পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১ মার্চ, ২০২৩সময়20 minutes২৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বাংলাদেশ গ্যাস ফিল্ড পদের নাম: সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.১০.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১ মার্চ, ২০২৩ · ৩০ প্রশ্ন

.
01-05 : For each question, selected the word/phrase that appropriately fill in the gap.
Few_______ can cause shadows on economies and politicians like a rise in the ______ of fuel.
  1. ক) event, prices
  2. খ) tends, cost
  3. গ) news, supply
  4. ঘ) thing, demand
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক)
event -  গুরুত্বপূর্ণ ঘটনা, ঘটনা, ফলাফল
prices - মূল্য
খ)
tends - কোনো বিশেষ দিকে ঝোঁকা; প্রবণতা দেখানো: 
cost - মূল্য,  দুর্ভোগ ঘটানো
গ)
news - খবর; সমাচার; সংবাদ; বার্তা
supply - সরবরাহ করা; যোগানো; যোগান দেওয়া
ঘ)
thing -  বস্তু; জিনিস; দ্রব্য; সামগ্রী; পদার্থ।
demand - চাহিদা; দাবি;
- সুতরাং, context অনুসারে শূন্যস্থানে tends, cost শব্দজোড়া বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: Few tends can cause shadows on economies and politicians like a rise in the cost of fuel.
.
People who delay retirement have __________ of developing Alzheimer's disease or other types of dementia.
  1. ক) low risk
  2. খ) less risk
  3. গ) riskiness
  4. ঘ) riskier
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - less risk.
- Less risk - তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ।
Complete sentencer: People who delay retirement have less risk of developing Alzheimer's disease or other types of dementia.
.
_____ With inexperienced climbers and ______ with waste, Mount Everest is in danger.
  1. ক) Full ____ laden
  2. খ) Visited _____ brimming
  3. গ) Packed ___ cover
  4. ঘ) Overcrowded _____ polluted
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক)
Full - পূর্ণ; পরিপূর্ণ;
laden - ভারাক্রান্ত; বোঝাইকৃত
খ)
Visited - দেখা/সাক্ষাৎ করতে যাওয়া বা আসা
brimming - কানায় কানায় পূর্ণ; উচ্ছলিত।
গ)
Packed - গাদাগাদি, ভিড়, ঠাসা, বস্তাবন্দি।
cover - ঢেকে দেওয়া; ঢেকে ফেলা
ঘ)
Overcrowded - অতিমাত্রায় ভিড় 
polluted - দূষিত/কলুষিত
- সুতরাং, context অনুসারে শূন্যস্থানে Overcrowded _____ polluted শব্দজোড়া বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
- complete sentence:  Overcrowded With inexperienced climbers and polluted with waste, Mount Everest is in danger.
- Bangla Meaning: অনভিজ্ঞ পর্বতারোহীদের ভিড় এবং বর্জ্য দ্বারা দূষিত, মাউন্ট এভারেস্ট বিপদে পড়েছে।

Source: Bangla Academy Dictionary.
.
Without _____ a chemical analysis, it is hard to say _____ what is about the food that causes the school children to fall ill.
  1. ক) Doing ___ sure
  2. খ) Completion
  3. গ) Undertaking _____ verify
  4. ঘ) Performing _____ exactly
  5. ঙ) কোনটি নয়
.
Now research shows, walking may ease, chronic low-back pain just ____ physical therapy.
  1. ক) as like
  2. খ) swiftly
  3. গ) as well as
  4. ঘ) about the same
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - as like.
- as like - যেমন; যেরুপ
- Complete Sentence: Now research shows, walking may ease, chronic low-back pain just as lke physical therapy.
.
‘আদিষ্ট’ শব্দের বিপরীত কোনটি?
  1. ক) হাজির
  2. খ) নিষিদ্ধ
  3. গ) উদ্যত
  4. ঘ) অনাসক্ত
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ = নিষিদ্ধ। 

অন্যদিকে,
‘আসক্তি’ এর বিপরীত শব্দ - নিরাসক্তি, বৈরাগ্য, অনাসক্ত
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ - বিরত
'হাজির' শব্দের বিপরীত শব্দ - গরহাজির।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘পৃষ্ঠপ্রদর্শন’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) চুরি করা
  2. খ) অবজ্ঞা করা
  3. গ) পলায়ন করা
  4. ঘ) গর্ব করা
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
‘পৃষ্ঠপ্রদর্শন’ বাগধারাটির সঠিক অর্থ - পলায়ন করা।
.
বাংলা ব্যঞ্জন বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
• ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। 

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। 
- মাত্রাহীন বর্ণ- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- অর্ধমাত্রা বর্ণ- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি ( খ, গ, ণ, থ, ধ, প, শ)।
- পূর্ণমাত্রা বর্ণ- ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ ৮ টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।   

উৎস:- বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অনুষঙ্গিক
  2. খ) আনুষঙ্গিক
  3. গ) আনুসঙ্গিক
  4. ঘ) অনুসঙ্গিক
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
আনুষঙ্গিক (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আনুষঙ্গ+ইক 
অর্থ:
১) সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক।
২) গৌণ; অপ্রধান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
‘ইতর বিশেষ’ প্রবাদটির অর্থ কি?
  1. ক) প্রভেদ করা
  2. খ) দুষ্টি ব্যক্তি
  3. গ) বিশিষ্ট ব্যক্তি
  4. ঘ) চালাক
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
• ‘ইতর বিশেষ’ বাগধারা বা প্রবাদটির অর্থ প্রভেদ বা পার্থক্য।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকালবোধন = অসময়ের আবির্ভাব।
- অজগড় বৃত্তি = আলসেমি।
- আদাড়ের হাড়ি = সামান্য লোক
- এণ্ডায় গণ্ডায় = গোঁজমিল দেওয়া।
- কুমিরের সান্নিপাত = অসম্ভব ব্যাপার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
ক = ২খ = ৩গ এবং কখগ = ৩৬ হলে ক = ?
  1. ক) √২
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৬
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক = ২খ = ৩গ এবং কখগ = ৩৬ হলে ক = ?

সমাধান:
দেওয়া আছে,
ক = ২খ = ৩গ
বা, ক = ২খ
বা, খ = ক/২

আবার,
ক = ৩গ
বা, গ = ক/৩

এবং কখগ = ৩৬
বা, ক × ক/২ × ক/৩ = ৩৬
বা, ক = ৩৬ × ৬
বা, ক = ২১৬
∴ ক = ৬
১২.
৯, ১৪, ক ও খ এর গড় ১৭ হলে (ক + ৮) ও (খ - ৫) এর গড় কত?
  1. ক) ৩৪
  2. খ) ২৪
  3. গ) ২১
  4. ঘ) ১৪
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১৪, ক ও খ এর গড় ১৭ হলে (ক + ৮) ও (খ - ৫) এর গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
৯, ১৪, ক ও খ এর গড় = ১৭

∴ (৯ + ১৪ + ক + খ)/৪ = ১৭
বা, ২৩ + ক + খ = ৬৮
বা, ক + খ = ৬৮ - ২৩
∴ ক + খ = ৪৫
(ক + ৮) ও (খ - ৫) এর গড় = {(ক + ৮) + (খ - ৫)}/২
= (ক + খ + ৮ - ৫)/২
= (ক + খ + ৩)/২
= (৪৫ + ৩)/২
= ২৪
১৩.
পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১ মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছর হবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৯
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১ মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছর হবে?

সমাধান:
দেওয়া আছে,
পৃথিবীর বাইরে একটি গ্রহে
১৫ দিনে = ১ মাস
৮৪৫ দিনে = ৮৪৫/১৫ মাস
= ৫৬ মাস ৫ দিন

আবার,
৭ মাসে = ১ বছর
৫৬ মাস ৫ দিন = ৮ বছর ৫ দিন।
[অপশনে ৮ বছর থাকায় উত্তর হবে ৮ বছর]
১৪.
সুজন একা একটি কাজ ৪ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে এক সাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
  1. ক) ১ ঘণ্টা
  2. খ) ৪৫ মিনিট
  3. গ) ৩০ মিনিট
  4. ঘ) ২০ মিনিট
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সুজন একা একটি কাজ ৪ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে এক সাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?

সমাধান:
সুজন ১ দিনে কাজ করে ১/৪ অংশ
বিজন ১ দিনে কাজ করে ১/৫ অংশ

সুজন ও বিজন একসাথে কাজ করে = (১/৪ + ১/৫) অংশ = ৯/২০ অংশ
তারা একত্রে ১ ঘণ্টায় করে ৯/২০ অংশ
তারা একত্রে ২ ঘণ্টায় করে (৯ × ২)/২০ অংশ = ৯/১০ অংশ

কাজ বাকি থাকে = (১ - ৯/১০) অংশ = ১/১০ অংশ

বিজন ১/৫ অংশ কাজ করে ১ ঘণ্টায়
বিজন ১ অংশ কাজ করে (১ × ৫) ঘণ্টায়
বিজন ১/১০ অংশ কাজ করে ৫/১০ ঘণ্টায়
= ১/২ ঘণ্টায় = ৩০ মিনিট
১৫.
একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি কলম বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ১০% মুনাফা অর্জন করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
  1. ক) ৪৫
  2. খ) ৫০
  3. গ) ৫৫
  4. ঘ) ৭০
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি কলম বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ১০% মুনাফা অর্জন করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?

সমাধান:
৩০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৩০) = ১৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬৫)/১৩০ টাকা
= ৫০ টাকা
ক্রয়মূল্যের উপর ১০% মুনাফা অর্থাৎ ৫০ টাকার ১০% = ৫ টাকা
অর্থাৎ ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য হবে (৫০ + ৫) = ৫৫ টাকা
১৬.
কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
  1. ক) প্রথম ১০টি
  2. খ) প্রথম ৬টি
  3. গ) প্রথম ৫টি
  4. ঘ) প্রথম ৪টি
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
জাতীয় সঙ্গীত
•রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম ৪ চরণ বাজানো হয়।
বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা 'কবিতার প্রথম ১০ চরণকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এবং তা গৃহীত  হয় ১৯৭২ সালের ১৩ জানুয়ারি।
•১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ‘আমার সোনার বাংলা’ শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।
• জাতীয় সঙ্গীত পরিবেশনের বিধান অনুযায়ী কণ্ঠে গাইতে গেলে দশ চরণ আর যন্ত্র সঙ্গীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হবে।
• বাংলাদেশের জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা" এর রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।

এছাড়াও


• ১৩১২ বঙ্গাব্দে 'বঙ্গদর্শন' পত্রিকার আশ্বিন সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়।
• এটি রবীন্দ্রনাথের 'গীতবিতান' গ্রন্থের স্বরবিতান অংশভুক্ত।
• বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে গানটি রচিত হয়েছিল।
গানটিতে প্রধানত স্থান পেয়েছে বাংলার মনোরম প্রকৃতির কথা।
• চলচিত্রকার জহির রায়হান ১৯৭০ সালে তার বিখ্যাত "জীবন থেকে নেওয়া” সিনামাতে গানটির চিত্রায়ন করেন।
• পল্টন ময়দানে ঘোষিত স্বাধীনতার ইসতেহারে (১৯৭১ সালের ৩ মার্চ) জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়।
• ১৩ জানুয়ারি, ১৯৭২ মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
• সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে।
• এটি মূলত ২৫ চরণ বিশিষ্ট একটি কবিতা। এ কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১৭.
সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত?
  1. ক) জয়পুরহাট
  2. খ) কুমিল্লা
  3. গ) দিনাজপুর
  4. ঘ) নওগাঁও
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
সোমপুর বিহার
 
দলগাছী উপজেলা তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হলো সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার
• বর্তমান পাহাড়পুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত পাহাড়পুর গ্রামে পাহাড়পুর বৌদ্ধ বিহার অবস্থিত।
• পাহাড়পুর নামটি আধুনিক এর প্রাচীন নাম সোমপুর।
• বাংলাদেশে সপ্তম শতাব্দিতে (৭৭০ - ৮১০ খ্রি:) বৌদ্ধ ধর্মীয় পাল রাজ বংশের প্রতিষ্ঠা হয়।
• বৌদ্ধ ধর্মের চরম উৎকর্ষতার যুগেতাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এই পাহাড়পুর বিহার ও মন্দির গড়ে ওঠে।
• ঐতিহাসিক ও ভৌগলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তুপে পরিনত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিহার বলে সগৌরবে দন্ডায়মান।
•   অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বেশ কয়েক বছর এখানে অতিবাহিত করেন। এখানে বসে তিনি তিববতী ভাষায় ‘মাধ্যমক রত্নপ্রদীপ’ অনুবাদ করেন।

উৎস: বাংলাপিডিয়া
১৮.
বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি?
  1. ক) ইউপিপি
  2. খ) রয়টারস্
  3. গ) ইউএনবি
  4. ঘ) এএফপি
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
সংবাদ সংস্থা
⋅ সংবাদ সংস্থা  সংবাদ সংগ্রহ করে সংবাদপত্র, সাময়িকী ও ইলেট্রনিক্স সম্প্রচার কেন্দ্রগুলির মধ্যে বণ্টন করার প্রতিষ্ঠান।
⋅ দ্য রয়টার টেলিগ্রাম কোম্পানি সংক্ষেপে রয়টার পৃথিবীর প্রাচীন সংবাদ সংস্থাগুলির অন্যতম।
দি অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) পাকিস্তানের প্রথম সংবাদ সংস্থা, ১৯৪৯ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। করাচিতে প্রধান অফিস এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের, ঢাকা ও চট্টগ্রামে এর শাখা ছিল।
⋅ ১৯৪৯ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। ব্যক্তিমালিকানাধীন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি) কার্যক্রম শুরু করে করাচি থেকে। ঢাকায় এ সংস্থার একটি শাখা ছিল।
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)  ১৯৮৮ সালে সংবাদ সংস্থাটি কার্যক্রম শুরু করে। যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) হচ্ছে এর প্রিন্সিপাল সংস্থা।
⋅ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা)  বাংলাদেশে প্রথম ব্যক্তি মালিকানাধীন সংবাদ সংস্থা, ১৯৭০ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়।
⋅ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)  ১৯৭২ সালের জানুয়ারি মাসে এক সরকারি আদেশবলে জাতীয় সংবাদ সংস্থা হিসেবে আবির্ভূত হয়। 

উৎস: বাংলাপিডিয়া
১৯.
বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দাবী উত্থাপন করে কোথায়?
  1. ক) ঢাকায়
  2. খ) দিল্লীতে
  3. গ) লাহোরে
  4. ঘ) করাচিতে
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন

১৯৯৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে চৌধুরী মোহাম্মদ আলীর বাসভবনে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন। ১১ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, ছয় লক্ষ বাঙালি জাতির মুক্তির সনদ। ছয়দফা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে।

ঐতিহাসিক ৬ দফা দাবি

১ম দফাঃ শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি।
২য় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
৩য় দফাঃ মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা।
৪র্থ দফাঃ কর বা রাজস্ব বিষয়ক ক্ষমতা।
৫ম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
৬ষ্ঠ দফাঃ আঞ্চলিক মিলিশিয়া বাহিনী গঠনের ক্ষমতা।

এছাড়াও 

৬ দফা উত্থাপন করা হয় মোট ৩বার। উত্থাপনকারী- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রথমবার ৫-৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরের বিরোধী দলীয় সম্মেলনে।
দ্বিতীয়বার ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে অনানুষ্ঠানিকভাবে।
তৃতীয়বার ২৩ মার্চ ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় লাহোরে।
বাঙালি জাতির মুক্তির সনদ বা পূর্ব পাকিস্তানের ম্যাগনাকার্টা বলা হয়- ৬ দফাকে।
ছয় দফা দিবস পালিত হয়ে আসছে- ৭ জুন।
ছয় দফার অর্থনীতি বিষয়ক দাবি- ৩টি (৩য়, ৪র্থ, ৫ম)।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,  এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং যুগান্তর ও প্রথম আলো পত্রিকা।
২০.
কোন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়?
  1. ক) ম্যাগনাকার্টা
  2. খ) ২য় জেনেভা চুক্তি
  3. গ) প্যারিস প্যাক্ট
  4. ঘ) ভার্সাই চুক্তি
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
• প্রথম ভার্সাই চুক্তি:
প্যারিস চুক্তি স্বাক্ষরের দিনেই ফ্রান্সের ভার্সাইতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'প্রথম ভার্সাই চুক্তি' নামে পরিচিত। এটি মূলত প্যারিস চুক্তিরই অতিরিক্ত অংশ।
চুক্তিটি স্বাক্ষর হয় - ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে।
এই চুক্তির ফলে, ব্রিটিশ সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে এবং কানাডার সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত নির্ধারিত হয়।

অন্যদিকে, প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের সমাপ্তির লক্ষ্যে ১৯১৯ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়
প্যারিস চুক্তি - ১৭৮৩ স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ সমাপ্তি ও ব্রিটিশ সাম্রাজ্যের সাথে বিবাদমান অন্যান্য ইউরোপীয় পক্ষগুলোর বিবাদ মেটানোর জন্য স্বাক্ষরিত হয়।

উৎস: হিস্টরি.কম ও Live MCQ Content (upcoming)
২১.
কোনটি ইনপুট ও আউটপুট উভয় যন্ত্র হিসেবে কাজ করে?
  1. ক) কী বোর্ড
  2. খ) প্রিন্টার
  3. গ) মডেম
  4. ঘ) স্পিকার
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/ তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইস: কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
  1. ক) ল্যান্স নায়েক
  2. খ) ফ্লাইট লেফটেন্যান্ট
  3. গ) সিপাহী
  4. ঘ) ক্যাপ্টেন
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
• বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী।

• বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।

এছাড়াও

তিনি সর্বকনিষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ।
জন্ম: ১৯৫৩ সালে ঝিনাইদহ জেলার খালিশপুর গ্রামে।
কর্মস্থল: সেনাবাহিনী
মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর- ৪ নং সেক্টর।
জন্ম:  ২ ফেব্রুয়ারি ১৯৫৩
মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১ সাল।
সমাধি: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া
২৩.
আর্ন্তজাতিক পরিবেশবাদী গ্রুপ ‘গ্রিনপিস’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) সুইডেন
  3. গ) জার্মানি
  4. ঘ) যুক্তরাষ্ট্র
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদের মাধ্যমে গ্রিনপিস জন্মলাভ করে।
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল ২৭টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র: গ্রিনপিস ওয়েবসাইট
২৪.
বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
  1. ক) লণ্ডন
  2. খ) প্যারিস
  3. গ) সিডনি
  4. ঘ) নিউইয়র্ক
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
• বিশ্বের রাজধানী:
- যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম নগরী নিউইয়র্ক। 
- নিউইয়র্ক শহরকে বলা হয় বিশ্বের রাজধানী। 
- এখানে জাতিসংঘের সদর দপ্তর রয়েছে। 
- বৈশ্বিক বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর।
 
উৎস: নিওইয়র্ক টাইমস, ব্রিটানিকা 
২৫.
বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
  1. ক) পাবনা
  2. খ) নীলফামারী
  3. গ) নারায়নগঞ্জ
  4. ঘ) চট্টগ্রাম
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট সরকারি ইপিজেড ৮টি।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড।
- এটি নীলফামারী জেলায় অবস্থিত।
- ২০০১ সালে ২১৩.৬৬ একর জমিতে যাত্রা শুরু করে।

এছাড়াও -
- বাংলাদেশের প্রথম ইপিজেড- চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।

উৎস: বেজা ওয়েবসাইট।
২৬.
নিচের কোনটি ৪র্থ শিল্প বিপ্লবের উদাহরণ নয়?
  1. ক) জিন প্রকৌশল
  2. খ) ভিডিও কনফারেন্স
  3. গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
  4. ঘ) সবগুলোই উদাহরণ
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
শিল্প বিপ্লব
• ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
• এরপর ১৮৭০ সালে বিদ্যুৎ আবিষ্কারের ফলে একেবারেই পাল্টে যায় মানুষের জীবনের চিত্র।
• শারীরিক শ্রমের দিন কমতে থাকে দ্রুততর গতিতে।
• এটিকে বলা হয় দ্বিতীয় শিল্পবিপ্লব।
• দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
• শুরু হয় ইন্টারনেট ভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
• প্রযুক্তিনির্ভর এ ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
• ডিজিটাল এ বৈপ্লবিক পরিবর্তনকেই বলা হচ্ছে ‘চতুর্থ শিল্পবিপ্লব’।
• চতুর্থ শিল্পবিপ্লবের ধারণাটি প্রথম এপ্রিল, ২০১৩ সালে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়েছিল।
• ডিজিটাল বাংলাদেশকে টেকসই করতে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ডেভেলপমেন্ট, ডিজিটাল টেকনোলজি, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি, ইন্সট্রাকশনাল টেকনোলজি Robotics, IT/ITES, Cloud Computing, VLSI (Very-Large-Scale-Integration), Navigation (Vehicle), Hardware Navigation, ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও ব্যবস্থাপনা, ই-বর্জ্য ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে সরকারি ও বেসরকারীভাবে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

উৎস: যুগান্তর ও বণিক বার্তা ।
২৭.
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কবে ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ শুরু করে?
  1. ক) ১৯৯২
  2. খ) ২০১২
  3. গ) ২০১৮
  4. ঘ) ২০২০
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
2018 Joint Response Plan for Rohingya Humanitarian Crisis - March-December 2018
- ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে ব্যাপক দমন-পীড়নের মধ্যে রোহিঙ্গারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে।

- ২০১৮ সাল থেকে জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) নামে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজটি করে আসছে জাতিসংঘের নেতৃত্বাধীন স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ গ্রুপ।

Source: UNHCR
২৮.
এমএস ওয়ার্ডে একটি ডকুমেন্টের শুরুতে যাওয়ার জন্য কী-বোর্ডের কোন কী চাপতে হয়?
  1. ক) Start
  2. খ) Home
  3. গ) Insert
  4. ঘ) Tab
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
Shortcut Keys of Microsoft Word:
Ctrl + Del:
Delete word to the right of the cursor.
Ctrl  +Backspace: Delete word to the left of the cursor.
Ctrl + End: Move the cursor to the end of the document.
Ctrl + Home: Move the cursor to the beginning of the document.
Ctrl + Spacebar: Reset highlighted text to the default font.
Ctrl + Enter: Insert a page break.

Source: Microsoft Support and Computer Hope
২৯.
নিচের কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন নয়?
  1. ক) Yahoo
  2. খ) Google plus
  3. গ) Bing
  4. ঘ) MSN
  5. ঙ) কোনটি নয়
অনির্ধারিত
ব্যাখ্যা
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়। ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেখা বা খুঁজাকে ইন্টারনেট ব্রাউজিং বলা হয়। ইন্টারনেটে ব্রাউজ করার জন্য প্রোগ্রাম ব্যবহার করা হয়।

- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোন ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট, ফাইল, ছবি, শব্দ বা অন্য কোন ফর্মেটের ডাটা।

- সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটের তথ্য দ্রুত সার্চিংয়ের জন্য বেশ কিছু স্পেশাল চিহ্ন ও ক্যারেক্টার ব্যবহার করলে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট সদ্ধান পাওয়া যায়। ইন্টারনেটে সংযোগ স্থাপন করে সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন বিষয়ের ওয়েবপেজের তালিকা পাওয়া যায়। 

- ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ঐ সার্চ ইঞ্জিনের ওয়েবপেজটি ওপেন হবে। বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন: Yahoo, Bing, Google, Alta Vista, Mamma, Hotbot, Go ইত্যাদি।

==========================
- Google plus ছিল গুগলের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম, বর্তমানে এটার কার্যক্রম বন্ধ রয়েছে।
- MSN (Microsoft Network) একটি ওয়েব পোর্টাল যেখানে মাইক্রোসফটের বিভিন্ন সার্ভিস ও সেবাগুলো থাকে।

[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো]

উৎস: মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ-বি এড।
৩০.
কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
ব্যবহারিক ক্ষেত্রে এখনো চতুর্থ প্রজন্মের কম্পিউটার প্রচলিত আছে। যুক্তরাষ্ট্র ও জাপানে পঞ্চম প্রজন্মের কম্পিউটার চালুর অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে।

পঞ্চম প্রজন্মের কম্পিউটার প্রোগ্রামের অন্যতম বৈশিষ্ট্য হবে -
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
- হাজার হাজার মাইক্রোপ্রসেসর ব্যবহার,
- ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং,
- সকল ভাষায় কম্পিউটিং,
- Super VLSI (Very Large Scale Integration) চিপ অবতারণা করা হয়েছে।
- KIPS (Knowledge Information Processing System) ব্যবহার করা হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেনি, মাহবুবুর রহমান ও প্রথম আলো প্রযুক্তি বিষয়ক রিপোর্ট।