পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৯ আগস্ট, ২০২১সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৪টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৪টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৯ আগস্ট, ২০২১ · ১০০ প্রশ্ন

.
আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত করেন -
  1. ক) লর্ড উইলিয়াম বেন্টিংক
  2. খ) লর্ড কার্জন
  3. গ) রাজা রামমোহন রায়
  4. ঘ) রাজা পঞ্চম জর্জ
সঠিক উত্তর:
ক) লর্ড উইলিয়াম বেন্টিংক
উত্তর
সঠিক উত্তর:
ক) লর্ড উইলিয়াম বেন্টিংক
ব্যাখ্যা

- সতীদাহ প্রথা ছিলো হিন্দু সমাজের একটি প্রথা যেখানে স্বামীর শবের সাথে বিধবা স্ত্রীকেও দাহ করা হতো।
- এই প্রথা বন্ধ করার জন্যে রাজা রামমোহন রায় অগ্রণী ভূমিকা পালন করেন। রামমোহন রায় ও অন্যান্য হিন্দু মধ্যবিত্ত শিক্ষিতদের সহযোগিতায় গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৯ সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত করেন।
- তবে এ প্রথা পুরোপুরি বন্ধ হয় উনিশ শতকের শেষ দিকে।

উৎসঃ বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা।

.
কোলাকুলি কোন সমাস?
  1. ক) তৎপুরুষ সমাস
  2. খ) প্রাদি সমাস
  3. গ) ব্যতিহার বহুব্রীহি সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
গ) ব্যতিহার বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যতিহার বহুব্রীহি সমাস
ব্যাখ্যা

যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
যেমনঃ
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

.
“লতা” কোন ধরণের শব্দের উদাহরণ?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) দেশী
  4. ঘ) বিদেশী
সঠিক উত্তর:
ক) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎসম
ব্যাখ্যা

তৎসম শব্দের উদাহরণ :
চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আকাশ, স্থল, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

.
“নেমেসিস” নাটকটি কোন পেক্ষাপটে লেখা?
  1. ক) দেশভাগ
  2. খ) বঙ্গভঙ্গ
  3. গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. ঘ) প্রথম বিশ্বযুদ্ধ
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

- 'নেমেসিস' নুরুল মােমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মােমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং 'শনিবারের চিঠি' পত্রিকায় তা প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
নিচের কোনটি আরবি ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) দাম
  2. খ) লুঙ্গি
  3. গ) তুফান
  4. ঘ) কুশন
সঠিক উত্তর:
গ) তুফান
উত্তর
সঠিক উত্তর:
গ) তুফান
ব্যাখ্যা

গ্রীক শব্দ হলো - দাম।
অন্যদিকে,
লুঙ্গি - বার্মিজ শব্দ।
তুফান - আরবি শব্দ।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
বাংলা ভাষার প্রথম গানের সংকলন -
  1. ক) চর্যাপদ
  2. খ) সেক শুভোদয়া
  3. গ) শূন্যপুরাণ
  4. ঘ) মনসাবিজয়
সঠিক উত্তর:
ক) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
ক) চর্যাপদ
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“আরণ্যক” উপন্যাসের রচয়িতা-
  1. ক) সত্যজিত রায়
  2. খ) মানিক বন্দোপাধ্যায়
  3. গ) রাজশেখর বসু
  4. ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস-
- পথের পাঁচালী (১৯২৯),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আরণ্যক (১৯৩৮),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোন শব্দটি “মেঘ” শব্দের সমার্থক?
  1. ক) যামিনী
  2. খ) ক্ষণদা
  3. গ) নীরদ
  4. ঘ) বিভাবরী
সঠিক উত্তর:
গ) নীরদ
উত্তর
সঠিক উত্তর:
গ) নীরদ
ব্যাখ্যা
রাত্রি : রজনী; ত্রিযামা; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।
‘নীরদ’ হলো মেঘের সমার্থক শব্দ।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
.
গিরিশচন্দ্র সেন কিসের অনুবাদের জন্য খ্যাত?
  1. ক) কুরান শরিফ
  2. খ) ইঞ্জিল
  3. গ) রামায়ণ
  4. ঘ) ভগবদ গীতা
সঠিক উত্তর:
ক) কুরান শরিফ
উত্তর
সঠিক উত্তর:
ক) কুরান শরিফ
ব্যাখ্যা

গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০) : ধর্মবেত্তা ও অনুবাদক।
- সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।
- বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন।

সোর্সঃ বাংলাপিডিয়া।

১০.
স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?
  1. ক) কল্যাণীয়েষু
  2. খ) সুজনেষু
  3. গ) শ্রদ্ধাস্পদেষু
  4. ঘ) সুচরিতাসু
সঠিক উত্তর:
ঘ) সুচরিতাসু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুচরিতাসু
ব্যাখ্যা

- সম্ভাষণসূচক শব্দে এ-কারের পর মূর্ধন্য-ষ হয়।
যেমনঃ কল্যাণীয়েষু, সুজনেষু, শ্রদ্ধাস্পদেষু, স্নেহাস্পদেষু, বন্ধুবরেষু, শ্রীচরণেষু ইত্যাদি।
- সম্ভাষণসূচক স্ত্রীবাচক শব্দে আ কারের পর স হয়।
যেমনঃ কল্যাণীয়াসু, মাননীয়াসু, পূজনীয়াসু, মাননীয়াসু, সুচরিতাসু, সুপ্রিয়াসু।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী

১১.
শামসুর রাহমানের উপন্যাস -
  1. ক) হৃদয়ে আমার পৃথিবীর আলো
  2. খ) অদ্ভূত আঁধার এক
  3. গ) বন্দী শিবির থেকে
  4. ঘ) কালের ধূলোয় লেখা
সঠিক উত্তর:
খ) অদ্ভূত আঁধার এক
উত্তর
সঠিক উত্তর:
খ) অদ্ভূত আঁধার এক
ব্যাখ্যা

শামসুর রহমানের গ্রন্থঃ
আত্মজীবনীমূলক গ্রন্থঃ
- কালের ধুলোয় লেখা। একাত্তরের ঘটনাবলীর প্রত্যক্ষ বিবরণ তিনি লিখে গিয়েছেন আত্মজীবনী কালের ধুলোয় লেখা গ্রন্থে।
আত্মস্মৃতিমূলক গ্রন্থঃ
- স্মৃতির শহর। (কিশোর রচনা)
কাব্যগ্রন্থঃ
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- শুনি হৃদয়ের ধ্বনি,
- অন্ধকার থেকে আলোয় ইত্যাদি।
উপন্যাসঃ
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায় ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১২.
কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?
  1. ক) অগ্নিবীণা
  2. খ) সন্ধ্যা
  3. গ) সঞ্চয়িতা
  4. ঘ) সর্বহারা
সঠিক উত্তর:
গ) সঞ্চয়িতা
উত্তর
সঠিক উত্তর:
গ) সঞ্চয়িতা
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা,
- প্রলয়-শিখা,
- নতুন চাঁদ (শেষ কাব্য)

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৩.
জমীদার দর্পণ কার রচনা?
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) ফররুখ আহমেদ
  3. গ) মীর মোশাররফ হোসেন
  4. ঘ) কবি কায়কোবাদ
সঠিক উত্তর:
গ) মীর মোশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) মীর মোশাররফ হোসেন
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন : ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু (ঐতিহাসিক নাটক)।

নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

তাছাড়া,
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'৷
- তার রচিত একমাত্র প্রহসন : 'এর উপায় কি?'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৪.
বাংলা গদ্যরীতির বিকাশে কোন পত্রিকার গুরুত্ব অপরিসীম?
  1. ক) সমাচার দর্পণ
  2. খ) দিগদর্শন
  3. গ) সবুজপত্র
  4. ঘ) কালি ও কলম
সঠিক উত্তর:
গ) সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) সবুজপত্র
ব্যাখ্যা

- মাসিক 'সবুজপত্র' পত্রিকা ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- এই পত্রিকা সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি ব্যবহার ও প্রতিষ্ঠা করে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
‘জননী’ উপন্যাসের রচয়িতা -
  1. ক) শওকত ওসমান
  2. খ) শওকত আলি
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
ক) শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শওকত ওসমান
ব্যাখ্যা

শওকত ওসমান- কথাসাহিত্যিক।
- তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি বিখ্যাত উপন্যাসঃ
- জননী (প্রথম প্রকাশিত)
- চৌরসন্ধি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম ইত্যাদি।
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৬.
ফোর্ট উইলিয়াম কলেজের সাথে সংশ্লিষ্ট নয় কে?
  1. ক) রামরাম বসু
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) তারিণীচরণ মিত্র
  4. ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
সঠিক উত্তর:
খ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

- ফোর্ট উইলিয়ম কলেজ ফোর্ট উইলিয়মের অভ্যন্তরভাগে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালে প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র। নবনিযুক্ত ইউরোপীয় আমলাদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধনই ছিল এ কেন্দ্রের উদ্দেশ্য।
- কলেজের বাঙালি শিক্ষকদের মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত ছিলেন রামরাম বসু, তারিণীচরণ মিত্র ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এ সকল পন্ডিতের সাহায্যে কলেজের অধ্যাপকগণ বাংলা ভাষার মান উন্নয়ন ও বাংলা গদ্য রীতির প্রবর্তনের কাজে সফল পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করেন।

অর্থাৎ, সঠিক উত্তর হবে রামরাম বসু।

উৎসঃ বাংলাপিডিয়া।

১৭.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক -
  1. ক) শর্মিষ্ঠা
  2. খ) কৃষ্ণকুমারী
  3. গ) নীলদর্পণ
  4. ঘ) পদ্মাবতী
সঠিক উত্তর:
খ) কৃষ্ণকুমারী
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃষ্ণকুমারী
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক 'কৃষ্ণকুমারী'। এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
- এই নাটকের কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগ্রহীত।
- এই নাটকের উল্লেখযােগ্য চরিত্রঃ
কৃষ্ণকুমারী, মনিকা, ভীম-সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৮.
কবে বিধবা বিবাহ আইন পাশ হয়?
  1. ক) ১৮৩৬ সালের ১৬ জুলাই
  2. খ) ১৮৪৬ সালের ২৬ জুলাই
  3. গ) ১৮৫৬ সালের ২৬ জুলাই
  4. ঘ) ১৮৬৫ সালের ২৬ জুলাই
সঠিক উত্তর:
গ) ১৮৫৬ সালের ২৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৫৬ সালের ২৬ জুলাই
ব্যাখ্যা

- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কি না’ শীর্ষক একটি প্রবন্ধ রচনা করেন, যা ১৮৫৪ সালের ফেব্রুয়ারিতে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৫৫ সালের জানুয়ারিতে প্রকাশিত হয় ‘বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কি না, এই বিষয়ক প্রস্তাব’।
- বিধবাবিবাহ রহিতকরণ বিষয়ে তিনি কলমযুদ্ধ শুরু করেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাবিবাহের সপক্ষ জনমত গঠন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। বাংলা ভাষার প্রথম অভিধান লেখক, ব্রাহ্মসমাজের প্রথম আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশ বিধবাবিবাহের পক্ষে প্রথম সমর্থন দান করেন। আইনের মাধ্যমে বিধবাবিবাহকে বৈধ করার লক্ষ্য নিয়ে ৯৮৭ জনের সই সংগ্রহ করে বিদ্যাসাগর আবেদনপত্র জমা দেন তৎকালীন ভারত সরকারের কাছে।
- সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে ১৮৫৬ সালের ২৬ জুলাই বিধবাবিবাহ আইন পাস হয়।
উৎসঃ প্রথম আলো, আনন্দবাজার পত্রিকা

১৯.
“হস্তী” এর সমার্থক নয় কোনটি?
  1. ক) নাগ
  2. খ) মাতঙ্গ
  3. গ) তুরগ
  4. ঘ) দ্বিপ
সঠিক উত্তর:
গ) তুরগ
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরগ
ব্যাখ্যা
হস্তী - হাতি, গজ, নাগ, মাতঙ্গ, দ্বিপ, দ্বিরদ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২০.
“বাংলা ভাষার ইতিবৃত্ত”-এর লেখক -
  1. ক) নীহার রঞ্জন রায়
  2. খ) মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) মুহম্মদ আবদুল হাই
  4. ঘ) আহমদ শরীফ
সঠিক উত্তর:
খ) মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা

আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫) গ্রন্থের রচয়িতা ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
“কালি-কলম” মিশ্র শব্দের গঠন -
  1. ক) সংস্কৃত + আরবি
  2. খ) দেশী + ফারসি
  3. গ) সংস্কৃত + ফারসি
  4. ঘ) তদ্ভব + ফারসি
সঠিক উত্তর:
ক) সংস্কৃত + আরবি
উত্তর
সঠিক উত্তর:
ক) সংস্কৃত + আরবি
ব্যাখ্যা

কতিপয় মিশ্র শব্দ-
ডাক্তার-বাবু - ইংরেজি + তৎসম
খ্রিস্টাব্দ - ইংরেজি + তৎসম
চৌ-হদ্দি - ফারসি + আরবী
হাট-বাজার - বাংলা + ফারসি
কালি-কলম - সংস্কৃত + আরবি
পকেট-মার - ইংরেজি + বাংলা
ডাক্তার-খানা - ইংরেজি + ফারসি

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী ও বাংলা একাডেমি অভিধান।

২২.
মুসলিম মানস ও বাংলা সাহিত্য - গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ড. হায়াৎ মামুদ
  2. খ) আনিসুজ্জামান
  3. গ) আখতারুজ্জামান
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
খ) আনিসুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
খ) আনিসুজ্জামান
ব্যাখ্যা

মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের প্রথম বই।
সামাজিক ইতিহাসের পটভূমিকায় এতে বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মের (১৭৫৭-১৯১৮) আলোচনা আছে। অনেক অজ্ঞাত পূর্ব তথ্য সাজানোর সঙ্গে সঙ্গে ভাষা ও সাহিত্য ও ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সে সময়ের লেখকদের ভাবনা এতে উদঘাটিত হয়েছে। 

২৩.
Select the correct change of speech. He said to me, ''Where do you live?''
  1. ক) He said to me where he lived.
  2. খ) He asked me where I lived.
  3. গ) He ask me where I live.
  4. ঘ) He asked to me where I lived.
সঠিক উত্তর:
খ) He asked me where I lived.
উত্তর
সঠিক উত্তর:
খ) He asked me where I lived.
ব্যাখ্যা

Structure : Sub + ask + object (যদি থাকে) + Interrogative Pronoun/
Interrogative adverb + Reported speech এর Subject + Verb + বাকি অংশ।
যেমন:
Direct : “What do you want?” She asked him.
Indirect : She asked him what he wanted.
Direct : He said to me, ''Where do you live?''
Indirect : He asked me where I lived.

২৪.
What kind of noun is ''Audience''?
  1. ক) Collective
  2. খ) Proper
  3. গ) Common
  4. ঘ) Material
সঠিক উত্তর:
ক) Collective
উত্তর
সঠিক উত্তর:
ক) Collective
ব্যাখ্যা

Some collective noun:
- Cattle,
- Committee,
- Army,
- Council,
- Audience,
- Department,
- Minority,
- Crowd,
- Family,
- Society,
- Group,
- Team,
- Pack,
- Company,
- Jury.

২৫.
His public statements have always been in marked contrast ____ those of his son. (Fill in the blank)
  1. ক) to
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) from
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা

- If one thing is in contrast to another, it is very different from it.
Example:
- What a contrast to his brother?
- His public statements have always been in marked contrast to those of his son.

২৬.
Shakespeare died in the year ______. (Fill in the blank)
  1. ক) 1540
  2. খ) 1564
  3. গ) 1610
  4. ঘ) 1616
সঠিক উত্তর:
ঘ) 1616
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1616
ব্যাখ্যা
- William Shakespeare, Shakespeare also spelled Shakspere, byname Bard of Avon or Swan of Avon, was born on April 26, 1564, and died on April 23, 1616.
- He was an English dramatist, poet, and actor considered by many to be the greatest dramatist of all time.
২৭.
“If Winter comes, can Spring be far behind?” - is taken from whom?
  1. ক) Keats
  2. খ) Shelly
  3. গ) Spenser
  4. ঘ) Milton
সঠিক উত্তর:
খ) Shelly
উত্তর
সঠিক উত্তর:
খ) Shelly
ব্যাখ্যা
“If Winter comes, can Spring be far behind?” - এটি Percy Bysshe Shelley-র Ode to the West Wind কবিতার একটি লাইন।
অর্থাৎ, শূন্যস্থানে Spring বসবে।
২৮.
Which one isn’t the synonym of ''adjourn''?
  1. ক) defer
  2. খ) interrupt
  3. গ) postpone
  4. ঘ) differ
সঠিক উত্তর:
ঘ) differ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) differ
ব্যাখ্যা
Adjourn - put off or postpone (a resolution or sentence); স্থগিত হত্তয়া; মুলতবি করা.
Similar: to stop, suspend, break off, discontinue, interrupt, postpone, put off, put back, defer, delay.
differ - be unlike or dissimilar
২৯.
Let’s go to the beach, ____? Add a question tag to this sentence.
  1. ক) will you?
  2. খ) shall we?
  3. গ) haven't we?
  4. ঘ) shan't we?
সঠিক উত্তর:
খ) shall we?
উত্তর
সঠিক উত্তর:
খ) shall we?
ব্যাখ্যা

With let’s, the tag is - shall we?
So,
- Let's have a cup of tea, shall we?
- Let’s go to the beach, shall we?
- Let’s have a coffee, shall we?

৩০.
What is the synonym of ''Competent''?
  1. ক) Presumptuous
  2. খ) Discrete
  3. গ) Adept
  4. ঘ) Cautious
সঠিক উত্তর:
গ) Adept
উত্তর
সঠিক উত্তর:
গ) Adept
ব্যাখ্যা

Competent- having the necessary ability, knowledge, or skill to do something successfully or (of a person) efficient and capable.
Example: ''An infinitely competent mother of three''.
Similar:
- capable
- able
- proficient
- adept

৩১.
It is high time we ____ against corruption.
  1. ক) all act
  2. খ) acted
  3. গ) act
  4. ঘ) should act
সঠিক উত্তর:
খ) acted
উত্তর
সঠিক উত্তর:
খ) acted
ব্যাখ্যা
It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense- এ হয়।
আর যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
তাই সঠিক বাক্য হবে - It is high time we acted against corruption.
৩২.
Was he a contemporary ____ Shakespeare's?
  1. ক) with
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা

Contemporary (of) - Someone living during the same period as someone else.
Example:
- Cristopher Marlowe was a contemporary of Shakespeare.
- Was he a contemporary of Shakespeare's?

৩৩.
I have been living in Comilla ______ 2019.
  1. ক) for
  2. খ) since
  3. গ) on
  4. ঘ) from
সঠিক উত্তর:
খ) since
উত্তর
সঠিক উত্তর:
খ) since
ব্যাখ্যা

Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.

৩৪.
Ross always sounds as if he's ____ .
  1. ক) been drinking
  2. খ) drank
  3. গ) drink
  4. ঘ) drunk
সঠিক উত্তর:
ঘ) drunk
উত্তর
সঠিক উত্তর:
ঘ) drunk
ব্যাখ্যা

As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
যেমন:
- He talks as if he knew everything.
- He talks as if he were my boss.
- Ross always sounds as if he's drunk.

৩৫.
Is the water _____ for you?
  1. ক) was warm enough
  2. খ) warm enough
  3. গ) enough warm
  4. ঘ) warm as enough
সঠিক উত্তর:
খ) warm enough
উত্তর
সঠিক উত্তর:
খ) warm enough
ব্যাখ্যা
'Enough' এর আগে adjective বসে৷
যেমনঃ A 13 years old is not old enough to vote in an election.
- Is the water warm enough for you?
৩৬.
She argued _____ me about the marriage.
  1. ক) with
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) from
সঠিক উত্তর:
ক) with
উত্তর
সঠিক উত্তর:
ক) with
ব্যাখ্যা

Argue with - To engage in an argument or quarrel with someone.
- She argued with me about the marriage.
- I argue with my brothers and sisters all the time about who should wash the dishes.

৩৭.
Choose the correct sentence.
  1. ক) Nazrul is Byron of Bangladesh.
  2. খ) Nazrul is a Byron of Bangladesh.
  3. গ) Nazrul is the Byron of Bangladesh.
  4. ঘ) The Nazrul is the Byron of Bangladesh.
সঠিক উত্তর:
গ) Nazrul is the Byron of Bangladesh.
উত্তর
সঠিক উত্তর:
গ) Nazrul is the Byron of Bangladesh.
ব্যাখ্যা

সাধারণত কোনো ব্যক্তির নাম proper noun হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। কিন্তু যখন এটি proper noun রূপে function করে না তখন এর পূর্বে article ব্যবহৃত হয়।
এবং আমরা জানি যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝানো না হয় সেক্ষেত্রে a/an ব্যবহার করতে হয়।

যেমনঃ An Omar Khayyam is rarely born.

নির্দিষ্ট করে তুলনা করলে বা বুঝালে তখন the ব্যবহার করতে হয়। যেমনঃ
- Nazrul is the Byron of Bangladesh.

৩৮.
Who wrote ''Waiting for Godot''?
  1. ক) Samuel Butler
  2. খ) Samuel Johnson
  3. গ) Samuel Beckett
  4. ঘ) Samuel Jackson
সঠিক উত্তর:
গ) Samuel Beckett
উত্তর
সঠিক উত্তর:
গ) Samuel Beckett
ব্যাখ্যা
- Waiting for Godot, tragicomedy in two acts by Irish writer Samuel Beckett, published in 1952 in French as En attendant Godot and first produced in 1953.
- Waiting for Godot was a true innovation in drama and the Theatre of the Absurd’s first theatrical success.
So, from the points of view of structure, theme, motif, characters, setting and language, Waiting for Godot is an absurd drama.
It mocks the futility of man's life and its meaninglessness. Life as well as death is treated as a joke.
৩৯.
Who is the author of ''Lyrical Ballads''?
  1. ক) William Wordsworth
  2. খ) Samuel Taylor Coleridge
  3. গ) EM Forster
  4. ঘ) Both a and b
সঠিক উত্তর:
ঘ) Both a and b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both a and b
ব্যাখ্যা

- 'Lyrical Ballads' was published in 1798.
- It is written by William Wordsworth and Samuel Taylor Coleridge.
- The Romantic period began with the publication of Lyrical Ballads.
- Lyrical Ballads is a collection of romantic poems.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman.

৪০.
We find the utterance ''Frailty thy name is woman!'' in-
  1. ক) Othello
  2. খ) Tempest
  3. গ) Hamlet
  4. ঘ) Macbeth
সঠিক উত্তর:
গ) Hamlet
উত্তর
সঠিক উত্তর:
গ) Hamlet
ব্যাখ্যা

- 'Frailty thy name is woman' এটি William Shakespeare এর বিখ্যাত একটি উক্তি।
- এটি তাঁর বিখ্যাত drama 'Hamlet' থেকে নেওয়া।
- এই উক্তিটি Hamlet তার মাকে উদ্দেশ্য করে বলেছেন।
- This speech taken to mean that women are weaker than men.

৪১.
A person who acts or moves slowly -
  1. ক) an irresponsible person
  2. খ) a lazy coach
  3. গ) a slow coach
  4. ঘ) an absurd vehicle
সঠিক উত্তর:
গ) a slow coach
উত্তর
সঠিক উত্তর:
গ) a slow coach
ব্যাখ্যা
Slow-coach : a person who acts or moves slowly/a very lazy person.
Example: Come on, slowcoach, we don't have all day you know!
৪২.
Pride and Prejudice is written by -
  1. ক) Emma Austen
  2. খ) Virginia Wolf
  3. গ) Jane Austen
  4. ঘ) Emily Blunt
সঠিক উত্তর:
গ) Jane Austen
উত্তর
সঠিক উত্তর:
গ) Jane Austen
ব্যাখ্যা

Jane Austen is called an anti-romantic novelist in the romantic age.
Her famous novels:
-Pride and Prejudice,
-Sense and Sensibility,
-Mansfield Park,
-Emma,
-Persuasion etc.
Source: Encyclopedia Britannica.

৪৩.
Is he reading a book? - This sentence is an -
  1. ক) Embedded question
  2. খ) Exclamatory
  3. গ) Imperative
  4. ঘ) Interrogative
সঠিক উত্তর:
ঘ) Interrogative
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Interrogative
ব্যাখ্যা

Interrogative sentence structure: Auxiliary verb + subject + principal verb + extension + note of integration.
যেমনঃ
- Will you go there?
- Is he reading a book?

৪৪.
Procrastinate can be described with which phrase?
  1. ক) hoiter-loiter
  2. খ) dilly-dally
  3. গ) hither-neither
  4. ঘ) neiner-neiner
সঠিক উত্তর:
খ) dilly-dally
উত্তর
সঠিক উত্তর:
খ) dilly-dally
ব্যাখ্যা

Dilly dally - to waste time, especially by being slow, or by not being able to make a decision.
Example:
Don't dilly-dally - just get your bags and let's go!
Synonyms: procrastinate.

৪৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম ও প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক ও প্রস্থ 2 মিটার কম হলেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর ক্ষেত্রফল কত?
  1. ক) 200 বর্গ মিটার
  2. খ) 250 বর্গ মিটার
  3. গ) 300 বর্গ মিটার
  4. ঘ) 320 বর্গ মিটার
সঠিক উত্তর:
গ) 300 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 300 বর্গ মিটার
ব্যাখ্যা

ধরি, 
দৈর্ঘ্য = x এবং প্রস্থ = y
সুতরাং, ক্ষেত্রফল = xy
১ম শর্তমতে, (x - 5)(y + 3) = xy
বা, xy + 3x - 5y - 15 = xy
বা, 3x - 5y - 15 = 0 …........(i)
২য় শর্তমতে, 
(x + 5)(y - 2) = xy
বা, xy - 2x + 5y - 10 = xy
বা, 2x -5y + 10 = 0 ..............(ii)
(i) - (ii) ⇒
x - 25 = 0
x = 25
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 25 মিটার। 
সুতরাং এর প্রস্থ (i) নং থেকে পাওয়া যাবে = 12 মিটার। 
সুতরাং এর ক্ষেত্রফল = 25 × 12 = 300 বর্গ মিটার  

৪৬.
9 + 7 + 5 + 3 ............ ধারাটির কয়টি পদের সমষ্টি -144 ?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 19
  4. ঘ) 20
সঠিক উত্তর:
খ) 18
উত্তর
সঠিক উত্তর:
খ) 18
ব্যাখ্যা

প্রথম পদ, a = 9
সাধারণ অন্তর, d = -2
n পদের যোগফল = - 144
বা, n/2{2a + (n - 1)d} = - 144
বা, n/2{2.9 + (n - 1)(-2) = - 144
বা, n/2(18 - 2n + 2) = - 144
বা, n/2×(-2)(n - 10) = - 144
বা, - n(n - 10) = - 144
বা, n(n - 10) = 144
বা, n2 - 10n - 144 = 0
বা, n2 - 18n + 8n - 144 = 0
বা, n(n - 18) + 8(n - 18) =0
বা, (n - 18)(n + 8) = 0
হয় n - 18 = 0 অথবা, n + 8 = 0
বা, n= 18             বা, n = -8 
এখানে n-এর ঋণাত্মক মান গ্রহনযোগ্য নয়।
∴ n = 18

৪৭.
log 11 + log 121 + log 1331 + ............... ধারাটির প্রথম এগারোটি পদের সমষ্টি কত?
  1. ক) 35 log 11
  2. খ) 46 log 11
  3. গ) 55 log 11
  4. ঘ) 66 log 11
সঠিক উত্তর:
ঘ) 66 log 11
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 66 log 11
ব্যাখ্যা

log 11 + log 121 + log 1331 + .........
= log11 + log112 + log113 + .........
= log11 + 2log11 + 3log11 + .........
= (1 + 2 + 3 + ......... ) × log11
∴ ১ম ১১টি পদের সমষ্টি = [{11(11+1)}/2] × log11
= 66 log11

৪৮.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7 : 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8 : 3 হবে। 5 বছর পরে পুত্রের বয়স কত হবে?
  1. ক) 8 বছর
  2. খ) 10 বছর
  3. গ) 12 বছর
  4. ঘ) 15 বছর
সঠিক উত্তর:
ঘ) 15 বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15 বছর
ব্যাখ্যা

মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 7x ও 2x
5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8 : 3
শর্তমতে, (7x + 5) : (2x + 5) = 8 : 3
বা, (7x + 5)/(2x + 5) = 8/3
বা, 21x + 15 = 16x + 40
বা, 5x = 25
∴ x = 5
অর্থাৎ, পিতার বর্তমান বয়স 7 × 5 = 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স = 2 × 5 = 10 বছর।

∴ 5 বছর পরে পুত্রের বয়স হবে 10 + 5 = 15 বছর।

৪৯.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা

মনে করি, ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।
সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০×৬০ / ১৫ টাকা
                                                      = ৪০০ টাকা।

৫০.
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ ১৪ দিনে করতে পারে, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে ?
  1. ক) ৬ দিন
  2. খ) ৮ দিন
  3. গ) ৯ দিন
  4. ঘ) ১১ দিন
সঠিক উত্তর:
গ) ৯ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ দিন
ব্যাখ্যা

১২ জন পুরুষ = ১৮ জন মহিলা
১ জন পুরুষ = ১৮/১২ জন মহিলা
৮ জন পুরুষ = ১৮×৮/১২ = ১২ জন মহিলা

এখন, ১৮ জন মহিলা কাজ করে = ১৪ দিনে
১ জন মহিলা কাজ করে = ১৪×১৮ দিনে
১২+১৬ বা ২৮ জন মহিলা কাজ করে = (১৪×১৮)/২৮ দিনে
= ৯ দিনে

৫১.
সুমন ও জামাল যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সুমন আরও ১০০০ টাকা দিল এবং দিলীপ ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৯০০ টাকা লাভ হলে সুমন লাভের টাকা কত পাবে?
  1. ক) ১৩৫০ টাকা
  2. খ) ১৩৮০ টাকা
  3. গ) ১৪৮০ টাকা
  4. ঘ) ১৪৯৫ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৪৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪৯৫ টাকা
ব্যাখ্যা

সুমন মোট বিনিয়োগ করে = (৫০০০ × ১২) + (১০০০ × ৯) = ৬৯০০০ টাকা
জামাল মোট বিনিয়োগ করে = ৪০০০ × ১২ = ৪৮০০০ টাকা
দিলীপ মোট বিনিয়োগ করে = ৭০০০ × ৯ = ৬৩০০০ টাকা
∴ তাদের বিনিয়োগের অনুপাত = ৬৯০০০ : ৪৮০০০ : ৬৩০০০ = ২৩ : ১৬ : ২১
এখন,
সুমন পাবে = ৩৯০০ × ২৩/৬০ = ১৪৯৫ টাকা

৫২.
দুটি সংখ্যার গুণফল ১৬৬৬। সংখ্যা দুটির ল. সা. গু. ৯৮ হলে গ. সা. গু কত?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ১৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭
ব্যাখ্যা

আমরা জানি দুটি সংখ্যার গুণফল = লসাগু×গসাগু
∴ ১৬৬৬ = ৯৮ × গসাগু
⇒ গসাগু = ১৬৬৬/৯৮ = ১৭

৫৩.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৭৫ ব. মি.
  2. খ) ৮৪ ব. মি.
  3. গ) ৯২ ব. মি.
  4. ঘ) ১০৮ ব. মি.
সঠিক উত্তর:
খ) ৮৪ ব. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৪ ব. মি.
ব্যাখ্যা

ত্রিভুজের অর্ধ-পরিসীমা (s) = (১৩ + ১৪ + ১৫)/২ = ২১ মিটার
∴ ক্ষেত্রফল = √{২১(২১ - ১৩)(২১ - ১৪)(২১ - ১৫)} = ৮৪ বর্গমিটার।

৫৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে ৩, ৬, ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ১৬১
  2. খ) ১৮১
  3. গ) ২৬১
  4. ঘ) ৪৮১
সঠিক উত্তর:
খ) ১৮১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮১
ব্যাখ্যা

৩, ৬, ৯, ১২, ১৫ সংখ্যাগুলোর ল.সা.গু = ১৮০
সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা = ১৮০ + ১
= ১৮১

৫৫.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 15 কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
  1. ক) 13 কিমি
  2. খ) 15 কিমি
  3. গ) 17 কিমি
  4. ঘ) 21 কিমি
সঠিক উত্তর:
গ) 17 কিমি
উত্তর
সঠিক উত্তর:
গ) 17 কিমি
ব্যাখ্যা

দূরত্ব = √(15)2+(8)2 = 17

৫৬.
f(x) = (3x+3) / (x−5) হলে f(1/3) = ?
  1. ক) - 6/7
  2. খ) - 15/14
  3. গ) - 14/15
  4. ঘ) - 6/13
সঠিক উত্তর:
ক) - 6/7
উত্তর
সঠিক উত্তর:
ক) - 6/7
ব্যাখ্যা

Given, f(x) = (3x+3) / (x−5)
= (3.1/3 + 3) / (1/3 - 5)
= (1 + 3) / {(1 - 15)/3}
= 4 / (-14 / 3)
= - 12/14
= - 6/7

৫৭.
১৫০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাম্পপোস্ট ৬ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
  1. ক) ৬৬
  2. খ) ৭৮
  3. গ) ৯০
  4. ঘ) ৯৬
সঠিক উত্তর:
গ) ৯০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০
ব্যাখ্যা

যেহেতু ট্রেনটি ১৫০ মিটার লম্বা সেহেতু ট্রেনটি ৬ সেকেন্ডে ১৫০ মিটার পথ অতিক্রম করবে।
∴ ১ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ১৫০/৬ = ২৫ মিটার
সুতরাং, ১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = (২৫×৩৬০০) মিটার = ৯০০০০ মিটার = ৯০ কি.মি.

অতএব, ট্রেনটির গতিবেগ ঘণ্টায় = ৯০ কি.মি.

৫৮.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি ৯৩ হয়, তবে বড় সংখ্যাটি কত?
  1. ক) ২৪
  2. খ) ২৫
  3. গ) ৩৫
  4. ঘ) ৪৭
সঠিক উত্তর:
ঘ) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৭
ব্যাখ্যা

বড় সংখ্যাটি = (৯৩ + ১) / ২ = ৪৭

৫৯.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫ঃ৩, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ক) ১৫ঃ৯
  2. খ) ১৫ঃ৩
  3. গ) ২৫ঃ১২
  4. ঘ) ২৫ঃ৯
সঠিক উত্তর:
ঘ) ২৫ঃ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ঃ৯
ব্যাখ্যা

ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।
∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, π×5: π×3= 25 : 9

৬০.
যদি x : y = a : b, x = 6, y = 5 এবং a = 42 হয়, তবে b = কত?
  1. ক) 6
  2. খ) 18
  3. গ) 30
  4. ঘ) 35
সঠিক উত্তর:
ঘ) 35
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 35
ব্যাখ্যা

দেওয়া আছে, x : y = a : b
বা, 6 : 5 = 42 : b
বা, b = (42×5)/6 = 35

৬১.
একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৮ মিটার ও উচ্চতা ৫ মিটার। ক্ষেত্রফল = কত?
  1. ক) ১৬ বর্গমিটার
  2. খ) ১৩ বর্গমিটার
  3. গ) ২০ বর্গমিটার
  4. ঘ) ৪০ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ বর্গমিটার
ব্যাখ্যা

ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ × ৮ × ৫ = ২০

৬২.
ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে কী বলা হয়?
  1. ক) পরিকেন্দ্র
  2. খ) ভরকেন্দ্র
  3. গ) সমদ্বিখন্ড
  4. ঘ) অতিভুজ
সঠিক উত্তর:
খ) ভরকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) ভরকেন্দ্র
ব্যাখ্যা

- ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের মধ্যমা বলে।
- ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ঐ ত্রিভুজের উচ্চতা বলে
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।

৬৩.
x + 1/x = √3 হলে, x2+1/x2 = ?
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

x+ 1/x2 
= (x + 1/x)2 - 2.x.1/x
= (√3)2 - 2
= 1

৬৪.
log10x = 4 হলে, x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 1000
  4. ঘ) 10000
সঠিক উত্তর:
ঘ) 10000
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10000
ব্যাখ্যা

log10x = 4
বা, 104 = x
বা, x = 10000

৬৫.
ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 60°, ∠ADC = কত?
  1. ক) 60°
  2. খ) 30°
  3. গ) 90°
  4. ঘ) 45°
সঠিক উত্তর:
ক) 60°
উত্তর
সঠিক উত্তর:
ক) 60°
ব্যাখ্যা



ABCD রম্বসে ∠ABC + ∠BCD = 180°
বা, ∠ABC + ∠BCA + ∠ACD = 180°
বা, ∠ABC + ∠BCA + 60° = 180°

ABCD রম্বসের ক্ষেত্রে,
∠ACB = ∠ACD = 60° [কর্ণ দ্বারা C কোণটি সমদ্বিখন্ডিত হয়]
∴ ∠BCD = 120°
ফলে ∠ABC = ∠ADC = 60°

৬৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৮১ বর্গফুট। ঐ বর্গক্ষেত্রের চর্তুদিকে ৩ ফুট প্রস্থের একটি রাস্তা রয়েছে। রাস্তাসহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০ বর্গফুট
  2. খ) ১৪৪ বর্গফুট
  3. গ) ২২৫ বর্গফুট
  4. ঘ) ২৮৯ বর্গফুট
সঠিক উত্তর:
গ) ২২৫ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২৫ বর্গফুট
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৮১ বর্গফুট
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৯ ফুট
রাস্তাসহ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = ৯ + ৬ = ১৫ মিটার
তাহলে রাস্তাসহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২২৫ বর্গ ফুট

৬৭.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ৩ মিটার পানির ওপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৮ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১০ মিটার
সঠিক উত্তর:
ক) ১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮ মিটার
ব্যাখ্যা

ধরি, খুটির দৈর্ঘ্য x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির উপরে আছে (১/২ + ১/৩)x অংশ = (৫/৬)x অংশ।
এবং পানির উপরে আছে (১ - ৫/৬)x = x/৬ অংশ।
প্রশ্নমতে,
x/৬ = ৩
∴ x = ১৮

৬৮.
2a - [2b - {3c - (a - 3b + 3c)}] = কত?
  1. ক) a - b
  2. খ) a + b
  3. গ) a + b + c
  4. ঘ) a - b + c
সঠিক উত্তর:
খ) a + b
উত্তর
সঠিক উত্তর:
খ) a + b
ব্যাখ্যা

2a - [2b - {3c - (a - 3b + 3c)}] 
= 2a - [2b - {3c - a + 3b - 3c}]
= 2a - [2b - 3c + a - 3b + 3c]
= 2a - 2b + 3c - a + 3b - 3c
= a + b

৬৯.
জাম্বিয়া'র পূর্বনাম -
  1. ক) দক্ষিণ রোডেশিয়া
  2. খ) নিয়াসীল্যান্ড
  3. গ) উত্তর রোডেশিয়া
  4. ঘ) সলসবেরী
সঠিক উত্তর:
গ) উত্তর রোডেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর রোডেশিয়া
ব্যাখ্যা

- জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া
- হারারে'র পূর্বনাম - সলসবেরি, যা জিম্বাবুয়ের রাজধানী
- জাম্বিয়া'র পূর্বনাম - উত্তর রোডেশিয়া

উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস

৭০.
দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র -
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) শ্রিলংকা
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা

- আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার।
- জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
- আয়তন অনুসারে এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2021

৭১.
কৃষিকাজের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন হয় কবে?
  1. ক) ১৫৪৮ খ্রিস্টাব্দ
  2. খ) ১৫৬৪ খ্রিস্টাব্দ
  3. গ) ১৫৪৯ খ্রিস্টাব্দ
  4. ঘ) ১৫৮৪ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
ঘ) ১৫৮৪ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫৮৪ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা

- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
- এটি প্রবর্তন করেন সম্রাট আকবর।
- কৃষিকাজের সুবিধার্থে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।

উৎসঃ বাংলাপিডিয়া।

৭২.
স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য “সাবাস বাংলাদেশ” কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  2. খ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
  3. গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
  4. ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর:
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’।
ভাস্কর্যটির ভাস্কর - নিতুন কুন্ডু।

উৎসঃ বাংলাপিডিয়া

৭৩.
কমলাপুর রেল স্টেশনের অবস্থান কোথায়?
  1. ক) ক্ষিলখেত
  2. খ) মতিঝিল
  3. গ) ওয়ারী
  4. ঘ) উত্তরা
সঠিক উত্তর:
খ) মতিঝিল
উত্তর
সঠিক উত্তর:
খ) মতিঝিল
ব্যাখ্যা

- কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় রেলস্টেশন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলস্টেশনও। এর অবস্থান ঢাকার মতিঝিলে।
- কমলাপুর রেল স্টেশনের স্থপতি ছিলেন দুজন মার্কিন। ড্যানিয়েল বার্নহ্যাম এবং বব বুই।

উৎসঃ প্রথম আলো এবং বাংলা ট্রিবিউন।

৭৪.
আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে?
  1. ক) ১৯৪৭ সালের ২৪ অক্টোবর
  2. খ) ১৯৪৫ সালের ২৩ সেপ্টেম্বর
  3. গ) ১৯৪৬ সালের ১ জানুয়ারি
  4. ঘ) ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
- এজন্য প্রতি বছর ২৪শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
- বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ জাতিসংঘের সদস্য।
- পাঁচটি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত।
- পাঁচটি অঙ্গ হচ্ছে: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয় বা আদালত।

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি

৭৫.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য -
  1. ক) ড. সত্যেন বোস
  2. খ) ড. রমেশচন্দ্র মজুমদার
  3. গ) স্যার এ. এফ. রহমান
  4. ঘ) স্যার ফিলিপ জোসেফ হার্টগ
সঠিক উত্তর:
ঘ) স্যার ফিলিপ জোসেফ হার্টগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্যার ফিলিপ জোসেফ হার্টগ
ব্যাখ্যা

- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন স্যার ফিলিপ জোসেফ হার্টগ।
- উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চেন্সেলর হলেন স্যার এ. এফ. রহমান।

উৎসঃ বাংলাপিডিয়া।

৭৬.
জাতিসংঘের কোন সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে?
  1. ক) REDCROSS
  2. খ) UNHCR
  3. গ) UNAID
  4. ঘ) UNDP
সঠিক উত্তর:
খ) UNHCR
উত্তর
সঠিক উত্তর:
খ) UNHCR
ব্যাখ্যা

- জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (United Nations High Commissioner for Refugees, সংক্ষেপে UNHCR) জাতিসংঘের কার্যত একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যূত শরণার্থীদেরকে রক্ষা করা, তাদের অবস্থাকে সমর্থন যোগানো এবং নিজ দেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা।
- এটি ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- হাইকমিশনারের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ২০১৬ থেকে কর্মরত। তিনি একাদশতম (১১শ তম) হাইকমিশনার। 

সোর্সঃ UNHCR

৭৭.
ফরাসি বিপ্লবের মূল স্লোগান কী ছিলো?
  1. ক) মুক্তি, সম্মান, সমতা
  2. খ) দুনিয়ার মজদুর এক হও
  3. গ) শিক্ষা, শান্তি, প্রগতি
  4. ঘ) স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব
সঠিক উত্তর:
ঘ) স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব
ব্যাখ্যা

- ১৪ জুলাই, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- 'স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব' ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৭৮.
মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত হয় কত নং সেক্টর?
  1. ক) ২নং সেক্টর
  2. খ) ৩ নং সেক্টর
  3. গ) ৬ নং সেক্টর
  4. ঘ) ৮ নং সেক্টর
সঠিক উত্তর:
ক) ২নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২নং সেক্টর
ব্যাখ্যা

২ নং সেক্টরঃ
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
- আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- এই সেক্টরের অধীনে প্রায় ৩৫ হাজারের মতো গেরিলা যুদ্ধ করেছে। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬ হাজার।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৭৯.
বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে?
  1. ক) ৪৭
  2. খ) ৭৭
  3. গ) ৮৭
  4. ঘ) ৯৩
সঠিক উত্তর:
খ) ৭৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৭
ব্যাখ্যা

- বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে।
- ১৯৮০ সালে ন্যায়পাল নিয়োগ ও তার দায়িত্ব নির্ধারণ করে আইন প্রণয়ন করা হলেও এখনো পর্যন্ত বাংলাদেশে কোন ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি।

সোর্সঃ বাংলাদেশ সংবিধান।

৮০.
BARD কোন মন্ত্রণালের অধীন?
  1. ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  2. খ) গণপূর্ত বিভাগ
  3. গ) জনপ্রশাসন মন্ত্রণালয়
  4. ঘ) শিখা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
ব্যাখ্যা

- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক কর্মকান্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান।
- এটি ১৯৫৯ সালে কুমিল্লা জেলার কোর্টবাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আখতার হামিদ খান।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর কার্যক্রম একটি বোর্ড অব গভর্নর্স কর্তৃক পরিচালিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এ বোর্ডের চেয়ারম্যান।

উৎসঃ বাংলাপিডিয়া।

৮১.
শিল্প বিপ্লব কখন শুরু হয়?
  1. ক) ষোড়শ শতকে
  2. খ) আঠারো শতকে
  3. গ) উনবিংশ শতকে
  4. ঘ) উনবিংশ শতকের শেষভাগে
সঠিক উত্তর:
খ) আঠারো শতকে
উত্তর
সঠিক উত্তর:
খ) আঠারো শতকে
ব্যাখ্যা

- আঠারো শতকের মধ্যভাগে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে।
- শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে।
- আঠারো শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন হিসেবে অভিহিত করেন।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৮২.
এশিয়া ও আফ্রিকাকে পৃথক করে কোন প্রণালী?
  1. ক) জিব্রাল্টার
  2. খ) দার্দানেলিস
  3. গ) বসফরাস
  4. ঘ) বাব-এল মান্দেব
সঠিক উত্তর:
ঘ) বাব-এল মান্দেব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাব-এল মান্দেব
ব্যাখ্যা

বাব এল মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait):
- বাব এল মান্দেব লোহিত সাগরে অবস্থিত একটি প্রণালী।
প্রণালীটি -
- পৃথক করে -- এশিয়া (ইয়েমেন) - আফ্রিকা (জিবুতি ও ইরিত্রিয়া)
- সংযুক্ত করে -- এডেন সাগর (আরব সাগর) ও লোহিত সাগর।

উৎসঃ ব্রিটানিকা ডটকম

৮৩.
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
  1. ক) লর্ড কর্নওয়ালিস
  2. খ) লর্ড হার্ডিঞ্জ
  3. গ) লর্ড কার্জন
  4. ঘ) লর্ড উইলিয়াম বেন্টিংক
সঠিক উত্তর:
ক) লর্ড কর্নওয়ালিস
উত্তর
সঠিক উত্তর:
ক) লর্ড কর্নওয়ালিস
ব্যাখ্যা

- ১৭৯৩ সালের ২২শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।

৮৪.
মুজিবনগর সরকারের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন -
  1. ক) এ. এইচ. এম. কামরুজ্জামান
  2. খ) তাজউদ্দিন আহমদ
  3. গ) ক্যাপ্টেন মনসুর আলী
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) তাজউদ্দিন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
খ) তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা

- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রধানমন্ত্রী, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, স্থানীয় সরকার মন্ত্রণালয় : তাজউদ্দীন আহমদ।
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম।
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী : এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রাণ-পুনর্বাসন ও কৃষি মন্ত্রী : এ. এইচ. এম. কামরুজ্জামান।
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।

৮৫.
ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল কার আমলে?
  1. ক) আলাউদ্দিন হুসেন শাহ
  2. খ) খাজা নাজিমউদ্দীন
  3. গ) ইসলাম খান চিশতি
  4. ঘ) ইসা খাঁ
সঠিক উত্তর:
গ) ইসলাম খান চিশতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসলাম খান চিশতি
ব্যাখ্যা

- ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
- প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।
অর্থাৎ, ঢাকা ১৬১০ সালে সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল।

উৎসঃ ঢাকা জেলার ওয়েবসাইট ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।

৮৬.
বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকির বিস্তৃতি কোন জেলা জুড়ে?
  1. ক) সিলেট ও সুনামগঞ্জ
  2. খ) সিলেট ও মৌলভীবাজার
  3. গ) ব্রাহ্মণ বাড়িয়া ও হবিগঞ্জ
  4. ঘ) হবিগঞ্জ ও মৌলভীবাজার
সঠিক উত্তর:
খ) সিলেট ও মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলেট ও মৌলভীবাজার
ব্যাখ্যা

- বাংলাদেশের হাওরাঞ্চলে মোট ৩৭৩টি হাওর রয়েছে।
- এর মধ্যে সবচেয়ে বড় হাওর হলো হাকালুকি হাওর।
- এটি সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত। এর আয়তন ২১,৫০০ হেক্টর৷

উৎসঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট।

৮৭.
কোন মুঘল সুবেদার লালবাগ কেল্লা তৈরি করেন?
  1. ক) ইসমাইল খাঁ
  2. খ) শায়েস্তা খাঁ
  3. গ) আলীবর্দী খান
  4. ঘ) মীর মানস
সঠিক উত্তর:
খ) শায়েস্তা খাঁ
উত্তর
সঠিক উত্তর:
খ) শায়েস্তা খাঁ
ব্যাখ্যা

- মীরজুমলার মৃত্যুর পর শায়েস্তা খান বাংলার সুবাদার নিযুক্ত হন। তাঁর সুবাদারী শাসনকাল দুপর্বে বিভক্ত ছিল। প্রথম দফায় ১৬৬৪ থেকে ১৬৭৮ খ্রি: পর্যন্ত এবং শেষে ১৬৭৯ থেকে ১৬৮৮ খ্রি: পর্যন্ত তিনি বাংলার সুবাদার ছিলেন।
শায়েস্তা খানের কীর্তি-
- চট্টগ্রাম জয় করে এর নাম রাখেন ইসলামাবাদ।
- সন্দ্বীপ ও চট্টগ্রাম অধিকার করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন।
- তিনি বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন।
- তাঁর আমলে নির্মিত স্থাপত্য কর্মের মধ্যে ছােট কাটারা, লালবাগ কেল্লা, বিবি পরির সমাধিসৌধ, হােসেনী দালান, সফি খানের মসজিদ, বুড়িগঙ্গার মসজিদ, চক মসজিদ প্রভৃতি উল্লেখযােগ্য।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।

৮৮.
বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা নিয়ে বলা হয়েছে?
  1. ক) ৯১(১)
  2. খ) ৯৬(১)
  3. গ) ৯৬(৪)
  4. ঘ) ৯৮(২)
সঠিক উত্তর:
খ) ৯৬(১)
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৬(১)
ব্যাখ্যা

- বর্তমানে সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরগ্রহণের সময়সীমা ৬৭ বছর।
- ১৯৭২ সালের সংবিধানে এই সীমা ছিলো ৬২ বছর।
- ১৯৮৬ সালে সপ্তম সংশোধনীর দ্বারা ৬৫ বছর এবং ২০০৪ সালে ১৪তম সংশোধনী দ্বারা ৬৭ বছর করা হয়।

সোর্সঃ বাংলাদেশের সংবিধান এবং প্রথম আলো।

৮৯.
কোনটি স্থানীয় সরকারের অংশ নয়?
  1. ক) গ্রাম পরিষদ
  2. খ) ইউনিয়ন পরিষদ
  3. গ) থানা পরিষদ
  4. ঘ) জেলা পরিষদ
সঠিক উত্তর:
ক) গ্রাম পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রাম পরিষদ
ব্যাখ্যা

- স্থানীয় সরকার নিম্নতম পর্যায়ের বা স্থানীয়ভাবে সংগঠিত সরকার ব্যবস্থা।
- ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের নতুন সরকার স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করে। এতে তিন ধরনের গ্রামীণ স্থানীয় সরকার গঠনের বিধান রাখা হয়।
যথাঃ
- ইউনিয়ন পরিষদ,
- থানা পরিষদ এবং
- জেলা পরিষদ।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৯০.
কত সালে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয়?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯০৬
  3. গ) ১৯১১
  4. ঘ) ১৯১২
সঠিক উত্তর:
ক) ১৯০৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০৫
ব্যাখ্যা

- ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জলপাইগুড়ি, মালদহ, পার্বত্য ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৯১.
সার্বিকভাবে, বাংলাদেশের জিডিপি কয়টি খাত নিয়ে গঠিত
  1. ক) ৭
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা

সার্বিকভাবে, বাংলাদেশের জিডিপি ১৫টি খাত নিয়ে গঠিত।
-জিডিপির সর্ববৃহৎ খাত - সেবাখাত ও ছােট খাত - কৃষিখাত।
-কর্মসংস্থানের দিক থেকে বৃহৎ খাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছােট খাত -শিল্পখাত(২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
-অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত, শিল্পখাত; প্রবৃদ্ধির হার- ৬.৪৮%। অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার- ৩.১১%।
-সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান - ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রম বর্ধমান।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা ২০২০

৯২.
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কততম সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়?
  1. ক) একাদশ
  2. খ) দ্বাদশ
  3. গ) ত্রয়োদশ
  4. ঘ) চতুর্দশ
সঠিক উত্তর:
গ) ত্রয়োদশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ত্রয়োদশ
ব্যাখ্যা

- বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার মূলত অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলির প্রবল আন্দোলনের মুখেই জন্ম নিয়েছিল।
- ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বৈধকরণের ফলে বাংলাদেশ বর্তমান সংসদীয় ব্যবস্থায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
- ১৯৯৬ সালের ২১ মার্চ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং ২৬ মার্চ ২৬৮-০ ভোটে বিলটি পাস হয়।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৯৩.
কিসের অভাব থাকলে রক্তস্বল্পতা দেখা দেয়?
  1. ক) অক্সিহিমোগ্লোবিন
  2. খ) হিমোগ্লোবিন
  3. গ) গ্লোবিউলিন
  4. ঘ) অ্যালবুমিন
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিন
উত্তর
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিন
ব্যাখ্যা

লােহিত কণিকার কাজঃ

১. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা।
২. নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা।
৩. হিমােগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করা।

- লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে।

- রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয়। 

উৎসঃ জীববিজ্ঞান ও বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৯৪.
নিচের কোন বিবৃতি সত্য?
  1. ক) বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমবে
  2. খ) সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে
  3. গ) বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা

এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমবে এবং একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়।
সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি যার ফলে বরফ পানিতে ভাসে।
Source: britannica.com

৯৫.
ক্লোরোসিস ঘটে কোন খনিজের অভাবে?
  1. ক) ম্যাগনেসিয়াম
  2. খ) লৌহ
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা


সূত্রঃ জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯৬.
শব্দের কোন অস্তিত্বই নেই কোথায়?
  1. ক) মহাশূন্যে
  2. খ) পানিতে
  3. গ) বদ্ধ ঘরে
  4. ঘ) প্লাস্টিকের বক্সে
সঠিক উত্তর:
ক) মহাশূন্যে
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাশূন্যে
ব্যাখ্যা

- শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বা দ্রুতি বলে।
- কঠিন মাধ্যমে (যেমন- ইস্পাত, লোহা) শব্দ সবচেয়ে দ্রুত চলে,
- তরল মাধ্যমে (যেমন- পানি) তার চেয়ে ধীরে চলে‌,
- বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম।

উল্লেখ্য, শব্দ মাধ্যম ছাড়া পরিবাহিত হতে পারে না। তাই শূণ্যতায় শব্দের কোন অস্তিত্বই নেই, গতি কম বা বেশি হওয়ার তো প্রশ্নই আসে না।

উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯৭.
অপটিক্যাল ফাইবার তৈরি হয় কী দিয়ে?
  1. ক) কাচ
  2. খ) তামা
  3. গ) হীরা
  4. ঘ) রাবার
সঠিক উত্তর:
ক) কাচ
উত্তর
সঠিক উত্তর:
ক) কাচ
ব্যাখ্যা

অপটিক্যাল ফাইবার ও তার ব্যবহার ঃ
অপটিক্যাল ফাইবার বা আলোক তন্তু এক ধরণের সরু (প্রায় চুলের মতো) স্বচ্ছ তন্তু বিশেষ।
এটি তৈরি হয় সাধারণত কাচ দিয়ে। কাচের তৈরি হলেও এটি অত্যন্ত নমনীয় এবং বলা বাহুল্য নিরেট।
সাধারণ কাচের থেকে এর প্রতিসরণাঙ্ক বেশ বেশি প্রায় ১.৭।
এক প্রান্তে আলো আপতিত হলে এর দেয়ালে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় আলো ক্রমশ এগিয়ে যায় এবং তন্তুর অন্য প্রান্ত দিয়ে নির্গত হয়। বাইরের বায়ু মাধ্যম থেকে ভেতরের তন্তু-মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশ বেশি হওয়ায় অভ্যন্তরীণ প্রতিফলন সহজ হয়। এর বাইরে এক ধরণের আলোক প্রতিফলক পদার্থের আবরণ দেয়া থাকে যাকে বলে ক্লাডিং।
ফলে আলোর কোন রশ্মি প্রতিসরিত হলেও পুনরায় তন্তুর মধ্যে ফিরে আসে। ফলে এক প্রান্ত দিয়ে আলোক শক্তি ঢুকিয়ে দিলে অন্য প্রান্ত দিয়ে সম্পূর্ণ আলো বেরিয়ে আসে।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৯৮.
নিচের কোনটি নোবেল গ্যাস?
  1. ক) অক্সিজেন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) জেনন
  4. ঘ) ভাইব্রেনিয়াম
সঠিক উত্তর:
গ) জেনন
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনন
ব্যাখ্যা

নিষ্ক্রিয় গ্যাসঃ হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) এবং ওগানেসন (Og)।
- এগুলোর মধ্যে প্রথম ৬টি প্রকৃতিতে প্রাপ্ত।
- ওগানেসন (Og) পরীক্ষাগারে তৈরি এবং তেজস্ক্রিয়।
এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা Noble গ্যাসও বলে।

- একমাত্র হিলিয়াম ছাড়া অন্য সকল নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা স্তরে ৮ টি ইলেকট্রন আছে। হিলিয়ামের যোজ্যতা স্তরে ২টি ইলেকট্রন আছে।



উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

৯৯.
দুধে কোন শর্করা থাকে?
  1. ক) সুক্রোজ
  2. খ) ল্যাকটোজ
  3. গ) কেসিন
  4. ঘ) রেনিন
সঠিক উত্তর:
খ) ল্যাকটোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যাকটোজ
ব্যাখ্যা

• দুধ একটি আদর্শ খাবার।
• এতে সুষম খাদ্যের ৬ টি উপাদানই বিদ্যমান।
• দুধে যে শর্করা থাকে তাকে ল্যাকটোজ বলে।
• এতে যে প্রোটিন থাকে তাকে কেসিন বলে।
• দুধকে জমাট বাঁধায় রেনিন।
উৎসঃ ব্রিটানিকা এবং জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

১০০.
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু কোনটি?
  1. ক) টাইটানিয়াম
  2. খ) টাংস্টেন
  3. গ) হীরা
  4. ঘ) ইস্পাত
সঠিক উত্তর:
খ) টাংস্টেন
উত্তর
সঠিক উত্তর:
খ) টাংস্টেন
ব্যাখ্যা

কার্বন একটি অধাতু এবং বিজারক পদার্থ।
কার্বনের দানাদার রূপভেদ হলো- গ্রাফাইট ও হীরক।
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হীরক।
হীরক কাচ কাটতে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু টাংস্টেন।

উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।