পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৮ ডিসেম্বর, ২০২৩সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৯ (গোলাপ) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ১১.০৯.২০০৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৮ ডিসেম্বর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. জীবনানন্দ দাশ
  3. কাজী নজরুল ইসলাম
  4. কবি জসীমউদ্দীন
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
⇒ 'সঞ্চিতা' কাব্য সংকলন: 
- 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন।
- এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- গ্রন্থটি তিনি উৎসর্গ করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
- এতে মোট ৭৮টি কবিতা ও গান আছে।
- নজরুলের কবিতার ধারা বুঝবার জন্য এ সংকলনটি গুরুত্বপূর্ণ।

• উল্লেখ্য 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. মোহিতলাল মজুমদার
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 

⇒ মাইকেল মধুসূদন দত্ত:

- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব,
- মেঘনাদবধ, 
- ব্রজাঙ্গনা,
- বীরাঙ্গনা,
- চতুর্দশপদী কবিতাবলী।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'Bitter' শব্দটির Verb হচ্ছে -
  1. Bitter
  2. Bitterness
  3. Embitter
  4. Bitterify
সঠিক উত্তর:
Embitter
উত্তর
সঠিক উত্তর:
Embitter
ব্যাখ্যা
• Bitter (adjective)
English Meaning: Having a sharp, pungent taste or smell; not sweet.
Bangla Meaning: তিক্ত; কটু; তিতা।

এর verb form হচ্ছে - Embitter (verb transitive)
English Meaning: Make (someone) feel bitter or resentful.
Bangla Meaning: তিক্ততার অনুভূতি জাগানো; তিক্ত করা।

• Bitterness (noun)
• Bitterly (adjective)

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla academy.
.
'Please' শব্দটির Noun হচ্ছে -
  1. Pleased
  2. Pleasure
  3. Pleasing
  4. Pleaseness
সঠিক উত্তর:
Pleasure
উত্তর
সঠিক উত্তর:
Pleasure
ব্যাখ্যা
Please (verb intransitive & transitive) 
English Meaning: Cause to feel happy and satisfied.
Bangla Meaning: দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে, খুশি/সুখী/সন্তুষ্ট/পরিতুষ্ট করা: 

• এর noun form হচ্ছে - Pleasure
English Meaning: A feeling of happy satisfaction and enjoyment.
Bangla Meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্ট; পরিতোষ; আমোদ; আহ্লাদ; ভোগসুখ।

• অন্য অপশন গুলোর মধ্যে -
Pleased (adjective) খুশি; প্রসন্ন; আনন্দিত; পরিতুষ্ট: She looks pleased with herself.
Pleasing (adjective) সুখদায়ক; রমণীয়; প্রীতিকর; প্রীতিপ্রদ।
Pleasely/ Pleaslingly: (adverb) সুখদায়কভাবে; রমণীয়ভাবে।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
'Numbering' শব্দটির Verb হচ্ছে-
  1. Number
  2. Numerous
  3. Numbering
  4. Enumerate
সঠিক উত্তর:
Number
উত্তর
সঠিক উত্তর:
Number
ব্যাখ্যা
• According to The Oxford dictionary,

ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া) - Amount to (a specified figure or quantity); comprise.

খ) Numbering (verb)-  চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া; - This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."

গ) Enumerate (verb)  গণনা করা; এক এক করে নামোল্লেখ করা - it itself is a different verb that is similar to the verb 'number'.

Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।

Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
'Sea' শব্দটির Adjective হচ্ছে -
  1. Marine
  2. Navy
  3. Ocean
  4. Shipping
সঠিক উত্তর:
Marine
উত্তর
সঠিক উত্তর:
Marine
ব্যাখ্যা
• Sea (noun)
English Meaning: The expanse of salt water that covers most of the earth's surface and surrounds its land masses.
Bangla Meaning: সমুদ্র।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Marine (Adjective)
English Meaning: Relating to or found in the sea.
Bangla Meaning:  সামুদ্রিক; সমুদ্রজ; সমুদ্রে প্রাপ্ত বা উৎপন্ন।

খ) Navy (Noun)
English Meaning: The branch of the armed services of a state which conducts military operations at sea.
Bangla Meaning: নৌবাহিনী; নৌকটক।

গ) Ocean (Noun)
English meaning: A very large expanse of sea, in particular each of the main areas into which the sea is divided geographically.
Bangla Meaning: মহাসমুদ্র।

ঘ) Shipping (noun) [uncountable noun] 
English Meaning: Ships considered collectively, especially those in a particular area or belonging to a particular country.
Bangla Meaning: কোনো দেশ, বন্দর ইত্যাদির সমুদয় জাহাজ; পোতসমূহ।

• সুতরাং, অপশন অনুযায়ী বোঝা যাক্সক্সেহ, Marine হচ্ছে Sea এর adjective form.
- বাকি অপশনের সবগুলো হচ্ছে noun.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
x + 1/x = 3 হলে x4 + 1/x4 = কত?
  1. 47
  2. 51
  3. 27
  4. 49
সঠিক উত্তর:
47
উত্তর
সঠিক উত্তর:
47
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 3 হলে x4 + 1/x4 = কত?

সমাধান:
দেওয়া আছে
x + 1/x = 3 

এখানে
x4 + 1/x4 = (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x + 1/x)2 - 2.x.1/x}2 - 2
= {32 - 2}2 - 2
= (9 - 2)2 - 2
= 72 - 2
= 49 - 2
= 47
.
x3 - y3 = 513 এবং x - y = 3 হলে xy এর মান কত?
  1. 35
  2. 54
  3. 45
  4. 55
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - y3 = 513 এবং x - y = 3 হলে xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x3 - y3 = 513
x - y = 3

আমরা জানি
(x - y)3 = x3 - y3 - 3xy(x - y)
33 = 513 - 3xy × 3
27 = 513 - 9xy
9xy = 513 - 27
9xy = 486
xy = 486/9
xy = 54
.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সে.মি. হলে এর অতিভুজের মান কত?
  1. 6 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 5 সে.মি.
  4. 7 সে.মি.
সঠিক উত্তর:
5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সে.মি. হলে, তার অতিভুজের মান কত?

সমাধান: 
অতিভুজ = √(32 + 42) সে.মি.
= √(9 + 16) সে.মি.
= √25 সে.মি. 
= 5 সে.মি.
১০.
‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বুদ্ধদেব বসু
  4. শহীদুল্লাহ কায়সার
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
⇒ গৃহদাহ:
• গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি শ্রেষ্ঠি উপন্যাস।
• মাসিক ‘ভারতবর্ষে’ উপন্যাসটি প্রকাশিত হয়।
• 'গৃহদাহ' উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
• উপন্যাসের নায়িকা অচলা। মহিম ও সুরেশ দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ বিকর্ষণ উপন্যাসের আলোচ্য বিষয়।

⇒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. সরদার জয়েন উদ্দীন
  2. আনিস চৌধুরী
  3. শহীদুল্লাহ কায়সার
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা
⇒ ক্রীতদাসের হাসি:
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।

শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- জলাঙ্গী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
কোনটি শুদ্ধ বানান?
  1. Ocasion
  2. Ocassion
  3. Occasion
  4. Occassion
সঠিক উত্তর:
Occasion
উত্তর
সঠিক উত্তর:
Occasion
ব্যাখ্যা
• Occasion (Noun):
English Meaning:
1. A particular event, or the time at which it takes place.
2. A special or noteworthy event, ceremony, or celebration.
3. A suitable or opportune time for doing something.
Bangla Meaning:  অনুষ্ঠান, ঘটনা, উপলক্ষ

• Occasion (verb) কারণ হওয়া:
- His wife’s sudden illness occasioned him much anxiety.

Source: Accessible dictionary by Bangla Academy.
১৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. Greivance
  2. Grievance
  3. Griveance
  4. Grieveance
সঠিক উত্তর:
Grievance
উত্তর
সঠিক উত্তর:
Grievance
ব্যাখ্যা
• Grievance (Noun)
English Meaning: A cause of uneasiness and complaint; a wrong done and suffered; that which gives ground for remonstrance or resistance, as arising from injustice, tyranny, etc.; injury.
Bangla Meaning: দুঃখদুর্দশার কারণ; দুঃখদুর্দশা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪.
সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫° হলে উহার বাহুর সংখ্যা কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫° হলে উহার বাহুর সংখ্যা কত?

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫°।
সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৩৫°
= ৪৫°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪৫°
= ৮টি 
১৫.
২০ জন লোক কোনো কাজ ১৫ দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকী কাজ ১০ দিনে শেষ হল। কতজন লোক চলে গিয়েছিল?
  1. ৫ জন
  2. ৮ জন
  3. ১০ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
১০ জন
উত্তর
সঠিক উত্তর:
১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন লোক কোনো কাজ ১৫ দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকী কাজ ১০ দিনে শেষ হল। কতজন লোক চলে গিয়েছিল?

সমাধান:
সময় বাকি = ১৫ - ১০ = ৫ দিন

৫ দিনে কাজটি শেষ করতে পারে ২০ জনে
১ দিনে কাজটি শেষ করতে পারে ২০× ৫ জনে
১০ দিনে কাজটি শেষ করতে পারে (২০ × ৫)/১০ জনে
= ১০ জনে

 লোক চলে গিয়েছিল = (২০ - ১০)জন  = ১০ জন 
১৬.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত?
  1. ৫৬ বছর, ৩৪ বছর
  2. ৬৬ বছর, ২৪ বছর
  3. ৪৬ বছর, ৩৬ বছর
  4. ৫৬ বছর, ২৪ বছর
সঠিক উত্তর:
৫৬ বছর, ২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫৬ বছর, ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত?

সমাধান: 
ধরি 
পিতার বর্তমান বয়স ৭ক বছর 
পুত্রের বর্তমান বয়স ৩ক বছর 

প্রশ্নমতে,
 ৭ক - ৪ : ৩ক - ৪ = ১৩ : ৫
 (৭ক - ৪)/(৩ক - ৪) = ১৩/৫
৩৯ক - ৫২ = ৩৫ক - ২০ 
৩৯ক - ৩৫ক = ৫২ - ২০
৪ক = ৩২ 
ক = ৩২/৪ 
ক = ৮ 

বর্তমানে পিতার বয়স = ৭ × ৮ = ৫৬ বছর
বর্তমানে পুত্রের বয়স = ৩ × ৮ = ২৪ বছর
১৭.
১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?
  1. ৬০%
  2. ৫০%
  3. ৪0%
  4. ৩৫%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?

সমাধান:
৮টি পেনসিলের বিক্রয়মূল্য = ১ টাকা
১টি পেনসিলের বিক্রয়মূল্য = ১/৮ টাকা

১২টি পেনসিলের ক্রয়মূল্য = ১ টাকা
১টি পেনসিলের ক্রয়মূল্য = ১/১২ টাকা

লাভ = (১/৮) - (১/১২)
= (৩ - ২)/২৪
= ১/২৪

১/১২ টাকায় লাভ হয় = ১/২৪ টাকা
১ টাকায় লাভ হয় = (১/২৪)/(১/১২) টাকা
১ টাকায় লাভ হয় = (১২ × ১০০)/২৪ টাকা
= ৫০ টাকা
১৮.
‘মানচিত্র’ নাটকটির রচয়িতা কে?
  1. মীর মশাররফ হোসেন
  2. শিশির ভাদুড়ী
  3. নুরুল মোমেন
  4. আনিস চৌধুরী
সঠিক উত্তর:
আনিস চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
আনিস চৌধুরী
ব্যাখ্যা
- ‘মানচিত্র’ আনিস চৌধুরী রচিত বিখ্যাত একটি নাটক।
- নাটকটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়।

⇒ আনিস চৌধুরী:

- আনিস চৌধুরী (১৯২৯-১৯৯০)  কথাসাহিত্যিক, নাট্যকার।
- তাঁর পিতৃদত্ত নাম আনিসুজ্জামান কামরুদ্দীন। ছাত্রাবস্থায় তিনি আনিসুজ্জামান চৌধুরী নাম ধারণ করেন; ‘আনিস চৌধুরী’ তাঁর সাহিত্যিক নাম।
- কলকাতার তালতলা লেনে নানার বাড়িতে তাঁর জন্ম। তাঁদের আদি নিবাস কুমিল্লা জেলায়।
আনিস চৌধুরী ছাত্রাবস্থায় (১৯৪৬-৪৭)  কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ পত্রিকার সহসম্পাদকের দায়িত্ব পালন করেন।
- তিনি মঞ্চনাটকের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭০ সালের মধ্যে তিনি টেলিভিশন ও রেডিওর জন্য অনেকগুলি নাটক রচনা করেন।

তাঁর বিখ্যাত দুটি নাটক হচ্ছে:
- মানচিত্র ও
- অ্যালবাম।

তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ:
- সরোবর,
- সৌরভ,
- শখের পুতুল,
- মধুগড়,
- প্রত্যাশা,
- ছায়াহরিণ,
- ছাড়পত্র,
- জাহাঙ্গীরের আত্মজীবনী (অনুবাদ) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। 

উৎস: বাংলাপিডিয়া।
১৯.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
  1. নবীনচন্দ্র সেন
  2. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. মনমোহন বসু
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
⇒ পায়ের আওয়াজ পাওয়া যায়:
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- এটি বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

⇒ সৈয়দ শামসুল হক: 
- সৈয়দ শামসুল হক মূলত একজন লেখক ছিলেন।
- তিনি ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর; কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
 
তাঁর প্রকাশিত কাব্যনাট্যগুলো হলো:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নরুলদীনের সারা জীবন,
- এখানে এখন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
কোনটি শুদ্ধ বানান?
  1. সর্বাঙ্গীণ
  2. সর্ব্বাঙ্গীন
  3. সর্বাঙ্গীন
  4. সর্বঙ্গিণ
সঠিক উত্তর:
সর্বাঙ্গীণ
উত্তর
সঠিক উত্তর:
সর্বাঙ্গীণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- সর্বাঙ্গীণ,
- এটি সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- এর সঠিক প্রকৃতি-প্রত্যয়: সর্বাঙ্গ + ঈন।
যার অর্থ:
- সর্বাঙ্গব্যাপী,
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১.
প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ঐ শহরের লোকসংখ্যা কত ছিল?
  1. ৪০০০
  2. ৭০০০
  3. ১০০০০
  4. ১৪০০০
সঠিক উত্তর:
১০০০০
উত্তর
সঠিক উত্তর:
১০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ঐ শহরের লোকসংখ্যা কত ছিল?

সমাধান: 
লোকসংখ্যা বৃদ্ধি পায় = (৭ - ৩)% = ৪%

৪ জন বাড়লে লোকসংখ্যা ছিল ১০০ জন 
১ জন বাড়লে লোকসংখ্যা ছিল ১০০/৪ জন 
৪০০ জন বাড়লে লোকসংখ্যা ছিল (১০০ × ৪০০)/৪ জন 
= ১০০০০ জন
২২.
যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
  1. আয়ন বায়ু
  2. মৌসুমী বায়ু
  3. প্রত্যায়ন বায়ু
  4. নিয়ত বায়ু
সঠিক উত্তর:
নিয়ত বায়ু
উত্তর
সঠিক উত্তর:
নিয়ত বায়ু
ব্যাখ্যা
বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ: 
- বায়ু সর্বদা একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়। 
- বায়ু কিছু নিয়ম মেনে প্রবাহিত হয়। 
যেমন- সাধারণত উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়। 
- বায়ু প্রবাহের আরেকটি বৈশিষ্ট্য হলো ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। 
- বায়ুপ্রবাহ প্রধানত চার প্রকার। 
যথা - 
• নিয়ত বায়ু, 
• সাময়িক বায়ু, 
• স্থানীয় বায়ু এবং 
• অনিয়মিত বায়ু। 

নিয়ত বায়ু: 
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। 
- নিয়ত বায়ুপ্রবাহ সারা বছর একই দিকে প্রবাহিত হয়। 
- এই বায়ুপ্রবাহ পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। 
- নিয়ত বায়ুকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- 
• অয়ন বায়ু, 
• পশ্চিমা বায়ু ও 
• মেরু বায়ু। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো -
  1. প্রায় ১২ ঘণ্টা
  2. প্রায় ২৪ ঘণ্টা
  3. প্রায় ৬ ঘণ্টা
  4. চাঁদের তিথি অনুসারে ভিন্ন
সঠিক উত্তর:
প্রায় ১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ১২ ঘণ্টা
ব্যাখ্যা
জোয়ার-ভাঁটা: 
- উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো প্রায় ১২ ঘণ্টা। 
- চন্দ্র ও সূর্যের আকর্ষন শক্তি এবং পৃথিবীর কেন্দের শক্তি প্রভৃতি কারনে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পরপর এক জায়গায় ফুলে উঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাঁটা বলে। 
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাঁটা হয়। 
- জোয়ারের ৬ ঘন্টা পরে ভাঁটা হয়। 

উৎস: মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণি।
২৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. উর্মি
  2. উর্মী
  3. ঊর্মি
  4. ঊর্মী
সঠিক উত্তর:
ঊর্মি
উত্তর
সঠিক উত্তর:
ঊর্মি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ঊর্মি।
- এটি সংস্কৃত শব্দ।
- যার অর্থ: তরঙ্গ, ঢেউ।

• ‘ঊর্মি’ শব্দের আরো কিছু সমর্থক শব্দ:
তরঙ্গ, বীচি, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
২৫.
সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো -
  1. নৈরাজ্য
  2. মূল্যবোধ
  3. অশান্তি
  4. বিশৃঙ্খলা
সঠিক উত্তর:
মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
মূল্যবোধ
ব্যাখ্যা
মূল্যবোধ:
- মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ হলো Value। 
- যেসকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প ও আদর্শ মানুষের সামগ্রিক আচার-আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে, তাদের সমষ্টিকেই মূল্যবোধ বলে।
- মূল্যবোধ দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা- অনৈতিকতা,সততা, সৌজন্যবোধ, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মূল্যায়িত হয়।
- সার্থকতা, শঠতা, অসহিষ্ণুতা ইত্যাদি হলো চিরন্তন মূল্যবোধের পরিপন্থী।

উল্লেখ্য,
- সামাজিক কাঠামো হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ, স্থায়ী এবং অনিবার্য উপাদান যা ব্যতীত সমাজের অস্তিত্ব উপলব্ধি করা যায় না।
- সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ।
- সামাজিক মূল্যবোধ হলো সত্যবাদিতা, ন্যায়নীতি, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, কর্তব্যপরায়ণতা, সদাচরণ প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলির সমষ্টি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২৬.
সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র -
  1. ফ্যাদোমিটার
  2. সেক্সট্যান্ট
  3. ক্রনোমিটার
  4. ট্যাকোমিটার
সঠিক উত্তর:
সেক্সট্যান্ট
উত্তর
সঠিক উত্তর:
সেক্সট্যান্ট
ব্যাখ্যা
- সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র হলো সেক্সট্যান্ট। 

অন্যদিকে, 
- সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র হচ্ছে ক্রনােমিটার। 
- সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র ফ্যাদোমিটার। 
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। 

উৎস: ব্রিটানিকা।
২৭.
ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে -
  1. ১৭ এপ্রিল, ১৯৭১
  2. ২৬ মার্চ, ১৯৭১
  3. ৬ ডিসেম্বর, ১৯৭১
  4. ১৬ ডিসেম্বর, ১৯৭১
সঠিক উত্তর:
৬ ডিসেম্বর, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
৬ ডিসেম্বর, ১৯৭১
ব্যাখ্যা
বাংলাদেশকে স্বীকৃতি:
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর প্রথম ভুটান ও ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

উল্লেখ্য,
- বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের কাজটি খুব সহজসাধ্য ছিল না।
- কারণ, পাকিস্তানের বৈরী প্রচারণায় মুসলিম বিশ্বসহ চীন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করত।
- বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে ১৯৭৪ সালের মধ্যেই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, জাপানসহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘসহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে।
- সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ যোগদান করে।
- বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথমবারের মতো মাতৃভাষা বাংলায় ভাষণ দেন। 
- বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের ১৩০টি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে।
- এ ছাড়া জাতিসংঘ, কমনওয়েলথ ও ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদসহ ১৪টি আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. Sattellite
  2. Sattelite
  3. Satellite
  4. Satelite
সঠিক উত্তর:
Satellite
উত্তর
সঠিক উত্তর:
Satellite
ব্যাখ্যা
• Satellite (noun):
English Meaning: An artificial body placed in orbit round the earth or moon or another planet in order to collect information or for communication. (Artificial Satellite)
A celestial body orbiting the earth or another planet. (Astronomy)
Bengali meaning: উপগ্রহ; চন্দ্র; কৃত্রিম উপগ্রহ।

• Synonym: Space station, space capsule, spacecraft, secondary planet.

• Example: The report was sent via satellite.

Source: Oxford Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. Heterogenous
  2. Heterogeneous
  3. Heteroganeous
  4. Hetrogeneous
সঠিক উত্তর:
Heterogeneous
উত্তর
সঠিক উত্তর:
Heterogeneous
ব্যাখ্যা
• Heterogeneous (adjective)
- English Meaning: consisting of dissimilar or diverse ingredients or constituents
- Bangla Meaning: বিভিন্ন উপাদানে গঠিত; অসমসত্ত; বিষমসত্ত; বিষমজাতীয়

• Other Forms: 
- Heterogeneously (adverb)
- Heterogeneousness (noun)

Source: Bangla Academy Dictionary and Merriam-Webster Dictionary.
৩০.
বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন -
  1. ক্যাপ্টেন মনসুর আলী
  2. শাহ আবদুল হামিদ
  3. তাজউদ্দীন আহমেদ
  4. খন্দকার মুশতাক আহমেদ
সঠিক উত্তর:
খন্দকার মুশতাক আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
খন্দকার মুশতাক আহমেদ
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার:
- ১৯৭১ সালের বাংলাদেশ সরকার 'মুজিবনগর সরকার' নামেই বেশি পরিচিত। 
- অনেকে একে প্রবাসী সরকার বলেন। 
- তবে এ সরকারকে বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার বলাই শ্রেয়। 
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল (১৯৭১) নতুন সরকার শপথ গ্রহণ করে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায়। 
- নতুন সরকার বৈদ্যনাথতলার নাম পাল্টে রাখেন মুজিবনগর।
- মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার ৮নং থিয়েটার রোডে ছিল।

মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
- উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম,
- প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদ,
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়: খন্দকার মোশতাক আহমেদ,
- অর্থ মন্ত্রণালয়: এম. মনসুর আলী,
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়: এ এইচ এম কামরুজ্জামান,
- প্রধান সেনাপতি: কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী,
- চিফ অব স্টাফ: লে. কর্নেল (অব.) আবদুর রব, 
- ডেপুটি চিফ অব স্টাফ: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৩১.
'Who gave you this pen?' বাক্যের Passive form হচ্ছে -
  1. By whom were you got this pen?
  2. By whom were you given this pen?
  3. By whom was you given this pen?
  4. By whom have you been given this pen?
সঠিক উত্তর:
By whom were you given this pen?
উত্তর
সঠিক উত্তর:
By whom were you given this pen?
ব্যাখ্যা
• Who যুক্ত Active voice কে passive voice এ পরিণত করার সময় -
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও person অনুযায়ী Auxiliary বসে।
- Object টির Subject রূপ বসে।
- মূল verb এর past participle বসে।
- প্রশ্নবোধক চিহ্ন বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী, 
Active: Who gave you this pen?
Passive: By whom were you given this pen?
৩২.
'Everything hinges ____ what happens next' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. by
  2. upon
  3. for
  4. with
সঠিক উত্তর:
upon
উত্তর
সঠিক উত্তর:
upon
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
-  Hinge on/upon নির্ভর করা.
- কোন কিছুর উপর নির্ভর করা বোঝাতে Hinge এরপর upon বসে।

• Complete sentence: 'Everything hinges upon what happens next.
- English Meaning: সবকিছু নির্ভর করে পরবর্তীতে কী হবে তার উপর।
৩৩.
'Hurry up! we have to go _____ five minutes' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. in
  2. on
  3. by
  4. for
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• ভবিষ্যত কালের Period of time (গণনাযোগ্য সময়) বুঝাতে 'in' ব্যবহৃত হয়। 
Example: We shall finish the work in a week.

• ভবিষ্যত কালের Point of time (নির্দিষ্ট সময়) বুঝাতে 'by' ব্যবহৃত হয়।
Example: I will be back by five o'clock.

• Hurry up! We have to go_____ five minutes
- এই sentence টিতে 'Period of time' বুঝাচ্ছে, তাই appropriate preposition হিসেবে 'in' ব্যবহৃত হবে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
৩৪.
২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে-
  1. ৫ বার
  2. ৭ বার
  3. ৮ বার
  4. ১৪ বার
সঠিক উত্তর:
১৪ বার
উত্তর
সঠিক উত্তর:
১৪ বার
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান সংশোধন:
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- সংবিধান সর্বমোট ১৭বার সংশোধন হয়েছে। 

১ম সংশোধনী: সংবিধানের প্রথম সংশোধনী আনা হয় ১৯৭৩ সালের জুলাই মাসে।
২য় সংশোধনী: ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর দ্বিতীয় সংশোধনী আনা হয়।
৩য় সংশোধনী: মূলত ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী একটি চুক্তি বাস্তবায়ন করার জন্য ১৯৭৪ সালের ২৩ নভেম্বর এ সংশোধনী আনা হয়।
৪র্থ সংশোধনী: ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি এ সংশোধনীর মাধ্যমেই বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়।
৫ম সংশোধনী: জাতীয় সংসদে এ সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল।
৬ষ্ঠ সংশোধনী: ১৯৮১ সালের ১০ জুলাই এ সংশোধনী আনা হয়।
৭ম সংশোধনী: ১৯৮৬ সালের ১১ নভেম্বর জাতীয় সংসদে সপ্তম সংশোধনী আনা হয়।
৮ম সংশোধনী: ১৯৮৮ সালের ৯ জুন সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়।
৯ম সংশোধনী: নবম সংশোধনী আনা হয় ১৯৮৯ সালের ১১ জুলাই। 
১০ম সংশোধনী: ১৯৯০ সালের ১২ জুন দশম সংশোধনী বিল পাস হয়।
১১তম সংশোধনী: ১৯৯১ সালে এ সংশোধনী পাস হয়।
১২তম সংশোধনী: ১৯৯১ সালের ৬ আগস্টের এ সংশোধনীর মাধ্যমে ১৭ বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়।
১৩তম সংশোধনী: ১৯৯৬ সালের ২৭ মার্চ এ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
১৪তম সংশোধনী: ২০০৪ সালের ১৬ মে এ সংশোধনী আনা হয়।
১৫তম সংশোধনী: ২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়।
১৬তম সংশোধনী: উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা আইন প্রণেতাদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন পাস হয় ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর।
১৭তম সংশোধনী: ২০১৮ সালের ২৯ জানুয়ারি আনা হয় সপ্তদশ সংশোধনী।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ঈন্দ্রীয়
  2. ঈন্দ্রিয়
  3. ইন্দ্রিয়
  4. ইন্দ্রীয়
সঠিক উত্তর:
ইন্দ্রিয়
উত্তর
সঠিক উত্তর:
ইন্দ্রিয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ইন্দ্রিয় (বিশেষ্য পদ)।
- এটি সংস্কৃত শব্দ। 
- সঠিক প্রকৃতি-প্রত্যয় = ইন্দ্র + ঈয়।
যার অর্থ:
- দেহের ১৪টি অঙ্গপ্রত্যঙ্গ ও শক্তি যা দিয়ে বাহ্য বিষয়ের জ্ঞান ও অনুভূতি উপলব্ধ হয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬.
কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. স্পীকার
  4. প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করেন।
- তবে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
- নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।
- রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
- সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন।
- তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার যথাক্রমে জাতীয় সংসদের নেতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
- আর চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩৭.
‘এই বনে বাঘের ভয় নাই’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদানে ষষ্ঠী
  2. কর্মে ষষ্ঠী
  3. কর্তায় সপ্তমী
  4. করণে সপ্তমী
সঠিক উত্তর:
অপাদানে ষষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
অপাদানে ষষ্ঠী
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বল
যেমন:
- গাছ থেকে পাতা পড়ে।
- দুধ থেকে দই হয়।
- পাপে বিরত হও।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
⇒ প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- বোটা-আলগা ফল গাছে থাকে না।

⇒ দ্বিতীয়া বা কে বিভক্তি:
- বাবাকে বড্ড ভয় পাই।

⇒ ষষ্ঠী বা এর বিভক্তি:
- এই বনে বাঘের ভয় নাই।

⇒ সপ্তমী বা এ বিভক্তি:
- বিপদে মোরে করিবে ত্রান, এ নহে মোর প্রার্থনা।
- তিলে তৈল হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৮.
‘আমি বই পড়ি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় শূন্য
  2. অধিকরণে দ্বিতীয়া
  3. কর্মে প্রথমা
  4. অপাদানে পঞ্চমী
সঠিক উত্তর:
কর্মে প্রথমা
উত্তর
সঠিক উত্তর:
কর্মে প্রথমা
ব্যাখ্যা
• বাক্যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
যেমন;
- “আমি বই পড়ি”- এ বাক্যে পড়ার কাজটি বইকে অবলম্বন করে হয়েছে।
তাই এটা কর্মকারক এবং ‘বই’ এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়নি অর্থাৎ এটি একটি শূন্য বা প্রথমা বিভক্তির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৯.
‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?
  1. দ্বিগু সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. দ্বন্দ্ব সমাস
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
উত্তর
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
ব্যাখ্যা
• দ্বিগু সমাস: 
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন:
- তিন মাথার সমাহার = তেমাথা, 
- তিন ভুজের সমাহার = ত্রিভুজ, 
- সপ্ত ঋষির সমাহার = সপ্তর্ষি, 
- পঞ্চ ঋষির সমাহার = পঞ্চর্ষি, 
- পঞ্চ বটের সমাহার = পঞ্চবটী। 

[পুরাতন সংস্করণের বইগুলোতে 'দ্বিগু' আলাদা সমাস থাকলেও ২০২১ এর সংস্করণে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।]

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪০.
‘কিরণ’ - এর সমার্থক শব্দ নয় -
  1. রবি
  2. রশ্মি
  3. প্রভা
  4. কর
সঠিক উত্তর:
রবি
উত্তর
সঠিক উত্তর:
রবি
ব্যাখ্যা
⇒ ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ নয় রবি।

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

অন্যদিকে,
• ‘রবি’ শব্দের সমার্থক শব্দ: অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, সূর্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
‘উগ্র’ -এর বিপরীতার্থক শব্দ -
  1. মেজাজ
  2. সৌম্য
  3. বিজ্ঞ
  4. আলো
সঠিক উত্তর:
সৌম্য
উত্তর
সঠিক উত্তর:
সৌম্য
ব্যাখ্যা
• 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য।

কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত। 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪২.
‘উন্নয়ন’ - এর সন্ধি বিচ্ছেদ -
  1. উৎ + নয়ন
  2. উন্ন + য়ন
  3. উৎ + য়ন
  4. উৎ + অন
সঠিক উত্তর:
উৎ + নয়ন
উত্তর
সঠিক উত্তর:
উৎ + নয়ন
ব্যাখ্যা
⇒ ‘উন্নয়ন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: উৎ + নয়ন = উন্নয়ন।

এরূপ কিছু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ:
- উৎ + নতি = উন্নতি;
- উৎ + নত = উন্নত;
- উৎ + নীত = উন্নীত;
- উৎ + যোগ = উদ্যোগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
৪৩.
কোনো পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
  1. ৯০%
  2. ৮০%
  3. ৭৫%
  4. ৬০%
সঠিক উত্তর:
৮০%
উত্তর
সঠিক উত্তর:
৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

সমাধান:
৭৫ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে ৬০টি 
১ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে ৬০/৭৫ টি 
১০০ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে (৬০ × ১০০)/৭৫ টি 
= ৮০ টি
৪৪.
৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?
  1. ২০ টাকা
  2. ১৮ টাকা
  3. ১৬ টাকা
  4. ১৪ টাকা
সঠিক উত্তর:
১৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?

সমাধান:
২ জন বালক = ১ জন পুরুষ
১ জন বালক = ১/২ জন পুরুষ
৬ জন বালক = ৬/২ জন পুরুষ
= ৩ জন পুরুষ

৩ জন পুরুষ + ৬ জন বালক = (৩ + ৩) জন পুরুষ = ৬ জন পুরুষ
৩ জন পুরুষ ও ৬ জন বালকের মোট আয় = ১২ × ৯  = ১০৮ টাকা

৬ জন পুরুষের মোট আয় = ১০৮ টাকা
১ জন পুরুষের আয় = ১০৮/৬
= ১৮ টাকা।
৪৫.
৩ × ০.৩ ÷ ২ = কত?
  1. ০.৬
  2. ০.৪৫
সঠিক উত্তর:
০.৪৫
উত্তর
সঠিক উত্তর:
০.৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ × ০.৩ ÷ ২ = কত?

সমাধান:
৩ × ০.৩ ÷ ২
= ৩ × .১৫
= ০.৪৫
৪৬.
৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, .............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৪৭
  3. ৫৫
  4. ৬০
সঠিক উত্তর:
৪৭
উত্তর
সঠিক উত্তর:
৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, .............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
এখানে,
৩, ৪ অর্থাৎ প্রথম দুটি সংখ্যা বাদে বাকি গুলো তার পূর্ববর্তী সংখ্যা দুটির যোগফলের সমান। 

যেমন:
৩ + ৪ = ৭
৪ + ৭ = ১১ 
৭ + ১১ = ১৮ 
১১ + ১৮ = ২৯

∴ পরবর্তী সংখ্যা= ১৮ + ২৯ = ৪৭
৪৭.
'I have to do it' বাক্যের Passive form হচ্ছে -
  1. It has to be done to me
  2. Let it be done by me
  3. It is to be done by me
  4. It has to be done by me
সঠিক উত্তর:
It has to be done by me
উত্তর
সঠিক উত্তর:
It has to be done by me
ব্যাখ্যা
• Have to / has to ব্যবহৃত active voice কে passive voice এ পরিবর্তনের ক্ষেত্রে, 
- Active voice এর object টি subject হবে 
- এরপর have to/ has to
- তারপর be + Verb এর Past Participle form বসবে।
- সবশেষে  by + Subject এর object form বসবে।

• সুতরাং, নিয়মানুযায়ী, 
- Active: I have to do it. 
- Passive: It has to be done by me. 
৪৮.
The mother said to her son, 'May you pass the examination.' বাক্যের indirect speech হচ্ছে -
  1. The mother wished her son that he might pass the examination
  2. The mother said to her son that he might pass the examination
  3. The mother wished that her son might pass the examination
  4. The mother wished her son that he may pass the examination
সঠিক উত্তর:
The mother wished that her son might pass the examination
উত্তর
সঠিক উত্তর:
The mother wished that her son might pass the examination
ব্যাখ্যা

• Narration এর নিয়মানুযায়ী,
- Optative sentence এর ক্ষেত্রে, Optative Sentence এর Direct form কে Indirect form এ রূপান্তর করার নিয়ম:
- said এর পরিবর্তে wished / prayed বসবে
- inverted comma উঠে গিয়ে that বসবে +  reported speech এর subject বসে + may/ might বসে 
- reported verb এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ বসে।

যেমন: 
Direct: The teacher said to the students, "May you pass the examination."
Indirect: The teacher wished that the students might pass the examination.

সুতরাং, নিয়মানুযায়ী,
The mother said to her son, 'May you pass the examination.' বাক্যের indirect speech হচ্ছে - 
- The mother wished that her son might pass the examination.

৪৯.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. He appeared at the examination
  2. The more he gets, more he wants
  3. We write with ink
  4. He got the work being done.
সঠিক উত্তর:
He appeared at the examination
উত্তর
সঠিক উত্তর:
He appeared at the examination
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He appeared at the examination - বাক্যটি শুদ্ধ।
- Appear at- পরীক্ষা দেওয়ার অর্থে appear at/take/sit for বসে।

অন্যদিকে, 
খ) The more he gets, more he wants -বাক্যটি ভুল।
- The more he gets, the more he wants হলে বাক্যটি সঠিক হত।
- কারন, সাধারণত comparative form এর পূর্বে The বসে না।
- তবে Double comparative বা বাংলা বাক্যে, যত ---- তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে।
- অর্থাৎ The + comparative + ---, the + comparative + --- structure টি ব্যবহৃত হয়।

গ) We write with ink - বাক্যটি ভুল।
- সঠিক বাক্যটি হলো- we write in ink যার অর্থ আমরা কালি দিয়ে লিখি।

ঘ) He got the work being done - বাক্যতি ভুল। কারন,
- কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া (causative verb) বুঝাতে,
- Subject + get + object + verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- এখানে কাজ করিয়ে নেওয়া বুঝাতে do এর past participle হবে done হবে।
- Correct sentence: He got the work done.
৫০.
'Abolish' শব্দটির Synonym হচ্ছে -
  1. Perform
  2. Cancel
  3. Create
  4. Generate
সঠিক উত্তর:
Cancel
উত্তর
সঠিক উত্তর:
Cancel
ব্যাখ্যা
• Abolish:
English Meaning: Formally put an end to (a system, practice, or institution).
Bangla M=Meaning: লোপ করা; উচ্ছেদ করা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলো:
- Trouble: অসুবিধা, ঝামেলা বা ঝঞ্ঝাটে ফেলা; দুশ্চিন্তায়/অস্বস্তিতে ফেলা।
- Cancel: বাতিল/রদ করা।
- Create: সৃষ্টি করা।
- General: সাধারণ; সর্বজনীন; সর্বজনগত; বিশিষ্ট বা স্থানীয় নয়।


• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, Cancel শব্দটি 'Abolish' শব্দটির synonymous অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫১.
'Black sheep' -এর অর্থ হচ্ছে -
  1. A sheep of black colour
  2. Big sheep
  3. Wicked man
  4. Costly sheep
সঠিক উত্তর:
Wicked man
উত্তর
সঠিক উত্তর:
Wicked man
ব্যাখ্যা
• Black sheep (Idiom)
- English Meaning:
1. a disfavoured or disreputable member of a group.
2. a member of a family or group who is regarded as a disgrace to it.
- Bangla Meaning: দুশ্চরিত্র, কুলাঙ্গার।

- Ex. Sentence: Jonny is the black sheep, he brought disgrace to his family.
- Bangla Meaning: জনি একটা কুলাঙ্গার, সে তার পরিবারের জন্য দুর্নাম বয়ে এনেছে।

• Wicked - মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়; নীতিবিগর্হিত।

সুতরাং, 'Black sheep' phrase টির অর্থ - Wicked man.

Source: Accessible Dictionary b y Bangla Academy and Live MCQ Lecture.
৫২.
'Calm'-এর Synonym হচ্ছে -
  1. Quiet
  2. Agitated
  3. Angry
  4. Inflamed
সঠিক উত্তর:
Quiet
উত্তর
সঠিক উত্তর:
Quiet
ব্যাখ্যা
• ’Calm' - শান্ত; নির্বাত, স্থির; নিস্তরঙ্গ।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) Quiet - শান্ত; নীরব।
খ) Agitated - উদ্বেগ; আলোড়ন; উত্তেজনা; অস্থিরতা।
গ) Angry -  ক্রুদ্ধ; রুষ্ট।
ঘ) Inflamed - তৃপ্ত/প্রকুপিত/উত্তেজিত/ক্রুদ্ধ/প্রজ্জ্বলিত/রক্তবর্ণ করা বা হওয়া।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Quiet শব্দটি calm এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 
-তাই সঠিক উত্তর হবে - Quiet.

Source: Accessible Dictionary by Bangla Academy.  
৫৩.
You said to me, 'You do not do your duty.' বাক্যটির indirect speech হচ্ছে -
  1. You told me that I do not do my duty
  2. You said to me that I did not do my duty
  3. You said to me that I do not do my duty
  4. You told me that I did not do my duty
সঠিক উত্তর:
You told me that I did not do my duty
উত্তর
সঠিক উত্তর:
You told me that I did not do my duty
ব্যাখ্যা
Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।

• Said to me থাকলে indirect speech এ told হবে এবং reporting verb এর tense কে অনুসরণ করে indirect speech এ পরিবর্তন আসবে।
- এখানে তাই সঠিক indirect speech হবে - You told me that I did not do my duty.
৫৪.
‘যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে’ - এটি কোন ধরনের বাক্য?
  1. সংযুক্ত বাক্য
  2. যৌগিক বাক্য
  3. সরল বাক্য
  4. মিশ্র বাক্য
সঠিক উত্তর:
মিশ্র বাক্য
উত্তর
সঠিক উত্তর:
মিশ্র বাক্য
ব্যাখ্যা
• ‘যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে’ - এটি জটিল বা মিশ্র বাক্যে দৃষ্টান্ত।

⇒ জটিল বাক্য:
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

• যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখনতখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যােজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।

যথাবাক্য: আশ্রিত বাক্য - প্রধান বাক্য।
- যে পরিশ্রম করে - সে-ই সুখ লাভ করে।
- যেখানে বাঘের ভয় - সেখানে সন্ধ্যা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণে)।
৫৫.
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল -
  1. একবার
  2. দুইবার
  3. তিনবার
  4. চারবার
সঠিক উত্তর:
চারবার
উত্তর
সঠিক উত্তর:
চারবার
ব্যাখ্যা
রাজধানী ঢাকা:
- এটি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর।
- স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল চারবার।
- স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা ১৬১০, ১৬৬০, ১৯০৫ ও ১৯৪৭ সালে মোট চারবার বাংলার রাজধানীর মর্যাদা পায়।

উল্লেখ্য,
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- ১৬৫০ খ্রিষ্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিষ্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।
-  ১৭১৭ খ্রিষ্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়।
- কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নেয়। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী হওয়ায় ঢাকার উথানে অধিকতর স্থায়ী উন্নয়ন সাধিত হয়।
-  ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক , প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. He succeeded to win the prize
  2. He cannot pronounce the word
  3. See the word in the dictionary
  4. We got up in dawn
সঠিক উত্তর:
He cannot pronounce the word
উত্তর
সঠিক উত্তর:
He cannot pronounce the word
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He cannot pronounce the word - এই বাক্যটি শুদ্ধ।

অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) He succeeded to win the prize - বাক্যে to win এর স্থলে in winning হবে।
- সফল/সিদ্ধ/সাফল্যমণ্ডিত/সার্থক/কৃতকার্য হওয়া; সিদ্ধিলাভ করা অর্থে succeed এর সাথে preposition হিসেবে in বসে।

খ) See the word in the dictionary -
- অভিধান বা Dictionary-তে শব্দ খোঁজার সঠিক word হচ্ছে look up.
- তাই সঠিক বাক্যটি হবে She look up the word in the dictionary.

গ) We got up in dawn - বাক্যে in dawn  এর পরিবর্তে at dawn বসালে বাক্যটি সঠিক হবে। 
- কারণ, নির্দিষ্ট সময়ের পূর্বে at bose.
৫৭.
'Dead letter' -এর অর্থ হচ্ছে-
  1. Bad letter
  2. Old letter
  3. Law not in force
  4. Letter written by an unknown person
সঠিক উত্তর:
Law not in force
উত্তর
সঠিক উত্তর:
Law not in force
ব্যাখ্যা
• Dead letter (phrase)

English Meaning: a law or agreement that is no longer effective/ Law not in force.
Bangla Meaning: যে চুক্তি বা আইনের প্রয়োগ নেই / অচল

Ex. Sentence: No one does anything about it and the law becomes a dead letter.
Bangla Meaning: কেউই এ ব্যাপারে কিছু করলো না এবং এর ফলে এই আইন অচল হয়ে গেলো।

Source: Live MCQ Lecture
৫৮.
‘অনুচিত’ শব্দটি কোন সমাস?
  1. দ্বন্দ্ব সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস: পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। 

• নঞ তৎপুরুষ সমাস:
নাবাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- নয় সুখ = অসুখ,
- নয় উচিত = অনুচিত,
- নেই বিশ্বাস = অবিশ্বাস,
- নাই হায়া = বেহায়া প্রভৃতি।

এছাড়া সংস্কৃত নঞ অব্যয়ের বাংলা প্রতিরূপ রূপে অ, অন, আনা, গর, বে, বি, ন, না, নি ইত্যাদি এসেছে।
যেমন-
নাই আহার = অনাহার,
নয় জোড় = বিজোড়,
নয় অতি দূর = নাতিদূর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
‘বাতাস’ -এর সমার্থক শব্দ নয়-
  1. অনিল
  2. প্রসুন
  3. পবন
  4. বায়ু
সঠিক উত্তর:
প্রসুন
উত্তর
সঠিক উত্তর:
প্রসুন
ব্যাখ্যা
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

অন্যদিকে,
প্রসূন শব্দের সমার্থক: পুষ্প, ফুল, মুকুল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০.
‘তিমির’ -এর বিপরীতার্থক শব্দ -
  1. কালো
  2. অন্ধকার
  3. রাত্রি
  4. আলো
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা
• 'তিমির' শব্দের অর্থ = অন্ধকার। 
- সুতরাং 'তিমির'-এর বিপরীতার্থক শব্দ - আলো।

• 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ:
আঁধার, আধারি, তমসা, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির ইত্যাদি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬১.
‘সংগীত’ -এর সন্ধি বিচ্ছেদ-
  1. সং + গীত
  2. সম্ + গীত
  3. সং + গিত
  4. সম্ + গিত
সঠিক উত্তর:
সম্ + গীত
উত্তর
সঠিক উত্তর:
সম্ + গীত
ব্যাখ্যা
⇒ সন্ধি বিচ্ছেদে নাসিক্য বর্ণের পরিবর্তে’ ম ‘ হয়।
এরূপ-
- সম্ + গীত = সংগীত,
- সম্+ ধি = সন্ধি,
- সম্+ চয় = সঞ্চয়,
- সম্+তাপ = সন্তাপ,
- কিম+ভূত = কিম্ভূত,
- সম্+সার = সংসার,
- সম্+বাদ = সংবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৬২.
একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?
  1. ৮ সেকেন্ডে
  2. ৯ সেকেন্ডে
  3. ১০ সেকেন্ডে
  4. ১১ সেকেন্ডে
সঠিক উত্তর:
১১ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
১১ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?

সমাধান:
১ম সেকেন্ডে উঠে ৩ মিটার
২য় সেকেন্ডে নামে ১ মিটার
∴ ২ মিটার উঠবে ২ সেকেন্ডে 
২ সেকেন্ডে উঠবে ২ মিটার 
৩ সেকেন্ডে উঠবে ২ + ৩ = ৫ মিটার 

প্যাটার্ন অনুসারে, 
১,৩,৫,৭,৯,১১তম সেকেন্ডে অতিক্রম করবে যথাক্রমে ৩,৫,৭,৯,১১,১৩ মিটার 
৬৩.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কত?
  1. ৭ ও ১১
  2. ১২ ও ১৮
  3. ১০ ও ১৬
  4. ১০ ও ২৪
সঠিক উত্তর:
১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
১৬ক + ৪ = ১৫ক + ৬
১৬ক - ১৫ক = ৬ - ৪ 
ক = ২ 

অতএব
সংখ্যা দুইটি ৫ ×২ = ১০  ও ৮ × ২ = ১৬ 
৬৪.
একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা। ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ঘড়ির মূল্য কত?
  1. ৪০০.০০ টাকা
  2. ৪২০.০০ টাকা
  3. ৪৩০.০০ টাকা
  4. ৪৫০.০০ টাকা
সঠিক উত্তর:
৪০০.০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০.০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা। ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ঘড়ির মূল্য কত?

সমাধান:
ধরি,
ঘড়ির মূল্য = ক টাকা
চেইনের মূল্য = (৫০০ - ক) টাকা 

মোট মূল্য বৃদ্ধি = (৫৪৫ - ৫০০) = ৪৫ টাকা।

প্রশ্নমতে
(ক এর ১০%) + {(৫০০ - ক) এর ৫% } = ৪৫
বা, (১০ক/১০০) + {৫(৫০০ - ক)/১০০} = ৪৫
বা, ১০ক + ৫(৫০০ - ক) = ৪৫০০
বা, ১০ক + ২৫০০ - ৫ক = ৪৫০০
বা, ৫ক = ৪৫০০ - ২৫০০
বা, ৫ক = ২০০০
বা, ক = ২০০০/৫
∴  ক = ৪০০
৬৫.
এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিমি বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিমি বেগে ফিরে আসল। যাতায়াতে তার গতির গড় -
  1. (১৫/৪) কিমি
  2. (৪/১৫) কিমি
  3. ২ কিমি
  4. ৪ কিমি
সঠিক উত্তর:
(১৫/৪) কিমি
উত্তর
সঠিক উত্তর:
(১৫/৪) কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিমি বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিমি বেগে ফিরে আসল। যাতায়াতে তার গতির গড় -

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক
মোট দূরত্ব = ২্ক
মোট সময় = (ক/৫) + (ক/৩)
= (৩ক + ৫ক)/১৫
= ৮ক/১৫

∴ গড় গতি = ২ক/(৮ক/১৫)
= ৩০ক/৮ক
=  ১৫/৪ কি.মি./ঘণ্টা
৬৬.
(১/৩) ÷ (৪/৫) × (৩/৪) = কত?
  1. ৫/১৬
  2. ৫/৯
  3. ৪/১৩
  4. ১/৫
সঠিক উত্তর:
৫/১৬
উত্তর
সঠিক উত্তর:
৫/১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (১/৩) ÷ (৪/৫) × (৩/৪) = কত?

সমাধান: 
(১/৩) ÷ (৪/৫) × (৩/৪)
= (১/৩) × (৫/৪) × (৩/৪)
 = ৫/১৬
৬৭.
৩, ৭, ১৫, ৩১, ৬৩, ............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১৪০
  2. ১৩৫
  3. ১৩০
  4. ১২৭
সঠিক উত্তর:
১২৭
উত্তর
সঠিক উত্তর:
১২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৭, ১৫, ৩১, ৬৩, ............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম পদ = ৩
দ্বিতীয় পদ= (৩ × ২) + ১ = ৭
তৃতীয় পদ = (৭ × ২) + ১ = ১৫
চতুর্থ পদ = (১৫ × ২) + ১ = ৩১
পঞ্চম পদ = (৩১ × ২) + ১ = ৬৩
ষষ্ঠ পদ = (৬৩ × ২) + ১ = ১২৭
৬৮.
চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে -
  1. পূর্ণিমা তিথিতে
  2. পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে
  3. অমাবস্যা তিথিতে
  4. এর কোনটিই নয়
সঠিক উত্তর:
অমাবস্যা তিথিতে
উত্তর
সঠিক উত্তর:
অমাবস্যা তিথিতে
ব্যাখ্যা
তেজ কটাল বা ভরা কটাল: 
- অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে থাকে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ ও অপর পাশে সূর্য অবস্থান করে। ফলে এ দুই তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজ কটাল বা ভরা কটাল বলে। 

মরা কটাল: 
- সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করার ফলে চন্দ্রের আকর্ষণে এ সময়ে চাঁদের দিকে জোয়ার হয়। সূর্যের আকর্ষণের জন্য এ জোয়ারের বেগ তত প্রবল হয় না। এ রূপ জোয়ারকে মরা কটাল বলে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৬৯.
এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
  1. থাইল্যান্ড ও সিঙ্গাপুরে
  2. জাপান ও ভারতে
  3. মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
  4. নেপাল ও বাংলাদেশে
সঠিক উত্তর:
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
ব্যাখ্যা
পরিচলন বৃষ্টি:
- ভূ-পৃষ্ঠের বায়ু উষ্ণ হলে জলীয়বাষ্প সম্পন্ন হালকা বায়ু উপরে উঠে যায়।
- এ সময়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে নিচে নেমে আসে।
- এই বৃষ্টিপাতকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। 
- নিরক্ষীয় নিম্নচাপ এলাকায় পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কারণ এসব এলাকার ঊর্ধ্বগামী বায়ুতে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বায়ু থাকে।
- নিরক্ষীয় অঞ্চলে প্রায় সারা বছরই বিকেলে ও সন্ধ্যায় এ ধরনের বৃষ্টি হয়।
- নাতিশীতোষ্ণ মন্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত হয়।

উল্লেখ্য,
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান:
- দক্ষিন আমেরিকার উত্তর পূর্ব উপকূল ও আমাজান নদীর অববাহিকা, ইকুয়েডর, কলম্বিয়ার দক্ষিনাংশ, পেরুর উত্তর পশ্চিমাঞ্চল; মধ্য আমেরিকার পূর্ব উপকূলের আয়ন বায়ু পুষ্ট পানামার নিকারাগুয়া, হন্ডুরাস ও কোষ্টারিকা; আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা ও গিনির উপকূলীয় অঞ্চল ক্যামেরুন, গ্যাবন, লাইবেরিয়া, আইভরিকোষ্ট, টাঙ্গানিকা, কেনিয়া; দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রনাই এবং ফিলিপাইনের দক্ষিণ দ্বীপপুঞ্জ অঞ্চলে এ জলবায়ু দেখা যায়।
- এশিয়ার সারা বছর পরিচলন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় অঞ্চলে।

উৎস: i) ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাণিজ্যিক ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় -
  1. কাঠমান্ডুতে
  2. ঢাকায়
  3. নয়াদিল্লীতে
  4. কলম্বোতে
সঠিক উত্তর:
কাঠমান্ডুতে
উত্তর
সঠিক উত্তর:
কাঠমান্ডুতে
ব্যাখ্যা
প্রথম সাফ গেমস:
- সেপ্টেম্বর, ১৯৮৪ সালে  দক্ষিণ এশীয় গেমস নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
- এটি দক্ষিণ এশীয় গেমসের প্রথম আসর ছিল।
- দুই বছর অন্তর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয়।
- ১৯৮৪ সালে প্রথম সাফ গেমসে পদক প্রাপ্তির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম।
- অ্যাথলেটিকসে প্রথম সাফে বাংলাদেশের অর্জন ছিল ২টি সোনা, ১ রুপা ও ৫ ব্রোঞ্জ। 

উৎস: i) ২৯ নভেম্বর ২০১৯, প্রথম আলো।
         ii) Olympic Council of Asia.
৭১.
মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে?
  1. ভিটামিন-এ
  2. ভিটামিন-বি৬
  3. ভিটামিন-সি
  4. ভিটামিন-বি২
সঠিক উত্তর:
ভিটামিন-সি
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন-সি
ব্যাখ্যা
ভিটামিন সি: 
- সর্দি-কাশি রোগ প্রতিরোধে ভিটামিন সি ব্যবহার করা হয়। 
- ভিটামিন সি -এর অভাবে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে, মাড়ি ফুলে ওঠে এবং গুরুতর ঘাটতি হলে স্কার্ভি নামক রোগ হয়। 
- ভিটামিন সি মানুষকে রোগজীবাণুর হাত থেকে রক্ষা করে এবং ক্ষতস্থান গুকাতে সাহায্য করে। 
- আমলকি, কমলালেবু, লেবু, আনারস প্রভৃতি ভিটামিন সি -এর ভালো উৎস। 

উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
৭২.
আলট্রাসোনিক তরঙ্গ কি?
  1. শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে কম কম্পাঙ্কের তরঙ্গ
  2. শূন্য মাধ্যমে গঠিত তরঙ্গ
  3. শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ
ব্যাখ্যা
আলট্রাসোনিক তরঙ্গ: 
- শ্রবণোত্তর, শব্দোত্তর বা আলট্রাসোনিক শব্দ মানুষ শুনতে না পেলেও বাদুর, কুকুর, মৌমাছির ন্যায় কিছু কিছু প্রাণী উৎপন্ন করতে পারে আবার তা শুনতেও পারে। 
- আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের সীমা হলো 20 Hz থেকে 20,000 Hz। কম্পাঙ্কের এই পাল্লাকে শ্রাব্যতার পাল্লা বলে। 
- আবার যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০Hz এর বেশি হয় তাকে শ্রবণোত্তর, শব্দোত্তর বা আলট্রাসোনিক শব্দ বা আলট্রাসোনিক তরঙ্গ বলে
- রোগ নির্ণয়ে, কাপড়ের ময়লা পরিস্কার করা, সমুদ্রের গভীরতা নির্ণয়, ধাতব পিন্ড বা পাতে সূক্ষ্মতম ফাটল অনুসন্ধানে, সূক্ষ্ম ইলেকট্রিক যন্ত্রপাতি পরিষ্কার করার কাজে, ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংসের কাজে শব্দোত্তর বা আলট্রাসোনিক শব্দ ব্যবহৃত হয়। 

উৎস: পদার্থ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পদার্থ বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?
  1. কপার
  2. সিলভার
  3. মার্কারি
  4. জিংক
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে 'খ'ও গ' দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে নেয়া হয়েছে। 

- মূলত কাঁচের আয়নাগুলোতে আগে পারদ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছিল কারণ এটি একটি তরল পদার্থ। দুর্ভাগ্যবশত, যেহেতু এটি একটি তরল এটি অবশেষে পৃষ্ঠ থেকে নিষ্কাশন হবে। 
- আয়নার পশ্চাতে পূর্বে মার্কারি বা পারদ এর প্রলেপ দেওয়া হতো। তবে বর্তমানে সিলভার এর প্রলেপ দেয়া হয়। 
- পারদ বা মার্কারি একমাত্র ধাতু যেটা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। 
- সিলভার গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহার হয়। 
- সিলভার দৃশ্যমান বর্ণালীর 95 শতাংশ আলো প্রতিফলিত করে।
- অ্যালুমিনিয়াম কিছুটা কম আলো প্রতিফলিত করতে পারে যা প্রায় 90 শতাংশ। 

অন্যদিকে, 
- কপার এবং জিংক গ্যালভানাইজিং এর কাজে ব্যবহার করা হয়।
৭৪.
ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায় -
  1. ভিটামিন সি-এর অভাবে
  2. ভিটামিন বি -এর অভাবে
  3. ভিটামিন বি-এর অভাবে
  4. ভিটামিন বি১২-এর অভাবে
সঠিক উত্তর:
ভিটামিন বি-এর অভাবে
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন বি-এর অভাবে
ব্যাখ্যা
রিবোফ্লাভিন বা ভিটামিন বি উৎস: 
- কমলা ও হলুদ বর্ণের শাকসবজি যেমন- মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, কুমড়োর ফুল, ডিমের কুসুম, দুধ, বাদাম, যকৃত রিবোফ্লাভিনের ভালো উৎস। 

অভাবজনিত অবস্থা: 
- রিবোফ্লাভিন বা ভিটামিন বি এর অভাবে জিহ্বায়, ঠোঁটের কোণায় ও মুখের ভিতরে ঘা দেখা দেয়। 
- ত্বক খসখসে হয়ে যায়। 
- ভিটামিন বি অভাবে মুখে ঘা হতে পারে। 

দৈনিক চাহিদা: 
- প্রাপ্ত বয়স্ক পুরুষের দৈনিক ১.৭ মিলিগ্রাম ও নারীর ১.৩ মিলিগ্রাম প্রয়োজন। 
- শিশুদের দৈনিক ০.৮ মিলিগ্রাম এবং কিশোর কিশোরীদের যথাক্রমে ২.০ মিলিগ্রাম ও ১.৩ মিলিগ্রাম প্রয়োজন। 

অন্যদিকে, 
- ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। 
- ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। 
- ভিটামিন বি এর অভাবে পেলেগ্রা হয়। 
- ভিটামিন বি১২ এর অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ন এবং বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৫.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ১৩২তম
  2. ১৩৬তম
  3. ১৩৭তম
  4. ১৩৯তম
সঠিক উত্তর:
১৩৬তম
উত্তর
সঠিক উত্তর:
১৩৬তম
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন৷

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৭৬.
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
  1. ১৭ এপ্রিল ১৯৭১
  2. ৭ মার্চ ১৯৭১
  3. ২৫ মার্চ ১৯৭১
  4. ১০ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
১০ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণাপত্র:
- স্বাধীনতার ঘোষণাপত্র বলতে মুজিবনগর সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে বোঝানো হয়। 
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
- ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সৈয়দ নজরুল ইসলাম।
- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।

উল্লেখ্য,
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতা ঘোষনা সংযুক্ত করা হয়।
- ৭ম  তফসিলে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৭৭.
বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
  1. শফি উদ্দীন আহমেদ
  2. কামরুল হাসান
  3. এস এম সুলতান
  4. জয়নুল আবেদিন
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
ব্যাখ্যা
জয়নুল আবেদিন:
- জয়নুল আবেদিন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ১৯৪৩ সালে মহামারী দুর্ভিক্ষ আঘাত হানে বাংলায়।
- এই দুর্ভিক্ষই জয়নুল আবেদিনকে প্রকৃতি আর নিসর্গ শিল্পী থেকে রূপান্তরিত করে এক বিদ্রোহী শিল্পীতে।
- বাংলার দুর্ভিক্ষকে কেন্দ্র করে তুলির টানে এঁকে গেছেন একের পর এক দুর্দান্ত ছবি।
- চিত্রকর্মগুলি জয়নুলকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়।
- কিন্তু তার চেয়েও বড় কথা এগুলি মানুষের দুর্দশা, কষ্ট ও প্রতিবাদকে সামনে এনে বাস্তবধর্মী চিত্র অঙ্কনে তাঁর স্বকীয়তাকে বিকশিত করে।
- ‘দুর্ভিক্ষ’ শিরোনামের সেই চিত্রমালার জন্য বিখ্যাত হন এই পথকৃৎ শিল্পী।
- ১৯৭৫ সালে জয়নুল আবেদিন সোনারগাঁও এ একটি লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন।
- এ দুটি প্রতিষ্ঠানে তাঁর অংকিত কিছু চিত্রকর্ম সংরক্ষিত আছে।

উল্লেখ্য,
- ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) ২৯ ডিসেম্বর ২০১৯, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৭৮.
১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে?
  1. শামসুল হক
  2. মুস্তফা চৌধুরী
  3. আজাদ চৌধুরী
  4. এ এস এইচ কে সাদেক
সঠিক উত্তর:
শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
শামসুল হক
ব্যাখ্যা
শামসুল হক শিক্ষা কমিশন, ১৯৯৭:
- কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন ১৯৭৪ সালে তাদের রিপোর্ট দাখিল করে।
- কিন্ত অনিবার্য কারণবশত এ কমিটির সুপারিশ যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।
- শিক্ষাকে জাতীয় প্রয়োজনের সহিত সঙ্গতিপূর্ণ করা এবং জ্ঞানের সমসামায়িক উন্নয়নের সাথে সমন্বয়ের জন্য গুণগত পরিবর্তন করার জন্য সরকার প্রফেসর শামসুল হককে প্রধান করে ৫৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে।
- এই কমিটি দেশের জন্য প্রযোজ্য একটি কার্যসিদ্ধিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষে একটি শিক্ষানীতি প্রণয়ন করে।
- এই কমিশনের রিপোর্ট মন্ত্রিপরিষদে দাখিল করা হলে তা পর্যালোচনা করার জন্য একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়।
- পরবর্তিতে মন্ত্রিপরিষদ কমিটি কর্তৃক রিভিউ  রিপোর্টটি জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৯.
m + n = 12 এবং m - n = 2 হলে mn এর মান কত?
  1. 35
  2. 70
  3. 140
  4. 148
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা
প্রশ্ন: m + n = 12 এবং m - n = 2 হলে mn এর মান কত?

সমাধান: 
m + n = 12 
m - n = 2

আমরা জানি
4mn = (m + n)2 - (m - n)2
⇒ 4mn =(12)2 - 22
⇒ 4mn = 144 - 4
⇒ 4mn = 140
⇒ mn = 140/4
∴ mn = 35
৮০.
p + q + r = 0 হলে, p3 + q3 + r3 এর মান কত?
  1. pqr
  2. 3pqr
  3. 6pqr
  4. 9pqr
সঠিক উত্তর:
3pqr
উত্তর
সঠিক উত্তর:
3pqr
ব্যাখ্যা
প্রশ্ন: p + q + r = 0 হলে, p3 + q3 + r3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + q + r = 0
p + q = - r

এখন
p3 + q3 + r3 = (p + q)3 - 3pq(p +q) + r3
p3 + q3 + r3 = ( - r)3 - 3pq( - r) + r3
p3 + q3 + r3 = - r3 + 3pqr + r3
p3 + q3 + r3 = 3pqr