পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes১৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ৯: সেট - ভেনচিত্র, পরিংখ্যান ও সম্ভাব্যতা (Live Interactive Class – 11)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
A ও B যথাক্রমে 36 ও 45 এর গুণনীয়ক সেট হলে, A ∩ B এর মান কত?
  1. ক) {6, 9}
  2. খ) {1, 9}
  3. গ) {}
  4. ঘ) {1, 3, 9}
ব্যাখ্যা
36 এর গুণনীয়ক = 1, 2, 3, 4, 6, 9, 12,18, 36
45 এর গুণনীয়ক  = 1, 3, 5, 9, 15, 45

A ={1, 2, 3, 4, 6, 9, 12,18, 36}
B ={1, 3, 5, 9, 15, 45}

A ∩ B = {1, 2, 3, 4, 6, 9, 12,18, 36} ∩ {1, 3, 5, 9, 15, 45}
            = {1, 3, 9}
.
একটি বাক্সে ৮টি লাল, ৯টি কালো এবং ৭টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলে বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৩/৮
  2. খ) ১/৮
  3. গ) ১৭/২৪
  4. ঘ) ৭/২৪
ব্যাখ্যা
লাল বল = ৮টি 
কালো বল = ৯টি 
সাদা বল = ৭টি 

মোট বল = ৮ + ৯ + ৭ = ২৪টি 

বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৯/২৪ = ৩/৮

বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা = (১/৩) + (৩/৮)
                                                        = (৮ + ৯)/২৪
                                                         = ১৭/২৪
                                                      
.
X = {a, b, c} , Y = { } হলে, n(X ∪ Y) = কত? 
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
দেয়া আছে,
X = {a, b, c}
Y = { }

X ∪ Y ={a, b, c} ∪ { } = {a, b, c}
X ∪ Y এর উপাদান সংখ্যা n(X ∪ Y) = 3
.
৫ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত নিলে সেই সংখ্যাটি মৌলিক বা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৭/১৩
  2. খ) ৪/১৩
  3. গ) ৩/১৩
  4. ঘ) ১/২৬
অনির্ধারিত
ব্যাখ্যা
৫ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা = ২৬টি
মৌলিক সংখ্যা = ৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯ = ৮টি
৫ থেকে ৩০ পর্যন্ত ৫ এর গুণিতক = ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০ = ৬টি
এখানে, একই সাথে মৌলিক ও ৫ এর গুণিতক = ৫ = ১টি
সংখ্যাটি মৌলিক বা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = (৮/২৬) + (৬/২৬) - (১/২৬)
                                        = (৮ + ৬)/২৬ - (১/২৬)
                                         = (১৪/২৬) -(১/২৬)
                                         = ১৩/২৬
                                         = ১/২

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
.
R ={m, n, l} হলে, P(R) এর উপাদান সংখ্যা কত? 
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
এখানে
R ={m, n, l}
R এর উপাদান সংখ্যা n = 3
P(R) এর উপাদান সংখ্যা = 2n
                                     = 23
                                      = 8
.
P  = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 8} হলে, P এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 
  1. ক) 16
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 15
ব্যাখ্যা
দেয়া আছে,
P  = {x : x, 2 এর গুণিতক এবং  x ≤ 8}
P ={2, 4, 6, 8}
P এর উপাদান সংখ্যা n = 4
 P এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 
                                           = 24 - 1
                                           = 16 - 1 
                                           = 15
.
একটি ব্যাগে ১৫টি সাদা ও ১০টি কালো রঙের বল আছে। ঐ ব্যাগ থেকে দৈবভাবে দুটি বল পরপর উঠিয়ে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ১/৫
  2. খ) ১/২
  3. গ) ৩/৫
  4. ঘ) ১/৩
ব্যাখ্যা
কালো বল = ১০টি 
সাদা বল = ১৫টি 
মোট বল = ১০ + ১৫ = ২৫টি 

প্রথম বলটি সাদা ও দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা  = (১৫/২৫) × (১০/২৪) = ১/৪
প্রথম বলটি কালো ও দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা = (১০/২৫) × (১৫/২৪) = ১/৪

নির্ণেয় সম্ভাবনা = (১/৪) + (১/৪)
                         = (১ + ১)/৪
                          = ২/৪
                            = ১/২
.
প্রদত্ত চিত্র হতে A ∩ B = কত?  
  1. ক) {4, 5}
  2. খ) {6, 9}
  3. গ) {9, 8}
  4. ঘ) {3, 6}
ব্যাখ্যা

 

A ={3, 4, 5, 6}
B = {4, 5, 9, 8}
A ∩ B = {3, 4, 5, 6} ∩ {4, 5, 9, 8}
            = {4, 5}
.
৫, ৯, ১১, ৮, ৯, ৭, ৩ , ১, ৭, ৯, ৫ ও ৯, ১০ উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. ক) ৯
  2. খ) ৭
  3. গ) ৫
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
উপাত্তগুলোতে ৯ সংখ্যাটি সর্বাধিক ৪ বার আছে। তাই ৯ হচ্ছে উপাত্তগুলোর প্রচুরক। 
১০.
52 খানা তাস হতে 1 খানা তাস দৈবভাবে উঠানো হলো। টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 1/52
  2. খ) 1/13
  3. গ) 2/13
  4. ঘ) 4/13
ব্যাখ্যা
• একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
• এর মধ্যে লাল কালো তাসের সংখ্যা = 26টি করে।
• রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
• টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।

টেক্কা হওয়ার সম্ভাবনা = 4/52 = 1/13
১১.
একটি থলেতে 4টি লাল ও 6টি সবুজ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই সবুজ হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 3/5
  2. খ) 1/6
  3. গ) 3/5
  4. ঘ) 1/10
ব্যাখ্যা
লাল = 4টি 
সবুজ = 6টি 
মোট বল = (4 + 6)টি = 10টি 

10টি বলের মধ্যে 3টি বল সবুজ হওয়ার সম্ভাবনা = 10C3 = 120
6টি বলের মধ্যে 3টি বল সবুজ হওয়ার সম্ভাবনা = 6C3 = 20

3টি বলই সবুজ হওয়ার সম্ভাবনা = 20/120 = 1/6 
১২.
1/2, 1/4 , 3/4, 1/6 এর গড় কত? 
  1. ক) 1/12
  2. খ) 3/4
  3. গ) 5/12
  4. ঘ) 7/12
ব্যাখ্যা
1/2, 1/4 , 3/4, 1/6 এর যোগফল = (1/2) + (1/4) + (3/4) + (1/6)
                                                 = (6 + 3 + 9 + 2)/12
                                                  = 20/12
                                                 = 5/3
নির্ণেয় গড়= (5/3)/4 = (5/3) × (1/4) = 5/12
  
১৩.
একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রায় হেড এবং ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 
  1. ক) 1/12
  2. খ) 1/6
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
{1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T} = 12টি 

মুদ্রায় হেড এবং ছক্কায় জোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল ={2H,4H,6H} = 3টি 

নির্ণেয় সম্ভাবনা = 3/12 = 1/4
১৪.
প্রদত্ত ভেনচিত্র অনুসারে x এর মান কত হবে? 
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
 
দেয়া আছে,
n(U) = 50
2x + x + 1 + x - 1 + x + 5 + 2 + 3 + 0 = 50
5x + 10 = 50
5x = 40
x = 8
১৫.
X = {2, 3, 5} হলে, নিচের কোনটি সঠিক ? 
  1. ক) X = {x ∈ N : 1 < x < 5 এবং x মৌলিক সংখ্যা}
  2. খ) X = {x ∈ N : 2 ≤ x < 7 এবং x মৌলিক সংখ্যা}
  3. গ) X = {x ∈ N : 2 ≤ x ≤ 5 এবং x মৌলিক সংখ্যা}
  4. ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
X = {2, 3, 5} হলো 
2থেকে শুরু করে 5 পর্যন্ত মৌলিক সংখ্যা। 
অপশন খ তে শর্ত হলো 
2 থেকে শুরু করে 7 থেকে ছোট  মৌলিক সংখ্যা অর্থাৎ 2, 3, 5

অপশন গ  এর শর্ত হলো 2 থেকে শুরু করে 5 পর্যন্ত মৌলিক সংখ্যা অর্থাৎ 2, 3, 5

অতএব, অপশন ঘ সঠিক উত্তর হবে। 
১৬.
14,13,14, 8, 9, 15, 26, 10, 17, 21 সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 16
ব্যাখ্যা
আমরা জানি,
যদি উপাত্তের সংখ্যা n হয় আর n যদি জোড় হয় তবে মধ্যক হবে n/2 তম ও {(n/2) + 1} তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়।

উপাত্তগুলোকে মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই- 
8, 9, 10, 13, 14, 14, 15, 17, 21, 26
 উপাত্ত সংখ্যা = 10

মধ্যক হবে 10/2 তম ও {(10/2) + 1)} তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়
  = 5তম ও 6তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়

∴ মধ্যক = (14 + 14)/2 =14