পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
Exam - 1 Topics: A . Introduction to Political Science : Basic Concepts, State and its evolution, Society, Citizenship, Law, Meaning and Classification of Constitution. Source: Class - 1 and Relevant Books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
The word ‘Political Science’ has come from which language's word? (রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কোন শব্দ থেকে এসেছে?) 
  1. Latin (ল্যাটিন)
  2. Greek (গ্রিক)
  3. English (ইংরেজি)
  4. Arabic (আরবি)
সঠিক উত্তর:
Greek (গ্রিক)
উত্তর
সঠিক উত্তর:
Greek (গ্রিক)
ব্যাখ্যা
⇒ রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ‘Political Science’ যা এসেছে গ্রিক শব্দ ‘Polis’ থেকে।‘Polis’ অর্থ হল ‘নগররাষ্ট্র’
-প্রাচীন গ্রিস ও রোমের রাজনৈতিক ব্যবস্থায় ছোট ছোট নগরকে নিয়ে এক একটি রাষ্ট্র গঠিত হতো।
-প্রাচীনকালে নগররাষ্ট্র ও এর সমস্যাবলি এবং সমাধান নিয়ে আলোচনা করা হতো বলে এ বিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞান বলে।

সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম।
.
Who said that ‘Political science begins and ends with the state’? ("রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র দিয়েই শুরু হয় এবং রাষ্ট্রেই শেষ হয়।" এটি কে বলেছিলেন?)
  1.  Professor J. W. Garner
  2. H. D. Lasswell
  3. David Easton
  4. Professor R. G. Gettel
সঠিক উত্তর:
 Professor J. W. Garner
উত্তর
সঠিক উত্তর:
 Professor J. W. Garner
ব্যাখ্যা

⇒ According to Professor J. W. Garner, ‘Political science begins and ends with the state’.
-According to David Easton, “Political Science is the authoritative allocation of values in society”.
​-According to H. D. Lasswell, “Political Science as an empirical discipline is the study of shaping and sharing of power”.
​-According to Professor R. G. Gettel, “Political Science is the study of the state in the past, present, and future”.

সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম।

.
What is the main subject-matter of political science? (রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি?)  
  1. Economy and Society (অর্থনীতি ও সমাজ)
  2. Religion and Culture (ধর্ম ও সংস্কৃতি)
  3. Politics, State and Government (রাজনীতি , রাষ্ট্র ও সরকার)
  4. History and Geography (ইতিহাস ও ভূগোল)
সঠিক উত্তর:
Politics, State and Government (রাজনীতি , রাষ্ট্র ও সরকার)
উত্তর
সঠিক উত্তর:
Politics, State and Government (রাজনীতি , রাষ্ট্র ও সরকার)
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রবিজ্ঞান নাগরিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়াদি যেমন- রাষ্ট্র,সরকার,শাসনব্যবস্থা,রাজনীতি ,সমাজ, সংবিধান,রাজনৈতিক দল,সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান,নাগরিক অধিকার ও দায়িত্ব,রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করে।

সূত্রঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ- সৈয়দ নুরুল হক।

.
Which is the oldest method of studying political science? (রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি? )
  1. Behavioral Method (আচরণগত পদ্ধতি)
  2. Philosophical Method (দার্শনিক পদ্ধতি)
  3. Comparative Method (তুলনামূলক পদ্ধতি)
  4. Interview Method (সাক্ষাৎকার পদ্ধতি)
সঠিক উত্তর:
Philosophical Method (দার্শনিক পদ্ধতি)
উত্তর
সঠিক উত্তর:
Philosophical Method (দার্শনিক পদ্ধতি)
ব্যাখ্যা

⇒ Behavioral Method: পরীক্ষণলব্ধ ও প্রায়োগিক তত্ত্ব উদ্ভাবন,সুশৃঙ্খল পদ্ধতিতে বিশ্লেষণ ও তাদের সত্যাসত্য যাচাইয়ের মাধ্যমে রাজনৈতিক ক্রিয়াকলাপের সুসমন্বিত সামঞ্জস্যপূর্ণ অনুসন্ধানই হলো আচরণবাদ।
-এ পদ্ধতিতে অনুকল্প (Hypothesis) গঠন ও বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া। 

-Philosophical Method: দার্শনিক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের অবরোহ পদ্ধতি।
-এ পদ্ধতিতে কতকগুলো বিষয়কে অনুমানের ভিত্তিতে স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নেওয়া হয় এবং কাল্পনিকভাবে কতকগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
-যেমন-গ্রিক দার্শনিক প্লেটো তার ‘
The Republic’ গ্রন্থে শিক্ষাব্যবস্থা,সাম্যবাদ,ন্যায়ধর্ম ও দার্শনিক রাজার শাসন সম্পর্কে কাল্পনিক ধারণার অবতারনা করেছেন।

-Comparative Method: তুলনামূলক পদ্ধতি প্রয়োগ করে অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলি ও প্রতিষ্ঠানের সাথে বর্তমানকালের রাজনৈতিক প্রতিষ্ঠান ও ঘটনাপ্রবাহের বিশ্লেষণ করা হয় এবং তুলনামূলক আলোচনার ভিত্তিতে কার্যকারণ সূত্র নির্ধারণ করা হয়।

-Interview Method: সাক্ষাৎকার পদ্ধতিতে শিক্ষিত-অশিক্ষিত জনসাধারণের কাছ থেকে তথ্য সংগ্রহ করে কার্যকর সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।

সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম।

.
What is the purpose of studying political science? (রাষ্ট্রবিজ্ঞান পাঠের উদ্দেশ্য কী?) 
  1. Teaches only theory (শুধুমাত্র তত্ত্ব শেখায়)
  2. Increases social status (সামাজিক মর্যাদা বৃদ্ধি করে)
  3. Develops as a conscious citizen (সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে)
  4. Helps in the practice of science (বিজ্ঞান চর্চায় সাহায্য করে)
সঠিক উত্তর:
Develops as a conscious citizen (সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে)
উত্তর
সঠিক উত্তর:
Develops as a conscious citizen (সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে)
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা ,সরকার পদ্ধতি, রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। 
-নাগরিক হিসেবে আমাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারি।
-আইনের শাসন,বিচার ব্যবস্থা ও মানবাধিকারের মত বিষয়গুলো সম্পর্কে জানতে পারি।
-আন্তর্জাতিক সম্পর্ক,কূটনীতি,রাজনৈতিক বিশ্লেষন দক্ষতা সর্বোপরি সুনাগরিক হিসেবে বিকাশে সহায়তা করে।

সূত্রঃ Political Theory – R.C. Agarwal.

.
Who is called the father of political science? (রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?) 
  1. Socrates (সক্রেটিস)
  2. Plato (প্লেটো)
  3. Aristotle (এরিস্টটল)
  4. Aquinas (একুইনাস)
সঠিক উত্তর:
Aristotle (এরিস্টটল)
উত্তর
সঠিক উত্তর:
Aristotle (এরিস্টটল)
ব্যাখ্যা

⇒ এরিস্টটল প্রাচীন গ্রীক দার্শনিক ছিলেন এবং তিনিই প্রথম রাষ্ট্র,সরকার এবং রাজনৈতিক ব্যবস্থার গঠন ও কার্যাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 
-রাষ্ট্রের উন্নয়ন, অবস্থান,শাসনব্যবস্থা,বিপ্লবতত্ত্ব,দাসতত্ত্ব ইত্যাদির ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ও জ্ঞানগর্ভ অবদান রেখে গেছেন।

সূত্রঃ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্ত্রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা- ড. রবিউল ইসলাম।

.
What is the main purpose of state formation? (রাষ্ট্র গঠনের প্রধান উদ্দেশ্য কী?)
  1. Increase personal wealth (ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি)
  2. Wage war (যুদ্ধ পরিচালনা করা)
  3. Ensure the welfare of the people (জনগণের কল্যান সাধন)
  4. Establish a political party (রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা)
সঠিক উত্তর:
Ensure the welfare of the people (জনগণের কল্যান সাধন)
উত্তর
সঠিক উত্তর:
Ensure the welfare of the people (জনগণের কল্যান সাধন)
ব্যাখ্যা
⇒ রাষ্ট্র গঠনের মূল উদ্দেশ্য জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। 
-এছাড়াও আইন ও শৃঙ্খলা রক্ষা করা, অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে নাগরিকদের রক্ষা করা। 
-ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ,নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

সূত্রঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ- সৈয়দ নুরুল হক।
.
How many elements of a state are there? (রাষ্ট্রের উপাদান কয়টি?)
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

⇒ একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী জনসমষ্টি যদি সরকার গঠন করে স্বাধীন ও সার্বভৌমভাবে বসবাস করে তাকে রাষ্ট্র বলে। 

সূত্রঃ Political Theory – R.C. Agarwal.

.
Which is the most important element of a state? (রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?)
  1. Specific territory (নির্দিষ্ট ভূখণ্ড)
  2. Population (জনসমষ্টি)
  3. Government (সরকার)
  4. Sovereignty (সার্বভৌমত্ব)
সঠিক উত্তর:
Sovereignty (সার্বভৌমত্ব)
উত্তর
সঠিক উত্তর:
Sovereignty (সার্বভৌমত্ব)
ব্যাখ্যা

⇒ Specific territory:  নির্দিষ্ট ভূখণ্ড বলতে রাষ্ট্রের জলভূমি,স্থলভূমি,রাষ্ট্রীয় সীমানায় প্রবাহিত সমুদ্র-মহাসমুদ্র,আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলসীমা।
-সেইসাথে স্থল ও জলভাগের উপরিস্থ আকাশসীমাকে বুঝায়।
-তবে নির্দিষ্ট ভূখন্ডের আয়তন সম্পর্কে কোন নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত নেই।

-Population: জনমানবহীন মরু অঞ্চলকে রাষ্ট্র বলা যাবেনা।
-একটি নির্দিষ্ট ভূখন্ডে জনসমষ্টিকে স্থায়ীভাবে বসবাস করতে হবে।
-রাষ্ট্রের জনসংখ্যা এত কম হবে না যাতে রাষ্ট্রের কার্যে লোকবলের অভাব ঘটে।
-আবার এত অধিক হবে না যাতে রাষ্ট্র তাদের ভরণপোষণ করতে অক্ষম হয়ে পড়ে।

-Government: সরকার হলো রাষ্ট্রের মূখপাত্র।
-সরকার এমন একটি সংগঠন যার মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য,উদ্দেশ্য,ইচ্ছা-অনিচ্ছার বাস্তব প্রতিফলন ঘটে।
-সরকার রাষ্ট্রের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রের সার্বিক কার্যক্রম পরিচালনা করে।

-Sovereignty: সার্বভৌম ক্ষমতার বলে একদিকে রাষ্ট্র তার অভ্যন্তরীণ সব ব্যক্তি,প্রতিষ্ঠান ও সংস্থার অতিউর্ধ্বে অবস্থান করে,অন্যদিকে অপর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে।
- জনসংখ্যা , ভূখন্ড ও সরকার থাকলেই তাকে রাষ্ট্র বলা যায়না বরং সার্বভৌম ক্ষমতা বিদ্যমান থাকলেই তাকে রাষ্ট্র বলা হয়।

সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম। 

১০.
Which is the theory about rule of king regarding the origin of the state? (রাষ্ট্রের উৎপত্তির  রাজার শাসন সংক্রান্ত মতবাদ কোনটি?)  
  1. Divine doctrine (ঐশ্বরিক মতবাদ)
  2. Force doctrine (বলপ্রয়োগ মতবাদ)
  3. Patriarchal doctrine (পিতৃতান্ত্রিক মতবাদ)
  4. Matriarchal doctrine (মাতৃতান্ত্রিক মতবাদ)
সঠিক উত্তর:
Divine doctrine (ঐশ্বরিক মতবাদ)
উত্তর
সঠিক উত্তর:
Divine doctrine (ঐশ্বরিক মতবাদ)
ব্যাখ্যা

⇒ Divine doctrine: এ মতবাদের মূল বক্তব্য বিধাতাই রাষ্ট্র সৃষ্টি করেছেন।
-পৃথিবীর সবকিছু সৃষ্টির মূলে রয়েছে বিধাতা।
-তবে রাষ্ট্রকে সৃষ্টি করে তিনি তার পছন্দনীয় প্রতিনিধির হাতে শাসনভার অর্পন করেছেন।
-প্রতিনিধিগণ বিধাতার আদেশ মোতাবেক রাষ্ট্র শাসন করেন।
-রাজার আদেশ নিষেধ অমান্য করা বিধাতাকে অমান্য করার শামিল।

-Force doctrine: মানুষ সামজিক জীব হলেও কলহপ্রিয়।
-তাদের মধ্যে সবসময় ক্ষমতার মোহ কাজ করে।
-এজন্য জোর যার মল্লুক তার নীতির ভিত্তিতে সবলেরা দুর্বলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে।
-এরূপ পন্থায় গোত্র হতে রাজ্য, রাজ্য হতে সাম্রাজ্য বিস্তারের প্রক্রিয়া চলে এভাবেই রাষ্ট্রের জন্ম হয়।   

-Patriarchal doctrine and matriarchal doctrine: এ মতবাদের মূল বক্তব্য পরিবারকে কেন্দ্র করে রাষ্ট্রের উৎপত্তি হয়।
-পরিবার সম্প্রসারিত হয়ে গ্রাম এবং গ্রাম সম্প্রসারিত হয়ে রাষ্ট্রের জন্ম হয়।  

সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম।

১১.
Which theory states that the state originated as a result of evolution? (ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কোন মতবাদে বলা হয়েছে?  
  1. Social contract theory (সামাজিক চুক্তি মতবাদ)
  2. Historical theory (ঐতিহাসিক মতবাদ)
  3. Divine theory (ঐশ্বরিক মতবাদ)
  4. Force theory (বলপ্রয়োগ মতবাদ)
সঠিক উত্তর:
Historical theory (ঐতিহাসিক মতবাদ)
উত্তর
সঠিক উত্তর:
Historical theory (ঐতিহাসিক মতবাদ)
ব্যাখ্যা

⇒ Social contract theory: হবস,লক ও রুশোর মতে, চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে।
-রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতো।
-আইন বা শাসন না থাকায় প্রকৃতির আইন মেনে চলতো।
-সুনির্দিষ্ট কর্তৃপক্ষের অনুপস্থিতিতে প্রাকৃতিক আইনের কার্যকারিতা এবং প্রাকৃতিক অধিকার ভোগ অনিশ্চিত হয়ে পড়ে।
-মানুষ চুক্তির মাধ্যমে সভ্য সমাজে ফিরে আসে এবং রাষ্ট্রের সৃষ্টি হয়।  

-Historical theory: রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয় কিংবা উচ্চতর শক্তির ফল নয়, কোন সম্মেলন বা পরিবারের সম্প্রসারনের ফলেও রাষ্ট্রের সৃষ্টি হয়নি।
-ইতিহাসের বিভিন্ন স্তর অতিক্রম করে বিভিন্ন শক্তি ও উপাদানের প্রেক্ষাপটে ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। 

সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম।

১২.
What is law? (আইন কী? ) 
  1. Prevailing beliefs (প্রচলিত ধ্যান-ধারণা বিশ্বাস)
  2. Rules (বিধি)
  3. Customs and traditions (প্রথা ও লোকাচার)
  4. Rules recognized by the state (রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধি-বিধান)
সঠিক উত্তর:
Rules recognized by the state (রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধি-বিধান)
উত্তর
সঠিক উত্তর:
Rules recognized by the state (রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধি-বিধান)
ব্যাখ্যা

⇒ আইন হচ্ছে কতকগুলো সুনির্দিষ্ট বিধি-বিধানের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত। 
- আইন মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। 

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া।

১৩.
What is the main reason why people obey the law? (মানুষ আইন মেনে চলার মূল কারণ কোনটি?) 
  1. Fear of punishment (শাস্তির ভয়)
  2. Intelligence (বুদ্ধি)
  3. Utility (উপযোগিতা)
  4. Habit (অভ্যাস)
সঠিক উত্তর:
Fear of punishment (শাস্তির ভয়)
উত্তর
সঠিক উত্তর:
Fear of punishment (শাস্তির ভয়)
ব্যাখ্যা
⇒ মানুষ বিভিন্ন কারণে আইন মেনে চলে।যেমন- শাস্তির ভয়,নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাবোধ,আইনের উপযোগিতা যা তাদের জীবনকে নিরাপদ ও সুশৃঙ্খল করে।
-বুদ্ধি ও বিবেকের তাড়নায় আইন মেনে চলে।
-দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন মেনে চলে।
-দীর্ঘকাল ধরে অভ্যাসবশত আইন মেনে চলে।

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া।
১৪.
What is the oldest source of law? (আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি?) 
  1. Religion (ধর্ম)
  2. Custom (প্রথা)
  3. Public opinion (জনমত)
  4. Morality (নৈতিকতা)
সঠিক উত্তর:
Custom (প্রথা)
উত্তর
সঠিক উত্তর:
Custom (প্রথা)
ব্যাখ্যা

⇒ অধ্যাপক হল্যান্ড আইনের ৬টি উৎসের কথা বলেছেন।এগুলো হল-প্রথা,ধর্ম,বিচারালয়ের সিদ্ধান্ত,ন্যায়পরায়ণতা,বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা। 
-সমাজের অভ্যন্তরে সুদীর্ঘকাল প্রচলিত লোকাচার,দেশাচার ও রীতিনীতিই হলো প্রথা।
-প্রথাগত রীতিনীতি ও বিধি-বিধানের মাধ্যমে সমাজের বিভিন্ন বিরোধ মীমাংসা করা হয় যা পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করে আইনের মর্যাদা পায়।

সূত্রঃ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্ত্রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা- ড. রবিউল ইসলাম।

১৫.
Who said, ‘Law is passionless reason’? (‘আইন হচ্ছে আবেগহীন যুক্তি’-কার উক্তি?)
  1. Aristotle (এরিস্টটল)
  2. John Austin (জন অস্টিন)
  3. Holland (হল্যান্ড)
  4. Woodrow Wilson (উড্রো উইলসন)
সঠিক উত্তর:
Aristotle (এরিস্টটল)
উত্তর
সঠিক উত্তর:
Aristotle (এরিস্টটল)
ব্যাখ্যা

⇒ According to Aristotle, ‘Law is passionless reason’
​-According to John Austin, ‘Law is the order of sovereign authority’.
​-According to Professor Holland, ‘Law is the general rule governing the external behavior of people applied by sovereign political authority’

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া।

১৬.
From which Teutonic word does the word ‘Law’ come?. (‘Law’ শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে?) 
  1. Low
  2. Lag
  3. Leg
  4. Log
সঠিক উত্তর:
Lag
উত্তর
সঠিক উত্তর:
Lag
ব্যাখ্যা
⇒ আইন শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। আইনের ইংরেজি প্রতিশব্দ  ‘Law’।
​-  ‘
Law’ শব্দটি টিউটনিক শব্দ ‘Lag’ থেকে এসেছে যার অর্থ স্থির , অপরিবর্তনীয়, সর্বক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।

সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম।
১৭.
Which country is based on common law? (কোন দেশের সাধারন আইন প্রথা নির্ভর?)  
  1. USA (যুক্তরাষ্ট্র)
  2. UK (যুক্তরাজ্য)
  3. Saudi Arabia (সৌদি আরব)
  4. France (ফ্রান্স)
সঠিক উত্তর:
UK (যুক্তরাজ্য)
উত্তর
সঠিক উত্তর:
UK (যুক্তরাজ্য)
ব্যাখ্যা

⇒ যুক্তরাজ্যের আইনের সিংহভাগ দখল করে আছে বিভিন্ন ধরণের প্রথা,লোকাচার ও রীতিনীতি। 
-ব্রিটিশ জনগণ এসব প্রথাকে শ্রদ্ধার সাথে মেনে চলে।
-এসব প্রথাকে আইনের মর্যাদা দেয়া হয়েছে।

সূত্রঃ Political Theory – R.C. Agarwal.

১৮.
How many types of constitutions are there mainly? (সংবিধান প্রধানত কত প্রকার?) 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
⇒ সংবিধান প্রধানত ২ প্রকার। লিখিত ও অলিখিত সংবিধান। 
-যে সংবিধানের ধারা উপধারা সম্পুর্ণরুপে লিখিত আকারে থাকে তাকে লিখিত সংবিধান বলে।যেমন-বাংলাদেশের সংবিধান।  
-যে সংবিধানের ধারা উপধারা অলিখিত আকারে বা কাগজে-কলমে লিপিবদ্ধ থাকেনা তাকে অলিখিত সংবিধান বলে। যেমন-ব্রিটেনের সংবিধান। 

সূত্রঃ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্ত্রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা- ড. রবিউল ইসলাম।
১৯.
In which method has the constitution of Bangladesh been formulated? (কোন পদ্ধতিতে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে? ) 
  1. Ratification (অনুমোদন)
  2. Constituent Assembly (গণপরিষদ)
  3. Evolution (বিবর্তন)
  4. Revolution (বিপ্লব)
সঠিক উত্তর:
Constituent Assembly (গণপরিষদ)
উত্তর
সঠিক উত্তর:
Constituent Assembly (গণপরিষদ)
ব্যাখ্যা
⇒ অধ্যাপক গেটেল শাসনতন্ত্র প্রতিষ্ঠার ৪টি পদ্ধতি উল্লেখ করেছেন।যথা- অনুমোদন, গণপরিষদ, বিবর্তন ও বিপ্লব।
- Ratification: জনমতের চাপে বা বিপ্লবের ভয়ে রাজা বা শাসকগোষ্ঠী একটি বিধিবদ্ধ দলিলের মাধ্যমে নিজ দেশের সংবিধান ঘোষণা করেন।
- Constituent Assembly: সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠিত হয়,এর সদস্যগণের ভোটে অনুমোদিত হলে সংবিধান গৃহীত হয়।
- Evolution: প্রচলিত রাজনৈতিক রীতিনীতি ঐতিহাসিক ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান তৈরি হয়।
- Revolution:  নিয়মতান্ত্রিক উপায়ে যখন সরকারকে উৎখাত করা সম্ভব হয়না তখন জনগণ বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করে নতুন সংবিধান প্রণয়ন করে।

সূত্রঃ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্ত্রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা- ড. রবিউল ইসলাম।
২০.
Constitution is- (সংবিধান হচ্ছে-) 
  1. Administrative law (প্রশাসনিক আইন)
  2. Court ruling (আদালতের রায়)
  3. Basic document of state governance (রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল)
  4. Political agreement (রাজনৈতিক চুক্তি)
সঠিক উত্তর:
Basic document of state governance (রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল)
উত্তর
সঠিক উত্তর:
Basic document of state governance (রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল)
ব্যাখ্যা

⇒ সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল যার মাধ্যমেঃ
-সরকারের ক্ষমতা নির্ধারিত হয়।
-বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন হয়।
-নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করে।
-এবং শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে।

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া।

২১.
Which one identifies the flaws of a written constitution? (কোনটি লিখিত সংবিধানের দোষ চিহ্নিত করে?) 
  1. Protection of fundamental rights (মৌলিক অধিকার সংরক্ষণ)
  2. Reflection of public opinion (জনমতের প্রতিফলন)
  3. Facilitation of judicial work (বিচার কার্যের সুবিধা)
  4. Possibility of revolution (বিপ্লবের সম্ভাবনা)
সঠিক উত্তর:
Possibility of revolution (বিপ্লবের সম্ভাবনা)
উত্তর
সঠিক উত্তর:
Possibility of revolution (বিপ্লবের সম্ভাবনা)
ব্যাখ্যা
⇒ যুগের পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করে লিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায়না। 
- ফলে জনগণ বিপ্লবের মাধ্যমে এ সংবিধান পরিবর্তন করে। 

সূত্রঃ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্ত্রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা- ড. রবিউল ইসলাম।
২২.
Which country has an unwritten constitution? (কোন রাষ্ট্রে অলিখিত সংবিধান ?)
  1. India (ভারত)
  2. USA (যুক্তরাষ্ট্র)
  3. UK (যুক্তরাজ্য)
  4. Bangladesh (বাংলাদেশ)
সঠিক উত্তর:
UK (যুক্তরাজ্য)
উত্তর
সঠিক উত্তর:
UK (যুক্তরাজ্য)
ব্যাখ্যা
ভারত,যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে লিখিত সংবিধান রয়েছে।
- যুক্তরাজ্যে অলিখিত সংবিধান সেখানে বিভিন্ন প্রথা , রীতিনীতি ও বিভিন্ন ঐতিহাসিক চুক্তিসমুহকে ব্রিটিশ সংবিধানের অংশ মনে করা হয়। 

সূত্রঃ Political Theory – R.C. Agarwal.
২৩.
The validity of the constitution comes from- (সংবিধান প্রণয়নের বৈধতা আসে-)  
  1. The Constitution Commission (সংবিধান কমিশনের কাছ থেকে)
  2. The President (রাষ্ট্রপতির কাছ থেকে)
  3. The people (জনগণের কাছ থেকে)
  4. The Parliament (সংসদের কাছ থেকে)
সঠিক উত্তর:
The people (জনগণের কাছ থেকে)
উত্তর
সঠিক উত্তর:
The people (জনগণের কাছ থেকে)
ব্যাখ্যা
⇒ রাষ্ট্র পরিচালনার মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন। 
-জনগণের সম্মতি নিয়ে জনপ্রতিনিধিগণ সংবিধান প্রণয়নে সহায়তা করে বিধায় বৈধতা আসে জনগণের নিকট থেকে। 

সূত্রঃ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্ত্রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা- ড. রবিউল ইসলাম।
২৪.
Who were called citizens in ancient Greece? (প্রাচীন গ্রীসে কাদের নাগরিক বলা হতো? 
  1. Those who were government officials (যারা সরকারি কর্মকর্তা)
  2. Those who were residents of the city-state (যারা নগররাষ্ট্রের বাসিন্দা)
  3. Those who participated in the state affairs (যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো)
  4. Those who were men (যারা পুরুষ)
সঠিক উত্তর:
Those who participated in the state affairs (যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো)
উত্তর
সঠিক উত্তর:
Those who participated in the state affairs (যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো)
ব্যাখ্যা

⇒ প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রের অধিবাসীদের মধ্যে যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো তাদের নাগরিক বলা হতো।
-সাধারণত পুরুষদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিলো।
-দাস,নারী ও বিদেশীদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না। 

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া।

২৫.
What is the duty of a citizen? (নাগরিক কর্তব্য কোনটি? ) 
  1. Expressing loyalty to the state (রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা)
  2. Evading taxes (কর ফাঁকি দেয়া)
  3. Participating in political activities (রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করা)
  4. Disobeying the law (আইন অমান্য করা)
সঠিক উত্তর:
Expressing loyalty to the state (রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা)
উত্তর
সঠিক উত্তর:
Expressing loyalty to the state (রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা)
ব্যাখ্যা
⇒ নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে:
-রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা,
-আইন মেনে চলা,
-কর প্রদান করা,
-ভোটাধিকার প্রয়োগ ,
-সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া । 

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া।
২৬.
Which is not a characteristic of society? (কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়?) 
  1. Mutual relations (পারস্পরিক সম্পর্ক)
  2. Social norms (সামাজিক নিয়ম)
  3. Customs (রীতিনীতি)
  4. Government (সরকার)
সঠিক উত্তর:
Government (সরকার)
উত্তর
সঠিক উত্তর:
Government (সরকার)
ব্যাখ্যা

⇒ সরকার হচ্ছে রাষ্ট্রের উপাদান।  সমাজের বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক সম্পর্ক , সামাজিক নিয়ম  , রীতিনীতি ,মানবীয় উপাদান,সাংস্কৃতিক একতা,স্বনির্ভরতা।

সূত্রঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি- এম রফিকুল ইসলাম।

২৭.
What is society? (সমাজ কাকে বলে? ) 
  1. A group of people in a specific geographical area (একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষের সমষ্টি)
  2. A network of social relations (সামাজিক সম্পর্কের জাল)
  3. A political organization (একটি রাজনৈতিক সংগঠন)
  4. A cultural tradition (একটি সাংস্কৃতিক ঐতিহ্য) 
সঠিক উত্তর:
A network of social relations (সামাজিক সম্পর্কের জাল)
উত্তর
সঠিক উত্তর:
A network of social relations (সামাজিক সম্পর্কের জাল)
ব্যাখ্যা

⇒ সমাজ বলতে বোঝায় একদল মানুষের বসবাস,যারা পারস্পরিক সম্পর্ক ও রীতিনীতি দ্বারা আবদ্ধ থাকে এবং যাদের মধ্যে একটি সাধারণ জীবনযাত্রা ও সংস্কৃতি বিদ্যমান থাকে।

সূত্রঃ Political Theory – R.C. Agarwal.

২৮.
Which of the following is an example of a moral rule but not a legal rule? (নিচের কোনটি নৈতিক বিধির উদাহরণ, কিন্তু আইনগত বিধি নয়?) 
  1. Paying taxes (কর পরিশোধ)
  2. Not lying to a friend (বন্ধুকে মিথ্যা না বলা)
  3. Stopping at a red traffic light (লাল ট্রাফিক সিগন্যালে থামা)
  4. Registering property ownership (সম্পত্তি নিবন্ধন করা)
সঠিক উত্তর:
Not lying to a friend (বন্ধুকে মিথ্যা না বলা)
উত্তর
সঠিক উত্তর:
Not lying to a friend (বন্ধুকে মিথ্যা না বলা)
ব্যাখ্যা
⇒ সত্য বলা নৈতিক দায়িত্ব, কিন্তু সাধারণত আইনগতভাবে বলবৎ হয় না (যদি না আদালতে সাক্ষ্য দেওয়ার মতো প্রেক্ষাপট হয়)।
- আইন হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ও অনুমোদনকৃত নিয়ম-কানুন আর নৈতিকতা হলো সামাজিক ও ব্যক্তিগত মূল্যবোধভিত্তিক আচরণবিধি।
- আইন সার্বজনীন যা সমাজের সকলের জন্য সমভাবে প্রযোজ্য।নৈতিকতা ব্যক্তিকেন্দ্রিক-ব্যক্তিভেদে নৈতিকতার তারতম্য ঘটে। 

সূত্রঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র-ড. মোহাম্মদ আব্দুল ওদুদ ভূইয়া।
২৯.
Which of the following is NOT a source of a constitution? (নিচের কোনটি সংবিধানের উৎস নয়?) 
  1. Customs and traditions (রীতি ও প্রথা)
  2. Judicial decisions (বিচারিক সিদ্ধান্ত)
  3. Scientific theories (বৈজ্ঞানিক তত্ত্ব)
  4. Statutes (বিধিবদ্ধ আইন)
সঠিক উত্তর:
Scientific theories (বৈজ্ঞানিক তত্ত্ব)
উত্তর
সঠিক উত্তর:
Scientific theories (বৈজ্ঞানিক তত্ত্ব)
ব্যাখ্যা
⇒ সংবিধান গঠিত হয় আইন, রাজনৈতিক ইতিহাস ও সামাজিক প্রথার উপর ভিত্তি করে; বৈজ্ঞানিক তত্ত্ব সরাসরি সংবিধানের উৎস নয়।
- অতি প্রাচীনকাল থেকে প্রচলিত রীতিনীতি ও আচার প্রথা রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন ও স্বীকৃতি লাভ করলে সেগুলো সাংবিধানিক রীতিনীতি হিসেবে গণ্য হয়। 
- বিচার বিভাগ জটিল কোন মামলার নিষ্পত্তির ব্যাপারে তাদের সুচিন্তিত রায় প্রদান করেন যা সংবিধানের ধারা বা উপধারা হিসেবে সংযোজিত হয়। 
- বিধিবদ্ধ আইন হচ্ছে আইনসভা কর্তৃক প্রণীত আইন যা পরিবর্তন করা যায়। ১৯১১ ও ১৯৪৯ সালে প্রণীত পার্লামেন্ট আইন ব্রিটিশ সংবিধানের উৎস বলে বিবেচিত। 

সূত্রঃ রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্ত্রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা- ড. রবিউল ইসলাম।