পরীক্ষা আর্কাইভ

কর্মসংস্থান ব্যাংক - ডাটা এন্ট্রি অপারেটর

পরীক্ষাBIBMতারিখ১৮ আগস্ট, ২০২৩সময়30 minutes৪৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
কর্মসংস্থান ব্যাংক পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৪) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৮.০৮.২০২৩ Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কর্মসংস্থান ব্যাংক - ডাটা এন্ট্রি অপারেটর

BIBM · ১৮ আগস্ট, ২০২৩ · ৪৫ প্রশ্ন

.
‘কবর’ নাটক কে লিখেছেন?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) আবু ইসহাক
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• 'কবর' নাটকের রচয়িতা হলেন- মুনীর চৌধুরী

• 'কবর' নাটক
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

• মুনীর চৌধুরী রচিত মৌলিক নাটক: 
- রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দন্ডকারণ্য।

• তাঁর রচিত অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মৃত জনে দেহ প্রাণ’ নিম্নরেখ পদটি কোন কারেক কোন বিভক্তি?
  1. ক) কর্ম, দ্বিতীয়া
  2. খ) কর্ম সপ্তমী
  3. গ) সম্প্রদান চতুর্থ
  4. ঘ) সম্প্রদানে সপ্তমী
সঠিক উত্তর:
ঘ) সম্প্রদানে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্প্রদানে সপ্তমী
ব্যাখ্যা
• 'মৃত জনে দেহ প্রাণ' বাক্যে 'মৃত জনে' সম্প্রদানে সপ্তমী বিভক্তি।

• সম্প্রদান কারক:
- যাকে স্বত ত্যাগ করে কিছুদেওয়া হয় তাকে সম্প্রদান কারক বলে ।
- কাকে দান করা হলো ? প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় সেটিই সম্প্রদান কারক ।
- সম্প্রদান কারকের নিয়ম অন্যান্য নিয়মের মতোই সংস্কৃত ব্যাকরণ থেকেই এসেছে ।

• সম্প্রদান কারকে গুরুত্বপূর্ণ কিছু বিভক্তির প্রয়োগ :
- ভিক্ষা দাও আসিলে ভিক্ষুক । (কাকে ভিক্ষা দাও? ভিক্ষুক) : এখানে ভিক্ষুক সম্প্রদান কারকে শূন্য বিভক্তি।
- অসহায়কে খাদ্য দাও । (কাকে দান করা হলো? অসহায়কে) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি।
- অন্ধজনে দেহ আলো । (কাকে দান করা হলো? অন্ধজনে) : সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
- সমিতিতে চাঁদা দাও । (কাকে দান করা হলো? সমিতিতে) : সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ।
.
‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ তাকে এক কথায় কি বলে?
  1. ক) অকুতোভয়
  2. খ) নির্ভয়
  3. গ) নির্ভিক
  4. ঘ) ভয়শূন্য
সঠিক উত্তর:
ক) অকুতোভয়
উত্তর
সঠিক উত্তর:
ক) অকুতোভয়
ব্যাখ্যা
• যার কোনো কিছু থেকেই ভয় নেই - অকুতোভয়

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ এক কথায় প্রকাশ - অনন্যসাধারণ।
- ‘কি করতে হবে যে স্থির করতে পারে না’ এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- ‘দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার’ এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) গীতাঞ্জলি
  2. খ) গীতাঞ্জলী
  3. গ) গিতাঞ্জলি
  4. ঘ) গিতাঞ্জলী
সঠিক উত্তর:
ক) গীতাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
ক) গীতাঞ্জলি
ব্যাখ্যা
• গীতাঞ্জলি (বিশেষ্য):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে গিতান্‌জোলি।
- এছাড়া এটি সংস্কৃত শব্দ যা গীত+অঞ্জলি থেকে এসেছে।
- এটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থবিশেষ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'Agronomy' পারিভাষিক শব্দের অর্থ কি?
  1. ক) কৃষক
  2. খ) কৃষি কাজ
  3. গ) কৃষি বিদ্যা
  4. ঘ) কর্ষণকৃত জমি
সঠিক উত্তর:
গ) কৃষি বিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষি বিদ্যা
ব্যাখ্যা
• 'Agronomy' পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে কৃষি বিদ্যা

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Manuscript - পাণ্ডুলিপি।
Gazette - ঘোষণাপত্র।
Apprentice - শিক্ষানবিশ।
Invoice - চালান, প্রেরিতক-সূচি।
Manifesto - ইশতেহার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘অপু ও দুর্গা’ চরিত্র দুটি কোন উপন্যাসের?
  1. ক) জননী
  2. খ) অশনিসংকেত
  3. গ) পথের পাঁচালী
  4. ঘ) আরন্যক
সঠিক উত্তর:
গ) পথের পাঁচালী
উত্তর
সঠিক উত্তর:
গ) পথের পাঁচালী
ব্যাখ্যা
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালী' উপন্যাসের চরিত্র হচ্ছে ‘অপু ও দুর্গা’

• পথের পাঁচালী:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।
- এছাড়াও 'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।
- উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো- 
- অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, সর্বজয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘এ কী অপরুপ রুপে মা তোমায়/ হেরিনু পল্লী জননী’ - চরণটি কোন কবির?
  1. ক) আব্দুল হাকিম
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) ডি. এল রায়
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লি-জননী'- গানটির গীতিকার 'কাজী নজরুল ইসলাম'

• গানটির কয়েকটি লাইন: 
এ কী অপরূপ রূপে মা তোমায়
হেরিনু পল্লি-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে
ঝলমল করে লাবণি॥
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম-কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- ব্যাথার দান (প্রথম প্রকাশিত),
- শিউলিমালা ও
- রিক্তের বেদন।

 • তাঁর রচিত উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘তিমির’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সমুদয়
  2. খ) অপচয়
  3. গ) অন্ধকার
  4. ঘ) আলোক
সঠিক উত্তর:
ঘ) আলোক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলোক
ব্যাখ্যা
• ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ হচ্ছে আলোক

অন্যদিকে,
• অপচয় শব্দের বিপরীত শব্দ উপচয়/ সঞ্চয়।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
  1. ক) অহিনকুল সম্বন্ধ
  2. খ) আদায় কাচকলায়
  3. গ) তাসের ঘর
  4. ঘ) সাপে নেউলে
সঠিক উত্তর:
গ) তাসের ঘর
উত্তর
সঠিক উত্তর:
গ) তাসের ঘর
ব্যাখ্যা
- 'তাসের ঘর' বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী যা অন্যান্য অপশন থেকে অর্থগতভাবে ভিন্ন।

অন্যদিকে,
• 'অহিনকুল সম্বন্ধ' বাগধারাটির অর্থ- ভীষন শত্রুতা।
• আদায় কাচকলায় বাগধারাটির অর্থ- ঘাের শত্রুতা।
• সাপে নেউলে বাগধারাটির অর্থ- ভীষন শত্রুতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১০.
‘ধান ভানতে শিবের গীত’ - এ প্রবাদটি দিয়ে কি বুঝায়?
  1. ক) একের জন্য অপরের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া
  2. খ) প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা
  3. গ) ক্ষুদে ব্যক্তির বড়াই
  4. ঘ) কাজ আরম্ভ করার সাথে সাথে ফলের প্রত্যাশা
সঠিক উত্তর:
খ) প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা
ব্যাখ্যা
• 'প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা' ধান ভানতে শিবের গীত প্রবাদটি ব্যবহার করা হয়।

• কিছু প্রচলিত প্রবাদ প্রবচনের উদাহরণ:
- ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে = দুর্ভাগ্য সর্বত্রগামী।
- ছোট মুখে বড় কথা = ছোটদের দ্বারা বা অযোগ্য লোকের দ্বারা মানী লোকের অসম্মান করা। 
- ম্যাও ধরা = তোষামোদ করা। 
- বজ্র আটুনি ফস্‌কা গেরো = বড় বড় কথা বা পরিকল্পনা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
১১.
I hope to meet you ____ in January.
  1. ক) Sometimes
  2. খ) Sometime
  3. গ) Some What
  4. ঘ) Something
সঠিক উত্তর:
খ) Sometime
উত্তর
সঠিক উত্তর:
খ) Sometime
ব্যাখ্যা
ক) Sometimes (adverb): 
Meaning - On some occasions but not always or often; 

খ) Sometime (adverb): 
Meaning - At a time in the future or the past that is not known or not stated; কোনো এক সময়ে: I met him sometime in April, এপ্রিলের কোনো এক সময়ে।

গ) Somewhat (adverb) - কিছুটা। 

ঘ) Something (pronoun) - কিছু, কোনোকিছু, কোনো বস্তু, ঘটনা ইত্যাদি। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, খ) Sometime শূন্যস্থানে বসালে বাক্যটি যথার্থ হবে। 

Complete Sentence: I hope to meet you sometime in January.
১২.
Which of the following is incorrect?
  1. ক) We have not go enough milk.
  2. খ) I did not study enough hard.
  3. গ) Is your coffee hot enough?
  4. ঘ) She did not have enough interest.
অনির্ধারিত
ব্যাখ্যা
ক) We have not go enough milk. ও খ) I did not study enough hard. উভয়ই Incorrect Sentence. 
প্রশ্নে দ্বৈত উত্তর থাকায় উত্তর তুলে নেয়া হলো। 

ক) We have not go enough milk.- এই বাক্যটি ভুল। 
- কেননা 'go' মানে হচ্ছে চলে যাওয়া। 
- সঠিক বাক্যটি হবে, We do not have enough milk (আমাদের কাছে পর্যাপ্ত দুধ নেই)।

খ) I did not study enough hard.
- Position of adjective অনুযায়ী সঠিক বাক্যটি হবে, I did not study hard enough.

গ) Is your coffee hot enough?
অর্থ - আপনার কফি কি যথেষ্ট গরম?

ঘ) She did not have enough interest.
অর্থ - তার যথেষ্ট আগ্রহ ছিল না।
১৩.
An adverb does not modify
  1. ক) Adverbs
  2. খ) Adjectives
  3. গ) Verbs
  4. ঘ) Nouns
সঠিক উত্তর:
ঘ) Nouns
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Nouns
ব্যাখ্যা
Adverb
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 
- Adverb সাধারণত Verb, Adjective কিংবা অন্য কোনো Adverb কে modify করে। 
- কিন্তু Noun বা Pronoun কে modify করে না। 

যেমন: 
- Zerin runs quickly - এই বাক্যে quickly হচ্ছে adverb কারন তা verb, runs কে modify করেছে।
- He walks very slowly - এই বাক্যে very is an adverb that modifies the word slowly, an adverb.
- Rina is very beautiful - very modifies beautiful, an adjective.
১৪.
A degree in economics ____his door to many jobs.
  1. ক) key to
  2. খ) basis of
  3. গ) has
  4. ঘ) opens
সঠিক উত্তর:
ঘ) opens
উত্তর
সঠিক উত্তর:
ঘ) opens
ব্যাখ্যা
ক) key to - যা কোনো সমস্যা বা রহস্যের জট খুলতে সাহায্য করে।
খ) basis of - ভিত্তি। 
গ) has - কোন verb এর past participle এর পূর্বে ব্যবহৃত হয়। 
ঘ) opens - খোলা; উন্মুক্ত। 

বাক্যের অর্থ বিবেচনায় সঠিক উত্তরটি হবে - opens. 

Complete Sentence - A degree in economics opens his door to many jobs.
Meaning - অর্থনীতিতে একটি ডিগ্রি তার অনেক চাকরির দরজা খুলে দেয়।
১৫.
After a long recession the economics situation is looking __
  1. ক) out
  2. খ) over
  3. গ) through
  4. ঘ) up
সঠিক উত্তর:
ঘ) up
উত্তর
সঠিক উত্তর:
ঘ) up
ব্যাখ্যা
Look up (phrasal verb): 
English Meaning - To become better. 
Bangla Meaning - উন্নত হওয়া; সমৃদ্ধশালী হওয়া।

Complete Sentence - After a long recession the economic situation is looking up. 
Meaning - দীর্ঘ মন্দার পর অর্থনৈতিক অবস্থা উন্নীত হচ্ছে।

Other options, 
Look out - বাইরে তাকানো।
Look through - বারবার পড়ে দেখা; পরীক্ষা-নিরীক্ষা করা।
Look over something - পরিদর্শন করা; পরীক্ষা করা।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
১৬.
Well done ____ the good work.
  1. ক) kept at
  2. খ) keep on
  3. গ) keep up
  4. ঘ) keep out
সঠিক উত্তর:
গ) keep up
উত্তর
সঠিক উত্তর:
গ) keep up
ব্যাখ্যা
Keep on doing something (phrasal verb): 
English Meaning - To continue to do something, or to do something again and again. 
Bangla Meaning - কোনো কাজে রত থাকা; লেগে থাকা। 

Keep at something (phrasal verb): 
English Meaning - To continue to do or work on something.
Bangla Meaning - লেগে থাকা। 

Keep up (phrasal verb): 
English Meaning - To stay level or equal with someone or something. 
Bangla Meaning - গতি বা উন্নতির স্তর বজায় রাখা। 

Keep out of something (phrasal verb): 
English Meaning - To avoid becoming involved in something. 
Bangla Meaning - বাইরে থাকা; জড়িত না-হওয়া।

• গতি বা উন্নতির স্তর বজায় রাখা অর্থে 'Keep up' ব্যবহৃত হয়। 
তাই, Complete Sentence - Well done keep up the good work.
১৭.
It was ____ expensive than I thought.
  1. ক) much
  2. খ) more
  3. গ) the easiest
  4. ঘ) much more
সঠিক উত্তর:
খ) more
উত্তর
সঠিক উত্তর:
খ) more
ব্যাখ্যা
More (adjective): 
Meaning - আরো; অধিকতর। 
- Comparative degree তে ব্যবহৃত হয়। 
- প্রশ্নের ধরণ অনুযায়ী এখানে 'more' appropriately হবে। 

Complete Sentence - It was more expensive than I thought. 

Other options, 
Much (determiner) - Uncountable noun এর পূর্বে বসে অধিকতর পরিমাণ বুঝাতে ব্যবহৃত হয়। 
The easiest - Superlative degree; প্রশ্নের সাথে যুক্তিযুক্ত নয়। 
Much more - এখানে বাহুল্য দোষ হয়েছে। 
১৮.
Let us play ___ chess.
  1. ক) no article
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) the
সঠিক উত্তর:
ক) no article
উত্তর
সঠিক উত্তর:
ক) no article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

Chess (uncountable noun) - দাবা খেলা।
- Uncountable noun এর পূর্বে article ব্যবহারের প্রয়োজন নেই। 

তাই, সঠিক উত্তরটি হবে - Let us play chess. 
১৯.
This book ____ to my uncle.
  1. ক) belonging
  2. খ) belongs
  3. গ) was belonging
  4. ঘ) is belonging
সঠিক উত্তর:
খ) belongs
উত্তর
সঠিক উত্তর:
খ) belongs
ব্যাখ্যা
Correct Sentence - This book belongs to my uncle.
• এখানে বাক্যটি Present tense এ হবে এবং সে অনুযায়ী third person singular number এর পর 's' যোগ হয়েছে। 

অনান্য অপশনসমূহ, 
Belonging, was belonging, is belonging - Tense অনুযায়ী সঠিক না। 
২০.
Acid test means
  1. ক) sour test
  2. খ) dangerous test
  3. গ) real test
  4. ঘ) poisonous test
সঠিক উত্তর:
গ) real test
উত্তর
সঠিক উত্তর:
গ) real test
ব্যাখ্যা
Acid test (noun): 
English Meaning - The true test of the value of something.
Bangla Meaning - যে পরীক্ষায় কোনো কিছুর মূল্য চূড়ান্তভাবে প্রমাণিত হয়; অম্লপরীক্ষা।

তাই, সঠিক উত্তরটি হচ্ছে গ) real test. 
২১.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ৫/৩
  2. খ) ১১/১৫
  3. গ) ১১/১৪
  4. ঘ) ১৭/২১
সঠিক উত্তর:
খ) ১১/১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান: 
৫/৩ = ১.৬৭ 
১১/১৫ = ০.৭৩ 
১১/১৪ = ০.৭৮৬ 
১৭/২১ = ০.৮১ 
২২.
২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
  1. ক) ১১ টি
  2. খ) ০৯ টি
  3. গ) ০৮ টি
  4. ঘ) ১০ টি
সঠিক উত্তর:
ঘ) ১০ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?

সমাধান: 
'২ এবং ৩২' পর্যন্ত বললে ২ এবং ৩২ বাদ দিয়ে হিসেব করতে হবে।
⇒ অর্থাৎ ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১০টি  (৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ এবং ৩১)।

কিন্তু 
২ থেকে ৩২ পর্যন্ত বললে ২ এবং ৩২ সহ হিসেব করতে হবে।
⇒ অর্থাৎ ২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১১টি  (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ এবং ৩১)।
২৩.
2x2 + x - 15 এর উৎপাদক কোনটি?
  1. ক) (x + 3) (2x - 5)
  2. খ) (x - 3) (2x - 5)
  3. গ) (x - 3) (2x + 5)
  4. ঘ) (x + 3) (2x + 5)
সঠিক উত্তর:
ক) (x + 3) (2x - 5)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x + 3) (2x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 + x - 15 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
2x2 + x -15
= 2x2 + 6x -5x -15
= 2x (x + 3) -5 (x + 3)
= (x + 3)(2x - 5)
২৪.
কতজন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
  1. ক) ৫ জন
  2. খ) ১০ জন
  3. গ) ১৫ জন
  4. ঘ) ২৫ জন
সঠিক উত্তর:
ক) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান: 
১২৫ = ৫ × ৫ × ৫ 
১৪৫ = ৫ × ২৯ 

১২৫ ও ১৪৫ এর গ. সা. গু = ৫ 
∴ ৫ জন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। 
২৫.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
  1. ক) ২৮৫
  2. খ) ২৩৭
  3. গ) ২৭০
  4. ঘ) ২৭৩
সঠিক উত্তর:
ঘ) ২৭৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৭ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৭ /১০০ টাকা 
∴ ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৭ × ৬৫০ × ৬)/১০০ টাকা 
= ২৭৩ টাকা
২৬.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ক) ৯ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৮ বছর
সঠিক উত্তর:
ঘ) ১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধান:
এখানে,
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় = ৩৬ বছর
 ∴ তিন জনের বয়সের সমষ্টি = ৩৬ × ৩ = ১০৮ বছর

আবার,
পিতা ও মাতার বয়সের গড় = ৪৫ বছর 
∴ পিতা ও মাতার বয়সের সমষ্টি = ৪৫ × ২ = ৯০ বছর

∴ পুত্রের বয়স = (১০৮ - ৯০) বছর
= ১৮ বছর।
২৭.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে।
  1. ক) ১২ গ্রাম
  2. খ) ৪ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ৬ গ্রাম
সঠিক উত্তর:
খ) ৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬×১)/৪ = ৪ গ্রাম

ধরি, ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম। 
২৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ১ হবে?
  1. ক) ৭১
  2. খ) ৪১
  3. গ) ৩১
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
গ) ৩১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ১ হবে?

সমাধান:
৩, ৫ ও ৬ এর ল.সা.গু. = ৩০
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে (৩০ + ১)
= ৩১
২৯.
p + q = 5 এবং p - q = 3 হলে p2 + q2 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 17
  3. গ) 19
  4. ঘ) 34
সঠিক উত্তর:
খ) 17
উত্তর
সঠিক উত্তর:
খ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: p + q = 5 এবং p - q = 3 হলে p2 + q2 এর মান কত? 

সমাধান:
p + q = 5 
p - q = 3

p + q  + p - q = 5 + 3
⇒ 2p = 8
⇒ p = 8/2 = 4

4 + q = 5
⇒ q = 5 - 4
⇒ q = 1

∴ p2 + q2 = 42 + 12 
= 16 + 1
= 17
৩০.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
  1. ক) ১৬২ টাকা
  2. খ) ১৯৮ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ২১০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত?

সমাধান: 
১০% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা 
= ৯০ টাকা 

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/৯০ টাকা
= ২০০ টাকা 
৩১.
২৩ তম বিশ্বকাপ ফুটবল, ২০২৬ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) দক্ষিণ আমেরিকা
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) ওশানিয়া
  4. ঘ) আফ্রিকা
সঠিক উত্তর:
খ) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবল ২০২৬:

- ২৩ তম বিশ্বকাপ ফুটবল, ২০২৬ উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিত হবে।
- উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ।
- ৩ দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ।

অন্যদিকে,
- বিশ্বকাপ ফুটবল ২০১০ এর আয়োজক দেশ ছিল দক্ষিন আফ্রিকা।
- বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর আয়োজক দেশ ছিল ব্রাজিল।
- বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর আয়োজক দেশ ছিল রাশিয়া।
- বিশ্বকাপ ফুটবল ২০২২ এর আয়োজক দেশ ছিল কাতার।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৩২.
জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি?
  1. ক) UNEP
  2. খ) UNDP
  3. গ) UNHCR
  4. ঘ) WHO
সঠিক উত্তর:
ক) UNEP
উত্তর
সঠিক উত্তর:
ক) UNEP
ব্যাখ্যা
UNEP:

- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP.
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme. 
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট। 
৩৩.
বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
  1. ক) যমুনা
  2. খ) হাড়িয়াভাঙ্গা
  3. গ) নাফ
  4. ঘ) হালদা
সঠিক উত্তর:
খ) হাড়িয়াভাঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
খ) হাড়িয়াভাঙ্গা
ব্যাখ্যা
হাড়িয়াভাঙ্গা:

- বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা জেলায় সুন্দরবনের মধ্যদিয়ে হাড়িয়াভাঙ্গা নদী প্রবাহিত।
- হাড়িয়াভাঙ্গা নদী বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা চিহ্নিতকারী একটি নদী। 
- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত।

অন্যদিকে,
- কক্সবাজার জেলার নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত।
- হালদা নদী পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎসারিত হয়ে ফটিকছড়ি উপজেলার উত্তর-পূর্ব কোণ দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৪.
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
  1. ক) একুশে পদক
  2. খ) স্বাধীনতা পদক
  3. গ) বাংলা একাডেমি পদক
  4. ঘ) প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
সঠিক উত্তর:
খ) স্বাধীনতা পদক
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বাধীনতা পদক
ব্যাখ্যা
সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক:

- স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।
- জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের নাগরিককে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কার প্রদানের ক্ষেত্রগুলি হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্মরণীয় অবদান, ভাষা আন্দোলনে অবদান, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সাংবাদিকতা, জনসেবা, সামাজিক বিজ্ঞান, সঙ্গীত, ক্রীড়া, চারুকলা ও পল্লী উন্নয়নে অবদান।
- এ ছাড়া জাতীয় জীবনের অন্যান্য ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও এ পুরস্কারে ভূষিত করার বিধান রয়েছে। - প্রতিটি পুরস্কারের মান একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ। পুরস্কারের নগদ অর্থের পরিমান সূচনালগ্নে ছিল বিশ হাজার টাকা। ২০০৪ সালে তা এক লক্ষ টাকায় উন্নীত হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করা হয়।

অন্যদিকে,

• একুশে পদক:
- একুশে পদক ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রবর্তিত অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। - ১৯৭৬ সালে প্রথম এ পুরস্কার চালু করা হয়। জাতীয় জীবনে নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার একুশে পদক প্রদান করে থাকে।
- এ পুরস্কারের জন্য বিবেচ্য ক্ষেত্রগুলি হলো সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও দারিদ্য বিমোচন, শিল্প-সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, চারুকলা, নাট্যাভিনয়, ভাস্কর্য, এবং ভাষা আন্দোলনে অবদান।
- প্রতিটি পুরস্কারে অন্তর্ভুক্ত রয়েছে নগদ ১৮ ক্যারেট মানের তিন ভরি ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ অর্থ। 

• নজরুল পুরস্কার:
- নজরুল ইনস্টিটিউট সম্প্রতি নজরুল পুরস্কার প্রবর্তন করেছে।
- কবি নজরুল ইসলাম সম্পর্কে গবেষণা এবং নজরুলগীতির বিকাশে অবদানের জন্য প্রতিবছর ব্যক্তিবিশেষকে এ পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের মান নগদ পঞ্চাশ হাজার টাকা। নগদ পুরস্কারের সঙ্গে একটি সম্মাননা প্রতীক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।


তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৫.
বাংলাদেশে বর্তমানে ‍প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর?
  1. ক) ৭২.৩ বছর
  2. খ) ৭৩.৩ বছর
  3. গ) ৭৮.২ বছর
  4. ঘ) ৭৪. ৭ বছর
সঠিক উত্তর:
ক) ৭২.৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭২.৩ বছর
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:

- গড় আয়ু - ৭২.৩ বছর।
- মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। 
- পুরুষ ও নারীর অনুপাত- ৯৮: ১০০ জন। 
- জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩০%।
- জনসংখ্যার ঘনত্ব ১১৫৩ বর্গ কি.মি.। 
- স্বাক্ষরতার হার ৭৬.৪%।
- পুরুষের গড় আয়ু - ৭০.৬ বছর।
- নারীর গড় আয়ু - ৭৪.১ বছর। 

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৩৬.
গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
বিশ্বে গম রপ্তানিতে:
- শীর্ষদেশ: রাশিয়া।
- দ্বিতীয়: কানাডা।
- তৃতীয় : যুক্তরাষ্ট্র।

গম উৎপাদনে:
- শীর্ষ দেশ: চীন।
- দ্বিতীয়: ভারত।
- তৃতীয় : রাশিয়া।

গম আমদানিতে:
-শীর্ষদেশ: মিশর।
- দ্বিতীয়: ইরান।
- তৃতীয়: চীন।

তথ্যসূত্র - Food Outlook-2022, FAO ওয়েবসাইট।
৩৭.
জনশুমারি পরিচলনা করে কোন সংস্থা?
  1. BBS
  2. ICDDRB
  3. IEDCR
  4. EC
সঠিক উত্তর:
BBS
উত্তর
সঠিক উত্তর:
BBS
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২: 

- জানশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS).
- জনশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পরপর।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২।
- বন্যা পরিস্থির কারণে কিছু কিছু এলাকায় ২৭ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়।
- প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়- ২৭ জুলাই ২০২২। 
- বাংলাদেশে ১০ বছর পর পর আদমশুমারি বা জনশুমারি পরিচালিত হয়। 
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস।
৩৮.
Pandemic অর্থ কি?
  1. ক) মহামারি
  2. খ) মারামারি
  3. গ) অতিমারি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অতিমারি
উত্তর
সঠিক উত্তর:
গ) অতিমারি
ব্যাখ্যা
Pandemic:

- Pandemic অর্থ অতিমারি।
- অতিমারি হল একটি সংক্রামক রোগের প্রাদুর্ভাব যা একটি বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে ঘটে এবং এটি উচ্চ বিস্তৃত।
- একটি অতিমারি সাধারণত বিশ্বের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অনুপাতকে প্রভাবিত করে।
- এটি সাধারণত কয়েক মাস ধরে স্থায়ী হয়।

তথ্যসূত্র - Britannica.com
৩৯.
রিখটার স্কেল দ্বারা কি পরিমান করা হয়?
  1. ক) ভূ - আলোড়নের সংখ্যা
  2. খ) কম্পন সংখ্যা
  3. গ) ভূ - কম্পন শক্তি
  4. ঘ) ক্ষয় - ক্ষতির মাত্রা
সঠিক উত্তর:
গ) ভূ - কম্পন শক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূ - কম্পন শক্তি
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
- আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
- বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
৪০.
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
  1. ক) এ এন সাহা
  2. খ) কামরুল হাসান
  3. গ) রফিকুন্নবি
  4. ঘ) জয়নুল আবেদিন
সঠিক উত্তর:
খ) কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) কামরুল হাসান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় প্রতীক:

- বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় প্রতীকে ৪টি তারকা আছে।
- এ প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে তারকা।
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
- এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪১.
Bluetooth কিসের উদাহরণ?
  1. ক) Personal Area Network
  2. খ) Local Area Network
  3. গ) Virtual Private Network
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Personal Area Network
উত্তর
সঠিক উত্তর:
ক) Personal Area Network
ব্যাখ্যা
Bluetooth Personal Area Network (PAN) এর উদাহরণ।
• Personal Area Network (PAN):
 - কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- প্যান USB Bus ও Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।
• Bluetooth: Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

উৎস: তথ্য ও প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
The process of copying files to a CD - ROM is known as
  1. ক) Burning
  2. খ) Zipping
  3. গ) Digitizing
  4. ঘ) Ripping
সঠিক উত্তর:
ক) Burning
উত্তর
সঠিক উত্তর:
ক) Burning
ব্যাখ্যা
কম্পিউটার থেকে সিডি-রমে গান, ছবি, ভিডিও ফাইল কপি করার প্রক্রিয়াটি Burning নামে পরিচিত। 

- বর্তমান সময়ে কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম (CD-Rom - Compact Disk Read Only Memory )। 
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে। 
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়। 
- সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

Zipping: 
কম্পিউটার বিজ্ঞানে, "জিপিং" বলতে সাধারণত ফাইল এবং ডেটা সঞ্চয় বা ট্রান্সমিশনের জন্য তাদের আকার কমানোর জন্য সংকুচিত বা প্যাকেজ করার একটি প্রক্রিয়া বোঝায়।
- এটি সাধারণত স্থান বাঁচাতে, ডেটা স্থানান্তরের গতি বাড়াতে এবং একাধিক ফাইলকে একক জায়গায় সংগঠিত করতে ব্যবহৃত হয়।
- এটি ফাইল কম্প্রেশন ও ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়। 

Digitizing:
কম্পিউটার বিজ্ঞানে, "ডিজিটাইজিং" বলতে এনালগ তথ্য বা ভৌত বস্তুকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করার প্রক্রিয়াকে বোঝায় যা কম্পিউটার দ্বারা প্রক্রিয়াজাত, সংরক্ষণ এবং ম্যানিপুলেট করা যায়।
- এই প্রক্রিয়ার মধ্যে বাস্তব জগত থেকে ডেটা ক্যাপচার করা এবং বিচ্ছিন্ন মান ব্যবহার করে এটিকে উপস্থাপন করা বোঝায়, সাধারণত বাইনারি আকারে (0 এবং 1), যা কম্পিউটার বুঝতে এবং কাজ করতে পারে।

Ripping: 
- কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তিতে, "রিপিং" একটি মাধ্যম বা ফর্ম্যাট থেকে অন্য মাধ্যমে ডেটা আহরণ বা অনুলিপি করার প্রক্রিয়াকে বোঝায়।
- শব্দটি সাধারণত অডিও এবং ভিডিও সামগ্রীর মতো মাল্টিমিডিয়ার প্রসঙ্গে ব্যবহৃত হয়।

উৎস: মাইক্রোসফট ওয়েবসাইট; মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৪৩.
এক গিগাবাইট সমান-
  1. ক) ১০২৪ বাইট
  2. খ) ১০২৪ কিলোবাইট
  3. গ) ১০২৪ মেগাবাইট
  4. ঘ) ১০২৪ টেরাবাইট
সঠিক উত্তর:
গ) ১০২৪ মেগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২৪ মেগাবাইট
ব্যাখ্যা
- ১ গিগাবাইট সমান ১০২৪ মেগাবাইট।

তাছাড়া, 
- ১ নিবল সমান অর্ধ বাইট বা ৪ বিট।
- ১ বাইট সমান ১ ক্যারেক্টার বা ৮ বিট।
- ১ কিলোবাইট সমান ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট সমান ১০২৪ কিলোবাইট।
- ১ টেরাবাইট সমান ১০২৪ গিগাবাইট।

উৎস: তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৪৪.
CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
  1. ক) Set up
  2. খ) Autorun
  3. গ) Read me
  4. ঘ) Restart
সঠিক উত্তর:
খ) Autorun
উত্তর
সঠিক উত্তর:
খ) Autorun
ব্যাখ্যা
সফটওয়্যার ইনস্টল:
- সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে কোন সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রথমে Autorun চালু হয় ।
- তারপর Setup করার অনুমতি দিতে হয়।
- অনুমতি প্রদান করা হলে পরবর্তী ধাপসমমূহ ক্রমান্বয়ে অনুসরণ করা হলে সফটওয়্যার ইন্সটল হয়।
- সব শেষে কম্পিউটার  Restart করলে ইন্সটলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নবম-দশম শ্রেণি।
৪৫.
কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
  1. ক) Microsoft Work
  2. খ) Microsoft Power Point
  3. গ) Microsoft Excel
  4. ঘ) Microsoft Access
সঠিক উত্তর:
খ) Microsoft Power Point
উত্তর
সঠিক উত্তর:
খ) Microsoft Power Point
ব্যাখ্যা
• মাল্টিমিডিয়া হচ্ছে একটি যোগাযোগ এর মাধ্যম। যেখানে বিভিন্ন প্রকার বিষয় বস্তু গুলো যেমন- টেক্সট, অডিও, ইমেজ, অ্যানিমেশন কিংবা ভিডিও ইত্যাদি গুলোকে একত্রিত করে বা একসাথে করে একক ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন তৈরি করা হয়।

• পাওয়ারপয়েন্ট হচ্ছে এমন একটি প্রফেশনাল প্যাকেজ সফটওয়্যার যা আপনাকে যে কোন রকমের প্রফেশনাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্য করবে।

পাওয়ারপয়েন্ট এর সুবিধাগুলো হলো-
১) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন আপনি বিভিন্ন মাধ্যম যেমন কোন কম্পিউটার স্ক্রিন, এলসিডি প্রোজেক্টর ইত্যাদিতে প্রদর্শন করতে পারবেন।
২) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন প্রিন্ট করে কাজে লাগাতে পারবেন।
৩) পাওয়ারপয়েন্টে তৈরি প্রেজেন্টেশন এর সংশোধন বা আপডেট করতে পারবেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।