পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ অক্টোবর, ২০২৩সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
কারিগরি শিক্ষা অধিদপ্তর পদের নাম: অফিস সহকারী ও অন্যান্য পদ (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১২.১১.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১১ অক্টোবর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?
  1. পর্তুগিজ
  2. ফরাসি
  3. গুজরাটি
  4. হিন্দি
ব্যাখ্যা
• পাউরুটি,
- পর্তুগিজ শব্দ।
- বিশেষ্য পদ।
- এর অর্থ: বিশেষ পদ্ধতিতে তৈরি রুটিবিশেষ।

উৎস: 
১) বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
.
‘সাপ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণব
  2. গজ
  3. অহি
  4. সুর
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

সমুদ্র শব্দের সমার্থক:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

হাতি শব্দের সমার্থক:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়’। এখানে ‘উঠলে’ কোন ক্রিয়াপদ?
  1. সমাপিকা
  2. অসমাপিকা
  3. প্রযোজক
  4. প্রযোজ্য
ব্যাখ্যা
অসমাপিকা ক্রিয়া: 
- যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে৷
যেমন: 
- সূর্য উঠলে….. এই বাক্যে 'উঠলে' দ্বারা কথা শেষ হয় নি৷
- তাই এখানে 'উঠলে' অসমাপিকা ক্রিয়া৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম, শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
  1. ১১টি
  2. ১৮টি
  3. ২১টি
  4. ২২টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘অলিক’ শব্দের বিপরীত শব্দ কী?
  1. লেকিক
  2. বাস্তব
  3. পরলৌকিক
  4. অবাস্তব
ব্যাখ্যা
• অলীক,
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- এর অর্থ: অসত্য; মিথ্যা।
- অলীক এর বিপরীত শব্দ সত্য।

উৎস: বাংলা একাডেমী অভিধান
.
‘রাজসিক’ শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রাজসিক
  2. অরাজসিক
  3. তামসিক
  4. সাধারণ
ব্যাখ্যা
• 'তামসিক' শব্দের বিপরীত শব্দ- 'রাজসিক'।

কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ দেওয়া হলো:
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ 'পারত্রিক'
- 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ 'কৃত্রিম/অনৈসর্গিক'।
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ- প্রসারণ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
‘অর্বাচীন’ শব্দের অর্থ কী?
  1. বোকা
  2. মূর্খ
  3. নির্বোধ
  4. সরল
অনির্ধারিত
ব্যাখ্যা

• অর্বাচীন,
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: অর্বাচ্‌+ঈন(খ)।

শব্দের অর্থ:
১. 'অপরিণত বুদ্ধিসম্পন্ন, অপরিপক্ব, বিবেচনা শক্তিহীন।
২. আধুনিক, হাল আমলের।
৩. অপরিণত বয়স্ক; অপরিণামদর্শী।

অপশনের শব্দগুলো -
ক)
বোকা - আহম্মক; নির্বোধ; বুদ্ধি কম এমন।
খ)
মূর্খ - বোকা; নির্বোধ; আহম্মক। ২ অশিক্ষিত; অজ্ঞ; অভিজ্ঞতাশূন্য।
গ)
নির্বোধ - বোধহীন; অজ্ঞান; মূর্খ; ‍বুদ্ধিশূন্য।
ঘ)
সরল - কুটিলতাশূন্য; অকপট (সরল লোক)। শান্তশিষ্ট (সরল মন)।

অপশন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ক), খ) ও ঘ) সবগুলো অপশনই সঠিক অর্থ প্রকাশ করছে।
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও  অভিগম্য অভিধান।

.
‘উদ্বেল’ কোন সমাস?
  1. কর্মধারয়
  2. অব্যয়ীভাব
  3. নিত্য সমাস
  4. বহুব্রীহি
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- অতিক্রান্ত (উৎ) অর্থে: বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত =  উচ্ছৃঙ্খল।
- অনতিক্রম্যতা (যথা) অর্থে:  রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
‘কুঞ্জর’ শব্দের অর্থ কী?
  1. হরিণ
  2. খরগোশ
  3. হাতি
  4. বাঘ
ব্যাখ্যা
হাতি শব্দের সমার্থক:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে:
হরিণ এর সমার্থক শব্দ গুলো হলো:

- শম্বর, মৃগ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য, সারঙ্গ, এণ ।
সিংহ শব্দের সমার্থক শব্দগুলো:
- পশুরাজ,কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হর্যক্ষ, মৃগপতি, হরি।
বাঘ সমার্থক শব্দ: 
- ব্যাঘ্র, শের, শার্দুল, দ্বীপী, বাঘ, গুহাশয়, হিংস্র পুরূষ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ), ও বাংলা একাডেমি অভিধান।
১০.
‘হরণ’ -এর বিপরীত শব্দ কোনটি?
  1. গ্রহণ
  2. পূরণ
  3. বর্জন
  4. প্রদান
ব্যাখ্যা
• 'হরণ' শব্দের বিপরীত শব্দ- পূরণ।

কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ দেওয়া হলো:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ- বর্জন।
- 'বিসর্জন' শব্দের বিপরীত শব্দ- আবাহন। 
- 'বন্ধুর' শব্দের বিপরীত শব্দ- মসৃণ।
- 'অর্পণ' শব্দের বিপরীত শব্দ- গ্রহণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
  1. অলুক তৎপুরুষ
  2. উপপদ তৎপুরুষ
  3. অলুক বহুব্রীহি
  4. কর্মধারয়
ব্যাখ্যা
অলুক বহুব্রীহি:
- পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে না পেয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- মাথায় পাগড়ি যার = মাথায় পাগড়ি,
- গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে হলুদ।

- গায়েহলুদ = গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। মধ্যপদলোপী বহুব্রীহি - বোর্ড বই
- আবার, বোর্ড বইয়েরই ৬৬ নং পৃষ্ঠাতে লেখা - 'গায়ে-হলুদ' অলুক বহুব্রীহি'
- অলুক বহুব্রীহি - ডঃ সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা এবং ডঃ হায়াৎ মামুদের ভাষা শিক্ষা অনুসারে।
- এছাড়া ডঃ সৌমিত্র শেখর আলাদা করে এটার সম্পর্কে বইতে লিখেছেন, "মুণির চৌধুরী ও অন্যান্য রচিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে গায়েহলুদকে মধ্যপদলোপী বহুব্রীহি লেখা হয়েছে, যা সঠিক নয়।
- তাই আমরা, বোর্ড বইয়েরটা উত্তর হিসেবে নিলাম না। তাদের তথ্যে গরমিল দেখা যাচ্ছে, দুই পেজে দুই রকম লেখা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১২.
কোন বানানটি শুদ্ধ?
  1. স্রষ্টা
  2. শ্রষ্টা
  3. শ্রষ্ঠা
  4. সৃশটা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'স্রষ্টা'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: √সৃজ্‌+তৃ।
 অর্থ:
- আল্লাহ, বিধাতা, শিব, ব্রহ্মা, বিষ্ণু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
‘পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে’ - এটি কোন ধরনের বাক্য?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. খণ্ড
ব্যাখ্যা
• গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ,
বাক্য তিন প্রকার:
-  সরল বাক্য,
-  মিশ্র বা জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

সরল বাক্য:
- যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।
- পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। 

মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

যথা:
• আশ্রিত বাক্য:
- যে পরিশ্রম করে,
-  সে যে অপরাধ করেছে,
• প্রধান খণ্ডবাক্য
- সে-ই সুখ লাভ করে।
- তা মুখ দেখেই বুঝেছি।

যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- জ্ঞাতব্য:
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
‘শতাব্দী’ কোন সমাস?
  1. বহুব্রীহি
  2. দ্বিগু
  3. তৎপুরুষ
  4. কর্মধারয়
ব্যাখ্যা
দ্বিগু সমাস:
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন -
- তিন কালের সমাহার = ত্রিকাল,
- চৌরাস্তার সমাহার = চৌরাস্তা,
- তিন মাথার সমাহার = তেমাথা,
- শত অব্দের সমাহার = শতাব্দী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৫.
কোন বানানটি সঠিক?
  1. দধীচি
  2. দধিচী
  3. দধীচী
  4. ধধীচি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান, 'দধীচি'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়:  √দধ্‌+ইচি।
- অর্থ:
- পুরাণোক্ত মুনিবিশেষ যাঁর অস্থি দ্বারা বজ্র নির্মাণ করা হয়েছিল।
- বিশ্বের কল্যাণে দেহদানকারী মহাপুরুষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৬.
‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
  1. কিরণ
  2. দিবস
  3. অগ্নি
  4. বাতাস
ব্যাখ্যা
'আগুন' শব্দের সমার্থক শব্দ: 
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

'কিরণ' শব্দের সমার্থক শব্দ:

- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

'দিবস' শব্দের সমার্থক শব্দ: 
- দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ: 
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। 
২) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৭.
ব্যাকরণের কোন অংশে কারক সন্বন্ধে আলোচনা করা হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. অর্থতত্ত্বে
  3. বাক্যতত্ত্বে
  4. রূপতত্ত্বে
ব্যাখ্যা
বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ ও গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া বাক্যের রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি এই অংশের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ইত্যাদি বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
১৮.
‘আদিষ্ট’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনাসক্ত
  2. উদ্ধত
  3. হাজির
  4. নিষিদ্ধ
ব্যাখ্যা
• 'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ = নিষিদ্ধ। 

অন্যদিকে:
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ - বিরত
- 'হাজির' শব্দের বিপরীত শব্দ - গরহাজির।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
‘আছো তুমি জগৎ মাঝারে’ । এখানে ‘মাঝারে’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. বাইরে
  2. ব্যাপ্তি
  3. মধ্যে
  4. সঙ্গে
ব্যাখ্যা
- 'আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।'
- এখানে 'মাঝারে' শব্দটি ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে।

অনুসর্গ: 
- যেসব শব্দ কোনাে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন -
- সে কাজ ছাড়া কিছুই বােঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।
- কোন পর্যন্ত পড়েছ? - এই বাক্যে 'পর্যন্ত' একটি অনুসর্গ।

কয়েকটি অনুসর্গের উদাহরণ:
- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
‘যতই করিবে দান, ততই যাবে বেড়ে’ - এটি কোন ধরনের বাক্য?
  1. জটিল
  2. সরল
  3. যৌগিক
  4. বিবৃতিমূলক
ব্যাখ্যা
মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

আশ্রিত খণ্ডবাক্য তিন প্রকার:

১) বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য,
২) বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য,
৩) ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। 

ক্রিয়া-বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য (Adverbial clause ):
- যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া-বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন:
- ‘যতই করিবে দান, তত যাবে বেড়ে।’
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
- যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানেই দিকচক্রবাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১.
‘গুজরাটি’ শব্দের উদাহরণ কোনটি?
  1. হরতাল
  2. লুঙ্গি
  3. রিক্সা
  4. চাকু
ব্যাখ্যা
• হরতাল,
- গুজরাটি শব্দ।
- বিশেষ্য পদ।
 অর্থ:
- ধর্মঘট,
- বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট-বাজার, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।

অন্যদিকে: 
- লুঙ্গি ফারসি শব্দ।
- রিক্সা জাপানি শব্দ।
- চাকু তুর্কি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।  
২২.
কোনটি শুদ্ধ?
  1. গবেষনা
  2. গবেষণা
  3. গবেশনা
  4. গবেস্বণা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'গবেষণা'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- সন্ধি বিচ্ছেদ: গো+এষণা।
 অর্থ:
-  তত্ত্বাদির বিশেষ অনুসন্ধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।  
২৩.
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. উৎপল
  2. কুসুম
  3. জলজ
  4. ধরা
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ ইত্যাদি।

অন্যদিকে,
- 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ 'ধরা।
- 'জলজ' শব্দের সমার্থক শব্দ 'জলে জাত'।
- 'কুসুম' শব্দের সমার্থক শব্দ 'ফুল'।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা আভিধান। 
২) ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে?
  1. ৫১টি
  2. ৪৯টি
  3. ৫০টি
  4. ৩৯টি
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা  ৫০টি-( স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। 
- তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০টি
- অর্ধমাত্রার বর্ণ ৮ টি এবং
- পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ব্যাকরণ
  2. ব্যাকরন
  3. ব্যকরণ
  4. ব্যকরন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান, 'ব্যাকরণ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়:  বি+আ+√কৃ+অন।
 অর্থ:
- কোনো ভাষার শব্দ ও পদবিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা আভিধান।
২৬.
Fill in the blank with appropriate preposition. He persisted _____ misunderstanding me.
  1. at
  2. on
  3. in
  4. about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
Complete sentence: He persisted in his drinking despite warnings from his doctor.

• Persist -  যুক্তি, ব্যর্থতা বা বিরোধিতা সত্ত্বেও কোনো বিষয়ে নিজস্ব অভিমত বজায় রাখা.
- অর্থাৎ,  যুক্তি, ব্যর্থতা বা বিরোধিতা সত্ত্বেও কোনো বিষয়ে নিজস্ব অভিমত বজায় রাখা বোঝালে এরপর preposition হিসাবে in বসে।
২৭.
The right form of verbs in the following sentence will be - Would you mind (sing) a song?
  1. to sing
  2. sang
  3. sung
  4. singing
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে singing
- Complete sentence: Would you mind singing a song?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?
Would you mind giving some money?
২৮.
Choose the appropriate meaning from the four alternative of the following idiom. FOR GOOD
  1. for a good cause
  2. temporarily
  3. permanently
  4. seriously
ব্যাখ্যা
• For good
English Meaning: forever / definitively/permanently.
Bangla Meaning: চিরতরে / স্থায়ীভাবে

Ex. Sentence: Nabid is leaving Bangladesh for good.
Bangla Meaning: নাবিদ স্থায়ীভাবে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• for a good cause - Charity.
• temporarily - for the time being -
• Seriously - with earnest intent; not lightly or superficially.


Source: Live MCQ Lecture and Cambridge Dictionary.
২৯.
Which of the following is the right spelling?
  1. sunami
  2. tshunami
  3. shunami
  4. tsunami
ব্যাখ্যা
Tsunami (noun) (plural tsunamies);

English Meaning: a long, high sea wave caused by an earthquake or other disturbance.
Bangla Meaning: সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

• Tsunami - a long, high sea wave caused by an earthquake or other disturbance; সুনামি।
- এটি একটি জাপানি শব্দ।

Source: Accessible dictionary by Bangla Academy
৩০.
A Pilgrim is a person who undertakes journey to a -
  1. new country
  2. a mosque
  3. holy place
  4. temple
ব্যাখ্যা
• Pilgrim (Noun)
English Meaning: A person who journeys to a sacred place (Holy place) for religious reasons.
Bangla Meaning: তীর্থযাত্রী।

Synonym: devotee, believer, traveller, wayfare
Example sentence: Thousands of Muslim pilgrims traveled to Mecca.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
৩১.
The adjective of the word 'accident' is -
  1. accidentally
  2. accidental
  3. mishap
  4. disaster
ব্যাখ্যা
• Accident (noun)  আকস্মিক সংঘটন/ঘটনা; দুর্ঘটনা; দুর্দৈব। 
• এর adjective form হচ্ছে - Accidental দৈবায়ত্ত; আপতিক; আকস্মিক। 
- এর adverb form হচ্ছে - accidentally - দৈবক্রমে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Mishap (noun) - অঘটন; বিপত্তি; আপদ; অনর্থপাত; দুর্দৈব; দুর্বিপাক
- Disaster (noun) - ) আকস্মিক দুর্ঘটনা; বিপর্যয় (বন্যা, ভূমিকম্প, যুদ্ধে পরাজয় অথবা বিরাট আর্থিক লোকসান ইত্যাদি)।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২.
The word 'hospitality' is related to -
  1. patient
  2. pathology
  3. entertainment
  4. enjoyment
ব্যাখ্যা
 • Hospitality শব্দের অর্থ অতিথি পরায়ণতা, আপ্যায়ন।
- এর সাথে সম্পর্কিত Entertainment.
- যার অর্থ আপ্যায়ন, মনোরঞ্জন, বিনোদন।

• অন্য অপশন গুলোর মধ্যে -
- Patient অর্থ রোগী।
- Pathology অর্থ রোগতত্ত্ব এবং
- Enjoyment অর্থ উপভোগ, আনন্দ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
The opposite of the word 'diligent' is -
  1. careless
  2. meticulous
  3. industrious
  4. indolent
ব্যাখ্যা
 • 'Diligent' - অধ্যবসায়ী; পরিশ্রমী।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) careless - যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।
খ) meticulous - খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।
গ) industrious - পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী; কৃতশ্রম।
ঘ) indolent - অলস; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিরুদ্যোগী; পরিশ্রমবিমুখ।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যায়, The opposite of the word 'diligent' is - indolent.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Which one is the singular number?
  1. data
  2. criteria
  3. oxen
  4. thesis
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - thesis হচ্ছে singular.
• Thesis:
English meaning: a long piece of writing on a particular subject, especially one that is done for a higher college or university degree.
Bangla meaning: যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য।
Plural form: Theses. 

• অন্য অপশন গুলো - 

• Data (plural)

English Meaning: facts and statistics collected together for reference or analysis.
Bangla Meaning: তথ্যাবলী
- এর singular form হচ্ছে Datum. 

• Criteria (plural)
- Something that is used as a reason for making a judgment or decision.
- এর singular form হচ্ছে - Criterion. যার অর্থ:   বিচারের মাপকাঠি; মানদণ্ড।

• Oxen (plural)
- The plural form of ox is - oxen. 
- Singular - Ox -  গৃহপালিত গবাদিপশুর সাধারণ নাম; ষাঁড়।
- Plural- Oxen - ষাঁড়গুলো।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
'To complete the sentence 'He was charged _____ treason' we need ---
  1. of
  2. off
  3. for
  4. with
ব্যাখ্যা
'To complete the sentence' He was charged _____ treason' we need ---with.
- Complete sentence: He was charged with treason.

• Charge somebody (with):
- কাউকে (কোন কিছুর জন্য) অভিযুক্ত করা, কারো বিরুদ্ধে (কোন কিছুর) অভিযোগ উত্থাপন করা।

• Charge with:
- Impose a duty or task on, as in, He was charged with getting this message to the commissioners.
- Accuse of a crime, as in, He was charged with creating a disturbance.
৩৬.
Being 'down to the earth' means -
  1. close to nature
  2. hopeful
  3. thrown to ground
  4. realistic
ব্যাখ্যা
• Down to earth
English Meaning: with no illusions or pretensions; practical and realistic.
Bangla Meaning: নিরহঙ্কারী, মোহমুক্ত ও বাস্তববাদী।

Ex. Sentence: The players like the coach because he’s down-to-earth and honest with them..
Bangla Meaning: খেলোয়াড়েরা তাদের কোচের মতই নিরহংকারী, মোহমুক্ত ও বাস্তববাদী চরিত্রের।

• অন্য অপশন গুলোর অর্থ - 
- close to nature - প্রকৃতির কাছাকাছি।
- hopeful - আশাবাদী।
- thrown to ground  - মাটিতে ছুঁড়ে ফেলা হয়েছে এমন।

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
'Fed' is the past form of the verb-
  1. food
  2. feed
  3. find
  4. fight
ব্যাখ্যা
• Feed (verb) 
English Meaning: give food to.
Bangla Meaning;  খাওয়ানো; খাদ্য জোগানো।
- এর past and past participle হচ্ছে fed.

• অন্য অপশন গুলোর মধ্যে - 

• Food (noun) খাদ্য; আহার্য; ভোজ্য; খাবার; অন্ন; অশন
• Find (verb) - খুঁজে পাওয়া।
- past tense, past participle - found.
- Find (noun) প্রাপ্তি; প্রাপ্তবস্তু (বিশেষ মূল্যবান)

• Fight (verb) - যুদ্ধ করা; লড়াই করা; শক্রকে পরাজিত করার সম্ভাব্য সব শক্তি প্রয়োগ করা:
- (past tense, past participle fought)) যুদ্ধ করা; লড়াই করা; শক্রকে পরাজিত করার সম্ভাব্য সব শক্তি প্রয়োগ করা।
• Fight (noun) -  যুদ্ধ; লড়াই।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
What is the noun form of 'believe'?
  1. believe
  2. belief
  3. believable
  4. believance
ব্যাখ্যা
Believe (verb) -
English Meaning: accept that (something) is true, especially without proof;
Bangla Meaning; বিশ্বাস করা।
- এর Noun হলো: Belief - an acceptance that something exists or is true, especially one without proof; বিশ্বাস।
- এর adjective হল - believable - বিশ্বাসযোগ্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
Select the right word to fill in the sentence. 'He ran fast lest he _____ miss the train.'
  1. can
  2. should
  3. could
  4. would
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - should.
- Complete sentence: 'He ran fast lest he should miss the train.'

• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might + be + V3 + complement.

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.
- Hesitant to speak out lest he be fired.
৪০.
Phonetics is concerned with _____
  1. pronunciation
  2. word building
  3. sentence
  4. passage
ব্যাখ্যা
• Phonetics is concerned with - Pronunciation.

• ‘Phonetics’
- English Meaning: the study and classification of speech sounds
- Bangla Meaning:  (ভাষার ক্ষেত্রে) যে বানানপদ্ধতি শব্দের/উচ্চারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

Source: Oxford Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৪১.
He advised me ___ smoking.
  1. give up
  2. to stop
  3. to give up
  4. from giving up
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to give up
- Complete Sentence: He advised me to give up smoking.

• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে Infinitive (verb এর base form অথবা to + verb এর base form.) ব্যবহার করতে হবে।
- যেমন- Advise, Manage, Arrange, Demand, Fail, Desire, Propose, Seem, Forget, Hope ইত্যাদি।
- He advised me to give up smoking.
৪২.
I look forward ____ you.
  1. to see
  2. meeting
  3. to hearing from
  4. to meet
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে - to hearing from.
- Complete Sentence: I look forward to hearing from you.

• Use of Look forward: 
- Look forward এরপর to + verb + ing বসে।

Example: 
- I look forward to hearing from you soon.
- I am looking forward to seeing you.
- My friend is looking forward to going to London.

• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
৪৩.
We worked hard so that we ____ succeed.
  1. can
  2. could
  3. may
  4. should
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - could. 
- Complete sentence: We worked hard so that we could succeed.

• So that যুক্ত complex sentence গুলোতে সাধারণত can, could , may, might ইত্যাদি বসে। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যটি যেহেতু   past tense - এ আছে, তাই so that এর পরে can এর past form 'could ' বসবে।
৪৪.
Which one is a compound noun?
  1. Headmaster
  2. Information
  3. Friday
  4. Examination
ব্যাখ্যা
• Headmaster একটি compound noun
- যা head (মাথা) এবং master (শিক্ষক) এ দুটি noun নিয়ে গঠিত।

• Compound Nouns:
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

• There are three forms for compound nouns:
1. open or spaced - space between words (tennis shoe)
2. hyphenated - hyphen between words (six-pack)
3. closed or solid - no space or hyphen between words (bedroom)
৪৫.
The judge acquitted him ___ the charge.
  1. from
  2. of
  3. on
  4. in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: The judge acquitted him of the charge.

• acquit somebody (of something) নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।
- She was acquitted of all the charges against her.

• acquit someone on something: 
- Example: Five months ago, he was acquitted on shoplifting charges.

Source: Cambridge Dictionary and Bangla Academy Dictionary.
৪৬.
The noun form of 'endure' is ____
  1. endurance
  2. endurement
  3. endurence
  4. endurable
ব্যাখ্যা
Endure (verb) - সহ্যকরা
- এর Noun form হচ্ছে - Endurance - ধৈর্য; সহ্যক্ষমতা; সহিষ্ণুতা।

অন্যদিকে, 
• Endurable (adjective) সহনীয়; টেকসই।
• Enduring (adjective) স্থায়ী।
 • Enduringly (adverb)

• endurence এবং endurement বলে কোনো শব্দ হয় না।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৭.
He complied ____ her request.
  1. on
  2. with
  3. to
  4. by
ব্যাখ্যা
• Complied এর পরে appropriate preposition হিসেবে with বসে।

• complied (with)
- to act according to the commands of
- to do what is required by the terms of

Source: Merriam-Webster Dictionary
৪৮.
The adjective form of 'heart' is____
  1. heartly
  2. heartily
  3. hearty
  4. heartable
ব্যাখ্যা
• Heart শব্দের অর্থ হৃৎপিণ্ড, আবেগ-অনুভূতি; এটি একটি noun.
- এর adjective Hearty  (অনুভূতি) আন্তরিক; অকপট; নিষ্কপট; সাদর।

অন্যদিকে, 
Heartily (adverb) - সানন্দে; পূর্ণোদ্যমে; হৃষ্টচিত্তে।
Heartly  এবং Heartable - (কোন শব্দ নেই)

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৯.
What is the plural number of 'spectrum'?
  1. Spectrums
  2. Spectra
  3. Species
  4. Image
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেওয়া সম্ভব হয়নি।


• Spectra or Spectrums হচ্ছে  Spectrum এর plural form.


Spectrum [স্পেকট্রাম্] (noun): 
English Meaning: A range of objects, ideas, or opinions.
Bangla Meaning: বর্ণচ্ছটা; বর্ণালি; (লাক্ষণিক) বিস্তৃতি, বিস্তৃত পরিসর বা ধারা: The whole spectrum of recent political development.

অন্য অপশন গুলোর মধ্যে - 
- Spike - তীক্ষ্ণ, সুচালো আগা বা মুখ; সুচিমুখ ধাতব কীলক বা খুঁটা।
- image -noun - প্রতিমূর্তি।
৫০.
'Null and void' means ____
  1. invalid
  2. valid
  3. lawful
  4. incorrect
ব্যাখ্যা
• Null and void:
English Meaning: having no force, binding power, or validity/ Invalid.
Bangla Meaning: কোনো কার্যকারিতা নেই / বাতিল।

Ex. Sentence: The result of this mayoral election was declared null and void.

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
• Invalid:
- অসিদ্ধ; অপ্রমাণ; অকেজো; বলবত্তাহীন; নির্বল; অনিষ্পন্ন
- অসুস্থতা বা আঘাতের দরুণ দুর্বল বা শক্তিহীন, অশক্ত, অস্বচ্ছ; পঙ্গু; অক্ষম

• Incorrect:
- অশুদ্ধ; অযথার্থ; অসত্য।

• Lawful:
- বৈধ, আইনানুগ।

• Valid:
- সঠিক আনুষ্ঠানিকতাসহ কৃত বা সম্পাদিত বলে কার্যকর; সিদ্ধপ্রমাণ; বৈধ।

• উল্লেখিত অপশন এর অর্থ গুলো বিবেচনা করে দেখা যায় Null and void এর অর্থের সাথে Invalid এর অর্থের মিল পাওয়া যায়।
- তাই ‘Null and void' means - Invalid.

Source: Live MCQ Lecture, Accessible Dictionary by Bangla Academy.
৫১.
কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
  1. CH4
  2. N2O
  3. N2
  4. CO2
ব্যাখ্যা
- গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউজ গ্যাস। 
- কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে - 
• জলীয় বাষ্প, 
কার্বন ডাই অক্সাইড (CO2)
নাইট্রাস অক্সাইড (N2O)
মিথেন (CH4)
• ওজোন (O3), 
• ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ইত্যাদি। 

- কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড হলো পরোক্ষ গ্রীন হাউজ গ্যাস। 
- নাইট্রোজেন (N2) গ্রীন হাউজ গ্যাস নয়। 

উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি - বোর্ড বই, ব্রিটানিকা এবং Royal Society of Chemistry।
৫২.
হিমবাহ উৎপন্ন হয় কোথায়?
  1. পর্বতে
  2. নদীতে
  3. সাগরে
  4. আগ্নেয়গিরিতে
ব্যাখ্যা
হিমবাহ:

- উঁচু পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে ধীরগতি সম্পন্ন চলমান বিশাল, দীর্ঘস্থায়ী তুষার বা বরফের স্তুপ কে হিমবাহ বলে।
- বিশ্বের বেশিরভাগ হিমবাহগুলি মেরু অঞ্চলে, গ্রীনল্যান্ড, কানাডিয়ান আর্কটিক এবং অ্যান্টার্কটিকার মতো অঞ্চলে বিদ্যমান।
- কিছু পর্বত অঞ্চলে নিরক্ষরেখার কাছাকাছি হিমবাহগুলি উৎপন্ন হয়।
- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় হিমবাহ রয়েছে।
- পৃথিবীর সমস্ত জলের প্রায় ২ শতাংশ হিমবাহে হিমায়িত।

তথ্যসূত্র - National Geographic অফিসিয়াল ওয়েবসাইট।
৫৩.
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. ব্রহ্মপুত্র
  4. কর্ণফুলী
ব্যাখ্যা
দেশে দীর্ঘতম নদী:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮টি।
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

অন্যদিকে,
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার' শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

তথ্যসূত্র - ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ। 
৫৪.
ব্ল্যাক বক্স যন্ত্রটি ব্যবহৃত হয় -
  1. রকেটে
  2. উড়োজাহাজে
  3. ট্রেনে
  4. সাবমেরিনে
ব্যাখ্যা
ব্ল্যাক বক্স:

- ব্ল্যাক বক্স একটি যন্ত্র যাতে বিমান উড্ডয়নের শুরু থেকে অবতরণ পর্যন্ত সমস্ত ঘটনা রেকর্ড করা থাকে।
- এটিকে বিমানের ‘ফ্লাইট ডেটা রেকর্ডারও’ বলা হয়।
- নিরাপত্তার কথা বিবেচনা করে ব্ল্যাক বক্স সাধারণত বিমানের পিছনের দিকে রাখা হয়।
- এটি টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি ও একটি টাইটানিয়াম বাক্সে আবদ্ধ থাকে।
- প্রথম দিকে এটি লাল রঙের ছিল এবং ‘রেড এগ' নামে পরিচিত ছিল।
- ডিভাইসটির ভিতরের দেয়ালগুলি কালো রঙের ছিল, তাই পরবর্তীতে এটি ‘ব্ল্যাক বক্স’ নামে পরিচিত পায়।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ০৮ জানুয়ারি ২০২২।
৫৫.
বস্তুর ধর্ম ধারণ করে এরূপ ক্ষুদ্রতম কণিকার নাম -
  1. পরমাণু
  2. অণু
  3. কণা
  4. মৌল
ব্যাখ্যা
ক্ষুদ্রতম কণার মতবাদ: 
- মৌলিক বা যৌগিক পদার্থকে ক্রমাগত ভাঙতে ভাঙতে এক পর্যায়ে এটি ক্ষুদ্রতম কণায় পরিণত হয়। 
- এই ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। 
- গ্রিক দার্শনিক ডেমক্রিটাস (Democritus) খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। 
- তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য (যা আর ভাঙা যায় না কণা দিয়ে তৈরি।
- তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা এটম। এটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ এটমস (Atomos) থেকে, যার অর্থ হলো অবিভাজ্য (Indivisible) বা যা ভাঙা যায় না। 
- তাঁর সমসাময়িক আরও দুজন দার্শনিক প্লেটো (Plato) এবং অ্যারিস্টটল ( Aristotle) তাঁর মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। 
- অ্যারিস্টটলের মতে, পদার্থসমূহ অবিচ্ছেদ্য (Continuous) এবং ভাঙনের কোনো সীমা নেই অর্থাৎ যতই ভাঙা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। 

অণু ও পরমাণু: 
- আমরা ডাল্টনের মতবাদ থেকে জানলাম যে, পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এ ক্ষুদ্র কণাদেরকে পরমাণু বলা হয়। 
- তবে পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। 
- এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। 
- অণুরা মুক্ত অবস্থায় থাকতে পারে। 
- মৌলিক পদার্থের বেলায় শুধু ঐ পদার্থের পরমাণুরা যুক্ত হয়ে অণু গঠন করে। 
যেমন- দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করে। 

- পরমাণু নামক ক্ষুদ্র কণা দ্বারা পদার্থ গঠিত। 
- এরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না। 
- দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে। 
- একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অণু গঠন করে। 
- আর দুই বা ততোধিক পদার্থের পরমাণু মিলে যৌগিক পদার্থের অণু গঠন করে। 
অর্থাৎ, বস্তুর ধর্ম ধারণ করে এরূপ ক্ষুদ্রতম কণিকার নাম অণু। 
- অণু স্বাধীনভাবে থাকতে পারে। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৫৬.
আওয়ামী লীগের ৬ দফা কোন সালে পেশ করা হয়?
  1. ১৯৬৫
  2. ১৯৬৬
  3. ১৯৬৭
  4. ১৯৬৮
ব্যাখ্যা
ছয় দফা:

- ৭ জুন ছয় দফা দিবস। 
- ছয় দফা দাবি ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত। 
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা 'ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত। 

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৫৭.
আরব বসন্তের সূচনা কোথায় হয়?
  1. সিরিয়া
  2. মিশর
  3. ইয়ামেন
  4. তিউনিশিয়া
ব্যাখ্যা
আরব বসন্ত (Arab Spring):

- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাজতন্ত্র ও একনায়কতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ২০১০ সালে শুরু হয়, সেগুলোকে একত্রে আরব বসন্ত বলে ।
- আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। এই কারনে তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।
- পশ্চিমা সংবাদ মাধ্যম ২০১১ সালে প্রথম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্বৈরশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংঘটিত গণআন্দোলনকে “আরব বসন্ত” ( Arab Spring ) আখ্যা দেয়।
- ২০১৩ সালের দিকে এসে আরব বসন্তের আন্দোলন স্তিমিত হয়ে যায়।
- আরব বসন্তের প্রভাবে তিউনিশিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া প্রভৃতি দেশে - ক্ষমতা বদল বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা হ্রাস ইত্যাদি পরিবর্তন ঘটেছে।
- এখনো এই তথাকথিত আরব বসন্তের জেরে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া প্রভৃতি দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।

তথ্যসূত্র - Britannica.com
৫৮.
কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয়?
  1. IBRD
  2. IDA
  3. IMF
  4. IFC
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- এটি সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত- ওয়াশিংটন, ডি.সি.-তে।
- ১৯৭২ সালের ১৭ আগস্ট বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- IMF বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয়।

- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫৯.
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  1. হোয়াং হো
  2. ইয়াংসিকিয়াং
  3. গঙ্গা
  4. সিন্ধু
ব্যাখ্যা
ইয়াংসিকিয়াং:

- ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী।
- এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী।
- এর দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)।
- তিব্বতের মালভূমির উৎস থেকে পূর্ব চীন সাগরে এর পর্যন্ত নদীটি ১০ টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
৬০.
সারা বছর তুষার আবৃত থাকে -
  1. ফিনল্যান্ড
  2. নেদারল্যান্ডস
  3. গ্রিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
গ্রিনল্যান্ড:

- সারা বছর তুষার আবৃত থাকে গ্রীনল্যান্ড।
- পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম - গ্রীনল্যান্ড।
- দ্বীপটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র হিসাবে শাসন কাজ পরিচালনা করে।
- এর রাজধানী - নুক (Nuuk) এবং ২১ লক্ষ ৬৬ হাজার বর্গ কিলোমিটার প্রায়।

তথ্যসূত্র - Britannica.com
৬১.
আফ্রিকা ইউরোপকে বিভক্ত করেছে-
  1. সুয়েজ খাল
  2. বসফরাস প্রণালী
  3. ডোভার প্রণালী
  4. জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা
জিব্রাল্টার প্রণালী:

- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
- এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
- প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
- যার গড় গভীরতা ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।

তথ্যসূত্র - Britannica.com
৬২.
FAO - এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. বার্লিন
  3. রোম
  4. প্যারিস
ব্যাখ্যা
FAO:

- FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৬৩.
আয়তনে বিশ্বের ২য় বৃহত্তম দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. কানাডা
ব্যাখ্যা
কানাডা:
- কানাডা উত্তর আমেরিকার দেশ।
- এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- এর আয়তন ৯,৯৮৪,৬৭০ বর্গ কি.মি.।
- দেশটির রাজধানী অটোয়া।

অন্যদিকে,
- পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১৭০৭৫৪০০ বর্গ ক.মি.।
- পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ চীনের আয়তন ৯৫৭২৯০০ বর্গ ক.মি.।
- পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতের আয়তন ৩২৮৭৪৬৯ বর্গ ক.মি.।
- আয়তনের দিক থেকে বাংলাদেশ ৯৪ তম।

তথ্যসূত্র - Britannica.com
৬৪.
বাংলাদেশের কোন উপজাতি মুসলমান?
  1. গারো
  2. সাঁওতাল
  3. পাঙন
  4. চাকমা
ব্যাখ্যা
পাঙন:

- বাংলাদেশের একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি হলো পাঙন।
- এরা বৃহত্তর সিলেট অঞ্চলে বসবাস করে।
- এরা সিলেটের মণিপুরী সম্প্রদায়ের একটি বিচ্ছিন্ন অংশ। 

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৬৫.
বাংলাদেশে মিঠাপানির প্রধান উৎস কোনটি?
  1. সমুদ্র
  2. নদী
  3. বৃষ্টি
  4. ভূ-গর্ভ
ব্যাখ্যা
ভূগর্ভস্থ পানি:

- ভূ-পৃষ্ঠের নিচে সঞ্চিত পানি সম্পদ যা প্রধানত ভূ-পৃষ্ঠের সঞ্চয়িত পানি নিয়ে গঠিত।
- এই পানি মৃত্তিকা ও তার রন্ধ্রে সঞ্চিত হয়। ভূগর্ভস্থ পানির উপরের স্তরকে বলে ভূ-জলপৃষ্ঠ (water table)।
- বাংলাদেশে মিঠাপানির প্রধান উৎস ভূগর্ভস্থ পানি।
- পৃথিবীর স্বাদুজল সম্পদের প্রায় ৩০% আসে ভূগর্ভস্থ পানি থেকে।
- আহরণযোগ্য সাধু পানির প্রায় ৯৭% আসে ভূগর্ভস্থ পানি থেকে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
৬৬.
বাংলার আদি অধিবাসী কোন ভাষী ছিল?
  1. সংস্কৃত
  2. বাংলা
  3. অষ্ট্রিক
  4. হিন্দি
ব্যাখ্যা
বাংলার আদি অধিবাসী:

- বাংলার আদি অধিবাসীদের অস্ট্রিক ভাষাভাষী ছিলেন।
- বাংলাদেশের সাঁওতাল, বাঁশফোড়, রাজবংশী প্রভৃতি আদি অষ্ট্রেলীয়দের সঙ্গে সম্পৃক্ত।
- এই আদি জনগোষ্ঠীগুলি দ্বারা নির্মিত সমাজ ও সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে আর্যদের আগমনের পর।
- বাংলাদেশের জনপ্রবাহে মঙ্গোলীয় রক্তেরও পরিচয় পাওয়া যায়। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৭.
কিয়োটো প্রটোকল কোনটির সাথে সম্পর্কিত?
  1. শান্তি
  2. কৃষি
  3. বাণিজ্য
  4. পরিবেশ
ব্যাখ্যা
কিয়েটো প্রোটকল:

- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।

তথ্যসূত্র - Britannica.com
৬৮.
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
  1. RAM
  2. ROM
  3. হার্ডওয়্যার
  4. সফটওয়্যার
ব্যাখ্যা
ROM: 
- ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory. 
- এটি মূলত এক ধরনের নন-ভোলাইটল মেমোরি (Non-Volatile Memory)। অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না। 
- কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। 
- কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে। 
- সাধারণত রমে নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। 
- রমে ম্যানুফেকচাররার কর্তৃক প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা থাকে। 
- সাধারণত রমে সংরক্ষিত তথ্য শুধু পড়া যায়, লেখা যায় না। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
  1. লাইবেরিয়া
  2. কঙ্গো
  3. সোমালিয়া
  4. সুদান
ব্যাখ্যা
বাংলাদেশ স্কয়ার:

- বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত।
- ২০০৩ সাল থেকে জাতিসংঘ মিশনের জন্য বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী লাইবেরিয়ায় কাজ করে চলেছে।
- ২০০৮ সালে বাংলাদেশি শান্তিরক্ষীরা 'বাংলাদেশ স্কয়ার' নামে একটি অবসর কাটানোর জন্য শিক্ষামূলক স্থাপনা নির্মাণ করেন।
- জিরাঙ্গার এ শহরে ভোকেশনাল প্রশিক্ষণের পাশাপাশি বাচ্চাদের খেলাধুলারও ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র - United Nations Office For the Coordination of Humanitarian Affairs.
৭০.
মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে?
  1. ১১
ব্যাখ্যা
তারামন বিবি:

- তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন যার সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের (বীর উত্তম)।
- বাংলাদেশের দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি।
- তারামন বিবির আসল নাম ছিল তারাবানু।
- মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর।
- মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন।
- মুক্তিযুদ্ধে বিজয়ের পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার তাকে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত করে।
- মৃত্যুবরণ করেন ২০১৮ সালের ১ ডিসেম্বর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ডেইলি স্টার, ১ ডিসেম্বর, ২০২১।
৭১.
বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
  1. ফকির মজনু শাহ
  2. দুদু মিয়া
  3. তিতুমীর
  4. মীর কাশেম
ব্যাখ্যা
তিতুমীর:

- তিতুমীরের নেতৃত্বে পরিচালিত আন্দোলন তাহরিক ই মুহম্মদীয়া।
- মীর নিসার আলী ওরফে তিতুমীর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের (তাহরিক ই মুহম্মদীয়া) জোয়ার চলছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে এই আন্দোলন প্রবল আকার ধারণ করে।
- ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
- তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
- ১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর তাঁর প্রধান ঘাটি স্থাপন করেন। নির্মাণ করেন ইতিহাস খ্যাত তাঁর বাঁশের কেল্লা।
- ১৮৩১ খ্রিস্টাব্দে তিতুমীরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনা বাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিতুমীরের নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।এই যুদ্ধে তিনি নিহত হন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজি কোন সালে?
  1. ১৯৪৩
  2. ১৮৫০
  3. ১৯২১
  4. ১৯৫০
ব্যাখ্যা
পঞ্চাশের মন্বন্তর:

- ১৯৪৩ সালের দুর্ভিক্ষ সাধারণত পঞ্চাশের মন্বন্তর (বাংলা ১৩৫০ সালে) হিসেবে পরিচিত গুরুতর দুর্যোগ।
- এতে প্রদেশের প্রায় সাত লক্ষ পরিবারের অথবা ৩৮ লক্ষ মানুষের অর্থনৈতিক অবস্থা ও সামাজিক মর্যাদার লক্ষণীয় অবনতি ঘটে।
- ১৯৪৩ থেকে ১৯৪৬ সালব্যাপী দুর্ভিক্ষে এবং এর ফলে সৃষ্ট মহামারিতে ৩৫ থেকে ৩৮ লক্ষ লোক মারা যায়।
- এ মৃত্যুর হার ছিল স্বাভাবিক মৃত্যুর হারের চেয়ে বেশি।
- প্রকৃত পক্ষে, এ উপমহাদেশের যে কোনো অংশে ১৭৭০ সালের পর যেসব দুর্ভিক্ষ আঘাত হানে তার মধ্যে এটি ছিল চরমতম।

তথ্যসুত্র - বাংলাপিডিয়া।
৭৩.
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় কোন সালে?
  1. ১৯৫২
  2. ১৯৫৪
  3. ১৯৫৬
  4. ১৯৫৫
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:

- ১৯৫৩ সালে ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো 'নৌকা'।
- নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিলো 'হারিকেন'।
- নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

তথ্যসূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
লাল আলোতে নীল রং এর বস্তু কেমন দেখায়?
  1. বেগুনি
  2. সবুজ
  3. হলুদ
  4. কালো
ব্যাখ্যা
- লাল আলোতে নীল, হলুদ ইত্যাদি রংয়ের বস্তুকে কালো দেখায়। 
- আমরা জানি, কোন বর্ণ ঐ বর্ণের আলো ছাড়া অন্য সকল বর্ণের আলোকে শোষণ করে নেয়। 
- এক্ষেত্রে লাল আলোতে হলুদ বস্তুর রং লাল আলো শোষণ করে নেবে। 
- ফলে কোনো বর্ণের আলো প্রতিফলিত হবে না। 
- সুতরাং লাল আলোতে হলুদ বস্তু কালো দেখাবে। 

উৎস: পদার্থবিজ্ঞান,  নবম-দশম শ্রেণি। 
৭৫.
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
  1. ১৯২০
  2. ১৯২১
  3. ১৯২২
  4. ১৯২৩
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়:

- ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় নি। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হবে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭৬.
০.৫ × ০.০৩ × ০.০১ = কত?
  1. ০.১৫
  2. ০.০১৫
  3. ০.০০১৫
  4. ০.০০০১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ × ০.০৩ × ০.০১ = কত?

সমাধান:
০.৫ × ০.০৩ × ০.০১
= ০.০০০১৫
৭৭.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ৩/৫
  2. ৫/৭
  3. ৭/৯
  4. ৭/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৫ = ০.৬
৫/৭ = ০ .৭১
৭/৯ = ০.৭৭
৭/১১ = ০.৬৩
৭৮.
প্রথম ও দ্বিতীয় সংখ্যায় গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৫৬ । দ্বিতীয় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যায় গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৫৬ । দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
৩৫ ও ৫৬ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা 

৩৫ = ৫ × ৭ 
৫৬ = ৭ × ৮ 
৩৫ ও ৫৬ এর গ.সা.গু = ৭

দ্বিতীয় সংখ্যাটি = ৭
৭৯.
১ মেট্রিক টন চাল ৫০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে বণ্টন করা হলে, প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?
  1. ২ কেজি
  2. ৫ কেজি
  3. ২৫ কেজি
  4. ২০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন চাল ৫০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে বণ্টন করা হলে, প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?

সমাধান:
আমরা জানি
১ মেট্রিক টন = ১০০০ কেজি 

৫০ জন শ্রমিক চাল পাবে ১০০০ কেজি
১ জন শ্রমিক চাল পাবে ১০০০/৫০ কেজি
= ২০ কেজি
৮০.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৪ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৫ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৪ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের প্রাথমিক ক্ষেত্রফল ১ বর্গএকক
বৃত্তের পরিবর্তিত ক্ষেত্রফল ১ × ৪ বা ৪ বর্গএকক
প্রাথমিক ও পরিবর্তিত ব্যাসার্ধ যথাক্রমে r ও R হলে
১/৪ = πr²/ πR²
r/R = ১/২
r : R = ১ : ২
ব্যাসার্ধ ২ গুণ বাড়বে।
৮১.
২০২৬ সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে?
  1. ২৮
  2. ২৯
  3. ৩০
  4. ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে?

সমাধান: 
লিপ ইয়ার না হওয়ায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস হবে ২৮ দিনে হবে।
৮২.
ABCD সামান্তরিকের ∠A = ১২০° হলে ∠B এর মান কত?
  1. ৬০°
  2. ৮০°
  3. ১০০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন:  ABCD সামান্তরিকের ∠A = ১২০° হলে ∠B এর মান কত?

সমাধান:

আমরা জানি,
সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল ১৮০° এবং কর্ণ বরাবর বিপরীত কোণগুলো পরস্পর সমান।
অর্থাৎ ABCD সামন্তরিকে A ও B কোণের যোগফল ১৮০° এবং B ও D কোণ পরস্পর সমান।

এখন
∴ ∠B + ∠A = 180°
বা, 120° + ∠B = 180°
বা, ∠B = 180° - 120°
∴ ∠B = 60°
৮৩.
4x2 - 13x - 12 এর উৎপাদক কত?
  1. (x - 4)(4x + 3)
  2. (2x - 4)(2x - 3)
  3. (2x - 4)(2x + 3)
  4. (x + 4)(4x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 13x - 12 এর উৎপাদক কত?

সমাধান:
4x2 - 13x - 12
= 4x2 - 16x + 3x - 12
= 4x(x - 4) + 3(x - 4)
=(x - 4)(4x + 3)
৮৪.
x - 1/x = 5 হলে (x4 + 1)/x2 এর মান কত?
  1. ২৩
  2. ২৫
  3. ২৭
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 5 হলে (x4 + 1)/x2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে
 x - 1/x = 5

(x4 + 1)/x2 =x4/x2 + 1/x2
= x2 + 1/x2
= (x - 1/x)2 + 2.x.1/x
= 52 + 2
= 25 +2
= 27
৮৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ২০ মিটার
  2. ২৫ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার 
∴আয়তক্ষেত্রের  দৈর্ঘ্য = ২ক মিটার

প্রশ্নমতে,
২ক × ক = ৫০
বা, ২ক = ৫০
বা, ক = ২৫
∴ ক = ৫ মিটার

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × {(২ × ৫)  + ৫}
= ২ × ১৫
= ৩০ মিটার
৮৬.
শতকরা বার্ষিক ১০ টাকা হার লভ্যাংশে কত বছরে ২৭৫ টাকায় মুনাফা ১৩৭.৫০ টাকা হবে?
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ৭ বছর
  4. ৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১০ টাকা হার লভ্যাংশে কত বছরে ২৭৫ টাকায় মুনাফা ১৩৭.৫০ টাকা হবে?

সমাধান:
আসল P = ২৭৫ টাকা
সুদ I = ১৩৭.৫০ টাকা

মুনাফার হার r  = ১০%
=  ১০/১০০
= ১/১০

সময় n = ?

আমরা জানি 
I = Pnr 
Pnr = I 
n = I/Pr
= ১৩৭.৫০/{২৭৫ × (১/১০)}
=১৩৭.৫০/২৭.৫
= ৫
৮৭.
কোন সংখ্যার ১৭% হতে ১৭ বিয়োগ করলে বিয়োগফল ১৭ হবে?
  1. ৬৮
  2. ১০২
  3. ১৩৬
  4. ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১৭% হতে ১৭ বিয়োগ করলে বিয়োগফল ১৭ হবে?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক এর ১৭% - ১৭ = ১৭
বা, ১৭ক/১০০ = ১৭ + ১৭
বা, ১৭ক/১০০ = ৩৪
বা, ১৭ক = ৩৪ × ১০০
বা, ক = (৩৪ × ১০০)/১৭
ক = ২০০ 
৮৮.
এসএসসি পরীক্ষায় রসায়নে ৭৫% ছাত্র পাস করেছে। রসায়নে মোট ফেলের সংখ্যা ৮৫ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ১৬০
  2. ২৫০
  3. ৩৪০
  4. ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: এসএসসি পরীক্ষায় রসায়নে ৭৫% ছাত্র পাস করেছে। রসায়নে মোট ফেলের সংখ্যা ৮৫ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
রসায়ন পরীক্ষায় পাসের হার = ৭৫%
রসায়ন পরীক্ষায় ফেলের হার = (১০০ - ৭৫)% = ২৫%

২৫ জন ফেল করলে মোট পরীক্ষার্থী ১০০ জন
১ জন ফেল করলে মোট পরীক্ষার্থী ১০০/২৫ জন
৮৫ জন ফেল করলে মোট পরীক্ষার্থী (১০০ × ৮৫)/২৫ জন
= ৩৪০ জন
৮৯.
কাচ পানি অপেক্ষা ৩.৫ গুণ ভারী হয় তবে ৭০ সিসি কাচের ওজন কত গ্রাম?
  1. ১৪৫
  2. ২৪৫
  3. ৩৪৫
  4. ৪৪৫
ব্যাখ্যা
১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম
৭০ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ × ৭০  গ্রাম
= ৭০ গ্রাম

∴ ৭০ ঘন সেন্টিমিটার কাচের ওজন (৭০ × ৩.৫) = ২৪৫ গ্রাম
৯০.
একজন নাবিক স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ৮ কি.মি. যায় এবং প্রতিকূলে ৫ ঘণ্টায় ফিরে আসে। মোট ভ্রমণে তার গড় গতিবেগ ঘণ্টায় কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একজন নাবিক স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ৮ কি.মি. যায় এবং প্রতিকূলে ৫ ঘণ্টায় ফিরে আসে। মোট ভ্রমণে তার গড় গতিবেগ ঘণ্টায় কত?

সমাধান:
মোট সময় = ৩ + ৫ = ৮ ঘণ্টা
মোট দূরত্ব = ৮ + ৮ = ১৬ কি.মি.

মোট ভ্রমণে গড় গতিবেগ = ১৬/৮ = ২ কি.মি./ঘণ্টা
৯১.
একজন কর্মচারীর বেতন ৯০% বৃদ্ধি পেলে তিনি ৩৮০০০ টাকা পায়। পূর্বে তার বেতন কত টাকা ছিল?
  1. ১৯০০০
  2. ২০০০০
  3. ২৯০০০
  4. ৩৫০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মচারীর বেতন ৯০% বৃদ্ধি পেলে তিনি ৩৮০০০ টাকা পায়। পূর্বে তার বেতন কত টাকা ছিল?

সমাধান: 
বেতন ৯০% বৃদ্ধিতে

পূর্বের বেতন ১০০ টাকা হলে বর্তমানের বেতন = (১০০ + ৯০) টাকা বা ১৯০ টাকা

বর্তমানের বেতন ১৯০ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা
বর্তমানের বেতন ১ টাকা হলে পূর্বের বেতন ১০০/১৯০ টাকা
বর্তমানের বেতন ৩৮০০০ টাকা হলে পূর্বের বেতন (১০০ × ৩৮০০০)/১৯০ টাকা
= ২০০০০ টাকা
৯২.
p + q = 6 হলে pq এর সর্বোচ্চ মান কত?
  1. 7
  2. 8
  3. 9
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: p + q = 6 হলে pq এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + q = 6
তাই,
p এর মান 1 হলে q এর মান 5 হয়।
∴ pq = 5
p এর মান 2 হলে q এর মান 4 হয়।
∴ pq = 8
p এর মান 3 হলে q এর মান 3 হয়।
∴ pq = 9
p এর মান 4 হলে q এর মান 2 হয়।
∴ pq = 8
p এর মান 5 হলে q এর মান 1 হয়।
∴ pq = 5
সুতরাং pq এর বৃহত্তম মান 9.
৯৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৪৭
  2. ৮৭
  3. ৯১
  4. ১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৪৭ মৌলিক সংখ্যা ।
৯৪.
তিনটি সংখ্যার গুণফল ৩১৫। দুইটি সংখ্যা ৫ ও ৭ হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গুণফল ৩১৫। দুইটি সংখ্যা ৫ ও ৭ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
তৃতীয় সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
৫ × ৭ × ক = ৩১৫
ক = ৩১৫/(৫ × ৭)
ক = ৭
৯৫.
রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি?
  1. (১/২) × ভূমি × উচ্চতা
  2. (১/৩) × ভূমি × উচ্চতা
  3. (১/৪) × ভূমি × উচ্চতা
  4. (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
ব্যাখ্যা
সমাধান:
রম্বস
- যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- রম্বসের বিপরীত বাহু সমান্তরাল।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
- রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
৯৬.
কোনো ত্রিভুজের দুইটি কোণ ২০° ও ৭০° হলে ত্রিভুজটি -
  1. স্থুল কোণী
  2. সমকোণী
  3. সূক্ষ্মকোণী
  4. বিষমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের দুইটি কোণ ২০° ও ৭০° হলে ত্রিভুজটি -

সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি  ১৮০°
ত্রিভুজটির অপর কোণ ১৮০° - (২০° + ৭০°) = ৯০°
∴ ত্রিভুজটি সমকোণী।
৯৭.
তিনটি বাহুর (সেমি এককে) দেওয়া হলে কোন ক্ষেত্রে ত্রিভুজ সম্ভব হবে?
  1. ৩, ৫, ৬
  2. ৪, ৫, ৯
  3. ৫, ৬, ১২
  4. ৬, ৭, ১৬
ব্যাখ্যা
- তিনটি বাহু দিয়ে ত্রিভুজ তৈরি করতে হলে অবশ্যই সবচেয়ে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুটির চেয়ে বড় হতে হবে।
- ৩ সেমি, ৫ সেমি ও ৬ সেমি দৈর্ঘ্যের বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব।
- কারণ এ ক্ষেত্রে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড়।
৯৮.
(9a2 + 16b2) রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. 6ab
  2. 12ab
  3. 24ab
  4. 36ab
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান: 
9a2 + 16b2
= (3a)2 + 2.3a.4b + (4b)2 - 24ab
= (3a + 4b)2 - 24ab

অতএব, 9a2 + 16b2 রাশিটির সাথে 24ab যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।
৯৯.
যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয়, সেগুলো হলো-
  1. দৈর্ঘ্য ও ভর
  2. প্রস্থ ও উচ্চতা
  3. প্রস্থ ও ভর
  4. দৈর্ঘ্য ও প্রস্থ
ব্যাখ্যা
তল:
- ঘনবস্তুর উপরিভাগকে তল (Surface) বলা হয়।
- প্রত্যেক ঘনবস্তু এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ থাকে।
- বাক্সের পৃষ্ঠতল হচ্ছে সমতল (Plane Surface) 
- গোলকের উপর তল হচ্ছে বক্রতল (Curved Surface)।
- তলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কোনো উচ্চতা নাই। 
- তল দ্বিমাত্রিক (Two-dimensional)।
১০০.
একটি কাজের ১/৩ অংশ শেষ হয় ৩ দিনে, ঐ কাজের ৩ গুণ কাজ সম্পন্ন করতে কত দিন লাগবে?
  1. ৯ দিন
  2. ১৮ দিন
  3. ২৭ দিন
  4. ৩৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজের ১/৩ অংশ শেষ হয় ৩ দিনে, ঐ কাজের ৩ গুণ কাজ সম্পন্ন করতে কত দিন লাগবে?

সমাধান:
১/৩ অংশ কাজ শেষ হয় ৩ দিনে।
১ অংশ কাজ শেষ হয় ৩ × ৩ দিনে।
= ৯ দিনে।

কাজটির ৩ গুন শেষ হয় = ৩ × ৯ = ২৭ দিনে।