পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ২২: বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস ১. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। ২. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। ৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। উৎস: বিভিন্ন শ্রেণির বোর্ড বই, বিভিন্ন অথেনটিক ওয়েবসাইট, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও যেকোনো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
'বোর্ড অব পিস' কী?
  1. নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন সংক্রান্ত বোর্ড
  2. জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীদের পরিচালনা সংক্রান্ত বোর্ড
  3. জাতিসংঘের সংঘাত-পরবর্তী দেশগুলোর শান্তি-প্রক্রিয়া তদারকি সংস্থা
  4. গাজা পুনর্গঠনে গঠিত বোর্ড
ব্যাখ্যা

'বোর্ড অব পিস':
- গাজা পুনর্গঠনে গঠিত বোর্ড।
- গাজার জন্য 'বোর্ড অব পিস' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
- সময়: ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে। 
- গাজায় যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে একটি 'বোর্ড অব পিস' গঠন করা হয়েছে বলে ঘোষণা করেছেন।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ অক্টোবর মার্কিন সমর্থিত এই শান্তি পরিকল্পনা কার্যকর হয়।
- এর মাধ্যমে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের অবসান ঘটে।

উৎস: বিবিসি নিউজ।

.
নাগোয়া প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? 
  1. জলাভূমি রক্ষা
  2. জীব বৈচিত্র্য
  3. পারমানবিক চুক্তি
  4. বানিজ্য চুক্তি
ব্যাখ্যা

নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing.
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর: ১২ অক্টোবর, ২০১৪ সাল।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের  সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট। 

.
রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. ব্রাজিল
  2. সুইডেন
  3. কেনিয়া
  4. ইরান
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি,
- এটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
-  এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ করা।
- এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

.
নিচের কোন সংস্থাটি 'শান্তির জন্য সংস্কৃতি' (Culture of Peace) ধারণাটি প্রচার করে?
  1. UNESCO
  2. UNICEF
  3. UNHCR
  4. WHO
ব্যাখ্যা

- ইউনেস্কো (UNESCO) 'শান্তির জন্য সংস্কৃতি' (Culture of Peace) ধারণাটি প্রচার করে।
- ইউনেস্কো ১৯৯০-এর দশকের শেষদিকে এই ধারণাটি তৈরি ও প্রচার শুরু করে।

UNESCO: 

​- এর পূর্ণরূপ:  United Nations Educational, Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রধান উদ্দেশ্য: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে শান্তি ও টেকসই উন্নয়ন প্রচার
- সদস্য সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য ।

​• প্রধান কার্যক্রম: 
- শিক্ষা: সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সংস্কৃতি: বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ।
- বিজ্ঞান: টেকসই উন্নয়নের জন্য গবেষণা।
- যোগাযোগ: তথ্যের মুক্ত প্রবাহ এবং সাংবাদিকদের সুরক্ষা।

​• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম: 
- World Heritage Convention: সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ (১৯৭২)।
-. Education for All (EFA): সকলের জন্য শিক্ষা।
- Man and the Biosphere (MAB): জীবমণ্ডল সংরক্ষণ।
- Global Geoparks Network: ভূ-পার্ক সংরক্ষণ।

​• গুরুত্বপূর্ণ প্রতিবেদন
- Global Education Monitoring Report: শিক্ষার অগ্রগতি পর্যালোচনা।
- State of the World’s Heritage: ঐতিহ্য সংরক্ষণের অবস্থা।

​উৎস: UNESCO ওয়েবসাইট।

.
'Red Data Book' বা বিপন্ন প্রজাতির তালিকা প্রকাশ করে কোন সংস্থা?
  1. Greenpeace
  2. WWF
  3. UNEP
  4. IUCN
ব্যাখ্যা

- পরিবেশের জন্য 'রেড ডাটা বুক' (Red Data Book) প্রকাশকারী সংস্থা IUCN.
- 'রেড ডাটা বুক' (Red Data Book) বিশ্বের হুমকিপূর্ণ, বিপন্ন এবং বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর (প্রাণী, উদ্ভিদ, ফাঙ্গাস) তালিকা, স্থিতি এবং সংরক্ষণের সুপারিশ রয়েছে।

• IUCN: 
- IUCN এর পূর্ণরূপ হলো:
- International Union for Conservation of Nature.
- প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা।
- IUCN হলো একটি আন্তর্জাতিক সংগঠন,
- যা প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।
- এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়।
• IUCN এর প্রধান কাজ:
- প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ দেওয়া,
- বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা,
- বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করা,
- জলবায়ু পরিবর্তন, বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

.
বিশ্বব্যাংকের কোন উইন্ডোটি বেসরকারি খাতে ঋণ প্রদানের জন্য কাজ করে?
  1. IFC
  2. IDA
  3. MIGA
  4. IBRD
ব্যাখ্যা

IFC:
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৬ সালে।
- বর্তমান এর সদস্য দেশের সংখ্যা ১৮৬টি।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: মাখতার ডিওপ।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

উৎস: IFC অফিসিয়াল ওয়েবসাইট।

.
জলাভূমি সংরক্ষণের জন্য কোন কনভেনশনটি স্বাক্ষরিত হয়?
  1. বন কনভেনশন
  2. রামসার কনভেনশন
  3. সিআইটিইএস
  4. রিও কনভেনশন
ব্যাখ্যা

- জলাভূমি (Wetlands) সংরক্ষণের জন্য বিখ্যাত আন্তর্জাতিক কনভেনশনটির নাম রামসার কনভেনশন।

• রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- চুক্তির স্থান: রামসার, ইরান।
- গৃহীত হয়: ২ ফেব্রুয়ারি, ১৯৭১ সাল।
কার্যকর হওয়ার তারিখ: ২১ ডিসেম্বর, ১৯৭৫ সাল।
- এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- বর্তমান সদস্য: ১৭২টি দেশ।
- জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টেকসই উন্নয়ন প্রচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি।

উৎস:Ramsar Convention Official Website

.
জাতিসংঘের কোন অঙ্গসংস্থাটি বর্তমানে তার কার্যক্রম স্থগিত রেখেছে?
  1. সচিবালয়
  2. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  3. ট্রাস্টিশিপ কাউন্সিল
  4. আন্তর্জাতিক আদালত
ব্যাখ্যা

- জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল অঙ্গসংস্থাটি বর্তমানে তার কার্যক্রম স্থগিত রেখেছে।
- ১৯৯৪ সাল থেকে এর কার্যক্রম বন্ধ করা হয়।

জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। 
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন নয়।

• সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।
১. সাধারণ পরিষদ (General Assembly),
২. নিরাপত্তা পরিষদ (Security Council),
৩. অছি পরিষদ (Trusteeship Council),
৪.. আন্তর্জাতিক আদালত (ICJ),
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC),
৬. সচিবালয় (Secretariat )।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

.
বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. যুক্তরাষ্ট্র
  2. সৌদি আরব
  3. ইরান
  4. ভেনেজুয়েলা 
ব্যাখ্যা

- বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়;
- বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে, যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

উৎস:- প্রথম আলো।

১০.
FAO-এর প্রথম সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল?
  1. লন্ডন
  2. জেনেভা
  3. ওয়াশিংটন ডিসি
  4. ভিয়েনা
ব্যাখ্যা

- FAO-এর প্রাথমিক সদর দপ্তর ওয়াশিংটন ডিসি অবস্থিত ছিল।

খাদ্য ও কৃষি সংস্থা (FAO) :

- এর পূর্ণ রূপ: Food and Agricultural Organization.
- গঠিত হয়: ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি। (জুন, ২০২৫)।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান, (১৫ জুন ২০১৩ সালে)।
- প্রাথমিক সদর দপ্তর ওয়াশিংটন ডিসি 
- বর্তমান মহাপরিচালক: QU Dongyu.
- বর্তমানে ১৩০ টি দেশে এর কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও,
- জেনেভায় সদর দপ্তর সে সব সংগঠনগুলোর:
- ILO, WHO WTO, WMO, WIPO, UNHCR, UNCTD.

উল্লেখ্য,
- FAO-এর ১৯৪টি সদস্য রাষ্ট্র রয়েছে। 
- ইউরোপীয় ইউনিয়নও একটি সদস্য সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত।
- FAO- এর কাজ, বিশ্বে ক্ষুধা নির্মূল, খাদ্য নিরাপত্তা।

উৎস: FAO ওয়েবসাইট।

১১.
'Bretton Woods Institutions' বলতে নিচের কোন দুটি প্রতিষ্ঠানকে বোঝায়?
  1. UN ও WTO
  2. IMF ও IBRD
  3. ADB ও AIIB
  4. G7 ও G20
ব্যাখ্যা

- 'Bretton Woods Institutions' বলতে IMF ও IBRD দুটি প্রতিষ্ঠানকে বোঝায়।

বিশ্বব্যাংক গ্রুপ:

- Bretton Woods Institutions এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান দুটি।
- প্রতিষ্ঠান দুটি হচ্ছে: IMF ও IBRD.
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ - International Bank for Reconstruction Development.
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF ও IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি উপাদান নিয়ে গঠিত, যথা:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4. International Center for Settlement of Investment Dispute (ICSID).
5. International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।

১২.
নিচের কোন সংস্থাটি 'Champions of the Earth' পুরস্কার প্রদান করে?
  1. IUCN
  2. UNEP
  3. WWF
  4. UNDP
ব্যাখ্যা

জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP):
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট।

১৩.
ILO কোন চুক্তির মাধ্যমে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. জেনেভা কনভেনশন
  2. ভার্সাই চুক্তি
  3. ফিলাডেলফিয়া ঘোষণা
  4. আটলান্টিক চার্টার
ব্যাখ্যা

- ILO ভার্সাই চুক্তি  চুক্তির মাধ্যমে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

ILO:

- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

১৪.
'Earth Hour' উদযাপনটি কোন সংস্থার উদ্যোগ?
  1. UNEP
  2. UNESCO
  3. WWF
  4. Earth Institute
ব্যাখ্যা

- Earth Hour' উদযাপনটি  WWF সংস্থার উদ্যোগ

WWF: 
- 'আর্থ আওয়ার' (Earth Hour) হলো একটি বিশ্বব্যাপী পরিবেশগত আন্দোলন,
- যা প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার রাত ৮:৩০ টা থেকে এক ঘণ্টা সময়ের জন্য বিদ্যুৎ ব্যবহার কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়।
- এটি WWF (World Wide Fund for Nature)-এর মূল উদ্যোগ, যা ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয় এবং এখন বিশ্বের ১৯০টিরও বেশি দেশে পালিত হয়।
- WWF-এর লক্ষ্য এই ইভেন্টের মাধ্যমে মানুষকে পরিবেশ রক্ষায় সক্রিয় করা, যেমন শক্তি সাশ্রয়, বন্যপ্রাণী সংরক্ষণ এবং কার্বন নির্গমন হ্রাস। ২০২৬ সালের আর্থ আওয়ার ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

উৎস: WWF ওয়েবসােইট।

১৫.
Asian Development Bank (ADB) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. চীন 
  2. জাপান
  3. ফিলিপাইন
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB):
- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- বর্তমান সদস্য: ৬৯টি। 
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda. 
- এশীয় উন্নয়ন ব্যাংক ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল।
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
- তাকেশি ওয়াতানাবে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক- এর প্রথম সভাপতি।

উৎস: ADB ওয়েবসাইট।

১৬.
আন্তর্জাতিক আদালতের (ICJ) বিচারকগনের মেয়াদ কত বছর?  
  1. ৩ বছর
  2. ৯ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা

- আন্তর্জাতিক আদালতের (ICJ) বিচারকগণ মেয়াদ ৯ বছর।
-   প্রতি ৩ বছর অন্তর ৫জন বিচারক অবসর নেন।

International Court of Justice (ICJ):

- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।

১৭.
কোন প্রটোকলের মাধ্যমে 'Clean Development Mechanism' (CDM) ধারণাটি প্রবর্তিত হয়?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা

- কিয়োটো প্রটোকল মাধ্যমে 'Clean Development Mechanism' (CDM) ধারণাটি প্রবর্তিত হয়।
- কিয়োটো প্রোটোকল, যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর অধীনে গৃহীত হয়েছে, 
- এর Article 12-এ 'Clean Development Mechanism' (CDM)-এর ধারণা প্রবর্তিত করা হয়।

কিয়োটো প্রটোকল:

- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- স্বাক্ষরিত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা।
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

অপরদিকে,
• কার্টাগেনা প্রটোকল:
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।

উৎস: UNFCCC ওয়েবসাইট।[লিঙ্ক]

১৮.
UNHCR সাধারণত কাদের অধিকার রক্ষায় কাজ করে না?
  1. শরণার্থী
  2. রাষ্ট্রহীন ব্যক্তি
  3. ফিলিস্তিনি শরণার্থী 
  4. সীমান্ত পেরিয়ে যাওয়া বাস্তুচ্যুত মানুষ
ব্যাখ্যা

- UNHCR ফিলিস্তিনি শরণার্থী  নিয়ে কাজ করে না।
- ফিলিস্তিনি শরণার্থী  নিয়ে কাজ করে UNRWA.

UNHCR:

- পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান হাইকমিশনার: Filippo Grandi (ইতালি)। [নভেম্বর, ২০২৫]
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- দুইবার নোবেল পুরস্কার লাভ করে।
- স্লোগান / মিশন: "The UN Refugee Agency – Protecting People Forced to Flee"
• শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই এটি ILO-এর মূল কাজ।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- UNHCR-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শরণার্থী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি, রাষ্ট্রহীন ব্যক্তি এবং আশ্রয়প্রার্থী জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা।
- এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন, স্থানান্তর অথবা নতুন জীবন শুরু করতে সহায়তা করা।
- UNHCR বর্তমানে ১৩০টির বেশি দেশে কাজ করছে।

• UNRWA:
- United Nations Relief and Works Agency.
- UNRWA হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা,
- যা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।

১৯.
বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল এবং নিষ্পত্তি নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত কনভেনশন কোনটি?
  1. রামসার কনভেনশন
  2. স্টকহোম কনভেনশন
  3. বাসেল কনভেনশন
  4. রটারডাম কনভেনশন
ব্যাখ্যা

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য আন্তঃরাষ্ট্রীয় চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন: ১৯৮৫ সালে স্বাক্ষরিত, অজোন লেয়ার ধ্বংসকারী পদার্থ (যেমন CFC) নিয়ন্ত্রণের জন্য; বর্জ্য চলাচলের সাথে যোগ নেই।
- স্টকহোম কনভেনশন: ২০০১ সালে স্বাক্ষরিত, স্থায়ী জৈব দূষণকারী পদার্থ (POPs যেমন DDT) উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করার জন্য; বর্জ্য পরিবহন নয়।
- রামসার কনভেনশন: ১৯৭১ সালে স্বাক্ষরিত, জলাভূমি (ওয়েটল্যান্ডস) সংরক্ষণ ও বৈচিত্র্য রক্ষার জন্য; বর্জ্য-সম্পর্কিত নয়।

উৎস: বাসেল কনভেনশন ওয়েবসাইট।

২০.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) এর সদর দপ্তর কোথায়?
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
  3. লুক্সেমবার্গ
  4. রোম, ইতালি
ব্যাখ্যা

- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) এর সদর দপ্তর  ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।

• European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।

উৎস: European Union ওয়েবসাইট।

২১.
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (SAFTA) চুক্তিটি কার্যকর হয় কত সালে?
  1. ২০০৬ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০১০ সালে
  4. ২০০৪ সালে
ব্যাখ্যা

- দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (SAFTA) চুক্তিটি কার্যকর হয় ২০০৬ সালে।

SAFTA চুক্তিটি:
- পূর্ণ নাম: South Asian Free Trade Area Agreement -SAFTA.
- দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি (
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গঠিত।
- ২০০৬ সালে কার্যকর হয়।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি করা।
- সদস্য দেশসমূহ, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত,মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা।
- মায়ানমার SAFTA চুক্তিটির সদস্য দেশ নয়।

• চুক্তির মূল বিষয়বস্তু:
- ধাপে ধাপে ১০ বছরের মধ্যে সকল সদস্য দেশের মধ্যে শুল্ক শূন্য করার পরিকল্পনা।
- চুক্তির আওতায় বেশিরভাগ শিল্পজাত পণ্য ও কৃষিপণ্য অন্তর্ভুক্ত।
- অপ্রয়োজনীয় কাস্টমস এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্যোগ। -
- বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানো।

উৎস: SAFTA ওয়েবসাইট।

২২.
ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক হিসেবে পরিচিত কোনটি?
  1. কিগালি সংশোধনী
  2. মন্ট্রিল প্রটোকল
  3. ভিয়েনা কনভেনশন
  4. নাগোয় প্রটোকল
ব্যাখ্যা

- ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক বা চুক্তি হলো ভিয়েনা কনভেনশন।
- ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলো পর্যায়ক্রমে বন্ধ করার জন্য আইনগত বাধ্যবাধকতাসম্পন্ন প্রথম আন্তর্জাতিক চুক্তি হলো মন্ট্রিল প্রটোকল,যা ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়।

ভিয়েনা কনভেনশন:
- ১৯৮৫ সালের ২২ মার্চ এটি স্বাক্ষরিত হয়,
- যা ওজোনস্তর গবেষণা, পর্যবেক্ষণ এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে সুরক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো তৈরি করে।
- এটি কার্যকর হওয়ার পর ১৯৮৭ সালে আইনগত বাধ্যবাধকতামূলক ‘মন্ট্রিল প্রোটোকল’ স্বাক্ষরিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।[লিঙ্ক]

২৩.
'G-20' -এর বর্তমান সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ২০টি
  2. ১৯টি
  3. ২১টি
  4. ২২টি
ব্যাখ্যা

Group of 20 (G-20):
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
• জি-২০'র সদস্য: ২১টি (দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন)।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট ও বিবিসি।

২৪.
বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা 'OPEC' এর বর্তমান সদস্য সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৫টি
ব্যাখ্যা

• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

২৫.
নিচের কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছে?
  1. মোজাম্বিক ও রুয়ান্ডা
  2. নাইজেরিয়া ও কেনিয়া
  3. মালদ্বীপ ও গাম্বিয়া
  4. ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা

- মোজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছে।

• কমনওয়েলথ

- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান 
- প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো।


উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।

২৬.
'Nordic Council' কোন অঞ্চলের দেশগুলোর একটি সংস্থা?
  1. উত্তর ইউরোপ
  2. পশ্চিম আফ্রিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

-'Nordic Council' (নরডিক কাউন্সিল) উত্তর ইউরোপের দেশগুলোর একটি আঞ্চলিক সংস্থা।

• সদস্য দেশসমূহ: নরডিক কাউন্সিলের মূল সদস্য দেশগুলো হলো, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক।
- এছাড়া এদের স্বায়ত্তশাসিত অঞ্চল যেমন ফ্যারো দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড এবং অল্যান্ড দ্বীপপুঞ্জও এর সাথে যুক্ত।

• ভৌগোলিক অবস্থান:
- এই দেশগুলো ইউরোপ মহাদেশের একদম উত্তরের অংশে অবস্থিত, যা সামষ্টিক ভাবে 'নরডিক অঞ্চল' নামে পরিচিত।

• প্রতিষ্ঠা ও উদ্দেশ্য:
- ১৯৫২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো উত্তর ইউরোপের এই দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। ১৯৫২ সালেই তারা নিজেদের মধ্যে পাসপোর্টহীন চলাচলের সুবিধা চালু করেছিল, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক আগে।

উৎস: Nordic Council'. [লিঙ্ক]

২৭.
'কার্বন ট্যাক্স' এর ধারণা প্রথম কোন দেশ প্রবর্তন করে?
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. ডেনমার্ক
  4. নরওয়ে
ব্যাখ্যা

প্রথম কার্বন কর:
- ১৯৯০ সালে ফিনল্যান্ড প্রথম দেশ হিসেবে কার্বন কর (Carbon Tax) চালু করে।
- এই কর চালুর মূল উদ্দেশ্য ছিল পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করা এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো।
- দূষণ রোধে এটি একটি অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কার্বন নিঃসরণকারী জ্বালানির ওপর নির্দিষ্ট হারে কর আরোপ করা হয়।
- ফিনল্যান্ডের এই পদক্ষেপ বিশ্বজুড়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড প্রভৃতি দেশও কার্বন কর প্রবর্তন করে।
- এই ব্যবস্থার মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিরুৎসাহিত করা হয় এবং নবায়নযোগ্য শক্তির প্রতি ঝোঁক বাড়ানো হয়।

উৎস: প্রথম আলো ও ব্রিটানিকা।

২৮.
যুক্তরাজ্য কত সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে? 
  1. ৩১ জানুয়ারি ২০২০ 
  2. ৩১ জানুয়ারি ২০২১
  3. ১ জানুয়ারি ২০২০ 
  4. ১ জানুয়ারি ২০২১ 
ব্যাখ্যা

- যুক্তরাজ্য  ৩১ জানুয়ারি ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।

ব্রেক্সিট: 

- ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দ দুটি মিলিয়ে তৈরি একটি শব্দ।
- যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়াকে বোঝায়।
- জনমত জরিপ (Referendum):অনুষ্ঠিত হয়: ২৩ জুন ২০১৬।
- যুক্তরাজ্য EU ত্যাগ করে: ৩১ জানুয়ারি ২০২০।

•European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।

উৎস: European Union ওয়েবসাইট।

২৯.
নিম্নের কোন দেশটি OPCW চুক্তিতে স্বাক্ষর করেনি? [জানুয়ারি, ২০২৬]
  1. উত্তর কোরিয়া
  2. দক্ষিণ সুদান
  3. মিশর 
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

OPCW:
- এর পূর্ণরূপ: Organization for the Prohibition of Chemical Weapons:
- প্রতিষ্ঠিত হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- সমর্থনকারী দেশ- ১৯৩ টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- স্বাক্ষর করেনি – দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া।
- ইসরাইল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি।
- বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ চূড়ান্ত অনুমোদন দেয়।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- CWC চুক্তির মাধ্যমে কাজ করে।
- পূর্ণ নাম: Convention on the Prohibition of the Development, Production, Stockpiling and Use of Chemical Weapons and on their Destruction

উৎস: OPCW ওয়েবসাইট।

৩০.
জাতিসংঘের ইতিহাসে কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন?
  1. ট্রাইগভে লাই
  2. উ থান্ট
  3. কুর্ট ওয়াল্ডহেইম
  4. দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা

- জাতিসংঘের ইতিহাসে দ্যাগ হ্যামারশোল্ড মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

• জাতিসংঘের মহাসচিববৃন্দ:

- প্রথম মহাসচিব: ট্রিগভে লি (নরওয়ে)।
- দ্বিতীয় মহাসচিব: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয় মহাসচিব: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ মহাসচিব: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম মহাসচিব: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ মহাসচিব: ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম মহাসচিব: কফি আনান (ঘানা),
- অষ্টম মহাসচিব: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।

উল্লেখ্য,
• জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ বর্তমান। 
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩১.
UNITAR-এর প্রধান কাজ কী?
  1. অর্থনৈতিক উন্নয়ন
  2. জলবায়ু রক্ষা করা
  3. বানিজ্য উন্নয়ন
  4. প্রশিক্ষণ এবং গবেষণা
ব্যাখ্যা

UNITAR:
- এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

এছাড়াও
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।
- সংগঠনের ধরন: জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
- UNITAR সরাসরি কোনো বিশেষ UN সংস্থার অধীন নয়, বরং স্বাধীনভাবে কাজ করে।

উৎস: UNITAR ওয়েবসাইট।

৩২.
UNDP-এর স্লোগান কী?
  1. Peace, Prosperity, People
  2. Human Rights and Democracy
  3. Development of Global People
  4. Empowered lives. Resilient nations
ব্যাখ্যা

UNDP:
- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়।
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি)।  [জানুয়ারি, ২০২৬]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

​গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Sustainable Development Goals (SDGs): ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য বাস্তবায়ন।
- Human Development Index (HDI): মানব উন্নয়ন পরিমাপ।
- Global Environment Facility (GEF): পরিবেশ প্রকল্পে অর্থায়ন।

উৎস: UNDP ওয়েবসাইট

৩৩.
ইউরো মুদ্রা ব্যবহারকারী সর্বশেষ দেশ- [জানুয়ারি, ২০২৬]
  1. গ্রিস
  2. সুইডেন
  3. বুলগেরিয়া
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ ২১তম দেশ হলো বুলগেরিয়া। 

•European Union (EU):

- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন ,৩১ জানুয়ারি, ২০২০।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি ইউরোকে তাদের অফিসিয়াল মুদ্রা হিসেবে ব্যবহার করে।
- এই দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন, বুলগেরিয়া ।

উৎস: European Union ওয়েবসাইট।

৩৪.
পরিবেশ কূটনীতিতে 'Loss and Damage' ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয় কোন সম্মেলনে?
  1. COP-26 
  2. COP-27
  3. COP-28
  4. COP-29
ব্যাখ্যা

Loss and Damage Fund:
- 'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27).
- এর মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি এবং ক্ষতি হয়, তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

• জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।
- Loss and Damage Fund-এর লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৩৫.
'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' (NDB) কোন জোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ASEAN
  2. BRICS
  3. EU
  4. G7
ব্যাখ্যা

- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) মূলত ব্রিকস (BRICS) জোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।

• NDB:

- এর পূর্ণরূপ: New Development Bank.
- এটি BRICS দেশগুলো দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক।
- যা BRICS এবং অন্যান্য উদীয়মান বাজার ও উন্নয়নশীল  দেশগুলোতে (EMDCs) অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য সম্পদ সংগ্রহ করে এবং SDG এবং প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলোকে সমর্থন করে।
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুলাই, ২০১৪ সালে, ফোর্তালেজা, ব্রাজিল।
- New Development Bank ২০১৫ সালে কার্যকর হয়।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
- সদরদপ্তর: সাংহাই, চীন।
- অন্য সদস্য দেশগুলো: বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর।
- Prospective Members: উরুগুয়ে, কলম্বিয়া এবং উজবেকিস্তান।
- বর্তমান সভাপতি: Dilma Rousseff.।

উৎস: NDB ওয়েবসাইট।

৩৬.
'ধরিত্রী সম্মেলন' (Earth Summit) ১৯৯২ কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. জোহানেসবার্গ
  2. প্যারিস
  3. স্টকহোম
  4. রিও ডি জেনেরিও
ব্যাখ্যা

- ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- প্রথম ধরিত্রী সম্মেলন (Earth Summit)অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে।

ধরিত্রী সম্মেলন: 
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- প্রথম ধরিত্রি সম্মেলন: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২। 
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য,
- 'রিও বা ধরিত্রী সম্মেলন+ ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- 'রিও বা ধরিত্রী সম্মেলন ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- রিও বা ধরিত্রী সম্মেলন ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।

৩৭.
বিমসটেক -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. ঢাকা
  2. থিম্পু
  3. কাঠমান্ডু
  4. কলম্বো
ব্যাখ্যা

বিমসটেক (BIMSTEC):
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।[ডিসেম্বর,২০২৫]
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- BIMSTEC দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করে।
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা উভয় অঞ্চলের দেশগুলিকে অন্তর্ভুক্ত করে,
- বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং একীকরণের লক্ষ্যে।


উল্লেখ্য,
- Myanmar যোগ হওয়ার পর (২২ ডিসেম্বর ১৯৯৭) সংগঠনটি BIMST-EC (Bangladesh, India, Myanmar, Sri Lanka, Thailand Economic Cooperation) নামে পুনঃনামকরণ করা হয়।
- ৬ষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে (জুলাই ২০০৪, থাইল্যান্ড) Bhutan ও Nepal যোগ হওয়ার পর, ৩১ জুলাই ২০০৪-এ প্রথম শীর্ষ সম্মেলনে (Bangkok) সংস্থার চূড়ান্ত নাম রাখা হয় BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৩৮.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা(IAEA) এর বর্তমান মহাপরিচালক কে? 
  1. ইউকিয়া আমানো 
  2. মোহাম্মদ এলবারাদেই
  3. রাফায়েল মারিয়ানো গ্রসি
  4. বারহাম সালিহ
ব্যাখ্যা

IAEA:
- এর পূর্ণরূপ: International Atomic Energy Agency :
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা International Atomic Energy Agency.
- এটি প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- International Atomic Energy Agency ২০০৫ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মিশরের মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।

৩৯.
G-77 কত সালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৬০ সালে
  4. ১৯৯২ সালে
ব্যাখ্যা

Group of 77:
- প্রতিষ্ঠিত: ১৫ জুন, ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড UNCTAD-এর প্রথম অধিবেশনে।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন ও জাতিসংঘে সমন্বিত অবস্থান উপস্থাপন।
- প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি (G-77 নামটি ঐতিহাসিকভাবে অপরিবর্তিত রাখা হয়েছে)।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৯৭৩ সাল থেকে।
- ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন হয়।
- বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনে বৈশ্বিক অসমতা দূরীকরণে আহ্বান।

উল্লেখ্য,
- প্রথমবারের মতো “Ministerial Meeting of the Group of 77” অনুষ্ঠিত হয় আলজিয়ার্স (আলজেরিয়া), ১০-২৫ অক্টোবর ১৯৬৭। 
- এই সম্মেলনে Charter of Algiers গৃহীত হয়।
- এর মাধ্যমে ধীরে ধীরে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে এবং G-77 বিভিন্ন অধ্যায় (Chapters) প্রতিষ্ঠা করে।

উৎস: Group of 77 ওয়েবসাইট।

৪০.
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশসমূহের জোট 'V20' এর পূর্ণরূপ কী?
  1. Vertical Twenty
  2. Vulnerable Twenty
  3. Valuable Twenty
  4. Victory Twenty
ব্যাখ্যা

V20:
- V20 এর পূর্ণরূপ - The Vulnerable Twenty.
- এটি হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- এটি গঠিত হয়: ৮ অক্টোবর, ২০১৫।
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- প্রতিষ্ঠাতা সভাপতি: ফিলিপাইন।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭০টি।
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।