পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ৯: বাংলা টপিক: শব্দ ও বাংলা ভাষার শব্দভান্ডার, সন্ধি, কারক - বিভক্তি। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই (উভয় সংস্করণ), বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ বা যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
বর্তমানে নিম্নের কোনটি কারকের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) কর্তা কারক
  2. খ) কর্ম কাবক
  3. গ) সম্প্রদান কারক
  4. ঘ) সম্বন্ধ কারক
সঠিক উত্তর:
গ) সম্প্রদান কারক
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্প্রদান কারক
ব্যাখ্যা
• কারক ছয় প্রকার :
- কর্তা কারক
- কর্ম কাবক
- করণ কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক ও
- সম্বন্ধ কারক।

মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি  এর সর্বশেষ সংস্করণে সম্প্রদান কারককে বাতিল করা হয়েছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিম্নের কোনটি বাংলা ব্যাকরণে পদের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নির্দেশক
  2. খ) আবেগ
  3. গ) যােজক
  4. ঘ) অনুসর্গ
সঠিক উত্তর:
ক) নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
ক) নির্দেশক
ব্যাখ্যা
পদ বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ-
- শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মােট আটটি শ্রেণিতে ভাগ করে বর্ণনা করা যায়:
- বিশেষ্য
- সর্বনাম
- বিশেষণ
- ক্রিয়া
- ক্রিয়াবিশেষণ
- অনুসর্গ
- যােজক 
- আবেগ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিম্নের কোনটি সন্ধির প্রকারভেদ নয়?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যঞ্জনসন্ধি
  3. গ) বিসর্গসন্ধি
  4. ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
ব্যাখ্যা
সন্ধি প্রধানত তিন প্রকার:
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গসন্ধি 

কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
- স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি এর অন্তর্ভুক্ত কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি রয়েছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
কারকে ক্রিয়ার সাথে কোন পদের সম্পর্ক বোঝায়?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) ক ও গ
সঠিক উত্তর:
ঘ) ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ
ব্যাখ্যা
মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে।
- কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
কোনটি মৌলিক শব্দ নয়?
  1. ক) গােলাপ
  2. খ) গাছ
  3. গ) পাখি
  4. ঘ) অজানা
সঠিক উত্তর:
ঘ) অজানা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অজানা
ব্যাখ্যা
গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত - এই দুই ভাগে ভাগ করা যায়।

১. মৌলিক শব্দ: যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনাে অংশ থাকে না, সেগুলােকে মৌলিক শব্দ বলে।
যেমন – গাছ, পাখি, ফুল, হাত, গােলাপ ইত্যাদি।

২. সাধিত শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন – ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

অন্যদিকে, অজানা (না জানা যা) = সামাসযোগে সাধিত শব্দ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
.
নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি?
  1. ক) শুভেচ্ছা
  2. খ) মরূদ্যান
  3. গ) কুলটা
  4. ঘ) বৃহস্পতি
সঠিক উত্তর:
গ) কুলটা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুলটা
ব্যাখ্যা
কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলােকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন –
- কুল+অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)।
- গাে+অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা) ইত্যাদি।

অন্যদিকে, 
বৃহৎ+পতি = বৃহস্পতি [ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি ] 
মরু+উদ্যান = মরূদ্যান [ উ/উ+উ/ঊ = উ সূত্রযোগে গঠিত সন্ধি ] 
শুভেচ্ছা = শুভ+ইচ্ছা [ অ/আ+ই/ঈ = এ সূত্রযোগে গঠিত সন্ধি ]

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
অপাদান কারকের উদাহরণ কোনটি?
  1. ক) জমি থেকে ফসল পাই
  2. খ) বাবা বাড়িতে আছেন
  3. গ) ফুলের গন্ধে ঘুম আসে না
  4. ঘ) শিক্ষককে জানাও
সঠিক উত্তর:
ক) জমি থেকে ফসল পাই
উত্তর
সঠিক উত্তর:
ক) জমি থেকে ফসল পাই
ব্যাখ্যা
অপাদান কারক
যে কারকে ক্রিয়ার উত্স নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত হতে’, ‘থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন –
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।

অন্যদিকে, 
শিক্ষককে জানাও = কর্ম কারক
ফুলের গন্ধে ঘুম আসে না = সম্বন্ধ কারক
বাবা বাড়িতে আছেন = অধিকরণ কারক

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিম্নের কোনটি যােগরূঢ় শব্দ?
  1. ক) জ্যাঠামি
  2. খ) জলদ
  3. গ) কর্তব্য
  4. ঘ) প্রবীণ
সঠিক উত্তর:
খ) জলদ
উত্তর
সঠিক উত্তর:
খ) জলদ
ব্যাখ্যা
যােগরূঢ় শব্দ: সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনাে অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনাে অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যােগরূঢ় শব্দ। যেমন
জলদ- মূল অর্থ যে জল দেয়, ব্যবহারিক অর্থ হলাে মেঘ,
পঙ্কজ- শব্দের অর্থ যা পঙ্কে জন্মে, কিন্তু ব্যবহারিক অর্থ পদ্ম।

এরূপ আরও উদাহরণ হলাে- মন্দির, জলদ, রাজপুত, অন্ন, জলধি, মহাযাত্রা, সরােজ ইত্যাদি।

জ্যাঠামি, প্রবীণ = রুঢ়ি শব্দ। 
কর্তব্য = যৌগিক শব্দ। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'ইংরেজি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ইংরেজি
  2. খ) ফারসি
  3. গ) জার্মান
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
ইংরেজি (বিশেষ্য) 
- পর্তুগিজ ভাষা থেকে আগত
অর্থ: ইংরেজদের ভাষা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
নিম্নের কোনটি বিসর্গসন্ধির উদাহরণ নয়?
  1. ক) আশীর্বাদ
  2. খ) পরিচ্ছেদ
  3. গ) পুনর্মিলন
  4. ঘ) নিশ্চয়
সঠিক উত্তর:
খ) পরিচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) পরিচ্ছেদ
ব্যাখ্যা
পরিচ্ছেদ = পরি+ছেদ
এটি একটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ। 

আশীঃ+বাদ = আশীর্বাদ
নিঃ+রস = নীরস
নিঃ+চয় = নিশ্চয়

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
অধিকরণ কারকে সাধারণত কোন বিভক্তি ব্যবহৃত হয়?
  1. ক) শূন্য
  2. খ) ২য়া
  3. গ) ৬ষ্ঠ
  4. ঘ) ৭মী
সঠিক উত্তর:
ঘ) ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭মী
ব্যাখ্যা
অধিকরণ কারক
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘সে’, ‘-তে’ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
-  ‘এ’, ‘য়’, ‘সে’, ‘-তে’ সপ্তমী বিভক্তির অন্তর্ভুক্ত।
যেমন –
বাবা বাড়িতে আছেন।
বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
রাজীব বাংলা ব্যাকরণে ভালাে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১২.
কোন শ্রেণির বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) দেশি
  4. ঘ) বিদেশি
সঠিক উত্তর:
ক) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎসম
ব্যাখ্যা
• প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।

সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৩.
বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে?
  1. ক) বর্গ
  2. খ) বাক্যাংশ
  3. গ) অক্ষর
  4. ঘ) বর্ণ
সঠিক উত্তর:
ক) বর্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্গ
ব্যাখ্যা
• এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে।
- বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দকে পদ বলে।
- বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মত কাজ করে।
- তখন সেই একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪.
বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বােঝাতে কোন বিভক্তি হয়?
  1. ক) -তে
  2. খ) -র
  3. গ) -এ
  4. ঘ) -কে
সঠিক উত্তর:
খ) -র
উত্তর
সঠিক উত্তর:
খ) -র
ব্যাখ্যা
বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বােঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে র, -এর এবং -য়ের বিভক্তি যুক্ত হয়।
সাধারণত আ-কারান্ত, ই/ঈ-কারান্ত ও উ/ঊ-কারান্ত শব্দের শেষে -র বিভক্তি বসে।
যেমন - রাজার, প্রজার, হাতির, বুদ্ধিজীবীর, তনুর, বধুর।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।