পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
সাধারণ বিজ্ঞান: টপিকসমূহ: আধুনিক বিজ্ঞান ও অন্যান্য: মানবদেহ ও এর শারীরবৃত্তীয় প্রক্রিয়া, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, আধুনিক চিকিৎসা পদ্ধতি, ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োলজি, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, আধুনিক চাষাবাদ পদ্ধতি - এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার ইত্যাদি। উৎস: ষষ্ঠ থেকে মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বোর্ড বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করতে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) স্টেপ-আপ ট্রান্সফর্মার
  2. খ) ট্রানজিস্টর
  3. গ) স্টেপ-ডাউন ট্রান্সফর্মার
  4. ঘ) ডায়োড
ব্যাখ্যা
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার বলে।

ট্রান্সফর্মার ২ ধরনের হয় 
১) স্টেপ-আপ ( নিম্ন  বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে )
২) স্টেপ- ডাউন ( উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করে )

ট্রানজিস্টর দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেতে রূপান্তরিত করে ।
ডায়োড AC কে DC তে পরিবর্তন করে। 

উৎস: একাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান বই, শাহজাহান তপন স্যার।
.
মানব হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৮
ব্যাখ্যা
মানব  হৃদপিন্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট 

- উপরে দুটি অলিন্দ ( ডান এবং বাম অলিন্দ)
- নিচে দুটি নিলয়( ডান এবং বাম নিলয় )

- ডান নিলয় এবং ডান অলিন্দ এর সংযোগস্থলে ট্রাইকাসপিড কপাটিকা থাকে। 
- বাম নিলয় এবং বাম অলিন্দের সংযোগস্থলে ডাইকাসপিড কপাটিকা থাকে।

উৎস: নবম-দশম শ্রেণি, বিজ্ঞান বই। 
.
মানুষের ইনসুলিন তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?
  1. ক) E-coli
  2. খ) Yeast
  3. গ) HTV
  4. ঘ) E-Bec
ব্যাখ্যা
- মানব ইনসুলিন তৈরিতে বর্তমানে বহুল ব্যবহৃত ব্যকটেরিয়া হলো E-coli.
- মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন E . coli তে অবস্থিত প্লাজমিডে স্থানান্তরিত করা হয়।
- স্থানান্তরিত প্লাজমিডটি পুনরায় ব্যকটেরিয়াতে স্থানান্তরিত করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন করা হচ্ছে। 
- একটি ব্যাক্টেরিয়াম কোষে প্রায় দশ লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে। 
- ইনসুলিন কৃত্রিমভাবে উৎপাদনের কারণে বর্তমান পৃথিবীর অধিকাংশ জৈবিক সমস্যা সমাধান সম্ভব হয়েছে। 

উৎস: একাদশ শ্রেণির জীববিজ্ঞান বই।
.
কোনটির সাহায্যে মানব ভ্রূণ জরায়ুর গাত্রে সংস্থাপিত হয়?
  1. ক) ডিম্বক
  2. খ) ডিম্বাশয়
  3. গ) অমরা
  4. ঘ) ফুস্ফুস
ব্যাখ্যা
- যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃকোষে ভ্রূণ ক্রমবর্ধমান এবং মাতৃ জরায়ুর টিস্যুর সাথে যুক্ত থাকে ও সকল প্রকার পুষ্টি সমগ্রী মায়ের শরীর থেকে ভ্রুণ এ স্থানান্তরিত হয় তাকে অমরা বা গর্ভফুল বলে।

- নিষেকের ১২ সপ্তাহের মধ্যে মাতৃগর্ভে অমরা সৃষ্টি হয় ।

উৎস: নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই।
.
কোন রাসায়নিক পদার্থের জন্য রক্তনালিতে রক্ত জমাট বাঁধে না?
  1. ক) হিস্টামিন
  2. খ) হেপারিন
  3. গ) অনুচক্রিকা
  4. ঘ) পিউরিন
ব্যাখ্যা
রক্তের শ্বেত কণিকা প্রধানত ২ ধরনের:

১) দানাদার শ্বেত কণিকা:
নিউট্রোফিল
ইওসিনোফিল 
বেসোফিল 

২) অদানাদার শ্বেত কণিকা:
মনোসাইট 
লিম্ফোসাইট

এর মধ্যে বেসোফিল থেকে হেপারিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যার কারনে রক্তনালির ভিতরে রক্ত জমাট বাধে না।

উৎস: একাদশ শ্রেণির জীববিজ্ঞান বই।
.
বায়োটেকনোলজি শব্দটি প্রথম ব্যাবহার করেন কে?
  1. ক) রবার্ট হুক
  2. খ) রবার্ট ব্রাউন
  3. গ) কার্ল এরেকি
  4. ঘ) উইলিয়ামসন
ব্যাখ্যা
- বায়োটেকনোলজি শব্দটি হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরেকি ১৯১৯ সালে প্রথম ব্যবহার করেন।

- Biology এবং  Technology এই দুই শব্দের সমন্নয়ে biotechnology শব্দের সৃষ্টি যার অর্থ জীবপ্রযুক্তি।

উৎস:
একাদশ শ্রেণির জীববিজ্ঞান বই।
.
কোন ভাইরাসের আক্রমনে AIDS রোগ হয়?
  1. ক) Acquired Immune Deficiency Virus
  2. খ) Human Immune Deficiency Virus
  3. গ) Human Immune Virus
  4. ঘ) Human Deficiency Syndrome
ব্যাখ্যা
- AIDS রোগের জন্য দায়ী ভাইরাস হলো HIV(  Human  Immune Deficiency  Virus)

- এই রোগে আক্রান্ত রোগীর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায় ।

উৎস: নবম দশম শ্রেণির বিজ্ঞান বই।
.
একটি তেজষ্ক্রিয় পদার্থের অর্ধায়ু ১০ দিন। কতদিন পর ঐ মৌলের ১/৮ অংশ অবশিষ্ট থাকবে?
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
অর্ধায়ু হলো যে সময়ে তেজষ্ক্রিয় পদার্থের পরিমান অর্ধেকে নেমে আসে।

তাহলে,
১ থেকে ১/২ হতে সময় লাগবে ১০ দিন 
পুনরায় ১/২ থেকে ১/৪ হতে সময় লাগবে আরো  ১০ দিন 
এবং ১/৪ থেকে ১/৮ এ আসতে সময় লাগবে আরো ১০ দিন 

অর্থাৎ, মোট সময় লাগবে ৩০ দিন ।

উৎস: একাদশ শ্রেনীর পদার্থবিজ্ঞান বই, শাহজাহান তপন স্যার।
.
কত সপ্তাহ পরে মানব ভ্রুণকে ফিটাস বলে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
- ডিম্বানু নিষিক্ত হওয়ার ৮ সপ্তাহ পর মানব ভ্রুণ স্তরের সমাপ্তি ঘটে।
- এর পরবর্তি সময় থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে অব্দি বিভাজনরত মানব ভ্রণকে ফিটাস বলে ।

উৎস: একাদশ শ্রেণির জীববিজ্ঞান বই ।
১০.
নিচের কোনটি রেক্টিফায়ার হিসাবে কাজ করে?
  1. ক) p-n junction
  2. খ) p-n-p junction
  3. গ) n-p-n junction
  4. ঘ) AND gate
ব্যাখ্যা
- রেক্টিফায়ার এর কাজ হলো  AC কে DC তে পরিবর্তন করা ।

- রেক্টিফায়ার এর অপর নাম হলো ডায়োড / p-n junction 

- p-n-p junction এবং n-p-n junction হলো ট্রানজিস্টর যার কাজ হলো দুর্বল সংকেত কে শক্তিশালী সংকেত এ রুপান্তরিত করা ।

- AND gate  এর কাজ হলো বাইনারি গুণের কাজ করা ।

উৎস: একাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান বই, শাহজাহান তপন স্যার।
১১.
মানবদেহে আমিষ পরিপাকের সর্বশেষ পরিণতি কী?
  1. ক) গ্লুকোজ
  2. খ) অ্যামিনো এসিড
  3. গ) ফ্যাটি এসিড ও গ্লিসারল
  4. ঘ) ফ্রুক্টোজ
ব্যাখ্যা
খাদ্যের তিনটি উপাদান: শর্করা, প্রোটিন, স্নেহ বা চর্বি
পরিপাকের ফলে মানবদেহে এই ৩ ধরনের খাদ্য উপাদান এর পরিনত রূপ হলো:
- শর্করা = গ্লুকোজ
- প্রোটিন = অ্যামিনো এসিড
- স্নেহ বা চর্বি = ফ্যাটি এসিড ও গ্লিসারলে


উৎস: নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই।
১২.
ব্যাকটেরিয়া কোষে ক্রোমোজোম ছাড়া যে বৃত্তাকার DNA অনু থাকে তাকে কী বলে?
  1. ক) ফ্লাজেলা
  2. খ) পিলি
  3. গ) প্লাজমিড
  4. ঘ) ক্যাপসুল
ব্যাখ্যা
ফ্লাজেলা: ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে।
পিলি = ব্যাকটেরিয়াকে পোষক কোষের সাথে আটকে থাকতে সাহায্য করে। 
প্লাজমিড = ব্যাকটেরিয়ার ক্রোমোসোমের বাহিরে একটি বৃত্তাকার অনু। এটি স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। 
ক্যাপসুল = ব্যাটেরিয়ার কোষপ্রাচীরকে ঘিরে অবস্থিত জটিল কার্বোহাইড্রেট দিয়ে গঠিত পুরু স্তর।

উৎস:
একাদশ শ্রেণির জীববিজ্ঞান বই।
১৩.
পালমোনারি শিরা কোথায় রক্ত পরিবহন করে?
  1. ক) দেহ থেকে হৃদপিন্ডে
  2. খ) হৃদপিন্ড থেকে দেহে
  3. গ) ফুস্ফুস থেকে হৃদপিন্ডে
  4. ঘ) হৃদপিন্ড থেকে ফুস্ফুসে
ব্যাখ্যা
মানবদেহে রক্ত সংবহন এর জন্য ২ ধরনের রক্তনালী আছে।

১) শিরা = যা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে হৃদপিন্ডে নিয়ে আসে।
২) ধমনী = যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপিন্ড থেকে সমগ্র দেহে নিয়ে যায় 

ব্যতিক্রম ,
পালমোনারি শিরা= যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুস্ফুস থেকে হৃদপিন্ডে নিয়ে যায় 
পালমোনারি ধমনী = যা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃদপিন্ড থেকে ফুস্ফুসে নিয়ে যায় 

উৎস: একাদশ শ্রেণির জীববিজ্ঞান বই ।
১৪.
মানব শরীরের কোনটিকে রাজগ্রন্থি বলা হয়?
  1. ক) থাইরয়েড
  2. খ) প্যারাথাইরয়েড
  3. গ) পিটুইটারি
  4. ঘ) মেলানিন
ব্যাখ্যা
মানবদেহের মস্তিস্কের মধ্যভাগে অবস্থিত পিটুইটারি গ্রন্থি থেকে ডোপামিন, গ্রোথ হরমোন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন নামক হরমোন নিঃসরণ ঘটে যা মানবদেহের অনেক জরুরী কাজ যেমন বৃদ্ধি নিয়ন্ত্রন, বৃক্কের কাজ নিয়ন্ত্রন, জরায়ুর সংকোচন ইত্যাদি করতে উদ্দীপনা জাগায় ।

তাই পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থিরাজ বলা হয় ।

উৎস: নবম শেণির জীববিজ্ঞান বই।
১৫.
মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস জীবাণু দ্বারা কোন রোগে আক্রান্ত হয়?
  1. ক) কলেরা
  2. খ) যক্ষ্মা
  3. গ) এইডস
  4. ঘ) ডেঙ্গু
ব্যাখ্যা
- কলেরা রোগের জন্য দায়ী জীবাণু ভিব্রিও কলেরা।
- যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণু  মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস। 
- এইডস এর জীবাণুর নাম এইচ আই ভি।
- ডেঙ্গু এর জীবাণুর নাম এডিস ইজিপ্টি।

উৎস: একাদশ শ্রেণির জীববিজ্ঞান বই।
১৬.
বাংলাদেশের প্রথম GM উদ্ভিদ জাত কোনটি?
  1. ক) Bt- গম
  2. খ) Bt- বেগুন
  3. গ) Bt- ধান
  4. ঘ) Bt- কলা
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকার ২০১৩-২০১৪ সালে ফল ও ডগা ছিদ্রকারী পোকা প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বিটি বেগুন নামে ৪ টি জাত বাংলাদেশে সীমিত আকারে চাষাবাদের জন্য উন্মুক্ত করেন ।
- বর্তমানে বাংলাদেশ এর ৬৪ জেলার ২৭০০০ কৃষক বিটি বেগুন চাষ করছে।

উৎস: বাংলাপিডিয়া।