. গ) She passed her SSC from Monirampur Girls’ School.
  4. ঘ) She passed her HSC from Meherunnesa Womans College.
ব্যাখ্যা
ক, খ, গ --- শুদ্ধ রূপ হচ্ছে Girls’ School.
s যুক্ত Plural Noun এর শেষে র/এর বুঝানোর জন্য শুধু –’ ব্যবহৃত হয়, পুনরায় s ব্যবহৃত হয় না।
ঘ--- Womans College শুদ্ধভাবে লিখলে হবে – Women’s College
১৭.
Choose the correct one.
  1. ক) Miranda was the hero of “The Tempest”.
  2. খ) Razia was a Sultan of Delhi.
  3. গ) He was the administratrix of the office.
  4. ঘ) When the news of the intruders’ attack came, the empress was having lunch with her family.
ব্যাখ্যা
শেষেরটি ছাড়া সবগুলোতে Gender ব্যবহারে ভুল হয়েছে।
সঠিক উত্তর হবে।
Miranda was the heroine of “The Tempest”.
Rajia was a Sultana of Delhi.
He was the administrator of the office.
১৮.
Find out the correct sentence.
  1. ক) I drank a few milk.
  2. খ) I drank a little milk.
  3. গ) I drank a lot milk.
  4. ঘ) I drank a hot cup of milk.
ব্যাখ্যা
a few – শুধু Countable Noun এর আগে ব্যবহৃত হয়।
a little- Uncountable Noun এর আগে ব্যবহৃত হয়। তাই এটা শুদ্ধ।
a lot milk ব্যবহার অশুদ্ধ। a lot of milk হবে।
ঘ এর অর্থ হয়ে যাবে- আমি দুধের একটি গরম কাপ পান করেছিলাম।
১৯.
Which sentence is the correct one?
  1. ক) It is an unique chance.
  2. খ) He is a heir to the throne.
  3. গ) After walking for three consecutive days in the desert, Belal, at last, found an oasis.
  4. ঘ) I saw an ewe on the field.
ব্যাখ্যা
গ ছাড়া সবকটিতে article ব্যবহারে ভুল হয়েছে। o এর উচ্চারণ ওয়া এর মত হলে a ব্যবহৃত হয়। কিন্তু গ- তে oasis এর উচ্চারণ ওয়েসিস, তাই এর পূর্বে an বসবে।
Correct Sentences:
It is a unique chance.
He is an heir to the throne.
I saw a ewe on the field.