পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৭ জানুয়ারি, ২০২২সময়45 minutes৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড - কার্গো হেল্পার (গ্রেড-২০) - ১৮.০৯.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৭ জানুয়ারি, ২০২২ · ১০০ প্রশ্ন

.
‘অপমান' শব্দের ‘অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. ক) বিপরীত
  2. খ) নিকৃষ্ট
  3. গ) অভাব
  4. ঘ) বিকৃত
সঠিক উত্তর:
ক) বিপরীত
উত্তর
সঠিক উত্তর:
ক) বিপরীত
ব্যাখ্যা
- 'অপ' একটি সংস্কৃত উপসর্গ।
- অপমান শব্দে 'বিপরীত' অর্থে অপ’র ব্যবহার হয়েছে।
এরূপঃ
- অপকার,
- অপচয়,
- অপবাদ ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
কোন বানানটি শুদ্ধ-
  1. ক) বিভীষিকা
  2. খ) বীভিষীকা
  3. গ) বিভিষীকা
  4. ঘ) বীভীহীকা
সঠিক উত্তর:
ক) বিভীষিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিভীষিকা
ব্যাখ্যা
শুদ্ধ বানানে লেখা - বিভীষিকা
 'বিভীষিকা' এর অর্থ - আতঙ্ক, ভীতিকর ঘটনা 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
.
যিনি বক্তৃতা দানে পটু-
  1. ক) বাকপটু
  2. খ) অনলবর্ষী
  3. গ) সুবক্তা
  4. ঘ) বাগ্মী
সঠিক উত্তর:
ঘ) বাগ্মী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাগ্মী
ব্যাখ্যা
যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী
যে বেশি কথা বলে - বাচাল 
যিনি বিদ্যালাভ করেছেন -কৃতবিদ্য 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
.
'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন-
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) জসীমউদ্দিন
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরকৃত নিজ কবিতার সংকলন।

উল্লেখযোগ্য কবিতা হলোঃ
- পথের শেষ
- শেষ খেয়া
- ঘাটেরপথ
- বিদায় দীঘি
- আগমন
- বৈশাখে
- জাগরণ

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী
- সোনার তরী
- চিত্রা
- চৈতালী
- কল্পনা
- ক্ষণিকা
- গীতাঞ্জলি
- বলাকা
- পূরবী
- পুনশ্চ
- পত্রপুট
- সেঁজুতি
- শেষলেখা

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
.
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) সত্যেন্দ্র নাথ দত্ত
  4. ঘ) কাদের নওয়াজ
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 


- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।
- বাংলায় রচিত মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব।

মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন 
- একেই কি বলে সভ্যতা’ (১৮৬০) ও
- বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।]
.
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) রামসুন্দর ত্রিবেদী
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে  জন্মগ্রহণ করেন। 
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।

সনেট পঞ্চাশৎ ও পদচারণ তাঁর রচিত কাব্যগ্রন্থ।

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।]
.
'Co-opted' এর পরিভাষা কোনটি?
  1. ক) সহযোজিত
  2. খ) যোজিত
  3. গ) সংযোজিত
  4. ঘ) সংযুক্ত
সঠিক উত্তর:
ক) সহযোজিত
উত্তর
সঠিক উত্তর:
ক) সহযোজিত
ব্যাখ্যা
'Co-opted' এর পরিভাষা- সহযোজিত 
গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা
Composite - সংমিশ্রণ , সংযুত
Attached - সংলগ্ন, 

[উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি]
.
বাংলা বাক্যের মৌলিক উপাদান কোনটি?
  1. ক) শব্দ
  2. খ) বর্ণ
  3. গ) ভাষা
  4. ঘ) ধ্বনি
সঠিক উত্তর:
ক) শব্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) শব্দ
ব্যাখ্যা
বাক্যের মৌলিক উপাদান শব্দ এবং ভাষার মূল উপকরণ বাক্য।
এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে।
বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়।
বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।]
.
'রূপসী বাংলার কবি' বলা হয় কাকে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) জসীমউদ্দীন
  3. গ) কালিদাস রায়
  4. ঘ) জীবনানন্দ দাস
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাস
ব্যাখ্যা
জীবননান্দ দাশএকজন কবি, শিক্ষাবিদ।
তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। 

জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ:
ধুসরতার কবি,
তিমি হননের কবি
রূপসী বাংলার কবি,
নির্জনতার কবি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- ঝরাপালক,
- রূপসী বাংলা,
- বনলতা সেন,
- ধূসর পান্ডুলিপি,
- সাতটি তারার তিমির।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ হলো ‘কবিতার কথা’।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
১০.
‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' উক্তিটি কোন কাব্য গ্রন্থের?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) চণ্ডীমঙ্গল
  3. গ) অন্নদামঙ্গল
  4. ঘ) সারদামঙ্গল
সঠিক উত্তর:
গ) অন্নদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্নদামঙ্গল
ব্যাখ্যা
- অষ্টাদশ শতকের শ্রেষ্ট কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত ভারতচন্দ্র রায় গুণাকর।
- অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। তিনি এই কাব্যের আদি ও শ্রেষ্ঠ কবি।
- তাঁর অপর গ্রন্থ ‘সত্যপীরের পাঁচালী’।
- ভারতচন্দ্র সভাকবি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।
- অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের পংক্তি ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১১.
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইরেজীতে অনুবাদ করেন কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) মাইকেল মধুসূধন দত্ত
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূধন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূধন দত্ত
ব্যাখ্যা
১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
১২.
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদন করেন-
  1. ক) W B Yeats
  2. খ) T S Elliot
  3. গ) John Keats
  4. ঘ) Ejra Pound
সঠিক উত্তর:
ক) W B Yeats
উত্তর
সঠিক উত্তর:
ক) W B Yeats
ব্যাখ্যা
গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ টি গানের সংকলন।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
- ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings প্রকাশিত হয়।
- Song Offerings - গ্রন্থের ভূমিকা লিখেছিলেন আইরিশ কবি ও নাট্যকার ইয়েটস্‌।
- রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন।
- ইংরেজি অনুবাদ পরবর্তীতে সম্পাদনা করেন - ডব্লিউ বি. ইয়েটস্‌।
- ১৯১৩ সালে Song Offerings গ্রন্থের জন্য তিনি প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ব্রিটানিকা ও বাংলাপিডিয়া
১৩.
বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী?
  1. ক) আমার কিছু কথা
  2. খ) রক্তাক্ত বাংলা
  3. গ) কারাগারের রােজনামচা
  4. ঘ) অসমাপ্ত আত্মজীবনী
সঠিক উত্তর:
গ) কারাগারের রােজনামচা
উত্তর
সঠিক উত্তর:
গ) কারাগারের রােজনামচা
ব্যাখ্যা
কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় গ্রন্থ। তার রচিত প্রথম গ্রন্থ - অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’।
- এটি ২০১৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এতে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জেল জীবন ও রাজনৈতিক ইতিহাস স্থান পেয়েছে। এটির পৃষ্ঠা সংখ্যা ৩৩২।
- এটির ভূমিকা লিখেন শেখ হাসিনা এবং নামকরণ করেন শেখ রেহানা।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী এবং দৈনিক প্রথম আলো
১৪.
নিচের কোনটি যুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) ক্রীতদাসের হাসি
  2. খ) মাটি আর অশ্রু
  3. গ) হাঙর নদী গ্রেনেড
  4. ঘ) সারেং বউ
সঠিক উত্তর:
গ) হাঙর নদী গ্রেনেড
উত্তর
সঠিক উত্তর:
গ) হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যা
সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। 
১৯৭৬ সালে প্রকাশিত 'হাঙর নদী গ্রেনেড' সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

তাঁর রচিত প্রবন্ধ:
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 
- নির্ভয় করো হে 

তাঁর রচিত গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মানুষটি,
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- নারীর রূপকথা,

তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- যাপিত জীবন
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- ভালোবাসা প্রীতিলতা

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১৫.
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
  1. ক) ১১টি
  2. খ) ১৯টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
সঠিক উত্তর:
ক) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১টি
ব্যাখ্যা

ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ।
বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০ টি।
- স্বরবর্ণ ১১টি ও
- ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

ক-ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বর্গীয় বর্ণ বলে।
যথাঃ ক বর্গীয় বর্ণঃ ক, খ, গ, ঘ, ঙ।
চ বর্গীয় বর্ণঃ চ, ছ, জ, ঝ, ঞ।
ট বর্গীয় বর্ণঃ ট, ঠ, ড, ঢ, ণ।
ত বর্গীয় বর্ণঃ ত, থ, দ, ধ, ন।
প বর্গীয় বর্ণঃ প, ফ, ব, ভ, ম।

[উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি ]
১৬.
কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) মাহেনও
  2. খ) সওগাত
  3. গ) ধূমকেতু
  4. ঘ) কালি কলম
সঠিক উত্তর:
গ) ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
গ) ধূমকেতু
ব্যাখ্যা
১৯২২ খ্রিষ্টাব্দে অর্ধ-সাপ্তাহিক পত্রিকা হিসেবে ‘ধূমকেতু' কলকাতা থেকে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম ছিলেন সম্পাদক।

রবীন্দ্রনাথ পত্রিকার সাফল্য কামনা করে লেখেন :
'আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ
অগ্নিসেতু / দুর্দিনে এই দুর্গশিরে / উড়িয়ে
দে তাের বিজয়কেতন।'

ব্রিটিশ বিরােধী রচনা এখানে ছাপা হতাে।
- নজরুলের কবিতা ‘আনন্দময়ীর আগমনে' পত্রিকায় প্রকাশ হলে কবিতা ও পত্রিকা উভয়ই ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে।এজন্য নজরুলকে এক বছর কারাবাসও করতে হয় ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৭.
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-
  1. ক) ইতিহাসবেত্তা
  2. খ) ইতিহাসবেত্তা
  3. গ) ইতিহাস রচয়িতা
  4. ঘ) ইতিহাস
অনির্ধারিত
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:

- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা।
- ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক
- ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয় 
- ঈষৎ কম্পিত = আধুত 
- ঈষৎ নীল = আনীল 

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১৮.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা-
  1. ক) দীন চণ্ডীদাস
  2. খ) দ্বিজ চণ্ডীদাস
  3. গ) বড়ু চন্ডীদাস
  4. ঘ) চণ্ডীদাস
সঠিক উত্তর:
গ) বড়ু চন্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) বড়ু চন্ডীদাস
ব্যাখ্যা
- শ্রীকৃষ্ণকীর্তন  বৈষ্ণব কাব্য।
- এর  রচয়িতা  বড়ু চন্ডীদাস।
- মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান। 
- ১৯০৯ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও পুথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন  রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন। 

[ উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
১৯.
'বিমান' কোন ভাষার শব্দ?
  1. ক) তৎসম
  2. খ) ফরাসি
  3. গ) তদ্ভব
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
ক) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎসম
ব্যাখ্যা
'বিমান' তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। 

'বিমান' শব্দটির অর্থ : বাতাসে ভর করে চলে এমন সম-আয়তনের বাতাসের চেয়ে ভারী যন্ত্রচালিত যাত্রী বা পণ্যবাহী পোত, উড়োজাহাজ, আকাশ

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
২০.
'মৌমাছি' কোন সমাস?
  1. ক) তৎপুরুষ সমাস
  2. খ) দ্বন্দ্ব সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।  
আয়কর = আয়ের উপর কর 
মৌমাছি = মৌ আশ্রিত মাছি 
রক্তকমল = রক্ত বর্ণের কমল 
সিংহাসন = সিংহ চিহ্নিত আসন 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
২১.
Choose the correct synonym for the word 'tedious'?
  1. ক) Amusing
  2. খ) Dull
  3. গ) Exciting
  4. ঘ) Quick
সঠিক উত্তর:
খ) Dull
উত্তর
সঠিক উত্তর:
খ) Dull
ব্যাখ্যা
Tedious (Adjective)
English Meaning: too long, slow, or dull; tiresome or monotonous.
Bangla Meaning: ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর
Example Sentence: a tedious journey
Synonyms: boring, monotonous, dull, deadly dull, uninteresting, unexciting, unvaried, unvarying

Source: Oxford Dictionary
২২.
Itinerary means-
  1. ক) Plan of journey
  2. খ) List of items to be discussed in a meeting
  3. গ) List of event in a fixed time
  4. ঘ) Record of events occurred in a day
সঠিক উত্তর:
ক) Plan of journey
উত্তর
সঠিক উত্তর:
ক) Plan of journey
ব্যাখ্যা
Itinerary (Noun)
English Meaning: a planned route or journey.
Bangla Meaning: ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।
Example Sentence: His itinerary included an official visit to Canada.

Source: Oxford Dictionary
২৩.
You are the man who __ always troubled me.
  1. ক) is
  2. খ) have
  3. গ) has
  4. ঘ) were
সঠিক উত্তর:
গ) has
উত্তর
সঠিক উত্তর:
গ) has
ব্যাখ্যা
relative pronoun যুক্ত clause এর verb হবে relative Pronoun এর antecedent অনুযায়ী।
এক্ষেত্রে antecedent 'the man'. সুতরাং সঠিক উত্তর হবে - গ) has.
২৪.
Four and four___eight.
  1. ক) makes
  2. খ) made
  3. গ) make
  4. ঘ) are
সঠিক উত্তর:
গ) make
উত্তর
সঠিক উত্তর:
গ) make
ব্যাখ্যা
গাণিতিক হিসাবের ক্ষেত্রে and দ্বারা যুক্ত দুটি শব্দ থাকলে verb plural হয়। তাই এখানে make হবে। বাক্যের অর্থ, দুইয়ে দুইয়ে চার হয়।
- Two and two make four.
- Four and four make eight. 

তবে, সরাসরি যোগ, বিয়োগ ইত্যাদি উল্লেখ থাকলে Verb singular হবে।
যেমন, Two plus two makes four. অর্থ দাড়ায়, দুইয়ে দুইয়ে যোগ করলে চার হয়।
কিংবা, Two times two makes four. অর্থ দাড়ায়, দুইয়ে দুইয়ে গুণ করলে চার হয়।

Source: Longman Dictionary of Contemporary English
২৫.
What is the verb of the word 'Shortly'?
  1. ক) Short
  2. খ) Shorter
  3. গ) Shorten
  4. ঘ) Shortene
সঠিক উত্তর:
গ) Shorten
উত্তর
সঠিক উত্তর:
গ) Shorten
ব্যাখ্যা
Shorten is the verb of the word 'Shortly'.
Shorten means make or become shorter.
Example Sentence: He shortened his stride.
২৬.
My favorite activity is reading. Here reading is a/an-
  1. ক) Gerund
  2. খ) Verbal noun
  3. গ) Complement
  4. ঘ) Object
অনির্ধারিত
ব্যাখ্যা
Complement এবং Gerund দুইটাই শুদ্ধ।
Complement হচ্ছে যা Subject বা Object সম্পর্কে উদ্ভূত ‘কী’ প্রশ্নের উত্তর দিয়ে বাক্যের অর্থকে Complete করে। Subject এবং Object ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু হয়ে থাকে, কিন্তু Complement – Subject বা Object সম্পর্কেই কিছু একটা বলবে।
- Subject সম্পর্কে বললে এটাকে বলা হয় Subjective Complement আর Object সম্পর্কে বললে এটাকে বলা হয় Objective Complement. এখানে Favourite Activity (Subject) এবং Reading একই জিনিস। তাই এটা Subjective Complement.

Complement- Noun অথবা Adjective হতে পারে।
এখানে Favourite Activity এর নাম হচ্ছে Reading. তাই Reading এখানে Noun.
- আর verb+ing যখন noun হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে Gerund বলা হয়।

কোনটা‌কে priority দেয়ার কোন basis পাওয়া যা‌চ্ছে না। ডাবল উত্তর হওয়ায় সঠিক উত্তর হিসাবে কোনটিকেই ধরা হচ্ছে না।
জব সল্যুশনের প্রশ্ন, তাই উত্তর বাতিল করা উচিত নয়। কিন্তু এক্ষেত্রে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না। তাই উত্তর তুলে দেওয়া হলো।
- ব্যাখ্যায় বিস্তারিত বলা আছে। মূল পরীক্ষায় আবার আসলে আপনাদের বিবেচনা থেকে উত্তর করবেন।
২৭.
Which one is in feminine form?
  1. ক) Deer
  2. খ) Bull
  3. গ) Horse
  4. ঘ) Doe
সঠিক উত্তর:
ঘ) Doe
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Doe
ব্যাখ্যা
Masculine - Feminine
Stag (deer) - doe
Bull - cow
Horse - Mare

অর্থাৎ, সঠিক উত্তর (ঘ)।
২৮.
What kind of noun is the word Cattle?
  1. ক) Common
  2. খ) Abstract
  3. গ) Collective
  4. ঘ) Proper
সঠিক উত্তর:
গ) Collective
উত্তর
সঠিক উত্তর:
গ) Collective
ব্যাখ্যা
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন- Cattle, Army, Audience, Crowd, Class, Committee, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।
২৯.
‘Amicable’ is the synonym of-
  1. ক) Interesting
  2. খ) Loving
  3. গ) Affectionate
  4. ঘ) Friendly
সঠিক উত্তর:
ঘ) Friendly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Friendly
ব্যাখ্যা
Amicable (Adjective)
English Meaning: Characterized by friendliness and absence of discord.
Bangla Meaning:  শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত। 
Synonym: friendly, good-natured, cordial, civil, courteous, polite, easy, easy-going, neighbourly, brotherly, fraternal, harmonious, cooperative, civilized.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
৩০.
Pediatric relates to the treatment of -
  1. ক) Adults
  2. খ) Women
  3. গ) Children
  4. ঘ) Old people
সঠিক উত্তর:
গ) Children
উত্তর
সঠিক উত্তর:
গ) Children
ব্যাখ্যা
Pediatrics, medical specialty dealing with the development and care of children and with the diagnosis and treatment of childhood diseases.
Source: Britannica Encyclopedia
৩১.
David Copperfield is written by-
  1. ক) Jane Austen
  2. খ) P. B. Shelley
  3. গ) Alfred Tennyson
  4. ঘ) Charles Dickens
সঠিক উত্তর:
ঘ) Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Charles Dickens
ব্যাখ্যা
David Copperfield, in full The Personal History of David Copperfield, a novel by English writer Charles Dickens, published serially in 1849–50 and in book form in 1850.
- David Copperfield has always been among Dickens’s most popular novels and was his own “favorite child.”
- The work is semiautobiographical, and, although the title character differs from his creator in many ways, Dickens related early personal experiences that had meant much to him—his work in a factory, his schooling and reading, and (more cursorily) his emergence from parliamentary reporting into successful novel writing

- The Return of the Native - is novel by Thomas Hardy.
- Jane Eyre - is a novel by Charlotte Brontë.
- Man and Superman - is a play by George Bernard Shaw

Source: Britannica
৩২.
Everybody hates a liar. (Make it negative)
  1. ক) Nobody dislikes a liar.
  2. খ) Who likes a liar.
  3. গ) Everybody dislikes a liar.
  4. ঘ) Nobody likes a liar.
সঠিক উত্তর:
ঘ) Nobody likes a liar.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Nobody likes a liar.
ব্যাখ্যা
Everybody +verb কে কয়েকভাবে Negative করা যায়:
1. There is nobody + who + negative verb
2. There is nobody +but (যে না) +verb -(ঘ)
3. Nobody + Opposite verb

সুতরাং, এর সঠিক নেগেটিভ হচ্ছে - Nobody likes a liar.
৩৩.
He left no stone — to achieve his objective.
  1. ক) unturned
  2. খ) hit
  3. গ) broken
  4. ঘ) thrown
সঠিক উত্তর:
ক) unturned
উত্তর
সঠিক উত্তর:
ক) unturned
ব্যাখ্যা
Leave no stone unturned (Phrase)
Meaning: try every possible course of action in order to achieve something.
Example Sentence: He left no stone unturned to achieve his objective.

Source: Oxford Dictionary
৩৪.
He insisted — there.
  1. ক) on my goning
  2. খ) is to go
  3. গ) over going
  4. ঘ) to go
সঠিক উত্তর:
ক) on my goning
উত্তর
সঠিক উত্তর:
ক) on my goning
ব্যাখ্যা
Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া। Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
৩৫.
Debut means -
  1. ক) Conclusion
  2. খ) Gracious response
  3. গ) Contradiction
  4. ঘ) First Appearance
সঠিক উত্তর:
ঘ) First Appearance
উত্তর
সঠিক উত্তর:
ঘ) First Appearance
ব্যাখ্যা
- The word 'Debut' means 'a person's first appearance or performance in a particular capacity or role', first appearance.
- শব্দটির বাংলা অর্থ অভিষেক, প্রথম আবির্ভাব।
৩৬.
You should not run — debt. Which one of the following is the correct preposition?
  1. ক) on
  2. খ) into
  3. গ) in
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) into
উত্তর
সঠিক উত্তর:
খ) into
ব্যাখ্যা
Run into (Phrasal Verb)
Meaning: reach a level or amount.
Example Sentence:
- The company had debts running into millions of dollars.''
- You should not run into debt.
Source: Oxford Dictionary
৩৭.
Choose the correct sentence-
  1. ক) He gave me some advice.
  2. খ) Anwar requested for my help.
  3. গ) I am very better today.
  4. ঘ) The goods are of inferior qualities.
সঠিক উত্তর:
ক) He gave me some advice.
উত্তর
সঠিক উত্তর:
ক) He gave me some advice.
ব্যাখ্যা
Normally, uncountable nouns do not have plural forms and cannot be used with a/an.
Note that the following nouns are usually uncountable in English:
- advice
- news
- information
- furniture
- luggage
- work
- business
- weather
- traffic
- scenery
- paper
- bread

So, the correct sentence is: He gave me some advice (or: a piece of advice).

Source: High School English Grammar & Composition by Wren & Martin.
৩৮.
Which spelling is wrong?
  1. ক) Reuter
  2. খ) Parlament
  3. গ) Colonel
  4. ঘ) Lieutenant
সঠিক উত্তর:
খ) Parlament
উত্তর
সঠিক উত্তর:
খ) Parlament
ব্যাখ্যা
- রয়টার্সের প্রতিষ্ঠাতা Baron Paul Julius von এর প্রতিষ্ঠাতার biographical name হচ্ছে Reuter. তাই শব্দটির বানানকে সঠিক ধরা যায়।
- Colonel = a commissioned officer in the army, air force, or marine corps ranking above a lieutenant colonel and below a brigadier general.
- Lieutenant =  an official empowered to act for a higher official.

শুধু Parlament শব্দটি ভুল বানানে লিখা। এর সঠিক রূপ = Parliament.
Parliament = a formal conference for the discussion of public affairs.

Source: Merriam-Webster Dictionary.
৩৯.
As the sun — , I decided to go out.
  1. ক) shines
  2. খ) has shone
  3. গ) shine
  4. ঘ) was shining
সঠিক উত্তর:
ঘ) was shining
উত্তর
সঠিক উত্তর:
ঘ) was shining
ব্যাখ্যা
অতীতে চলছিলো এমন কাজ বুঝানোর জন্য past continuous tense ব্যবহৃত হয়।
সুতরাং, শূন্যস্থানে ‘was shining’ হবে।
৪০.
Prima facie means -
  1. ক) at first view
  2. খ) main cause
  3. গ) prime figure
  4. ঘ) prime acused
সঠিক উত্তর:
ক) at first view
উত্তর
সঠিক উত্তর:
ক) at first view
ব্যাখ্যা
Prima Facie (Adjective)
Meaning: Based on the first impression; accepted as correct until proved otherwise.
Bangla Meaning: প্রথমলব্ধ ধারণার ভিত্তিতে; আপাতদৃষ্টিতে; প্রথমদর্শনে; আপাতদৃষ্টে

 Here, 'At the first sight' is the closest meaning of the phrase 'Prima Facie'.

Source: Oxford Dictionary, Bangla Academy
৪১.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মােট খরচ কত টাকা?
  1. ক) ১০৫০
  2. খ) ১০৯২
  3. গ) ১০৪২
  4. ঘ) ১০৬৪
সঠিক উত্তর:
খ) ১০৯২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৯২
ব্যাখ্যা
৩ কেজি মিষ্টির দাম (৩ X ৩৫০) = ১০৫০ টাকা

১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা
  ১      ''         ''       ''     ''  ৪/১০০ ''
১০৫০ ''         ''       ''     ''   (৪×১০৫০)/১০০
                                        = ৪২ টাকা 

.: মােট খরচ (১০৫০ + ৪২) = ১০৯২ টাকা
৪২.
কোন ত্রিভুজের বাহুগুলাের অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৬ : ৪ : ৩
  3. গ) ১২ : ১৮ : ৪
  4. ঘ) ১৭ : ১৫ : ৮
সঠিক উত্তর:
ঘ) ১৭ : ১৫ : ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ : ১৫ : ৮
ব্যাখ্যা
আমরা জানি 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ভূমি + লম্ব = অতিভুজ২ 
এখানে,
        ১৫ + ৮ = ১৭ 
   ⇒  ২২৫ + ৬৪ = ২৮৯ 
    ∴ ২৮৯ = ২৮৯
৪৩.
কোন সংখ্যা ৬০% থেকে ৬০ বিয়ােগ করলে ৬০ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ১০০
  2. খ) ২০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
খ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০
ব্যাখ্যা
মনে করি, সংখ্যাটি ক।
শর্তমতে, ক এর ৬০% - ৬০ = ৬০
বা, ক এর ৬০/১০০ = ১২০
বা, ৬০ক = ১২০০০
বা, ক = ২০০
৪৪.
(2x + 1) এর বর্গ কত?
  1. ক) 2x2 + 2x + 1
  2. খ) 2x2 + 4x +1
  3. গ) 2x2 + 4x - 1
  4. ঘ) 4x2 + 4x + 1
সঠিক উত্তর:
ঘ) 4x2 + 4x + 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4x2 + 4x + 1
ব্যাখ্যা
(2x + 1)2 = (2x)2 + 2. 2x. 1 + 12 
              = 4x2 + 4x + 1
৪৫.
a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হয় তবে a : c কত?
  1. ক) 2 : 6
  2. খ) 3 : 7
  3. গ) 2 : 7
  4. ঘ) 4 : 7 
সঠিক উত্তর:
ঘ) 4 : 7 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4 : 7 
ব্যাখ্যা
a : b = (2 : 3) × 2 = 4 : 6
b : c = (6 : 7) × 1  = 6 : 7

∴ a : c = 4 : 7
৪৬.
2x2 - x -15 এর উৎপাদক হচ্ছে -
  1. ক) (x + 6) (x –5)
  2. খ) (x + 3) (2x -5)
  3. গ) (2x + 5) (x - 3)
  4. ঘ) (x –6) (x – 5)
সঠিক উত্তর:
গ) (2x + 5) (x - 3)
উত্তর
সঠিক উত্তর:
গ) (2x + 5) (x - 3)
ব্যাখ্যা
2x2 – 6x + 5x – 15
=2x(x – 3) + 5(x – 3)
= (x -3) (2x + 5)
৪৭.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৫
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬
ব্যাখ্যা
প্রশ্নানুসারে, ৮০% = ২৪ টাকা
∴ ১% = ২৪/৮০ টাকা
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = ২৪ × ১০০/৮০ টাকা = ৩০ টাকা।
অতএব সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় (৩০ - ২৪) টাকা = ৬ টাকা।

 
৪৮.
শাহিন ২৪০ টাকায় কতকগুলাে কলম কিনলাে। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তাে। সে কতগুলাে কলম কিনল?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম = 240/(x + 1) টাকা

প্রশ্নমতে,
240/x - 240/(x+1) = 1
⇒ (240x + 240 - 240x)/x(x+1) = 1
⇒ x² + x = 240
⇒ x² + 16x - 15x - 240 = 0
⇒ x(x + 16) - 15(x + 16) = 0
⇒ (x - 15)(x + 16) = 0
হয়, x - 15 = 0 অথবা, x + 16 = 0
∴ x = 15 অথবা ∴ x = -16 (যা অগ্রহণযোগ্য)
∴ সে 15টি কলম কিনেছিলো।
৪৯.
1, 2, 3, 6, 9,18, (....) ... 54, What is the missing number in the series? 
  1. ক) 18
  2. খ) 27
  3. গ) 36
  4. ঘ) 81
সঠিক উত্তর:
খ) 27
উত্তর
সঠিক উত্তর:
খ) 27
ব্যাখ্যা
প্রদত্ত সিরিজে দুইটি ধারা আছে।
প্রথম ধারাটিঃ 1, 3, 9, 27
দ্বিতীয় ধারাটিঃ 2, 6, 18, 54
সুতরাং, missing number টি হচ্ছে:  27
৫০.
15a3b2c3 ও 12a4bc4 এর গ.সা.গু. হবে— 
  1. ক) 60a4b2c4
  2. খ) 27a4b2c4
  3. গ) 15a3b2c3
  4. ঘ) 3a3bc3
সঠিক উত্তর:
ঘ) 3a3bc3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3a3bc3
ব্যাখ্যা
15a3b2c3 ও 12a4bc4 এর গ.সা.গু. 3a3bc3
৫১.
একটি আয়তাকার ঘনবস্তুর কয়টি তল (surface) থাকে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
একটি আয়তাকার ঘনবস্তুর ৬ টি তল। যেমনঃ ইটের ৬ টি তল।
৫২.
সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৫° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা
আমরা জানি, একটি চাকা = ৩৬০°
∴ যেকোনো ২ টি শলার মধ্যে কোণ ১৫° হলে মোট শলা আছে = ৩৬০°/১৫° = ২৪ টি।
৫৩.
দুইটি বৃত্ত একটি বিন্দুতে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে- 
  1. ক) তাদের ব্যাসের যােগফলের সমান
  2. খ) তাদের ব্যাসার্ধের যােগফলের সমান
  3. গ) বৃহত্তর বৃত্তের ব্যাসের সমান
  4. ঘ) উপরের সবগুলিই সঠিক
সঠিক উত্তর:
খ) তাদের ব্যাসার্ধের যােগফলের সমান
উত্তর
সঠিক উত্তর:
খ) তাদের ব্যাসার্ধের যােগফলের সমান
ব্যাখ্যা

যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে,
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব

 
৫৪.
xyz = ২৪০ হলে কোনটি y-এর মান হতে পারে না?
  1. ক) ০
  2. খ) ৫
  3. গ) ৩
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ক) ০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০
ব্যাখ্যা
y এর মান শূন্য হলে xyz এর মান 0 হয়ে যাবে; যা প্রশ্নোক্ত সমীকরণের সাথে সাংঘর্ষিক। তাই y এর মান 0 হতে পারে না।
৫৫.
১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
খ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০টি
ব্যাখ্যা
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি

 
৫৬.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, পুত্রের বয়স কত?
  1. ক) ১৫ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ৩০ বছর
সঠিক উত্তর:
খ) ২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ বছর
ব্যাখ্যা
ধরি, পুত্রের বয়স ক বছর, তাহলে পিতার বয়স ৩ক বছর
প্রশ্নমতে, ক + ৩ক = ৮০
বা , ৪ক = ৮০
বা, ক  = ২০
অর্থাৎ, পুত্রের বয়স ২০ বছর

 
৫৭.
১ নটিক্যাল মাইল = কত কিলােমিটার?
  1. ক) ০.৬২১ কি.মি.
  2. খ) ১.২২৫ কি.মি.
  3. গ) ১.৮৫২ কি.মি.
  4. ঘ) ২.২৫৪ কি.মি.
সঠিক উত্তর:
গ) ১.৮৫২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১.৮৫২ কি.মি.
ব্যাখ্যা
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
৫৮.
x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = কত?
  1. ক) ১ : ২
  2. খ) ২ : ১
  3. গ) ৫ : ১
  4. ঘ) ১০ : ১
সঠিক উত্তর:
খ) ২ : ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ : ১
ব্যাখ্যা
X এর ১০% = Y এর ২০%
বা, X/Y = ২০% / ১০%
বা, X : Y = ২ : ১

 
৫৯.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ২২ : ৭
  2. খ) ২৪ : ৭
  3. গ) ২১ : ৭
  4. ঘ) ৭ : ২১
সঠিক উত্তর:
ক) ২২ : ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২ : ৭
ব্যাখ্যা
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ ব্যাস : পরিধি = 2r : 2πr = 2r/2πr = 1/π = 1/(22/7) = 7/22।
[বি:দ্র: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7]
৬০.
ক একটি কাজ ১৫ দিনে করতে পারে। যদি খ, ক এর দ্বিগুণ কাজ করে তবে ক এবং খ একত্রে ঐ কাজ শেষ করতে কতদিন লাগবে?
  1. ক) ৩ দিন
  2. খ) ৫ দিন
  3. গ) ২ দিন
  4. ঘ) ৬ দিন
সঠিক উত্তর:
খ) ৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ দিন
ব্যাখ্যা
ক ১ দিনে করে ১/১৫ অংশ কাজ
খ ১ দিনে করে ২/১৫ অংশ কাজ
তাহলে, ক ও খ একত্রে ১ দিনে করতে পারে (১/১৫ + ২/১৫) = ৩/১৫ = ১/৫
∴  ক ও খ একত্রে সম্পূর্ণ কাজটি করবে ৫ দিনে
 
৬১.
ই-মেইল ঠিকানা BCC ক্ষেত্রে এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Blank Carbon Copy
  2. খ) Block Carbon Copy
  3. গ) Blind Carbon Copy
  4. ঘ) Bold Carbon Copy
সঠিক উত্তর:
গ) Blind Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
গ) Blind Carbon Copy
ব্যাখ্যা
BCC(Blind carbon copy)
Meaning: a copy of a message (such as an e-mail) that is sent without the knowledge of the other recipients.
For security and privacy reasons, it is best to use the Blind Carbon Copy (BCC) feature when sending an email message to a large number of people.
When you place email addresses in the BCC field of a message, those addresses are invisible to the recipients of the email.;
Conversely, any email addresses that you place in the To field or the CC field are visible to everyone who receives the message.
৬২.
নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়?
  1. ক) মাউস
  2. খ) পাওয়ার পয়েন্ট
  3. গ) মনিটর
  4. ঘ) সিপিইউ
সঠিক উত্তর:
খ) পাওয়ার পয়েন্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) পাওয়ার পয়েন্ট
ব্যাখ্যা
কম্পিউটারের দুইটি অংশ। হার্ডওয়্যার এবং সফটওয়্যার।
মাউস, কিবোর্ড, মনিটর, সিপিইউ এসব হচ্ছে হার্ডওয়্যার। 
এবং, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, উইন্ডোজ এসব হচ্ছে সফটওয়্যার।
৬৩.
Wi-Fi-এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Wireless Internet
  2. খ) Wireless Field
  3. গ) Wireless Fibre
  4. ঘ) Wireless Fidelity
সঠিক উত্তর:
ঘ) Wireless Fidelity
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Wireless Fidelity
ব্যাখ্যা
'Wi-Fi' এর পূর্ণরূপ - Wireless Fidelity।
ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
এটি প্রযুক্তিগতভাবে আইইইই ৮০২.১১বি নামে পরিচিত।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৪.
GPS এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Great Positioning System
  2. খ) Global Pointing System
  3. গ) Global Positioning System
  4. ঘ) Global Publication System
সঠিক উত্তর:
গ) Global Positioning System
উত্তর
সঠিক উত্তর:
গ) Global Positioning System
ব্যাখ্যা
- GPS এর পূর্ণরূপ Global Positioning System
- Global Positioning System (GPS) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০-এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি।
- প্রথম দিকে এর প্রয়োগ ছিল পুরোপুরি সামরিক। পরে জনসাধারণের নিমিত্তে এর ব্যবহার উন্মুক্ত করা হয়। এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা।
- যেকোন আবহাওয়াতে পৃথিবী যেকোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করাটা এর মূল কাজ।
৬৫.
রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে?
  1. ক) ৩
  2. খ) ৮
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
রঙিন টেলিভিশন
রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়। তবে রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়। রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে।

রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়। এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে। ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে। ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।

রঙিন টেলিভিশন সম্পর্কিত আলোচনা থেকে আমরা শিখলাম যে, রঙিন টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য মূলত: লাল, নীল ও সবুজ এ তিনটি রং ব্যবহৃত হয়।

সুত্রঃ সবাই কাছাকাছি, বিজ্ঞান, এসএসসি।
৬৬.
সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল সি মি উই-৬ কনসাের্টিয়ামের ল্যান্ডিং স্টেশন কোথায় হবে?
  1. ক) বান্দরবান
  2. খ) কক্সবাজার
  3. গ) সিলেট
  4. ঘ) কুয়াকাটা
সঠিক উত্তর:
খ) কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
খ) কক্সবাজার
ব্যাখ্যা
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে - কক্সবাজারে।
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ যে ক্যাবলে যুক্ত হবে - SEA-ME-WE-6
- এর আগে  ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-5 এর সাথে সংযুক্ত হয়।
উৎস: দৈনিক পত্রিকা।
৬৭.
PDF বলতে বুঝায়-
  1. ক) Portable Document File
  2. খ) Public Document File
  3. গ) Public Distribution File
  4. ঘ) Public Distribution Folder
অনির্ধারিত
ব্যাখ্যা
পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (Portable Document Format) যা সংক্ষেপে পিডিএফ (PDF) নামে পরিচিত।
একটি মুক্ত ফাইল ফরম্যাট যা অ্যাডোবি সিস্‌টেম ১৯৯৩ সালে সৃষ্টি করে। এটি দ্বি-মাত্রিক ডকুমেন্ট উপস্থাপনে ব্যবহৃত হয়।
প্রশ্নে সঠিক উত্তর না থাকায় তা বাতিল করা হলো।
৬৮.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Maya
  2. খ) AVG
  3. গ) Outllok
  4. ঘ) Google
সঠিক উত্তর:
খ) AVG
উত্তর
সঠিক উত্তর:
খ) AVG
ব্যাখ্যা
অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রামকে বুঝায়, যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
- কয়েকটি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম দেয়া হল: রিভ অ্যান্টিভাইরাস, কাসপারস্কি, ম্যাকফি, নরটন, পিসিসিলিন, এভিজি, অ্যাভাস্ট।
- Outlook হচ্ছে মাইক্রোসফটের ইমেইল সেবা।
- Google একটি সার্চ ইঞ্জিন।
৬৯.
১ KB = কত বাইট?
  1. ক) ১,০০০ বাইট
  2. খ) ১,০২৪ বাইট
  3. গ) ১,০৫৬ বাইট
  4. ঘ) ১,০৬৪ বাইট
সঠিক উত্তর:
খ) ১,০২৪ বাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১,০২৪ বাইট
ব্যাখ্যা
বিট (Bit) : বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte) : ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপঃ
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বাইট বা ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB)
২০ বাইট বা ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB)
৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB)
৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB)

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭০.
TCP/IP হল একটি-
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) টোপােলজি
  3. গ) প্রটোকল
  4. ঘ) সফটওয়্যার
সঠিক উত্তর:
গ) প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রটোকল
ব্যাখ্যা
- ARPANET দিয়ে ইন্টারনেট কার্যক্রম শুরু হয় ১৯৬৯ সালে।
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি / আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়৷
- ১৯৮৩ সালে অরপানেটে টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু হয়।
- বর্তমানেও এটিই ইন্টারনেট প্রটোকল নামে পরিচিত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৭১.
Bangladesh Airlines started its journey on-
  1. ক) 4th January 1972
  2. খ) 4th January 1971
  3. গ) 16th December 1971
  4. ঘ) 16th December 1972
সঠিক উত্তর:
ক) 4th January 1972
উত্তর
সঠিক উত্তর:
ক) 4th January 1972
ব্যাখ্যা
Immediately after the independence, Biman Bangladesh Airlines started its journey on 4th January 1972 with a DC-3 aircraft. After procuring two F-27s, Biman finally took-off on 7th March 1972 with domestic flights to Chittagong and Sylhet from its base at Dhaka.

Source: Fleet Information | Biman Bangladesh Airlines
৭২.
How many Dreamliners does Bangladesh Biman have in its fleet?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 2
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
Biman Bangladesh Airlines, the national flag carrier, has added a brand new 6th Boeing 8-9 Dreamliner with the latest technology to its fleet. With the addition of these aircraft, the number of aircraft in the fleet is 16.
http://www.biman.org.bd/
৭৩.
সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তের গ্রুপকে?
  1. ক) A+ve
  2. খ) B+ve
  3. গ) AB+ve
  4. ঘ) O+ve
অনির্ধারিত
ব্যাখ্যা


সঠিক উত্তর ছিল না তাই, বাতিল করা হল।
ও নেগেটিভ - সর্বজনীন দাতা গ্রুপ।
এবি পজেটিভ - সর্বজনীন গ্রহীতা গ্রুপ।

সূত্রঃ https://www.thebloodcenter.org/
৭৪.
গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. ক) ব্যাসল কনভেশন
  2. খ) কার্টাগােনা প্রটোকল
  3. গ) মন্ট্রিল প্রটোকল
  4. ঘ) কিয়ােটো প্রটোকল
সঠিক উত্তর:
ঘ) কিয়ােটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিয়ােটো প্রটোকল
ব্যাখ্যা
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহিত হয়।
- এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৭৫.
বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
বাংলাদেশের রয়েছে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর।
একটি অভ্যন্তরীণ বিমানবন্দর নির্মানাধীন রয়েছে।
[বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ]
৭৬.
কে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ নন?
  1. ক) সালাম
  2. খ) জব্বার
  3. গ) আসাদ
  4. ঘ) বরকত
সঠিক উত্তর:
গ) আসাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আসাদ
ব্যাখ্যা
- রফিক উদ্দিন, আব্দুল জব্বার, আবুল বরকত প্রমুখ ভাষা আন্দোলনের শহীদ।
- আবদুস সালাম (১৯২৫-১৯৫২) একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা-আন্দোলনের শহীদদের মধ্যে একজন। ভাষা শহীদদের মধ্যে তিনিই সর্বশেষ মারা যান।
- আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি
৭৭.
২০২০ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করে?
  1. ক) অভিজিৎ ব্যানার্জি
  2. খ) পিটার হ্যান্ডকে
  3. গ) গ্রেটা থানবার্গ
  4. ঘ) ডব্লিউএফপি
সঠিক উত্তর:
ঘ) ডব্লিউএফপি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডব্লিউএফপি
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি।
ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি নোবেল শান্তি পুরস্কার ২০২০ লাভ করে।
এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা সংস্থা।
উৎসঃ বিবিসি নিউজ ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৭৮.
মুজিব শতবর্ষের লােগাের ডিজাইনার?
  1. ক) সব্যসাচী হাজরা
  2. খ) মুস্তফা মনােয়ার
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) হাশেম খান
সঠিক উত্তর:
ক) সব্যসাচী হাজরা
উত্তর
সঠিক উত্তর:
ক) সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
- মুজিববর্ষের লোগোর ডিজাইনার হলেন সব্যসাচী হাজরা যা ২০২০ সালের ১০ জানুয়ারি উন্মোচন করা হয়।
- স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর লোগোর কনসেপ্ট ও ডিজাইন করেন রামেন্দু মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী।

উৎসঃ দৈনিক পত্রিকা
৭৯.
অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এ বাংলাদেশ দলে অধিনায়কের নাম -
  1. ক) শরিফুল
  2. খ) ইমন
  3. গ) আকবর
  4. ঘ) তামিম
সঠিক উত্তর:
গ) আকবর
উত্তর
সঠিক উত্তর:
গ) আকবর
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম শিরোপা আসে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত দিয়ে।
- অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে বাংলাদেশের জুনিয়র টাইগাররা।
৮০.
পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
  1. ক) ঘনত্ব বেড়ে যাবে
  2. খ) আয়তন বেড়ে যাবে
  3. গ) ভর কমে যাবে
  4. ঘ) আয়তনের পরিবর্তন ঘটবে না
সঠিক উত্তর:
খ) আয়তন বেড়ে যাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়তন বেড়ে যাবে
ব্যাখ্যা
- একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়।
- সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে।
- বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি।

Source: britannica.com
৮১.
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কী নামে পরিচিত?
  1. ক) আমেরিকান পিস সেন্টার
  2. খ) জিরাে পয়েন্ট
  3. গ) গ্রাউন্ড জিরাে
  4. ঘ) ওয়ার্ল্ড সিমেট্রি
সঠিক উত্তর:
গ) গ্রাউন্ড জিরাে
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রাউন্ড জিরাে
ব্যাখ্যা
- গ্রাউন্ড জিরো এখন মার্কিনিদের শোক জানানোর সবচেয়ে মুখর স্থান।
- এক সময় এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবন।
- ২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুটি ভবন ধসে পড়ে।
- যাত্রীবাহী বিমানের আঘাতে যেখানে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল সেটাই এখন ‘গ্রাউন্ড জিরো’। সেখানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ।
উৎসঃ ব্রিটানিকা এবং বাংলাদেশ প্রতিদিন
৮২.
বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্য পদ লাভ করে?
  1. ক) ২৩ মার্চ, ১৯৭২
  2. খ) ১৭ জুন, ১৯৭২
  3. গ) ২৩ আগস্ট, ১৯৭২
  4. ঘ) ২২ জুন, ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ২২ জুন, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২ জুন, ১৯৭২
ব্যাখ্যা
- International Labour Organization (ILO) প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ২০১৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা শতবর্ষ পূর্তি করে।
- সংস্থাটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৭টি।
- বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে ২২ জুন ১৯৭২ সালে।
উৎসঃ ILO এর ওয়েবসাইট।
৮৩.
যে জায়গায় বিমান রাখা হয় তাকে কী বলে?
  1. ক) Arsenal
  2. খ) Hangar
  3. গ) Aerodrome
  4. ঘ) Runway
সঠিক উত্তর:
খ) Hangar
উত্তর
সঠিক উত্তর:
খ) Hangar
ব্যাখ্যা
• Runway - বিমান উড্ডয়নের জন্য বিশেষভাবে তৈরি রাস্তা
• Arsenal - অস্ত্র বাঁ গোলাবারুদ সম্ভার
• Aerodrome বাঁ airdrome - ছোট বিমানবন্দর, বিমান ঘাঁটি
• Hangar - যেখানে বিমান রাখা হয়, বিমানের গ্যারাজ
Source: Oxford & Merriam-webster Dictionary
৮৪.
কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?
  1. ক) Michel Jackson
  2. খ) Elvis Presley
  3. গ) George Harrison
  4. ঘ) Michel George
সঠিক উত্তর:
গ) George Harrison
উত্তর
সঠিক উত্তর:
গ) George Harrison
ব্যাখ্যা
১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ'। জর্জ হ্যারিসনকে অনুষ্ঠানটি করার জন্য উদ্বুদ্ধ করেন সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।
উৎসঃ বাংলাপিডিয়া
৮৫.
বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার?
  1. ক) বাংলাদেশ ব্যাংক
  2. খ) বাণিজ্যিক ব্যাংকসমূহ
  3. গ) অর্থ মন্ত্রণালয়
  4. ঘ) আইন মন্ত্রণালয়
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
মুদ্রানীতি হলো মুদ্রার গতিবিধির প্রক্ষেপণ। এটি অভ্যন্তরীণ ঋণ ও মুদ্রা সরবরাহের সাথে সম্পর্ক যুক্ত।
বাংলাদেশে মুদ্রানীতি ঘোষণা এবং পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক।
- বর্তমানে বছরে ১টি মুদ্রানীতি ঘোষণা করা হয়।
তবে ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয় মাস অন্তর বছরে দুইবার করে মুদ্রানীতি ঘোষণা করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাপিডিয়া)
৮৬.
কোন দুইটি দেশের মধ্যে Ashes Trophy ট্রফি খেলা হয়?
  1. ক) ভারত ও ইংল্যান্ড
  2. খ) ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া
  4. ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
ব্যাখ্যা
- ক্রিকেটের সবচেয়ে পুরনো দ্বৈরথ এশেজ খেলা হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে।
উৎসঃ বিবিসি
৮৭.
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৫.৪৫ কি.মি.
  2. খ) ৬.১৫ কি.মি
  3. গ) ৭.২৫ কি.মি
  4. ঘ) ৮.৩৫ কি.মি.
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কি.মি
ব্যাখ্যা
- পদ্মা নদীর উপর নির্মাণাধীন পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্ট এটি নির্মিত হচ্ছে।
- সেতুটি নির্মাণে মোট ব্যয় হচ্ছে ৩০,১৯৩ কোটি টাকা।
- ২০২৩ সালের জুন মাসে পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হবে।
- পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে দেশের সার্বিক জিডিপি ১ শতাংশ বৃদ্ধি পাবে।
(তথ্যসূত্র: পদ্মা সেতু ওয়েবসাইট ও ফিনান্সিয়াল এক্সপ্রেস)
৮৮.
শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
  1. ক) ফ্রিডম পদক
  2. খ) ম্যাগসেসে পদক
  3. গ) জুলিও কুরী পদক
  4. ঘ) জওহরলাল নেহেরু পদক
সঠিক উত্তর:
গ) জুলিও কুরী পদক
উত্তর
সঠিক উত্তর:
গ) জুলিও কুরী পদক
ব্যাখ্যা
- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
(সূত্রঃ কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।)
৮৯.
SPARRSO কি?
  1. ক) একটি কৃষি গবেষণা কেন্দ্র
  2. খ) সরকারি কলেরা গবেষণা কেন্দ্র
  3. গ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
  4. ঘ) একটি আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র
সঠিক উত্তর:
গ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
ব্যাখ্যা
SPARRSO = Space Research and Remote Sensing Organization.
- এটি বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র এবং একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র।
- SPARRSO - ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।

উৎসঃ স্পারসোর ওয়েবসাইট।
৯০.
পরমশূন্য তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড এর সমান?
  1. ক) ২৭৩.১৫° সেন্টিগ্রেড
  2. খ) ২৩৭.১৫° সেন্টিগ্রেড
  3. গ) – ২৭৩.১৫° সেন্টিগ্রেড
  4. ঘ) ০° সেন্টিগ্রেড
সঠিক উত্তর:
গ) – ২৭৩.১৫° সেন্টিগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
গ) – ২৭৩.১৫° সেন্টিগ্রেড
ব্যাখ্যা
পরমশূন্য তাপমাত্রাঃ
স্থির চাপে গাণিতিকিভাবে যে তাপমাত্রায় যেকোনো গ্যাসের আয়তন শূন্য হয়, সেই তাপমাত্রাকে (-273.15°C বা 0K) পরম শূন্য তাপমাত্রা বলা হয়।
সূত্রঃ পদার্থবিজ্ঞান (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৯১.
নিচের কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন ফরম্যাট?
  1. ক) .jpg
  2. খ) .exe
  3. গ) .mpg
  4. ঘ) .bmp
সঠিক উত্তর:
গ) .mpg
উত্তর
সঠিক উত্তর:
গ) .mpg
ব্যাখ্যা
- .jpg, .jpeg, .bmp এগুলো image file।
- .exe হল windows platform এর executable file format।
- .mpg, .mpeg হচ্ছে ভিডিও ফাইল ফরমেটের এক্সটেনশন।
৯২.
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) এ.এইচ.এম কামারুজ্জামান
  3. গ) জেনারেল এমএ জি ওসমানী
  4. ঘ) জনাব তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
ক) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত (অস্থায়ী) রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম। অর্থাৎ, তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি।
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমদ
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এএইচএম কামারুজ্জামান (পুরো নাম - আবুল হাসানাত মুহাম্মদ কামারুজ্জান)
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : ক্যাপ্টেন এম. মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯৩.
একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযােজক রেখাকে বলে?
  1. ক) ব্যাস
  2. খ) জ্যা
  3. গ) চাপ
  4. ঘ) ব্যাসার্ধ
সঠিক উত্তর:
খ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) জ্যা
ব্যাখ্যা
বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
৯৪.
বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) পাকশি
  3. গ) আখাউড়া
  4. ঘ) সৈয়দপুর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দপুর
ব্যাখ্যা
দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা - সৈয়দপুর।
এখানে আরও একটি রেলওয়ে কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কারখানাটিতে তৈরি হবে সম্পূর্ণ রেলওয়ে ক্যারেজ বা কোচ। এই কারখানাটি বর্তমান কারখানার উত্তর পাশে দার্জিলিং গেটসংলগ্ন এলাকায় গড়ে তোলা হবে ওই কোচ নির্মাণ কারখানা।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৯৫.
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
  1. ক) কফি আনান
  2. খ) আন্তনিও গুতিরেস
  3. গ) বান কি মুন
  4. ঘ) উ থানট
সঠিক উত্তর:
খ) আন্তনিও গুতিরেস
উত্তর
সঠিক উত্তর:
খ) আন্তনিও গুতিরেস
ব্যাখ্যা
- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক।
- ১ জানুয়ারি ২০১৭ তিনি ৯ম মহাসচিব হিসেবে ৮ম মহাসচিব বান কি মুন এর স্থলাভিষিক্ত হন।
- জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের ট্রাইগভে লাই।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৯৬.
নিউমােনিয়া রােগে আক্রান্ত হয় মানবদেহের -
  1. ক) ফুসফুস
  2. খ) কিডনি
  3. গ) যকৃৎ
  4. ঘ) প্লীহা
সঠিক উত্তর:
ক) ফুসফুস
উত্তর
সঠিক উত্তর:
ক) ফুসফুস
ব্যাখ্যা
নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এ রোগে ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রনা হয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৭.
নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়?
  1. ক) কাঁচা লৌহ
  2. খ) ইস্পাত
  3. গ) এলুমিনিয়াম
  4. ঘ) কোবাল্ট
সঠিক উত্তর:
গ) এলুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) এলুমিনিয়াম
ব্যাখ্যা
- চৌম্বক পদার্থঃ যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। বেশিরভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে তাই চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। ফেরো শব্দটির অর্থ লোহা। উদাহরণঃ লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট।

- অচৌম্বক পদার্থঃ যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। উদাহরণঃ সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার।

উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৯৮.
ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোনটি?
  1. ক) ক্লোরাে ফ্লোরাে কার্বন
  2. খ) কার্বন মনাে অক্সাইড
  3. গ) কার্বন ডাই অক্সাইড
  4. ঘ) মিথেন
সঠিক উত্তর:
ক) ক্লোরাে ফ্লোরাে কার্বন
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লোরাে ফ্লোরাে কার্বন
ব্যাখ্যা
সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রুপ। এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
উৎসঃ  রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯৯.
In a certain code, CIRCLE is written as RICELC. How SQUARE is written in that code? 
  1. ক) QSUERA
  2. খ) QUSERA
  3. গ) UQSAER
  4. ঘ) UQSERA
সঠিক উত্তর:
ঘ) UQSERA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UQSERA
ব্যাখ্যা
CIRCLE শব্দের প্রথম ও তৃতীয় স্থানের বর্ণ C, R এবং চতুর্থ ও ষষ্ঠ স্থানের বর্ণ C, E এরা পরস্পর স্থান বিনিময় করলে পাওয়া যায় RICELC.

তাহলে SQUARE এর প্রথম ও তৃতীয় স্থানের বর্ণ S, U এবং চতুর্থ ও ষষ্ঠ স্থানের বর্ণ A, E এরা পরস্পর স্থান বিনিময় করলে পাওয়া যায় - UQSERA.
১০০.
তাপের একক কি?
  1. ক) ক্যালরি
  2. খ) ফারেনহাইট
  3. গ) কেলভিন
  4. ঘ) সেলসিয়াস
সঠিক উত্তর:
ক) ক্যালরি
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যালরি
ব্যাখ্যা
এস আই এককে তাপের একক - জুল।
তাপমাত্রার একক - কেলভিন।
বল/ওজনের একক - নিউটন।
সূত্র: পদার্থ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।